Wednesday, May 3, 2023
অটিজম শিশুর ব্যায়াম by ডা. এম এ হক, পিএইচ.ডি
অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার: অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এক ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার; যেখানে অনেক ধরনের মানসিক সমস্যা বা প্রতিবন্ধকতা একসঙ্গে ঘটে। ফলে, ক্রনোলজিক্যাল বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিপূর্ণ মনোবিকাশ ঘটে না। এ ধরনের সমস্যায় মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়, যার সঙ্গে মানসিক বিকাশগত জটিলতাও প্রকাশ পায়। এই সমস্যার কারণে জন্মের ১৮ মাস থেকে ৩ বছর বয়সের মধ্যেই শিশুর আচরণগত এবং মানসিক সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। ফলে, কথা বলা বা ঠিক মতো শব্দ উচ্চারণ করা, নতুন জিনিস বুঝতে পারা বা শেখা কিংবা সামাজিক সম্পর্ক গড়ে তোলা শিশুর জন্য বেশ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
অটিজমে কি ঘটে?: অটিজমে আক্রান্ত শিশুর নিউরো ডেভেলপমেন্ট বা মনোবিকাশের সমস্যা হয়। ব্রেনের নিউরোনসমূহ সঠিকভাবে তথ্য আদান-প্রদান করতে না পারায় শিশুর আচরণ, কথা-বার্তা ও বুদ্ধিবৃত্তি স্বাভাবিকভাবে কাজ করে না। ব্রেন ডেভেলপ হয়ে পরিপূর্ণতা পেলে ব্রেনের নিউরোনসমূহ সঠিকভাবে তথ্য আদান-প্রদান করলে শিশুর আচরণ, কথা-বার্তা ও বুদ্ধিবৃত্তি স্বাভাবিক হয়।
ব্যায়ামের প্রয়োজনীয়তা: আমাদের দৈনন্দিন জীবনে ব্যায়ামের প্রয়োজন অপরিসীম।
ব্যায়াম শরীর ও মনকে সুস্থ রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের হজম শক্তি বৃদ্ধি থেকে শুরু করে রক্ত সরবরাহ পর্যন্ত সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘অটিস্টিক শিশুদের’ সমস্যা যেহেতু ‘নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার’ সেহেতু এমন ব্যায়ামের প্রয়োজন যে ব্যায়ামের মাধ্যমে অন্যান্য সুবিধার পাশাপাশি মস্তিষ্কে রক্ত চলাচল বৃদ্ধি হয়ে নিউরো ট্রান্সমিটার বৃদ্ধিতে সহায়তা করে। ‘নিউরো ডেভেলপমেন্টের কার্যকরী ওষুধের পাশাপাশি সঠিক ব্যায়ামের সমন্বয় ঘটলে চিকিৎসায় দ্রুত সফলতা পাওয়া যায়। এ সকল ব্যায়ামের মধ্যে রয়েছে নামাজের সিজদা পজিশনে দীর্ঘ সময় অতিবাহিত করা; মাথায় তেল দিয়ে দীর্ঘ সময় ম্যাসাজ করা এবং অনেক সময় ধরে চিরুনি করা; সাঁতার কাটা, সাইকেল চালানো, দৌড়ানো ইত্যাদি। ব্যায়ামের মাধ্যমে শরীরে রক্তের চলাচল দ্রুত হলে মস্তিষ্কের নিউরোনের চলাচল বৃদ্ধি পায় যা নিউরো ডেভেলপমেন্টে সহায়তা করে।
অতএব, অটিজম শিশুর ওষুধের মাধ্যমে ‘নিউরো ডেভেলপমেন্টের বাধাসমূহ অপসারণ, সঠিক খাবার প্রদান এবং উপরোক্ত ব্যায়ামের সমন্বয় ঘটানো সম্ভব হলে দ্রুত মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ঘটে। অভিভাবকদের অটিজম শিশুর ব্যায়াম এবং চিকিৎসায় আরও যত্নবান হয়ে তাদেরকে স্বাভাবিক জীবনধারায় ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
লেখক: ডা. এম এ হক, পিএইচ.ডি (স্বাস্থ্য), এম. ফিল (স্বাস্থ্য), ডিএইচএমএস। গবেষক ও চিকিৎসক (ক্রনিক ডিজিজ অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার)।
চেম্বার: ডা. হক হোমিও ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্স সেন্টার, বিটিআই সেন্ট্রা গ্রান্ড, গ্রাউন্ড ফ্লোর (জি-৪), ১৪৪ গ্রীন রোড, পান্থপথ, ঢাকা। মোবাইল: ০১৭১২-৪৫০ ৩১০
About: Bangla News
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৫ বছরে যে কারণে ১ কোটি ৪০ লাখ মানুষ চাকরি হারাবেন -ডব্লিউইএফের প্রতিবেদন
গত রোববার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) এসব তথ্য প্রকাশ করেছে। ডব্লিউইএফ বিশ্বের আট শতাধিক কোম্পানির ওপর একটি সমীক্ষা করে এই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবছর ডব্লিউইএফ সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বনেতাদের নিয়ে একটি সমাবেশের আয়োজন করে। এবারও ওই সমাবেশে ডব্লিউইএফ বলেছে, ২০২৭ সালের মধ্যে নিয়োগকর্তারা ৬ কোটি ৯০ লাখ নতুন চাকরি সৃষ্টি ও ৮ কোটি ৩০ লাখ চাকরি বাদ দেওয়ার লক্ষ্য নিয়েছেন। এতে ১ কোটি ৪০ লাখ মানুষ চাকরি হারাবেন, যা বর্তমান কর্মসংস্থানের ২ শতাংশের সমান।
এ সময়ে শ্রমবাজার অনেক কিছুই প্রভাবিত করবে। নতুন চাকরি সৃষ্টির ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির ব্যবস্থা শক্তিশালী ভূমিকা পালন করবে। এ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হতে থাকবে এবং এর সঙ্গে মুদ্রাস্ফীতিও উচ্চতর হতে শুরু করবে। এতে সাশ্রয়ী পদক্ষেপ নিতে প্রতিষ্ঠানগুলোকে বাধ্য হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়োগ করতে হবে। এতে একদিকে যেমন ইতিবাচক ভূমিকা পালন করবে, তেমনই নেতিবাচক ভূমিকাও রাখবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে পরিচালিত করার জন্য নতুন ধরনের দক্ষ কর্মীও লাগবে।
ডব্লিউইএফের তথ্য বলছে, ২০২৭ সালের মধ্যে ডেটা–বিশ্লেষক, বিজ্ঞানী, মেশিন লার্নিং বিশেষজ্ঞ ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়োগ গড়ে ৩০ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।
ডব্লিউইএফ পূর্বাভাস দিয়েছে, একই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার হওয়ায় অনেক চাকরি ঝুঁকির মুখে পড়বে। কারণ, কিছু ক্ষেত্রে মানুষের কাজ রোবট দ্বারাই হয়ে যাবে। ২০২৭ সালের মধ্যে ২ কোটি ৬০ লাখের একটু কম রেকর্ড-কিপিং ও প্রশাসনিক পদের চাকরি এর মাধ্যমেই করানো সম্ভব হবে। এতে ডেটা এন্ট্রি ক্লার্ক ও নির্বাহী সচিবেরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।
চ্যাটজিপিটির মতো সাম্প্রতিক কৃত্রিম বুদ্ধিমত্তার মতো সরঞ্জাম থাকা সত্ত্বেও চলতি দশকের প্রথম দিকে অটোমেশন ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর ওপর জরিপ করে ডব্লিউইএফ অনুমান করছে, ব্যবসা-সম্পর্কিত সব ধরনের কাজের ৩৪ শতাংশ বর্তমানে মেশিন দ্বারাই পরিচালনা করা হয়।
২০২০ সালে নিয়োগকর্তাদের ধারণা ছিল, ২০২৫ সালের মধ্যে ৪৭ শতাংশ কাজ স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। তবে বর্তমানে তাঁদের প্রত্যাশা, ২০২৭ সালের মধ্যে এই হার ৪২ হয়ে যাবে।
ডব্লিউইএফ বলছে, এসব পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের কী কী দক্ষতা প্রয়োজন, তা পুনর্বিবেচনা করছে। প্রতিষ্ঠানগুলো এখন ‘দক্ষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ব্যবহারের ক্ষমতা’কে কম্পিউটার প্রোগ্রামিংয়ের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
About: Bangla News
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সুদান থেকে পালাতে বাধ্য হয়েছেন এক লাখ মানুষ: জাতিসংঘ
সুদান ছেড়ে যাওয়া এসব মানুষ প্রতিবেশী দেশগুলোর জন্য সংকট ডেকে আনতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, এই দেশগুলোর অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো নয়। নড়বড়ে অর্থনীতি সুদানেরও। আগে থেকেই দেশটির দুই-তৃতীয়াংশ মানুষ বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল। এরই মধ্যে যুদ্ধের কারণে সেখানে বিভিন্ন সহায়তা পণ্য সরবরাহে বাধা পড়ছে।
সুদানের এই পরিস্থিতি নিয়ে শঙ্কিত প্রতিবেশী মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। আজ মঙ্গলবার জাপানের একটি দৈনিক পত্রিকার সঙ্গে আলাপচারিতায় তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধের প্রভাব পুরো অঞ্চলে পড়তে পারে। যুদ্ধ থামাতে সুদানের দুই বাহিনীকে আলোচনায় বাসানোর বিষয়েও আগ্রহও দেখিয়েছেন তিনি।
সুদানে এই যুদ্ধের শুরু গত ১৫ এপ্রিল, ক্ষমতা দখলের দ্বন্দ্ব থেকে। একদিকে সেনাবাহিনী, অন্যদিকে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। একসময় মিত্র ছিল দুই বাহিনী। ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের রাষ্ট্রক্ষমতা দখল করে তারা। কিন্তু আরএসএফকে সামরিক বাহিনীর সঙ্গে একীভূত করা নিয়ে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।
তুমুল যুদ্ধের মধ্যে আজ সুদান সফরে যাওয়ার কথা রয়েছে জাতিসংঘের মানবিক ত্রাণসহায়তা প্রধান মার্টিন গ্রিফিথসের। আর জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) গতকাল সোমবার জানিয়েছে, সুদানের তুলনামূলক নিরাপদ অঞ্চলগুলোতে আবার কাজ শুরু করছে তারা। সংঘাতের কারণে কিছুদিন সহায়তা কর্ম বন্ধ রাখতে হয়েছিল তাদের।
সুদানের চলমান যুদ্ধে শত শত মানুষের মৃত্যু হয়েছে। যুদ্ধ ঘিরে মিসরের প্রেসিডেন্ট সিসির মতো একই শঙ্কা ডব্লিউএফপির পূর্ব আফ্রিকা অঞ্চলের পরিচালক মাইকেল ডানফোর্ডের। তাঁর ভাষায়, ‘ঝুঁকির বিষয়টা হলো, এই যুদ্ধ শুধু সুদানকে একটা সংকটে ফেলতে যাচ্ছে না। এটি একটি আঞ্চলিক সংকটে পরিণত হতে যাচ্ছে।’
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার দেওয়া হিসাব বলছে, ১ লাখ মানুষ সুদান ছাড়ার পাশাপাশি, দেশটির অভ্যন্তরে আরও ৩ লাখ ৩০ হাজার মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি জমিয়েছে। এখনো অনেকে দেশ ছাড়ার অপেক্ষায় রয়েছে। গতকাল জাতিসংঘ সতর্ক করে বলেছে, শেষ পর্যন্ত ৮ লাখ মানুষ সুদান ছাড়তে পারে।
প্রাণ বাঁচাতে সুদান ছাড়তে চাওয়া এমনই একজন আয়শা ইব্রাহিম দাউদ। পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি ভাড়ার গাড়িতে করে খার্তুম থেকে উত্তরাঞ্চলের ওয়াদি হালফা শহরে পৌঁছেছেন তিনি। সেখানে অন্য নারী ও শিশুদের সঙ্গে গাদাগাদি করে একটি ট্রাকে করে পৌঁছেছেন মিসর সীমান্তে।
আয়শা বলেন, ‘পরিস্থিতি খুবই জটিল। মিসরে ঢুকতে অনেক আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। আমাদের দুর্ভোগ নজিরবিহীন। তবে দেশ ছাড়তে আমরা গুলির শব্দ, গরমের মধ্যে ট্রাকের পেছনে গাদাগাদি করে থাকা—সবকিছুই সহ্য করতে পারব।’
About: Bangla News
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...