Friday, October 28, 2011

গ্যাস নিষেধাজ্ঞা অমান্য, ৬৯১ প্রতিষ্ঠানে নতুন সংযোগ দিয়েছে তিতাস by আহমেদ দীপু ও আরিফুজ্জামান তুহিন

রকারের নিষেধাজ্ঞা অমান্য করে আটটি প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ তদন্ত করতে গিয়ে 'কেঁচো খুঁড়তে সাপ' পেয়েছে পেট্রোবাংলা। প্রাথমিক তদন্তেই বেরিয়ে এসেছে, আটটি নয়, এ রকম অন্তত ৬৯১টি নতুন সংযোগ দেওয়া হয়েছে অবৈধভাবে। চাঞ্চল্যকর এ তথ্য পাওয়ার পর পেট্রোবাংলা এখন এভাবে নিষেধাজ্ঞা ভেঙে আরো কত গ্যাস সংযোগ দেওয়া হয়েছে, তা বের করার জন্য কমিটি গঠন করতে যাচ্ছে।

নতুন নোটিশ জারিঃ চট্টগ্রামের কারখানায় সপ্তাহে তিন দিন গ্যাস সরবরাহ

ট্টগ্রামের বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস সংযোগ বন্ধের নোটিশ জারির ২০ ঘণ্টা পর সেটি বাতিল করা হলো। কিন্তু বাতিলের ৫ ঘণ্টা পর আবার নতুন নোটিশ জারি করা হয়। এতে বলা হয়, চট্টগ্রামে শিল্পকারখানায় সপ্তাহে মাত্র তিন দিন গ্যাস সরবরাহ করা হবে।

ময়মনসিংহে বিশাল জনসভায় খালেদা জিয়াঃ যত শক্তিশালী প্রভুই থাকুক সরকারের পতন অনিবার্য by মোশাররফ বাবলু

সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, যত শক্তিশালী বিদেশি প্রভুই থাকুক না কেন এ সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তাদের পতন অনিবার্য। কারণ দেশের মানুষ এই সরকারের ওপর থেকে আস্থা ফিরিয়ে নিয়েছে। সরকারের পায়ের নিচে মাটি নেই। রোডমার্চে মানুষের ঢল দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। সরকারের বিরুদ্ধে আরো কয়েকটি রোডমার্চসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে। ওই সব কর্মসূচি পালনের মধ্য দিয়েই সরকারের পতন ঘটানো হবে।

দ্বিতীয় পদ্মা সেতু হবে পিপিপির আওতায়

বিদেশি ঋণের আশায় বছর তিনেক ঘুরে অবশেষে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের জানান, পাটুরিয়া-গোয়ালন্দ স্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পটি আগেই পিপিপির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাদক বেচছে পুলিশঃ তদন্ত কমিটি গঠন, এক কনস্টেবল প্রত্যাহার

'আদালতের মালখানায় মাদক বেচছে পুলিশ' শিরোনামে গতকাল বৃহস্পতিবার কালের কণ্ঠে প্রকাশিত সচিত্র প্রতিবেদনে হৈচৈ পড়ে গেছে পুলিশসহ সব মহলে। আদালতের মালখানায় আলামত হিসেবে জব্দ রাখা ফেনসিডিল বিক্রির ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন মহল থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এ ছাড়া গত সোমবার মালখানায় দায়িত্ব পালন করা কনস্টেবল শামীমকে প্রত্যাহার করা হয়েছে।

অবশেষে দুই ওসিকে বদলি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দুই দিন আগে নারায়ণগঞ্জের দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর থানার ওসি আক্তার হোসেন এবং বন্দর থানার ওসি হারুন অর রশিদকে বদলি করা হয়। এর আগে গত বুধবার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে বদলি করার অনুরোধ জানান।

জঙ্গি হামলার আশঙ্কা শামীম ওসমানের by দিলীপ কুমার মণ্ডল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এ কে এম শামীম ওসমান তাঁর ওপর জঙ্গি হামলার আশঙ্কা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এর আগেও ২০০১ সালে তাঁর ওপর গ্রেনেড হামলা হয়েছিল। জঙ্গিদের ছোড়া সেই গ্রেনেডের ৫০-৬০টা স্প্লিন্টার এখনো তাঁর শরীরে রয়ে গেছে। ব্যথায় এখনো তিনি হাঁটতে পারেন না। আবারও সে রকম হামলা হওয়ার আশঙ্কা রয়েছে।

মিছিলের শহর নারায়ণগঞ্জ, রাত ১২টায় শেষ হচ্ছে প্রচার by অমিতোষ পাল ও পার্থ প্রতীম ভট্টাচার্য্য

দুই দিন পর আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন। নির্বাচনকে সুষ্ঠু করতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী। মোড়ে মোড়ে চলছে পুলিশি তল্লাশি। ইতিমধ্যে এসে পেঁৗছেছে ব্যালট বাঙ্। তারপরও নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে রয়েছে অনেকের আশঙ্কা। ইতিমধ্যে নারায়ণগঞ্জসহ সারা দেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছেন শাসক দল সমর্থিত প্রার্থী শামীম ওসমান।

নাসিক নির্বাচনে গোলযোগ হলে দায় ইসির নয়ঃ সিইসি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের গোলযোগ হলে সে দায় নির্বাচন কমিশন নেবে না। নির্বাচনে সেনা মোতায়েন না করায় আজ শুক্রবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তার আগে সিইসি ও নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন দুই ঘণ্টা বৈঠক করে নারায়ণগঞ্জে অতিরিক্ত ১০০ র‌্যাব সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেন।

তেভেজকে ১০ লাখ পাউন্ড জরিমানা

এবার বোধ হয় ম্যানচেস্টার সিটির সঙ্গে কার্লোস তেভেজের সম্পর্কটা পুরোপুরিই ভেঙে গেল। আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে ১০ লাখ পাউন্ড জরিমানা করেছে ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে গত সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোর শাস্তি এটা। তবে একেবারে চুপচাপ বসে নেই তেভেজও। হুমকি দিয়েছেন কোচ রবার্তো মানচিনির বিপক্ষে মানহানির মামলা করার। অভিযোগটা তাঁর চরিত্র হননের।
দীর্ঘ শুনানির পরই দোষী সাব্যস্ত করা হয়েছে তেভেজকে। তাঁকে অভিযুক্ত করা হয়েছে আইনের পাঁচটি ধারা ভঙ্গের দায়ে। যার মধ্যে অন্যতম ক্লাবের হয়ে যেকোনো ম্যাচ খেলার বাধ্যবাধকতা। চার সপ্তাহের বেতন কেটে নেওয়ার পাশাপাশি দুই সপ্তাহের নিষেধাজ্ঞাও দেওয়া হয় তাঁকে এরই মধ্যে। তেভেজের সাপ্তাহিক বেতন আড়াই লাখ পাউন্ড। ভবিষ্যতে আচরণবিধি ভঙ্গ না করার জন্য সতর্কও করা হয়েছে সিটির গত বছরের অধিনায়ককে।
জরিমানা প্রত্যাহারের জন্য আপিল করারও সুযোগ আছে তেভেজের। ক্লাবের পরিচালনা পর্ষদের কাছে আপিল করলে করতে হবে ১৪ দিনের মধ্যেই। আর আপিল করলেই তেভেজ এটিকে প্রিমিয়ার লিগে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। সে ক্ষেত্রে আগামী ডিসেম্বরের আগে সুরাহা হবে না বিষয়টির।
তেভেজকে যেমন খেলাতে চাইছে না, তেমনি সহজে তাঁকে ছাড়তেও চায় না সিটি। ক্লাবটি সরাসরিই বলেছে, কেউ যদি সস্তায় তেভেজকে পাওয়ার স্বপ্ন দেখে, সেটা দিবাস্বপ্নই হবে। যথাযথ মূল্যের নিচে এই স্ট্রাইকারকে ছাড়বে না তারা। ক্লাবের এক মুখপাত্র বলেছেন, ‘আমি নিশ্চিত করছি যথাযথ মূল্য না পেলে কার্লোসের জন্য আসা কোনো প্রস্তাবই গ্রহণ করা হবে না।’
তেভেজের জন্য ভয়ের কারণই এটি। কোনো ক্লাব যদি তাঁর জন্য বেশি মূল্য না হাঁকে, তবে সিটিতেই পচতে হবে। কারণ, এখনো চুক্তি ফুরোতে তিন বছর বাকি। আর ওই তিন বছরই হয়তো রিজার্ভ বেঞ্চই বরাদ্দ থাকবে তাঁর জন্য। কোচ মানচিনি তো বলেই দিয়েছেন, সিটিতে তেভেজের দিন শেষ।

ন্যাটোকে চলতি বছর লিবিয়ায় থাকার অনুরোধ এনটিসির

লিবিয়ার অন্তর্বর্তী নেতা মুস্তাফা আবদুল জলিল চলতি বছরের শেষ পর্যন্ত দেশটিতে অভিযান অব্যাহত রাখার জন্য ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার দোহায় উত্তর আফ্রিকার দেশগুলোর সামরিক জোটের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
আবদুল জলিল বলেন, ‘লিবিয়া থেকে প্রতিবেশী দেশগুলোতে যাতে অস্ত্র ছড়িয়ে পড়তে না পারে এবং প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়া গাদ্দাফির অনুগত সেনারা যাতে লিবিয়ার নিরাপত্তা ব্যাহত করতে না পারে, সে জন্য আমরা ন্যাটোকে লিবিয়ায় থাকার অনুরোধ করছি।’

সর্বশেষ বি-৫৩ পরমাণু বোমা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে মজুদ থাকা সবচেয়ে বড় ও শক্তিশালী পরমাণু বোমাটি ধ্বংস করা হয়েছে। বি-৫৩ নামে পরিচিত ওই বোমাটি ধ্বংসের মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধ ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হলো।
কিউবায় ক্ষেপণাস্ত্র-সংকট চলাকালে ১৯৬২ সালে ওই বোমাটি তৈরি করা হয়েছিল। টেক্সাস অঙ্গরাজ্যের আমারিলো এলাকায় অস্ত্রটি ধ্বংস করা হয়। পরমাণু অস্ত্র তৈরি, রক্ষণাবেক্ষণ ও ধ্বংসের জন্য এটিই যুক্তরাষ্ট্রের একমাত্র স্থান।
১০ হাজার পাউন্ড ওজনের বাদামি রঙের ওই বোমাটি আকারে একটি ছোটখাটো মোটরগাড়ির সমান। বি-৫২ বোমারু বিমান থেকে ওই পরমাণু বোমাটি নিক্ষেপ করা হলে তা গোটা একটি শহর উড়িয়ে দিতে পারে।
ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের হ্যান্স কারস্টেনসন বলেন, এই বোমাটি ধ্বংসের মধ্য দিয়ে বিশালাকৃতির পরমাণু অস্ত্রের যুগ শেষ হলো।

তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬১

তুরস্কে গত রোববারের শক্তিশালী ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৪৬১ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা দ্রুত ক্ষীণ হয়ে আসছে।
ভূমিকম্পে গৃহহারা অনেক মানুষ প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিন কাটাচ্ছে। সরকারও স্বীকার করেছে যে তাঁবুর চাহিদা মেটাতে তারা হিমশিম খাচ্ছে।
সরকারিভাবে মৃতের সর্বশেষ সংখ্যা ৪৬১ জন বলে জানানো হয়েছে। তবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভবত কয়েক হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে।
এদিকে গতকাল আরসিস শহরে নিজ বাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর গোজদের বাহার (২৭) নামের ওই শিক্ষিকাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আটকে পড়ার ৬৬ ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হলো।

শিগগিরই ঘোষণা দেবেন কারজাই

দ্বিতীয় দফায় ১৭টি প্রদেশের নিরাপত্তার দায়িত্ব আফগান বাহিনীর কাছে হস্তান্তর করবে ন্যাটো বাহিনী। এ বিষয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই আগামী মাসের শুরুর দিকে ঘোষণা দেবেন। সরকারের এক মুখপাত্র গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের সেনাদের ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে প্রত্যাহারের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
ধারণা করা হচ্ছে, এবার দেশটির বাদাখশান, বাদগিস, বাখ, দেকুন্দি, গজনি, ঘোর, হেলমান্দ, হেরাত, কাবুল, লাঘমান, নানগরহর, নিমরোজ, পারওয়ান, সামানগান, শের-ই-পুল, তাকহর ও ওয়ারদাক প্রদেশের নিরাপত্তার দায়িত্ব আফগান বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এর মধ্যে নয়টি প্রদেশের পুরো ও অন্যান্য প্রদেশের কিছু এলাকার দায়িত্ব হস্তান্তর করা হবে।
এর আগে গত জুলাইয়ে প্রথম দফায় হেরাত ও কাবুলের অধিকাংশ এলাকার নিরাপত্তার ভার আফগান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
দেশটির ইনডিপেন্ডেন্ট ডিরেক্টরেট ফর লোকাল গভর্নেন্সের পরিচালক আবদুল খালিদ ফারাহি গতকাল কাবুলে গভর্নরদের সঙ্গে এক সভায় বলেন, আগামী ২ নভেম্বর ইস্তাম্বুলে অনুষ্ঠেয় আঞ্চলিক সম্মেলনে প্রদেশগুলোর নাম ঘোষণা করবেন কারজাই। তিনি বলেন, ‘কয়েকটি প্রদেশের সম্পূর্ণ এবং অন্যগুলোর জেলা পর্যায়ের দায়িত্ব আমাদের বাহিনীর কাছে এবার হস্তান্তর করা হবে।’
তবে ঠিক কবে ন্যাটো বাহিনী দায়িত্ব হস্তান্তর করবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ফারাহি। এদিকে গতকাল আফগানিস্তানের উত্তরাঞ্চলের পারওয়ান প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকারে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

বেরলুসকোনিকে চিঠি লিখেছিলেন গাদ্দাফি

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি গত আগস্ট মাসে এক চিঠিতে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনিকে তাঁর দেশে ন্যাটো যে হামলা চালাতে যাচ্ছিল, তা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন। ফরাসি সাপ্তাহিক প্যারিস ম্যাচ-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানানো হয়। গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে লিবিয়ায় যে আন্দোলন চলছিল, তাতে সহযোগিতা করতেই ন্যাটো সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা চালায়।
গত ৫ আগস্ট গাদ্দাফি ওই চিঠি পাঠান। এটি ছিল ছাপার হরফে আরবিতে লেখা। চিঠিতে গাদ্দাফি কয়েক বছর ধরে বেরলুসকোনির সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ ও উষ্ণ সম্পর্কের পরও তাঁকে সহযোগিতা করতে এগিয়ে না আসায় উষ্মা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘বন্ধুর আচরণে আমি অবাক হয়েছি। এ বন্ধুত্বের কারণে আমাদের দুই দেশই উপকৃত হয়েছে। আমি আশা করেছিলাম, লিবিয়ার বিরুদ্ধে যুদ্ধে আপনি অন্তত পরিস্থিতি বিবেচনা করবেন এবং মধ্যস্ততার উদ্যোগ নেবেন।’
চিঠিতে আরও বলা হয়, তবে সময় পেরিয়ে যায়নি। ইতালি তার মনোভাব পরিবর্তন করে এখনো গাদ্দাফির পাশে দাঁড়াতে পারে।
রক্তপাত এড়াতে গত ২২ আগস্ট গাদ্দাফিকে যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়েছিলেন বেরলুসকোনি। তবে এটা স্পষ্ট নয় যে চিঠিটি পাওয়ার পর গাদ্দাফিকে ইতালির নেতা এ অনুরোধ জানিয়েছিলেন কি না। তবে ওয়েবসাইটে চিঠিটি প্রকাশের পর গত শুক্রবার তাৎক্ষণিকভাবে বেরলুসকোনির দপ্তর থেকে কোনো মন্তব্য করা হয়নি।
প্যারিস ম্যাচ জানিয়েছে, গাদ্দাফির সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ আছে ইতালির এমন এক দম্পতি বেরলুসকোনির দপ্তরে চিঠিটি পৌঁছে দেন।

গাদ্দাফির ব্যক্তিগত গাড়ি চালকের সাক্ষাৎকার by জাহাঙ্গীর আলম

হুনেইশ নছর, যিনি দীর্ঘ ৩০ বছর ধরে লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে কাজ করেছেন। তিনি জানিয়েছেন শেষ দিনগুলোতে কতোটা বিভ্রান্তির মধ্যে ছিলেন গাদ্দাফি। নছর সর্বশেষ তার মনিবকে দেখেন সিরতের ধ্বংস্তুপের উপর দাঁড়িয়ে কেমন এক সিদ্ধান্তহীনতায় পড়া এক বিধ্বস্ত মানুষ। তার চারদিকে তখন শুধুই যেন ব্যর্থতার মন্যুমেন্ট।

শিক্ষার গুণগত মান নিয়ে কিছু প্রশ্ন by ড. তারেক শামসুর রেহমান

ছাত্র বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যাওয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 'আউটার ক্যাম্পাস' হিসেবে পরিচিত রাজশাহী ক্যাম্পাসকে নতুন করে অনুমোদন নিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ওই বিশ্ববিদ্যালয়টিকে একটি চিঠি দিয়েছে। খবরটি রাজশাহী থেকে আমাদের জানিয়েছেন দৈনিক যায়যায়দিনের সংবাদদাতা গত ২২ আগষ্ট। ওই বিশ্ববিদ্যালয়টির নানা অনিয়ম যখন একাধিক সংবাদপত্রে ছাপা হয়েছে এবং খোদ রাষ্ট্রপতি যখন ২৮ জুলাই ওই বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে যোগ দিতে তার অনীহা প্রকাশ করেন, তখন ইউজিসি কী করে 'নতুন করে অনুমোদন নিতে' ওই বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠায়, তা আমার বোধগম্য নয়।

হাফেজ্জী হুজুর-এর রাজনৈতিক চিন্তাধারা by মুহাম্মদ জাফরুল্লাহ খান

বিংশ শতাব্ধীর শেষ বছরগুলোতে সারা দুনিয়ায় আলোড়ন সৃষ্টিকারী এক বীর পুরুষ ছিলেন হযরত মাওলানা মুহম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.)। বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার লুধুয়া গ্রামের এক ঝাড়ঝোপ ঘেরা বাড়িতে ১৮৯৫ সালে এক সম্ভ্রান্ত দ্বীনদার পরিবারে মৌলভী মুহম্মাদ ইদ্রীস সাহেবের ঔরসে জন্মগ্রহণ করেন তিনি। কিন্তু শৈশবকালেই তিনি উন্মুক্ত চিন্তা-চেতনায় মত্ত হয়ে নিভৃত পল্লী ছেড়ে পাড়ি দেন তৎকালীন ভারতের ঐতিহাসিক পানিপথ শহরে। তখন বালক মুহম্মাদুল্লাহ সেখানে তাঁর প্রখর ধীশক্তি বলে পবিত্র কোরআনে কারীমের ত্রিশ পারা স্বল্প সময়ের মধ্যে হেফজ করে নেন।

ফিরে দেখাঃ শার্ল বোদলেয়ার by ইমরান রহমান

৮৬৭ সালের ৩১ আগষ্ট কালজয়ী ফরাসি কবি, সমালোচক ও অনুবাদক শার্ল বোদলেয়ার পরলোকগমন করেন। প্রগতিশীল মৌলিক সৃষ্টির অভাবে ফরাসি সাহিত্য যখন নিম্নমুখী, তখনই আগমন ঘটে বোদলেয়ারের। তার কাব্যসমগ্র লেস ফ্লিয়ার্স ডিউমেল (দি ফ্লাওয়ার্স অব এভিল) ফরাসি সাহিত্যের এক ধ্রুপদী সম্পদ। ১৮৩১ সালের ৯ এপ্রিল তার জন্ম হয় প্যারিসে। ১৮২৭ সালে তিনি বাবাকে হারান।

মাননীয় প্রধানমন্ত্রী সুযোগটা নিন by আতাউস সামাদ

ইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং খাদ্যবাজারে নিত্যপ্রয়োজনীয় ভোজ্যপণ্য পরিস্থিতি দেশের সব মানুষকেই চিন্তিত করে রেখেছে। মারাত্মক অপরাধ, যথা-খুন, ছিনতাই ও চাঁদাবাজি দৃশ্যতই বেড়ে চলেছে। এক্ষেত্রে দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে এ কারণে যে পেশাদার খুনি, ছিনতাইকারী আর ডাকাতদের পাশাপাশি শিক্ষিত তরুণদের একটি অংশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্রলীগ ও যুবলীগের প্রভাবশালী গোষ্ঠী হিসেবে প্রকাশ্যে নানারকম জঘন্য অপরাধে লিপ্ত হচ্ছে। তদুপরি মন্ত্রী পদমর্যাদায় নিযুক্ত প্রধানমন্ত্রীর কোনো কোনো উপদেষ্টার, বিভিন্ন মন্ত্রীর আত্মীয়দের বেশ কয়েকজন সংসদ সদস্য ও তাদের সন্তানদের অপরাধ-প্রীতি বা অপরাধ-সংশ্লিষ্টতা আইন-শৃঙ্খলা রক্ষা করার কঠিন কাজটিকে জটিল ও কঠিনতর করে ফেলেছে।

রিমান্ডে শিল্পপতি আজাদকে নির্যাতনের অভিযোগঃ পুলিশ জনগণের বন্ধু হবে কবে

 আজাদ প্রোডাক্টস ও গ্র্যান্ড আজাদ হোটেলের স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদকে গ্রেফতার করে রিমান্ডে নেয়ার ঘটনাটি চায়ের কাপে তুফান না তুললেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। সিআইডির এক ইন্সপেক্টরকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় বৃহসপতিবার মধ্যরাতে গ্র্যান্ড আজাদ হোটেল থেকে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। মিডিয়ায় যেভাবে ঘটনাটি এসেছে তাতে দেখা যাচ্ছে, মামলার বাদী সিআইডি ইন্সপেক্টর জনাব আজাদের পূর্বপরিচিত। তিনি তার ভাইেয়র জন্য একটা চাকরির তদবিরে গ্র্যান্ড আজাদ হোটেলে গিয়েছিলেন।

কোটি কোটি টাকার হরিলুটঃ ওয়াশ করতে হবে ওয়াসাকে

দেশের অন্যতম দুর্নীতিগ্রস্ত সংস্থায় পরিণত হয়েছে ঢাকা ওয়াসা। মিটার কারসাজি ও অন্যান্য খাতে দুর্নীতি ও লুটপাট করতে একটি চক্র বরাবরের মতোই সক্রিয় রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত আছেন ওয়াসার রাজস্ব বিভাগের ঘুষখোর-দুর্নীতিবাজ ঊর্ধ্বতন কর্মকর্তারাও। তাদের যোগসাজশে বিলিং সহকারীরা মিটার জালিয়াতি, অবৈধ ও বাইপাস সংযোগের মাধ্যমে লুটে নিচ্ছে কোটি কোটি টাকা। দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের মাসকাবারি আয় ভাগ-বাটোয়ারা হচ্ছে চক্রভুক্ত সবার মধ্যে । তবে কাজীর গরু গোয়ালে না থাকলেও কেতাবে ঠিকই থাকে।

গুটিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের হোসিয়ারি শিল্প by আবু সাউদ মাসুদ

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ক্ষুদ্র হোসিয়ারি শিল্প ক্রমেই গুটিয়ে যাচ্ছে। বিদ্যুতের লোডশেডিং, লঞ্চ টার্মিনাল সদরঘাটে স্থানান্তর ও শ্রমিক অসন্তোষের কারণে এখন বেহাল দশা হোসিয়ারি শিল্পের। গত কয়েক বছর ক্রমাগত শ্রমিক অসন্তোষ ছিল এখানকার প্রধান সমস্যা। সেই সময়ে মূলত অনেক হোসিয়ারি প্রতিষ্ঠান তাদের ব্যবসা গুটিয়ে চলে যায় ঢাকার কেরানীগঞ্জে। সেই থেকে আজও নারায়ণগঞ্জ থেকে সরে যাচ্ছে হোসিয়ারি প্রতিষ্ঠান। বর্তমানে কেরানীগঞ্জে বিশাল বিশাল মার্কেট নির্মাণ করে চলছে পাইকারি হোসিয়ারি ব্যবসা।

বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে 'পথ স্কুল' by এমরানা আহমেদ

শিশুদের যে বয়সে লেখাপড়া করার কথা, খেলাধুলা করার কথা, সে বয়সে পথ শিশুদের কাজ করতে হয়। অধিকাংশ সময়ই কঠিন পরিশ্রমের কাজ করতে হয়। প্রায় সবক্ষেত্রেই দারিদ্র্য তাদের ঠেলে দেয় অকালে কর্মময় জীবনে। নিজেদের জীবিকা তারা নিজেরাই নির্বাহ করে। কখনও কখনও পরিবারের ব্যয়ভারও তাদেরই বহন করতে হয়। দিনরাত কাজ করে তারা। সুবিধাবঞ্চিত এসব শিশুর অধিকার আদায়ের জন্য কোনো ট্রেড ইউনিয়ন নেই। তারা সংগঠিত নয়, তাদের বেতনভাতা নিয়ে কারও মাথাব্যথা নেই।

জুতার ফ্যাশনে পাথরের কারুকাজ by দিলরুবা সুমী

ছোট ছোট সাদা পাথর দিয়ে ফিতা ও ওপরের অংশে কারুকাজ করা মাঝারি হিলের জুতা ও ফ্লাট স্যান্ডেলই এবার ঈদ ফ্যাশনে মেয়েদের পায়ে বেশি দেখা যাবে। সাদার পরই চলবে সোনালি ও বহুরঙা পাথরের কাজ করা জুতা। আর শুধু চামড়া ও রেক্সিনের মাঝারি সোলের ফ্লাট স্যান্ডেল ও স্যান্ডেল সু থাকবে ছেলেদের পায়ে। কারণ, এ ধরনের জুতাই এবার ঈদ উপলক্ষে শপিংমল ও বুটিক হাউসগুলোয় আনা হয়েছে। গত দু'বছর জনপ্রিয়তা পাওয়া কাচ, পাথর ও কাঠের পুঁতি, প্লাষ্টিকের মোতি, কুন্দন, জরি, চুমকি দিয়ে কাজ করা চাইনিজ নাগরার কালেকশন এবার খুবই কম।

ময়মনসিংহে খালেদা জিয়াঃ বড় কর্মসূচি আসছে, তরুণদের অংশ নেওয়ার আহ্বান by তানভীর সোহেল ও মো. কামরুজ্জামান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশকে অন্যের হাতে তুলে দিতে দেওয়া হবে না। এ জন্য আন্দোলন করতে হবে। আর কয়েকটি রোডমার্চ শেষ হওয়ার পর আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সেই কর্মসূচিতে শরিক হওয়ার জন্য তরুণ প্রজন্মসহ সবাইকে আহ্বান জানান তিনি। ময়মনসিংহে সার্কিট হাউস ময়দানে বিএনপির নেতৃত্বাধীন চার দলের জনসভায় গতকাল প্রধান অতিথির বক্তব্য দেন খালেদা জিয়া। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ জনসভা করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরঃ নিজ দপ্তরের সঙ্গে মামলায় এক-তৃতীয়াংশ কর্মকর্তা! by সেলিম জাহিদ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মোট জনবলের এক-তৃতীয়াংশ কর্মকর্তা-কর্মচারী নিজ প্রতিষ্ঠানের সঙ্গে মামলা লড়ছেন। তাঁরা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে ২৩৬টি মামলা করেছেন। এলজিইডির মোট জনবল ১০ হাজার ৭৭৮। জ্যেষ্ঠতা লঙ্ঘন, চাকরি নিয়মিত না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এলজিইডির বিরুদ্ধে ১০১টি মামলা করেছেন সহকারী প্রকৌশলীরা। এ ধরনের একটি মামলা সম্প্রতি আদালতে নিষ্পত্তি হয়েছে এবং রায় অনুযায়ী ৬০৯ জন সহকারী প্রকৌশলীর চাকরি নিয়মিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

আবারও বড় দরপতনঃ বিশ্বব্যাংক-আইএমএফের বিরুদ্ধে বিনিয়োগকারীদের ক্ষোভ

ব প্রচেষ্টা ব্যর্থ করে আবারও দরপতনের ধারায় ঢুকে পড়েছে দেশের শেয়ারবাজার। বাজার স্থিতিশীল করতে সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উদ্যোগে সপ্তাহের শুরুতে বাজারে ইতিবাচক প্রভাব শুরু হলেও তা ছিল ক্ষণস্থায়ী। বরং বিনিয়োগকারীদের হতাশা বাড়িয়ে শেয়ারের দর আবার কমতে শুরু করেছে। দেশের প্রধান শেয়ারবাজার হিসেবে পরিচিত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার সাধারণ মূল্যসূচক ১০৩ পয়েন্ট বা প্রায় দুই শতাংশ কমে পাঁচ হাজার ৩০৮ পয়েন্টে নেমে এসেছে। এ নিয়ে গত দুই দিনে স্টক এক্সচেঞ্জটির সাধারণ সূচক কমেছে ২৪৬ পয়েন্টের মতো।

বনশূকরের দিনকাল by শরীফ খান

খন থেকে ৭০-৮০ বছর আগেও বাংলাদেশের গ্রামীণ বন-বাগান ও পতিত জমির ঝোপঝাড়ে ছিল বনশূকরের বসবাস। তখন জনসংখ্যা ছিল কম, প্রচুর পতিত জমি ও ঝোপজঙ্গল ছিল—ছিল নিবিড়-ঘন গ্রামীণ বন। শূকরসহ নানা ধরনের বন্য প্রাণীর আবাসস্থল ছিল সেই গ্রামীণ বন। নির্বিঘ্ন ছিল তাদের বসবাস। তবে সুন্দরবন লাগোয়া এলাকায় বন্য শূকর সংখ্যায় ছিল বেশি।

সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভঃ প্রধানমন্ত্রী সংসদে নেই, কোনো মন্ত্রীও নেই

ন্ত্রিসভার সদস্যদের অনুপস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ হঠাত্ করেই উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলের অনুপস্থিতিতে সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদেরা অধিকাংশ মন্ত্রী সংসদে না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের বক্তব্যের সঙ্গে গোটা সংসদ টেবিল চাপড়ে সমর্থন ও সহমত প্রকাশ করেন। এ সময় সংসদে উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও শেয়ারবাজার নিয়ে জ্যেষ্ঠ সাংসদদের তির্যক বাক্যবাণে তুলাধোনা হন।