Tuesday, December 23, 2025
মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’
দলের নাম রাখা হয়েছে ‘জনতা উন্নয়ন পার্টি’ (জেইউপি)। হুমায়ুন কবির রাজ্য বিধানসভায় দু’বার বিধায়ক হয়েছেন। দলের আটজন প্রার্থীর নামও ঘোষণা করেছেন তিনি।
হুমায়ুন কবির বলেছেন , তিনি মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙ্গা বিধানসভা আসনে লড়বেন। তবে মুর্শিদাবাদ আসনে লড়বেন তাঁর দলের মনীষা পান্ডা।
গত ৬ ডিসেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী হুমায়ুন কবির মুর্শিদাবাদের রেজিনগরে ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তখনই তিনি ঘোষণা দিয়েছিলেন, ২২ ডিসেম্বর পশ্চিমবঙ্গে বিজেপি ও মমতা বিরোধী নতুন একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল গড়বেন। সেই লক্ষ্য নিয়ে সোমবার দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙ্গার খাগড়–পাড়া মোড়ে এক বিশাল জনসভার মাধ্যমে নতুন দল গড়ার ঘোষণা দেন।
হুমায়ুন কবির বলেন, তার দল ধর্মনিরপেক্ষ হবে এবং বিজেপি ও তৃণমূল বিরোধী আদর্শে পরিচালিত হবে। তিনি জানান, গত শুক্রবারের বদলে সোমবার নতুন দল গড়ার ঘোষণা দেওয়ার কারণ হলো, সোমবার তার মায়ের ১০০তম জন্মদিন ছিল। দিনটিকে তিনি বিশেষ মনে করেন।
হুমায়ুন কবির বলেন, তার নতুন দলের লক্ষ্য হবে রাজ্যের বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ৯০টি আসনে জিতে রাজ্য সরকার গড়ার নির্ণায়ক শক্তি হওয়া। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর দল ২৯৪টি আসনে লড়ার ক্ষমতা রাখে। নতুন দলের অনুষ্ঠানে তিনি বিজেপি ও তৃণমূল বিরোধী সব দলকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, আসন ভাগাভাগি করে নির্বাচন লড়তে পারলে তৃণমূল ও বিজেপিকে বাদ দেবেন। কিন্তু যদি কোনো আপত্তি আসে তবে তিনি একাই ২৯৪টি আসনে লড়বেন।
হুমায়ুন কবির দীর্ঘ ৪০ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু নতুন দল প্রকাশের দিন কংগ্রেস ও সিপিএম তার ডাকে সাড়া দেয়নি।
নতুন দলের প্রতীকের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ২০১৬ সালে নির্দলীয় প্রার্থী হিসেবে তিনি ‘টেবিল’ প্রতীক নিয়ে লড়েছিলেন। এবারও প্রথম পছন্দ টেবিল, দ্বিতীয় পছন্দ ‘জোড়া গোলাপফুল’। এই দুটির কোনটি না পেলে তৃতীয় কোনো প্রতীক বেছে নেবেন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নতুন দল গঠন হয়েছিল। নাম ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। সেই দল থেকে কেবল একজন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তিনি নওশাদ সিদ্দিকী। নির্বাচিত হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙর আসন থেকে।
দীর্ঘ পাঁচ বছর পর ফের মুর্শিদাবাদে নতুন দল গঠন করলেন হুমায়ুন কবির। তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শেষ মুর্হতে এলাকাবাসীর দাবির মুখে তিনি ইস্তফা না দিয়ে নতুন দল গড়ার ঘোষণা দেন। দল ঘোষণা করে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তার লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের শাসন ভেঙে ফেলা।
![]() |
| পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির। ছবি: ভাস্কর মুখার্জি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মাদুরোর ওপর ট্রাম্প চাপ বাড়ালে ভেনেজুয়েলাকে সমর্থন দেবে রাশিয়া ও চীন
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার উপকূল থেকে যুক্তরাষ্ট্র যে তেল জব্দ করেছে, তা নিজেদের কাছে রাখা বা বিক্রি করার কথা পুনর্ব্যক্ত করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। মাদুরোকে ক্ষমতা থেকে সরানোই কি লক্ষ্য- এমন প্রশ্নে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি মনে করি, তার জন্য সেটাই বুদ্ধিমানের কাজ হবে। এরপর বলেন, যদি সে কিছু করতে চায়, যদি সে শক্ত অবস্থান নেয়, তাহলে সেটাই হবে শেষবার যখন সে আর শক্ত হতে পারবে।
গত সপ্তাহে ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাংকারের ওপর অবরোধ ঘোষণার পর দেশটির বন্দরগুলোতে ট্যাংকারে তেল তোলার গতি কমে গেছে।
রয়টার্স জানায়, এখন বেশিরভাগ জাহাজ শুধু দেশীয় বন্দরগুলোর মধ্যেই তেল পরিবহন করছে। সাম্প্রতিক দিনে লোড করা কিন্তু বন্দর ছাড়তে না পারা ট্যাংকারের সংখ্যা বেড়েছে। ফলে কয়েক মিলিয়ন ব্যারেল ভেনেজুয়েলার তেল জাহাজেই আটকে আছে। এদিকে ক্রেতারা ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার জন্য আরও বড় ছাড় ও চুক্তির শর্ত পরিবর্তনের দাবি জানাচ্ছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, অন্য দেশের জাহাজ জব্দ করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। শনিবার ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্র যখন চীনগামী একটি তেলবাহী ট্যাংকার আটক করে, তার প্রেক্ষিতেই এই মন্তব্য আসে।
হোয়াইট হাউস জানায়, আটক করা ট্যাংকারটি ভেনেজুয়েলার ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ এবং এতে নিষেধাজ্ঞাভুক্ত তেল বহন করা হচ্ছিল। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাহাজটি তখনো আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞাভুক্ত ছিল না। তবে পানামার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেঞ্চুরিজ’ নামের সুপারট্যাংকারটি দেশটির সামুদ্রিক বিধি মানেনি এবং ভেনেজুয়েলা থেকে তেল বহনের সময় নাম পরিবর্তন করে ও ট্রান্সপন্ডার বন্ধ রেখেছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ব্রিফিংয়ে বলেন, ভেনেজুয়েলার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অধিকার রয়েছে। তিনি আরও বলেন, চীন সব ধরনের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার বিরোধিতা করে। চীন ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা; দেশটির মোট তেল আমদানির প্রায় ৪ শতাংশই আসে ভেনেজুয়েলা থেকে। সোমবার পরে রাশিয়া ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করেন। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে মাদক পাচারের অভিযোগে নৌযানে হামলা এবং রোববার তৃতীয় একটি ট্যাংকারকে লক্ষ্য করে অভিযান।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ক্যারিবীয় সাগরে ওয়াশিংটনের কর্মকাণ্ডের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যা অঞ্চলের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে এবং আন্তর্জাতিক নৌপরিবহনকে হুমকির মুখে ফেলতে পারে। বিবৃতিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে রাশিয়া ভেনেজুয়েলার নেতৃত্ব ও জনগণের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নারীর নিকাব টেনে খুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ, ভারত ছাড়িয়ে ক্ষোভ পাকিস্তানেও
গত সোমবার পূর্বাঞ্চলীয় রাজ্যটির রাজধানী পাটনায় সরকারি এক অনুষ্ঠানে চিকিৎসক হিসেবে নিয়োগপত্র নিতে এসেছিলেন ওই নারী। হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার এক পর্যায়ে তাঁর নিকাব টেনে খুলে ফেলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, হাতে একটি নথি নিয়ে কয়েকজন কর্মকর্তার পাশে দাঁড়িয়ে নীতীশ কুমার ওই চিকিৎসকের পোশাকের দিকে ইশারা করেন এবং তাঁকে সেটি খুলতে বলেন।
এ সময় ওই নারী প্রতিক্রিয়া জানানোর আগেই নীতীশ কুমার হাত বাড়িয়ে তাঁর নিকাব টেনে নামান। এতে তাঁর মুখ প্রকাশ হয়ে পড়ে। পাশে দাঁড়ানো এক মন্ত্রী তাঁকে (মুখ্যমন্ত্রীকে) থামানোর সামান্য চেষ্টা করলেও মঞ্চে উপস্থিত অন্যরা হাসতে থাকেন।
৭৪ বছর বয়সী নীতীশ দুই দশকের বেশির ভাগ সময় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঘনিষ্ঠ মিত্র। গত মাসে তাঁদের জোট বিহার বিধানসভা নির্বাচনে জয়ী হয়। নির্বাচনে রাজ্যটিতে প্রথমবারের মতো বিজেপি এককভাবে সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে।
ভিডিওটি প্রথম এক্সে পোস্ট করে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। দলটি মোদি–নীতীশ জোটের বিরোধী।
পোস্টে আরজেডি লিখেছে, ‘নীতীশজির কী হয়েছে? (হিন্দিতে “জি” সম্মানসূচক শব্দ)। তাঁর মানসিক অবস্থার কি পুরোপুরি অবনতি হয়েছে, নাকি নীতীশ “বাবু” (আরেকটি হিন্দি সম্মানসূচক শব্দ) এখন শতভাগ “সংঘী” হয়ে গেছেন?’
সংঘী বলতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে যুক্ত ব্যক্তিকে বোঝানো হয়। প্রায় ১০০ বছর পুরোনো এ কট্টর দক্ষিণপন্থী সংগঠনের লক্ষ্য হলো সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ ভারতকে জাতিগত হিন্দু রাষ্ট্রে পরিণত করা। মোদি ও বিজেপির বেশির ভাগ নেতা আজীবন আরএসএসের সদস্য। আরএসএসকে ‘সংঘ পরিবার’-এর আদর্শিক উৎস হিসেবে দেখা হয়। এ সংঘ পরিবারের ছত্রচ্ছায়ায় শত শত হিন্দু সংগঠন কাজ করে।
বিজেপি ও তাদের মিত্ররা দীর্ঘদিন ধরে মুসলিম নারীদের হিজাব ব্যবহারের বিরোধিতা করে আসছে। ২০২২ সালে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে তৎকালীন বিজেপি সরকার শ্রেণিকক্ষে হিজাব নিষিদ্ধ করে। এতে মুসলিমদের মধ্যে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। পরে ওই বছর সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ এ বিষয়ে বিভক্ত রায় দেন। ফলে প্রায় ২০ কোটি মুসলিমের দেশে হিজাব নিয়ে বিতর্ক ও রাজনীতি চলতেই থাকে। কয়েকটি হিন্দু সংগঠন সারা দেশে হিজাব নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে।
বিহারের ১২ কোটি ৭০ লাখ মানুষের প্রায় ১৮ শতাংশ মুসলিম। বিরোধী দল ও মুসলিম সংগঠনগুলো নীতীশ কুমারের এ আচরণের নিন্দা জানিয়ে তাঁর পদত্যাগ দাবি করেছে।
প্রধান বিরোধী দল কংগ্রেস এক্সে লিখেছে, ‘এটি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এক নারী চিকিৎসক তাঁর নিয়োগপত্র নিতে এসেছিলেন, আর নীতীশ কুমার তাঁর নিকাব টেনে খুলে দিলেন। বিহারের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি প্রকাশ্যে এমন নীচ আচরণ করছেন। ভাবুন তো, রাজ্যে নারীরা কতটা নিরাপদ থাকবেন? এ ঘৃণ্য আচরণের জন্য নীতীশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।’
গত বুধবার মুম্বাইয়ে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম)’ সদস্যরা বিক্ষোভ করেন। তাঁরা নীতীশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার দাবি জানান।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ যখন একজন বিক্ষোভকারী নারীকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন তিনি চিৎকার করে বলছিলেন, ‘এক মুসলিম নারীকে অপমান করা হয়েছে।’ সেখানে হিজাব পরা আরেকজন বলেন, ‘নীতীশ কুমারের পদত্যাগ করা উচিত।’
ভারত-শাসিত কাশ্মীরের সাবেক অভিনেত্রী জায়রা ওয়াসিম নীতীশ কুমারের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ দাবি করেন। তিনি এক্সে লেখেন, ‘একজন নারীর মর্যাদা ও শালীনতা খেলার বিষয় নয়। ক্ষমতা মানে সীমা লঙ্ঘনের অনুমতি নয়।’
প্রতিবেশী দেশ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ঘটনাটিকে ‘লজ্জার’ ও ‘চরমভাবে উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন।
বুধবার এক্সে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার লেখেন, ‘এ ধরনের ঘটনা সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার জরুরি প্রয়োজন ও ইসলামবিদ্বেষের উদ্বেগজনক উত্থানকে সামনে আনে। নারী ও ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা প্রতিটি সমাজে মৌলিক ও আপসহীন নীতি হিসেবেই থাকতে হবে।’
এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি নীতীশ কুমার। তবে বৃহস্পতিবার তাঁর দল জনতা দল–ইউনাইটেড (জেডিইউ) এক্সে লিখেছে, মুখ্যমন্ত্রী তাঁর একাধিক মেয়াদে সব সময় ‘সংখ্যালঘুদের পক্ষে’ ছিলেন। পোস্টে আরও লেখা হয়, ‘নীতীশ সরকারের আমলে সংখ্যালঘুরা নিরাপদ ও সুরক্ষিত।’ তবে সোমবারের ঘটনার কোনো উল্লেখ সেখানে ছিল না।
আল–জাজিরাকে ই–মেইলে পাঠানো এক বিবৃতিতে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারত শাখার প্রধান আকর প্যাটেল বলেন, নীতীশ কুমারের কাজটি ছিল ওই নারীর মর্যাদা, স্বাধিকার ও পরিচয়ের ওপর আঘাত। তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা যখন জোর করে কোনো নারীর নিকাব টেনে নামান, তখন সেটি সাধারণ মানুষের কাছে এ বার্তা দেয় যে এমন আচরণ গ্রহণযোগ্য। কোনো নারীর বিশ্বাস বা পোশাক নিয়ন্ত্রণ করার অধিকার কারও নেই।
![]() |
| বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আমি প্রমিজ করছি- রিপোর্ট অসত্য হলে ক্ষমা চাইব: মাহফুজ আনাম
রবিবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে তারেক রহমানের স্বদেশপ্রত্যাবর্তন উপলক্ষে দেশের গণমাধ্যমের সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাহফুজ আনাম বলেন, বাংলাদেশের ৫৩ বছরে কোনো মিডিয়া অফিস অগুন দিয়ে জ¦ালানো হয় নাই। প্রথমবারের মতো প্রথম আলো ডেইলি স্টারের অফিসে আগুন দেয়া হয়েছে। আমরা কী অপরাধ করলাম। সত্যিকার অর্থে আপনারা এই প্রশ্ন করবেন। তবে ভবিষ্যতের দিকে আমি তাকাতে চাই। মিডিয়ার সঙ্গে সুন্দর একটি সম্পর্ক তৈরি করতে চাই। আমার অনুরোধ থাকবে- মতপ্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ ওয়ান। রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হবে- ক্রিটিক্যাল মতপ্রকাশের স্বাধীনতা। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু আপনাকে ক্রিটিক্যাল সমালোচনা করার স্বাধীনতা দিতে হবে। এখন সালাহউদ্দিন আহমেদ মিডিয়া ফ্রেন্ডলি, কারণ তিনি এখন ক্ষমতায় নেই। কিন্তু ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখবো- আপনি একই রকম উদার, একই রকম সমালোচনা গ্রহণ করছেন কিনা।
তিনি আরও বলেন, ৫৩ বছরের অভিজ্ঞতা থেকে বলছি- আমাদের কোনো সরকার ক্রিটিক্যাল সমালোচনা গ্রহণ করতে পারেনি। আমি আশা করবো- নতুন বাংলাদেশে ক্রিটিক্যাল সমালোচনা আপনারা গ্রহণ করবেন। তিনি বলেন, ক্রিটিক্যাল সমালোচনা শুধু সাংবাদিকতার স্বাধীনতা নয়, এটা ভালো সরকারের সম্ভাবনা। স্বাধীন সাংবাদিকতাকে আপনি নার্সার করবেন।
ডেইলি স্টার সম্পাদক বলেন, আমরা যে ভুল করি না তা নয়, আমরা ভুল করতে পানি। তখন আপনি কী করবেন। আপনি কী আমাকে নিন্দা করবেন। আমার অনুরোধ থাকবে- মাহফুজ আনাম আপনাদের এই রিপোর্টটা ফ্যাক্টবেইজ না, এটা তথ্য বিকৃত করেছে। আমি আপনাকে প্রমিজ করছি- আমরা রিপোর্ট অসত্য হলে আমি ক্ষমা চাইব। ডেইলি স্টার ভুল করলে সবচেয়ে বেশি ক্ষমা চায়। আমি আপনার সমালোচনা করবো আপনার ভালোর জন্য। আমি কেন মিথ্য তথ্য দিয়ে সমালোচনা করবো। সমালোচনা করবো যেন সত্যিকার অর্থে নির্বাচিত সরকার গণতন্ত্রের দিকে যায়, মানুষের চাহিদার দিকে যায়। কারণ মিডিয়া একমাত্র সত্যি বলবে।
তিনি বলেন, অনেক সম্পাদক মালিকের পিআরও হয়ে যান। আপনাদের দলের পক্ষ থেকে একটা সার্ভে করেন- কারা নৈতিক সাংবাদিকতা করে। আপনার যেমন গুড গভর্নেন্স দরকার, আমার ইতিক্যাল সাংবাদিকতা দরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করি রিজভী ও মিডিয়া সেলের সদস্য মওদুদ আলা পাভেল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেনসহ বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া দেশের জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন ও রেডিওতে কর্মরত সম্পাদক, যুগ্ম সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গৃহবন্দী থাকার আবেদন খারিজ, কারাগারেই থাকতে হচ্ছে নাজিব রাজাককে
দুর্নীতির মামলায় কারাবাসে থাকা নাজিবের জন্য এটি একটি বড় আঘাত। নাজিবের বিরুদ্ধে লাখ লাখ ডলারের আলোচিত এই দুর্নীতির মামলাটি ‘১ এমডিবি আর্থিক কেলেঙ্কারি’ নামে পরিচিত। মালয়েশিয়া ছাড়া আরও কয়েকটি দেশে এই মামলা নিয়ে তদন্ত হয়েছে। নাজিবের বিরুদ্ধে এই কেলেঙ্কারি সংশ্লিষ্ট আরও একটি মামলার রায় এ সপ্তাহে আসার কথা রয়েছে।
২০২২ সালে এ মামলায় নাজিবকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে তাঁর সাজা কমিয়ে অর্ধেক করা হয়। ৭২ বছর বয়সী নাজিব এখন তাঁর ছয় বছরের কারাদণ্ড ভোগ করছেন। ২০২২ সালের আগস্ট মাস থেকে তিনি কারাগারে রয়েছেন।
নাজিবের আইনজীবীরা তাঁর সাজার বাকি মেয়াদ গৃহবন্দী থেকে কাটানোর অনুমতি দেওয়ার আবেদন করেছিলেন। আদালতে তাঁদের যুক্তি ছিল, মালয়েশিয়ার সাবেক রাজার একটি অনুমোদন নাজিবকে সাজার বাকি মেয়াদ বাড়িতে বন্দী থেকে ভোগ করার অনুমতি দিয়েছে। সাবেক রাজার ওই অনুমোদন ‘রয়্যাল অ্যাডেনডাম’ নামে পরিচিত।
যদিও আইনজীবীদের এই যুক্তির সঙ্গে বিচারক অ্যালিস লোক ই চিং একমত হতে পারেননি। তিনি বলেন, রয়্যাল অ্যাডেনডাম বৈধ কোনো আদেশ ছিল না।
কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক অ্যালিস লোক ই চিং আরও বলেন, ‘আদালত গৃহবন্দী রাখার নির্দেশ দিয়ে কোনো আদেশ জারি করতে পারে না। কারণ, মালয়েশিয়ায় গৃহবন্দী রাখার কোনো আইনি বিধান নেই। তাই বিচারিক পর্যালোচনার আবেদন খারিজ করা হলো।’
বিচারকের এই রায় শোনার পর ধূসর রঙের স্যুট ও সাদা শার্ট পরা নাজিবকে হতাশা প্রকাশ করতে দেখা যায়।
নাজিবের আইনজীবী মুহাম্মদ শাফি আবদুল্লাহ শুনানি শেষ হওয়ার পর সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী নাজিব আদালতের এই সিদ্ধান্তে খুবই হতাশ। তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
নাজিবকে ২০২০ সালের জুলাই মাসে প্রথমে এই মামলায় ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে দেশটির শাস্তি মওকুফ বোর্ড (পারডনস বোর্ড) তাঁর সাজার মেয়াদ অর্ধেক কমিয়ে দেয়।
![]() |
| সোমবার আদালতে হাজির ছিলেন নাজিব রাজাক। ২২ ডিসেম্বর, ২০২৫ ছবি: এএফপি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্টেডিয়াম নয়, আমরা হাসপাতাল চাই: মরক্কোয় তরুণদের প্রতিবাদ
ডিজিটাল প্রজন্মের আন্দোলন: জেন জি ২১২
‘জেন জি ২১২’ তরুণদের একটি সংগঠন। এই নামের সংখ্যাটি মরক্কোর আন্তর্জাতিক টেলিফোন কোড নির্দেশ করে- ডিসকর্ড, টিকটক জেস ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে আন্দোলনের সমন্বয় করছে। তারা অনুপ্রাণিত হয়েছে নেপালের সাম্প্রতিক আন্দোলন থেকে। সেখানে তরুণরা সরকারকে তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করে। মরক্কোর তরুণরাও একইভাবে চায় সরকার যেন হাসপাতাল ও শিক্ষা নিয়ে সেই একই তৎপরতা দেখায়, যেভাবে তারা বিশ্বকাপ আয়োজনে দেখাচ্ছে।
স্বাস্থ্য আগে, বিশ্বকাপ পরে
২০২৫ সালের ২৭শে সেপ্টেম্বর ১০টি শহরে বিক্ষোভ দিয়ে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে। স্লোগান ওঠে- ‘নো ওয়ার্ল্ড কাপ, হেল্থ কামস ফার্স্ট!’ অর্থাৎ কোনো বিশ্বকাপ নয়, আগে স্বাস্থ্যসেবা। অন্য স্লোগানে বলা হয়- ‘উই ওয়ান্ট হসপিটালস, নট ফুটবল স্টেডিয়াম!’ অর্থাৎ ফুটবল স্টেডিয়াম নয়, আমরা চাই হাসপাতাল। কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশের প্রতিক্রিয়া ছিল কঠোর। নির্বিচারে গ্রেপ্তার শুরু করে তারা। কিছু জায়গায় সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। তিনজন বিক্ষোভকারী নিহত হন। প্রধানমন্ত্রী আজিজ আখানুশ বৃহস্পতিবার বলেন, তিনি আলোচনায় রাজি। কিন্তু নেতাহীন তরুণ আন্দোলনটি ঘোষণা দিয়েছে- ‘বাস্তব পরিবর্তন না আসা পর্যন্ত থামবো না।’
তরুণদের দাবির তালিকা
তরুণরা সামাজিকমাধ্যমে প্রকাশ করেছে তাদের আট দফা দাবি। সেগুলো হলো- সবার জন্য বিনামূল্যে ও মানসম্মত শিক্ষা, সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা, মর্যাদাপূর্ণ ও সাশ্রয়ী আবাসন, উন্নত গণপরিবহন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যে ভর্তুকি, বেতন ও পেনশন বৃদ্ধি, তরুণদের কর্মসংস্থান ও বেকারত্ব হ্রাস ও ফরাসির পরিবর্তে ইংরেজিকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে গ্রহণ।
আন্দোলনের সূচনা: হাসপাতালের করুণ মৃত্যু
এই আন্দোলনে আগুন জ্বেলে দেয় আগাদির শহরের একটি সরকারি হাসপাতালে আট নারীর মৃত্যু। সেপ্টেম্বরে কয়েকদিনের ব্যবধানে তারা সবাই প্রসূতি ওয়ার্ডে প্রাণ হারান। অভিযোগ আছে, যথাযথ চিকিৎসা, সরঞ্জাম ও ডাক্তার থাকলে এই মৃত্যু এড়ানো যেত। ২০২৩ সালে প্রতি ১০ হাজার নাগরিকের জন্য সেখানে মাত্র ৭.৮ জন চিকিৎসক ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম সুপারিশ ২৩ জনের অনেক নিচে এই সংখ্যা।
আমরা যুক্তিসঙ্গত দাবি করছি
বেলহাসান বলেন, আমরা কোনো বিলাসী দাবি করছি না। স্বাস্থ্য ও শিক্ষা মৌলিক অধিকার- এগুলোই আগে আসা উচিত। তিনি জানান, পুলিশের দিকে তাকাতেও ভয় হচ্ছিল, যেন চোখাচোখি না হয়। আমি জানতাম বিপদ হতে পারে। তবু রাস্তায় গিয়েছি। এই অভিযানে বুধবার পর্যন্ত ৪০৯ জনকে গ্রেপ্তার, ২৬০ জন পুলিশ ও ২০ জন বিক্ষোভকারী আহত এবং ৬০টি যানবাহন পোড়ানো হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান।
তরুণ হাকিমের অভিজ্ঞতা
২৩ বছর বয়সী হাকিম (ছদ্মনাম) কাসাব্লাঙ্কায় শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, সরকার ক্ষমতার অপব্যবহার করছে। আমার পিতা স্ট্রোকে আক্রান্ত। আমাদের কিছু সঞ্চয় না থাকলে তিনি বাঁচতেন না। আমি এমন দেশে কী লাভ পাচ্ছি, যে দেশ না বাবা-মায়ের চিকিৎসা দিতে পারে, না আমাকে সঠিক শিক্ষা দিতে পারে?
মানবাধিকার সংস্থার সমালোচনা
দেশের মানবাধিকার সংগঠন ও বিরোধীরা পুলিশের দমননীতির তীব্র সমালোচনা করেছে। অনেকে ১৯৮১ সালের ‘রুটি দাঙ্গা’র স্মৃতি টেনে এনেছেন তারা। সেই আন্দোলনে শতাধিক মানুষ নিহত হন খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে। এরপর ২০১১ সালে আরব বসন্তের ঢেউয়ে মরক্কোতেও তরুণরা রাস্তায় নামেন। সংবিধান সংস্কার হয় এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রীকে নির্বাহী ক্ষমতা দেয়া হয়, যদিও রাজা মোহাম্মদ ষষ্ঠ এখনও রাষ্ট্র, সেনাবাহিনী ও ধর্মীয় প্রধান।
আমাদের নেতা নেই, তবু আমরা এক
বেলহাসান বলেন, আমরা কোনো রাজনৈতিক দল না। আমাদের কোনো নেতা নেই। হয়তো এই কারণেই সরকার আমাদের উপেক্ষা করছে। কারণ আমরা ঐতিহ্যবাহী পথ অনুসরণ করিনি। তবুও সহিংসতার কিছু ঘটনা আন্দোলনকারীরাই নিন্দা করেছে। অনেকেই দাঙ্গায় ক্ষতিগ্রস্ত এলাকায় নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে এবং শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানিয়েছে।
আমরা ফুটবল ভালোবাসি, কিন্তু...
বেলহাসান বলেন, অবশ্যই আমরা বিশ্বকাপ আয়োজনে উচ্ছ্বসিত। ফুটবল আমাদের রক্তে মিশে আছে। কিন্তু আমাদের ভিত্তিটা অনুপস্থিত। হ্যাঁ, স্টেডিয়াম বানান, কিন্তু সেই সঙ্গে হাসপাতাল ও স্কুলও বানান। আগে মানুষকে বাঁচান, তারপর উৎসব করুন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করে দিলেন হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা
দিল্লি ও কলকাতার কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে, কয়েক বছর ধরে ‘ডিইউডিজিটাল’ নামের একটি প্রতিষ্ঠানকে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে জমায়েত হন ভিএইচপি, হিন্দু জাগরণ মঞ্চ, শিলিগুড়ি মহানগর সংগঠনের প্রায় শ তিনেক সদস্য। এরপর তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন। বিক্ষোভের সময় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ, দীপু দাসের হত্যার বিচার ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধিদল ভিসা অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং প্রতিবাদস্বরূপ ভিসা অফিস বন্ধ রাখতে বলে।
এ সময় প্রতিনিধিদলের এক সদস্য ডিইউডিজিটালের কর্মকর্তাকে ফোন করে বলেন, ‘আপনাকে একটাই অনুরোধ, এই অফিসের তালা খুলবে না। আপনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়ে দিন, এই অফিসের তালা খুলবে না। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হবে, আপনি এখানে ব্যবসা করবেন, সেটা হবে না। বাংলাদেশের ভিসাসংক্রান্ত ব্যানার অথবা বোর্ড আজকের মধ্যে সরিয়ে নিন।’
প্রতিনিধিদলের ওই সদস্য পরে স্থানীয় গণমাধ্যমকে জানান, তাঁরা সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে জানাবেন। বাংলাদেশে তাঁদের হিন্দু ভাইদের ওপর অত্যাচার হচ্ছে। এখান থেকে যেন কোনো ভারতীয়, কোনো হিন্দু বাংলাদেশে না যায়, ব্যবসা না করে, সেটা তাঁরা চান।
কলকাতা থেকে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা ভেবে ডিইউডিজিটাল সোমবার বেলা তিনটার আগেই ভিসা কেন্দ্রটি বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর পুনরায় ভিসা কেন্দ্র চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ঘটনার প্রেক্ষাপটে শিলিগুড়িতে ওই ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে কূটনৈতিক পত্র পাঠিয়েছে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন।
এদিকে আজ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা দেওয়া বন্ধ করেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
![]() |
| হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা আজ সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশের ভিসা কেন্দ্রে যান। ছবি: শিলিগুড়ি টাইমস |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের স্লোগানগুলো ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। এই ঘটনার পরে আমরা বলেছি যে, সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা এক সাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারও পক্ষে করা সম্ভব হতো না।’
আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, সেখানে সংহতি জানাতে আসা সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভা শেষে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পাশের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন তাঁরা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে সংহতি জানাতে আসেন।
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘শরিফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কী কী ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে।... আমরা মনে করি আমাদের সবারই এটার পেছনে দায় আছে। আমাদের অনেক বেশি দায় আছে, যারা আমরা জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম।’
নাহিদ ইসলাম বলেন, ‘এই ঘটনা যারা সেই রাতে ঘটিয়েছে, এটা খুবই স্পষ্ট যে, কারা সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। কারা সেই রাতে সেখানে গিয়েছে। লেখালেখি করেছে। আমার মনে হয় যে, সেটা সরকারের উচিত হবে...আমাদের সবাই মিলে সরকারকে বাধ্য করতে হবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার।’
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘সেই রাতে এই ঘটনা ঘটার পরে আমাদের কাছে আরও মনে হয়েছে যে, ঢাকা শহরে ৫০০ মানুষ নাই যে, সেখানে ওই বিল্ডিং দুইটার সামনে গিয়ে ব্যারিকেড তৈরি করতে পারে--এটা আমাদের জন্য আরও দুর্ভাগ্যজনক মনে হয়েছে।’
গত বৃহস্পতিবার রাতে উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হয় দেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো। প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রথম আলোর কার্যালয় ভস্মীভূত হয়ে যায়। একই রাতে ডেইলি স্টার কার্যালয়েও ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করা হয়। সংহতি জানাতে ডেইলি স্টার কার্যালয়ে গেলে একই রাতে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তা করা হয়। এ ঘটনাকে ‘গণমাধ্যমের জন্য কালো দিন’ আখ্যায়িত করে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন অনেকেই। সংশ্লিষ্টরা বলছেন, এই হামলার ঘটনা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। ওই রাতে ছায়ানট ভবনেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় উদীচী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
![]() |
| ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সম্পাদক পরিষদ ও নোয়াব এই সভার আয়োজন করে। ছবি: প্রথম আলো |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নির্বাচনের আগে মিয়ানমারে তীব্র হামলা সেনাবাহিনীর: ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাণ দিতে হলেও খুশি’
যেমন বলা চলে লাং জা কিমের কথাই। গত মাসের শেষের দিকে এক রাতে চিন রাজ্যে তাঁর গ্রামের ওপর দিয়ে উড়ে যায় যুদ্ধবিমান। কাছেই ধোঁয়া উড়তে দেখা যাচ্ছিল। হাতের কাছে যা কিছু ছিল, তা নিয়েই পালিয়ে যান তিনি। গত কয়েক সপ্তাহে জান্তার হামলার মুখে কিমের মতোই বিদ্রোহী–নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে পালিয়েছেন হাজার হাজার বেসামরিক মানুষ।
বিদ্রোহী গোষ্ঠীগুলোর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বাংলাদেশ–সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে হত্যা করেছে জান্তা বাহিনী। এ ছাড়া গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে চিন রাজ্যে অন্তত তিনটি স্কুল ও ছয়টি চার্চে হামলা চালানো হয়েছে। এতে ছয় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। এসব বিষয় নিয়ে বিবিসির কাছে কোনো মন্তব্য করেনি জান্তা সরকার।
চিন রাজ্যের অনেকেই বলছেন, জান্তা বাহিনী এখন যে হামলা চালাচ্ছে, তা তিন বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। মিয়ানমারে জান্তার সঙ্গে বিদ্রোহীদের এই সংঘাতের শুরু ২০২১ সালে অং সান সু চি সরকারের পতনের পর। ওই বছর নির্বাচিত সু চিকে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। তার পর থেকে চরম দমনপীড়ন চালিয়ে যাচ্ছে জান্তা সরকার।
আগামী নির্বাচনের মাধ্যমে জান্তা সরকার নিজেদের ক্ষমতা আরও পোক্ত করতে চায় বলে ধারণা বিশ্লেষকদের। বিভিন্ন দেশ থেকেও আপত্তি জানানো হয়েছে। সু চির দল দ্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। হামলার মুখে ঘরবাড়ি ছাড়া রাল উক থাং বলছিলেন, ‘আমরা নির্বাচন চাই না। জান্তা সরকার চালাতে জানে না। সু চির সময় কিছুটা হলেও গণতন্ত্র ছিল।’
নির্বাচন হলে সেখানে কারচুপি হবে বলে বিশ্বাস করেন ইয়াং জা কিম। তিনি বলেন, ‘আমরা যদি জান্তাসমর্থিত দলকে ভোট না দিই, তাহলে আমাদের ভোট চুরি করে, ওই দলগুলোকে দিয়ে দেওয়া হবে।’ আর চিন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী চিন ন্যাশনাল ফ্রন্টের ভাইস চেয়ারম্যান সুই খারের ভাষায়, ‘এই নির্বাচন শুধুই সামরিক স্বৈরশাসন দীর্ঘ করার জন্য। মানুষের পছন্দ–অপছন্দের জন্য নয়।’
সুই খার বলেন, বিদ্রোহী নিয়ন্ত্রিত চিন রাজ্যের উত্তরাংশে শত শত জান্তা সেনা অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। যুদ্ধবিমান, ড্রোন ও কামানের গোলার মাধ্যমে তাঁদের সহায়তা করা হচ্ছে। যদিও চীনের এই উত্তরাংশে প্রবেশ করাটা সামরিক বাহিনীর জন্য কষ্টসাধ্য। কারণ, সেখানে বিদ্রোহীদের ঘাঁটিগুলো ঘন জঙ্গলে ঢাকা পাহাড়ের মধ্যে অবস্থিত।
সেখানকার একটি হাসপাতালে গিয়ে কয়েকজন আহত বিদ্রোহী যোদ্ধাকে দেখা যায়। তাঁদের মধ্যে কয়েকজনের অঙ্গচ্ছেদও করতে হয়েছে। ২০২১ সালের অভ্যুত্থানের সময় এই বিদ্রোহীদের অনেকেই ছিলেন স্কুলপড়ুয়া। এখন প্রাপ্তবয়স্কের কাতারে পা রাখা এসব তরুণ সাধারণ জীবন ছেড়ে জান্তার বিরুদ্ধে লড়াই করছেন।
এমনই একজন ১৮ বছর বয়সী অ্যাবেল। ডান পা হারিয়েছেন তিনি। হাতেও গুরুতর আঘাত লেগেছে। হাসপাতালে তাঁর পাশের বিছানায় শুয়ে ছিলেন ১৯ বছর বয়সী সি সি মাউং। তাঁরও একটি পা কেটে ফেলতে হয়েছে। তিনি বলেন, ‘শত্রু সেনারা পিছু হটছিল। আমরা সামনে এগোতে থাকি। তখন আমি একটি স্থল মাইনের ওপর পা দিয়ে ফেলি। বিস্ফোরণে আমরা আহত হই। এরপর আকাশপথে হামলা চালানো হয়। আমি একটি পা হারিয়েছি। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম জন্য একটি ভালো জীবন উপহার দিতে যদি প্রাণ দিতেও হয়, তাতেও আমি খুশি।’
![]() |
| মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। ফাইল ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1400)
-
▼
2025
(3281)
-
▼
December
(274)
-
▼
Dec 23
(9)
- মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের নতুন দল ‘জনতা উন্নয়ন প...
- মাদুরোর ওপর ট্রাম্প চাপ বাড়ালে ভেনেজুয়েলাকে সমর্থন...
- নারীর নিকাব টেনে খুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ...
- আমি প্রমিজ করছি- রিপোর্ট অসত্য হলে ক্ষমা চাইব: মাহ...
- গৃহবন্দী থাকার আবেদন খারিজ, কারাগারেই থাকতে হচ্ছে ...
- স্টেডিয়াম নয়, আমরা হাসপাতাল চাই: মরক্কোয় তরুণদের প...
- শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করে দিলেন ...
- প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: সরকারের ভেতরের একটা ...
- নির্বাচনের আগে মিয়ানমারে তীব্র হামলা সেনাবাহিনীর: ...
-
▼
Dec 23
(9)
-
▼
December
(274)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...





