গল্প- বজ্র অটুঁনি অথবাঃ by খালেদ মহিউদ্দীন

নিশ্চিত করেই বলে দেওয়া যায় এখনকার চেয়ে ভালো সময় দেখেছে রেস্তোরাঁটা। তবে পরিবেশনকারীদের ধূসর উর্দি আর মলিন রুমাল সাক্ষ্য দেয় সে অনেকদিন আগের কথা। তবুও বসে থাকতে খারাপ লাগে না তৌফিকের। জ্যৈষ্ঠের এই হাঁসফাঁস গরম আর বিদু্যতের এই লুকোচুরির দিনে এখানকার শীতাতপ তবুও কাজ করে যাচ্ছে অবিরাম।