Friday, November 27, 2009
ভারতে রাতে চালানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হয়েছে
ওই কর্মকর্তা জানান, ভারতের পূর্ব উপকূলে হুইলার দ্বীপ থেকে আড়াই হাজার কিলোমিটার পাল্লার ‘অগ্নি’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। কিন্তু তা সফল হয়নি। এর আগে অনেকবার দিনে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলেও এবার প্রথমবারের মতো রাতে পরীক্ষা চালানো হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি তিনি। ২০ মিটার দীর্ঘ ও ১৬ টন ওজনের ক্ষেপণাস্ত্রগুলো এক টন সাধারণ বা পরমাণু বিস্ফোরক বহনে সক্ষম।
ভারতের কাছে তিন হাজার কিলোমিটার পাল্লার অগ্নি-৩ ক্ষেপণাস্ত্রও রয়েছে। এই ক্ষেপণাস্ত্রও পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এ ছাড়া অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের পাল্লা দেড় হাজার কিলোমিটার। পরমাণু শক্তিধর প্রতিবেশী চীন ও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করার অংশ হিসেবেই ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এসব ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করেছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মঙ্গল গ্রহে মহাসমুদ্র ছিল
গত সোমবার জার্নাল অব জিওফিজিক্যাল রিসার্চ-এ এ সংক্রান্ত একটি গবেষণার ফল প্রকাশ করা হয়। নর্দার্ন ইলিনয় ইউনিভার্সিটির অধ্যাপক ওয়েই লিও এবং টেক্সাসের লুনার অ্যান্ড প্লানেটারি ইনস্টিটিউটের বিজ্ঞানী টমাস স্টেপিনসকি যৌথভাবে এ গবেষণা করেন।
মার্কিন মহাকাশ সংস্থা নাসা নিয়ন্ত্রিত উপগ্রহগুলো থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে এ মানচিত্রটি তৈরি করা হয়। নতুন এ মানচিত্র গবেষণা করে বিজ্ঞানীরা ধারণা করছেন, মঙ্গল গ্রহে সাগরের তীরবর্তী বিস্তৃত এলাকাজুড়ে আছে উপত্যকা। আগের ধারণার চেয়ে এ উপত্যকার বিস্তৃতি দ্বিগুণ।
অধ্যাপক ওয়েই লিও বলেন, পৃথিবীতে বৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক কারণে যেভাবে উপত্যকার সৃষ্টি হয়, মঙ্গল গ্রহেও একইভাবে উপত্যকার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধে সমুদ্র থাকায় সেখানে উপত্যকার বিস্তৃতি রয়েছে। আর দক্ষিণ গোলার্ধে এ রকম কোনো জলাধার না থাকায় অথবা বৃষ্টির পরিমাণ খুবই কম হওয়ায় সেখানে তুলনামূলকভাবে কম উপত্যকার উপস্থিতির আভাস পাওয়া গেছে।
১৯৭১ সালে নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেন, মঙ্গল গ্রহে উপত্যকার অস্তিত্ব রয়েছে। তখন থেকেই একটা বিতর্ক চলে আসছে যে পানিবিধৌত ক্ষয়ের কারণে এসব উপত্যকার সৃষ্টি হয়েছে কি না। বিজ্ঞানীরা বলেন, পানিবিধৌত ক্ষয়ের কারণে যদি এসব উপত্যকার সৃষ্টি হয়, তাহলে ধরে নিতে হবে, সেখানে আর্দ্রতা ছিল এবং বৃষ্টিপাত হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শান্তিরক্ষী বাহিনীতে ৭২৯০ ভারতীয় সেনা
মন্ত্রী জানান, এই সেনারা বিশ্বের ছয়টি দেশে নিয়োজিত রয়েছেন। দেশগুলো হলো—কঙ্গো, লেবানন, সুদান, ইসরায়েল, আইভরি কোস্ট ও পূর্ব তিমুর। এর মধ্যে সবচেয়ে বেশি সেনা রয়েছে কঙ্গোতে। এখানে সেনা সংখ্যা তিন হাজার ৭৬২ জন। সবচেয়ে কম রয়েছে পূর্ব তিমুরে। মাত্র এক জন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রথম প্রোটন কণারশ্মির সংঘর্ষ ঘটানো সম্ভব হয়েছে -বিগ ব্যাং তত্ত্বের পরীক্ষা
বিজ্ঞানীরা আশা করছেন, লার্জ হাড্রন কলিডার (এলএইচসি) যন্ত্র পূর্ণ ক্ষমতায় কার্যকর হওয়ার মাধ্যমে মহাবিশ্বের উত্পত্তি সম্পর্কে কয়েক মাসের মধ্যেই ভালো তথ্য জানা যাবে। সুইজারল্যান্ড-ফ্রান্স সীমান্তের কাছে মাটির ১০০ মিটার নিচে ২৭ কিলোমিটার দীর্ঘ কংক্রিটে ঘেরা বৃত্তাকার সুড়ঙ্গে এ যন্ত্রটি স্থাপন করা হয়েছে। এ বিষয়ে সার্নের মহাপরিচালক রোলফ হিউয়ার বলেন, ‘অল্প সময়ে এত দূর আসা একটি বড় সাফল্য।’
এর আগে পদার্থবিদ স্টিভ মেয়ার্স বলেন, সর্বোচ্চ গতিতে প্রোটন কণারশ্মির সংঘর্ষ ঘটাতে ২০১১ সাল পর্যন্ত সময় লাগতে পারে। বিজ্ঞানীরা এখন প্রোটন কণারশ্মির ঘনত্ব ও গতি বাড়ানোর পরিকল্পনা করছেন, যাতে তাঁরা আসন্ন বড়দিনের আগেই পরীক্ষা শুরুর জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন।
কারিগরি ত্রুটির কারণে ১৪ মাস বন্ধ থাকার পর তিন দিন আগে আবার চালু করা হয়েছে এলএইচসি। প্রথমবার চালু করার ১০ দিন পর এটি বন্ধ হয়ে গিয়েছিল। এলএইচসি নির্মাণে সময় লেগেছে প্রায় ২০ বছর। এক হাজার কোটি ডলারের এই গবেষণা প্রকল্পে কাজ করছেন প্রায় ৩৬টি দেশের দুই হাজার বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ।
প্রোটন কণার সংঘর্ষের ফলে যে নতুন কণা পাওয়া যাবে, তা পর্যালোচনা করে পদার্থবিজ্ঞানের বহু অজানা প্রশ্নের সমাধান মিলবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বেসামরিক পরমাণু চুক্তি চূড়ান্ত করবেন ওবামা-মনমোহন
এর আগে যুক্তরাষ্ট্রে সফররত ভারতের প্রধানমন্ত্রীকে গতকাল হোয়াইট হাউসে লালগালিচা সংবর্ধনা দিয়েছেন ওবামা। গতকালই হোয়াইট হাউসে ওবামা-মনমোহনের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা। হোয়াইট হাউসে ওবামার দেওয়া এক নৈশভোজেও অংশ নেবেন মনমোহন।
উদার এশিয়া গড়ে তুলতে সহযোগিতার প্রস্তাব মনমোহনের
উদার ও সমন্বিত’ এশিয়া মহাদেশ গড়ে তুলতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। গত সোমবার মার্কিন পরামর্শক সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনসে (পররাষ্ট্র সম্পর্কবিষয়ক পরিষদ) বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রস্তাব দেন। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টির জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মনমোহন সিং। এ ছাড়া ভারতে হামলাকারী জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান কঠোর করারও আহ্বান জানান তিনি।
আফগানিস্তানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বের দুটি বৃহত্ গণতান্ত্রিক দেশের লক্ষ্য অভিন্ন উল্লেখ করে মনমোহন বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কাজ করার মাধ্যমে বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আনতে পারে। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের মৈত্রী গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
কাশ্মীর ও অন্যান্য বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে তাঁর আগ্রহের কথা জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, এ জন্য পাকিস্তানকে জঙ্গিবাদ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আস্থা ও আন্তরিকতা নিয়ে আলোচনায় বসতে হবে। সন্ত্রাস দমনে পাকিস্তান কিছু পদক্ষেপ নিয়েছে স্বীকার করে মনমোহন বলেন, ‘আমাদের বিশ্বাস, এ ব্যাপারে তাদের যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল, তা তারা নেয়নি।’ মুম্বাই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য তাঁর ওপর প্রচণ্ড চাপ ছিল উল্লেখ করে মনমোহন বলেন, তিনি সেই চাপ ঠেকিয়েছেন এবং তাঁর নেওয়া সিদ্ধান্ত ঠিক ছিল।
এশিয়াকে বড় ধরনের পরিবর্তনের মূল কেন্দ্র উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, এই মহাদেশকে একটি উদার ও সমন্বিত আঞ্চলিক কাঠামো হিসেবে গড়ে তুলতে অন্য দেশগুলোর সঙ্গে কাজ করতে পারে ভারত ও যুক্তরাষ্ট্র।
এর আগে ইউএস চেম্বার অব কমার্স ও যুক্তরাষ্ট্র-ভারত বিজনেস কাউন্সিল আয়োজিত এক মধ্যাহ্নভোজ সভায় মনমোহন বলেন, শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক ছাড়া একটি কৌশলগত সহযোগিতার সম্পর্ক এগিয়ে যেতে পারে না।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এরিস্টোক্রেট বিল্ডার্সের সঙ্গে লাফার্জের চুক্তি
এ চুক্তির ফলে এরিস্টোক্রেট বিল্ডার্স তাদের নির্মাণাধীন কক্সবাজারের সব প্রকল্পে লাফার্জের সুপারক্রিট সিমেন্ট ব্যবহার করবে।
লাফার্জ সুরমা সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল এন্ড্রু কাওয়েল এবং এরিস্টোক্রেট বিল্ডার্সের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লাফার্জের অর্থ পরিচালক মাসুদ খান ও বাণিজ্যিক পরিচালক কাজী খালিদ মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চামড়া ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে বগুড়ায় পুলিশের ছয়টি দল
বগুড়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভপাতি মো. শোকরানার নেতৃত্বে ব্যবসায়ী নেতাদের সঙ্গে সম্প্রতি মতবিনিময়কালে জেলা পুলিশ সুপার হুমায়ুন কবির এই নিরাপত্তার কথা জানান।
ঈদুল আজহার দিন থেকে পরবর্তী দুই দিন বগুড়া শহরের ১ নম্বর রেলগেট থেকে চকসূত্রাপুর পর্যন্ত কোরবানির পশুর চামড়া বেচাকেনা হয়ে থাকে। এ সময় এখানে কোটি কোটি টাকার চামড়া বেচাকেনা হয়ে থাকে। সে জন্য এসব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে চামড়া ব্যবসায়ী প্রতিনিধিদল পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যায়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) আরিফুর রহমান মণ্ডল ও সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শিরিন আকতার জাহান।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নানা বিতর্কের মধ্যে আজ এসইসি সংসদীয় কমিটির সামনে দাঁড়াচ্ছে
বাজারের একাধিক সূত্র বলেছে, মিউচুয়াল ফান্ডে বেনামে প্রি-আইপিও প্লেসমেন্ট (প্রাথমিক শেয়ার বাজারে আসার আগেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে শেয়ার বরাদ্দ) নিয়েছেন এসইসির কয়েকজন কর্মকর্তা।
দেশের একটি সরকারি সংস্থার কাছে এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ আছে।
সংস্থাটি ইতিমধ্যে আইএফআইসির মিউচুয়াল ফান্ডের প্রাথমিক শেয়ার (আইপিও) বাজারে না ছাড়ার জন্য এসইসিকে পরামর্শ দিয়েছে। এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার এ বিষয়টি কয়েকদিন আগে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। অবশ্য বর্তমানে তিনি দেশের বাইরে আছেন।
এসব বিষয় নিয়ে আলোচনা করতে সংসদীয় কমিটির চেয়ারম্যান আ হ ম মুস্তাফা কামাল গত সপ্তাহে বৈঠক ডাকেন। আজ বৈঠকে এসব বিষয় নিয়ে কথা হবে।
যোগাযোগ করা হলে এসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুর আলম বৈঠকের কথা স্বীকার করে প্রথম আলোকে জানান, তিনিসহ নিয়ন্ত্রক সংস্থার অপর সদস্যরা আজকের বৈঠকে যোগ দেবেন।
এ ব্যাপারে আ হ ম মুস্তাফা কামাল প্রথম আলোকে বলেন, ‘সরাসরি তালিকাভুক্তি ও মিউচুয়াল ফান্ড অনুমোদন নিয়ে যে নানা অনিয়ম হচ্ছে, এসব ব্যাপারে সংসদীয় কমিটি ওয়াকিবহাল। সরকারের একাধিক সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। তাই এ ব্যাপারে এসইসি বা স্টক এক্সচেঞ্জের কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নিতে সরকারকে অনুরোধ জানাবে সংসদীয় কমিটি।’
তিনি আরও বলেন, পুঁজিবাজার নিয়ে মানুষের মধ্যে একটা আশাবাদ তৈরি হয়েছে। বাজারের আকারও বড় হয়েছে। লাখ লাখ বিনিয়োগকারীর স্বার্থ এতে জড়িত। তাই নিয়ন্ত্রক সংস্থাকে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ ভূমিকা রাখতে হবে। তাদের কোনো ভূমিকা বাজারে প্রশ্নবিদ্ধ হলে সামগ্রিকভাবে তা বাজারের জন্য ক্ষতিকারক বলে তিনি মন্তব্য করেন।
তবে এসইসির পক্ষ থেকে বরাবরই বাজারে কোনো ধরনের কারসাজি, বেনামে ব্যবসা বা পক্ষপাতমূলক কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক এখন চার হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে। যাত্রা শুরুর পর বিগত দেড় দশকে কিছু ভুলত্রুটি হতে পারে। তবে সার্বিক বিচারে নিয়ন্ত্রক সংস্থা তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে।
এসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুর আলম বলেন, ‘সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে কমিশন প্রস্তুত। বাজার-সংশ্লিষ্ট সব বিষয়ে সেখানে আলোচনা হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাল ফিরছেন ওঁরা
কিছুটা আভাস পাওয়া গেছে একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে। শীর্ষ কয়েকজন ক্রিকেটারকে বাইরে রেখে তরুণদের নিয়ে দল সাজিয়েই ৬১৭ রান করেছিল কুইন্সল্যান্ড। প্রথম ইনিংসে ২৭১ রানে অলআউট হওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৫৭ রান করে অবশ্য পরাজয় এড়িয়েছে। প্রস্তুতি ম্যাচ কি ওয়েস্ট ইন্ডিজকে স্বস্তি দিল, নাকি অস্বস্তি?
এমনিতেই পরাক্রমশালী প্রতিপক্ষ, তার ওপর দলের প্রায় সব ক্রিকেটারই দীর্ঘদিন ক্রিকেটের বাইরে। টেস্ট সিরিজের সম্ভাব্য ফলাফল নিয়ে তাই অন্তত কোনো সন্দেহ নেই অস্ট্রেলিয়ার সাবেকদের। তাঁদের ভবিষ্যদ্বাণী, দাঁড়াতেই পারবে না ওয়েস্ট ইন্ডিজ।
চ্যাম্পিয়নস ট্রফি ও ভারতে ওয়ানডে সিরিজ জিতে আসা অস্ট্রেলিয়া আছে অনেকটাই ফুরফুরে মেজাজে। ইনজুরি থেকে ফিরেছেন মাইকেল ক্লার্ক ও ব্র্যাড হাডিন। দলে জায়গা পাননি ফিলিপ হিউজ। তার মানে সাইমন ক্যাটিচের সঙ্গে ওপেন করছেন শেন ওয়াটসনই। কিছু দিন ধরেই সংবাদমাধ্যম সরগরম ছিল হিউজের ফেরার সম্ভাবনা নিয়ে। আর এতে অ্যাশেজে তিন টেস্টে ওপেন করে ২৪০ রান করা ওয়াটসন প্রকাশ্যেই নিজের বিস্ময়ের কথা জানিয়েছেন, ‘এটা কৌতূহল জাগানোর মতো। হয়তো যতটা আশা করেছিলাম, তত রান আমি করতে পারিনি, কিন্তু কমও তো করিনি। সংবাদমাধ্যমে হিউজ বা ফিল জ্যাকসকে নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু সুযোগটা আমি পেয়েছি এবং পারফর্ম করছি।’
একের পর এক সঙ্গী পরিবর্তন করায় বিরক্ত ক্যাটিচও। এই বাঁহাতি তাই চান ওয়াটসনের সঙ্গেই দীর্ঘমেয়াদি একটা জুটি গড়ে তুলতে, ‘আমি শুরু করেছিলাম জ্যাকসের সঙ্গে, এরপর হেইডেন, হিউজ ও ওয়াটসন। আমি জানি না ওয়াটসনকে নিয়ে নির্বাচকেরা বা রিকির দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে কি না। তবে অ্যাশেজে কিন্তু ভালোই করেছে, সে দারুণ প্রতিভাবান ক্রিকেটার।’
এতসব আলোচনা হয়তো আরও তাতিয়ে দেবে ওয়াটসনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপদ তো তাহলে আরও বাড়ল
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এত দিনে জানা গেল তাঁর হাঁপানি
বড় কোনো শিরোপা ছাড়াই শেষ হলো গ্যালাক্সিতে বেকহামের তৃতীয় মৌসুম। ভাগ্যটাই আসলে খারাপ। কাপের ফাইনালটা ১-১ গোলে শেষ হয়েছিল নির্ধারিত সময়। এরপর টাইব্রেকে গড়ানো ম্যাচটা রিয়াল সল্ট লেকের কাছে বেকহামরা হেরে গেছেন ৫-৪ ব্যবধানে। বেকহাম নিজে গোল করলেও তাঁর এক সতীর্থের ব্যর্থতায় ফস্কে গেছে শিরোপা।
বেকহাম-ভক্তদের জন্য এটা হয়তো যতটা না দুঃসংবাদ, তার চেয়ে বড় মন খারাপ করে দেওয়ার মতো খবর বেকহামের অসুস্থতা। তবে তাঁর মুখপাত্র জানিয়েছেন, বেকহামের হাঁপানি গুরুতর পর্যায়ের কিছু নয়। অনেক বছর ধরেই এই রোগে তিনি ভুগছেন। কিন্তু সেটি কখনোই তাঁর খেলায় কোনো প্রভাব ফেলতে পারেনি।
‘ডেভিড এই সমস্যায় আক্রান্ত হয়েছে সেই শৈশবেই। কিন্তু অবশ্যই তাঁর পারফরম্যান্সে এর কোনো প্রভাব নেই’—ডেইলি মেইলকে বলেছেন সাইমন ওলিভিয়েরা। এত পুরোনো সমস্যা, কিন্তু সেটি লুকিয়ে রাখা হয়েছিল কেন? সরাসরি কোনো ওলিভিয়েরা দেননি, ‘ও নিজেই এটি গোপন রাখতে চেয়েছিল। তবে ওর এই রোগে ভোগা যদি বাকি সব রোগীকে অনুপ্রাণিত করে যে এই রোগে ভুগেও বড় কিছু অর্জন করা সম্ভব, তা হলে তো সেটি ভালোই।’
গত রোববারের এই ম্যাচের আগে অ্যাঙ্কেলের চোটে ভুগছিলেন বেকহাম। ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামতে হয়েছিল তাঁকে। হিমহিম ঠান্ডা তাঁর পরিস্থিতি আরও শোচনীয় করে তোলে। শ্বাসকষ্টে ভুগতে থাকা বেকহামকে বেদম কাশতে দেখা গেছে। এরপর সেই ইনহেলার ব্যবহারের ঘটনা।
এ নিয়ে ভক্তদের চিন্তামুক্ত করার পাশাপাশি গ্যালাক্সি-সমর্থকদেরও নির্ভার থাকতে বলেছেন বেকহাম। কারণ তিনি নিশ্চিত করেই বলেছেন, তিন বছর মেয়াদ পূর্ণ হলেও গ্যালাক্সি ছেড়ে তিনি যাচ্ছেন না। যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে তাঁর ৫ বছরের চুক্তি হলেও ৩ বছর পর বেকহাম চাইলে চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। তাঁকে নিয়ে ইউরোপের ক্লাবগুলোর আগ্রহের কারণে আগে শোনা গিয়েছিল, যুক্তরাষ্ট্রের অজনপ্রিয় ফুটবল থেকে মুক্তি পেতে আবার ইউরোপে ফিরবেন বেকহাম।
তবে এসি মিলানের সঙ্গে আবার ধারে খেলার জন্য চুক্তিবদ্ধ হওয়া বেকহাম জানালেন, ‘অবশ্যই, আমি তো বিশ্বকাপের পর আবার ফিরতে চাই। এটা পাল্টাবে না।’ বড় কোনো শিরোপা না জিতলেও এবারই প্রথম ওয়েস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতেছে গ্যালাক্সি। পাশাপাশি কাপের ফাইনাল। সব মিলিয়ে মৌসুমটাকে সফলই দেখছেন বেকহাম।
সম্পর্ক ছিন্ন নয়, বরং মেজর লিগ সকারের সঙ্গে সম্পর্কটা আরও দৃঢ় করতে চান বেকহাম। তাই শোনা যাচ্ছে, লিগের একটা ক্লাবই কিনে ফেলবেন তিনি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
-
▼
2009
(2847)
-
▼
November
(551)
-
▼
Nov 27
(10)
- ভারতে রাতে চালানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হয়েছে
- মঙ্গল গ্রহে মহাসমুদ্র ছিল
- শান্তিরক্ষী বাহিনীতে ৭২৯০ ভারতীয় সেনা
- প্রথম প্রোটন কণারশ্মির সংঘর্ষ ঘটানো সম্ভব হয়েছে -ব...
- বেসামরিক পরমাণু চুক্তি চূড়ান্ত করবেন ওবামা-মনমোহন
- এরিস্টোক্রেট বিল্ডার্সের সঙ্গে লাফার্জের চুক্তি
- চামড়া ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে বগুড়ায় পুলিশের ছয়...
- নানা বিতর্কের মধ্যে আজ এসইসি সংসদীয় কমিটির সামনে দ...
- কাল ফিরছেন ওঁরা
- এত দিনে জানা গেল তাঁর হাঁপানি
-
▼
Nov 27
(10)
-
▼
November
(551)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...