Showing posts with label শুভ রহমান. Show all posts
Showing posts with label শুভ রহমান. Show all posts

Monday, July 15, 2013

চালচিত্র-প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার স্বপ্ন by শুভ রহমান

জাতীয় সংসদ নির্বাচনের ভেতর দিয়েই বাঙালির এই বেদনাসিক্ত গণ-আকাঙ্ক্ষার কথাটি মূর্ত হয়ে ওঠে। বিপুল ত্যাগ-তিতিক্ষা ও রক্তদানের মধ্য দিয়ে সুষ্ঠু জাতীয় নির্বাচন ও একটি পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজব্যবস্থা কায়েমের লক্ষ্য আজও অর্জিত হলো না।

Tuesday, June 11, 2013

চালচিত্র-জাতীয় নির্বাচন কি অনিশ্চিতই থেকে যাচ্ছে না! by শুভ রহমান

নির্বাচন সব সময়ই একটি বিরাট আবেগের ব্যাপার। শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর সর্বত্র, সবখানেই। এর সঙ্গে জড়িয়ে যেমন আছে ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল, জড়িয়ে আছে মানুষের ভাগ্যও।

Monday, January 28, 2013

চালচিত্র-অসমাপ্ত মুক্তিযুদ্ধ ও দ্রুত পচনশীল যন্ত্রণাময় সমাজ by শুভ রহমান

সবচেয়ে উদ্বেগজনক খবর হচ্ছে, চরম ধৃষ্টতায় ইসলামী ছাত্রশিবির বারবার পুলিশের ওপর সহিংস হামলা চালাচ্ছে। মনে তাদের দুরাশা, আটক যুদ্ধাপরাধীদের মুক্ত করবে। দুর্বল ও কীটদষ্ট পুলিশ প্রশাসন আর নষ্ট ছাত্রলীগই শিবিরকে এই আস্পর্ধা দেখানোর সুযোগ করে দিয়েছে।

Monday, January 14, 2013

চালচিত্র-রাজনীতির অঙ্গনে অস্থিরতার আশঙ্কা by শুভ রহমান

দেশ ক্রান্তিলগ্নে। দ্রুত সময় উবে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী মহাজোট সরকারের চার বছর পূর্তিতে স্বাভাবিকভাবে সব ক্ষেত্রে তাঁর সাফল্যের বয়ান করেছেন। প্রচলিত রীতি সেটাই। তবে এতে সময়ের চাহিদা পূরণ হলো কি না, বিশ্লেষকদের মতে, সেটা ভেবে দেখার বিষয়।

Monday, December 31, 2012

চালচিত্র-সাপের ঝাঁপি, না গণতন্ত্রের ঝাঁপি by শুভ রহমান

কতভাবেই না বলা যায়! বিদায়ী বছরটা ছিল ঘুষ-দুর্নীতি, দুর্ঘটনার বছর। হত্যা, সন্ত্রাস, গুম ও ভয়াবহ সব অপরাধের বছর। তত্ত্বাবধায়ক, না দলীয় সরকার, তা নিয়ে কালক্ষেপণের বছর। জিনিসপত্রের দাম কিছুতেই নাগালে না আনতে পারার বছর।

Monday, November 19, 2012

চালচিত্র-রাজনীতিতে ধূম্রজাল, সংসদ ও দেশবাসীর প্রত্যাশা by শুভ রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইতিবাচক ভাবমূর্তি নিয়ে দেশে ফিরে এলেন। প্রতিবেশী ভারতের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করে এসেছেন। নতুন একটা যুগের সূচনা হলো দ্বিপক্ষীয় সম্পর্কের। স্বভাবতই দেশবাসীর প্রত্যাশা, প্রধান বিরোধী দল বিএনপির এত দিনের লক্ষণীয় নেতিবাচক রাজনীতিতে স্পষ্টত আমূল পরিবর্তন ঘটবে।

Monday, November 5, 2012

চালচিত্র-ক্ষমতার রাজনীতি ও বাংলাদেশ-ভারত সম্পর্ককে এগিয়ে নেওয়ার দায় by শুভ রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সদ্যসমাপ্ত ও বহুল আলোচিত ভারত সফর দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার একটা বড় দায় পরবর্তী সরকারের ওপর বর্তাবে। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশ্নে বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাসীন পক্ষকে অপরিহার্যভাবেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নীতিমালা গ্রহণ করতে হবে।

Monday, October 15, 2012

চালচিত্র-মেশিনগানের সামনে গাই জুঁই ফুলের গান by শুভ রহমান

রাজপথের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত বিস্তৃত বিশাল এক কালো ব্যানারের ওপর বড় বড় সাদা অক্ষরে লেখা, 'মেশিনগানের সামনে গাই জুঁই ফুলের গান'। এর পেছনে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের ছাত্রছাত্রীদের চলেছে দৃপ্ত পদক্ষেপে মৌন শোকমিছিল।

Tuesday, August 21, 2012

চালচিত্র-নির্বাচন, সংসদ জাতীয় ঐকমত্য by শুভ রহমান

নির্বাচন হবে তো? জনমনে সংশয় দিন দিন বাড়ছে। সরকার এবং বিরোধী, দুই পক্ষ এ প্রশ্নে দুই মেরুতে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করতে নির্বাচনকালীন সরকার প্রশ্নে জাতীয় ঐকমত্য জরুরি। আর কিছুকাল পরই আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বেজে যাবে। কী বিপুল সম্ভাবনার অধিকারী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল।

Sunday, August 19, 2012

চালচিত্র-বিশ্ব প্রেক্ষাপটে রক্তাক্ত অমর একুশ ও তার অর্জন by শুভ রহমান

সাঙ্গ হয়ে এল অমর একুশে গ্রন্থমেলা। সদ্য অতিক্রান্ত হলো রক্তাক্ত অমর শহীদ দিবস, যা একাধারে ভাষা দিবস হিসেবেও অভিহিত হয়ে থাকে। মনীষী নন্দনতান্ত্রিক দার্শনিক ও সাম্যবাদের পুনরুত্থানের ভবিষ্যদ্বাদী সাংবাদিক রণেশ দাশগুপ্তের কথা আমরা প্রায় বিস্মৃতই হয়ে গেছি। এ বছর তাঁর জন্মশতবর্ষের বছর।

Tuesday, August 7, 2012

চালচিত্র-রাজনীতির আকাশজুড়ে অস্থিরতার ধূলিঝড় by শুভ রহমান

রাজনীতির আকাশজুড়ে অস্থিরতার ধূলিঝড়। পথ দেখা যায় না। কোনো কিছুই সুস্পষ্ট রূপ নিচ্ছে না। নবম জাতীয় সংসদের রুটিনমাফিক দ্বাদশ অধিবেশন শুরু হয়েছে। বিএনপি এখনো সংসদে যায়নি। তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে কিছুটা সরে আসার কথা বলেও এখনো সেই দাবিতেই তারা ঘোষিত ১২ মার্চে পল্টনে মহাসমাবেশ ও 'ঢাকা

Sunday, August 5, 2012

চালচিত্র-বিশ্ব প্রেক্ষাপটে রক্তাক্ত অমর একুশ ও তার অর্জন by শুভ রহমান

সাঙ্গ হয়ে এল অমর একুশে গ্রন্থমেলা। সদ্য অতিক্রান্ত হলো রক্তাক্ত অমর শহীদ দিবস, যা একাধারে ভাষা দিবস হিসেবেও অভিহিত হয়ে থাকে। মনীষী নন্দনতান্ত্রিক দার্শনিক ও সাম্যবাদের পুনরুত্থানের ভবিষ্যদ্বাদী সাংবাদিক রণেশ দাশগুপ্তের কথা আমরা প্রায় বিস্মৃতই হয়ে গেছি।

Tuesday, July 24, 2012

চালচিত্র-চান্‌নি পসর রাইতের মানুষ ও দেশ গড়ার যুদ্ধ by শুভ রহমান

চান্‌নি পসর রাইতের মানুষটা চলে গেলেন অমাবস্যার আন্ধার না ঘুচতেই। অমর কথাশিল্পী হুমায়ূন আহমেদের জন্য গোটা জাতি কেঁদে বুক ভাসাল। শোক আর ভালোবাসার ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। যে মুহূর্তে দেশ গড়ার নতুন এক যুদ্ধ শুরু করেছে এ দেশ, সে মুহূর্তে তাঁকে হারাতে হলো তার সবচেয়ে প্রিয় একজন সৃজনশীল দেশ, মানুষ ও জীবনের রূপকারকে।

Tuesday, July 10, 2012

চালচিত্র-সেতুর যুদ্ধ ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা by শুভ রহমান

পদ্মা সেতু নিজেদের অর্থায়নেই করা হবে, প্রধানমন্ত্রীর এ চূড়ান্ত ঘোষণায় জাতি একদিকে যেমন আশান্বিত, তেমনি আবার সচেতন মহলের মনে নানা যৌক্তিক প্রশ্ন দেখা দিচ্ছে। অনেকেই এর পূর্বশর্ত হিসেবে বিরোধী দলকে নিয়ে সুদৃঢ় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলছেন।

Tuesday, July 3, 2012

চালচিত্র-রাজনীতি, মধ্যপ্রাচ্য বনাম বাংলাদেশ by শুভ রহমান

আরব মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশের চলমান রাজনীতির মধ্যে একটি দিক থেকে তুলনামূলক আলোচনা এখন এ মুহূর্তে রাজনীতিতে আগ্রহীদের কাছে চিত্তাকর্ষক মনে হতে পারে। বস্তুত, আরব মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলোর অনেক কিছু শেখার আছে।

Tuesday, June 26, 2012

চালচিত্র-মন্ত্রণালয়ের কাজ কি জনদুর্ভোগ বাড়ানো! by শুভ রহমান

অনিবার্য কারণে লেখালেখিতে কিছু ছেদ পড়ে গেল। সমস্যাসংকুল জীবনে চলার গতি মসৃণ কারো নয়। লক্ষণীয়, ইতিমধ্যে অতিক্রান্ত সময়ে, মোটা দাগে, রাজনীতি, অর্থনীতি, প্রায় সব ক্ষেত্রেই আগের অবস্থাই বিরাজ করছে। বলা যায়, সেই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। কথা তাই যেকোনো জায়গা থেকে শুরু করলেই হয়।

Thursday, June 21, 2012

চালচিত্র-ভাষার মাস, হাতেখড়ি থেকে মুক্তিযুদ্ধ by শুভ রহমান

আমাদের চেতনার অমূল্য সব সম্পদ_ভাষার মাস, স্বাধীনতার মাস, বিজয়ের মাস। জাতি হিসেবে আমরা এভাবে আমাদের বর্ষপরিক্রমাকে চিহ্নিত করতে শিখেছি এবং নতুন প্রজন্মকে শেখাচ্ছি। এ শিক্ষা অনন্য এবং গৌরবময়। এই ভাষার মাস খুবই গভীর ব্যঞ্জনাময়। এভাবে পৃথিবীর কোনো জাতির কোনো একটি মাস চিহ্নিত হয় না।

Monday, May 21, 2012

চালচিত্র-শিল্প ও কৃষিতে অগ্রগতিতেই দিন বদলের সূচনা by শুভ রহমান

সারা বিশ্বে উচ্চ খাদ্যমূল্যসহ নানা দিকে যখন অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা শুধু আমাদের দেশেরই নয়, বিশ্বের ভবিষ্যৎকেই অনিশ্চয়তা ও চরম হতাশার অন্ধকারে ঠেলে দিচ্ছে, তখন বাংলাদেশে এক ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে। উচ্চ খাদ্যমূল্য, লিবিয়াসহ গোটা আরব মধ্যপ্রাচ্যের রাজনৈতিক তুলকালাম অবস্থা,

Friday, May 11, 2012

চালচিত্র-ইতিহাস ঘাতকদের ক্ষমা করে না by শুভ রহমান

ইতিহাস বড় নির্মম। ইতিহাস ঘাতকদের ক্ষমা করে না। উদ্ভট চিন্তা যদি কেউ করে, নতুন নাম নিয়ে নিজেদের ঘৃণ্য কুকর্ম, অপরাধ মানুষকে ভুলিয়ে দেওয়া যাবে, তাহলে বিস্ময়করভাবেই এখনো সে আহাম্মকের স্বর্গেই বাস করছে। কে ভুলে গেছে ইতিহাসে চেঙ্গিস, হালাকু, নাদির শাহের নৃশংসতা-বর্বরতার কথা।

Tuesday, May 8, 2012

চালচিত্র-বাংলাদেশের নতুন বিজয় by শুভ রহমান

সারা দেশের মানুষের এবং বিশ্ববাসীরও দৃষ্টি নিবদ্ধ ছিল বিশ্বের তিনটি উন্নত দেশের মহামান্য তিন অতিথির বাংলাদেশে প্রায় যুগপৎ ঝটিকা সফরের প্রতি। ঠিক এ ধরনের ঘটনা আন্তর্জাতিক সম্মেলন ছাড়া অতীতে ঘটেনি। একই সঙ্গে তিন বন্ধু দেশের এত বিরাট সফরের আয়োজন নিঃসন্দেহেই ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারের একটি বড় রকম