Monday, February 29, 2016
ফোর ইন ওয়ান ও অন্যান্য প্রসঙ্গ by শাহদীন মালিক
কেরানীগঞ্জের আবদুল্লাহ নামের এক শিশু অপহৃত হয়েছিল। অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেছিল। লাখ দুয়েক টাকা (যত দূর মনে পড়ে) মুক্তিপণ দেওয়াও হয়েছিল। কিন্তু আবদুল্লাহ ফিরে আসেনি। দিন পাঁচেক পর তার গলিতপ্রায় লাশ পাওয়া গিয়েছিল। মুক্তিপণ আদায় ও ঘটনাবলির অন্যান্য পরম্পরার সূত্র ধরে দুই আসামি গ্রেপ্তার হলো। মূল আসামি হিসেবে শনাক্ত হলো জনৈক মোতাহার। র্যা ব গ্রেপ্তার করল মোতাহারকে। ‘ক্রসফায়ারে দিল’। মোতাহার নিহত হলো।
বিভিন্ন টেলিভিশন চ্যানেলের খবরে নিহত আবদুল্লাহর বাবা-মায়ের বক্তব্য শুনলাম। তাঁরা সন্তুষ্ট। তাঁদের ছেলের হত্যার সঠিক বিচার হয়েছে। খুনির শাস্তি (ক্রসফায়ারে নিহত হওয়া) হয়েছে। টেলিভিশন আরও দেখাল—এলাকাবাসীও ভীষণ সন্তুষ্ট। এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
র্যা ব তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। দু-চারজনের মনে না-ও থাকতে পারে, তাই পুরোনো খবরের পুনরাবৃত্তি করছি। ২০০৪ সালের দিকে, যত দূর মনে পড়ে, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজকাল কালেভদ্রে পত্রপত্রিকায় তাঁর ছবি দেখা যায় (হাতকড়া পরানো, প্রিজন ভ্যান থেকে হয় নামছেন বা উঠছেন) আর সম্ভবত তারেক রহমানের ছবি দেখা বা কথা শোনা যায় না, কারণ হাইকোর্ট পলাতক আসামির খবর প্রকাশ/প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন। অনেকটা তাঁদের যৌথ প্রচেষ্টায় সৃষ্ট র্যা ব তখন যা করত, আজও প্রায় তা-ই করছে। ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধ’ চলছেই। ধারাবাহিকতা বজায় রাখছে। ফেব্রুয়ারির প্রথম দিকে মোতাহারের পর শিশু হত্যাসংক্রান্ত ২৬ ফেব্রুয়ারির প্রথম আলোর প্রথম পৃষ্ঠার খবরের শিরোনাম: ‘বন্দুকযুদ্ধে সন্দেহভাজন নিহত...’। অবশ্য শিরোনামে আরও ছিল ‘...বিচার ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা’।
হবিগঞ্জের বাহুবলের চার শিশু হত্যার মূল সন্দেহভাজন আসামি বাচ্চু বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ২৫ তারিখে, অর্থাৎ আগের দিন। সেই খবর। বিচার তো হয়েই গেল, আবার শঙ্কা-টঙ্কা কী?
২
দশক চারেক আগে, কিছু কমও হতে পারে, ‘টু ইন ওয়ান’ প্রথম বাজারে এসেছিল। টেপ বা ক্যাসেট প্লেয়ার, আর সঙ্গে রেডিও। তাই টু ইন ওয়ান। তারপর থ্রি ইন ওয়ান। অর্থাৎ ক্যাসেট আর সিডি প্লেয়ার, আর সেই সঙ্গে রেডিও। এখন যুগ ‘ফোর ইন ওয়ান’-এর।
৩
বিচার-আচার দেশ থেকে উঠে গেছে—এটা তো বলা যাবে না। তবে ‘রূপ’ নিশ্চয়ই পাল্টেছে। আমরা সবাই একেবারে গোড়ার কথায় গিয়ে ঠেকেছি। এবং সেটা খোদ প্রধান বিচারপতির কথার জের ধরে। বিচারপতিরা রায় কখন লিখবেন, মামলার শুনানির পর? নিয়ম মেনে সময়মতো রায় যে লেখা হয় না, তা তো না। রায় লেখা হতো, হচ্ছে। প্রশ্নটা এখন সময় নিয়ে। তবে অন্য কিছু প্রশ্নও উঠে এসেছে কারণ, খোদ প্রধান বিচারপতিই তো কয়েক মাস আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ কে খান আইন অনুষদ ভবন’ উদ্বোধন করার বক্তৃতায় বলেছিলেন যে টেলিফোনে নির্দেশনা পেয়ে রায় আর লেখা হয় না।
শুনানি শেষের পরে যদি রায় লেখা হয় তবে, প্রশ্ন হলো কত পরে? এক বছর, দুই বছর, তিন বছর? অবসর হয়ে যাওয়ার পর কত বছর তক? রায় লেখা অবশ্য অতি দুরূহ ব্যাপার। বিশেষ করে উচ্চ আদালতের। এখানে সিদ্ধান্ত বা ‘ডিসিশন’-এর সঙ্গে আইনের ব্যাখ্যার প্রশ্নও জড়িত।
আগে হাইকোর্টের নিয়ম ছিল পুরো রায়টা—অর্থাৎ এ ব্যাপারে দুই পক্ষের মধ্যে বাদীর আইনজীবী তাঁর পক্ষে এই এই তথ্য ও যুক্তি উপস্থাপন করেছেন। পক্ষান্তরে বিবাদীপক্ষের আইনজীবী বাদীর বক্তব্য এই এইভাবে খণ্ডন করেন। নিজের পক্ষে এই সেই তথ্য, যুক্তি প্রদান করেছেন। রায়ে এসব কথা বলে রায় প্রদানকারী বিচারপতি উভয় পক্ষের তথ্য ও আইনি যুক্তির মূল্যায়ন করে আস্তে আস্তে কোন পক্ষের আইনগত অবস্থা সঠিক, সেদিকে এগিয়ে যেতেন। দুই-তিন-চার ঘণ্টা ধরে বিশদ ব্যাখ্যা-বিশ্লেষণের মৌখিক বক্তব্যের পর একেবারে শেষে গিয়ে বলেন, মামলাভেদে—রুল ইজ মেড অ্যাবসলিউট। অর্থাৎ বাদী জিতেছে। অথবা বিপরীত সিদ্ধান্তে উপনীত হলে ‘রুল ইজ ডিসচার্জড’।
মাননীয় বিচারপতির সম্পূর্ণ ব্যাখ্যা-বিশ্লেষণ শুনে আমরা বুঝতে পারতাম, রায়টা কেন আমার মক্কেলের পক্ষে/বিপক্ষে গেল। মাননীয় বিচারপতির ডিকটেশনটা বেঞ্চ অফিসার শর্টহ্যান্ডে লিপিবদ্ধ করেন। পরে টাইপ করে বিচারপতিদের দেন। তাঁরা পড়ে, কারেকশন করে চূড়ান্ত করেন এবং অবশেষে তিন/চার মাস পর আমরা পূর্ণাঙ্গ রায় পাই। গুরুত্বপূর্ণ রায়গুলো বিভিন্ন ল রিপোর্টে ছাপা হয়।
তবে আজকাল কোনো কোনো বিচারপতি কিছু কিছু মামলায় এক লাইনে শেষের কথা—অর্থাৎ ‘আপিল অ্যালাউড’ (আপিলকারী জিতেছে) বা ‘রুল ডিসচার্জড’ বলে শেষ করে দেন। ফলে পুরো রায়টা দু-তিন বছরেও পাওয়া যায় না। বিচারপ্রার্থীর ভোগান্তির অন্ত থাকে না।
‘স্যার, রায় কখন পাব’ প্রশ্নের জ্বালায় মক্কেলের ফোন ধরি না।
তাই হয়তো প্রধান বিচারপতি রায় কত দিনে লিখবেন, প্রশ্নটা সামনে নিয়ে এসেছেন। তবে কোনো সুরাহা আজতক হয়েছে বলে শুনিনি। আমরা সমস্যা নিয়ে বিস্তৃত আলোচনা করতে পারদর্শী। কিন্তু সমাধান খুঁজে পাই না।
কোনো কাজ যথাসময়ে সম্পন্ন করার জন্য যে আয়োজন-সরঞ্জাম-কর্মকর্তা ইত্যাদি প্রয়োজন, তার প্রায় কিছুই আমাদের আদালত ব্যবস্থায় নেই। এসবের ব্যবস্থাও করা হচ্ছে না। ফলে অবস্থার পরিবর্তনের আশা খুবই অল্প। কিন্তু আদালতে যন্ত্রপাতি (কম্পিউটার ইত্যাদি) সাজ-সরঞ্জাম, দক্ষ কর্মকর্তাসহ অন্যান্য প্রয়োজনীয় সংস্কার অত্যাবশ্যক। সংস্কার যত দেরিতে হবে, বিচারপ্রার্থীদের ভোগান্তি তত বাড়বে আর বিচারব্যবস্থার ওপর কমবে আস্থা।
৪
সমস্যা আরও আছে, আজকাল আইন-মামলা নিয়ে নীতিনির্ধারকদের ধারণাগুলো হয়ে উঠছে অত্যন্ত গোলমেলে।
পুরোনো এবং অনেকেরই জানা চুটকি। মক্কেল গেছে ভালো উকিলের কাছে। উকিল সাহেব মক্কেলের সঙ্গে কথাবার্তা বলে, কাগজপত্র দেখে বলে দিলেন যে তার মামলা চলবে না।
মক্কেল উত্তেজিত—আপনি না বড় উকিল, মামলা চালাতে পারবেন না, এটা কী কথা? ব্যর্থ মনোরথ হয়ে মক্কেল চলে গেল, পরদিন অন্য উকিল তার সঙ্গে কথাবার্তা বলে মামলা দায়ের করে দিল। মামলা চলল বছর পাঁচেক। মক্কেলের কাঁড়ি কাঁড়ি অর্থ গেল উকিলের পেছনে, উকিলের সেরেস্তায়। শেষ পর্যন্ত মামলা খারিজ। এ জন্যই প্রথম উকিল মামলা ফেরত দিয়েছিল। কিন্তু মামলা ঠিকই চলেছিল পাঁচ বছর।
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা চলা শুরু হয়েছে। মামলা সংখ্যা ৭৮–এ পৌঁছেছে বলে জেনেছি। অনেককে বলতে শুনেছি, এগুলো তো দেওয়ানি মামলা। ক্ষতিপূরণ চেয়েছে সে, যে মামলা করেছে। হাজার হাজার কোটি টাকার ক্ষতিপূরণ।
জানলাম প্রথম যে ফৌজদারি কোর্টে আজকাল দেওয়ানি মামলা চলছে ডজন ডজন, সারা দেশের বিভিন্ন আদালতে। দেওয়ানি মামলায় অ্যারেস্ট ওয়ারেন্ট হচ্ছে। আর এতকাল জানতাম, আর্থিক ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলা করতে হলে ‘কোর্ট’ ফি দিতে হয়। কোটি টাকা বা তার বেশি ক্ষতিপূরণ চাইতে হলে আদালতে ‘ফি’ দিতে হয় হাজার পঞ্চাশেক টাকা।
পুলকিত হয়ে দেখছি ‘কোর্ট’ ফি ছাড়াই মামলা চলছে।
যে ‘ডিফেমড’ অর্থাৎ যার মানহানি হয়েছে, মানহানির মামলা করবে সে স্বয়ং, আইনে এর তিনটি ব্যতিক্রম দেওয়া আছে। যার মানহানি করা হয়েছে সেই ব্যক্তি যদি মৃত হয়, অথবা উন্মাদ হয় অথবা ‘পর্দানশিন’ মহিলা হয়, তা হলে তার পক্ষে অন্য ব্যক্তি মানহানির ফৌজদারি মামলা করতে পারবে। অন্যথায় মামলা চলবে না। অথচ মামলা চলছে। সেই দ্বিতীয় উকিলের মতো—মামলা চলবে না মানে! চালালেই চলবে।
আরেক নীতিনির্ধারক বলেছেন, পঞ্চদশ সংশোধনীতে অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের বিরুদ্ধে বিধান করা হয়েছে। সেহেতু এক-এগারোর ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে পঞ্চদশ সংশোধনী অনুযায়ী অবৈধ/অসাংবিধানিক ক্ষমতা দখলের মামলা করা হবে। ঘটনা ঘটেছিল ২০০৭-এ। পঞ্চদশ সংশোধনী হয়েছিল ২০১১-তে। ঘটনার পর আইন পরিবর্তন করে নতুন আইনের অধীনে পুরোনো ঘটনার বিচার করা যায় না। এ ব্যাপারে ২০০৯-এর বিডিআর বিদ্রোহের পর খোদ রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত জানতে চেয়েছিলেন। স্বাভাবিকভাবেই আপিল বিভাগ উত্তর দিয়েছিলেন, না, ঘটনার পর আইন পরিবর্তন করে আগের ঘটনার বিচার করা যাবে না। সংবিধানের ৩৫ (১) অনুচ্ছেদেও এ কথাই বলা আছে।
তাতে কী। এ দেশে এখন মামলা চালাতে চাইলেই চলে।
৫
এখন ফোর ইন ওয়ানের যুগ। অভিযোগ গ্রহণ করে র্যা ব। তদন্ত করে র্যা ব। দোষ-নির্দোষ সিদ্ধান্ত নেয় র্যা ব। শাস্তি কার্যকর করে র্যা ব। ফোর ইন ওয়ান। যেসব ব্যাপার বা ঘটনায় র্যা বের কোনো ইন্টারেস্ট নেই, সেসব ঘটনায় আমরা আদালতে মামলা চালাই।
এই অধম নিশ্চিত, ২০৪১ সাল পর্যন্ত এ দেশের জনগণকে অপেক্ষা করতে হবে না। তার অনেক আগেই আমরা উন্নত বিশ্বের কাতারে যোগ দেব। তবে আইনের শাসন বাদ দিয়ে। চলবে র্যা বের শাসন, পুলিশের শাসন, রিমান্ডের শাসন এবং আরও নতুন নতুন শাসন। জাদুঘরে ঢুকবে আইনের শাসন।
ড. শাহদীন মালিক: অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চতুর্দিকে সর্বনাশের ঘণ্টাধ্বনি! by ড. রেজোয়ান সিদ্দিকী
থানায় গেলে আরো মরণ। একটি জিডি করতেও ৩০০ থেকে ৫০০ টাকা লাগে। থানার চেয়ার-টেবিলও ঘুষ খায়। এর মধ্যে আছে আবার পুলিশের সোর্স। তারা পুলিশকে চিনিয়ে দেয়, কাকে আটক করলে মুক্তিপণ আদায় করা যাবে। প্রতিদিন এ ধরনের ঘটনা ঘটছে। প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পুলিশের প্রধান পুলিশের অত্যাচার-নির্যাতনকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উড়িয়ে দিচ্ছেন। ফলে বিচ্ছিন্ন ঘটনার পাহাড় জমে গেছে। পুলিশের এই অপরাধের আজব এক সাজার নাম হয়েছে ‘ক্লোজড করা’ বা ‘প্রত্যাহার করা’। এর মাধ্যমে পুলিশ যেন বাঙালকে হাইকোর্ট দেখায়। আমরা প্রতিদিন হাইকোর্ট দেখছি। এ ক্ষেত্রেও দলীয়করণ বা আঞ্চলিককরণের কুপ্রভাব আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। কনস্টেবল যদি গোপালগঞ্জের হয়, তাহলে সে ওসিকেও মানতে চায় না। পুলিশের চেইন অব কমান্ড রসাতলে গেছে। প্রতিদিন পুলিশ অপরাধ করছে। প্রতিদিন ক্লোজড বা প্রত্যাহার হচ্ছে। তাতে তাদের অপরাধ কমছে না। কারণ সে জানে, তাকে শায়েস্তা করার কেউ নেই। আর সে কারণেই পুলিশ অহঙ্কার করে বলতে পেরেছেÑ ‘মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ।’ সরকার তার বিরোধীদের দমনে নির্বিচারে যথেচ্ছ পুলিশকে ব্যবহার করছে। ফলে তার নিজেকেই দেশের রাজা মনে হচ্ছে।
এ দিকে সংদদে আবার প্রধানমন্ত্রী নিজে বলেছেন, জামায়াত-শিবিরসহ সন্ত্রাস ও জঙ্গিবাদযুক্ত ব্যক্তিরা যেন কোনোভাবেই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ না পেতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, আগুনসন্ত্রাসীরা যেন শৃঙ্খলিত একটি বাহিনীতে ঢুকতে না পারে, সে ব্যাপারে পুলিশকেই সজাগ থাকতে হবে। আমরা এ ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না, তবে আশা করি আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে সতর্ক থাকবেন। তিনি বলেন, পুলিশ নিয়োগে যাতে জঙ্গি সন্ত্রাসী ও জামায়াত-শিবির না ঢুকতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি বিএনপি-জামায়াত সম্পর্কে তার হাজারবার বলা মানুষ পুড়িয়ে মারার কাহিনী পুনরুল্লেখ করে বলেন, এমনকি পুলিশ সদস্যরাও বিএনপি-জামায়াতের হাত থেকে রক্ষা পায়নি। তারা ১৮-১৯ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে। পুলিশবাহিনী যখন জনবল গ্রহণ করে, তখন এর দায়িত্বে থাকেন পুলিশবাহিনীর অফিসারেরা। তাই তাদের এ কথাগুলো মনে রাখা উচিত। এমপিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের নিজ নিজ এলাকায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল তারা কেউ যদি পুলিশ বাহিনীতে ঢুকে থাকে, তাহলে নিশ্চয়ই এসব তথ্য গোয়েন্দা বাহিনীর হাতে দেবেন এবং তারা সেটা নিশ্চয়ই যাচাই-বাছাই করে দেখে ব্যবস্থা নেবে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্য একসাথে অনেক মৌলিক অধিকার ও মানবাধিকারের লঙ্ঘন। প্রথমত, কেউ জামায়াত-শিবির বা বিএনপি করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি দেয়া যাবে না, সংবিধান তার এ বক্তব্য সমর্থন করবে না। তাহলে এই বাহিনীতে যা কিছু চাকরির সৃষ্টি হবে, তার সবই দিতে হবে আওয়ামী বা সরকার দলের সমর্থকদের। এটা সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী। চাকরির ক্ষেত্রে এ দেশের সব নাগরিকের অধিকার সমান। শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে চাকরির সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। আসলে সব চাকরি দিতে হবে যোগ্যতার ভিত্তিতে। কারণ, এ দেশকে কেউ আওয়ামী লীগের কাছে ইজারা দেয়নি। এখানে সব নাগরিকের অধিকার সমান। এ দিকে তার কথায় আবার ইতোমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া পুলিশবাহিনী নতুন করে বিরোধী দল দমনের একটি লাইসেন্স পেল। এখন তারা বিরোধী দলের সদস্যদের গ্রেফতারবাণিজ্যে আরো মহা উৎসাহে লেগে যেতে পারে। আবার এমপিদের উদ্দেশে তিনি যে বললেন, তারা যেন খোঁজ নেন, তার এলাকায় জামায়াত বা বিএনপির কেউ পুলিশবাহিনীতে ঢুকেছে কি না। ঢুকে থাকলে এমপিরা যেন তা গোয়েন্দা বাহিনীকে জানান, যাতে তারা ব্যবস্থা নিতে পারে।
পুলিশে চাকরি দেয়ার ক্ষেত্রে এমপিদের এমনিতেই কোনো সুনাম নেই। তার ওপর যদি তারা এই বাণিজ্য শুরু করেন, তবে পরিস্থিতি কী ভয়াবহ রূপ নিতে পারে তা সহজেই ধারণা করা যায়। সে ক্ষেত্রে স্থানীয় এমপিরা পুলিশকে এই ভয় দেখিয়ে অনৈতিক কাজে লিপ্ত হতে যে বাধ্য করবেন না, তার কোনো নিশ্চয়তা নেই। আওয়ামী লীগ ছাড়া অন্য সবার চাকরির অধিকার হরণ করে নিলে সমাজের ভেতরে যে অস্থিরতার সৃষ্টি হবে, পুলিশ বা আওয়ামী মাস্তান দিয়ে তার সমাধান করা কোনোমতেই সম্ভব হবে না। এতে সমাজে সহিংসতা বাড়তে বাধ্য। সে সহিংসতা হানাহানির পরিস্থিতি সৃষ্টি করবেই। তাতে বর্তমান ফ্যাসিবাদী শাসকদের তখত মজবুত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধারণা করি, সরকার এ ধরনের পরিস্থিতিতে গেলে দেশে এক চরম অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে।
কোনো ফ্যাসিবাদী সরকার কখনোই স্বাধীন সংবাদপত্রকে সহ্য করে না। বর্তমান সরকারও তা করছে না। তারা ইতোমধ্যেই দৈনিক আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে। অন্যান্য টিভি চ্যানেলও সরকারের নিয়ন্ত্রণে ও মালিকানায়। ভিন্নমতের সংবাদপত্র যা এখনো প্রকাশিত হচ্ছে, সেগুলোও হুমকির মুখে। অনেক সংবাদপত্রে সরকারি চাপে করপোরেট হাউজ বা বহুজাতিক কোম্পানিগুলো বিজ্ঞাপন দিতে পারছে না। এর মধ্যে সরকারি চাপের মধ্যে পড়েছে ডেইলি স্টার ও প্রথম আলো। এ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ওলটপালট করে দেয়ার ক্ষেত্রে এ দু’টি পত্রিকা নিন্দনীয় ভূমিকা পালন করেছে, সন্দেহ নেই। তারা গণতান্ত্রিক সরকারের বদলে মইন উদ্দিন-ফখরুদ্দীনের ১/১১’র অসাংবিধানিক সরকার ক্ষমতায় এনে গর্বের সাথে তা ঘোষণাও করেছে। ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম সম্প্রতি উপলব্ধি করেছেন, ওই অগণতান্ত্রিক সরকারের সময় রাজনীতিকদের বিরুদ্ধে সামরিক গোয়েন্দা সংস্থার সরবরাহকৃত খবর কোনো রকম যাচাই-বাছাই না করে প্রকাশ করা ছিল তার সাংবাদিক জীবনের বড় ভুল। তাদের সে ভুলে জাতি এখন ফ্যাসিবাদের যাঁতাকলে পিষ্ট হচ্ছে এবং জাতির অপূরণীয় ক্ষতি হচ্ছে।
সরকারও মওকা পেয়ে এখন তাদের বিরুদ্ধে এক হাত নিয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগাররা মাহফুজ আনামের বিরুদ্ধে প্রায় ৮০টি মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছে। সরকার যখন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে একের পর এক ৭০টি মামলা দায়ের করল, তখন তারা দায়সারা গোছের কিছু কথা বলেছিলেন বটে। তখন মাহফুজ আনামরা বোধকরি কল্পনাও করেননি, এক সময় তাদেরও একই ধরনের বিপদের মুখোমুখি হতে হবে। তবে এ বিষয়ে আমরা দায়সারা গোছের কোনো কথা বলতে চাই না। আমরা বলতে চাই, মাহফুজ আনামের বিরুদ্ধে সরকারের যে বিষোদগার, তার প্রতিবাদ আমরা করি। অন্তত সত্যোপলব্ধি তো তার হয়েছে। তাকে বিচারের মুখোমুখি করার ঘোষণায় আমরা উদ্বিগ্ন। কারণ, তাদের তৎপরতার ফলে মইন উদ্দিন-ফখরুদ্দীন সাময়িকভাবে ক্ষমতায় এলেও চূড়ান্ত বিচারে লাভবান হয়েছে আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবদুল জলিলের ভাষায় মইন-ফখরের সাথে ‘আঁতাতের নির্বাচন’ করে এখন ক্ষমতায় আসীন আছেন। আর মাহফুজ আনামরা যেমন গর্ব করে বলেছিলেন, তারাই ওই রাষ্ট্রঘাতী সরকারকে ক্ষমতায় এনেছেন, একইভাবে শেখ হাসিনাও বলেছিলেন, ওই সরকার ছিল তাদের আন্দোলনের ফসল। আর ওই সরকার যা কিছু ব্যবস্থা বিএনপির বিরুদ্ধে নিক, তিনি তার বৈধতা দেবেন। দিয়েছেনও। তাহলে মাহফুজ আনাম একা কেন দোষী হবেন? এর দায়ভার তো শেখ হাসিনাকেও নিতে হয়। এ ছাড়া শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার কাতারে যারা ছিলেন, তাদের প্রায় সবাই এখন শেখ হাসিনার মন্ত্রিসভা অলঙ্কৃত করছেন। বিচার হলে তো তাদেরও হওয়া উচিত।
এই দ্বিচারিতা আওয়ামী লীগকে অভ্যন্তরীণ দ্বন্দ্বে তাদের পায়ের নিচের ঝুরঝুরে মাটির নিচে দাবিয়ে দিতে খুব বেশি সময় নেবে বলে মনে হয় না।
লেখক : সাংবাদিক ও সাহিত্যিক
rezwansiddiqui@yahoo.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আততায়ী, কর্তৃপক্ষ ও রাষ্ট্রকে খুঁজছি by ফারুক ওয়াসিফ
যা-ই হোক, খবরগুলো পড়ার পর থেকে নারায়ণগঞ্জের নিহত কিশোর ত্বকী ও তার বাবার কথা ভাবছি। ত্বকীকে নিষ্ঠুর কায়দায় হত্যা করে নারায়ণগঞ্জেরই শীতলক্ষ্যা নদীর সোঁতায় ফেলে রাখা হয়েছিল। সেই থেকে ত্বকীর বাবা রাফিউর রাব্বী বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। রাফিউর রাব্বী সেই শহরের একজন ব্যবসায়ী ও সাংস্কৃতিক আন্দোলনের পরিচিত নেতা। তাঁর কিংবা ত্বকীর মায়ের শোকের পরিমাপ করা সম্ভব নয় আমাদের পক্ষে। কিন্তু এই তিন বছরে কখনো তাঁদের বলতে শুনিনি, তাঁরা প্রিয়তম পুত্রের হত্যাকারীদের ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে মৃত্যু চান। তাঁরা বরং বিচার চেয়ে এসেছেন। বিচার বলতে বুঝিয়েছেন আদালতের সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে আইনিভাবে খুনি অথবা খুনিদের শাস্তির ব্যবস্থা করা। বিচারের মাধ্যমে শাস্তি আর বন্দুকযুদ্ধে হত্যার মধ্যে পার্থক্য আছে। প্রতিটি বিচারের ঘটনায় সমাজে আইনের শাসন শক্তিশালী হয়, আততায়ীদের বিরুদ্ধে রাষ্ট্র সজাগ—এই ধারণা প্রতিষ্ঠিত হয়, জনগণের মধ্যে নিরাপত্তার ভরসা নবায়িত হয় এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষের শক্তি নিজেদের জোরদার করার সুযোগ পায়।
গত বছরের আলোচিত ঘটনাগুলোর অন্যতম ছিল শিশু রাজন ও সামিউলকে পিটিয়ে হত্যার ঘটনা। শিশু দুটির পরিবারও বিচার চেয়েছিল এবং আদালতের মাধ্যমে সেই বিচার নিশ্চিত করা হয়েছিল। তা দেখে অনেকের মতো আমরাও আশাবাদী হয়েছিলাম যে পুলিশ সঠিক তদন্ত করলে, ক্ষমতাশালী রাজনৈতিক কর্তৃপক্ষ বাধা না দিলে অল্প সময়ের মধ্যে ন্যায্য বিচার করা সম্ভব। এই দুটি ঘটনায় দেশজোড়া আলোড়নের চাপে পুলিশ ও কর্তৃপক্ষ যা করা উচিত, সেটাই করেছিল। আসামিদের একজনকে সৌদি আরব থেকে ধরে এনে কাঠগড়ায় তোলা হয়েছিল। ত্বকীর খুনের ঘটনায় কেন এ ধননের তৎপরতা দেখা গেল না?
শিশুহত্যার ঘটনায় আমরা তিন ধরনের ‘বিচার’ দেখতে পেলাম: আদালতের মাধ্যমে দ্রুত বিচার (সামিউল ও রাজনের বেলায়), বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ‘বিচার’ (সাম্প্রতিক কেরানীগঞ্জ ও বাহুবলের শিশু হত্যার বেলায়) এবং করব করব করেও বিচার না করার অবিচার (ত্বকী হত্যার মতো ঘটনায়)!
কারও বেলায় অতিবিচার হয় আর কারও বেলায় হয় এর উল্টো। ২০০৪ সালে নাটোরের বিএনপি নেতা গামা হত্যাকারীদের ২০ জনই ফাঁসির দণ্ডাদেশ থেকে ২০১০ সালে রাষ্ট্রপতির ক্ষমা পান। ২০১১ সালে নাটোরেরই বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নূর হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ১১ আসামির সবাই জামিনে মুক্তি পেয়ে এখনো ধরাছোঁয়ার বাইরে। সরকার ও পুলিশ যখন এ রকম এক চোখে দুরবিন আর আরেক চোখে ঠুলি পরে থাকে, তখন সমাজে নৈরাজ্য উপস্থিত হয়। নৈরাজ্য মানে নাগরিকের অধিকার ও নিরাপত্তা যখন নাজুক, যখন যা হওয়ার কথা নয়, তা-ই হয় এবং যা হওয়া খুবই প্রয়োজন, তা হয় না। শিশুহত্যার এমন ব্যাপকতা কোনোভাবেই হওয়া উচিত ছিল না। কিন্তু হচ্ছে। পুলিশ ওয়েবসাইটের হিসাব দেখায়, ২০১৫ সালে থানায় নথিবদ্ধ হওয়া খুনের সংখ্যা ৪ হাজার ১৫। শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী, একই বছরে ২৯২ শিশু হত্যার শিকার হয়েছে। এদিকে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে, ওই বছর বাংলাদেশে ১৮৩ জন ব্যক্তি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই সংখ্যা আগের বছরের চেয়ে ৫৫ জন বেশি। বাস্তবত, সব ঘটনা থানায় নথিবদ্ধ হয় না, সব খবর পত্রিকা পর্যন্ত আসে না। তারপরও এ পরিসংখ্যান অকাট্যভাবে প্রমাণ করে, বিচারবহির্ভূত হত্যা ও অপরাধমূলক হত্যা একসঙ্গেই বাড়ছে বাংলাদেশে।
আমাদের প্রশ্নটা বরং অন্য জায়গায়। একটা দেশে কেন ও কখন এত হত্যা-প্রতিহিংসা বেড়ে যায়? দেশ মানে সমাজ। আমরা ইংরেজ আমল থেকে কেবলই রাষ্ট্র রাষ্ট্র করছি। রাষ্ট্রকে কার্যকর করা, রাষ্ট্রকে শক্তিশালী করা, রাষ্ট্রকে মানবিক করার কথা আমরা বলে থাকি। কিন্তু সমাজের কী হবে? সিরিয়াল কিলার ও ধর্ষক রসু খাঁ তৈরি হয় সমাজে, মা-বাবাকে হত্যাকারী ঐশীও বেড়ে ওঠে সমাজে-পরিবারে। শিশুর ঘাতকেরাও এই সমাজেরই আরও কারও বাবা-স্বামী-ভাই হয়েই আছে। ঐশীর বেলায় আদালত দৃশ্যত খুনের বিচার করেছে, কিন্তু যে পরিবেশ খুনি বানিয়ে তোলে, সেটাকে শায়েস্তা করা হবে কোন কায়দায়? সব দায়ের বিচার তো ফৌজদারি বিধিতে হওয়ার কথাও নয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্দিনোতে নির্বিচার গুলিতে ১৪ জন নিহত হওয়ার পরে সিএনএন শিরোনাম দিয়েছিল ‘সোশ্যাল কিলিং!’ সামাজিক ক্রসফায়ারই বলি আর বলি সোশ্যাল কিলিং, এগুলোর কি প্রতিকার নেই? সরাসরি যে খুনি, তার শাস্তি দিলেই এসব ঘটনা ঘটা বন্ধ হয় না। বিভিন্ন জায়গায় নোটিশ টাঙানো থাকে, কর্তৃপক্ষ দায়ী নয়। এসব ক্ষেত্রে কি কর্তৃপক্ষের দায় নেই? সাধারণ মানুষের দ্বারা সাধারণ মানুষের খুন, বড়দের ওপর রাগের জন্য নিরীহ নিষ্পাপ ছোটদের হত্যা করা আসল অসুখ নয়, এগুলো রোগলক্ষণ বা সিম্পটম। আমাদের সমাজ যে ভয়ানকভাবে হিংসাত্মক হয়ে উঠছে, এগুলো তারই প্রকাশ।
অপরাধের ঘটনায় দারোগা খুঁজবে অপরাধীকে, রাজনীতিবিদেরা বেশির ভাগ ক্ষেত্রেই হয় দায় এড়াবেন, অথবা প্রতিপক্ষকে ফাঁসানোর ফন্দি করবেন। কিন্তু সমাজবিজ্ঞানীকে খুঁজতে হবে সমাজের গভীর অসুখের কারণ। কোনো সমাজে বড়সংখ্যক মানুষের মনে কেন নিষ্ঠুরতা ও হিংসা-প্রতিহিংসা দানা বাঁধে, তার কার্যকারণ জানতে না পারলে এই সামাজিক বিপর্যয় ঠেকানো যাবে না। সারানো সম্ভব হবে না সমাজের এই ব্যাধি।
ইংরেজ আমল থেকে আমরা মোটামুটি তিনটি রাষ্ট্রের অভিজ্ঞতা লাভ করেছি। রাষ্ট্র বদলেছে, সমাজও বদলেছে। কিন্তু সমাজকে সবার জন্য নিরাপদ করার বা সংস্কারের ডাক কি কখনো জোরেশোরে দেওয়া হয়েছে? বড় রাজনীতিবিদদের কথা বলে লাভ নেই। বিদ্যাচর্চায় জড়িত ব্যক্তি কিংবা অপরাধ বিশেষজ্ঞ ও সামাজিক মনস্তত্ত্ব নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের কাছে কি আসলেই কোনো ব্যাখ্যা বা সমাধান আছে?
ছোটবেলায় পত্রিকার পাতায় মাঝেমধ্যেই ‘আততায়ীর হাতে নিহত’, ‘কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানে না’ কিংবা ‘রাষ্ট্র নির্বিকার’ কথাগুলো পড়ে ভাবতাম, আততায়ী, কর্তৃপক্ষ ও রাষ্ট্র বোধ হয় কোনো ব্যক্তির নাম। ভয়ে ভয়ে আততায়ী নামক খারাপ লোকটাকে খুঁজতাম, কর্তৃপক্ষ নামক মানুষটা কেন এত চুপ, সেটা ভাবতাম আর রাষ্ট্র কোথায় থাকে, সেই প্রশ্নে পেরেশান হয়ে যেতাম। আজকের করুণ, কঠিন বাস্তবতার সামনে সে রকমই পেরেশান লাগে, যখন ‘আততায়ী’র সঠিক বিচার হয় না বা তাকে খুঁজে পাওয়া যায় না এবং ‘কর্তৃপক্ষ দায়ী নয়’ মনোভাব নিয়ে চলে এবং রাষ্ট্রকে পাষাণের মতো নির্বিকার থাকতে দেখি।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
bagharu@gmail.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘পিপি বলার কে?’
আজ সোমবার প্রথম আলোর কাছে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক।
শফিক আহমেদ বলেন, এটা খুব অদ্ভুত ঘটনা। সাক্ষ্যগ্রহণের সময় সাংবাদিকেরা থাকবেন এবং দায়িত্বপালন করবেন—এটাই স্বাভাবিক। সাংবাদিকেরা থাকতে পারবেন না—এ ধরনের কোনো নির্দেশনা দেওয়ার অধিকার পিপির নেই। এটা সম্পূর্ণ অনধিকার চর্চা বলে তিনি মন্তব্য করেন। তবে বিচারক বিশেষ কোনো কারণ বা যুক্তিতে এটা বলতে পারেন।
একই মন্তব্য করেন আইনজীবী শাহদীন মালিক। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, ‘পিপি বলার কে?’ তিনি বলেন, পিপি কেন এ ধরনের কথা বললেন, তা খতিয়ে দেখা দরকার। এ ধরনের মামলায় সাংবাদিকদের দায়িত্বপালনে কোনো বাধা নেই। বিচারক কোনো যুক্তি থেকে এটা বলতে পারেন।
নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় কারাগারে থাকা ২৩ আসামিকে আজ আদালতে হাজির করা হয়। তাঁদের উপস্থিতিতে মামলার কার্যক্রম শুরু হয়েছে। আদালতের কার্যক্রম শুরুর আগে এজলাসকক্ষ থেকে সাংবাদিকদের বের করে দেওয়া হয়।
আদালতে বিচারক আসন গ্রহণের কিছু আগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আইনজীবী ওয়াজেদ আলী খোকন বলেন, সাক্ষ্যগ্রহণের কার্যক্রম চলাকালে বাদী, আসামি ও আইনজীবী ছাড়া আর কেউ এজলাসকক্ষে থাকতে পারবেন না বলে আদালতের নির্দেশনা রয়েছে।
প্রধান আসামি নূর হোসেনের আইনজীবী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাও একই কথা বলেন।
এরপর গণমাধ্যমকর্মীদের আদালতের এজলাসকক্ষ থেকে বের করে দেয় পুলিশ। সাংবাদিকেরা আদালতের এজলাসকক্ষের বাইরে অবস্থান করেন।
সাক্ষ্যগ্রহণকে সামনে রেখে সকাল নয়টার দিকে আদালতে প্রধান আসামি সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ ২৩ জন আসামিকে হাজির করা হয়। প্রথমে তাঁদের আদালতের হাজতখানায় রাখা হয়। পরে সকাল সোয়া ১০টার দিকে সেখান থেকে আসামিদের আদালতের কাঠগড়ায় নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় আরেকটি মামলা ফতুল্লা মডেল থানায় করা হয়। প্রায় এক বছর তদন্ত শেষে নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
৮ ফেব্রুয়ারি এসব মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। র্যাবের আট সদস্যসহ ১২ আসামি এখনো পলাতক। তাঁদের অনুপস্থিতিতেই বিচার শুরু হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারে: হানিফ
![]() |
| মাহবুব উল আলম হানিফ |
আজ রোববার দুপুরে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ইউপির দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপের ৬৭২টি ইউপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ ছাড়া আগামী ৮ মার্চের মধ্যে সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তৃতীয় ধাপের প্রার্থীদের তালিকা পাঠাতে তৃণমূল কমিটিতে নির্দেশ দেওয়া হয়।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘অনেকেই এখন শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে অন্য দল থেকে নিষ্ক্রিয় হয়ে চলে আসছেন বা সরকারি দলে যোগদান করতে চাচ্ছেন। স্থানীয় উন্নয়নের স্বার্থে সরকারের প্রতি আস্থা ব্যক্ত করে অন্য কোনো প্রার্থী যদি না আসে, সে ক্ষেত্রে কি আমাদের অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ আছে?’
সর্বশেষ খবর অনুযায়ী, ২৫টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। অন্য ২৫টিতে জয়ের পথে।
সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে হানিফ আরও বলেন, মানুষ চায় দেশ এগিয়ে যাবে, গ্রামীণ অর্থনীতি এগিয়ে যাবে। সেই সঙ্গে প্রত্যেকেই তাদের জীবনযাত্রার মান পরিবর্তন করতে পারবে। যেটা শেখ হাসিনার সরকারের কাছ থেকে তারা পাচ্ছে। সেই আস্থা থেকেই মানুষ পাচ্ছে। তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদে সরকারি দল-বিরোধী দল বলে কিছু আছে? বিরোধী পক্ষ না থাকলে ইউপি কার্যকর হবে না—এমন কোনো বিধান আছে কি না—আমার জানা নেই। আপনাদের জানা থাকলে বলতে পারেন। জাতীয় সংসদে বিধান আছে সরকারের পাশাপাশি বিরোধী দল থাকবে। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়া। ইউপিতে এ রকম কোনো সিস্টেম নেই। ইউপিতে বিরোধী থাকল না থাকল—সেটার কোনো যৌক্তিকতা নেই।’
হানিফ বলেন, বিএনপির অবস্থান সব সময় জনগণের বিরুদ্ধে। বাংলাদেশের উন্নয়ন বিএনপির পছন্দ নয়। পছন্দ নয় বলেই সব সময় সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে আন্দোলন করবে—এটাই স্বাভাবিক। জনগণও তাদের সেই আন্দোলনকে কীভাবে শিক্ষা দিতে হয়, সেটা অতীতেও দিয়েছে এবং বিএনপি যদি আবারও ভবিষ্যতে সেই চিন্তা করে, জনগণ তাদের সেই শিক্ষা দেবে। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে নালিশ করা ছাড়া বিএনপির আর কোনো অ্যাজেন্ডা নেই। এটা নালিশের পার্টি হিসেবে পরিচিত হয়েছে জনগণের কাছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মিসবাহ উদ্দিন সিরাজ, বীর বাহাদুর, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাংবাদিকদের বের করে দিয়ে সাক্ষ্য শুরু
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আজ সাত খুনের দুটি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।
সাক্ষ্যগ্রহণ সামনে রেখে সকাল নয়টার দিকে আদালতে প্রধান আসামি সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ ২৩ জন আসামিকে হাজির করা হয়। প্রথমে তাঁদের আদালতের হাজতখানায় রাখা হয়। সকাল সোয়া ১০টার দিকে সেখান থেকে আসামিদের আদালতের কাঠগড়ায় নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়।
আদালতে বিচারক আসন গ্রহণের কিছু আগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আইনজীবী ওয়াজেদ আলী খোকন বলেন, সাক্ষ্যগ্রহণের কার্যক্রম চলাকালে বাদী, আসামি ও আইনজীবী ছাড়া আর কেউ এজলাসকক্ষে থাকতে পারবেন না বলে আদালতের নির্দেশনা আছে।
প্রধান আসামি নূর হোসেনের আইনজীবী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাও একই কথা বলেন।

এরপর গণমাধ্যমকর্মীদের আদালতের এজলাসকক্ষ থেকে বের করে দেয় পুলিশ। সাংবাদিকেরা এখন আদালতের এজলাসকক্ষের বাইরে অবস্থান করছেন।
এ ব্যাপারে জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য মামলার শুনানিতে সাংবাদিকদের উপস্থিতি কাম্য। কিন্তু আজ যা হলো, তা নজিরবিহীন।
আদালত সূত্রে জানা যায়, এই মামলায় একই আদালতে সাক্ষ্যগ্রহণের নির্ধারিত তারিখ ছিল ২৫ ফেব্রুয়ারি। ওই দিন নূর হোসেন, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। আসামি তারেক সাঈদকে আদালতে হাজির করা হয়নি। এতে অসন্তোষ প্রকাশ করেন আদালত। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে ২৯ ফেব্রুয়ারি ধার্য করা হয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় আরেকটি মামলা ফতুল্লা মডেল থানায় করা হয়। প্রায় এক বছর তদন্ত শেষে নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
৮ ফেব্রুয়ারি এসব মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। তবে র্যাবের আট সদস্যসহ ১২ আসামি এখনো পলাতক। তাঁদের অনুপস্থিতিতেই বিচার শুরু হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চূড়ান্ত পরীক্ষায় ভারতের নতুন পারমাণবিক ডুবোজাহাজ অরিহন্ত
ডুবোজাহাজটি মোতায়েন করা হলে ভারতের পারমাণবিক অস্ত্রভান্ডারের সক্ষমতার ষোলোকলা পূর্ণ হবে। তখন স্থল, জল ও আকাশ—তিন অবস্থান থেকেই পারমাণবিক অস্ত্র নিক্ষেপের সক্ষমতা অর্জন করবে দেশটি।
আইএনএস অরিহন্ত কী?
১১০ মিটার লম্বা ছয় হাজার টনের আইএনএস ‘অরিহন্ত’ (সংস্কৃত নামটির অর্থ শত্রু হত্যাকারী) সরকারের একটি গোপন কর্মসূচির আওতায় গত তিন দশক ধরে নির্মাণ করা হয়েছে। প্রকল্পের যাত্রা শুরু সত্তরের দশকে। অনুমোদন পায় ১৯৮৪ সালে। এরপর কাজ শুরু হয় ১৯৯৮ সালে।
বর্তমানে বঙ্গোপসাগরে চূড়ান্ত পরীক্ষা চলছে ডুবোজাহাজটির। একজন কর্মকর্তা দ্য ইকোনমিক টাইমসকে বলেছেন, গত পাঁচ মাসে গভীর সাগরে বেশ কয়েকটি মহড়া ও অস্ত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এটি।
পারমাণবিক শক্তিচালিত এই ডুবোজাহাজটিকে ১২টি স্বল্পপাল্লার কে-১৫ ক্ষেপণাস্ত্র বা চারটি কে-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা যাবে। একই ধরনের আরও দুটি ডুবোজাহাজ তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়েছে। আর ২০১০ সালের মধ্যে এমন চারটি ডুবোজাহাজ বানাতে চায় ভারত।
বিশ্বে এই ডুবোজাহাজ কী প্রভাব ফেলতে পারে?
ভারত পারমাণবিক অস্ত্রসজ্জিত এই ডুবোজাহাজ মোতায়েন করলে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নৌ অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। বিশেষ করে পরমাণু শক্তিধর পাকিস্তান ও উত্তর কোরিয়াকে একই ধরনের প্রযুক্তি গড়ে তুলতে চীন সহায়তা করতে পারে। এ বিশ্লেষণ ব্লুমবার্গের।
ভারত ও চীন উভয়ই পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে ‘প্রথম ব্যবহার নয়’ নীতি মেনে চলে। তারা পারমাণবিক অস্ত্রসজ্জিত ডুবোজাহাজগুলোকে দেখে থাকে মূলত প্রতিরোধক হিসেবে, যার লক্ষ্য যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকানো।
ভারতের কাছে স্থল ও আকাশে ব্যবহারযোগ্য যেসব পারমাণবিক অস্ত্র রয়েছে, তার তুলনায় অরিহন্তকে শনাক্ত করা শত্রুর জন্য অনেক কঠিন হবে। ফলে এর ‘দ্বিতীয় দফায় আঘাত’ হানার সক্ষমতা রয়েছে। সুতরাং শত্রুপক্ষের কেউ প্রথম আঘাতে ভারতের অন্যান্য পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে সক্ষম হলে, দেশটি অরিহন্ত দিয়ে পাল্টা আঘাত হানতে পারবে।
অবশ্য ভারত ও চীন উভয়ের বর্তমান পারমাণবিক ডুবোজাহাজগুলোই শব্দ করে চলাচল করে এবং তা শনাক্ত করা সহজ। ফলে এগুলোকে ‘দ্বিতীয় দফায় আঘাত’ হানার অস্ত্র হিসেবে ব্যবহার করা কঠিন। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান লোয়ারি ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিসি তাদের এক প্রতিবেদনে তেমনটিই বলেছে। প্রতিবেদনে বলা হয়, চীন ও ভারত তাদের ডুবোজাহাজগুলোতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করায় অস্থিরতার একটা দীর্ঘ পর্যায় শুরু হতে পারে। এর মধ্য দিয়ে সামুদ্রিক উত্তেজনা বাড়তে পারে।
এমন ডুবোজাহাজ আর কার কার আছে?
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও চীন এরই মধ্যে পারমাণবিক অস্ত্রসজ্জিত ডুবোজাহাজ তৈরি করেছে। এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পূর্ণমাত্রায় স্থল, জল ও আকাশ—তিন স্থান থেকেই পারমাণবিক অস্ত্র নিক্ষেপের সক্ষমতা আছে বলে মনে করা হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরানে পরিবর্তনের হাওয়া
![]() |
| হাসান রুহানি |
অনেকেই মনে করছেন, এই ‘মুক্তি’র কতটুকু সুফল ইরান ঘরে তুলতে পারবে তার অনেকখানি নির্ভর করছে পার্লামেন্ট নির্বাচনের ফলের ওপর। এই ফলের ওপর নির্ভর করছে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দেশটির সম্পর্কোন্নয়ন এবং এর মাধ্যমে অর্থনৈতিক ও বৈশ্বিক পরিমণ্ডলে নিজের ভাবমূর্তি শক্তপোক্ত করা।
নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ সর্বশেষ যে তথ্য দিয়েছে, তাতে এটা মোটামুটি স্পষ্ট যে দেশটিতে রক্ষণশীলদের চেয়ে সংস্কারপন্থী ও উদার-রক্ষণশীলদের জোট বেশি আসন পাবে। তবে কোনো পক্ষই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। বর্তমানে পার্লামেন্টে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ক্ষমতাসীন উদারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি স্বাধীনভাবে নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন না। পার্লামেন্টে সংস্কারপন্থীদের হাতে বেশি আসন এসে গেলেই তিনি অনেক স্বচ্ছন্দ হবেন।
সরাসরি কিছু না বললেও রুহানি গতকালই বলেছেন, জনগণ তাঁদের শক্তিমত্তা দেখিয়েছে এবং এই সরকারের নীতির প্রতি সমর্থন জানিয়েছে।
বিশ্লেষকেরা ইরানের এই নির্বাচনকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন এই কারণে যে এবার ৬০ শতাংশের বেশি ভোটারের বয়স ৩০ বছরের নিচে। সংস্কারপন্থীদের জয়ের মাধ্যমে এটা স্পষ্ট হবে যে তরুণেরা পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চান। বিশ্ব থেকে তাঁরা আর বিচ্ছিন্ন থাকতে চান না।
তেহরান থেকে আল-জাজিরার সাংবাদিক জোনাহ হাল অবশ্য বলেছেন, তেহরানে সংস্কারপন্থীদের বড় বিজয় হলেও সারা দেশে একই চিত্র দেখা যাবে এমন কথা কেউ ভাবছে না। তিনি মনে করেন, গ্রামাঞ্চলে রক্ষণশীলেরাই প্রাধান্য বজায় রাখবে।
মূলত কট্টর রক্ষণশীলতার জোরালো ভিত্তি গড়েছিলেন প্রেসিডেন্ট রুহানির পূর্বসূরি মাহমুদ আহমাদিনেজাদ। তাঁর ক্ষমতার দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। আহমাদিনেজাদের সরকার দেশেও ভিন্নমতাবলম্বীদের ওপর দমন-পীড়ন চালায়।
ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের গবেষণা পরিচালক রেজা মারাশি বলেছেন, নির্বাচনের এই ফল স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে, ভোটাররা পরিবর্তন চান। তিনি বলেন, ইরানিরা রাজনৈতিক অভিজাত গোষ্ঠীর কাছে জোরালোভাবে এই বার্তা পৌঁছে দিয়েছে যে দীর্ঘদিন সাধারণ মানুষ যে রাজনৈতিক ও সামাজিক আশা-আকাঙ্ক্ষা লালন করে এসেছে তা তারা পূরণ করতে পারেনি। এ কারণেই তারা পরিবর্তন চায়।
তবে ইরানের রক্ষণশীল ঘরানার কৈহান পত্রিকার সাংবাদিক ঘানবার নাদেরি নির্বাচনের আগে আল-জাজিরাকে বলেছিলেন, যদি সংস্কারপন্থীদের জয় হয়, তাহলেও ইরানের অবস্থার খুব একটা পরিবর্তন হবে বলে তাঁর মনে হয় না। সব দলের শীর্ষ নেতৃত্বের বিষয়ে ঘানবার নাদেরি বলেন, সময় এসেছে তরুণদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার। কিন্তু রাজনীতিকেরা পদ আঁকড়ে থাকছেন। তরুণদের জায়গা দিতে চাচ্ছেন না। যত দিন এটা না হবে তত দিন ইরানের রাজনৈতিক অবস্থা বদলাবে না।
প্রেসিডেন্ট রুহানি একই সঙ্গে একজন সর্বজনশ্রদ্ধেয় আলেম ও সমঝোতাপন্থী বিদগ্ধ কূটনীতিক। এ কারণে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘ডিপ্লোম্যাট শেখ’ হিসেবে পরিচিত। রক্ষণশীলদের তীব্র বিরোধিতার মুখেও রুহানি পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তি করেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সৃজনশীল প্রশ্ন: তত্ত্ব ও প্রয়োগ by গোলাম ফারুক
তাহলে ‘সৃজনশীল’ চালু করা কি ভুল হয়েছে?
না, ভুল হয়নি। শিক্ষা–বিষয়ক মনোবিজ্ঞানী বেঞ্জামিন ব্লুম যে ছয়টি চিন্তাস্তর চিহ্নিত করেছিলেন, আমাদের আগের পদ্ধতিতে ছাত্রছাত্রীরা কেবল তাদের সর্বনিম্ন (জ্ঞান) এবং তার পরের স্তরটির (অনুধাবন) কিছুটা চর্চা করত। বর্তমান পদ্ধতিতে তাদের এর ওপরের আরও চারটি স্তরে চিন্তা করার সুযোগ পাওয়ার কথা। কিন্তু আমার ধারণা, তারা তা যথাযথভাবে পাচ্ছে না। উপরন্তু, আগের মতো, অন্যের (সু)লিখিত বড় বড় নোট মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে আসার সুযোগটাও আর নেই। সম্ভবত এই একূল-ওকূল দুকূল হারানোর বেদনাই জনমনে উদ্ভূত ক্ষোভের কারণ।
‘সৃজনশীল’ হোঁচট খাচ্ছে একে সৃজনশীলভাবে ব্যবহার না করার কারণে। ‘সৃজনশীল’-এর ব্যর্থতা নিশ্চয়ই এর তাত্ত্বিক কাঠামোতে নেই, থাকলে তা দুনিয়াজুড়ে গৃহীত হতো না। আমরা জানি, এর তাত্ত্বিক ভিত্তি হচ্ছে ব্লুম চিহ্নিত ছয়টি চিন্তাস্তর এবং তাদের কাঠামো। ১৯৫৬ সালে ব্লুম যে হাতবইটি প্রকাশ করেন, সে অনুযায়ী নিম্নতর চিন্তার তিনটি স্তর হচ্ছে ‘জ্ঞান’, ‘অনুধাবন’ ও ‘প্রয়োগ’। আর উচ্চতর চিন্তার তিনটি স্তর হচ্ছে ‘বিশ্লেষণ’, ‘সংশ্লেষণ’ ও ‘মূল্যায়ন’। চিন্তার এই কাঠামো শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে যখন ২০০১ সালে ব্লুমের ছাত্র লরিন এন্ডারসনের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ একে ঢেলে সাজান। তাঁরা চিন্তার স্তরগুলোর নামবাচক নামগুলোকে ক্রিয়াবাচক করে দেন। ব্লুম যেটাকে ‘জ্ঞান’ বলেছেন, তাঁরা সেটাকে ‘মনে করা’ বলে আখ্যায়িত করেন। ‘অনুধাবন’ হয় ‘বুঝতে পারা’, ‘প্রয়োগ’ হয়ে যায় ‘প্রয়োগ করা’, ‘বিশ্লেষণ’ হয় ‘বিশ্লেষণ করা’, ‘সংশ্লেষণের’ জায়গায় আসে ‘মূল্যায়ন করা’ আর ‘মূল্যায়নের’ জায়গায় তাঁরা প্রায় নতুন একটি ক্রিয়াপদ বসান—‘সৃষ্টি করা’।
ভাবনার এই ছয়টি প্রক্রিয়া আবার পরস্পর-বিচ্ছিন্ন নয়। এদের একটির ওপর আরেকটি পিরামিড বা সিঁড়ির মতো করে সাজিয়ে কল্পনা করা যেতে পারে। পিরামিডের মতো সাজানোর অর্থ হচ্ছে এটা বোঝানো যে সব সময় নিচের স্তরটি তার ওপরের স্তরের চেয়ে আকারে বড় হয়। যেমন: আমরা যত তথ্য মনে রাখতে পারি, তার সবটুকু বুঝি না, আবার যতটুকু বুঝি, তার সবটুকু প্রয়োগ করতে পারি না। একইভাবে, যা প্রয়োগ করি, তার সব বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের থাকে না। আবার যতটুকু বিশ্লেষণ করি, তার পুরো মূল্যায়ন করতে পারি না, আর সৃষ্টি করার ক্ষমতা তো তার চেয়েও কম। অন্যদিকে, চিন্তাস্তরগুলোকে কখনো সিঁড়ির মতো কল্পনা করা হয় এ কারণে যে প্রথম ধাপটি না পেরোলে দ্বিতীয় ধাপটিতে পা রাখা যায় না। একইভাবে, দ্বিতীয় ধাপে উঠতে পারলেই কেবল তৃতীয়টিতে উত্তরণ সম্ভব। অর্থাৎ, সর্বশেষ ধাপে পৌঁছাতে হলে আগের সব কটি ধাপ অতিক্রম করতে হবে।
ব্লুম ও এন্ডারসনে ছয়টি স্তর থাকলেও আমাদের ‘সৃজনশীল পদ্ধতিতে’ চারটি স্তর আছে। নিচ থেকে ওপরের সেগুলো হচ্ছে ‘জ্ঞান’, ‘অনুধাবন’, ‘প্রয়োগ’ ও ‘উচ্চতর দক্ষতা’। এটা স্পষ্ট, এই পদ্ধতির সর্বনিম্ন তিনটি স্তর ব্লুমের ট্যাক্সোনমি থেকে নেওয়া। কিন্তু এ ক্ষেত্রে এন্ডারসনদের নামগুলো আরও জুতসই হতো। ব্লুমের অনুকরণে সৃজনশীল প্রশ্নে যাকে ‘জ্ঞান’ নাম দেওয়া হয়েছে, তা আসলে ছাত্রছাত্রীর জ্ঞান যাচাই করে না, বরং পাঠ্যবইয়ের কী কী সে মনে করতে পারে, তা পরীক্ষা করে। আমরা যেভাবে ‘মুখস্থ’ শব্দটা ব্যবহার করি, সেই অর্থে মুখস্থ না করেও কিন্তু ছাত্রছাত্রীরা পাঠ্যবইয়ের অনেক বিষয় মনে রেখে সৃজনশীল পরীক্ষার ‘জ্ঞান’-বিষয়ক প্রশ্নের উত্তর দিতে পারে। এন্ডারসন বলেছেন, মানুষ নানাভাবে ‘মনে করে’। যেমন দীর্ঘস্থায়ী স্মৃতিভান্ডার থেকে কোনো কিছু তুলে আনে, সেখানকার কোনো কিছু আবার নতুন করে দেখতে পেয়ে তাকে চিনতে পারে বা অনেক সময় অবচেতন মনে ঘুমিয়ে থাকা অনেক পুরোনো বিষয় নতুন অভিজ্ঞতার সংস্পর্শে এসে জেগে ওঠে। এভাবে প্রতিটি স্তর কীভাবে কাজ করে, এন্ডারসন সেই ব্যাপারে বিশদ বর্ণনা দিয়েছেন।
যা-ই হোক, আসল মুশকিলটা হয় ‘উচ্চতর দক্ষতা’ নিয়ে। এটা স্পষ্ট যে এটা দিয়ে ওপরের তিনটি চিন্তাস্তরকে বোঝানো হচ্ছে। কিন্তু সেগুলো ব্লুমের, না এন্ডারসনের? এখানে কি তিনটির সব কটি অন্তর্ভুক্ত, নাকি দুটি, না কেবল একটি? বিষয়টি প্রশ্নকর্তা, শিক্ষক, পরীক্ষক, ছাত্রছাত্রী, কারও কাছেই পরিষ্কার নয়। উপরন্তু, এই ‘উচ্চতর দক্ষতা’ এবং ‘প্রয়োগের’ জন্য যে উদ্দীপক ব্যবহার করা হয়, বাংলাদেশে সেই উদ্দীপক তৈরিতে সক্ষম প্রশ্নকর্তার সংখ্যা খুব কম।
‘উচ্চতর দক্ষতা’ সম্পর্কে ধারণার অভাব, ধারণা থাকলেও একই প্রশ্নের মধ্যে চিন্তার সর্বোচ্চ তিনটি স্তরকে অন্তর্ভুক্ত করার দুরূহতা শেখা, শেখানো, প্রশ্ন তৈরি ও মূল্যায়নকে কঠিন এবং ক্ষেত্রবিশেষে অসম্ভব করে তোলে। অন্যদিকে, যথাযথ প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও যোগ্যতার অভাবের কারণে অধিকাংশ শিক্ষকের কাছে ‘উদ্দীপক’ তৈরি করা একটি আতঙ্ক। অনেকে খেটেখুটে যাও–বা তৈরি করেন, তা প্রায়ই উদ্ভট, অপ্রাসঙ্গিক, কিংবা নোট বা পাঠ্যবইয়ের অনুকরণ হয়ে যায়।
সৃজনশীল প্রশ্নপদ্ধতিকে সফল করে তুলতে হলে এই দুই সমস্যার সমাধান করতে হবে। তিনটি উচ্চতর চিন্তাস্তরের জন্য একটির বদলে তিনটি প্রশ্ন করা যায়, যাদের নাম হতে পারে¦ ‘বিশ্লেষণ’, ‘মূল্যায়ন’ ও ‘সৃজন’। তাতে শিক্ষকেরা বুঝবেন কী পড়াতে হবে, প্রশ্নকর্তারা পরিষ্কার ধারণা নিয়ে প্রশ্ন করতে পারবেন, শিক্ষার্থীরা জানবে উত্তরে কী লিখতে হবে আর পরীক্ষকেরাও সঠিকভাবে তা মূল্যায়ন করতে পারবেন।
এবার আসা যাক উদ্দীপকের কথায়। উদ্দীপক লেখার ক্ষেত্রে প্রশ্নকর্তাকে স্বাধীনতা দিলে এই সমস্যার কিঞ্চিৎ সমাধান হতে পারে। সবচেয়ে ভালো হয় প্রশ্নকর্তা যদি উদ্দীপক রাখা বা না রাখার স্বাধীনতা পান। ছাত্রছাত্রীর চিন্তাস্তর পরীক্ষার জন্য সব সময় যে উদ্দীপক ব্যবহার করতে হবে, এমন কোনো কথা নেই। এন্ডারসন ও আরও অনেকে কোন ধরনের চিন্তাস্তরের জন্য কী প্রশ্ন করতে হবে এবং সেখানে কী ধরনের ক্রিয়াপদ ব্যবহার করা যায়, তার সুনির্দিষ্ট নমুনা তৈরি করে দিয়েছেন। সেখানে কোথাও উদ্দীপকের কথা বলা হয়নি।
নিজেরা একটু বুদ্ধি খাটালে এন্ডারসনদেরও দরকার হয় না। আমাদের পুরোনো পদ্ধতির প্রশ্ন দিয়েও ছাত্রছাত্রীদের চিন্তাক্ষমতা যাচাই করা যায়। যেমন পুরোনো একটি প্রশ্ন¦ ‘হৈমন্তীর চরিত্র বিশ্লেষণ করো’¦ অনায়াসে ছাত্রছাত্রীদের বিশ্লেষণ স্তরের চিন্তা যাচাই করতে পারে। কিন্তু আমরা জানি, এ ধরনের প্রশ্ন বারবার আসায় পরীক্ষার্থীরা সত্যিকার অর্থে আর বিশ্লেষণ করে না, কোনো তৈরি নোট মুখস্থ করে নেয়। এই পুনরাবৃত্তি এড়াতে প্রশ্নটি একটু ঘুরিয়ে অনেকভাবে করা যায়। যেমন: ‘হৈমন্তীর সঙ্গে তোমার দেখা ওই বয়সী কোনো নারীর মিল-অমিল আলোচনা করো’, কিংবা ‘হৈমন্তীর জায়গায় এই যুগের কোনো শিক্ষিত মধ্যবিত্ত নারী থাকলে কী করত বলে তোমার ধারণা। আলোচনা করো’। তাহলে ছাত্রছাত্রীরা আর মুখস্থ করার দিকে ঝুঁকবে না। বরং বেশি লেখার সুযোগ পেয়ে নিজেদের সৃজনশীলতার প্রমাণ দিতে পারবে, যা তারা উদ্দীপকভিত্তিক প্রশ্নের কারণে পাচ্ছে না। উদ্দীপকবিহীন প্রশ্ন প্রণয়নে প্রশ্নকর্তারা এবং উত্তর পরীক্ষণে পরীক্ষকেরা অনেক সহজ বোধ করবেন। উদ্ভট উদ্দীপক লিখে কিংবা নোটবইয়ের প্রশ্ন নকল করে বা বেশি বেশি নম্বর দিয়ে আর দায়সারাভাবে দায়িত্ব পালন করতে হবে না।
অজ্ঞানতাপ্রসূত প্রশংসাও ‘সৃজনশীল’কে দুর্বল করে দেয়। এই পদ্ধতি যে খুব ভালো, তার প্রমাণ দিতে গিয়ে আমরা বলি যে এখানে মুখস্থবিদ্যাকে নির্বাসন দেওয়া হয়েছে। কিন্তু ওপরের পিরামিডগুলো লক্ষ করলে দেখা যাবে নিচের ‘জ্ঞান’-এর স্তরটিই সবচেয়ে বড়। আমাদের প্রশ্নকাঠামোতেও এই স্তরের জন্য সবচেয়ে বেশি নম্বর বরাদ্দ থাকে। যদিও ১০ নম্বরের একটি প্রশ্নে আপাতদৃষ্টিতে ‘জ্ঞানে’ ১, ‘অনুধাবনে’ ২, ‘প্রয়োগে’ ৩ এবং ‘উচ্চতর দক্ষতায়’ ৪ থাকে; ভালো করে লক্ষ করলে বোঝা যাবে, এখানে আসলে ‘জ্ঞানে’ ৪, ‘অনুধাবনে’ ৩, ‘প্রয়োগে’ ২ এবং ‘উচ্চতর দক্ষতায়’ ১ আছে। কারণ, আমরা আগেই আলোচনা করেছি, প্রতিটি স্তরে তার নিচের স্তরগুলো অন্তর্ভুক্ত থাকে। যেমন: ‘প্রয়োগে-৩-এর ভেতর ১ হলো ‘জ্ঞান’ এবং ১ ‘অনুধাবন’-এর জন্য। তার মানে ভালো নম্বর পাওয়ার জন্য মুখস্থ করে বা যেভাবেই হোক পাঠ্যবইয়ের তথ্যগুলো খুব ভালোভােব মনে রাখতে হবে।
যা-ই হোক, ‘সৃজনশীল’ পদ্ধতি কোথায় কোথায় হোঁচট খাবে, শুরুতে তা জানা না থাকলেও এখন তো তা দিবালোকের মতো স্পষ্ট। পথের এই বন্ধুরতাকে বিবেচনায় নিলে পদ্ধতিটি অনেক সাবলীলভাবে এগিয়ে যাবে, ছাত্রছাত্রীরা উপকৃত হবে, শঙ্কিত নাগরিকেরাও দুশ্চিন্তামুক্ত হবেন।
গোলাম ফারুক: ফলিত ভাষাতত্ত্ববিদ, গবেষক, অধ্যাপক।
faruk.golam@yahoo.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এবিএম মূসা: কালের আয়নায় by সোহরাব হাসান
এবিএম মূসার জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৩১; বর্তমান ফেনী জেলার দক্ষিণ ধর্মপুরে। মৃত্যু ৯ এপ্রিল ২০১৪, ঢাকায়। বাবার চাকরিসূত্রে তাঁর শৈশব ও কৈশোরের বেশির ভাগ সময় কেটেছে চট্টগ্রামে। এরপর কুমিল্লা হয়ে ঢাকায়। ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করার পরই এবিএম মূসা সাংবাদিকতা শুরু করেন তৎকালীন পাকিস্তান অবজারভার-এ। প্রথমে ক্রীড়া প্রতিবেদক, পরে বার্তা সম্পাদক। পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রখ্যাত সাংবাদিক আবদুস সালাম। পাকিস্তান আমলে পত্রিকাটির বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও আকর্ষণীয় উপস্থাপনা পাঠকের মনোযোগ কেড়েছিল।
মুক্তিযুদ্ধ শুরু হলে এবিএম মূসা লন্ডন হয়ে কলকাতা যান। বিবিসি, সানডে টাইমস ও লন্ডন টাইমস-এর সংবাদদাতা হিসেবে মুক্তিযুদ্ধের গৌরব ও বিজয়ের বার্তা পরিবেশন করেন। সে সময়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন: অদ্ভুত এক সহমর্মিতা ছিল মুক্তিযুদ্ধের প্রতি প্রতিটি বিদেশি সাংবাদিকের। ব্যক্তিগত সমর্থন ছিল মুক্তিযুদ্ধে। তাই বাংলাদেশের এক কোটি শরণার্থীর দুর্দশার বিবরণ পাঠিয়ে, তথা নিজেদের পত্রিকা ও বেতার সংস্থার মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলেছিলেন। মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিবরণ পাঠাতেন। [আমার বেলা যে যায়, পৃষ্ঠা ২০৫]
স্বাধীনতার পর বঙ্গবন্ধুর ইচ্ছায় এবিএম মূসা বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হন, সেখান থেকে সরকারি পত্রিকা মর্নিং নিউজ-এর সম্পাদক। কিন্তু সেখানেও তাঁর বেশি দিন থাকা হয়নি। ১৯৭৩ সালের নির্বাচনে ফেনী থেকে জাতীয় সংসদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। আত্মজীবনীতে তিনি লিখেছেন, ‘শেখ সাহেবের দোহাই দিয়ে নৌকায় চড়ে সাংসদ হলাম। তবে হওয়াটাই সার, সংসদীয় কাজকর্ম কিছুই বুঝি না। অথচ এমপি হয়েই মহাফ্যাসাদে পড়ে গেলাম। মনে হলো এলাকাবাসী রাস্তা আর পুল চায় না। তারা যা চায়, তা অনেকটাই অদ্ভুত মনে হতো। ছেলের চাকরি, মেয়ের বিয়ের খরচ, বউ তালাকের সালিস আর আকাম-কুকামের জন্য জেলে যাওয়া কর্মীর জামিন।’ (আমার বেলা যে যায়, পৃষ্ঠা ২২৬)
১৯৭৫-এর ১৫ আগস্ট রাষ্ট্রপালিত একদল ঘাতকের হাতে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হলে ক্ষমতায় আসে প্রতিক্রিয়াশীল চক্র। এবিএম মূসা লন্ডনে ফিরে গিয়ে ফের সাংবাদিকতা শুরু করেন। এরপর ব্যাংককে ইউনেপ-এর তথ্য কর্মকর্তা পদে যোগ দেন। সেখানেই পরিচয় হয় সামরিক শাসক জিয়াউর রহমানের সঙ্গে। আলাপ প্রসঙ্গে জিয়া তাঁকে বলেন, ‘বিদেশে পড়ে আছেন কেন? দেশে আপনাদের মতো মানুষের প্রয়োজন আছে।’ এরপর দেশে ফিরে এবিএম মূসা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক পদে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি সরকারি বার্তা সংস্থা বাসসের প্রধান সম্পাদক হয়েছিলেন। তিনি যেখানেই থাকুন না কেন নিজের স্বাতন্ত্র্য বজায় রাখতে সচেষ্ট থেকেছেন। তিনি নিজেকে মুজিবের অনুসারী হিসেবে পরিচয় দিতে ভালোবাসতেন। বলতেন, ‘আমি আওয়ামী লীগ করি না, মুজিব লীগ করি।’
তরুণ বয়সে এবিএম মূসা রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয় অংশ নেন। এ জন্য তাঁকে জেলও খাটতে হয়েছিল। তিনি যুক্ত হয়েছিলেন রেভল্যুশনারি সোশ্যালিস্ট পার্টির সঙ্গে; আরও পরে যোগ দেন গণতান্ত্রিক যুবলীগে। দুটোতেই বামপন্থী তরুণদের সমাবেশ ঘটেছিল। পরবর্তীকালে এবিএম মূসা যে বামপন্থার বিরোধী ছিলেন, সেটি স্পষ্ট হয় তাঁর লেখা ও কথায়। তাঁর ভাষা আন্দোলনে যোগদান নিছক আনুষ্ঠানিকতা ছিল না। এ কারণেই তাঁকে দেখি পরবর্তীকালে সর্বস্তরে বাংলা প্রচলনে অগ্রণী ভূমিকায়। তাঁর ভাষায়, ‘সরকারিভাবে প্রথম বাংলা চালু হয়েছে গাড়ির নম্বর প্লেটে। এই চালু হওয়ারও একটি ইতিহাস আছে। ১৯৬০ সালে আমরা তিনজন—সাঁতারু ব্রজেন দাস, অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও ক্রীড়াঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব এফ কাসিম ও আমি একসঙ্গে অথবা আগে-পরে গাড়ি কিনলাম। ...তিনজনই বাংলায় লেখা নম্বর প্লেট লাগালাম। এই তিনটি গাড়ি রাস্তায় নামার পর কয়েক জায়গায় ট্রাফিক পুলিশ ধরল। তারপর পাঁচ আইনে। এই ধরাধরির খবর নিয়ে পত্রপত্রিকায় উঠল শোরগোল, চারদিকে বিবৃতির ছড়াছড়ি। প্রাদেশিক সরকার ভড়কে গেল। পরিষদ সেক্টর আইনানুগ অ্যাক্ট সংশোধন করে বাংলায় নম্বর প্লেট লেখা শুধু বৈধ নয়, বাধ্য করা হলো।’ (আমার বেলা যে যায়)
এবিএম মূসার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল তিনি দলমত-নির্বিশেষে সবার সঙ্গে মিশতে পারতেন। তিনি ব্যক্তিগত সম্পর্ককে রাজনীতি তথা সব মত ও পথের ঊর্ধ্বে স্থান দিতেন। সাংবাদিক ইউনিয়ন ভাগ হয়ে যাওয়ার পর জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকদের টেবিলগুলোও ভাগ হয়ে যায়। এবিএম মূসা একটি ফোরামের নেতৃত্ব দিলেও সবার সঙ্গে সদ্ভাব রাখতেন। বয়সের দাবিতে অনেককে হুকুমও করতেন, স্নেহ-ভালোবাসা মিশ্রিত সেই হুকুম কেউ উপেক্ষা করতে পারতেন না।
প্রয়াত অগ্রজের প্রতি জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
sohrabhassan55@gmail.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এবিএম মূসা ছিলেন বহুমাত্রিক প্রতিষ্ঠানের মতো
আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ স্মরণসভার আয়োজন করে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে এ আলোচনায় বক্তারা প্রথিতযশা এ সাংবাদিকের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, শুধু সাংবাদিকতাই নয় রাজনীতি, ক্রীড়াঙ্গনসহ নানা ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করা বহুমাত্রিক প্রতিষ্ঠানের মতো ছিলেন এবিএম মূসা। দেশের উন্নয়ন, প্রগতি ও সমৃদ্ধির জন্য তাঁর মতো মানুষ আরও প্রয়োজন।
আলোচনায় অংশ নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেন, আজ গণমাধ্যমের জন্য কষ্টকর সময়। এখন গণমাধ্যম দুঃসময় অতিক্রম করছে। আমরা ভয়ে ভীত, ভয়ে মিইয়ে গিয়েছি, কাবু হয়ে গিয়েছি। এ সময় এবিএম মূসার মতো সাহসী ও প্রতিবাদী মানুষের অনেক বেশি প্রয়োজন ছিল।
গণমাধ্যমের দুঃসময়ের প্রসঙ্গে দ্বিমত পোষণ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, এবিএম মূসারা যে দুঃসময় মোকাবিলা করেছেন সেটা স্বৈরশাসনের সময়ে। ‘এখন নিজেদের সুবিধাবাদী চরিত্রের জন্য এ দুঃসময় তৈরি হয়েছে’ মন্তব্য করে ইকবাল সোবহান চৌধুরী আরও বলেন, এ দুঃসময় আমরা নিজেরা তৈরি করেছি। কখনো অসাংবিধানিক শক্তিকে স্বাগত জানিয়ে, কখনো নিজেদের সুবিধার জন্য স্বৈরাচারকে সহযোগিতা করে, জরুরি আইনকে স্বাগত জানিয়ে এ অবস্থা তৈরি করেছি।
সাংবাদিক কলামিস্ট কামাল লোহানী এবিএম মূসার জীবনের নানামাত্রিক দিক তুলে ধরেন। সংবাদমাধ্যমের কণ্ঠরোধে স্বৈরশাসকদের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান, সাংবাদিকদের ঐক্যসহ নানা ক্ষেত্রে এবিএম মূসার বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে এবিএম মূসার মেয়ে সাংবাদিক পারভীন সুলতানা মূসা জানান, আগামী মাসে এবিএম মূসা স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে। ইতিমধ্যে ১০০ জনের লেখা পাওয়া গেছে। স্মারক গ্রন্থের সম্পাদনা করবেন অধ্যাপক আনিসুজ্জামান।
অনুষ্ঠানে এবিএম মূসার সহধর্মিণী সেতারা মূসা উপস্থিত ছিলেন। আলোচনায় আরও অংশ নেন ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার, জ্যেষ্ঠ সাংবাদিক আবদুর রহিম, এরশাদ মজুমদার, সৈয়দ তোশারফ আলী, শামসুদ্দিন আহম্মেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক মাহমুদ হোসেন খান, ফরিদা ইয়াসমীন, দিল মনোয়ারা প্রমুখ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাঞ্জাবে নারীবাদী আইন সংবিধান ও শরীয়ত পরিপন্থি
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জার্মানির পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Sunday, February 28, 2016
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই নিয়ে নানা জল্পনা by ইব্রাহীম চৌধুরী
![]() |
| ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স এবং রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প, মার্কো রুবিও ও টেড ক্রুজ। |
রিপাবলিকান দলের আলোচিত মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের বার্নি স্যান্ডার্সকে ঘিরে চলছে যত আলোচনা।
রিপাবলিকান দলের মূলধারার নেতৃত্বের মনোবাসনার বাইরের প্রার্থী হিসেবে উঠে আসছেন ট্রাম্প।
অন্যদিকে ডেমোক্রেটিক দলের মূল নেতৃত্ব না চাইলেও স্যান্ডার্সকে নিয়ে দলের তরুণদের মধ্যে একধরনের জাগরণ সৃষ্টি হয়েছে।
আমেরিকার রক্ষণশীলদের প্ল্যাটফর্ম রিপাবলিকান দলের মূল স্রোতোধারার বাইরের লোক ট্রাম্প। তিনি টানা তিনটি অঙ্গরাজ্যের বাছাইপর্বে জয়ী হয়ে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। প্রাতিষ্ঠানিক রিপাবলিকানদের প্রার্থী জেব বুশ ও ক্রিস ক্রিস্টির প্রস্থান আগেই ঘটেছে। বাছাইপর্বে এখনো ঝুলে আছেন প্রাতিষ্ঠানিক রিপাবলিকানদের প্রতিনিধি মার্কো রুবিও ও টেড ক্রুজ। ট্রাম্পের জাগরণের কাছে তাঁদের টিকে থাকা নিয়ে খোদ রিপাবলিকান দলের মধ্যেই সংশয় আছে।
পরিস্থিতি এমন হয়ে উঠেছে যে, ট্রাম্পকে রিপাবলিকান দলের চূড়ান্ত প্রার্থী ধরে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। অথচ কিছুদিন আগেও অনেকেই মনে করতেন, বেপরোয়া কথা বলে মাঠ গরম করা ধনকুবের ট্রাম্পের সম্ভাবনা ক্ষীণ।
রিপাবলিকান দলের মূল রাজনৈতিক ইস্যুর বাইরে নানা সব কথা বলে মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন ট্রাম্প। অভিবাসীবিরোধী বক্তব্য দিয়েও ট্রাম্প অভিবাসীবহুল নেভাদায় জয়ী হয়েছেন। মেক্সিকো সীমান্তে দেয়াল দেওয়ার কথা বলার পরও এই অঙ্গরাজ্যে হিস্পানিক ভোট পেয়েছেন তিনি।
ট্রাম্প বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে এমন সব কথা বলছেন, যা রাজনৈতিকভাবে বলা ঠিক নয়। তিনি তাঁর প্রতিদ্বন্দ্বীদের মিথ্যাবাদী, নির্লজ্জ থেকে শুরু করে নানা গাল দিচ্ছেন। অপমানজনক উক্তি করছেন। সংবাদমাধ্যমকে আক্রমণ করছেন। রিপাবলিকান দলের তহবিল জোগানদাতাদেরও কষে সমালোচনা করছেন তিনি। এত কিছুর পরও ট্রাম্পের সমর্থনে কোনো ভাটা পড়ছে না।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় এখন পর্যন্ত বেশিসংখ্যক ডেলিগেট ট্রাম্পের সংগ্রহে। আগামী ১ মার্চ অনেকগুলো অঙ্গরাজ্যে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। ওই সব অঙ্গরাজ্যের অধিকাংশতে ট্রাম্প জনমতে হয় এগিয়ে আছেন, নয়তো কাছাকাছি অবস্থান করছেন। দলের ট্রাম্পবিরোধী ভোট ভাগ হয়ে যাচ্ছে ক্রুজ ও রুবিওর মধ্যে। এই দুজনের মধ্যে কেউই এখনই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না। ফলে বাছাইপর্বে ট্রাম্পকে ঠেকানো যাবে—এমন ধারণা ক্রমশ দুর্বল হয়ে উঠছে।
বাছাইপর্বে ট্রাম্পের উত্থান নিয়ে রিপাবলিকান নেতৃত্ব উৎকণ্ঠিত। মূল রিপাবলিকান ঘরানার মতে, যে নীতি-আদর্শের জন্য দলের ক্রমাগত লড়াই, ট্রাম্প সেসবের ধারেকাছেও নেই। তাই ট্রাম্পকে নিয়ে যত ভয়। তবে রিপাবলিকান দলের জাতীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, বাছাইপর্বে মনোনীত প্রার্থীর পাশে থাকবে তারা।
ডেমোক্রেটিক দলের মধ্যেও নানা গুঞ্জন রয়েছে। পুঁজিবাদের তীর্থস্থানে দাঁড়িয়ে দলের প্রবীণ সিনেটর স্যান্ডার্স নিজেকে সামাজিক সমাজতন্ত্রী হিসেবে ঘোষণা দিয়ে প্রচার শুরু করেন। শুরুতে ধরে নেওয়া হয়েছিল, হিলারিই ডেমোক্রেটিক দলের অবধারিত প্রার্থী। কিন্তু বিষয়টি এখন আর সেই পর্যায়ে নেই।
ডেলিগেট সংগ্রহে এখন পর্যন্ত হিলারি এগিয়ে আছেন। তবে ১ মার্চ অনেকগুলো অঙ্গরাজ্যে অনুষ্ঠেয় বাছাইপর্বে বিস্তর ব্যবধান সৃষ্টি করা না পর্যন্ত হিলারির সমর্থকদের উৎকণ্ঠার অবসান ঘটছে না।
যুব ও তরুণ ডেমোক্র্যাটদের মধ্যে স্যান্ডার্সকে নিয়ে যে জাগরণ সৃষ্টি হয়েছে, তা হিলারিকে নিয়ে নেই। হিলারিকে সবাই ওয়াশিংটনের চেনা মুখ হিসেবে জানে। দলের নেতারাও বাছাইপর্বে মনেপ্রাণে হিলারির পক্ষে। তবে তাঁকে নিয়ে সন্দেহ, সংশয়ের শেষ নেই। ওবামা প্রশাসনে দায়িত্ব পালন করায় অনেক ব্যর্থতার দায় তাঁকেও নিতে হচ্ছে। ই-মেইল কেলেঙ্কারিসহ নানা প্রশ্ন হিলারিকে তাড়া করছে।
ডেমোক্রেটিক দল থেকে হিলারি এবং রিপাবলিকান দল থেকে ট্রাম্প যদি মনোনয়ন পান, সে ক্ষেত্রে তাঁদের মধ্যকার লড়াই কেমন হবে—তা নিয়ে আগাম আলোচনা হচ্ছে। ট্রাম্পকে হিলারি কতটা মোকাবিলা করতে পারবেন, সেই প্রশ্ন সাধারণ মানুষের মধ্যেও ঘুরপাক খাচ্ছে।
ইতিমধ্যে স্যান্ডার্স বলে দিয়েছেন, হিলারিকে দিয়ে ট্রাম্পকে মোকাবিলা করা সম্ভব নয়। তাই ট্রাম্পকে মোকাবিলা করার জন্য নিজের প্রচারণা তহবিলে অনুদান চেয়ে সমর্থকদের বার্তা পাঠিয়েছেন তিনি।
হিলারি-ট্রাম্প কিংবা ট্রাম্প-স্যান্ডার্সের মধ্যকার সম্ভাব্য লড়াই নিয়ে আমেরিকার রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা হচ্ছে। তবে চূড়ান্ত লড়াই কোন দুজন প্রার্থীর মধ্যে হবে, তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
"& still even today I hear the mournful tune of the Sanai"Say,Valiant,High is my head!I am the rebel,the rebel son of mother-earth!Ever-high is my head.O travellers on the road of destruction,Hold fast Ur hammer,pick up Ur shovel,Sing in unison & advance.We created in the joy of our arms.We shall now destory at the pleasure of our feet.‘O Lord,For eight years have I lived & never did I say my prayers & yet,did U ever refuse me my meals for thet?Ur mosques & temples are not meant for men,Men heve no right in them.The mollahs & the Priests Heve closed their doors under locks & keys.’Comrades, Hammer away at the closed doors Of those mosques & temples,& hit with Ur shovel mightily.For,climbing on their minarets,The cheats are today glorifying Selfishness & hypocrisy.& creatr a new universe of joy & peace.Weary of struggles,I,the great rebel,Shall rest in quiet only when I find The sky & the air free of the piteous groans of the oppressef.Only when the dattlefields are cleared of jingling bloody sabres Shall I,weary of struggles,rest in quiet,I,the great rebel.I am the rebel-eternal,I raise my head beyond this world,High,ever-erect & alone!
About: Dhumketo
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৫০০ নারীর শয্যাসঙ্গী
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ডিবিএইচ মিউচুয়াল ফান্ড আইপিও আসছে ১৩ ডিসেম্বর থেকে
ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ডটিতে নিবাসী বাংলাদেশিদের জন্য ৩২ কোটি টাকা, অনাবাসী বাংলাদেশিদের জন্য চার কোটি টাকা এবং মিউচুয়াল ফান্ডের জন্য চার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
ডিবিএইচের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মিউচুয়াল ফান্ডটির স্পন্সর ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) একটি ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিংপ্রাপ্ত প্রতিষ্ঠান। এটি বেসরকারি খাতের একটি গৃহঋণ প্রদানকারী বিশেষায়িত প্রতিষ্ঠান। বর্তমানে ডিবিএইচ দুই হাজার ৫৬০ কোটি টাকার অধিক মূল্যের সম্পদ ব্যবস্থাপনা করছে।
ডিবিএইচ নিত্যনতুন আর্থিক পণ্যসেবা চালু করা এবং এর বিকাশে সর্বদা সক্রিয় ও অঙ্গীকারবদ্ধ। এরই ধারাবাহিকতায় পুঁজিবাজারের উন্নয়নে অবদান রাখতে এই মিউচুয়াল ফান্ডটির স্পন্সর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিবিএইচ।
রকফেলার অ্যান্ড কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ এএমসি এই ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক নিযুক্ত হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে ডিবিএইচ মিউচুয়াল ফান্ডের কাস্টডিয়ান এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে (বিজিআইসি) ‘ট্রাস্টি’ নিযুক্ত করা হয়েছে।
আগ্রহী বিনিয়োগকারীরা ওয়েবসাইট থেকে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড-সংক্রান্ত প্রসপেক্টাস ও আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে: www.lrglobalbd.com।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রূপালী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন
নতুন চেয়ারম্যান হয়েছেন আহমেদ আল কবির। তিন বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের চারজন নতুন সদস্যও নিয়োগ দেওয়া হয়েছে।
তাঁরা হলেন মো. মঈন উদ্দিন, কাজী মোর্শেদ হোসেন কামাল, এস এম মাহফুজুর রহমান ও আবদুস সালাম।
গতকাল রোববার অর্থ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে একটি গেজেট প্রকাশ করা হয়।
আহমেদ আল কবির বর্তমানে রিসার্চ, ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল (আরটিএম) নামের একটি বেসরকারি সংস্থার চেয়ারম্যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীন গ্লোবাল হেলথ কাউন্সিল এবং স্টপ টিবি পার্টনারশিপ নামের দুটি সংস্থারও সদস্য তিনি।
আহমেদ আল কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং পরে লন্ডন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দেশকে যা বিপন্ন করে, তা উন্নয়ন নয় by আনু মুহাম্মদ
বাংলাদেশের এই অতুলনীয় সম্পদ ও আশ্রয় ধ্বংস হবে জেনেও সরকারকে এই প্রকল্প বাস্তবায়ন করতেই হবে? কেন? কোথায় তাদের হাত-পা বাঁধা? অর্থমন্ত্রী নিশ্চয়ই স্বীকার করবেন, যঁাদের হাত-পা বাঁধা নেই, তঁাদের এই সর্বনাশের বিরুদ্ধে প্রতিবাদ করাই দায়িত্ব। সে জন্যই সুন্দরবন-বিনাশী এই প্রকল্প বাতিলসহ সাত দফা দাবিতে ২০১৩ সালের ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর ঢাকা থেকে সুন্দরবন লংমার্চ সংগঠিত করেছিল তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। দাবি পূরণ না হওয়ায় এই কমিটি থেকে আবারও আগামী ১০ থেকে ১৫ মার্চ জনযাত্রা বা বৃহত্তর লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গত কয়েক বছরে বিভিন্ন বিশেষজ্ঞ, পরিবেশবিদ ও সংগঠন বৈজ্ঞানিক গবেষণালব্ধ তথ্য, যুক্তিসহ সরকারের কাছে সুন্দরবনের জন্য বিপজ্জনক এসব প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন। প্রবল জনমত তৈরি হয়েছে এর বিরুদ্ধে।
কারণ, মহাপ্রাণ সুন্দরবনের আঙিনায় ভারত-বাংলাদেশ যৌথ প্রকল্পটি অস্বচ্ছ ও অসম। সবচেয়ে বড় বিপদ হলো, প্রাকৃতিক রক্ষাবর্ম হিসেবে যে সুন্দরবন বাংলাদেশের মানুষ ও প্রকৃতিকে রক্ষা করে, অসাধারণ জীববৈচিত্র্যের আঁধার হিসেবে যা প্রকৃতির ভারসাম্য বজায় রাখে, সেই সুন্দরবনকে এই প্রকল্প ধ্বংস করতে উদ্যত হয়েছে। সুন্দরবন আছে বলে প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের লাখ লাখ মানুষের জীবন বাঁচে। সুন্দরবন বিনষ্ট হওয়া মানে বহু মানুষের জীবিকা হারানো, উপকূলীয় অঞ্চলের কয়েক কোটি মানুষকে মৃত্যু ও ধ্বংসের হুমকির মুখে ঠেলে দেওয়া। প্রকৃতপক্ষে বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে কিন্তু পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বন, এক অতুলনীয় ইকোসিস্টেম, পরিবেশ শোধনের প্রাকৃতিক ব্যবস্থা সুন্দরবনের কোনো বিকল্প নেই।
সুন্দরবনের গুরুত্ব যেমন এ দেশের মানুষ জানে, তেমনি জানে বিশ্বের গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট সব আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তাই সুন্দরবনের পাশে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিপদ নিশ্চিত জেনে রামসার ও ইউনেসকোর মতো আন্তর্জাতিক সংস্থা তাদের উদ্বেগ প্রকাশ করে সরকারকে একাধিকবার চিঠি দিয়েছে। সরকার যদি তারপরও এই কাজ অব্যাহত রাখে, তাহলে তারা বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে সুন্দরবনের নাম বাদ দেবে বলে হুঁশিয়ারিও দিয়েছে। এ ছাড়া সুন্দরবনের জন্য বিপজ্জনক রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ভারতীয় কোম্পানি এনটিপিসি থেকে নরওয়ে সরকারের গ্লোবাল পেনশন ফান্ড বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক এই প্রকল্পে অর্থসংস্থানে অস্বীকৃতি জানিয়েছে। দক্ষিণ এশীয় মানবাধিকার সংস্থা সরেজমিনে তদন্ত শেষে এই প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে। প্রথমদিকে খোদ সরকারের বিভিন্ন বিভাগও লিখিতভাবে রামপাল বিদ্যুৎকেন্দ্রের ব্যাপারে আপত্তি জানিয়েছিল! অথচ একদিকে রামপাল বিদ্যুৎকেন্দ্র করে এই নবায়নযোগ্য বিশাল আশ্রয় সুন্দরবন ধ্বংসের আয়োজন চলছে, অন্যদিকে এই প্রকল্প সামনে রেখে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিপইয়ার্ড, সাইলো, সিমেন্ট কারখানাসহ নানা বাণিজ্যিক ও দখলদারি তৎপরতা বাড়ছে।
বিদ্যুৎ ও জ্বালানি-সংকট নিরসনের যুক্তি তুলেই সরকার এসব কাজ করছে। এই সংকট নিরসন অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু সরকার যেভাবে অগ্রসর হচ্ছে তাতে বোঝা যায়, সংকট সমাধানের চেয়ে দেশি-বিদেশি কতিপয় গোষ্ঠীর স্বার্থ রক্ষাই যেন তাদের প্রধান লক্ষ্য। সুন্দরবন-কৃষিজমি-শহরধ্বংসী প্রকল্প ছাড়াও ফুলবাড়ী-বড়পুকুরিয়ার উন্মুক্ত খনির চক্রান্ত অব্যাহত রাখা, বঙ্গোপসাগরের গ্যাস ব্লক একতরফা সুবিধা দিয়ে বিভিন্ন বিদেশি কোম্পানির কাছে ইজারা, কুইক রেন্টালের নামে অনেক বেশি দরে বিদ্যুৎ ক্রয়, তেলের দাম ব্যারেলপ্রতি শতকরা ২০ ভাগে নেমে এলেও দেশে দাম বাড়িয়ে রাখা, কক্সবাজারের সম্পদ ও সম্ভাবনাকে গুরুত্ব না দিয়ে অস্বচ্ছ, অনির্ভরযোগ্য বিভিন্ন প্রকল্প গ্রহণ, নিরাপত্তা পারমাণবিক বর্জ্যসহ ভয়াবহ ঝুঁকির নিষ্পত্তি না করে রূপপুরে বিপুল ঋণ ও বিদেশি কোম্পানি-নির্ভর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ ইত্যাদি এর দৃষ্টান্ত।
যেখানে বঙ্গোপসাগরের তেল-গ্যাস সম্পদই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধান অবলম্বন, সেখানে এই সম্পদ নিয়ে সতর্ক সুচিন্তিত দায়িত্বশীল পরিকল্পনা হওয়াই বাঞ্ছিত। না হলে দেশ এক বিশাল সুযোগ ও সম্ভাবনা থেকে চিরতরে বঞ্চিত হবে। অথচ উল্টো এই বিষয়ে যেসব তৎপরতা চলছে, তা জেনে যে কেউ স্তম্ভিত হবেন। সরকার বিনা টেন্ডারে ‘পারস্পরিক বোঝাপড়া’র ভিত্তিতে সমুদ্রের তেল-গ্যাস ব্লক ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কাজে ২০১০ সালে প্রণীত ‘দায়মুক্তি আইন’ ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে জ্বালানি মন্ত্রণালয়ের কোনো কাজের জন্য আদালতের দ্বারস্থ হওয়া যায় না। তাড়াহুড়ার কথা বলেই এর যৌক্তিকতা দেখানো হচ্ছে। অথচ বিভিন্ন দেশি-বিদেশি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার চেষ্টার কারণেই সমুদ্র সম্পদ নিয়ে অনুসন্ধানে বিলম্ব হচ্ছে। আমরা কনোকো–ফিলিপসের সঙ্গে চুক্তির বিরোধিতা করেছিলাম। সে সময় সরকার এই তাড়াহুড়ার অজুহাত দিয়েই জাতীয় স্বার্থবিরোধী চুক্তি করেছিল। কনোকো–ফিলিপস চুক্তি করে ঠিকই সাবকন্ট্রাক্ট দিয়েছে, তাদের শেয়ারের দাম বাড়িয়ে লাভবান হয়েছে, কোনো কাজের কাজ করেনি। বাংলাদেশের ক্ষতি হয়েছে, সময় নষ্ট হয়েছে।
আমরা বলেছিলাম যেহেতু সমুদ্রের গ্যাস সম্পদের সম্ভাব্য বিশাল মজুত দেশের ভবিষ্যতের বড় অবলম্বন, সেহেতু জাতীয় সংস্থার মালিকানায়, প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে কোনো নির্দিষ্ট কাজে দক্ষতার ঘাটতি থাকলে সাবকন্ট্রাক্টর নিয়োগের মাধ্যমে, তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ করা হোক। এভাবে জাতীয় সক্ষমতা বাড়ানোর কর্মসূচি নিলে দেশের শতভাগ সম্পদের ব্যবহারের মাধ্যমে উন্নয়নের শক্তিশালী ভিত নির্মাণ সম্ভব হতো, উল্লিখিত বিভিন্ন মানবধ্বংসী প্রকল্প নিতে হতো না। সরকার সে পথে যাওয়ার কোনো চেষ্টা না করে নানা রকম ভুল নীতি ও দুর্নীতির পথে গেছে। পিএসসি মডেল বারবার সংশোধন করে এখন যেভাবে দাঁড় করানো হয়েছে, তা দুর্নীতি ছাড়া আর কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। প্রস্তাব অনুযায়ী, যে দামে গ্যাস কেনা হবে, তা আমদানি করা গ্যাসের দামের সমান কিংবা তার চেয়ে বেশি হবে। উপরন্তু, পাইপলাইনের ব্যয়, কোম্পানির কর সবই বহন করবে বাংলাদেশ। এ ছাড়া প্রতিবছর গ্যাসের দাম শতকরা ৫ ভাগ হারে বৃদ্ধির ব্যবস্থা, ব্যয় পরিশোধ পর্বে বিদেশি কোম্পানির অংশীদারত্ব শতকরা ৫৫ ভাগ থেকে বৃদ্ধি করে শতকরা ৭০ ভাগ করা হয়েছে। এই রকম মডেলে চুক্তি সম্পাদন করলে বঙ্গোপসাগরের গ্যাস সম্পদ, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পায়নের কাজে লাগানোর সুযোগ থাকবে না। তার ওপর এ ধরনের চুক্তির কারণে বাংলাদেশের আর্থিক বোঝাও বাড়বে।
শুধু জ্বালানি খাতে দায়মুক্তি নয়, পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি ও তার কর্মকর্তা-পরিচালকদের সম্ভাব্য সব ক্ষতি ও ব্যয়ের জন্যও দায়মুক্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে গত ৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘পারমাণবিক বিদ্যুৎ বিল ২০১৫’ পাস করা হয়েছে। ‘সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ’ শিরোনামে ২৮তম ধারায় বলা হয়েছে, ‘এই অধ্যাদেশ জারির পূর্বে বা পরবর্তী সময়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনার বিষয়ে সরল বিশ্বাসে কৃত কোনো কাজকর্মের জন্য সরকার, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রকল্প পরিচালক, অন্য কোনো পরিচালক, পরামর্শক, উপদেষ্টা, কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা বা অন্য কোেনা আইনগত কার্যক্রম গ্রহণ করা যাইবে না।’ ক্ষতি হলে তার কোনো দায়দায়িত্ব কেউ নেবে না। শুধু বিপদ টানবে বাংলাদেশের মানুষ।
কিন্তু দেশের সর্বজনের সম্পদ নিয়ে যথেচ্ছাচার ও ‘হাত–পা বাঁধা’ ভূমিকার অধিকার কোনো সরকারের থাকতে পারে না। বিদ্যুৎ-সংকট সমাধানে যথাযথ পথ অবশ্যই আছে। সর্বজনের সম্পদে শতভাগ জাতীয় মালিকানা ও শতভাগ সম্পদ দেশের কাজে ব্যবহার, দুর্নীতি করার দায়মুক্তি আইন বাতিল করে ‘খনিজসম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন’ প্রণয়ন, পিএসসি প্রক্রিয়া বাতিল করে স্থলভাগে ও সমুদ্রে নতুন নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে জাতীয় সংস্থাকে প্রয়োজনীয় সুযোগ, ক্ষমতা ও বরাদ্দ প্রদান, রাষ্ট্রীয় বিদ্যুৎ প্ল্যান্ট মেরামত ও নবায়ন, উন্মুক্ত খনন পদ্ধতি নিষিদ্ধসহ ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন, জাতীয় সক্ষমতার বিকাশ, নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য জ্বালানি সম্পদের সর্বোত্তম মিশ্রণ ঘটিয়ে একটি জ্বালানি নীতি প্রণয়ন, দীর্ঘ মেয়াদে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব প্রদান ইত্যাদি যথাযথ পথ। এই পথই দীর্ঘ মেয়াদে টেকসই, সুলভ, নিরাপদ ও জনবান্ধব উন্নয়ন ধারা তৈরি করতে সক্ষম।
সরকার যাচ্ছে উল্টো পথে: ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ, বন-পানি-মানুষ-পরিবেশবিধ্বংসী ও ঋণনির্ভর। এতে কিছু দেশি-বিদেশি গোষ্ঠীর লাভ হলেও দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের পর প্রজন্মকে ঠেলে দেওয়া হচ্ছে অনিশ্চয়তা, বিপদ ও বিপন্নতার দিকে। এগুলোকে যতই উন্নয়ন বলে ঢোল পেটানো হোক, এগুলো মানববিধ্বংসী অস্ত্রের মতোই মানুষ ও প্রকৃতিবিধ্বংসী প্রকল্প। মানুষ ও দেশকে বিপন্ন করার এসব আয়োজন আমরা মানতে পারি না।
আনু মুহাম্মদ: অর্থনীতিবিদ ও অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
anujuniv@gmail.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পরিবারের ১৪ জনকে হত্যার পর ‘আত্মহত্যা’
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সন্দেহভাজন হত্যাকারীর নাম হাসান আনোয়ার ওয়াড়েকর (৩৫)। হত্যাকাণ্ডের শিকার ১৪ জনই তাঁর নিকট আত্মীয়। এর মধ্যে সাতজন শিশু, ছয়জন নারী ও একজন পুরুষ। নারীদের মধ্যে হাসানের স্ত্রীও রয়েছে।
পুলিশ বলছে, সবাইকে অচেতন করে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হত্যাকারীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর হাতে একটি ছুরি ছিল।
হত্যাকাণ্ডের ওই ঘটনায় গুরুতর জখম অবস্থায় সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন এক নারী সদস্য। স্থানীয় একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
থানে পুলিশের এক কর্মকর্তা বলেন, নিজ পরিবারের ১৪ জন সদস্যকে হত্যার পর হত্যাকারী ফাঁসিতে ঝুলেছেন। হত্যার কারণ এখনো জানা যায়নি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ডেইলি স্টার-প্রথম আলো : সঙ্কট এবং প্রেক্ষাপট by গোলাম মাওলা রনি
আওয়ামী লীগের সাথে ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার দ্বন্দ্ব মূলত মনস্তাত্ত্বিক। নবম সংসদ গঠিত হওয়ার পর সরকারি দল আওয়ামী লীগ একাধিকবার সংসদ এবং সংসদের বাইরে প্রথম আলো এবং এর সম্পাদক মতিউর রহমানকে উদ্দেশ করে নানা অভিযোগ উত্থাপন করেছে। এমনটাও কেউ কেউ প্রচার করেছেন- ২১ আগস্ট গ্রেনেড হামলার নায়ক সাজাপ্রাপ্ত আসামি মুফতি হান্নান নাকি প্রথম আলো অফিসে বসে শেখ হাসিনাকে নিঃশেষ করার পরিকল্পনার ব্যাপারে স্বীকারোক্তি প্রদান করেছেন। তিনি নাকি এ কথাও বলেছেন, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার অর্থের জোগান এসেছে পত্রিকাটির কাছ থেকে। সরকার মতিউর রহমানের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহ করতে থাকে বলে জানা যায়। তার পুত্রসন্তান ও কন্যাসন্তানের কাছ থেকে নানা স্বীকারোক্তি সংগ্রহ করা হয় কৌশলে। প্রথম আলো থেকে চাকরিচ্যুত সাংবাদিকেরাও তথ্য-উপাত্ত এবং প্রমাণাদি দিয়ে সরকারি সংস্থাগুলোকে সাহায্য করেছেন বলে শোনা যায়। ২০১২ সালের মাঝামাঝি এসে সরকার মতিউর রহমানের বিরুদ্ধে ‘তথ্য-প্রমাণ’ হাজির করে আইনি ব্যবস্থা গ্রহণের দ্বারপ্রান্তে গিয়ে হঠাৎ থেমে যায় মূলত অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে।
রাজনীতি-সংশ্লিষ্ট সবার ধারণা, আওয়ামী লীগ সরকার প্রথম আলো সম্পাদককে এক চুলও ছাড় দেবে না। এ ক্ষেত্রে প্রথম আলোর সাথে যুগপৎভাবে ডেইলি স্টার ও সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শাসক দলে আলোচনা হতো। অনেকে আবার পত্রিকা দু’টির মালিক লতিফুর রহমানের বিরুদ্ধেও নানা অভিযোগ উত্থাপন করতেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ঠেলে দিয়ে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাকে সাহায্য-সহযোগিতা প্রদান এবং উলফা নেতা পরেশ বড়–য়ার সাথে লতিফুর রহমানের আত্মীয়তার সূত্র ধরে বাংলাদেশকে স্থায়ী ঘাঁটি হিসেবে ব্যবহার করার অভিযোগে তাদের দায়ী করে নানা দেশী-বিদেশী সংস্থার একাধিক প্রতিবেদন সরকারের হস্তগত হওয়ার দাবি করার পর সরকার উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে থাকে।
সরকারের নানামুখী তৎপরতার খবর পত্রিকা দু’টি ঠিকই জানত। অনেকের মতে, সতর্কতা হিসেবে তারা তিনটি পদক্ষেপ গ্রহণ করে। প্রথমত, কোনো প্রতিক্রিয়া না দেখানো। দ্বিতীয়ত, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে একান্ত ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা। তৃতীয়ত, পত্রিকা দু’টিতে কর্মরত সাংবাদিকদের মধ্যে যারা আওয়ামী মনোভাবাপন্ন তাদের মাধ্যমে বঙ্গভবন ও গণভবনের একটি সেতুবন্ধ গড়ে তোলা। তিনটি পদক্ষেপই দারুণভাবে কাজ দেয়। কিন্তু তৃতীয় পদক্ষেপটি পত্রিকা দুটোর জন্য বুমেরাং হয়ে দাঁড়ায়। কেউ কেউ বঙ্গভবন ও গণভবনের পিঠে-পুলি-পায়েস পার্বণে অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সাথে একত্রে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করার মাধ্যমে নিজেদের প্রভাব-প্রতিপত্তির জানান দিতে থাকেন। এই সুযোগে শাসক দলের কর্তাব্যক্তিরা নতুন মাইনাস টু প্রকল্প বাস্তবায়নের দিকে এগোতে থাকেন। অর্থাৎ তারা চান, ডেইলি স্টার-প্রথম আলো চলবে কিন্তু মাহফুজ-মতিউর থাকবেন না। এখন প্রশ্ন হলো ১/১১’র সময়ে জাতীয় রাজনীতি থেকে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে বাদ দেয়ার ফর্মুলার আদলে নতুন মাইনাস টু প্রকল্প বা মাইনাস টু জুনিয়র-এর পেছনে কী কারণ থাকতে পারে? এ ব্যাপারে বিস্তারিত বলার আগে পত্রিকা দুটো নিয়ে আমার ব্যক্তিগত মূল্যায়ন সম্মানিত পাঠকদের জানানো আবশ্যক।
আমার মতে, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান হলেন গত পনেরো বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিদের অন্যতম। মানসম্মান, প্রভাব-প্রতিপত্তি, গ্রহণযোগ্যতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির বিচারে গত পনেরো বছরে এ দেশের কেউ তাদের সমপর্যায়ে যেতে পেরেছেন কি না জানা নেই। কিন্তু তারা একবারও ভাবেননি যে, তাদের পূর্বসূরি দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক এবং অবজারভার ভবনের আয়তন ডেইলি স্টার এবং প্রথম আলো ভবনের চেয়ে অনেক বড় ছিল। অন্য দিকে ওই সব ভবনের স্বর্ণালি দিনগুলোতে যেসব সিংহপুরুষ তারকা সাংবাদিক সেখানে কাজ করতেন তাদের সমপর্যায় তো দূরের কথা, তাদের কাছে বসার মতো একজন সাংবাদিকও প্রথম আলো কিংবা ডেইলি স্টার ভবনে নেই। মাওলানা মোহাম্মদ আকরম খাঁ, আবদুস সালাম এবং তফাজ্জল হোসেন মানিক মিয়ার শিক্ষা, ব্যক্তিত্ব, প্রভাব-প্রতিপত্তির কথা বর্তমান জমানায় কল্পনাও করা যায় না। অথচ তারা যেসব দুঃসাহসিক কর্ম করেননি, তার চেয়েও বেশি মাত্রার ঝুঁকিপূর্ণ কর্মে নিজেদেরকে জড়িয়ে ফেলেছেন মাহফুজ আনাম ও মতিউর রহমান। এটা বর্তমান পরিণতি ডেকে এনেছে বলে অনেকের অভিমত।
মাহফুজ আনাম ও মতিউর রহমানের কিংবদন্তি পূর্বসূরিরা অত্যন্ত সচেতনভাবে নিজেদের সুসময়কে কাজে লাগিয়েছিলেন। তারা নিজেদের পেশা, স্বার্থ ও বলয়ের বাইরে গিয়ে বহু মানুষের সাথে আত্মার সম্পর্ক গড়ে তুলেছিলেন। সাংবাদিক সমাজের সাথে তাদের সম্পর্ক এতটাই চমৎকার ছিল যে, সারা দেশের সাংবাদিকেরা তাদেরকে আদর্শ মানব বলে সম্মান-সমীহ করতেন। তারা অহঙ্কার করতেন না, সবাইকে সম্মান করতেন এবং কাউকেই ব্যক্তিগতভাবে হেয় করতেন না। তারা নিজেরা ছিলেন অতি উঁচুমানের পণ্ডিত, লেখক এবং সমাজসংস্কারক। রাজনীতিবিদদের সাথে তাদের ছিল আত্মার সম্পর্ক। সর্বভারতীয় রাজনীতিতে মাওলানা আকরম খাঁকে সমীহ করতেন না- এমন কোনো রাজনীতিবিদ ছিলেন না। অন্য দিকে তফাজ্জল হোসেন মানিক মিয়া এবং অবজারভার মালিক হামিদুল হক চৌধুরী পাকিস্তান জমানায় পূর্ববঙ্গের রাজনীতির মধ্যমণি ছিলেন। এসব প্রবাদপুরুষ দেশীয় ঐতিহ্যকে লালন করতেন এবং সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার প্রতি শ্রদ্ধাশীল থাকতেন।
মাহফুজ আনাম ও মতিউর রহমানকে যেমন তাদের উল্লিখিত পূর্বসূরিদের সাথে তুলনা করা যাবে না; তেমনি তাদের পত্রিকার গুণগত মান, গ্রহণযোগ্যতাকে সোনালি দিনের আজাদ, ইত্তেফাক কিংবা অবজারভারের সাথে মেলানো যাবে না। তবে অতি অল্প দিনে অধিকসংখ্যক পাঠক সংগ্রহ এবং তার চেয়েও কম সময়ের মধ্যে অর্থনৈতিক সফলতা অর্জনের কথা বিবেচনা করলে তারা অবশ্যই প্রথম হবেন।
এই সফলতাকে হয়তো আলোচিত মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির সফলতার সাথে তুলনা করা যেতে পারে। কিন্তু আজাদ, ইত্তেফাক ও অবজারভারের সার্থকতার সাথে মেলানো যাবে না। অল্প সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি ফুলে-ফেঁপে উঠলে সাধারণত যেসব ‘রোগবালাই’ দ্বারা তারা আক্রান্ত হয়, সেগুলো হয়তো আজ ডেইলি স্টার-প্রথম আলোকে চেপে ধরেছে। অনেকের মতে, অহংবোধ, অতি উচ্চাকাক্সক্ষা, নিজেদেরকে অতিপণ্ডিত হিসেবে জাহির এবং পেশার অন্যদের তুচ্ছতাচ্ছিল্য করার পরিণামে আজ তারা মহা বিপদে পড়েছেন। এ সুযোগকে পুরোমাত্রায় কাজে লাগাচ্ছে বর্তমানের শাসক দল।
আগেই বলেছি, আওয়ামী লীগের সাথে ডেইলি স্টার ও প্রথম আলোর দ্বন্দ্বটি মূলত মনস্তাত্ত্বিক। আওয়ামী লীগ মনে করে, পত্রিকা দু’টির সম্পাদক তাদের সাংবাদিকতার পেশা এবং গণমাধ্যমের মঞ্চ ব্যবহার করে ১৫-১৬ বছর ধরে ক্রমাগতভাবে চেষ্টা করে যাচ্ছেন রাজনীতিবিদদের ইমেজ নস্যাৎ করার জন্য। আওয়ামী লীগ মনে করে তারা গত পনেরো-বিশ বছরে রাজনীতির একটি ভালো সংবাদও পরিবেশন করেনি। বরং দু-একটি দুর্ঘটনা, অপকর্ম কিংবা অনিয়মকে পুঁজি করে তামাম সম্প্রদায়ের ওপর কালিমালেপনের অব্যাহত চেষ্টা করে যাচ্ছেন।
স্বয়ং প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, দুই সম্পাদকের প্ররোচনায় ১/১১ প্রলম্বিত হয়েছে। তাদের কারণেই জাতীয় দুই নেত্রীকে জেলে যেতে হয়েছিল। কাজেই যেভাবে আলাদা ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে, একইভাবে অভিযুক্ত দুই সম্পাদককেও বিচার করা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই পুরো দৃশ্যপট রাতারাতি পাল্টে যেতে থাকে। সরকারসমর্থক নেতাকর্মী, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা সর্বশক্তি নিয়োগ করে মাহফুজ-মতিউরের চৌদ্দগোষ্ঠী উদ্ধারযজ্ঞে নেমে পড়েছেন। টেলিভিশনগুলোতে শুরু হয়ে গেছে ডেইলি স্টার-প্রথম আলো নিধনযজ্ঞ। সবারই এক কথা- যত দোষ তা কেবল মাহফুজ-মতিউরের কপালেই তিলক আকারে লেপ্টে দিতে হবে। শত শত কণ্ঠ বাংলার টেকনাফ থেকে তেঁতুরিয়া পর্যন্ত একসাথে আওয়াজ তুলছে- দুই সম্পাদকের অবশ্যই বিচার হতে হবে এবং দুই সম্পাদকের উচিত অবিলম্বে পদত্যাগ করা।
বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলটি যেভাবে দেশের শীর্ষ দু’টি পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে নিজেদের সাংগঠনিক শক্তি এবং রাষ্ট্রশক্তির মেশিনারিগুলো ব্যবহার করে প্রচার-প্রপাগান্ডা চালাচ্ছে, তাতে শেষ পর্যন্ত তাদের অবস্থা যে, একুশে টিভির আবদুস সালাম এবং আমার দেশের মাহমুদুর রহমানের মতো হবে না এ কথা নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ অবস্থায় সম্পাদকদ্বয়ের সবচেয়ে ভালো সাহায্যকারী হতে পারতেন আওয়ামী লীগ-বিরোধী রাজনৈতিক শক্তিগুলো এবং দেশের সাংবাদিক সমাজ। কিন্তু ডেইলি স্টার-প্রথম আলো প্রথম থেকেই তাদের বন্ধু তালিকা থেকে রাজনীতিবিদ, ধর্মীয় মহল এবং সাংবাদিক সংগঠনকে বাদ দিয়ে একটি দেশী-বিদেশী বন্ধুমহল গড়ে তোলার চেষ্টা করেছে। ২০-২৫ জন বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের লোকজনকে বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞ হিসেবে তুলে ধরেছে।
বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের ধ্রুব সত্য হলো, এ দেশে ১/১১ সংঘটিত হয়েছিল। এ সময়ে সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মাইনাস করে আওয়ামী লীগ এবং বিএনপিতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য। এই লক্ষ্যে দুই নেত্রীকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়। পরে ব্যর্থ হয়ে তাদের জেলে ঢোকানো হলো। ১/১১’র রাজনীতির ছলচাতুরী ও কলাকৌশলের সাথে তৎকালীন রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত লোকজন যেমন জড়িত ছিলেন, তেমনি আওয়ামী লীগ-বিএনপির শীর্ষ নেতৃত্বের অনেকে জড়িত ছিলেন। কিংস পার্টি খ্যাত কয়েকটি হঠাৎ গজিয়ে ওঠা ভুইফোঁড় রাজনৈতিক দল এবং দুইটি পত্রিকা যে মাইনাস টু ফর্মুলার অংশীদার ছিলেন তা দেশের মানুষ বিশ্বাস করে। এ অবস্থায় কেবল সম্পাদকদ্বয় একক প্রচেষ্টায় এবং একক কণ্ঠে প্রতিবাদ করে ইতিহাসের সেই দায় থেকে নিজেদের মুক্ত করতে পারবেন না।
ক্ষমতাসীন আওয়ামী লীগ হয়তো ভারতীয় রাজনীতির একটি ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আগাম সতর্কতা হিসেবে সম্পাদকদ্বয়কে টার্গেট করেছে। অনেকে মনে করে, ভারতের নামীদামি কয়েকজন সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনীতিবিদের সিন্ডিকেট একটি বিশেষ পরিস্থিতির উদ্ভব ঘটিয়ে প্রথম দফায় ইন্দিরা সরকারের পতন ঘটায়। সিন্ডিকেটের প্রধান ছিলেন ইন্ডিয়ার এক প্রেসের মালিক রামনাথ গোয়েঙ্কা, সাংবাদিক খুশবন্ত সিং, সাগরময় ঘোষ, কলামিস্ট নিরোদচন্দ্র চৌধুরী, শিল্পপতি ধীরুভাই আম্বানি, অমলেশ ত্রিপাঠি, আইনজ্ঞ ও রাজনীতিবিদ রাম জেঠমালানি প্রমুখ। সিন্ডিকেটটির তৎপরতার কারণে ১৯৭৫-৭৭ সালে পুরো ভারত উত্তাল হয়ে ওঠে এবং ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়। পরে ১৯৮০ সালের সাধারণ নির্বাচনে ইন্দিরা আবার ক্ষমতায় আসার কিছুকাল পর তাকে নির্মমভাবে প্রাণ দিতে হয়।
আওয়ামী লীগ যদি উপরিউক্ত ঘটনা বিশ্বাস করে দুই সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আগ্রহী হয়ে থাকে তবে একই ঘটনার মধ্যে সম্পাদকদ্বয়ের জন্যও শিক্ষা রয়েছে। তারা ইচ্ছা করলে জেনে নিতে পারবেন, কেন ১৯৭৫-৭৭ সালের জরুরি অবস্থার মধ্যেও ইন্দিরা গান্ধী ‘সিন্ডিকেট’ সদস্যদের কেশাগ্র স্পর্শ করতে পারেননি। অথবা ১৯৮০ সালের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসীন হয়ে কেন ইন্দিরা গান্ধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিলেন? তার মৃত্যুর পর রাজিব গান্ধী শত চেষ্টা করেও কেন সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়ে উল্টো তাদের সাথে সমঝোতায় বাধ্য হয়েছিলেন?
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
-
▼
2016
(3416)
-
▼
February
(648)
-
▼
Feb 29
(13)
- ফোর ইন ওয়ান ও অন্যান্য প্রসঙ্গ by শাহদীন মালিক
- চতুর্দিকে সর্বনাশের ঘণ্টাধ্বনি! by ড. রেজোয়ান সিদ্...
- আততায়ী, কর্তৃপক্ষ ও রাষ্ট্রকে খুঁজছি by ফারুক ওয়াসিফ
- ‘পিপি বলার কে?’
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারে: হানিফ
- সাংবাদিকদের বের করে দিয়ে সাক্ষ্য শুরু
- চূড়ান্ত পরীক্ষায় ভারতের নতুন পারমাণবিক ডুবোজাহাজ ...
- ইরানে পরিবর্তনের হাওয়া
- সৃজনশীল প্রশ্ন: তত্ত্ব ও প্রয়োগ by গোলাম ফারুক
- এবিএম মূসা: কালের আয়নায় by সোহরাব হাসান
- এবিএম মূসা ছিলেন বহুমাত্রিক প্রতিষ্ঠানের মতো
- পাঞ্জাবে নারীবাদী আইন সংবিধান ও শরীয়ত পরিপন্থি
- জার্মানির পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী
-
▼
Feb 29
(13)
-
▼
February
(648)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
















