Showing posts with label টাকা আনা পাই. Show all posts
Showing posts with label টাকা আনা পাই. Show all posts

Sunday, September 9, 2012

জাহাজ রফতানি বন্ধের পথে by আবু হেনা মুহিব

তৈরি পোশাকের পর সম্ভাবনাময় রফতানি খাত হিসেবে জাহাজ নির্মাণ শিল্পের কথা বলেছেন অনেকেই। ইউরোপের বিভিন্ন দেশে কয়েকটি জাহাজ রফতানি করে এ শিল্পের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাও তৈরি করতে সক্ষম হয়েছিলেন উদ্যোক্তারা।

Sunday, January 8, 2012

বেচাকেনা বাড়ছে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়ছে। গতকাল শনিবারও মেলায় ক্রেতা-দর্শকদের উপচেপড়া ভিড় ছিল। ক্রেতা-দর্শনার্থীদের এ ব্যাপক সমাগমে খোশমেজাজে আছেন আয়োজক, টিকিট বিক্রেতা আর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। তবে প্রতিদিনই মেলায় কিছু না কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। গতকাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন মেলার বিলবোর্ডের ইজারাদার আবু সাদেক।

পিপিপিতে বেসরকারি খাত সাড়া দিচ্ছে by শেখ আবদুল্লাহ

দেশি-বিদেশি অনেক উদ্যোক্তাই সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে বিনিয়োগ করতে চাইছেন। ইতিমধ্যে পিপিপির অধীনে বাস্তবায়নের জন্য বিভিন্ন মহল থেকে সরকারের কাছে ৬০টি প্রস্তাব এসেছে। এসব প্রস্তাব যাচাই-বাছাই করা হচ্ছে। পিপিপি অফিসের ভারপ্রাপ্ত সিইও এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোঃ আবদুল আজিজ সমকালকে এসব তথ্য জানিয়েছেন। সরকারের পাশাপাশি অবকাঠামো খাতে

পশ্চিমা বাজারে মন্দা-তৈরি পোশাকের বিকল্প বাজারের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা by আবু হেনা মুহিব

তৈরি পোশাকের প্রধান বাজার ইউরোপ ও আমেরিকার অর্থনৈতিক সংকটের মুখে সেখান থেকে রফতানি আদেশ কমছে। এ কারণে গত কয়েক মাস ধরে রফতানি লক্ষ্য অর্জন করতে পারছে না এ খাত। বাধ্য হয়ে উদ্যোক্তারা বিকল্প রফতানি বাজারের দিকে ঝুঁকছেন। এসব বাজার থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন তারা। সরকারের পক্ষ থেকেও নতুন বাজার সম্প্রসারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তৈরি পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও

Sunday, December 18, 2011

খুলনা শিপইয়ার্ডের অগ্রবর্তী ইয়ার্ড নির্মাণ শুরু by কনক রহমান

ন্তর্জাতিক মানের বড় জাহাজ নির্মাণ ও মেরামতের জন্য মংলার জয়মনিরঘোলে অগ্রবর্তী ইয়ার্ড নির্মাণের কার্যক্রম শুরু করেছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। এ জন্য ইতিমধ্যে প্রায় ৪৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানে এখন বাউন্ডারি ওয়াল দেওয়ার পাশাপাশি চলছে অন্যান্য প্রস্তুতি। এ ইয়ার্ডে ৩ হাজার টনেরও বেশি ওজনের বড় জাহাজ তৈরি করা হবে। নৌবাহিনীর পরিচালনাধীন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের জেনারেল ম্যানেজার (প্রশাসন) ক্যাপ্টেন

শুল্ক-কোটামুক্ত বাজার সুবিধা নিয়ে সংশয়-বাংলাদেশসহ স্বল্পোন্নত বিভিন্ন দেশ

বিশ্ববাণিজ্যের বিশেষজ্ঞরা বহুপক্ষীয় বাজার ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তারা বলেছেন, বহুপক্ষীয় বাণিজ্য এখন গভীর সংকটে। অন্যদিকে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধার বিষয়টিও পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। এসব দেশের জন্য আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত বেঞ্চমার্ক ধরা হয়েছে। কিন্তু সেটি সম্ভব হবে না। কারণ, যুক্তরাষ্ট্র তার বাজার খুলছে না। এমতাবস্থায় এলডিসিগুলোকে নতুন করণীয়

Sunday, December 11, 2011

পরিবেশবান্ধব কৃষি কার্যক্রমে বিএটি by সোহেল মামুন

লোর ফাঁদে আটকা পড়ছে ফসলের ক্ষতিকর পোকা। স্প্রে মেশিনে নিম পাতার রস ভরে পোকামাকড় মারছেন অনেকে। এ দৃশ্য কোনো কৃষি গবেষণাকেন্দ্র কিংবা প্রতিষ্ঠিত কৃষি খামারের নয়। সারি সারি পাহাড়ে ঢাকা বান্দরবানের লামা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অনেক চাষিই এখন কীটনাশক হিসেবে বিষাক্ত মেডিসিন ব্যবহার বন্ধ করে দিয়েছেন। তারা শিখেছেন ক্ষতিকর পোকামাকড় মারার পরিবেশবান্ধব নানা কৌশল। পাশাপাশি কম্পোস্ট সার

কমেছে শিল্পের মেয়াদি ঋণ by ওবায়দুল্লাহ রনি

মে যাচ্ছে শিল্প খাতের মেয়াদি ঋণ। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এ খাতে বিতরণ হয়েছে ৭ হাজার ৪৩৭ কোটি টাকা। তা আগের বছরের একই সময় এবং এর আগের প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় কম। নতুন করে বিদ্যুৎ-গ্যাস সংযোগ না পাওয়া ও ব্যাংক ঋণে উচ্চ সুদের ফলে ব্যবসায়ীরা ঋণ নিতে অনাগ্রহ দেখাচ্ছেন। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলো নগদ সংকটে থাকায় ঋণের বিষয়ে ব্যবসায়ীদের নিরুৎসাহিত করছে।

এক সপ্তাহেই বেড়েছে ১ টাকা ৬০ পয়সা-ডলারের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত

বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে টাকার বিপরীতে মার্কিন ডলারের দর বৃদ্ধির ধারা গত সপ্তাহেও অব্যাহত থাকতে দেখা যায়। গত সপ্তাহে আন্তঃব্যাংক মুদ্রা বাজারে সরাসরি লেনদেনে টাকার বিপরীতে মার্কিন ডলারের দর প্রায় ১ টাকা ৬০ পয়সা বৃদ্ধি পায়। গত সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭৭ টাকা ০১ পয়সায় লেনদেন করলেও সপ্তাহের শেষে বৃহস্পতিবারে প্রতি ডলার ৭৮ টাকা ৬০ পয়সায় লেনদেন শেষ করেছে।

Thursday, December 8, 2011

'ভ্যাট' নিয়ে মোবাইল কোম্পানি বিটিআরসি টানাপড়েন-গ্রামীণফোনের কাছেই ৯০ কোটি টাকা পাওনা by সজল জাহিদ

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে মোবাইল ফোন কোম্পানিগুলোর আয় ভাগাভাগি নিয়ে নতুন টানাপড়েন শুরু হয়েছে। আয়ের ভাগাভাগিতে ভ্যাটের অংশ কার হিসাব থেকে যাবে তা নিয়ে দু'পক্ষের ভিন্ন ভিন্ন ব্যাখ্যায় এক বছরে ১৭৪ কোটি টাকার সমন্বয়হীনতা তৈরি হয়েছে। টাকা বুঝে পেতে বিটিআরসি অপারেটরগুলোকে পাঁচ দফা চিঠি লিখেছে। বিষয়টির সমাধানে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুকে মধ্যস্থতা করতে হচ্ছে।

ছুটির দিনেও কর অফিস মুখরিত-আজ রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে

তকাল শনিবার ছুটির দিনেও কর অফিস খোলা ছিল। রাজধানী ঢাকাসহ সারাদেশে করদাতারা স্বতঃস্ফূর্তভাবে ছুটির দিনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। উপচে পড়া ভিড় না থাকলেও সারাদিন মুখরিত ছিল কর অফিস। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরামহীনভাবে রিটার্ন জমা নিয়েছেন কর্মকর্তরা। নির্ধারিত সময়ানুয়ায়ী আজ রিটার্ন জমা নেওয়ার শেষ দিন। এনবিআর বলেছে, করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে আজ রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা

জিডিপিতে রেমিট্যান্সের হার কমছে-উন্নয়ন অন্বেষণের রিপোর্ট

জিডিপিতে রেমিট্যান্সের শতকরা হার কমতে শুরু করেছে। ২০০৯-১০ অর্থবছরের পর থেকে তা কমছে। কমার এ হার অব্যাহত থাকলে ২০১১-১২ অর্থবছরে জিডিপিতে রেমিট্যান্সের শতকরা হার হবে মাত্র ৯ দশমিক ৯৮ শতাংশ, যা ২০০৯-১০-এ ছিল ১০ দশমিক ৯৫ শতাংশ। রেমিট্যান্সের এ প্রবৃদ্ধির হার জিডিপির প্রবৃদ্ধির হারকে বাড়াতে পারছে না। ২০০৩-০৪ অর্থবছর থেকে মুদ্রাস্ফীতির হার জিডিপি প্রবৃদ্ধির হার থেকেও বেশি, যা জিডিপি প্রবৃদ্ধির হারকে ব্যাহত

চীনের সঙ্গে বাড়ছে বাণিজ্য-প্রথমবারের মতো সরাসরি পণ্য নিয়ে জাহাজ এলো by সারোয়ার সুমন

চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য যোগাযোগ বাড়ছে। চীনের সাংহাই বন্দর থেকে সরাসরি পণ্য নিয়ে প্রথমবারের মতো চট্টগ্রাম এসেছে কনটেইনারবাহী একটি জাহাজ। কনটেইনার নিয়ে চীন থেকে আগামীকাল আসবে দ্বিতীয় জাহাজ। চলতি মাসে আরেকটি শিপিং কোম্পানি সরাসরি চীন থেকে বাংলাদেশে পণ্যবাহী জাহাজ আনার ঘোষণা দিয়েছে। এভাবে পণ্য আনা-নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও

Sunday, December 4, 2011

শ্রমবাজারে বিদেশি কর্মী বাড়ছে by শেখ আবদুল্লাহ

শিক্ষিত জনগোষ্ঠী থাকলেও দক্ষতার অভাবে দেশের শ্রমবাজারে বিদেশি কর্মী বাড়ছে। প্রতি বছরই বিদেশি চাকরিজীবীর সংখ্যা বাড়ছে। অন্যদিকে দেশে বাড়ছে বেকারত্বের হার। অথচ এ শিক্ষিত বেকারদের দক্ষ করে তোলা গেলে বেকারত্ব কমার পাশাপাশি দেশের শ্রমবাজারে বিদেশিদের অংশগ্রহণ কমানো সম্ভব হতো। বাঁচত মূল্যবান বৈদেশিক মুদ্রা। এজন্য দেশে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ও

তৃতীয় প্রান্তিকের হিসাব প্রকাশ আগামীকাল-রেকর্ড আয়েও রবির লোকসান by সজল জাহিদ

ছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মোবাইল ফোন অপারেটর রবির মোট আয়ের ক্ষেত্রে রেকর্ড হয়েছে। আগের যে কোনো প্রান্তিকের চেয়ে এই তিন মাসে তাদের আয় (৭৮২ কোটি ১০ লাখ টাকা) বেশি হয়েছে। তাতে ব্যাংক ঋণের সুদ এবং ট্যাক্স দেওয়ার আগের মোট লাভও ২৫৬ কোটিতে এসে দাঁড়ায়। এটিও যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। কিন্তু এগুলো পরিশোধের পর তাদের নেট লোকসানও অনেক বেড়ে সাড়ে ১২ কোটি টাকা হয়েছে।

বৈষম্যের শিকার নারী উদ্যোক্তারা-এসএমই ঋণ by ওবায়দুল্লাহ রনি

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ঋণ দেওয়ার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকারের কথা বলা হলেও এখনও তারা আগের মতোই বৈষম্যের শিকার হচ্ছেন। এ পরিস্থিতির কারণে হোঁচট খাচ্ছে নারীদের অনেক উদ্যোগ। ঋণের জন্য আবেদন করে না পেয়ে নারী উদ্যোক্তাদের অনেকেই অভিযোগ করছেন বাংলাদেশ ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) এসএমই খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায় ৪০

Sunday, November 27, 2011

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়ানোর উদ্যোগ

বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে সফররত বাণিজ্য প্রতিনিধি দল গতকাল শুক্রবার মিয়ানমারের অর্থ, বাণিজ্য, জ্বালানি, বৈদেশিক সম্পর্ক ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা দ্বিপক্ষীয় বাণিজ্য ও অন্যান্য স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র জানায়, বৈঠকে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে পারস্পরিক লেনদেনের জন্য ব্যাংকিং ব্যবস্থাপনা সহজীকরণ,

বাজেট ঘাটতি বেড়ে যাচ্ছে

স্বাধীন গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণের মতে, বাংলাদেশে কর সংগ্রহের পরিমাণ ক্রমাগত হারে বাড়লেও ধারাটি প্রয়োজনের তুলনায় মন্থরগতিতে এগোচ্ছে যা মধ্যমেয়াদি বাজেট পরিকল্পনা এবং রাজস্ব সংগ্রহের মধ্যে পার্থক্যকে বাড়িয়ে দিচ্ছে। ফলে বাজেট ঘাটতি বেড়ে যাচ্ছে এবং এই বাজেট ঘাটতি মোকাবেলার জন্য ও বৈদেশিক সাহায্য কমে যাওয়ার কারণে অভ্যন্তরীণ ঋণ গ্রহণের প্রবণতা বেড়ে যাচ্ছে। গবেষণা প্রতিষ্ঠানের নভেম্বর মাসের অর্থনৈতিক

মোবাইল ফোনের গ্রাহক বাড়ছে দ্বিগুণ গতিতে by সজল জাহিদ

চার বছরে দেশে ৫ কোটি ১ লাখ ১২ হাজার নতুন মোবাইল গ্রাহক যোগ হয়েছে। বছরের হিসাবে তা দাঁড়ায় ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার। আর হিসাবটিকে দিনে নিয়ে এলে ২০০৭ সালের অক্টোবর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত দিনে ৩৪ হাজার ৩২৩ জন নতুন গ্রাহক পেয়েছে ছয়টি মোবাইল ফোন অপারেটর। গত সপ্তাহে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত হিসাবে দেশে মোট কার্যকর মোবাইল সিম সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৪ লাখ

Sunday, November 20, 2011

চিটাগাং উইমেন চেম্বারের মেলা-নতুনত্ব আনতে নানা আয়োজন by সারোয়ার সুমন,

চিটাগাং উইমেন চেম্বারের মেলায় আবাসন খাতের ২২টি কোম্পানি প্যাভিলিয়ন করছে এবারই প্রথম। নারী উদ্যোক্তাদের ব্যবসায় উৎসাহিত করতে এবারই প্রথম গঠন করা হয়েছে পরামর্শ বিষয়ক বিশেষ সেল। শিশুদের বিনোদনের জন্য মেলায় অতীতে ছিল না বিশেষ কোনো আয়োজন। এবার সেই বিনোদন দেবে ন্যাপল্যান্ড নামক ফ্যান্টাসি পার্ক। আছে ভারত, পাকিস্তান ও চীনের নারী উদ্যোক্তাদের গঠন করা প্যাভিলিয়নও।