Saturday, August 25, 2012

পুলিশ হেফাজতে আবারও মৃত্যুঃ রক্ষক এখন ভক্ষক

রাজধানীর রমনা থানায় রিমান্ডে আনা জাকির হোসেনের মৃত্যু হয়েছে গত ৯ মার্চ। এ মৃত্যু নিয়ে থানা পুলিশ, ডিবি পুলিশ আর হাসপাতাল কর্তৃপক্ষের পরস্পরবিরোধী বক্তব্য ঘটনাটিকে সন্দেহজনক করে তুলেছে। গোয়েন্দা ও থানা পুলিশের হেফাজতে থাকাকালীন নির্যাতনে মৃত্যুর অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী ও স্বজনরা। আইন প্রয়োগকারী সংস্থার হাতে গ্রেফতারকৃতদের মৃত্যুর ক্রমবর্ধমান ঘটনায় দেশের মানবাধিকার পরিস্থিতি যে উদ্বেগজনক, সেটা প্রমাণ করলেও সরকারের কিন্তু মাথা ব্যথা লক্ষ্য করা যাচ্ছে না।

একটি অবিনশ্বর সন্ধ্যার কথা by তিতাশ চৌধুরী

সত্ সাহিত্য মরে না। অনাদিকাল বেঁচে থাকে। সাহিত্য পদবাচ্য হলে যে কোনো সাহিত্যই কালের দাপটে তলিয়ে যায় না কিংবা সাহিত্যের জোয়ারে ভেসে যায় না। আমি ১৪ ফেব্রুয়ারি ২০১০-এর একটি অবিনশ্বর সন্ধ্যার কথাই বলছিলাম। সেদিন সন্ধ্যায় অবিনশ্বর পত্রিকাকে ঘিরে যে সাহিত্যালোচনা হয়েছিল তার তুলনা রহিত। অনেকে নিশ্চয়ই জানেন, অবিনশ্বর একটি লিটল ম্যাগ বা আমরা একে সাহিত্যপত্রও বলতে পারি।

গণপ্রশাসনে অস্থিরতা সৃষ্টি কার স্বার্থে? by সৈয়দ মাসুদ মোস্তফা

রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো গণপ্রশাসন। যে দেশের প্রশাসনিক ব্যবস্থা যত গতিশীল, সে দেশের মানুষের জীবনযাত্রার মানও ততই গতিশীল। তাই সভ্যজগতের প্রতিটি দেশেই বিশেষ ব্যবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ মেধাবীদের গণপ্রশাসন পরিচালনার জন্য নিয়োজিত করা হয়। একই ধারাবাহিকতায় আমাদের দেশেও পিএসসির মাধ্যমে বিসিএস পরীক্ষা গ্রহণ করে চৌকস ও যোগ্য লোক বাছাই করে প্রশাসনে নিয়োগ দেয়া হয়ে থাকে।

বাংলাদেশে অপরাধী রাঘব বোয়ালদের শাস্তি নেই by বদরুদ্দীন উমর

মাছ ধরা জালে ছিদ্র থাকলে তা দিয়ে চুনোপুঁটি বের হয়ে যায়, কিন্তু রাঘব বোয়ালরা ধরা পড়ে। বাংলাদেশে আইন ও বিচার ব্যবস্থার জালেও ছিদ্র আছে, কিন্তু এ এমন উদ্ভট ছিদ্র যা দিয়ে রাঘব বোয়ালরা বেরিয়ে যায়, ধরা পড়ে চুনোপুঁটিরা! বর্তমানে যেভাবে উচ্চ মানের রাজনৈতিক নেতা, আমলা ইত্যাদি শাসকশ্রেণীর লোকদের বিরুদ্ধে বিশাল মাপের দুর্নীতির মামলা পাইকারি হারে খারিজ করা হচ্ছে তার থেকে এ দেশের বিচার ব্যবস্থা বিষয়ে এছাড়া অন্য ধারণা পোষণ করার উপায় নেই।

শহীদ জিয়ার রাজনীতির গুরুত্ব ও তাত্পর্য by প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব উল্লাহ্

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বাস্তবায়নের গুরুত্ব ও তাত্পর্য অপরিসীম। বাংলাদেশের রাজনীতিতে ও নেতৃত্বের বলয়ে আমরা যদি ইতিহাসের দিক থেকে তাকাই তাহলে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের সন্ধান পাই।

শিক্ষার্থীর পকেটে দলীয় পরিচয়পত্রঃ টোটকা চিকিত্সায় অসুখ সারবে?

শিক্ষাঙ্গনের অশান্ত অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেও দলীয় আশীর্বাদপুষ্ট ছাত্রলীগের লাগাম টেনে ধরা সম্ভব হয়নি। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত ক্রমাগত জবরদস্তিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ভর্তি বাণিজ্য, আবাসিক হলের সিট দখল, প্রতিপক্ষের ওপর হামলাসহ শিক্ষাঙ্গনে দলীয় লোক নিয়োগের ক্ষেত্রেও তারা পেশিশক্তির ব্যবহার অব্যাহত রেখেছে।

বাইশের লাল ঘোড়াঃ ১ by মোহাম্মদ রফিকউজ্জামান

‘বাইশের লাল ঘোড়া’ আমার প্রিয় কবি আবিদ আনোয়ারের একটি কবিতার শিরোনাম। কবিতাটির প্রথম স্তরের শেষ দুটি পঙিক্ত এমন;
‘শহীদ মিনার নিমেষেই দেখে ফাঁকা তার বেদীমূল
একুশের ফুল খেয়ে চলে যায় বাইশের লাল ঘোড়া!’

নাম বদলের সংস্কৃতি বন্ধ হোক by প্রফেসর ড. মোঃ আবদুল হাই তালুকদার

ব্যক্তি, বস্তু, কৃত্রিম উপায়ে তৈরি করা জিনিস ও মানুষের তৈরি স্থাপনার নামকরণ করতে হয়। নাম দিয়ে ব্যক্তি বা বস্তুকে পরিচিত করা হয়। নাম দেয়ার সঙ্গে ব্যক্তি, বস্তু বা স্থাপনাতে কিছু অর্থ আরোপ করা হয়। এতে শনাক্তকরণ সহজ হয় এবং যার প্রতি অর্থ আরোপ করে নাম দেয়া হয় তা বিশিষ্টতা লাভ করে, তার মর্যাদা বৃদ্ধি পায়। ব্যক্তি তার উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে নাম দেন। নামটির নিজস্ব কোনো মূল্য নেই।

শেখ মুজিবের মতো বক্তৃতাবাজি করলে চলবে না by এবনে গোলাম সামাদ

রাজনীতি করতে হলে কিছু বক্তৃতা দিতেই হবে। প্রত্যেক রাজনৈতিক নেতা কমবেশি বক্তৃতা করেন। বক্তৃতা করতে হয় নিজের রাজনীতির উদ্দেশ্যকে জনসাধারণের কাছে ব্যাখ্যা করার জন্য। শেখ মুজিবও বক্তৃতা করেছেন। শেখ মুজিবের বক্তৃতার বিষয় ছিল, সাবেক পাকিস্তানে তদানীন্তন পূর্ব পাকিস্তান কীভাবে অর্থনৈতিক বঞ্চনার শিকার হচ্ছে অথবা হতে পারছে তাই।

উস্কানির হোতা বিএসএফঃ আতঙ্ক বাড়ছে জৈন্তাপুর সীমান্তে

ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) উস্কানিতে আবার সে দেশের লোকজন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে একটি বিল ও একটি হাওর থেকে জোর করে মাছ ধরে নিচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে ফেব্রুয়ারি মাসে কয়েক দফা বিএসএফ-বিডিআর গোলাগুলি হয়েছিল। এ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার কথা থাকলেও বিএসএফ কর্তৃপক্ষ কথা রাখেনি।

মন্ত্রী-এমপিসহ ক্ষমতাসীনদের বেতনভাতা বাড়লঃ জনগণের কী হবে?

এবার ক্ষমতার শীর্ষ ব্যক্তিদের বেতনভাতাও বাড়ল। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিদের বেতনভাতা প্রায় দ্বিগুণ করা হয়েছে। বর্তমান বেতনের সঙ্গে শতকরা ৮৩ ভাগ বেতন বৃদ্ধির প্রস্তাব গৃহীত হওয়ায় এখন রাষ্ট্রপতির বেতন ৬১ হাজার ২০০, প্রধানমন্ত্রীর ৫৮ হাজার ৬০০, স্পিকারের ৫৭ হাজার ২০০, মন্ত্রীদের ৫৩ হাজার ১০০ এবং এমপিদের সম্মানী ২৭ হাজার ৫০০ টাকায় দাঁড়িয়েছে।

সংসদঃ শিষ্টাচার দুর্নীতি ও জনস্বার্থ by মাহবুব তালুকদার

গুরুদেব তাহার যোগাসনে ধ্যানমগ্ন অবস্থায় রহিয়াছেন। শিষ্য একদৃষ্টে তাহার প্রতি অবলোকন করিতেছিল। ধ্যানে নিমগ্ন থাকিলে গুরুদেবের মুখমণ্ডল আলোকিত হইয়া ওঠে। কেন এইরূপ হয়, উহা এক পরম রহস্য। শিষ্য ধারণা করিল, প্রভু অতীত, বর্তমান ও ভবিষ্যত্ সম্পর্কে সর্বজ্ঞ। তথাপি তিনি অতি সাধারণ মানুষের ন্যায় আচরণ করেন, যাহাতে বিস্মিত হইতে হয়।

জাতীয় উন্নয়ন ও জাতীয় বিশ্ববিদ্যালয় by জাতীয় উন্নয়ন ও জাতীয় বিশ্ববিদ্যালয় by ফজলুল হক সৈকত

বিশ্ববিদ্যালয় নামক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণার দায়িত্ব পালন করে থাকে; বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশও অগ্রসর হচ্ছে এ ধরনের গবেষণা ও উন্নয়নমূলক চিন্তাধারায়। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দরকারি বিষয়গুলো সম্বন্ধে পরিস্থিতি পর্যালোচনা এবং উন্নয়নের সুপারিশমালা প্রণয়ন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।

লেখকের শক্তি লেখার মধ্যেই by আল মাহমুদ

প্রায়ই ভাবি চিন্তা-ভাবনাহীন এক নির্বিঘ্ন জীবন হারিয়ে দিতে আমার অসুবিধা কোথায়। না কোনো অসুবিধা নেই। কিন্তু আমি স্বভাবসিদ্ধভাবে নিশ্চিন্ত মানুষ নই। আমি চিন্তা করে লিখি। চিন্তা করে খাই এবং চিন্তা করে ঘুমোতে যাই। আমার ঘুম হয় না। উল্টো বরং দুঃস্বপ্নে পাশ ফিরতে ফিরতে রাতটা কেটে যায়। তবুও আমার কিছু কর্তব্যকর্ম আছে যা রুটিনমাফিক আমাকে করতে হয়। পরিণাম কী হবে এ চিন্তা আমার মনে থাকলেও আমি অপরিণামদর্শী।

এইচএম এরশাদের মন্তব্য নিয়ে কিছু কথা by মোহাম্মদ মতিন উদ্দিন

বিগত ১৯ এবং ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে সহিংস ঘটনা ঘটেছে সে সম্পর্কে কথা বলতে গিয়ে ১ মার্চ বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় যুব সংহতির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, সেনাবাহিনী না থাকলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ থাকত না। পাহাড়ি এলাকা অশান্ত হওয়ার পেছনের কারণগুলো জানা থাকলেও কৌশলগত কারণে তিনি তা স্পষ্টভাবে বলছেন না।

সাত মাসেই সঞ্চয়পত্র বিক্রি লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণঃ অর্থনীতির জন্য সুখবর নয়

ক্ষমতাসীনদের মুখে প্রতিদিনই সাফল্যের কথা শোনা গেলেও দেশের অর্থনীতির খবর যে খুব ভালো নয়, সেটা বুঝতে কষ্ট হয় না। খাদ্যসহ দ্রব্যমূল্য বৃদ্ধি, বিনিয়োগ বন্ধ্যত্বের মতোই সঞ্চয়পত্র বিক্রিতে রেকর্ড সৃষ্টিও সেটাই প্রমাণ করে। বার্ষিক লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ সঞ্চয়পত্র বিক্রি হয়েছে অর্থবছরের প্রথম সাত মাসেই। স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে মানুষের আয় বেড়ে গেলে এমনটা হলে কথা ছিল না।

এবার পুলিশের ফতোয়াবাজি by মাহফুজ উল্লাহ

কখনও কখনও বাংলাদেশ পুলিশের কোনো কোনো সদস্যের আচার-আচরণে পুলিশ বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য হিসেবে এই আচরণ সরকারকে অস্বস্তিতে ফেলে কিনা জানা নেই। কিন্তু সাধারণ মানুষের অস্বস্তি ও দুর্ভোগের শেষ থাকে না। মানুষ প্রতিকারও পায় না এসব সমস্যার। আবার পুলিশ কখনও কখনও এমন কাজও করে যা তাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে না।

বাংলাদেশ সেনাবাহিনীকে পাকবাহিনীর সঙ্গে তুলনাঃ গণশুনানির নামে দেশবিরোধী ঔদ্ধত্য

পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টাকে সম্প্রতি নতুন গতিবেগ দেয়ার অভিযান শুরু হয়েছে। এ সম্পর্কে ধারণা পাওয়া গেছে ৭ মার্চ রাজধানীতে আয়োজিত গণশুনানির অনুষ্ঠানে। পার্বত্য চট্টগ্রামে উপজাতিদের ওপর চলমান কথিত নির্যাতনের চিত্র তুলে ধরাই ছিল গণশুনানির ঘোষিত উদ্দেশ্য।

মাইল স্টোন না টুম্ব স্টোন by আতাউস সামাদ

প্রথমেই স্বীকার করে নেই যে, ভারতের বিরুদ্ধে কিছু বলার সময় ব্যক্তিগতভাবে আমার কিছুটা খারাপই লাগে। তার প্রথম কারণ হলো আমার নিজের শিশু থেকে কিশোর হয়ে ওঠার কালটা কেটেছে হুগলি, কলকাতা আর জলপাইগুড়িতে। যদিও তখন সময়টা ভালো ছিল না। আমরা হুগলিতে থাকতে থাকতেই দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে যায়। তারপর বাবা যখন কলকাতায় বদলি হলেন, তখন যুদ্ধ চলছে পুরোমাত্রায়।

সংসদের অধঃপতন ও স্পিকার ভর্ত্সনা by মনজুর আহমদ

স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদকে অভিনন্দন। একটা দারুণ কাজ করেছেন তিনি। আমাদের দেশ, আমাদের সমাজের দণ্ডমুণ্ডের কর্তা যারা, পার্লামেন্টারিয়ান হিসেবে যাদের স্থান সর্বোচ্চ পর্যায়ে, তাদের নিম্ন পর্যায়ের আচার-আচরণের বিরুদ্ধে তিনি তার ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছেন। আইন প্রণেতা হিসেবে যাদের মর্যাদা আকাশচুম্বী, সেসব মান্যগণ্য ব্যক্তির শালীনতাবর্জিত অরুচিকর সংসদীয় কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে স্পিকার আবদুল হামিদ যে ভাষায় তাদের তিরস্কার করেছেন এমন ভাষা ব্যবহারে আর কোনো দৃষ্টান্ত পৃথিবীর আর কোনো পার্লামেন্টে আছে কিনা আমার জানা নেই।

আন্তর্জাতিক নারী দিবসের ১০০ বছরঃ নারীর অধিকার নিশ্চিত করা দরকার by অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার

বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নারীরা থাকলেও তাদের সামগ্রিক বাস্তবতার তেমন কোনো পরিবর্তন হয়নি, বরং কর্মজীবী নারীসহ সাধারণভাবে নারীদের অবস্থা আশাব্যঞ্জক নয়। আজকাল বহু নারী অফিস করেন, বিচারক হিসেবে আদালতে বসেন, আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন, চিকিত্সক হিসেবে পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন।

শনিবারের সুসংবাদ-মুক্ত জ্ঞানের বিদ্যালয় by বিপ্লব রহমান

বিজ্ঞানের শিক্ষার্থী মাত্রই জানেন, উচ্চতর জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় বাংলা ভাষায় বইপত্রের বেশ অভাব। অল্প যা আছে, প্রায় ক্ষেত্রেই তা ইংরেজি বইয়ের হুবহু অনুবাদ। অনেকের কাছেই তা বোধগম্য নয়। খটমটে অনুবাদের এসব বই শিক্ষার্থীর জ্ঞানতৃষ্ণা মেটায় না। বরং বিজ্ঞানকে তাঁর কাছে আরো ভীতিকর করে তোলে।

সাগর-রুনি হত্যাকাণ্ড-ডিএনএর ভিত্তিতে অতিদ্রুত শনাক্ত হচ্ছে খুনি! by রেজোয়ান বিশ্বাস

যুক্তরাষ্ট্রে ডিএনএ এবং ফরেনসিক পরীক্ষা শেষে এক মাসের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীকে শনাক্ত করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রে পাঠানো আলামতে একজনের ডিএনএ শনাক্ত হওয়ার একটি খবরের ভিত্তিতে এমনটিই আশা করেছে র‌্যাব।

বই লিখছেন প্রীতি

বই লিখছেন প্রীতি জিনতা। তবে যেন তেন বই নয়। খোদ নিজের আত্মজীবনী। তিনি তার ব্যক্তিগত জীবনের চমকপ্রদ সব তথ্য এ বইয়ে তুলে ধরবেন। ইতোমধ্যেই তিনি বই লেখা শুরু করে দিয়েছেন।

ব্রিটিশদের হাতে হাতে প্রিন্স হ্যারির নগ্ন ছবি

ব্রিটিশ রাজ পরিবারের আহ্বান প্রত্যাখ্যান করে রানির নাতি প্রিন্স হ্যারির নগ্ন ছবি প্রকাশ করেছে দেশটির সর্বাধিক প্রচারিত দৈনিক ‘দ্য সান’। ‘উত্তরাধিকারী’ শিরোনামে দৈনিকটির প্রথম পাতায় হ্যারির দু’টি নগ্ন ছবি ছাপা হয়েছে।

মোস্তাফিজুর রহমান জাপা প্রার্থী by মোশতাক আহমদ

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগকে ছাড় দিচ্ছে না মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টি। আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগে আসনটি শূন্য হয়। আগামী ৩০ সেপ্টেম্বর এ আসনে উপনির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

বাজিতপুরে যুবলীগকর্মী ৮ টুকরো

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়ন যুবলীগকর্মী ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আলম সবুজকে (৩০) দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করেছে। গতকাল শুক্রবার ইউনিয়নের নূরপুর বিলে কচুরিপানার নিচ থেকে সবুজের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

বিয়ে করছেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক বিয়ে করতে যাচ্ছেন। ডাকসাইটে অভিনেতা রঞ্জিত মল্লিককে কে না চেনেন! আবার রঞ্জিত কন্যা টালিউড হার্টথ্রব অভিনেত্রী কোয়েলকে চেনেন না এমন বাঙালিও খুব কমই আছেন।

অপরাধীদের তথ্যভাণ্ডার তৈরি হচ্ছে by ওমর ফারুক

কারাগারে থাকা সন্ত্রাসী, জঙ্গিসহ বিভিন্ন ধরনের অপরাধীর 'ডেটাবেইস' তৈরি করছে র‌্যাব। কারাগারে থাকা পাঁচ শতাধিক অপরাধীর ডেটাবেইস এরই মধ্যে তৈরি করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তথ্যভাণ্ডার তৈরি শেষ করার পর র‌্যাবের দল যাবে দেশের বিভিন্ন কারাগারে।

ঈদ যেমন কেটেছে- আমার সেরা ঈদ

ঈদ মানে আনন্দ। আমার ঈদও খুবই আনন্দে কেটেছে। ঈদের দিন সকালে উঠে গোসল করেছি। গায়ে আতর লাগিয়ে নতুন পাঞ্জাবি-জায়জামা পরে বাবার সঙ্গে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম। তারপর বাসায় এসে বড়দের সালাম করেছি। সেলামিও পেয়েছি অনেক।

মজার খবর by অজগর কেক

ব্রিটেনের কেন্টের মেইডস্টোনে বাস করে ছোট্ট মেয়ে ক্লাউডিয়া। একদিন টেলিভিশনের পর্দায় একটি হলদে সাদা বার্মিজ অজগরকে দেখে তার ভালো লেগে যায়। আর এর পরই সে তার মা ফ্রান্সেসকা পিচারের কাছে বায়না ধরে তার জš§দিনে সে ঠিক এমনই এক অজগর কেক চায়। এতটুকু এদিক ওদিক হলে হবে না।

কবিতা- হাসির বিপদ by আলম তালুকদার

হাসতে থাকি হাসতে থাকি হাসতে থাকি হাচ্চা
হাসলে থাকে মনটা ভালো ভালই থাকি সাচ্চা
বলছে এসব বাচ্চা।

অপুর লালঘোড়া by রণজিৎ সরকার

কলিংবেলের শব্দ হলো। অপু বুঝতে পারল বাবা অফিস থেকে এসেছে। প্রতিদিন এই সময় ওর বাবা অফিস থেকে এসে কলিংবেল চাপেন। অপু প্রতিদিন দরজা খুলে দেয় বাবার কাছে থেকে কিছু পাওয়ার আশায়। বাবা অফিস থেকে ফেরার পথে ওর জন্য অনেক কিছু নিয়ে আসেন।

গাজীপুর উপনির্বাচনে তাজউদ্দীনকন্যা

সোহেল তাজের পদত্যাগে শূন্য হওয়া গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন তাঁর বড় বোন সিমিন হোসেন রিমি। দলীয় একাধিক সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। তবে রিমি বা তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

নির্দিষ্ট সময়ের মধ্যেই কাউন্সিল করতে চায় বিএনপি by শফিক সাফি

এ বছর নির্দিষ্ট সময়ের মধ্যেই ষষ্ঠ কাউন্সিল করতে চায় বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশের পর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নির্দিষ্ট সময়ের মধ্যে কাউন্সিলের যে বাধ্যবাধকতা রয়েছে, তাও মানতে চায় দলটি।

রেণু পোনার চাষ করে ৫শ’ পরিবার স্বাবলম্বী

বরিশালের আগৈলঝাড়ায় ডিম থেকে পোনা মাছ উৎপাদন ও বিক্রি করে প্রায় ৫ শতাধিক পরিবার আজ স্বাবলম্বী হয়েছে। এসব পোনা মাছ বিক্রির জন্য প্রতিনিয়ত হাট বসে উপজেলার গৈলা ইউনিয়নের গুপ্তের হাট বাজারে। প্রতিদিন মাছের পোনা ক্রয় করতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে পাইকার ও খুচরা ক্রেতারা আসেন এ হাটে।

কবিগুরুর স্মৃতিমাখা বজরা

শিলাইদহে পদ্মার সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল এক নিবিড় সম্পর্ক। ওই সময় পদ্মার বুকে পাল তোলা নৌকা, একটু দূরে গড়াই নদীর সৌন্দর্য তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। পদ্মাকে তিনি বড় ভালবাসতেন। তাই তো কবি লিখেছেন, ‘হে পদ্মা আমার/তোমায় আমায় দেখা শত শতবার’।

সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে চিত্তবিনোদন

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা মানুষের আনন্দ উল্লাসে সিরাজগঞ্জের গ্রাম, পাড়ামহল্লা মেতে উঠেছিল। মেতে উঠেছিল যমুনাপারের হার্ডপয়েন্টও। লম্বা ১১ দিন ছুটি পেয়ে ব্যবসায়ী, চাকরিজীবীদের অস্থায়ী ঠিকানা ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রামসহ বিভিন্ন শহর ছেড়ে স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জে এসে ঈদের আনন্দ উপভোগ করেছে।

বালাপুরের জমিদার বাড়ি

প্রাচ্যের ম্যানচেস্টারখ্যাত বাবুরহাট সংলগ্ন নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নে বালাপুরের জমিদার বাড়ি এখন বিরাণ ভূমিতে পরিণত হয়েছে। চারদিকে শুধু খাঁ খাঁ করছে এককালের সেই জমিদার বাড়ি। এ বাড়িতে এলাকার বিচারের জন্য জাঁকজমক বৈঠকখানা ছিল। বৈঠকখানার পাশেই ছিল পূজাম-প। সকাল সন্ধ্যা বাজতো শঙ্খ।

সীসা ও চাতালের ধোঁয়ায়-

সীসা পোড়ানো, ওয়েল্ডিং ও চাতালের ধোঁয়া এবং ব্যাটারির বিষাক্ত বর্জ্য বগুড়ার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন ও পৌর শহর সান্তাহারে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটছে। পরিবেশ বিপর্যয়ের কারণে প্রতিদিন শত শত মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হলেও দেখে শুনে মনে হয় যেন দেখার কেউ নেই।

মোগল স্থাপত্যের অপূর্ব নিদর্শন

ঠাকুরগাঁও শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণে সদর উপজেলার একটি গ্রাম জামালপুর। এই গ্রামের জমিদার বাড়ি এক সময় বৃহত্তর দিনাজপুরের মুসলিম জমিদারদের আভিজাত্যের প্রতীক ছিল। জামালপুরের জমিদারদের আভিজাত্যের এখন কোন কিছু অবশিষ্ট না থাকলেও টিকে আছে মোগল স্থাপত্যের অপূর্ব নিদর্শন দু’শ’ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদটি এক নজর দেখার জন্য বিভিন্ন জেলার দর্শনার্থীরা ভিড় করে সেখানে।

বাগমারায় দ্বন্দ্বের কারণে বন্ধ রাখা ভিজিএফের চাল অবশেষে বিতরণ করা হচ্ছে

রাজশাহীর বাগমারায় ভিজিএফ কমিটির দ্বন্দ্বের কারণে বন্ধ থাকা ভিজিএফ’র চাল অবশেষে বিতরণ শুরু হয়েছে। শুক্রবার থেকে চাল বিতরণ শুরু করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।সরকারী নির্দেশনায় ঈদের আগে গত ১৪ আগস্ট ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) বিতরণের কথা থাকলেও তালিকা তৈরি নিয়ে ইউনিয়ন পরিষদ ও

অভিমত ॥ ইচ্ছে থাকলে সবকিছুরই সমাধান সম্ভব by কেয়া চৌধুরী

কিছুদিন ধরে টিভির পর্দাসহ নানা সংবাদ মাধ্যমে মহাসড়কের বেহাল অবস্থা নিয়ে যেসব খবর পড়ছিলাম তাতে, পাঠক হিসাবে হতাশ হওয়া ছাড়া আর যেন কিছুই থাকে না। তার মধ্যে প্রায় প্রতিদিনই যখন শুনতে হতো মৃত্যুর মিছিলের অপ্রত্যাশিত দীর্ঘ তালিকার খবর, স্বজনদের বিলাপের করুণ সুর। তখন নিজেকে বড় অসহায় লাগে।

রাজনীতি-সম্মেলন সামনে রেখে একাধিক বলয় আওয়ামী লীগে by পাভেল হায়দার চৌধুরী

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল সামনে রেখে দলের মধ্যে কয়েকটি শক্তিশালী বলয় তৈরি হচ্ছে। পদ-পদবি নিয়েই মূলত গড়ে উঠেছে এই বলয়। দলের নবীন নেতারা চান গুরুত্বপূর্ণ পদ পেতে। প্রবীণরা চান অবস্থান ধরে রাখতে। অন্যদিকে বাদ পড়া সংস্কারপন্থীরা চান আবারও কেন্দ্রীয় কমিটিতে পদ নিতে।

আজকের ভাবনা ॥ দাবার ঘুঁটি কারা চালে! by এম এ রশীদ

বাংলার মানুষের স্মৃতিতে এখনও ভাস্বর বাংলা ভাইয়ের সুকৃতির রগরগা কাহিনী। নাটোরের অদূরে বাগমারা অঞ্চলে আফগান যুদ্ধফেরত এই তালেবান ভাইটি তাদের নিজস্ব মডেলের ইসলামী শাসন বাংলাদেশে কায়েমের জন্য একটি সন্ত্রাসের এলাকা গড়ে তোলে।

আজকের ভাবনা ॥ আদিবাসীদের প্রতি সামাজিক বৈষম্যই উন্নয়নের অন্তরায় by এ্যাডভোকেট সিরাজ প্রামাণিক

রাস্তার পাশে এক দোকান ঘর। দোকানের সামনে বেশ কিছু মানুষ বসে গল্প করছে। কয়েক নারী মাটিতে বসেই শিশুকে বুকের দুধ পান করাচ্ছে। শিশুদের শরীরে কোন কাপড় নেই। শিশুর শরীরের অর্ধাংশ মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছে। শিশুটির শরীরে বাসা বেঁধেছে পাঁচড়া নামক ছোঁয়াচে ঘা। মাছি তার ঘায়ে বারে বারে আক্রমণ করছে।

আজকের ভাবনা ॥ কোথায় হারাল আজ ইলিশের দিন... by নুরুন্নাহার শিরীন

বাংলাদেশে এখন বর্ষার মৌসুম। এবং বর্ষা মানেই যেন একথাল সাদা যুঁইসদৃশ ভাতের পাশেই সেই দারুণ ইলিশ ভাজার ঘ্রাণ। প্রবাদসম সেই বাক্যটি মনে আসছে- ‘ঘ্রাণে অর্ধভোজন।’ এই প্রবাদ বাংলাদেশের ইলিশের বেলায় যত প্রযোজ্য আর কিছুতে যেন ততটা নয়।

সরকার ভিলেনের পার্ট কেন পছন্দ করছে? by মুনতাসীর মামুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ার কথা বলেন। কিন্তু, সেটি গড়া যে কঠিন তা’ হয়ত তিনি ইতোমধ্যে অনুধাবন করছেন। আমরা তো হাড়ে হাড়ে করছি। আমাদের সবার ভেতরে ক্ষুদে এক সামন্ত বসবাস করে। সামান্য পদ বা ক্ষমতা পেলে সে ক্ষুদে সামন্ত মাথা চাড়া দিয়ে ওঠে এবং গণতান্ত্রিক বোধ পদে পদে বাধাপ্রাপ্ত হয়।

শোবার ঘরে খুন-খারাবি বাড়ছে, তদন্ত ঢিলেঢালা by এস এম আজাদ

শোবার ঘরটিও আর নিরাপদ ভাবা যাচ্ছে না। রাজধানীতে গত দুই বছরে এই শয়নকক্ষেই শতাধিক হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে জোড়া খুনের ঘটনা আছে পাঁচটি। এই ঈদের ছুটিতেও রাজধানীর বাসা-বাড়িতে তিনটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের বিচার-অপপ্রচারে লিপ্ত বিদেশে থাকা দুই 'যুদ্ধাপরাধী' by আশরাফ-উল-আলম

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পর্কে দেশ-বিদেশে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি এবং ট্রাইব্যুনালের বিচারকাজে বাধা সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছেন বিদেশে অবস্থানরত দুজন চিহ্নিত 'যুদ্ধাপরাধী'। তাঁদের একজন হলেন আশরাফুজ্জামান খান, আরেকজন চৌধুরী মাঈনুদ্দিন।

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় নিহত শতাধিক

সিরিয়ায় বিরোধীদের ওপর সরকারি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। হামলায় গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ১০০ জনেরও বেশি লোক মারা গেছে। রাজধানী দামেস্কের কাছের শহর দিয়ারায় অন্তত ২৫ জন এবং পূর্বাঞ্চলীয় মায়াদিন শহরে ১৬ জন নিহত হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলো এ কথা জানিয়েছে।

ফিলিপাইনে প্রথম নারী প্রধান বিচারপতি নিয়োগ

ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিনো অ্যাকুইনো গতকাল শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম ঘোষণা করেছেন। তাঁর নাম মারিয়া লাওরদেস সেরেনো (৫২)। তিনিই হলেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি।
গত মে মাসে প্রধান বিচারপতি রেনাতো করোনাকে অভিশংসিত করেন প্রেসিডেন্ট অ্যাকুইনো।

লাহোর-প্যারিস-লাহোর ঘুমিয়ে ঘুমিয়ে

পাকিস্তানের লাহোর থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমানে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা হয়েছিলেন ফরাসি এক নারী। যথাসময়ে প্যারিসে পেঁৗছানও তিনি। কিন্তু প্যারিস ছুঁয়ে একই বিমানে ফের লাহোর ফিরে আসতে হয়েছে তাঁকে।

দুটি জিডির তদন্ত শুরু ॥ লিমন পরিবারের বিরুদ্ধেদায়ের করা হত্যা মামলার কপি থানায় পৌঁছেনি

রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের র‌্যাবের গুলিতে পা হারানো লিমনের পরিবারের মা, হেনোয়ারা বেগম, ভাই সুমন আকন ও বাবা তোফাজ্জেল হোসেনসহ ১৪ জনকে আসামি করে হত্যা মামলার অভিযোগপত্র আদালত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত রাজাপুর থানায় এসে পৌঁছেনি।

মির্জা ফখরুলের নিন্দা ॥ রাজবাড়ীতে সন্ত্রাসীরগুলিতে যুবদলনেতা হতযুবক গ্রেফতার

জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য এসএম শামসুল আলম বাবলু (৫৫) বৃহস্পতিবার মাঝরাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। তার বাড়ি রাজবাড়ী পৌর এলাকার বিনোদপুর গ্রামের সরকারী শিশু সদনের পেছনে। তাঁর পিতার নাম মরহুম আব্দুল হামিদ। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করেছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ পুলিশের চাঁদাবাজি বন্ধ না হলে ধর্মঘটে যাবে ট্যাংকলরি মালিক শ্রমিকরা

পুলিশের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ করেছে ট্যাংকলরি মালিক ও শ্রমিকরা। পুলিশের চাঁদাবাজি বন্ধ না হলে ঢাকা অঞ্চলে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে তারা। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার বার্মাস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্যাংকলরি মালিক ও শ্রমিকরা এ অভিযোগ করেন।

সিরাজগঞ্জে নাসিম ॥ হত্যা ক্যুসহ নানান অগণতান্ত্রিক পন্থায় বিএনপির জন্ম

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হত্যা, ক্যুসহ নানান অগণতান্ত্রিক কর্মকা-ের মধ্য দিয়ে বিএনপি’র জন্ম হয়েছে। তাই তারা চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে না। বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সামগ্রিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা

আওয়ামী লীগের সভাপতি ॥ রাজশাহীতে বিএনপি নেতা নাদিমসহ এক শ’ জনের বিরুদ্ধে মামলা

গ্রেনেড হামলার প্রতিবাদে ঈদের পরদিন ডাকা পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভা প- করার অভিযোগে বিএনপির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলার সভাপতি সাবেক এমপি নাদিম মোস্তফাসহ ১০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নুহাশ পল্লীতে কবরে এসে কাঁদলেন হুমায়ূনের জাপানী বন্ধু আসাহারা

নুহাশ পল্লীতে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কবরের পাশে এসে কাঁদলেন তাঁর বন্ধু জাপানের রিকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কিউমি আসাহারা। এ সময় তিনি বন্ধুর কবরে ফুলেল শুভেচ্ছা জানান। একই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষক মোঃ নাসির উদ্দিন তাঁর সঙ্গে ছিলেন বলে জানান নুহাশ পল্লীর সহকারী ব্যবস্থাপক

গ্রেফতার একজন কৃষক শ্রমিক জনতা লীগের ৪ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

জেলার সখীপুরে কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীমসহ চার নেতাকর্মীকে আসামি করে চাঁদাবাজি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী সমাজকল্যাণ সম্পাদক মোকছেদ আলী বাদী হয়ে সখীপুর থানায় এ মামলা দায়ের করেন।

ঢাকায় সেপ্টেম্বরে শুরু হচ্ছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব- সংস্কৃতি সংবাদ

গত কয়েক বছর ধরে ভারতের কলকাতায় অনুষ্ঠিত হয়ে আসছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব। এবারই প্রথম এই উৎসব অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ইতোমধ্যে ঢাকায় গঙ্গা-যমুনা নাট্যোৎসব আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে গত ৩০ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গঙ্গা-যমুনা নাট্যোৎসব আয়োজনের জন্য একটি সভা অনুষ্ঠিত হয়।

ঈদের ছুটির ফাঁদ, ইয়ার্ডে কন্টেনারের স্তূপ ॥ জনস্রোত শহরমুখী- চট্টগ্রাম বন্দর

ঈদকে কেন্দ্র করে লম্বা ছুটির মধ্যেও চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে কন্টেনার হ্যান্ডলিং ছিল স্বাভাবিক। তবে আমদানিকারকরা ডেলিভারি না নেয়ায় ইয়ার্ডে এখন কন্টেনারের স্তূপ। গত বুধবার থেকে কর্মদিবস শুরু হলেও প্রাণ ফেরেনি চট্টগ্রাম বন্দরে।

রাজধানীতে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু, যুবকের লাশ উদ্ধার- ডেমরায় বাসের ধাক্কায় ছাত্র নিহত

রাজধানীর কলাবাগান ও কাঁঠালবাগানে এক শিশুসহ দুজনের লাশ উদ্ধার হয়েছে। ডেমরায় বাসের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে ডেমরা মহাসড়কের রাস্তা অবরোধ করে প্রতীকী জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে।

ঈদের লম্বা ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোয় উপচেপড়া ভিড়- দেশী বিদেশী অসংখ্য পর্যটক by আজাদ সুলায়মান

ছুটি পেলেই বাঙালী ছুটে অবকাশ যাপনে। লম্বা ছুটি পেলে তো কথাই নেই । এবার ঘরকুনো মানুষও ঈদে লম্বা ছু্িট পেয়ে কাজে লাগিয়েছে যে যার মতো। যারা সামর্থ্যবান তারা ছুটেছেন দেশের পর্যটনগুলোতে। কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, মহাস্থানগড়, জাফলং, হালতিবিল, সোনারগাঁয় ও কিশোরগঞ্জের এগারসিন্ধুর এবং মসুয়ার জমিদার বাড়িতে উপচেপড়া ভিড়।

ফের জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীতে ফিরছে মানুষ, পথে পথে ভোগান্তি

ঈদ শেষে আবারও জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। লঞ্চ ও ট্রেনের ছাদে কোথাও ঠাঁই নেই। বিলম্বে আসছে ট্রেন। রাস্তায় রাস্তায় ভোগান্তি তো আছেই। বাসে যাত্রী কম হলেও ঢাকা-ময়মনসিংহ রুটে শুক্রবার দিনভর ছিল অসহনীয় যানজট। এদিকে শুক্রবারও রাজধানী ছিল অনেকটা ফাঁকা।

সরকার ৩৩ নীতিমালা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে- সাড়ে তিন বছরেও প্রণীত হয়নি জাতীয় শিক্ষানীতি, নারী উন্নয়ন ও স্বাস্থ্যনীতি by তৌহিদুর রহমান

মহাজোট সরকারের সাড়ে তিন বছরে ৩৩টি নীতিমালা, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ৩৩টি নীতিমালা ও কর্মকৌশলের মধ্যে ৩০টির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইতোমধ্যে এসব নীতিমালা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগও নেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সফেদ ফেনা শ্বেতশুভ্র দুধ, ১২০ বছরের ঐতিহ্য রোজ বিক্রি ৪শ’ মণ নাসিরাবাদ, কায়েতপাড়া রাজধানীর পাশেই দুধের নহর by মীর আব্দুল আলীম

রাজধানীর উপকণ্ঠে অবহেলিত এক জনপদ খিলগাঁও থানাধীন নাসিরাবাদ ইউনিয়ন। এর পাশাপাশি রূপগঞ্জের আরেক অবহেলিত জনপদ ঢাকা লাগোয়া কায়েতপাড়া ইউনিয়নের মানুষ নিজেরা তাদের ভাগ্যবদল করেছে। আর এর সবই হয়েছে খাঁটি দুধের বদৌলতে। এ দুটি ইউনিয়ন এখন খাঁটি দুধের নহর।

জাতীয় নিরীক্ষা বিভাগের প্রতিবেদন-পরমাণু বিপর্যয়ের আশঙ্কা ভারতে

ভারতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এক প্রতিবেদনে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সতর্ক করে বলেছেন, পরমাণুকেন্দ্রগুলোর তদারক সংস্থা অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের (এইআরবি) দুর্বলতা কাটাতে না পারলে ফুকুশিমা অথবা চেরনোবিলের মতো বিপর্যয় ঘটতে পারে।

মানবাধিকার সংস্থার দাবি-কাচিন শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে চীন

মিয়ানমারের কাচিন নৃতাত্তি্বক গোষ্ঠীর শরণার্থীদের জোর করে দেশে ফেরত পাঠাচ্ছে চীন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। মিয়ানমারে সংঘাতের মুখে কাচিন নৃগোষ্ঠীর এসব মানুষ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে আশ্রয় নিয়েছিল।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে বৈষম্যের শিকার হচ্ছে নারীরা

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে চরম লিঙ্গবৈষম্য রয়েছে। এই বাহিনীতে চাকরি টিকিয়ে রাখার জন্য নারীদের যেতে হচ্ছে ব্যাপক দুর্ভোগের মধ্য দিয়ে। সম্প্রতি প্রকাশিত এক পর্যালোচনা প্রতিবেদনে অস্ট্রেলিয়ার লিঙ্গবৈষম্যবিষয়ক কমিশনার এলিজাবেথ ব্রডারিক এ তথ্য জানিয়েছেন।

অ্যাসাঞ্জকে বাহবা দেওয়া উচিত : নোয়াম চমস্কি

বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের গোপন নথি প্রকাশ না করে যদি রাশিয়া বা অন্য কোনো দেশের গোমর ফাঁস করতেন এবং তার পরের ঘটনাগুলো যদি একই রকমভাবে ঘটত, সে ক্ষেত্রে সুইডিশ কর্তৃপক্ষের আচরণ অন্য রকম হতো। এমনটাই মনে করছেন মার্কিন শিক্ষাবিদ নোয়াম চমস্কি।

ব্রেইভিকের ২১ বছরের কারাদণ্ড

সন্ত্রাসী তৎপরতার দায়ে অ্যান্দারস বেরিং ব্রেইভিককে দোষী সাব্যস্ত করেছেন নরওয়ের আদালত। গত বছর সন্ত্রাসী হামলায় ৭৭ জনকে হত্যার দায়ে তাঁকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাজধানী অসলোর এক আদালত এই রায় দেন। ব্রেইভিক সুস্থ মস্তিষ্কে হত্যাকাণ্ড চালিয়েছেন বলেও মত দিয়েছেন আদালত।

শিক্ষার্থীর ঝরে পড়া-শিশুবান্ধব শিক্ষাব্যবস্থা জরুরি

শতভাগ শিক্ষিত মানুষের দেশ গড়া এখনো কল্পনার বিষয়। সরকারের ইচ্ছা ও গৃহীত পদক্ষেপে বৈপরীত্য কমে এলেও শিক্ষিতের হার বাড়ানোর কার্যক্রম সফল- এমনটি বলার সুযোগ নেই। দারিদ্র্য, পুষ্টির অভাব, অভিভাবকের অসচেতনতা, পরিবেশের মতো আরো কিছু কারণ শিক্ষা সম্প্রসারণে বড় বাধা হিসেবে কাজ করে।

বাসভবনে চিকিৎসক খুন-প্রশ্নবিদ্ধ জননিরাপত্তা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে দ্রুত অবনতি হচ্ছে, এ কথা এখন আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ঈদের ছুটিতে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র থেকেই প্রতীয়মান হয়, কতটা নিরাপত্তাহীনতার মধ্যে আমাদের বাস। ঈদের ছুটিতে রাজধানীতে বড় কোনো অঘটন না ঘটায় স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরব আমিরাতে বাংলাদেশ থেকে লোক নিয়োগ বন্ধ!

সংযুক্ত আরব আমিরাত সে দেশে কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে জনশক্তি রফতানিকারকদের প্রতিষ্ঠান বায়রা। তবে বাংলাদেশ সরকার থেকে বলা হয়েছে, কর্মী নিয়োগ বন্ধের বিষয়ে আরব আমিরাত এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছুই জানায়নি।

দুই স্কুলছাত্রী উত্ত্যক্তের ঘটনায় হাসপাতালে হামলা, ভাংচুর গৌরনদী রণক্ষেত্র

বরিশালের গৌরনদী পৌরসভার মেয়রের নিজ এলাকা দিয়াশুর মহল্লার দু’স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ব্যাপক তা-ব চালিয়েছে। হামলায় গুরুতর আহত স্কুল ছাত্রীদের পরিবার ও নিকট আত্মীয়-স্বজনরা গৌরনদী হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাদের চিকিৎসায় বাধা দেয়া হয়।

যশোরে দু’ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মী খুন

যশোর শহরে দু’ঘণ্টার ব্যবধানে এক আওয়ামী লীগ কর্মী ও এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপশহর পার্কে সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত হন আওয়ামী লীগ কর্মী বিল্লাল (২২)। তিনি যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার চান্দু মিয়ার ছেলে।

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ আগেও দু’ বার সংশোধন হয়েছে

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ এর আগে আরো দুবার সংশোধন করা হয়েছিল। ওই দুই সংশোধনীতে দেশের সর্ববৃহৎ এই ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানটির বোর্ডকে শক্তিশালী করার পরিবর্তে ব্যাংকটির প্রধান নির্বাহীর ক্ষমতা বাড়ানো হয়।
সরকারী নথিতে দেখা যায়, ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর বিশেষ গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জারিকৃত এই

অবশেষে ব্রেইভিকের ২১ বছর কারাদণ্ড

গণহত্যার অভিযোগে অবশেষে ব্রেইভিককে ২১ বছরের কারাদ- দিল নরওয়ের সর্বোচ্চ আদালত। রায়ের সময় আদালত শুক্রবার তাঁকে মানসিকভাবে সুস্থ ঘোষণা করে। শান্তির দেশ নরওয়ের ইতিহাসে এটিই সর্বোচ্চ মেয়াদে সাজা।

নারীনেত্রী আইভির মৃত্যুবার্ষিকী পালিত

একুশে আগস্ট বর্বরোচিত ভয়াল-বীভৎস গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, মহীয়সী নারীনেত্রী ও মুক্তিযোদ্ধা আইভি রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান সকাল সাড়ে ১০টায় বনানীতে আইভি রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও

যুক্তরাষ্ট্রে কাশেম আলীর ভাই লাখ লাখ ডলার ব্যয় করছে লবিংয়ে- যুদ্ধাপরাধী বিচার বন্ধে তৎপরতা

যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম যত না দ্রুত এগিয়ে যাচ্ছে তার চেয়ে বেশি গতিতে এর বিরুদ্ধে আন্তর্জাতিক লবিং বিশেষ করে আমেরিকায় লবিং চলছে। আর এই তৎপরতায় লাখ লাখ ডলার ব্যয়ের কাহিনীও বেরিয়ে আসছে। জামায়াত নেতা মীর কাশেম আলী গ্রেফতার হওয়ার আগে থেকেই এ বিষয়টি তদারকি করে আসছিলেন।

আওয়ামী লীগ নির্বাচন টার্গেট করে দলের ভিত্তি গড়তে চাইছে- এগোচ্ছে সেই লক্ষ্যেই ॥ বিরোধী দলের আন্দোলনের হুমকিকে গ্রাহ্যে নিচ্ছে না

বিরোধী দলের আন্দোলনের হুমকিতে মোটেও উদ্বিগ্ন নয় শাসক দল আওয়ামী লীগ। বিরোধী দলের আন্দোলন মোকাবেলার পরিবর্তে সাংগঠনিক তৎপরতা আরও জোরদারের মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতিকে এগিয়ে নিতে চায় দলটি।

উপনির্বাচন গাজীপুর-৪ ॥ সোহেল তাজের বড় বোন সিমিন হোসেন রিমি প্রার্থী হচ্ছেন, আনন্দ মিছিল

আসন্ন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে বঙ্গতাজকন্যা ও সোহেল তাজের বড় বোন বিশিষ্ট প্রাবন্ধিক সিমিন হোসেন রিমি আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন। এ সংবাদে শুক্রবার সন্ধ্যায় উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি রামপাল উপজেলা জামায়াতের সেক্রেটারি আটক

বাগেরহাটের রামপালে ঈদের দিন দুপুরে প্রাধনমন্ত্রীকে হত্যার হুমকিসহ জঙ্গী সেøাগান দিয়ে শিবিরের মিছিল এবং ছাত্রলীগসহ এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে-মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলার পর রামপাল উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ নাসের উদ্দিনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বাসা থেকে তাকে আটক করা হয়।

পেশাদার খুনীরা হত্যা করেছে ডা. নিতাইকে!- ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ ॥ খুনীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রধানমন্ত্রীর by গাফফার খান চৌধুরী

চিকিৎসকদের কেন্দ্রীয় নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই পরিকল্পিত হত্যাকা-ের শিকার হতে পারেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনীদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। হত্যাকা- ও ছুরিকাঘাতের ধরন পরিকল্পিত হত্যাকা-ের পূর্বাভাস দেয় বলে জানালেন ডা. নিতাইয়ের এক সহকর্মী চিকিৎসক।

বাংলাদেশীদের নেপালী সাজিয়ে মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে?- ৭৪ জন ফেরত আসার পর বিষয়টি জানা গেছে ॥ মন্ত্রণালয় এখনও জানে না by ফিরোজ মান্না

বৈধ পথে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ ব্যবস্থা না থাকায় ভিন্নপথ বেছে নিচ্ছে আদম পাচারকারী চক্র। বর্তমানে দেশে শক্তিশালী এই চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা নানা কায়দায় বাংলাদেশীদের নেপালী নাগরিক সাজিয়ে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয় মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

রুনীর শার্টে একজনের ডিএনএ শনাক্ত, হত্যাকারী একাধিক ॥ সাগর-রুনী হত্যাকাণ্ড -মার্কিন ল্যাবে আলামত পরীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্ট মিলবে এক মাসের মধ্যে

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনী হত্যাকাণ্ডে একাধিক হত্যাকারীর অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে র‌্যাব। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, জামাকাপড়সহ সংগৃহীত অন্যান্য আলামত বিদেশে ডিএনএ টেস্ট করার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে।

সৌরবিদ্যুত ব্যবহারে চীন ভারতের পরেই বাংলাদেশ- আলোকিত হচ্ছে ১০ লাখ বাড়ি- গ্রামীণ জনপদে পরিবর্তনের সূচনা ॥ সেচপাম্পও চলছে by শাহীন রহমান

এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে সৌরবিদ্যুতের জনপ্রিয়তা বেড়েছে অনেক। বিশেষ করে সৌরবিদ্যুত ব্যবহারে এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে চীন। তারপরেই ব্যবহারের দিক দিয়ে রয়েছে ভারতের অবস্থান। এ দুটি দেশের পাশাপশি বাংলাদেশও সৌরবিদ্যুত ব্যবহারে পিছিয়ে নেই।

বুয়েট খুলছে আজ, ভর্তি পরীক্ষার সময়সূচী শীঘ্রই ঘোষণা- জাবির হল খুলছে আজ, ক্লাস শুরু কাল by বিভাষ বাড়ৈ

শিক্ষক সমিতির আন্দোলনের ফলে সৃষ্ট দীর্ঘ অচলাবস্থা ও রমজানের ছুটির পর আজ খুলছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। আন্দোলন বন্ধ করে শিক্ষা কার্যক্রম শুরুর জন্য আদালতের দেয়া নির্দেশের আলোকে আগামী দুয়েকদিনের মধ্যেই একাডেমিক কাউন্সিলের সভা ডেকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হবে।

মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল এখন নিরাপত্তা ঝুঁকিতে- বিচার অঙ্গনকে ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় আনতে হবে by বিকাশ দত্ত

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃতদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন নিরাপত্তার ঝুঁকির মধ্যে রয়েছে। এ প্রসঙ্গে অনেকেই বলেছেন, ট্রাইব্যুনালের ওপর নজরদারি করতে হবে। তা না হলে যে কোন সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে।

ক্রান্তিকালে পদ্মা সেতু ॥ বিশ্বব্যাংকের অর্থায়ন প্রসঙ্গ- ০ ড. মসিউরকে সরে যেতে চাপ ০ পদ্মা সেতুর টাকা খরচের দায়িত্বে ছিলাম না, দুর্নীতিতে জড়াব কিভাবে, পদত্যাগের ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি ॥ মসিউর by মিজান চৌধুরী

আবুলের পর প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমানকে সরে যেতে চাপ সৃষ্টি করা হচ্ছে। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন নিশ্চিত করতে সম্ভবত ওই উপদেষ্টাকে সরে যেতে হচ্ছে। চলতি সপ্তাহে পদত্যাগের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

বিশ্লেষণ- সিরিয়া সংকট সংঘাত বাড়াচ্ছে লেবাননে

লেবাননের সুন্নি মুসলমানেরা সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকে সমর্থন করছে। অন্যদিকে দেশটির শিয়া মুসলমানেরা প্রেসিডেন্ট আসাদের সমর্থক। সিরিয়ার রক্তক্ষয়ী সহিংসতা প্রতিবেশী দেশ লেবাননেও সশস্ত্র সংঘাত উসকে দিয়েছে।

রেমব্রান্টের চিত্রকর্ম হারিয়ে ফেলেছে ডাক বিভাগ

পয়সা বাঁচাতে গিয়ে বিখ্যাত ডাচ্ শিল্পী রেমব্রান্টের একটি চিত্রকর্ম হারিয়ে ফেলেছে নরওয়ের একটি আর্ট গ্যালারি কর্তৃপক্ষ। কুরিয়ার ও বিমার খরচ বাঁচাতে চিত্রকর্মটি সাধারণ ডাকে পাঠানো হয়েছিল। এক ব্রিটিশ ব্যবসায়ীর কাছ থেকে রেমব্রান্টের এচিং ‘লিভেন ভিলেমস ভ্যান কোপেনল,

সাধারণ বালক থেকে নিষ্ঠুর খুনি ব্রেইভিক

অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিক নরওয়ের এক সাধারণ ছেলে থেকে হয়ে ওঠেন নিষ্ঠুর খুনি। গত বছর ৬৯ জনকে হত্যা করেন তিনি। এই অপরাধের দায়ে গতকাল শুক্রবার ব্রেইভিককে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন সে দেশের একটি আদালত।

খনি কেলেঙ্কারি নিয়ে বিপাকে কংগ্রেস

ভারতে কয়লাখনি কেলেঙ্কারি নিয়ে ভালোই বিপাকে পড়েছে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সরকার। এক দিনের ব্যবধানে সুর নরম করেছে তারা। গতকাল শুক্রবার পার্লামেন্টের কার্যক্রম পরিচালনার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সরকারের পক্ষ থেকে বিরোধী দলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অ্যাসাঞ্জ যত দিন চান তত দিন দূতাবাসে থাকবেন: ইকুয়েডর

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যত দিন চান, তত দিন লন্ডনে ইকুয়েডর দূতাবাসে থাকতে পারবেন। ইকুয়েডরের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এদিকে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে লন্ডন যাওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন সুইডেনের কৌঁসুলিরা। অ্যাসাঞ্জের এক আইনজীবী এই প্রস্তাব দিয়েছিলেন।

মৃত্যু হাতে নিয়ে ছাদে চড়ে ঢাকা যাত্রা

‘এই যে ঢাকা, ঢাকা। ছাদ দেড় শ, ছাদ দেড় শ।’ এভাবেই গতকাল শুক্রবার রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় ঢাকাগামী নিম্ন আয়ের যাত্রীদের ডেকে বাসের ছাদে তুলছিলেন পরিবহন শ্রমিকেরা। তাঁরা জেলার বিভিন্ন সড়কে চলাচলকারী লক্কড়-ঝক্কড় মার্কা বাস এনে ঈদ মৌসুমে ঢাকার যাত্রী পরিবহনের উদ্যোগ নিয়েছেন।

কিশোরগঞ্জ পৌরসভার ১০টি সড়ক বেহাল

দীর্ঘদিন সংস্কার না হওয়া ও বর্ষণের কারণে কিশোরগঞ্জ জেলা শহর এবং আশপাশের ১০টি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পানি জমে রাস্তার বিভিন্ন অংশের ইট, পাথর, বিটুমিন ও খোয়া উঠে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

আলহাজের স্বপ্ন

সংসারে নিত্য অভাব-অনটন লেগেই আছে। দুবেলা খাবার জোটে না। বাবা হাফিজুর মোল্লা ভ্যানচালক। ঝিয়ের কাজ করেন মা হামিদা বেগম। তবু এই দরিদ্র পরিবারের সন্তান আলহাজ মোল্লা লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্ন দেখেন। সংসারের খরচ চালাতে পত্রিকার হকারের কাজ করেন তিনি।

কক্সবাজারে পর্যটকদের নিরাপদ ভ্রমণে বিড়ম্বনা- সৈকতের ঝাউবাগান দখল করে কয়েক হাজার ঝুপড়িঘর

কক্সবাজার সমুদ্রসৈকতের পাশে সৃজিত ঝাউবাগান দখল করে কয়েক হাজার ঝুপড়িঘর গড়ে উঠেছে। এতে ঝাউগাছ উজাড়ের পাশাপাশি ভ্রমণে আসা পর্যটকেরা নিরাপদ ভ্রমণে বিড়ম্বনার শিকার হচ্ছে। শ্রীহানি ঘটছে সৈকতের।
গতকাল শুক্রবার সকালে শহরের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টে গিয়ে দেখা গেছে,

আবার সরব হচ্ছে ঢাকা by অনিকা ফারজানা

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপন করে রাজধানীতে ফিরে আসছেন মানুষজন। গতকাল শুক্রবার লঞ্চ, ট্রেন ও বাসে করে বিপুলসংখ্যক মানুষ রাজধানীতে ফিরে এসেছেন। বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যালয় আজ শনিবার থেকে খোলা। কাল রোববার খুলবে সরকারি সব অফিস।

আরও নয়টি গ্রাম প্লাবিত- তালায় আবারও ভেঙে গেছে কপোতাক্ষের বেড়িবাঁধ

মেরামতের কয়েক ঘণ্টা না যেতেই আবারও ভেঙে গেছে সাতক্ষীরার তালা উপজেলার ওপর দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদের গোপালপুর জলকপাট (স্লুইসগেট) সংযোগ খালের বেড়িবাঁধ। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে দ্বিতীয় দফায় ভাঙনের পর নতুন করে নয়টি গ্রাম প্লাবিত হয়েছে।

শ্রদ্ধা ও ভালোবাসায় বোমাং রাজাকে বিদায় by প্রণব বল ও বুদ্ধজ্যোতি চাকমা

শ্রদ্ধা, ভালোবাসা, নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরীর শেষকৃত্যানুষ্ঠান গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। রাজবাড়ি প্রাঙ্গণ ও রাজার মাঠে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক আদিবাসী যোগ দেন।

কবরে ফুল দিয়ে স্ত্রীকে স্মরণ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল শুক্রবার। রাষ্ট্রপতি বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান। দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গী আইভি রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ছেলে সাংসদ নাজমুল হাসানকে জড়িয়ে ধরলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। খবর বাসসের।

নগর দর্পণ: চট্টগ্রাম- ট্রেনচালকের ওপর ঝাল মেটানো কেন? by বিশ্বজিৎ চৌধুরী

বড় অন্যায় করেছেন অধ্যাপক আবদুল মান্নান! প্রথম আলোতে ‘আত্মঘাতী ছাত্রলীগের লাগাম টেনে ধরুন’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন তিনি। লেখাটি পড়ে ক্ষোভে ফেটে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাৎক্ষণিকভাবে মিছিল সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন তাঁরা।

শিক্ষার নামে বাণিজ্য ও স্বেচ্ছাচারিতা বন্ধ হোক- অতিরিক্ত অর্থ ফেরত দিন

বছরের শুরুতে ঢাকার নামকরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান যখন ভর্তির নামে শিক্ষার্থীদের কাছ থেকে সরকার-নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ হাতিয়ে নেয়, তখনই এর বিরুদ্ধে প্রতিবাদ উঠেছিল। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত অর্থ ফেরত দিতে বলেছিল।

কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টান্তমূলক পদক্ষেপ জরুরি- ব্যাংকের অর্থ আত্মসাৎ

দেশের বিভিন্ন ব্যাংকে, বিশেষত সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোয় ঋণ দেওয়ার নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র বেরিয়ে এসেছে। সেই সঙ্গে ধরা পড়ছে সুবিধাভোগী বিভিন্ন গোষ্ঠী কর্তৃক অর্থ আত্মসাতের একাধিক ঘটনা। প্রথম আলোসহ কয়েকটি সংবাদপত্রে এসব অনিয়ম-দুর্নীতির বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে।

চারদিক- অলিম্পিক ও গণিত অলিম্পিয়াড by ইলিয়াস উদ্দীন বিশ্বাস

যুক্তরাজ্যের লন্ডনে ২৭ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত বিশ্বক্রীড়ার সবচেয়ে মর্যাদার আসর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হলো। এবার পদক তালিকার শীর্ষস্থানটি যুক্তরাষ্ট্রের দখলে। আর দ্বিতীয় স্থানটি চীনের। যুক্তরাষ্ট্র শিরোপা পুনরুদ্ধার করেছে। গত অলিম্পিকে চীন পদক তালিকার শীর্ষে ছিল।

জরুরি ভাবনা- ঢাকার গরিবের স্কুলের প্রতি নজর দিন

সব ক্ষেত্রে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল। তাদের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম ছিল ২০১২ সালের মধ্যে সব শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। এই সরকার তার শাসনামলে যেসব সেক্টরে সাফল্য দেখিয়েছে, তার প্রধান ক্ষেত্র হলো শিক্ষাব্যবস্থা।

বইয়ের পোকা

দুপুরে গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। মা এসে গায়ে হাত দিয়ে ঘুম ভাঙালেন। ব্যাকুল গলায় ডাকলেন, ‘নবনী ! নবনী !!’ আমি চোখ মেলতেই তিনি আমার মুখের কাছে মুখ এনে কাতর গলায় বললেন, ‘ওঠ্ মা। ওঠ্ !’
আমি হকচকিয়ে উঠে বসলাম। মা এভাবে আমাকে ডাকছেন কেন?

ধাঁধা দুনিয়া

ছবির ধাঁধা  মাত্র ১১ বছর বয়স থেকে অভিনয় শুরু করেন পাশের ছবির এই তারকা। টেলিভিশন সিরিজ ফ্রেন্ডস -এ অভিনয় তাঁকে দেয় প্রথমবারের মতো খ্যাতির স্বাদ। ছোট পর্দায় সফল হওয়ার পর বড় পর্দায় দি গুড গার্ল, অফিস স্পেস, ফ্রেন্ডস উইথ মানি প্রভৃতি ছবিতে অভিনয় করে সবার কাছে হয়ে ওঠেন পরিচিত।

সত্যিকারের সবজান্তা- বিবিধ

 ফ্রেডি সাদ্দাম নামের দক্ষিণ আফ্রিকার কাইজার চিফ ফুটবল দলের এক সমর্থক দাবি করেন, তিনিই প্রথম ১৯৬৫ সালে সাইকেলের ভেঁপু থেকে ভুভুজেলা উদ্ভাবন করেন।  ১৯৪৯ সালে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় হাঙ্গেরিয়ান-আমেরিকান গণিতবিদ জন নিউম্যান কম্পিউটার ভাইরাসের প্রথম তাত্ত্বিক ধারণা দেন।

যে খবর নাড়া দেয়- আমরা কেন সুখী?

ছোট্ট খুকি চড়ে বসেছে কাঁধে। না দেখেই বলে দেওয়া যায় তার চোখে রাজ্যের বিস্ময়। খুকির পাশেই আরেক খোকা কোলে। ওদের সামনে আস্ত এক জিরাফ। গলা বাড়িয়ে ওদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে যেন। অবাক না হয়ে উপায় কী। ঈদ ওদের জন্য নিয়ে এসেছে সামনাসামনি জিরাফ দেখার এই সুবর্ণ সুযোগ।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৯১ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ রফিকুল ইসলাম বীর বিক্রম সাহসী যোদ্ধা মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আখাউড়ার পতনের পর রফিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা অগ্রসর হন চান্দুরায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অন্তর্গত চান্দুরা।

নারায়ণ চন্দ্র হত্যা- কেউ গ্রেপ্তার হয়নি, মামলা ডিবিতে

বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত খুনের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। ঘটনার এক দিন পরেই এ মামলা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চার বছর আগে নির্মাণ শেষ হলেও বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল ‘নিউমুরিং কনটেইনার টার্মিনাল’ বা এনসিটির দরপত্রের শর্ত শিথিল করে সময়ক্ষেপণ করা হচ্ছে -‘বন্দর রক্ষা’ আন্দোলনে মহিউদ্দিন, বিলি হচ্ছে ৫০ হাজার প্রচারপত্র by মাসুদ মিলাদ

চট্টগ্রাম বন্দরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগ এনে আন্দোলনে নামছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ‘চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ’-এর ব্যানারে এই আন্দোলন কর্মসূচি পরিচালিত হবে।

চরাচর-গঙ্গাসাগর গণহত্যা by বিশ্বজিৎ পাল বাবু

একাত্তরের আগস্ট মাস। এক দুপুরে গ্রামের নিরাপত্তার জন্য পাহারা বসাতে সভা করার কথা বলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল ও টানমান্দাইল গ্রামের ১৩০ জনকে আনা হয় টানমান্দাইলের একটি বাড়িতে। সেখানে তাঁদের আটকে রেখে চলতে থাকে অবর্ণনীয় নির্যাতন। এমনকি পানি পর্যন্ত খেতে দেওয়া হয়নি।

শ্রদ্ধাঞ্জলি- পিরুজালী ঢাকা পড়েছে নুহাশপল্লীর আড়ালে by শাকুর মজিদ

মাত্র ৩০ দিনে গাজীপুরের এই পিরুজালী গ্রামটি কেমন করে যেন বদলে গেল। জঙ্গলের মধ্যে নিরিবিলি থাকা আর নিজের নাটক-সিনেমার শুটিং করার জন্য ২০ বিঘা জমি যখন কেনেন, তখন কিছু গাছগাছালি, সাপখো ছাড়া আর কিছুই তেমন ছিল না। দীর্ঘ ১৫ বছরে আপন মমতায় নিজ হাতে তিনি এর কলেবর বাড়িয়েছেন দ্বিগুণ।

টিপাইমুখে যৌথ সমীক্ষা- দিল্লিতে বিশেষজ্ঞ কমিটির বৈঠক সোমবার by রাহীদ এজাজ

টিপাইমুখ প্রকল্পের যৌথ সমীক্ষার বিষয়ে দুই দেশের বিশেষজ্ঞ কমিটির বৈঠক আগামী সোমবার দিল্লিতে শুরু হচ্ছে। বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞদের প্রথম বৈঠকে মণিপুরে নির্মাণাধীন বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্পের সমীক্ষার কার্যপরিধি চূড়ান্ত করা হবে।

শ নি বা রে র বিশেষ প্রতিবেদন- চা বেচে বিদ্যালয় by গাজীউল হক

বয়সের ভারে নুয়ে পড়েছেন! হাঁটেন লাঠিতে ভর দিয়ে। বিদ্যালয়ের বারান্দা ধরে এগোচ্ছেন। বাঁ হাতে চায়ের পেয়ালা। চকিতে নজর বুলিয়ে ঢুকে পড়েন একটি শ্রেণীকক্ষে। তাঁকে দেখে শিক্ষক খানিকটা অপ্রস্তুত; চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান তিনি। ইতস্তত করে বলেন, ‘আপনি আবার কষ্ট করে...।’

শ্বের খাদ্য পরিস্থিতি: বিশ্বব্যাপী খাদ্যের দাম বাড়ায় গম, ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে প্রস্তুতি নিয়ে রাখতে পরামর্শ দিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেন -বিশ্বজুড়ে খাদ্যমন্দার পদধ্বনি by ইফতেখার মাহমুদ

বিশ্বের গমের ভান্ডার হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে ৫০ বছরের মধ্যে সবচেয়ে তীব্র খরা চলছে। গমের আরেক উৎস রাশিয়া ও ইউক্রেনও খরার কবলে। চিনির বড় জোগানদাতা ব্রাজিলে বন্যায় চিনির উৎপাদন মারাত্মক ব্যাহত হয়েছে। ভোজ্যতেলের উৎপাদন প্রাকৃতিক দুর্যোগের কবলে বিপর্যস্ত হয়ে পড়েছে। চালের বাজারও ঊর্ধ্বমুখী।

পদ্মা সেতু- বিশ্বব্যাংককে রাজি করাতে সময় আছে মাত্র সাত দিন

হাতে সময় মাত্র সাত দিন। এর মধ্যেই পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে আলোচনা শেষ করতে হবে। এ জন্য পূরণ করতে হবে বাকি দুটি শর্ত। একটি হচ্ছে মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়া এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে একটি সমঝোতা করা।

পবিত্র কোরআনের আলো-বনি ইসরাইলরা তাদের পুণ্যভূমিতে ফিরে এসেছিল

১৩৬. ফানতাক্বামনা মিনহুম ফাআগ্রাক্বনা-হুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কায্যাবূ বিআয়া-তিনা ওয়াকা-নূ আ'নহা গা-ফিলীন। ১৩৭. ওয়া আওরাছনাল ক্বাওমাল্লাযীনা কা-নূ ইউছ্তাদ্বআ'ফূনা মাশা-রিক্বাল আরদ্বি ওয়া মাগা-রিবাহাল্লাতী বা-রাকনা ফীহা; ওয়াতাম্মাত কালিমাতু রাবি্বকাল হুছনা আ'লা বানী ইছরা-ঈলা বিমা সাবারূ;

সদরে অন্দরে-কোচিং বন্ধে নীতিমালা কোনো কাজে আসছে কি? by মোস্তফা হোসেইন

কচকচে নোট গুনছে কোচিং সেন্টারগুলো। এই নোট গোনা চলে সারা বছর। গমগম করে শিক্ষার্থীদের ভিড়ে সেন্টারগুলো। কত তাদের সংখ্যা? অবিশ্বাস্য ঠেকতে পারে, খোঁজ নিতে গেলে। ঢাকার ফার্মগেটে একটি কোচিং সেন্টারে শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার। এ তথ্য পাওয়া গেল সেখানকার এক শিক্ষার্থীর কাছ থেকে।

প্রবাসীদের ঈদ আনন্দ by সাজেদুল চৌধুরী রুবেল

যারা প্রবাসে থাকেন অধিকাংশ ক্ষেত্রে তাদের জন্য ঈদ খুব বেশি একটা সুখকর হয়ে উঠে না। প্রবাসে বসবাসরত বড় একটা অংশকেই ঈদের এই আনন্দ ভাগাভাগি থেকে বঞ্চিত থাকতে হয়। বিশেষ এ দিনটিতেও শ্রম বিক্রির তাগাদা তাদের তাড়া করে ফিরে।

তত্ত্বাবধায়ক সরকার ও আগামী নির্বাচন by পলাশ চৌধুরী

বেশ কিছুদিন ধরে দেশে একটি বিষয় নিয়ে খুব আলোচনা-সমালোচনা চলছে। তা হলো, আগামী সংসদ নির্বাচনের রীতি-পদ্ধতি ও রূপ-কাঠামো গঠন। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলছেন, 'কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নেওয়া হবে না।'

মনুষ্যত্ব বিকাশে নৈতিক শিক্ষা by মুহাম্মদ মিজানুর রহমান

ছাত্ররা জাতির ভবিষ্যৎ। আগামী প্রজন্মের নেতৃত্ব দানকারী এই ছাত্রসমাজ। এই তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের নৈতিক দায়িত্ব। নীতি-নৈতিকতা আর চারিত্রিক মাধুর্যে তারা যেন হতে পারে শ্রেষ্ঠত্বের দাবিদার। প্রত্যেক মা-বাবাই চান তার সন্তান একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি হোক।

আসমানীদের দেখতে যদি... by আবদুল আউয়াল

পল্লীকবি জসীমউদ্দীন ১৯৪৬ সালে রসুলপুরে বসে লিখেছিলেন, 'আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ী রসুলপুরে যাও'। কবির সে কাব্যময় আবেদনে সাড়া দিলে আর পাওয়া যাবে না কবির অমর সৃষ্টি 'আসমানী' কবিতার বাস্তব চরিত্র আসমানীকে।

অল্পে তুষ্ট অনন্য এক জাতি by এম আবদুল হাফিজ

ঈদের বিশাল যজ্ঞ নির্বিঘ্নে সামাল দেওয়া অর্থাৎ এ উপলক্ষে ঘরমুখো মানুষের দুর্ভোগমুক্ত যাতায়াতের ব্যবস্থাপনা, তাদের নিরাপত্তা, পথিমধ্যের প্রতারণা, ছিনতাই বা চাঁদাবাজি থেকে তাদের সুরক্ষা প্রদান, পরিবহনের পর্যাপ্ত সরবরাহ, সেগুলোর সিডিউল মোটামুটিভাবে রক্ষা করা; সর্বোপরি মহাসড়ক এবং রেল ও নদীপথের কার্যকারিতা একটি মহাযজ্ঞ বৈকি।

স্বপ্নের ঢাকা! by মাহফুজুর রহমান মানিক

চিরচেনা ঢাকার চিত্র এটা নয়। রাস্তায় জ্যাম নেই, নগরে মানুষ নেই; কোথাও প্রয়োজনীয় যান নেই। আবার কোথায়ও ভূরি ভূরি যান দাঁড়িয়ে আছে অথচ যাত্রী নেই, ট্রাফিক সিগন্যাল নেই, শব্দদূষণ নেই। দোকানে-মার্কেটে ভিড় নেই, গুলিস্তান ফাঁকা, ফার্মগেট ফাঁকা।

মেডিকেলে ভর্তি-এ বছর পরীক্ষা হতেই হবে by সৌমিত চন্দ জয়দ্বীপ

দেশের শিক্ষা ব্যবস্থা যে 'ফলাফল'সর্বস্ব হয়ে যাচ্ছে_ সেটা বলাই বাহুল্য। এসএসসি-এইচএসসিতে যারা গোল্ডেন এ প্লাস কিংবা এ প্লাস পাচ্ছে, তাদেরই শুধু 'মেধাবীতম'র স্বীকৃতি দেওয়া খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। এসব পর্যায়েও তো কোচিং চলছে

কালের আয়নায়-একটি চলতি যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা by আবদুল গাফ্ফার চৌধুরী

বলা চলে গ্রামীণ ব্যাংক নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ড. ইউনূস একটি বহু ফ্রন্টের যুদ্ধ শুরু করেছেন বেশ আগেই। 'আজ একটি কালো দিন' শীর্ষক লেখায় তার আরেকটি প্রকাশ্য ঘোষণা পুনর্ব্যক্ত করলেন মাত্র। তিনি তার বক্তৃতা ও লেখায় বারবারই ব্যাংকটির মালিক হিসেবে গরিব মহিলাদের কথা উল্লেখ করেন।

চিকিৎসক হত্যাকাণ্ড-খুনিদের খুঁজে বের করুন

রাজধানীসহ সারাদেশে নির্বিঘ্নে ঈদ উৎসব পালিত হওয়ায় সরকার স্বস্তিবোধ করতেই পারে। দায়িত্বশীল ব্যক্তিদের কেউ কেউ এ জন্য কৃতিত্বও দাবি করতে থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের দীর্ঘ ছুটির সময় 'তালা দিয়ে গ্রামে যাওয়ার' কথা বলে যথেষ্ট সমালোচিত হয়েছিলেন। এ নিয়ে ঠাট্টা-মস্করাও কম হয়নি।

নারী নির্যাতন প্রতিরোধ-চাই ন্যায়বিচারের নিশ্চয়তা

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সূচকগুলোতে বাংলাদেশের নারীর অগ্রগতি আশাব্যঞ্জক। সাম্প্রতিক দশকগুলোতে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে। সমাজে নারীর কর্মদক্ষতা শুধু দৃশ্যমান নয়, প্রশংসিতও হয়েছে। পশ্চাৎপদ পুরুষতান্ত্রিক সমাজকাঠামো সত্ত্বেও শিক্ষা, চাকরি,

মনের কোণে হীরে-মুক্তো-সমৃদ্ধি ব্যবস্থাপনা : একটি দুর্লঙ্ঘ চ্যালেঞ্জ by ড. সা'দত হুসাইন

১৯৮৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আমি কুমিল্লা বার্ডের মহাপরিচালক পদে কর্মরত ছিলাম। নানা প্রয়োজনে এ সময়ে অনেকবার আমাকে ঢাকায় আসা-যাওয়া করতে হয়েছে। দাউদকান্দি ও মেঘনাঘাটে তখন ফেরি ছিল। ঢাকায় আসা-যাওয়ার কালে ফেরিতে কিছু বাড়তি সময় ব্যয় করতে হতো।

নিউইয়র্কে বাংলা মিডিয়াঃ একটি আত্মসমালোচনা... by শহীদুল ইসলাম

প্রবাদ আছে, ১০ জন ভালো লোকের সঙ্গে একজন খারাপ লোক থাকলে তিনিও এসময় ভালো হয়ে যান। আবার ১০ জন খারাপ লোকের সঙ্গে একজন ভালো লোক থাকলে তিনি খারাপ হয়ে যান। আমি প্রথমটিকেই বেছে নিলাম। অর্থাৎ আমি খারাপ বা মন্দ লোক।

দৈনিক হুমকি, সাপ্তাহিক চাঁদাবাজি ও মাসিক স্টেজে আরোহন by আবিদ রহমান

১৯৮২। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মালিকাধীন দৈনিক দেশ পদোন্নতিপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি সাত্তার বিক্রি করে দিলেন এক ব্যবসায়ী মন্ত্রী মাঈদুল ইসলামের কাছে। প্রতিবাদে আমার গুরু ওবায়দুল হক কামালের নেতৃত্বে আমি ও বর্তমানে কানাডাপ্রবাসী সৈকত রুশদী হুট করে চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম বেকার।