গদ্যালোচনা- 'এল ডোর‌্যাডো সেরাফিনো!' by মীর ওয়ালীউজ্জামান

দিতির ঘুম ভাঙল সকালে। আড়মোড়া ভেঙে বিছানা ছাড়ল। জানলার কাচের ভেতর দিয়ে বাইরেটা দেখেই শরীর আর মনের শ্রান্তি এক নিমেষে মিলিয়ে গেল। ঘন বৃক্ষশোভিত চারপাশ। উঁচু উঁচু গাছ। আকাশে মেঘের ঘনঘটা। অরণ্যপ্রায় বৃক্ষরাজি গাঢ় সবুজ। কিচেনে ঢুকে দুধ গরম করল। টোস্ট, ডিমের ওমলেট আর পোচ, মাখন, মার্মালেড ট্রেতে সাজিয়ে নিয়ে ঋদ্ধর ঘরের দরজায় নক্ করল।