Friday, August 17, 2012

১২ অক্টোবর থেকে সিম কিনেই চালু করতে পারবেন না গ্রাহকরা

বন্ধ হয়ে যাচ্ছে মুঠোফোনে আগে থেকে চালু (প্রি-অ্যাক্টিভেটেড) সিম বা রিম বিক্রি। মুঠোফোনে অনিবন্ধিত সিম বা রিম ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে এ বিষয়ে নতুন একটি নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ অক্টোবর থেকে অপারেটররা আর প্রি-অ্যাক্টিভেটেড সিম বা রিম বিক্রি করতে পারবে না।

মুমতাজ এবার সুপ্রিয়া দেবী মুমতাজ এবার স্মৃতির সরণিতে

একটু পুরনো সময়ের বাংলা ছবির স্মৃতিচারণ করলে কেমন হয়? লেখার শুরুতেই খামোখা এমন প্রস্তাব কেন? কারণ আছে; তার আগে একবার পাক খাওয়া যাক-ই না স্মৃতির সরণিতে!

আমি সত্যিই ভীষণ জটিলঃ কাজল

বলিউডে কাজল এমন এক অভিনেত্রী যিনি আজ অবধি কোনো বিতর্কে জড়াননি।কিন্তু তার এই ‘ক্লিন ইমেজ’ এর বাইরেও রয়েছে বেশ কিছু নেতিবাচক দিক।একদিকে তার কথাবার্তায় যেমন রযেছে হেঁয়ালি প্রবণতা, তেমনই তার মিডিয়ার সঙ্গে সম্পর্কও ততটা মসৃণ নয়।সম্প্রতি কাজল ভারতের একটি বহুল প্রচারিত ফ্যাশন ম্যাগাজিনে নিজের ব্যাপারে বেশ কিছু তথ্যের রহস্যভেদ করেছেন।

কাঁধে ব্যথা হলে

পূর্ণ বয়স্ক ব্যক্তির প্রতি পাঁচজনের একজন জীবনের যে কোনো সময়ে কাঁধের ব্যথায় ভোগেন। অল্প বয়স্কদের ব্যথার মূল কারণ হলো আঘাত এবং ব্যবহার জনিত ক্ষয় ও আঘাতের জন্য বয়স্কদের কাঁধে ব্যথা হয়।

ওয়েভরাইডারের পরীক্ষা ব্যর্থ

মার্কিন সেনাবাহিনীর হাইপারসনিক জেট ওয়েভরাইডারের পরীক্ষা ব্যর্থ হয়েছে। গত মঙ্গলবার ওই পরীক্ষা চালানো হয়েছিল। ওয়েভরাইডার শব্দের চেয়ে ছয় গুণ গতিতে (মাক-৬) চলতে পারবে বলে ধারণা করা হচ্ছিল। মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, ত্রুটিযুক্ত কন্ট্রোল ফিনের কারণে সুপারসনিক-কমবাস্টশন র্যামজেট ইঞ্জিন চালু হয়নি।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের আবেদন গ্রহণ শুরু by ইব্রাহিম চৌধুরী

বৈধ অভিবাসনের জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের আবেদনপত্র বিতরণ ও জমাদান বুধবার থেকে শুরু হয়েছে। নিউইয়র্ক, শিকাগো, ক্যালিফোর্নিয়া, নিউজার্সিসহ অভিবাসীবহুল নগরে প্রথম দিনই আবেদন সংগ্রহকারীদের উপচে পড়া ভিড় ছিল।

মুখ খুললেন সাদ্দামের আশ্রয়দাতা

ইরাকের সাবেক প্রেসিডেন্ট স্বৈরশাসক সাদ্দাম হোসেনের চরম দুর্দিনে জীবনের ঝুঁকি নিয়ে যে মানুষটি তাঁকে সহায়তা করেছিলেন তিনি নিতান্তই একজন সাধারণ ইরাকি। রাজধানী বাগদাদের উত্তর-পশ্চিমের প্রায় ১৪০ কিলোমিটার দূরের শহর তিকরিতের কাছাকাছি টাইগ্রিস নদীর তীরের এক গ্রামে তাঁর জন্ম। নাম আলা নামিক (৪১)।

শ্লেষণ- অবস্থান সংহত মুরসির

সেনাবাহিনীর শীর্ষ পদে বিশ্বস্তদের এনে নিজের অবস্থান সংহত করেছেন মিসরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। পশ্চিমা কূটনীতিকদের মতে, সেনাবাহিনীর নতুন সেকেন্ড ইন কমান্ড সিদকি এবং প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি ইসলামপন্থীদের প্রতি সহানুভূতিশীল।

বন্দুকযুদ্ধে এক সেনা ও আট জঙ্গি নিহত- পাকিস্তানে বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অবস্থিত মিনহাজ বিমান ঘাঁটিতে গত বুধবার দিবাগত রাতে জঙ্গি হামলা হয়েছে। এতে এক সেনা নিহত ও ওই ঘাঁটির কমান্ডার আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বিমান। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা বন্দুকযুদ্ধে আট জঙ্গি নিহত হয়।

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক দম্পতির ওপর হামলা

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল বৃহস্পতিবার পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক দম্পতি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার সাংবাদিক খলিলুর রহমান (৪০) জনকণ্ঠ-এর সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা এবং সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি।

কারুশিল্পীদের তালা- স্টল বরাদ্দে দুর্নীতির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লীর বিভিন্ন স্টল প্রকৃত শিল্পীদের নামে বরাদ্দ না দিয়ে অনিয়মের মাধ্যমে ফাউন্ডেশনের পরিচালক তাঁর নিজস্ব লোকজনের মধ্যে বরাদ্দ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কারুশিল্পীরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করে বিভিন্ন স্টলে তালা ঝুলিয়ে দিয়েছেন।

ঈদের আনন্দ থেকে বঞ্চিত দোহার ও নবাবগঞ্জের ৭০০ পরিবার

ঢাকার দোহার ও নবাবগঞ্জে পদ্মার ভাঙনের শিকার সাত শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়ে এখন মানবেতর জীবন কাটাচ্ছে। এই সব পরিবারের সদস্যদের মনে এবার ঈদের আনন্দ নেই। দোহার-কাশিয়াখালী-মানিকগঞ্জ বেড়িবাঁধে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাসে দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের অরঙ্গাবাদ,

নির্মাণাধীন শাহজালাল সার কারখানা- আগে গেছে গাছ এখন টিলা by জুয়েল খান,

শুরুতেই কাটা হয়েছিল দুই সহস্রাধিক গাছ। এবার কাটা হচ্ছে টিলা। প্রকল্প এলাকাজুড়ে যেন টিলা কাটার মহোৎসব চলছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল সার কারখানা প্রকল্পের নির্ধারিত স্থানটি সমতল করতে একযোগে এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে চারটি টিলা কাটা হচ্ছে।

প্রথম আলো জবসের প্রধান শৈবাল কানুনগো আর নেই

প্রথম আলো জবসের হেড অব অপারেশনস শৈবাল কানুনগো আর নেই। গতকাল বৃহস্পতিবার ভোরে তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর। শৈবালের পরিবার সূত্র জানায়, বুধবার দিবাগত রাত দুইটার দিকে তিনি সামান্য অসুস্থ বোধ করছিলেন। পরে সুস্থ বোধ করায় রাত তিনটার দিকে ঘুমিয়ে পড়েন।

কবি শামসুর রাহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন। শামসুর রাহমান স্মৃতিপরিষদের পক্ষে সম্পাদক কবি মুহাম্মদ সামাদ জানিয়েছেন, আজ সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে কবির

সন্ধ্যার লঞ্চ দুপুরেই যাত্রীতে পূর্ণ by ইকবাল হোসেন

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে গতকাল বৃহস্পতিবারও অনেক লঞ্চ ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে রওনা হয়েছে। ঝুঁকি জেনেও লঞ্চের ছাদে উঠে প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন করতে বাড়ি যাচ্ছেন মানুষ। জায়গা পাওয়ার জন্য অনেকে সকালেই লঞ্চের ডেক ও ছাদে চাদর বিছিয়ে বসে থাকেন।

স্মরণসভায় শেখ হাসিনা- রাজনৈতিক দলের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, তা ঠিক নয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক দলের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না, তা ঠিক নয়। সরকার পরিবর্তন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। যাঁরা সংসদে আছেন, দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে তাঁদের সবাইকে সহযোগিতা করতে হবে।

ধর্ম- ‘জুমাতুল বিদা’ রমজানের বিদায়বার্তা by মুহাম্মদ আবদুল মুনিম খান

মাহে রমজানের বিদায়বার্তা প্রকাশক শুক্রবার তথা শেষ জুমার দিন মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। এই জুমার দিনটি রমজান মাসের শেষ জুমা হিসেবে পালিত হওয়ায় এর গুরুত্ব, তাৎপর্য ও মাহাত্ম্য অপরিসীম। জুমার নামাজ মুসলমানদের বৃহত্তর জামাতে অনুষ্ঠিত হয়। দিন হিসেবে জুমাবার বিশেষ তাৎপর্যপূর্ণ।

পাট খাতের দুর্বলতা সরকারি দুর্বলতারই প্রতিফলন- পাটের এদিন-সেদিন

রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক সংকট, গৃহযুদ্ধ এবং বড় যুদ্ধেও ডামাডোলের অন্যতম শিকার বাংলাদেশের পাটচাষিরাও। দেশে চাহিদা নেই, আবার প্রধান রপ্তানি-গন্তব্য ইরান, মিসর, সিরিয়া ও লিবিয়া পাট নেওয়া কমিয়ে দিয়েছে।

বিচার বিভাগীয় তদন্ত হোক- লিমন কি বিচার পাবে না?

র‌্যাবের কয়েকজন সদস্যের হাতে গুলিবিদ্ধ হয়ে ঝালকাঠির তরুণ লিমন হোসেন একটি পা হারিয়ে পঙ্গু জীবন যাপন করছে। তার মা হেনোয়ারা বেগম এ ঘটনার বিচার চেয়ে যে মামলা করেছিলেন, ঝালকাঠির রাজাপুর থানার পুলিশ সেটির চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

গোলটেবিল বৈঠক- কেমন সিটি করপোরেশন চাই

৩১ জুলাই, ২০১২ প্রথম আলোর উদ্যোগে রংপুরে ‘কেমন সিটি করপোরেশন চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। রংপুরের নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের নেতা এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।

শ্রদ্ধাঞ্জলি- বেলার কবি এই অবেলায় by ফারুক ওয়াসিফ

এটা কি কবির মহিমা না ট্র্যাজেডি যে নিজের সমাধিলিপি তাঁকেই লিখতে হয়? ‘আমাকে যেতেই হবে যদি, তবে আমি যীশুর মতন নগ্ন পদে চলে যেতে চাই।’ বাংলাদেশের কবিতার আধুনিকতা আর রাজনৈতিক স্বাধীনতার চেতনা হরিহর আত্মা হয়ে উঠেছিল শামসুর রাহমানের মধ্যে। তাঁর কবিতার ধারাবাহিক বিকাশ আর বাংলাদেশের রাজনৈতিক জীবনী যেন সমান্তরালভাবে বয়ে গেছে। তিনি বাংলাদেশের মধ্যবিত্তের উত্থানবেলার কাব্যিক প্রতিনিধি।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৮৭ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। সাইদুল হক, বীর প্রতীক বীর যোদ্ধা সাহসী যোদ্ধা ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন কসবা রেলস্টেশন। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত। সীমান্ত এলাকা হওয়ায় কসবায় ১৯৭১ সালে ছিল পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক তৎপরতা।

জন্মদিন- বন্ধু মুর্তজা বশীর by কাইয়ুম চৌধুরী

মুর্তজা বশীর আজ ৮০ বছর পূর্ণ করলেন। আমার ঘনিষ্ঠতম বন্ধু, আমাদের একই বছরে জন্ম। আমি পাঁচ মাস আগে ৮০ পূর্ণ করেছি। আমরা একই বছর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। একই বছরে আর্ট স্কুলে ভর্তি হয়েছি। একই বছরে আর্ট স্কুল থেকে পাস করে বেরিয়েছি।

জইশে মুহাম্মদের সঙ্গে জড়িত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তা

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশে মুহাম্মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের একজন মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর নাম মাওলানা মো. ইউনুস (৪৮)।
ডিবির কর্মকর্তারা দাবি করেন, মাওলানা ইউনুস জইশে মুহাম্মদের বাংলাদেশের অন্যতম নেতা।

১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার সপ্তম বার্ষিকী আজ- এখনো বিচারাধীন ৬৮ মামলা

‘১৭ আগস্ট দুপুর ১২টার পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে বোমা বিস্ফোরণের খবর আসতে থাকে। দায়িত্বশীলেরা মোবাইল ফোনে এসব খবর দেয়। আমি শুনে বলি আলহামদুলিল্লাহ।’ গ্রেপ্তারের পর টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে এভাবেই দেশব্যাপী বোমা হামলার বিবরণ দিয়েছিলেন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের

পবিত্র জুমাতুল বিদা আজ by মিরাজ রহমান

আজ পবিত্র জুমাতুল বিদা। মাহে রমজানের বিদায়লগ্নের শুক্রবার তথা শেষ জুমার দিন মুসলিম বিশ্বের কাছে 'জুমাতুল বিদা' নামে পরিচিত। এ জুমার দিনটি পবিত্র বায়তুল মোকাদ্দাসের প্রতিষ্ঠা দিবস হিসেবেও 'আল-কুদস' দিবস নামে পালিত হওয়ায় এর গুরুত্ব, তাৎপর্য ও মাহাত্ম্য অপরিসীম।

মন্ত্রীর সামনেই ফেরি-গাড়ি লুকোচুরি by তৌফিক মারুফ

তিন নম্বর ফেরিঘাট দিয়ে বিআইডাব্লিউটিএর বিশেষ লঞ্চ 'তিস্তা'য় উঠলেন নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান। তাঁর সঙ্গে ছিলেন নৌসচিব, বিআইডাব্লিউটিএ ও বিআইডাব্লিউটিসির চেয়ারম্যানদ্বয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘাট তখন অদ্ভুত রকমের ছিমছাম। ফেরি নেই, গাড়িও নেই।

বিদ্যুতের দাম ফের বাড়বে ঈদের পর by আরিফুজ্জামান তুহিন

বর্তমান সরকারের আমলে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে পাঁচবার। বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সরকারের নির্দেশে বিদ্যুতের দাম বাড়াচ্ছে। এর জন্য প্রতিষ্ঠানটিকে আইন ভাঙতে হচ্ছে। ঈদের পর খুচরা বিদ্যুতের দাম আরেক দফা বাড়বে।

জাপায় 'ভারপ্রাপ্ত' হওয়ার মতো কেউ নেই!

এরশাদের অনুপস্থিতিতে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কে- এই প্রশ্ন দলটির নেতা-কর্মীদের মুখে। গত সোমবার এইচ এম এরশাদ ভারত সরকারের আমন্ত্রণে নয়াদিল্লি যাওয়ার সময় কাউকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে যাননি। ফলে প্রায় এক সপ্তাহের জন্য দলটি চেয়ারম্যানশূন্য হয়ে গেছে।

ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে জাতীয় পার্টি by মোশতাক আহমদ

এরশাদের দিল্লি সফর নিয়ে মহাজোটে নতুন ভাবনা শুরু হয়েছে। মহাজোটের নেতৃত্বে থাকা আওয়ামী লীগ নেতারা বলছেন, এরশাদ মহাজোটের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবেই ভারত গেছেন। কিন্তু জাতীয় পার্টির নেতারা এ সফরকে এরশাদের প্রতি ভারতের প্রকাশ্য সমর্থন এবং আগামী দিনে তাঁদের দলের ক্ষমতায় যাওয়ার

দুই নেত্রীকে বাদ দিয়ে রাজনীতি সফল হবে না : ফখরুল

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে কোনো রাজনীতি সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক ভারত সফর শেষে 'দুই নেত্রীকে মাইনাস' করা সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ মন্তব্য করেন।

দেরিতে চলছে ট্রেন-বাস by পার্থ সারথি দাস

প্লাটফর্ম থেকে ছুটে এসে যাত্রীরা জিজ্ঞেস করছে- কোনো খবর আছে? যাত্রীদের এ উদ্বিগ্নতার মধ্যে রেলস্টেশনের ব্যবস্থাপকের কক্ষে রেলওয়ের একজন প্রকৌশলী চিৎকার করেই চলেছেন। কাছে যাওয়ার আগেই শোনা গেল টেলিফোনে তিনি বলছেন, 'রিলিফ ট্রেইন সব সময় ঠিক রাখবা।

জইশ-ই-মোহাম্মদের সংগঠক গ্রেপ্তার

রাজধানীর ফকিরাপুল থেকে গতকাল বৃহস্পতিবার ইউনুস (৪৮) নামে এক জঙ্গি নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের বাংলাদেশ শাখার 'সংগঠক'।
ডিবি সূত্র জানায়, বুধবার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জাল পাসপোর্টে বিদেশ যাওয়ার সময় নূর হাবা ও নূর আহমেদ নামের দুই রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়।

অধিকার- আইন দিয়ে বাড়িভাড়া নিয়ন্ত্রণ করা কঠিন by মোহাম্মদ হেলাল

সম্প্রতি বাড়িভাড়া নিয়ন্ত্রণ নিয়ে বেশ জোরেশোরে কথা হচ্ছে। বিশেষ করে ঢাকা শহরের বাড়িভাড়া নিয়ে। যুক্তি একটাই—সামর্থ্যের বাইরে চলে গেছে বাড়িভাড়া। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের। সামর্থ্য কিন্তু বাড়ছে দিন দিন। তবে বাড়িভাড়া বাড়ছে তার চেয়েও বেশি হারে।

খোলা চোখে- আমেরিকায় নির্বাচন: ছি ছি, এত্তা জঞ্জাল (২)! by হাসান ফেরদৌস

ভাবতে পারেন, আমেরিকার প্রাথমিক নির্বাচনের ফলাফল উল্টে যাওয়ার মতো ঘটনার পেছনে বাংলাদেশের কোনো ভূমিকা থাকতে পারে? ২০০০ সালের ফেব্রুয়ারি। প্রেসিডেন্ট নির্বাচনের বাছাই পর্বে রিপাবলিকান দলে দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন টেক্সাসের গভর্নর জর্জ বুশ ও আরিজোনার সিনেটর জন ম্যাককেইন।

অ্যাসাঞ্জকে আশ্রয় দেবে ইকুয়েডর

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্য থেকে সুইডেনে প্রত্যর্পণ এড়াতে অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেওয়ার প্রায় দুই মাসের মাথায় গতকাল বৃহস্পতিবার দেশটির সরকার তাঁকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন মঞ্জুর করল।

আদমশুমারির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। নওগাঁয় ২৪ হাজার চাকমা থাকার কথা বলা হলেও বাস্তবে চিত্র উল্টো ৪৭ জেলায় আদিবাসীর সংখ্যা কমেছে! by শিশির মোড়ল

সর্বশেষ আদমশুমারি ও গৃহগণনা বলছে, দেশের ৬৪ জেলার মধ্যে ৪৭টিতেই ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা আদিবাসীর সংখ্যা কমেছে। অন্য ১৭ জেলায় বেড়েছে এক লাখ ৭৫ হাজার ৯৭২ জন। তবে বাস্তব অবস্থার সঙ্গে এই হিসাবের মিল নেই। ফলে আদমশুমারির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

৬৭ হাজার যাত্রীর ভোগান্তি- উত্তরের ট্রেনসূচি বিপর্যয় by অনিকা ফারজানা

রাজধানী ও উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যের মধ্যে চলাচলকারী ট্রেনের সময়সূচি গতকাল বৃহস্পতিবার পুরোপুরি ভেঙে পড়ে। গত ২৪ ঘণ্টায় এ পথের প্রায় ১২ জোড়া ট্রেন তিন থেকে পাঁচ ঘণ্টা করে দেরিতে ছেড়ে গেছে। ঢাকার কমলাপুর প্লাটফর্ম থেকে শুরু করে এ পথের সংযুক্ত সবগুলো স্টেশনে ৬৭ হাজারের বেশি যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী-ক্ষমতার পরিবর্তন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়

সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যাঁরা সংসদে আছেন, তাঁদের সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার পরিবর্তন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। নির্বাচিত সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় না, এটা ঠিক নয়।

জেএমবির বোমা হামলার সাত বছর-বিচার শেষ হয়নি ৬৮ মামলা by ওমর ফারুক ও কে এম সবুজ

সাত বছর আগে এই দিনে সারা দেশের মানুষ কেঁপে উঠেছিল সিরিজ বোমা হামলায়। ২০০৫ সালের ১৭ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১২টার মধ্যে মুন্সীগঞ্জ ছাড়া দেশের ৬৩ জেলার সাড়ে চার শতাধিক স্থানে প্রায় পাঁচ শ বোমার বিস্ফোরণ ঘটায় জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা।

ঈদ মাটি হবে অনেক এমপির by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

গত সংসদ নির্বাচনে বিজয়ের পর সোনার নৌকা উপহার নেওয়া, পরবর্তী সময়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বিরোধ, উন্নয়নের নামে লুটপাটসহ তাঁর দুই ছেলের নানা অপকর্মের কারণে নির্বাচনী এলাকায় অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এমপি মেরাজ উদ্দিন মোল্লা।

চীনা আন্দোলনকারীদের ছেড়ে দিচ্ছে জাপান

বিরোধপূর্ণ ওকিনাওয়া দ্বীপপুঞ্জে যাওয়া চীনা আন্দোলনকারীদের হংকংয়ে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান। দেশটির সংবাদমাধ্যম গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। জাপানের এই পদক্ষেপকে সাম্প্রতিক মাসগুলোতে চীনের সঙ্গে মাথাচাড়া দিয়ে ওঠা উত্তেজনা প্রশমনের উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আন্দোলনকারীদের গত বুধবার গ্রেপ্তার করা হয়। তারা ওকিনাওয়াকে চীনের অংশ বলে দাবি করে।

ফের দাঙ্গা আসামে-আতঙ্ক কর্নাটকেও

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে নতুন করে সহিংসতা দেখা দিয়েছে। রাজ্যের কামরূপ ও বাকসা জেলায় গতকাল বৃহস্পতিবার বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে একজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনার জের গিয়ে পড়েছে দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যেও।

ওআইসিতে সিরিয়ার সদস্যপদ স্থগিত

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) সিরিয়ার সদস্য পদ স্থগিত করেছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য দিয়ে সংস্থাটি জানায়, 'নিজ জনগণকে হত্যা করে' এমন একটি সরকার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিরিয়ার উত্তরাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারি বাহিনীর হামলায় ৩১ জন নিহত হওয়ার পর এ ঘোষণা দিল ওআইসি।

মামলার মুখেও আদালত নিয়ে মন্তব্যে অটল মমতা by সুব্রত আচার্য্য

'টাকা দিয়ে এখন বিচারের রায় কেনা যাচ্ছে'_এমন কথা বলে মামলার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে এ সত্ত্বেও নিজের অবস্থান থেকে তিনি নড়েননি। উল্টো তিনি আইনজীবী হিসেবে আদালতে দাঁড়িয়ে নিজের অভিযোগের স্বপক্ষে যুক্তি তুলে ধরবেন বলে ঘোষণা দিয়েছেন।

আবারও ব্যর্থ ওয়েভরাইডার

বিশ্বের যেকোনো স্থানে এক ঘণ্টার মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো যাবে অথবা এর চেয়েও কম সময়ে পেঁৗছানো যাবে নিউ ইয়র্ক থেকে লন্ডনে_এমনই এক উচ্চাভিলাষী লক্ষ্য মাথায় রেখে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মানববিহীন হাইপারসনিক বিমানের উৎক্ষেপণের পরীক্ষায় নামে। তবে দুর্ভাগ্যজনকভাবে ব্যর্থ হয়েছে তারা।

আশ্রয় দেবে ইকুয়েডর-অ্যাসাঞ্জকে গ্রেপ্তারে দূতাবাসে অভিযানের হুমকি ব্রিটেনের

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অভিযানের হুমকি দিয়েছে ব্রিটেন। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে ইকুয়েডরের দূতাবাসে। আইনি বাধ্যবাধকতার কারণেই অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা জরুরি বলে জানিয়েছে তারা।

পাকিস্তানে বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ১০

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পিএএফ মিনহাজ বিমান ঘাঁটিতে গত বুধবার রাতে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে ৯ হামলাকারী ও এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। আহত হয়েছে একজন। দেশটির অন্যতম বড় এ ঘাঁটিতে রকেটচালিত গ্রেনেডসহ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা।

ঈদে যাত্রীদের দুর্ভোগ

পরিবহন খাতে পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন ঈদে নাড়ির টানে মানুষ ছুটে যায় তার আপনজনদের কাছে। আত্মীয়-পরিজন নিয়ে একত্রে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। আবহমান বাংলার এ এক নিয়মিত চিত্র। যত দিন যাচ্ছে, ঘরে ফেরার কাফেলা ততই দীর্ঘ হচ্ছে। কিন্তু ঘরে ফেরার সুযোগ একই অনুপাতে বাড়ছে না।

জঙ্গিবাদের উত্থানের ভয়ংকর রূপ by ড. মিল্টন বিশ্বাস

জাতীয় শোক দিবসের মাস আগস্ট। কিন্তু এ মাসজুড়ে রয়েছে গ্রেনেড ও বোমা হামলার মতো মর্মান্তিক ঘটনা এবং জঙ্গিবাদের উত্থানের ভয়ংকর দৃষ্টান্ত। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তবে সংশয় দূর হয়নি by হায়দার আকবর খান রনো

আন্তরিকভাবে ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বিশ্বব্যাংককে এমন ভাষায় চিত্রিত করা এবং এত কড়া ভাষা প্রয়োগ করতে পারেননি এ যাবৎকালের কোনো সরকারপ্রধান। শেখ হাসিনার নিশ্চয়ই অজানা নয় যে বিশ্বব্যাংক যুক্তরাষ্ট্র তথা সাম্রাজ্যবাদেরই একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।

চঞ্চল মেয়েটি এখন আর হাসে না by বোরহান উদ্দিন

‘‘বাবার জন্য অপেক্ষা করতে করতে আমার চঞ্চল মেয়েটি এখন আর হাসে না, কারো সাথে তেমন কথাও বলে না। বিশেষ করে অপরিচিত কারো সাথে কথা বলতেই চায় না। ’’ নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তার একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়ালের বর্তমান অবস্থা সম্পর্কে এ কথাগুলো বলেন।
বাবা কাছে নেই তাই ঈদের কেনাকাটা আর আনন্দ কোনোটাই নেই ইলিয়াস কন্যার। ঈদের আগে বাবা ফিরে আসলেই কেবল আনন্দ হবে, কেনাকাটাও হবে। অন্যথায় কোনো ঈদ উৎসব হবে না তার। 
বাবার কিনে দেয়া নতুন জামা পড়ে বাবাকে নিয়েই ঈদ করতে চায় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল। তার আশা ঈদের আগেই বাবা ফিরে এসে  প্রতিবছরের মতো এবছরও তাকে পছন্দের জামা কিনে দিবে। তা দিয়েই সে ঈদ করবে। তাইতো ঈদের আগেই যেন বাবা ফিরে আসে সে জন্য সবার কাছে দোয়া চাইলেন ইলিয়াস আলীর অবুঝ মেয়ে নাওয়াল।

বৃহস্পতিবার দুপুরে ইলিয়াস আলীর বনানীর বাসায় গিয়ে ইলিয়াস কন্যার এমন আকাঙ্খার কথা শোনা গেছে।

নাওয়াল মানারত ইন্টারন্যাশনাল স্কুলে স্টান্ডার্ড থ্রীতে পড়ে। তার এখন স্কুলে চলছে ঈদের ছুটি।  শুক্রবার মায়ের সাথে ঈদ করতে সিলেট যাবে নাওয়াল।

শুধু নাওয়াল নয়, ইলিয়াস আলীর দুই ছেলে আববার ইলিয়াস, লাবিব সারার ও তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা কারোরই নেই কোনো আনন্দ। সারাক্ষণ শুধু অপেক্ষা কখন ফিরে আসবে পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটি।

সন্তানদের মতো স্বামীর জন্য অপেক্ষা আর দীর্ঘ চার মাস ধরে গণমাধ্যমসহ সবার হাজারো প্রশ্নের জবাব দিতে গিয়ে অনেকটা ক্লান্ত ইলিয়াস আলীর স্ত্রী। সন্তানদের মতো তিনিও একান্ত প্রয়োজন ছাড়া অপরিচিত কারো সাথে কথা বলতে চান না।

কি অবস্থায় আছেন জানতে চাইলে খুব সহজেই বললেন, ‘‘আল্লাহ যেভাবে রেখেছেন, সেভাবেই আছি। শুক্রবার বাচ্চাদের নিয়ে সিলেট যাবো। ঈদের পরে ২৩ বা ২৪ আগস্ট ঢাকায় আসবো। আর বড় ছেলে আববার ইতিমধ্যে সিলেটে চলে গেছে।’’

বললেন আর কতো কথা বলবো ভাই, ‘‘দেশের মানুষের এতো দোয়া আর আপনাদের লেখালেখির চারমাস হতে চলছে কিন্তু সে মানুষটির কোনো খোঁজ পেলাম না। সন্তানরা সারাক্ষণ বাবা আসবে বলে অপেক্ষায় থাকে। আমাদের এ সময়টা খুবই কষ্টের। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যাতে পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটি আমাদের মাঝে ফিরে আসেন।’’

দীর্ঘ সময় অনুনয় বিনয়ের পর বাবাকে ফিরে পেতে সবার কাছে দোয়া চাওয়ার জন্য বললে কথা বলে নাওয়াল। ইলিয়াস কন্যা বললো, ‘‘আংকেল তোমরা সবাই দোয়া করো যেন ঈদের আগেই আমার আববু ফিরে আসে । আববু ফিরে আসলে আমি সবচেয়ে বেশি খুশি হবো।’’

ইলিয়াস আলীর স্ত্রী বললেন, ‘‘বাবার জন্য অপেক্ষা করতে করতে আমার চঞ্চল মেয়েটি এখন আর হাসে না, কারো সাথে তেমন কথা বলে না। বিশেষ করে অপরিচিত কারো সাথে কথা বলতেই চায় না। ’’

ইলিয়াস আলীর স্ত্রী আরো জানালেন, ‘‘এ বছর ঈদে পরিবারের কারো জন্য কোনো কেনাকাটা হয়নি। কারণ কেনার মতো কোনো ইচ্ছা মনের মধ্যে নেই। বললেন শুধু ঈদই নয়, ওর বাবা মার্কেটে গেলেই নাওয়ালকে নিয়ে যেতেন। ওর পছন্দ মতো কেনাকাটা করে দিতেন। এমনকি ওর বাবা চুল কাটানোর জন্য গেলেও মেয়েকে সাথে নিয়ে যেতেন। অথচ আজকে প্রায় চার মাস হতে চলছে মেয়েটি  তার বাবাকে দেখতে পারছেনা। ’’

নাওয়ালের মা আরো বললেন,‘‘ তবে মেয়েটা সবসময়ই বলে একদিন ঠিকই আমার বাবা ফিরে আসবে ।’’

গত ১৭ এপ্রিল রাতে বনানী থেকে গাড়ি চালকসহ নিখোঁজ হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। শুক্রবার তার নিখোঁজের চার মাস পূরণ হতে চলছে। অথচ এখনো তার তাদের কোনো সন্ধান দিতে পারেনি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ইতিমধ্যে সারাদেশে হরতালসহ নানা কর্মসূচি পালন করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এ দাবিতে হরতালে গাড়ি পোড়ানো ও ককটেল বিষ্ফোরণ মামলায় ইতিমধ্যে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের কারাগারেও থাকতে হয়েছে।

কবি ও কচুরিফুল by ফারুখ সিদ্ধার্থ

গতি আমাকে সব সময় স্মৃতির দিকে নিয়ে যায়। যত বৃদ্ধি পায় গতি আমি ততই অন্তর্মুখি হয়ে উঠি। জীবনের যত রঙ, যত সুখ-দুঃখ, আর ছোট-ছোট দীর্ঘশ্বাসভরা সেইসব স্মৃতি। তবে আজ- এই মুহূর্তে, আমার সব স্মৃতি কেবল তাঁকে ঘিরেই আবর্তিত। আজকের এ-দ্রুতগতির যাত্রা শুধু তাঁর দিকে। আকন্দ ফুলের কালো ভিমরুলের মতো আজ আমার যাবতীয় ভাবনায় কেবল তাঁরই গুঞ্জরণ......