Monday, July 18, 2011
‘স্লাটওয়াক’ কোরিয়ায়
শোভাযাত্রার সময় রাজধানী সিউলের কেন্দ্রস্থলে বৃষ্টির মধ্যেই ৭০ জনের মতো নারী নেচে-গেয়ে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানান। এ সময় তাঁদের পরনে ছিল আঁটসাঁট পোশাক, চোখে ছিল রোদচশমা এবং কারও মুখে ছিল মুখোশ। এ সময় অন্য দেশের মিছিলগুলোর মতোই তাঁদের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘স্বল্প বসনার পোশাক মানেই কারোর ডাকে সাড়া দেওয়া নয়।’
স্লাটওয়াক কোরিয়া এক বিবৃতিতে বলেছে, ‘নিজেদের পছন্দমতো পোশাক পরার অধিকার আমাদের আছে।’
গত এপ্রিলে কানাডার টরন্টোয় পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘যৌন হয়রানির শিকার না হওয়ার জন্য নারীদের সংক্ষিপ্ত পোশাক এড়ানো উচিত।’ এর পরই এ আন্দোলনের সূচনা হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মুজাহিদিন সদস্যদের জেরা করা হবে
পুলিশের একজন কর্মকর্তা জানান, ‘আমাদের সহায়তা করার জন্য কলকাতা পুলিশের একটি দল মুম্বাই পৌঁছেছে। এটিএসের একটি দলও কারাগারে আটক আইএমের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার জন্য কর্ণাটক ও আহমেদাবাদে যাবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইন্দোনেশিয়ায় বাড়িঘর থেকে সরে গেছে পাঁচ হাজার মানুষ
বৃহস্পতিবার মাউন্ট লোকন আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গতকাল আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই দুই হাজার ৬০০ ফুট ওপরে ওঠে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগরোহো বলেন, বাড়িঘর থেকে সরে যাওয়া লোকজনকে আটটি কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। অগ্ন্যুৎপাতের ঘটনায় কেউ মারা যায়নি। তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনকে নানাভাবে সহায়তা করছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। তাদের মধ্যে ৩৫ হাজার ডলার বিতরণ করা হয়েছে।
ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে মাউন্ট লোকন অন্যতম। ১৯৯১ সালে এ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে একজন সুইস পর্যটক মারা যান।
জাভার মাউন্ট মেরাপি ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি। গত বছর এ আগ্নেয়গিরি থেকে পরপর কয়েকটি অগ্ন্যুৎপাতের ঘটনায় ৩৫০ জনেরও বেশি লোক প্রাণ হারায়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
১৪ সাবেক তালেবান নেতার নাম বাদ
১৯৯৯ সালে এই ১৪ জনসহ তৎকালীন ক্ষমতাসীন তালেবান নেতাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করে জাতিসংঘ। তালেবানসহ বিরোধীদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনায় অগ্রগতির জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসব ব্যক্তির মধ্যে রয়েছেন সাবেক তালেবান সরকারের চার কর্মকর্তা। তাঁরা হলেন সাবেক প্রতিমন্ত্রী আরসালান রহমানি দৌলত, সাবেক রাষ্ট্রদূত হাবিবুল্লাহ ফৌজি, সাবেক খনি ও শিল্প প্রতিমন্ত্রী সাঈদুর রহমান হাক্কানী ও ফকির মোহাম্মদ। এ চারজনই শান্তি আলোচনার জন্য গত বছর সেপ্টেম্বরে গঠিত ৭০ সদস্যবিশিষ্ট উচ্চক্ষমতাসম্পন্ন ‘পিস কাউন্সিল’-এর সদস্য।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতের গ্রামাঞ্চলে নারী ও পুরুষের বৈষম্য বাড়ছে
প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের গ্রামাঞ্চলে ছয় বছরের নিচে প্রতি এক হাজার পুরুষের বিপরীতে মাত্র ৯১৯ জন নারী রয়েছে। ২০০১ সালে প্রতি এক হাজার পুরুষের বিপরীতে নারী ছিল ৯৩৪ জন। ছেলেসন্তানের আশায় ভারতের শহরগুলোতে ভ্রূণ নষ্ট করা অনেকটা স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। প্রযুক্তি সহজলভ্য হওয়ায় এই প্রবণতা গ্রামেও ছড়িয়ে পড়েছে। শহরাঞ্চলে বর্তমানে এক হাজার পুরুষের বিপরীতে ৯০২ জন নারী রয়েছে। ২০০১ সালে এই অনুপাত ছিল প্রতি হাজারে ৯০৬ জন। জাতীয় পর্যায়ে ভারতে প্রতি এক হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ৯১৪ জন।
ব্রিটিশ চিকিৎসা সাময়িকী ল্যানসেট-এর ২০০৬ সালের সমীক্ষা অনুযায়ী, ভারতে অনেক নারী স্বামী বা পরিবারের চাপে ভ্রূণ নষ্ট করে ফেলেন। অথচ দেশটিতে এ কাজ আইনত নিষিদ্ধ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অস্ত্রধারীদের হামলায় মেক্সিকোতে ১০ জন পুলিশ কর্মকর্তা নিহত
২০০৬ সালের ডিসেম্বরে শক্তিশালী মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে সামরিক অভিযানের পর থেকে মেক্সিকোতে এ পর্যন্ত প্রায় ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়।
কারাগারে দাঙ্গা: মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি কারাগারে দাঙ্গা-হাঙ্গামায় সাত বন্দী নিহত হয়েছেন এবং ৫৯ জন বন্দী পালিয়ে গেছেন। গত শুক্রবার সকালে দেশটির তামলিপাস রাজ্যের যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী নুয়েভো লারেদো শহরে এ ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা বলেন, এক হাজার ২০০ বন্দীর ধারণক্ষমতাসম্পন্ন ওই কারাগারের পাঁচজন রক্ষী নিখোঁজ রয়েছেন।
ধারণা করা হচ্ছে, ওই রক্ষীরা বন্দীদের পালিয়ে যেতে সহায়তা করেন। পুলিশ জানায়, পলাতক বন্দীদের বেশির ভাগই মাদক পাচারকারী দলের সশস্ত্র সদস্য। মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে অভিযানে বিপুলসংখ্যক অপরাধীকে গ্রেপ্তারের পর মেক্সিকোর কারা-ব্যবস্থা এখন সংকটের মুখে। দেশটির উত্তরাঞ্চলে ২০১০ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত চার শতাধিক কারাবন্দী পালিয়ে গেছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জাপানের পুনর্গঠনে ১৫ হাজার কোটি ডলার খরচ হতে পারে
খসড়ায় সৌর ও বায়ুবিদ্যুৎ প্রকল্পের উন্নতির কথা বলা হয়েছে। ভূমিকম্প ও সুনামির আঘাতে জাপানের ফুকুশিমার দাইচি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের পর পরমাণু বিদ্যুৎ সম্পর্কে সাধারণ মানুষের মোহভঙ্গ ঘটে। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ বিকল্প জ্বালানির কথা ভাবতে বাধ্য হচ্ছে। চলতি মাসেই ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠনের রূপরেখা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার।
আশাহি পত্রিকা জানায়, খসড়া পরিকল্পনায় বলা হয়েছে, পরবর্তী পাঁচ বছরে পুনর্গঠন কাজে ১২ হাজার ৬০০ কোটি ডলার থেকে ১৫ হাজার ২০০ কোটি ডলার খরচ হতে পারে। এ ছাড়া খসড়ায় বিপর্যয়কবলিত এলাকায় কয়েকটি বড় ধরনের সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা বলা হয়।
পত্রিকার খবরে আরও বলা হয়, পুনর্গঠন প্রক্রিয়ায় অর্থায়নের জন্য সুনির্দিষ্ট কর বাড়ানোর কথা রূপরেখায় বলা হয়নি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পেলিনকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র মুক্তি পেল
প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন স্টিফেন ব্যানন। পেলিনের আলাস্কার মেয়র ও পরে গভর্নর নির্বাচিত হওয়া থেকে শুরু করে গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইনের রানিংমেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়গুলো প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে। রক্ষণশীল বলে পরিচিত ব্যানন নিজের অর্থায়নে এই প্রামাণ্যচিত্র তৈরি করেন। প্রামাণ্যচিত্রটিতে পেলিনের সরাসরি কোনো সাক্ষাৎকার নেই। তবে কিছু কিছু দৃশ্যের ধারা বর্ণনা করেছেন তিনি।
সারাহ পেলিন ২০১২ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ব্যানন বলেন, প্রামাণ্যচিত্রটি নির্বাচনী অভিযানে দারুণভাবে কাজে লাগতে পারে।
রক্ষণশীলদের শক্ত অবস্থান রয়েছে এমন অঞ্চলের ওপর আস্থা রেখে ওই সব অঞ্চলের ১০টি সিনেমা হলে প্রামাণ্যচিত্রটি মুক্তি দেয় পরিবেশকেরা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তুরস্কে আল-কায়েদার ১৪ সদস্য অভিযুক্ত
তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে গতকাল শনিবার জানানো হয়, ওই ১৪ জনকে অভিযুক্ত করে বিচার না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আদেশ দেন আদালত।
এ ঘটনায় অপর এক ব্যক্তিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের তুরস্ক সফরের সময় নাশকতা ঘটানোর পরিকল্পনা করেছিল। গতকাল ইস্তাম্বুলে তুরস্কের নেতাদের সঙ্গে হিলারি ক্লিনটনের বৈঠক করার কথা।
রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ছয় মাস কড়া নজরদারির পর মূল হোতাসহ ১৫ জনকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। মূল হোতাকে শুধু ‘সিআই’ বলে উল্লেখ করা হয়েছে। আঙ্কারার কাছেই একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই বাড়ি থেকে ৭০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি রাইফেল ও বেশ কিছু গুলিও উদ্ধার করা হয়। সিআই তুরস্কের বাইরে কোথাও বোমা তৈরির প্রশিক্ষণ নেন।
ইস্তাম্বুলে ২০০২ সালের নভেম্বরে কয়েকটি আত্মঘাতী হামলার পর থেকে পুলিশ আল-কায়েদার সদস্যদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এসব হামলায় ৬৩ জন নিহত হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ২০০৭ সালে সাত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দালাই লামার সঙ্গে ওবামার বৈঠক
এ বৈঠকের ফলে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দালাই লামার ১১ দিনের যুক্তরাষ্ট্র সফর গতকালই শেষ হওয়ার কথা।
শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, দালাই লামার সঙ্গে ওবামার বৈঠকটি হবে তিব্বতের ধর্মীয়, সাংস্কৃতিক ও ভাষাগত পরিচয় এবং তিব্বতের বাসিন্দাদের মানবাধিকার রক্ষার প্রতি মার্কিন প্রেসিডেন্টের জোরালো সমর্থন।
দালাই লামার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের আনুষ্ঠানিকভাবে বিরোধিতা করে আসছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, চীনের অংশ হিসেবে তিব্বতের যে স্বীকৃতি রয়েছে, এর প্রতি সম্মান জানানো উচিত।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি বলেন, ‘বিদেশি কোনো রাজনীতিকের সঙ্গে দালাই লামার যেকোনো বৈঠকের কঠোর বিরোধিতা জানাচ্ছি আমরা।’ তিনি বলেন, এ বৈঠক যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্রাজিল নয়, আবার কিউবা যাচ্ছেন হুগো চাভেজ
এর আগে ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছিল, হুগো চাভেজ ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা করাতে যাচ্ছেন।
গতকাল শনিবারই তাঁর কিউবার হাভানার উদ্দেশে রওনা দেওয়ার কথা। কিউবায় প্রায় এক মাস চিকিৎসা শেষে ৫৬ বছর বয়সী চাভেজ ৪ জুলাই ভেনেজুয়েলায় ফেরেন। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীর থেকে টিউমার অপসারণ করা হয়েছিল। ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট যদি পাঁচ দিনের বেশি দেশের বাইরে থাকেন, তাঁকে অবশ্যই আইনসভার অনুমতি নিতে হবে। কিন্তু চাভেজ ওই সময় সাময়িক ক্ষমতা হস্তান্তর না করেই দেশের বাইরে থেকে দেশ পরিচালনা করায় তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন চাভেজবিরোধী রাজনীতিকেরা। এ জন্য এবার তিনি কিউবায় আবারও ক্যানসার চিকিৎসার জন্য দেশত্যাগের অনুমতি চেয়েছেন।
চাভেজ বলেন, দ্বিতীয় পর্যায়ের চিকিৎসার জন্য তিনি কিউবায় যেতে চান।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওবামাকে ক্ষুদ্র দাতারা দিয়েছে সাড়ে আট কোটি ডলার
ওবামা গত এপ্রিল থেকে জুন পর্যন্ত সংগ্রহ করা তহবিলের তথ্য কয়েক দিন আগে প্রকাশ করেন। এতে ওবামা তাঁর পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্বাচনী তহবিল সংগ্রহের রেকর্ড ভেঙেছেন।
এ সময়ের মধ্যে ওবামা তাঁর নিজের শহরে সংগ্রহ করেন চার কোটি ৭০ লাখ ডলার। এ ছাড়া তিন কোটি ৯০ লাখ ডলার দিয়েছে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি (ডিএনসি)।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্রেগার নিয়ন্ত্রণ নিতে লড়ছে লিবিয়ার বিদ্রোহীরা
তুরস্কের ইস্তাম্বুলে শুক্রবারের বৈঠকে লিবিয়ার বিদ্রোহীদের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় পশ্চিমা শক্তিগুলো। এর ফলে পশ্চিমা দেশগুলোতে লিবীয় সরকারের যেসব অর্থ জব্দ রয়েছে, এখন তা বিদ্রোহীদের পাওয়ার পথ উন্মুক্ত হলো।
বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মদ জাওয়ি গতকাল শনিবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, গাদ্দাফি বাহিনীর প্রতিরোধ ভেঙে তাঁদের একটি ছোট দল শুক্রবার রাতে উত্তর দিক দিয়ে ব্রেগা শহরে ঢুকতে সক্ষম হয়। পরে অবশ্য দলটি একটু পিছিয়ে এসে আবার নতুন করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
মোহাম্মদ জাওয়ি বলেন, ‘শিগগিরই আমরা ব্রেগার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারব।’
বিদ্রোহী যোদ্ধাদের একটি দল ব্রেগা শহরের কেন্দ্রস্থল থেকে ১২ কিলোমিটার উত্তরে অবস্থান করছে। অন্য দলটি রয়েছে পূর্ব দিকে। শহরের কেন্দ্রভাগ থেকে তারা আছে ১০ থেকে ১২ কিলোমিটার দূরে। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে শহরের দিকে অগ্রসর হওয়ার আগে তারা গাদ্দাফি বাহিনীর পেতে রাখা শত শত মাইন অপসারণের চেষ্টা করছে।
জাওয়ি বলেন, গাদ্দাফির সেনারা সব শহরের কেন্দ্রভাগে অবস্থান করছে বলে মনে হচ্ছে। তারা নতুন করে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করার চেষ্টা করছে।
ব্রেগার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারলে বিদ্রোহীদের মনোবল অনেক বাড়বে। একই সঙ্গে সেখানকার তেলসম্পদ যদি অক্ষত থাকে, তাহলে এতে তাদের আর্থিক অবস্থানও মজবুত হবে।
এদিকে পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি শহর বির ঘানামেও গতকাল সকালে দুই পক্ষের প্রচণ্ড সংঘর্ষ বেধেছে। সকাল থেকে বন্দুকযুদ্ধ ও ভারী গোলার শব্দ পাওয়া যেতে থাকে বলে সেখান থেকে রয়টার্সের একজন সাংবাদিক জানান।
বির ঘানাম শহরের উপকণ্ঠে অবস্থান করছে বিদ্রোহী যোদ্ধারা। রাজধানী ত্রিপোলি থেকে এটাই তাদের সবচেয়ে কাছাকাছি অবস্থান। সেখান থেকে রাজধানীর দূরত্ব ৮০ কিলোমিটার।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘ওবামাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন লাদেন’
গত ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওসামাকে হত্যা করেন মার্কিন বিশেষ বাহিনীর কমান্ডোরা। তাঁরা ওই বাড়ি থেকে ওসামার ব্যবহূত কম্পিউটারসহ বিভিন্ন নথিপত্র জব্দ করেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, অ্যাবোটাবাদের বাড়ি থেকে জব্দ করা নথিতে দেখা যায়, প্রেসিডেন্ট ওবামা ও আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বাহিনীর প্রধান জেনারেল ডেভিড পেট্রাউসকে হত্যার ষড়যন্ত্র নিয়ে আল-কায়েদার মধ্যে আলোচনা হয়। অ্যাবোটাবাদের বাড়ি থেকে নথিপত্র জব্দ করার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে সিএনএন এ প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, আফগানিস্তান-পাকিস্তান অঞ্চলে প্রেসিডেন্ট ওবামা ও জেনারেল পেট্রাউসকে বহনকারী বিমানে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদার।
অ্যাবোটাবাদ থেকে জব্দ করা কাগজপত্র বিশ্লেষণ করছেন এমন সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, এটা নিশ্চিত যে প্রেসিডেন্ট ওবামা ও জেনারেল পেট্রাউসের ওপর হামলার পরিকল্পনা করা হয়েছিল। এ পরিকল্পনা বাস্তবায়নে ওসামা ইয়েমেন ও আরব উপদ্বীপ অঞ্চলের আল-কায়েদা নেতাদের সঙ্গে যোগাযোগ করছিলেন।
ওয়াল স্ট্রিট জার্নাল গত শুক্রবার এক প্রতিবেদনে উল্লেখ করে, আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা নাইন-ইলেভেনের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। ওসামা ও আল-কায়েদার অপারেশন প্রধান আতিয়াহ আবদ আল রহমান হামলার দল সাজানোর ব্যাপারে আলোচনা করছিলেন। দলে কাদের রাখা যায়, এ ব্যাপারে রহমান একের পর এক নাম প্রস্তাব করছিলেন। ওসামা তা নাকচ করছিলেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে ইরানে জারদারি
সফরকালে জারদারি ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, দেশটির সর্বোচ্চ নেতা আলী খোমেনিসহ ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তবে ইরানি কর্মকর্তারা এ সফরের আলোচ্যসূচির ব্যাপারে খুব বেশি তথ্য প্রকাশ করেননি।
পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাসাল্লাহ শাকেরি বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে। এর বেশি কিছু তিনি বলেননি।
তেহরানে অনুষ্ঠিত সন্ত্রাসবিরোধী সম্মেলনে যোগদানের পর এক মাসেরও কম সময়ের ব্যবধানে আবার ইরান সফরে গেলেন জারদারি। ওই সম্মেলনে পাকিস্তান ও ইরান উভয়ই জঙ্গিবিরোধী লড়াইয়ে আফগানিস্তানকে সহযোগিতার ব্যাপারে একমত হয়।
ইসলামাবাদকে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত ৮০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার ঘোষণার পর জারদারির এ সফর নিয়ে গুঞ্জন চলছে।
পাকিস্তানের অ্যাবোটাবাদে সামরিক একাডেমির কাছে একটি বাড়িতে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন নিহত হন। এর দুই মাস পর যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা প্যাকেজের আওতায় ২ দশমিক ৭ বিলিয়ন ডলার সহায়তার এক-তৃতীয়াংশ স্থগিত করার ঘোষণা দেয়।
ওই ঘটনার পরও যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দেয়। তবে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণে নিয়োজিত ২০০ মার্কিন কর্মকর্তাকে দেশ থেকে বিতাড়নে ইসলামাবাদের সিদ্ধান্তসহ বেশ কিছু ঘটনা নিয়ে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়।
ইরানি কর্মকর্তারা তাঁদের প্রতিবেশী দুটি দেশ ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর দীর্ঘ উপস্থিতির বিরুদ্ধে সব সময়ই সরব। এ ছাড়া তাঁরা পাকিস্তানের বিশৃঙ্খলাপূর্ণ বেলুচিস্তান প্রদেশের সীমানাঘেঁষা ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সুন্নি জঙ্গিদের সহায়তার জন্য মার্কিন ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করে থাকে।
পাক-ভারত সংলাপ নিয়ে গিলানি: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সন্ত্রাসীদের একের পর এক চেষ্টা সত্ত্বেও পাকিস্তান ও ভারতের দ্বিপক্ষীয় সংলাপ অব্যাহত থাকায় সন্তোষ প্রকাশ করেছেন।
সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জি এল পেরিজের সঙ্গে শুক্রবার এক বৈঠকে তিনি এ কথা জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী গিলানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এ অঞ্চলের দেশগুলোর এককাট্টা থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সম্প্রতি মুম্বাই হামলার প্রসঙ্গে গিলানি বলেন, দুই দেশই দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে, যাতে সন্ত্রাসীদের ছক অনুযায়ী সংলাপ প্রক্রিয়া ভেস্তে না যায়। তিনি বলেন, ভারত, ইরান, আফগানিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক স্থাপনে পাকিস্তান সব সময়ই উৎসাহী।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উত্তর-পূর্ব আফ্রিকার খরা আরও ভয়াবহ রূপ নিতে পারে
উত্তর-পূর্ব আফ্রিকার ওই অঞ্চলে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে সোমালিয়া, ইথিওপিয়া, জিবুতি, কেনিয়া ইত্যাদি দেশ। এর মধ্যে নিরাপত্তা পরিস্থিতি ইতিমধ্যেই খারাপ থাকা সোমালিয়ার অবস্থা বিশেষভাবে খারাপ। প্রতিদিন কয়েক হাজার সোমালীয় কেনিয়া ও ইথিওপিয়ার উদ্দেশে দেশ ছাড়ছে।
খরা পরিস্থিতি সম্পর্কে ইউনিসেফের পরিচালক অ্যান্থনি লেক এএফপিকে বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় আমরা যথাসাধ্য কাজ করছি। তবে অবস্থা খুবই খারাপ। সোমালিয়ায় আগামী বছরের আগে কোনো ফসল হবে না। তাই আশঙ্কা করা হচ্ছে, আগামী ছয় মাস পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠবে।’
এদিকে যুক্তরাজ্য আফ্রিকার খরা উপদ্রুত মানুষের সহায়তায় পাঁচ কোটি ২২ লাখ ৫০ হাজার পাউন্ড জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে।
খরার কবলে পড়ে সোমালিয়ার অন্তত এক কোটি মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। মড়ার ওপর খাঁড়ার আঘাত হয়ে উঠেছে মুসলিম জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা। দেশটির বড় এলাকা নিয়ন্ত্রণে নেওয়া এই জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার কথিত ঘনিষ্ঠতার কারণে ত্রাণ সহায়তা দিতে অনেক দেশই আগ্রহী নয়।
হাজার হাজার সোমালীয় তাই দিনের পর দিন পায়ে হেঁটে সীমান্ত পাড়ি দিচ্ছে। তাদের অনেকের গন্তব্য কেনিয়ায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় উদ্বাস্তুশিবির। তবে এ যাত্রা মোটেও সহজ নয়। অনাহারী এ মানুষগুলো দীর্ঘ পথ হেঁটে কোনো রকমে প্রাণ নিয়ে উদ্বাস্তুশিবিরে পৌঁছায়। সম্প্রতি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা পরিস্থিতির এই বর্ণনা দেন আবদিও আলী এলমিওনামের নামের এক সোমালীয় নারী। ক্লান্ত এই নারী অত্যন্ত দুর্বল কণ্ঠে কোনো রকমে দ্য নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিককে বলেন, কয়েক সপ্তাহ ধরে দিন-রাত হেঁটে দীর্ঘ দুর্গম পথ পাড়ি দেন তিনি। যে এলাকা থেকে এসেছেন, সেখানে কোনো খাবার নেই। না খেতে পেয়ে তিন শিশুসন্তানকে চোখের সামনে মরে যেতে দেখেছেন।
এদিকে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়কমন্ত্রী অ্যান্ড্রু মিচেল কেনিয়া সফরের আগে বলেছেন, তাঁর দেশের দেওয়া অর্থ খরা উপদ্রুত সোমালিয়া, ইথিওপিয়া ও কেনিয়ায় ব্যয় করা হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্ষমা চাইলেন মারডক
আড়ি পাতার ঘটনাকে কেন্দ্র করে মারডকের কোম্পানি ডাউ জোনসের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দিয়েছেন তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ বলে পরিচিত লেস হিনটন। গত শুক্রবার হিনটন পদত্যাগ করার কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেন নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী রেবেকা ব্রুকস।
এদিকে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) মারডকের মালিকানাধীন গণমাধ্যমে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। নাইন-ইলেভেনে সন্ত্রাসী হামলার শিকার পরিবারের সদস্যদের ফোনে আড়ি পাতা হয়েছে কি না, তা খতিয়ে দেখবে এফবিআই।
আড়ি পাতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি ক্ষমা চেয়ে গতকাল ব্রিটিশ সাতটি পত্রিকায় বিবৃতি দেন রুপার্ট মারডক। তিনি বলেন, ‘আমরা দুঃখিত, মারাত্মক ভুল হয়েছে। এই ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করছি আমরা। জানি, দুঃখ প্রকাশ যথেষ্ট নয়। সামনের দিনগুলোয় এই সমস্যা সমাধানে আমরা কঠোর পদক্ষেপ নেব।’
লেস হিনটন ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত নিউজ ইন্টারন্যাশনালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ডিসেম্বর থেকে ডাউ জোনসের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর সঙ্গে মারডকের সম্পর্ক দীর্ঘদিনের।
হিনটনের পদত্যাগের পর মারডক বলেন, ‘৫২ বছরেরও বেশি সময় ধরে হিনটনের সঙ্গে কাজ করেছি। এত দিনের সম্পর্কের অনাকাঙ্ক্ষিত সমাপ্তি ঘটল। এটা আমার জন্য দুঃখজনক। নিউজ করপোরেশনে তাঁর চেয়ে বেশি অবদান খুব কম মানুষেরই আছে।’ মারডক আরও বলেন, নিউজ করপোরেশন তাঁর নয়, বিশ্বের হাজার হাজার মানুষের সমন্বিত শ্রম আর কাজে এটি প্রতিষ্ঠিত হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইপিএলের সমালোচনায় গ্রায়েম পোলক
সম্প্রতি ‘বিজনেস ডে’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে পোলক বলেছেন, ‘গত বছর ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের সময় আমি ডারবানে ছিলাম। সেখানকার পরিস্থিতি দেখে আমি অবাক হয়েছি। স্টেডিয়ামে দর্শক ছিল অনেক কম। খেলোয়াড়রাও যেন অন্য সাধারণ একটি দিনের মতো কাজ করে যাচ্ছেন। শীর্ষ দুটি দেশের মধ্যকার খেলায় যেমন প্রতিযোগিতামূলক মনোভাব থাকা উচিত, সেটা সেভাবে নজরে পড়েনি।’ আইপিএলের কারণেই এমনটি হচ্ছে বলে মন্তব্য করেছেন পোলক। তবে টি-টোয়েন্টি ক্রিকেট যে ক্রমাগত জনপ্রিয় হচ্ছে, এই রূঢ় সত্যিটা অস্বীকার করেননি তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেট বলতে আইপিএলের চেয়ে বিশ্বকাপই বেশি টানে পোলককে। বলেছেন, ‘অনেকেই এখন টি-টোয়েন্টি ক্রিকেট পছন্দ করছে। এর জনপ্রিয়তা যে দিন দিন বাড়ছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আইপিএলের মতো প্রতিযোগিতার চেয়ে আমার কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপই বেশি আকর্ষণীয়।’
গ্রায়েম পোলকরা যা-ই বলুন না কেন ‘ক্রিকেট ব্যবসায়ী’দের তাতে কিছুই আসে-যায় না! বাস্তবতা এটিই।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বেকহ্যাম-কন্যার ফেসবুক অভিষেক
বেকহ্যামের মতো তাঁর স্ত্রী ভিক্টোরিয়াও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে অভিষেক ঘটিয়েছেন তাঁদের চতুর্থ সন্তানের। টুইটারে তিনি প্রকাশ করেছেন বেকহ্যাম ও নবজাত কন্যাসন্তানের সাদাকালো ছবি। টুইট বার্তায় লিখেছেন, ‘বাবার ছোট্ট মেয়ে’।
গত ১০ জুলাই হারপার সভেন যোগ দেয় তার তিন ভাই ব্রুকলিন, রোমিও ও ক্রুজের সঙ্গে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্নেইডারকে ম্যানইউয়ে যাওয়ার পরামর্শ
সম্প্রতি সানডে মিরর পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মারউইক বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলে স্নেইডার সুফল পাবে। ওদের হয়ে খেলতে পারলে ফুটবলার হিসেবে সে অনেক উন্নতি করবে। ম্যান ইউ অন্য ধারার ফুটবল খেলে। অনুশীলনে তাদের কর্মপদ্ধতি চমৎকার। সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতে পারলে স্নেইডারের ভালোই হবে।’
বার্ট ফন মারউইক স্নেইডারকে ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে উৎসাহিত করার কারণ অবশ্য একটা আছে। মারউইক নিজেই বলেছেন স্যার অ্যালেক্স ফার্গুসনের দল আর হল্যান্ডের খেলার ধারা অনেকটা একইরকম। ব্যাপারটি অনেকটা স্নেইডারকে সব সময় তৈরি করে রাখার মতোই, সেটা স্বীকার করেছেন ডাচ কোচ বেশ অকপটেই।
বলেছেন, ‘ম্যানইউয়ের খেলার ধরন অনেকটাই আমাদের সঙ্গে মিলে যায়। স্নেইডার যখন হল্যান্ডের জার্সি গায়ে খেলে, তখন আমরা যত তাড়াতাড়ি সম্ভব তার পায়ে বল দেওয়ার চেষ্টা করি। কিন্তু ইন্টার মিলানে এটা দেখা যায় না। ম্যান ইউয়ে সে এই সুযোগটা পাবে বলেই আমার ধারণা। ওল্ড ট্র্যাফোর্ডের মাঝমাঠে সে খুব ভালোভাবেই খাপ খাইয়ে নিতে পারবে।’
মারউইকের উৎসাহ আছে, ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার আগ্রহ আছে খোদ স্নেইডারেরও। তবে তিনি এবার ম্যান ইউয়ের পক্ষে খেলতে পারবেন কি না, তা নিয়ে কিন্তু রয়েছে যথেষ্ট সন্দেহ। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ফার্গুসন নিজেও নাকি স্নেইডারকে নিয়ে আগ্রহী নন। এদিকে ইন্টার মিলানও নতুন করে আগামী পাঁচ বছরের জন্য চুক্তি করেছে এই ডাচ মিডফিল্ডারের সঙ্গে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সর্বকালের সেরা একাদশে চার ভারতীয়
টেস্টের ইতিহাসে ২০০০তম ম্যাচকে সামনে রেখে ‘স্বপ্নের একাদশ’ গড়তে অনলাইনে পাঠকদের মতামত চেয়েছিল আইসিসি। দুজন উদ্বোধনী ব্যাটসম্যান, তিনজন মিডল অর্ডার ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার, একজন উইকেটরক্ষক, তিনজন ফাস্ট বোলার ও একজন স্পিনার নির্বাচন করতে পাঠকদের বলা হয়েছিল।
উদ্বোধনী ব্যাটসম্যানের দুজনই ভারতীয়—বীরেন্দর শেবাগ ও সুনীল গাভাস্কার। কপিল দেব অলরাউন্ডার ও শচীন টেন্ডুলকার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা করে নিয়েছেন। সর্বকালের সেরা একাদশে পাকিস্তান থেকে নির্বাচিত হয়েছেন শুধু ওয়াসিম আকরাম। তবে উপমহাদেশের ক্রিকেটে আরেক শক্তিশালী দেশ শ্রীলঙ্কার কোনো ক্রিকেটারই জায়গা পাননি। ওয়েবসাইট।
স্বপ্নের টেস্ট দল: সুনীল গাভাস্কার, বীরেন্দর শেবাগ, ডন ব্রাডম্যান, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, কপিল দেব, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, কার্টলি অ্যামব্রোস ও গ্লেন ম্যাকগ্রা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
July
(546)
-
▼
Jul 18
(21)
- ‘স্লাটওয়াক’ কোরিয়ায়
- মুজাহিদিন সদস্যদের জেরা করা হবে
- ইন্দোনেশিয়ায় বাড়িঘর থেকে সরে গেছে পাঁচ হাজার মানুষ
- ১৪ সাবেক তালেবান নেতার নাম বাদ
- ভারতের গ্রামাঞ্চলে নারী ও পুরুষের বৈষম্য বাড়ছে
- অস্ত্রধারীদের হামলায় মেক্সিকোতে ১০ জন পুলিশ কর্মকর...
- জাপানের পুনর্গঠনে ১৫ হাজার কোটি ডলার খরচ হতে পারে
- পেলিনকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র মুক্তি পেল
- তুরস্কে আল-কায়েদার ১৪ সদস্য অভিযুক্ত
- দালাই লামার সঙ্গে ওবামার বৈঠক
- ব্রাজিল নয়, আবার কিউবা যাচ্ছেন হুগো চাভেজ
- ওবামাকে ক্ষুদ্র দাতারা দিয়েছে সাড়ে আট কোটি ডলার
- ব্রেগার নিয়ন্ত্রণ নিতে লড়ছে লিবিয়ার বিদ্রোহীরা
- ‘ওবামাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন লাদেন’
- দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে ইরানে জারদারি
- উত্তর-পূর্ব আফ্রিকার খরা আরও ভয়াবহ রূপ নিতে পারে
- ক্ষমা চাইলেন মারডক
- আইপিএলের সমালোচনায় গ্রায়েম পোলক
- বেকহ্যাম-কন্যার ফেসবুক অভিষেক
- স্নেইডারকে ম্যানইউয়ে যাওয়ার পরামর্শ
- সর্বকালের সেরা একাদশে চার ভারতীয়
-
▼
Jul 18
(21)
-
▼
July
(546)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...