Saturday, June 30, 2012

শিক্ষানীতি বাস্তবায়ন-আদিবাসীদের সম্পৃক্ত করা দরকার by ইলিরা দেওয়ান

প্রস্তাবিত শিক্ষানীতিতে অনেক উদ্দেশ্য ও লক্ষ্যের মধ্যে প্রাথমিক স্তরে দেশের সব ক্ষুদ্র জাতিসত্তার শিশুদের জন্য নিজ নিজ মাতৃভাষায় শিক্ষালাভের কথা বলা রয়েছে। এ ছাড়া আদিবাসী শিক্ষক নিয়োগ, আদিবাসী-অধ্যুষিত এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং প্রয়োজনে শিক্ষার্থীদের জন্য আবাসনব্যবস্থার কথাও বলা হয়েছে।

তথ্য অধিকার-তথ্য কমিশনকে আমরা কেমন দেখতে চাই by মুহাম্মদ লুত্ফুল হক

গত ২০০৯ সালের ১ জুলাই তথ্য অধিকার আইন কার্যকর হয়েছে। একই তারিখে তিন সদস্যবিশিষ্ট তথ্য কমিশনও গঠন করা হয়েছে। বিভিন্ন দেশের অভিজ্ঞতা বলে, তথ্য অধিকার আইনের সাফল্য অনেকাংশে নির্ভর করে তথ্য কমিশনের ওপর। বাংলাদেশও এর ব্যতিক্রম হবে না।

চিত্র-বিচিত্র by আশীষ-উর-রহমান

কালনিরবধি আরও একটি নতুন বছর এল। নতুন দিন। বয়সের গণনায় আরও এক যোগ হলো জীবিত ব্যক্তিদের। প্রকৃতিতেও নতুনের আভাস। গাছপালা থেকে ঝরে পড়ছে পুরোনো মলিন পাতা নতুন কিশলয়কে জায়গা দেবে বলে। এটাই প্রকৃতির অমোঘ নিয়ম। পুরোনো গত হয়, সামনে এসে দাঁড়ায় নতুন। সময়ের কালচক্র ঘুরছে।

দুষ্টের দমনে কোনো শিথিলতা নয়-শিক্ষককে প্রহার

ঔদ্ধত্য ও ক্ষমতার দম্ভ লাগামছাড়া হলে কী ঘটে, সেটাই ঘটিয়ে দেখালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা এমদাদ হোসেন। তিনি তাঁর বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষককে পিটিয়ে আহত করে সন্ত্রাসের ‘অপূর্ব’ দৃষ্টান্ত স্থাপন করলেন।

সরকার উদার হোক, মূল কারণ শনাক্ত করুক-বিরোধী দলের সংসদে ফেরা

নতুন বছরের শুরুতে ৪ জানুয়ারি নবম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে। অথচ বিরোধী দলের এতে অংশ নেওয়ার কোনো লক্ষণ নেই। এমনকি নৈতিক অর্থে বিরোধীদলীয় নেত্রীর সাংসদ পদ খারিজ হয়ে ইতিমধ্যেই ১৭ দিন অতিক্রান্ত হয়েছে বললে অত্যুক্তি হবে না।

ধর্ম-শীতার্ত মানুষের পাশে দাঁড়ান by মুহাম্মদ আবদুল মুনিম খান

মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মেই ঋতুর পালাবদল ঘটে। কিন্তু প্রকৃতি কখনো বৈরী আচরণ করায় তা মানুষের অসহায়ত্বকে আরও প্রকট করে তোলে। হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে। হতদরিদ্র অনেক মানুষের নেই ন্যূনতম শীতবস্ত্র।

তথ্যপ্র্রযুক্তি-ডিজিটাল বাংলাদেশের সালতামামি by মুনির হাসান

আর একটি ক্যালেন্ডার বছর গেল। বিগত বছরগুলোর সঙ্গে ২০০৯-এর একটি বিশেষ পার্থক্য হলো বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি। ২০২১ সালের মধ্যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, ব্যবসা ও পরিবেশের উন্নয়ন, পরিবারপ্র্রতি অন্তত একজনের কর্মসংস্থানের সুযোগ ঘটিয়ে দেশকে একটি মধ্য আয়ের দেশে উন্নীত করে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ঘোষণা করেছে বর্তমান সরকার।

নববর্ষ-আলোর দিকেই এগোচ্ছে বাংলাদেশ by আনিসুল হক

বাংলাদেশের ৩৮ বছরের ইতিহাসে ২০১০ হতে পারে সবচেয়ে ভালো একটা বছর। এর চেয়েও ভালো বছর, ভালো দশক ভবিষ্যতে আরও আসতে থাকুক, আসবে নিশ্চয়ই, সুখী আলোকিত বাংলাদেশকে নিয়ে আসুক সেই দশকগুলো, কিন্তু সেই আলোর পথের যাত্রারম্ভটা ঘটা করে, স্পষ্ট করে শুরু হতে পারে ২০১০ সালেই।

ক্রেতা-বিক্রেতাকেও আইনের আওতায় আনতে হবে-এসিড-সন্ত্রাস

এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে দেশে কঠোর আইন থাকা সত্ত্বেও এর যথাযথ প্রয়োগ নেই। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান অ্যাকশনএইড পরিচালিত জরিপে যে তথ্য বেরিয়ে এসেছে, তা উদ্বেগজনক। সাতক্ষীরা, দিনাজপুর ও সিরাজগঞ্জের ওপর নেওয়া জরিপে জানা গেছে, প্রতি দুই দিনে একজন এসিড-সন্ত্রাসের শিকার হচ্ছে।

নতুন আশা ও স্বপ্ন-স্বাগত ২০১০

আজ ২০১০ খ্রিষ্টাব্দের প্রথম দিন। একুশ শতকের প্রথম দশকের শেষ বছরে পা রাখল বিশ্ববাসী। বাংলাদেশ পদার্পণ করল স্বাধীনতা অর্জনের ৩৯তম বছরে। নতুন বছরের এই নতুন প্রভাতে আমাদের অগণিত পাঠক, লেখক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীর প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

ক্রুজ-কেটি দম্পতির ডিভোর্সঃ সুরিকে নিয়ে যুদ্ধ

হলিউডে হরহামেশা চরিত্রায়িত হওয়া একটি চিরচেনা ঝড়ে যাওয়া গল্পের আবারো পুনরাবৃত্তি হচ্ছে। গল্পটি এমন- ডাবল পরিধির একটি খাটে বিবাহিত দুজন মানুষের আর জায়গা হচ্ছে না। খাটটি হঠাৎ করেই আটোসাঁটো হতে শুরু করেছে। এখন উপায় কি! সমাধানে আসার উপায়টা অবশ্য হলিউডবাসী খুব ভালো করেই জানেন।

আবারও ঢাকা ঘুরে গেলেন পাওলি দাম

ভারতের কলকাতা ও হালে বলিউডের আলোচিত-সমালোচিত নায়িকা পাওলি দাম ঢাকা ঘুরে গেলেন। ২৯  জুন শুক্রবার রাজধানীর গুলশানের আল-হাসান ডায়মন্ড গ্যালারি উদ্বোধনের জন্য তার এই একদিনের ঝটিকা সফর।

অন্ধকারে আলোর আশা

বিদ্যুৎ ঘাটতি সঙ্গে নিয়েই শুরু হয়েছে সেচ মৌসুম। রাতে সর্বাধিক বিদ্যুৎ সুবিধা পাওয়ার কথা থাকলেও সেচ মেশিনগুলোর রাত কাটে বিদ্যুতের স্বপ্ন দেখে। অথচ এই শীতে গৃহস্থালি কাজে বিদ্যুৎ ব্যবহার খুবই কম থাকার কথা। শহরাঞ্চলের শীতাতপ যন্ত্রগুলো এখনো চলতে শুরু করেনি এবং মধ্যবিত্তের ঘরের ফ্যানগুলোও প্রায় অনড় রয়েছে গৃহস্থের ঠাণ্ডা হাওয়া এখনো তেমন প্রয়োজন হয়নি বলে।

কেন এ সহিংসতা?

বিএনপির ডাকে আরেকটি ঢিলেঢালা হরতাল হয়ে গেল। জনজীবনে কিছু দুর্ভোগ ছাড়া কয়েকটি ইস্যুতে ডাকা এই হরতালে বিএনপি খুব একটা লাভবান হয়েছে_এমনটা বলা যাবে না। যে ইস্যুগুলো নিয়ে বিএনপি হরতালের ডাক দিয়েছিল, তার অধিকাংশই পুরনো। নতুন একটি ইস্যু ছিল আড়িয়াল বিলে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণ।

পবিত্র কোরআনের আলো-মুত্তাকিরা ধৈর্যশীল সত্যাশ্রয়ী, আল্লাহর প্রতি অনুগত ও দানশীল

১৫. ক্বুল আউনাবি্বউকুম বিখাইরিম্ মিন যা-লিকুম; লিল্লাযীনাত্তাক্বাও ই'নদা রাবি্বহিম জান্না-তুন তাজরী মিন তাহ্তিহাল আনহা-রু খা-লিদীনা ফীহা- ওয়াআয্ওয়া-জুম্ মুত্বাহ্হারাতুওঁয়া রিদ্বওয়া-নুম্ মিনাল্লাহি; ওয়াল্লাহু বাসীরুম্ বিলই'বাদ।

প্রসঙ্গ মেহেরজান : শিল্পীর স্বাধীনতা, শিল্পীর দায় by তারেক আহমেদ

'মেহেরজান' ছবিটি আর দেখার সুযোগ হলো না। অন্তত সিনেমা হলে গিয়ে দেখার সুযোগ নেই। কারণ পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে, ছবিটির পরিবেশক গোষ্ঠী সিনেমা হল থেকে ছবিটি নামিয়ে নিতে বলেছে। যদিও নির্মাতা এ বিষয়ে তাঁর অজ্ঞতার কথা প্রকাশ করেছেন।

ড. মনমোহন সিং-দুর্নীতি শেকড়ে পৌঁছে গেছে

গত বছরটি ছিল আমাদের জন্য সমস্যাপূর্ণ একটি বছর। জাতি হিসেবে আমাদের যে বড় ধরনের সমস্যাগুলো মোকাবিলা করতে হচ্ছে তার কয়েকটি এখানে আমি ব্যাখ্যা করব। সরবরাহ ঘাটতি, বিশেষ করে কৃষিপণ্য এবং আমদানি পণ্যের মূল্য বৃদ্ধির কারণে কয়েক মাস ধরে মুদ্রাস্ফীতির হার উচ্চপর্যায়ে চলে গেছে।

বহে কাল নিরবধি-অগ্নিগিরিতে কার্নিভ্যাল? by এম আবদুল হাফিজ

মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন কোনো নিয়মতান্ত্রিক পথে, শান্তিপূর্ণভাবে না এলেই শুধু তারা একটি বৈপ্লবিক পরিবর্তনের কথা ভাবে এবং তা সহিংস এবং প্রচণ্ড হতে পারে। এমন একটি পরিবর্তনের বীজ উপ্ত হয় যখন তাদের মৌলিক চাহিদাগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়।

চরাচর-হারিয়ে যাচ্ছে 'নদীমাতৃক' পরিচয়! by শাহ মতিন টিপু

বাংলাদেশ নদীমাতৃক দেশ, ক্রমেই বাংলাদেশের এই পরিচয়টি হারিয়ে যাচ্ছে। অনেক নদী মরে গেছে। আবার অনেক নদী মৃতপ্রায়। নদীর এই দুরবস্থায় দেশে একদিকে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, অন্যদিকে উৎপাদনের ধারা চরমভাবে ব্যাহত হচ্ছে। দেশের জাতীয় সমস্যার মধ্যে এটা অন্যতম প্রধান সমস্যা।

তারাপদ আচার্য্য-সর্বশুক্লা সরস্বতী

দেবী সরস্বতী আদ্যন্তবিহীনা, শ্বেতপদ্মে আসীনা, শ্বেতপুষ্পে শোভিতা, শ্বেতবস্ত্র-পরিহিতা ও শ্বেতগন্ধে অনুলিপ্তা। অধিকন্তু তাঁর হাতে শ্বেত রুদ্রাক্ষের মালা; তিনি শ্বেতচন্দনে চর্চিতা, শ্বেতবাণীধারিণী, শুভ্রবর্ণা ও শ্বেত অলংকারে ভূষিতা।

কল্পকথার গল্প-এমন যদি হতো, আহা! এমন যদি... by আলী হাবিব

অঙ্কে যেমন ধরে নেওয়ার একটা ব্যাপার আছে, সে রকম ধরে নেওয়া যাক। ধরে নেওয়া যাক, এক নিরীহ ভদ্রলোকের নাম আবদুর রহিম। আমাদের কল্পনার এই রহিম সাহেব নিতান্তই ছা-পোষা মানুষ। কারো সাতে-পাঁচে নেই। সব সময় একলাটি থাকতেই যেন পছন্দ করেন। অনেকটা শামুকের মতো নিজেকে গুটিয়ে রাখেন।

বইয়ের পোকা

মীর আলি চোখে দেখে না। আগে আবছা-আবছা দেখত। দুপুরের রোদের দিকে তাকালে হলুদ কিছু ভাসত চোখে। গত দু’বছর ধরে তাও ভাসছে না। চারদিকে সীমাহীন অন্ধকার। তাঁর বয়স প্রায় সত্তুর। এই বয়সে চোখ-কান নষ্ট হতে শুরু করে। পৃথিবী শব্দ ও বর্ণহীন হতে থাকে।

ধাঁধা দুনিয়া-ছবির ধাঁধা

 শৈশব থেকেই বড্ড জেদি, একগুঁয়ে এবং স্বাধীনচেতা এ তারকা মাত্র ১৬ বছর বয়সে ঘর ছাড়েন।
 বন্ধুমহলে ক্যামি নামে পরিচিত বোহেমিয়ান এ অভিনেত্রী মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। মাত্র ২১ বছর বয়সে জিম ক্যারির সঙ্গে দ্য মাস্ক ছবিতে প্রথমবারের মতো অভিনয় করার সুযোগ পান।

সত্যিকারের সবজান্তা-প্রাণী বিচিত্রা

 আমেরিকার হাসপাতালগুলোর তথ্যমতে, প্রতিবছর প্রায় ১০ লাখ মার্কিন নাগরিক কুকুরের কামড়ের শিকার হয়
 কুমির বর্ণান্ধ। এটি পানিতে প্রায় অন্ধ কিন্তু ডাঙায় খুব ভালো দেখতে পায়।

যে খবর নাড়া দেয়-রাজার হস্ত, করে সমস্ত...

ছবিই বলে দিচ্ছে এই মানববন্ধনটা অন্য রকম। চোখে চশমা আঁটা, ‘বুদ্ধিজীবী মতো’ দেখতে মানুষজন নেই। চারপাশে টিভি-ক্যামেরার ভিড় নেই। মানববন্ধনের মানুষগুলো কেউ রাজপথ অথবা শহুরে ফুটপাত দখল করে দাঁড়াননি। তাঁদের পায়ের তলায় অসমান জমি।

চারদিক-আজ পথশিশুদের আম উৎসব by রাকিব কিশোর

ফেসবুকের হোম পেজে একের পর এক স্ট্যাটাস ভেসে আসছে বৃষ্টিভেজা আকাশ নিয়ে, রাজনীতির গলিঘুপচি নিয়ে, কে কোন খেলায় কাকে হারাল তা নিয়ে। কারও ফেসবুকে বিয়ের অ্যালবামের ছবি তো কারও জন্মদিনের পার্টির ভিডিও। সবাই ব্যস্ত নিজেদের নিয়ে। এদের মধ্যে ব্যতিক্রম একদল তরুণ।

দুর্যোগ-পাহাড় কাটা না থামালে মৃত্যুর মিছিল থামবে না by পাভেল পার্থ

আবারও চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে টানা ভারী বর্ষণের ফলে কাটা পাহাড় ধসে শতাধিক মানুষের করুণ মৃত্যু ঘটেছে। গত পাঁচ বছরে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসে মারা গেছেন পাঁচ শতাধিক মানুষ। প্রতিটি পাহাড়ধসের ঘটনাই ঘটছে মূলত জুন মাসে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে।

কালান্তরের কড়চা-মন্ত্রিসভায় রদবদলের খবর এবার কেন সঠিক হওয়া প্রয়োজন by আবদুল গাফ্‌ফার চৌধুরী

মন্ত্রিসভার বড় রকমের রদবদল হতে যাচ্ছে। এবার আর গুজব নয়, একেবারে টাটকা খবর ছেপেছে ডেন্টাল স্টার পত্রিকা গত রবিবার, ৬ ফেব্রুয়ারি। খবরে এমন কথাও বলা হয়েছে যে শেখ হাসিনা ক্ষমতায় এসে মন্ত্রিসভা গঠনে যেসব রুই-কাতলাদের বাদ দিয়েছিলেন, তাঁদেরও এবার মন্ত্রী করে নিতে পারেন। তাহলে আর এই মন্ত্রিসভার গায়ে কচিকাঁচার আসরের ছাপটি থাকবে না।

বৃষ্টির পানিতে জলাবদ্ধতা by মোল্লা আলমগীর হোসেন

পানির উৎসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বৃষ্টির পানি। অথচ দুঃখের বিষয়, অশেষ এ নিয়ামত আমাদের ব্যবহার না জানার কারণে জনজীবনে নিয়ে আসে চরম দুর্ভোগ। অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা কখনও বন্যায় রূপ ধারণ করে। কোথাও কোথাও মাসের পর মাস মানুষ পানিবন্দি হয়ে থাকে।

একটি ছোট সেতুর অভাবে... by মিজানুর রহমান শাজাহান

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়ার সুলতানী খালের ওপর ৫০-৬০ মিটারের একটি সেতু তৈরি হলে মেহেন্দীগঞ্জ উপজেলার সঙ্গে ভোলা জেলা সদরের যোগাযোগ স্থাপিত হবে। জেলার এ উপজেলা নদীবেষ্টিত দ্বীপ উপজেলা।

জাটকা নিধন থামাতে হবে by অলিউর রহমান ফিরোজ

মৎস্য কর্মকর্তাদের নজরদারির অভাব, জাটকা ধরার কারেন্ট জালের সহজলভ্যতা, প্রকাশ্যে বেচা-বিক্রি করলেও আইন প্রয়োগে শিথিলতা প্রদর্শনের কারণে জাটকা নিধনযজ্ঞ বন্ধ প্রকল্প কার্যত ব্যর্থতায় পর্যবসিত হতে বসেছে। জাটকা রক্ষায় সরকারিভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করলেও জাটকা নিধনযজ্ঞ লোভী শিকারিদের প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না।

চবির প্রলম্বিত শিক্ষাজীবন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন দেখে উৎফুল্ল হবেন যে কেউ। শহর থেকে ক্যাম্পাসে যাতায়াত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পরিবহনের ব্যবস্থা করে। শাটল ট্রেনের যাত্রা অনেক মধুর। কিন্তু এ মধুরতার আড়ালে রয়েছে নৃশংসতার ভয়াল থাবা। বগিভিত্তিক ছাত্ররাজনীতির ফলে আমাদের শাটল ট্রেন এখন হয়েছে মৃত্যুপুরী।

অসামান্য শওকত ওসমান by নাসির আহমেদ

দেশবরেণ্য কথাশিল্পী শওকত ওসমানের ১৩তম মৃত্যুবার্ষিকী ১৪ মে শনিবার। চোখের সামনে প্রাণবন্ত শওকত ওসমানের স্মৃতি উজ্জ্বল হয়ে আসে এখনও। যেন এখনই প্রতিধ্বনি হবে টেলিফোনে তার সেই বিখ্যাত সম্বোধন_ 'ভ্রাত! প্রাতঃস্মরণীয় হও।'

ওসামা যুগের অবসানের পর by এম আবদুল হাফিজ

অবশেষে বিশ্বত্রাস ওসামা বিন লাদেন মধ্যবয়সে শ্রমসাধ্য দীর্ঘকাল ধরে সংগৃহীত মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরই বিশেষ কমান্ডো ফোর্স নেভি সিলসের দুঃসাহসিক অপারেশনে ৪০ মিনিটের এক বন্দুকযুদ্ধে নিহত হলেন। একটি ধনাঢ্য সৌদি পরিবারে উচ্চশিক্ষিত এই লাদেন নিজের বিচার, বুদ্ধি এবং উপলব্ধিসঞ্জাত পথে একটি কঠিন পথে পা বাড়িয়েছিলেন।

সংবিধান-'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' by সৌমিত চন্দ জয়দ্বীপ

'৭২-এর সংবিধানের বিকল্প নেই। এবং তা যদি কোনো বাণী দিয়ে শুরু করতেই হয়, তবে 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' দিয়ে শুরু হওয়াটাই বোধকরি উত্তম সংবিধান নিয়ে হচ্ছেটা কী, সেটা সাধারণ মানুষের বোঝার বাইরে! সরকারি দল একভাবে চায়, বিরোধী দল আরেকভাবে।

কালের আয়নায়-রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে গোটেনবার্গে দুটি দিন by আবদুল গাফ্ফার চৌধুরী

হঠাৎ চোখে পড়ল একটি দৃশ্য। সৌদি আরবের একদল তরুণ-তরুণী। তরুণীদের সকলে হিজাব পরেছে। কেউ কেউ শরীর-ঢাকা বোরকাও পরেছে। কিন্তু উদ্দাম হয়ে তরুণীরা তরুণদের হাত ধরে নাচছে। সঙ্গে বাজছে ওয়েস্টার্ন মিউজিক
এ বছর রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষে মে মাসজুড়েই সারাবিশ্বে উৎসব চলছে।

নাৎসি প্রহরীর জেল-ইতিহাসের অমোঘ বিচার

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের কালিমা সময় গড়িয়ে গেলেও মুছে যায় না। ইতিহাসের অমোঘ বিচারও রোধ করা যায় না। কারণ, এ ধরনের অপরাধ সভ্যতার এগিয়ে চলার পথকে কণ্টকাকীর্ণ করে। তাই অপরাধীর শাস্তি বিধান আইনের শাসন তথা ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই প্রয়োজন হয়।

মাধ্যমিকের ভালো ফল-সৃজনশীল প্রশ্নপদ্ধতির সাফল্য

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করেছে রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী, পাসের হারেও রেকর্ড। কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন। তারা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের মুখ উজ্জ্বল করেছে। তাদের সবার কাছেই আমাদের অনেক প্রত্যাশা এবং এটা পূরণে শিক্ষাজীবনের পরবর্তী ধাপগুলোতেও ভালো ফল করা চাই।

শনিবারের সুসংবাদ-অসময়ের কপিতে ভাগ্য বদল by আহমেদ উল হক রানা

সাংসারিক টানাপড়েনে লেখাপড়া তেমন একটা এগোয়নি। এইচএসসি পাসের সার্টিফিকেট নিয়ে চাকরি নামের সোনার হরিণের পেছনে দৌড়াতে গিয়ে ক্লান্ত। একপর্যায়ে মনস্থির করলেন_আর ঘোরাঘুরি বা ছোটাছুটি নয়। স্ব-উদ্যোগে কিছু করতে হবে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে। সেই চিন্তা মাথায় রেখেই এবার সামনে পা বাড়ান আবদুল বারী।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৪১ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শাখাওয়াত হোসেন, বীর প্রতীক দক্ষ মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের জুন মাসের একদিন। মুক্তিবাহিনীর কয়েকটি দল পূর্বপরিকল্পনা অনুযায়ী অন্ধকার রাতে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থানের দিকে যেতে থাকে।

সংবর্ধনা-লক্ষ্য ঠিক রাখতে হবে

তোমরা লক্ষ্য ঠিক রাখো, একদিন অবশ্যই স্বপ্ন পূরণ করতে পারবে। পরিশ্রম, নিষ্ঠা ও সততা দিয়ে নিজের ভেতরকার স্বপ্নকে প্রতিনিয়ত লালন করতে হবে। তাহলেই স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়া যাবে—এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজনেরা এসব কথা বলেছেন।

আলোচনা সভায় আনু মুহাম্মদ-ভারতের সাহারা গ্রুপ এ দেশে প্রতারণার ফাঁদ পেতেছে

অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, ‘ভারতের ব্যবসায়িক গোষ্ঠী সাহারা গ্রুপ সে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। লোভনীয় বিনিয়োগের প্রস্তাব তুলে এবার তারা বাংলাদেশে প্রতারণার ফাঁদ পেতেছে। সাহারা মাতৃভূমি উন্নয়নের লোভ দেখাচ্ছে। আর আমরা সেই লোভে পড়েছি।

সন্ধান মেলেনি কোম্পানীগঞ্জের তিন শিশুর-বন্যা-পরিস্থিতির অবনতি, পানিবন্দী লাখো মানুষ

উজান থেকে নেমে আসা ঢলে উত্তরবঙ্গের বন্যা-পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল শুক্রবার বগুড়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিলেটের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে এসব জেলার লাখ লাখ মানুষ।

মোবাইল সিম চালু হবে তথ্য যাচাইয়ের পর by কাজী হাফিজ

মোবাইল ফোনের সিম কিনেই সঙ্গে সঙ্গে চালু করা যাবে না। সংশ্লিষ্ট অপারেটরকে আগে গ্রাহকের পরিচয় সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে হবে। ৭২ ঘণ্টা সময়ের মধ্যে গ্রাহকের দেওয়া তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন করতে হবে। তথ্য সঠিক হলে তবেই সিম চালু করা যাবে।

ত্রাণ বিতরণে আজ চট্টগ্রাম যাচ্ছেন খালেদা জিয়া

পাহাড়ধসে নিহত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করতে পাঁচ মাসের ব্যবধানে আজ শনিবার চট্টগ্রামে আসছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড়ধসে নিহত ১৮ ব্যক্তির পরিবারের সদস্যদের সমবেদনা জানাবেন তিনি।

পাহাড়ি ঢল, বন্যা-আড়াই কোটি টাকা, সাত হাজার টন চাল বরাদ্দ

কয়েক দিনের অতিবর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য এবং ২৪ জেলার বন্যার আগাম প্রস্তুতি হিসেবে সরকার এ পর্যন্ত দুই কোটি ৬০ লাখ টাকা ও সাত হাজার ৫০ টন চাল বরাদ্দ দিয়েছে। এর মধ্যে গতকাল শুক্রবার বিভিন্ন জেলায় এক কোটি ৩৫ লাখ টাকা ও পাঁচ হাজার টন চাল বরাদ্দ দেওয়া হয়।

দারিদ্র্য বিমোচন ও ইসলাম by মোহাম্মদ সদরুল আমীন রাশেদ

শুধু পরকালীন শান্তি নয়, ইহকালীন জীবনেও সুন্দর ও স্বাচ্ছন্দ্য জীবনযাপনের কথা বলে ইসলাম। ইসলাম যেমন নামাজ-রোজার কথা বলে, তেমনি অর্থনীতির কথাও বলে। সুদের ভয়াবহ পাপ ও ক্ষতিকর প্রভাব থেকে মানবসমাজকে রক্ষা করার জন্য ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার বিকল্প নেই।

বৃক্ষরোপণও একটি ইবাদত by মাহমুদা নওরিন

বৃক্ষরোপণ একটি ইবাদত। ইসলামের দৃষ্টিতে এ কাজ অত্যন্ত পুণ্যময়। হজরত রাসূলুল্লাহ (সা.) নিজ হাতে বৃক্ষরোপণ করেছেন এবং বৃক্ষরোপণ করার জন্য গুরুত্ব আরোপ করেছেন। বৃক্ষরাজি সবুজ-শ্যামল পাতা বিস্তার করে পরিবেশকে সুন্দর রাখে, আবহাওয়াকে স্বাস্থ্যকর করে তোলে এবং প্রাকৃতিক ভারসাম্য অনুকূলে রাখে, যা আল্লাহতায়ালার অপার

আধুনিক ইসলামী বিশ্বকোষ by ফরহাদ জাকারিয়া

অ্যান এডুকেশনাল এনসাইক্লোপিডিয়া অব ইসলাম। ইসলামী বিষয়াবলির ওপর লেখা সস্প্রতি প্রকাশিত বিশ্বকোষ। সম্পাদক সৈয়দ ইকবাল জাহির। প্রকাশক ব্যাঙ্গালোরের ইস্ট ওয়েস্ট এডুকেশনাল টুলস। এ বছরের মধ্য ফেব্রুয়ারিতে ব্যাঙ্গালোরে মোড়ক উন্মোচনের পর গত সপ্তাহে এর মোড়ক উন্মোচন করা হয়েছে সৌদি আরবে।

পরিবার হোক শান্তির নীড় by মুফতি এনায়েতুল্লাহ

হঠাৎ করেই পারিবারিক সহিংসতার মাত্রা বেড়ে গেছে। খবরের কাগজে প্রকাশ, গত সপ্তাহে এক ভাই তার বোনকে, সন্তান গর্ভধারিণী মাকে, স্বামী নববধূকে নির্মমভাবে খুন করেছে। এ রকম অনেক মৃত্যুর খবরই আমরা সংবাদমাধ্যমের কল্যাণে জানতে পারি। কিন্তু কখনও এসব খবরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করি না।

বিকল্প সিনেমা ঘর by একরামুল হক শামীম

মহীনের ঘোড়াগুলো অ্যালবামের একটি গান আছে এমন_ 'পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকাবাক্সতে বন্দি/ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশকাল সীমানার গণ্ডি।' নামকরণ বোকাবাক্স হলেও এর প্রভাব অনেক।

এলডিসি সম্মেলন-দেয়াল সরিয়ে ফেলার সময় এসেছে by ব্যারি কোটস

আমরা বৈষম্যমূলক একটি বিশ্ব ব্যবস্থায় বাস করি। বর্তমান পরিস্থিতিতে আমার মতো উন্নত দেশের বাসিন্দাদের নতুন করে ভাবার সময় এসেছে, আমরা কি বৈষম্যের কারণে প্রান্তিক হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াব? নাকি আগের মতোই তাদের দমিয়ে রাখতে থাকব? আমার মনে হয়, দেয়াল সরিয়ে ফেলার সময় এসেছে

সাময়িক প্রসঙ্গ-হুমকির মুখে ছোট দেশগুলোর সার্বভৌমত্ব by হাসান শাহরিয়ার

বিন লাদেনের মৃত্যুর পর কি আল কায়দা বা এর সহযোগী সংগঠনগুলো চুপ হয়ে বসে থাকবে? এমনটি ভাবা ঠিক হবে না। কারণ কয়েক বছর ধরেই প্রকৃত অর্থে বিন লাদেন আল কায়দার নেতৃত্বে ছিলেন না। তিনি এই সংগঠনের 'গুরু'। আয়মান আল জাওয়াহারি সংগঠনের কলকাঠি ঘুরাচ্ছেন।

কার্বাইডে ফল পাকানো-চড়া দামে বিষ কেনা

ভারত থেকে আমদানি করা আম কার্বাইড মিশিয়ে পাকানো হচ্ছে বলে বৃহস্পতিবার সমকালের শেষ পৃষ্ঠায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব পাকানো আম ঢাকার কারওয়ানবাজার, হাতিরপুল, পলাশী বাজারসহ সর্বত্র বিক্রি হচ্ছে।

শেয়ারবাজার-আস্থা ফেরাতে দ্রুত কিছু করুন

শেয়ারবাজারের বিপর্যয় দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে, এটা আশা করা অনুচিত। ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন তদন্ত কমিটি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠনসহ যেসব সুপারিশ করেছে এমনকি তার পূর্ণ বাস্তবায়ন হলেও বাজারের ওপর ক্ষুদ্র ও বৃহৎ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সময় লাগবে।

স্বাগত পরিবেশ অলিম্পিয়াড-২০১২ by বিধান চন্দ্র পাল

আজ বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পরিবেশ অলিম্পিয়াডে ঢাকা মহানগরীর ৫০টির বেশি বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানের (কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়) তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেবে। দিনব্যাপী এ আয়োজন বসুন্ধরায় অবস্থিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

শিক্ষাঙ্গন-স্বপ্নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল by মোঃ আনোয়ার হোসেন

দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলা হয়েছিল; সবুজের সমারোহ এবং দৃষ্টিনন্দন, প্রাণময় জলাশয় ঘিরে নির্মাণ করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য যেসব আবাসিক হল, সেসব হলে থাকবে শুধু বৈধ ছাত্রছাত্রীরা।

নদীদূষণের আরেক চিত্র by আলম শাইন

বাংলাদেশ নদীমাতৃক দেশ। যদিও সত্যতা প্রমাণের জন্য দলিল-দস্তাবেজ নিষ্প্র্রয়োজন, তথাপি সংক্ষেপে সারকথাটা জানাতে হয়। আমরা জানি, এ দেশে ছোট-বড় মিলিয়ে মোট ৩৫০টি নদী বহমান। অপরদিকে শাখা-প্রশাখা মিলিয়ে নদ-নদীর সংখ্যা প্রায় ৮শ'।

পাকিস্তান সুপ্রিম কোর্ট আর কত দূর যাবে? by সিরিল আলমেইডা

গোলযোগ আর পাকিস্তান সমার্থক। দুই সপ্তাহ আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক দুর্নীতি কেলেঙ্কারির বিবাদে জড়িয়ে পড়েছিলেন। সে সময় এক বড় হাউজিং ব্যবসায়ী আদালত থেকে সুবিধাজনক রায় পাইয়ে দেওয়ার বিনিময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ছেলে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণ করেছিল বলে প্রকাশ্যে অভিযোগ করেন।

সাঁওতাল বিদ্রোহ-৩০ জুন :১৮৫৫ বনাম ২০১১ by পাভেল পার্থ

বারবার আদিবাসীরা নিজ ভূমিতে পরবাসী হয়ে যাচ্ছে। আদিবাসী নারীরা চরম নিপীড়ন ও নিরাপত্তাহীনতায় দিন পাড়ি দিচ্ছে। মহান সাঁওতাল বিদ্রোহের ১৫৭ বছরে তাই আমরা প্রশ্ন করছি_ এ রাষ্ট্র কি সবার? রাষ্ট্র যদি সবার হয়, তবে রাষ্ট্র সব নাগরিকের মর্যাদা, স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করতে বাধ্য

কালের আয়নায়-তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মৃত্যু হয়েছে কবে এবং কখন? by আবদুল গাফ্ফার চৌধুরী

সংবিধানে ক্ষমতা ত্যাগের আগে বিএনপি কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটি গুরুতর বিকৃতি সৃষ্টি করার ব্যাপারটি হয় বিচারপতির চোখে পড়েনি অথবা চোখে পড়লেও তাকে আমল দিতে চাননি। ফলে তার চড়া মাশুল দিতে হয়েছে দেশের গণতান্ত্রিক রাজনীতিকে এবং এখনও সেই মাশুল গুনতে হচ্ছে।

অপরাধ-জাতীয় পরিচয়পত্র নিয়েও বাণিজ্য

অর্থের বিনিময়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অপরাধ গুরুতর। তবে আশার কথা এই যে, সমকালে ইতিপূর্বে এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা নেওয়া শুরু করেছে। বৃহস্পতিবার সমকালে 'জাতীয় পরিচয়পত্র বাণিজ্য : ৭ কর্মকর্তা ও কর্মচারীকে বদলি' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, দায়ী

কন্যাসন্তান-নারীর প্রতি বৈষম্যের অবসান হোক

উদ্বেগজনক একটি সংবাদ প্রকাশিত হয়েছে শুক্রবারের সমকালে। কন্যাসন্তান গর্ভে ধারণ করার অপরাধে সন্তানসম্ভবা এক মাকে হত্যা করেছে তার স্বামী। ঘটনাস্থল নরসিংদীর বেলাব। মাত্র ২৬ বছর বয়সী তরুণী জোনাকি বিয়ের আট বছরের মধ্যে জন্ম দিয়েছেন চার চারটি কন্যাসন্তান।

বাসের জানালায় মাথা, প্রাণ গেল যুবকের

নেছার আলী (২৭)। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে বিভিন্ন দৃশ্য দেখছিলেন। যেকোনো মুহূর্তে বিপদ হতে পারে ভেবে দুই খালাতো ভাই তাঁকে সাবধানও করেন। কিন্তু পাত্তা দেননি নেছার। আর এর খেসারত তাঁকে দিতে হলো জীবন দিয়ে। রাস্তার পাশে থাকা পিলারের একটি লোহার পাতের আঘাতে থেঁতলে যায় নেছারের মাথা।

সন্ত্রাসীদের গোলাগুলিতে প্রাণ গেল স্কুলছাত্রের

রাজধানীর শ্যামপুর থানার পশ্চিম দোলাইরপাড়ে গতকাল শুক্রবার রাতে নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হয়ে এক শিশু নিহত হয়েছে। তার নাম রবিউর রহমান সানি (১০)। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। বাসায় বিদ্যুৎ না থাকায় এ সময় বাড়ির বাইরে বেরিয়েছিল সানি।

বর্তমান সরকারের মেয়াদে নতুন ওষুধনীতি হচ্ছে না!-সাব-কমিটির আজকের সভা বাতিল by তৌফিক মারুফ

দেশে ওষুধ নিয়ে নানামুখী বিশৃঙ্খলার অভিযোগ অনেক দিন ধরেই। উৎপাদন ক্ষেত্রে ওষুধের গুণগত মান সংরক্ষণ, ওষুধ ব্যবস্থাপনা, মূল্য নির্ধারণ, ক্রয়-বিক্রয়, প্রচারণা, চিকিৎসক ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অনৈতিক কর্মকাণ্ডসহ সংশ্লিষ্ট সব বিষয়ে বড় ধরনের সংস্কারের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

চট্টগ্রামে উড়াল সড়কের গার্ডার ভেঙে পড়ল

অল্পের জন্য আরেকটি 'ট্র্যাজেডি' থেকে রক্ষা পেল চট্টগ্রাম! গতকাল শুক্রবার জুমার নামাজের সময় নগরীর বহদ্দারহাটে নির্মাণাধীন উড়াল সড়কের গার্ডার ধসে পড়ে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।মাত্র তিন দিন আগে মঙ্গলবার প্রবল বর্ষণে চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে ২৯ জনের মৃত্যু হয়।

এলজিআরডি প্রকৌশলী ভোট চাইলেন আ. লীগের পক্ষে

সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছেন। তিনি ক্ষমতাসীন দলটিকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

আমদানিকারক থেকে ভোক্তা-পণ্যের দাম প্রায় দ্বিগুণ by রাজীব আহমেদ

সব ধরনের শুল্ক ও কর দেওয়ার পর এক কেজি জিরার গড় আমদানি মূল্য দাঁড়ায় ১৯৬ টাকা ৩০ পয়সা। পুরোপুরি আমদানিনির্ভর এ পণ্যটির বাজারে খুচরা দর ৪০০ থেকে ৪৬০ টাকা কেজি। এটা বড় বাজারের বড় ক্রেতাদের দাম। আর ছোট ক্রেতা যারা ৫০ গ্রাম বা ১০০ গ্রাম পরিমাণ জিরা কেনে তাদের জন্য প্রতি কেজি ৬০০ টাকারও বেশি।

শেয়ার সরবরাহে টান পড়তে পারে by তৌহিদুল ইসলাম মিন্টু

উদ্যোক্তা পরিচালকদের ২ শতাংশ এবং কম্পানিপ্রতি ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতার ফলে শেয়ার সরবরাহে সাময়িক সংকট দেখা দিতে পারে। নতুন এই বাস্তবতায় কয়েকটি কম্পানির ব্যবস্থাপনায়ও কোরাম সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় পরিচালক হওয়ার শর্ত শিথিল করা যেতে পারে বলে বিশ্লেষকরা মত দিচ্ছেন।

পুলিশের ঘুষ দুর্নীতি-পচন ধরেছে ওপরতলায় by মহিউদ্দিন আহমদ

প্রথম আলো পরপর দুই দিন দুটো ছবি ছেপেছে। একটি ছবি ঢাকার কাছে আশুলিয়া থেকে তোলা, পুলিশের এক সদস্য নির্দয়ভাবে পেটাচ্ছেন একজন পোশাকশ্রমিককে। অন্য ছবিটি চট্টগ্রামের, একজন পোশাকশ্রমিক নির্দয়ভাবে পেটাচ্ছেন পুলিশের এক সদস্যকে। পুলিশ এবং পোশাকশ্রমিক দুজনেরই ক্ষোভ আছে।

কালের পুরাণ-সরকার কোথায় আছে, কী করছে? by সোহরাব হাসান

সরকার দ্বিতীয়টি আসেনি। সরকারের মেয়াদ সাড়ে তিন বছর পার হওয়ার পরও তার গৃহীত নীতি ও কাজকে কেউ তেমনভাবে চ্যালেঞ্জ করেছে বলে আমাদের জানা নেই। সেই অর্থে বিরোধী দল কোনো আন্দোলনই করতে পারেনি। ভেবে দেখুন, ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় আসার পর সারা দেশে কী পরিস্থিতি তৈরি হয়েছিল! বিভিন্ন স্থানে

আ.লীগের সাংগঠনিক গতি কমেছে, বেড়েছে কোন্দল by জাহাঙ্গীর আলম

ক্ষমতার সাড়ে তিন বছরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম গতি পায়নি। বরং অনেক ক্ষেত্রে স্থবিরতা বা অন্তঃকোন্দল বেড়েছে বলে দলটির বিভিন্ন পর্যায় থেকে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া একশ্রেণীর নেতা-কর্মী চাঁদাবাজি-টেন্ডারবাজিতে জড়িয়ে প্রায়ই সংবাদ শিরোনাম হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-সময় মেনে চলছেন না চিকিৎসকেরা by শিশির মোড়ল ও মুসলিমা জাহান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগে সকাল সাড়ে সাতটা থেকে টিকিট কাউন্টারে রোগীর লম্বা সারি দেখা যায় প্রতিদিন। আটটা থেকে রোগী দেখা শুরু হয়। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, কয়েকটি বিভাগে ওই সময় চিকিৎসক এসে পৌঁছাননি।

দেশে ৫০ শতাংশ শিশুর মৃত্যুর কারণ অপুষ্টি by শেখ সাবিহা আলম

সরকারের দাবি, গত চার বছরে দেশের পুষ্টি-পরিস্থিতির কিছুটা অগ্রগতি হয়েছে। তবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গবেষণা বলছে, দেশের বিভিন্ন এলাকার মধ্যে পুষ্টিবৈষম্য বেড়েছে। দরিদ্র পরিবারের শিশুরা অপুষ্টির বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারেনি। খাদ্যনিরাপত্তার ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোতে ক্ষুধা ও খাদ্যনিরাপত্তাহীনতা বেড়েছে।

মৃত্যুপথে তিন হাসপাতাল-টিকিয়ে রাখা সরকারের দায়িত্ব

নরসিংদী জেলার মাধবদীতে প্রতিষ্ঠিত নগর মাতৃসদন হাসপাতালটি বন্ধ হয়ে যাচ্ছে আজ থেকে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের আওতায় ঢাকার সাভার ও বগুড়ার আরো দুটি হাসপাতালেরও একই পরিণতি হচ্ছে। নরসিংদীর হাসপাতালটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানকার গরিব রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছিল।

জাতীয় সংসদে বাজেট পাস-উন্নয়নই হোক মূল লক্ষ্য

বিরোধী দল সংসদে না থাকলেও বাইরে থেকে সরকারের সমালোচনায় মুখর। ওদিকে আর দেড় বছর পর জাতীয় সংসদের পরবর্তী নির্বাচন। এই বাস্তবতায় দাঁড়িয়ে এ মাসের শুরুতে জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

সাঁওতাল বিদ্রোহ দিবস-সিধু, কানু, চাঁদদের কথা by জাহাঙ্গীর হোসেন

পাহাড়িদের নিয়ম ছিল_যে যতটুকু জঙ্গল পরিষ্কার করে আবাদ বা বসবাসের জন্য তৈরি করতে পারবে, ততটুকুর মালিক সে। আর এই নিয়মে চলছিলও সুখে-স্বচ্ছন্দে। ঊনবিংশ শতকের প্রথম দিকে সাঁওতালরা দামনে কোহ (রাজমহল, পাহাড়তলী) এলাকায় জীবিকার তাগিদে বসবাস শুরু করে।

পবিত্র কোরআনের আলো-অবাধ্যরা তাদের প্রবৃত্তি ও অহমিকার কারণেই ইমান আনতে পারবে না

৩১. ক্বুল মান ইয়্যারযুক্বুকুম্ মিনাস সামা-য়ি ওয়ালআরদ্বি আম্মান ইয়্যামলিকুস সাম্আ' ওয়াল আবসা-রা ওয়ামান ইয়ুখরিজুল হাইয়্যা মিনাল মায়্যিতি ওয়া ইউখরিজুল মায়্যিতা মিনাল হাইয়্যি, ওয়া মান ইয়ূ্যদাবি্বরুল আমরা; ফাছাইয়াক্বূলূনাল্লা-হু ফাক্বুল আফালা- তাত্তাক্বূন।

সদরে অন্দরে-যদি কোচিং বাণিজ্য বন্ধ হয় by মোস্তফা হোসেইন

ছিমছাম ঘর। সোফা-কার্পেটসহ আধুনিক সুবিধার সবই আছে। এক কোনায় ডেস্কে বসে কাজ করছেন একজন হিসাবরক্ষক। এ অভ্যর্থনাকক্ষটি শীতাতপ নিয়ন্ত্রিত। সামনের কক্ষে বসা অভিভাবকরা। সবাই ধীরস্থির। বোঝা যায়, নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার মানসিকতা নিয়েই তাঁরা এখানে আছেন।

মনের কোণে হীরে-মুক্তো-বাজেট বিচিত্রার প্রথাগত ধারায় একই ফলোদয় by ড. সা'দত হুসাইন

১৯১২-১৩ অর্থবছরের বাজেট পাস হয়েছে। বাজেট-উত্তর নৈশভোজও সম্পন্ন হয়েছে। আমরা তৃপ্তির ঢেঁকুর তুলছি। নির্বিঘ্নে দ্রুতগতিতে বাজেট পাস হওয়ার অর্থ হলো, শাসক দলের প্রতি সংসদের পূর্ণ আস্তা রয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ বলে এর অন্যথা হওয়ার উপায় নেই, কারণ সংসদে শাসক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

চাঁদ সওদাগরের নৌকার সন্ধান! by কেএম রেজা

রাজশাহীর পুঠিয়ায় হোজা নদী সংস্কার ও খননের সময় প্রাচীন কালের একটি মালবাহী বিশাল নৌকার সন্ধান পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা এটি লোক কাহিনীখ্যাত কিংবদন্তীর চাঁদ সওদাগরের নৌকা। তবে বিশেষজ্ঞরা এই ধারণায় সমর্থণ দেননি।