Showing posts with label আলী হাবিব. Show all posts
Showing posts with label আলী হাবিব. Show all posts

Tuesday, July 16, 2013

কল্পকথার গল্প-অভিমন্যু কিংবা কোনো এক গাছির গল্প by আলী হাবিব

কী হচ্ছে রাজনীতিতে? একটি পরিবর্তন কি আসন্ন? কী সে পরিবর্তন? নানাজনের নানা অভিমত। কারো কারো মতে, আওয়ামী লীগের বিদায়ঘণ্টা বেজে গেছে। বিএনপি ক্ষমতায় এলো বলে- এই ভেবে পুলকিত কেউ কেউ।

Friday, January 18, 2013

কল্পকথার গল্প-'ঘিলু যায় ভেস্তিয়ে বুদ্ধি গজায় না' by আলী হাবিব

'কহো ভাই কহো রে, আঁকাচোরা শহরে/বদ্যিরা কেউ নাকি/আলুভাতে খায় না/লেখা আছে কাগজে/আলু খেলে মগজে/ঘিলু যায় ভেস্তিয়ে/বুদ্ধি গজায় না'-ছড়া সম্রাট সুকুমার রায়ের এই ছড়াটি অনেকেরই পড়া। আলু খেলে মগজের ঘিলু নষ্ট হয়ে যাবে_এমন কথা ভেবে কিন্তু আলু খাওয়া বন্ধ নেই।

Tuesday, January 15, 2013

কল্পকথার গল্প-মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান by আলী হাবিব

তত্ত্বাবধায়ক ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নৈতিক লড়াই শুরু হয়ে গেছে। 'কেহ কারে নাহি জিনে' অবস্থা। সবার চাওয়া তালগাছ। আমরা যারা সাধারণ মানুষ, তাদের চিড়ে-চ্যাপ্টা হওয়ার জোগাড়। বিগত তত্ত্বাবধায়ক আমলের একটা জোক বলে একটু হালকা হওয়া যাক। জোকটি অনেকেই জানেন।

Tuesday, January 1, 2013

কল্পকথার গল্প-আমরা যেন বছরজুড়ে সুখে-শান্তিতে থাকি by আলী হাবিব

বছর একটা গেল বটে! কথায় আছে, আনলাকি থার্টিন। সেই তেরোর গেরো লাগার আগেই বারোতে বারোটা বাজার দশা। কী সব কাণ্ডই না ঘটে গেল বছরজুড়ে! শুধু কাণ্ড বললে কি সবটুকু বলা হবে? বলতে হবে প্রকাণ্ড।

Tuesday, December 4, 2012

কল্পকথার গল্প-ফোঁস করা কি দোষের হবে! by আলী হাবিব

কবির কল্পনাশক্তিকে ধন্যবাদ জানাতেই হয়। কেন? কবি লিখছেন, 'অপেক্ষায় আছি প্রতীক্ষায় থেকো।' আমাদের অপেক্ষা আর ফুরোয় না। প্রতীক্ষায় আছি, কিন্তু 'জানি না ফুরোবে কবে এই পথ চাওয়া।' 'কী করিলে কী হয়' জাতীয় নানা টোটকার বই বাজারে বিকোয়। কোনো টোটকায় আমাদের কাজ হচ্ছে না।

Tuesday, November 20, 2012

কল্পকথার গল্প-নরম খবর গরম খবর চোখ বোলাতেই বাসি by আলী হাবিব

পুরাণে ত্রিশঙ্কু নামে এক রাজার কথা আছে। বশিষ্ঠের শতপুত্রের অভিশাপে চণ্ডাল হয়ে গিয়েছিলেন তিনি। বিশ্বামিত্রের তপস্যায় সশরীরে স্বর্গে আরোহণ করছিলেন তিনি। কিন্তু দেবতারা তাঁকে সেখানে থাকতে দিতে রাজি ছিলেন না। কারণ ত্রিশঙ্কু গুরুশাপে অভিশপ্ত।

Tuesday, November 6, 2012

কল্পকথার গল্প-কালনেমির লঙ্কাভাগ ও কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ by কল্পকথার গল্প-কালনেমির লঙ্কাভাগ ও কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ by আলী হাবিব

সময়টা যে মোটেও ভালো যাচ্ছে না, সেটা এক বাক্যে সবাই স্বীকার করবেন। সর্বত্রই কেমন একটা অস্থিরতা। একটুতেই লাঠি হাতে বেরিয়ে পড়ছে সবাই। কোথাও কোথাও যেন অস্ত্রের প্রদর্শনী হচ্ছে। সমাজ কিংবা রাজনীতি বিশ্লেষকরা হয়তো বলবেন, একটা পরিবর্তন আসন্ন।

Tuesday, October 23, 2012

কল্পকথার গল্প-চাঁদ উঠেছে ফুল ফুটেছে সামলে চলি হ্যাপা by আলী হাবিব

হেমন্ত এসে গেছে। সকালে একটু একটু শিশিরের আমেজ। আকাশে চাঁদ। নদীর ধারে এখনো দুলছে কাশফুল। কোনো কোনো বাড়ির আঙিনায় ঝরা শিউলির জাফরানি সৌন্দর্য। অন্য রকম একটি সকাল শুরু হচ্ছে। রাতগুলো বদলে যাচ্ছে।

Tuesday, September 25, 2012

কল্পকথার গল্প-আসছে সেতুর ঋণ, সামনে শুভদিন by আলী হাবিব

এখন তো আমাদের আনন্দ করার দিন। কারণ পদ্মা সেতুর ঋণ এখন আর আমাদের অধরা নয়। কেটে গেছে সব ভয়। জাইকা, এডিবি আছে, অর্থায়নে বিশ্বব্যাংকও রাজি। যাদের ভাবা হচ্ছিল ঋণের অন্তরায় কিংবা সব অঘটনের কাজি- নির্বাসনে তাঁরা।

Tuesday, September 11, 2012

কল্পকথার গল্প-... সে কি অমনি হবে! by আলী হাবিব

ভদ্রলোকের সঙ্গে দেখা হলো রাস্তায়। উদভ্রান্তের মতো হেঁটে আসছেন। পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। বোধ হয় চিনতে পারেননি আমাকে। অথচ আমরা পাশাপাশি বাড়িতে থাকি দীর্ঘদিন। বাজারে যেতে-আসতে দেখা হয়। ভদ্রলোককে এমন উদাস ভঙ্গিতে হেঁটে যেতে দেখে ধরে বসলাম। রীতিমতো হাত চেপে ধরে বললাম, 'এভাবে কোথায় যাচ্ছেন? কী হয়েছে?'

Tuesday, August 28, 2012

কল্পকথার গল্প-'মানুষের মুখ হইতে সাবধান'! by আলী হাবিব

বহু কাল আগে একবার চিত্রগুপ্ত স্বর্গ থেকে মর্ত্যে এসে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। নির্ধারিত সময়ে স্বর্গে ফেরত যাননি তিনি। উপযুক্ত বিবেচিত না হলেও সে জন্য কারণ দর্শাতে হয়েছিল তাঁকে। দীর্ঘদিন পর আবার সেই ঘটনার পুনরাবৃত্তি। নারদ মর্ত্যে এসে স্বর্গে ফিরে যাননি।

Wednesday, August 22, 2012

কল্পকথার গল্প-জানমাল নিজ দায়িত্বে রাখুন by আলী হাবিব

এ দেশের মানুষ কি ভোলাভালা! কোনো কিছুই কি মনে থাকে না? হতে পারে। একটা গল্পের কথা মনে পড়ছে। ভুলোমন বাঙালির গল্প। গল্পটা যে সময়ের, তখন রাস্তাঘাটে ছেলেমেয়েরা হাত ধরাধরি করে হাঁটত না। সে এক অন্য রকম সময় ছিল।

Tuesday, August 7, 2012

কল্পকথার গল্প-আমাদের নাকি কিছু হবে না! by আলী হাবিব

আজকাল অনেক কিছুই ভুল হয়ে যায়। গুছিয়ে কাজ করা হয়ে ওঠে না। যে কাজ সকালে করার কথা ছিল, সেটার কথা মনে হয় বিকেলে গিয়ে। পাঠের অভ্যাস অনেকদিনের। কিন্তু কখন, কোথায়, কী পড়েছি- তা অনেক সময় ভুল হয়ে যায়। মনে পড়ছে একটা ছড়া পড়েছিলাম, 'আমি ভেবে অবাক হই/ আবার, অবাক চেয়ে রই...।'

Tuesday, July 17, 2012

কল্পকথার গল্প-এক জোড়া গল্প ও দুই জোড়া প্রশ্ন by আলী হাবিব

সম্প্রতি কাগজে একটি সচিত্র প্রতিবেদন বেরিয়েছে। ঘটনাটি যশোরের। যশোর সদর থানার সদ্য প্রত্যাহার করে নেওয়া ওসি এক সাংবাদিকের গলা টিপে ধরেছেন। সংবাদ পড়ে যেটা জানা গেল, খবর হিসেবে সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। ওই ওসি সাহেব গলা টিপে ধরতে অভ্যস্ত। এর আগেও এই কর্মটি তিনি করেছেন।

Monday, July 9, 2012

কল্পকথার গল্প-ক্রিকেট-জ্বর পুড়ছে ঘর by আলী হাবিব

নিপাট ভদ্রলোক বলতে যা বোঝায়, তেমনি এক ভদ্রলোকের কথা কল্পনা করা যাক। ঘরে-বাইরে নির্বিবাদী মানুষ। সাত চড়ে রা নেই। সমস্যা একটাই_স্বপ্ন দেখেন তিনি। জীবনে অনেক কিছু হতে চেয়েছিলেন। কলেজ-বিশ্ববিদ্যালয়ে 'মানি না, মানব না' বলে আকাশের দিকে মুঠো তুলে মিছিলে যাননি। নেতা হতে চাননি।

Tuesday, July 3, 2012

কল্পকথার গল্প-ঢাকায় চিত্রগুপ্তের চতুর্থ সফর by আলী হাবিব

স্বর্গের পেশকার চিত্রগুপ্ত নিজের দপ্তরে বসে ঢুলছিলেন। যথেষ্ট বয়স হয়েছে তাঁর। এ বয়সে একটু ক্লান্তিতে পেয়ে বসে। এটাই স্বাভাবিক। তা ছাড়া এই দুপুরের দিকে কাজের চাপ খুব একটা থাকে না। এ সময় একটু ঝিমিয়ে নিতে পারলে মন্দ হয় না। কিন্তু পরমেশ্বর যে সব কিছুই দেখছেন, সেটা বোধ হয় চিত্রগুপ্ত ভুলে গিয়েছিলেন।

Saturday, June 30, 2012

কল্পকথার গল্প-এমন যদি হতো, আহা! এমন যদি... by আলী হাবিব

অঙ্কে যেমন ধরে নেওয়ার একটা ব্যাপার আছে, সে রকম ধরে নেওয়া যাক। ধরে নেওয়া যাক, এক নিরীহ ভদ্রলোকের নাম আবদুর রহিম। আমাদের কল্পনার এই রহিম সাহেব নিতান্তই ছা-পোষা মানুষ। কারো সাতে-পাঁচে নেই। সব সময় একলাটি থাকতেই যেন পছন্দ করেন। অনেকটা শামুকের মতো নিজেকে গুটিয়ে রাখেন।

Tuesday, June 19, 2012

কল্পকথার গল্প-'এ রোগেরও ওষুধ আছে' by আলী হাবিব

বাঙালি মধ্যবিত্তের অনেক সমস্যা। সমস্যা না থাকলে সমস্যা তৈরি করে নিতে বাঙালি মধ্যবিত্তের জুড়ি নেই। সমস্যা থাকলে সেটা কচলাতে ভালো লাগে। এটা মধ্যবিত্তের গুণ। অন্যের ত্রুটি খুঁজে বেড়ানো যাদের অভ্যাস, তাদের মতে এটাই নাকি মধ্যবিত্তের দোষ। অনেক কিছু নিয়েই মধ্যবিত্তের কোনো মাথাব্যথা নেই। কিন্তু ত্রুটি একটা পেলেই হলো।

Monday, June 18, 2012

কল্পকথার গল্প-গতির দুর্গতি, অতএব মৌনব্রত! by আলী হাবিব

এসে গেল ফেব্রুয়ারি। এসে গেল ভাষার মাস। ভাষার জন্য রক্ত দিয়েছে এই জাতি। আর তারই সূত্র ধরে এসেছে এ মাস। ইতিহাস বলে, আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল একটি ধর্মভিত্তিক রাষ্ট্র। কিন্তু মাতৃভাষা বাংলার টান ছিল আমাদের হৃদয়ে। তাই ধর্মভিত্তিক রাষ্ট্র এ দেশে টেকেনি।

Tuesday, June 12, 2012

কল্পকথার গল্প-ক্ষণস্থায়ী তর্জন-গর্জন-বর্জন by আলী হাবিব

অলিভার ক্রমওয়েল নামে এক ইংরেজ শাসক ছিলেন। তিনি নিজেকে সব কিছুর ঊধর্ে্ব মনে করতেন। তিনি যা কিছুই করতেন, সব কিছুই সঠিক বলে মনে করা হতো। তিনি ছাড়া আর কেউ ভালো কিছু করতে পারে_এটা তিনি বিশ্বাস করতেন না। সেই অলিভার ক্রমওয়েলের প্রেতাত্মা আমরা বাংলাদেশেও দেখেছি।