Showing posts with label শারমিন নাহার. Show all posts
Showing posts with label শারমিন নাহার. Show all posts

Tuesday, August 28, 2012

জায়গা বাঁচান অন্দরে by শারমিন নাহার

নাগরিক জীবন মানেই এখন যেন ছোট একচিলতে ফ্ল্যাটবাড়ি; যেখানে নিজের প্রয়োজনীয় সব আসবাব রাখাই খানিকটা সমস্যা। তবে একটু বুদ্ধি করে অন্দর সাজালে অল্প জায়গাতেই প্রয়োজনীয় সবকিছু রাখা সম্ভব।
এ ক্ষেত্রে বিল্ট-ইন কেবিনেটের ব্যবহার জায়গা সাশ্রয়ে বড় ভূমিকা পালন করে।

Sunday, August 5, 2012

চারদিক- বন্ধুত্ব—ভালোবাসায় by শারমিন নাহার

সবে সন্ধ্যা নেমেছে, নিয়ন আলোয় ছেয়ে গেছে চারপাশ। এ আলোতেই গা ভাসিয়ে পায়ে পা মিলিয়ে চলছেন তরুণেরা। কণ্ঠে গান, ‘তুমি আমার পাশে বন্ধু হে, একটু বসিয়া থাকো’। তরুণদের দলটি কার্জন হল হয়ে পৌঁছেছে টিএসসিতে। রমজান মাস, তাই ইফতারের পরই এখানে আড্ডাটা ভালো জমে।

Thursday, June 21, 2012

চারদিক-আঁধারের মাঝেও আলোর দিশা by শারমিন নাহার

যাত্রাবাড়ী থেকে খুব বেশি পথ নয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধারে শনির আখড়ার বাঁশপট্টি পর্যন্ত গেলেই চলবে। রাস্তার পাশে সারিবদ্ধ করে রাখা বাঁশগুলো। আর এই বাঁশপট্টিতেই গড়ে উঠেছে স্কুলটি। দিনের মতো রাতের বেলায়ও জমে ওঠে অগ্রদূত বিদ্যানিকেতন নামের স্কুলটি।

চারদিক-আঁধারের মাঝেও আলোর দিশা by শারমিন নাহার

যাত্রাবাড়ী থেকে খুব বেশি পথ নয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধারে শনির আখড়ার বাঁশপট্টি পর্যন্ত গেলেই চলবে। রাস্তার পাশে সারিবদ্ধ করে রাখা বাঁশগুলো। আর এই বাঁশপট্টিতেই গড়ে উঠেছে স্কুলটি। দিনের মতো রাতের বেলায়ও জমে ওঠে অগ্রদূত বিদ্যানিকেতন নামের স্কুলটি।

Sunday, June 17, 2012

এই দিনে-বাবা, তোমাকে ভালোবাসি by শারমিন নাহার

যে কথাটা হয়তো বাবাকে বলা হয়নি কখনো। যে মানুষটার জন্য রাজ্যের ভালোবাসা জমা হয়ে আছে ভেতরে। আর হবেই না কেন? সন্তান বড় হয়ে গেলে বাবার সঙ্গে একধরনের দূরত্ব তৈরি হয়। অথচ এই বাবার পায়ে পা রেখেই হয়তো সন্তান প্রথম হাঁটা শিখেছে। কিংবা বাবার হাতের মাঝে হাত রেখে শিখেছে কোনো বর্ণ লিখতে।

Friday, June 15, 2012

চারদিক-টুঙ্গিপাড়ায় এক দিন by শারমিন নাহার

ঈদের ছুটিতে গোপালগঞ্জে গিয়ে সিদ্ধান্ত নিলাম, শুধু শুধু বসে না থেকে কোথাও বেড়িয়ে আসি। জায়গা নির্বাচনে কালক্ষেপণ না করে ঐতিহাসিক টুঙ্গিপাড়াকেই বেছে নিলাম। আমার সঙ্গীরাও বেশ আগ্রহ দেখাল। সুতরাং খুব একটা সমস্যা হলো না। গোপালগঞ্জ জেলা শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে ছোট্ট সুনিবিড় টুঙ্গিপাড়া থানা।

Thursday, June 14, 2012

শিশুর মুখের প্রথম বুলি by শারমিন নাহার

‘বাবা, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে। কিন্তু এই কথাটা মা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না।’ বিজ্ঞাপনচিত্রে ছোট্ট শিশুর মুখের এমন কথা নিশ্চয়ই সব মাকেই নাড়া দেয়। যে মায়ের শিশু হয়তো এখনো কথা বলতে শুরু করেনি, অথচ পাশের বাসার একই বয়সের শিশু ঠিকই মা-বাবাকে ডাকছে।

Tuesday, June 12, 2012

ডাব খাই গরমে by শারমিন নাহার

গরমে তৃষ্ণা মেটাতে কচি ডাবের জুড়ি নেই। পুষ্টিগুণেও পিছিয়ে নেই ডাব। রূপচর্চায়ও ডাবের রয়েছে বিশেষ কদর।
হেয়ারোবিক্স ব্রাইডালের সৌন্দর্যচর্চা পরামর্শক তানজিমা শারমিন বলেন, প্রতিদিন ডাবের পানি পান করলে রক্ত পরিষ্কার হয়। আর রক্ত পরিষ্কার থাকলে ত্বকে ব্রণ কিংবা অন্য কোনো সমস্যা দেখা দেয় না। ত্বক হয় উজ্জ্বল।

Sunday, June 10, 2012

চার দিক-ওদের যেমন ঈদের আনন্দ by শারমিন নাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, মল চত্বর, হাকিম চত্বর, মিলন চত্বর আর কেন্দ্রীয় লাইব্রেরির চারপাশে ওদের সদা বিচরণ। কারও হাতে হয়তো ছোট ঝুড়িতে কয়েক রকমের চকলেট। কারও হাতে আবার ছোট ফুলের বালতি। তাতে হরেক রকমের ফুল, যার বেশির ভাগই গোলাপ।

Friday, June 8, 2012

ওদের রঙিন ঈদ by শারমিন নাহার

বছর ঘুরে আসে ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের এই খুশি আর আনন্দ সবার। তার পরও ঈদের এই খুশির আমেজ ছোটদের যেন একটু বেশিই। ঈদের কেনাকাটাও শুরু হয় বাসার ছোট্টমণিদের দিয়েই।ঈদের বাজার সবে জমে উঠেছে। ছোট্টমণিদের জন্য বুটিক হাউস ও শপিংমলগুলো নানা আয়োজন করেছে একটু আগেভাগেই।

Monday, June 4, 2012

চারদিক-দিনটা যখন বন্ধুর জন্য by শারমিন নাহার

‘বন্ধু’ শব্দটা হয়তো ছোট। কিন্তু এর গভীরতা বা ব্যাপ্তি কতটা, তা বুঝবেন, যদি আপনার তেমন একজন বন্ধু থাকে। আমরা নিশ্চিত, অন্তত একজন তেমন বন্ধু আপনার আছে। ‘বন্ধু’ বলতে অনেকে হয়তো ভাবে একজন ছেলে একজন মেয়ের মধ্যে কিংবা শুধু ক্লাসের বন্ধুদের মধ্যেই এ সম্পর্ক সীমাবদ্ধ। কিন্তু বিষয়টা তেমন নয়।

Sunday, June 3, 2012

চারদিক-এক বংশীবাদকের গল্প by শারমিন নাহার

ঝড়-বৃষ্টি শেষে আকাশ তখন পরিষ্কার। আকাশে মিটিমিটি তারাগুলো জানান দেয় কালো মেঘের আড়াল থেকে বেরিয়ে এসেছে রাতের আকাশ। হঠাৎ ঘুম ভেঙে যায়। রাত তখন দুইটা। অর্ধচেতন অবস্থায় শুয়ে আছি বিছানায়। ঠিক সে সময় কানে এসে পৌঁছাল সুরেলা ধ্বনি।

Saturday, June 2, 2012

মানুষের মুখ-এক পুরিদাদুর গল্প by শারমিন নাহার

ঝুমবৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আর আমার সঙ্গী রওনা হলাম। বাড়িটা খুঁজে বের করতে খানিকটা সময় লাগল। এরই মধ্যে বৃষ্টিটা ধরে এসেছে। আমরা যখন তাঁর ঘরে পা রাখি, তখন টুপটাপ বৃষ্টির পানি পড়ছে টিনের চালে। যেন সৃষ্টি হয়েছে এক সুরের মূর্ছনা। ঘরে ঢুকতেই নাকে এসে লাগল খিচুড়ির সুগন্ধ।

Friday, June 1, 2012

চারদিক-বৃষ্টিভেজা পানাম নগরে by শারমিন নাহার

বাংলা দেশের বর্ষা বলে কথা। সেই ছোটগল্পের মতো শেষ হইয়াও হইল না শেষ। আশ্বিনের প্রথম দিনকেও তাই মনে হচ্ছিল এ যেন ভরা বর্ষা। আগের রাতের শুরু হওয়া ঝুম বৃষ্টিতে মনে হচ্ছিলো ভ্রমণের আগে এমন বৃষ্টি তো যাত্রার জন্য শুভ। তবে সকাল অবধি টানা বৃষ্টিতে যখন ঘর থেকে বাইরে পা ফেলা বিড়ম্বনার,

Wednesday, May 30, 2012

চারদিক-বাবাকে নিয়ে কিছু কথাবার্তা by শারমিন নাহার

কাল ছিল বাবা দিবস। যান্ত্রিক এই জীবনে বাবার কথা কি মনে পড়ে? বাবা কি সত্যিই কোনো মানে তৈরি করে মনে? সত্যিই কি এই দিনটিতে বাবার প্রতি শ্রদ্ধায় নত হয় মুখ? কাল দিনটি ছিল যেকোনো সাধারণ দিনের মতোই একটি দিন। কিন্তু যখনই কোনো শিশুর হাত ধরে কোনো বাবাক যেতে দেখেছি, তখনই মনে হয়েছে দিনটি ভরে গেল অন্য রকম আলোয়।

Tuesday, May 29, 2012

পথের ক্লান্তি ভুলে... by শারমিন নাহার

সকালে হয়তো সেজেগুজে বেরিয়েছেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই পথের ধুলাবালি আর ঘামে সাজ হয়ে গেছে একাকার। ঘামেভেজা ক্লান্ত চেহারা আর এলোমেলো ভাব নিয়ে নিশ্চয়ই ক্লাসে কিংবা অফিসের কাজে মন সায় দিচ্ছে না। তাই গন্তব্যে পৌঁছে দেরি না করে ঝটপট আবার তৈরি হয়ে নিন। রাস্তার ধকল কাটিয়ে হয়ে উঠুন সতেজ আর সুন্দর।

Saturday, May 26, 2012

চারদিক-সাতটি ছবির গল্প by শারমিন নাহার

প্রদর্শনীর ছবিগুলো দেখে ভালো লাগল। কত বৈচিত্র্যময় ছবিই না তোলা হচ্ছে, প্রদর্শিত হচ্ছে! এই ছবিগুলো দেখে নিজের ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ার একটা আগ্রহ জাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি সোসাইটি আয়োজিত স্বাধীনতাযুদ্ধের চিত্র প্রদর্শনীটি ছিল ধানমন্ডির দৃক গ্যালারিতে।

Tuesday, May 22, 2012

নীলের রাজ্যে... by শারমিন নাহার

বেঙ্গল গ্যালারির ক্যাফের চারদিকে তখন নীলের ছড়াছড়ি। প্রতিটা ম্যানিকিনের গায়ে জড়িয়ে আছে নীল সালোয়ার-কামিজ, শাড়িসহ বাহারি পোশাক। শুধু কী তাই? আরও আছে পোশাকের সঙ্গে মানিয়ে নীল ব্যাগ। নিজের সাজ পোশাকের সঙ্গে ঘর সাজানোর জন্য নীল ফুল, মোমবাতিসহ নানা শোপিস।

Tuesday, May 15, 2012

গরমে আপ্যায়ন by শারমিন নাহার

কাজের সুবাদেই সারা দিন বাইরে কাটাতে হয়। তবে শত ব্যস্ততার পরও ঘরে ফিরে কখনো বন্ধু আবার সহকর্মীদের সঙ্গেও জমে আড্ডার আসর। আড্ডার ফাঁকে আপ্যায়নের দায়িত্ব পালন করতে হয় ঠিকঠাক। তবে যেহেতু গরম, তাই এই সময়ের খাবার হবে কম তেল ও মসলার। খাবার খেতে যেমন স্বাদের হবে, তেমনি তা যেন হয় এই ঋতুর উপযোগী।

Wednesday, May 9, 2012

ভলিবলে সেরা বাংলা বিভাগের মেয়েরা by শারমিন নাহার

২৫, ২৬, ২৭ এপ্রিল ছিল মহাআনন্দের দিন। অনুষ্ঠিত প্রতিটা ম্যাচে আমরাই জয়ী। অপরাজিত বলে কথা, তাই শেষ দিন ২৭ তারিখে আনন্দ একটু বেশি ছিল। কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী চৈতি চক্রবর্তীর। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো আয়োজন করল আন্তবিভাগ ভলিবল টুর্নামেন্ট (নারী)।