Tuesday, February 3, 2015
জাতীয় ঐক্যমতের সরকার’ বিতর্ক by ফরহাদ মজহার

এটা ঠিক যে ‘জাতীয় ঐকমত্যের সরকার’ কথাটি নামকরণের দিক থেকে আওয়ামী লীগের পুরানা রাজনীতির অনুরণন, এমনকি ৫ জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগ মার্কা ‘জাতীয় ঐকমত্য’কে প্রাধান্য দিয়েই নির্বাচন ও সরকার গঠন করেছে। হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে নিয়ে বর্তমানে যে সরকার রয়েছে সেটা জাতীয় ঐক্যের আওয়ামী ধারণা অনুযায়ী ‘ঐকমত্য’-এর সরকারই বটে। প্রফেসর এমাজউদ্দীন আগামী দিনের জন্য এই ধরনের একটি সরকারের অধিক কিছু ভাবতে পারছেন কিনা সেটা স্পষ্ট নয়। তাঁর লেখালিখির মধ্যে আমি তা খুঁজে পাই নি। সে যাই হোক, সম্প্রতি তিনি শ্রীলংকার নির্বাচনী অভিজ্ঞতায় উদ্বুদ্ধ হয়ে বলেছিলেন, ‘শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে নির্বাচন হতে তো সমস্যা নেই’।
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ও পরিস্থিতি কোনভাবেই শ্রীলংকার মতো নয়। শ্রীলংকায় হয়েছে বলে বাংলাদেশেই সেটা সম্ভব এটা ভাবার কোন কারণ নাই। কিন্তু তারপরও তিনি চাইছেন শেখ হাসিনার অধীনেই একটা নির্বাচন হোক। এ কথা বলার অর্থ শেখ হাসিনার অধীনে নির্বাচন না করে বিশ দলীয় জোট ভুল করেছে! এখন তা সংশোধন করতে হবে। তাই কি?
তাঁর হঠাৎ আন্দোলনের মাঝখানে একথা বলার অর্থ কি? আগামী দিনে শেখ হাসিনার সরকারে যেভাবে এরশাদ, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন আছে তেমনি কি তিনি বিএনপির নেতাদেরও যোগদান চান? তাঁর কাছে সম্ভবত রওশন এরশাদের অধিক মর্যাদা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাই। তিনি কি চান রওশন এরশাদের মতোই খালেদা জিয়া হাসিনার সরকারে বিরোধী দলীয় নেত্রী হিসাবে যোগদান করুক? বিরোধী দলের আন্দোলনে যারা অত্যাচার নির্যাতন, হত্যা, গুম, খুন ও বুকে গুলি নিয়ে শহীদ কিম্বা পঙ্গু হচ্ছেন আগুনে পুড়ে মরছেন সেই সকল নেতাকর্মীর কাছে এই ধরনের প্রস্তাব চরম অবমাননাকর বলে গণ্য হতে পারে। এই দিকগুলো বিবেচনায় না নিয়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন করবার কথা বলা ঠিক হয় নি।
তারপরও বলব ডক্টর এমাজউদ্দীন আহমদ যা সঠিক মনে করেন তা বলার অধিকার তাঁর আছে এবং তার কিম্বা অন্য যে কারো প্রস্তাব নিয়ে আলোচনাতে আমার কোনই আপত্তি নাই। তবে ২৮ তারিখে সভায় যখন ঘোষণা করা হোল যে এই প্রস্তাবে আমি স্বাক্ষর করেছি তখন মঞ্চ থেকেই আমি প্রতিবাদ করতে বাধ্য হয়েছিলাম। জানাতে হয়েছে বিরোধী দলের অবরোধ কর্মসূচির কোন দৃশ্যমান পরিণতি বিচার না করে এই ধরনের কোন প্রস্তাব আন্দোলন-সংগ্রামের বর্তমান চলমান মুহূর্তে আমি সমর্থন করি না, স্বাক্ষর করার প্রশ্নই আসে না। ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থার কাঠামো যেমন আছে তেমনি অক্ষত রেখে নির্বাচনের মধ্য দিয়ে এক পক্ষের হাত থেকে আরেকটি পক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর আমার রাজনীতি না। এই রাজনীতি আমি করি না। সাত দফার সীমাবদ্ধতা এবং ব্যাপক জনগণকে সম্পৃক্ত করবার ক্ষেত্রে বিরোধী জোটের আন্দোলনে ও কৌশলে ব্যর্থতা থাকতে পারে কিন্তু জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশই ফ্যাসিস্ট সরকারের পতন চায়। অতএব আমাদের কাজ হচ্ছে ফ্যাসিবাদ, ফ্যাসিবাদী শক্তি ও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক শক্তি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে কিভাবে বিকশিত হতে পারে তার প্রতি মনোযোগী হওয়া। নির্বাচন তো হতেই হবে। সেটা কখন কিভাবে কোন পদ্ধতিতে হবে সেটা আন্দোলনের সাফল্য বা পরিণতির ওপর ছেড়ে দেওয়াই সমীচীন।
এরপরও কালের কণ্ঠ পত্রিকায় একটি খবর দেখে আমি অবাক হয়েছি। ‘শত নাগরিক’ নামক সংগঠনটির জাতীয় কমিটির সদস্য সচিব হিসাবে কবি আবদুল হাই শিকদার স্বাক্ষরিত সংবাদের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে ড. এমাজউদ্দীন আহমদের প্রস্তাবে যারা ‘একমত পোষণ করেছেন’ তাদের নামের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে আমার নাম দেখে চোখ কপালে ওঠার জোগাড়! ফলে আমাকে আবারও প্রতিবাদ করতে হচ্ছে। আমি সুস্পষ্ট ভাবে সকলকে জানিয়ে দিতে চাই এই ধরনের প্রস্তাব বা উদ্যোগের সঙ্গে আমার কোন সম্পর্ক নাই এবং সকলের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা থাকা সত্ত্বেও আমি কখনই কোন কালে ‘শত নাগরিক’-এর সঙ্গে যুক্ত ছিলাম না বা যুক্ত নই। (দেখুন, ‘এমাজউদ্দীনের প্রস্তাবে শত নাগরিকের সমর্থন’)
যেখানে চলমান সংকট নিরসন দূরে থাকুক, তাকে আরো তিক্ত, কুৎসিত ও হিংস্র পর্যায়ে নিয়ে যাবার জন্য খালেদা জিয়ার বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে, তাকে না খেয়ে মারবার হুমকি দেওয়া হচ্ছে, ডিশ লাইন, ইন্টারনেট সংযোগ ছিন্ন করা হচ্ছে সেই সময় শত নাগরিকদের উচিত ছিল ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় নেমে আসা, প্রতিবাদ করা এবং আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার ও নানাবিধ ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া। কিন্তু সেই দিকে মনোযোগ না দিয়ে অনেককেই এখন দেখছি আওয়ামী লীগের অনুকরণ কিম্বা অনুরণনে প্রস্তাবিত ‘জাতীয় ঐকমত্য সরকার’ গঠনের প্রস্তাব সমর্থন করছেন।
বিরোধীদের উপর সরকারি দলের কথা ও কাজে নিরন্তর নগ্ন ও কুৎসিত আক্রমণের মুখে ন্যূনতম প্রতিবাদে না গিয়ে উলটা সেই সরকারকে সাথে নিয়েই কি তারা ‘জাতীয় ঐকমত্যের সরকারের’ প্রস্তাব করছেন? কেন করছেন আমি জানি না। এই আবেদন নিবেদনের অর্থ কি তা আমি বুঝতে অক্ষম। ফলে আমার রাজনীতির সাথে ক্ষমতাসীনদের কাছে এই অবাস্তব আবেদন নিবেদনের কোন মিল আমি খুঁজে পাই নাই। চলতি রাজনৈতিক ক্রাইসিসে এটা কোন বাস্তবোচিত প্রস্তাব নয়। তাই আমি তাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই, যদি তাই হয়, তাহলে আমি তাদের সাথে একমত নই।
দুই.
‘জাতীয় ঐকমত্যের সরকার’ ধারণা যদি ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক বুদ্ধিজীবীদের পক্ষ থেকে আসত তাতে হয়ত কিছু আবেদন থাকত। এটা বিএনপি সমর্থক বুদ্ধিজীবীদের কাছ থেকে আসায় আমি মনে করি এই মুহূর্তে ২০ দলীয় জোটের আন্দোলনকে এই দাবি বিভ্রান্ত ও বিভক্ত করতে পারে। দেশকে আরো দীর্ঘস্থায়ী ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। এই ধরনের প্রস্তাব সাধারণ জনগণ বিশেষত যারা আন্দোলন সংগ্রামে জীবন দিচ্ছেন তাদের কাছে ষড়যন্ত্র গণ্য করবার কারণ হতে পারে। আশা করি যারা তার প্রস্তাব করছেন তারা এইসব বিবেচনায় নেবেন।
শেখ হাসিনা তো নির্বাচনের আগে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। যদি এটাই এখন চাই তাহলে তখন সেই প্রস্তাব লুফে নেওয়া হোলনা কেন? যারা ক্ষমতাসীন রয়েছেন তাদের সমর্থনের বাইরে জাতীয় ঐকমত্যের সরকার ধরনের কোন অন্তর্বর্তী সরকার যদি আদৌ রাজনৈতিক কারণে গঠন জরুরী হয়ে পড়ে তাহলে ক্ষমতাবানরাই সেটা গঠন করে, তাহলে এখন এই ধরনের সরকার গঠনের শক্তির ভিত্তি কি? কারা এই সরকার গঠন করতে চাইছে? এটা কি আন্দোলন-সংগ্রামে বিজয়ী রাজনৈতিক পক্ষ? নাকি ক্ষমতাসীন সরকার সদাশয় হয়ে এই ধগ্রণর সরকার কবুল করবেন?
এই ধরনের প্রস্তাবের রাজনীতিকরণ না ঘটিয়ে অর্থাৎ এখনই সমাধানের প্রস্তাব হিসাবে পেশ না করে আন্দোলনের মধ্য দিয়ে কিভাবে নতুন অন্তর্বর্তী ক্ষমতা তৈরি হয়, কিম্বা বিদ্যমান বাস্তবতা বিচার করে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কী হতে পারে তা নিয়ে আলোচনা হতেই পারে। সেটা তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ রাখাই বিদ্যমান পরিস্থিতিতে সতর্ক প্রজ্ঞার কাজ। এই ক্ষেত্রে যে প্রশ্নগুলো শুরুতেই উঠে আসে সেটা হোল কারা এই সরকার গঠন করবে? জাতীয় ঐকমত্যের সরকার তো বললেই গঠিত হয়ে যাবে না, বা চাইলেই গঠন করা যায় না; এর সঙ্গে সরাসরি ক্ষমতার প্রশ্ন জড়িত। সেই ক্ষমতা তৈরি হবে কিভাবে? কিম্বা সেই ক্ষমতা হাজির থাকলে সেটা কোথায় কিম্বা কারা? যারা ক্ষমতায় আছেন এবং ক্ষমতাবান তারা এই ধরনের সরকার চাইবেনই বা কেন? কিম্বা এই ধরনের সরকার গঠন করবার ক্ষমতা যাদের আছে তারা আদৌ এই ধরনের সরকার গঠনে শক্তি জোগাবে কি? যদি ক্ষমতাসীনরা এই ধরনের সরকারে সমর্থন না দেয় অর্থাৎ যদি এই সরকার শেখ হাসিনার অধীন রওশন এরশাদ-ইনু- মেনন জাতীয় না হয় তাহলে এর পেছনের অনুমানটি কি? সেটা কি এই যে এর সমর্থন বাংলাদেশের সেনাবাহিনী, কিম্বা বিদেশী দেশগুলোর কাছ থেকে আসতে হবে। অতীতে আমরা এমন দেখেনি যে তা নয়, কিন্তু তা সবসময়ই জনগণের স্বার্থের বদলে বিদেশী স্বার্থ রক্ষার নির্দেশ পালনের বিপদে আমাদের নিক্ষিপ্ত করেছে। জনগণের গণতান্ত্রিক শক্তিকে বিকশিত না করে এবং জনগণের ওপর আস্থা না রেখে রাষ্ট্রের সশস্ত্র প্রাতিষ্ঠানিক ক্ষমতা কিম্বা বিদেশী কোন পরাশক্তির সঙ্গে হাত মেলানো বিচক্ষণ কিম্বা আদর্শ রাজনীতি নয়।
কিন্তু তারপরেও বলা যায় বর্তমান জাতীয় সংকট থেকে বেরুতে হলে একটা অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক ভাবে প্রয়োজনীয়। কিন্তু রাজনৈতিক মীমাংসার তর্ককে শুধু আইনী ও সাংবিধানিক তর্ক হিসাবে দেখা ও দেখাবার জন্য আইন পেশার অনেককেই অতি উৎসাহিত হয়ে উঠতে দেখা যায়। যেমন এখন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা কী নিয়ে তা নিয়ে তারা বেজায় চিন্তিত হয়ে পড়েছেন। তারা এখনও বুঝতে পারেন না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কোন কন্সটিউটিউশনাল বৈধতার তোয়াক্কা করেনি। জনগণের ইচ্ছা ও আকাংখাই সকল ক্ষমতা এবং তার বৈধতার উৎস, উকিলদের ওকালতি নয়, কিম্বা কোন সংবিধানও নয়। উকিল মোক্তারের প্রাদুর্ভাব আমাদের দেশে প্রায়ই প্রকট রাজনৈতিক বিপর্যয় তৈরি করে।
সংবিধানের বাইরে জনগণের ক্ষমতার ধারণা ও তার অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের নাই তা নয়। একাত্তরতো বটেই। এমনকি সামরিক শাসক হুসেইর মুহম্মদ এরশাদের ক্ষমতা দখল বা ক্ষমতাচ্যুতি কোনটিই সাংবিধানিক ভাবে হয় নি। ত্রিদলীয় জোটের রূপরেখা অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই তাকে তাড়ানো সম্ভব হয়েছিল। সেই সিদ্ধান্তকে পরে সাংবিধানিক বৈধতা দেওয়া হয়েছিল। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন সংবিধান প্রণয়ন ও বাংলাদেশকে নতুন ভাবে গঠন করবার সম্ভাবনা তখন দেখা দিয়েছিলো। তাকে নস্যাৎ করে দিয়েই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে পুরানা অগণতান্ত্রিক রাষ্ট্রটিকে টিকিয়ে রাখা হয়েছে। যার কুফল আমরা এখন হাড়ে হাড়ে ভোগ করছি।
তাহলে দেখা যাচ্ছে, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে ‘জাতীয় ঐকমত্যের সরকার’-এর প্রস্তাব কোন পরিণত বিবেচনা থেকে পেশ করা হয় নি। রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক মীমাংসা কথাটা প্রচলিত হলেও তার মানে আসলে কী সে বিষয়ে যথেষ্ট আলোচনা আমাদের সমাজে হয় নি। গণ আন্দোলন ও রাজনীতিই একাত্তর কিম্বা সাতই নভেম্বরের মতো নির্ধারণ করে দেবে যে জনগণ কিভাবে রাজনৈতিক প্রশ্নের মীমাংসা করবে। এটা আইনী বা সাংবিধানিক ব্যাপার মাত্র নয়। কোন প্রস্তাব দিয়ে নয়, বরং সঠিক রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে রাজনৈতিক লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই সেই মুহূর্ত আদায় করে নিতে হয়। ইতিহাস সেই সাক্ষ্যই বারবার দেয়।
তবে এত কিছুর পরেও অধ্যাপক এমাজউদ্দীনের প্রস্তাবের ইতিবাচক দিক হচ্ছে নির্বাচনকেই সমাধান গণ্য করলেও বর্তমান সংকটের সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার দিকটা তিনি নজরে এনেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সংবিধানের পঞ্চদশ সংশোধনী বন্ধ করে দিয়েছে। সংশোধনীতে সংসদ বহাল রেখেই নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। তিনি এটা বদলাতে চান এবং যেসব প্রতিষ্ঠান নির্বাচনের সঙ্গে সংযুক্ত সেইসব প্রতিষ্ঠানের সংস্কারও করতে চান। কিন্তু বর্তমান সংবিধান মানবিক ও নাগরিক অধিকার ক্ষুন্ন করেছে এবং একটি ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা কায়েম করেছে সেই বিষয়ে তিনি নীরব। তিনি ততোটুকুই সংস্কার চান যতোটুকু নির্বাচনের জন্য দরকার। কিন্তু বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক সংবিধান জরুরী সেই প্রয়োজনীয়তার কোন ইঙ্গিতই তিনি দেন নি।
নির্বাচনের জন্য সংবিধানের সংস্কার বর্তমান সংবিধান রুদ্ধ করেছে, এটা তিনি ঠিক বলেছেন। যদি সংবিধান দিয়ে সংবিধান তিনি সংশোধন করতে চান তাহলে সেটা কি তিনি ক্ষমতাসীনদের দিয়ে করাবেন? সেটা হবে তাঁর ভাষায় বিদ্যমান সংবিধান দিয়ে সংবিধান সংশোধন করা। অথচ সেটা সম্ভব নয় সেটাও তিনি জানেন। তাহলে সংবিধানের সংস্কার করতে হবে অসাংবিধানিক ভাবে। তাঁর ভাষায় ‘সংবিধান সংশোধন না করে’ করা। সেটা কেমন? বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এই মহৎ কর্ম নাকি করবেন প্রেসিডেন্ট। কিন্তু সংবিধানে প্রেসিডেন্টের তো সেই ক্ষমতা নাই। তবুও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন বলছেন, তিনি প্রেসিডেন্টকে দিয়ে একটি অধ্যাদেশ জারি করে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করবেন। পরর্বর্তীকালে যে সংসদ গঠিত হবে ওই সংসদ প্রেসিডেন্টের অধ্যাদেশকে অনুমোদন দেবে। কায়দাটা পুরানা। অসাংবিধানিক ভাবে ক্ষমতা বদলাও, তারপর সংবিধানের ১৪২ অনুচ্ছেদ ব্যবহার করে ‘অবৈধ’ কাজ বৈধ করে নাও। কিন্তু প্রেসিডেন্ট অসাংবিধানিক ভাবে সংবিধান বদলাতে চাইলে তাঁকে তা করতে দেবে কে? তার কোন উত্তর আমার জানা নাই। শ্রদ্ধাভাজন অধ্যাপক এমাজউদ্দীনের তা জানা থাকলে তিনি আশা করি আমাদের জানাবেন। যদি জনগণের ইচ্ছা ও সংকল্পই ক্ষমতার উৎস ও বৈধতা হয় তাহলে জাতীয় ঐকমত্যের সরকারে বৈধতা নিতে এতো সাংবিধানিক ক্যারিকেচারের কী দরকার? (দেখুন, ‘প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করে ঐকমত্যের সরকার গঠন করতে পারেন’, মানবজমিন ২ ফেব্রুয়ারি ২০১৫)
তিন.
আমার বিভিন্ন লেখায় আমি বারবার বলেছি বাংলাদেশের রাজনৈতিক সংকট নির্বাচনে না, সেটা রাষ্ট্রগঠনের গোড়ায় নিহিত। একাত্তরে আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে পারে এই ধরনের একটি রাষ্ট্র গঠনের জন্য যুদ্ধ করেছি ও জীবন দিয়েছি। স্বাধীনতার ঘোষণায় যা সুস্পষ্ট ভাবে ঐতিহাসিক দলিল হয়ে রয়েছে। এই ইতিহাস অস্বীকার করবার কোন সুযোগ নাই। কিন্তু স্বাধীনতার এই অঙ্গীকার ও প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে একটি দলের আদর্শ ও কর্মসূচীকে বাংলাদেশের জনগণের সংবিধান হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছে। দেশ বিভক্ত হয়েছে, সমাজ বিভক্ত হয়েছে আজ আমরা পরস্পরকে নির্মূল করতে উদ্যত। এই বিশ্বাসঘাতকতার ধারাবাহিকতায় আজ পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা কায়েম হয়েছে। তার সাংবিধানিক, আইনী ও প্রাতিষ্ঠানিক শক্তি আছে।
যে ফ্যাসিবাদ দেশে কায়েম হয়েছে তার সমাধান ফল চলতি কনস্টিটিউশনের মধ্যে নাই। ফলে নতুন ভাবে রাষ্ট্র গঠনের কথা জনগণকে ভাবতেই হবে। মুক্তিযুদ্ধই বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করবার ক্ষেত্রে। মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যারা বাংলাদেশকে বিভক্ত, রক্তাক্ত, হানাহানি, হত্যা, গুম ও সহিংস দলবাজির ক্ষেত্রে পরিণত করেছে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক জনগণের লড়াই ছাড়া কোন স্থিতিশীল রাষ্ট্র, সরকার ও সমাজ গঠন অসম্ভব বলেই আমি মনে করি। সাধারণ মানুষ বারবার প্রাণ দিতে থাকবে এবং তার ফল নেবে দুই পক্ষের লুটেরা দুর্বৃত্ত ও দুর্নীতিবাজ বিভিন্ন গোষ্ঠি। নিজ কোটারি স্বার্থের জন্য যারা হেন কোন হীন কাজ নাই যা করে না, বা করতে পারে না। এই ভাবে দেশ চলতে পারে না।
যারা আমার লেখালিখির সঙ্গে পরিচিত তারা যেন বিভ্রান্ত না হন তার জন্য আমি আবারও জোর দিয়ে বলছি শ্রদ্ধাভাজন অধ্যাপক এমাজউদ্দীনের জাতীয় ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব বা উদ্যোগের সঙ্গে একমত হওয়া তো দূরের কথা আমার কোন দূরবর্তী সংশ্রবও নাই। এ ধরনের প্রস্তাব চলতি সংকট মিটাতে কাজে আসবে না। প্রেসিডেন্টকে দিয়ে অধ্যাদেশ জারির কথা এমনকি নতুন অন্তর্বর্তী ক্ষমতা তৈরি বা সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে ক্ষমতা হস্তান্তরের পক্ষে সংলাপ শুরুর প্রস্তাবও হতে পারে কিনা সে ব্যাপারেও আমার ঘোর সন্দেহ রয়েছে। রাজনীতির পক্ষগুলো যদি আদৌ কোন রাজনৈতিক সমাধান চায় তাহলে প্রস্তাব ক্ষমতাসীনদের পক্ষ থেকেই আসতে হবে।
২ ফেব্রুয়ারি ২০১৫। ২০ মাঘ ১৪২১। শ্যামলী।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সেই ফেরা আর হলো না by মনিরুল ইসলাম

মাইশার বান্ধবী সানজানা ইসলাম নেহা জানাল, ‘গত শনিবার মাইশার সঙ্গে আমার ফেসবুকে সর্বশেষ কথা হয়। ফেসবুকে চ্যাট করার সময় ওকে লিখেছিলাম, “তুই চলে গেলি। তোকে অনেক মিস করছি।” জবাবে ও লিখেছিল, “তিন/চার দিন পরই তো ফিরে আসছি।” সেই ফেরা আর হলো না।’ বলেই নেহা কাঁদতে থাকে।
আফরোজা পারভীন বলেন, ‘গত বৃহস্পতিবার নুরুজ্জামান তাঁর ব্যবসার কাজে চট্টগ্রামে যাচ্ছিলেন। এ সময় মেয়ে মাইশা কক্সবাজারে বেড়ানোর বায়না ধরে। ওই বায়না তিনি আর ফেলতে পারেননি। স্ত্রী আর মেয়েকে নিয়ে তিনি চট্টগ্রামে যান। সেখানে কাজ মিটিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে যান। গতকাল রাতে আইকন পরিবহনে করে ফেরার সময় চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় বাসে আগুন ধরে যায়। এ সময় ভাবি কোনো রকমে জানালার কাচ ভেঙে বেরিয়ে আসেন। এর মধ্যে ভাই আর ভাইঝি পুড়ে মারা যায়।’ কক্সবাজারে বেড়াতে পেরে উচ্ছ্বসিত ছিল মাইশা। ১ ফেব্রুয়ারি সকাল আটটার দিকে নিজের ফেসবুকে মা–বাবার সঙ্গে সমুদ্রের তীরে তোলা ছবি পোস্ট করে সে। এ নিয়ে বন্ধুদের কমেন্টসের জবাবও দেয়। সেই ছবি এখন শুধুই স্মৃতি। ছবি থেকে চিরদিনের মতো হারিয়ে গেছে বাবা আর মেয়ে। স্বামী-সন্তানকে হারিয়ে মা পাগলপ্রায়। পেট্রলবোমার আগুন মুহূর্তেই সব লন্ডভন্ড করে দিল। নুরুজ্জামান ছিলেন ঠিকাদার। এ ছাড়া তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যশোর জেলা কমিটির সদস্য ছিলেন বলে দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। তাঁর মেয়ে মাইশা যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত। নিহত মাইশার বান্ধবী নেহা জানাল, স্কুলের শিক্ষা সফর নিয়ে অনেক পরিকল্পনা ছিল মাইশার। অবরোধের কারণে সেই সফর এখন স্থগিত। ‘কত্ত পরিকল্পনা ছিল ওর। কিছুই ওর দেখা হলো না, করা হলো না।’ মাইশার স্কুলের প্রধান শিক্ষক আবদুল আজিজ বলেন, মাইশা অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সে জিপিএ-৫ পায়। প্রথম শ্রেণি থেকেই ও এই স্কুলে পড়ছিল। নিহত মাইশার বড় ভাই মাথিন ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি আর ওই দুর্ঘটনায় আহত মা মিলে লাশ নিয়ে ঢাকা থেকে যশোর যাবেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সেই রাতই কাল হলো মা-ছেলের by মনিরুজ্জামান

কথাগুলো বলছিলেন আজ মঙ্গলবার ভোররাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোগনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইকন পরিবহনের বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে নিহত আসমা আক্তারের ছোট বোন হোসনা আক্তার (চুমকি)। এ ঘটনায় আসমার ছোট ছেলে শান্ত মিয়া (১৩) নিহত এবং বড় ছেলে মুন্না মিয়া (১৫) আহত হয়।
ক্ষোভের সঙ্গে চুমকি সরকারকে দায়ী করে বলেন, ‘সরকার একটু নমনীয় হলেও তো বিএনপি একটু শান্ত হতো। তাদের কারণেই আজকে আমার বোন আর ভাগিনাকে মরতে হলো।’ সরকারের শক্ত অবস্থানের কারণেই এসব হামলা হচ্ছে, দাবি করে তিনি জড়িত লোকজনের শাস্তি দাবি করেন।
নিহত আসমার বাবার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় আসমা স্বামী মানিক মিয়াকে নিয়ে নরসিংদীর পলাশে থাকেন। গত শুক্রবার সকালে তিনি স্কুলপড়ুয়া দুই ছেলে মুন্না মিয়া ও শান্ত মিয়াকে নিয়ে নোয়াখালীতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মুন্না পলাশ পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। আর শান্ত একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার রাতে আসমা ছেলেদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। আজ ভোররাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে আসমা ও তাঁর ছোট ছেলে শান্তসহ সাতজনের মৃত্যু হয়।
নিহত আসমার চাচাত ভাই মো. কামাল হোসেন বলেন, ঘটনার পরপর বড় ছেলে মুন্না বাস থেকে নেমে যায়। কিন্তু আসমা ও শান্ত বের হতে পারেনি। পরে মুন্না তাঁর বাবাকে মোবাইলে ঘটনা জানায়। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন নিহত আসমা আক্তার ও তাঁর ছেলে শান্ত মিয়ার পরিচয় নিশ্চিত করেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হত্যার এক দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

আজ বিকেল চারটার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার চাপড়া সীমান্তের ২৯৫ মেইন পিলারের কাছে নজরুলের লাশ হস্তান্তর করা হয়। ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) উৎপল চ্যাটার্জি নজরুলের লাশটি বিরামপুর থানার এসআই মমতাজুল হকের কাছে হস্তান্তর করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিজিবি ২৯ ব্যাটালিয়নের রানীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম ও ভারতের ৯৬ ব্যাটালিয়নের গুমসী ক্যাম্পের কোম্পানি কমান্ডার কাশ্মীরি লাল। আরও উপস্থিত ছিলেন নিহত নজরুলের মামা মনসুর রহমান ও শ্যালক আরিফুল ইসলাম।
নিহত নজরুলের স্ত্রী পলাশী গতকাল প্রথম আলোকে বলেন, গতকাল সকালে একই গ্রামের মানিক মিয়া নামের এক ব্যক্তির জমিতে তাঁর স্বামী ধানের চারা রোপণ করছিলেন। আশপাশের খেতগুলোতে কাজ করছিলেন আরও ১০-১২ জন শ্রমিক। তাঁদের জন্য সকালের খাবার নিয়ে গেলে শ্রমিকেরা নয়াপুকুরে হাত-মুখ ধুতে যান। পুকুরের দক্ষিণ দিক থেকে বিএসএফের দুজন ও পশ্চিম দিক থেকে পাঁচজন সদস্য রাইফেল তাক করে আসতে থাকেন। এ সময় বিএসএফের সদস্যদের কাছে বাংলাদেশে আসার কারণ জানতে চান নজরুল। কোনো কথা না বলে তাঁকেই প্রথম গুলি করে বিএসএফ। গুলি তাঁর বুকে বিদ্ধ হয়। নজরুল সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরে টেনেহিঁচড়ে নজরুলের লাশ সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উড়োজাহাজ জব্দ- রাঙা প্রভাতের ভেতরে ৬১ কেজি সোনা

বিমানবন্দর সূত্র জানায়, গতকাল সোমবার সকালে দুবাই থেকে যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাঙা প্রভাত। এরপর শুল্ক গোয়েন্দারা উড়োজাহাজটির ভেতরে বিশেষভাবে রক্ষিত সোনার বার ও অলংকার উদ্ধার করেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মইনুল খান প্রথম আলোকে বলেন, ৪৮৫টি সোনার বার ও ১১৪টি সোনার চেইন পাওয়া গেছে। সব মিলিয়ে মোট ৬১ কেজি ২০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।
মইনুল খান বলেন, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁরা এ অভিযান চালান। তাঁদের কাছে তথ্য ছিল, সকাল সোয়া ১০টায় উড়োজাহাজটি অবতরণ করবে। কিন্তু তা প্রায় দুই ঘণ্টা আগে আটটা ২০ মিনিটে অবতরণ করে। এ ছাড়া উড়োজাহাজটি বোর্ডিং ব্রিজের পরিবর্তে প্রকৌশল হ্যাঙ্গারের কাছাকাছি বে-তে ভেড়ানো হয়। তিনি বলেন, এসব বিষয় খতিয়ে দেখার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উদ্ধার অভিযানে ছিলেন এমন একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ব্যাপক তল্লাশি চালানো পর উড়োজাহাজটির চারটি টয়লেটের আয়নার প্যানেলের স্ক্রু খোলার পর এর পেছনে বাক্সের মতো খালি জায়গায় ও বেসিনের দুই স্তর নিচে তৃতীয় স্তরে সুতা দিয়ে বেঁধে রাখা অবস্থায় এবং অক্সিজেন মুখোশ রাখার স্থানের পেছনে মোটা পাইপের প্রবেশ মুখে (মাস্ক চেম্বার) থেকে এসব সোনা উদ্ধার করা হয়।
ওই কর্মকর্তার মতে, এই ধরনের উড়োজাহাজের বিষয়ে পূর্ব প্রশিক্ষিত ও প্রকৌশল জ্ঞানসম্পন্ন বিমানকর্মীর যোগসাজশ ছাড়া এসব স্থানে সোনা রাখা এবং তা বের করা সম্ভব নয়। তিনি বলেন, এই উড়োজাহাজটি দুদিন পর নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য প্রকৌশল হ্যাঙ্গারে যাওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে, তখন এসব সোনা বের করে বাইরে পাচার করার পরিকল্পনা ছিল চোরাচালান চক্রের।
এই উদ্ধার অভিযানের খবর পেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবর রহমান শাহজালাল বিমানবন্দরে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পারিপার্শ্বিকতায় সন্দেহ হচ্ছে, এ ঘটনায় বিমানকর্মীদের কারও কারও সম্পৃক্ততা আছে। এ ঘটনায় কারা কারা জড়িত ছিল, তা আমরা খতিয়ে দেখছি। যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, এর আগে গত ১৪ জানুয়ারি বিমানের একটি উড়োজাহাজের মালামাল রাখার স্থান (কার্গো হোল) থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় দুজন বিমানকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এরপর গত ৩১ জানুয়ারি প্রায় দুই কোটি টাকার সোনাসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মচারী হাফিজুর রহমানকে আটক করেন শুল্ক বিভাগের কর্মকর্তারা।
এরও আগে গত বছরের ২৪ জুলাই বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের (এয়ারবাস) ভেতর থেকে লুকানো অবস্থায় ১২৪ কেজি সোনা উদ্ধার করা হয়। ওই ঘটনায় এনবিআর একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ১৪ জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে ১০ জনই বাংলাদেশ বিমানের কর্মী। এঁদের বিরুদ্ধে পরে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। অপর একটি সোনা পাচারের মামলায় বিমানের তিনজন পদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এক হিসাবে বলা হয়, গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন বিমানবন্দরে তারা মোট ৬৫১ কেজি সোনা উদ্ধার ও ৭৫ জনকে আটক করেছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সরকারি জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা

এলাকাবাসী জানান, এক দিন বিরতি দিয়ে রোববার সকাল থেকে মিল কর্তৃপক্ষ আবার প্রাচীর নির্মাণের কাজ শুরু করে। এরপর এলাকাবাসী সমবেত হয়ে বেলা ১১টার দিকে নির্মাণ করা কলামগুলো ভেঙে ফেলে।
সাতৈর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাজ্জাদ হোসেন জানান, হালটটি দখল হয়ে গেলে ডোবরা, শিবানন্দপুর, কেন্দু ডোবরা, লক্ষ্মীপুর ও মোহনপুর গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষকে মাঠ থেকে ধান কাটাসহ বিভিন্ন কাজের জন্য চলাচলে ভোগান্তি পোহাতে হবে।
উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী (সার্ভেয়ার) এম মঞ্জু রোববার দুপুরে ওই হালটের মাপজোখ করেছেন। তিনি জানান, হালটটি অবস্থানভেদে ৩২ থেকে ৪০ ফুট প্রস্থ। মেপে দেখা গেছে, মিল কর্তৃপক্ষ হালটটির পাঁচ থেকে আট ফুট জায়গা দখল করে সীমানাপ্রাচীরের কলাম নির্মাণ করেছিল।
এ বিষয়ে পারটেক্স জুট মিল লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কাওসার আলী মোল্লা বলেন, বড় ইন্ডাস্ট্রির সীমানাপ্রাচীর লাগে। এ জন্য তাঁরা কলাম নির্মাণ করেছিলেন। এই কলামগুলো হয়তো সরকারি জায়গায় ঢুকে গিয়েছিল। প্রশাসন মাপজোখ না করে পুনরায় কাজ করতে বারণ করেছিল। তাঁরাও আর কাজে হাত দেননি। কিন্তু রোববার কাজ শুরুর অজুহাত দিয়ে গ্রামবাসী নির্মাণ করা কলামগুলো ভেঙে ফেলেছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রতিবাদ জানাতে এসে বিবাদ

বাকবিশিস সংগঠন সূত্রে জানা গেছে, দেশজুড়ে রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে তারা জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করে কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা তিনটার দিকে তাঁরা সেখানে গিয়ে দেখেন, একই দাবিতে আমজনতা বাংলাদেশের উদ্যোগে ‘বিপন্ন মানবতা, পুড়ছে দেশ, মরছে মানুষ...’ ব্যানারে অবস্থান কর্মসূচি চলছে। মাইক ব্যবহার করে তাঁরা সে সময় বক্তব্য দিচ্ছিল। একই সময়ে বাকবিশিসও মাইক ব্যবহার করে মানববন্ধন থেকে বক্তব্য দিতে শুরু করে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বাকবিশিসের মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক ফয়েজ আহমদ বক্তব্য দেওয়ার সময় আমজনতার মাইক বন্ধ রাখতে বলা হয়। কিন্তু সেখানে গণদাবি পরিষদ নামের একটি সংগঠনের নেতা বক্তব্য দেওয়ায় মাইক বন্ধ করতে পারছিলেন না। এ সময় বাকবিশিসের নগর কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জোর করে মাইক বন্ধ করতে গেলে তাঁর সঙ্গে আমজনতার নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। তর্কাতর্কির একপর্যায়ে ফারুক আমজনতার নেতা-কর্মীদের দিকে তেড়ে গেলে হাতাহাতির উপক্রম হয়। এ পরিস্থিতিতে পুলিশ সেখানে গিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করে। পরে আমজনতার মাইক বন্ধ রেখে বাকবিশিসের মানববন্ধন পালনের ব্যবস্থা করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে আমজনতার এক সদস্য অভিযোগ করেন, প্রবীণ এসব নেতাকে ফারুক আহমদ গালমন্দ শুরু করায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। আর ফারুক আহমদ দাবি করেন, তিনি কাউকে ধমক দেননি। ধমকা-ধমকির ছবি রয়েছে বলে তাঁকে জানালে ফারুক বলেন, ‘আমাদের ফয়েজ ভাই (আ.লীগ নেতা ও শিক্ষক) যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন ওদের অবস্থান কর্মসূচি থেকে দালাল বলা হয়। এ কথা শুনে কিছুটা রেগে গিয়েছিলাম আরকি!’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আরব বসন্ত: বিপ্লব শেষ হয়নি by কামাল গাবালা

কিন্তু একটা বিষয় পরিষ্কার। ২০১৫ সালের এই ২৫ জানুয়ারিতে মিসরীয় পুলিশ, সেনাবাহিনী ও সহিংস প্রতিবাদকারীদের মধ্যকার সংঘর্ষে ২৩ জন মারা যায় আর ৯৭ জন আহত হয়, সরকারি তথ্যমতে।
আরও বিয়োগান্ত ব্যাপার হচ্ছে, আইনশৃঙ্খলাহীন সিনাই উপদ্বীপেও ২৫ জানুয়ারির পরে ৩০ জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
মিসরীয়রা যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন ব্রিটিশ লেখক রিচার্ড স্পেন্সার। যেসব আরব দেশে তথাকথিত আরব বসন্ত হয়েছে, সেখানকার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ-বিষয়ক এক নিবন্ধে তিনি তা উল্লেখ করেছেন। ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় ২৩ জানুয়ারি তা ছাপা হয়। এই নিবন্ধের শিরোনাম হচ্ছে: ‘আরব বসন্তের বিপর্যয়কর বিজয়’। এতে বলা হয়েছে:
‘ট্র্যাজেডি শব্দটির অধিক ব্যবহার হয়েছে। কিন্তু আরব বসন্তের জন্য এটা যথাযথই মনে হয়। বিমান ধ্বংস, ভূমিকম্প, মারাত্মক অসুস্থতা—এগুলো সবই দুঃখজনক, বিপর্যয়করও বটে। কিন্তু তার মধ্যে গ্রিক নাটকের উপাদানের কিছু অভাব রয়েছে—দর্শক নিজের মুখে হাত রেখে নীরবে নিজের মধ্যে অভিনেতার প্রতি চিৎকার করে বলছে: এটা কোরো না, আক্ষেপ করবে।’
রিচার্ড স্পেন্সার বলেন, ‘রোববার আমরা হোসনি মোবারকের উৎখাতের লক্ষ্যে সংঘটিত প্রথম উন্মুক্ত প্রতিবাদের চতুর্থ বার্ষিকী উদ্যাপন করলাম। এরপর পার হওয়া প্রতিটি মুহূর্তের সঙ্গে প্রতিবাদকারী, সরকার ও রাজনৈতিক আন্দোলন জড়িয়ে আছে। পশ্চিমা ও অন্য নেতাদের বারবার বলা হয়েছে, তারা যে সিদ্ধান্ত নিচ্ছে, তা বিপর্যয়ের সৃষ্টি করবে—তার পরও সেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
স্পেন্সার আরও বলেন, আরব বসন্তে টালমাটাল হওয়া দেশগুলোর মধ্যে মিসরই কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে সেটা হাজার হাজার মানুষের মৃত্যু ও কারাগারে আরও হাজার হাজার নিপীড়িত মানুষের বিনিময়ে অর্জিত। সিরিয়ার দ্বন্দ্ব-সংঘাত শেষ হওয়ার আগে লাখো মানুষ মারা পড়বে এবং নিপীড়নের শিকার হবে। আর লিবিয়া তো ইসলামপন্থী, জাতীয়তাবাদী, ফেডারেলিস্ট ও অন্য নানা গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ছে। ইয়েমেনে শিয়া জঙ্গিরা (হুতি) প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাও করে রয়েছে, আর বাকি দেশটা নিয়ন্ত্রণ করছে আল-কায়েদা।
বিদেশি বিশ্লেষকেরা এ বিষয়ে যা বলছেন, তা এক বিন্দুতে মিলে যাচ্ছে। স্পেন্সার বলেন, ২৫ জানুয়ারি এই বার্ষিকীর বাস্তবতা হচ্ছে, কিছু মানুষ এটা পালন করবে, নীরবে। মিসরের বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে, যাঁরা তাহরির স্কয়ারের বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন, তাঁরা অধিকাংশই এখন কারাগারে। অনেকেই মারা গেছেন। আর মিসরের পার্টি ও অন্য রাজনৈতিক শক্তিগুলোর অবস্থানে ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ, বিপ্লব বার্ষিকী উদ্যাপন করা ঠিক হবে, নাকি প্রতিবাদ করা উচিত?
এদিকে সরকার দেশজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। সরকার দাবি করছে, সন্ত্রাসবাদী মুসলিম ব্রাদারহুড ও তার মিত্ররা ২৫ জানুয়ারি বিশৃঙ্খলা, অন্তর্ঘাত ও সহিংসতা ঘটানোর হুমকি দিয়েছিল। ফলে তাহরির স্কয়ারে ঢোকার মুখে ট্যাংক বসানো হয়, এর প্রতিটি প্রবেশপথেই সশস্ত্র গাড়ি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
মিসরীয়দের মধ্যে যতই বিতর্ক থাকুক, সময় আসবে, যেদিন মিসরীয়রা যথাযথভাবে এই বিপ্লব উদ্যাপন করবে; তা এই বিপ্লবকে ছিনতাই করার যতই অপচেষ্টা ও নেতৃস্থানীয় তরুণদের গালাগাল করা হোক না কেন।
‘২৫ জানুয়ারি...বিপ্লব সম্পন্ন হয়নি’—শিরোনামে সাংবাদিকতা সিন্ডিকেটের সাবেক প্রধান মাকরাম মোহামেদ আহমেদ বলেন, অধিকাংশ মিসরীয় বিশ্বাস করে, ২৫ জানুয়ারির ঘটনা জনপ্রিয় বিদ্রোহের তরিকায় পড়ে, তবে এর কোনো নেতৃত্ব ও সুনির্দিষ্ট পথ ছিল না। খুব নগণ্যসংখ্যক মানুষ মনে করে, এই বিপ্লব সম্পদসম, যা ব্রাদারহুডের ষড়যন্ত্রে ছিন্নভিন্ন হয়ে গেছে আর নেতৃস্থানীয় তরুণেরা হাজারো দল-উপদলে বিভক্ত হয়ে গেছে।
মাকরাম আরও বলেন, মিসরের স্বার্থেই ২৫ জানুয়ারি সংঘটিত হয়েছে। এটা মানুষকে বদলে দিয়েছে, নিপীড়ন চিরতরে শেষ করে দিয়েছে। এর ফলে দ্বিতীয় বিপ্লবের পথ তৈরি হয়েছে, যার মাধ্যমে মুসলিম ব্রাদরহুডের শাসন শেষ হয়েছে। তিন বছরে দুই প্রেসিডেন্টের বিচার হয়েছে। ‘গণতন্ত্রই সমাধান’—এই স্লোগান সামনে রেখে মিসর সংস্কারের পথে হেঁটেছে।
২৫ জানুয়ারি বিপ্লব যে অন্ধকার সুড়ঙ্গে ঢুকেছে, তার শেষ প্রান্তে আলো দেখা যাচ্ছে বলেই মনে হচ্ছে। ২০১৩ সালের ৩ জুলাই যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তার অর্জনগুলো এতে প্রতিভাত হচ্ছে। বছরজুড়েই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে সংবিধান সংশোধন হয়েছে। মিসরীয় নাগরিকদের অধিকার ও স্বাধীনতা সুরক্ষা এবং একজন সর্বজনীন প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে প্রেসিডেন্ট নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে, যিনি শুধু কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেন না। এই কর্মসূচির তৃতীয় দিক বাস্তবায়নে আগামী মার্চে সংসদীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছে। আর দেশে উল্লেখযোগ্য মাত্রায় রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তাজনিত স্থিতাবস্থা ফিরে এসেছে, মোবারকের পতনের পর সব নেতার ভুল, বাড়তি কথা ও অপরাধ সত্ত্বেও।
পর্যবেক্ষকেরা বলেন, তিউনিসিয়ার অবস্থা মিসরের চেয়ে অনেক ভালো। তাদের অবস্থা গাদ্দাফি-উত্তর লিবিয়ার মতো হয়নি বা আলী আবদুল্লাহ সালেহর পতনের পর ইয়েমেনের মতো হয়নি। আর ওদিকে সিরিয়া গৃহযুদ্ধের কারণে রক্তগঙ্গায় ভাসছে।
পর্যবেক্ষকেরা এ ভেবে বিস্মিত হন যে তিউনিসিয়া কীভাবে সেই অন্ধকার সুড়ঙ্গ পার হলো আর মিসরকে কেন এত দাম দিতে হচ্ছে।
উত্তরটা এ রকম: তিউনিসিয়ার বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যকার দ্বন্দ্ব শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মোদ্যোগের মাধ্যমে সমাধান হয়েছে। সেখানে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেছে খুব কম। একই সময়ে মিসর মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে এক অন্ধকার সময় পার করেছে। তারার মিসরকে ধর্মীয় রাষ্ট্র বানিয়ে এর চরিত্রই বদলে দিতে চেয়েছে। ফলে মানুষ এর বিরুদ্ধে বিদ্রোহ করতে উৎসাহিত হয়, সহিংসতা ও সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ে। স্থিতাবস্থা পুনরুদ্ধারের স্বার্থে নিরাপত্তা বাহিনী তার লাঠি নিয়ে নামে, যেটা অনেকটা প্রবাদের পর্যায়েই চলে গেছে।
ওদিকে লিবিয়ায় দুই সরকারের শাসন চলছে। তাদের কেউ কাউকে স্বীকৃতি দেয় না। আর সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলো কোনো না কোনো পক্ষ নিয়ে বলপ্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে। আর ইয়েমেনের বেশির ভাগ জায়গা সশস্ত্র হুতিদের দখলে চলে গেছে। পুরো দেশটিই সশস্ত্র লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে।
আরব বসন্ত নামক বিপ্লবের অভিঘাতে ২০১৫ সালটি আরব দেশের মানুষের জন্য নাটকীয়তা, দুর্ভাগ্যজনক প্রত্যাশা ও বিস্ময় নিয়ে অপেক্ষা করছে। একতা ও ভৌগোলিক অখণ্ডতার জন্য কী মূল্য দিতে হয়, তা শুধু আল্লাহই জানেন।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
কামাল গাবালা: মিসরের আল-আহরাম পত্রিকা গোষ্ঠীর ব্যবস্থাপনা সম্পাদক।
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভূমিখেকোদের কবলে যমুনা- ‘প্রশাসন ম্যানেজ, সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করা হবে’ by আব্দুল মোমিন

বাংলাদশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা মো. এনামুল হক বলেন, বিআইডব্লিউটিএর আওতাভুক্ত দেশের কোনো নদী বা নদীর পাড় থেকে মাটি কাটার অনুমতি দেওয়া হয় না। বন্দর এলাকার আশপাশে মাটি কাটা ঝুঁকিপূর্ণ। মাটি কাটা বন্ধে পদক্ষেপ নিতে তিনি জেলা প্রশাসককে অনুরোধ করেছেন। জেলা প্রশাসনের রাজস্ব শাখা সূত্র জানায়, মো. হানিফ নামের এক ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলার আরুয়া ইউনিয়নের ধুতরাবাড়ী মৌজায় তাঁর মালিকানাধীন জমি থেকে শর্তসাপেক্ষে মাটি কাটার অনুমতি দেওয়া হয়েছে। তবে পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রভাবশালী রমজান আলী, শামীম হোসেন, মো. হানিফ, মোন্তাজ উদ্দিন ও আওলাদ হোসেন।
সূত্রটি জানায়, শর্ত অনুযায়ী সরকারি স্থাপনা থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে মাটি কাটা যাবে না। ক্ষতি করা যাবে না সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমি বা পরিবেশের। কিন্তু সেসব শর্ত না মেনে ২০ জানুয়ারি থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। গত বুধবার সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া ইউটিলিটি ফেরিঘাট ও লঞ্চঘাটের উজানে প্রায় ২০০ থেকে ৩০০ গজের মধ্যে নদীর পাড় থেকে দুটি স্থানে এস্কাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। সেই মাটি ট্রাকযোগে নিয়ে যাওয়া হচ্ছে উপজেলার বিভিন্ন স্থানে। ভরাট করা হচ্ছে সেসব এলাকার ফসলি ও নিচু জমি। প্রতি ট্রাক মাটি ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, মাটি কাটার স্থানের উত্তর পাশে ২০০ গজ দূরে পাটুরিয়া বাসটার্মিনাল ও পাটুরিয়া নতুন বাসটার্মিনাল সংযোগ সড়ক। মাটি কাটার কারণে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। তাই বর্ষা মৌসুমে ফেরিঘাট, লঞ্চঘাট ও সংযোগসড়ক ভাঙনের কবলে পড়তে পারে।
যোগাযোগ করলে মাটি কেটে নেওয়ার সঙ্গে যুক্ত মো. হানিফ বলেন, এখানে মাটি কাটার কারণে সরকারি কোনো স্থাপনার ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তিনি বিষয়টি নিয়ে জাতীয় পার্টির নেতা রমজান আলীর সঙ্গে কথা বলতে বলেন।
জানতে চাইলে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস গতকাল রোববার রাতে প্রথম আলোকে বলেন, কাগজপত্র দেখে মাটি কাটার অনুমতি দেওয়ার মালিক স্থানীয় সহকারী কমিশনার (ভূমি)। মাটি কাটার কারণে পাটুরিয়া ঘাট হুমকির মুখে পড়লে তিনি সরজমিনে দেখে কার্যকর ব্যবস্থা নেবেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় কুমিল্লায় মধ্যরাতের হত্যাযজ্ঞ

আগুনে হাত পুড়ে যাওয়ায় তিনি আর বাড়িতে ফিরে যেতে পারেননি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এই ওয়েল্ডিং শ্রমিকের চিকিৎসা চলছে। তবে এতে তার সাত সহযাত্রী আগুনে পুড়ে বাসের ভেতরেই কয়লা হয়ে গেছেন।
আহত হয়েছেন আরো প্রায় ২৫ জন। তাদের মধ্যে ফারুকসহ ছ’জনকে চিকিৎসার জন্যে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
ফারুক আহমেদ বলেছেন, তিনি ঠিক জানেন না কে বা কারা এই হামলা চালিয়েছে। কারণ সেসময় তিনিসহ বাসের প্রায় সব যাত্রীই ঘুমিয়ে ছিলেন।
তার অনুমান বাসটি তখন কুমিল্লার চৌদ্দগ্রামে এবং রাত তখন আড়াইটা থেকে তিনটার মতো বাজে।
ঘুমের ঘোর কেটে যাওয়ার আগেই তিনি দেখতে পান যে বাসের চারদিকে আগুন জ্বলছে।
তিনি বলেন, ‘বাসের চারপাশে যখন আগুন জ্বলছে তখন এক বন্ধু আমাকে ডেকে তুললো। বললো, আগুন লাগছে। এক সেকেন্ডের মধ্যে আমি চারদিকে দেখি বাসের ভেতরে আগুন ছাড়া আর কিছুই নাই।’
তিনি তখন সাথে সাথে জানালা খুলে বাস থেকে লাফ দিয়ে অক্ষত অবস্থায় নেমে যান এবং বাসের ভেতরে আরো যারা ছিলেন তাদের খোঁজ নিতে শুরু করেন।
‘আমি দেখলাম রাস্তার ওপর একজন পুড়ছে। তিনি রাস্তায় পড়ে আছেন কিন্তু তার জামাকাপড় পুড়ছে।’
তাকে বাঁচাতে গেলে ফারুক আহমেদের হাত দুটো পুড়ে যায়। ডাক্তাররা বলছেন, তার শরীরের দুই শতাংশ পুড়ে গেছে।
কিন্তু তিনি যাকে বাঁচিয়েছেন তার পুড়েছে কুড়ি শতাংশ।
এক সপ্তাহ আগে কয়েক বন্ধুকে নিয়ে ফারুক কক্সবাজার গিয়েছিলেন বেড়াতে, কিন্তু হরতালের কারণে ফিরতে পারছিলেন না।
‘হোটেলে থাকছি, ঘুরছি আর খাচ্ছি। কিন্তু বাড়ি থেকে ফোনে বললো একটা জরুরি বিষয়ে বাড়িতে আসা দরকার। তখন বাসের টিকেট কিনে ঢাকার জন্যে রওনা দেই।’
কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে এই বাসটির ওপরেই ছোঁড়া হয় পেট্রোল বোমা
ফারুক আহমেদ মনে করেছিলেন বিশেষ ব্যবস্থায় হাইওয়েতে গাড়ি চলছে। তাই হয়তো কোনো অসুবিধা হবে না।
তিনি জানান, অর্ধেকটারও বেশি পথ ভালোভাবেই এসেছিলেন তারা। তারপরই হঠাৎ করে এই ‘দুর্ঘটনা’ ঘটেছে।
তিনি জানান যে বাসের কোনো সিট খালি ছিলোনা। তার ধারণা বাসটিতে ৫৫ থেকে ৬০ জনের মতো যাত্রী ছিল।
খবর পেয়ে ফারুকের মা মানিকগঞ্জ থেকে হাসপাতালে ছুটে এসেছেন।
বিছানায় একমাত্র ছেলে ফারুকের মাথার পাশে বসেছিলেন তিনি।
বললেন, ‘ও বেড়াইবার গেছিলো। দরকার কইয়া আনাইছি। রাইত কইরা বাসে উইঠা ও বিপদে পাইড়া গেছে।’
সূত্র: বিবিসি
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘পুরো দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে’ -তপন চৌধুরী
![]() |
| তপন চৌধুরী |
চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে তপন চৌধুরী বলেন, ‘শুধু আমরা না, পুরো দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্যোক্তারা কঠিন অবস্থার মধ্যে আছেন। বেশ কিছু ক্রেতা ইতিমধ্যে ফিরে গেছে। কারখানার উৎপাদন কমে গেছে। ’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, ‘কারখানা চলছে। তবে বন্দর থেকে কাঁচামাল আনতে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত পরিবহন ভাড়া গুনতে গিয়ে প্রতিদিনই ক্ষতি বাড়ছে। এমন অবস্থায় ক্রেতারা উল্টো দাম কমানোর জন্য চাপ দিচ্ছে। তারা বলছে, “এই পরিস্থিতির মধ্যেও তোমাদের আমরা ক্রয়াদেশ দিচ্ছি। ” ভাষাটা এমন যে, ক্রেতারা আমাদের দয়া করছে। ’
সাংবাদিকের প্রশ্নের জবাবে বিটিএমএ সভাপতি বলেন, ‘বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছে ভারত, চীন বা ভিয়েতনামের জন্য আলাদা কোন ভালোবাসা নাই। তারা যে দেশ থেকে কম দাম ও দ্রুত পণ্য সরবরাহ পাবে, সেখানেই কাজ দেবে। আমরা ক্রেতাদের এসব চাহিদা পূরণ করতে পেরেছি বলেই আজকের এই অবস্থান পৌঁছেছি। তাই কীভাবে আমরা বলি, সবকিছু সুন্দর চলছে। ক্রেতারা যাবে না। ’ তিনি আরও বলেন, বর্তমান অবস্থা যত দীর্ঘায়িত হবে, ক্ষয়ক্ষতি তত বাড়বে।
ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে সহায়তা চাইবেন কি না, জানতে চাইলে তপন চৌধুরী বলেন, ‘ক্ষতি নিয়ে সরকারের সঙ্গে আমাদের প্রতিনিয়তই কথা হচ্ছে। আমাদেরও বাস্তবসম্মত উদ্যোগ থাকতে হয়। আমরা তো সরকারকে বলতেই পারি, তবে সরকারই বা কোথা থেকে দেবে। আমাদের ইনকামের টাকাই তো রাজস্ব খাতে যায়। সরকার তো আর টাকা ছাপায় না যে, চাইলাম আর দিয়ে দিল। ’
বিটিএমএর সভাপতি বলেন, ‘আজ আমরাই যখন ক্ষতিগ্রস্ত, পুরো শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, তখন সরকারের হাত কীভাবে শক্তিশালী হবে? সরকার তো আকাশ থেকে টাকা এনে দেবে না। ’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সরকার অর্থনীতিকে সচল রাখতে সাধ্যমতো সহায়তা করবে। ’
বিটিএমএর সভাপতি তপন চৌধুরী বলেন, গত বছর প্রাইমারি টেক্সটাইল বা বস্ত্র খাতে ২ হাজার ৬০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এটি তার আগের বছরের চেয়ে ১৮ শতাংশ বেশি। তিনি আশা প্রকাশ করে বলেন, অবকাঠামো, গ্যাস ও বিদ্যুৎ চাহিদামতো পাওয়া গেলে ২০২১ সালের মধ্যে বস্ত্র ও পোশাক খাতের রপ্তানি আয় ৫ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়া সম্ভব।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিটিএমএর সহসভাপতি ফজলুল হক, শওকত আজিজ ও আবদুল্লাহ আল মাহমুদ, পরিচালক আবদুল মান্নান মিয়া, চ্যান চাওয়ের ব্যবস্থাপনা পরিচালক টাইগার লিন প্রমুখ।
পোশাক খাতের যন্ত্রপাতির প্রদর্শনী শুরু কাল
আধুনিক প্রযুক্তির সঙ্গে দেশের উদ্যোক্তাদের পরিচয় ঘটানো ও স্থানীয়ভাবে সংগ্রহ করতে ১২ তম ঢাকা আন্তর্জাতিক বস্ত্র ও তৈরি পোশাক খাতের যন্ত্রপাতির প্রদর্শনী কাল বুধবার শুরু হচ্ছে। বিটিএমএর সঙ্গে তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল ও হংকংয়ের ইর্য়োকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি যৌথভাবে চার দিনব্যাপী এই প্রদর্শনীটির আয়োজন করছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিটিজি নামের এই প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এবারের প্রদর্শনীতে ৩৩ দেশের ৮৮০ টি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ১৬ টি হলে এসব প্রতিষ্ঠানের এক হাজার ৬০ টি বুথ থাকবে। প্রদর্শনীর এক যুগ পূর্তি উপলক্ষে ১২ টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। শনিবার পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২ টা রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে জানান হয়, প্রদর্শনীর মাধ্যমে বস্ত্র ও পোশাকশিল্পের প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা স্পিনিং, উইভিং, ডায়িং-প্রিন্টিং-ফিনিশিং টেস্টিং, ওয়াশিং, এমব্রয়ডারি, সেলাইয়ে সর্বশেষ প্রযুক্তি ও উন্নতমানের যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারবেন। প্রয়োজনে মেলা প্রাঙ্গণ থেকে কিনতেও পারবেন। গত বছর ডিটিজিতে ২০ কোটি ডলারে যন্ত্রপাতি বিক্রি হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বার্ন ইউনিটে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক

গতকাল বার্ন ইউনিটের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, অবরোধ-হরতাল চলাকালে আগুনে দগ্ধ ১০২ জন এ পর্যন্ত সেবা নিয়েছেন। গতকাল পর্যন্ত ভর্তি ছিলেন ৫২ জন। দগ্ধ হয়েছিলেন এমন ৪৩ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে গতকাল ৩৪ জন রোগী ভর্তি ছিলেন।
সামন্ত লাল সেন জানিয়েছেন, শিগগির ৫০০ শয্যার মুগদা জেনারেল হাসপাতালে ১০টি বিছানার ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২টি বিছানার বার্ন ইউনিট পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ পর্যন্ত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাতজন। সর্বশেষ গত রোববার দুপুরে মারা যান নূরে আলম। গত ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ ২৮ জনের মধ্যে তিনি একজন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাহাদুর শাহের সমাধি, ইতিহাসের দীর্ঘশ্বাস by সোহরাব হাসান
![]() |
| জীবনসায়াহ্নে নির্বাসিত সম্রাট বাহাদুর শাহ |
সত্যি, ভারতের শেষ সম্রাট বাহাদুর শাহের ঠাঁই হয়নি ভারতের মাটিতে। তাঁকে সমাধিস্থ করা হয় মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার দায়ে ব্রিটিশ শাসকেরা তাঁকে মিয়ানমারে নির্বাসনে পাঠান। ১৮৬২ সালের ৭ নভেম্বর সেখানেই তিনি মারা যান।
প্রখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ডালরিমপন তাঁর লাস্ট মোগল (২০০৬) বইয়ে লিখেছেন, ‘সিপাহি বিদ্রোহ যখন শুরু হয় তখন বাহাদুর শাহ দিল্লির একটি বাড়িতে ছিলেন। মিরাট থেকে ৩০০ জনের একটি বিদ্রোহী দল এসে তাঁর সঙ্গে দেখা করে, যার মধ্যে সিপাহি ও অন্যান্য পেশার মানুষ ছিলেন। তাঁরা বাহাদুর শাহ জাফরকে এই বিদ্রোহে নেতৃত্ব দিতে বললে তিনি রাজি হন। এরপর বাহাদুর শাহ হয়ে ওঠেন ভারতের কোটি কোটি মানুষের বিদ্রোহ ও ঐক্যের প্রতীক। ১৮৫৭ সালের জানুয়ারিতে মিরাট ও ব্যারাকপুরে শুরু হওয়া বিদ্রোহ সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে। কিন্তু চার মাসের মাথায় ব্রিটিশরা বিদ্রোহ দমন করে এবং তারা কবি ও যুবরাজ মোল্লা ও কামাক্ষা, সুফি ও পণ্ডিত—সবাইকে পাকড়াও করে ফাঁসি দেয়, ধ্বংস করে প্রাসাদ, মসজিদ, ঈদগাহ, বাগান ও ঘরবাড়ি। ২১ সেপ্টেম্বর বাহাদুর শাহ আত্মসমর্পণের পরদিন মেজর উইলিয়াম হাডসন তাঁর দুই পুত্র মির্জা মোগল ও মির্জা খিলজি সুলতানকে গুলি করে হত্যা করেন। অবশ্য কয়েক মাস পর তিনিও লক্ষ্ণৌতে কুর্দি বেগমের হাতে নিহত হন।
১৮৫৮ সালের ২৭ জানুয়ারি দিল্লিতে বাহাদুর শাহের বিচার শুরু হয় এবং শেষ হয় ৯ মার্চ। আদালত তাঁকে মিয়ানমারে নির্বাসনে পাঠানোর সুপারিশ করেন। প্রথমে দিল্লি থেকে কলকাতায় এবং কলকাতা থেকে জাহাজে করে তাঁকে ইয়াঙ্গুনে পাঠানো হয়। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জিনাত মহল, দুই পুত্র জওয়ান বখত ও আব্বাস বখত, পুত্রবধূ রওনক জাহান ও এক নাতনি।
ইয়াঙ্গুনের বিখ্যাত শোয়ে ডন প্যাগোডার পূর্ব পাশে ৬ জিওয়াকা সড়কের একটি বাড়িতে বাহাদুর শাহ ও তাঁর স্বজনদের রাখা হয়। তখন এটি ছিল সেনাছাউনি। তাঁদের জন্য বরাদ্দ ছিল মাত্র চারটি কক্ষ। সেখানে বাহাদুর শাহকে লেখার কলম ও কাগজ পর্যন্ত দেওয়া হয়নি।
১৮৬২ সালের ৭ নভেম্বর বাহাদুর শাহ মারা গেলেও নতুন বিদ্রোহের আশঙ্কায় সে খবরটি তখনই জানানো হয়নি। নেলসন ডেভিস ব্রিটিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানান এক সপ্তাহ পর। দিল্লিতে তাঁর মৃত্যুর খবর জানানো হয় ১৫ দিন পর। জীবনের শেষ বেলায় তাঁর তদারকির দায়িত্বে থাকা ব্রিটিশ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ডারিস লিখেছেন: আবু জাফর শুক্রবার ভোর পাঁচটায় মারা গেছেন। ওই দিন বিকেল পাঁচটায় তাঁর দাফন সম্পন্ন করা হয় ইসলামি রীতি অনুযায়ী। একজন মাওলানা তাঁর জানাজা পড়ান। পাঞ্জাব হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি জিডি গোমেজ তাঁর বই দ্য লাস্ট মোগল-এ লিখেছেন, তাঁর কবরের চারপাশে বাঁশের বেড়া দেওয়া হয় এবং ওপরে ঘাসের আচ্ছাদন।
১৮৬৭ সালে বাহাদুর শাহের পরিবারের সদস্যদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। জিনাত মহল মারা যান ১৮৮৬ সালের ১৭ জুলাই। দীর্ঘ কারাবাসে জওয়ান বখতের স্ত্রী জামানি বেগম গুরুতর অসুস্থ এবং পরে অন্ধ হয়ে যান। শাহজাদা আব্বাস ইয়াঙ্গুনের এক মুসলিম ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করেন। তাঁদের বংশধরদের কেউ কেউ এখনো ইয়াঙ্গুনে বসবাস করছেন।
ভারতীয়রা দীর্ঘদিন বাহাদুর শাহের সমাধি সম্পর্কে কিছু জানতেন না। ১৯০৩ সালে ভারতের একটি প্রতিনিধিদল প্রথম বাহাদুর শাহর সমাধি পরিদর্শন করেন। দীর্ঘদিনের অবহেলা ও অযত্নের কারণে সেই সমাধিটি তখন আর চেনা যাচ্ছিল না। ১৯০৫ সালে ইয়াঙ্গুনের মুসলমানরা বাহাদুর শাহের সমাধি চিহ্নিত করার দাবি জানান; ১৯০৭ সালে ব্রিটিশ সরকার সমাধির ওপর পাথরখচিত ফলক বসায়, যাতে লেখা ছিল: বাহাদুর শাহ, দিল্লির সাবেক রাজা ১৮৬২ সালের ৭ নভেম্বর এর কাছেই মারা গেছেন। স্থানীয় মুসলমানরা বাহাদুর শাহকে ক্ষমতাবান সুফি বাদশাহ হিসেবে সম্মান করেন এবং এখনো তাঁর কাছে দোয়া নিতে আসেন।
উইলিয়াম ডালরিমপনের ভাষায়, বাহাদুর শাহ ছিলেন একজন ক্যালিওগ্রাফার, সুফি, ধর্মতত্ত্ববিদ, মিনিয়েচার পেইন্টিংয়ের পৃষ্ঠপোষক ও আধ্যাত্মিক কবি। খুল্লিয়াতে জাফর নামে তাঁর একটি কবিতার সংকলন আছে। তিনি ভারতে ধর্মনিরপেক্ষ নীতি সমুন্নত রেখেছিলেন।
ইয়াঙ্গুনের আলো ঝলমল বিশালকায় ইমারতগুলোর মধ্যে এই প্রায় জীর্ণ দোতলা সমাধিটি ইতিহাসের সাক্ষী হয়ে আছে। সমাধি অঙ্গনে ঢুকতেই বাঁ দিকে বাহাদুর শাহের কয়েকটি আঁকা ছবি ও ফলক চোখে পড়ে, ডান দিকে ছোট্ট অভ্যর্থনা কক্ষ। খোলা চত্বর পার হয়ে কিছুটা সামনে এগোতে বাঁ দিকের কক্ষে তিনটি কবর বাহাদুর শাহ জাফরের স্ত্রী জিনাত মহল এবং দুই পুত্র মির্জা জওয়ান বখত ও মির্জা শাহ আব্বাসের। দেয়ালে দুই যুবরাজের মাথায় বাবরি ও টুপি পরা ছবি। তার পাশে ১৮৭২ সালে জিনাত মহলের একমাত্র আলোকচিত্র, বাহাদুর শাহ ও জিনাত মহলের আরবিতে লেখা নিকাহ্নামা, আরেকটি ফলকে বাহাদুর শাহের হাতের লেখার ক্যালিওগ্রাফি শোভা পাচ্ছে। এই কক্ষে আরও আছে ব্রিটিশ সেনা কর্মকর্তাদের সঙ্গে শাহ জাফর ও তাঁর দুই পুত্রের ছবি, গায়ে চাদর, নির্লিপ্ত চোখ, পায়ে জুতা, জিনাত মহলের তরুণ বয়সের একটি ছবি, আরেকটি ফলকে শাহ জাফরের কবিতার ইংরেজি অনুবাদ।
নিচের তলায় বাহাদুর শাহের সমাধি, সবুজ গিলাফে ঢাকা, অনেক দিনের পুরোনো। দেয়ালের একটি ছবিতে বাহাদুর শাহকে হুক্কা হাতে শোয়া অবস্থায় দেখা যায়, তাঁর জীবনের শেষ দিনের ছবি। আরেকটি ছবিতে সামরিক আদালতে বিচারের পর তাঁকে সেনা প্রহরায় নিয়ে যাওয়ার দৃশ্য; তৃতীয়টিতে দেখলাম তিনি শিষ্যদের আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছেন। সমাধির বাইরে দানবাক্স আছে, ভক্তরা যে যা পারেন সাহায্য করেন। ইয়াঙ্গুনের বাইরে থেকেও মুসলমানরা আসেন বাহাদুর শাহের সমাধি দেখতে। একজন খাদেম বললেন, এটি পরিচালিত হয় স্বেচ্ছাদানে; সরকার থেকে অর্থ নেওয়া হয় না। মিয়ানমারের মুসলমানরা তাঁকে শুধু শেষ মোগল সম্রাট হিসেবে দেখে না; দেখেন একজন সুফি ও আধ্যাত্মিক নেতা হিসেবে। অনেকে দরগাহে মানতও করেন। সামনের খোলা চত্বরের দেয়ালে ভারত ও পাকিস্তানের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কয়েকটি আলোকচিত্র। বাংলাদেশের কোনো নেতা এলেও তাঁদের ছবি নেই। বর্তমান সমাধি ভবনটি নির্মাণ করা হয় ১৯৯১ সালে, ভারত সরকারের সহায়তায়। এর দেয়ালে লেখা আছে ‘এই হলটি সম্রাট বাহাদুর শাহ জাফরের স্মৃতির প্রতি উৎসর্গিত’।
অবিভক্ত ভারতের মানুষের কাছে বাহাদুর শাহের সমাধি নানা কারণে গুরুত্বপূর্ণ। নেতাজি সুভাষ চন্দ্র বসু ১৯৪১ সালে বাহাদুর শাহের সমাধিতে ফুল দিয়েই ‘দিল্লি চলো’ প্রচারণা শুরু করেছিলেন। পরবর্তীকালে তাঁর আজাদ হিন্দ ফৌজ মিয়ানমার পার হয়ে পূর্ব ভারতের ইম্ফল পর্যন্ত দখল করে নিয়েছিল। ১৯৮৭ সালে রাজীব গান্ধী সমাধি পরিদর্শনকালে লিখেছিলেন, যদিও আপনি (বাহাদুর শাহ) ভারতের জমিন পাননি, তবে এখানে পেয়েছেন, আপনার নাম এখনো জীবন্ত। আমি ভারতের প্রথম স্বাধীনতাযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।’
পরের কিস্তি: মিয়ানমারে এক টুকরো বাংলাদেশ
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
sohrab০3@dhaka.net
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এক দেশে বাস, আরেক দেশে স্কুল

‘আমি প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে উঠি, তারপর সাড়ে ৬টার মধ্যে পুল পেরিয়ে ঢুকে যাই আমেরিকায়,’ প্রতিদিনের রুটিন ব্যাখ্যা করে বলছিল ফেবে।
‘এই সেতু অতিক্রম করা অনেকটা অভ্যাসে পরিনত হয়েছে। তবে শীতকালে অভিজ্ঞতাটা একেবারেই উপভোগ করার মতো নয়।’
যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্ত পেরিয়ে ফেবে এবং তার ১০/১৫ জন বন্ধু যায় এল পাসোর স্কুল লিডিয়া প্যাটারসন ইনস্টিটিউটে, স্থানীয়ভাবে যাকে ডাকা হয় লা লিডিয়া নামে।
লা লিডিয়ায় আসা অনেক শিক্ষার্থীরই পাসপোর্ট মেক্সিকান। যুক্তরাষ্ট্রে যাতায়াতের জন্য তাদের রয়েছে স্টুডেন্ট ভিসা।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চীন-ভারত সম্পর্ক নতুন যুগে
ভারত-মার্কিন সম্পর্ক চীনের হুমকি নয় : ওবামা
ভারত-মার্কিন সম্পর্ক চীনের জন্য হুমকি নয় বলে আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার সর্বশেষ নয়াদিল্লি সফরে বেইজিংয়ের শীতল প্রতিক্রিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের চীন সফরের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। রোববার সিএনএনের একটি টকশোতে ওবামা বলেন, আমি বিশ্বাস করি সবার জন্য সমান লাভজনক নীতি অনুসরণের এখনই সময়। আমরা কিছু সাধারণ নীতি অনুসরণ করে উত্তরোত্তর সমৃদ্ধির দিকেই যাচ্ছি। অন্যের ক্ষতির মূল্যে নয় বরং পারস্পরিক উন্নয়ন সহযোগিতার মধ্য দিয়েই এ সমৃদ্ধি সম্ভব। এ সব বিষয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়েছে আমার। ওবামা আরও বলেন, অস্থিতিশীল, দরিদ্র ও খণ্ডিত চীন যুক্তরাষ্ট্রের কাম্য নয়। শান্তিপূর্ণ উপায়ে চীনের সার্বিক অগ্রগতি দেখাটা যুক্তরাষ্ট্রের জন্যও সুখকর।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আদালত নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য কতটা যৌক্তিক? by মিজানুর রহমান খান

প্রধানমন্ত্রী যখন বলেন, ‘নিজেরাই নিজেদের মর্যাদা বাড়ানোর রায় কোনোমতেই সমীচীন নয়। এ ধরনের রায় পক্ষপাতমূলক’, যখন তিনি বলেন, ‘এ রকম হলে যে যেখানে আছে, যার যার মতো করে সুযোগ নেবে। কোনো শৃঙ্খলাই থাকবে না’ তখন আমাদের মনে পড়ে এক-এগারোর পর কী করে জেনারেল পদ এবং ২০১২ সালে প্রায় এক ডজন সিনিয়র সচিবের পদ রাতারাতি সৃষ্টি হতে পেরেছিল। আর এই যে আমাদের বিদ্যমান প্রিসিডেন্স আদেশ, যা তৈরি হয়েছিল ’৮৬-র সেনাশাসনে, সেটা আমলাতন্ত্রের নিজেদের চাপানো রায় ছাড়া আর কী?
প্রধানমন্ত্রী মনে করেন ‘বিচার বিভাগের এই সিদ্ধান্তের ফলে একটি চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির উপক্রম হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই একটি নিয়মনীতি আছে।’ ২০১০ সালে হাইকোর্টের শুনানিতে অ্যাডভোকেট রব চৌধুরী এই ‘নিয়মনীতির’ যুক্তি দিয়েছিলেন। বলেছিলেন যে প্রিসিডেন্স রদবদল করা সরকারের কাজ, আদালতের নয়। হাইকোর্ট পাল্টা যুক্তি দিয়েছিলেন, কথা সত্য। কিন্তু সরকারের যে নির্বাহী আদেশ অন্যায্য ও পীড়নমূলক, তার বৈধতা পরখ করতে আদালতের হাত লম্বা।
প্রধানমন্ত্রীর আরেকটি উক্তি হলো, ‘আমাদের সংবিধানে বলা আছে, সবাই প্রজাতন্ত্রের কর্মচারী।’ না তো, এ কথা সংবিধান বলেনি। এ রকম সরলীকরণ সেই আমলারা করে থাকেন, যাঁরা কখনো পৃথক্করণ মানেননি, কখনো মানবেন না। হাইকোর্টের রায়ে একটি গাইডলাইন দেওয়া হয়েছিল। আট দফা নির্দেশাবলিতে যদিও জেলা জজ ও সমমর্যাদাসম্পন্ন বিচারকদের চিফস অব স্টাফদের ওপরে স্থান দেওয়ার কথা ছিল। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারিতে দেওয়া হাইকোর্টের রায়ের অপারেটিভ অংশে কিন্তু তাই বলে নির্দেশাবলিকে বাধ্যতামূলক করেনি। সেখানে বরং বলা আছে, জেলা জজদের ‘উপযুক্ত মর্যাদা’ দিতে।
গত চার বছর বসে না থেকে সরকার তো ওই গাইডলাইনের আলোকে একটা সমন্বয় করার উদ্যোগ নিতে পারত। ভারত সেই ১৯৭৯ সালে ভারতরত্ন খেতাবপ্রাপ্তদের সুপ্রিম কোর্টের বিচারকদের ওপরে স্থান দিয়েছে। অথচ বাংলাদেশের আমলা বা তদীয় সরকারগুলো কোনো বেসামরিক খেতাবধারী কাউকে জায়গা দেওয়ার কথা ভাবতে পারেনি। সরকার নিজে নিয়ম মানেনি, যা দীর্ঘকাল আগেই তার করণীয় ছিল, সেটা তো সে করেইনি, বরং উল্টো এখন সরকারপ্রধান আদালতকে দুষছেন। বলছেন, ‘কেউ যদি নিয়ম না মেনে হঠাৎ করে তাদের ইচ্ছামতো একটি ঘোষণা দিয়ে দেয়, তাতে বিশৃঙ্খলা হয়।’ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক। আর সেটা ক্ষমতাসীনদের মুখেই এত দিন তারা যথেষ্ট শুনেছে। ত্রয়োদশ সংশোধনীর রায় এবং তাতে বর্ণিত দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার নির্দেশনা অগ্রাহ্য করা প্রসঙ্গে ‘বিশৃঙ্খলা’ শব্দটি আমরা কখনো শুনতে পাইনি। তবে মনোভাবের কথা যেটা শুরুতে বলেছিলাম, সেটা ‘সবাই প্রজাতন্ত্রের কর্মচারী’ কথার মধ্যে সুস্পষ্ট। প্রধানমন্ত্রী কর্মচারী নন। বিচারকেরাও কর্মচারী নন। কিন্তু সচিবেরা প্রজাতন্ত্রের কর্মচারী। বিচারপতি মোস্তাফা কামাল মাসদার হোসেন মামলার রায়ে বিষয়টি খুব সুন্দরভাবে পরিষ্কার করে গেছেন। বলেছেন, ‘চাকরি সূত্রে বিচারকেরা কর্মচারী নন। কারণ, তাঁরা সার্বভৌম বিচারিক ক্ষমতা প্রয়োগ করেন। মন্ত্রী ও সাংসদদের মতো তাঁরাও পাবলিক অফিস হোল্ড করেন।’ অথচ প্রধানমন্ত্রী বলছেন, ‘আমার অবাক লাগে, কার অবস্থান কোথায়, সেটা সংবিধানে সুনির্দিষ্ট করা আছে।’
শেখ হাসিনা আশার একটি জায়গা রেখেছেন। বলেছেন, ‘বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দেশ নয়। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশ কীভাবে চলে, সেটা আমাদের বিবেচনায় নিতে হবে।’ একজন জ্যেষ্ঠ সচিব আমাকে বলেছেন, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদকে জেলা জজদের একটু ওপরে তুলে (কারও মতে পৃথক প্রিসিডেন্স করে দিয়ে) দিয়ে একটা আপসের কথা বলা হয়েছিল। প্রধানমন্ত্রীও অবগত ছিলেন। পরে তা এগোয়নি। এখন প্রধানমন্ত্রী বলেছেন, ‘আইনমন্ত্রী আলোচনা করছেন। সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ ভারতে ৬ নম্বর ক্রমিকে প্রধান বিচারপতির নাম আগে ও পরে স্পিকার আছেন। বাংলাদেশেও আগে তা-ই ছিল। এখন নেই কেন? পাকিস্তানের মতো আগে স্পিকার ও পরে প্রধান বিচারপতি না লিখলে কী ক্ষতি? ভারত ও পাকিস্তান দুটোই ফেডারেল সরকার। ভারতের কেন্দ্রীয় প্রিসিডেন্সে জেলা জজ নেই, পাকিস্তানে আছে। ভারতীয় রাজ্য সরকারগুলো কেন্দ্রীয় প্রিসিডেন্সের আলোকেই পৃথক আদেশ জারি করে থাকে। তবে রাজ্যগুলো কেন্দ্র থেকে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে। মোদির গুজরাটে দেখলাম, প্রিন্সিপাল জজ (জ্যেষ্ঠতম জেলা জজ) রাজ্যসচিবের এবং জেলা ও দায়রা জজ যুগ্ম সচিবের সমান। পাকিস্তানের কেন্দ্রীয় প্রিসিডেন্সে ফেডারেল সচিব বেশ ওপরে। তবে লক্ষণীয়, এর ২৪ নম্বর ক্রমিকে জেলা ও দায়রা জজ আর ২৬ নম্বর ক্রমিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজের নিচে ডিসিকে স্থান দেওয়া হয়েছে। সুতরাং দুটি দেশের অভিজ্ঞতার নিরিখে প্রধানমন্ত্রীর এই মন্তব্য বিচার্য যে, ‘জেলা জজের মর্যাদা যদি সচিবের সমান হয়, তাহলে উচ্চ আদালতে যাঁরা আছেন, তাঁরা কোন মর্যাদায় যাবেন? যেতে যেতে তো মনে হয় তাঁরা রাষ্ট্রপতির ওপরেই চলে যাবেন।’
বিচারকদের বেতন-ভাতা প্রশ্নে প্রধানমন্ত্রীর এই অবস্থান আমাদের মাসদার হোসেন মামলার আদিতে নিয়ে গেছে। আগেই বলেছি, দুই দলই কখনো পৃথক্করণ চায়নি, চায় না। কারণ, আমলা দিয়ে দেশ শাসন কিংবা গদি সামলানোর প্রয়োজন এতটাই তীব্র যে নীতি–আদর্শ বাদ দিয়ে ক্ষমতাসীনদের কথিতমতে বাস্তবানুগ সিদ্ধান্ত নিতে হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘তারা আলাদা একটি পে–কমিশন করে বেতন বাড়িয়ে নিয়েছিল। সেটা নিয়েও নানা রকমের সমস্যা হয়েছিল। পরে আমরা বসে মিটমাট করে একটা জায়গায় গিয়েছি।’ আসল সত্যটা হলো এই যে ১৯৯৯ সালে মাসদার হোসেন মামলার রায় হলে আওয়ামী লীগ প্রমাদ গুনেছিল। রায় মতে, তারা জুডিশিয়াল সার্ভিস কমিশন ও পে–কমিশন গঠন করতেই চায়নি। সে কারণে তারা এর বিরুদ্ধে রিভিউ করেছিল। কিন্তু তাতে তারা ১৮ জুন, ২০০১ হেরে যায়। এরপর বহু কাঠখড় পুড়িয়ে পে–কমিশন যাও বা হলো, তার সুপারিশ তারা মানছে না।
শেষ করব প্রধানমন্ত্রীর কথায় ভরসা রেখেই। পে–কমিশনে বীতশ্রদ্ধ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগের গত আমলে প্রশ্নের জবাবে আমাকে বলেছিলেন, বিচারকদের বেতন-ভাতা জানতে তিনি একটি দলকে ভারত পাঠিয়েছেন খোঁজ নিতে। আশা করব তিনি তাঁর সেই মিশনের ফলাফল জাতিকে অবহিত করবেন। বিচারকদের বেতন-ভাতা ভারত ও পাকিস্তানেও বহুগুণ বেশি। অধিকতর যোগ্যদের বিচারক করতে চাইলে এ পথে যেতে হবে। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দেশ হতে পারে না। বিভিন্ন দেশ কীভাবে চলে, সেটা অবশ্যই আমাদের সবাইকে বিবেচনায় নিতে হবে।
মিজানুর রহমান খান: সাংবাদিক ৷
mrkhanbd@gmail.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জার্মানি থেকে ভারত
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তিন দলের ত্রিমুখী আক্রমণ
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মেসি-নেইমারে আলোয় বার্সা
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাম্প্রতিক
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পেট্রলবোমায় পুড়ে কয়লা সাতজন


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন, প্লাস্টিক ও কসমেটিক বিভাগের সার্জন সহকারী অধ্যাপক মির্জ্জা মো. তাইয়েবুল ইসলাম বলেন, পুড়ে নিহত সাতজনের লাশ কলেজের মর্গে রয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের বিবরণ থেকে জানা যায়, আইকন পরিবহনের বাসটি যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকা ফিরছিল। ভোররাত সাড়ে তিনটার দিকে বাসটি জগমোহনপুর এলাকায় পৌঁছে। এ সময় বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায়। আগুনে পুড়ে বাসের ভেতরই সাতজন মারা যান। আহত ও দগ্ধ হন অন্তত ১৬ জন।
আহত সাতজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দগ্ধ নয়জনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখান থেকে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হওয়া সাতজন হলেন—কক্সবাজারের মো. হানিফ (৩৫) ও মো. রাশেদুল ইসলাম (২০), মানিকগঞ্জের মো. ফারুক আহমেদ (২৩) ও মো. জিলকদ (১৯), ফরিদপুরের মো. আরিফ শিকদার (৩০), নারায়ণগঞ্জের মো. শফিকুল ইসলাম (১৮) এবং মো. শরিফ (২৫)।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের ২৯ দিন আজ। এ ছাড়া রোববার থেকে চলছে ৭২ ঘণ্টার হরতাল।

৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ চলছে। এর দুই দিন আগেই সহিংসতার শুরু। সহিংসতায় এ পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। আগুন দেওয়া হয়েছে চার শতাধিক যানবাহনে। আরও প্রায় ৫০০টি যানবাহন ভাঙচুর করা হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রুশ পাঠাগারে আগুন
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দ্বিতীয় জাপানির শিরশ্ছেদ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, সন্ত্রাসী গোষ্ঠী আইএসের হাতে জাপানি নাগরিক ও সাংবাদিক কেনজি গোতোর ঘৃণ্য হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ‘কেনজি গোতোর জঘন্য ও মর্মান্তিক হত্যাকাণ্ডের আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ বলেন, আইএসের হাতে জাপানি সাংবাদিক কেনজি গোতোর বর্বর হত্যাকাণ্ডের তিনি তীব্র নিন্দা জানাচ্ছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোটও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এএফপি, বিবিসি।
কেনজি বেঁচে নেই!
ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের হাতে জিম্মি দ্বিতীয় জাপানির মা ‘শোক প্রকাশের ভাষা খুঁজে’ পাচ্ছেন না। তিনি দিশেহারা হয়ে পড়েছেন। রোববার গোতোর মা জুঙ্কো ইশিদো জানান, তিনি তার ছেলের মৃত্যুর কথা বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছেন না। তিনি টোকিওর উপকণ্ঠে তার বাড়িতে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এটা আমার জন্য অত্যন্ত কষ্টের। কিন্তু কেনজি বেঁচে নেই।’ এই শোকাহত মা আরও বলেন, ‘আমার ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে আমার যে কেমন লাগছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’
জিম্মিকে বাঁচাতে ‘সবকিছু’ করবে জর্ডান
জিহাদি গোষ্ঠী আইএস তাদের হাতে আটক এক জাপানি সাংবাদিককে হত্যা করার পর জর্ডান ইসলামিক স্টেট গোষ্ঠীর হাতে আটক তাদের এক পাইলটের জীবন বাঁচাতে সাধ্যমতো সবকিছু করার প্রতিজ্ঞা করেছে। সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমেনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রাকে বলেন, সরকার গত ডিসেম্বরে সিরিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার পর জিহাদিদের হাতে আটক হওয়া পাইলট মাজ আল-কাসাসবেহর জীবন বাঁচাতে এবং তার মুক্তি নিশ্চিত করতে যা কিছু সম্ভব সবই করবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাব্বির অহনার ষোল কলা
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কুমিল্লায় বাসে পেট্রল বোমা হামলায় নিহত ৭ by জাহিদ হাসান

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খালেদার ফোনালাপ: শিরোনামে ‘নাশকতা’ থাকলেও অডিওতে নেই! -ডয়চে ভেলে

About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যেভাবে হত্যা করা হয় ইমাদ মুগনিয়েহকে

About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কেন নয় সংলাপ সমঝোতা by জি. মুনীর

পুরো ২০১৪ সালটা গেছে মোটামুটি আন্দোলনহীন। বিএনপি নেতৃত্বাধীন জোট একের পর এক আহ্বান জানিয়েই এসেছে, সংলাপের মাধ্যমে দ্রুত নির্বাচন দিতে ও নির্বাচনের জন্য একটি সুস্থ পরিবেশ সৃষ্টি করতে, বিরোধী দলের নেতানেত্রীদের ওপর দমনপীড়ন বন্ধ করতে, মামলা-হামলা বন্ধ করতে। কিন্তু সরকার সে পথে যায়নি। বিরোধী দলের নেতানেত্রীদের ওপর মামলা-হামলা, দমনপীড়ন যথারীতি অব্যাহত থাকে এবং বিরোধী দলের নেত্রীকে আক্রমণ করে বাক্যবাণও অব্যাহত রাখা হয়। ২০১৪ সালের শেষে বেগম খালেদা জিয়া সরকারের প্রতি সংলাপের আহ্বান জানিয়ে ৭ দফা প্রস্তাব দেন। তা-ও সরকারপক্ষ প্রত্যাখ্যান করে এবং বেগম জিয়াকে সভা-সমাবেশ করতে না দেয়ার ঘোষণা দেয়া হয়। গাজীপুরে তাকে জনসভা করতে দেয়া হয়নি। ৫ জানুয়ারি ঢাকায় তাকে সমাবেশ করতে দেয়া হয়নি। মোটামুটি ৩ জানুয়ারি থেকে তিনি তার কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। অবরুদ্ধ হওয়ার পর থেকে ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচি শুরু হয়। তা এখনো চলমান। অবরোধ কর্মসূচিতে সারা দেশ প্রায় অচল। ব্যবসায়-বাণিজ্য ও অর্থনীতির চাকা অচল। এরই মধ্যে মানুষ পুড়িয়ে মারা, ক্রসফায়ার এবং সরকারবিরোধী ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ধরপাকড়, ক্রসফায়ার ও মামলা দায়ের সময়ের সাথে জোরদার হচ্ছে। চলছে ক্রসফায়ার ও অপহরণের ঘটনাও। সর্বশেষ পরিস্থিতিতে দেখা গেছে, বেগম জিয়া সংলাপ-সমঝোতা ছাড়া অন্দোলন কর্মসূচি প্রত্যাহার না করার ব্যাপারে অনড়। সরকারপক্ষ বলছে, বেগম জিয়ার সাথে কোনো আলোচনা নয়। দেশে কোনো রাজনৈতিক সঙ্কট নেই। আছে আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা। সরকার যে করেই হোক, কঠোর অবস্থান নিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনবে।
এমন যখন অবস্থা, তখন সরকার বেগম জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। অবশ্য ২০ ঘণ্টা পর আবার বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। কাটা রয়েছে ডিশ ও ইন্টারনেট সংযোগ। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শুধু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নয়, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার কার্যালয়ের সব লাইনই কেটে দেয়া হবে। এ দিকে ৩১ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সাথে দেখা করতে প্রবেশের সময় ছয় মহিলা আইনজীবীকেও আটক করেছে পুলিশ। এ দিকে আওয়ামী লীগ সংসদীয় দলের এক সভা রোববার সংসদ অধিবেশন শেষে জাতীয় সংসদ ভবনের নবম তলায় অনুষ্ঠিত হওয়ার কথা। এ লেখা তৈরির সময় পর্যন্ত সে সভা বসেনি। এ সভায় কী সিদ্ধান্ত হয়, তার ওপর হয়তো সরকারি মনোভাব কিছুটা আঁচ করা যেত।
এখন পর্যন্ত যা মনে হয়, দুই পক্ষই যার যার অবস্থানে অনড়। এ ধরনের জাতীয় সঙ্কটময় মুহূর্তে যখন সরকারপক্ষ ও সরকারবিরোধী পক্ষ একমত হতে পারে না, তখন সাধারণত বিবদমান বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার পড়ে দেশের মালিক বলে পরিচিত ‘জনগণের’ ওপর। এরই নাম ‘গণভোট’ বা রেফারেন্ডাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এই আওয়ামী লীগ সরকারের বিগত শাসনামলে সংবিধান থেকে একতরফাভাবে সেই ‘গণভোটের’ বিধান বাদ দেয়া হয়েছে। ফলে জনগণ আজ সে অধিকার হারিয়ে সরকারপক্ষ ও সরকারবিরোধীদের দ্বন্দ্বযুদ্ধ বসে বসে দেখছে। আর এর আগুনে পুড়ে দেশের সাধারণ মানুষ আজ চরম দুর্ভোগের মুখে। আজকের এই যে নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সঙ্কট, তারও সৃষ্টি করেছে এই আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে দেশের সব দলের তথা তিন জোটের ঐকমত্যের ভিত্তিতে সৃষ্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা একতরফাভাবে বাদ দিয়ে।
আসলে গণভোটই বলেন আর নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনই বলেন, এসব সংবিধান থেকে তাড়ানোর পেছনের একটি নেপথ্য কারণ হচ্ছে, আওয়ামী লীগের অনেক কাজেই জনগণের সমর্থন নেই। ফলে দলীয় সরকারের অধীনে জোরজবরদস্তি করে ক্ষমতার পাটাতন সুদীর্ঘ করার চিন্তাই তাদের পেয়ে বসেছে। একই কারণে ৫ জানুয়ারির নিয়ম রক্ষার তথা সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচনে সবার অংশগ্রহণে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি থেকে আওয়ামী লীগ আজ দূরে সরে থাকার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
আজ আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখে একই কথা, বেগম জিয়া বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। কিন্তু তিনি তো এ দেশে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তখন তো বাংলাদেশ পাকিস্তান হয়ে যায়নি। এরা আজ বারবার বলছেন, বেগম জিয়া সন্ত্রাসের রানী, জঙ্গিরানী, দুর্নীতিবাজ, তার সন্তানেরা দুর্নীতিবাজ। কিন্তু দেশের মানুষ তেমনটি মনে করে না। মানুষের ভাবনা ভিন্ন। এর বড় প্রমাণ আরাফাত রহমান কোকোর নামাজে জানাজায় মানুষের ঢল। আজ অনেকের মুখেই শুনি, তারেক জিয়া পাগলের মতো যা বকছে, তাতে করে বিএনপির জনপ্রিয়তা আজ শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। তাই যদি হয়, তাহলে তারেক জিয়াকে আরো বেশি বেশি করে কথা বলতে দেয়া উচিত। কারণ, তারেক জিয়া আরো কথা বললে বিএনপির জনপ্রিয়তা শূন্যের কোঠা ছাড়িয়ে ঋণাত্মক কোঠায় গিয়ে পৌঁছবে। আর বিএনপির জনপ্রিয়তা যদি শূন্যের কোঠায় গিয়েই দাঁড়িয়ে থাকে, তবে একটি দলনিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিতে সরকারের এত ভয় কেন। বেগম জিয়ার দাবি তো একটাই, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে পারেÑ এমন একটি নির্বাচন, যা জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। সে অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি অর্থবহ সংলাপ। তাহলে কেন সংলাপে বসতে সরকারপক্ষের এই অনীহা।
প্রকৃত সত্য হচ্ছে, বেগম জিয়া ও তার দল-জোট জনবিচ্ছিন্ন নয়। এর দৃশ্যমান প্রমাণ অনেক। যারা তা স্বীকার করতে চান না, তাদের চোখে তা দৃশ্যমান নয়। কারণ, এরা দলান্ধ। কিন্তু সাধারণ মানুষ তা স্পষ্ট দেখতে পান। এরা দেখতে পান সিটি করপোরেশন, উপজেলা ও অন্যান্য স্থানীয় নির্বাচনে বেগম জিয়ার দলের প্রার্থীদের বিপুল ভোটে জয় লাভের বিষয়টি। এ ছাড়া ঢাকার বাইরে বেগম জিয়ার জনসভাগুলোতে মানুষের ঢল তারই জনপ্রিয়তার প্রমাণবহ। আর এর সর্বশেষ প্রমাণবহ ঘটনাটি হচ্ছে আরাফাত রহমান কোকোর নামাজে জানাজায় মানুষের ঢল নামার বিষয়টি। এ দেশের মানুষ যেভাবে আজো স্মরণে আনে শহীদ রাষ্ট্রপতি জিয়ার সেই অভূতপূর্ব জনসমাগমের ঐতিহাসিক নামাজে জানাজা, তেমনি আরাফাত রহমান কোকোর নামাজে জানাজাটিই হবে এ দেশের একটি স্মরণীয় জানাজা।
আজ দেশে-বিদেশে চার দিকে একই উচ্চারণÑ দুই নেত্রীর সংলাপ সমঝোতা অভাবের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। এমনকি বার্ন ইউনিটের এক ভুক্তভোগীর দাবি, দুই নেত্রী সংলাপে বসে এ বিরোধের নিষ্পত্তি করুক। তা না করে তাদের কেন কষ্ট দেয়া হচ্ছে। দেশ-বিদেশের রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন, বিভিন্ন দেশের সরকার, জাতিসঙ্ঘÑ সবার দাবি রাজনৈতিক সংলাপ। বেগম খালেদা জিয়ার দাবিও সংলাপের মধ্য দিয়ে সঙ্কটের সমাধান করতে হবে। কিন্তু সরকারপক্ষ বলছে, কোনো সংলাপ নয়। তাদের কথা দাঁড়িয়েছেÑ কঠোর দমনপীড়ন করে যে করেই হোক ২০ দলীয় জোটকে নির্মূল করে দেশে শান্তি আনতে হবে। তাদের মতে, এটাই একমাত্র পথ।
বিবেকবানদের কথাÑ এ পথ ভুল পথ। নীতি-নৈতিকতা, গণতন্ত্র, সংবিধান কোনো কিছুই এ পথ সমর্থন করে না। জোরজবরদস্তির মধ্য দিয়ে কখনোই শান্তি প্রতিষ্ঠা করা যায় না। ইতিহাসের নানা ঘটনাই এর প্রমাণ বহন করে। অতএব সংলাপ-সমঝোতার পথে হাঁটাই শ্রেয়। যে পথে কল্যাণ আমার আপনার সবার। অতএব কেন নয় সংলাপ-সমঝোতা।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1400)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
February
(1363)
-
▼
Feb 03
(56)
- জাতীয় ঐক্যমতের সরকার’ বিতর্ক by ফরহাদ মজহার
- সেই ফেরা আর হলো না by মনিরুল ইসলাম
- সেই রাতই কাল হলো মা-ছেলের by মনিরুজ্জামান
- হত্যার এক দিন পর লাশ ফেরত দিল বিএসএফ
- উড়োজাহাজ জব্দ- রাঙা প্রভাতের ভেতরে ৬১ কেজি সোনা
- সরকারি জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা
- প্রতিবাদ জানাতে এসে বিবাদ
- আরব বসন্ত: বিপ্লব শেষ হয়নি by কামাল গাবালা
- ভূমিখেকোদের কবলে যমুনা- ‘প্রশাসন ম্যানেজ, সাংবাদি...
- প্রত্যক্ষদর্শীর বর্ণনায় কুমিল্লায় মধ্যরাতের হত্যাযজ্ঞ
- ‘পুরো দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে’ -তপন চৌধুরী
- বার্ন ইউনিটে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক
- বাহাদুর শাহের সমাধি, ইতিহাসের দীর্ঘশ্বাস by সোহরাব...
- এক দেশে বাস, আরেক দেশে স্কুল
- চীন-ভারত সম্পর্ক নতুন যুগে
- আদালত নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য কতটা যৌক্তিক? b...
- জার্মানি থেকে ভারত
- তিন দলের ত্রিমুখী আক্রমণ
- মেসি-নেইমারে আলোয় বার্সা
- সাম্প্রতিক
- পেট্রলবোমায় পুড়ে কয়লা সাতজন
- রুশ পাঠাগারে আগুন
- দ্বিতীয় জাপানির শিরশ্ছেদ
- সাব্বির অহনার ষোল কলা
- কুমিল্লায় বাসে পেট্রল বোমা হামলায় নিহত ৭ by জাহিদ ...
- খালেদার ফোনালাপ: শিরোনামে ‘নাশকতা’ থাকলেও অডিওতে ন...
- যেভাবে হত্যা করা হয় ইমাদ মুগনিয়েহকে
- কেন নয় সংলাপ সমঝোতা by জি. মুনীর
- কে এই এবি সিদ্দিকী?
- ইসলামি ব্যাংকিং বিষয়ে ঢালাও বক্তব্য গ্রহণযোগ্য হতে...
- কার্যালয়েই মাস পার খালেদা জিয়ার by শফিকুল ইসলাম
- কোকোর জানাজা ছিল নীরব প্রতিবাদ by ইকতেদার আহমেদ
- ১০০০ কোটি টাকার পাথর নিয়ে অসহায় ব্যবসায়ীরা by ওয়েছ...
- রাজনৈতিক স্থিতি পর্যটনের পূর্বশর্ত by সন্তোষ কুমার...
- একটি মৃত্যু, একজন নেতা ও দেশের সঙ্কট by মীযানুল করীম
- তামাক চাষে বিপন্ন পরিবেশ by রাজীব নূর ও পুলিন বিহা...
- জাপানের জনগণ ভোট দিয়েছে সাহসী সংস্কারের জন্য by শি...
- যারে যেই ভাষে প্রভু করিল সৃজন by সৈয়দ আবুল মকসুদ
- একজন মুক্তিযোদ্ধার আশ্রয়টা রাতে না ভাঙলেই কি চলত ন...
- মিসরে ১৮৩ ব্রাদারহুড নেতার মৃত্যুদণ্ড বহাল
- ‘কোকো কাহিনি’র তৃতীয় পাঠ by মিজানুর রহমান খান
- ‘হামার গায়ের আগুনে আলু পুড়ে খায়’ by তুহিন ওয়াদুদ
- খালেদার কার্যালয়ের ফোন-ইন্টারনেট- দায়িত্ব অস্বীকা...
- বাবার বীভৎস মুখ দেখতে ভয় by সালমান ফরিদ
- ‘কোকো কাহিনি’ বিভ্রান্তিকর by মাহবুব উদ্দিন খোকন
- আব্বু আম্মুকে এনে দাও -আল আমিন-বিউটি দম্পতির সন্তা...
- ভারতীয়দের বিশ্ব রেকর্ড প্রীতি
- দুই বেলা খাবারই জুটছে না দেড় লাখ হকার পরিবারে- বকে...
- কার্যালয় ঘিরে কড়াকড়ি নালিশি মামলা
- প্রতি দু’দিনে একজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিক...
- চট্টগ্রামে বাড়িছাড়া বিরোধী জোটের ৫০,০০০ নেতাকর্মী ...
- উত্তরাঞ্চলের কৃষিই চাপা পড়বে- নগরবাড়ী ঘাটে সারের স...
- স্পন্সর পরিবর্তন করতে পারবেন বাংলাদেশী শ্রমিকরা
- জনশক্তি রফতানি- সৌদি আরব থেকে সুসংবাদ
- সামিহাদের জন্য প্রার্থনা by হারুন উর রশীদ
- ২১ বছর জেল খাটার পর...
-
▼
Feb 03
(56)
-
▼
February
(1363)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...









