Friday, December 5, 2014
আবর্জনা ফেলতে নিরাপত্তা চায় নাসিক
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিস্ময়কর শব্দে কেঁপে উঠলো বৃটেন

ভিলেন চরিত্রে অভিনয় করবেন স্টিফেন হকিং

মোবাইলে বিদ্যুৎ বিল পরিশোধ জনপ্রিয় হচ্ছে

রাস্তা পারাপার: সেই আগের চিত্র

একজন পুষ্প রানী by মো. আমির হোসেন

ইন্দ্রা গ্রামের ফাতেমা by নূর ইসলাম

আমাদের দিকে ফিরে তাকান by প্রধানমন্ত্রীকে নিখোঁজদের স্বজনরা

মাজহারুল ইসলাম রাসেলের বোন লাবণী আক্তার বলেন, আদরের ছোট ভাই রাসেল মেধাবী ছাত্র। জানি না তার কি অপরাধ। মা বিছানা থেকে উঠতে পারছেন না। বাবা অস্বাভাকি আচরণ করছেন। এমন জীবন চাই না। পৃথিবীতে কেন জন্ম নিলাম? ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠে মা কান্না শুরু করেন। ঘুমাতে যাওয়ার আগে বাবার কান্না শুনতে পাই। এত কষ্ট কিভাবে সহ্য করি। প্রতিটি মুহূর্ত আমরা অপেক্ষা করি। আর কত অপেক্ষা করতে হবে জানি না। আসাদুজ্জামান রানার বোন মিনারা বেগম বলেন, এক বছর পূর্ণ হলো। আমরা জানতে পারলাম না আমাদের ভাই কোথায়। অনেক কষ্ট করে রানা পড়ালেখা করেছে। তার ইচ্ছে ছিল বিসিএস পরীক্ষায় অংশ নেবে। মা যখন রানার কথা জিজ্ঞেস করে তখন কোন উত্তর দিতে পারি না। এ ঘটনা জানলে কোন গ্রামের ছেলে আর ঢাকায় পড়ালেখা করতে আসবে না। অনেক বলেছি। মনে হয় এসব কথা প্রধানমন্ত্রীর কানে যায় না। আমাদের ভাগ্যে কি হয়েছে তা-ও জানি না। সঠিক সংবাদ জানতে চাই। আর কতকাল আমরা কাঁদবো? সাজেদুল ইসলাম সুমনের ৪ বছরের শিশুকন্যা আরোয়া ও ৯ বছরের রাইয়া প্রেস ক্লাবে এসেছিল বাবাকে ফিরিয়ে দেয়ার দাবি নিয়ে। তাদের মুখে একটাই কথা, বাবাকে ফিরিয়ে পেতে চাই। বাবাকে এনে দাও। মাসুমের মা সংবাদ সম্মেলনে বলেন, মাসুমের জন্ম ১৬ই ডিসেম্বর। গত বছরের ৪ঠা ডিসেম্বর বাসা থেকে বের হওয়ার আগে তাকে বারণ করেছিলাম বাইরে না যাওয়ার জন্য। সে বলেছিল, মা আমি চোর না, সন্ত্রাসী না। আমি কেন ফিরবো না? ছেলের জন্য ঘুরে বেড়াই। কোন হদিস পাই না। কি অপরাধ তাদের? সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ার কারণে কোন কথাই বলতে পারছিলেন না আদনান চৌধুরীর মা কানিজ ও শাহীনবাগের স্বেচ্ছাসেবক দলের নেতা কাওসার আহমেদের মা কমলা আক্তার। কাওসারের মা শুধু বিলাপ করছিলেন, ছেলেকে হারিয়ে আমি এখন রাস্তার ভিখারি। আমার ছেলেকে একটু দেখতে চাই। জাহিদুল কবির তানভীরের মা নিলুফা বেগম পুুতুল বলেন, আমার ছেলে ফজরের নামাজের সময় ডেকে দিতো। এখন আর কেউ আমাকে ডাকে না। ভাইয়ের সন্ধান পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সাজেদুল ইসলাম সুমনের বোন ফেরদৌসী আক্তার আঁখি বলেন, আমরা আর পারছি না। আমাদের দিকে ফিরে তাকান। ছোট্ট ভাইয়ের চেহারা চোখের সামনে ভেসে ওঠে। ছোট্ট মেয়ে আরোয়া বাবাকে ফিরিয়ে আনতে বলে। আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিল দেশের মানুষের নিরাপত্তার জন্য। আজ নিজের সন্তানদের নিরাপত্তা নেই। সাজেদুল ইসলাম সুমনের মা হাজেরা খাতুন বলেন, এক বছর পার হয়ে গেল। আমি আর কিছু চাই না আমি আমার সন্তানকে সুস্থ অবস্থায় ফেরত চাই। অন্যান্য মায়ের সন্তানদেরও তাদের মায়ের কোলে ফিরিয়ে দেয়ার জন্য আমি সরকারের কাছে একজন অসহায় মা হিসেবে ফরিয়াদ করছি। তিনি আরও বলেন, সরকার ইচ্ছা করলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমার সন্তানসহ অন্যান্য মায়ের সন্তানরা কোথায় আছে কিভাবে আছে তা বের করে দিতে পারে। জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সদস্য জাকিয়া বেগম, সুরক্ষা কমিটির সদস্য মো. জাকির হোসেন। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গুম হওয়া ৮ ব্যক্তির সন্ধান চেয়ে মানববন্ধন করে জাতীয় মানবাধিকার সমিতি। জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির কেন্দ্রীয় সহ-তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, লেবার পার্টির ঢাকা মহানগর আহ্বায়ক শামসুদ্দিন, তেজগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার মানববন্ধনে অংশ নেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ধনাঢ্যদের বিয়ে করে সম্পদ হাতিয়ে নেয়াই তার পেশা

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মৃত ঘোষণার ৩ ঘণ্টা পর...

বাংলাদেশী শ্রমিক না নেয়ার চাপ মালয়েশিয়ায় by মিজানুর রহমান

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জীবন নিয়ে যেভাবে ফিরে এলেন শারমিন by রোকনুজ্জামান পিয়াস

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
না কমা দুঃখজনক

‘উদ্যোগহীনতায় দুর্নীতি বেড়েছে’

ভিন্নমত থাকলেও মাও সেতুং-এর নিশানা মোছেনি চীন by মাহবুবা চৌধুরী

দফায় দফায় আলোচনা হয়েছে চীনের বিভিন্ন পর্যায়ের গবেষক, নীতিনির্ধারক ও কর্মকর্তাদের সঙ্গে। তাদের মূল কথা হচ্ছে- চীন থেকে নিরক্ষরতা দূর করতে হবে। কারিগরি শিক্ষার প্রসারে আরও মনোযোগী হতে হবে। সুবিধাবঞ্চিতদের জন্য চীন সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। যেমন অবৈতনিক শিক্ষা, খাদ্য ও অর্থ সাহায্য।
চীনের বিভিন্ন প্রদেশে আমরা অবস্থান করেছি এবং নানা ধরনের চীনা খাবারের স্বাদ গ্রহণ করেছি। মজার ব্যাপার হলো, বাংলাদেশের চাইনিজের সঙ্গে আসল চীনা খাবারের সামান্যতম মিলও খুঁজে পাইনি। খাবার টেবিলে প্রায়ই মজার ঘটনা ঘটতো। আমাদের অনেকেই না বুঝে অনেক কিছু খেয়ে ফেলতো। পরে এ নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। বেইজিং-এ পিকিং ডাক রেস্টুরেন্টে খেতে গিয়েছি। বিরাট টেবিল। টেবিলের মাঝখানে বড়সড় গোল চাকতি। ওয়েটাররা একের পর এক খাবার এনে রাখছে। চাকতি ঘুরিয়ে নিজের কাছে খাবারের ডিশ এনে সবাই খাবার তুলে নিচ্ছেন। ওয়েটারগুলো এক শব্দও ইংরেজি বোঝে না। নানা পদের খাবার আসছে। এবার এলো ছোট ছোট টুকরার ভুনা মাংস। ওয়েটারকে জিজ্ঞেস করা হলো। সে ইংরেজি বোঝে না। কেউ বললো- এটা ছোট মুরগি, কেউ বললো পাখি। অনেকেই মনের আনন্দে খেতে শুরু করলেন। আমি সব সময়ই কোন না কোন চীনা কর্মকর্তার পাশে বসার চেষ্টা করতাম। উদ্দেশ্য তাদের কাছ থেকে খাবার সম্পর্কে জেনে নেয়া। আমার পাশে বসা চীনা কর্মকর্তাকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, দিস ইজ ফ্রগ, ভেরি টেস্টি। খাওয়ার পর সবাইকে বললাম, ওই পাখির মাংসটা কেমন? অনেকেই বললেন, বেশ ভাল। কেন আপনি খাননি? বললাম, না, ওটা পাখির মাংস নয়। ওটা ছিল ব্যাঙ। যারা খাননি তারা হো হো করে হেসে উঠলেন। আর যারা খেয়েছেন তারা তো কিংকর্তব্যবিমূঢ়। আরেক দিন ডিনারে অনেকেই তৃপ্তি করে পিৎজা খাচ্ছেন। আমি গাইড মিস নিয়েকে বললাম, পিৎজায় কিসের মাংস একটু জেনে দেবে? মিস্ নিয়ে এসে বললো, ওটা পর্ক অর্থাৎ শুয়োর। আমি এসে বলতেই যারা খাওয়া শুরু করেছিলেন তারা ফেলে দিলেন। যারা খেয়ে ফেলেছেন তারা পানি খেতে শুরু করলেন।
শিল্প সংস্কৃতিতেও রয়েছে চীনের বর্ণাঢ্য ঐতিহ্য। লিউ আন থিয়েটারে পিকিং অপেরা দেখতে গেলাম। ঐতিহ্যবাহী পোশাক, নানা রঙের, নানা ঢঙের মুখোশ পরে কি সুন্দরভাবে চরিত্রগুলো ফুটিয়ে তুলছে অবাক বিস্ময়ে দেখলাম। অপেরা দেখতে দেখতে মনে হচ্ছিল যেন কোন সুদূর অতীতে হারিয়ে গেছি।
চীনে গিয়ে চীনের প্রাচীর দেখবো না তা তো হয় না। সকাল সাড়ে আটটার মধ্যেই রওনা হয়ে গেলাম। সেদিন ছিল প্রচ- শীত। তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে। হাত মোজা, পা মোজা, জাম্পার কোট টুপি এক গাদা গরম কাপড় গায়ে চড়িয়ে গ্রেটওয়ালে পৌঁছলাম। পথে যেতে লক্ষ্য করলাম দোতলা-তিনতলা ফ্লাইওভার, যানজটের বালাই নেই। ছিমছাম দালানকোঠা। প্রচুর গাছগাছালি। কি বিরাট দেশ। ১৩৫ কোটি জনসংখ্যা, তবু যেন রাস্তাঘাট ফাঁকা ফাঁকা। আমাদের দেশের মতো লোকারণ্য নয়। গ্রেটওয়ালের আশেপাশে প্রচুর উঁচু-নিচু পাহাড়। পাহাড় কেটে কেটেই তৈরি হয়েছে গ্রেটওয়াল। ক্যাবল কারে করে যেতে হয় গ্রেটওয়ালের বেদীতে। তার পর সিঁড়ি বেয়ে উপরে ওঠা। গ্রেটওয়াল নির্মাণের পেছনে যে কারণটি রয়েছে তা হলো- মঙ্গোলিয়ান দস্যুরা চীনে ঢুকে ধন-সম্পদ লুট করে পালিয়ে যেতো। ওই দস্যুদের রুখে দেয়ার জন্যই গ্রেটওয়ালের পরিকল্পনা। ছোটবেলায় গ্রেটওয়ালের কথা বইতে পড়েছি। মনে মনে কল্পনা করেছি গ্রেটওয়াল দেখবো। গ্রেটওয়ালে দাঁড়িয়ে মনে হলো বহুদিনের স্বপ্ন পূরণ হলো আজ।
বিকালে কুনমিং-এর উদ্দেশে যাত্রা করলাম। সাড়ে তিন ঘণ্টা পর কুনমিং পৌঁছলাম। কুনমিং হোটেলে মালপত্র রেখে ডিনার সেরে নিলাম। পরদিন সকাল ন’টায় ইউননান প্রদেশের বৈদেশিক বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে মিটিং। দুপুরে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করলেন মি. হাও কুন, ডেপুটি ডিরেক্টর জেনারেল ফরেন অ্যাফেয়ার্স, ইউননান প্রদেশ।
বিকালে এথনিক ভিলেজ পরিদর্শনে গেলাম। বিরাট এলাকা জুড়ে এই সংখ্যালঘু জাতিসত্তার গ্রাম গড়ে উঠেছে। এখানে বিভিন্ন সম্প্রদায়ের পোশাক-আশাক, রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, বাসস্থান- সব কিছুই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত ছেলেমেয়েরা নিজ নিজ সম্প্রদায়কে তুলে ধরছে। ইচ্ছে করলে ওদের পোশাক পরে ছবি তোলা যায়। তবে তার বিনিময়ে কিছু পয়সা গুনতে হয়। এথনিক ভিলেজে রয়েছে বেশ কিছু ঐতিহ্যবাহী দোকান। সেখানে বিভিন্ন সম্প্রদায়ের তৈরি পণ্যসামগ্রী ইচ্ছে করলে কেনা যেতে পারে। এথনিক ভিলেজে রয়েছে প্রচুর সবুজ গাছগাছালি। নানা রঙের ফুল, নানা জাতের পাখি আর থিরথিরে ঢেউ তোলা দিঘি।
রাতে পুয়ারের উদ্দেশে যাত্রা করলাম। পুয়ারে জিং লান হোটেলে পৌঁছতে রাত সাড়ে আটটা বেজে গেল।
পরদিন সকালে সোজা নিনগার কাউন্টির মিনঝেং ভিলেজ। সেখান থেকে পিকান বাগান পরিদর্শন। পিকান হচ্ছে অনেকটা আখরোট জাতীয় ফল। খেতে খুবই সুস্বাদু। বছরে পঞ্চাশ হাজার টন পিকান উৎপন্ন হয়। সেগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। উৎপাদনের প্রায় ৭০ ভাগই রপ্তানি করা হয়।
সেখান থেকে নেকলি ভিলেজ। এখানে বলাবাহুল্য, বিভিন্ন ভিলেজে গিয়ে উপভোগ করেছি উষ্ণ আতিথেয়েতা। অনাবিল সৌন্দর্য আর নতুন অভিজ্ঞতা। পুয়ার আমার কাছে সৌন্দর্যের লীলাভূমি। সারি সারি পাহাড়। পাহাড়ের গাঘেঁষে ঘন সবুজ চায়ের বাগান। পাহাড়ের পাদদেশে নাম না জানা ফুলের সমারোহ। ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে নানা জাতের পাখি। যেন এক রূপকথার রাজ্য।
পুয়ার মিউজিয়াম আমাকে মুগ্ধ করেছে। চীনারা চায়ের চাকতি করে সেটা সংরক্ষণ করে রাখে বহুদিন। এই মিউজিয়ামে ১২০ বছরের পুরনো চায়ের চাকতি রয়েছে। এটা নয়নাভিরাম কাচের বাক্সে সংরক্ষণ করা হয়েছে। চীন হচ্ছে চায়ের সূতিকাগার। চীনে প্রথম যে ব্যক্তি চা আবিষ্কার করেছিলেন তার নাম পায়লা। বহু বছর আগে ওই ভদ্রলোক একটা গুহায় আটকা পড়েছিলেন। তার সঙ্গে খাবার-দাবার কিছুই ছিল না। তখন সে পানিতে চায়ের পাতা ভিজিয়ে সেই পানি পান করে অনেকদিন সুস্থভাবে বেঁচে ছিলেন। গুহা থেকে বেরিয়ে আসার পর পায়লা সবাইকে সেই কাহিনী বলেন এবং গ্রামের সবাইকে বোঝাতে সক্ষম হন- এই পাতা গরম পানিতে ভিজিয়ে খেলে সুস্থ থাকা যায়। তখন থেকেই গ্রামবাসী চা খেতে শুরু করে এবং চা চাষে আগ্রহী হয়ে ওঠে। ফলে ক্রমে তা সারা চীনে ছড়িয়ে পড়ে।
পরদিন সকালে উঠেই পুয়ার টি ইন্ডাস্ট্রিয়াল জোন দেখতে গেলাম। বিশাল এলাকা জুড়ে টি ইন্ডাস্ট্রিয়াল জোন। যতই দেখছি ততই অবাক হচ্ছি। ঘুরে ঘুরে দেখানো হলো সব কার্যক্রম।
পরের গন্তব্য পুয়ার ন্যাশনাল ফরেস্ট পার্ক। প্রায় দুই কিলোমিটার উঁচু-নিচু সিঁড়ি বেয়ে এই পার্ক ঘুরে দেখতে হয়। ঘন সবুজ বনের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথ চলে গেছে। আমরা হেঁটে চলেছি। দু’ধারে কত রঙবেরঙের পাখি। রোদ পোহাচ্ছে হিপোপটেমাস। দেখলাম, পৃথিবীর সবচেয়ে ছোট বানর। হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম বানরপল্লীতে। হাতে ক্যামেরা দেখে বানরকুল ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। সত্যিই অভূতপূর্ব দৃশ্য। এ গাছ থেকে ও গাছে লাফিয়ে পড়ছে ওরাং ওটাং। বক, সরস আরও কত নাম না জানা পাখি রোদ পোহাচ্ছে দল বেঁধে। দেখলাম, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মাছ। আমার জন্য সবচেয়ে আনন্দের যে ঘটনাটি অপেক্ষা করছিল তা দেখে আমি অভিভূত। চোখের সামনে বসে আছে পান্ডা। একটি নয় দু’টি নয়, বেশ কয়েকটি। পান্ডা দেখার জন্য হংকং-এর ওশান পার্কে গা ঝলসানো রোদে দাঁড়িয়ে থেকেছি ঘণ্টার পর ঘণ্টা। পান্ডার দেখা পাইনি। কোন ঝোপের আড়ালে পান্ডা নিজেকে লুকিয়ে রেখেছে। দেখলাম, পান্ডাকে আপেল খাওয়ানো হচ্ছে। গাইড বললো, পান্ডাকে আদর করতে পারো। সাবধান, ওর লেজ ধরবে না। লেজ ধরলে ওরা ভীষণ রেগে যায়। যদিও পান্ডা খুবই নিরীহ প্রাণী। রাতের ফ্লাইটে কুনমিং ফিরে এলাম। পরদিন দুপুরে ঢাকার পথে যাত্রা করলাম।
এই সফরে আমার অভিজ্ঞতা অত্যন্ত মধুর। চীনারা খুবই বন্ধুবৎসল, অতিথিপরায়ণ ও পরোপকারী। চীন যেভাবে এগিয়ে যাচ্ছে এ ধারা অব্যাহত থাকলে চীন পৌঁছে যাবে উন্নতির উচ্চ শিখরে। বর্তমানে চীনে মাথাপিছু আয় প্রায় ছয় হাজার ডলার।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কূটনৈতিক পল্লীতে বিস্ময়

প্রফেসর ইউনূসের গ্রামীণ ব্যাংকের এমডি থাকা না থাকা নিয়ে জাতি বিভক্ত হয়েছিল। আওয়ামী লীগও কিছুটা বিভক্ত ছিল। কিন্তু এবারে কি এমন ঘটলো, যে কারণে আওয়ামী লীগকে এ রকম কঠিন অবস্থান নিতে হলো- সেই প্রশ্ন সর্বত্রই ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে এবারের বিষয়টি নিরঙ্কুশভাবে কূটনৈতিক শিষ্টাচারের প্রশ্ন। যে কোন রাষ্ট্র দরকার হলে যুক্তরাষ্ট্রে তার পোশাক রপ্তানি বন্ধ বা তাকে বয়কট করার সিদ্ধান্ত নিতে পারে। কিংবা আরও কোন চরম পথ অবলম্বন করতে পারে। কিন্তু তাই বলে ভিয়েনা কনভেনশনের বরখেলাপ করতে পারে না। একজন বিদেশী রাষ্ট্রদূত, যিনি তার দেশের সার্বভৌমত্বের প্রতীক এবং সার্বভৌমের মুখপাত্র তাকে এতটা নির্দয়তায় বিশেষ করে নিজের মর্যাদা খাটো করে অপমান করতে হবে কেন? বড় প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী লীগের শুভানুধ্যায়ীদের মধ্যেও। এ অবস্থান কি সুচিন্তিত? তারা যুক্তি দিচ্ছেন, আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে অসেনৌজন্যমূলক আচরণ করার বিষয়টি ঢাকায় অবস্থানরত কূটনৈতিক কোরকেও বিচলিত করতে পারে। এ কূটনৈতিক কোরের একজন ডিন রয়েছেন। ধারণা করা হচ্ছে, কাজের মেয়ে মর্জিনার বিষয়টি কূটনৈতিক কোরের নিয়মিত বৈঠকে উঠতে পারে।
উল্লেখ্য, সৈয়দ আশরাফ ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাকে তাঁর বাসার ‘কাজের বুয়া মর্জিনা’র সঙ্গে তুলনা করেন। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইকে ‘দুই আনার মন্ত্রী’ বলে উপহাস করেন। বাংলাদেশ সাংবিধানিকভাবে ‘সকলের সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা না করার’ বিদেশনীতি অনুসরণ করতে বাধ্য। তাই কোন একটি দেশকে বৈরী হিসেবে চিহ্নিত করার চেষ্টা বাংলাদেশ সংবিধান সমর্থন করে না। তবে বিশ্লেষকরা জোর দিয়ে বলছেন, যে বিষয়টি অনেকেরই নজর এড়িয়ে যাচ্ছে সেটি হলো সৈয়দ আশরাফ নিজের অবচেতনে হলেও ‘কাজের বুয়াদের’ খাটো করেছেন। কাজের বুয়া একটি মানবিক সেবাধর্মী পেশা। বাংলাদেশ রেমিট্যান্স নিয়ে বড়াই করে। কাজের বুয়াদের অবদান সেখানে কম নয়। তাছাড়া একজন মন্ত্রী হিসেবে তিনি সমাজের কোন অনগ্রসর অংশকে আহত করতে একেবারেই পারেন না।
ওয়াশিংটনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর মনে করেন, নির্বাচন নিয়ে বাংলাদেশের সঙ্গে বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পর্যায়ে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। রাজনৈতিক এ দূরত্ব কমানোর কার্যকর কোন উদ্যোগ দৃশ্যমান নয়। উপরন্তু সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য এ দূরত্ব কমাতে মোটেও সহায়ক হবে না।
কূটনৈতিক বিশ্লেষকরা একমত যে, ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে কেবল দ্বিপক্ষীয় ফ্রেমে দেখার সুযোগ অত্যন্ত সীমিত। বাংলাদেশ বলছে- তারা এখন পূর্বমুখী কূটনীতি অনুসরণ করছে। কিন্তু চীন ছাড়া পূর্বের প্রায় সব দেশের বিদেশনীতি মার্কিন নীতির সঙ্গে কোন না কোনভাবে বাধা। অনেকে পরিহাস করে বলছেন- চীন, জাপান ও ভারতের সঙ্গে দৃশ্যমান ঘনিষ্ঠতা বৃদ্ধি করার পর আওয়ামী লীগ যদি মনে করে থাকে যুক্তরাষ্ট্রকে আর গুরুত্ব দেয়ার দরকার নেই তাহলে সেটা আত্মঘাতী হতে বাধ্য। অনেকের মতে ৫ই জানুয়ারির নির্বাচনকে হালকা করে দেখা কিংবা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেই অবশ্য আওয়ামী লীগ দলগতভাবে প্রচ- ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। এর আগে মার্কিন সিনেটের শুনানিতে ঢাকায় ড্যান মজিনার উত্তরসূরি মার্কিন নারী রাষ্ট্রদূতের মন্তব্যের পর কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী একই ভাবে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তা-ও কূটনৈতিক শিষ্টাচারসম্মত কিনা সেটাও ছিল এক প্রশ্ন।
এটা লক্ষণীয়, ড্যান মজিনা কিছুদিন আগে ৫ই জানুয়ারির নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে বক্তব্য রাখলে ক্ষমতাসীন মহলকে সন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল। গত ২৭শে নভেম্বর তিন দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। ২৮শে নভেম্বর তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও তিনি একই দিনে সাক্ষাৎ করেন। ওই দুই ‘রুটিন’ সাক্ষাৎকালে মার্কিন মন্ত্রী পরবর্তী নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে জানতে চান। ২৯শে নভেম্বর ঢাকা ছাড়ার আগে দুপুরে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) গণতন্ত্রের বিকাশ দেখতে চায় এবং সে লক্ষ্যে কাজ করে যাবে।’
ওই একই দিন প্রায় একই সময়ে খুলনা সার্কিট হাউসে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নিশা দেশাইকে ‘দুই আনার মন্ত্রী’ বলে উপহাস করেন। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের দুই আনা মন্ত্রী, চার আনাও না, এক মন্ত্রী আছে নিশা দেশাই।’ তিনি এসময় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনাকে ‘কাজের মেয়ে মর্জিনা’ উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ কিন্তু ওই অবস্থায় নাই যে কাজের মেয়ে মর্জিনা বাংলাদেশের ক্ষমতার রদবদল করতে পারে।’ অনেকের মতে ‘ওই অবস্থার’ কথা ইঙ্গিত করে সৈয়দ আশরাফ ১৯৭৫ সালের পটপরিবর্তন নাকি এর পরের কোন পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন তা স্পষ্ট নয়। উইকিলিকস সাক্ষ্য দিচ্ছে যে, এক-এগারোতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ মার্কিন রাষ্ট্রদূত ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছেন। কথা বলেছেন।
অনেকের মতে নিশা দেশাইয়ের সফর সম্পর্কে সরকার হয়তো ভিন্ন কোন বার্তা পেয়ে থাকবেন। কারণ, সরকারি মহল মনে করে, বিএনপির আন্তর্জাতিক লবিংয়ের অংশ হিসেবে তিনি ঢাকায় আসেন। তাই প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎ দেননি। খালেদা জিয়ার সঙ্গে নিশা দেশাইয়ের সাক্ষাৎকে সরকার ভালভাবে নেয়নি। কারণ, তিনি সরকারি মহলের বিবেচনায় এখন আর বিরোধীদলীয় নেতা নন। পাশাপাশি পরবর্তী নির্বাচন নিয়ে নিশা দেশাইয়ের মন্তব্যেও সরকারে উদ্বেগ সৃষ্টি করেছে। কিন্তু আওয়ামী লীগের শুভাকাঙক্ষীরা মনে করেন, বিএনপি আদৌ লবিং করে আনলে তাকে পাল্টা লবিং করে ঠেকাতে হবে। লবিংয়ের উত্তর লবিং। প্রকাশ্য বৈরিতা কোন উপযুক্ত উত্তর নয়। এর আগে সরকারের চারজন জ্যেষ্ঠ মন্ত্রীর মন্তব্যের উল্লেখ করে যুক্তরাষ্ট্র তাদের হতাশা বাংলাদেশকে জানিয়েছিল।
উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশী পণ্যের অন্যতম প্রধান আমদানিকারক দেশ। এশিয়ায় আফগানিস্তান ও পাকিস্তানের পর বাংলাদেশই যুক্তরাষ্ট্রের সর্বাধিক বৈদেশিক সাহায্য পাচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার একটি ‘গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র’ বিবেচনা করে। সে কারণে শেখ হাসিনাই এর আগে একটি চুক্তি করেছেন। গত মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত দু’দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে অংশীদারত্বের সংলাপেও উভয় পক্ষই পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার সংকল্প ব্যক্ত করে।
২০১৫ সালের গোড়ায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর ওয়াশিংটন সফর প্রায় ঠিক ছিল। এখন এ সফর অনিশ্চয়তার মধ্যে পড়ে কিনা সেটাও প্রশ্ন। বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, ‘নির্বাচনের ব্যাপারে যে কোন মন্তব্যকেই বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব সুনজরে দেখবে না। মধ্যবর্তী নির্বাচন দেয়ার কোন পরিকল্পনা এই সরকারের নেই। ফলে নির্বাচন বিষয়ক যে কোন ইঙ্গিত তাদের গাত্রদাহের কারণ হতে পারে। সম্ভবত আওয়ামী লীগ মনে করে, তাদের আমেরিকাকে প্রয়োজন নেই। আমি আজই (গত মঙ্গলবার) পড়ছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের তৈরী পোশাক আমদানি না করে আমেরিকার কোন উপায় নেই। কারণ, বাংলাদেশ থেকে আমদানি বন্ধ করলে আমেরিকা তৈরী পোশাকের সঙ্কটে পড়বে। তার এ কথার অর্থ সম্ভবত এই যে আমেরিকাকে বাংলাদেশের যতটা প্রয়োজন, তার চেয়ে বেশি আমেরিকার প্রয়োজন বাংলাদেশকেই। বলাই বাহুল্য, এ রকম ধারণা হাস্যকর। দীর্ঘমেয়াদি হিসেবে এই নীতি অনুসরণের ফল ভয়াবহ হবে। তবে চলতি সরকার দীর্ঘ মেয়াদের কথা ভাবছে বলে মনে হয় না। বাংলাদেশ সম্ভবত একই সঙ্গে ভারত ও যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় দেশকে জানান দিতে চায় যে চীন তাদের হাতে একটি গুরুত্বপূর্ণ তাস।’
উল্লেখ্য, এর আগে মাইলাম তার একাধিক নিবন্ধ ও সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, ‘বাংলাদেশ ক্রমশ কার্যত একদলীয় সরকার ব্যবস্থার দিকে এগোচ্ছে।’ ওবামা সরকার যে বাংলাদেশের চলতি ‘একতান্ত্রিক লক্ষণের’ বিরুদ্ধে কোন কঠোর অবস্থান নেয়নি, তাতে মাইলাম তার অসন্তোষ প্রকাশ করেছেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিম্পাঞ্জি টমির ‘কোন মানবাধিকার নেই’

‘ষড়যন্ত্রের দুঃস্বপ্ন দেখছে সরকার’ -মির্জা ফখরুল
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘কেউ পাশে না থাকলে মরে যাবো না’ -প্রধানমন্ত্রী

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচারে সবাইকে দায়িত্বশীল হতে হবে’ -প্রধান বিচারপতি

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘গ্রহণযোগ্য নির্বাচন না হলে বাংলাদেশে গণতন্ত্রে বিপর্যয় নেমে আসতে পারে’

বাংলাদেশী স্টুডেন্ট ইউনিয়ন ইউকে’র চেয়ারপার্সন আতা উল্যাহ ফারুকের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন ইউরোপিয়ন কমিশনের রাজনৈতিক কর্মকর্তা জায়ানা ক্রুস সেলিং। তিনি বলেন,
বাংলাদেশ বর্তমানে গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে অনেক দিকে উন্নয়ন করেছে। তাই সরকারের কাজ হবে কোন অরাজকতা সৃষ্টি না করে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করা। তিনি বলেন, গুম, খুন কখনোও দেশের সুফল বয়ে আনতে পারেনা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এটা সুখকর নয়।
সেমিনারে ইউরোপিয়ান কমিশন কর্মকতারা বলেন, ক্ষমতার মোহে সরকার জনগণের মৌলিক অধিকারের তোয়াক্কা না করায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। তাই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আন্তরিক পরিবেশে আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দুই দলের মতৈক্যে পৌঁছা উচিত। বাংলাদেশী স্টুডেন্ট ইউনিয়ন’ ইউকে’র চেয়ারপার্সন আতা উল্যাহ ফারুক বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সকল রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসা উচিত। সেমিনারে আরোও বক্তব্য রাখেন অ্যালেসআন্ডারা ভোটা, কেইলি গ্যালার, এস এইস সোহাগ, খালেদ পাভেল, ফরহাদ হোসেন প্রমুখ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সৎকার করা ‘পাপ’ তাই ‘গডম্যানে’র মৃতদেহ ফ্রিজিং: আশ্রমকে ঘিরে চলত যৌনতা

আশ্রমকে ঘিরে চলত যৌনতা ও স্বেচ্ছাচার:
এদিকে অভিযোগ আছে, তার আশ্রমে ধর্মকে বর্ম করে পুরোদমে চলত অবাধ যৌনতা ও স্বেচ্ছাচার। প্রতিদিন রাতে তাকে সেবা করার জন্য শয্যাসঙ্গী হতেন সুন্দরী ভক্তরা। হরিয়ানার ‘গডম্যান’ রামপালের শোওয়ার ঘরে তল্লাশি চালিয়ে তার যৌনচর্চার ভূরিভূরি প্রমাণ হাতে পয়েছে পুলিশ। হিসারের সৎপাল আশ্রমের ভিতরে বাবা রামপালের দেখানো পথে অবাধ যৌন স্বেচছাচারে মেতে উঠতেন তার ভক্তরাও। আর এক স্বঘোষিত ধর্মগুরু রজনীশের আদলে রামপালও আশ্রমের আড়ালে রীতিমতো মধুচক্রের আসর ফেঁদে বসেছিলেন। রামপালের আশ্রম থেকে তার শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল বিলাসবহুল ঘর থেকে পুলিশ উাদ্দার করেছিল একাধিক গর্ভনির্ণায়ক যন্ত্র, যৌন ক্ষমতা বাড়ানোর ওষুধ। এমনকি তার ঘরের সঙ্গে লাগোয়া শৌচালয় থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক মহিলাকে উদ্ধার করে পুলিশ। ওই মহিলার উপর যৌন নিগ্রহ চালানো হয়েছে বলে পুলিশের অনুমান। কিশোরী ও তরুণীদের আশ্রমে জোর করে আটকে রেখে তাদের উপর শারীরিক নিগ্রহ চালানো হত বলেও অভিযোগ উঠেছে। রামপালের আশ্চর্য ক্ষমতার কথা শুনে উত্তরপ্রদেশের বেরেলি থেকে হিসারের আশ্রমে ১৪ বছরের বোনকে নিয়ে এসেছিলেন বিমলেশ কুমার নামে এক তরুন। তার অভিযোগ, রামপাল বোনের সঙ্গে কথা বলবে বলে তাকে আলাদা করে নিয়ে গিয়েছিল। এরপর থেকে বোনের কোনও খোঁজ পাননি। তার আশঙ্কা, বাকিদের মতো বোনকেও রামপালের যৌনলালসার শিকার হতে হয়েছে। পুলিশ জানিয়েছে, রামপালের এলোমেলো বিছানা ও বসার আসনের নীচে লুকনো ছিল ওষুধ ও গর্ভনির্ণায়ক যন্ত্র। প্রথমে তার আলমারি খুলতেই দেখা যায় রিভলবার, রাইফেল-সহ বিস্ফোরক। বিছানার তলায় অস্ত্র লুকিয়ে রাখা থাকতে পেরে অনুমান করে পুলিশ বিছানা সরাতেই বেরিয়ে পড়ে গডম্যানের যৌনচর্চার সামগ্রী৷ এরপরই প্রকাশ্যে আসে ৬৩ বছরের রামপালের যৌন কেলেঙ্কারির কথা। এই ঘটনা মনে করিয়ে দেয় ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত গুরু আশারামবাপুর কথা।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভটভটি অথবা সোনার বিস্কুট by শোয়ায়েব মুহাম্মদ
কাঠগড় বাজার থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে স্বাধীনহাট। নামে হাট, আসলে বাজার। তাতে মবিনের মুদি দোকান। দোকানের পাশাপাশি এবার ইলেকশনের আগে থেকে জোরেশোরে পার্টি করছে। রিকশায় উঠে সে তার পরিচিত সাব-ইন্সপেক্টর শওকতকে ফোন করে। দু-তিনবার রিং হয় কিন্তু কেউ ধরে না। মবিনের ভেতর অসহিষ্ণুতা বাড়ে। সে বারবার রিং করে।
পনেরো গন্ডা জমিতে আমন ধান কাটা চলছে। পুলিশে আটক ভটভটিটির বাজারে লাউ নামিয়ে জমি থেকে কাটা ধান নিয়ে আসার কথা। থানা থেকে ভটভটি ছাড়াতে না পারলে কাটা ধান জমিনে কাটা পড়ে থাকবে।
এসআইকে না পেয়ে মবিন করিমকে ফোন করে। টাউনের ব্যাপারী আজ হাটে নেমেছে বেশি। লাউয়ের বাজার গরম। খাঁচা নামানোর সঙ্গে সঙ্গে সব বেচা হয়ে গেছে। মবিন করিমকে জিজ্ঞেস করে, ‘আটক ভটভটি বাজারে, নাকি থানায় নিয়ে গেছে?’
হাটে মাছ বেচতে এলে লোকেরা আসে ফিটফাট হয়ে আর তরকারি নিয়ে আসা লোকদের চুলে চিরুনির আঁচড়ও থাকে না। ভোরে জমিনে গিয়ে মাল তোলা, মাল তুলে পানিতে ধুয়ে গোছগাছ করতে করতে নিজের পরিপাটির কথা খেয়ালও থাকে না। করিমের চুলকাটা দরকার তিন হাট ধরে। ড্রাইভারসহ ভটভটি থানায় নিয়ে গেলে করিম সেলুনে ঢোকে। গত হাটবারেও নিয়ত ছিল চুল কাটার। কিন্তু আনা তরকারি গরম গরম বিক্রি হয়ে গেলে সেলুনে না ঢুকে ঢুকেছিল পাশের সিনেমা হলে। শো বারোটা থেকে তিনটা।
সিনেমা হলে এ সপ্তাহেও নতুন পোস্টার। খেতে ধান কাটা চলছে আর থানায় আটক ভটভটি ছাড়ানোর জন্য মালিক ব্যস্ত থাকবে। সে জন্য চুল কেটে তাড়াতাড়ি ফিরে যাবে ভাবে। চুল কাটতে সেলুনে ঢুকেছে—এ সময়েই মবিন ফোন করে। করিম বলে, ‘ভটভটি ড্রাইভারসহ নিয়ে গেছে থানায়।’
মবিন তাকে ভ্যান ভাড়া করে ধানগুলো নিয়ে আসার ব্যবস্থা করতে বলে। আর বলে, চেয়ারম্যানকে সে ফোনে পাচ্ছে না। যাওয়ার সময় যাতে চেয়ারম্যান বাড়ি হয়ে যায় আর বাড়ি থাকলে তাকে যেন থানায় ভটভটি আটকের খবর দেয়।
চুল কাটা শেষ করে খালি খাঁচা চারটে বেঁধে করিম চেয়ারম্যান বাড়ির দিকে রওনা দেয়। হাট থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে চেয়ারম্যানের কাছারি। কিছুদূর গেলেই দেখা হয় আসানের ভ্যানগাড়ির সঙ্গে। আসান আর করিম এক গ্রামের। আসান রিহার্সাল করছে নাটকে—অশ্রু দিয়ে লেখা। ঐতিহাসিক নাটক। প্রতিবছর অগ্রহায়ণ-পৌষ মাসে ধান কাটার পর গ্রামে নাটক হয়। এ বছরও হচ্ছে। আসানের পার্ট গোরা চাঁদের। এশার পর প্রতিদিন রিহার্সাল হয় বাবুল সওদাগরের দোকানের পেছনে। আসান করিমকে দেখে একটা সংলাপ দেয়: ‘হ্যাঁ, বাঁচতে আমাদের হবেই। হাবশি শাসনের কশাঘাতে সাত কোটি বাঙালির আজ ঘুম ভেঙেছে, বাঙালির আকাশে আজ মেঘমুক্তির লগ্ন। রাম রহিম এলে তোমরা বলে দিয়ো, গোরা চাঁদ সব দিয়ে গেছে, নিয়ে গেছে শুধু বুকভরা আশার আলো। তারা যেন হিন্দু-মোসলমান এক হয়ে ভাইয়ে ভাইয়ে কণ্ঠ মিলিয়ে ঘোষণা করে, আমরা হিন্দু নই, মুসলমান নই, আমরা বাঙালি।’ আসানের কথা বলা আর হাত নাড়ানোর ঢং দেখে করিম হাসে। আসান ভ্যানগাড়ি চালায় আবার শীত মৌসুমে অনেক দূর দূর কাপ্তাই, চন্দ্রঘোনা, রাউজান গিয়ে নাটকের পার্ট করে। এক নাইট চার শ টাকা। রাস্তার পাশে পড়ে বাঁধাকপি খেত। খেতের সবুজে করিমের চোখ জুড়ায়। বলে, ‘কপ্পি খেতের বাহাদুরি বোরনে।’ খেতের দুটো আল পরেই চেয়ারম্যান বাড়ির রাস্তা। করিম ভ্যান দাঁড় করিয়ে চেয়ারম্যান বাড়িতে যায় আর মবিনের ভটভটি আটকের বৃত্তান্ত বলে। চেয়ারম্যান তখন তৈরি হচ্ছিল পরিষদে যাওয়ার জন্য। করিমের বৃত্তান্ত শুনে বলে, ‘ঠিক আছে। আই থানাত ফোন করমু।’ মোবিনের দোকান ইউনিয়ন পরিষদের সামনে। একই পার্টির লোক বলে অন্তরঙ্গতা আছে চেয়ারম্যানের সঙ্গে।
২. মবিন থানার কাছাকাছি পৌঁছলে দেখে, থানায় আজ আমন ধান শুকানোর নিকানো উঠোনের সাজগোজ। সবকিছু ফিটফাট পরিষ্কার করা। এক পাশে তার ভটভটিসহ আরও কয়েকটি ভটভটি দাঁড় করানো। থানার সামনে পৌঁছে মবিন এসআই শওকতকে আবার ফোন করে। বারবার রিং বেজে চলে, কারও সাড়া পাওয়া যায় না। থানায় ঢুকে ডিউটি রুম দেখে, ওসির রুম দেখে। সব জায়গা খালি। কাউকে না পেয়ে মবিন মূল দরজার সিপাহিকে জিজ্ঞেস করে, ‘শওকত সাহেব থানায় আছে নাকি?’ সিপাই বলে, ‘আজ এসপি সাহেব আসছে। স্যারেরা সবাই ব্যস্ত।’ থানায় কাউকে না পেয়ে মবিন আসে বাজারে। রাস্তার দুই পাশে গৃহস্থেরা সবজি নিয়ে বসেছে। কাঠগড় বাজার আদতে সবজির হাট। চলে সকাল থেকে দুপুর পর্যন্ত। সবজির বাজার বলে হাটের দিন ভটভটি আসে বেশি। লাউ, শিম, ফুলকপি, জাত বেগুন বোঝাই ভটভটি। মবিনরা আগে মাল আনত রিকশায়, তারপর ভ্যানগাড়িতে। এখন সবাই মাল আনে ভটভটিতে। ভটভটি এলে পুলিশকে বকশিশ দিলে ছেড়ে দেয়, কিন্তু আজ ধরেছে। মবিন থানায় ভটভটি পেলেও ড্রাইভারকে দেখে না। মবিন ড্রাইভার আর এসআইকে হাটে খোঁজে। হাট থেকে কিছু দূরে অস্থায়ী চা-দোকানে ড্রাইভারকে পায়। মবিনদের গ্রামের কয়েকজনও তরকারি বেচে দোকানে এসে বসেছে। ভটভটি আটকের খবর গ্রামেও পৌঁছে গেছে। ভটভটি করে তরকারি আনা চাষারা ভটভটি হাট থেকে কিছু দূরে রেখে তরকারি নিয়ে আসছে। তার গ্রামের খেতওয়ালাদের সঙ্গে কথা বলছে, এ সময় এসআই শওকতকে দেখে মবিন। কাঠগড় বাজার থেকে থানার দিকে ফিরছে। এসআইকে দেখে মবিন স্যার স্যার বলে দৌড়ে যায়। শওকত থামলে মবিন বলে, ‘স্যার, থানা আমার ভটভটি আটকাইছে।’ আজ ডিসি সাহেব থানায় আসবে। রাস্তা খারাপ তাই হাটবার মানে কাঠগড় বাজারে যানজট। তাতেও কিছু হতো না। প্রতি হাটবারেই সকালে গৃহস্থের তরকারি আনা রিকশা, ভ্যানগাড়ি, ভটভটিতে আর বিকেলে সেই সবজি দূর দূর শহরে নেওয়ার ট্রাকে কাঠগড় বাজারে যানজট থাকে। ঝামেলা তৈরি করেছে কাগজওয়ালারা। গত সপ্তাহে জেলা সদরের প্রধান দৈনিকের প্রধান খবর ছিল, ভটভটিতে কাঠগড় বাজারে যানজট। তাই ডিসি সাহেব আসার আগেই বাজার থেকে সব ভটভটি আটক চলছে। মবিন শওকতকে তার ভটভটি আটকেছে বললে, এসআই বলে কোনো কিছু করার নাই। আজ কোনো তদবির চলবে না। ডিসি সাব বাজারে ভটভটি দেখলে খবর আছে। এবার ইলেকশন আর গ্রামের সালিস বিচারসূত্রে পুলিশের সঙ্গে পরিচয়ে কাজ হলো না দেখে মবিন ভাবে, এবার এমপিকে ফোন করবে।
৩. চেয়ারম্যান বাড়ি থেকে করিম ভ্যানগাড়িতে ফিরে এলে আসান তাকে একটা বিস্কুট দেখায়। মাঘ মাসে ফোটা গাঁদা ফুল রং। করিম আসানকে জিজ্ঞেস করে, ‘সোনার?’ তার গলায় অবিশ্বাস আর বিস্ময়। আসান বিস্কুট পাওয়ার বৃত্তান্ত বলে। বলে, গতকাল ঘাটঘরের লাস্ট ট্রিপ মেরে খালি রিকশা জেলেপাড়ার টেকে এলে রাস্তার ওপর লেখা কাগজসহ বিস্কুটটা পায়। করিম জিজ্ঞেস করে, ‘সোনার দোকানে দেখাইছ?’
আসান বলে, কাঠগড় বাজারের বণিকেরা তার চেনা। এ রকম বিস্কুট দেখালে নানা রূপ সন্দেহ করবে। তাই কাল থেকে ভাবছে, আপন কারও সঙ্গে সলা করবে। আসানের বক্তব্য করিমকে খুব তাড়িত করে। করিম ভাবে, আসানের বিস্কুট সে কিনে নেবে। তার কাছে লাউ বেচা টাকা আছে আর আছে এগারো শ মডেলের নকিয়া সেট। এগুলোর বদলে বিস্কুট নিলে কাঠগড় বাজারে বণিকদের কাছে বেচে পরে মোবাইল আর মবিনের টাকা দিয়ে দেবে। করিম বলে, ‘আসান ভাই, তোয়ার যন এত ঝামেলা, বিস্কুট আঁর কাছে বেচি দ।’ আসান রাজি হয় না। বলে, ‘কী দিবি?’ করিম মোবাইল আর লাউ বেচা বারো শ টাকা দেবে জানায়। রাস্তার পাশে কুমড়ো খেত। খেতের প্রতি তাবায় রোদ ঠেকানোর জন্য শুকনো খেজুর ডাল লাগানো। আসান খেতের পাশে ভ্যান রাখে। মোবাইল আর টাকা নিয়ে বিস্কুট বের করে দেয়। করিম বিস্কুট হাতে নিয়ে নেড়ে-চেড়ে দেখে। দেখে মনে হয় আসল সোনার।
৪. এমপি সাহেব কাঠগড় বাজারে জনসংযোগ সেরে নির্বাচনী ক্যাম্পে বসে বলেছিলেন, ‘এখন অথবা নির্বাচনে যদি জিতি, কোনো সুবিধা-অসুবিধা সংকোচ ছাড়া জানাবেন। এই নেন আমার মোবাইল নাম্বার।’ মবিন ছিল কাঠগড় নির্বাচনী ক্যাম্পের প্রধান। ভোটে জেতার পর মালা নিয়ে রাতেই ছুটেছিল এমপি সাহেবের বাড়ি। তার ভেতর অদ্ভুত আনন্দ হচ্ছিল। সমগ্র আসন একত্রে হয়তো মার্কার প্রার্থী জিতেছে। কিন্তু প্রতি কেন্দ্রে আলাদা কষ্টে মবিনরা নিজস্ব বিজয় তৈরি করেছে। ভোটের রাতে এমপির বাড়িতে এমপিকে মালা পরাতে গিয়ে মবিন কেঁদে ফেলে। এখন তার শেষ ভরসা পরিচিত পুলিশ অফিসার আটকানো ভটভটি ফেরত অসম্ভব বললে, মবিনের এমপি সাহেবের কথা মনে পড়ে। ভটভটি না হলে খেতের ধান, তরকারি আর দোকানের মুদি বাজার আনায় মুশকিলে পড়বে। মবিন এমপি সাহেবকে ফোন করে। বলে, ‘আঁই মবিন, স্যার। কাঠগড় বাজারের তোন।’ ওপাশে স্লোগান, হট্টগোল, অনেক কণ্ঠ শোনা যায়। এমপি লাইন কেটে দেয়। মবিন আবার ফোন করে। বলে, ‘আঁর ভটভটি পুলিশে লৈ গেছে গৈ স্যার।’ জেলার সবচেয়ে বড় মাঠে তখন নির্বাচনে জেতা মন্ত্রী-এমপিদের সংবর্ধনা চলছিল। এমপি আবারও লাইন কেটে দেন। মবিন কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে আবার ফোন করে। বারবার ফোন পেয়ে এমপি থানায় ফোন করে।
৫. আসান থেকে বিস্কুট কিনে পরদিন সকাল সকাল করিম হাজির হয় কাঠগড় বাজারে। বণিকেরা দোকান খুলে তন্ত্রমন্ত্রের পর সবে চায়ের অর্ডার দিয়েছে। আগে থেকে আলগা পরিচয় ছিল, করিম বি বি জুয়েলার্সে বিস্কুটটা দেখায়। করিম কাঠগড় বাজারে এলে থানা থেকে পুলিশ যায় মবিনের বাড়িতে। কাল ডিসি আসায় ঝামেলায় ছিল বলে লোকাল এমপির হুকুম পালন করতে পারেনি। সকালেই এমপির হুকুম পালন করতে পুলিশ রওনা হয়েছে। লোকাল এমপি জেলার বড় জনসভার মাঠ থেকে কাল ফোনে নালিশ করেছে, কাঠগড় বাজারের মবিন নামে একজন তাকে বারবার বিরক্ত করছে। পুলিশ যেন থানায় নিয়ে একটু টাইট দেয়। রোদ একটু তাতলে মবিনকে পুলিশ থানায় নিয়ে আসার সময় করিমকে বি বি জুয়েলার্স জানায়, তার আনা সোনার বিস্কুট জাল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চুক্তি বাস্তবায়ন না হলে বঞ্চিত মানুষ বসে থাকবে না: সন্তু লারমা

সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিক। আর তা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। ১৭ বছরেও পার্বত্য চট্টগ্রামে ভোটার তালিকা হয়নি উল্লেখ করে তিনি বলেন, চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পাহাড়িদের আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হয়।
জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তনের জন্য পাহাড়িরা প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত হচ্ছেন। তারা জুম চাষ করতে না পেরে মাটির আলু খাচ্ছেন। অর্থনৈতিক অবস্থার উন্নতি ও ঋণ লাভের আশায় ধর্মান্তরিত হয়েও তাদের লাভ হচ্ছে না। উপরন্তু কাপ্তাই লেক ও সামরিক ক্যাম্পের জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সদিচ্ছা থাকলেও আমলাদের কারণে চুক্তি বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ করেন ড. হালিম।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, পাহাড়ি জনগোষ্ঠী আমাদের দেশে যে বৈচিত্র্য সৃষ্টি করেছে সেজন্য তাদের একত্রিত না করে আমাদের উদযাপন করার কথা। অথচ দুঃখজনক হলেও সত্যি যে এত বছর পরেও আমরা তাদের অধিকার ফিরিয়ে দিতে পারিনি। পাহাড়ে সংগঠিত ধর্ষণ ও অপহরণের একটিরও বিচার হয়নি দাবি করে তিনি বলেন, দেশে প্রচলিত ন্যূনতম আইনের শাসন পাহাড়ে নেই। শান্তি চুক্তির ৭১টি ধারার মধ্যে ৬৮টি বাস্তবায়িত হয়েছে অথচ গুরুত্বপূর্ণ ভূমি বণ্টন সমস্যার সমাধান হয়নি। প্রভাবশালী মহল শান্তি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে অভিযোগ করে শাহীন প্রশ্ন রাখেন- তাহলে কি প্রভাবশালীরা রাষ্ট্রের চেয়েও শক্তিশালী? সরকারের সদিচ্ছা থাকলে শান্তি চুক্তি বাস্তবায়নে ৬ মাসও লাগবে না বলে জানান তিনি। কাপেং ফাউন্ডেশনের চেয়ারম্যান রবীন্দ্রনাথ সারেনের সভাপতিত্বে আলোচনা সভায় আদিবাসীদের জন্য সংসদীয় ককাস গ্রুপের সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি, উষাতন তালুকদার এমপি, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বক্তব্য রাখেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
১০ শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা, সাতটিরই কারণ ছাত্রলীগ by মোশতাক আহমেদ

প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ঘটনায় গত ছয় বছরে বিভিন্ন সময়ে বন্ধ রাখা বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতায় ক্লাস ও পরীক্ষা পিছিয়ে অন্তত ছয় মাসের সেশনজটের সৃষ্টি হয়। সংঘাত-সংঘর্ষে এখন সেশনজট আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর এই অশান্ত পরিস্থিতিতে তাঁরা ক্ষুব্ধ, হতাশ ও উদ্বিগ্ন। তবে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার জন্য যা যা করা দরকার, তাই করবেন। এ জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
গত ২০ নভেম্বর সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন ছাত্রলীগের দুই উপদলের মধ্যে সংঘর্ষে একজন ছাত্র নিহত হওয়ার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। অথচ এখন প্রায় সব বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল। এর আগে ২০১৩ সালের ১২ মে ছাত্রলীগের দুই উপদলের সংঘর্ষে গ্রীষ্মকালীন ছুটি এক সপ্তাহ এগিয়ে আনা হয়। নাম প্রকাশ না করে একজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, এখানে বর্তমানে প্রায় ছয় মাসের সেশনজট আছে। এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধে আরও কয়েক মাস পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে দুজন মারা যাওয়াসহ কয়েকটি ঘটনায় ৭৩ দিন বন্ধ ছিল। সর্বশেষ ছাত্রলীগের সাংগঠনিক কোন্দলে গত ৯ ও ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হয়নি। এখানে ছাত্রলীগের কোন্দল এমন পর্যায়ে পৌঁছে যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তক্ষেপ করতে হয়েছে। এই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই একটি ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নিতে সংগঠনটির তিনটি পক্ষের তৎপরতায় আবারও উত্তপ্ত হয়ে উঠছে ক্যাম্পাস। এর আগে ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে দুজন মারা যাওয়ার ঘটনায় ৫৮ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল।
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে গত ১০ মাসেই ৫২ দিন ক্লাস-পরীক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপঞ্জি অনুযায়ী সরকারি ও অন্যান্য ছুটি বাদ দিয়ে গত ১০ মাসে ১৯০ দিন ক্লাস-পরীক্ষা হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র ১৩৮ দিন। এ কারণে এ বছর দুটি সেমিস্টার শেষ হওয়ার কথা থাকলেও মাত্র একটি শেষ হয়েছে। সর্বশেষ ময়মনসিংহ শহরের ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মহড়ার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা গত ১৮ ও ১৯ নভেম্বর ক্লাস বর্জন করেন। এর আগে গত ১ এপ্রিল ছাত্রলীগের এক অংশের হাতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ও একই সংগঠনের নেতা সায়াদ ইবনে মোমতাজ নিহত হওয়ার ঘটনায় ২৩ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের শিক্ষক শফিউল ইসলামকে হত্যার ঘটনায় ১৫ নভেম্বর থেকে অস্থিরতা চলছে। এর আগে গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স চালুর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে। এতে টানা ৩৫ দিন বন্ধ থাকে। এ বছরের ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে নিজকক্ষে খুন হন হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রস্তম আলী আকন্দ। এর পর দুই দিন ক্যাম্পাসে ধর্মঘট পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
পূর্ব ঘটনার জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ২৩ নভেম্বর ছাত্রলীগের এক পক্ষের ওপর আরেক পক্ষের কর্মীরা হামলা চালান। এ ঘটনায় গুরুতর আহত এক ছাত্রের বাবা ছাত্রলীগের ১৩ জনের নামসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ নিয়ে ছাত্রলীগের সাংগঠনিক দ্বন্দ্ব আবার মাথাচাড়া দিল।
নকলের দায়ে ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে ও উপাচার্যের পদত্যাগের দাবিতে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত মাসে ধর্মঘট পালন করেছে ছাত্রলীগ। ফলে ব্যাহত হয় স্বাভাবিক কার্যক্রম। এ নিয়ে এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে। দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি নিয়ে গত ১৮ নভেম্বর সংঘর্ষ হয়। এখানে তিন মাস রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।
পদোন্নতির সুবিধার দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত ২৭ অক্টোবর থেকে অচলাবস্থা চলছে। সরকার-সমর্থক শিক্ষকেরাই এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। আন্দোলনকারী শিক্ষকেরা গত ৯ নভেম্বর সব ধরনের প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন। পাশাপাশি তাঁরা উপাচার্য এ কে এম নূর উন নবীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এর আগে উপাচার্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ২০১২ সালে প্রায় ৮০ দিন ক্লাস-পরীক্ষা হয়নি এই বিশ্ববিদ্যালয়ে।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে গত ১১ নভেম্বর ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়। এছাড়া কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মীরা নিজেরাও মারামারি করেছেন। এ কারণে কলেজটিতে উত্তেজনা চলছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনানুযায়ী সেখানে রাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রলীগ কমিটি গঠন করে। এ নিয়ে গত জুলাই মাসে ছাত্রলীগের এক কর্মী খুন হন। এ ঘটনায় কয়েক দিন ছাত্রলীগ সভাপতি সুব্রত বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। এ কারণে সেখানে চাপা উত্তেজনা চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, প্রথম কথা হলো, সব না হলেও অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে যোগ্য লোকদের উপাচার্য না করার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর ছাত্রলীগ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওপর তারা ছড়ি ঘোরাচ্ছে, টাকা কামাচ্ছে। শিক্ষার স্বার্থে যেকোনোভাবেই হোক, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। কারণ, এসব কারণে সেশনজটে পড়ে সবচেয়ে ক্ষতির মুখে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর প্রতিনিধি ও এসব এলাকার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক )
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
December
(1878)
-
▼
Dec 05
(47)
- আবর্জনা ফেলতে নিরাপত্তা চায় নাসিক
- বিস্ময়কর শব্দে কেঁপে উঠলো বৃটেন
- ভিলেন চরিত্রে অভিনয় করবেন স্টিফেন হকিং
- মোবাইলে বিদ্যুৎ বিল পরিশোধ জনপ্রিয় হচ্ছে
- রাস্তা পারাপার: সেই আগের চিত্র
- একজন পুষ্প রানী by মো. আমির হোসেন
- ইন্দ্রা গ্রামের ফাতেমা by নূর ইসলাম
- আমাদের দিকে ফিরে তাকান by প্রধানমন্ত্রীকে নিখোঁজদে...
- ধনাঢ্যদের বিয়ে করে সম্পদ হাতিয়ে নেয়াই তার পেশা
- মৃত ঘোষণার ৩ ঘণ্টা পর...
- বাংলাদেশী শ্রমিক না নেয়ার চাপ মালয়েশিয়ায় by মিজানু...
- জীবন নিয়ে যেভাবে ফিরে এলেন শারমিন by রোকনুজ্জামান ...
- না কমা দুঃখজনক
- ‘উদ্যোগহীনতায় দুর্নীতি বেড়েছে’
- ভিন্নমত থাকলেও মাও সেতুং-এর নিশানা মোছেনি চীন by ম...
- কূটনৈতিক পল্লীতে বিস্ময়
- শিম্পাঞ্জি টমির ‘কোন মানবাধিকার নেই’
- ‘ষড়যন্ত্রের দুঃস্বপ্ন দেখছে সরকার’ -মির্জা ফখরুল
- ‘কেউ পাশে না থাকলে মরে যাবো না’ -প্রধানমন্ত্রী
- ‘নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচারে সবাইকে দায়িত...
- ‘গ্রহণযোগ্য নির্বাচন না হলে বাংলাদেশে গণতন্ত্রে বি...
- সৎকার করা ‘পাপ’ তাই ‘গডম্যানে’র মৃতদেহ ফ্রিজিং: আশ...
- ভটভটি অথবা সোনার বিস্কুট by শোয়ায়েব মুহাম্মদ
- চুক্তি বাস্তবায়ন না হলে বঞ্চিত মানুষ বসে থাকবে না:...
- ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা, সাতটিরই কারণ ছাত্রল...
- ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো ‘টুনি’র লাশ
- পদকের পদাবলী ও মুক্তিযোদ্ধা সনদ by মেজর জেনারেল (অ...
- ব্যাঙের একটি বায়োলজিক্যাল নাম আছে ব্যাঙ সেটা জানে ...
- মানবতাবিরোধী অপরাধ- সুবহানের রায় যে কোন দিন
- ম্যান্ডেলার কথা নিয়ে চলচ্চিত্র
- সংলাপের ইঙ্গিতে সুর নরম ইমরানের
- মোনালিসা চীনা ছিলেন?
- ইফেকটিভ টিচিং স্কিল
- লোকশিল্প আমাকে শিল্পী করেছে... by ড. মুস্তফা মজিদ
- রঙের ভিন্ন ভুবনে চলে গেলেন কাইয়ুম চৌধুরী by ড. মুস...
- অমিত শাহর বিরুদ্ধে মামলা করবে তৃণমূল
- বিশ্বের উষ্ণতম বছর ২০১৪
- রানী এলিজাবেথ অবৈধ!
- ওবামার বিরুদ্ধে ১৭ রাজ্যের মামলা
- সুবহানের বিরুদ্ধে মামলার রায় যে কোনো দিন
- দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বপদে ১০ স্বতন্ত্র এমপি
- প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
- ৪ ঘণ্টা পর নড়ে উঠল লাশ
- কালো ধোঁয়া ছেড়ে হুমড়ি খেয়ে পড়ল শত্রু বিমান
- ডা. শামারুখের লাশের ফের ময়নাতদন্ত
- দুদকের ভূমিকাই দুর্নীতিকে উসকে দিচ্ছে
- ব্যাংকের গলাকাটা ব্যবসা
-
▼
Dec 05
(47)
-
▼
December
(1878)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...