Sunday, November 28, 2010
কৃষি আলোচনা- 'বরেন্দ্রভূমির কৃষকের বীজবিদ্রোহ' by পাভেল পার্থ
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খবর- ৩০ নভেম্বরের হরতালের আগেই মারমুখী পুলিশ
বরিশাল ও ঈশ্বরদীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২০ জন আহত হন। যোগাযোগ করা হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রথম আলোকে বলেন, ধরপাকড় একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু দুই দিন পরে হরতাল থাকায় যাঁদের নামে মামলা ও পরোয়ানা আছে, তাঁদেরই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। (এই খবর'টি দৈনিক প্রথম আলোর)About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খবর- চট্টগ্রামে ভাঙ্গা ভাঙ্গির রাজনীতি

ফিচার খবর - নৈরাজ্য-বিশৃঙ্খলা’র বিরুদ্ধে রাজপথে আনসার-ভিডিপি!
তবে কোনো কোনো র্যালিতে হরতালবিরোধী স্লোগান দেওয়া হয় বলে এই আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। আজ ও আগামীকালও এ ধরনের র্যালি হওয়ার কথা রয়েছে। কোথাও কোথাও ওই বাহিনীর পদস্থ কর্মকর্তা ছাড়াও র্যালিতে জেলা প্রশাসকেরাও যোগ দেন।About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তি তর্ক গল্পালোচনা- 'প্রটোকল কার' : গরিবের ঘোড়ারোগ' by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাজনৈতিক আলোচনা- 'বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ডা. মিলন' by সিরাজুল ইসলাম চৌধুরী
কে ছিলেন এই প্রাণবন্ত নবীন চিকিৎসক, রাজপথে যিনি প্রাণ দিলেন? বন্ধুরা বলছেন, তিনি আসলে ছিলেন একজন শিল্পী, সব কিছুকে যিনি সুন্দর করে তুলতে চাইতেন। ডায়েরি লিখেছেন, কবিতা লিখেছেন, ছবি এঁকেছেন, অভ্যাস ছিল প্রবন্ধ লেখার। ভালোবাসতেন বই পড়তে, সব রকমের বই। কবিতা আবৃত্তি করতেন। উৎসাহ ছিল খেলাধুলায় : ক্রিকেট, ফুটবল, ভলিবল_সব খেলতেন। মেডিক্যাল কলেজে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এবং ক্রীড়া সংগঠক হিসেবে অত্যন্ত ঈর্ষণীয় যোগ্যতার পরিচয় দিয়েছেন।About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাজনৈতিক আলোচনা- 'প্রয়োজন সরকার ও বিরোধী দলের সহাবস্থান' by ড. তারেক শামসুর রেহমান
জিয়া পরিবারের নামে বরাদ্দকৃত সেনানিবাসের বাড়িটি নিয়ে যে ঘটনা ঘটল তাতে দুটি বড় দলের মধ্যে বিরোধ আরো বাড়লেও তা একটি মূল প্রশ্নের কোনো জবাব দেয় না। আর তা হচ্ছে গণতন্ত্রে সহনশীলতা ও পারস্পরিক যে আস্থার কথা বলা হয়, দীর্ঘ ৩৯ বছর পার হওয়ার পরও সেই আস্থার ঘাটতি রয়েছে দেশে। বেগম জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় সারা দেশে হরতাল পালিত হয়েছে। মঙ্গলবার আবার ডাকা হয়েছে হরতাল অন্য ইস্যুতে।About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্যাম্পাসে গাড়ি দুর্ঘটনা
যে গাড়িটি দুর্ঘটনা ঘটিয়েছে, সতীর্থরা আগেই সেটি আটক করেছেন, সেই গাড়িতে করেই আহত শিক্ষার্থীকে হাসপাতালে পৌঁছানো হয়েছে। পরে বিক্ষুব্ধ সতীর্থরা সেই গাড়িটি পুড়িয়েই ক্ষান্ত হননি, ক্যাম্পাসের আরও ২৫টি গাড়ি ভাঙচুর করেছেন। এটি সোজা কথায় সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া কিছু নয়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা যদি এ ধরনের বিশৃঙ্খলা করেন, তাহলে সাধারণ যুবকেরা কী করবে? শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের কাছ থেকে সবাই অনুকরণীয় আচরণই আশা করে।
এর আগেও গাড়ি দুর্ঘটনা, এমনকি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদের তাণ্ডব লক্ষ করা গেছে। যেকোনো দুর্ঘটনা দুঃখজনক। কিন্তু একটি দুঃখজনক ঘটনার প্রতিকার নিশ্চয়ই আরও বেশি দুর্ঘটনা ঘটানো নয়। গাড়ি ভাঙচুর করলে আহত ব্যক্তি ক্ষতিপূরণ পান না কিংবা তাঁর যন্ত্রণারও উপশম হয় না। আহত সাধন আশঙ্কামুক্ত জেনেও কারা তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে ক্যাম্পাসে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভারী যানবাহন ক্যাম্পাসে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সাধারণ প্রাইভেট কারের ওপর নয়। গত বছর একটি দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে প্রশিক্ষণার্থীর গাড়ি প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তার পরও কীভাবে সেখানে দিনে-দুপুরে প্রশিক্ষণার্থী গাড়ি চালাচ্ছিলেন? প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট জায়গা থাকতে হবে। যেকোনো জায়গায় গাড়িচালকদের প্রশিক্ষণকাজ চলতে পারে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বারবার এ ধরনের দুর্ঘটনা কেন ঘটে, তাও খতিয়ে দেখতে হবে। মনে রাখতে হবে, ক্যাম্পাসটি মহানগরের মাঝখানে। অতএব, সেখানে সাধারণের গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ সমীচীন নয়। নিরাপদ ক্যাম্পাস যেমন জরুরি, তেমনি সড়কে যানবাহনের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।
একটি দুর্ঘটনাকে পুঁজি করে যদি আরও দশটি দুর্ঘটনা ঘটানো হয়, তাতে রাষ্ট্র ও জনগণের সম্পদই নষ্ট হয়। এটি কোনোভাবেই আইনের শাসনের সহায়ক নয়। প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আইন মেনে চলবেন এবং কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেবেন না আশা করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত ও সুচিন্তিত পদক্ষেপই পারে ক্যাম্পাসে সবার নিরপত্তা নিশ্চিত করতে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এক সপ্তাহে সূচক বেড়েছে ৫৩৩ পয়েন্ট
ডিএসই সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে সাধারণ মূল্যসূচক ছয় দশমিক ৫২ শতাংশ বা প্রায় ৫৩৩ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে। সপ্তাহের শুরুতে সাধারণ মূল্যসূচক ছিল ৮১৮৭ দশমিক ৩৩ পয়েন্ট। যা সপ্তাহের লেনদেন শেষে দাঁড়ায় ৮৭২১ দশমিক শূন্য নয় পয়েন্টে। একই সময়ে আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন ১২ দশমিক ৬৭ শতাংশ বেড়ে প্রতিদিন দুই হাজার ৭৭৩ কোটি টাকা করে হয়েছে।
সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৪৫ হাজার ২২৭ কোটি টাকা। যা সপ্তাহ শেষে পাঁচ দশমিক ৩১ শতাংশ বেড়ে তিন লাখ ৬৩ হাজার ৫৪২ কোটি টাকায় দাঁড়িয়েছে।
এ ছাড়া বেশির ভাগ শেয়ারেরই দাম বেড়েছে গত সপ্তাহে। এ সময় লেনদেন হওয়া মোট ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে মোট দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, এনসিসি ব্যাংক, ইউসিবিএল, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, তিতাস গ্যাস, শাহজালাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক ও এনবিএল।
সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—দুলামিয়া কটন, দেশ গার্মেন্টস, সিএমসি কামাল, সোনালী আঁশ, এমবি সিমেন্ট, মুন্নু সিরামিক, স্ট্যান্ডার্ড সিরামিক, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, কাশেম ড্রাইসেলস ও রহিম টেক্সটাইল।
সমাপনী মূল্যের ভিত্তিতে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—অ্যাটলাস বাংলাদেশ, উত্তরা ফিন্যান্স, ডেসকো, আফতাব অটোমোবাইল, এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, সায়হাম টেক্সটাইল, কেপিসিএল, ম্যাকসনস স্পিনিং মিলস, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও রেনাটা লিমিটেড।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্লোন করা গবাদি পশুর মাংস ও দুধ সম্পূর্ণ নিরাপদ
গবেষণা দলের প্রধান অ্যান্ড্রু ওয়েজ বলেছেন, সাধারণ গরু-মোষ ও ক্লোন করা গরু-মোষের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, তাঁরা গবেষণা করে দেখেছেন, ক্লোন করা গবাদিপশুর মাংস ও দুধে কোনো ক্ষতিকর পদার্থের অস্তিত্ব পাননি। সুতরাং নিশ্চিন্তে এসব মাংস ও দুধ খাওয়া যেতে পারে।
অ্যান্ড্রু ওয়েজের এই বক্তব্যে ব্রিটেনের দোকানগুলোতে ক্লোন করা পশুর দুধ ও মাংস বিক্রি বৈধতা পাচ্ছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নাৎসি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে নেদারল্যান্ডের গ্রেপ্তারি পরোয়ানা
নেদারল্যান্ডের বিচার বিভাগের একজন মুখপাত্র জানান, ডাচ বংশোদ্ভূত ফ্যাবারকে ফিরিয়ে আনার এটা শেষ পদক্ষেপ। এর আগে ১৯৫৪ ও ২০০৪ সালে দুই দফায় ফ্যাবারকে হস্তান্তরের দাবি জানানো হয়। কিন্তু জার্মানির একটি আদালত দুবারই তা প্রত্যাখ্যান করেন। ১৯৫৭ সালে জার্মানির পৃথক একটি আদালতে ফ্যাবারের বিচার করা হয় এবং তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
১৯৪৭ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ২২ জন ইহুদিকে হত্যার দায়ে একটি ডাচ আদালত ফ্যাবারকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে সাজা কমিয়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর ১৯৫২ সালে ফ্যাবার নেদারল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় ব্রেডা কারাগার থেকে সাবেক এসএস বাহিনীর ছয় বন্দীকে সঙ্গে নিয়ে জার্মানিতে পালিয়ে যান। অ্যাডলফ হিটলারের সুরক্ষার জন্য এসএস বাহিনী গঠন করা হয়েছিল।
ফ্যাবার ১৯৪৩ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত নেদারল্যান্ডের ওয়েস্টারবর্কের কনসেনট্রেশন ক্যাম্পের শবচুল্লির দেখাশোনার কাজ কাজ করতেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তুরস্কের তিন সামরিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
আধুনিক তুরস্কের ইতিহাসে কোনো বেসামরিক সরকার কর্তৃক শীর্ষপর্যায়ের সামরিক কর্মকর্তাদের বরখাস্তের এমন ঘটনা এটাই প্রথম। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে দুজন জেনারেল এবং একজন অ্যাডমিরাল পদমর্যাদার।
২০০২ সালে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি তুরস্কের ক্ষমতা নেওয়ার পরই ওই অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র করা হয়। ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে প্রায় ২০০ জন সন্দেহভাজন সেনাসদস্যকে আগামী মাসে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে। ওই আদালতে বরখাস্ত হওয়া এই তিন কর্মকর্তারও বিচার করা হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার সামরিক মহড়া উপদ্বীপকে যুদ্ধের দিকে ঠেলে দেবে
এদিকে উত্তর কোরিয়া গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে গোলা নিক্ষেপের মহড়া চালিয়েছে। এতে আতঙ্কে দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। দক্ষিণ কোরিয়া বলেছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।
দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সাবেক সেনাপ্রধান কিম কোয়ান জিনের নাম ঘোষণা করা হয়েছে। কিম সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম তায়ে-ইয়ংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। উত্তর কোরিয়ার গোলা হামলার জবাব যথাযথভাবে দিতে না পারার দায় নিয়ে কিম তায়ে-ইয়ং ঘটনার দুই দিন পর গত বৃহস্পতিবার পদত্যাগ করেন।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে চার দিনব্যাপী নৌ-মহড়ায় অংশ নিতে মার্কিন রণতরী ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ পীত সাগরের উদ্দেশে রওনা হয়েছে। কাল রোববার কোরীয় উপকূলের পশ্চিমাংশে এ মহড়া শুরু হওয়ার কথা।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, উত্তর কোরিয়াকে লক্ষ্য করে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের বেপরোয়া সামরিক মহড়ার পরিকল্পনা এ অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
এর আগেও দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার সময় উত্তর কোরিয়া একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করে। তবে এবার এ মহড়া ঠেকাতে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি। উত্তর কোরিয়ার বড় মিত্র বলে পরিচিত চীনও আগেকার মহড়াগুলোর সমালোচনা করেছে।
যুক্তরাষ্ট্র বলেছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এ সামরিক মহড়া আত্মরক্ষামূলক। তা ছাড়া উত্তর কোরিয়ার ‘উসকানিমূলক’ গোলা ছোঁড়ার আগেই এ মহড়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তবে ওয়াশিংটন প্রতিরোধব্যবস্থার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বদ্ধপরিকর।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, গতকাল দুপুর থেকে বেলা তিনটার মধ্যে সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, উত্তর কোরিয়া গোলা নিক্ষেপের মহড়া চালিয়েছে।’ সামরিক সূত্র জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় এ মহড়ার সময় অন্তত ২০টির মতো গোলা দক্ষিণ কোরিয়ার অংশে বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় ইয়নপিয়ং দ্বীপের যেসব মানুষ এখনো মূল ভূখণ্ডে যায়নি, তারা আতঙ্কে ঘর ছেড়ে খোলা আকাশের নিচে চলে এসেছে।
উত্তর কোরিয়া ফের হামলা চালালে তার কঠোর জবাব দিতে দক্ষিণ কোরিয়ার পত্রিকাগুলো সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এ ছাড়া পিয়ংইয়ংয়ের গোলা নিক্ষেপের ঘটনায় নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় চীনের সমালোচনাও করা হয়েছে। সবচেয়ে বেশি বিক্রীত পত্রিকা কোসান ইলবো তাদের সম্পাদকীয়তে বলেছে, ‘দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষাব্যবস্থা সংস্কার করার সময় হয়েছে। পিয়ংইয়ংয়ের হামলার পাল্টা জবাব দিতে ব্যর্থ হয়েছে সিউল। এর ফলে কিম জং-ইল ও তাঁর সরকার দক্ষিণ কোরিয়াকে কাকতাড়ুয়া ছাড়া আর কিছুই ভাববে না।’
ইয়নপিয়ং দ্বীপে গোলা নিক্ষেপের ঘটনায় দক্ষিণ কোরিয়ার দুজন মেরিন সেনাসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়াই প্রথমে গোলা ছুড়েছে। পরে তারা এর জবাব দেয়। দুই পক্ষের ছোড়া গোলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দ্বীপটি। এটি দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন বন্দর থেকে ৮০ কিলোমিটার এবং উত্তর কোরিয়ার উপকূলবর্তী এলাকা থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রধানমন্ত্রী পদে এনডিএর মনোনয়ন পাচ্ছেন নিতীশ?
দুর্নীতির অভিযোগে কংগ্রেস পার্টি বর্তমানে প্রচণ্ড চাপে রয়েছে। এ সুযোগে এনডিএ ওডিশার নবীন পট্টনায়েক, অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নাইডু, হরিয়ানার ওমপ্রকাশ চৌতালা ও পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাবেক মিত্রদের আবার জোটে টানার যে চেষ্টা চালাচ্ছে, নিতীশ কুমারের বিজয় সে প্রচেষ্টাকে অনেকখানি জোরালো করে তুলেছে। এদিকে বিশ্লেষকদের মতে, ২০১৪ সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ধর্মকে প্রধান এজেন্ডা হিসেবে রাখছে না।
বিজেপির একটি সূত্র বলেছে, বিহারে বিজয়ের মাধ্যমে এনডিএ নিজেকে জাতীয় পর্যায়ে কংগ্রেস পার্টির সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রমাণ করেছে। ২০১৪ সালের নির্বাচনের আগে বামপন্থী দলগুলো এবং বিজেপি জোট গঠন করেই কেবল ক্ষমতাসীন জোটের বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
তবে এখন পর্যন্ত বামপন্থীরা বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধার কোনো আভাস দেয়নি। সে কারণে আপাতত বিজেপি আগামী লোকসভা নির্বাচন মাথায় রেখে রাজ্যকেন্দ্রিক শক্তিগুলোকে নিয়ে জোট গড়ার চেষ্টা চালাচ্ছে।
নরেন্দ্র মোদিকে মুসলিমবিদ্বেষী কট্টর হিন্দু জাতীয়তাবাদী হিসেবে মনে করা হয়। ফলে তাঁর নেতৃত্বাধীন এনডিএতে ধর্মনিরপেক্ষ মতাদর্শে পরিচালিত দলগুলো যুক্ত হতে চাইছে না।
নরেন্দ্র মোদির তুলনায় নিতীশ অনেক বেশি উদারপন্থী। এ কারণে প্রধানমন্ত্রী হিসেবে যদি এনডিএ নিতীশকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন দেয়, তাহলে তাদের পক্ষে ওডিশার বিজু জনতা দল, অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টি এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সমর্থন পাওয়া সহজ হবে বলে অনেকে মনে করেন। ধারণা করা হয়, নিতীশকে মনোনীত করলে বিজেপির মুসলিমবিরোধী ইমেজ কাটিয়ে ওঠা সম্ভব হবে।
এসব দিক মাথায় রেখে নরেন্দ্র মোদির পরিবর্তে নিতীশ কুমারকেই শেষ পর্যন্ত এনডিএর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ৩০
গত পাঁচ দিন ধরে চলা ওই সংঘর্ষে এরই মধ্যে ৩০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের অধিকাংশই মাদকদ্রব্য পাচার চক্রের সদস্য। এ সংঘর্ষে দুজন সাধারণ লোকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানে হামলার চেষ্টা নস্যাৎ, দুই জঙ্গি আটক
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘আমরা পার্লামেন্ট ভবন ও একটি মসজিদে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা নস্যাৎ করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’ তিনি বলেন, আটক ব্যক্তিদের একজন উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু শহর থেকে এসেছে। সে এফ৮-১ এলাকার একটি মসজিদে বোমা হামলা চালাতে যাচ্ছিল। ওই এলাকায় মূলত বিদেশি ও বিত্তবান পাকিস্তানিরা বসবাস করে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিতীয় ব্যক্তির লক্ষ্যস্থল ছিল কড়া নিরাপত্তায় ঘেরা পার্লামেন্ট ও তার পার্শ্ববর্তী কয়েকটি ভবন। মালিক বলেন, আত্মঘাতী হামলা চালিয়ে ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি’দের হত্যা করাই ছিল তার মূল লক্ষ্য।
ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বনি আমিন বলেছেন, আটক ব্যক্তিদের কাছ থেকে সুইসাইড জ্যাকেট উদ্ধার করা হয়েছে। রেহমান মালিক বলেন, তাদের সহযোগীদের ধরার চেষ্টা চলছে।
২০০৭ সালে ইসলামাবাদের লাল মসজিদে সেনা অভিযান চালানোর পর তালেবানপন্থীরা রাজধানীতে আত্মঘাতী হামলার মাত্রা বাড়িয়ে দেয়। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত পাকিস্তানে প্রায় চার হাজার লোক এ-জাতীয় হামলায় নিহত হয়েছে।
সর্বশেষ ১১ নভেম্বর করাচির একটি পুলিশ ভবনে জঙ্গি হামলায় ১৮ জন লোক নিহত হয়। জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় সম্প্রতি ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পরোক্ষ ধূমপানে বিশ্বে বছরে ছয় লাখ মানুষ মারা যায়
ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পরোক্ষ ধূমপানে বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় এক লাখ ৬৫ হাজার শিশু মারা যায়।
শিশুদের জন্য পরোক্ষ ধূমপান বিপজ্জনক অভিহিত করে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে নিউমোনিয়া ও অ্যাজমায় আক্রান্ত হয়ে শিশুদের হঠাৎ মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। হূদরোগ, ফুসফুসের ক্যানসারসহ শ্বাস-প্রশ্বাসজনিত রোগের জন্যও পরোক্ষ ধূমপান দায়ী।
গবেষণায় আরও দেখা গেছে, পরোক্ষ ধূমপান পুরুষের তুলনায় নারীর ওপর বেশি ক্ষতিকর প্রভাব ফেলে। পরোক্ষ ধূমপানের কারণে বিশ্বে প্রতিবছর দুই লাখ ৮১ হাজার নারীর মৃত্যু হয়।
গবেষণায় নেতৃত্বদানকারী বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাকমুক্ত উদ্যোগের গবেষক আরমান্দো পেরুগা বলেছেন, এই পরিসংখ্যান আমাদের তামাকের প্রকৃত ক্ষতির দিকটি অনুধাবন করতে সাহায্য করেছে। তিনি জানান, অন্য সংক্রামক রোগে আক্রান্ত শিশুরা একই সঙ্গে যদি পরোক্ষ ধূমপানের শিকার হয়, তবে সেটি মারাত্মক ক্ষতিকর প্রভাব বিস্তার করে।
২০০৪ সালে এ সংক্রান্ত একটি গবেষণায় দেখা যায়, পরোক্ষ ধূমপানের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪০ শতাংশ শিশু, ৩৩ শতাংশ অধূমপায়ী পুরুষ ও ৩৫ শতাংশ অধূমপায়ী নারী রয়েছে। তাতে দেখা যায়, ইউরোপ ও এশিয়ার সবচেয়ে বেশি লোক পরোক্ষ ধূমপানের শিকার হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্তালিন কাতিন গণহত্যার নির্দেশ দিয়েছিলেন
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা সোভিয়েত আমলের গোপন দলিল প্রকাশের পক্ষে প্রস্তাব পাস করেছে। প্রস্তাবে বলা হয়েছে, ইতিহাসকে অস্বীকার করার দিন ফুরিয়েছে। সোভিয়েত প্রচারণার দিন গিয়েছে। পার্লামেন্টে কমিউনিস্ট পার্টির সদস্যরা এ প্রস্তাব পাসের বিরোধিতা করেন। তাঁদের দাবি, ওই হত্যাযজ্ঞ নাৎসি বাহিনী চালিয়েছিল।
রুশ পার্লামেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের এক খবরে বলা হয়েছে, কাতিন গণহত্যার ওই সব দলিল এত দিন আর্কাইভে রাখা ছিল। সেগুলো সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে, যাতে ১৯৪০ সালের ওই হত্যাকাণ্ডের প্রকৃত সত্য সবাই জানতে পারে। ওই গণহত্যা চালাতে স্তালিন সরাসরি নির্দেশ দিয়েছিলেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আলোচনা- 'উপকূলের মাটির মানুষের কান্না' by জয়নুল আবেদীন
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লেখা শেখাতে শিশুদের বিয়ে!
![]() |
| বিয়ের অনুষ্ঠানে গেথিন ও ক্যালি |
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উয়েফার জালে মরিনহো আলোনসো রামোস
গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে ম্যাচে ইচ্ছা করে সময় নষ্ট করার অভিযোগে বহিষ্কৃত হয়েছেন আলোনসো ও রামোস। দুই হলুদ কার্ডের খাঁড়ায় কাটা পড়েছেন তাঁরা। মাঠেই শাস্তি পেয়েছেন, এখানেই তো সবকিছু শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এটা নিয়ে আবার তদন্ত কেন? উয়েফা যে এর মধ্যে অন্য গন্ধও খুঁজে পাচ্ছে!
আয়াক্সের বিপক্ষে একটি করে হলুদ কার্ড দেখা এই দুই খেলোয়াড় যদি গুরুত্বহীন গ্রুপ পর্বের শেষে ম্যাচে থাকতেন এবং আবার হলুদ কার্ড দেখতেন, তাহলে নকআউট পর্বের প্রথম ম্যাচটা খেলা হতো না। এটা এড়াতেই ইচ্ছা করে তাঁরা লাল কার্ড দেখেছেন বলে সন্দেহ জেগেছে। আর ব্যাপারটা কোচ মরিনহোর পরামর্শে হয়েছে বলেই ধারণা উয়েফার।
ম্যাচের শেষ মুহূর্তে একটি ফ্রি-কিক নিতে গিয়ে প্রায় আধা মিনিট সময় নষ্ট করেছেন আলোনসো। একটি ডাচ টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ফ্রি-কিক নিতেও যাওয়ার আগেই আলোনসোর সঙ্গে কথা বলেছেন মরিনহো। রামোসও ম্যাচের যোগ হওয়া সময়ে প্রায় সমান সময় নষ্ট করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন।
রামোসের বিষয়টির সঙ্গে চলে আসছে রিয়াল অধিনায়ক ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াস এবং রিজার্ভ গোলরক্ষক জের্জি দুদেকের নামও। কারণ এ ঘটনার আগে রামোসকে ক্যাসিয়াসের সঙ্গে কথা বলতে দেখা গেছে। আর তারও আগে কথা বলেছেন ক্যাসিয়াস ও দুদেক।
রামোস অবশ্য ইচ্ছা করে এগুলো করেননি বলে জানিয়েছেন। আর মরিনহোর কথা, এগুলো সব আষাঢ়ে গল্প, ‘ম্যাচের সময় আমি অনেক খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি। শুধু রামোস ও আলোনসোর সঙ্গে নয়। এ রকম গল্প সংবাদমাধ্যমে খুব বিক্রি হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রায়শ্চিত্ত চলছে রুনির

‘এল ক্লাসিকো’ এবং মরিনহো
এবার ছবিটা অন্যরকম হবে। আপনি নিশ্চিন্তে বাজি ধরতে পারেন। হোসে মরিনহো আছেন না!
বার্সেলোনাকে কী করে আটকাতে হয় সেটি ভালোই জানা মরিনহোর। ববি রবসন আর লুইস ফন গলের সহকারী হিসেবে কাজ করার সুবাদে বার্সার অন্দরমহলটাও হাতের তালুর মতোই চেনা। চ্যাম্পিয়নস লিগে দুই দফায় বার্সেলোনাকে নকআউট করে দিয়ে (প্রথমবার চেলসি, পরের বার ইন্টার মিলানের হয়ে) ‘স্পেশাল ওয়ান’ তা প্রমাণও করে দিয়েছেন।
আগামী সোমবার এল ক্লাসিকো। এর আগেই রিয়ালের কোচ তোপ দেগেছেন এই তথ্য স্মরণ করিয়ে, ‘অতীত অভিজ্ঞতা আছে বলেই আমি জানি বার্সেলোনার সঙ্গে কীভাবে খেলতে হয়।’ সেই রহস্য লুকিয়েও রাখেননি। ফাঁস করে দিয়েছেন, ‘ওদের নিষ্ক্রিয় করার একটাই উপায়, আপনাকে নিজের খেলার ধরনটাই প্রতিষ্ঠা করতে হবে। ওদেরকে ওদের মতো করে খেলতে দিলেই সর্বনাশ। কারণ (ওই ধরণের খেলায়) একক ও দলগতভাবে ওরাই সেরা।’
প্রতিপক্ষ কোচরা চাইলে টুকে নিতে পারেন মরিনহোর বিশদ পরামর্শ, ‘বলের দখল নেওয়ার লড়াইয়ে ওদের কাছে হেরে গেলেই সর্বনাশ। ওদের চমকে দিতে রক্ষণভাগ থেকে লম্বা লম্বা পাস খেলে ওদের সীমানায় ঝাঁপিয়ে পড়তে হবে। ধীরেসুস্থে আক্রমণ গড়ে তুলতে না পারলে বার্সা বড় সমস্যায় পড়ে।’
শুধু বার্সা নয়, মেসির পায়ে শেকল পরানোর রহস্যটাও ভালোই জানা আছে এই পর্তুগিজ কোচের। মরিনহো প্রতিপক্ষের কোচের ডাগ-আউটে থাকা অবস্থায় মেসি এখন পর্যন্ত একটি গোলও করতে পারেননি। মরিনহো আরেকটি তথ্য জানেন, পরশু ন্যু ক্যাম্পে থেকে থেকে স্লোগান উঠবে তাঁর বিরুদ্ধে, ‘সান্তিয়াগো বার্নাব্যুতে (গতবার ফাইনাল হয়েছিল এখানে) চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন ওদের পূরণ হয়নি আমার কারণে। জানি, ওরা আমাকে কখনোই ক্ষমা করবে না। আমাকে শত্রু হিসেবেই অভ্যর্থনা জানানো হবে।’
আক্রমণ-রক্ষণ মিলে প্রায় নিখুঁত একটি দলকেই সামলাতে হবে বার্সাকে, যাদের রক্ষণে মাঝেমধ্যেই খেই হারিয়ে ফেলতে দেখা যাচ্ছে এই মৌসুমে। বার্সার মাঠে তাদের হারিয়েছে হারকিউলিস, ড্র করেছে মায়োর্কা। তবে এরই মধ্যে আসল কথাটি বলেছেন মায়োর্কার কোচ মাইকেল লাউড্রপ, ‘সবাই জানে বার্সেলোনার বিপক্ষে কীভাবে খেলতে হবে। সমস্যা হলো, কাগজ-কলমে সেই হিসাব করা এক জিনিস, মাঠে খেলা অন্য জিনিস।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভয় পাচ্ছে না জিম্বাবুয়ে
শুনে মুচকি হাসলেন হ্যামিল্টন মাসাকাদজা। কাল দুপুরে ঢাকায় পা রেখেই জিম্বাবুয়ের সহ-অধিনায়ক জানিয়ে দিলেন, হোয়াইটওয়াশ দূরে থাক, সিরিজ জেতাটাও সহজ হবে না বাংলাদেশের। যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন, কিউইদের মতো সহজ শিকার তাঁরা হবেন না, ‘কিউইদের জন্য কাজটা কঠিন ছিল, কারণ বাংলাদেশের কন্ডিশন নিয়ে পরিষ্কার কোনো ধারণা ওদের ছিল না। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় আমরা বাংলাদেশে অনেক খেলেছি। আমরা জানি, এখানে আমাদের জন্য কী অপেক্ষা করছে। আশা করি, কিউইদের চেয়ে আমরা অনেক ভালো করব।’
মাসাকাদজার কথা কতটা ফলবে তা সময়ই বলবে। তবে তাঁর যুক্তির সঙ্গে দ্বিমত করার উপায় কিন্তু নেই। মাঝখানে শুধু একটা বছর (২০০৮) বাদ দিয়ে ২০০৪ সাল থেকে প্রতিবছরই দুই দলের সিরিজ নিয়মিত হচ্ছে। গত বছরই দুবার বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। গত বছর নিজেদের মাটিতে ১০টা ওয়ানডে খেলেছিল জিম্বাবুয়ে, আর বাংলাদেশের মাটিতে ৯টি! চাইলে বাংলাদেশকে এখন ‘সেকেন্ড হোম’ বলতেই পারেন মাসাকাদজারা।
বাংলাদেশে এই নিয়মিত আসা-যাওয়ায় তাদের যে খুব লাভ হয়েছে এমনটা বলা যাবে না। ২০০৬ সালের জুলাইয়ে হারারে ম্যাচের জয় দিয়ে সিরিজ ৩-২ করার পর বাংলাদেশের বিপক্ষে আর সিরিজ জয়ের স্বাদ পায়নি জিম্বাবুয়ে। ওই বছরই নভেম্বরে হোয়াইটওয়াশ হওয়ার পর গত চারটি সিরিজে ম্যাচ জিতেছে মাত্র একটি করে। উল্টো দিকে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর আশা করছে অন্য স্তরে উত্তরণের। মাসাকাদজা কিন্তু এর পরও দুই দলকে রাখছেন একই কাতারে, ‘আমার মনে হয় না, দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য আছে। দুই দলের শক্তির জায়গাগুলো একই। গত কয়েকটা সিরিজ আমরা বাংলাদেশের কাছে হেরেছি। কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচের ফলাফল আমাদের অনুকূলেও আসতে পারত। খুব কাছে গিয়ে হেরেছি আমরা। আশা করছি, এবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।’
দুই দলের শক্তির জায়গা একই বলে কি স্পিনকেই ইঙ্গিত করলেন মাসাকাদজা? বাঁহাতি দুই স্পিনার রে প্রাইস ও কিথ দাবেংওয়া, অফ স্পিনার প্রসপার উতসেয়া, লেগ স্পিনার গ্রায়েম ক্রেমারকে নিয়ে বেশ বৈচিত্র্যময় জিম্বাবুয়ের স্পিন-আক্রমণ। গত কয়েকটা সিরিজের মতো এবার তাই স্পিনে শুধু ঘায়েল হতেই আসেননি তাঁরা, একই অস্ত্রে কাবু করতে চান বাংলাদেশকেও, ‘আগেই বলেছি, আমরা জানি, বাংলাদেশে কী অপেক্ষা করছে। এক গাদা স্পিনারের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত। আর বাংলাদেশের মতো আমাদেরও মূল শক্তি স্পিন। বেশ কয়েকজন ভালো স্পিনার আছে আমাদের। আশা করি, তারা কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে পারবে।’
এ মুহূর্তে উপমহাদেশে সফর যেকোনো দলের জন্যই একটা বড় পাওয়া। বিশ্বকাপের জন্য এর চেয়ে আদর্শ প্রস্তুতি আর কী হতে পারে! মাসাকাদজাও জানালেন, বিশ্বকাপের প্রস্তুতিই তাঁদের কাছে মুখ্য। তবে তাঁরা ভুলে যাচ্ছেন না এই সিরিজের কথাও। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাতে চান এই সিরিজে। দক্ষিণ আফ্রিকায় জয় না পেলেও দুর্দান্ত ব্যাটিং করেছেন টেলর-টাইবু-চিবাবারা। সদ্য শেষ হওয়া ঘরোয়া টি-টোয়েন্টিতেও রানে ছিলেন জাতীয় দলের ব্যাটসম্যানরা।
দক্ষিণ আফ্রিকার চেয়ে অবশ্য কন্ডিশন এখানে পুরোপুরিই ভিন্ন। তবে দক্ষিণ আফ্রিকায় রান পাওয়ার আত্মবিশ্বাস এখানে ঠিকই সঙ্গী হবে। তা ছাড়া উইকেট-কন্ডিশন তো তাদের চেনাই। বছর খানেক পরে আসায় যেটুকু অচেনা হয়েছে, সেটাও ঠিক হয়ে যাবে সিরিজ শুরুর আগের কদিনে আর ২৯ নভেম্বরের প্রস্তুতি ম্যাচে। সরাসরি না বললেও মাসাকাদজা যেন বুঝিয়ে দিলেন, ‘সাবধান, বাংলাদেশ!’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দক্ষিণ আফ্রিকা সিরিজই বেশি গুরুত্বপূর্ণ
ব্যাপারটি কি বাংলাদেশের কাছে আগের সিরিজেই ৪-০-তে হোয়াইটওয়াশ হওয়া নিউজিল্যান্ডকে একটু হালকা করে দেখার মতো হয়ে যাচ্ছে না? বিষয়টি নিয়ে ভেবেছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হেড কোচ দলের সঙ্গে থাকবেন না—তা মেনে নেওয়া একটু কষ্টকরই ছিল ভারতীয় ক্রিকেটের কর্তা-ব্যক্তিদের। তবে কারস্টেন তাঁদের বুঝিয়েছেন টেস্ট শ্রেষ্ঠত্বের ‘শেষ দুর্গ’ জয়ের এ কঠিন মিশনে যেহেতু ভারত কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না, সেহেতু কয়েকজন মূল খেলোয়াড়কে আগেভাগেই দক্ষিণ আফ্রিকা পাঠিয়ে দেওয়া শ্রেয়। এ সময়টা তাঁরা অন্তত দক্ষিণ আফ্রিকার উইকেট ও কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবেন। শেষ পর্যন্ত কারস্টেনের যুক্তির কাছে হার মেনে তাঁর প্রস্তাবেই রাজি হয়েছেন বিসিসিআই।
টেন্ডুলকার, দ্রাবিড়, লক্ষণ, শেবাগ, জহির খান, চেতেশ্বর পূজারা ও জয়দেব উনাডকটকে নিয়ে ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবেন কারস্টেন। দুই দিন পর তাঁদের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং আর সুরেশ রায়না। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ১২ ডিসেম্বর ভারতের বাকি সদস্যরা আসার আগ পর্যন্ত কেপটাউনে কারস্টেনের নিজের ক্রিকেট একাডেমিতেই অনুশীলন করবেন ধোনি ও টেন্ডুলকাররা। পরে জোহানেসবার্গে যোগ দেবেন দলের বাকি সদস্যদের সঙ্গে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্যানসারের চিকিৎসা করাচ্ছেন অ্যান্ডি ফ্লাওয়ার
তবে দলের সঙ্গে না থাকতে পারলেও অস্ত্রোপচারের পর হোটেলে ফিরে অ্যান্ডি স্ট্রাউসদের কাছ থেকে দারুণ সুখবর পেয়েছিলেন ফ্লাওয়ার। মাত্র ১৪৩ রানেই অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট ফেলে দিয়ে দিনটা ভালোভাবেই শেষ করেছিল তাঁর শিষ্যরা। এখন কয়েক দিন বিশ্রাম নিলেই অ্যান্ডি ফ্লাওয়ার আবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখপাত্র। দ্বিতীয় টেস্টেই আবার কোচের ভূমিকায় অ্যান্ড্রু স্ট্রাউসদের পাশে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন ফ্লাওয়ার।
অ্যান্ডি ফ্লাওয়ারের অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্রিকেট নিয়ে ভাবছে চীনারা!
এবারের এশিয়ান গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। বিশ্বের ক্রিকেট খেলুড়ে শীর্ষ ১০টি দেশের চারটিই এশিয়ার হওয়ায় এশিয়ান গেমসের পদকের লড়াইয়ে অন্য কোনো দেশের পাত্তাই পাওয়ার কথা নয়, তবে পুরো ব্যাপারটিকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ চীন। তাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি লিই রংগিউর কথাই তা প্রমাণ করে।
ক্রিকেটের মেয়েদের বিভাগে জাপানের সঙ্গে ব্রোঞ্জের লড়াই করে হেরে গেছে চীনের মেয়েরা। তবে আগামী এশিয়ান গেমসে ক্রিকেটে চীন যেন শীর্ষ দেশগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারে, তার জন্য প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে চান লিউ। তিনি বলেন, চীনের তরুণদের মধ্যে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার জন্য এখন থেকে নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হবে। লিউ বলেন, একেবারে তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটারদের তৈরি করা হবে। আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে ক্রিকেটে একটা অবস্থান তৈরি করে নেবে চীন।
একেবারে অজানা-অচেনা এ খেলার ম্যাচ রিপোর্ট ইত্যাদি করতে গিয়ে পদে পদে হোঁচট খাওয়া চীনা সাংবাদিকদের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা করবে দেশটির ক্রিকেট অ্যাসোসিয়েশন। এবারের এশিয়ান গেমসের ক্রিকেট নিয়ে চীনা পত্রিকায় প্রতিবেদন লিখতে গিয়ে বেশির ভাগ সাংবাদিকই রানের জায়গায় লিখেছেন পয়েন্ট।
কোনো খেলায় সাফল্য পেতে হলে যে তাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে হয় এবং তরুণ প্রতিভার অন্বেষণ করতে হয়, তা খুব ভালো করেই জানে চীনারা। এশিয়ান গেমসে ১৯৭টি সোনার পদক তারই প্রমাণ। লিউও মনে করেন, ক্রিকেটে সাফল্য পেতে হলে একে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হবে। ক্রিকেট খেলার মূল শারীরিক বিজ্ঞানও ধরতে পেরেছে চীনারা। লিউ এ ব্যাপারে বলেন, ক্রিকেট খেলাটা এশীয় জনগোষ্ঠীর জীবনাচারের সঙ্গে সম্পূর্ণ মিলে যাওয়া একটি খেলা। কারণ, এই খেলায় খুব বেশি শারীরিক শক্তির প্রয়োজন হয় না।
সব মিলিয়ে চীন ক্রিকেট নিয়ে যে যথেষ্ট সিরিয়াস, তা বুঝতে খুব বড় বিশেষজ্ঞ হতে হয় না। আর কোনো অচেনা খেলা সিরিয়াসলি নিয়ে চীন যে অনেক দূর যেতে পারে, তার সবচেয়ে বড় প্রমাণ হকি। আজ থেকে ২০ বছর আগে চীনের হকি কোথায় ছিল আর আজ কোথায় আছে, তা তো ক্রীড়ামোদী মাত্রই জানেন। অতএব, এশিয়ার ক্রিকেট শক্তি ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর শ্রীলঙ্কার বোধ হয় নড়েচড়ে বসার সময় এসেছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আগামী দিনের লক্ষ্য নির্ধারণে দ্বিতীয় শীর্ষ সম্মেলন
এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সক্রিয় সহায়তায় সামাজিক ব্যবসার ধারণাটি আজ বাস্তবে রূপ নিয়েছে। এর কতটা অর্জিত হলো, আগামীর সম্ভাবনা কী—এসব বিষয়ে আলোচনার জন্য গত বছর জার্মানিতে অনুষ্ঠিত হয় বৈশ্বিক গ্রামীণ বৈঠক। এরই ধারাবাহিকতায় অটোস্টাডটের পৃষ্ঠপোষকতায় প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে সামাজিক ব্যবসার শীর্ষ সম্মেলন। ওই বৈঠকের মাধ্যমে তথ্য আদান-প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিরা সামাজিক ব্যবসা সম্পর্কে তাঁদের দৃষ্টিভঙ্গি ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন।About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার স্বপ্নের নতুন পথ
স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানিসহ সব ক্ষেত্রে সামাজিক উদ্যোগে ব্যবসা করা সম্ভব। ২০০৬ সালের ডিসেম্বরে নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার হাতে নিয়ে ওই মন্তব্য করেছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেই প্রথম বিশ্ববাসী শুনল সামাজিক ব্যবসার বিষয়টি। সেই থেকেই বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণের পর সামাজিক ব্যবসা নিয়ে আলোচনার শুরু।About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রকৃতি- বাংলাদেশের ঝুঁকি বাড়ছে কমেনি কার্বন নিঃসরণ by ইফতেখার মাহমুদ
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 28
(30)
- কৃষি আলোচনা- 'বরেন্দ্রভূমির কৃষকের বীজবিদ্রোহ' by ...
- খবর- ৩০ নভেম্বরের হরতালের আগেই মারমুখী পুলিশ
- খবর- চট্টগ্রামে ভাঙ্গা ভাঙ্গির রাজনীতি
- ফিচার খবর - নৈরাজ্য-বিশৃঙ্খলা’র বিরুদ্ধে রাজপথে আ...
- যুক্তি তর্ক গল্পালোচনা- 'প্রটোকল কার' : গরিবের ঘোড়...
- রাজনৈতিক আলোচনা- 'বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়...
- রাজনৈতিক আলোচনা- 'প্রয়োজন সরকার ও বিরোধী দলের সহাব...
- ক্যাম্পাসে গাড়ি দুর্ঘটনা
- এক সপ্তাহে সূচক বেড়েছে ৫৩৩ পয়েন্ট
- ক্লোন করা গবাদি পশুর মাংস ও দুধ সম্পূর্ণ নিরাপদ
- নাৎসি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে নেদারল্যান্ডের গ্রেপ্ত...
- তুরস্কের তিন সামরিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
- যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার সামরিক মহড়া উপদ্বীপকে যুদ্...
- প্রধানমন্ত্রী পদে এনডিএর মনোনয়ন পাচ্ছেন নিতীশ?
- ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ৩০
- পাকিস্তানে হামলার চেষ্টা নস্যাৎ, দুই জঙ্গি আটক
- পরোক্ষ ধূমপানে বিশ্বে বছরে ছয় লাখ মানুষ মারা যায়
- স্তালিন কাতিন গণহত্যার নির্দেশ দিয়েছিলেন
- আলোচনা- 'উপকূলের মাটির মানুষের কান্না' by জয়নুল আব...
- লেখা শেখাতে শিশুদের বিয়ে!
- উয়েফার জালে মরিনহো আলোনসো রামোস
- প্রায়শ্চিত্ত চলছে রুনির
- ‘এল ক্লাসিকো’ এবং মরিনহো
- ভয় পাচ্ছে না জিম্বাবুয়ে
- দক্ষিণ আফ্রিকা সিরিজই বেশি গুরুত্বপূর্ণ
- ক্যানসারের চিকিৎসা করাচ্ছেন অ্যান্ডি ফ্লাওয়ার
- ক্রিকেট নিয়ে ভাবছে চীনারা!
- আগামী দিনের লক্ষ্য নির্ধারণে দ্বিতীয় শীর্ষ সম্মেলন
- দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার স্বপ্নের নতুন পথ
- প্রকৃতি- বাংলাদেশের ঝুঁকি বাড়ছে কমেনি কার্বন নিঃসর...
-
▼
Nov 28
(30)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...