Friday, June 29, 2012

পিগির গিগি টুলস

২৯ বছর হয়ে গেল প্রিয়াঙ্কার, কেউ কথা রাখেনি! কেউ না, কেউ না! খেলা পুরনো হতেই ময়দানে পিগিকে ছেড়ে সটকিয়েছিলেন খিলাড়ি আক্কি, তারপর একে একে কত ঝড়ই না বয়ে গেল মেয়ের উপর! কাঁচকলা দেখিয়ে কেটে পড়লেন হৃত্বিক, হরমনকে বোধহয় বেশিদিন মনে ধরেনি মেয়ের নিজেরই।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৪০ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ মো. নিজামউদ্দীন, বীর বিক্রম বীর যোদ্ধা সাহসী যোদ্ধা মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়। বাংলাদেশের সর্বত্র তুমুল যুদ্ধ চলছে।

সংবর্ধনা-বিবেকের কাছে দায়বদ্ধ হতে হবে

জীবনে প্রলোভন আসতে পারে। কিন্তু ওই পথে পা বাড়ানো যাবে না। সততা ও নিষ্ঠার মাধ্যমে ভালো কিছু অর্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজের বিবেককে সব সময় জাগ্রত রাখতে হবে। বিবেকের কাছে দায়বদ্ধতা তৈরি হলেই কেবল মন্দ কাজ থেকে দূরে থাকা যাবে—এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজনেরা এসব কথা বলেছেন।

কারণ কীটনাশকের বিষক্রিয়া-লিচু খেয়ে দিনাজপুরে ১৩ শিশুর মৃত্যু by আসাদুল্লাহ্ সরকার

কীটনাশক ব্যবহার করা লিচু খেয়ে দিনাজপুরে ১৩ শিশুর মৃত্যু হয়েছে বলে সরকারের স্বাস্থ্যবিজ্ঞানীরা প্রাথমিকভাবে সিদ্ধান্তে এসেছেন। এই শিশুদের বয়স দুই থেকে ১০ বছরের মধ্যে। ১ থেকে ২৪ জুনের মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসব শিশুর মৃত্যু হয়।

গোলটেবিল বৈঠক-এ সমাজ এখনো শিশুবান্ধব হয়ে উঠতে পারেনি

পরিবার, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে শিশুরা ঝুঁকি ও হুমকির মধ্যে বেড়ে উঠছে। শিশুদের সুরক্ষায় দেশে আইন ও নীতি থাকলেও তার যথাযথ বাস্তবায়ন নেই। শিশুরাই জাতির ভবিষ্যৎ হলেও এই সমাজ এখনো শিশুবান্ধব হয়ে উঠতে পারেনি।

গেমস-পশুর চিকিৎসক by সুমন পাটওয়ারী

অবোধ জীবজন্তুদের ভালোবাসার কাজটা ছোটবেলা থেকে শুরু করা উচিত। সেই কাজটা ভালোভাবে করা যায়, আপনি যদি নিজেকে একজন পশুর চিকিৎসক হিসেবে গড়ে তুলতে পারেন। তবে সবার পক্ষে তো পশুর চিকিৎসক হওয়া সম্ভব নয়।

প্রযুক্তির সঙ্গে...

প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কম্পিউটার সোর্স লিমিটেডের সঙ্গে যুক্ত হয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান তিনি। বলেন, ‘আমাকে বলার পর আমি এ প্রতিষ্ঠানের খোঁজ খবর নিয়েছি এবং জেনেছি তারা প্রায় ৩৭টি আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যের পরিবেশক।

শিক্ষা নিয়ে ওয়েবসাইট by নুরুন্নবী চৌধুরী

শিক্ষার ব্যাপারটা এখনকার প্রযুক্তি অনেক সহজ করে দিয়েছে। এখন তো ঘরে বসেই ইন্টারনেটে মুহূর্তে পাওয়া যাচ্ছে নানা তথ্য। শুধু তথ্যই নয়, শিক্ষার কাজে প্রয়োজনীয় নানা বিষয় পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে। শিক্ষাবিষয়ক নানা ওয়েবসাইট সারা বিশ্বে বেশ জনপ্রিয়।

আপনি কি জানেন-অলিম্পিক পদক

অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী দেশ যুক্তরাষ্ট্র। তারা ৯০৭টি সোনা, ৬৯৭টি রুপা ও ৬১৫টি ব্রোঞ্জসহ পদক জিতেছে মোট ২১১৯টি। এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ার পদকের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে ৭৪৯টি কম। তাদের অর্জন ১৩৭০টি পদক। এর মধ্যে সোনা আছে ৫২৫টি, রুপা ৪৩৬টি ও ব্রোঞ্জ ৪০৯টি।

বাজারে নতুন

তারেক মাসুদ: জীবন ও স্বপ্ন
প্রকাশক: প্রথমা প্রকাশন
দাম: ১০০০ টাকা।

বুক অব ফ্যাক্টস-বিশেষ অবদান by আইজ্যাক আজিমভ

 হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন জেমস জোসেফ (২৫ মে ১৮৯৭-৭ নভেম্বর ১৯৭৮), যিনি বেশি পরিচিত ছিলেন জিন টানি নামে। তিনি বক্সার হলেও যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত বক্তৃতা দিতেন শেক্সপিয়ারের ওপর।
 আর্চবিশপের সঙ্গে ইংল্যান্ডের রাজার ঝগড়ার কারণেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

যা নিয়ে আছি-বাঙালি জাতীয়তাবাদ গড়ে উঠেছে পূর্ব বাংলা থেকে

শওকত আলী, প্রথিতযশা কথাসাহিত্যিক। বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক ছিলেন, বর্তমানে অবসর জীবনযাপন করছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: পিঙ্গল আকাশ, দক্ষিণায়নের দিন, অপেক্ষা, উত্তরের খেপ, পূর্বরাত্রি পূর্বদিন প্রভৃতি। বাংলা একাডেমী, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

বিপন্ন ভাষা

প্রতি ১৪ দিনে বিশ্বে একটি ভাষা হারিয়ে যাচ্ছে। আগামী শতাব্দীতে সাত হাজার জীবিত ভাষার মধ্যে অর্ধেকই হারিয়ে যাবে। কারণ, অনেক সমাজেই আদি ভাষা পরিত্যক্ত হয়ে ইংরেজি, ম্যান্ডারিন অথবা স্প্যানিশ হয়ে যাচ্ছে মূল ভাষা। একটা ভাষা যখন স্তব্ধ হয়ে যায়, এর সঙ্গে হারিয়ে যায় সুদীর্ঘ ইতিহাস।

কষ্ট by জাফর তালুকদার

আমার একটা গ্রাম ছিল
ছিল হাজার পাখি
সেই স্মৃতিটা হারিয়ে
গেল কষ্ট কোথায় রাখি।

বৃষ্টি ফ্যান্টাসি by সারওয়ার-উল-ইসলাম

বৃষ্টি এলে কাগজ দিয়ে
নৌকা বানাই
তারপরে কী হয় সে খবর
ধীরে জানাই—

স্পেলিং বি চ্যাম্পিয়ন-আদিবের অর্জন by মারুফ ইসলাম

দিন কয়েক আগের আদিব উল হক আর আজকের আদিব উল হকের মধ্যে বিস্তর ব্যবধান। আদিব এখন যেখানেই যাচ্ছেন সেখানেই প্রশংসা কুড়াচ্ছে। পরিবারের লোকজন তো বটেই, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এমনকি অপরিচিত কেউ কেউ আদিবের পিঠ চাপড়ে দিয়ে বলছেন, ‘শাবাশ বেটা!’ বলার অপেক্ষা রাখে না, আদিব এখন রীতিমতো তারকা।

সিসিমপুর-শিকুর নতুন আবিষ্কার

টুকটুকি, শিকু, ইকরি ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানা কাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে। সিসিমপুরের বিখ্যাত আবিষ্কারক শিকু একটা নতুন যন্ত্র আবিষ্কার করেছে। যন্ত্রটিতে পুরোনো কাগজ দিলে নতুন কাগজ হয়ে বের হয়ে আসে।

একটি পণ্ডিতি সারা জীবনের কান্না by সিমু নাসের

আমাদের স্কুলের একটা বাজে নিয়ম ছিল। সবাইকে সাদা কেডস পরে যেতে হবে। সাদা মানে সাদাই। সাদার আশপাশের অন্য কোনো কালার, যেমন অফহোয়াইট বা এই জাতীয় কিছু হলে চলবে না। অন্যথা হলে স্পেশাল শাস্তি। যে সময়ের কথা বলছি, তখন আমি ক্লাস সেভেনে পড়ি।

আমার বাবা আর কার্লোস ফুয়েন্তেসের বন্ধুত্ব by লরেঞ্জা মুনোস

নিউজউইক ও লস অ্যাঞ্জেলেস টাইমসের নিয়মিত লেখক লরেঞ্জা মুনোসের বাবা সার্খিও বাতা মুনোস ছিলেন মেক্সিকোর খ্যাতনামা ঔপন্যাসিক কার্লোস ফুয়েন্তেসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন। পারিবারিক বন্ধু হওয়ায় ছোটবেলায় কাছ থেকে ফুয়েন্তেসকে দেখেছেন লরেঞ্জা।

ভাসমান চিত্রকর্মশালা by জাফরিন গুলশান

আমি জানতাম, দারুণ একটি অভিজ্ঞতার ভেতর দিয়ে যাব, যখন দি আমেরিকান সেন্টার থেকে নিমন্ত্রণপত্র পেলাম ২২ ও ২৩ তারিখ শীতলক্ষ্যা নদীতে ক্রুজে করে আড্ডা থ্রু আর্ট-২০১২ ওয়ার্কশপ প্রোগ্রামের। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম , এই সুযোগ ছাড়া যাবে না।

চারুশিল্প-ঢেউ ছুঁয়ে যায় রোদের সমুদ্দুর by মোবাশ্বির আলম মজুমদার

আলো-আঁধারের বৈপরীত্যে রেখার জন্ম হয়। বস্তুর কাঠামো ও বিষয়ের গড়ন বিকশিত করার জন্য আলো-আঁধারের বৈপরীত্য নির্মাণ জরুরি। ছাপচিত্রশিল্পে তীব্র আলো-আঁধারের উপস্থিতি যেমন থাকে, তেমনি রেখার ব্যবহার এতে প্রধান হয়ে ওঠে।

নিউইয়র্কে বইমেলা by হাসান ফেরদৌস

বস্টন থেকে এসেছিল মেয়েটি। অর্থনীতি বা এই রকম ভারী কী একটা বিষয় নিয়ে স্নাতক পর্যায়ের ছাত্রী। আগের সন্ধ্যায় ফোন করে জেনে নিয়েছিল, কখন কোথায় বইমেলা হবে। জানতে চেয়েছিল সময়মতো আসতে পারলে ঠিক ঠিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে কি না।

জন্মশতবর্ষে কমল দাশগুপ্ত-তাঁর অমর স্মৃতির প্রতি কিছু অনুভব by মোহাম্মদ আসাফউদ্দৌলাহ্

বাংলা গানের শান্ত সরোবরে অনেক ফুলের মেলা। হিমাংশু দত্ত, রাইচাঁদ বড়াল, অনিল বিশ্বাস, অনুপম ঘটক, পঙ্কজ কুমার মল্লিক, রবীন চট্টোপাধ্যায়, দুর্গা সেন, সুধীর লাল চক্রবর্তী, সুবল দাশগুপ্ত, কমল দাশগুপ্ত, শচীন দেব বর্মণ, সলিল চৌধুরী এবং আরও কিছু সুরকার আধুনিক বাংলা গানের ও উর্দু গীতের শ্রোতাপ্রিয়তা সৃষ্টি ও সংরক্ষণের ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন।

স্মরণ-সীমার মাঝে অসীম তুমি by সাখাওয়াৎ আনসারী

যাঁর স্মরণে এই লেখা, তাঁর জন্ম হয়েছিল অন্যদের সময়ে, ১৯৪২ সালের পরাধীন ভারতবর্ষে, তৎকালীন কলকাতা, এমনকি ঢাকার আধা নাগরিক সভ্যতা থেকেও যোজন যোজন দূর এবং পশ্চাদবর্তী মফস্বল বরিশালের এক অশাহরিক পরিমণ্ডলে।

ধর্ম-শিষ্টাচার মানবতার অবিচ্ছেদ্য অংশ by মুহাম্মদ আবদুল মুনিম খান

মানবজীবনের একটি বড় গুণ হচ্ছে শিষ্টাচার। এর অভিধানগত অর্থ ভদ্রতাসূচক আচরণ। দেহের শোভা আবরণ, আর আত্মার শোভা শিষ্টাচার। এই শিষ্টাচার অনুশীলন হচ্ছে বাক্যালাপে রূঢ়তা বর্জন করে যে যত বেশি অমায়িক, ভদ্র ও পরোপকারী; সে তত বেশি জনপ্রিয়।

অভিবাসন-‘বিগ অ্যান্ড বোল্ড’ বারাক ওবামা? by শান্তনু মজুমদার

নির্বাচনের মাত্র পাঁচ মাসের কম সময় হাতে থাকতে অবৈধ অভিবাসী বিষয়ে নতুন নির্বাহী নীতিমালা ঘোষণার মধ্য দিয়ে সম্প্রতি একটি রাজনৈতিক জুয়া খেললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নির্বাচনের জন্য এই ঘোষণা কতটা ফলদায়ী হবে তা এখনই স্পষ্ট নয়।

লন্ডনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলা

লন্ডনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। বুধবার গ্রেটার লন্ডনের ডেগেনহাম এলাকায় কয়েকজন যুবক তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি সামান্য আহত হয়েছেন। বিচারপতি মানিক তাঁর ওপর এই হামলার কথা বাংলানিউজটোয়েন্টিফোরডটকমকে নিশ্চিত করেছেন।

উত্তরাঞ্চলের অনেক এলাকা প্লাবিত, চার শিশুর মৃত্যু

চট্টগ্রাম ও সিলেট বিভাগে সার্বিক বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও উত্তরাঞ্চলে গতকাল বৃহস্পতিবার নতুন করে শত শত গ্রাম বন্যাকবলিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। এর মধ্যে গাইবান্ধায় চারটি উপজেলা নতুন করে প্লাবিত হয়েছে।

৩৩তম বিসিএস-প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২৮৯১৭

৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৮ হাজার ৯১৭ জন। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। পিএসসির ওয়েসবাইট থেকে (www.bpsc.gov.bd) এবং কালের কণ্ঠের ওয়েবসাইটে (www.kalerkantho.com) ফল জানা যাবে।

চট্টগ্রাম থেকে বিমান উড়ছে চলছে ট্রেনও

চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটসহ অন্যান্য রুটের ট্রেন চলাচল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত সীতাকুণ্ড থেকে ট্রেন চলাচল করেছে। সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।

চট্টগ্রাম-বন্যা, ভূমিধস ও লোকক্ষয় by মোহীত উল আলম

ফেসবুকে চিত্রগ্রাহক শাহরিয়ার খালেদ ২৬ জুনের বন্যায় প্লাবিত প্রবর্তক মোড়ের ছবি আপলোড করে ক্যাপশন দিয়েছেন, ‘নদীর নাম প্রবর্তকের মোড়’। দেখলাম, বিরাট নদীসমান প্রবর্তকের মোড়ে ডুবু ডুবু অবস্থায় দু-একটা রিকশা যাচ্ছে কেবল। টিভি খুলে বসলাম, কারণ তার পরের দিন সুবর্ণে চেপে চট্টগ্রাম যাওয়ার টিকিট কাটা আছে আমাদের।

গুরুতর এই সমস্যার প্রতি মন্ত্রী দৃষ্টি দেবেন কি?-প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-সংকট

প্রাথমিক বিদ্যালয়ের পাঁচটি শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদানের জন্য অন্তত পাঁচজন শিক্ষক প্রয়োজন। শহরের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমসংখ্যক বা এর চেয়ে বেশি শিক্ষক আছেন। কিন্তু সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিত্র একেবারেই ভিন্ন।

চাঁদাবাজি বন্ধ করুন আগে-অতিরিক্ত মুনাফা নিয়ন্ত্রণ

প্রতিবছর রমজানের আগে বাণিজ্য মন্ত্রণালয় যা করে থাকে, এবারও তার ব্যতিক্রম নেই। ব্যবসায়ীদের ডেকে বৈঠক করে ঘোষণা দেওয়া হয়েছে যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা ব্যবসায়ীরা ১০ শতাংশের বেশি মুনাফা করতে পারবেন না।

যত সর্বনাশ পাহাড় কেটে by ভুঁইয়া নজরুল

পাহাড়ে বসতি নির্মাণ ব্রিটিশ আমল থেকে। কিন্তু নব্বইয়ের দশকের আগে পাহাড় ধসের ঘটনা জানা যায়নি। মাঝে দুই বছর বাদে ২০০৭ সাল থেকে চলতি বছরের এ পর্যন্ত চট্টগ্রাম নগরীতেই পাহাড় ধসে দুই শতাধিক লোকের প্রাণহানি হয়েছে। পাহাড় ধসের জন্য অপরিকল্পিতভাবে পাহাড় কেটে নির্বিচারে বসতি নির্মাণকে দায়ী করছেন নগর বিশেষজ্ঞরা।

সম্পাদকের কলাম-মানুষ কাঁদছে by ইমদাদুল হক মিলন

আমার চোখের সামনে এক কাদামাখা শিশু। হাত পা মুখ মাথা কাদায় লেপটালেপটি। যেন খেলতে গিয়ে অবুঝ শিশুটি কাদামাটিতে লেপটালেপটি করে ফেলেছে শরীর। যেন এক্ষুনি তাকে গোসল করিয়ে, ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করবেন মা। মাথাটি আঁচড়ে দিয়ে, ধোয়া জামা-প্যান্ট পরিয়ে ভাত খাওয়াবেন। তারপর ঘুম পাড়িয়ে দেবেন।

প্রাণহানির সংখ্যা ১১৫ মহাদুর্ভোগে দুর্গতরা-মৃত্যু : কক্সবাজার ৪৬, বান্দরবান ৪০, চট্টগ্রাম ২৯

টানা বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা, বজ্রপাত সর্বোপরি পাহাড়ধসের ঘটনায় চট্টগ্রাম বিভাগে আরো ৯টি লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১১৫ জনের লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামে ২৯, বান্দরবানে ৪০ ও কক্সবাজারে ৪৬। পাহাড়ধসের পর শুরু হওয়া উদ্ধারকাজ গতকাল আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

২০১২-১৩ অর্থবছরের বাজেট পাস

২০১২-১৩ অর্থবছরের বাজেট গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হয়েছে। বিকেলে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের বৈঠকে এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেট প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মহাজোট সরকারের অন্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকারি কারখানার জমি বেসরকারি উদ্যোক্তাদের লিজ দেওয়া হবে by আবুল কাশেম

নতুন উদ্যোক্তাদের সরকারি কল-কারখানায় থাকা উদ্বৃত্ত জমি দেবে সরকার। উপযুক্ত জমির অভাবে যাঁরা বিনিয়োগ করতে পারছেন না, সে ধরনের দেশি-বিদেশি উদ্যোক্তাদের জন্য এ জমি ৩৫ বছরের জন্য লিজ দেওয়া হবে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে গড়ে তোলা বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের জন্য আলাদাভাবে গ্যাস, বিদ্যুৎসহ আনুষঙ্গিক অবকাঠামো সৃষ্টির দরকার হবে না।

যুবলীগের নেতৃত্ব যুবকরা পাবেন কি না সন্দেহ by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ষষ্ঠ জাতীয় কাউন্সিল হবে আগামী ১৪ জুলাই। কাউন্সিল সামনে রেখে যুবলীগের বর্তমান এবং ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্যে শুরু হয়েছে পদ পাওয়ার লড়াই। যুবলীগ নেতারা চান যেকোনো উপায়ে পরবর্তী কমিটিতে আরো ভালো পদে স্থান পেতে।

গোলটেবিল বৈঠক-এ সমাজ এখনো শিশুবান্ধব হয়ে উঠতে পারেনি

পরিবার, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে শিশুরা ঝুঁকি ও হুমকির মধ্যে বেড়ে উঠছে। শিশুদের সুরক্ষায় দেশে আইন ও নীতি থাকলেও তার যথাযথ বাস্তবায়ন নেই। শিশুরাই জাতির ভবিষ্যৎ হলেও এই সমাজ এখনো শিশুবান্ধব হয়ে উঠতে পারেনি।

সংবর্ধনা-বিবেকের কাছে দায়বদ্ধ হতে হবে

জীবনে প্রলোভন আসতে পারে। কিন্তু ওই পথে পা বাড়ানো যাবে না। সততা ও নিষ্ঠার মাধ্যমে ভালো কিছু অর্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজের বিবেককে সব সময় জাগ্রত রাখতে হবে। বিবেকের কাছে দায়বদ্ধতা তৈরি হলেই কেবল মন্দ কাজ থেকে দূরে থাকা যাবে—এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজনেরা এসব কথা বলেছেন।

মালিকানা সরকারের হাতে গেলে গ্রামীণ ব্যাংকের লক্ষ্য প্রশ্নবিদ্ধ হবে: ড. ইউনূস-গ্রামীণ ব্যাংকে সদস্যদের মালিকানা ৯৭%

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় এর সদস্যরা ৭৫ শতাংশ ও সরকার ২৫ শতাংশ অর্থ বিনিয়োগ করেছিল। পরে সদস্যরা বিনিয়োগ অব্যাহত রাখলেও সরকার আর কোনো অর্থ বিনিয়োগ করেনি। ফলে সদস্যদের বিনিয়োগ অব্যাহত থাকায় তাঁরাই বর্তমানে প্রতিষ্ঠানের ৯৭ শতাংশ অংশীদার।

রমজান মাস শুরুর আগেই দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা by ফখরুল ইসলাম ও আবুল হাসনাত

রমজান মাস সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়ানোর পুরোনো কৌশলই নিচ্ছেন ব্যবসায়ীরা। আর তা হলো, রমজান মাস শুরুর আগেই দাম বাড়িয়ে নেওয়া। ব্যবসায়ীদের এভাবে দাম বাড়ানোর সুযোগও করে দিচ্ছে সরকার। ডাল, ছোলা, পেঁয়াজ, রসুনসহ কয়েকটি পণ্যে ১০ শতাংশের বেশি মুনাফা করবেন না বলে গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে কথা দিয়েছেন ব্যবসায়ীরা।

জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়ে প্রশ্ন by প্রণব বল ও মিঠুন চৌধুরী

চট্টগ্রাম সিটি করপোরেশনের গত নির্বাচনে মেয়র মোহাম্মদ মন্জুর আলমের প্রধান ইস্যু ছিল নগরের জলাবদ্ধতা নিরসন। নির্বাচনী ইশতেহারে তাঁর চতুর্থ প্রতিশ্রুতি ছিল কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত বিভিন্ন খালের মুখে স্লুইসগেট নির্মাণ করা। টানা বৃষ্টিতে নগরের দুই-তৃতীয়াংশ এলাকা দুই দিন ডুবে থাকায় সেই নির্বাচনী প্রতিশ্রুতি এখন আলোচনায়।

সিটি করপোরেশন এখন অকেজো by অমিতোষ পাল

রাজধানীর সোয়া কোটি নগরবাসীকে উন্নত সেবাদানের জন্য ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) ভেঙে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে দুটি করপোরেশন করা হলেও তার সুফলের ছিটেফোঁটাও নগরীতে পড়েনি। বরং প্রতিটি ক্ষেত্রে সেবার মান আরো কমেছে।

সন্ত্রাসের জনপদে শান্তি

অন্য ইউনিয়ন পরিষদের জন্য দৃষ্টান্ত শহরাঞ্চল তো বটেই, দেশের গ্রামাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতিও দীর্ঘদিন ধরেই সন্তোষজনক নয়। যত বেশি প্রত্যন্ত অঞ্চল, তত বেশি অন্যায়-অবিচার, হানাহানি, শিক্ষাবিমুখতা, ধর্মীয় গোঁড়ামি, নারী অধিকার লঙ্ঘন, একে অন্যের সঙ্গে অসহযোগিতা এবং জনপ্রতিনিধিদের বৈষম্যমূলক আচরণ লক্ষ করা যায়।

বন্যাকবলিত মানুষের দুর্ভোগ

পর্যাপ্ত ত্রাণসামগ্রী ও চিকিৎসাসেবা প্রয়োজন উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের টানা বর্ষণে বৃহত্তর চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সেই সঙ্গে রয়েছে ব্যাপক পাহাড়ধস ও নদীভাঙন। চট্টগ্রাম, কঙ্বাজার ও বান্দরবানে গত কয়েক দিনে পাহাড়ধসে মারা গেছেন শতাধিক মানুষ।

চরাচর-ঢাকার পিঠা by পাভেল রহমান

বাঙালি লোকসংস্কৃতির সঙ্গে পিঠা জড়িয়ে আছে অত্যন্ত নিবিড়ভাবে। এই নাগরিক জীবনে এসেও শীতের সকালে গ্রামের বাড়িতে চুলার পাশে বসে গরম পিঠা খাওয়ার স্মৃতি হয়তো ভুলতে পারেন না অনেকেই। কিন্তু নাগরিক জীবনের ব্যস্ততায় কি পিঠা খাওয়ার কথা ভুলতে বসেছে এই প্রাচীরঘেরা শহরের মানুষগুলো?

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৮২)-মুক্তিযুদ্ধের অধ্যায় by আলী যাকের

কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের উৎপত্তি আচার্য জগদীশ চন্দ্র বসু এভিনিউ থেকে। তারপর কিছুদূর গিয়ে বাঁয়ে মোড় নিয়ে গিয়ে অন্তে পেঁৗছেছে বালিগঞ্জ ফাঁড়ির কাছে। এই পথ প্রদক্ষিণ করার সময় বালিগঞ্জ সার্কুলার রোডের ডানে পড়ে রাওল্যান্ড রো, বাঁয়ে গুরুসদয় দত্ত রোড, তারপর রেনি পার্ক।

পাহাড়ধসে মৃত্যু এবং অপ্রতিরোধ্য পাহাড় কাটা by ধরিত্রী সরকার সবুজ

কয়েক দিনের অবিরাম বর্ষণের ফলে পানিবন্দি হয়ে ২৬ জুন কার্যত অচল হয়ে পড়ে বন্দরনগরী চট্টগ্রাম। বিপর্যস্ত হয়ে পড়ে নগর জীবন। নগরীর বেশির ভাগ রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। বেশির ভাগ আবাসিক এলাকার বাড়ির নিচতলায় পানি ঢুকে পড়ে। অনেক মানুষকেই পরিচিত আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিতে হয়।

চৈতন্যের মুক্ত বাতায়ন-নিশ্ছিদ্র আঁধারে আলোর রেখা by যতীন সরকার

ছিয়াত্তর-সাতাত্তর সালে জেলখানায় বসে যেসব খবর পেতাম তাতে প্রতিনিয়ত কেবল উদ্বিগ্নই হতাম। আশা করে থাকতাম কোনো একটা সুখবর শোনার জন্য। কিছুদিনের ভেতরই সে আশার কিছুটা ঝিলিক এসে লাগল। 'নিকষ আঁধারে' যেন আলোর রেখা দেখতে পেলাম।

প্রশ্নোত্তর by ষ মোঃ হাবিবুর রহমান

প্রশ্ন : এক ছোট বাচ্চার বয়স এক বছর আট মাস। সে অন্য খাবার মুখে নিতে চায় না। অনেকটা বুকের দুধের ওপরই নির্ভরশীল। আমার জানার বিষয় হলো, শিশুকে সর্বোচ্চ কতদিন বুকের দুধ খাওয়ানো যাবে? উত্তর : শিশুকে বুকের দুধপান করানোর সময়সীমা হলো, জন্ম থেকে চান্দ্র মাস হিসেবে দু'বছর।

একটি ব্যতিক্রমী দাওয়াত by সৈয়দ শামছুল হুদা

'আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিন' লেখাটি বাস, রিকশাসহ বিভিন্ন ধরনের যানের সামনে-পেছনে প্রায়ই লেখা দেখা যায়। গাড়ির পেছনে অনেক কিছুই লেখা থাকে, তবে সব লেখা পাঠকের হৃদয় ছুঁয়ে যায় না। কিছু লেখা থাকে যা পাঠকের মনে দীর্ঘ সময় দাগ কাটে।

পাহাড় কাটা ও গাছ নিধন অপরাধ by মুফতি এনায়েতুল্লাহ

আবারও পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটল। প্রতি বছর ভারী বর্ষণ শুরু হলে পাহাড় ধসে মৃত্যুর খবর শিরোনাম হয় সংবাদমাধ্যমে। চট্টগ্রাম অঞ্চলে ভারী বর্ষণের পরিপ্রেক্ষিতে পাহাড়ি ঢল নেমে মাটি ধসে এ পর্যন্ত কতজন মারা গেছে তার সঠিক কোনো পরিসংখ্যান জানা নেই।

নামকরণ ব্যাধি ব্রিটেনেও! by আসিফ আহমেদ

বিগ বেনের নাম বদলে হয়েছে রানী এলিজাবেথ টাওয়ার। বর্তমান রানীর সিংহাসনে আরোহণের ৬০তম বছরকে স্মরণীয় করে রাখতেই ব্রিটিশ পার্লামেন্ট এ সিদ্ধান্ত গ্রহণ করে। পার্লামেন্টের প্রধান তিনটি দলের সদস্যরা এ প্রস্তাব সমর্থন করেন। তবে এমন উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হবে_ সেটা আশা করা যায় না।

হরতাল-অস্থিতিশীলতা বনাম অনিশ্চয়তা by মামুন রশীদ

দেশের অর্থনীতির ওপর পরোক্ষভাবে হরতালের অন্তত তিনটি প্রভাব পড়ে। প্রথমত, হরতালসহ রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সংঘাত-সহিংসতা যোগ হয়। এতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) নিরুৎসাহিত হয়। দ্বিতীয়ত, রাজনৈতিক সংঘাতে সবসময়ই ধনীদের চেয়ে দরিদ্ররাই বেশি ক্ষতিগ্রস্ত হন।

হৃদয়নন্দন বনে-এসেছে আষাঢ় অবশেষে by আলী যাকের

আমি নিশ্চিত যে, সব বাঙালিরই বর্ষা নিয়ে নানারকম মন কেমন করা স্মৃতি রয়েছে। এই বাক্যটি লিখেই মনে হলো, বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে যেমন আমরা আনন্দে উদ্বেলিত হয়ে উঠি, ঠিক তেমনি কালো মেঘের আগমন আমাদের মনে কেমন যেন এক অম্ল-মধুর অনুভূতির সৃষ্টি করে।

আসমানী-চিকিৎসা সেবা দরিদ্রের কাছে পেঁৗছাবে?

কবি জসিম উদ্দীনের কাব্যগুণে গ্রামবাংলার একটি পূর্ণাঙ্গ ছবি সাহিত্যে বিশেষত কবিতায় স্থান করে নিয়েছিল। শুধু স্থান করে নিয়েছিল বললে ভুল হবে, দারিদ্র্য-অনাহার-অপুষ্টিপীড়িত গ্রামের মানুষগুলো তার কবিতার মাধ্যমে পাঠকের হৃদয়ে গভীর রেখাপাত করেছিল।

লিচুর বিষক্রিয়ায় শিশুমৃত্যু-জেনেশুনে বিষপান আর নয়

জুন মাসের প্রথম ২০ দিনে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় আকস্মিকভাবে মারা যাওয়া ১৪ শিশু লিচুতে ছিটানো বিষক্রিয়ার শিকার_ স্বাস্থ্য অধিদফতরের এই নিশ্চয়তা আমাদের অনিশ্চিত ভবিষ্যতেরই অশনিসংকেত। জেনেশুনে বিষপানের মাশুল কেবল ১৪টি মূল্যবান প্রাণের বিনিময়েই চুকে যাবে না।