Showing posts with label রংবেরং. Show all posts
Showing posts with label রংবেরং. Show all posts

Saturday, January 21, 2012

এই মেয়েটার কী যে হবে!

ই মেয়েটা হবে? নায়িকা নাকি প্রেমিকা? জ্যাকলিন ফার্নান্দেজের জন্য?এ প্রশ্নটাই এখন বরাদ্দ বলিউডে। সাজিদ খানের সঙ্গে প্রেম করছেন শ্রীলঙ্কান এই সুন্দরী। ভালো কথা। প্রেম তো মন্দ কিছু নয়। কিন্তু প্রেম করতে গিয়ে বাকি সব লাটে তুলতে বসেছেন জ্যাকলিন। প্রথমে ছেড়েছেন পুরনো প্রেমিককে।?

Friday, January 20, 2012

বলিউডের পথে

পিনআপ গার্ল অথবা ক্যালেন্ডার গার্ল_যে নামেই ডাকুন না কেন, গত বছরের বিশ্বকাপ ক্রিকেটের আগপর্যন্ত সেটাই ছিল এই আলোচিত মডেলের একমাত্র পরিচয়। বিশ্বকাপ চলাকালীন হঠাৎ করেই এক সাক্ষাৎকারে ভারতীয় দলকে কেমন করে উজ্জীবিত করা যায়, এমন এক প্রশ্নের উত্তরে, 'ভারত যদি চ্যাম্পিয়ন হতে পারে তবে স্টেডিয়ামে সম্পূর্ণ নগ্ন হয়ে উপস্থিত হব'_এমন প্রতিজ্ঞা করে হৈচৈ ফেলে দেন মডেল পুনম পাণ্ডে।

Monday, January 9, 2012

ডার্টি পিকচারের মতো ছবি করতে ইচ্ছে করে

তুনের জোয়ার এখন সর্বত্র। বলিউড থেকে টালিউড জয়জয়কার এখন নতুনদের। কিন্তু পুরনোরা যে তাই বলে এখন ব্রাত্য, তেমনটা ভাবার সুযোগ কিন্তু নেই। কারণ এখনো অনেক পুরনো তারকা টক্কর দিয়ে টিকে আছেন নিজ মহিমায়। ঋতুপর্ণা সেনগুপ্ত আছেন সেই দলে। পাওলি, পর্নো, কোয়েল, শুভশ্রীদের দাপটের মাঝেও উজ্জ্বল ঋতুপর্ণা। নতুন বছরে পুরনো ঋতুপর্ণা কথা বললেন নানা বিষয়ে....

Tuesday, December 13, 2011

শেষ অ্যাকশন ইনিংস by অনন্য রেজা করিম

খিলাড়ি হিরো হিসেবে বিশেষ পরিচিতি তাঁর। একসময় অ্যাকশন নায়করূপেই তাঁকে দেখা যেত অভিনীত সব ছবিতে। অথচ দীর্ঘদিন ধরে অক্ষয় কুমারকে তেমন কোনো ছবিতে অ্যাকশন হিরোরূপে দেখা যাচ্ছে না। অ্যাকশন হিরোর ইমেজে মিস করছেন তাঁর অনেক ভক্ত অনুরাগী দর্শক। তার বদলে এখন তাঁকে দেখা যাচ্ছে কমেডি আর রোমান্সের চমৎকার সমন্বয় ঘটিয়ে দর্শকদের পরিপূর্ণ বিনোদন দিতে। রোমান্টিক-কমেডি ধাঁচের চরিত্রগুলো সফলভাবে

ওস্তাদের পথ ধরে শিষ্য

নামিদামি জনপ্রিয় তারকাবহুল বিগ বাজেটে নির্মিত অনেক জমকালো ছবির ভিড়ে মুক্তি-প্রতীক্ষিত 'জো হাম চাহে' ছবির প্রমো এবং গান দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। ছবিটি 'বডিগার্ড' কিংবা 'রা ওয়ান' ছবির সমপর্যায়ে ব্যবসা করতে পারবে না কোনোভাবেই_এটা সবাই জানে। ছোট বাজেটে নির্মিত হলেও 'জো হাম চাহে' ছবির বিভিন্ন দৃশ্য দেখে খুব সহজেই বিখ্যাত ব্যানার যশরাজ ফিল্মসের ছবিগুলোর সঙ্গে আঙ্গিকগত মিল খুঁজে পেয়েছে দর্শকরা।

পুরোটাই সাজানো by সৈয়দ মাহ্‌মুদ জামান

বশেষে বের হয়ে এল থলের ভেতর লুকিয়ে থাকা বিড়াল। এফএইচএম ম্যাগাজিনের ভারতীয় সংস্করণে পাকিস্তানি অভিনেত্রী বিনা মালিকের প্রায় নগ্ন ছবি নিয়ে যে বিতর্ক, মামলার হুমকি, পাল্টা হুমকি দেওয়া হলো, তার পেছনের রহস্য প্রকাশ পেয়ে গেল বলেই মনে হচ্ছে। আর এ রহস্যের পেছনের রহস্য ফাঁস করেছেন মুম্বাইয়ের ফ্যাশন ডিজাইনার ও স্টাইল বিশেষজ্ঞ উমর জাফর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উমর বলেছেন, 'এফএইচএমের সেই

জাতিসংঘে বিরল ভালোবাসা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভ্যানচালক হাসমত আলীর ভালোবাসার ঘটনা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র 'বিরল ভালোবাসা' সারা বিশ্বে ছড়িয়ে দিতে জাতিসংঘে আমন্ত্রিত হয়েছে। জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ মিশন 'বিরল ভালোবাসা'কে অন্য ভাষাভাষীর কাছে পেঁৗছে দিতে কাজ করবে। সম্প্রতি ছুটিতে বাংলাদেশ সফর করে যাওয়া জাতিসংঘে বাংলাদেশ মিশনের কালচারাল মিনিস্টার প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদ

Monday, December 12, 2011

'জোর' মুক্তি পাচ্ছে শুধু ঢাকা-নারায়ণগঞ্জে by সুদীপ কুমার দীপ

৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় ছবি 'জোর'। ছবিটির পরিবেশকদের মধ্যেও এ নিয়ে শুরু হয়েছে জোর ব্যস্ততা। সম্প্রতি তাঁরা ছবিটির পোস্টার ও ট্রেলার তৈরির কাজ শেষ করেছেন। আগামী সপ্তাহে মুক্তি পেতে যাওয়া এই ছবিটি ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন প্রেক্ষাগৃহে পাঠানো হবে। গতকালই শেষ হয়েছে প্রেক্ষাগৃহ বাছাই। একাধিক প্রেক্ষাগৃহ ছবিটি প্রদর্শনের জন্য আগ্রহ প্রকাশ করলেও প্রথম সপ্তাহে মাত্র ১২টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে

Sunday, December 11, 2011

এবার বলিউডমুখী by অনন্য রেজা করিম

লিউড-বলিউডের অভিনেত্রীরা যেখানে নিজেদের কম বয়সী লুক ধরে রাখতে নানা কসরত করেন এবং বিভিন্ন রকম সার্জারির আশ্রয় নিতেও দ্বিধা করেন না; সেখানে ভারত থেকে হলিউডে যাওয়া অভিনেত্রী ফ্রিদা পিন্টো তাঁর সম্পূর্ণ বিপরীত চিন্তাভাবনা নিয়ে আছেন। ফ্রিদা মনেপ্রাণে চাইছেন তাড়াতাড়ি বুড়িয়ে যেতে। ২৭ বছর বয়েসী ফ্রিদা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমার ভীষণ সাধ চেহারায় একধরনের পরিপক্বতা এবং অভিজ্ঞতার ছাপ যদি

ইন্টারনেটের ফাঁদে আমির by সৈয়দ মাহ্মুদ জামান

সময়ে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গান কোনটি? হয়তো দিন ১৫ আগে এই প্রশ্নের উত্তর দিতে অনেকে আটকে যেতেন, কিন্তু এখন বেশির ভাগই পারবেন এর উত্তর দিতে। উত্তরটি হলো, তামিল গান 'কোলাভরি ডি'।রজনীকান্তকন্যা ঐশ্বরিয়ার প্রযোজনা-পরিচালনায় নির্মিত 'থ্রি' ছবির একটি গান। অসম্ভব মেলোডিয়াস এ গানটি গেয়েছেন ছবির নায়ক এবং ঐশ্বরিয়ার স্বামী ধনুশ। ছবির কাজ শেষ হওয়ার পর গানটি প্রকাশের ইচ্ছা ছিল

Wednesday, December 7, 2011

গল্প অন্তরাল-নায়িকা শুনে অবাক হয়েছিলাম

তকাল মুক্তি পেয়েছে শাহীন-সুমনের পরিচালনায় 'অংক'। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবার নায়িকা চরিত্রে ফিরেছেন সুলতানা পারভীন দিতি। ছবিটি নিয়ে আজ অন্তরালের গল্প বলেছেন তিনি।গত বছরের প্রথম দিকের কথা। পরিচালক শাহীন আমাকে ফোন দিয়ে বললেন, 'ম্যাডাম, আপনাকে নিয়ে নতুন একটি চরিত্র ভেবেছি। আপনি রাজি থাকলে শিগগিরই কাজ শুরু করব।' আমি ভাবলাম, কী আর নতুন চরিত্র, সেই ভাবি অথবা বোন।

Tuesday, December 6, 2011

'সাংহাই' নিয়ে চ্যালেঞ্জ by অনন্য রেজা করিম

লিউডের অন্য আট-দশজন নায়িকার মতো দেখতে না হলেও ঠিকই দর্শকদের 'নজর' কেড়েছেন তিনি। এত দিন তাঁকে শুধু অফ বিট ছবিতে দেখা গেলেও কিছুদিন আগে 'জিন্দেগি না মিলেগি দোবারা'র মতো তারকাবহুল মূল ধারার ছবিতে দেখা গেছে হৃতিক রোশান, ক্যাটরিনা কাইফ, অভয় দেওল, ফারহান আখতারদের পাশে। এখানেও সবার আলাদা মনোযোগ আকর্ষণ করেছেন কালকি কোয়েচলিন।

আবার গ্যাংস্টারের চরিত্রে by ফারহানা আদৃতা

তুষার কাপুরকে এত দিন দর্শক বিভিন্ন ছবিতে সাধারণ রোমান্টিক এবং কমিক রোলে দেখে আসছেন। অতি সম্প্রতি 'দ্য ডার্টি পিকচার' ছবিতে তাঁকে দেখা গেছে চমৎকার প্রশংসনীয় অভিনয় করতে। কমিক রোলেই তুষার বেশ সাফল্য পেয়েছেন_এ কথা বলা যায় অনায়াসেই। 'গোলমাল' সিরিজের প্রতিটি ছবিতে তাঁর উপস্থিতি দর্শকদের আলাদাভাবে আনন্দ দিয়ে চলেছে। 'ক্যায়া কুল হ্যায় হাম' ছবিতেও কমেডি অভিনয়ের মাধ্যমে দর্শকদের সন্তুষ্ট করতে সক্ষম

তিনি সব সময়ই আমার ছিলেন : কল্পনা কার্তিক by সৈয়দ মাহ্‌মুদ জামান

ভারতীয় রোমান্টিক ছবিকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন দেব আনন্দ। স্টার ইমেজ কী হতে পারে সেটাও তাঁর বদৌলতেই শিখেছে ভারতের চলচ্চিত্র। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন, সে সম্পর্কে বলেছেন তাঁর চার নায়িকা। তাঁদের মধ্যে আছেন দেব আনন্দের স্ত্রী এবং একসময়ের জনপ্রিয় নায়িকা কল্পনা কার্তিকও। দীলিপভীষণ লাজুক (তাঁর স্ত্রী এবং নায়িকা কল্পনা কার্তিক) : এখনো আমাদের বিয়ের দিনটির কথা মনে আছে।

জয়শ্রী কবির এখন বাংলাদেশে by রবিউল ইসলাম জীবন

সীমানা পেরিয়ে', 'রূপালী সৈকত', 'সূর্য কন্যা' সত্তর-আশির দশকের প্রভৃতি দর্শকনন্দিত চলচ্চিত্রের অভিনেত্রী এবং প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা আলমগীর কবিরের স্ত্রী জয়শ্রী কবির এখন বাংলাদেশে। লন্ডন থেকে ৪ ডিসেম্বর রাতে ঢাকায় পা রাখেন তিনি। খানিকটা বিশ্রাম নিয়েই চলে যান সিলেটে। জয়শ্রী কবির 'গহীনে শব্দ' চলচ্চিত্রের নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর মামী। বিমানবন্দরে মামীর সঙ্গে দেখা করতে যান মিঠু। মিঠুর সঙ্গে তাঁর স্ত্রী-সন্তানও ছিলেন। মিঠু বলেন,

গল্প অন্তরাল-অমিত হাসান ওয়াদা পূরণ করেছেন

সপ্তাহে মুক্তি পেয়েছে শাহীন-সুমনের চলচ্চিত্র 'কে আপন কে পর'। আজ অন্তরালের গল্প বলেছেন এ ছবির নায়িকা অপু বিশ্বাস।\আমি ব্যাংকক যাওয়ার আগেই শুনেছিলাম 'কে আপন কে পর' ছবিটি ২ ডিসেম্বর মুক্তি পাবে। ফলে একটু টেনশন নিয়েই দেশ ছেড়েছিলাম। অনেকদিন পর আবার দর্শক আমাকে শাকিব ছাড়া দেখবেন। তাঁরা কিভাবে নেবেন সেটিই ছিল মূল চিন্তা। ভেবেছিলাম ছবি মুক্তির অন্তত দুই সপ্তাহ আগে দেশে ফিরব। তখন দরকার হলে

Monday, December 5, 2011

ঝটিকা সফর

মিশন ইমপসিবল : ঘোস্ট প্রটোকল' মুক্তি পাওয়ার কথা ২১ ডিসেম্বর। ছবির প্রচারের জন্য ভারতসহ এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশ তাঁর সফরের কথা। সে হিসাবে তাঁর আসার কথা কিন্তু আরো পরে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দুই দিনের এক ঝটিকা সফরে ভারতে এসে হাজির হলেন টম ক্রুজ। যেহেতু ব্যক্তিগত বিমানেই যাতায়াত, দিলি্ল বিমানবন্দরে নামার আগ পর্যন্ত কেউই জানতে পারেনি তিনি আসছেন। শুধু অনিল কাপুর জানতেন এবং ভিড়

সুপারওম্যান হওয়ার জন্য by ফারহানা আদৃতা

রাকেশ রোশান পরিচালিত 'কৃষ টু' ছবিতে কঙ্গনা রানওয়াত একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। অভিনীত চরিত্রের স্বার্থে কঙ্গনাকে শরীরের ওজন পাঁচ কেজি কমানোর পরামর্শ দিয়েছেন চিত্রনির্মাতা রাকেশ রোশান। কৃষ টু ছবিতে কঙ্গনা সুপারওম্যান চরিত্রে রূপদান করছেন। এ ছবির মূল ভূমিকায় সুপারম্যানের চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশান। নির্মাতা রাকেশ রোশানের পরামর্শ অনুযায়ী ওজন কমানোর যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন গ্যাংস্টার গার্ল।

চিরতরুণের বিদায় by সৈয়দ মাহমুদ জামান

ভি না যাও ছোড়কার, দিল আভি ভরা নেহি...'। ১৯৬১ সালে মুক্তি পাওয়া 'হাম দোনো' ছবির গানটিই আজ বারবার মনে পড়ছে সবার। 'এখনই ছেড়ে যেও না, মন তো এখনো ভরেনি...'; কিন্তু এর পরও তাঁকে বেঁধে রাখা গেল না, তিনি চলে গেলেন। বিশ্বের অসংখ্য ভক্তকে ফেলে কখনো না ফেরার দেশে চলে গেছেন চিরতরুণ দেব আনন্দ। শনিবার গভীর রাতে লন্ডনের এক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সবার প্রিয় দেব সাব।

সাক্ষাৎকার-সামনে একটি ক্লাসিক্যাল অ্যালবাম করব

ন্ধ্যা সাড়ে ৬টায় বেঙ্গল ফাউন্ডেশনে আয়োজন করা হয়েছে প্রিয়াংকা গোপের আধুনিক গানের অ্যালবাম 'সুরে সুরে দেখা হবে'র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের। শিল্পীর সঙ্গে কথা বলেছেন রবিউল ইসলাম জীবনঅ্যালবামটি সম্পর্কে বলুন।এটা আমার প্রথম একক অ্যালবাম! এতে গান রয়েছে ১১টি।গানগুলো সেই অর্থে গীতিকবিতা নয়। নিজের লেখা কবিতা থেকে এগুলোর সুর করেছেন মোহাম্মদ আসাফউদ্দৌলাহ। সংগীতায়োজন করেছেন কলকাতার দূর্বাদল