Sunday, September 30, 2012

দেশের দুই কোটি মানুষ আর্সেনিক ঝুঁকিতেঃ আশ্বাস নয়, পদক্ষেপ চাই

পানির এই দেশে পানিই এখন সমস্যার কারণ হয়ে উঠেছে। শহরে পানির অভাবে মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত। পয়সা দিয়ে কিনে খাওয়া পানিও বিশুদ্ধ কিনা নিশ্চিত নয় কেউ। গ্রামাঞ্চলের অবস্থা আরও মারাত্মক। সেখানে সেচের পানি দুষ্প্রাপ্য হওয়ায় কৃষকের দুর্ভোগ বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক দূষণে মানুষের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

অবৈধ ভিওআইপি ব্যবসাবিরোধী অভিযানঃ আসলে হচ্ছেটা কী

অবৈধ ভিওআইপি ব্যবসার খপ্পরে পড়ে সরকার প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এ অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে পত্রপত্রিকায় প্রচুর লেখালেখির পটভূমিতে বিভিন্ন সময় এ অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট লোকজনকে আটক করা হয়েছে। তবে এতে লাভ-ক্ষতি কী হয়েছে, জব্ধ করা যন্ত্রপাতি কোথায় গেল ইত্যাদি বিষয় এখনও অস্পষ্ট।

পুরনো লেখা নিয়ে নতুন কিছু ভাবনা by প্রকৌশলী এস এম ফজলে আলী

বিগত তিন বছর যাবত আমার দেশ পত্রিকায় নিয়মিত লিখে যাচ্ছি। আমার লেখার বিষয়বস্তু মূলত জাতীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে। আমি আমার লেখার একটু মূল্যায়ন করতে চাই যে এ লেখা আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরে আসে কিনা এবং তার ওপর কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা। পাঠককে সে ব্যাপারে অবহিত করাই আমার উদ্দেশ্য। এতে অল্প ক’টি বিষয়ই উল্লেখ করা হলো।

দেখার ভেতরে বাইরেঃ মহানবী (সা.)-এর উম্মত by মোহাম্মদ রফিকউজ্জামান

আলহাম্দুলিল্লাহ্। আমাদের কৃষিমন্ত্রী মহোদয়া ধর্মের দিকে যেভাবে সুদৃষ্টি প্রদান করেছেন, তাতে অচিরেই বাংলাদেশ পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে—এ বিষয়ে আর সন্দেহের অবকাশ নেই। ওহিপ্রাপ্ত হয়ে কিনা জানি না, তিনি যে ফতোয়া দিয়েছেন তার মধ্যে অন্যান্য দলের নেতা-কর্মীদের সম্পর্কে জারিকৃত অংশ সেসব দলের নেতা-কর্মীরা ফুঁ দিয়ে উড়িয়ে দেবেন, না কি বাতুল উক্তি ভেবে কানেই তুলবেন না, সেটা তাদের ব্যাপার।

বিশ্ব ভিক্ষুক দিবস চালু হোক by হাসান হাফিজ

—স্যার, ভিক্কা দ্যান।
একথা শুনে ভদ্রলোক ফিরে তাকালেন। ভিখিরিটার শরীরের দুর্দশা দেখে তার করুণা হলো। মানিব্যাগ থেকে একটা নোট বের করলেন। আলতো করে সেটা রাখলেন ভিখিরির ভাঙাচোরা থালে। নোট দেখে সেই ব্যাটা ছ্যাঁত্
করে উঠল,

সমস্যা গোলআলু by এবনে গোলাম সামাদ

গোলআলুর উত্পাদন এবার খুব বেশি হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হলে যা হয় তাই হচ্ছে। পড়ে যাচ্ছে গোলআলুর দাম। কৃষককে হতে হচ্ছে আর্থিকভাবে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত। গোলআলু হিমঘরে রেখে পরে বাজারদর উঠিয়ে বিক্রি করা যায়। কিন্তু আমাদের দেশে যথেষ্ট হিমঘর নেই। আলু পড়ে থাকছে মাঠে, আর পচে যাচ্ছে সেখানে।

বিশ্ব যক্ষ্মা দিবস আজঃ অজ্ঞতার বিরুদ্ধেও পদক্ষেপ জরুরি

আজ বিশ্ব যক্ষ্মা দিবস। এবারের প্রতিপাদ্য বিষয়—যক্ষ্মার বিরুদ্ধে অভিযাত্রা : প্রয়োজন উদ্ভাবনী পদক্ষেপ। বাংলাদেশসহ সারাবিশ্বে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে। এর অন্যতম লক্ষ্য পৃথিবী থেকে যক্ষ্মা নির্মূল করা। সে লক্ষ্যে অন্যান্য বছরের মতো এবারও নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। প্রতিবছর এক-একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে যক্ষ্মা নির্মূলের কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

ক্রসফায়ারের চিত্রপ্রদর্শনীতে পুলিশের বাধাঃ সরকার কি ভয় পাচ্ছে

ভয় পাওয়া মানুষ তার চারদিকেই বিপদের গন্ধ পায়। ফলে সে নিজের অজান্তেই বিপদ বাড়িয়ে তোলে। ক্ষমতা গ্রহণের ১৪ মাস হতে না হতেই আওয়ামী মহাজোট সরকার ভয় পাওয়া মানুষের মতো আচরণ শুরু করেছে। ক্রসফায়ার নিয়ে রাজধানীতে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান পুলিশ পাঠিয়ে বন্ধ করে দেয়া থেকে এমনটি মনে হওয়া মোটেই অস্বাভাবিক নয়।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‍বিলুপ্তির দাবি অর্থনীতিবিদদেরঃ ব্যাংক জালিয়াতি রোধ ও সুশাসনে জোর by গাযী আনোয়ার


দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ১৯৯৭ সাল পর্যন্ত ছিল অর্থ মন্ত্রণালয়ের হাতেই। তখন ব্যাংকের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত দিত অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ।

নতুন বিজ্ঞাপনে চিত্রনায়িকা নিঝুম রুবিনা

নায়িকা তকমা এরইমধ্যে নিজের নামের সঙ্গে যুক্ত করে নিয়েছেন কুমিল্লার মেয়ে নিঝুম রুবিনা। নূর মোহাম্মদ মনি পরিচালিত ‘কিস্তির জ্বালা’ ছবির কাজ প্রায় শেষ করে ফেলেছেন তিনি। ছবিটিতে তার বিপরীতে নায়ক হিসেবে আছেন আপন চৌধুরী।

কঞ্জুসের লাইলী এখন ... by কামরুজ্জামান মিলু

সময়টা ছিল ১৯৯৩ সাল। লোকনাট্য দলের শিশুনাটকের দল পিপলস লিটল থিয়েটারে প্রথম যোগ দেন শামীমা তুষ্টি। পাশাপাশি শিশু একাডেমীতে নাচের প্রশিক্ষণও নিতেন। পিপলস লিটল থিয়েটারে তার প্রথম নাটক ছিল ‘সিন্ডারেলা’।