Thursday, March 17, 2011
আর্সেনালের কাছে বার্সেলোনার হার
মৌসুমটা খুব একটা ভালোভাবে শুরু করতে পারেনি আর্সেনাল। প্রিমিয়ার লিগে অনেকখানি পিছিয়ে ছিল শিরোপার দৌড়ে। কিন্তু মাঝপর্যায়ে এসে তারা বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। এখন ২৬ ম্যাচ পরে শীর্ষে থাকা ম্যান ইউয়ের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র ৪। আর গতকাল চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের লড়াইটাও বেশ ভালোমতোই শুরু করল গানাররা। অন্যদিকে স্প্যানিশ লিগে টানা ১৬ জয়ের রেকর্ড গড়া বার্সেলোনার জয়যাত্রা থামিয়েছিল স্পোর্টিং গিজন। আর তারপরই ইউরোপ-সেরার লড়াইয়ে আর্সেনালের কাছে শুরুতেই হেরে গিয়ে কিছুটা চাপের মধ্যেই পড়ে গেল কাতালানরা।
প্রথমার্ধের ২৬ মিনিটের মাথায় বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন ডেভিড ভিয়া। সেই গোলটাই খেলার ফলাফল নির্ধারণী গোল হিসেবে বজায় ছিল অনেকটা সময়। ৭৮ মিনিটে রবিন ভন পার্সি খেলায় সমতা ফেরান। আর সাত মিনিট পরেই অধিনায়ক সেস ফ্যাব্রিগাসের পাস থেকে আর্সেনালকে জয় উদযাপনের সুযোগ করে দেন মিডফিল্ডার আন্দ্রে আরশাভিন।
অসাধারণ এ জয়ের পরেও অবশ্য খুব বেশি আত্মতুষ্টিতে ভুগতে চাচ্ছেন না গানার অধিনায়ক সেস ফ্যাব্রিগাস। তিনি এ জয়টাকে দেখছেন শুধুই হাফটাইমে এগিয়ে থাকা হিসেবে। কারণ, শেষ আটের টিকিট পেতে হলে ৮ মার্চ দ্বিতীয় লেগে তাদেরকে আবার দাড়াতে হবে বার্সেলোনার মুখোমুখি। আর এবারের লড়াইটা হবে ন্যু ক্যাম্পে। বার্সার মাঠে। আর নিজেদের মাটিতে কাতালানরা যে বরাবরই ভয়ংকর, সেটা তো খুব ভালোমতোই জানা আছে ফ্যাব্রিগাসের। তিনি বলেছেন, ‘আমার দৃষ্টিতে বার্সেলোনা এ মুহূর্তের সবচেয়ে ভালো দল। আমরা খুবই দারুণ একটা জয় পেয়েছি। কিন্তু এতে খুব বেশি আনন্দে ডোবার কিছু নাই। আমরা এখানে জিতলাম, কিন্তু দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে যদি জিততে না পারি, তাহলে এর কোনো মূল্যই থাকবে না।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এক দিন পর আবার ঊর্ধ্বমুখী পুঁজিবাজার
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠনের অনিশ্চয়তার একটি সংবাদ গতকাল বাজারে বিরূপ প্রভাব ফেলেছিল। তবে ওই তহবিল গঠনে অনিশ্চয়তা নেই বলে আইসিবির পক্ষ থেকে আশ্বস্ত করায় বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করে। এর প্রভাবে বাজার ঊর্ধ্বমুখী হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দিন শেষে সূচক ২৭৮ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৪৫৮ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩৯টির দাম বাড়ে, কমে ১২টির এবং অপরিবর্তিত থাকে একটি প্রতিষ্ঠানের দাম।
ডিএসইতে গতকাল এক হাজার ৫৯ কোটি টাকার লেনদেন হয় যা রোববারের চেয়ে ২০৭ কোটি টাকা বেশি। রোববার ডিএসইতে এক হাজার ২৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৭৯৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১৯০ দশমিক শূন্য ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৭৩টির এবং কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে গতকাল মোট ১১৬ কোটি টাকার লেনদেন হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ▼ 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...