Showing posts with label বার্তা২৪ ডটনেট. Show all posts
Showing posts with label বার্তা২৪ ডটনেট. Show all posts

Tuesday, November 6, 2012

জামায়াতের বিক্ষোভে বাধা, দেশজুড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ। দলটি বলছে, তাদের দুশোর মতো সমর্থককে পুলিশ আটক করেছে।

বিপজ্জনক তারকা সানি লিওন

পর্নো তারকা থেকে বলিউড অভিনেত্রী বনে যাওয়া সানি লিওন এবার শীর্ষস্থান পেয়েছেন একটি ক্ষেত্রে। তিনি নির্বাচিত হয়েছেন সাইবার জগতের ‘সবচেয়ে বিপজ্জনক তারকা’ হিসেবে।

Monday, November 5, 2012

মতিঝিলে জামায়াত-পুলিশ সংঘর্ষ

পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে সোমবার বিকেলে রাজধানীর মতিঝিল, পল্টন, ফকিরাপুল রণক্ষেত্রে পরিণত হয়। বিকেলে সাড়ে চারটায় পূর্ব ঘোষিত ৯ দিনের কর্মসূচি পা্লনের প্রথম দিনেই বেকায়দায় পড়ে সংগঠনটির নেতাকর্মীরা।

খালেদার ভারত সফরকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছেঃ ফখরুল

খালেদা জিয়ার ভারত সফরকে ভিন্নখাতে প্রবাহের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘বিএনপি চেয়ারপারসন চীন ও ভারত সফর করে বাংলাদেশের সমস্যার কথা তুলে ধরেছেন।

Sunday, November 4, 2012

মশিউর সস্পর্কে বিকালে জানাবে ইআরডিঃ অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের অবস্থান সম্পর্কে আজ বিকালে বিবৃতি দিবে বলে জানিয়েন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভার কমিটির বেঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

সরকারকে বিব্রতকারী অপ্রয়োজনীয়দের বাদ দিতে হবেঃ নাসিম

আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘‘যারা অপ্রয়োজনীয় এবং যাদের কথায় সরকার বারবার বিব্রত হচ্ছে, তাদের চলে যেতে হবে অথবা বাদ দিতে হবে।’’

Friday, November 2, 2012

ক্যান্সারে আক্রান্ত হতে পারেন মোবাইল ব্যবহারকারীরা

বাংলাদেশে মোবাইল ফোনের রেডিয়েশন বা বিকিরণের কোনো মাত্রা বেধে দেয়া নেই৷ নেই তা পরীক্ষার ব্যবস্থাও৷ ফলে উচ্চমাত্রায় রেডিয়েশন ছাড়ায় এমন হ্যান্ডসেট বিক্রি হচ্ছে দেদারসে৷ যা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে৷

Thursday, November 1, 2012

প্রশ্নের মুখে চিনের এক সন্তান নীতি

চীনের এক সন্তান নীতি আবারও তাদের নিজের দেশেই প্রশ্নবিদ্ধ। খোদ চীন সরকারের উপদেষ্টামণ্ডলীরই এক অংশ এর বিরুদ্ধে দেশের শীর্ষস্থানীয় নেতাদের ওপর চাপ সৃষ্টি করছেন। তারা দাবি করছেন, ২০১৫ সালের মধ্যেই এক সন্তান নীতি থেকে সরে এসে প্রতি পরিবারের জন্যে দুই সন্তান গ্রহণের অনুমতি দয়া হোক।

তারেক ও মামুনের অর্থপাচার মামলার সাক্ষ্য ২২ নভেম্বর

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দায়ের করা অর্থপাচার মামলার সপ্তম সাক্ষী মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিমের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে।

বিপর্যস্ত এলাকা ঘুরে দেখলেন প্রেসিডেন্ট ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন সাইক্লোন স্যান্ডির আঘাতে বিপর্যস্ত মানুষের ঘুরে দাঁড়ানোর জন্য তার সরকার সবসময়ই তাদের পাশে আছে। সাইক্লোন স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত নিউ জার্সির অংশবিশেষ দেখার পর তিনি একথা বলেন।

স্যান্ডির পর স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্র

প্রলয়ংকরী হারিকেন স্যান্ডির কারণে দুই দিন আমেরিকার উত্তর-পূর্বাঞ্চল স্থবির থাকার পর বুধবার আবার স্বাভাবিক জীবনযাত্রা চালু হতে শুরু করেছে। নিউ ইয়র্কে বিমানবন্দরগুলো চালু হয়েছে। খোলার অপেক্ষায় আছে সরকারি অফিস-আদালত, বিদ্যালয় ও নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ।

Wednesday, October 31, 2012

সৌদি দূতাবাস কর্মকর্তা হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোতাহার হোসেন এ অভিযোগ গঠন করেন।

স্যান্ডির আঘাতে লণ্ডভণ্ড নিউ ইয়র্কঃ নিহত ৪০

হ্যারিকেন স্যান্ডির আঘাতে লণ্ডভণ্ড নিউ ইয়র্ক নগরী। থমকে গেছে জনজীবন। এ পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০ টা পর্যন্ত ( বাংলাদেশ বুধবার সকাল ৮ টা) নিউ ইয়র্কে স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি।

Monday, October 29, 2012

গ্রামীণ থেকে গুগলে by ইমদাদুল হক

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীনফোন-এর প্রধান যোগাযোগ কর্মকর্তার পদ থেকে ইস্তফা দিয়ে  সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ইনকরপোরেশনে যোগ দিয়েছেন কাজী মনিরুল কবির। ৫ নভেম্বর বাংলাদেশের প্রধান হিসেবে গুগল  সিঙ্গাপুর অফিসে যোগ দেবেন তিনি।

চামড়ার প্রত্যাশিত দাম পাচ্ছেননা মৌসুমি ব্যবসায়ীরা by এসএমএ কালাম

চামড়ার প্রত্যাশিত দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা। তাদের অভিযোগের তীর ট্যানারি মালিকদের দিকে। মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে দিয়েছে যাতে তারা বাজার থেকে কম দামে চামড়া কিনতে পারে।

চার সূর্যবিশিষ্ট নতুন গ্রহের সন্ধান

বিজ্ঞানীরা আরো একটি গ্রহের সন্ধান পেয়েছেন বলে জানা গেছে। নতুন এ গ্রহের আকাশে চারটি সূর্য রয়েছে বলে জানিয়েছেন আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যের ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল জ্যোতির্বিদ। চার সূর্যবিশিষ্ট এ ধরনের গ্রহের এই প্রথম সন্ধান পাওয়া গেল।
পৃথিবী থেকে এই গ্রহটির অবস্থান পাঁচ হাজার আলোকবর্ষ দূরে। গ্রহ অনুসন্ধানকারীদের সম্মানার্থে বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন পিএইচ১।
নতুন গ্রহ পিএইচ১ দুটি সূর্যকে কেন্দ্র করে নিজ কক্ষপথে আবর্তিত হচ্ছে। এছাড়া কিছু দূরত্বে রয়েছে আরো দুটি নক্ষত্র। পিএইচ থেকে এ দুটি নক্ষত্রের দূরত্ব পৃথিবী ও সূর্যের দূরত্বের চেয়ে অন্তত এক হাজার গুণ বেশি।

সোমবার নেভাদার ডিভিশন ফর প্লানেটারি সায়েন্স অব দ্য আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বার্ষিক বৈঠকে এ বিষয়ে গবেষণাপত্র জমা উপস্থাপন করা হয়।

এর আগে এ ধরনের কোনো গ্রহ আবিষ্কৃত হয়নি, যার আকাশে চারটি সূর্য আছে। এর আগে ছয়টি গ্রহ পাওয়া গেছে যাদের আকাশে আছে দুটি করে সূর্য আছে। মার্কিন বিজ্ঞানী কিয়ান জেক এবং রবার্ট গ্যাগলিয়ানো সর্বপ্রথম পিএইচ১-এর সন্ধান পান। পরে তাদের এ দাবিকে সমর্থন করেন হাওয়াইয়ে কর্মরত একদল ব্রিটিশ ও মার্কিন গবেষক।

পৃথিবীর চেয়ে ৬.২ গুণ বড় ব্যাসার্ধ রয়েছে নতুন এ গ্রহের আর নেপচুনের চেয়ে সামান্য বড় পিএইচ১। এর গঠন প্রক্রিয়া এবং জলবায়ুর ক্ষেত্রে এ গ্রহ কী ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে এখন তা খুঁজে দেখবেন বিজ্ঞানীরা। সূত্র: ওয়েবসাইট

Sunday, October 28, 2012

গাছের চূড়ায় নারিকেলের অঙ্কুরোদ্গম by এম মাঈন উদ্দিন

অবিশ্বাস্য হলেও সত্যি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গাছের চূড়াতেই নারিকেলের অঙ্কুরোদগম হয়েছে! এই গাছের মালিক মিরসরাই থানা। মিরসরাই থানার উত্তর সীমানার নারিকেল গাছগুলোতে দীর্ঘদিন ধরে অনেক নারিকেল পেকে ঝুলে আছে। কয়েকটি গাছে ৫০ থেকে ১০০টি পর্যন্ত নারিকেল পেকে আছে।

সঙ্গীতে বর্ষসেরা নারী কেটি পেরি

রক-পপ সঙ্গীতাঙ্গনে নবাগত জনপ্রিয় তারকাদের অন্যতম কেটি পেরির ২৮তম জন্মবার্ষিকী৷ মার্কিন এই তারকা বিগত কয়েক বছরে তার সঙ্গীত জীবনে পেয়ে আসছেন সাফল্য, খ্যাতি এবং স্বীকৃতি৷

রোহিঙ্গাদের অনুপ্রবেশ চেষ্টা, ৬০ জনকে ফেরত

মিয়ানমারে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের নতুন করে শুরু হওয়া দাঙ্গায় এ পর্যন্ত কমপক্ষে ৮২ জন মারা গেছে। এছাড়া অগ্নিসংযোগে অন্তত ২০ হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়েছে। সহিংসতায় উপকূলীয় চাওপিউ শহরের রোহিঙ্গা মুসলিম-অধ্যুষিত একটি এলাকার পুরোটাই ধ্বংস হয়ে গেছে।

সরকার ধর্ম ও ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত পছন্দ করে নাঃ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী বলে তার সরকার ধর্ম, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় অনুভূতিতে কোনো প্রকার আঘাত পছন্দ করে না। তিনি বলেন, আমরা ধর্ম, ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় অনুভূতিতে কোনো ধরনের আঘাত দেখতে চাই না।