Wednesday, June 12, 2013

সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃত জাপানের নাগরিক জিরোমন কিমুরা ১১৬ বছর বয়সে মারা গেছেন। কাগজে-কলমে কিমুরা পুরুষদের মধ্যে ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন। গতকাল বুধবার সকালে কিয়োটো শহরের কিওতাঙ্গো এলাকার একটি হাসপাতালে মারা যান জিরোমন কিমুরা। ১৮৯৭ সালের ১৯ এপ্রিল কিয়োটোয় জন্মগ্রহণ করেন তিনি। গত ডিসেম্বরে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ কিমুরাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। কিমুরা সাতজন ছেলেমেয়ে, ১৪ জন নাতি, ২৫ জন নাতির ছেলেমেয়ে এবং ১৩ জন নাতির নাতি দেখে যাওয়ার সৌভাগ্য অর্জন করেন। স্থানীয় ডাকঘরের কর্মী কিমুরা অবসরের পর ৯০ বছর বয়স পর্যন্ত তাঁর ছেলেকে কৃষিকাজে সহায়তা করেছেন। তাঁর দীর্ঘ জীবনের মন্ত্র হচ্ছে, ‘কম খাও, বেশি দিন বাঁচো’। এদিকে, সম্প্রতি চীনে ১২৭ বছর বয়সী এক নারী মৃত্যুবরণ করেছেন বলে খবর বেরিয়েছে। লু মেইঝেন নামের ওই নারী বিশ্বের প্রবীণতম নারী বলে দাবি করেছে তাঁর পরিবার। তবে আন্তর্জাতিক কোনো কর্তৃপক্ষ পরিবারের এ দাবির স্বীকৃতি দেয়নি। লু মেইঝেনের আত্মীয়স্বজন গত মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর জানান। বিবিসি ও এএফপি।

বিজেপির আপাতত ‘সংকটমুক্তি’

বৃত্তকে চতুষ্কোণে পরিণত করা যত কঠিন, ততটা কঠিন হয়ে ওঠা লালকৃষ্ণ আদভানি ও নরেন্দ্র মোদির দ্বন্দ্বের আপাতত একটা সমাধানের খোঁজ পাওয়া গেল, যদিও তা খুবই দুর্বল। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে গোয়ায় যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা থেকে বিন্দুমাত্র সরে না এসে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সভাপতি রাজনাথ সিংসহ শীর্ষ নেতারা আদভানির বাড়িতে বসে জানিয়ে দেন, সমস্যার সমাধান হয়ে গেছে। তবে কী সেই সমাধান, সে কথা জানানো হয়নি। যাঁকে ঘিরে সমস্যা, সেই আদভানিই নিজের বাড়ির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। ফলে, সংকট আদৌ কাটল কি না, সেই প্রশ্ন রয়েই গেল।  ইস্তফার প্রশ্নে অটল আদভানির মানভঞ্জনের যে চেষ্টা তাঁর কাছের নেতারা চালাচ্ছিলেন, গতকাল রাত পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। কীভাবে আদভানির অভিমানে প্রলেপ লাগানো যায়, কীভাবে একটা সম্মানজনক সমাধান সূত্রের খোঁজ পাওয়া যায়, সেই চেষ্টায় যদিও কোনো খামতি ছিল না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত প্রথমে কথা বলেন আদভানির সঙ্গে। তারপর রাজনাথ সিংয়ের সঙ্গে। আদভানিকে জানানো হয়, মোদির দায়িত্ব একই রেখে আদভানির অভিমতকেও গুরুত্ব দিতে দল প্রস্তুত। তাঁকে শুধু দলীয় অনুশাসন মানতে হবে ও ইস্তফার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হবে। সন্ধ্যায় রাজনাথ যান আদভানির বাড়ি। তাঁর আগে পরে শীর্ষস্থানীয় অন্তত ১০-১২ জন নেতা। সবার সম্মিলিত অনুরোধে শেষ পর্যন্ত আদভানি নিমরাজি হন। কিন্তু সংবাদ সম্মেলনে আসতে অস্বীকার করেন। ফলে যে যে প্রশ্ন আদভানি তুলেছিলেন, সেগুলোর উত্তর অনুচ্চারিতই রয়ে গেল। যাঁকে ঘিরে তাঁর আপত্তি, এক সময়ের শিষ্য সেই নরেন্দ্র মোদি আদভানির মন ভেজাতে দিল্লির পথে হাঁটেননি।  সংকট যে কাটল না, তা বলাই যায়। কারণ, আপাতত আদভানির প্রাপ্তির ঘর শূন্যই। ফলে এনডিএর শরিকদের মধ্যেও যে সংশয় ছিল, তা থেকেই যাচ্ছে। মোদির তুলনায় আদভানির গ্রহণযোগ্যতা বেশি বলে এই বিভাজনে তাঁরা আদভানির পাশেই দাঁড়াচ্ছেন। জনতা দল (সংযুক্ত) ও শিবসেনা ইতিমধ্যেই আদভানির পক্ষে এসে দাঁড়িয়েছেন। আকালি দলও তাদের অবস্থা পুরোপুরি প্রকাশ করেনি। এই অবস্থাকেই আদভানি হাতিয়ার করতে চাইছেন। ভোট-পরবর্তী পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নির্বাচনের মুহূর্তে গ্রহণযোগ্যতার প্রশ্ন যখন উঠবে, তখন তিনি এগিয়ে আসবেন দাবিদার হয়ে, সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ, লড়াইটা থেকেই যাচ্ছে।

আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল: ইমরান

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ইমরান খান দাবি করেছেন, সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ইমরান খান বলেন, পাঞ্জাবের একটি নির্বাচনী সমাবেশে তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়। গত সোমবার লাহোরে জামান পার্কের নিজ বাসভবনে সাংবাদিকদের ইমরান এ কথা বলেন। তেহরিকের নেতা ইমরান খান বলেন, জিটি রোডের এক সমাবেশে তাঁকে হত্যার চেষ্টা হতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে দল বা ইমরানের নিজের পক্ষ থেকে ওই হত্যাচেষ্টা কারা করেছে, এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। নতুন দল হিসেবে সাধারণ নির্বাচনে তুলনামূলকভাবে বেশ ভালো ফল করেছে ইমরানের দল। লাহোরে নির্বাচনী প্রচারণার সময়ে ৬০ বছর বয়সী ইমরান খান মঞ্চ থেকে পড়ে গিয়ে আহত হন। এখনো পুরোপুরি সেরে ওঠেননি। চিকিৎসকেরা তাঁকে আরও বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সাংবাদিকদের কাছে নির্বাচনকালে বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের পদক্ষেপের সমালোচনা করে ইমরান খান বলেন, ‘নির্বাচনের খেলায় এর আম্পায়াররা পক্ষপাতহীন ছিলেন না।’  তেহরিক নেতা বলেন, নির্বাচনের ফলাফল সম্পর্কে তাঁর দলের আপত্তির বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে ঈদুল ফিতরের পর দেশজুড়ে বিক্ষোভ করা হবে। ইমরান এ সময় দাবি করেন, নির্বাচন স্বচ্ছ হলে তাঁর দলই জয়ী হতো এবং তিনি প্রধানমন্ত্রী হতেন।

ম্যান্ডেলার অবস্থা অপরিবর্তিত, হাসপাতালে কড়া নিরাপত্তা

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকে প্রিটোরিয়ার যে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার বাইরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি মেডিক্লিনিক হার্ট হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রয়েছেন। আগের মতোই তাঁর অবস্থা ‘গুরুতর তবে স্থিতিশীল’ রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। সর্বজনশ্রদ্ধেয় নেতা ম্যান্ডেলাকে হাসপাতালে ভর্তি করার পর প্রথম তিন দিন সেখানে নিরাপত্তাকর্মীদের তেমন উপস্থিতি ছিল না। তবে হঠাৎ করেই গতকাল মঙ্গলবার হাসপাতালের সামনে সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। হাসপাতালের মূল ফটকে নিরাপত্তাকর্মীদের সেখানে আসা লোকজনের দেহ ও যানবাহন তল্লাশি করতে দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে সেখানে কর্তব্যরত পুলিশের একজন সার্জেন্ট বলেন, ম্যান্ডেলাকে দেখতে তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতেই নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা এবং তাঁদের কন্যা জিনজি গত সোমবার হাসপাতালে আসেন। গতকাল এক সরকারি বিবৃতিতে বলা হয়, ম্যান্ডেলার শারীরিক অবস্থা জানতে প্রেসিডেন্ট জ্যাকব জুমা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, আগের কথাই। তাঁর অবস্থা ‘গুরুতর হলেও স্থিতিশীল’ রয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণে গত শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ১৯৬৪ সালে ম্যান্ডেলার কারাবরণ করার ৪৯ বছর পূরণ হয়েছে গতকাল মঙ্গলবার। দিনটিতে প্রার্থনার মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার মানুষ তাদের প্রিয় নেতার আরোগ্য কামনা করে। তবে এবার তিনি সুস্থ হয়ে বাড়ি না-ও ফিরতে পারেন—এমন আশঙ্কা তাদের মধ্যে জোরালো হচ্ছে বলে পত্র-পত্রিকার খবরে জানানো হয়েছে। এএফপি ও রয়টার্স।

বিক্ষোভে পুলিশের হানা

বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার আগ্রহ দেখিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ বুধবার এই আলোচনা হতে পারে বলে উপপ্রধানমন্ত্রী বুয়েন্ত আরেঞ্চ জানিয়েছেন। প্রধানমন্ত্রী এরদোয়ান পাশাপাশি সতর্ক করে দিয়ে বলেছেন, সরকারবিরোধী বিক্ষোভ আর বরদাশত করা হবে না। এদিকে পুলিশ গতকাল ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে ব্যাপক অভিযান চালায়। আল জাজিরা টেলিভিশনের খবরে বলা হয়, চলমান সংকট নিয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে গতকাল আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপপ্রধানমন্ত্রী বুয়েন্ত আরেঞ্চ। এর আগে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এরদোয়ান বলেন, তুরস্কের ভাবমূর্তি ও অর্থনীতিকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারবিরোধী বিক্ষোভ করা হচ্ছে। এএফপি ও বিবিসি।

পাকিস্তান ও চার আরব দেশকে অস্ত্র দিয়েছে ইসরায়েল!

ইসরায়েল গত পাঁচ বছরে পাকিস্তান ও চারটি আরব দেশকে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে। ব্রিটিশ সরকারের এক প্রতিবেদনকে উদ্ধৃত করে ইসরায়েলের হারেৎজ পত্রিকার এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়। পত্রিকাটির খবরে বলা হয়, পাকিস্তান ছাড়াও মিসর, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোতে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে ইসরায়েল। যুক্তরাজ্য সরকারের বাণিজ্য, উদ্ভাবন ও দক্ষতাবিষয়ক দপ্তর ওই প্রতিবেদন তৈরি করে। এই দপ্তর সরকারের অস্ত্র ও নিরাপত্তা সরঞ্জাম রপ্তানির বিষয়টি নজরদারি করে থাকে। হারেৎজ-এর খবরে বলা হয়, ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহার ও তৃতীয় কোনো দেশে রপ্তানির জন্য যুক্তরাজ্যের কাছে কয়েক শ আবেদন করে ইসরায়েল। যুক্তরাজ্য এগুলো অনুমোদন করে। আবেদনের কারণ, ওই অস্ত্রগুলোতে ব্রিটিশ যন্ত্রাংশ ছিল।  তবে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক মুখপাত্র এ খবর ‘বিভ্রান্তিকর ও ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন। রাজনৈতিক কারণে কোনো আরব বা মুসলিম দেশের জন্য ইসরায়েলের কাছ থেকে অস্ত্র সরঞ্জাম কেনা বা সামরিক সম্পর্ক থাকার বিষয়টি খুব স্পর্শকাতর বলেই বিবেচিত হয়। ডন অনলাইন।

প্রেসিডেন্ট মাদুরোকে ‘হত্যার ষড়যন্ত্রের’ অভিযোগে আটক ৯

ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে কলম্বিয়ার ডানপন্থী আধা-সামরিক বাহিনীর নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী মিগুয়েল রদ্রিগুয়েজ সোমবার বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রাজধানী কারাকাসে গিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে হত্যার ষড়যন্ত্র কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। কয়েক বছর ক্যানসারে ভুগে জনপ্রিয় বামপন্থী নেতা হুগো চাভেজ মৃত্যুবরণ করলে গত এপ্রিলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয়ী হন তাঁর মনোনীত উত্তরসূরি মাদুরো। গত মে মাসে প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেন, কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের নেতৃত্বে সে দেশের কিছু রাজনৈতিক নেতা তাঁকে হত্যার ষড়যন্ত্র করছেন। তিনি তখন বলেছিলেন, ‘উরিবে একজন ঘাতক। তাঁর ষড়যন্ত্রের সঙ্গে ভেনেজুয়েলার ডানপন্থীরাও জড়িত।’ তবে হুগো চাভেজের সমালোচক উরিবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন। বিবিসি।

হংকংয়ে থাকা এডওয়ার্ড স্নোডেনের হদিস নেই

যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের ওপর সরকারের নজরদারির তথ্য ফাঁস করা সাবেক সেনাসদস্য এডওয়ার্ড স্নোডেনের হদিস পাওয়া যাচ্ছে না। হংকংয়ের একটি হোটেল থেকে গত সোমবার দুপুরে তিনি অন্য কোথাও চলে গেছেন। এদিকে বিপুলসংখ্যক মার্কিন গোপন তথ্য ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে স্নোডেনের ‘পরোক্ষ যোগাযোগ ছিল’ বলে খবর প্রকাশিত হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী স্নোডেন তাঁর দেশের সরকারের বিভিন্ন গোয়েন্দা তথ্য ফাঁস করার কথা স্বীকার করেছেন। স্নোডেনের দাবি, বিশ্বজুড়ে জনগণের ‘মৌলিক স্বাধীনতা রক্ষার স্বার্থে’ তিনি এ কাজ করেছেন। গত ২০ মে থেকে স্নোডেন চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের এক হোটেলে অবস্থান করছিলেন বলে ধারণা করা হয়। স্থানীয় চীনপন্থী এক নেতা মন্তব্য করেছিলেন, সেখান থেকে তাঁর চলে যাওয়া উচিত। কারণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাঁকে পলাতক আসামি হিসেবে প্রত্যর্পণের বাধ্যবাধকতা রয়েছে। স্নোডেনের ব্যাপারটি নাগরিক স্বাধীনতা প্রসঙ্গে হংকংয়ের কর্তৃপক্ষের জন্য এক বড় পরীক্ষা বলে বিবেচিত হচ্ছে। এ ব্যাপারে চীন গতকাল পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনমুক্ত হওয়ার পর থেকে আবার চীনের আওতাধীন এ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতাদের অভিযোগ, তাঁদের ওপর চীন বেশি মাত্রার আধিপত্য ফলায়। লন্ডনে অবস্থানরত জুলিয়ান অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ার একটি টেলিভিশনের সঙ্গে আলাপকালে তাঁর সঙ্গে স্নোডেনের পরোক্ষ যোগাযোগ থাকার কথা বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএ এবং তার সহযোগীরা সাধারণ মানুষের ওপর গোপন নজরদারি করে। তিনি বছরের পর বছর ধরে এ ব্যাপারে বলে আসছেন। স্নোডেন এবার একই কাজ করেছেন। তবে এ ব্যাপারে আর বিস্তারিত কিছু না বলে অ্যাসাঞ্জ বলেন, উইকিলিকস ও স্নোডেনের উদ্দেশ্য অভিন্ন। যৌন হয়রানির মামলায় যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ এড়াতে অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন। স্নোডেনের ফাঁস করা বিভিন্ন তথ্য সম্প্রতি যুক্তরাজ্যের গার্ডিয়ান ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত হয়। এতে জানা যায়, এনএসএ ও অন্যান্য মার্কিন গোয়েন্দা সংস্থা সাধারণ মানুষের লাখ লাখ ফোনালাপের রেকর্ড সংগ্রহ করে এবং ইন্টারনেটে জনগণের ব্যক্তিগত তথ্যের ওপর নিয়মিত নজরদারি করে। এদিকে, স্নোডেনকে অবিলম্বে ক্ষমা করে দেওয়ার আবেদন জানিয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে অন্তত ৩০ হাজার স্বাক্ষরসংবলিত একটি দরখাস্ত পোস্ট করা হয়েছে। তবেওয়াশিংটন পোস্ট-এর এক জনমত জরিপের তথ্য অনুযায়ী, সন্ত্রাসী তৎপরতা দমনের উদ্দেশ্যে জনগণের ওপর নজরদারির ব্যাপারটি যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ সমর্থন করে। রয়টার্স, বিবিসি ও দ্য হিন্দু।

দৈনন্দিন বিজ্ঞান-এইডস থেকে মুক্তির সম্ভাবনা!

ক্যান্সারের চেয়েও মারাত্মক ব্যাধি যদি থেকে থাকে তা হলো এইডস। এইচআইভি ভাইরাসের আক্রমণে হয়ে থাকে এই রোগ, যার প্রকোপ থেকে মানুষকে রক্ষা করার জন্য বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে চলেছেন।

ভালো থাকুন-পেশাদার রক্ত বিক্রেতার রক্ত নিরাপদ নয়

দশ বছর আগেও পেশাদার রক্ত বিক্রেতারাই ছিল দেশের মোট রক্ত চাহিদার ৮০ শতাংশের জোগানদাতা। বিভিন্ন সংগঠনের সচেতনতামূলক কর্মকাণ্ড, সরকারি উদ্যোগ, রক্ত পরিসঞ্চালনের আগে নির্দিষ্ট পরীক্ষা করার ব্যাপারে কড়াকড়ি ইত্যাদির ফলে পেশাদার রক্ত বিক্রেতাদের দাপট কমেছে।

ব্যক্তিত্ব-আনে ফ্রাংক

একটি ডায়েরি কতটা বিখ্যাত হতে পারে? কতটা মানুষের মনে দাগ কাটতে পারে? অথচ ছোট্ট মেয়ে আনে ফ্রাংকের লেখা ডায়েরি ছাড়িয়ে গেছে অনেক ভুবনবিখ্যাত উপন্যাসকে। তাঁর সেই ছোট ডায়েরি ভিত্তি করে সৃষ্টি হয়েছে নাটক-উপন্যাস।

আস্থাহীনতার কারণেই তত্ত্বাবধায়কের প্রয়োজন হয়েছিল

বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে সরকার ও বিরোধী দলের মধ্যকার সংলাপকে এই মুহূর্তে জরুরি বলে উল্লেখ করে বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল বলেছেন, 'রাজনীতিবিদদের আস্থাহীনতার কারণেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন হয়েছিল।'

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নগরী গড়ে তুলব by মোসাদ্দেক হোসেন বুলবুল

কালের কণ্ঠ : নির্বাচিত হলে রাজশাহীর উন্নয়নে কী পরিকল্পনা রয়েছে?
মোসাদ্দেক হোসেন বুলবুল : জনগণের রায় নিয়ে আগামী দিনে ক্ষমতায় গেলে সন্ত্রাস, দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত নিরাপদ নগরী গড়ে তোলা হবে।

তিলোত্তমা নগরীতে পরিণত করব by এ এইচ এম খায়রুজ্জামান লিটন

কালের কণ্ঠ : পুনরায় নির্বাচিত হলে রাজশাহীর উন্নয়নে কী পরিকল্পনা রয়েছে?
এ এইচ এম খায়রুজ্জামান লিটন : নির্বাচিত হলে রাজশাহীকে তিলোত্তমা নগরীতে পরিণত করব। সেই সঙ্গে যেসব অঙ্গীকার এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করব।

বাজেট নিয়ে কিছু কথা by ড. বদিউল আলম মজুমদার

আমাদের অর্থমন্ত্রী পঞ্চমবারের মতো সংসদে বাজেট প্রস্তাব করেছেন। এ জন্য শুরুতেই তাঁকে অভিনন্দন জানাই। কিন্তু তিনি আক্ষেপ করে বলেছেন, প্রতিটি বাজেটই তাঁকে বিরোধী দলের অনুপস্থিতিতে উত্থাপন করতে হয়েছে।

অনলাইন থেকে-ধনী ও দরিদ্রের রাজনীতি

অতীত ও বর্তমানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কথা বলতে গেলে ঔপন্যাসিক স্কট ফিটজেরাল্ডের একটি কথা মনে পড়ে : 'অতি ধনীদের সম্পর্কে যদি বলি, তারা তোমার বা আমার চেয়ে সম্পূর্ণ ভিন্ন।

সংবাদমাধ্যম সম্পাদকদের বিবৃতি ও সংবাদমাধ্যমের আত্মনিয়ন্ত্রণ by মশিউল আলম

আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গ্রেপ্তার হওয়ার ৪৫ দিন আগে ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি তাঁর পত্রিকায় ‘নাস্তিকতার আড়ালে ইসলাম-বিদ্বেষ’ শিরোনামে এক মন্তব্য প্রতিবেদনে লিখেছেন,

রাজস্ব পরিকল্পনাই নতুন বাজেটের দুর্বলতম দিক by শওকত হোসেন

প্রস্তাবিত নতুন বাজেটে কর খাতে ছাড় দেওয়া হয়েছে বেশি। অথচ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও বেড়েছে অনেক বেশি। এ কারণে রাজস্ব আদায় নিয়ে শুরুতেই সংশয় তৈরি হয়েছে। বলা হচ্ছে, এবারের রাজস্ব আদায়ের পরিকল্পনাই বাজেটের দুর্বলতম দিক।

রাজশাহী সিটি নির্বাচন সরকারি গাড়ি নিয়ে নির্বাচনী সভায় পৌর মেয়ররা by শরিফুল হাসান ও আবুল কালাম মুহম্মদ আজাদ

রাজশাহীকে লিটনমুক্ত আর দেশকে হাসিনামুক্ত করতে হবে। খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে হবে। তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে। ইসলামের শত্রু জালিমদের কবর দিতে হবে।

সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস ইন্টারনেটের কথা ও ছবি মামলায় সাক্ষ্যপ্রমাণ হবে

ফেসবুক, স্কাইপ, টুইটার বা অন্য কোনোভাবে ইন্টারনেটে ব্যবহূত আলোচনা, কথাবার্তা, স্থির বা ভিডিওচিত্র সাক্ষ্যপ্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা যাবে। কেউ বিদেশে অপরাধ করে বাংলাদেশে আশ্রয় নিলে তাঁর বিচার এ দেশেই করা যাবে।

এরদোয়ানবিরোধী আন্দোলন এবং তুর্কি গণতন্ত্রের ভবিষ্যৎ by মুহাম্মদ রুহুল আমীন

ইস্তাম্বুলের ঐতিহাসিক গেজি পার্ক ও তাকসিম চত্বরের আংশিক ধ্বংস করে বিপণিকেন্দ্র ও সামরিক ব্যারাক নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে গত ৩১ মে শুক্রবার তুরস্কে যে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়, তা এক সপ্তাহের মধ্যে ইস্তাম্বুলসহ বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ে।

জনতা, গণতন্ত্র ও সুশাসনজেড by জেড এ খান

আজীবন শুনে এসেছি দুষ্টের দমন ও শিষ্টের পালনের কথা। শুনে এসেছি জনগণই সব ক্ষমতার উৎস। সোচ্চার হয়ে নেতাদের বলতে শুনেছি, প্রথমে জনগণ, তারপর দেশ এবং সবশেষে দল।