Wednesday, September 23, 2026
ফুটন্ত দুধের হাঁড়িতে পড়ে গেল শিশু, অতঃপর...
সিসি ক্যামেরারে ফুটেজে ধরা পড়া মর্মান্তিক এই ঘটনার সময় শিশুটি তার মায়ের সঙ্গে বিদ্যালয়ের রান্নাঘরে ছিল। শিশুটির মা কৃষ্ণাবেণী একটি বেসরকারি সংস্থার অধীনে ওই স্কুলে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ছাত্রছাত্রীদের জন্য রান্না করা গরম দুধ একটি বড় হাঁড়িতে করে রান্নাঘরে রাখা ছিল ঠান্ডা করার জন্য। সেটি রাখা হয় একটি সিলিং ফ্যানের নিচে।
ভিডিও ফুটেজে দেখা যায়, কৃষ্ণাবেণী ও তার মেয়ে আক্ষিতা রান্নাঘরে প্রবেশ করার পর কিছু সময়ের জন্য বাইরে চলে যান। কিছুক্ষণ পর ছোট্ট আক্ষিতা একা রান্নাঘরে ফিরে আসে, একটি বিড়ালের পেছনে হাঁটতে হাঁটতে।
বিড়ালটি দুধের হাঁড়ির পাশে পৌঁছলে আক্ষিতাও সেখানে গিয়ে দাঁড়ায়। হঠাৎ তার পা পিছলে যায় এবং সে সরাসরি ফুটন্ত দুধে ভর্তি হাঁড়ির মধ্যে পড়ে যায়। এতে তার শরীরের বড় অংশ দগ্ধ হয়।
আক্ষিতার চিৎকার শুনে মা দ্রুত ছুটে এসে তাকে হাঁড়ি থেকে তুলে নেন এবং সঙ্গে সঙ্গে অনন্তপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কুর্নুল সরকারি হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আক্ষিতার।
এই ঘটনা পুরো এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের গাফিলতির অভিযোগও উঠতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে। শিশু সুরক্ষার এমন ভয়াবহ ব্যর্থতা নিয়ে তদন্তের দাবি উঠেছে।
সূত্র : এনডিটিভি ২৭ সেপ্টেম্বর ২০২৫

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হরমুজ প্রণালি বন্ধে ইরানের সক্ষমতা অবমূল্যায়ন করা হয়েছিল: মাখোঁ
এবিসি নিউজের ডেভিড মুইরের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে মাখোঁ এসব কথা বলেন। সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তার প্রধান লক্ষ্য ছিল হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য একটি সমঝোতায় পৌঁছানো।
মাখোঁ বলেন, ‘যুদ্ধ শুরুর পর ইরান বুঝতে পারে যে হরমুজ প্রণালি বন্ধ করার ক্ষমতা তাদের হাতে রয়েছে। এই পরিস্থিতি সম্ভবত শুরুতে অবমূল্যায়ন করা হয়েছিল। এখন দ্রুত এর সমাধান করা প্রয়োজন।’
হরমুজ প্রণালি খুলে দিতে ফ্রান্স সামরিক সহায়তা দেবে কি না- এমন প্রশ্নের জবাবে মাখোঁ জানান, তিনি কোনো দেশের সঙ্গে সংঘাতে জড়াতে চান না। তবে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সক্ষমতা সুরক্ষায় ফ্রান্স আরও সক্রিয় হতে প্রস্তুত।
এবিসি নিউজের ডেভিড মুইরের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে ইমানুয়েল মাখোঁ।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর সিদ্ধান্তেরও সমালোচনা করেন মাখোঁ। তিনি বলেন, বোমা হামলা চালিয়ে কোনো দেশে সরকার পরিবর্তন করা কার্যকর পদ্ধতি নয়। অতীতে এ ধরনের সিদ্ধান্তের ভুল থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।
ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করলেও ইউরোপীয় মিত্ররা যথেষ্ট সহায়তা করছে না। এর জবাবে মাখোঁ বলেন, ফ্রান্স যুক্তরাষ্ট্রকে সম্মান করে এবং নিজেদের ভালো মিত্র হিসেবে মনে করে। তবে যুদ্ধ শুরুর আগে মিত্রদের সঙ্গে কৌশলগত আলোচনা করা প্রয়োজন ছিল বলে তিনি মন্তব্য করেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন মাখোঁ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউরোপের প্রতি আগ্রাসী মনোভাব নেই- এমন বক্তব্য তিনি বিশ্বাস করেন না বলে জানান।
মাখোঁ বলেন, নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে তার ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তার মতে, ট্রাম্প এখন পরিস্থিতি সম্পর্কে বাস্তবসম্মত ধারণা পেয়েছেন এবং ইউক্রেনকে সহায়তা করা প্রয়োজন বলে মনে করছেন।
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ইস্যুতে তিনি ও অন্য কয়েকজন নেতা কাজ করেছেন বলেও জানান মাখোঁ। তার মতে, তারা ট্রাম্পের অবস্থান পরিবর্তনে ভূমিকা রাখার চেষ্টা করেছেন।
যুক্তরাষ্ট্রের মানচিত্র নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়েও প্রশ্ন করা হয় মাখোঁকে। ওই মানচিত্রে উত্তর আমেরিকার বড় একটি অংশে যুক্তরাষ্ট্রের পতাকা দেখানো হয়েছিল।
মাখোঁ জানান, তিনি ট্রাম্পকে একাধিকবার বলেছেন যে বিষয়টি অদ্ভুত। তার মতে, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে। তাই নতুন করে সংঘাত ও উত্তেজনা তৈরি না করাই উচিত।
কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে- এমন আশঙ্কাকেও গুরুত্বের সঙ্গে দেখেন মাখোঁ। এ বিষয়ে যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আলোচনা ও নতুন নিয়মকানুন তৈরির প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।
তথ্যসূত্র: এবিসি নিউজ
![]() |
| ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ধারাবাহিকতা রক্ষায় নীহা

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2227)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
