Showing posts with label নুরুন্নবী চৌধুরী. Show all posts
Showing posts with label নুরুন্নবী চৌধুরী. Show all posts

Monday, September 23, 2019

কৃষ্ণগহ্বরের ছবির নেপথ্যে ২৯ বছরের তরুণীর কৃতিত্ব by নুরুন্নবী চৌধুরী

প্রথমবারের মতো কৃষ্ণগহ্বর তথা ব্ল্যাক হোলের ছবি দেখা গেলো গত ১০ এপ্রিল। পৃথিবী থেকে যার দূরত্ব ৫৫ মিলিয়ন আলোকবর্ষ। অর্থাৎ পৃথিবী থেকে যাত্রা শুরু করলে এই কৃষ্ণগহ্বরে পৌঁছাতে ৫ কোটি ৫০ লাখ বছর লাগবে! বিজ্ঞানীদের এর ছবি পেতে দীর্ঘ গবেষণা করতে হয়েছে। এর নেপথ্যের অন্যতম কারিগর কম্পিউটার বিজ্ঞানী ড. কেটি বুম্যান। কৃষ্ণগহ্বরের ছবি তোলার জন্য বিশেষ কম্পিউটার প্রোগ্রাম তৈরির কাজটি করেছেন ২৯ বছর বয়সী এই তরুণী। ফলে এটি প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হন তিনি। তার নাম চলে আসে টুইটারের ট্রেন্ডিংয়ে।
ফেসবুক প্রোফাইলে কৃষ্ণগহ্বরের একটি ছবি আপলোড করেছেন ড. কেটি বুম্যান। ল্যাপটপে ছবিটি দেখে নিজেই অবাক হচ্ছেন এমন মুহূর্ত শেয়ার করে তিনি লিখেছেন, ‘কৃষ্ণগহ্বরের প্রথম ছবি! এটার জন্যই বিশেষ প্রোগ্রাম তৈরিতে কাজ করেছিলাম।’

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) স্নাতক শিক্ষার্থী থাকাকালীন তিন বছর আগে বিশেষ কম্পিউটার প্রোগ্রামটি তৈরি করেন কেটি বুম্যান। এমআইটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটরি, হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স ও এমআইটি হাইস্ট্যাক অভজারভেটরির সহায়তায় প্রকল্পটির নেতৃত্বে ছিলেন তিনি। তার করা অ্যালগরিদমে তৈরি ইভেন্ট হরিজন টেলিস্কোপের (ইএইচটি) মাধ্যমে আটটি লিংকড টেলিস্কোপের সহায়তায় কৃষ্ণগহ্বরের ছবি তোলা হয়।
বর্তমানে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির কম্পিউটিং অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্সেসের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ড. কেটি বুম্যান। নিজের সাফল্যে সহকর্মী প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন তিনি, ‘এককভাবে এ ধরনের কাজ করা সম্ভব নয়। বিভিন্ন বিষয়ে দক্ষ একদল মেধাবী মানুষ এই কার্যক্রমে যুক্ত ছিলেন বলে এটি সম্ভব হয়েছে। তাই এই অর্জনের কৃতিত্ব সবার।’

কৃষ্ণগহ্বরের ছবি তোলার কার্যক্রমে কারিগরি কাজের বাইরে অ্যান্টার্টিকা থেকে চিলি পর্যন্ত টেলিস্কোপ নিয়ন্ত্রণের কাজে যুক্ত ছিলেন প্রায় ২০০ জন বিজ্ঞানী। কেটি বুম্যানের তৈরি করা অ্যালগরিদম টেলিস্কোপের ডেটাকে ছবির আকার দিতে কাজ করেছে। ফলে সারাবিশ্বের মানুষ সেই অনুযায়ী কৃষ্ণগহ্বর দেখতে পেরেছে। টেলিস্কোপের সাহায্যে সংগৃহীত ডেটা শত শত হার্ডড্রাইভে জমা হয়েছে, যেখান থেকে কেন্দ্রীয়ভাবে ডেটা প্রসেসিং হয়ে ছবির আকার ধারণ করেছে। এই প্রক্রিয়া কেন্দ্রগুলোর অবস্থান ছিল যুক্তরাষ্ট্রের বোস্টন ও জার্মানির বনে।
>>>তথ্যসূত্র: বিবিসি, সিএনএন, সিনেট

Tuesday, September 2, 2014

আমিই বাংলাদেশ -একজন উদ্ভাবনী উদ্যোক্তা by নুরুন্নবী চৌধুরী

২০০৫ সাল। ব্যবসায় পরিকল্পনাবিষয়ক প্রতিযোগিতায় সুইডেনের স্টকহোম স্কুল অব এন্ট্রাপ্রেনিউরশিপে অংশ নেয় তরুণ শিক্ষার্থীদের একটি দল। মেলে সেরা পরিকল্পনার স্বীকৃতি। কেবল পরিকল্পনা নয়, ‘হেলভেরা’ নামের অনলাইনে কেনাকাটার ই-কমার্স সাইট তৈরি করে তা বাস্তবে রূপও দিল তারা। আর এই পুরো কাজের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের ইরাজ ইসলাম।

এই অর্জনের সুবাদে মাত্র ২১ বছর বয়সে এই বাংলাদেশি তরুণ সেই সময় সুইডেনের জনপ্রিয় ইন্টারনেট ওয়ার্ল্ড ম্যাগাজিনের করা শীর্ষ তিন উদ্যোক্তার তালিকায় স্থান করে নেন।
তবে সুইডেনের মতো উন্নত দেশের বাজারে নতুন একটি প্রতিষ্ঠানের টিকে থাকাটা কঠিন। তাই হেলভেরাও টিকতে পারেনি। এরপর দেশে ফিরে আসেন ইরাজ। বললেন, ‘দেশে ফিরে আমি উপলব্ধি করি, বাংলাদেশে অনেক মেধাবী কম্পিউটার বিজ্ঞান প্রকৌশলী তৈরি হয়েছেন, যাঁরা দারুণ সব কাজ করতে পারেন। মেধা ও প্রযুক্তি দুটিই যেহেতু আছে, তাই চিন্তা করি নতুন কিছু করার, যা ঢাকায় বসেও যেমন করা যাবে, তেমনি আবার চাইলে দেশের বাইরে থেকেও পরিচালনা করা যাবে।’
২০০৮ সালে ইরাজ দুই বন্ধু শাফকাত ইসলাম ও আসিফ রহমানকে নিয়ে গড়ে তোলেন ‘নিউজক্রেড’ নামের সংবাদভিত্তিক বিশেষ সেবাদাতা প্রতিষ্ঠান। বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে সংবাদ সংগ্রহ করে তা বিভিন্ন গ্রাহক, প্রকাশক কিংবা সংস্থার চাহিদা অনুযায়ী সরবরাহ করাই নিউজক্রেডের কাজ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিউজক্রেডের প্রধান কার্যালয় হলেও নিয়মিত কার্যক্রমগুলো পরিচালিত হয় ঢাকার বনানী থেকে। এ ছাড়া কাজ হয় লন্ডন ও ম্যানহাটান থেকে। ঢাকা থেকেই পুরো কাজের সমন্বয় করেন ইরাজ।
পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়নে শুরুর দিকে যথেষ্ট অর্থ ছিল না। তাই স্টার্টআপ প্রতিষ্ঠান হিসেবে নিউজক্রেড চার পর্বে তহবিল সংগ্রহ করে। তাতে যুক্ত হন বিশ্বসেরা সব বিনিয়োগকারী। কেবল যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও ইস্ট কোয়েস্ট থেকে বিনিয়োগ হিসেবে নিউজক্রেড পেয়েছে চার কোটি ডলার। বর্তমানে প্রায় দুই হাজারের বেশি প্রকাশনার সঙ্গে চুক্তিবদ্ধ আছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে উল্লেখযোগ্য দ্য নিউইয়র্ক টাইমস, দি ইকোনমিস্ট, দ্য গার্ডিয়ান ইত্যাদি। গ্রাহকদের তালিকায় রয়েছে পেপসি, পিঅ্যান্ডজি, মাইক্রোসফট, ইয়াহু, ভিসাসহ বিখ্যাত সব প্রতিষ্ঠান।
ইরাজ বলেন, ‘সবচেয়ে বড় বিষয়, আমরা বিশ্ববাজারে এ সেবায় শীর্ষে এবং আমরা গর্বিত যে আমাদের প্রতিষ্ঠানটি বাংলাদেশের।’ নিউজক্রেডের এ সফলতায় যুক্তরাষ্ট্রের ব্যবসা সাময়িকী বিজনেস ইনসাইডার-এর করা “সিলিকন ভ্যালি ১০০” তালিকায় ইরাজসহ যুক্ত হয়েছে নিউজক্রেডের অন্য দুই প্রতিষ্ঠাতার নাম।
সুইডেনের স্টকহোমে বেড়ে ওঠা ইরাজের বাবা জিনথেরাপি বিশেষজ্ঞ খালিদ বিন ইসলাম এবং মা ক্যানসার গবেষক তাহমিনা সি ইসলাম। ইরাজ স্নাতক ডিগ্রি নিয়েছেন স্টকহোমের রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে। তাঁর সহধর্মিণী ফাহমিদা ইসলাম বর্তমানে পড়াশোনা করছেন।
একজন উদ্যোক্তা হিসেবে ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে চান ইরাজ। তাঁর মতে, বিশ্ববাজারে বাংলাদেশের পরিচয় সস্তা শ্রমের দেশ হিসেবে। যদিও বাংলাদেশের ইতিহাস হচ্ছে প্রখ্যাত কবি, শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানীসহ বিভিন্ন খাতের মেধাবীদের দেশ। নতুন উদ্যোক্তাদের জন্য ইরাজ বলেন, তরুণ উদ্যোক্তাদের বাংলাদেশকে বিশ্বের মাঝে তুলে ধরতে হবে এবং সেটি বাংলাদেশি ব্র্যান্ড দিয়েই করতে হবে। বাংলাদেশ থেকেই পরবর্তী ফেসবুক, গুগল অথবা অ্যাপলের মতো প্রতিষ্ঠান গড়ে তুলতে এগিয়ে আসতে হবে মেধাবী তরুণদের।
আমিই বাংলাদেশ নিয়ে পরামর্শ ও তথ্য যোগাযোগ: ab@prothom-alo.info

Friday, September 13, 2013

থ্রিজি এখন by নুরুন্নবী চৌধুরী

হয়ে গেল তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি থ্রিজির নিলাম। এর ফলে টেলিটকের পর বেসরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেল গ্রাহকদের থ্রিজি সেবা দেওয়ার অনুমতি পেল।

Friday, July 19, 2013

গুগল মানচিত্রে ঢাকার অপরাধ by নুরুন্নবী চৌধুরী

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির নানা ব্যবহার আমাদের দেশেও হচ্ছে। মূলত সাধারণ মানুষ যাতে সহজেই সেবা পেতে পারে, তার জন্যই প্রযুক্তিনির্ভর নানা কার্যক্রম। এবার এ কার্যক্রমে অংশ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Friday, June 28, 2013

কমিউনিক এশিয়া একটুকু ছোঁওয়া লাগে by নুরুন্নবী চৌধুরী

বিশাল আয়োজন, চারপাশে চলছে নানা ধরনের প্রযুক্তিপণ্য প্রদর্শনী। প্রযুক্তিপ্রেমীদের আনাগোনাও চোখে পড়ার মতো। হঠাৎ বেজে উঠল রবীন্দ্রসংগীত ‘একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি—তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী’।

Friday, June 7, 2013

শিশু-কিশোরদের বিজ্ঞান কংগ্রেস by নুরুন্নবী চৌধুরী

বেড়াতে যাবেন অনেক দিনের জন্য। বাসায় থাকা প্রিয় টবের গাছগুলোতে এত দিন পানি কীভাবে দেওয়া যায়? বায়ুদূষণ বর্তমানে বড় একটি সমস্যা। এ দূষণ রোধ করার পদ্ধতিটাও জরুরি। এমন গুরুত্বপূর্ণ নানা বিষয়ের প্রকল্প নিয়ে হাজির হয়েছিল খুদে বিজ্ঞানীরা।

Sunday, January 13, 2013

গণিত আর প্রোগ্রামিংয়ে সেরা ধনঞ্জয় by নুরুন্নবী চৌধুরী

আর্জেন্টিনার মার ডেল প্লাটায় চলছে প্রতিযোগিতা। বিশ্বের ১০০টি দেশের ৫৪৮ জন খুদে গণিতবিদ মনোযোগী হয়ে আছে গণিতের সমস্যা সমাধানে। ২০১২ সালের ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) আসরে অংশ নিয়েছে বাংলাদেশের খুদে গণিতবিদেরাও।

Tuesday, January 8, 2013

আউটসোর্সিংয়ে সেরা সাঈদ by নুরুন্নবী চৌধুরী

পড়াশোনা করতেন কানাডায়। চাকরির সুযোগ পেয়েছিলেন বিশ্বখ্যাত সার্চইঞ্জিন গুগলে। তবে মন পড়ে ছিল বাংলাদেশে। তাই ফিরে আসেন দেশে। একসময় তথ্যপ্রযুক্তির মাধ্যমে দারুণ এক কাজের ক্ষেত্রে ঢুকে পড়েন সাঈদ ইসলাম। নিজের মেধা খাটিয়ে দেশে বসে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে যাচ্ছেন।

Friday, December 21, 2012

আর্থিক খাতে প্রযুক্তি প্রকল্প by নুরুন্নবী চৌধুরী

সৃজনশীলতা আর উদ্ভাবনী পরিকল্পনার সঙ্গে তথ্যপ্রযুক্তির সমন্বয় হলে দারুণ কিছু করা সম্ভব। আমাদের দেশে অর্থনৈতিক নানা কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে আধুনিক সুবিধা ও তথ্যপ্রযুক্তি। এই ধারাকে আরও বেগবান করতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো ‘সিটি ফাইন্যানশিয়াল আইটি কেস’ প্রতিযোগিতা।

Friday, November 30, 2012

অ্যান্টেনায় আন্তর্জাতিক পুরস্কার by নুরুন্নবী চৌধুরী

কাজকে সহজ করার জন্য নানা ধরনের প্রযুক্তির উদ্ভাবন হয়। আর এসব প্রযুক্তির উদ্ভাবকেরা উদ্ভাবন করেই থেমে থাকেন না, আরও কী কী বৈশিষ্ট্য বা সুবিধা যোগ করা যায়, সেসব নিয়ে চলে নিরন্তর গবেষণা।

Friday, October 12, 2012

অন্ধজনে প্রযুক্তির আলো by নুরুন্নবী চৌধুরী

বিভিন্ন কারণে প্রতিবন্ধী হওয়া অনেক মানুষই আছেন, যাঁরা সাধারণ মানুষের মতোই চান সবকিছু করতে। নানা কারণে যেসব কাজ করা তাঁদের জন্য সহজ নয়, সেসব কাজকে সহজ করতে রয়েছে প্রযুক্তি। আর প্রযুক্তি ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের কল্যাণে বিশেষ স্ক্রিন রিডিং সফটওয়্যার তৈরি করেছেন বাংলাদেশের তরুণেরা।

Saturday, September 15, 2012

চলে এল আইফোন ৫- by নুরুন্নবী চৌধুরী

নানা জল্পনা-কল্পনা শেষে অবশেষে বুধবার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে আইফোন ৫ বাজারে ছাড়ার ঘোষণা দিল অ্যাপল। বিশ্বের সবচেয়ে পাতলা নতুন এ আইফোনটির ওজন মাত্র ১১২ গ্রাম। অ্যালুমিনিয়াম আর কাচে তৈরি এই ফোনে আরও রয়েছে ৪ ইঞ্চি ও ৩২৬ পিপিআই রেটিনা পর্দা, যার রেজ্যুলেশন ১১৩৬ x ৬৪০।

Saturday, September 8, 2012

আউটসোর্সিং by নুরুন্নবী চৌধুরী

ধীরে ধীরে অনলাইন আউটসোর্সিংয়ের কাজে যুক্ত হওয়া বাংলাদেশের মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার) এবার নিজেদের দক্ষতার মাধ্যমে জায়গা করে নিয়েছেন শীর্ষ তালিকায়। প্রতিনিয়ত নানা কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন তরুণ ফ্রিল্যান্সাররা। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের নানান কাজের সঙ্গে যুক্তও করছেন অনেকে।

Wednesday, August 8, 2012

ফ্রিল্যান্সার ডট কম- প্রযুক্তির পঞ্চপাণ্ডব by নুরুন্নবী চৌধুরী

ফ্রিল্যান্সার ডট কম (www.freelancer.com) আয়োজিত ‘কনটেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে বাংলাদেশ। বলাই বাহুল্য প্রযুক্তিবিশ্বে বাংলাদেশের তরুণদের এ এক বিরাট অর্জন। যাঁদের হাত ধরে এই কীর্তি অর্জন সেই কীর্তিমানরা হলেন আল-আমিন কবির, তাহের চৌধুরী,

Friday, July 20, 2012

ওয়েবসাইটে কম্পিউটার বিজ্ঞানের পড়াশোনা by নুরুন্নবী চৌধুরী

বাংলা ভাষায় এখন বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে দারুন কিছু শেখা যায়। কম্পিউটার বিজ্ঞান শিক্ষার বিকাশ ও প্রসারের লক্ষ্য নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে যন্ত্রগণক (www.jontrogonok.com) নামের একটি ওয়েবসাইট। অনলাইনে কম্পিউটার বিজ্ঞান শেখার দারুন এ সাইটটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব

Friday, June 29, 2012

শিক্ষা নিয়ে ওয়েবসাইট by নুরুন্নবী চৌধুরী

শিক্ষার ব্যাপারটা এখনকার প্রযুক্তি অনেক সহজ করে দিয়েছে। এখন তো ঘরে বসেই ইন্টারনেটে মুহূর্তে পাওয়া যাচ্ছে নানা তথ্য। শুধু তথ্যই নয়, শিক্ষার কাজে প্রয়োজনীয় নানা বিষয় পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে। শিক্ষাবিষয়ক নানা ওয়েবসাইট সারা বিশ্বে বেশ জনপ্রিয়।

Friday, June 22, 2012

শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতা by নুরুন্নবী চৌধুরী

তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নানা ধরনের প্রতিযোগিতা বর্তমানে শিক্ষার্থীদের জন্য নতুন কিছু করার জায়গা তৈরি করে দিয়েছে। দেশে এখন প্রোগ্রামিং থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা নিয়মিতই হচ্ছে। নানা প্রতিযোগিতার মধ্যে রয়েছে:

Friday, May 18, 2012

নকিয়া ফোনে প্রথম আলো by নুরুন্নবী চৌধুরী

ডিজিটাল নানা ধরনের পণ্য এখন সবার হাতের মুঠোয়।হাতে থাকা ডিজিটালযন্ত্র দিয়ে নতুন নতুন কাজ করতে চান অনেকেই।বিশেষ করে তাৎক্ষণিক নানা খবর জানতে চান অনেকে। এ মুহূর্তে কী ঘটছে, তা জানতে হাতের মুঠোয় থাকা স্মার্টফোন কিংবা মোবাইল ফোনটির প্রতি অনেকের আগ্রহ থাকে।

Friday, May 11, 2012

মাইক্রোসফট ইমাজিন কাপ ২০১২-অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ by নুরুন্নবী চৌধুরী

উত্তেজনাময় সময়ে সবার মনোযোগ ঘোষকের দিকে! কারণ, নির্বাচিত সেরা প্রকল্পটি যাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে। আর এমন আয়োজন ছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাইক্রোসফট আয়োজিত বিশ্বের অন্যতম সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিযোগিতার বাংলাদেশের চূড়ান্ত পর্বে।

Friday, April 27, 2012

চারদিক-বীরশ্রেষ্ঠর জাদুঘরে একদিন by নুরুন্নবী চৌধুরী

দ্বীপজেলা ভোলার বুকে জন্ম নেওয়া শহীদ সিপাহি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে নিহত হন। তাঁরই স্মৃতিকে চির অম্লান করে রাখতে তাঁর পিতৃনিবাস ভোলা জেলার আলীনগর ইউনিয়নে ২০০৭ সালে সরকারি তত্ত্বাবধানে গড়ে ওঠে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। জাদুঘরের কথা অনেক আগেই শুনেছিলাম কিন্তু যাওয়া হয়ে ওঠে না।