Tuesday, November 10, 2026
নিজের ভালোর জন্য নিজেকে যে ৭টি প্রশ্ন করতেই হবে
১. কিসে আমি সবচেয়ে বেশি আনন্দিত হই?
অনেক সময় এর একক উত্তর হয় না। আবার সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন একই থাকলেও উত্তর বদলে যায়। আপনি এই প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলোর একটা তালিকা করুন। তাহলে নিজেকে খুশি রাখা আপনার জন্য সহজ হবে। প্রতিনিয়ত জীবনের নতুন নতুন লক্ষ্য ঠিক করুন। একটা একটা করে লক্ষ্য পূরণে টিক দিতে দিতে জীবনে এগিয়ে যান।
২. আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি মূল্যবোধ কী?
মূল্যবোধ আপনার জীবনের অন্যতম চালিকা শক্তি। আপনার মূল্যবোধগুলো জানা থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। ধরুন, আপনার অন্যতম মূল্যবোধ হলো সততা। এর মানে আপনি কখনো নিজেকে বা অন্যকে ঠকাবেন না।
হতে পারে, আপনার আরেকটি মূল্যবোধ হলো সব সময় পরিবারের সঙ্গে থাকা। আপনি পরিবার–অন্তঃপ্রাণ একজন ব্যক্তি। পরিবার আত্মীয়তা, নিরাপত্তা, স্থিতিশীলতা, আনন্দ ও সান্ত্বনার একটি গুরুত্বপূর্ণ এবং নিরবিচ্ছন্ন উৎস। আপনার তৃতীয় মূল্যবোধ হয়তো আপনার মা–বাবার প্রতি কর্তব্য পালন। আপনি যেখানে, যে অবস্থায় আছেন, সেখান থেকে মা–বাবার প্রতি সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ করেন।
৩. আমি কী হারাতে সবচেয়ে বেশি ভয় পাই?
এই প্রশ্নের উত্তরের মধ্যেই নিহিত আছে, কিসের সঙ্গে আপনার মানসিক সম্পর্ক সবচেয়ে বেশি গভীর। অনেকের জন্য এই প্রশ্নের উত্তর হলো স্বাধীনতা। আবার অনেকের জন্য তা কোনো ব্যক্তি। অনেকের জন্য আবার সম্মান। অনেকের জন্য ধনসম্পদ বা সামাজিক স্ট্যাটাস।
৪. নিজের কোন বিষয়ে আমি সবচেয়ে বেশি গর্বিত?
নিজের ভালো দিকগুলো চিহ্নিত করুন। আরও বেশি করে সেসব চর্চার দিকে মনোযোগী হোন। এটা আপনাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।
৫. আমার সবচেয়ে বড় তিনটি দুর্বলতা কী?
নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করুন। সেই সঙ্গে কীভাবে সেসব সমাধান করে কাটিয়ে ওঠা যায়, সেসবও খুঁজে বের করুন। জীবনের সমস্যাগুলোর তালিকা করে একে একে সমাধান করুন।
৬. আমি কি সত্যিই ভালো আছি?
আপনি কি নিরাপদ বোধ করছেন? আপনি কি অর্থনৈতিকভাবে স্বাধীন? আপনার সবচেয়ে কাছের মানুষদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কি আপনি নিতে পারছেন? আপনি এখন যে জীবন যাপন করছেন, আপনি কি সেটা চেয়েছিলেন? আপনি আপনার জীবনের কোন কোন বিষয়গুলো পরিবর্তন করতে চান?
৭. আমি কীভাবে নিজের যত্ন নিতে পারি?
যেখানে, যে অবস্থায়ই থাকুন না কেন, নিজের যত্ন নিতে ভুলবেন না। নিজেকে শারীরিকভাবে ফিট রাখা আর মানসিকভাবে ফুরফুরে রাখার দায়িত্ব আপনার নিজেরই। এ জন্য নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজের জন্য আর কী করতে চান? নিজেকে আরও ভালো রাখতে আপনি আর কী করতে পারেন?
সূত্র: লিভ লাইফ সাকসেসফুল
| পরিবার আত্মীয়তা, নিরাপত্তা, স্থিতিশীলতা, আনন্দ ও সান্ত্বনার একটি গুরুত্বপূর্ণ এবং নিরবিচ্ছন্ন উৎস। ছবি: কবির হোসেন |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2523)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...