Friday, December 16, 2011

অধিকার-নাগরিক ক্যাম্পে তারা যেভাবে বেঁচে আছে by আলতাফ পারভেজ

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গিয়ে দেখেছি, ৪০.১১ বিঘার ওপর ৫ হাজার ৫০০ পরিবার থাকছে! বিস্ময়কর ঘনত্ব। এই বিশাল সংখ্যার শরণার্থীরা প্রতিদিন যে ময়লা পয়দা করে সেটাও সিটি করপোরেশন সরায় না। কারণ এরা যে এখনও ক্যাম্পের বাসিন্দা, 'শরণার্থী'। এই শরণার্থীদের আবার সরকার ভোটার আইডি কার্ড দিয়ে রেখেছে। শরণার্থী হলেও ক্ষমতার সমীকরণে তাদের পাঁচ বছর পরপর ভোটকেন্দ্রে নিয়ে অনেকে লাভবান হন। আবার ভোটার আইডি কার্ড দেওয়া হলেও সেই কার্ড দিয়ে আশপাশের 'বাঙালি সমাজ' যেসব নাগরিক সুবিধার দাবি করতে পারে, ক্যাম্পবাসী তা পারে না।

সমকালীন প্রসঙ্গ-সিটি করপোরেশন নির্বাচন, প্রাসঙ্গিক আইন ও কিছু পর্যবেক্ষণ by বদিউল আলম মজুমদার

কোনো ব্যক্তি একই সঙ্গে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হতে পারবেন না। যদি কোনো ব্যক্তি একই সঙ্গে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেন তাহলে উভয় মনোনয়নপত্র বাতিল হবে। তবে সিটি করপোরেশনের মেয়াদকালে মেয়র পদ শূন্য হলে, কোনো কাউন্সিলর, স্বীয় পদ ত্যাগ করে মেয়র পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আমি মনে করি, যোগ্যতা-অযোগ্যতার এসব বিধিবিধান মেনে চললেই সজ্জনদের নির্বাচিত হওয়ার সুযোগ

সুরমার খাল-সংঘর্ষ নয়, সম্প্রীতিই বয়ে আনুক

মাদের দেশে তুচ্ছ কারণে দলবদ্ধ মারপিটের নজির বিরল নয়। ফুটবল খেলার মতো প্রীতিকর আয়োজনেও পান থেকে চুন খসা নিয়ে দুই গ্রামের মধ্যে টানা কয়েক দিন সংঘর্ষ চলার খবর মাঝে মধ্যেই সংবাদ শিরোনাম হয়। এ ক্ষেত্রে ন্যায্যতার চেয়ে নিজ জনপদের 'সম্মান' রক্ষাই মুখ্য বিবেচ্য হয়ে পড়ে। মঙ্গলবার সিলেটের কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৫ গ্রামের বাসিন্দার মধ্যে সংঘর্ষের চরিত্র যদিও একই; এর কারণ 'তুচ্ছ' নয়।

শেয়ারবাজার সংকট-চাই সমন্বিত ও প্রণোদনামূলক উদ্যোগ

শেয়ারবাজারে আস্থাটাই বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অথচ শেয়ারবাজার এখন আস্থাহীনতার চক্রে ঘুরপাক খাচ্ছে। এই চক্র থেকে বেরিয়ে আসার নানা উদ্যোগ নিলেও বাজার এখনও ইতিবাচক ধারায় ফিরে আসেনি এবং কবে সুলক্ষণ দেখা যাবে তারও কোনো নিশ্চয়তা নেই। এর ফলে শেয়ারবাজারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক, পেশাদার ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা বাজারের ওপর আস্থা স্থাপন করতে পারছেন না। সৃষ্টি হয়েছে বাজারে তারল্য

নাজমুল গুপ্তহত্যার শিকার :ফখরুল

শোরের বিএনপি নেতা নাজমুল ইসলাম 'অপহরণের' পর নিহত হওয়ার ঘটনাকে 'গুপ্তহত্যা' বলে দাবি করেছে দলটি। এ জন্য সরকারকে দায়ী করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, দেশে পাইকারিহারে গুপ্তহত্যা চলছে। বিরোধী দলের নেতাকর্মীরাই এর শিকার হচ্ছেন। একই সঙ্গে এর প্রতিবাদে যশোর বিএনপির হরতালে কেন্দ্র থেকে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

চলতি মাসেই সরকারের কাছে ইসির সংস্কার প্রস্তাব

ণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কার, ঢাকায় নির্বাচনী আসন সংখ্যা নির্দিষ্ট করা, নির্বাচন কমিশনার নিয়োগে আইন তৈরিসহ নানা বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সংস্কার প্রস্তাব সম্পর্কে পাঁচ মাস অপেক্ষা করেও পাওয়া যায়নি আওয়ামী লীগ ও বিএনপির মতামত। দল দুটির কাছে বারবার চিঠি পাঠিয়েও সাড়া পায়নি ইসি। আওয়ামী লীগ একবার কমিশনে গিয়ে পরবর্তীতে মতামত জানানোর প্রতিশ্রুতি দিলেও বিএনপি দেখাই করেনি।

এ ই দি নে-বাংলাদেশ আমার যমজ ভাই

৯৭১। উত্তাল পূর্ববঙ্গ। বর্বর পাকবাহিনী নির্মম গণহত্যা চালাচ্ছে। চারদিকে গোলাগুলি। মানুষ পালাচ্ছে। বাংলার দামাল সন্তানরা ঝাঁপিয়ে পড়েছে শত্রু মোকাবেলায়। পুরো দেশ নিরাপত্তাহীন। এ সময় আমি মায়ের পেটে আসি। হয়তো মায়ের পেটেই আরেক যুদ্ধ শুরু করেছিলাম, পৃথিবীতে আসব, কি আসব না? আমি কি নতুন দেশ পাব? স্বাধীনতা পাব? না পরাধীন কোনো দেশে জন্ম নেব_ এ ধরনের প্রশ্ন অঙ্কুরেই হয়তো আমার মনের ভেতর ছিল।

বিজয় দিবসে টিভি চ্যানেলে নানা আয়োজন

জ মহান বিজয় দিবস। এ উপলক্ষে বিটিভিসহ দেশের সব টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে মুক্তিযোদ্ধা ও সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজ সরাসরি সম্প্রচার করবে প্রায় সব টিভি চ্যানেল। বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে নতুন চ্যানেল বিজয় টিভি। বিটিভি : আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর করা দেশের গান নিয়ে সঙ্গীতানুষ্ঠানে গেয়েছেন দিনাত জাহান মুন্নী, রন্টি দাশ, খেয়া, অনুপমা

শেষ হলো যুক্তরাষ্ট্রের ইরাক অভিযান

বাগদাদে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মার্কিন পতাকা নামিয়ে নেওয়া হয়। এর মধ্য দিয়ে ইরাকে মার্কিন সামরিক অভিযানের আনুষ্ঠানিক ইতি টানা হলো। শেষ হলো যুক্তরাষ্ট্রের দীর্ঘ ৯ বছরের ইরাক যুদ্ধ। এ আনুষ্ঠানিকতায় যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসেন তাদের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। প্রেসিডেন্ট বারাক ওবামা এই অভিযানকে 'অসামান্য অর্জন' হিসেবে অভিহিত করলেও এই ইস্যু নিয়ে এখনো বিতর্ক রয়ে গেছে।

মুখোমুখি প্রতিদিন-সব কিছু ঠিকঠাকমতো করে একটা দৌড় দিমু

ন্তর্জাতিক অঙ্গনে সাফল্য ফেরাতে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে অ্যাথলেটিকসে। সেই ক্যাম্প কেমন চলছে, অ্যাথলেটরাই বা কী ভাবছেন_এসব জানতেই কালের কণ্ঠ স্পোর্টস মুখোমুখি হয়েছিল ক্যাম্পে থাকা গত সামার মিটের দ্রুততম মানব হাফিজুল ইসলামের কালের কণ্ঠ স্পোর্টস : আপনাদের অনুশীলন কেমন চলছে? হাফিজুল ইসলাম : খুব ভালো চলতেছে। এখন তো কন্ডিশনাল (ট্রেনিং), তাই একটু পরিশ্রম বেশি।

বাদল ভাই যেখানে আমরা আছি সেখানে!

লবদলে মোহামেডান ছেড়ে ভিক্টোরিয়ায় নাম লেখানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাঁদের দুজনের কথায়ই অভিন্ন সুর। সাকিব আল হাসান ও তামিম ইকবালের সে সুরের কথ্যরূপ অনেকটা এমনই দাঁড়ায়, 'বাদল ভাই যেখানে আমরা আছি সেখানে।' এই বাদল হচ্ছেন লুৎফর রহমান বাদল, যিনি মোহামেডান ভেঙে ভিক্টোরিয়া গড়ে ঢাকার ঘরোয়া ক্রিকেটে ছোটখাটো একটা বিপ্লবই ঘটিয়ে ফেলেছেন। বলা ভালো যে বাধ্য হয়েছেন।

ফার্স্ট ক্লাস ক্রিকেটের কথা কোচের গলায়ও

ধিনায়কের পর কোচ। মুশফিকুর রহিমের পর স্টুয়ার্ট ল। টেস্ট ক্রিকেটে ম্যাচের পর ম্যাচ বাংলাদেশের নতজানু হওয়ার কারণ হিসেবে ফিরেছেন তাঁরা শেকড়ে। ফার্স্ট ক্লাস ক্রিকেটের অনভিজ্ঞতার কারণেই দলের দুর্দশা বলে এ অস্ট্রেলিয়ান কোচের অভিমত। এমনিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রহণকাল চলছে বাংলাদেশ ক্রিকেটে। তা টেস্ট-ওয়ানডে-টোয়েন্টি টোয়েন্টি সর্বত্র। জিম্বাবুয়ে সফরে গিয়ে হেরে এসেছেন তিন ফরম্যাটের সিরিজ।

বাদ পড়ার আগে অনেক নাটক

সাম্প্রতিক সময়ে হাসতে ভুলে গেছে তাঁর ব্যাট। বরং বারংবার বিশ্বাসঘাতকতা করছে প্রত্যাশার সঙ্গে। ফলে আম-জনতার অনেকেরও আক্রোশের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন এ ব্যাটসম্যান। তাঁর জন্য হাহাকার করার লোক এখন খুঁজতে হবে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে। তাই বলে আশরাফুলের সঙ্গে এমনটা করবে বিসিবি! হোটেল থেকে এমনিভাবে 'বের' করে দেওয়া হবে সাবেক অধিনায়ককে!

মুশফিক শেখ জামালের অধিনায়ক-সবচেয়ে ক্ষতিগ্রস্ত মোহামেডান

লবদল কক্ষে মনমরা মোহাম্মদ আশরাফুলকে খুঁজে পাওয়া গেল! তা হওয়ারই কথা। সিসিএস ছেড়ে প্রাইম ব্যাংক ওল্ড ডিওএইচএসে নাম লেখাতে আসার পথেই তাঁকে জানানো হয়েছে যে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াডে তিনি নেই। সে কথা বলতে বলতেই এতক্ষণ ঝিম মারতে থাকা দলবদল কক্ষের ভিড়ে হারিয়ে গেলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। কারণ ততক্ষণে বাদ্য-বাজনা বাজিয়ে বড় দল হিসেবে নিজেদের উপস্থিতি জানান দিতে

দিনভর ওঠা-নামা শেষে সূচক আবার ৫০০০ পয়েন্টে-এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় অর্ধেক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের শেষ দিনে মূল্যসূচক কিছুটা বেড়েছে। তবে সূচক বাড়লেও আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ প্রায় অর্ধেক কমেছে। বেড়েছে বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম। এদিকে গতকাল সূচক আবারও ৫০০০ পয়েন্ট অতিক্রম করেছে। গতকাল লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই সূচক বেড়ে যায় প্রায় ৮০ পয়েন্ট। এর পরের ২০ মিনিটে সূচক কমতে থাকে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টিআইসিএফ চুক্তি আগামী মাসে by আবুল কাশেম

গামী জানুয়ারি মাসেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম (টিআইসিএফ) হতে যাচ্ছে। চুক্তিটি স্বাক্ষরের দিনক্ষণ চূড়ান্ত করতে চলতি ডিসেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্র থেকে আসছে প্রতিনিধিদল। বাণিজ্য মন্ত্রণালয়ও চুক্তির একটি খসড়া তৈরি করে রেখেছে। নতুন এই চুক্তিতে শ্রমমান ও মেধাস্বত্ব ইস্যু বাদ দেওয়ার ব্যাপারে জোর আপত্তি জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

ঢিমেতালে চলছে এডিপির কাজ-পাঁচ মাসে খরচ বরাদ্দের মাত্র ২০ শতাংশ খরচ

লতি অর্থবছরের শুরু থেকে নানামুখী পদক্ষেপ নেওয়ার পরও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতি আনতে পারছে না সরকার। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এডিপি বাস্তবায়িত হয়েছে ২০ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ২০ শতাংশ ও এর আগের বছরের একই সময়ে ২৩ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল। উন্নয়ন প্রকল্পে বৈদেশিক ঋণ ব্যয়ের হার ১৩ শতাংশ, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

আবাসন ব্যবসাকে শিল্প ঘোষণার দাবি রিহ্যাব সভাপতির

বাসন ব্যবসাকে শিল্প করার দাবি জানিয়েছেন রিহ্যাব সভাপতি সংসদ সদস্য নসরুল হামিদ। তিনি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানকে উদ্দেশ করে বলেন, আপনি উদ্যোগী হলে এ ব্যবসাকে শিল্প হিসেবেেেঘাষণা দিতে পারেন। শিল্প হিসেবে ঘোষণা দিলে শিল্পের বিভিন্ন সুবিধা পেতে পারে আবাসন ব্যবসা।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব

মুক্তিযুদ্ধের জয়রথের মাইলফলক by মুহম্মদ সবুর

সারা বাংলা তখন জেলখানা। পাকিস্তানি হানাদার বাহিনী দখল করে নিয়েছে বাংলার সীমান্ত অঞ্চলগুলো। প্রতিদিন চলছে নিরীহ-নিরস্ত্র বাঙালি হত্যা, ঘরবাড়ি-দোকানপাটে অগি্নকাণ্ড, লুটপাট, ধর্ষণ, অপহরণ। বীভৎসতার ভেতর অবরুদ্ধ বাংলার সাত কোটি মানুষ। অর্ধকোটি শরণার্থী দেশত্যাগে বাধ্য হয়েছে। স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। বিভিন্ন স্থানে হানাদার বাহিনীকে ব্যতিব্যস্ত রেখেছে।

কতদূর এগোতে পেরেছি আমরা? by তারেক শামসুর রেহমান

বিজয় দিবসের ৪০ বছরে এসে যে প্রশ্নটি আমাদের কাছে আজ বড় হয়ে দেখা দিয়েছে, তা হচ্ছে কতদূর এগোতে পেরেছি আমরা? একটি গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের স্বাধীনতার বীর যোদ্ধারা, যাঁদের আহ্বানে হাজার হাজার মানুষ হাতে অস্ত্র তুলে নিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। স্বাধীনতার ঘোষণাপত্রেও একটি ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের প্রথম সংবিধানের

বিজয় দিবস ২০১১-আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু by সৈয়দ মোয়াজ্জেম আলী

জ আমাদের ৪০তম বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে একটি স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় সমকালীন ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। একটি সংকল্পবদ্ধ জাতি অজস্র সংগ্রাম করে শুধু ৯ মাসের মধ্যে একটি বহুগুণ শক্তিশালী এবং আধুনিক অস্ত্রে সুসজ্জিত দখলদার বাহিনীকে সম্পূর্ণ পরাস্ত করে দেশ স্বাধীন করে। সম্পূর্ণ পর্যুদস্ত ৯৩ হাজার সদস্যের পাকিস্তানি বাহিনী আজকের দিনে ভারত-বাংলাদেশ যৌথ বাহিনীর কাছে

জঘন্যতম অপরাধ-দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত

র্বরতা বললেও যেন কম বলা হয়। একাত্তরের নৃশংসতার সঙ্গেই তুলনা করা যায়। ঘটনায় ভুক্তভোগী স্ত্রী। মূল নায়ক স্বামী। ঘটেছে ঢাকা সেনানিবাস এলাকায় রফিকুল নামের এক যুবকের আত্মীয়ের বাসায়। তিনি তাঁর স্ত্রীর হাতের পাঁচ আঙুল কেটে নেন চাপাতি দিয়ে। অত্যন্ত ঠাণ্ডা মাথায়, পরিকল্পিতভাবে এবং স্ত্রীর সঙ্গে প্রতারণা করে। দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে দেশে ফিরে তিনি স্ত্রীকে নিজের বোনজামাইয়ের বাসায় নিয়ে আসেন।

বিজয়ের ৪০ বছর-নতুন সূর্য আনুক নতুন ভোর

জ ১৬ ডিসেম্বর, বিজয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন আজ। আজকের এই দিনেই বাঙালি জাতি নিজস্ব জাতিসত্তার পরিচয়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ায়। আজকের এই দিনে বিশ্বের মানচিত্রে স্থান পায় বাংলাদেশ নামের নতুন একটি দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে যুদ্ধের শুরু হয়েছিল, সেই যুদ্ধের সমাপ্তিতে আজকের এই দিনে পাকিস্তানের শৃঙ্খল ভেঙে বাংলাদেশ নতুন পরিচয়ে পরিচিত হয় বিশ্বের দরবারে।

চরাচর-তক্ষক ভক্ষকদের কেরামতি

টিকটিকির চেয়ে একটু বড়, রংটাও ভিন্ন। টিকটিকির মতোই পোকামাকড় ধরে খায়। বাস করে বড় গাছের কোটরে, পরিত্যক্ত ঘরের দেয়ালের ফাঁকে। সরীসৃপ হলেও কুমির কিংবা সাপের মতো ভয়ংকর বা বিষাক্ত_কোনোটিই নয়। একেবারে নিরীহ। বড়জোর শান্ত বিকেল বা নিস্তব্ধ সন্ধ্যায় কক-ক্কে, কক-ক্কে স্বরে কয়েকবার ডেকে ওঠে। তাই লোকে একে ডাকে কক্কা নামে। আসল নাম তক্ষক। বৈজ্ঞানিক নাম গেকো গেকো (Gecko Gecko)। বাংলাদেশে এটি

হত্যাকাণ্ডের বিচারের দাবি তামাদি হয় না by এস এম আব্রাহাম লিংকন

প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে গিয়ে বলেছিলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা যুদ্ধাপরাধীদের রক্ষায় পরিকল্পিতভাবে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে একাধিক সভায় তিনি বলেছেন, সরকার বিচারের জন্য বদ্ধপরিকর, অপরাধীরা পার পাবে না। তিনি এও পরিষ্কার করে বলেছেন, বিরোধীদলীয় নেত্রী সিলেটের জনসভায় যে বক্তব্য দিয়েছেন তা যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিএনপি জোটের অবস্থানকেই পরিষ্কার করেছে।

বিজয় দিবসে স্বাধীনতাটাকে খুঁজছি by লে. জেনারেল মাহবুবুর রহমান (অব.)

শ্মশ্রুশোভিত তরুণ কণ্ঠশিল্পী হায়দারের একটা গান আমার খুব ভালো লাগে। বারবার শুনি। কিছু কথা হৃদয়ের গভীরে আঘাত হানে। দলিত-মথিত করে। তবুও শুনি। আবারও শুনি। 'কি বলার ছিল, কি বলছি। কি শোনার ছিল, কি শুনছি। কি দেখার ছিল, কি দেখছি। তিরিশটি বছর আমি স্বাধীনতাটাকে খুঁজছি...।' হায়দার গানটা হয়তো ২০০১ সালে রচনা করে থাকবেন। আজ ২০১১ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে গানটা আমার কাছে আরো অর্থবহ আরো

বিজয় দিবস ২০১১-বিজয়ের ৪০ বছর ও যুদ্ধাপরাধের বিচার by শহিদুল ইসলাম

ক. স্বাধীনতার ৪০ বছরে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে দেশ আজ সোচ্চার। প্রথমেই যে প্রশ্নটি মনে আসে তা হলো, এই ৪০ বছরে যুদ্ধাপরাধের বিচার হলো না কেন? এ প্রশ্নের উত্তরে প্রথমেই বলা যায়, দেশে প্রতিষ্ঠিত সরকারই সে বিচারের উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করবে। এখন প্রশ্ন আসে, এই ৪০ বছর তো বাংলাদেশ কখনো সরকারবিহীন চলেনি। এই ৪০ বছর যেসব রাজনৈতিক দল কিংবা অবৈধ হলেও সামরিক সরকার বাংলাদেশ শাসন করেছে, সেসব

চাঁদা না দেয়ায় জাবির এক ছাত্রকে কুপিয়েছে ঢাবি ছাত্রলীগ

বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রেম চাঁদাবাজি! জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রেমিক যুগলের কাছ থেকে চাঁদা না পেয়ে প্রেমিক নয়নকে দফায় দফায় নৃশংসভাবে কুপিয়েছে তারা। এতে নয়নের মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক যখম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় নয়ন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। গতকাল সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার ছবির হাট এবং মিলন চত্বরে দু’দফায় এ ঘটনা ঘটে।

সেনা ও নৌবাহিনীতে ৮১ জনের পদোন্নতি

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীতে ১৩ জনকে অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারি ক্যাপ্টেন ও ৪৬ জনকে মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি লেফটেন্যান্ট এবং নৌবাহিনীতে ২২ জনকে চিফ পেটি অফিসার থেকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতির পর তারা অনারারি বাংলাদেশ কমিশন্ড অফিসার হিসেবে কমিশন পাবেন। এদের পদোন্নতি ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর গতকাল এ তথ্য জানায়।

স্বাস্থ্য বিভাগে লোক নিয়োগে দুর্নীতি গোপালগঞ্জের সিভিল সার্জন ওএসডি

গোপালগঞ্জে স্বাস্থ্য বিভাগে লোকবল নিয়োগে দুর্নীতির অভিযোগে সিভিল সার্জন ডা. মো মোস্তাফিজুর রহমান মিয়াকে ওএসডি করা হয়েছে। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়। ওই ফ্যাক্স বার্তায় গতকালের মধ্যেই সিভিল সার্জনকে স্বাস্থ্য অধিদফতরে যোগ দিতে বলা হয়েছে। গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারীর ৪৪টি

যারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সন্তুষ্টি অর্জন করতে চায় তারা বিশ্বাসঘাতক : হান্নান শাহ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্র্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, যারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সন্তুষ্টি অর্জন করতে চায় তারা বিশ্বাসঘাতক। বর্তমান সরকারের মন্ত্রীদের কথা শুনলে মনে হয়, ভারতীয় নেতাদের চেয়েও তারা বেশি ভারতপ্রেমী। আওয়ামী লীগ সরকারকে একটি ভাওতাবাজির সরকার হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এদেশে মুক্তিযুদ্ধ একবারই সংঘটিত হয়েছিল। অথচ আওয়ামী লীগ যখনই

বঙ্গবন্ধু সেতু মেরামতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ পাওয়া গেছে : যোগাযোগমন্ত্রী

ঙ্গবন্ধু সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দুপুরে বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামত কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, সেতুর দুটি দিক রয়েছে। রক্ষণাবেক্ষণ ও মেরামত। রক্ষণাবেক্ষণের ব্যাপারে ওভারলোড, ওজন মাপার মেশিন ও যারা তত্ত্বাবধায়ন করে তাদের সম্পর্কে অভিযোগ পাওয়া গেছে।

রংপুর চিনি কলের জমি বেদখল : লিজের শর্ত ভেঙে এমপি’র ভাইয়ের স্থাপনা নির্মাণ

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের এমপির ভাই রংপুর চিনি কলের কৃষি জমি লিজ নিয়ে তাতে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করেছেন। অপরদিকে গোবিন্দগঞ্জ-হিলি সড়কের পাশে চিনি কলের জমি বেদখল করে ৩৮টি দোকান ঘর নির্মাণ করা হয়েছে। রংপুর চিনিকল সূত্রে জানা যায়, চিনি কলের মালিকানায় থাকা সাহেবগঞ্জ ইক্ষু খামারের ফাঁসিতলা এলাকার ১১৩ একর কৃষি জমি সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর ভাই আব্দুল্লাহ আল হাসান চৌধুরী (লিটন)

আটকে আছে শত শত পণ্যবাহী ট্রাক : হিলি স্থলবন্দর তিনদিন ধরে অচল

ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে তিনদিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। মঙ্গলবার থেকে ধর্মঘটের কারণে এ বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম অচল হয়ে পড়েছে। ভারত অভ্যন্তরে আমদানি পণ্যবাহী ৩ শতাধিক ট্রাক বাংলাদেশে ঢোকার অপেক্ষায় আটকা পড়ে আছে। ভারতের মালদহ কাস্টমস কমিশনার ভারত হিলি কাস্টমস অফিসে এক লিখিত আদেশে জানান, বাংলাদেশে পণ্য রফতানিতে

লন্ডনে বিএনপির উদ্যোগে টিপাই বাঁধ বিরোধী সমাবেশ

যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ইস্ট লন্ডনের ওয়াটার লিলিতে এক বিশাল গণজমায়েত, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে টিপাইমুখ বাঁধ নির্মাণ ও ঢাকা সিটি করপোরেশনকে দ্বিখণ্ডিত করার প্রতিবাদ, বাংলাদেশে তত্ত্বাবায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও খালেদা জিয়াসহ বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের ওপর থেকে সব মিথ্যা মামলা প্রত্যাহার ইত্যাদি ইস্যু স্থান পায়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিয়া

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন : প্রতীক বরাদ্দ সম্পন্ন প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলর পদে ২৯৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে কুমিল্লা টাউন হল মিলনায়তনে রিটার্নিং অফিসার আবদুল বাতেন প্রার্থী ও তাদের মনোনীত ব্যক্তিদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দ পেয়েই অধিকাংশ মেয়র প্রার্থী দুপুর থেকেই নগরীর বিভিন্ন এলাকায় আনুষ্ঠানিক প্রচারণায় নেমে পড়েছেন। মহানগরীতে অনেক প্রার্থী নিজের প্রতীক

নরসিংদীর মেয়র নির্বাচন : মেজ ছেলে কামরুজ্জামানকে প্রার্থী ঘোষণা দিলেন লোকমানের মা

মেয়র পদে নরসিংদী পৌরসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে নিহত লোকমানের পরিবার। নির্বাচনে লড়বেন লোকমানের ছোটভাই কামরুজ্জামান। গতকাল সকাল ১১টায় শহরের বাসাইল মহল্লায় নিজ ভবনে সংবাদ সম্মেলন করে তার নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও বিএনপি থেকে প্রার্থী দেয়া হচ্ছে না এ নির্বাচনে। ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশন পৌর নির্বাচনের তফসিল ঘোষণার ২ দিন পর গতকাল দুপুরে

মামলার বাদীকে আইনজীবীর চেম্বার থেকে অপহরণ করেছে ছাত্রলীগ কর্মীরা

ইনজীবীর চেম্বার থেকে মামলার বাদীকে অপহরণ করে নিয়ে গেছে ছাত্রলীগ কর্মীরা। পুরনো ঢাকার জজ কোর্ট এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা এ অপহরণের ঘটনা ঘটায়। অপহরণের সময় আইনজীবীরা অপহরণকারী এক ছাত্রলীগ কর্মীকে আটক করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অপহরণের শিকার মামলার বাদীর হদিস এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। জানা যায় গতকাল জজকোর্টে

আমিনবাজার থেকে স্মৃতিসৌধ : আ’লীগের ২শ’ তোরণ খুলে নেয়া হয়েছে বিএনপিরগুলো

বিজয় দিবসকে সামনে রেখে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত আওয়ামী লীগের প্রায় ২০০টি তোরণ শোভাবর্ধন করছে। স্থানীয় বিভিন্ন নেতার পক্ষে এসব তোরণ নির্মিত হয়েছে। শোভা পাচ্ছে ছোট-বড় শত শত ব্যানার ফেস্টুন। কিন্তু বিএনপিদলীয় সমর্থকদের নির্মিত তোরণ খুলে নেয়া হয়েছে এবং সেখানে লাগিয়ে দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি ও তাদের দলীয় স্লোগান। এ ছাড়া বিএনপির ব্যানার

ভিন্ন খবর : যুক্তরাষ্ট্রে মিনিটে ২৪ ধর্ষণ

যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ নারী যৌন নিপীড়ন বা যৌন হয়রানির শিকার। আর স্বামী বা স্বজনের হাতে শারীরিক নির্যাতনের শিকার ২৫ শতাংশ নারী। প্রতি চারজন নারীর একজন একাধিকবার নিকটজনের দ্বারা ধর্ষণের শিকার হয়। মিনিটে অন্তত ২৪ জন ধর্ষণ, যৌন হয়রানি অথবা শারীরিক অত্যাচারের শিকার হয়। গতকাল যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তথা সিডিসি প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ড. এমাজউদ্দীন : তিন আমলের অভিজ্ঞতা নিয়ে আত্মজীবনীই হবে শেষ লেখা by হাসান শান্তনু

ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ—এ তিন আমলের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, আন্দোলন-সংগ্রাম, মানুষের জীবনযাত্রা ও যুদ্ধের মধ্য দিয়ে একাত্তরে বিজয় লাভ ইত্যাদি নিয়ে আত্মজীবনী লিখছেন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ। তাঁর এ আত্মজীবনীতে থাকবে স্বাধীনতা যুদ্ধে বিজয়ের চল্লিশ বছরে প্রাপ্তি ও ব্যর্থতার মূল্যায়ন। থাকবে বাংলাদেশ নিয়ে অমিত সম্ভাবনার কথা। এ আত্মজীবনীই হবে বরেণ্য এ শিক্ষাবিদের শেষ লেখা।

রাজশাহীর গ্রামে বিশাল ফাটল, জনমনে আতঙ্ক by সরদার এম. আনিছুর রহমান

রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার ভূ-পৃষ্ঠে হঠাত্ বিশাল বিশাল ফাটল দেখা দিচ্ছে। মাঝে মধ্যেই হঠাত্ করে দিনে কিংবা রাতে এ ধরনের ফাটল ও ভূমিধসে এ অঞ্চলের সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূ-গর্ভের পানির স্তর নেমে যাওয়া এবং পানির রিজার্ভ কমে যাওয়ায় ভূমির এ ধরনের অস্বাভাবিক আচরণ লক্ষণীয়। মরণফাঁদ ভারতের ফারাক্কা বাঁধের উজানে গঙ্গা নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার,

রাজশাহীর গ্রামে বিশাল ফাটল, জনমনে আতঙ্ক by সরদার এম. আনিছুর রহমান

রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার ভূ-পৃষ্ঠে হঠাত্ বিশাল বিশাল ফাটল দেখা দিচ্ছে। মাঝে মধ্যেই হঠাত্ করে দিনে কিংবা রাতে এ ধরনের ফাটল ও ভূমিধসে এ অঞ্চলের সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূ-গর্ভের পানির স্তর নেমে যাওয়া এবং পানির রিজার্ভ কমে যাওয়ায় ভূমির এ ধরনের অস্বাভাবিক আচরণ লক্ষণীয়। মরণফাঁদ ভারতের ফারাক্কা বাঁধের উজানে গঙ্গা নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার,

শীতবস্ত্রের অভাবে কাহিল ছিন্নমূল ও গরিব মানুষ : সারাদেশে তীব্র শীত ৩ জনের মৃত্যু কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

পৌষের প্রথম দিনেই সারাদেশে তীব্র শীত পড়েছে। আগের দিনের চেয়ে গতকাল প্রায় সব বিভাগেই সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সব বয়সী মানুষই তীব্র শীতে কাবু হয়ে পড়েছে। তীব্র শীতে নীলফামারী ও দিনাজপুরে তিন জনের মৃত্যু হয়েছে। এদিকে কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। মাওয়া-

নারী নির্যাতন : সিরাজগঞ্জে যৌতুক দাবিতে স্ত্রী হত্যা পটুয়াখালীতে গৃহবধূকে এসিড নিক্ষেপ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুক দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। অন্যদিকে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে। বিস্তারিত আমার দেশ-এর প্রতিনিধিদের পাঠানো খবর : সিরাজগঞ্জে যৌতুক দাবিতে স্ত্রী হত্যা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুক দাবিতে সাহারা খাতুন (২২) নামে এক গৃহবধূকে হত্যা করেছে পাষণ্ড

পাবনায় ৪ জনসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ : পৃথক ঘটনায় ৪ অপমৃত্যু

ড়ক দুর্ঘটনায় পাবনা সদর ও সাঁথিয়া উপজেলায় চার, নওগাঁর ধামইরহাটে দুই, মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই, ঠাকুরগাঁওয়ে এক ও খুলনায় একজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬০ জন। এছাড়া রাজধানীর উত্তরা, নড়াইলের লোহাগড়া, যশোরের মনিরামপুর ও মানিকগঞ্জের শিবালয়ে পৃথক ঘটনায় চারটি অপমৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :

রাজধানীতে ২ জনসহ সারাদেশে ১০ খুন : ঢাকায় স্ত্রীর হাতে স্বামীসহ দুই খুন

ঢাকাসহ সারাদেশে ১০ জন খুন হয়েছে। রাজধানীতে এক এনজিও কর্মকর্তাসহ খুন হয়েছে দুই জন। কলাবাগান থানা এলাকায় এনিজও কর্মকর্তা আবুল কাশেমকে (৫৫) ও শ্যামপুরে গৃহবধূ আশা বেগমকে (২২) শ্বাসরোধ ও নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় কাশেমের স্ত্রী-পুত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা আবদুল ওহাবের (৬৮) গলাকাটা লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা

ডলারের বিপরীতে টাকা নিম্নগামী

পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে মার্কিন ডলার দুর্বল হয়ে পড়লেও গত এক বছরে টাকার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিপরীত প্রবণতা। গত এক বছরে ডলারের বিপরীতে টাকার মান কমেছে প্রায় ১০ টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গতকাল ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম ছিল ৮০ টাকা ৬২ পয়সা; যেখানে গত বছর ১৩ ডিসেম্বর ডলারের দাম ছিল ৭০ টাকা ৬৪ পয়সা। দাম বেশি হলেও চাহিদা অনুযায়ী পাওয়া যায় না ডলার, ফলে আমদানিকারকরা

বিএনপির বিজয় দিবসে আলোচনা : জিয়া রণাঙ্গনে থেকেই যুদ্ধ করেছেন : প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যা

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও গণতন্ত্র ধ্বংসের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল রাজধানীতে বিজয় দিবসের আলোচনা সভায় দলটির নেতারা বলেছেন, আওয়ামী লীগ দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। দেশকে অন্ধকার সুড়ঙ্গে ঠেলে দিয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান বীর উত্তম—এর মুক্তিযুদ্ধের অবদানকে খাটো করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মিথ্যা’

ইরাক যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা

রাক যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। তাই রাজধানী বাগদাদে গতকাল মার্কিন পতাকা অর্ধনমিত রাখা হয়। ৯ বছর পর ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ২০০৩ সালের মার্চে ইরাকে মার্কিন আগ্রাসন শুরু হয়। ইরাকি কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করে অবশিষ্ট সাড়ে ৫ হাজার মার্কিন সেনার বেশিরভাগই এরই মধ্যে বাগদাদ ছেড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মার্কিন সেনারা একটি

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশে নারী সাংবাদিক কেন্দ্রের একটি প্রতিনিধি দল গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি নাসিমুন নাহার মিনু ও সাধারণ সম্পাদক পারভিন সুলতানা ঝুমা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

স্বাধীনতা রক্ষার জন্য সংঘবদ্ধ হয়ে দাঁড়াতে হবে by আল মাহমুদ

পনাদের কাছে এ বিজয় দিবসের তাত্পর্য অনেক বেশি, অনেক মূল্যবান; কিন্তু আমি যেহেতু অংশীদার, এ দিবস যারা সৃষ্টি করেছেন তাদের একজন আমি, সে কারণে অনেক স্মৃতি মনে পড়ে যায়, যা ব্যক্ত করা যায় না। অনেক ভালোবাসা, মানবিক বিনিময় এর সঙ্গে জড়িত। অনেক মানুষ এসব ভুলে যেতে পারে; কিন্তু কবিরা বিস্মরণপ্রিয় নয়, তারা ভোলে না। আমার মনে পড়ছে, আজ তো ষোলো তারিখ; এই ষোলো কিংবা পনেরো, হয়তো ষোলোই হবে,

তিস্তা চুক্তি নিয়ে মমতা : বর্ষাকাল ছাড়া বাংলাদেশকে জল দেয়া সম্ভব নয়

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পশ্চিমবঙ্গ অংশে তিস্তা-প্রবাহের অবস্থা দেখে নদীবিশেষজ্ঞ কল্যাণ রুদ্র বলেছেন, উত্তরবঙ্গের ব্যাপক চাহিদা মিটিয়ে বাংলাদেশকে জল দিতে গেলে বর্ষাকাল ছাড়া সম্ভব নয়। তবে এটা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত বিষয়। এ বিষয়ে তারাই সময়মত উপযুক্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সম্প্রতি তিস্তাপ্রবাহের অবস্থা দেখতে জলপাইগুড়িসহ উত্তরের বিভিন্ন জেলা সফর করেন

বসুন্ধরা পরিচালক সাব্বির হত্যা মামলার রায়ে সব আসামি খালাস

সুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ূন কবির সাব্বির হত্যা মামলার সব আসামিকে খালাস দিয়েছে আদালত। বহুল আলোচিত এ মামলার আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের ছেলে সাফিয়াত সোবহান সানভিসহ মামলার অপর আসামিদের খালাসের এ আদেশ দেন ঢাকার দ্রুত বিচার আদালত ৪-এর বিচারক মো. মোতাহার হোসেন। সব আসামি খালাস পাওয়া বিষয়ে আদালত সরকারপক্ষকে অভিযুক্ত করে বলেছে, বহুল

গুপ্তহত্যার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর হাত রয়েছে - অধিকার : গুম ও হত্যার সঙ্গে সরকার জড়িত : মির্জা ফখরুল

শোরের বিএনপি নেতা নাজমুল ইসলামের নিহত হওয়ার ঘটনাকে ‘গুপ্ত হত্যা’ দাবি করে এর জন্য সরকারকে দায়ী করেছে প্রধান বিরোধী দল বিএনপি। নাজমুল হত্যার প্রতিবাদে আগামী শনিবার যশোরে স্থানীয় বিএনপি যে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে, তাতে কেন্দ্রের সমর্থন রয়েছে বলে জানায় দলটি। গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই-

৮ লাশের মধ্যে পরিচয় মিলেছে ২টির : মুন্সীগঞ্জ হাসপাতাল মর্গে গুম ব্যক্তিদের স্বজনের ভিড়

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রতিদিন ভিড় করছেন গুম ও নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়স্বজনরা। দূর-দূরান্ত থেকে লোকজন মর্গে গিয়ে প্রিয়জনের লাশ শনাক্ত করার চেষ্টা করছেন। মর্গে পড়ে থাকা পচন ধরা লাশের পোশাক-পরিচ্ছেদ দেখে শনাক্ত করার আশায় অসংখ্য লোক গেলেও লাশ চিনতে পারছেন না কেউ। কারণ নদী থেকে উদ্ধার করা লাশগুলোর চেহারা বিকৃত হয়ে গেছে। এর মধ্যে ঢাকায় নিখোঁজ হওয়া আওয়ামী লীগ নেতা নূর হাজীর পরিবারের

সাঈদীর মামলার বাদীকে যুদ্ধের সময় তথ্য সরবরাহকারীর জন্ম ’৭২ সালে : জেরার প্রশ্ন নিয়ে উভয়পক্ষের আইনজীবীর বাকবিতণ্ডা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযোগকারী ও সরকারপক্ষের প্রধান সাক্ষী মাহবুবুল আলম হাওলাদারকে যুদ্ধের সময় পিরোজপুরে পাকিস্তানি আর্মি ও তাদের এদেশীয় দোসরদের হত্যা, লুটপাট, অগ্নিসংযোগসহ অন্যান্য অপকর্মের তথ্য সরবরাহকারী খলিলুর রহমানের জন্ম ১৯৭২ সালের ১৩ এপ্রিল।

উন্নয়ন প্রকল্পের কাজে ঢিলেমি : ৫ মাসে বাস্তবায়ন ২০ শতাংশ by জাহিদুল ইসলাম

ছরের শুরুর দিকে কাজ ঝুলিয়ে রেখে শেষের দিকে এসে অতি দ্রুত প্রকল্প বাস্তবায়নের তাড়াহুড়ায় রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের ধারা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না সরকার। অর্থবছরের ৫ মাস পেরিয়ে গেলেও এ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ২০ ভাগ বাস্তবায়ন করতে পেরেছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এডিপি বরাদ্দ ৪৬ হাজার থেকে মাত্র ৯ হাজার ৩১৪ কোটি টাকা ব্যয়

৬১ জেলা পরিষদে প্রশাসক হলেন আওয়ামী লীগ নেতারা

হান বিজয় দিবসের আগ মুহূর্তে গতকাল রাতে দলীয় বিবেচনায় ৬১ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের সবাই সরকারি দল আওয়ামী লীগের নেতা। এর ফলে জেলা পরিষদ আওয়ামী লীগ কার্যালয়ে পরিণত হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে আওয়ামী লীগ নেতারা মনে করছেন, ক্ষমতায় আসার তিন বছর পর দলের মাঠ নেতাদের মূল্যায়ন করল সরকার। সর্বোচ্চ তিন মাসের মধ্যে পরিষদের নির্বাচন হবে বলে

এবার গুপ্তহত্যার শিকার বিএনপি নেতা নাজমুল : কাল যশোরে হরতাল : জনপ্রিয় নেতাদের খুন-গুম করা হচ্ছে : তরিকুল

বার গুপ্তহত্যার শিকার হয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর জেলা কমিটির অর্থবিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম। রাজধানীর মোহম্মদপুর থানার সামনে থেকে বুধবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গাড়িসহ তাকে অপহরণ করে। পরে গতকাল সকালে গাজীপুরের সালনায় নাজমুলের মৃতদেহ উদ্ধার হয়। নাজমুল হত্যার প্রতিবাদে বিএনপি আগামীকাল (শনিবার) যশোরে জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের

বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলার আছে : ব্রিটিশ প্রধানমন্ত্রী

বাংলাদেশের স্বাধীনতার ৪০তম বার্ষিকী উদযাপন নিয়ে মন্তব্যকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, স্বাধীনতার ৪০তম বার্ষিকীতে দেশটির মানবাধিকারের কিছু বিষয়ে কথা বলতে ব্রিটেন কোনো ইতস্তত করবে না। ব্রিটিশ পার্লামেন্টে (হাউস অব কমন্স) বুধবার রুশনারা আলীর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। লন্ডনপ্রবাসী বাংলাদেশীদের কয়েকটি সূত্র লন্ডন থেকে এ তথ্য জানায়। বাংলা নিউজ

মহান বিজয় দিবস আজ by জাকির হোসেন

জ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। এ দেশের ইতিহাসে এক গৌরব ও অহঙ্কারের দিন। ১৯৭১ সালের এ দিনে বিশ্বের মানচিত্রে জন্ম হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। এ বছর আমরা দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়ের ৪০ বছর উদযাপন করছি। পাকিস্তানি হানাদার বাহিনী ’৭১-এর এ দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে চূড়ান্ত বিজয়

পাঁচ মাসে ২০ শতাংশ এডিপি বাস্তবায়ন

তি পাচ্ছে না বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন। চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে বাস্তবায়ন হয়েছে মাত্র ২০ শতাংশ। বৈদেশিক সহায়তার অর্থের ব্যয় বাড়াতে না পারায় মূলত এডিপি বাস্তবায়নে এ ধীরগতি দেখা যাচ্ছে। এ সময়ের মধ্যে প্রকল্প সাহায্যের মাত্র ১৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের এডিপি বাস্তবায়ন গত ২০১০-১১ অর্থবছরের প্রথম পাঁচ মাসের সমান।

বেসরকারি দুটি কেন্দ্রে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব by কিসমত খোন্দকার

বেসরকারি খাতে রাজশাহী ও খুলনায় ফার্নেস অয়েলভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের অনুমোদন পেলে এ দুটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ কিনতে আগামী ১৫ বছরে সরকারকে অতিরিক্ত ১ হাজার ৩৭১ কোটি টাকা বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিকে দিতে হবে। ক্রয় প্রস্তাব দুটি অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা

যুক্তরাষ্ট্রের সুবিধা পেতে নতুন তৎপরতা by আবু হেনা মুহিব

যুক্তরাষ্ট্রের বাজারে দেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত বাজার সুবিধা পেতে নতুন তৎপরতা শুরু করেছে বাংলাদেশ। সরকারি-বেসরকারি উভয় পর্যায়েই এ প্রচেষ্টা চলছে। জেনেভায় বিশ্ববাণিজ্য সংস্থার (ডবি্লউটিও) এবারের মন্ত্রী পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে এ বিষয়ে পরিকল্পনা নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্যানেল আলোচনায় বাংলাদেশ উন্নত ও উন্নয়নশীল দেশের বাজারে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা আদায়ে

হোটেল ছাড়লেন আশরাফুল

ট্টগ্রামেই নিশ্চিত হয়ে যায়, ঢাকা টেস্টে দলে থাকছেন না আশরাফুল। গতকাল সংবাদপত্র মারফত বিষয়টা জেনে যায় দেশবাসী; কিন্তু যার খবর তাকেই সময়মতো জানায়নি বিসিবি। জানিয়েছে গতকাল বিকেলে। গতকাল বিকেল ৫টার দিকে আশরাফুল যখন দলবদলের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামের সিসিডিএম অফিসে, তখন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সাবি্বর খান ফোন করে হোটেল ছেড়ে দিতে বলেন তাকে।

৪ দিনের ম্যাচকে গুরুত্ব দিলেন কোচও

ট্টগ্রাম থেকে ফিরে গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল। সেখানে সাংবাদিকদের সঙ্গে প্রথমে কথা বলার কথা ছিল তামিম ইকবালের। মাঝপথে বিসিবির মিডিয়া ম্যানেজার জানালেন, তামিম নয়, অসুস্থতা থেকে ফিরে আসা নাঈম ইসলাম কথা বলবেন; কিন্তু শেষ পর্যন্ত মিডিয়ার সঙ্গে কথা বললেন কোচ স্টুয়ার্ট ল। চট্টগ্রামে অধিনায়ক মুশফিক প্রথম শ্রেণীর ক্রিকেটকে আরও গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন। গতকাল অস্ট্রেলিয়ান কোচও

শেষ হলো দলবদল-আশরাফুল-মুশফিকদের নতুন ঠিকানা

লবদলের শেষ দিনে সাকিব-তামিমরাই আকর্ষণের কেন্দ্রে। প্রথম ঘণ্টাতেই সে আকর্ষণের সমাপ্তি ঘটিয়েছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। এরপর অবশিষ্ট আকর্ষণের বিশাল অংশ জুড়েই ছিল মুশফিকুর রহিম, আশরাফুল, শাহরিয়ার নাফীস, অলক কাপালি, নাসির, নাঈম আর ইমরুলদের ঘিরে। একে একে বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন তলার সভাকক্ষে এলেনও তারা সবাই। দলবদল করে নাম লেখালেন নতুন দলে।

সাকিব-তামিম ভিক্টোরিয়ায়

মোহামেডান ছাড়ছেন সাকিব-তামিম। বিষয়টি নিশ্চিত ছিল অনেক আগেই। এরপর নাটক। প্রথম দফায় আগামী মৌসুম সূর্যতরুণ ক্লাবে খেলা ছিল নিশ্চিত। আকস্মিক নাটকের অঙ্কচ্ছেদ। না সূর্যতরুণ নয়, জাতীয় দলের সাবেক অধিনায়ক আর তার ডেপুটি যাচ্ছেন ভিক্টোরিয়ায়! এমন গুঞ্জনটি সত্যি হয়েই রইল বৃহস্পতিবারের পুরো ২৪ ঘণ্টা। এরপর গুঞ্জন আর গুঞ্জন থাকেনি। চট্টগ্রাম থেকে ঢাকা ফিরেই হোটেলে ব্যাগ-পেটরা রেখেই লুৎফর রহমান বাদলের

দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যুর মিছিল

শ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া খবরে মৃত্যু হয়েছে ১৪৩ জনের। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জেলার ১২টি গ্রামে লোকজন ওই বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। কলকাতার বাঙুর হাসপাতালের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবিরোধী নতুন বিল

রানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিনা বিচারে আটক ও পাকিস্তান সহায়তা বন্ধ সংক্রান্ত প্রতিরক্ষা বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। পৃথকভাবে প্রতিনিধি পরিষদে শর্তসাপেক্ষে ২৮৩-১৩৬ ভোটে প্রতিরক্ষা বিলটি পাস হয়। এ বিলের মধ্যে পাকিস্তানকে দেওয়া ৭০ কোটি ডলারের মার্কিন সহায়তা বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এর আগে ওয়াশিংটন বলছে, পাকিস্তানে সহায়তা দেওয়া বন্ধ হবে না। এক্ষেত্রে বিকল্প উপায় খুঁজছে হোয়াইট হাউস।

আলোচনার কেন্দ্রে যারা

মাহমুদ আব্বাস ও খালেদ মেশাল : পরস্পর প্রতিদ্বন্দ্বী হলেও ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও ফাতাহ নেতা মাহমুদ আব্বাস এবং হামাস নেতা খালেদ মেশাল এ বছর সাফল্যের মুখ দেখেছেন। আব্বাস তার রাষ্ট্রের স্বীকৃতির দাবি জাতিসংঘে নিয়ে গেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছেন। এটা মূলত ফিলিস্তিনের নৈতিক জয়। এ ছাড়া তাদের কূটনৈতিক জয় হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। এ ছাড়া এ বছরই বেশ কয়েকটি রাষ্ট্রের সমর্থন আদায়

ইসলামপন্থিরা অধিক গণতান্ত্রিক! by সোহেব আহমেদ

রব বিশ্বে দশকের পর দশক ক্ষমতা কুক্ষিগত করে রাখার বিরুদ্ধে সম্প্রতি গণতান্ত্রিক আন্দোলন 'আরব গণজাগরণ'-এ যদি উদারপন্থিরা বীজ বপন করে থাকেন, তবে শরতে এসে সেই পাকা ফসলে গোলা ভরেছেন ইসলামপন্থিরা। ইসলামী মতাদর্শের ধারক-বাহক দলগুলো নির্বাচনের পর নির্বাচনে উদারপন্থিদের পশ্চাদ্দেশে চাটি মেরেছেন বলা যেতে পারে। তিউনিসিয়ার কথাই ধরুন, দীর্ঘদিনের একনায়ক জয়নাল আবেদিন বেন আলিকে হটিয়ে

জেনেভায় ডবি্লউটিও সম্মেলন শুরু-বাংলাদেশের প্রাপ্তি নিয়ে আশা-নিরাশার দোলাচল

ড়া নিরাপত্তার মধ্যে জেনেভার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিশ্ববাণিজ্য সংস্থার (ডবি্লউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডবি্লউটিও চেয়ারম্যান নাইজেরিয়ার বাণিজ্যমন্ত্রী ওলো সেগান আগানগা। মূল সম্মেলন শুরু হওয়ার আগেই স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি)

টোল আদায় নিয়ে বচসা-বুড়িগঙ্গা সেতু অবরোধ টোলঘরে আগুন

টোল আদায়কে কেন্দ্র করে হাতাহাতির জের ধরে বুড়িগঙ্গা প্রথম সেতুর (চীন মৈত্রী) দুটি টোলঘর পুড়িয়ে দিয়েছে কেরানীগঞ্জের বাসিন্দারা। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শত শত বিক্ষুব্ধ লোকজন লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে টোল আদায়কারীদের ওপর হামলা চালালে ১০ জন আহত হন। এ সময় সেতুটির দুই পাড়ে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। পরে র‌্যাব ও পুলিশের

বিজয় উৎসব-বাতাসে বাতাসে আজ মুক্তির আনন্দ

রাধীনতার শৃঙ্খল-মুক্তির আনন্দের পাশাপাশি স্বজন হারানোর বেদনা নিয়ে জাতি উদযাপন করছে বিজয়ের ৪০তম বার্ষিকী। বিজয়ের উল্লাসে মেতে উঠবে জাতি। বাতাসে বাতাসে আজ মুক্তির আনন্দ। নানা আয়োজনে উল্লাস প্রকাশের পাশাপাশি জাতি ধিক্কার জানাবে যুদ্ধাপরাধীদের প্রতি। নগরীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আজ বিজয়ের ৪০ বছর উদযাপন করছে। মঞ্চে মঞ্চে উচ্চারিত হবে বিজয়ের গান। বিজয় দিবসের প্রাক্কালে

সাবি্বর হত্যা মামলার পাঁচ আসামি খালাস

হুল আলোচিত বসুন্ধরা গ্রুপের আইটি বিশেষজ্ঞ হুমায়ুন কবির সাবি্বর হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে প্রধান আসামি সানবীরসহ পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায়ে আদালত বলেছেন, রাষ্ট্রপক্ষ বস্তুনিষ্ঠ, প্রকৃত ও উপযুক্ত দুই প্রত্যক্ষদর্শী সাক্ষী আদালতে হাজির করতে 'ব্যর্থ হওয়ায়' মামলার সব আসামিকে বেকসুর খালাস দেওয়া হলো। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের

দেশপ্রেমের অগি্নপরীক্ষা by ফরহাদ জাকারিয়া

দেশের উন্নয়নের জন্য প্রকৃত দেশপ্রেমের বিকল্প নেই। তাই দেশ এবং নিজেদের ভাগ্যের উন্নয়নের স্বার্থে আমাদের দাবির পক্ষে সঠিকভাবে কাজ করাই যুক্তিযুক্ত 'স্বদেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ'_ এই বাণী থেকেই দেশকে ভালোবাসার ক্ষেত্রে ইসলামের গুরুত্ব আরোপের বিষয়টি প্রতীয়মান হয়। যে কোনো ক্ষেত্রে অনুকূল পরিবেশে ভালোবাসা দেখানো সহজ। কিন্তু প্রতিকূল পরিবেশে ভালোবাসার অগি্নপরীক্ষার মুখোমুখি হওয়ার মাধ্যমেই

ইমান ও স্বাধীনতা by মুফতি এনায়েতুল্লাহ

জ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালে এদিনে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বিশ্বের মানচিত্রে সগর্বে জায়গা করে নেয় মুসলিমপ্রধান দেশ বাংলাদেশ। মুক্তিযুদ্ধে যারা জানমাল বাজি রেখে স্বদেশের জন্য, মানুষের স্বাধীনতার জন্য সংগ্রামে লিপ্ত ছিল, তাদের এ নৈতিক অধিকারকে ইসলাম সমর্থন করে সর্বতোভাবে। হজরত রাসূলুল্লাহ (সা.) ছিলেন স্বাধীনচেতা ব্যক্তিত্ব। তিনি মদিনাকে স্বাধীন করেছিলেন মুনাফিক চক্র

আদর্শ নাগরিকের দায়িত্ব by জহির উদ্দিন বাবর

রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য চাই ব্যক্তির আন্তরিকতা ও চেতনাবোধ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার দায়িত্ব নাগরিকের। দেশ স্বাধীন করার চেয়ে দেশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার দায়িত্ব অনেক বেশি আজ আমাদের বিজয়ের দিন। চার দশক আগে এদিনে আমরা একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র লাভ করেছি। স্বাধীনতা মহান প্রভুর অন্যতম বিশেষ দান। যারা পরাধীন তারাই শুধু জানেন স্বাধীনতার মূল্য কত বেশি।

জনসমক্ষে একমাত্র আত্মসমর্পণ

বিশ্বে সামরিক বাহিনীর আত্মসমর্পণের অনেক ঘটনা ঘটেছে। কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতিতে আত্মসমর্পণের ঘটনা কেবল একটিই, যা ঘটেছে আমাদের প্রিয় ঢাকায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবরণে ফুটে উঠেছে চার দশক আগের সেই শীতের পড়ন্ত বিকেলের চিত্র। এক পক্ষ তখন মুক্তির আনন্দে উদ্বেলিত, অন্য পক্ষের সামনে কেবলই আঁধার তখন অন্ধকার নেমে আসে ঢাকা, ১৬ ডিসেম্বর, ১৯৭১।

মুক্ত বাংলাদেশ

ন্ধকার রাত পেরিয়ে বাংলাদেশ আজ মুক্ত! ঢাকা স্বাধীন বাংলাদেশের মুক্ত রাজধানী! আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের জনগণের অনন্য এক দিন। নিষ্ঠুর-বর্বর পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিধ্বস্ত শহরের মানুষ নেমে আসে পথে। বাসে, ট্রাকে মানুষ নাচছে। এমনকি ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কেও তারা উঠে পড়েছে। কণ্ঠে স্লোগান_ জয় বাংলা। লাল-সবুজ-সোনালি রঙের পতাকা আন্দোলিত হচ্ছে। এ পতাকা এতদিন লুকানো ছিল। যেমন লুকানো ছিল শেখ মুজিবুর রহমানের ছবি।

ধর নির্ভয় গান-চোখ ভিজে আসে, চোখ ভেসে যায় by আলী যাকের

টেপ রেকর্ডারটা আমার হাত থেকে খসে পড়ে গেল রাস্তার ওপর। আমি শুয়ে পড়লাম মাটির ওপরেই। এরপর গড়াতে শুরু করলাম আমার বাংলার মাটিতে। গড়াতে গড়াতে কখন যে রাস্তা থেকে ঢাল বেয়ে নেমে গেছি ধানক্ষেতের মাঝে, লক্ষ্যই করিনি। চোখ দিয়ে অঝোর ধারায় বয়ে চলেছে আনন্দাশ্রু। আমি হাপুস নয়নে কাঁদছি। সেই অশ্রু গিয়ে মিশেছে বাংলার মাটিতে। মনে হলো এত গাঢ় নীল আকাশ কখনও দেখিনি। এমন টকটকে অস্তগামী সূর্য কখনও

রিকশার প্যাডেলে জীবন-মুক্তিযুদ্ধের বীরদের যন্ত্রণাগাথা

রিকশা-ভ্যানের প্যাডেল ঘুরলে পেটে জোটে ভাত, না হলে উপোস_ ৬১ বছর বয়স্ক সিরাজ উদ্দিনের জীবনগাথা তুলে ধরা হয়েছে বৃহস্পতিবারের সমকালে। ফরিদপুরের নগরকান্দার এ শ্রমজীবী মানুষটির আরেকটি পরিচয় রয়েছে_ একাত্তরে বয়স যখন একুশ, তখন জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। তার সহযোদ্ধাদের কয়েকজন শহীদ হয়েছেন। শ্রমে-ঘামে বেঁচে থাকায় লজ্জা নেই।

বিজয় দিবস-স্বাধীনতা কথাটির তাৎপর্য

বাঙালির সহস্র বছরের ইতিহাসে ১৬ ডিসেম্বরের সঙ্গে তুলনীয় একটি দিন নেই। কেননা, ১৯৭১ সালের আগে জাতি হিসেবে আত্মঅধিকার প্রতিষ্ঠার বিরল অভিজ্ঞতা বাঙালি আর আস্বাদন করেনি। কখনও স্বাধীনতার বিভ্রম দেখা দিলেও পরক্ষণেই তা মায়া-মরীচিকা বলেই প্রতিভাত হয়েছে। শাসনের দণ্ড হস্তান্তর ছাড়া সে ঘটনাগুলোর বিশেষ তাৎপর্য জাতি অনুভব করেনি। দীর্ঘ অতীত জুড়ে বিদেশি শাসকের পদানত বাঙালির কাছে তাই স্বাধীনতা শব্দের প্রধান অর্থ_

মহান বিজয় দিবস আজ by অমরেশ রায় ও আবু সালেহ রনি

জাতির বহু কাঙ্ক্ষিত একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার শুরুর প্রেক্ষাপটে আবারও ফিরে এসেছে বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দিন। আজ ১৬ ডিসেম্বর। ৪১তম মহান বিজয় দিবস।এবারের বিজয় দিবস জাতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িত স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

দুই বিএনপি নেতার লাশ উদ্ধার by তৌহিদুর রহমান

শোর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলামকে অপহরণের পর হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলার দক্ষিণ শালনায় তার লাশ পাওয়া গেছে। এর আগে বুধবার রাতে ঢাকার মোহম্মদপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে তিনি ধানমণ্ডির বাড়িতে ফেরার পথে অপহৃত হন। অন্যদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবদুল ওহাব নামে অন্য এক বিএনপি

ফরিদপুরে ৫ জন নিখোঁজ

ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে প্রকাশ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার থেকে অপহরণ করে নিয়ে যাওয়া ৫ ব্যক্তির সন্ধান গত ১০ দিনেও পাননি তাদের পরিবারের সদস্যরা। এ ব্যাপারে স্থানীয় ভাঙ্গা থানায় মামলা হয়েছে। তবে ডিবি পুলিশ বিষয়টি স্বীকার করেনি। সরেজমিন অনুসন্ধান করে ঘটনার শিকার হয়েও ঘটনাচক্রে ছাড়া পাওয়া এক ব্যক্তির জবানিতে জানা গেছে অপহরণের এ কাহিনীর বিবরণ।

নিখোঁজ অতঃপর লাশ by সাহাদাত হোসেন পরশ

কারও সন্তান-স্বামী বা কোনো স্বজন বাসা থেকে বের হওয়ার পর নির্ধারিত সময়ে না ফিরলেই স্বজনের মাঝে সৃষ্টি হচ্ছে 'গুম আতঙ্ক'। রাজধানীসহ সারাদেশে জনমনে এ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি একের পর এক রহস্যজনক নিখোঁজের সংখ্যা বাড়ছে। নিখোঁজদের কারও কারও লাশ পাওয়া গেলেও দীর্ঘদিনেও খোঁজ মিলছে না অনেকের। হতভাগ্য অনেক পরিবারের স্বজনের অভিযোগ, নিখোঁজ হওয়া ব্যক্তিরা গুপ্তহত্যার শিকার হচ্ছেন।