Saturday, November 5, 2011

সংবিধান লঙ্ঘন : সরকার ও ইসিকে জবাবদিহি করতে হবে : এম কে আনোয়ার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে সরকারের বিরুদ্ধে মামলা না করে নির্বাচন কমিশনও (ইসি) সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, এজন্য সরকার ও ইসি উভয়কেই জবাবদিহি করতে হবে।স্বাধীনতা ফোরামের উদ্যোগে ‘জাতীয় সংসদে জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদগার ও সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যত্’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ।

প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ভাবমূর্তিতে কালিমা লেপন করেছেন : ড. মোশাররফ

নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের বিষয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে জড়িয়ে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। একইসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন না করার স্পষ্ট ব্যাখ্যাও দাবি করেন তিনি।খালেদা জিয়া জয়ের আশায় নারায়ণগঞ্জে সেনা চেয়েছিলেন—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির এই সিনিয়র নেতা বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য নয়। এর মাধ্যমে দেশের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।

ভূপেন হাজারিকা আশঙ্কাজনক অবস্থায় মুম্বাইয়ের হাসপাতালে

ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার ভূপেন হাজারিকার অবস্থা আশঙ্কাজনক। তার দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় মুম্বাইয়ের একটি হাসপাতালে গত তিন দিন ধরে ডায়ালিসিস চলছে।গত ৩০ জুন শ্বাসকষ্টের কারণে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করার পর ৮৫ বছর বয়সী এই শিল্পীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। মঙ্গলবার পরীক্ষা করে দেখা যায়, তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে।

গরু বিক্রির টাকাই কাল হলো হৃদয়ের গলায় শাড়ি পেঁচিয়ে মাকে হত্যা : মৃত্যুর মুখে বাবাও by বেলাল হোসেন

‘পাশের ফুফাতো বোনের বাড়িতে ঘুমানোর পর ফজরের আজান শুনে নিজ ঘরে চলে আসি। এসেই দেখি মা ঘরের মধ্যে শুয়ে আছে। কিন্তু কোনো কথা বলে না। মা মা বলে ডাকি তাও শোনে না। ছোট্ট বোন ঘরে বসে কান্না করছে। দেখি বাবাও ঘরে নেই। লোকমুখে শুনে পাশের বাগানে যাই। সেখানে গিয়ে দেখি বাবার চোখ-মুখ গামছা আর হাত-পা দড়ি দিয়ে গাছের সঙ্গে বাঁধা। ওরা মার কাপড় গলায় পেঁচিয়ে মাকে হত্যা করে। বাবার মুখে গামছা বেঁধে পেটাতে পেটাতে ঘরের বাইরে নিয়ে যায়। শোয়ার ঘরের মাত্র ৫০-৬০ ফুট পূর্বে গাছগাছালির একটি বাগান রয়েছে।

হোসেনপুরে অন্তঃসত্ত্বাকে লাথি মেরে যমজ শিশু হত্যা : কেরানীগঞ্জে ধর্ষণ

ঢাকার কেরানীগঞ্জে ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক লম্পট শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ওই ছাত্রীর মা। অন্যদিকে কিশোরগঞ্জের হোসেনপুরে এক অন্তঃসত্ত্বার পেটে লাথি মেরে যমজ শিশু হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী এক চোরের বিরুদ্ধে। চুরি করতে এসে ধরা পড়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে সে এ কাণ্ড ঘটায় বলে জানা গেছে। বিস্তারিত আমার দেশ-এর প্রতিনিধিদের পাঠানো খবর :

কচুয়া চরফ্যাশন ও সেনবাগে হামলায় আহত ৩৭

বাগেরহাটের কচুয়া, ভোলার চরফ্যাশন ও নোয়াখালীর সেনবাগে হামলায় ৩৭ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :বাগেরহাট : বাগেরহাটের কচুয়া উপজেলার বিলকুল গ্রামের পুলিশ সদস্য মো. জনাব আলীর বাড়িতে হামলা করে সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় বাঁধাল ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আ. কাদেরের পরিচয়ে একদল সন্ত্রাসী। গতকাল দুপুরে শতাধিক সন্ত্রাসী লাঠিসোটা, দা, কুড়াল ও অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে থাকা পুলিশ সদস্যের স্ত্রী, ছেলেমেয়ে ও আত্মীয়দের মারপিট করে বের করে দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেয়।

জামায়াতের আলোচনা সভা : দুঃশাসন থেকে মুক্তি পেতে ৭ নভেম্বরের চেতনায় বৃহত্তর ঐক্য গড়তে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক একেএম নাজির আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষের মনের ভাষা বুঝতে পেরেছিলেন বলেই সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন। এ দেশের মানুষ গণতন্ত্রমনা। তারা স্বাধীনভাবে কথা বলতে চায়। এ জন্য জিয়াউর রহমান একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা খতম করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সে জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছিলেন। ক্ষমতার বলে আইন আর জোর করে মানুষের শ্রদ্ধা-ভালোবাসা পাওয়া যায় না।

সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জে স্বামী-স্ত্রী সন্তানসহ বিভিন্ন স্থানে নিহত ৮ : পৃথক ঘটনায় রাবি ছাত্রসহ ৭ অপমৃত্যু

সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জে একই পরিবারের ৩ জনসহ দেশের বিভিন্ন স্থানে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭০ জন। পৃথক ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ৭ জনের অপমৃত্যু হয়েছে। আমার দেশ-এর প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় ঢাকাগামী একটি বাসের চাপায় ভোলাগামী মোটরসাইকেলের ৩ আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতরা হলেন—সাহাবুদ্দিন, স্ত্রী জয়না বেগম এবং মেয়ে বৃষ্টি। তাদের বাড়ি ভোলার চরফ্যাশনে। ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে মোটরসাইকেলে ভোলার উদ্দেশে রওয়ানা হয়ে সকাল ৮টায় সিরাজদিখান নিমতলা এলাকায় পৌঁছলে ঘাতক বাস মোটরসাইকেলটি চাপা দেয়।

কোরবানির পশুর সাজসজ্জা

বগুড়ার আজমত বেপারি দুটি ষাঁড় এনেছেন গাবতলী হাটে। ধবধবে সাদা ষাঁড়গুলোকে বিশেষভাবে রেখেছেন সামিয়ানার নিচে। গতকাল দুপুরে ওহিদ নামের এক যুবক শ্যাম্পু দিয়ে গরুটিকে গোসল করাচ্ছিল। একপাশ ধোয়ার সঙ্গে সঙ্গে অন্যজন তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে গরুর শরীর। পশমগুলো শুকিয়ে আসার পর তাতে ছিটিয়ে দেয়া হচ্ছে সুগন্ধ পাউডার। করা হয়েছে স্প্রে। এরপর একটি মালা, চাঁদা, শিং কভার পরিয়ে যেন নওশা সাজে সাজানো হলো গরুটিকে। কী ব্যাপার ভাই গরুটিকে এত খাতির যত্ন কেন জানতে চাইতেই আজমত বেপারি বলেন, সাদা গরুতো ময়লা গায়ে থাকলে খারাপ দেখায়। তাছাড়া সাজানো হলে দামও ভালো পাওয়া যায়।

ইস্পাত শিল্পে গচ্চা প্রতিদিন গড়ে ৬০ কোটি টাকা

গ্যাসের অভাবে চট্টগ্রামের ইস্পাত শিল্প প্রতিষ্ঠানগুলো প্রতিদিন গড়ে ৬০ কোটি টাকা গচ্চা দিচ্ছে বলে দাবি করেছেন উত্পাদকরা। চট্টগ্রামের প্রধান রড উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলো গ্যাস সঙ্কটের কারণে এই পরিমাণ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে।চট্টগ্রামের সীতাকুণ্ড ও বায়েজিদ বোস্তামী এলাকার ইস্পাত পণ্য উত্পাদকরা জানান, বন্দর নগরীতে প্রতিদিন প্রায় দশ হাজার টন রড উত্পাদন হয়।

গ্যাস পানি বিদ্যুত্ সঙ্কটে ভোগান্তি চরমে

বিদ্যুতের লোডশেডিং আবার অসহনীয় হয়ে উঠছে। এর সঙ্গে পাল্লা দিয়ে তীব্র হচ্ছে গ্যাস এবং পানি সমস্যা। আর তীব্রতর হচ্ছে যানজট। জনদুর্ভোগ ক্রমশ বাড়ছে। অতিষ্ঠ এখন নগর জীবন।রাজধানীর বারিধারার জে ব্লকের বাসিন্দা শিক্ষিকা সালমা ইসলাম বলেন, আমাদের এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্যাস থাকে না। কোনো দিন থাকলেও গ্যাসের চাপ এতই কম থাকে যে এ দিয়ে রান্না সম্ভব নয়। পেশাগত কারণে আমাকে প্রতিদিন সকাল ৮টার মধ্যে স্কুলে পৌঁছতে হয় সে কারণে রান্নার জন্য প্রতিদিন আমাকে ঘুম থেকে উঠতে হয় ভোর ৫টার আগে। দু’বছরেরও বেশি সময় ধরে এ এলাকায় গ্যাসের এমন সঙ্কট চলছে। দুর্বিষহ হয়ে উঠেছে আমাদের জীবন।

গাবতলী হাটে রাজস্থানের ১০টি উট

বহু প্রতীক্ষার পর এবার গাবতলী হাটে এসেছে উট। গতকাল দুপুরে ভারতের রাজস্থান থেকে ১০টি উট পৌঁছেছে ঢাকায়। অন্যান্য বারে আসা উটগুলো মোটামুটি নাদুস নুদুস হলেও এবারের উটগুলো একেবারেই হাড্ডিসার ও দুর্বল। মনে হয় কোনো রকম বেঁচে আছে। এগুলোর তুলনায় অন্যান্য বছরের উটগুলো আকারে অনেক বড় ও বেশ নাদুস নুদুস ছিল।উটগুলো এনেছেন গাবতলী হাটের পুরনো ব্যবসায়ী আনোয়ার মণ্ডল। তার কর্মচারীরা জানান, ভারতের রাজস্থান থেকে দু’দিন আগেই চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ

লালপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা রাজধানীসহ বিভিন্ন স্থানে আরও ৪ খুন

নাটোরের লালপুরে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ৪টি খুনের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :নাটোর ও লালপুর : নাটোরে ভাসান আলী প্রামাণিক (৫০) নামে এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি। রাত ১০টার দিকে বাড়ি ফেরার সময় দুষ্কৃতকারীরা রাস্তার ওপরে তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী হাওয়া বেগম গতকাল বিকেলে লালপুর থানায় স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

কোরবানির গরু-খাসির অস্বাভাবিক দাম : হাটে প্রচুর গরু : ক্রেতা কম by আলাউদ্দিন আরিফ

একদিন পর ঈদুল আজহা। রাজধানী ঢাকাসহ সারাদেশের গবাদিপশুর হাটগুলো এরই মধ্যে বেশ জমে উঠেছে। পুরোদমে শুরু হয়েছে বেচাকেনা। ক্রেতারা বলছেন, এবার গরুর দাম অস্বাভাবিক। কিন্তু বিক্রেতারা বলছেন, গরু পালনে খরচ অনুযায়ী দাম পাচ্ছেন না। ঢাকায় গবাদিপশুর হাটগুলোয় গতকাল বিকাল থেকে জমজমাট বেচাকেনা শুরু হয়েছে। বর্ডার উন্মুক্ত থাকায় সব হাটেই দেশি গরুর পাশাপাশি বিপুলসংখ্যক ভারতীয় গরু তোলা হয়েছে।সড়ক-মহাসড়কের বেহাল দশা ও মারাত্মক যানজটের কারণে বেপারিরা গরু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়ছেন।

সেনা মোতায়েন না করা সংবিধান লঙ্ঘন : না’গঞ্জ প্রমাণ করেছে তত্ত্বাবধায়ক সরকার দরকার : ড. কামাল

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক না দেয়ার কোনো যুক্তি নেই। হাইকোর্ট বিভাগের রায় অনুযায়ী এখনও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার রাখার সুযোগ রয়েছে। নির্বাচন কমিশন যে স্বাধীন নয় তা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনেই প্রমাণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নাসিক নির্বাচনে সেনা মোতায়েন না করে সরকার সংবিধানের ১২৬ ধারা লঙ্ঘন করেছে। একই সঙ্গে তারা বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিকে প্রতিষ্ঠিত করেছে।

নরসিংদীর তদন্তকারীদের উদ্দেশ্যে হুশিয়ারি : শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না : ওবায়দুল কাদের

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনের হত্যাকাণ্ডের তদন্তের নামে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে তিনি বলেন, অপরাধী যত বড় প্রভাবশালী হোক না কেন তাকে অভিযুক্ত হতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যকে উত্ঘাটন করে অপরাধীদের বিচারের সম্মুখীন হতে হবে। শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করে কোনো লাভ নেই।বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রায়হান মিলনায়তনে ‘অপসংস্কৃতি রোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় ওবায়দুল কাদের দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কাঁদছে লোকমানের পরিবার : আসামিরা ধরাছোঁয়ার বাইরে by মাজহারুল পারভেজ

মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডকে ঘিরে নরসিংদীতে লেজে-গোবরে অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারি দলের এই নেতাকে টিঅ্যান্ডটি মন্ত্রীর ভাই সালাউদ্দিন বাচ্চু ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা-ক্যাডাররা মিলে খুন করেছে—প্রামাণ্য এই বিবরণ সংবলিত মামলা হওয়ার পরও বিচারের বাণী সেখানে কাঁদবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নরসিংদী শহরেই তারা আছে বলে অভিযোগ। তাদেরগ্রেফতার করার কোনো উদ্যোগ নেই। নিহত লোকমানের স্ত্রীর কান্না থামছে না। সরকারি দলের কয়েকজন মহিলা এমপি তার সঙ্গে দেখা করলে তিনি প্রবল আকুতি জানান, তার স্বামী হত্যার যেন দ্রুত বিচার হয়।

খুনের মামলার ১ নম্বর আসামি মন্ত্রীর ভাই বাচ্চুকে নিয়ে কৌতূহল

পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার অন্যতম আসামি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ভাই সালাউদ্দিন বাচ্চুকে এখনো ঠিকমত চেনে না নরসিংদীর স্থানীয় জনগণ। তবে এই নামে মন্ত্রীর একজন ভাই আছে বলে তারা শুনেছেন।নরসিংদীর ব্রাহ্মণদী এলাকার বাসিন্দা আকতার হোসেন বলেন, ‘সালাউদ্দিন বাচ্চু শুনেছি ঢাকায় ব্যবসা-বাণিজ্য করেন। রাজু ভাই সেই ’৯৬ সাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন কিন্তু কখনও তাকে দেখা যায়নি।’‘কিন্তু এবার যখন তার ভাই মন্ত্রী হলেন, তখনই তার চেহারা প্রকাশ্যে আসতে শুরু হলো। তিনি শুনেছি নরসিংদী আওয়ামী লীগে মন্ত্রীর উত্তরসূরি হতে চান’ বলে বাংলানিউজের কাছে বলেন আকতার হোসেন।

কিসের জোরে লোকটার এত দাপট?

প্রথম আলোর প্রথম পাতা ও অনলাইনে গতকাল শুক্রবার প্রকাশিত ‘বদলাই হালামু সবকিছু উল্টাইয়া: শামীম’ শীর্ষক প্রতিবেদন পাঠকের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গতকাল অনলাইনে প্রতিবেদনটি সর্বাধিক পঠিত ও আলোচিত সংবাদ হয়। প্রথম আলোর অনলাইনে প্রতিবেদনটির নিচে রাখা পাঠক-মন্তব্যে ২১১টি মন্তব্য প্রকাশিত হয়েছে। এ ছাড়া নীতিমালা ভঙ্গের কারণে আরও অর্ধশতাধিক পাঠক-মন্তব্য প্রকাশ করা সম্ভব হয়নি। প্রথম আলোর অনলাইনে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত ৮৬ হাজার ৮৯৮ জন পাঠক এ প্রতিবেদনটি পড়েছেন।

নরসিংদীর এসপি ক্লোজড, তদন্ত ডিবিতে ট্রেনে আগুনে ৫শ’ জনের বিরুদ্ধে ২ মামলা : রাজু ও লোকমানের বিবাদের নেপথ্যে

নরসিংদীর পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে গতকাল। ক্লোজ করা হয়েছে দুই এএসপিকেও। তাদের তলব করা হয়েছে ঢাকায়। অভিযোগ রয়েছে —মন্ত্রী গ্রুপের আশীর্বাদধন্য এ কর্মকর্তাদের সঙ্গে মেয়র লোকমানের শীতল সম্পর্ক ছিল। এমনকি একটি ডাকাতি মামলা প্রভাবশালীদের চাপে এসপি না নেয়ায় মেয়র এক্ষেত্রে কার্যকর ভূমিকা নিতে চাপ সৃষ্টি করেছিলেন। অন্যদিকে লোকমান হত্যা মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।দুর্বল পারফরম্যান্স ও আইনশৃঙ্খলার অবনতির জন্য গতকাল সকালে নরসিংদীর পুলিশ সুপার ড. আক্কাস উদ্দিন ভুঞাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। ক্লোজড করা হয় এএসপি

লোকমানকে প্রথম গুলি ছোড়ে আশরাফ : এজাহারে বিস্তারিত বিবরণ

মেয়র লোকমানকে টার্গেট করে প্রথম গুলিটি ছোড়ে যুবলীগ নেতা আশরাফুল সরকার। গুলিটি বুকের বাঁ পাশের উপরিভাগে লাগলে গুরুতর জখম হন মেয়র। এর পর মঞ্জুরের গুলি পেটের বাঁ পাশে নাভির নিচে বিদ্ধ হয়। আমির হোসেন আমুর গুলি লাগে মেয়রের বাঁ হাতে। খুনি মামুনের গুলি লাগে আবারও নাভির নিচে। অজ্ঞাত অস্ত্রধারীর আরও একটি গুলি বিদ্ধ হয় একই স্থানে।সংঘবদ্ধ হত্যাকারীদের একের পর এক গুলিতে চিত্কার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন লোকমান।

আজ পবিত্র হজ : আরাফাতে সমবেত পঁচিশ লক্ষাধিক হাজী by রুমী সাঈদ

আজ পবিত্র হজ। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থ ‘হে আল্লাহ আমি হাজির তোমার দরবারে’ ধ্বনিতে মুখরিত গোটা আরাফাতের ময়দান। শুভ্র সেলাইবিহীন এক কাপড়ে সবাই হাজির হন মহান আল্লাহর দরবারে তার নৈকট্য লাভের আশায়। লাখ লাখ মানুষের পদচারণা আর হাজার হাজার তাঁবুতে পরিপূর্ণ মিনা এখন মানুষ আর তাঁবুর শহর। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানদের স্রোত এসে মিশেছে মহানবী রাসুলের (সা.) বিদায় ভাষণের স্মৃতিবিজড়িত আরাফাতে।

ভারসাম্যহীন হয়ে পড়ছে সামষ্টিক অর্থনীতি ভয়াবহ সামাজিক বিশৃঙ্খলার আশঙ্কা by সৈয়দ মিজানুর রহমান

দেশের সামগ্রিক অর্থনীতি বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। ভবিষ্যতে অর্থনীতিতে বড় ঝুঁকি অপেক্ষা করছে জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, সরকারের এখনই সতর্ক হওয়া উচিত। তা না হলে দেশে ভয়াবহ আর্থিক বিশৃঙ্খলার পাশাপাশি দেখা দিতে পারে সামাজিক অস্থিরতা।দ্বিতীয় দফায় বিশ্ব অর্থনৈতিক মন্দা, মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং স্থানীয়ভাবে একদিকে সরকারের সম্প্রসারিত রাজস্ব নীতি; অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের সংকুচিত মুদ্রানীতিকেই মূলত অর্থনীতির জন্য অশনি সঙ্কেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

যানজটে স্থবির মহাসড়ক : দুর্ভোগে ঘরমুখো মানুষ by কাজী জেবেল

সড়ক-মহাসড়ক ও ফেরিঘাটে ভয়াবহ যানজটে যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। বাসের শিডিউল ভেঙে পড়েছে। রেলও ছেড়েছে নির্ধারিত সময়ের অনেক পরে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গতকাল প্রতিটি ট্রেন ৩-৪ ঘণ্টা দেরিতে ছেড়েছে। এরমধ্যে গতকাল দুপুরে কুমিল্লায় মালবাহী রেল দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ৪ ঘণ্টা পর ট্রেন চালু হয়। ট্রেন বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েন ঈদের ঘরমুখো মানুষ। রাজধানীর বাস ও ট্রেন স্টেশনে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরও কাঙ্ক্ষিত যানবাহনের দেখা পাননি তারা।

প্রতিকূলতা সত্ত্বেও এমিরেটসের অর্ধবার্ষিক মুনাফা ২২.৫ কোটি ডলার

গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস সাড়ে ২২ কোটি মার্কিন ডলার নিট মুনাফা অর্জন করেছে। সবচেয়ে দ্রুত সম্প্রসারণশীল এয়ারলাইন্স হিসেবে খ্যাতি অর্জনকারী এমিরেটস এয়ারলাইন্স বিশ্বব্যাপী অস্থিতিশীল অর্থনৈতিক ও অন্যান্য প্রতিকূলতা সত্ত্বেও মুনাফা অর্জনের ধারা অব্যাহত রেখেছে।এমিরেটস এয়ারলাইন্স ও গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম গত বৃহস্পতিবার দুবাইয়ে এয়ারলাইন্সের অর্ধবার্ষিক আর্থিক বিবরণী পেশকালে এ তথ্য জানান।

ঈদে নিরাপত্তার ব্যাপারে চিটাগাং চেম্বারের ৩ দফা সুপারিশ

চট্টগ্রামে তিন ব্যবসায়ী খুনের ঘটনায় দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এসব খুনের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন। চেম্বার সভাপতি ঈদুল আজহা উপলক্ষে এক বিবৃতিতে ঈদ উপলক্ষে নিরাপত্তার ব্যাপারে ৩ দফা সুপারিশ তুলে ধরেছেন। এগুলো হলো_ কোরবানির পশুহাট ও পরবর্তী সময়ে ঈদ-উত্তর চামড়া ব্যবসায়ে প্রচুর পরিমাণ টাকা লেনদেন হবে।

গুলশান ক্লাবের পেসিও হলে এলএফএমইএবির কর্মশালা

লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে বুধবার গুলশান ক্লাবের পেসিও হলে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন এলএফএমইএবি সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর। বাণিজ্য সচিব গোলাম হোসেন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার এবং লেদার সেক্টর বিজনেস্ প্রমোশন ফাউন্ডেশনের সমন্বয়ক ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার।

সালমানের বোনের বিয়ে পিছিয়ে গেল

যেদিন লন্ডনের আদালতে তিনি দোষী প্রমাণিত হন, তার মাত্র এক মিনিট আগে লাহোরের হাসপাতালে সালমান বাটের পুত্রসন্তানের জন্ম হয়। জীবনের এমন কঠিন বাস্তবতায় আরও একটি আঘাত পেলেন সালমান বাট। আদালতের রায়ে আড়াই বছরের জন্য কারাগারে যাওয়ার পরই আরেকটি দুঃসংবাদ পান সালমান। ভাইয়ের কারাবন্দি হওয়ার খবরে বোন খাদিজা বাটের বিয়ে পিছিয়ে গেছে। ডেন্টিস্ট বোন খাদিজার এ মাসেই বিয়ের কথা ছিল; কিন্তু ভাইয়ের এ বিপদের সময় বাট পরিবারে ধূমধাম করে বিয়ের অনুষ্ঠান করা সম্ভব নয়।

ম্যাচ পাতানো নিয়ে আফ্রিদি বললেন-শুধু পাকিস্তানই নয়...

স্পট ফিক্সিংয়ের জড়িত থাকার অপরাধে তিন পাকিস্তানি ক্রিকেটার এখন লন্ডনের কারাগারে। ক্রিকেট ইতিহাসে যা নজিরবিহীন ঘটনা। সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমেরের কারাদণ্ডের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রিকেট বিশ্বে। স্পট ফিক্সিংয়ের সময় 'ক্লিন ম্যান' হিসেবে পরিচিতি পাওয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন, 'ক্রিকেট দুর্নীতি শুধু পাকিস্তানেই নয়, অন্য দেশগুলোও এর সঙ্গে জড়িত। তবে অন্য দেশগুলোর ক্রিকেট বোর্ডের একটা নির্দিষ্ট নীতি রয়েছে। দুর্নীতির এসব ঘটনা ফাঁস হওয়ার আগেই তা ধামাচাপা দিয়ে দেয় তারা। যে কারণে সেসব প্রকাশ হয় না কখনও।'

উচিত বিচার হয়েছে :কাইয়ুম

এক দশকেরও বেশি সময় পার হয়েছে। ক্রিকেটে পাতানো ম্যাচের ঘটনা তখনও অনেকের কাছে আশ্চর্য এক ব্যাপার ছিল; কিন্তু ভদ্রলোকের এই খেলায় যে অপরাধ ঢুকে পড়েছে এবং সে অপরাধীদের যে শাস্তি হওয়া দরকার_ সেটা তদন্ত করে প্রথমবারের মতো সুপারিশ করেছিলেন অবসরপ্রাপ্ত পাকিস্তানি বিচারপতি মালিক মোহাম্মদ কাইয়ুম। সম্প্রতি ক্রিকেটের সঙ্গে জড়িত অপরাধী পাকিস্তানের তিন ক্রিকেটার লন্ডনের কোর্টে শাস্তি পেয়েছেন। ম্যাচ ফিক্সিংয়ের বিচার প্রথম শুরু করা কাইয়ুম তাই লন্ডন আদালতের এ রায়ে বেশ খুশি।

বিচার এবার পাকিস্তানে

বিপদ যখন আসে চারদিক থেকে আসে। সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমেরের বিপদ পিছু ছাড়ছেই না। স্পট ফিক্সিংয়ের অপরাধে আইসিসি কর্তৃক ৫ বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন গত ফেব্রুয়ারিতে। সে শাস্তি মোটেও যথেষ্ট মনে হয়নি, যখন লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে অবৈধ অর্থ লেনদেন ও প্রতারণার দায়ে মামলা এবং তার শুনানি শুরু হয়। শেষ পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডে সে কেলেঙ্কারির অবসান হলো_ ভেবেছিলেন সবাই; কিন্তু বিপদ পিছু ছাড়েনি তিন পাকিস্তানি ক্রিকেটারের।

বউ পেটাতেন পুতিন!

খেয়ালি কর্মকাণ্ডের জন্য সংবাদমাধ্যমে প্রায়ই আসেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। তার এবার খবর হলেন ভিন্ন এক কারণে। সম্প্রতি জার্মান গোয়েন্দা সংস্থা অভিযোগ তুলেছে, পুতিন তার স্ত্রীকে মারধর করতেন। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদপত্র দ্য ডেইলি মেইলের খবরে এ তথ্য জানানো হয়।তবে পুতিনের কার্যালয় থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পুতিনের প্রধান মুখপাত্রকে এ বিষয়ে জিজ্ঞাস করা হলে তিনি 'নো কমেন্স' বলে বিষয়টি এড়িয়ে যান।

পাঁচ রাজ্যে কংগ্রেসবিরোধী প্রচার চালাবেন আন্না

শীতকালীন অধিবেশনে জনলোকপাল বিল পাস না হলে পাঁচটি রাজ্যের নির্বাচনে কংগ্রেসবিরোধী প্রচারণা চালাবেন বলে জানিয়েছেন ভারতের গান্ধীবাদী বর্ষীয়ান সমাজকর্মী আন্না হাজারে। তার কংগ্রেসবিরোধী প্রচার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হলেও তিনি এ প্রচার চালাবেন বলে জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস।আন্না হাজারে জানান, বিলটি পাস না হলে উত্তরাখণ্ড, মনিপুর, গোয়া, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসবিরোধী প্রচার চালানো হবে। গতকাল শুক্রবার তিনি বলেন, কে কী বলে বলুক, আমি কংগ্রেসের বিরুদ্ধে প্রচার চালাব।

বউ পেটাতেন পুতিন!

খেয়ালি কর্মকাণ্ডের জন্য সংবাদমাধ্যমে প্রায়ই আসেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। তার এবার খবর হলেন ভিন্ন এক কারণে। সম্প্রতি জার্মান গোয়েন্দা সংস্থা অভিযোগ তুলেছে, পুতিন তার স্ত্রীকে মারধর করতেন। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদপত্র দ্য ডেইলি মেইলের খবরে এ তথ্য জানানো হয়।তবে পুতিনের কার্যালয় থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পুতিনের প্রধান মুখপাত্রকে এ বিষয়ে জিজ্ঞাস করা হলে তিনি 'নো কমেন্স' বলে বিষয়টি এড়িয়ে যান।

ফিলিস্তিনকে 'না' ফ্রান্স ব্রিটেন ও কলাম্বিয়ার-জাতিসংঘের পূর্ণ সদস্যপদ

পূর্ণ সদস্যপদ পেতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কলাম্বিয়া ফিলিস্তিনকে সমর্থন দেবে না। তারা ভেটো না দিয়ে ভোটদান থেকে বিরত থাকবে বলে জানিয়েছেন জাতিসংঘের শীর্ষ এক কূটনীতিক। এর ফলে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে ৯ ভোট পাবে না ফিলিস্তিন। যা তাদের জন্য বড় ধাক্কা। খবর বিবিসি অনলাইনের।ফ্রান্স ছাড়া অন্য দুটি দেশ সরকারিভাবে এ ধরনের কোনো ঘোষণা দেয়নি। তারা যদি ভোটদান থেকে বিরত থাকে তবে ফিলিস্তিনের জাতিসংঘ সদস্যপদ পাওয়ার ঘটনা কূটনৈতিকভাবে নতুন মোড় নেবে বলে দাবি কূটনীতিকদের।

দুই মাথাওয়ালা দুধরাজ

এটি দুই মাথাওয়ালা দুধরাজ সাপ। ইংরেজিতে বলা হয় আলবিনো হুন্ডুরাস মিল্ক স্নেক। এ সাপের বিষ নেই, তবে দেখলে ভয়ে গা ছমছম করে। এর জন্ম যুক্তরাজ্যের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক বন্যপ্রাণী সংরক্ষণ ও লালন-পালন কেন্দ্রে। সাপটি লম্বায় প্রায় পাঁচ ফুট। দুই মাথারকারণে সাপটির দুটি নাম দেওয়া হয়েছে। বাঁ পাশের মাথার নাম মাডগা আর ডান পাশের মাথার নাম লেনকা। এর মস্তিষ্ক দুটি। দুই মস্তিষ্কই সমন্বিতভাবে সাপটির দেহ নিয়ন্ত্রণ করে থাকে। খবর দ্য মেইল অনলাইনের।

কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে সতর্কবাণী

খেয়ালখুশিমতো কন্ট্যাক্ট লেন্স ব্যবহার না করার জন্য সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে আমেরিকায় 'হ্যালোইন' উৎসবে তরুণীরা রঙিন কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে উৎসাহী হন। চিকিৎসকের পরামর্শ না নিয়ে চোখের আকৃতি ভীতিকর করে তুলতে তরুণীরা বিভিন্নডিপার্টমেন্টাল স্টোর থেকে রঙিন কন্ট্যাক্ট লেন্স কিনে থাকেন এবং সেগুলো চোখে লাগিয়ে উৎসবে যোগ দেন। যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন এক সতর্কবার্তায় বলেছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করলে চোখের ব্যাপক ক্ষতি হতে পারে।

ভিজিএফ কার্ডের চাল-এমপি রনির আপত্তির কারণে বঞ্চিত তিন হাজার দুস্থ মানুষ

পটুয়াখালী-৩ আসনের আলোচিত-সমালোচিত সাংসদ গোলাম মাওলা রনির আপত্তির কারণে ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্দকৃত ভিজিএফ চাল থেকে বঞ্চিত হয়েছে গলাচিপা পৌর এলাকার ৩ হাজার দুস্থ মানুষ। এমপি-মেয়রের ক্ষমতার লড়াইয়ে এসব দুস্থ মানুষের এখন ঈদুল আজহার আনন্দ ম্লান হওয়ার উপক্রম। তাদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঈদুল আজহার আগেই ভিজিএফ চাল বিতরণের দাবি জানিয়েছেন সরকার ও প্রশাসনের কাছে।

মন্ত্রীর কাছে চার সাংসদের প্রশ্ন-কোনো আসামি গ্রেফতার হয়নি মামলা ডিবিতে হস্তান্তর নরসিংদীর এসপি অতিরিক্ত এসপি প্রত্যাহার by শাহেদ চৌধুরী ও প্রীতিরঞ্জন সাহা,

জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর কাছে নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ লোকমান হোসেন হত্যাকাণ্ডের ব্যাখ্যা চেয়েছেন সরকারি দলের সাংসদরা। তারা স্পস্ট বলেছেন, 'আমরা মন্ত্রীকে বলি, সঠিক ঘটনা তুলে ধরুন। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। দ্রুত সত্য বের করুন।' এদিকে নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামিদের কেউ গ্রেফতার হয়নি।

ঘরমুখো মানুষের চরম ভোগান্তি-মহাসড়কগুলোতে দীর্ঘ যানজট, ঢাকা থেকে বের হওয়াই দায় by রাশেদ মেহেদী

ঢাকার চারদিকে মহাসড়কে যানজট। ঘরমুখো মানুষের রাজধানী থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে। ঢাকা থেকে উত্তরবঙ্গ যেতে চন্দ্রা মোড়ে, আরিচা যেতে মানিকগঞ্জ থেকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর পার হলেই কমে যাচ্ছে গড়ির গতি, গজারিয়া থেকে একেবারে স্থবির। পাটুরিয়া এবং মাওয়া ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ফেরির জন্য। বাস টার্মিনালে বাসের সিডিউল লণ্ডভণ্ড, কমলাপুর রেলস্টেশনে ট্রেনের সিডিউলে চরম বিপর্যয়। সদরঘাট থেকে লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে রওনা। সব মিলিয়ে ঘরমুখো যাত্রীরা অসহায়, দেখার কেউ নেই।

স্বাস্থ্যের ক্ষতি ভূমিকম্পেই বেশি

প্রাকৃতিক ধ্বংসযজ্ঞ মুহূর্তেই সব কিছু এলোমেলো করে দেয়। প্রতিবছর কোনো না কোনো প্রাকৃতিক ধ্বংসলীলায় অসংখ্য প্রাণহানি ঘটছে। বেঁচে থাকা মানুষদের যাপন করতে হচ্ছে দুর্বিষহ জীবন।সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যগত দিক থেকে প্রাকৃতিক দুর্যোগ যেমন_বন্যা, হ্যারিকেন, ভূমিকম্প, সুনামি, জলোচ্ছ্বাস ইত্যাদির মধ্যে ভূমিকম্প সবচেয়ে বেশি ক্ষতি করে। যুক্তরাষ্ট্রের গবেষকরা জানান, ভূমিকম্পের ফলে সারা পৃথিবীতে প্রতিবছর মিলিয়নেরও বেশি মানুষের জীবনযাত্রা বদলে গেছে। কেউ নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, কেউ ভয়াবহ জখম নিয়ে কোনো রকম বেঁচে আছে।

কেন্দ্রীয় সরকার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তৃণমূলের

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে চরম ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার থেকে সমর্থন প্রত্যাহারের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটি। তবে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং দেশে না থাকায় ৮ ও ৯ নভেম্বর পর্যন্ত ওই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সিদ্ধান্ত জানিয়ে দেবে তৃণমূল। এরপর দলটি ইস্যুভিত্তিক সমর্থনকিংবা বিরোধিতা করার সিদ্ধান্ত নেবে।

পুলিশ সদস্যের বাড়ি গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

বাগেরহাটের কচুয়া উপজেলার বিলকুল গ্রামে এক পুলিশ কনস্টেবলের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর গুঁড়িয়ে দিয়েছে একদল সন্ত্রাসী। তারা পুলিশ সদস্যের স্ত্রী, ছেলেমেয়ে ও আত্মীয়স্বজনদের মারধর করে স্বর্ণালংকার, আসবাবপত্রসহ পাঁচ লাখ টাকারমালামাল লুটে নেয়। সন্ত্রাসীদের হামলায় পুলিশ সদস্যের স্ত্রী-সন্তানসহ আটজন আহত হয়েছে। হামলার খবর পেয়েও স্থানীয় থানার পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

নরসিংদীর ঘটনায় ওবায়দুল কাদের-শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ নেই

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। এই হত্যাকাণ্ডকে মর্মান্তিক আখ্যা দিয়ে তিনি বলেন, 'এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ নেই।'গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় 'অপসংস্কৃতি রোধে সুশীল সমাজের করণীয়' শীর্ষক এই আলোচনা সভা। এতে বক্তব্য দেন অভিনেতা প্রবীর মিত্র, মিশা সওদাগর প্রমুখ।

নাসিক নির্বাচন-সেনা মোতায়েন না করার ব্যাখ্যা চেয়েছে বিএনপি

নির্বাচন কমিশনের পরিপত্র জারির পরও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কেন সেনা মোতায়েন করা হয়নি, তার সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। একই সঙ্গে স্থানীয় নির্বাচনে সরকারি দলের প্রার্থীরা পরাজিত হচ্ছে জানিয়ে দলটির নেতারা বলেছেন, জনগণের এই বিজয় কেউ আর রুখতে পারবে না।গতকাল শুক্রবার রাজধানীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন।

ইডেন কলেজে বাবুর্চি খুন, ৯ শ্রমিক আটক

রাজধানীর ইডেন মহিলা কলেজের ভেতরে নায়েব আলী (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি নির্মাণ শ্রমিকদের খাবার রান্না করতেন। গতকাল শুক্রবার ভোরে পুলিশ তাঁর লাশ নির্মাণাধীন একটি ১১ তলা ভবনের সামনে থেকে উদ্ধার করে মিটফোর্ড মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।প্রাথমিক তদন্তের পর ঘটনাস্থল পরিদর্শনকারী লালবাগ থানার এসআই মীর সাবি্বর কালের কণ্ঠকে বলেন, প্রতিদিন ৫০ জন শ্রমিককে রান্না করে খাওয়াতেন বাবুর্চি নায়েব আলী। বাজার খরচ বাবদ অন্য শ্রমিকরা তাঁর কাছে সব সময় ২০ থেকে ৩০ হাজার টাকা গচ্ছিত রাখত। এ টাকা ছিনিয়ে নেওয়ার জন্যই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁর ধারণা।

মসলার বাজার এবার ঠাণ্ডা, স্বস্তিতে ক্রেতারা by রাজীব আহমেদ

প্রতিবছর ঈদের আগে মসলার দাম বাড়লেও এ বছর দেখা যাচ্ছে উল্টো। আদা, জিরা, এলাচ, লবঙ্গসহ কয়েকটি প্রয়োজনীয় মসলার দাম প্রতি ১০০ গ্রামে পাঁচ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পেঁয়াজ ও রসুনের দাম তুলনামূলক কম।সব মিলিয়ে গরম মসলার বাজারে এখন শীতলভাবই বইছে। ফলে গত রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে স্বস্তিতে আছে ক্রেতারা। বিক্রেতারা বলছেন, প্রচুর আমদানি ও নতুন মৌসুমের দেশীয় পণ্য বাজারে আসায় দাম কমেছে।

মিরসরাইয়ের পাহাড়ে 'বাংকার'-র‌্যাব বলছে, জঙ্গি তৎপরতার অংশ হতে পারে by মুহাম্মদ জয়নাল আবেদীন,

চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুটি পাহাড়ে রহস্যজনক চারটি সুড়ঙ্গ পাওয়া গেছে। স্থানীয় লোকজন বলছে এগুলো বাংকার। জঙ্গিরা তাদের গোপন তৎপরতার অংশ হিসেবে এগুলো খনন করেছে বলে মনে করছে তারা। ইতিমধ্যে পুলিশ ও র‌্যাব খোঁজখবর নিয়েছে। পুলিশ বলছে, মাদকাসক্তরা এই সুড়ঙ্গ করে থাকতে পারে। র‌্যাব বলেছে, এগুলো সুড়ঙ্গ। কোনো জঙ্গি সংগঠনের তৎপরতার অংশ হতে পারে এগুলো।জানা যায়, উপজেলার উত্তর তালবাড়িয়া এলাকার মন্দিরা পাহাড়ে প্রথম একটি সুড়ঙ্গের খোঁজ পায় স্থানীয় লোকজন। এরপর সেখানে আরো দুটি সুড়ঙ্গ পাওয়া যায়। পাহাড় কেটে এসব সুড়ঙ্গ করা হয়েছে। এর মধ্যে আরেকটি সুড়ঙ্গ পাওয়া গেছে কাছের বদরখোঁ পাহাড়ে।

মানবাধিকারকর্মীদের আশঙ্কা-ভবঘুরে আইন পুলিশকে স্বেচ্ছাচারী করে তুলবে by শরীফা বুলবুল

'ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন-২০১১' আইনটিকে অমানবিক এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন মানবাধিকার কর্মী ও বিভিন্ন বেসরকারি সংগঠনের নেতারা। তাঁরা বলেছেন, এ আইনে পুলিশকে ভয়াবহ ক্ষমতা দেওয়া হয়েছে। তাই আইনটি প্রয়োগকারী সংস্থাকে স্বেচ্ছাচার করে তুলতে পারে। আইনটি বৈষম্যমূলক আচরণকে বৈধতা প্রদান এবং বাংলাদেশে সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন সমর্থন করবে। গত ২৪ আগস্ট মন্ত্রিসভায় পাস করা হয় 'ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন-২০১১'।

গরুর হাট-ভিড় বাড়লেও বিক্রি বাড়েনি

আগারগাঁওয়ে কোরবানির পশুর হাটে ইজারাদারের প্রতিনিধি আকরাম হোসেন বলেন, 'লোকজন আজও (শুক্রবার) গরু দেখতেই হাটে আসছে বেশি। আগে গরু কিনে রাখার মতো জায়গা নেই বলে এমন অবস্থা। তবে কাল (শনিবার) ও পরশু (রবিবার) হাট পুরোপুরি জমবে।'কুষ্টিয়া থেকে আজমপুর হাটে গরু বেচতে আসা কোরবান আলী ও রহমত জানান, বিক্রি না হওয়ায় তাঁদের আরো ৫০টি গরু রয়ে গেছে।

আফগানিস্তান থেকে ইরান পর্যন্ত রেলপথ নির্মাণের চিন্তা ভারতের

আফগানিস্তানের খনিজ সমৃদ্ধ হাজিগাক এলাকা থেকে ইরানের শাবাহার বন্দর পর্যন্ত রেললাইন স্থাপনের পরিকল্পনা করছে ভারত। বাণিজ্যের ব্যাপারে ইসলামাবাদের ওপর কাবুলের নির্ভরতা কমাতে ভারত এ পরিকল্পনা নিয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে আফগানিস্তানের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে গত বুধবার ভারত এ পরিকল্পনার কথা প্রকাশ করে। বলা হচ্ছে, পরিকল্পনা বাস্তবায়িত হলে এটা হবে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলপথ।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি টেলিগ্রাফ জানায়, রেললাইন স্থাপন নিয়ে ২০০৩ সাল থেকে আফগানিস্তান ও ভারতের মধ্যে আলোচনা চলছে।

এসিড-সন্ত্রাস বন্ধে নতুন আইন কম্বোডিয়ায়

এসিড-সন্ত্রাস বন্ধ করতে কম্বোডিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষে একটি আইন পাস হয়েছে। নতুন আইনে এ অপরাধের সাজা হিসেবে সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। গতকাল শুক্রবার বহু কাঙ্ক্ষিত আইনটি অনুমোদন পায়।আইনটি কার্যকর হতে এখন পার্লামেন্টে উচ্চ কক্ষ সিনেট ও কম্বোডিয়ার রাজার অনুমোদন লাগবে। এ বছরের শেষ নাগাদ উভয় পক্ষই এতে অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে। আইন কার্যকর হলে এসিড বিক্রির ক্ষেত্রেও লাইসেন্স লাগবে। বর্তমানে বিক্রির ক্ষেত্রে অনুমতি লাগে না।

ড্রোন হামলা-পাকিস্তানকে সিআইএর গোপন ছাড়

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার ভঙ্গুর সম্পর্ক ঠিক করতে ওয়াশিংটন নতুন পদক্ষেপ নিয়েছে। সম্পর্ক ঠিক করতে তারা গোপনে ছাড় দিচ্ছে ইসলামাবাদকে। এর অংশ হিসেবে পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন (চালকবিহীন বিমান) হামলা চালানোর নিয়ম-নীতি আরো কঠোর করেছে তারা। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।ড্রোন হামলা নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কে টানাপড়েন চলছে। সীমান্তে আদিবাসী অধ্যুষিত এলাকায় হামলা বন্ধের দাবি জানিয়েছে পাকিস্তান।

'দেড় মিনিটের মধ্যেই বিন লাদেনকে হত্যা'

পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান শুরুর প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়। মার্কিন কমান্ডো বাহিনী নেভি সিলের সাবেক কমান্ডার চাক ফেরার তাঁর একটি বইয়ে এ দাবি করেছেন। গত বৃহস্পতিবার ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।এর মাধ্যমে বিন লাদেন হত্যা নিয়ে চলমান বিতর্ক নতুন করে উসকে দিলেন ফেরার। কারণ এত দিন যুক্তরাষ্ট্র বলে আসছিল, অভিযান শুরুর পর উভয় পক্ষে ৪৫ মিনিট ধরে বন্দুকযুদ্ধ হয়। এরপর বিন লাদেনকে হত্যা করা হয়।

যুক্তরাষ্ট্র 'বোধ-বুদ্ধি' হারিয়েছে : ইরান

পরমাণু অস্ত্রের দোহাই দিয়ে সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। পরমাণু কর্মসূচি নিয়ে অতিমাত্রায় উদ্বেগে ভোগায় যুক্তরাষ্ট্র তার 'বোধ-বুদ্ধি' হারিয়েছে বলে মন্তব্য করেছে তারা। ইরানে হামলার ব্যাপারে অন্যান্য দেশের সমর্থন আদায়ের চেষ্টা করছে ইসরায়েল ও পশ্চিমা বিভিন্ন দেশ_এমন সংবাদের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আবদুল্লাহ সালেহি গত বৃহস্পতিবার এসব মন্তব্য করেন।ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান গত বুধবার জানায়, তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প নিয়ে উদ্বেগ বাড়ায় ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা শুরু করেছে ব্রিটিশ সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানে হামলার ব্যাপারে ব্রিটেনের সাহায্য চাইতে পারে বলেও ধারণা করছে তারা। হামলা হলে যুক্তরাষ্ট্রকে সাহায্যের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন।

ফিলিস্তিনের জন্য নতুন ধাক্কা-নিরাপত্তা পরিষদে ভোটদানে বিরত থাকবে যুক্তরাজ্য, ফ্রান্স, কলম্বিয়া

জাতিসংঘের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে নতুন ধাক্কা খেল ফিলিস্তিন। যুক্তরাষ্ট্র আগেই বলে রেখেছে, নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের আবেদনের ওপর ভোটাভুটির সময় তারা ভেটো দেবে। এবার জানা গেল, যুক্তরাজ্য, ফ্রান্স ও কলম্বিয়া ভোটদানে বিরত থাকবে। জাতিসংঘের এক কূটনীতিক গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। তবে এ তিন দেশ আনুষ্ঠানিকভাবে এখনো এ ব্যাপারে কিছু জানায়নি।

নেইমার তাহলে রিয়ালেই যাচ্ছেন!

কিছুদিন আগেও পরিস্থিতিটা এমন ছিল না। ক্লাবের 'সম্পদ' আখ্যা দিয়ে 'নট ফর সেল' ট্যাগ ঝুলিয়ে দেওয়া হয়েছিল নেইমারের গলায়। ব্রাজিলিয়ান এ নতুন সেনসেশনকে নাকি কিছুতেই বিক্রি করবে না সান্তোস! কিন্তু নামিদামি ইউরোপিয়ান ক্লাবগুলোর একের পর এক দরজায় কড়া নাড়া শুনতে শুনতে এখন হয়তো মত বদলেছেন সান্তোসের কর্তাব্যক্তিরা। নেইমারকে বিক্রি করবেন তাঁরা তবে সেটা 'ন্যায্য মূল্য' পেলে! এ খবরটা রটে যাওয়ার সঙ্গে সঙ্গেই শোনা যাচ্ছে নানা গুজব। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নাকি নেইমারের দরদাম করে ফেলেছে সান্তোসের সঙ্গে_এমন খবর দিয়েছে খোদ ইএসপিএন সকারনেট।

অবশেষে রিয়াল-বার্সার মানানসই 'লড়াই'

ঠিক যেন জমছিল না। কোথাকার কোন লেভান্তে গোলমাল বাধিয়ে দিয়েছিল। শুরু থেকেই বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মাঝখানে দেওয়াল হয়ে ছিল তারা। গত সপ্তায় সেই দেওয়াল ধসে পড়ায় অবশেষে জমে উঠল স্প্যানিশ লিগ। লেভান্তেকে তিনে ঠেলে দিয়ে শীর্ষে রিয়াল আর দুই নম্বরে বার্সেলোনা। হওয়া তো উচিত এমনই!একটু দেরিতে হলেও সেটা যখন হলো তখন কিছুটা দুশ্চিন্তায় বার্সেলোনা। কাল না আবার রিয়াল তাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরো বাড়িয়ে নেয়! হয়তো সেটা হবে না, তবে প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাওকে সহজভাবে নেওয়ার কোনো সুযোগই নেই গার্দিওলা-মেসিদের। একে তো ওদের মাঠে গিয়ে খেলতে হবে, আবার তারা গত ৯ ম্যাচ অপরাজিত।

তাঁদের অভাব বুঝতেই দিচ্ছেন না ফ্যালকাও-আদ্রিয়ান

সার্জিও অ্যাগুয়েরো আর ডিয়েগো ফোরলান_দুজনের একজনও নেই। এ দুজনের অভাবটা কী দিয়ে পূরণ করবে অ্যাতলেতিকো মাদ্রিদ এ নিয়ে কিন্তু মৌসুমের শুরুর দিকে খুব চিন্তিত ছিলেন সমর্থকরা। স্প্যানিশ লিগের ১০টি সপ্তাহ আর ইউরোপায় চারটি করে ম্যাচ হয়ে যাওয়ার পর কিন্তু এখন সেই চিন্তা থেকে অনেকটাই মুক্ত তারা। মৌসুমের নতুন সাইনিং কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাও আর স্প্যানিশ ফরোয়ার্ড আদ্রিয়ান মিলে এত দিনে ভুলিয়ে দিয়েছেন অ্যাগুয়েরো-ফোরলানের কথা।

আবার সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা

মরনে মরকেলের বলে ১ রান নিলেন শচীন টেন্ডুলকার, হেলমেটটা খুলে দুই হাতে ব্যাট আর হেলমেট উঁচিয়ে ধরলেন। একটা প্রতীক্ষার প্রহর শেষ হয়ে শুরু হয়ে গেল আরেকটি মাহেন্দ্রক্ষণের দিন গণনা। সেঞ্চুরির সেঞ্চুরিটা কবে করতে পারবেন অনেকের মতে ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান? বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রানের ইনিংস খেলার পথে টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে শতরানের সংখ্যাটা ৯৯-তে নিয়ে গিয়েছিলেন 'লিটল মাস্টার', তারপর থেকেই শুরু হয়ে যায় জল্পনা-কল্পনা।

শুরুটা ভালো হয়নি পাকিস্তানের

সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমেরের জেলদণ্ডে তীব্র কাঁপুনি পাকিস্তান ক্রিকেটাঙ্গনে। মাঠের ক্রিকেট তো তাই বলে থেমে থাকবে না। শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট তাই চলছে যথারীতি। কাল দ্বিতীয় দিন শেষে মিসবাহ-উল হকের দল অবশ্য বেশ কোণঠাসা। লঙ্কানদের ৪১৩ রানের জবাবে ৩৫ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়ে বসেছে পাকিস্তান।২ উইকেটে ২৪৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। বিশাল স্কোরের চোখরাঙানি থাকলেও খুব বেশি দূর যেতে পারেনি তারা।

মুখোমুখি প্রতিদিন-নেপালেও ভালো করার আশা রাখি

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল জাতীয় দলকে রুখে দিয়েছে শেখ জামাল। বাংলাদেশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা আসন্ন লিগের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১০ নভেম্বর সাফল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলতে যাচ্ছে নেপালে। শেখ জামালের আসন্ন মৌসুমের ভাবনা ও নেপালের টুর্নামেন্টে তাদের লক্ষ্যের কথা জানতেই কালের কণ্ঠ স্পোর্টস মুখোমুখি হয়েছিল কোচ সাইফুল বারী টিটুরকালের কণ্ঠ স্পোর্টস : জাতীয় দলের সঙ্গে খেলল আজ (কাল) শেখ জামাল। কেমন মনে হলো দলটিকে?

আর কোনো দিন যেন এমন কিছু করতে না হয়

প্রশ্ন : আপনাদের আন্দোলনে তো সব কিছু উলটপালট...মামুনুর রহমান চয়ন : কী বলব বলেন, আমি তো তিন-চারটা দলবদল দেখলাম। প্রতিবার একই কাহিনী। আন্দোলন না করলে, প্রতিবাদ না জানালে ফেডারেশনের হেলদোল হয় না। আমরা অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত তিক্ত-বিরক্ত হয়ে যখন চিৎকার-চেঁচামেচি শুরু করি, তখনই সবার দলবদলের কথা মনে হয়।প্রশ্ন : কিন্তু এবার জুনিয়রদের একটা টুর্নামেন্টের ফাইনাল পণ্ড করাটাকে অনেকেই সমালোচনার দৃষ্টিতে দেখছেন।

দুই পক্ষ নিয়ে গ্রহণযোগ্য কমিটিই ইতিবাচক হবে

প্রশ্ন : হকির বর্তমান এ অবস্থার জন্য কাকে দায়ী করবেন?শামসুল বারী : আমাদের প্রশাসনিক ব্যর্থতা আছে। খেলোয়াড়দেরও উচিত হয়নি মাঠে ঢুকে এভাবে খেলা বন্ধ করে দেওয়া। মন্ত্রী নতুন একটা কমিটি করে দেবেন বলছেন। কিন্তু বিষয়টা আমার কাছে ধোঁয়াশাই মনে হচ্ছে। সব পক্ষের সঙ্গে বসে সমঝোতার একটা কমিটি যদি করে দিতেন, সেটাই বেশি ভালো হতো।

হকির অচলাবস্থায়...-আমাকে সব দিক থেকেই বাধার মুখে পড়তে হয়েছে

হকি মাঠে খেলা নেই অনেক দিন। বছর শেষ হতে চলল অথচ প্রিমিয়ার লিগ দলবদলের নামগন্ধও নেই। এ অচলাবস্থা ভাঙতেই দেশের শীর্ষ খেলোয়াড়রা আন্দোলনে নেমেছেন। তিন বছর পর মাঠে গড়ানো যুব হকির ফাইনাল পণ্ড করেছেন তাঁরা প্রতিবাদের ভাষা হিসেবে। ঘটনাটা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর চোখের সামনে হওয়ায় তিনি উদ্যোগী হয়েছেন এর একটা বিহিত করতে। তাঁর উদ্যোগের প্রথম দফায় ফেডারেশনের ১৬ কর্মকর্তা একযোগে পদত্যাগ করায় এ অঙ্গনে এখন নতুন করে অচলাবস্থা।

ডিএসইতে তিন বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার ঈদের আগের শেষ কর্মদিবসে তিন বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এ দিকে দিন শেষে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় সূচক সামান্য কমেছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পবিত্র ঈদুল আজহার কারণে অনেক বিনিয়োগকারী বাজারে সক্রিয় না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বাজার বিশ্লেষক ডিএসইর সাবেক নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলো অনলাইনকে বলেন, পবিত্র ঈদুল আজহার কারণে বিনিয়োগকারীদের টাকা অন্যদিকে যাচ্ছে। অর্থাত্ তাঁরা কোরবানি দেওয়ার জন্য টাকা তুলছেন। এর ফলে লেনদেন কম হয়েছে। এ ছাড়া বেশ কিছুদিন ধরে ব্যাংকগুলো দৃশ্যত বাজারে যে সাপোর্ট দিচ্ছিল, ঈদের আগে তাদেরও টাকার চাহিদা বেড়ে যাওয়ায় সেটিও করতে পারছে না। এ বিষয়টিও লেনদেন কমার অন্যতম কারণ বলে মনে করেন এই বাজার-বিশ্লেষক। তবে দিনের লেনদেন শেষে সূচকের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ঈদের পর বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়লে লেনদেন আবার বেড়ে যাবে বলেও মনে করেন সালাহউদ্দিন আহমেদ খান।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ১৮১ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে, গত গত প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৮ সালের ১৮ ডিসেম্বর ১৮২ কোটি টাকা লেনদেন হয়। এ ছাড়া ২০ জানুয়ারি ৬৮ কোটি টাকা লেনদেন হয়। তবে ওই দিনের লেনদেনকে অস্বাভাবিক হিসেবে ধরা হয়। কেননা, ওই দিন মাত্র পাঁচ মিনিট লেনদেন হওয়ার পর বড় ধরনের দরপতনের কারণে লেনদেন বন্ধ করে দেওয়া হয়।
এ দিকে আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক দশমিক ৪৪ পয়েন্ট কমে ৫,২০৮.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ২৮ পয়েন্ট কমে যায়। আর সাড়ে ১১টায় সূচক কমেছিল ৩৮ পয়েন্ট। এর পর বেশ কয়েকবার ওঠানামা করে সূচক।
ডিএসইতে আজ ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৮টির দাম বেড়েছে, কমেছে ১২০টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, গ্রামীণফোন, সোস্যাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইউসিবিএল, এনবিএল, এমআই সিমেন্ট, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক ও সিটি ব্যাংক।
অন্যদিক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬৭.৭৪ পয়েন্ট কমে ১৪৭৭৫.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৬১টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২২ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে।

কারো কাছ থেকে সহানুভূতি, কারো কাছে ঘৃণা

কারো কাছ থেকে পাচ্ছেন সহানুভূতি, কারো কাছ থেকে ঘৃণা। তবে একটা বিষয়ে একমত সাবেক-বর্তমান সব ক্রিকেটার। সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমেরকে ম্যাচ পাতানোর দায়ে জেলে যেতে হওয়ায় সেটি ভবিষ্যতের জন্য কাজ করবে সতর্ক সংকেত হিসেবে।ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কারের কথাটিই শুনুন না, 'আমি বলব না যে এই জেলে দেওয়ার শাস্তির ফলে ম্যাচ পাতানো বন্ধ হবে। তবে এর একটি বড় প্রভাব পড়বে নিশ্চিতভাবে। আগে এ ধরনের অপরাধের জন্য ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা দেওয়া হতো। তারা হয়তো ভাবত, না খেললেই বা কী! এখন একই অপরাধের জন্য জেলে যেতে হওয়ায়, সেটি করার আগে অনেকবার চিন্তা করবে ক্রিকেটাররা।

কতটুকু দুঃখ পেলে দুঃখগুলো প্রতিবাদী হয়ে ওঠে? by সিমিন হোসেন রিমি

আমরা কয়েকজন নানা বয়সের বন্ধু নতুন কোনো লেখা, কোনো নতুন বই অথবা যেকোনো ভালো লাগার মতো কিছু পেলেই যতক্ষণ না নিজেদের মধ্যে কথা বলতে পারছি, রীতিমতো অস্থির হয়ে থাকি। অবশ্য বিষয়গুলো যে সব সময় আনন্দের হয়, তা কিন্তু নয়। সত্যি বলতে, দৈনিক পত্রিকা থেকে যা পড়ে আমরা শেয়ার করি, তার বেশির ভাগই কষ্টের। তবে কষ্ট থেকে যেসব চিন্তা আসে মনে, তা আশাবাদেরও জন্ম দেয়। আমাদের প্রচণ্ড আশাবাদী এবং সুস্থির এক বন্ধু আছে। সে নানা রকম উদাহরণ টেনে আনে সামনে। আমাদের স্বপ্নের বুনন থেমে থাকে না।
২৬ অক্টোবর প্রথম আলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের বৈঠকের একটি খবর ছিল। সেই খবরের একটি লাইন ছিল: ‘বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, বিভিন্ন সময়ে বাংলাদেশের শাসনক্ষমতায় সামরিক শাসকেরা থাকায় দেশটির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।’
খবরটির এটুকু কথা শত কথার জন্ম দিল মনে। যথারীতি এ বিষয়টি নিয়ে যখন কথা হচ্ছিল, আমার আশাবাদী বন্ধু আমাকে মনে করিয়ে দিল একটি যোগসূত্র। বইয়ের পৃষ্ঠা নম্বর পর্যন্ত বলে দিল, যেন আমি আবার পড়ি। আমি নতুন করে আবার পড়লাম। কথাগুলো ঠিক ৪০ বছর আগের—মুক্তিযুদ্ধকালের। মনে হয়, দিব্যদৃষ্টিতে দেখা কোনো অবলোকন। আসলে, বাস্তববাদী জ্ঞানী প্রখর দূরদৃষ্টিসম্পন্ন অনন্য এক মানুষের অঙ্ক কষা ফলাফল।
১৯৭১ সালে জয় বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন আবদুল গাফ্ফার চৌধুরী। নভেম্বর মাসের প্রথম দিকে এক রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ তাঁকে ডেকে পাঠান। সেই রাতে তাঁদের যে কথা হয়, তা আবদুল গাফফার চৌধুরীর লেখা থেকে তুলে ধরছি।
তাজউদ্দীন আহমদ: আপনাকে একটা কথা বলার জন্য ডেকেছি। শত্রু এখন বন্ধুর ছদ্মবেশে আমাদের ভেতরে ঢুকছে। এখন আমাদের আরও বেশি সাবধান হওয়া দরকার।...সবচেয়ে বিপদের কথা, সাহায্য দেওয়ার নাম করে এগিয়ে এসে টাকা ছড়িয়ে পাশ্চাত্যের কোনো কোনো দেশ আমাদের সরকারের মধ্যে তাদের শক্তিশালী গ্রুপ তৈরি করেছে এবং মুক্তিবাহিনী ও বুদ্ধিজীবীদের নানাভাবে দুর্নীতিগ্রস্ত করে তোলার জন্য চেষ্টা করেছে।...এই বিদেশিরা আমাদের মুক্তিবাহিনীর অফিসারদের সঙ্গেও গোপন যোগাযোগ প্রতিষ্ঠা করেছে। তাদের তারা বোঝাচ্ছে, আওয়ামী লীগের রাজনৈতিক নেতারা অপদার্থ, অযোগ্য এবং ভারতের দালাল। এরা ক্ষমতায় গিয়ে ভারতীয় সৈন্য বাংলাদেশে মোতায়েন রেখে রাজত্ব চালাবে। সুতরাং, বাঙালি অফিসারদের কোনো ভবিষ্যৎ নেই। অন্যদিকে, পাকিস্তানের সঙ্গে একটা মিটমাট হলে অটোনোমাস বাংলাদেশে বাঙালি অফিসাররাই হবে মিলিটারি চিফ ও হর্তাকর্তা। পাকিস্তানের মিলিটারি বাজেটের সিংহভাগ দেয় আমেরিকা। তার সমান ভাগ বাংলাদেশ আর্মিও পাবে। আর পাকিস্তান যদি ভেঙেই যায়, তাহলেও মুক্তিবাহিনীর অফিসারদের উচিত হবে, অযোগ্য রাজনৈতিক নেতৃত্বকে সরিয়ে নিজেদের হাতেই ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত হওয়া।...তৃতীয় বিশ্বে ফরেন এইড বা বিদেশি সাহায্য এবং তার রাজনৈতিক ভূমিকা সম্পর্কে মার্কিন লেখকদেরই কয়েকটি লেখা আমি পড়েছি। এই লেখা পড়ে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আমি শঙ্কিত। এদের অপারেশন হবে অনেকটা এ ধরনের—বাংলাদেশ মুক্ত হলে এরা বিপুল সাহায্যের অফার নিয়ে এগিয়ে যাবে এবং নিজেদের তত্ত্বাবধানে সাহায্য বিতরণ করতে চাইবে। সাহায্য যা পাওয়া যাবে, তার বারো আনা ব্যয় হবে তাদের তদারকিতে, সাহায্য প্রেরণের জাহাজ ভাড়ায় ও তাদের লোকজনের খরচ মেটাতে। কিন্তু বাইরে প্রচার হবে, বাংলাদেশে সাহায্যের বন্যা বইয়ে দেওয়া হয়েছে। এই সাহায্য প্রকৃত অভাবী লোকদের হাতে পৌঁছাবে না। সাহায্যের টাকার দৌলতে সরকারি প্রশাসনে তাদের সমর্থক শক্তিশালী গ্রুপ তৈরি করা হবে। দেশপ্রেমিক অফিসার ও মুক্তিবাহিনীর লোকজনকে দুর্নীতিপরায়ণ করার চেষ্টা হবে। সরকারবিরোধী এবং সংশ্লিষ্ট বিদেশিদের সমর্থক রাজনৈতিক দল ও পত্রিকাকে টাকা দেওয়া হবে। সরকারি দলের মধ্যে নিজেদের গ্রুপ তৈরি করা হবে। সামরিক বাহিনীর আনুগত্য ও দেশাত্মবোধ নষ্ট করা হবে। তারপর বাংলাদেশের নতুন সরকার যদি এই বিদেশিদের কথামতো না চলে, তাহলে সব দুর্নীতি ও খারাপ কাজের দায়দায়িত্ব সরকারের কাঁধে চাপানো হবে। সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমিকশ্রেণীকে বিক্ষুব্ধ করে তোলা হবে। এভাবে প্রতিষ্ঠিত সরকারের জনপ্রিয়তা নষ্ট করার পর সিভিল অথবা মিলিটারি ক্যু ঘটিয়ে তাদের পছন্দমতো তাঁবেদার সরকার বসানো হবে।...মুজিব ভাই দেশে ফিরে কী করতে চাইবেন, আমি জানি না। যদি তিনি আমার কথা শোনেন, তাহলে এই বিপদও মোকাবিলা করা যাবে। (সূত্র: ইতিহাসের রক্তপলাশ পনেরই আগস্ট পঁচাত্তর, পৃষ্ঠা ১০২-১০৫, ঢাকা ১৯৯৪)
আজ ৩ নভেম্বর, জেল হত্যা দিবস। ৩৬ বছর আগে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর বিনা অপরাধে জেলে বন্দী করে রাখা মুক্তিযুদ্ধের সফল নেতা তাজউদ্দীন আহমদ, প্রথম উপরাষ্ট্রপতি ও জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম এবং আরও দুজন জাতীয় নেতা এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে নির্মমভাবে গুলি করে ও বেয়নেট চার্জ করে হত্যা করা হয়। একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধ, লাখো মানুষের জীবনদান ও একাত্মতা এবং অবিস্মরণীয় নেতৃত্বের গুণে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে জন্মলাভের মাত্র তিন বছর ১০ মাসের মধ্যে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা এবং জেলের ভেতর জাতীয় চার নেতাকে হত্যার ফলে সুস্থ গণতান্ত্রিক ধারাই শুধু ব্যাহত হয়নি, দেশের চরিত্রটাও কেমন বদলে যায়। হয়তো তাই এখানে ৪০ বছরেও দায়িত্বজ্ঞানসম্পন্ন রাজনীতির বিকাশ ঘটে না।
আমি আজকের লেখার শিরোনামটি ধার করেছি প্রথম আলোর গত ২৭ অক্টোবর সংখ্যার চিঠিপত্র বিভাগের একটি চিঠি থেকে। সেই চিঠির শেষ লাইনটি ছিল: ‘আমার খুব জানতে ইচ্ছে করে, কতটুকু দুঃখ পেলে পদ্মার ভাঙন আসে অসহায় চোখের কিনারে; আর কতটুকু দুঃখ পেলে দুঃখগুলো প্রতিবাদী হয়ে ওঠে?’
ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন পৃথিবীতে তরুণদের সংখ্যা বেশি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। প্রতিবাদী হবে তরুণেরা। সুস্থ সমাজ, যোগ্যতাসম্পন্ন রাষ্ট্র নির্মাণে তারা এগিয়ে আসবে—এ বিশ্বাসে পথচলা যেন থেমে না থাকে।
সিমিন হোসেন রিমি: সমাজকর্মী।
simrim_71@hotmail.com

কাঁদছে তিনজনের পরিবার

একসময় তাঁদের নামে উঠত জয়ধ্বনি। এখন দুয়োধ্বনি দশ দিকে। মাঠে তাঁদের পারফরম্যান্সে করতালির বৃষ্টি ঝরেছে কত! এখন সেই জায়গা নিয়েছে ধিক্কার। সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমেরকে মাথায় তুলে নাচত যারা, এখন তারাই এই ত্রয়ীকে নিক্ষেপ করছে আবর্জনার আঁস্তাকুড়ে। ইংল্যান্ডে জেলখানার চারপাশের দেয়াল তাই যেন ক্রমে পাষাণভার হয়ে চেপে ধরছে তাদের। ওই ছোট্ট কুঠরির চেয়েও সংকুচিত হয়ে গেছে তাঁদের জীবন। তবুও পরিবারকে ঠিকই পাশে পাচ্ছেন তাঁরা। রক্তের সম্পর্ক বলে কথা!

হিলারি ক্লিনটনের মায়ের জীবনাবসান

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মা ডরোথি রডহাম আর নেই। গত মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ক্লিনটন ফাউন্ডেশন এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
লন্ডন ও ইস্তাম্বুলে সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার হিলারির রওনা হওয়ার কথা ছিল। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা তাঁর মায়ের অসুস্থতার সংবাদ ঘোষণা করলে হিলারি সফর স্থগিত করেন। ডরোথি রডহামের মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শোক প্রকাশ করে বাণী দিয়েছেন।
ডরোথি রডহাম ১৯১৯ সালে শিকাগোতে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে হিলারি তাঁর মাকে ওয়াশিংটনে নিয়ে আসেন। জীবনের শেষ দিনগুলো রডহাম জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালেই কাটিয়েছেন।

পাপান্দ্রুর গণভোটের পরিকল্পনা মন্ত্রিসভায়

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঋণ প্যাকেজের ওপর গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রুর বিতর্কিত গণভোটের পরিকল্পনা সর্বসম্মতভাবে অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। ডিসেম্বরে এই গণভোট হতে পারে।
গত মঙ্গলবার রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকে পাপান্দ্রু বলেন, গণভোটের মাধ্যমে ইউরোজোনের সহযোগীদের দাবি করা ব্যয়সংকোচন ব্যবস্থা সম্পর্কে ‘পরিষ্কার ম্যান্ডেট’ পাওয়া যাবে।
গতকাল বুধবার ফ্রান্সে ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রুর।
এদিকে কাল শুক্রবার পার্লামেন্টে গুরুত্বপূর্ণ আস্থা ভোটের মুখোমুখি হচ্ছে গ্রিক সরকার।
অন্যদিকে ক্ষমতাসীন পাসোক পার্টির একজন পার্লামেন্ট সদস্য পদত্যাগ করেছেন। এই পদত্যাগের ফলে পার্লামেন্টে ক্ষমতাসীন দলের আসন সংখ্যা বিরোধী দলের চেয়ে এখন মাত্র দুটি বেশি। এরই মধ্যে দলের ছয়জন শীর্ষস্থানীয় সদস্য পাপান্দ্রুকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
মন্ত্রিসভার বৈঠকে পাপান্দ্রু বলেন, জনগণের সম্মতির দরকার সরকারের। সাত ঘণ্টার বৈঠকের পর সরকারের মুখপাত্র এলিয়াস মোসিয়ালোস বলেন, মন্ত্রিসভা সমর্থন ব্যক্ত করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী হারিস কাসতানিদিস সরকারি টেলিভিশনকে বলেন, ডিসেম্বরের মধ্যে গণভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

দলের চেহারা পাল্টানোর আশা ইলিয়েভস্কির

৪৫ দিন প্র্যাকটিস শেষে ম্যাচে নেমেছে শেখ জামাল ধানমণ্ডি। তাদের বিপক্ষে ১ গোল খেয়ে আবার জাতীয় দল তা শোধ করে জাগিয়ে রেখেছে আশা। আশা দলের উন্নতি নিয়ে। সাফ ফুটবলে সম্ভাবনা নিয়ে। হাতে যেটুকু সময় আছে তা দিয়েই এ দলের চেহারা পাল্টে দেওয়া যাবে বলেও বিশ্বাস করেন নিকোলা ইলিয়েভস্কি।গতকালের প্র্যাকটিস ম্যাচে দুই পক্ষ খেলেছে দুই অর্ধে। প্রথমার্ধে শেখ জামাল আর দ্বিতীয়ার্ধে জাতীয় দল। প্রথমার্ধে অবশ্য জাতীয় দল খেলেছে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বাইরে রেখে। তাতে একটু চাপেই পড়েছিল এবং শেখ জামাল এগিয়ে যায় ১-০ গোলে।

ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ইসরায়েল

ইসরায়েল গতকাল বুধবার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েল হামলা করতে পারে—এমন আশঙ্কার মুখে এই পরীক্ষা চালানো হলো।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পালমাছিম ঘাঁটি থেকে রকেটচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। অনেক আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় এর পরিকল্পনা করে। পূর্বঘোষিত সময় অনুযায়ী পরীক্ষাটি চালানো হলো।
দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত এই ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা ওই ক্ষেপণাস্ত্রের ধরন সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ইসরায়েল রেডিওর এক প্রতিবেদক বলেন, এটি ছিল আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র।
মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ইসরায়েলকে গণ্য করা হয়। দেশটি ২০০৮ সালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।

সহিংসতা রোধে হন্ডুরাসের প্রধান প্রধান শহরে সেনা মোতায়েন

সন্ত্রাসীদের সহিংস কর্মকাণ্ড মোকাবিলা করতে হন্ডুরাস সরকার দেশটির প্রধান প্রধান শহরে কয়েক শ সেনা মোতায়েন করেছে। রাজধানী তেগুচিগালপা ও উত্তরাঞ্চলীয় শহর সান পেদ্রো সুলায় প্রথম সেনা মোতায়েন করা হয়।
গত সোমবার দেশটির প্রেসিডেন্ট পোরফিরিও লোবো পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কমান্ডারকে বরখাস্ত করেন। হত্যার দায়ে অভিযুক্ত চার কর্মকর্তার মুক্তি এবং তাঁদের পালিয়ে যাওয়ার ঘটনায় ওই কমান্ডারদের বরখাস্ত করা হয়। দুজন ছাত্রকে হত্যার দায়ে অভিযুক্ত চার কর্মকর্তার মুক্তিতে জনরোষের সৃষ্টি হয়।

ফরাসি পত্রিকার কার্যালয়ে বোমা হামলা ও আগুন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননা করায় ফ্রান্সের একটি সাপ্তাহিক পত্রিকার একাধিক কার্যালয়ে হামলা হয়েছে। এসব কার্যালয়ে বোমা হামলার পাশাপাশি আগুন লাগানো হয়। এ ছাড়া পত্রিকাটির ওয়েবসাইটও হ্যাক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে ওই পত্রিকার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শার্লি হেব্দো নামের ওই ব্যঙ্গ পত্রিকা গতকাল বুধবার ‘আরব বসন্ত’ নিয়ে একটি বিশেষ সংস্করণ প্রকাশ করে। ওই সংস্করণে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে ‘অতিথি সম্পাদক’ হিসেবে উল্লেখ করা হয় এবং তাঁর একটি ব্যঙ্গচিত্র (কার্টুন) ছেপে নিচে লেখা হয়: ‘না হাসলে ১০০ চাবুক মারা হবে।’
ফ্রান্সের সরকারি কর্মকর্তারা এ হামলার নিন্দা জানিয়ে পত্রিকাটিকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা আমাদের দেশে একটি পবিত্র ব্যাপার এবংবিষয়টি সুরক্ষিত রাখার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হবে।

আইন প্রতিমন্ত্রী বললেন-তত্ত্বাবধায়ক সরকার এখন ডেড ইস্যু

আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, 'তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এখন ডেড। এটা নিয়ে আলোচনার আর কোনো সুযোগ নেই।' বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আপনাদের কোনো পরামর্শ থাকলে তা সংসদে এসে উপস্থাপন করুন। তত্ত্বাবধায়ক সরকারের অপশাসন এ দেশের মানুষ আর চায় না। এখন একটাই পথ নির্বাচন কমিশনকে শক্তিশালী করে অন্তরবর্তী কালীন সরকারের অধীনে নির্বাচন করা।'

ফরাসি পত্রিকার কার্যালয়ে বোমা হামলা ও আগুন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননা করায় ফ্রান্সের একটি সাপ্তাহিক পত্রিকার একাধিক কার্যালয়ে হামলা হয়েছে। এসব কার্যালয়ে বোমা হামলার পাশাপাশি আগুন লাগানো হয়। এ ছাড়া পত্রিকাটির ওয়েবসাইটও হ্যাক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে ওই পত্রিকার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শার্লি হেব্দো নামের ওই ব্যঙ্গ পত্রিকা গতকাল বুধবার ‘আরব বসন্ত’ নিয়ে একটি বিশেষ সংস্করণ প্রকাশ করে। ওই সংস্করণে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে ‘অতিথি সম্পাদক’ হিসেবে উল্লেখ করা হয় এবং তাঁর একটি ব্যঙ্গচিত্র (কার্টুন) ছেপে নিচে লেখা হয়: ‘না হাসলে ১০০ চাবুক মারা হবে।’
ফ্রান্সের সরকারি কর্মকর্তারা এ হামলার নিন্দা জানিয়ে পত্রিকাটিকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা আমাদের দেশে একটি পবিত্র ব্যাপার এবংবিষয়টি সুরক্ষিত রাখার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হবে।

হাক্কানি নেতা মালি খানকে বিদেশি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত

যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের শীর্ষস্থানীয় কমান্ডার মালি খানকে ‘বিদেশি সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হাক্কানি নেটওয়ার্কের কাছে অর্থপ্রবাহ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, হাক্কানি নেটওয়ার্কের কমান্ডার হিসেবে মালি খান শত শত সন্ত্রাসীর তত্ত্বাবধান করতেন। এ ছাড়া তাঁর অনুগতদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্দেশনা দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, হাক্কানি নেটওয়ার্ককে সমর্থন ও উপকরণ-সহায়তা দেন মালি খান। আফগানিস্তানে বেসামরিক লোকজন, জোট বাহিনী ও আফগান পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও পরিকল্পনা কার্যকর করার সঙ্গে জড়িত ছিলেন মালি খান।
তালেবানের সঙ্গে সম্পৃক্ত হাক্কানি নেটওয়ার্ক পাকিস্তানের আদিবাসী-অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তান থেকে কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আফগানিস্তানে জঙ্গি কর্মকাণ্ডের অগ্রভাগে রয়েছে জঙ্গিগোষ্ঠীটি। গোষ্ঠীটি অনেকগুলো বড় ধরনের হামলার জন্য দায়ী।
২০১১ সালের জুনে যে ব্যক্তি কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আত্মঘাতী হামলা চালিয়েছিল, তাকে সহায়তা দিয়েছিল মালি খানের সহযোগী। ওই হামলায় ১২ জন নিহত হয়। সেপ্টেম্বরে আফগান ও জোট বাহিনীর যৌথ অভিযানে মালি খানকে গ্রেপ্তার করা হয়।
হাক্কানি নেটওয়ার্ককে আফগানিস্তানের পূর্বাঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীর জন্য সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

ফিলিস্তিনকে চাপ দিতে আরও বাড়ি নির্মাণ করবে ইসরায়েল

ইসরায়েল ঘোষণা দিয়েছে, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের অধিকৃত এলাকায় ইহুদি বসতি স্থাপন আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে শিগগিরই অন্তত দুই হাজার ঘরবাড়ি নির্মাণ করা হবে। গত মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়।
ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে আসছিল, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের চেষ্টা করলে ফিলিস্তিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর ধারাবাহিকতায়ই মঙ্গলবার দেশটি ইহুদি বসতি স্থাপন প্রক্রিয়া ত্বরান্বিত করার ঘোষণা দেয়।
এর মাত্র এক দিন আগে গত সোমবার ইউনেসকোর পূর্ণ সদস্যপদ লাভ করে ফিলিস্তিন। ওই দিনই জাতিসংঘ সংস্থাটিকে প্রদেয় ছয় কোটি ডলারের চাঁদা দেওয়া বন্ধ ঘোষণা করে ওয়াশিংটন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগাল পালমর বিবিসিকে বলেন, ফিলিস্তিনের ওপর চাপ সৃষ্টি করতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, জাতিসংঘ কিংবা অন্য আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টির একতরফা চেষ্টার প্রতিক্রিয়ায় এটি করা হচ্ছে। এসবে সময় নষ্ট না করে ফিলিস্তিনের বরং উচিত হবে সমঝোতা আলোচনা চালিয়ে যাওয়া।
ফিলিস্তিনের অধিকৃত এলাকায় অন্তত পাঁচ লাখ ইহুদি বসবাস করে।
ইসরায়েল সাময়িকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তহবিল হস্তান্তর বন্ধ রাখবে বলেও ঘোষণা করেছে। নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবারই ইসরায়েল সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের পক্ষে যে অর্থ সংগ্রহ করে সরকার তা সাময়িকভাবে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ অর্থের মধ্যে রয়েছে ইসরায়েলি বন্দর হয়ে ফিলিস্তিনে আমদানি করা পণ্যের শুল্ক।
ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে ইসরায়েলে ফিলিস্তিনকে সংকেত পাঠাতে চায় যে স্বাধীন রাষ্ট্রের দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ মাসের ভোটাভুটিতে অংশ নিলে আরও ভয়াবহ পরিণতি হবে ফিলিস্তিনের।
ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ফিলিস্তিনের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেন, দ্রুত বসতি নির্মাণের এই সিদ্ধান্ত শান্তি-প্রক্রিয়াকেও দ্রুত ধ্বংস করবে। তহবিল বন্ধের ইসরায়েলি ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেন, এটি ফিলিস্তিনিদের অর্থ চুরির শামিল।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলে আসছেন, শান্তি আলোচনা চালিয়ে যেতে হলে ইসরায়েলকে আগে বসতি স্থাপন বন্ধ করতে হবে। কিন্তু দেশটি এতে রাজি না হওয়ায় প্রায় এক বছর আগে শান্তি-প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান আব্বাস। পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছেন তিনি। ১৯৬৭ সালের যুদ্ধের সময় ওই অঞ্চলগুলো দখল করে নেয় ইসরায়েল। পূর্ব জেরুজালেমকে নিজেদের বলে দাবি করে ইসরায়েল। কিন্তু আন্তর্জাতিক মহল তা স্বীকৃতি দেয়নি।
গত ২৩ সেপ্টেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে আবেদন করেন মাহমুদ আব্বাস। এ বিষয়ে নিরাপত্তা পরিষদে এ মাসেই ভোটাভুটি হবে।

নেপালে ‘যুগান্তকারী’ শান্তিচুক্তির বিষয়ে নেতাদের সমঝোতা

নেপালের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা যুগান্তকারী শান্তিচুক্তিতে পৌঁছানোর ব্যাপারে গত মঙ্গলবার রাতে মতৈক্যে পৌঁছেছেন। প্রায় ১৯ হাজার সাবেক মাওবাদী যোদ্ধার এক-তৃতীয়াংশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সমঝোতা হয়েছে তাঁদের।
গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এসব যোদ্ধার ভবিষ্যৎ নিয়ে পাঁচ বছর ধরে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বিতর্ক চলছিল। মঙ্গলবার রাতে এর অবসান ঘটেছে। যুদ্ধ শেষে মাওবাদী এসব যোদ্ধা বিভিন্ন শিবিরে অবস্থান নিয়েছিল।
হিমালয়ের কোলে অবস্থিত দরিদ্র দেশ নেপালে টানা ১০ বছর গৃহযুদ্ধ চলার পর ২০০৬ সালে এর অবসান ঘটে। গৃহযুদ্ধে ১৬ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ২০০৮ সালে দেশটিতে রাজতন্ত্রের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে।
নেপালের বর্তমান সাংবিধানিক পার্লামেন্টে মাওয়িস্ট পার্টি সবচেয়ে বড় দল হলেও একক সংখ্যাগরিষ্ঠতা তাদের নেই। অন্য দলগুলোর সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে তিন বছর ধরে চেষ্টা চালিয়ে আসছিল তারা। অবশেষে তাদের এ চেষ্টা সফল হতে যাচ্ছে।
এ ব্যাপারে কাঠমান্ডুভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত ঝা বলেন, এটি হবে সত্যিকারের ঐতিহাসিক চুক্তি। নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের একজন মুখপাত্র বলেন, প্রায় ১৯ হাজার মাওবাদী যোদ্ধার মধ্যে এক-তৃতীয়াংশ নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত হবে। বাকি যোদ্ধাদের আর্থিক সুবিধা দেওয়া হবে।
যে চারটি রাজনৈতিক বড় দলের মধ্যে শান্তিচুক্তির বিষয়ে মতৈক্য হয়েছে, সেগুলো হলো: মাওয়িস্ট পার্টি, দ্য নেপালি কংগ্রেস, দ্য কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট) ও দ্য মহাদেশি পিপলস রাইটস ফোরাম।
ওই চুক্তিবিষয়ক এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ চলাকালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেবে সরকার। যেসব যোদ্ধা সেনাবাহিনীতে যোগ দেবে না, তাদের পাঁচ থেকে আট লাখ নেপালি রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।
চার দলের নেতাদের মধ্যে আরও সমঝোতা হয়, এক মাসের মধ্যে একটি শান্তি ও সমন্বয় কমিশন গঠন করা হবে। এ কমিশনের কাছে অস্ত্র জমা দেবে মাওবাদী যোদ্ধারা। এ ছাড়া ৩০ নভেম্বরের মধ্যে সংবিধান রচনা সম্পন্ন করার ব্যাপারে সমঝোতা হয়েছে।

যেভাবে প্রকাশিত হলো ম্যান্ডেলার সেই বই

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক বই দ্য লং ওয়াক টু ফ্রিডম আন্তর্জাতিকভাবে সর্বাধিক বিক্রি হওয়া অন্যতম বই। বর্তমানে বইটি অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। তবে তিনজন ব্যক্তির সাহসী ভূমিকা না থাকলে এ বইটি হয়তো কখনো আলোর মুখই দেখত না।
বর্ণবাদবিরোধী আন্দোলনে যুক্ত থাকার দায়ে এ তিন ব্যক্তি রোবেন আইল্যান্ডে ম্যান্ডেলার সঙ্গে দীর্ঘ মেয়াদে কারাভোগ করেন। তাঁরা হলেন: ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক ও ব্যবসায়ী সত্যেন্দ্রনাথ রঘুনানান ওরফে ‘ম্যাক’ মহারাজ এবং আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের দুই বিশিষ্ট বর্ণবাদবিরোধী আন্দোলনকর্মী আহমেদ কাদরাদা ও ওয়াল্টার সিসুলু। আলোচিত ‘রিভোনিয়া বিচারের’ পর বর্ণবাদী সরকার তাঁদের কারাগারে নিক্ষেপ করে।
‘ম্যাক’ মহারাজ ছিলেন দক্ষিণ আফ্রিকান কমিউনিস্ট পার্টির সদস্য। তিনি ম্যান্ডেলার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গেও যুক্ত ছিলেন।
বইটির প্রেক্ষাপট তুলে ধরে ‘ম্যাক’ মহারাজ সম্প্রতি বলেন, ‘আলাদা কারাকক্ষে রাখা হয়েছিল আমাদের। প্রতিটি কক্ষে করিডরমুখী জানালা ছিল। রক্ষীরা দিনরাত আমাদের পাহারা দিত। ২৪ ঘণ্টাই আলো জ্বলত।’ তিনি বলেন, ‘প্রতি রাতেই লিখতেন ম্যান্ডেলা। লেখার জন্য যৎকিঞ্চিৎ যে সুযোগ, তা কাজে লাগিয়ে প্রতিদিন গড়ে ১০-১৫ পৃষ্ঠা করে লিখতেন তিনি। আমাদের সঙ্গে আলোচনা করে ও স্মৃতি হাতড়ে লেখার কাজ চালাতেন তিনি।’
৭৬ বছর বয়সী ম্যাক মহারাজ আরও বলেন, ‘লেখা শেষ হলে পরদিন এসব কাগজ কাদরাদা ও সিসুলুর কাছে যেত। তাঁরা লেখা পড়ে মতামত দিতেন। পরে আমি অনুলিপির কাজ করতাম। রাতে আবার ১০-১৫ পৃষ্ঠা লিখে ফেলতেন ম্যান্ডেলা।’
ম্যান্ডেলার সহযোগীরা মাঝেমধ্যে অসুস্থ হওয়ার ভান করে পড়ে থাকতেন। তখন তাঁদের শুয়ে থাকার সুযোগ হতো। এতে তাঁরা রক্ষীদের নজর এড়িয়ে ম্যান্ডেলার লেখার কাজে সহযোগিতা করতে পারতেন।
লেখার জন্য রুলটানা এ-ফোর আকারের কাগজ ব্যবহার করতেন ম্যান্ডেলা। কারাগারের চৌহদ্দির ভেতর একটি মনিহারি দোকানে পাওয়া যেত এই কাগজ। অনেক কারাবন্দী পড়াশোনা করতেন। তাঁদের জন্য প্রয়োজন হতো এসবের।
লেখার কাজ শেষ হলে মূল পাণ্ডুলিপি একটি টিনের পাত্রে ভরে সবজিবাগানে মাটির নিচে লুকিয়ে রাখা হয়। এদিকে মহারাজ অনুলিপির ৬০ পৃষ্ঠা একটি হাতে তৈরি ফাইলে লুকিয়ে ফেলেন। পরিসংখ্যানবিষয়ক নকশা বহন করা হতো ওই ফাইলে। কিছু পৃষ্ঠা ভরা হয় আপাত নির্দোষ বইয়ের ভেতরে। অনেক বাঁধাবিঘ্ন পেরিয়ে ১৯৭৬ সালে এই সহযোগীরা গোপনে কারাগারের বাইরে পাঠাতে সক্ষম হন ম্যান্ডেলার পাণ্ডুলিপি। একদিন এটি ছাপার অক্ষরে প্রকাশিত হয়ে আলোড়ন সৃষ্টি করে।

বরিশালে বিএনপি নেতার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাঁর ছোট ভাইয়ের হাতে এক নারী নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের অভিযোগে ওই নারী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হক চাঁন ও তাঁর ভাই মো. কয়েসের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। চাঁনের উপস্থিতিতে তাঁর ছোট ভাই কয়েস ওই নারীকে মারধর ও হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সেনা বিষয়ে এম কে আনোয়ার-সরকারের বিরুদ্ধে মামলা না করায় ইসিও দোষী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে সরকারের বিরুদ্ধে মামলা না করে নির্বাচন কমিশনও (ইসি) সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেন, নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে সরকার সংবিধানের ১২০ ও ১২৬ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। একইভাবে সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা না করে নির্বাচন কমিশনও সংবিধান লঙ্ঘন করে দোষী হয়েছে। এ জন্য উভয়কেই একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

পৃথিবীর শান্তি কামনায় শেষ হলো কঠিন চীবরদান উৎসব by ফজলে এলাহী,

অগণিত পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগমে, লাখো মানুষের মিলনমেলার মধ্য দিয়ে শুক্রবার রাঙামাটির রাজবন বিহারে শেষ হলো বৌদ্ধ সম্প্রদায়ের দুদিনব্যাপী কঠিন চীবরদান উৎসব। আড়াই হাজার বছর আগে মহামতি গৌতম বুদ্ধের জীবদ্দশায় মহাপুণ্যবতী বিশাখা প্রবর্তিত নিয়মে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় আর কাপড় থেকে চীবর বা বস্ত্র বয়ন শেষে ধর্মীয় গুরু বনভান্তের হাতে তা তুলের দেওয়ার মাধ্যমে শেষ হয় এই মহাযজ্ঞ। গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় কর্মীদের পঞ্চশীল গ্রহণ ও দুপুর পৌনে ৩টায় বেইন ঘরের অনুষ্ঠান উদ্বোধনের মধ্য দিয়ে দুদিনের কর্মসূচি শুরু হয়েছিল।

গোয়াইনঘাটে দুজন খুন

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পল্লীতে গত দুই দিনে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় খুনিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের খুন করে লাশ ফেলে যায়। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। উভয় ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন_সিলেটের বিয়ানীবাজার উপজেলার খাড়াভরা গ্রামের জমশেদ আলীর ছেলে শেবুল আহমদ (২৬) ও গোয়াইনঘাট উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত হাজি আবদুস সামাদের ছেলে আবদুল হালিম (৪৫)। দুটি ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। উভয় ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কুমিল্লায় তুচ্ছ ঘটনায় যুবক খুন, আরো এক যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. মোশারফ হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনায় নিহতের ভাই কুমিল্লা সার্ভে ইনস্টিটিউটের ছাত্র মো. মহিউদ্দিন (১৭) আহত হয়। মোশারফ ওই গ্রামের আবদুল মজিদ মেম্বারের ছেলে এবং বরকইট বাজারের ব্যবসায়ী। গতকাল দুপুর ২টায় ঘটনাটি ঘটে। ঘটনার পর মো. জসিম উদ্দিন পালিয়ে যায়।আহত মহিউদ্দিন জানান, গতকাল জুমার নামাজ শেষে চান্দিনার বরকইট ভূইয়া বাড়ির মসজিদ থেকে বের হওয়ার সময় একই রকম জুতা পাল্টাপাল্টি হওয়াকে কেন্দ্র করে ওই গ্রামের সাবেক সেনা সদস্য মো. জসিম উদ্দিন মোশাররফ হোসেনকে মারধর করে।

মানববন্ধনে বক্তারা-ঘনবসতিপূর্ণ দেশে পরমাণু স্থাপনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ

যখন সারা পৃথিবী পরমাণু বিদ্যুৎ চুলি্ল স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে আসছে, তখন বাংলাদেশ সরকার পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের মতো দরিদ্র ও ঘনবসতিপূর্ণ দেশে পরমাণু স্থাপনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। কারণ পরমাণু বিদ্যুৎ সম্ভাবনা নয়, নিরাপদও নয়।গতকাল শুক্রবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। বিজ্ঞান আন্দোলন মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে।

নাসিক নির্বাচনে জয়ী ৯ নারী কাউন্সিলর বললেন-এলাকার সমস্যা সমাধানই প্রথম ও প্রধান কাজ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত আসনে বিজয়ী ৯ নারী কাউন্সিলর ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট হবেন বলে জানিয়েছেন। তাঁরা বলেছেন, নিজ নিজ এলাকার সমস্যা সমাধানই তাঁদের প্রথম ও প্রধান কাজ।নাসিক নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিজয়ীরা হলেন ১ নম্বর ওয়ার্ড থেকে মাকসুদা মোজাফ্ফর, ২ নম্বর থেকে জান্নাতুল ফেরদৌস নীলা, ৩ নম্বর থেকে রেহেনা পারভীন, ৪ নম্বর থেকে মিনোয়ারা বেগম মিনু, ৫ নম্বর থেকে শারমিন বিনি্ন, ৬ নম্বর থেকে খোদেজা খানম নাসরিন, ৭ নম্বর থেকে রেজোয়ানা হক, ৮ নম্বর থেকে ইসরাত জাহান খান স্মৃতি ও ৯ নম্বর ওয়ার্ড থেকে শাহী ইফাত জাহান।

কলগার্ল পরিচয়ে কেন কবর হলো মডেল আদৃতার?

র‌্যাম্প মডেল তাহিয়া তাবাসসুম আদৃতার (১৮) মৃত্যু এবং অচেনা কলগার্ল হিসেবে দাফনের ঘটনা নিয়ে রহস্য দানা বাঁধছে। গত সোমবার রাত পৌনে ১০টায় মোহাম্মদপুরে তাজমহল রোডের 'সি' ব্লকের একটি ভবনের ছাদসংলগ্ন সিঁড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছিল। অজ্ঞাতপরিচয় হিসেবে গত বৃহস্পতিবার আঞ্জুমানে মুফিদুল ইসলাম তাঁর লাশ দাফন সম্পন্ন করেছে। আর এর ঠিক কয়েক ঘণ্টা পর স্বজনরা দাবি করেন, নিহত তরুণীই মডেল আদৃতা।

আজ হজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান

আজ শনিবার পবিত্র হজ। 'লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি'মাতা লাকা ওয়ালমুল্ক (আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)' ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। পাপমোচন ও আত্মশুদ্ধির লক্ষ্যে এভাবে তালবিয়া পাঠের মাধ্যমে আল্লাহর কাছে নিজের উপস্থিতি জানান দিয়ে মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হবেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান।

শনিবারের সুসংবাদ-আলোর পরশ দিল বিহঙ্গ by মানিক সরকার মানিক,

ওরা নিজেরাও কেউ বাঙালি নয়, সমাজের আর ১০ জনের সঙ্গে সামাজিকভাবে মিলেমিশে চলার বা ওঠাবসার অধিকারও নেই ওদের। নিজেরা অশুচি হলেও সেই আদিকাল থেকে ওরাই এ সমাজের শুচিতার কাজ করে আসছে। সমাজের তথাকথিত 'অস্পৃশ্য' দলিত হরিজন সম্প্রদায়ের শিশু-কিশোর ওরা। অথচ ওরাই এখন বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ গান, কবিতা আর নৃত্যের মাধ্যমে সবাইকে মনেপ্রাণে সত্যিকারের বাঙালি হওয়ার আহ্বান জানাচ্ছে। নিজেদের দৈনন্দিন কাজের পাশাপাশি সমাজ পরিবর্তনেও নিরলস কাজ করে যাচ্ছে।

সার্কের সেতুবন্ধ রচনার আসর এবার মালদ্বীপে-ভারত-পাকিস্তান সম্পর্কে নাটকীয় মোড় by মেহেদী হাসান

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) শীর্ষ সম্মেলন আয়োজনে সহযোগিতার অংশ হিসেবে মালদ্বীপকে সাতটি ট্রাক উপহার দিয়েছে বাংলাদেশ। সার্কের অন্যান্য সদস্যরাষ্ট্র ও পর্যবেক্ষকরাও সহযোগিতার হাত বাড়িয়েছে দেশটির প্রতি। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো_সেতুবন্ধ রচনা। হাজারেরও অধিক প্রবাল দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র মালদ্বীপ প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে প্রত্যন্ত দ্বীপ আদ্দুতে সম্মেলন আয়োজন করে সত্যিই যেন এক সেতুবন্ধ রচনা করতে চলেছে।

পথে পথে আটকে আছে যানবাহন-সব মহাসড়কে দুঃসহ জট-অশেষ ভোগান্তিতে ঘরমুখো মানুষ

আশঙ্কাই সত্যি হয়েছে। তীব্র যানজটে এবারও আটকা পড়েছে ঘরমুখো অসংখ্য মানুষ। বেহাল সড়ক-মহাসড়ক ও যানবাহনের অতিরিক্ত চাপে সৃষ্ট যানজট অশেষ ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু বাড়তি ভাড়ার নামে যাত্রীদের পকেট কাটছে পরিবহন মালিক-শ্রমিকরা। সব মিলিয়ে ঈদে বাড়ির উদ্দেশে যাত্রা করা মানুষগুলোর ত্রাহি অবস্থা।তীব্র যানজটের শুরু তিন দিন আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। যানজটে স্থবির এই গুরুত্বপূর্ণ মহাসড়কে গতকাল শুক্রবারও অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের। গতকাল নতুন করে চান্দিনা থেকে গজারিয়ার ভবেরচর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারে সৃষ্টি হয় তীব্র যানজট।

টার্মিনালে দিনভর অপেক্ষা by পার্থ সারথি দাস

যানজটের কারণে বিভিন্ন সড়ক-মহাসড়কে আটকা পড়ে আছে বাস-মিনিবাস। ফলে সময়মতো সেগুলো ফিরে আসতে পারছে না রাজধানীর টার্মিনালগুলোতে। এ অবস্থায় গতকাল শুক্রবার সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে ছিল তীব্র গাড়ি সংকট। ঈদে ঘরমুখো যাত্রীরা সকাল থেকে টার্মিনালগুলোতে ভিড় জমালেও গাড়ির অভাবে তাদের অপেক্ষা করতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। গতকাল কমলাপুর রেলস্টেশনে ছিল ঘরমুখো মানুষের ব্যাপক চাপ। ভেতরে জায়গা না পেয়ে অনেকেই ট্রেনের ছাদে চড়ে গন্তব্যে রওনা হয়েছেন। অথচ সময়মতো স্টেশন ছেড়ে যেতে পারেনি কোনো রুটের ট্রেনই।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১১ বছরে ৩০ জন চেয়ারম্যান হত্যা by ফখরে আলম,

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত ১১ বছরে ৩০ জন পৌর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে। একের পর এক এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক চেয়ারম্যান প্রাণভয়ে এলাকা ছেড়ে শহরে বসবাস করছেন। ফলে স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের নেতারা উদ্বেগ প্রকাশ করে খুনিদের বিচার এবং নিজেদের জীবনের নিরাপত্তা দাবি করেছেন।

নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যাকাণ্ড-হত্যা মামলা ডিবিতে, এসপি প্রত্যাহার

নরসিংদীর মেয়র হত্যাকাণ্ডে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ভাই ও এপিএসসহ ১৪ জনকে আসামি করে দায়ের করা মামলাটি গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে পুলিশ সুপার ড. আক্কাস উদ্দিন ভুঁইয়া ও অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবিরকে। তবে মামলা দায়েরের পর একদিন পেরিয়ে গেলেও আসামিরা কেউ গ্রেপ্তার হয়নি। নিহত হওয়া নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেনের পরিবারের সন্দেহ, আসামিরা ক্ষমতাসীন দলের হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করতে যথেষ্ট তৎপর হচ্ছে না।

জনপ্রিয় হলেই খুন-নরসিংদীতে আর গণমানুষের নেতা রইল না by হায়দার আলী ও সুমন বর্মণ,

নরসিংদীবাসীর দুর্ভাগ্যই বলা যায়। গণমানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ জননেতা খুব বেশি জন্মাননি এখানকার মাটিতে। হাতে গোনা যে কজন জন্মেছিলেন, তাঁরা আবার শিকার হয়েছেন নোংরা রাজনীতির। কোনো নেতা মোটামুটি জনপ্রিয় হয়ে উঠলেই, তাঁর মাঝে গণমানুষের নেতা হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিলেই খুন হয়ে গেছেন তিনি। সরেজমিন অনুসন্ধানে এ রকম অন্তত চারটি ঘটনার কথা জানা গেছে। সর্বশেষ মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডসহ এই চারটি ঘটনায় চারজন সম্ভাবনাময় জননেতাকে অকালে হারিয়ে চোখের জলে ভেসেছে নরসিংদীবাসী।

নিউইয়র্কের আকাশে ঝকঝকে রোদ 'কেয়ারগিভার' by হুমায়ূন আহমেদ

‘কেয়ারগিভার’ শব্দটির বাংলা—যে সেবা দান করে। স্লোয়ান-কেটারিংয়ে চিকিৎসা নিতে এসে কেয়ারগিভার শব্দের অর্থ নতুন করে জানলাম। হাসপাতালের কাছে রোগী যেমন গুরুত্বপূর্ণ, তার কেয়ারগিভার সে রকমই গুরুত্বপূর্ণ। কেয়ারগিভারের নাম হাসপাতালে তালিকাভুক্ত করা হলো—মেহের আফরোজ শাওন। রোগীর স্ত্রী। চিকিৎসকেরা কেয়ারগিভার ছাড়া আর কারও সঙ্গেই রোগ নিয়ে বা চিকিৎসা নিয়ে কোনো কথা বলবেন না।

মন্ত্রীর পরিবার মেয়রের ওপর ক্ষুব্ধ ছিল, পুলিশের তিন শীর্ষ কর্তা প্রত্যাহার by সেলিম জাহিদ, সুমন মোল্লা ও মনিরুজ্জামান

নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যার পর গতকাল শুক্রবার পুলিশ সুপার আক্কাস উদ্দীন ভূঁইয়া এবং দুই অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক ও এনামুল কবিরকে গতকাল প্রত্যাহার করা হয়েছে। জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। গতরাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লোকমান হত্যা মামলার কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ দাবি করেছে, তারা আসামি ধরতে অভিযান চালিয়েছে।

থমকে আছে মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এমনিতেই ভাঙাচোরা, তার ওপর যত্রতত্র গরুর হাট, বাজার ও বাসস্ট্যান্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট ছড়িয়ে পড়ছে জেলা সড়কগুলোতেও। গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় রাজধানীর সড়কগুলো ছিল তুলনামূলক ফাঁকা। কিন্তু রাজধানী পেরোতেই গাড়ি আর গাড়ি। সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়েছে দীর্ঘ যানজট। সরেজমিন ঘুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশাল অংশ প্রায় স্থবির দেখা গেছে।

ফিরে দেখাঃ হেনরি বার্গসন by ইমরান রহমান

বিশ্রুত ফরাসি দার্শনিক হেনরি বার্গসন ১৮৫৯ সালের ১৮ অক্টোবর প্যারিসে জন্মগ্রহণ করেন। বিশ শতকের প্রথমার্ধে তার প্রভাব ছিল অপরিসীম। ১৯২৭ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। ইস্লদি বংশোদ্ভূত বাবা-মা মাইকেল বার্গসন এবং ক্যাথেরিন লেভিসনের ঘরে তার জন্ম হয়। বার্গসনের জন্মের পর কয়েক বছর তাদের পরিবারটি লন্ডনে থাকে। তার বয়স ৯ বছর পূর্ণ হওয়ার আগেই পিতামাতা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফদ্ধান্সে চলে যান।

কবিতায় দশক বিভাজন ও অন্যান্য by মুহম্মদ নূরুল হুদা

কবিতায় দশক বিভাজনের বিষয়টি হালে সুবিধাজনক বিবেচিত হলেও কবিতার সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে এই বিভাজন অপরিহার্য নয়। বিংশ শতাব্দীর ইংরেজি সাহিত্যে যে নতুন সমালোচনার ধারা সৃষ্টি হয়েছে, তার সূত্র ধরেই দশক বিভাজনের আবির্ভাব। এর আগে কবিতার যুগ বিভাগ হতো মূলত যুগের প্রতিনিধিত্বশীল কবি বা সংশ্লিষ্ট যুগের শাসক বা প্রবণতার নামে।

হাল্কা প্রকৌশল শিল্পখাতের জন্য প্রয়োজন ১০ বছর মেয়াদি পরিকল্পনা by আবুল কাসেম হায়দার

বাংলাদেশে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প বস্ল পুরনো একটি শিল্পখাত। যা হাল্কা প্রকৌশল শিল্পখাত হিসেবে পরিচিত। শুধু বর্তমানে নয়, বিগত কয়েক দশক ধরে এটা সম্ভাবনাময় খাত হিসেবে সুপরিচিত। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার অভাবের কারণে ও নানাবিধ সীমাবদ্ধতার ফলে এই শিল্পখাতটি আশানুরূপ অগ্রসর হতে পারেনি। মাঝে মাঝে এই শিল্পখাতে রফতানি ব্যয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়, ফলে আয় হ্রাস পায়।

আমাদের পররাষ্ট্রমন্ত্রী by ড.তারেক শামসুর রেহমান

ডা. দীপু মনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী। ব্যক্তি জীবনে তিনি এমবিবিএস পাস করেছেন বলে শুনেছি। কিন্তু কোনোদিন প্রাকটিস করেননি। স্বামী আইনজীবী হওয়ার সুবাদে এলএলবি ডিগ্রি নিয়ে আইনজীবী হয়ে গেলেন। কিন্তু প্রাকটিস করেছেন কিংবা আইনজীবীদের নেতা হয়েছেন, এমন খবর অন্তত আমার জানা নেই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ‘ভিআইপি বন্দি’ ছিলেন, তখন মাঝে-মধ্যে দীপু মনি ‘আপার’ সঙ্গে দেখা-সাক্ষাৎ করেছেন—এ রকম খবর আমরা পত্রিকায় পড়েছি।

ড.তারেক শামসুর রেহমানের বক্তব্য নিয়ে কিছু কথা by হায়দার আকবকর খান রনো

তৃতীয় বিশ্বের কোনো দেশে খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ থাকলে তার ওপর লোলুপদৃষ্টি পড়বে সাম্রাজ্যবাদের। বস্লজাতিক কোম্পানির স্বার্থে সাম্রাজ্যবাদী দেশের শাসকরা প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশে সামরিক আগ্রাসন চালানো থেকে শুরু করে অভ্যন্তরীণ স্যাবোটাজ, খুন, ক্যুদেতা—সবকিছুই করে থাকে। আমরা জানি, ইরাকে ইঙ্গ-মার্কিন সামরিক আগ্রাসনের পেছনে কারণ ছিল ইরাকের তেল সম্পদ।

শিল্পবিনিয়োগ নেইঃ উৎপাদনমুখী খাতের ঝুঁকি কমাতে হবে

দেশে এখন শিল্প বিনিয়োগে স্থবিরতা বিরাজ করায় শেয়ারবাজারের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। গ্যাস-বিদ্যুত্ সঙ্কট, অবকাঠামোগত সমস্যার পাশাপাশি আইন-শৃগ্ধখলার অবনতি হওয়ায় শিল্পখাতে ঋণ নেয়ার ঝুঁকি নিচ্ছেন না বেসরকারি উদ্যোক্তারা। ফলে জমে থাকা অলস অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করছে ব্যাংকগুলো। সব মিলিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেনের বিসেম্ফারণ ঘটছে।

ঐক্যের পরিবেশ সৃষ্টির আহ্বান বেগম জিয়ারঃ আইনের শাসনের বিকল্প নেই

বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার এক জরুরি সংবাদ সম্মেলনে দারিদ্র্য বিমোচন কনভেনশন বর্জনের ঘোষণা দিয়ে তার কারণ হিসেবে সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্যের বিপরীতে সমাজে ঘৃণা-বিদ্বেষ ও বিভাজন সৃষ্টির যে অভিযোগ এনেছেন, সেটাকে ফুঁত্কারে উড়িয়ে দেয়ার কোনো সুযোগ নেই।

ডেসটিনি এবং অবৈধ ব্যাংকিং by খুরশিদ আহমেদ খান

বাংলাদেশ ব্যাংক-এর প্রচলিত নীতিমালার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই আলোচিত মাল্টি লেভেল মার্কেটিং প্রতিষ্ঠান ডেসটিনি ২০০০ লিমিটেড তাদের অন্যতম অর্থকরী প্রতিষ্ঠান ডেসটিনি কোপারেটিভ সোসাইটি'র নামে প্রকাশ্যে বান্কিং কার্যক্রম পরিচালনা করছে। এখানেই শেষ নয়, এই প্রতিষ্ঠানটি চড়া সুদে ঋণ প্রদানের মাধ্যমে প্রতি মাসে অন্ততপক্ষে ২০-২৫ কোটি টাকা মুনাফা অর্জন করছে, যার সিংহ ভাগই পাচার হয়ে যাচ্ছে বিদেশে।

ফিরে দেখাঃ অসকার ওয়াইল্ড by ইমরান রহমান

বিখ্যাত আইরিশ নাট্যকার, কবি ও লেখক অসকার ওয়াইল্ড ১৮৫৪ সালের ১৬ অক্টোবর ডাবলিনে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম অস্কার ফিঙ্গাল ও ফ্লেহারটি উইলস ওয়াইল্ড। অসাধারণ সৃজনশীল এই সাহিত্যিক ভিক্টোরীয় যুগের শেষভাগে নিজেকে অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। দি ইমপর্টেন্স অব হিজ বিং আর্নেসল্ট তার বিখ্যাত নাটক। স্যার উইলিয়াম ওয়াইল্ড এবং জানে ফদ্ধাঁসেসক্ট ওয়াইল্ডের ঘরে অসকার ছিলেন দ্বিতীয় সন্তান।

তিনটি জন্মদিন ও দৈনিক অপরের দেশ by শফিক রেহমান

দৈনিক ‘আমার দেশ’ সংবাদপত্রটির সঙ্গে কাকতালীয়ভাবে দু’জন বিখ্যাত সাংবাদিকের নাম জড়িয়ে আছে। একজন আমেরিকান এবং আরেকজন ইওরোপিয়ান। দু’জনই প্রয়াত। দু’জনারই জন্ম হয়েছিল ২৩ সেপ্টেম্বরে, যেটি আমার দেশ-এরও জন্মদিন। তাই আমার দেশ-এর পঞ্চম বছর পূর্তি উপলক্ষে বিবেচনা করা যেতে পারে ওই দুই সাংবাদিকের কর্মকাণ্ড ও চিন্তাধারা এবং সেখান থেকে পত্রিকাটির মালিক, ম্যানেজমেন্ট ও সাংবাদিকদের কিছু শেখার আছে।

বিশাল মিথ্যাচারের বিরুদ্ধে by ড.রেজোয়ান সিদ্দিকী

সরাসরি ভূমি আগ্রাসনের বদলে পৃথিবীতে সাংস্কৃতিক আগ্রাসনের তত্ত্ব দিয়েছিল পশ্চিমা সাম্রাজ্যবাদীরা, সেই ষাটের দশকে। আগ্রাসনের লক্ষ্য যেখানে অর্থনৈতিক শোষণ, সে শোষণ যদি বিনা রক্তপাতে প্রায় নিখরচায় নিশ্চিত করা যায়, তাহলে এত সৈন্যসামন্ত, অস্ত্রশস্ত্র, হাঁক-ডাকের কোনো প্রয়োজন পড়ে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে আগ্রাসী বা আগ্রাসিত কেউই লাভবান হয়নি। জয়ী ও বিজিত উভয়েরই বিশাল অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছিল।

‘আমার দেশ’ আমাদের সকলের ‘দেশ’ হোক by আমানুল্লাহ কবীর

মঙ্গলবার, রাত তখন প্রায় ১১টা হবে। জীবিকা নির্বাহের একমাত্র উপায় এখন লেখালেখি, তা-ই করছিলাম। এমন সময় আমার মেজো ছেলে এসে বলল, তোমার দু’জন গেসল্ট এসেছেন। এত রাতে আবার কারা এলো—বলতে বলতে ড্রয়িংরুমের দরজার সামনে যেতেই অনেকটা ভূত দেখার মতো চমকে উঠলাম। ‘আমার দেশ’ থেকে আমার দুই সাবেক প্রিয় সহকর্মী—আতাহার খান ও সৈয়দ আবদাল আহমদ।

ক্রসফায়ার নিয়ে বিদেশিদের উদ্বেগঃ দেশের মানুষ গণতন্ত্র নিয়েই উদ্বিগ্ন

আওয়ামী মহাজোট সরকারের আমলে ক্রসফায়ারে ক্রমবর্ধমান মৃত্যুর ঘটনায় বিদেশিরাও উদ্বেগ প্রকাশ করেছেন। ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক দূতদের কাছে অনেকটা জবাবদিহির মতো করেই প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত কাজের বিরোধিতা করেছেন এবং মানবাধিকার লগ্ধঘনের ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীও একই ধরনের কথা বলেছেন।

বিচার ব্যবস্থা নিয়ে দুদক চেয়ারম্যানের গুরুতর প্রশ্নঃ দুর্নীতি নির্মূলের ফয়সালা জরুরি

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বর্তমান বিচার ব্যবস্থার কারণে দুর্নীতি দমন করা সম্ভব হচ্ছে না বলে যে মন্তব্য করেছেন তাতে অনেকের মনের কথার প্রতিফলন ঘটেছে; যদিও ওই মনের কথাগুলো নানান কারণে আলোর মুখ দেখে না। গত বুধবার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দুদক চেয়ারম্যান বলেছেন, দুদক একটি দন্তহীন বাঘে পরিণত হয়েছে। তবে এর থাবা এখনও অবশিষ্ট রয়েছে।

খেতুরী ধামের মহোৎসবঃ সেকাল-একাল by তিতুমীর ঋষভ

প্রেমভক্তি মহারাজ ঠাকুর শ্রী নরোত্তম দাসের তিরোভাব তিথি স্মরণ মহোৎসব, বৈষ্ণবীয় প্রেম ঔদার্যে মিলনমেলা শুরু হয় গত ২২ আশ্বিন ১৪১৬, ৯ অক্টোবর ২০০৯ শুক্রবার রাজশাহী জেলার তীর্থভূমি প্রেমতলির শ্রীপাট খেতুরী ধামে। স্রষ্টা ও সৃষ্টির মাঝে প্রেমের সম্পর্ক বিদ্যমান। বৈষ্ণব ধর্মমতে এই স্রষ্টা কৃষ্ণ আর সৃষ্টি রাধা। স্রষ্টার আরাধনা আর কৃষ্ণ নাম জপের মধ্য দিয়ে শুভ অধিবাস, তারক ব্রহ্মনাম সংকীর্তন, ভোগ-আরতি ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে পালিত হয় তিন দিন ব্যাপী তিরোভাব তিথি স্মরণ মহোৎসব।

অবশেষে এ সরকারও আন্তর্জাতিক সালিশি চাইছে by আতাউস সামাদ

সমুদ্রসীমা নিয়ে দুই প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে আমাদের যে বিরোধ বহু বছর ধরে চলে আসছে, সেগুলোর মীমাংসার জন্য বাংলাদেশ সরকার জাতিসংঘের আওতায় আন্তর্জাতিক সালিশিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার (৭ অক্টোবর, ২০০৯) ভারত ও মিয়ানমারের ঢাকাস্থ রাষ্ট্রদূতদের আলাদাভাবে ডেকে এনে এ সংক্রান্ত নোটিশ ও সমুদ্রসীমা সম্পর্কে বাংলাদেশের দাবি তাদের হাতে তুলে দিয়েছে।

পাকিস্তানে সেনা সদরে তালেবান হামলা

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরে শনিবার চরমপন্হী বন্দুকধারীরা যে হামলা চালায় তাকে ভয়ঙ্কর বললেও কম বলা হয়। সে হামলার প্রথমদিনে ৬ জন সেনা সদস্য এবং ৪ জন হামলাকারী নিহত হয়। নিহতদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেলও ছিলেন। দু'জন বন্দুকধারী সেনা সদর কমপ্লেক্সের একটি কক্ষে বেশ কয়েকজন সেনা সদস্যকে জিম্মি করে রেখেছিল।

ক্রসফায়ার এবং রাষ্ট্রীয় মর্যাদা

'সে' এবং 'তিনি' দুটিই সর্বনাম। ব্যক্তির মর্যাদা ভেদে নামের পরিবর্তে সর্বনাম দুটির যে কোনো একটি ব্যবহৃত হয়। খুলনার ডুমুরিয়ায় কিন্তু মাত্র ১৯ ঘণ্টার ব্যবধানে একই ব্যক্তির ক্ষেত্রে 'সে' 'তিনি'তে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৪টায় পুলিশের ক্রসফায়ারে ভদ্রা নদীর পাড়ে নিহত হন নিরাপদ বৈরাগী (৫৮)।

স্কিন-কেয়ার কন্সপিরেসি by মাহমুদ শামসুল হক

ঢাকার কারওয়ান বাজারের ফুটপাত। চোঙ্গা ফুঁকে এক মধ্যবয়সী লোক ক্রিম বিক্রি করছেন। রং ফর্সা করার ক্রিম। তাৎক্ষণিকভাবে ক্রিমের কেরামতি প্রমাণের জন্য অনেকের মুখে মেখে দিচ্ছেন আরেকজন। প্রতি ফাইল কুড়ি টাকা। ঝটপট বিক্রি হয়ে গেল খয়েরি রংয়ের কৌটাগুলো। বোঝা গেল, ফর্সা হওয়ার আকুতি এখন তৃণমূল পর্যন্ত ছড়িয়েছে। বাজারি অর্থনীতির প্ররোচনা পৌঁছে গেছে এমনকি নিম্নবিত্তের দোরগোড়ায়।

শব্দদূষণঃ উদাসীন পরিবেশ অধিদপ্তর by টিটু সাহা

রাজধানীতে শব্দ দূষণের মাত্রা অনেকগুণে বেড়ে গেছে। কিন্তু দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর উদাসীন। অথচ শব্দদূষণ নিয়ন্ত্রণে দেশে একটি বিধিমালা রয়েছে। তবে অধিদপ্তর বিধিমালা অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণে রীতিমতো ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। সংগঠণগুলোর অভিযোগ, দীর্ঘদিন পরপর দায়সারা গোছের অভিযান পরিচালনা করেই পরিবেশ অধিদপ্তর তাদের দায়িত্ব শেষ করে।

শামসুল হকের পর আবদুল জলিল by মহিউদ্দিন খান মোহন

অবশেষে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল স্বীয় দল কর্তৃক পাগল হিসেবে আখ্যায়িত হলেন। গত ৩ অক্টোবর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন-আবদুল জলিল ভারসাম্যহীন ব্যক্তি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না। তবে তার সম্পর্কে উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

ইহুদি বসতি নির্মাণ ও সম্প্রসারণ শান্তি প্রক্রিয়ার পথে প্রধান অন্তরায় by আহমেদ জামিল

সেপ্টেম্বরের ২৩ তারিখ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেন। প্রেসিডেন্ট ওবামা মধ্যপ্রাচ্য তথা ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া নতুন করে শুরু করার জন্য দু'নেতার ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করেন।

অস্ট্রেলিয়ার কোরবানি কালচার by ফজলুল বারী

সারা দুনিয়ার মতো বিভক্ত মতধারার অস্ট্রেলিয়ার মুসলিম সমাজ আগামি রোববার-সোমবার দু’দিনে ঈদ করবেন। আরব ক্যালেন্ডার অনুসারীরা ঈদ করবেন রোববার। তবলিগ জামাতের অনুসারীরা তা পালন করবেন সোমবার। তবে ছুটির দিন হওয়াতে এবারে এদেশে রোববারি ঈদের দিকে ঝোঁক বেশি। উল্লেখ্য অস্ট্রেলিয়ার ঈদের ছুটি নেই। ঈদের ছুটি দিতে এ দেশের সরকারের আপত্তিও নেই। মুসলিম সম্প্রদায়ের নেতাদের কাছে সে কারণে একমত একটি দিনের প্রস্তাবও চাওয়া হয়েছে। কিন্তু তারা এতে একমত হতে পারেননি।

আমি রাজী, আপনারা? by আবিদ রহমান

সৎ ও আন্তরিক যেকোন উচ্চারণ হৃদয়গ্রাহী হয়। পাঠকের চিত্তাকর্ষণ করে। ইদানীং সম্ভবতঃ একারণেই সুখপাঠ্য লেখক হুমায়ূন আহমদের লেখাগুলোর ’প্রেমে’ পড়ে যাচ্ছি। নিউইয়র্কে চিকিৎসাধীন হুমায়ূনের লেখাগুলো একার্থে মাইন্ড ব্লোয়িং। ভেতরটা ভাসিয়ে দিয়ে যায় বেদনার অদ্ভুত প্লাবনে! নিজেকে কেন জানিনা অজানা কারণেই গ্লিটি বোধ করি। মৃত্যুকে মালুম হয় ‘ফাজিল’ এক উপদ্রব। আগে মৃত্যু ভীতিতে কাতর হতাম। এখন সেই ভীতিটা দিব্যি উধাও।