Wednesday, June 26, 2013

কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদ ও সিআইএ দপ্তরেহামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্টের প্রাসাদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় গতকাল মঙ্গলবার হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। হামলায় সরকারি কর্মকর্তা বা অন্য কোনো বেসামরিক লোকের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলাকারী জঙ্গিদের সবাইকে হত্যা করা হয়েছে বলে দাবি করে কর্তৃপক্ষ। কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি আলোচনার প্রস্তুতির খবরের মধ্যে মার্কিন মিত্র হিসেবে পরিচিত কারজাই সরকারের ওপর এ হামলা হলো। স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে প্রেসিডেন্ট প্রাসাদের পূর্ব ফটকের দিক দিয়ে হামলা শুরু হয়। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের একটি সংবাদ সম্মেলনে অংশ নিতে তখন সেখানে সংবাদকর্মীরা জড়ো হচ্ছিলেন। হামলার সময় প্রেসিডেন্ট কারজাই প্রাসাদের ভেতরে ছিলেন কি না, তা স্পষ্ট নয়। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি আলোচনা নিয়ে আফগান প্রেসিডেন্ট কারজাই প্রশ্ন তোলার এক দিন পরই এ হামলার ঘটনা ঘটল। কারজাই বলেছিলেন, আফগানিস্তানের নেতৃত্বে সংলাপ না হলে তাঁর দেশের হাই পিস কাউন্সিল এই আলোচনায় অংশ নিতে রাজি নয়। তালেবানের নেতৃত্বে আলোচনা করা যাবে না। যে এলাকায় হামলা চালানো হয়েছে সেখানে কাবুলের সবচেয়ে গুরুতপূর্ণ ভবনগুলো অবস্থিত। এর মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদ ছাড়াও রয়েছে ন্যাটো নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর সদর দপ্তর, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সিআইএর আফগান সদর দপ্তর। এ ছাড়া রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিদেশি দূতাবাস। প্রেসিডেন্ট প্রাসাদের কাছে প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষী ও সিআইএর সদস্যদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় এলাকাটিতে দফায় দফায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এতে পুরো এলাকা কেঁপে ওঠে এবং ধোঁয়া উড়তে দেখা যায়। প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর চার হামলাকারীর সবাই নিহত হয়েছে বলে আফগান পুলিশ জানিয়েছে।
কাবুলের পুলিশ প্রধান আইয়ুব সালাঙ্গি জানান, ভুয়া নিরাপত্তা পাস নিয়ে তল্লাশি চৌকি পেরিয়ে এসে সামরিক পোশাক পরিহিত চার জঙ্গি এ হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। প্রায় দুই ঘণ্টা পর তাদের হত্যা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের গাড়ি দুটিও ধ্বংস করা হয়েছে। পুলিশপ্রধান জানান, জঙ্গিরা প্রেসিডেন্ট প্রাসাদের ফটকে হামলা চালাতে সমর্থ হলেও তারা প্রাসাদের ভেতরে ঢুকতে পারেনি। হামলার দায় স্বীকার করে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এক বার্তায় দাবি করেন, ‘আজ সকাল সাড়ে ছয়টায় আমাদের বেশ কজন যোদ্ধা প্রেসিডেন্ট ভবন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরিয়ানা হোটেলে হামলা চালিয়েছে।’ বিবিসি, রয়টার্স ও এএফপি।

ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর করলেন কাতারের আমির

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি গতকাল মঙ্গলবার তাঁর পদ ছেড়েছেন। নিজের ৩৩ বছর বয়সী ছেলে শেখ তামিম বিন হামাদ আল-থানির এ পদে আসীন হওয়ার সুযোগ করে দিতে তিনি এই ব্যবস্থা নিয়েছেন। শেখ হামাদ কিডনির জটিলতায় ভুগছেন। তবে কূটনীতিকেরা জানিয়েছেন, শারীরিক অবস্থার কারণে তিনি সরে দাঁড়াচ্ছেন, বিষয়টি তেমন নয়। বরং নতুন নেতৃত্বকে সামনে আনার বিষয়ে তিনি যে দৃঢ়সংকল্পবদ্ধ ছিলেন, সেই ইচ্ছা থেকে এটা করেছেন। ৬১ বছর বয়সী শেখ হামাদ এক টেলিভিশন ভাষণে কাতারবাসীর উদ্দেশে বলেন, ‘আমি এটা ঘোষণা করার জন্য আপনাদের উদ্দেশে ভাষণ দিচ্ছি যে আমি শাসনভার শেখ তামিম বিন হামাদ আল-থানির কাছে হস্তান্তর করছি। আমি আশা রাখি, কাতারের সন্তান হিসেবে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনে সফল হয়েছি।’ বিদায়ী আমির শেখ হামাদ আরও বলেন, এই সিদ্ধান্ত ‘নতুন একটি যুগ’ শুরুর নিদর্শন, যেখানে তরুণ নেতৃত্ব পরবর্তী প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার ঝান্ডাকে সবার আগে অগ্রাধিকার দেবে। শেখ হামাদের এই ভাষণের পর আল-জাজিরা টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, অনেক মানুষ নতুন আমির শেখ তামিমের প্রতি আনুগত্য প্রকাশের জন্য দোহায় আমিরের প্রাসাদের কাছে আসছেন। শেখ তামিমকে এ সময় তাঁর বাবার পাশে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মুখে সবাইকে স্বাগত জানাতে দেখা যায়। ১৮ বছর ধরে কাতারের আমিরের দায়িত্বে থাকা শেখ হামাদের বিশ্বের কূটনৈতিক মঞ্চে বড় ধরনের প্রভাব ছিল। তিনি ‘আরব বসন্তের’ সমর্থক। তাঁর শাসনকালে কাতার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এই সময়ে দেশটি বিশ্বব্যাপী শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে।  শেখ হামাদ ১৯৯৫ সালের জুন মাসে এক অভ্যুত্থানের মাধ্যমে নিজের বাবা শেখ খলিফাকে উৎখাত করে ক্ষমতায় আসীন হন। ক্ষমতা ছাড়ার বিষয়ে তাঁর এই সিদ্ধান্তের ফলে শেখ তামিম উপসাগরীয় আরব রাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেন। ১৯৮০ সালে জন্ম নেন শেখ তামিম। তিনি শেখ হামাদ ও তাঁর দ্বিতীয় স্ত্রী শেখা মোজাহর দ্বিতীয় সন্তান। পশ্চিমা দেশগুলোর ঘনিষ্ঠ মিত্র দেশ কাতারের পরবর্তী আমির হিসেবে তাঁকে যোগ্য করে গড়ে তুলতে বছরের পর বছর ধরেই কাজ চলছিল। তিনি যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন। বাবার মতো ব্রিটিশ মিলিটারি একাডেমিতে যাওয়া শেখ তামিম দেশের সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার এবং জাতীয় অলিম্পিক কমিটির প্রধান। তেলসমৃদ্ধ দেশ কাতার মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণভূমিকা পালন করে আসছে। এএফপি।

বাবার নীতিই বহাল রাখবেন তামিম?

কাতারের নতুন আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কেমন হবে, তা দেশটির জনগণের কাছে স্পষ্ট নয়। তবে তিনি বাবা হামাদ বিন খলিফা আল-থানির নীতিমালা বহাল রাখবেন, এমনটাই মনে করা হচ্ছে ব্যাপকভাবে। যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ স্যান্ডহার্স্ট সামরিক একাডেমি থেকে স্নাতক ৩৩ বছর বয়সী শেখ তামিম একজন আন্তরিক, অমায়িক ও বাস্তববাদী ব্যক্তি বলেই পরিচিত। সম্প্রতি কয়েক বছর ধরে তাঁকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে। তামিমের বাবা আমির হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাম্প্রতিক বছরগুলোতে বেশ গ্রহণযোগ্য অবস্থান তৈরি করে নিয়েছিলেন। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, নতুন আমির শেখ তামিম তাঁর বাবার তুলনায় বেশি রক্ষণশীল। তবে অপর পক্ষ মনে করছে, রাজনৈতিক সংস্কারপ্রত্যাশী তরুণ নাগরিকদের দাবির ব্যাপারে শেখ তামিম উদার অবস্থান নেবেন। তরুণদের ওই অংশটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের সুসম্পর্ক এবং লিবিয়ার গণবিক্ষোভ ও সিরিয়ার বিদ্রোহীদের প্রতি দোহার সমর্থনকে নেতিবাচক দৃষ্টিতে দেখে থাকে। দোহাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেসের গবেষক মাইকেল স্টিফেনস বলেন, নতুন আমির হয়তো রক্ষণশীল চিন্তাধারার সমর্থকদের প্রতি সহানুভূতিশীল হবেন। কাতারের শাসক হতে হলে দেশটির রক্ষণশীল আবেগকে অবশ্যই বুঝতে হবে এবং তাদের প্রতি ছাড় দিতে হবে। পূর্বসূরির পথ অনুসরণের ধারা অব্যাহত রাখাই হবে তাঁর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং তিনি সেটা ভালো করেই জানেন। শেখ তামিম সম্পর্কে খুব অল্প জানা গেলেও ধারণা করা হয়, তিনি দেশের বর্তমান শাসনপদ্ধতি কিংবা কূটনৈতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবেন না। নতুন আমিরের বাবা ও পূর্বসূরি শেখ হামাদ বিন খলিফা আল-থানি রক্তপাতহীন এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৯৯৫ সালে ক্ষমতা গ্রহণ করেন। তার পর থেকে বিশ্ব কূটনৈতিক অঙ্গনে কাতারের অবস্থান তুলনামূলক শক্তিশালী হয়েছে। বিপুল গ্যাসের মজুত থাকা কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি। দেশটি ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। কাতারে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। আফগানিস্তান থেকে ইয়েমেন এবং লেবানন থেকে সুদান পর্যন্ত বিভিন্ন দেশের লড়াইয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে কাতার। দেশটি লিবিয়ায় গাদ্দাফিবিরোধী ও সিরিয়ায় বাশার আল-আসাদবিরোধীদের সহায়তা করেছে। রয়টার্স।

এডওয়ার্ড স্নোডেন রাশিয়ায় ঢোকেননি: লাভরভ

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস করে দেওয়া সিআইএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গত রোববার স্নোডেন হংকং থেকে রাশিয়ার মস্কোয় পৌঁছান বলে উইকিলিকসসহ বিভিন্ন সূত্র দাবি করলেও রাশিয়া তা অস্বীকার করেছে। স্নোডেন এখন কোথায় আছেন, তা কেউ নিশ্চিত করতে পারেনি। যুক্তরাষ্ট্র বলেছে, তারা মনে করে স্নোডেন এখনো মস্কোয় রয়েছেন। দেশটির অভিযোগ, চীন তাঁকে পালাতে এবং রাশিয়া আত্মগোপন করে থাকতে সহায়তা করেছে। তবে উভয় দেশই সরাসরি এই অভিযোগ নাকচ করে দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, স্নোডেনের ঘটনায় রাশিয়া মোটেই জড়িত নয়। এমনকি তিনি রাশিয়ার সীমান্তের ভেতরেও পা দেননি। লাভরভ বলেন, স্নোডেনের উধাও হয়ে যাওয়া নিয়ে রাশিয়াকে দোষারোপ করার যে চেষ্টা যুক্তরাষ্ট্র চালাচ্ছে, তা ‘ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য’। তিনি বলেন, ‘আমরা স্নোডেন, মার্কিন বিচার বিভাগের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা কিংবা বিশ্বব্যাপী স্নোডেনের চলাফেরা—এর কোনো কিছুর সঙ্গেই জড়িত নই।’ অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চু নিং বলেছেন, স্নোডেনের ব্যাপারে চীনকে জড়িয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা মোটেও গ্রহণযোগ্য নয়। একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্নোডেন রোববার বিকেলে হংকং থেকে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে অবতরণ করেন। ওই দিনই তাঁর কিউবার রাজধানী হাভানার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তিনি হাভানার টিকিটও কেটেছিলেন। কিন্তু সেই টিকিট ব্যবহার করেননি। ওয়েবসাইট উইকিলিকসের ব্রিটিশ আইনজীবী সারাহ হ্যারিসন স্নোডেনের সঙ্গে ছিলেন বলে জানিয়েছে বিবিসি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত সোমবার ভারতে সফরকালে বলেন, চীন স্নোডেনকে পালিয়ে যেতে সহায়তা করেছে বলে স্পষ্ট প্রমাণ পাওয়া গেলে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে ‘গভীর সংকট’ তৈরি হবে। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি গতকাল বলেছেন, ওয়াশিংটন এখনো মনে করে স্নোডেন রাশিয়ায় আছেন। তাঁকে হস্তান্তর করতে রাশিয়া সব রকম চেষ্টা করবে বলেই যুক্তরাষ্ট্র আশা করে। মুখপাত্র জে কার্নির বক্তব্যের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ স্নোডেনের বিষয়ে রাশিয়ার অবস্থান ব্যাখ্যা করেন। সংবাদদাতারা বলছেন, স্নোডেন মস্কোয় নামার পর বিমানবন্দরের ট্রানজিট এলাকায় থাকায় কৌশলগত দিক থেকে তিনি রাশিয়ায় পদার্পণ করেননি—এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে লাভরভের কথায়। রাশিয়ার পার্লামেন্টের পররাষ্ট্রনীতিবিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলেক্সি পুশকভ টুইটার বার্তায় লিখেছেন, ‘স্নোডেনের রাশিয়ায় অবস্থানের তত্ত্ব কোত্থেকে এল? কেউ তাঁকে হংকং ফ্লাইটে বা বিমানবন্দরেও নামতে দেখেনি।’ স্নোডেনকে দেখা গেছে?: স্নোডেনের আসার খবর পেয়ে গত রোববার থেকে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরের বাইরে অনেক সাংবাদিক জড়ো হন। তাঁরা সেখানে স্নোডেনকে দেখতে পাননি। তবে তাঁরা বলেছেন, আগের ২৪ ঘণ্টায় বিমানবন্দরের কড়া নিরাপত্তাব্যবস্থা রহস্যজনকভাবে শিথিল করে দেওয়া হয়। বিমানবন্দরের ট্রানজিট জোনে অবস্থিত এয়ার এক্সপ্রেস হোটেলের একজন অভ্যর্থনাকর্মী দাবি করেছেন, তিনি স্নোডেনকে হোটেলে ঢুকতে দেখেছেন। ওই কর্মী বলেছেন, স্নোডেন হোটেলে ঢুকে মূল্যতালিকায় চোখ বুলিয়ে আবার বেরিয়ে গেছেন। বিবিসি, এএফপি ও রয়টার্স।

অদৃশ্য যাত্রী স্নোডেন

লাখো সাধারণ মানুষের ওপর মার্কিন গোয়েন্দাগিরির তথ্য ফাঁস করে ফেরারি এডওয়ার্ড স্নোডেন এখন কোথায়? বিশ্বজুড়ে এখন এক বিরাট প্রশ্ন এটি। হংকং থেকে আকাশপথে রাশিয়ায় যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ করেই যেন অদৃশ্য হয়ে গেলেন তিনি। নির্দিষ্ট উড়োজাহাজটি গত রোববার মস্কোয় পৌঁছেছে ঠিকই, কিন্তু স্নোডেনের খোঁজ মেলেনি।
বৈধ কোনো পাসপোর্ট ছাড়াই বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে স্নোডেনের বিচরণের ঘটনাটি মনে করিয়ে দেয় জেমস বন্ডের গল্প। জনপ্রিয় থ্রিলারের নায়ক জেমস বন্ডকে এভাবেই গোপন অভিযানে যেতে দেখা যায়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্তৃপক্ষের গোপন নজরদারির তথ্য ফাঁসের পর থেকে এ পর্যন্ত স্নোডেনের অবস্থান সম্পর্কে নানা রকম তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের বিপুলসংখ্যক কূটনৈতিক তারবার্তা ফাঁস করে বহুল আলোচিত ওয়েবসাইট উইকিলিকস জানায়, রুশ বিমান সংস্থা অ্যারোফ্লটের একটি উড়োজাহাজে চড়ে হংকং ছেড়ে যান স্নোডেন। উইকিলিকস বলছে, তিনি ইকুয়েডরের কাছ থেকে শরণার্থী হিসেবে জরুরি ভ্রমণসংক্রান্ত কাগজপত্র পেয়েছেন এবং ওই দেশেই রাজনৈতিক আশ্রয় চান। যুক্তরাষ্ট্রের সেনা ও গোয়েন্দা বিভাগের সাবেক কর্মী স্নোডেনের পাসপোর্ট ইতিমধ্যেই বাতিল করেছে মার্কিন কর্তৃপক্ষ। তাঁকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুরোধও করা হয়েছিল হংকংয়ের কাছে। কিন্তু তার আগেই স্নোডেন সেখান থেকে চলে যেতে সক্ষম হন। হংকংয়ের কর্তৃপক্ষ বলেছে, তাঁকে প্রত্যর্পণের অনুরোধ করে ওয়াশিংটন যেসব কাগজপত্র জমা দিয়েছে, তা অসম্পূর্ণ।  মস্কোর বিমানবন্দরে স্নোডেনের অপেক্ষায় ছিলেন বহু সাংবাদিক। কিন্তু যাত্রীদের ভিড়ে তাঁকে শনাক্ত করতে পারেননি কেউই। এরপর খবর পাওয়া যায়, স্নোডেনকে রাশিয়ায় প্রবেশ করতেই দেওয়া হয়নি। তাই তিনি বিমানবন্দরের ‘ট্রানজিট অঞ্চলে’ অবস্থান করছেন। এদিকে স্নোডেনের গত সোমবার কিউবাগামী একটি উড়োজাহাজে চড়ার কথা থাকলেও তাঁকে সেখানে দেখা যায়নি। কেউ কেউ বলেন, হাভানায় যাওয়ার কোনো উদ্দেশ্যই স্নোডেনের নেই। তিনি কেবল সাংবাদিকদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে চেয়েছিলেন। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, মস্কোয় নামার পর স্নোডেন সম্ভবত গোপনে অন্য কোথাও চলে গেছেন। কারণ, তাঁকে খুঁজে বের করার চেয়ে চলে যাওয়ার সুযোগ করে দেওয়াটাই ছিল মস্কোর কাছে বেশি গুরুত্বপূর্ণ। আবার এমনও ধারণা করা হচ্ছে, মস্কোর কোনো গোপন স্থানে রাখা হয়েছে স্নোডেনকে। অথবা হয়তো তাঁকে দক্ষিণ আমেরিকার কোনো দেশের দূতাবাসে পৌঁছে দেওয়া হয়েছে। আবার তিনি হয়তো সাংবাদিকদের চলে যাওয়ার অপেক্ষা করছেন। নিরিবিলি অন্য কোনো উড়োজাহাজে চড়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাবেন। এএফপি।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস মাদকের নেশা থেকে দূরে থাকুন by অরূপ রতন চৌধুরী

জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৮৭ সালের ৪২তম অধিবেশনে পৃথিবীকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে প্রতিবছরের ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়।

সবার দৃষ্টি এখন গাজীপুরের দিকে স্থানীয় নেতাদের থেকে শিক্ষা নিন

জাতীয় সংসদে যখন সরকারি ও বিরোধী দলের সাংসদেরা পরস্পরের প্রতি বিষোদ্গার করে চলেছেন, উচ্চারণের অযোগ্য শব্দ ব্যবহার করেছেন, তখন সদ্য অনুষ্ঠিত চার সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী ও বিজিত প্রার্থীদের মুখে সহযোগিতার আহ্বান আমাদের মনে কিছুটা হলেও আশা জাগায়।

মধ্যস্থতার’ প্রস্তাব আইন ও নৈতিকতাবিরোধী লিমন নির্যাতন মামলা

র‌্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের পক্ষে-বিপক্ষে মামলা প্রত্যাহারের মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে মানবাধিকার কমিশনের সর্বশেষ অবস্থান অনৈতিক ও অন্যায্য বলেই প্রতীয়মান হয়। আমরা স্তম্ভিত যে, খোদ মানবাধিকার কমিশন র‌্যাবের স্বার্থে আইনের ভুল ব্যাখ্যা দিয়েছে।

গোলটেবিল বৈঠক সন্ত্রাসবিরোধী আইন ও নাগরিক অধিকার

১৬ জুন ২০১৩, প্রথম আলোর আয়োজনে ‘সন্ত্রাসবিরোধী আইন ও নাগরিক অধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।

মিডিয়া ভাবনা সংসদ ও স্থানীয় নির্বাচন এক নয় by মুহাম্মদ জাহাঙ্গীর

চারটি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ক্ষমতাসীনেরা দলীয় সরকারের তত্ত্বাবধানে সংসদ নির্বাচন করার দাবি আরও জোরদার করেছেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নানা স্তরের নেতা ও সমর্থক বুদ্ধিজীবীরা এখন এই দাবিতে সোচ্চার।

নর্থ সাউথে আগুন নেভানোর কোনো ব্যবস্থাই নেই

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিজস্ব কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি মোকাবিলায় নেই পানির সরবরাহ। আগুন লাগলে বাজানো হয় না সতর্কীকরণ সংকেত। ঝুঁকি ব্যবস্থাপনারও কার্যকর ব্যবস্থা নেই।

ঢাকায় ফিরেছেন খালেদা জিয়া-দেশে ভয়াবহ দুঃশাসন চলছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশে এখন ভয়াবহ দুঃশাসন চলছে। এই সরকারের পোষ্য সন্ত্রাসীদের হাতে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ভয়াবহভাবে নির্যাতিত হচ্ছে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন-জাহাঙ্গীর ও জাপা আজমতের কাঁটা by হায়দার আলী ও শরীফ আহ্মেদ শামীম

সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও জাহাঙ্গীর-সংকট পিছু ছাড়ছে না ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খানের। তাঁর সঙ্গে গতকাল মঙ্গলবার জাহাঙ্গীর আলম নিজে গণসংযোগে নামলেও তাঁর হাজার হাজার নেতা-কর্মী এখনো হাত গুটিয়ে বসে আছে।

নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়-অবশেষে বেতন পাচ্ছেন ৯১ হাজার শিক্ষক-সরকারীকরণের সুবিধা পেতে আরো দুই মাস অপেক্ষা! by আজিজুল পারভেজ

দীর্ঘ প্রতীক্ষা শেষে নতুন জাতীয়করণের আওতায় আসা ২২ হাজার ৯৮১টি নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা অবশেষে ছাড় হচ্ছে। এসব প্রতিষ্ঠানের ৯১ হাজার ২৪ জন শিক্ষকের মার্চ থেকে জুন পর্যন্ত চার

সংসদে অশালীন বক্তব্য চায় না কোনো দলই

সংসদে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া বন্ধ হোক সেটা চাচ্ছে সরকারি ও বিরোধী দল উভয়েই। অশালীন বক্তব্যের বিষয়ে গত সোমবার জাতীয় সংসদ অধিবেশনে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ ব্যক্ত করেন অনেক সদস্য।

সন্তান পালন ওর কাজ ওকেই করতে দিন by নাইর ইকবাল

কে যেন বলেছিলেন কথাটা। শিশুরা হচ্ছে কুমারের হাঁড়িকুঁড়ি তৈরির কাদামাটির মতো। যেভাবে গড়তে চাইবেন, সেভাবেই তারা তৈরি হবে। শিশুদের প্রাথমিক অভ্যাস সাধারণত গড়ে ওঠে বাবা-মাকে অনুসরণ করে। সে ক্ষেত্রে মা-বাবাই হচ্ছে শিশুর প্রথম শিক্ষা।

শিশু দেখভাল ছয় মাস পরে কী খাওয়াবেন? by ফারহানা মোবিন

বয়স পেরিয়েছে ছয় মাস। শিশুর প্রধান খাবার মায়ের বুকের দুধ তো খাবেই, এ সময় থেকে অন্য খাবারও তাকে দিতে হবে। কিন্তু মায়েরা বুঝতে পারেন না শিশুকে কোন ধরনের খাবার খাওয়াবেন? আবার হঠাৎ করে শিশুরা অন্য খাবার খেতেও চায় না।

স্টাইল কোঁকড়া চুলের ছেলেটি by রয়া মুনতাসীর

মডেল জামসেদ। অনেকেই তাঁকে হয়তো দেখেছেন রাস্তার বড় বড় বিলবোর্ডে, পত্রিকায় বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে। র‌্যাম্পেও যেমন কাজ করেন আবার সাধারণ বিজ্ঞাপনেও। আজকের অধুনায় থাকছে এই মডেলের স্টাইল।

নারীমঞ্চ তাঁরা আনসার কর্মকর্তা by মাসুদ রানা

৩০ জুন তাঁরা যোগ দেবেন তাঁদের কর্মস্থলে। এর আগে এক বছর ধরে চলেছে তাঁদের মৌলিক প্রশিক্ষণ। যাঁদের কথা বলা হচ্ছে, তাঁরা হলেন ৩০তম বিসিএস পরীক্ষায় আনসার ও ভিডিপি ক্যাডারে নিয়োগ পাওয়া পাঁচ নারী কর্মকর্তা।

ক্ষমতায়ন- লিন্ডা কুরেটনসেরা সফটওয়্যার প্রকৌশলীদের একজন

শুধু ইয়াহুর মারিসা মেয়ার বা ফেসবুকের শেরিল স্যান্ডবার্গ নন, প্রযুক্তির ক্ষেত্রে শীর্ষে বা উঁচু পদে কাজ করছেন এমন নারীর সংখ্যা বাড়ছে। নারী সফটওয়্যার প্রকৌশলীর সংখ্যা কম হতে পারে, কিন্তু যাঁরা এ ক্ষেত্রে প্রবেশ করেছেন তাঁদের জন্য আকাশটাই বোধ হয় শেষ সীমানা।

টেন্ডারবাজি নিয়ে সংঘর্ষ গুলিতে শিশুসহ নিহত ২

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রায় দেড় কোটি টাকার তিনটি কাজের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের সিআরবি সাত রাস্তার মোড়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছে।

তিন লীগের দাপটে অস্থির চট্টগ্রাম by এস এম রানা

টেন্ডারবাজি তো বটেই, এর পাশাপাশি চাঁদাবাজি এবং বিলবোর্ড-ডিশ ব্যবসা নিয়ন্ত্রণেও চট্টগ্রামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দাপট চলছে সমানতালে। এসব অপকর্ম চালাতে গিয়ে মারামারি, খুনোখুনি তো লেগেই আছে, এমনকি থানা-পুলিশ এবং আদালতের ওপর হামলার ঘটনাও ঘটছে।

কাতারের নতুন আমির তামিম

ছেলে যুবরাজ শেখ তামিম বিন হামাদের (৩৩) হাতে ক্ষমতা ছাড়লেন কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে শেখ তামিম দায়িত্ব নেবেন।

স্বর্ণখনিতে ধস নিহত ৩৭

সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রে একটি স্বর্ণখনিতে ধসে অন্তত ৩৭ জন মারা গেছে। ভারি বৃষ্টিপাতের কারণে গত রবিবার এনদাসিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সরকারি বেতার এ তথ্য জানিয়েছে।

স্নোডেন কোথায়?রাশিয়ার দাবি, স্নোডেন মস্কোতে ঢোকেননি

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেন রাশিয়ার সীমান্ত অতিক্রম করেননি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে স্নোডেনের আত্মগোপনের জন্য রাশিয়াকে যুক্তরাষ্ট্রের দোষারোপকে 'ভিত্তিহীন ও অপ্রত্যাশিত' বলেও মন্তব্য করেন তিনি।

কাশ্মীর সফরে মনমোহন-সোনিয়া-জঙ্গি হামলায় আট সেনা নিহত

বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নতুন একটি রেলওয়ে টানেল উদ্বোধন উপলক্ষে কাশ্মীর সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ক্ষমতাসীন দল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও তাঁর সঙ্গে রয়েছেন।

নিরাপত্তা বাহিনী সংকট-অনিশ্চয়তার মুখে পঞ্চায়েত ভোট

নিরাপত্তা বাহিনী মোতায়েন প্রশ্নে অনিশ্চিত হয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশন ৮০০ কম্পানি নিরাপত্তা সদস্য চাইলেও এখন পর্যন্ত দেড় শ কম্পানিও নিশ্চিত করতে পারেনি রাজ্য সরকার।

'মোশাররফের রাষ্ট্রদ্রোহের বিচার হবে'

রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের বিচারের প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গত সোমবার পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন।

কুনুতে বিশেষ বৈঠক

ম্যান্ডেলার ঘনিষ্ঠ স্বজনরা গতকাল মঙ্গলবার তাঁর গ্রামের বাড়ি কুনুতে বিশেষ বৈঠক করেছেন। ধারণা করা হচ্ছে, ম্যান্ডেলার অবস্থার অবনতি হওয়ায় পরবর্তী করণীয় ঠিক করতেই এ বৈঠক। সেখানে পারিবারিক স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ক্যাঙ্গারু বুনছেন গিলার্ড!

প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের প্রথম সন্তানের জন্য উল দিয়ে লাল রঙের একটি খেলনা ক্যাঙ্গারু বুনছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। ওমেনস উইকলি নামের অস্ট্রেলীয় এক সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে গিলার্ড এ কথা জানান।

ভারতে বন্যা-ভূমিধস-কেদারনাথে নিহতদের গণদাহ হবে

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮২২ জনে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়াতে পারে। এখনো আট হাজার মানুষ আটকা আছে। এ পর্যন্ত ৯৭ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।

বারলুসকোনির সাত বছর কারাদণ্ড-অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক

অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক ও ক্ষমতার অপব্যবহারের দায়ে ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে সরকারি কর্মকাণ্ড থেকেও নিষিদ্ধ করা হয়েছে।

কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে তালেবানের হামলা-কারজাই অক্ষত আছেন

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদ ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) একটি কার্যালয় লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হামলা চালিয়েছে তালেবান। গতকাল সকাল সাড়ে ৬টায় প্রথম হামলা হয়।

ম্যান্ডেলার অবস্থা সংকটাপন্ন

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার অবস্থার আরো অবনতি হয়েছে। দেশজুড়ে তাঁর জন্য চলছে বিশেষ প্রার্থনা। পরিবারের সদস্যরা এরই মধ্যে হাসপাতালে জড়ো হতে শুরু করেছেন।

সংসদের ভাষা-জনপ্রতিনিধিদের কাছে শালীনতাই কাম্য

মহান সংসদের কার্যক্রম সরাসরি দেশবাসীকে দেখানোর জন্য সংসদ টেলিভিশন নামে একটি আলাদা চ্যানেল আছে, যেখানে শুধু জাতীয় সংসদের অধিবেশন সম্প্রচার করা হয়। নবম সংসদের চলতি অধিবেশনের পর থেকে এ চ্যানেলটি নিয়ে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে।

হায় টেন্ডার, হায় রাজনীতি-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

আট বছরের এই শিশুটির কী অপরাধ ছিল? খেলতে বেরিয়ে কেন তাকে জীবন দিতে হলো? কেন তার মা-বাবার এই বুকফাটা আর্তনাদ টেলিভিশনের পর্দায় আমাদের দেখতে হলো? বিশ্বজিৎ হত্যা, ত্বকী হত্যার মতো ঘটনাগুলো আমাদের কম কাঁদায়নি।

দৈনন্দিন বিজ্ঞান-সর্বপ্রথম ৩ডি ডিজিটাল মস্তিষ্ক!

পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, সেটা হলো সর্বপ্রথম তৈরি করা ৩ডি ডিজিটাল মস্তিষ্ক। এটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। অনেক গবেষণা ও চেষ্টার মাধ্যমে অবশেষে বিজ্ঞানীরা সক্ষম হলেন ৩ডি ডিজিটাল মস্তিষ্ক তৈরি করতে।

ভালো থাকুন-ডেঙ্গু রোগের চিকিৎসা

ডেঙ্গু রোগের সুনির্দিষ্ট চিকিৎসা নেই। জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে হবে। প্যারাসিটামল ছাড়া বিকল্প হিসেবে অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক, নিমেসুলাইড প্রভৃতি দেওয়া যাবে না।

না খেয়ে কত দিন বাঁচা সম্ভব? by এ বি এম আব্দুল্লাহ

ধ্বংসস্তূপে ১৭ দিন! সাভারের ধসে যাওয়া রানা প্লাজার ধ্বংসস্তূপে রেশমার বেঁচে থাকার কাহিনি ছুঁয়ে গেছে অগণিত হূদয়। আর সেই সঙ্গে কৌতূহলী মনে জেগেছে প্রশ্ন, খাবার আর পানি ছাড়া মানুষ কত দিন বাঁচতে পারে? বৈজ্ঞানিকভাবে এর উত্তর দেওয়া কঠিন।

গাজীপুর সিটি নির্বাচন: স্ত্রী ও আইনজীবীর টাকায় নির্বাচন করবেন আজমত নিজের ও ব্যবসায়ীর টাকা খরচ করবেন মান্নান কে কোত্থেকে টাকা পাচ্ছেন by শরিফুল হাসান ও মাসুদ রানা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে একজন মেয়র পদপ্রার্থী সর্বোচ্চ ৩০ লাখ টাকা খরচ করতে পারবেন। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খান এর মধ্যে নিজের আয় থেকে মাত্র ছয় লাখ টাকা খরচ করবেন।

ম্যান্ডেলার অবস্থা সংকটাপন্ন

বর্ণবাদবিরোধী লড়াইয়ের নায়ক দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার (৯৪) অবস্থা সংকটাপন্ন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা এ কথা জানিয়েছেন।

চট্টগ্রামে দরপত্রের নিয়ন্ত্রক ছাত্রলীগ ও যুবলীগ by একরামুল হক ও প্রণব বল

চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পানি উন্নয়ন বোর্ডের উন্নয়নকাজের বেশির ভাগ দরপত্রই নিয়ন্ত্রণ করছে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা। এদের অনেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

খুনোখুনিতে সাড়ে চার বছরে নিহত ১৫ টাকার পেছনে ছুটছে ছাত্রলীগ by মোশতাক আহমেদ ও আহমেদ জায়িফ

গত সাড়ে চার বছরে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা খুনোখুনি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সংঘর্ষসহ একের পর এক অপকর্ম করে গেলেও কেউ তাঁদের থামাতে পারছে না। এই সময়ে ছাত্রলীগের সংঘাত-সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন মারা গেছেন।

ব্যক্তিত্ব-সালভাদর আলেন্দে

তাঁর পুরো নাম সালভাদর গুইলারমো আলেন্দে গোসেনস। তিনি সালভাদর আলেন্দে (প্রকৃত উচ্চারণ আয়েন্দে) নামেই সারা বিশ্বের ভক্ত অনুসারীদের মধ্যে পরিচিত। আলেন্দে প্রথম লাতিন আমেরিকান মার্ক্সবার্দী নেতা, যিনি উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

পবিত্র কোরআনের আলো-শরিয়তের বিধান বাতিল হলে কোনো 'হিলা'ই তখন বৈধ নয়

৭৬. ফাবাদা'আ বিআও'ইয়াতিহিম কাবলা বি'আ-ই আখিহি ছুম্মাসতাখরাজাহা-মিওঁ বি'আ-ই আখিহি, কাযা-লিকা কিদনা-লিয়ুসুফা, মা-কা-না লিয়া'খুযা আখাহু ফি দিনিল মালিকি ইল্লা-আঁই য়াশা-আল্লা-হু, নারফা'উ দারাজা-তিন মান নাশা-উ, ওয়া ফাওকা কুলি্ল যি 'ইলমিন 'আলিমুন।

বিশেষ সাক্ষাৎকার : মুনীরা খানরাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর নির্ভর করে নিরপেক্ষ নির্বাচন

চার সিটি করপোরেশনের নির্বাচন দেশের মানুষের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। সামনে রয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন।

স্নোডেনকে ধরতে যুক্তরাষ্ট্রের হুড়াহুড়ি-অনলাইন থেকে

৩০ বছর বয়সী আলোড়ন সৃষ্টিকারী স্নোডেনকে ধরতে চেষ্টা করাটা সোমবার সফল হয়নি। বিশ্বের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থার বিশ্বব্যাপী দাবড়ে বেড়ানোর প্রচেষ্টা প্রহসন হয়ে আছে। যুক্তরাষ্ট্র তাঁর পাসপোর্ট বাতিল করে এবং হংকংয়ের কাছে তাঁকে গ্রেপ্তারের দাবি জানায়।

কোথায় যেন কলকাঠি নড়ছে by জয়া ফারহানা

সাম্প্রতিকতম সময়ে রাজনৈতিক খেরোখাতার সর্বাধিক ব্যবহৃত শব্দটি নিঃসন্দেহে সংলাপ। সংলাপ কখন, কোথায়, কিভাবে, কোন পর্যায়ের নেতাদের মধ্যে অনুষ্ঠিত হবে, তার পুরোটাই নির্ভর করছে দুই নেত্রীর বিষয়টি হৃদয়ঙ্গমের ওপর

গণতন্ত্র ও রাজনৈতিক দায়বদ্ধতা by এমাজউদ্দীন আহমদ

এক.
উপমহাদেশের এ অঞ্চলে গণতান্ত্রিক আদর্শ বরাবর ছিল প্রেরণার উৎস। গণতান্ত্রিক ব্যবস্থা বরাবরই জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য। এ জন্য জনগণ সংগ্রাম করেছে। রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে অর্জন করেছে লক্ষ্য।