Monday, December 24, 2012

বাবা হলেন হাবিব ওয়াহিদ

ছেলের বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। আজ ২৪ ডিসেম্বর সোমবার সকালে হাবিব ওয়াহিদ ছেলে সন্তানের বাবা হয়েছেন। ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিত্সক মালিয়া রশিদের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর মুখ দেখে হাবিবের প্রথম সন্তান।

আহত নাওমি ক্যাম্পবেল হুইলচেয়ারে!

সাম্প্রতিক এক দুর্ঘটনায় পড়ে গিয়ে আহত হয়েছেন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বর্তমানে বৈদ্যুতিক হুইলচেয়ারে করেই চলাফেরা করতে হচ্ছে তাঁকে।

মামলা চুকলেই সালমানের বিয়ে!

বলিউডের অভিনেতা সালমান খানকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি শুনতে হয়, তা হচ্ছে তিনি কবে বিয়ে করছেন। বয়স ৪৬ পেরিয়ে গেছে অথচ বলিউডের এ অভিনেতা বিয়ের কথাটা একবারও মুখে আনছেন না! তবে শেষ পর্যন্ত মনের কথাটা বলেই ফেলেছেন ‘দাবাং’খ্যাত সালমান খান।

দেশে শুধু লুটপাট চলছেঃ খালেদা জিয়া

বর্তমান সরকার ধর্মনিরপেৰতার কথা বললেও তাদের কোনো ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ নেই মন্তব্য করে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ ৰমতায় এলে দেশকে পেছনের দিকে নিয়ে যায়।

রাজধানীতে ৬টি পথসভা করবেন খালেদা জিয়া

আগামী ২৬ ডিসেম্বরের গণসংযোগ কর্মসূচিতে সরকারের সহযোগিতা কামনা করে বিএনপির সমন্বয়কারী তরিকুল ইসলাম বলেছেন, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা মহানগরীর ৬টি জায়গায় পথসভা করবেন।

ভিন্ন রকম এষা

‘জান্নাত-২’ এবং ‘রাজ-৩’ ছবিতে কাজ করে অল্প সময়ের মধ্যেই বেশ আলোচনায় আসতে সক্ষম হয়েছেন এষা গুপ্তা। এই দুটি ছবিতেই ইমরান হাশমির বিপরীতে বেশ ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

ঘটনাস্থল তিহার জেলঃ গণধর্ষক প্রধান রামসিংকে ধূমসে পেটালো কয়েদিরা by আহ্‌সান কবীর

দক্ষিণ দিল্লিতে ডেন্টাল ছাত্রীর ওপর চালানো ভয়াবহ গণধর্ষণ ঘটনায় জড়িতদের পালের গোদা রামসিংকে তিহার জেলের কয়েদীরা ধূমসে পিটিয়েছে।

ছোট পর্দায় বড় দিন

২৫ ডিসেম্বর বড় দিন। প্রতিবছরের মত এ দিনটিকে ঘিরে টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার।  ২৫ ডিসেম্বর দুপুর ২ টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘ওহ্ পিটার’।

মল্লিকা এক রাতে সম্মানী পাচ্ছেন দেড় কোটি রুপি

থার্টিফার্স্ট নাইটে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি পার্টিতে পারফর্ম করতে যাচ্ছেন মল্লিকা সারাওয়াত। আর এর জন্য তিনি সম্মানী পাচ্ছেন দেড় কোটি রুপি। এই পার্টিতে বলিউড ও আন্তর্জাতিক বেশ কিছু গানে পারফর্ম করবেন তিনি।

আবার হিল্লোল-নওশীন, বিয়ে নতুন বছরে

এবারে নাটক কিংবা সিনেমা নয়। ব্যাবসায় জুটি হলেন হিল্লোল-নওশীন। তাদের এই নতুন পরিচয়টা শুরু হচ্ছে। দু’জনে মিলে এবার ‘সিগনেচার বিডি’ শীর্ষক একটি ফ্যাশন হাউজ খুলেছেন।

ইনকারে ২৬২ বার সেক্স শব্দের ব্যবহার!

পরিচালক সুধির মিশ্রা হয়ত সেক্স শব্দটির অর্থই জানেন না। কারণ তিনি তার সিনেমা ইনকারে কোনো কারণ ছাড়াই সেক্স শব্দটি ব্যবহার করেছেন ২৬২ বার। যদিও সিনেমাটিতে কোনো যৌন উত্তেজক দৃশ্য নেই।

তোতা পাখির সংগীতপ্রীতি

অনুকরণের ক্ষেত্রে তোতা পাখির বিশেষ পারদর্শিতার কথা নতুন নয়। এবার মানুষের মতো তোতা পাখিরও নিজস্ব সংগীতপ্রীতি রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এ ক্ষেত্রে তাদের চিরায়তসহ বিভিন্ন ধরনের সংগীতের প্রতি আগ্রহ রয়েছে।

জীবাণুর বিস্তার রোধে ধাতুর আসবাব

মানুষের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ঘটিত রোগ-জীবাণুর বিস্তার রোধ করতে পারে ধাতব আসবাব। যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনই দাবি করেছেন।

সন্তানের ঝগড়ায় মা বাবার হস্তক্ষেপ নয়

ভাইবোনদের মধ্যে মনোমালিন্য কিংবা ঝগড়া পরবর্তী জীবনে তাদের মধ্যে উদ্বেগ ও বিষণ্নতা সৃষ্টি করে। কিন্তু সেই ঝগড়ায় মা-বাবার হস্তক্ষেপ না করাই ভালো। কারণ এতে সন্তানদের মানসিক ক্ষতি দীর্ঘমেয়াদি হতে পারে।

ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতির এই ট্রেনে ২২ ঘণ্টার স্থলে সময় লাগবে আট ঘণ্টা- দীর্ঘতম রেলপথে দ্রুতগামী ট্রেন

চীন বিশ্বে প্রথম দীর্ঘতম রেলপথে চালু করতে যাচ্ছে দ্রুতগামী ট্রেন। আগামী বুধবার এ ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

স্তন কেটে ফেলা সমাধান নয়

বর্তমান বিশ্বে স্তন ক্যানসার একটি ভয়াবহ ব্যাধি—এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকে এই ক্যানসার নিরাময়ে স্তন কেটে ফেলাকে সমাধান বলে মনে করেন। কিন্তু গবেষকেরা বলছেন, ক্যানসার নিরাময়ে স্তন কেটে ফেলা কোনো সুষ্ঠু সমাধান নয়।

বেনিন শান্তিসেনা দিবস পালিত

কোয়ালিশন অব লোকাল এনজিওস, বাংলাদেশের (সিএলএনবি) উদ্যোগে গতকাল রোববার বেনিন শান্তিসেনা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ আইইবির নির্বাচন

আজ সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) নির্বাচন।

অবহেলিত পথ শিশুদের পাশে এগিয়ে আসতে হবে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, অবহেলিত পথশিশুদের পাশে দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি- ৭ ফেব্রুয়ারিকে বাংলা ইশারা ভাষা দিবস পালনের দাবি

ফেব্রুয়ারি মাসের ৭ তারিখকে রাষ্ট্রীয়ভাবে বাংলা ইশারা ভাষা দিবস হিসেবে পালনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছে দেশের বিভিন্ন জেলার শ্রবণপ্রতিবন্ধী নাগরিক সংগঠনগুলো।

কবীর চৌধুরীর স্মরণসভা- যুদ্ধাপরাধীরা শাস্তি পাবেই

সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচারের জন্য অপেক্ষা করেছিলেন। জীবদ্দশায় না হলেও তাঁর সেই আশা সফল হবে। জামায়াতে ইসলামী যতই চক্রান্ত করুক, যুদ্ধাপরাধীরা শাস্তি পাবেই।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সমাবর্তনে শিক্ষামন্ত্রী- বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফি সীমার মধ্যে রাখুন

জনগণের আয় ও দেশের বাস্তবতা বিবেচনা করে শিক্ষার্থীদের টিউশন ফিসহ সব ধরনের ব্যয় একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল রোববার বিকেলে রফিকুল ইসলাম (৪৩) নামে এক পান ব্যবসায়ীকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া যাত্রাবাড়ীর শেখদীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে জুয়েল রানা (১৬) নামে এক স্কুলছাত্র।

নৌবাণিজ্য বন্দরগুলো বাঁচাতে হবে

ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে বাস্তব ক্ষেত্রে কাজ করতে হবে সবার আগে। দেশের মানুষকে বাঁচাতে হলে দেশের অস্তিত্বকে রক্ষা করতে হবে। দেশের অস্তিত্ব রক্ষার তাগিদে দেশের নৌ ও বাণিজ্য বন্দরগুলোকে রক্ষা করতে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সম্পাদক সমীপে- সড়কটি সংস্কার করুন

বর্তমানে রাজশাহীর বাগমারা উপজেলা কৃষিপণ্য উৎপাদন ও বাজার সৃষ্টিতে ব্যাপক অবদান রাখছে। এমনকি বাগমারায় উৎপাদিত আলু দেশের গ-ি পেরিয়ে সুদূর ইউরোপের স্পেনে রফতানি হচ্ছে।

মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা

বলা হয়ে থাকে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করে কিংবা আহত হয়, ক্ষতিটা শুধু তাদের হয় না। নিহত বা আহত ব্যক্তির ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গ বা পরিবার একেবারে তছনছ হয়ে যায়Ñ যেন একটি সাজানো ফুলের বাগান আকস্মিক এক প্রমত্ত ঝড়ে মুহূর্তে ল-ভ- হয়ে গেল! এই ক্ষতি কোন কিছুর বিনিময়ে পুষিয়ে নেয়া সম্ভব হয় না।

রাষ্ট্রদ্রোহিতা

গত কয়েক মাস ধরে জামায়াত-শিবির চক্রের জঙ্গী হামলায় সারাদেশে এক দুঃসহ অবস্থার সৃষ্টি হয়েছে। তারা রাজনৈতিক কর্মসূচির নামে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পরিকল্পিত হামলা করছে; ভাংচুর ও অগ্নিসংযোগ করছে, তাতে জনমনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে।

কনকনে শীত জীবনের যন্ত্রণা- মমতাজ লতিফ

জাড় বড় আড়বুড়োর ভাঙ্গে ঘাড়।যোয়ানের বুক দুর দুর করেছেলেদের কাছেই যেতে নারে॥শীত সম্পর্কে বাংলায় প্রচলিত প্রাচীন একটি কথা। গ্রামাঞ্চলে এক সময় শীতের অপর একটি নাম চালু ছিল।

জয়বাংলা বর্জনকারীদের খেতাব বাতিল এবং মুক্তিযুদ্ধ সংগঠকদের মর্যাদা (শেষাংশ)

মুক্তিযুদ্ধে কৃতিত্বের বিষয়টি আপেক্ষিক ব্যাপার। সব সেক্টর কমান্ডারদের সদর দফতর ছিল ভারতে। কাদের সিদ্দিকীর নেতৃত্বে গঠিত বিশাল বাহিনী এবং অসংখ্য বেসামরিক নেতৃত্বে গঠিত বাহিনী বরাবরই ছিল এই ভূখ-ে, সম্মুখ সমরে- গেরিলা যুদ্ধে পাকবাহিনীকে গোটা ৯ মাস রেখেছিল চাপের মুখে।

একুশের প্রথম কবি মাহবুব-উল-আলম চৌধুরী by ড. নীরু শামসুন্নাহার

আজীবন লড়াকু সৈনিক, আলোকের অভিযাত্রী, একুশের প্রথম কবি ভাষা সৈনিক মাহবুব উল আলম চৌধুরী নিজেই আমাদের চেতনায় হয়ে উঠেছেন একুশের অবিনাশী কবিতা।

হ্যাকিংয়ের অপরাধে ইংল্যান্ডে সম্পাদক সাংবাদিক জেল খেটেছেন, বাংলাদেশে কেন নয়? by মহিউদ্দিন আহমদ

আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে ব্রাসেলসে বসবাসরত আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বাংলাদেশী বংশোদ্ভূত নাগরিক আহমেদ জিয়াউদ্দিনের ‘স্কাইপি’ এবং ই-মেইলের মাধ্যমে যোগাযোগকে একটি বড় ইস্যু বানিয়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার কাজ প্রলম্বিত করার একটি অপচেষ্টা, অপতৎপরতা, দেশ-বিদেশের অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে।

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন গাফ্ফার চৌধুরীর স্ত্রী সেলিনা

লন্ডন প্রবাসী প্রখ্যাত সাংবাদিক ও কলামিষ্ট আবদুল গাফ্ফার চৌধরীর সহধর্মিনী সেলিমা আফরোজা চৌধুরিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।রোববার বাদ জোহর জাতীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

‘স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার’- দিনাজপুর আ’লীগের কাউন্সিল

দীর্ঘ আট বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে রবিবার দিনাজপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সুপ্রীমকোর্টের রায়ে বাতিল হয়েছে,

রসিক নির্বাচনে হেরেও বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানালেন মোস্তফা- নিহতের ঘটনায় মামলা

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েও নির্বাচিত মেয়র, কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলরদের অভিনন্দন জানালেন মোস্তাফিজার রহমান মোস্তফা।

আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী পালিত

 বর্ষীয়ান রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সাবেক মন্ত্রী ও বঙ্গবন্ধুর স্নেহধন্য জননেতা আব্দুর রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় রবিবার পালিত হয়েছে।

ইপিআইতে নিউমোনিয়ার টিকা যোগ হচ্ছে আগামী বছর থেকেই- রোটা ভাইরাস ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা চালুর পরিকল্পনা করা হচ্ছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

আগামী বছর থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচীতে (ইপিআই) নিউমোনিয়ার টিকা অন্তর্ভুক্ত করা হচ্ছে। দেশের পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে নিউমোনিয়ার হাত থেকে রক্ষা করাই এর প্রধান লক্ষ্য।

শেখ হাসিনা শান্তিকামী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন- যুবলীগের আনন্দ শোভাযাত্রা

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তি মডেল ‘জনগণের ক্ষমতায়ন’ জাতিসংঘে সর্বসম্মতভাবে গৃহীত হওয়ায় রবিবার রাজধানীতে সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও মনোলোভা আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামী যুবলীগ। আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে হাজার হাজার যুবলীগের নেতাকর্মী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

নিজামী ও সাঈদীর বিচার পুনরায় শুরুর আবেদন- বাচ্চু রাজাকারের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু- যুদ্ধাপরাধী বিচার

 একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের সাবেক সদস্য (রুকন) বাচ্চু রাজাকার হিসেবে পরিচিত আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রসিকিউশনপক্ষ যুক্তিতর্ক (আর্গুমেন্ট) শুরু করেছে

বোয়াল চিতল কৈ পাঙ্গাশ, ভোরের আলো ফুটতেই বেচাকেনার ধুম- মাওয়ায় দুই ঘণ্টার মাছের বাজার by মীর নাসিরউদ্দিন উজ্জ্বল

দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে ২২ ঘণ্টাই অলস। লোকজনের কোন আনাগোনা নেই। মনে হবে যেন পরিত্যক্ত হাট। কিন্তু ফজরের আজানের কিছু পরই বেজায় ব্যস্ত। কেনাবেচার ধুম। তাও শুধু মাছ।

কেন্দ্রীয় নেতৃত্বে কারা থাকছেন আওয়ামী লীগ সম্মেলন নিয়ে জল্পনা

কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগে চলছে জোর প্রস্তুতি। নিয়ম রক্ষার গতানুগতিক সম্মেলন হলেও শীর্ষ নেতৃত্বে কে থাকছেন, আর কে বাদ পড়ছেন এ নিয়ে দলটিতে জল্পনা-কল্পনার অন্ত নেই।

পদ্মা সেতু প্রকল্পের সব নথি তলব করেছে তদন্ত কমিটি প্রমাণ মিললেই আবুল হাসান ও আবুল হোসেনের বিচার করা হবে ॥ দুদক চেয়ারম্যান

 পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে মামলার তদন্তে প্রকল্পের সকল নথিপত্র তলব করেছে এ সংক্রান্ত তদন্ত কমিটি। ৫ সদস্যের তদন্ত কমিটি রবিবার সেতু বিভাগ ও সংশ্লিষ্ট বিভাগকে চিঠি পাঠিয়েছে।

গণধর্ষণের প্রতিবাদে দিল্লীতে অভূতপূর্ব বিক্ষোভ- ইন্ডিয়া গেট এলাকায় ১৪৪ ধারা অমান্য ॥ কাঁদানে গ্যাস জলকামান ব্যবহার

বিডিনিউজ ॥ দিল্লীতে চলন্ত বাসে গণধর্ষণের প্রতিবাদে রাষ্ট্রপতি ভবনের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরে রবিবার ইন্ডিয়া গেট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নির্বাচনকালীন সরকার প্রশ্নে সমঝোতার জন্য চাপ বাড়ছে- দেশী-বিদেশী সব মহলই চায় বড় দুই দলের সংলাপ

বিশেষ প্রতিনিধি ॥ নির্বাচনকালীন সরকার গঠনে সমঝোতায় আসতে বড় দলগুলোর ওপর নানামুখী চাপ বাড়ছে। প্রভাবশালী আন্তর্জাতিক দেশগুলোর পাশাপাশি দেশের সকল মহলও ‘আগামী নির্বাচন কার অধীনে হবে’ এ নিয়ে বড় দুই দলের মধ্যে সৃষ্ট বিরোধ সংলাপের মাধ্যমে নিষ্পত্তি চাইছে।

জনগণের টাকার যাতে সঠিক ব্যবহার হয় নজর রাখুন- ডিপ্লোমা প্রকৌশলীদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশের গ্রামীণ এলাকায় পরিকল্পিত উন্নয়ন ও জনগণকে একটি একক কেন্দ্র থেকে সরকারী সেবাসমূহ পেতে সাহায্য করতে প্রতি উপজেলায় ‘উপজেলা কমপ্লেক্স নির্মাণের কথা বিবেচনা করছে।

সূর্যের দেখা নেই, কনকনে শীতে ফরিদপুর ও কুষ্টিয়ায় ৪ জনের মৃত্যু- জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

জনকণ্ঠ ডেস্ক ॥ শৈত্যপ্রবাহ আর কনকনে ঠাণ্ডায় রবিবার কুষ্টিয়ার দৌলতপুরে তিনজন এবং ফরিদপুরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তীব্র ঠাণ্ডার কারণে সারাদেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা

যুদ্ধাপরাধী বিচার ট্রাইব্যুনাল ॥ আত্মঘাতী হামলার শঙ্কা- বিচারপতি ও প্রসিকিউটরদের অনেকেই টার্গেট

জনকণ্ঠ রিপোর্ট ॥ যুদ্ধাপরাধী হিসেবে শীর্ষ নেতাদের বিচার ঠেকাতে জামায়াতের রয়েছে অসংখ্য পরিকল্পনা। বিচার ঠেকানোর লক্ষ্যেই জামায়াত নিষিদ্ধ জঙ্গী সংগঠন হুজি, জেএমবি, হিযবুত তাহ্রীরসহ অন্তত ৪০টি উগ্র ইসলামী ও মৌলবাদী দল গড়ে তোলে।

মিসরে গণভোটে বিতর্কিত সংবিধানের পক্ষে রায়

মিসরে গণভোটে বিতর্কিত খসড়া সংবিধানের পক্ষে রায় দিয়েছে জনগণ। দুই দফা গণভোটে ইসলামপন্থী-সমর্থিত খসড়া সংবিধানের পক্ষে প্রায় ৬৪ শতাংশ ভোট পড়ে। গতকাল রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।

ইতালির পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে

ইতালির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট জর্জো নাপোলিতানো। প্রধানমন্ত্রী মারিও মন্তির পদত্যাগের পর গত শনিবার নাপোলিতানো সংসদ ভেঙে দেন। আগামী ২৪-২৫ ফেব্রুয়ারিতে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

রয়টার্সের বিশ্লেষণ- স্থিতিশীল আফগানিস্তান চায় পাকিস্তান

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বিবদমান বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠা করে স্থিতিশীলতার গুরুত্ব দিচ্ছে প্রতিবেশী পাকিস্তান। এ জন্য পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনী আফগানিস্তানের বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপকে সমর্থন দিচ্ছে।

দিল্লিতে গণধর্ষণের শিকার ছাত্রীর জবানবন্দি- ওদের বিরুদ্ধে লড়াই করব

ভারতের নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার মেডিকেলের ছাত্রী মুখ খুলেছেন। পুলিশকে তিনি বলেছেন, ‘ওরা ছয়জন আমার ওপর পাশবিক নির্যাতন চালায়। এরপর আমাদের রাস্তার পাশে ছুড়ে ফেলে। সেখানে মূর্ছা যাই আমি।’

পৃথিবী ধ্বংসের নতুন গুজব!

লাতিন আমেরিকার মায়া সভ্যতার ক্যালেন্ডারকে কেন্দ্র করে ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হবে বলে গুজব ছড়ানো হয়েছিল। সেই রেশ কাটতে না-কাটতে আবার পৃথিবী ধ্বংসের তারিখ ঘোষণা করা হয়েছে।

মা-ছেলেসহ পাঁচ জেলায় আটজন নিহত

ক্সফরিদপুরের সালথা উপজেলায় বাস খাদে পড়ে মা-ছেলেসহ তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। গত শনিবার বিকেলে ফরিদপুর-ময়েনদিয়া সড়কে উপজেলার বালিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বধ্যভূমি ও গণকবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেই



স্বাধীনতার ৪১ বছর পরেও মুক্তিযুদ্ধের সময়কার সাতক্ষীরার বধ্যভূমি ও গণকবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে অযত্ন-অবহেলায় সেগুলো নিশ্চিহ্ন হতে চলেছে।

একফসলি জমিতে হবে দুই ফসল by আজাদ রহমান

তায়েখালী বিলের প্রায় দুই হাজার একর জমি একফসলি। বর্ষায় এ জমি পানির নিচে থাকে। শুষ্ক মৌসুম ছাড়া কোনো ফসল হয় না। বিলের এসব জমির মালিক চারপাশের ১০টি গ্রামের সহস্রাধিক পরিবারকে তাই একটি ফসল ঘরে নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এ কারণে তাদের অভাব-অনটন যেন কাটে না।

মেছো বিড়াল ধরে বনে ছেড়ে দিলেন আদিবাসীরা

মেছো বিড়ালটি লোকালয়ে এসে হামলে পড়েছিল মানুষের ওপর। একজনকে কামড়ও দেয়। কামড় খেয়ে কায়দা করে অক্ষত অবস্থায় ধরে সেটিকে নিরাপদে বনে ছেড়ে দিয়েছেন আদিবাসীরা। সিলেট শহরতলির খাদিমপাড়ায় আদিবাসী পাত্র-অধ্যুষিত দলইপাড়ায় গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রীর কাছে ৪১টি নিরীক্ষা প্রতিবেদন হস্তান্তর- ২২ মন্ত্রণালয়ে ৪৮১১ কোটি টাকার অনিয়ম



সরকারের ২২টি মন্ত্রণালয়ের ৪১টি নিরীক্ষা প্রতিবেদনে চার হাজার ৮১১ কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। এসব নিরীক্ষা প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার জন্য গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) আহমেদ আতাউল হাকিম।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী- শিশুরা নিউমোনিয়ার টিকাও পাবে আগামী বছর

পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে নিউমোনিয়ার টিকা দেবে সরকার। এ নিয়ে আগামী বছর থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে টিকার সংখ্যা দাঁড়াবে দশে।

ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিল সাংবাদিকদের ইউনিয়নগুলো

সাংবাদিকদের দ্বিধাবিভক্ত পেশাগত সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) শীর্ষস্থানীয় নেতারা সংগঠনকে ঐক্যবদ্ধ করার শপথ নিয়েছেন।

আইডিইবির সম্মেলনে প্রধানমন্ত্রী- প্রতি উপজেলায় কমপ্লেক্স নির্মাণের কথা ভাবছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামীণ এলাকায় জনগণ যাতে একটি একক কেন্দ্র থেকে সরকারি সেবা পেতে পারে, সেজন্য সরকার প্রতি উপজেলায় ‘উপজেলা কমপ্লেক্স’ নির্মাণের কথা ভাবছে।

আইডিইবির সম্মেলনে প্রধানমন্ত্রী- প্রতি উপজেলায় কমপ্লেক্স নির্মাণের কথা ভাবছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামীণ এলাকায় জনগণ যাতে একটি একক কেন্দ্র থেকে সরকারি সেবা পেতে পারে, সেজন্য সরকার প্রতি উপজেলায় ‘উপজেলা কমপ্লেক্স’ নির্মাণের কথা ভাবছে।

পাঠকের মন্তব্য- টানা কর্মসূচি মানে দেশের বারোটা বাজানো

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) পড়া হয় ১৯০টি দেশ থেকে। পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের।

চিরকুট- ইয়ার্কির সংস্কৃতি by শাহাদুজ্জামান

সম্প্রতি একটি ভুয়া টেলিফোন কলের পরিপ্রেক্ষিতে ব্রিটেনে এক নার্সের মৃত্যুকে কেন্দ্র করে সে দেশে বেশ তোলপাড় চলছে। দেশের নানা খবরের চাপে আন্তর্জাতিক এসব খবরের প্রতি মনোযোগ হয়তো আমাদের খুব বেশিক্ষণ থাকে না। তবু এ খবরটি নানা দিক থেকে তাৎপর্যের দাবি রাখে।

সাংবাদিকদের ওপর হুমকি-হামলার শেষ কোথায়?- শামীম ওসমানের হুমকি

‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ হয়ে বসেছেন নারায়ণগঞ্জের বহুল আলোচিত আওয়ামী লীগের নেতা শামীম ওসমান। তাঁর সাম্প্রতিক কীর্তি হলো প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেনকে ‘গুষ্টিসহ গুলি করে মারা’র হুমকি দেওয়া।

নিরীহ আসামিদের এই মুহূর্তে ছেড়ে দিন- বিশ্বজিৎ হত্যার বিচার দ্রুত হোক

কোনো হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যে ধামাচাপা দেওয়ার চেষ্টা আইনের দৃষ্টিতে হত্যাকারীদের সহযোগিতার মতো গুরুতর অপরাধ। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর যেভাবে সরকারের মন্ত্রী থেকে শুরু করে প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অভিযুক্ত ছাত্রলীগের কর্মীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন, তা নজিরবিহীন।

চারদিক- সেদিন রক্তে ভেসেছিল কোহিনুর ভিলা by তৌহিদী হাসান

কুষ্টিয়া শহরের ১৯ নম্বর রজব আলী চৌধুরী লেনের দেশওয়ালীপাড়ার বাড়িটির নাম কোহিনুর ভিলা। বাড়িতে থাকত রবিউল হক ও আরশেদ আলী নামের দুই ভায়ের যৌথ পরিবার। মুক্তিযুদ্ধের কয়েক বছর আগে তারা ভারতের হুগলি জেলা থেকে এ দেশে এসেছিল।

গণভোট- মিসরে অনিশ্চয়তা সহজে কাটছে না by কাবেরী গায়েন

মিসরে এসেছি ১৬ ডিসেম্বর, ব্রিটিশ ইউনিভার্সিটি অব ইজিপ্টের আমন্ত্রণে। দেশে প্রায় সব শুভানুধ্যায়ীই উদ্বেগ প্রকাশ করেছেন এই জ্বলন্ত মিসরে আসার ব্যাপারে। আর পরিবারের ছিল উৎকণ্ঠিত নিষেধ। যে কারণে এই উৎকণ্ঠা আর নিষেধ, আসার আগ্রহ যেন সে কারণেই আরও তীব্র হয়ে উঠেছিল।

গুণীজন কহেন

গ্রন্থনা: আলিয়া রিফাত আমার সন্তানেরা উত্তরাধিকার সূত্রে সবাই একেবারে নিখুঁত গলার তীক্ষতা পেয়েছে।
চেভি চেজ, মার্কিন কৌতুক অভিনেতা সূর্য যখন ওঠে, তখন আমার নীতিবোধ আবার ফিরে আসে।

ফেসবুক কর্নার- গ্রন্থনা: পাভেল মহিতুল আলম

facebook.com/Rosh.Alo ফেবু-মত হরতাল, অবরোধ, ভাঙচুর—এসব আর কতকাল? এখন সময় নতুন কিছু করার। এসব না করে আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত এমন সব ক্রিয়েটিভ কর্মসূচি প্রদান করা, যাতে থাকবে নতুনত্ব। মানুষ যা দেখে ভীত নয়, আনন্দিত হবে।

শিল্পী অন্বেষণ by ফয়েজ রেজা

মধুর কণ্ঠে গান
সুরের কলতান
জীবন কলরব
থেমে গেছে সব।

রসকারণ- দাঁত কিড়মিড় করে কেন? by আব্দুল কাইয়ুম

অনেক সময় খুব রেগে গেলে আমরা দুপাটি দাঁত চেপে ধরি, কিড়মিড় আওয়াজ করে দাঁতে দাঁত ঘষি। ঘুমের সময় বা অবচেতন মনেও এ রকম হয়। এটা একধরনের অসুখ। বাচ্চারা ঘুমের মধ্যে দাঁত ঘষলে অনেক সময় বলা হয় কৃমির জন্য এ রকম হচ্ছে।

আগের ঘোষণাটা ভুল ছিল- আসলে এটাই রস+আলোর শেষ সংখ্যা

গত সংখ্যার রসকীয়তে লিখছিলাম, ‘পৃথিবী ধ্বংস হয়ে গেলে এটাই হবে শেষ রস+আলো, শেষ রসকীয়।’ আসলে মায়া সভ্যতার ক্যালেন্ডার অনুযায়ী পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। তাই আমরা এমন একটা ঘোষণা দিয়েছিলাম। কিন্তু অন্য অনেক ঘোষণার মতোই এই ঘোষণাও ভুল প্রমাণিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৬০৬ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মাহবুবুর রব সাদী, বীর প্রতীক খেতাব প্রত্যাখ্যান করেছেন তিনি মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য মাহবুবুর রব সাদীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।

প্রাণী- দেখা মিলল গেছো ভালুকের by এ বি এম সারোয়ার আলম

বিপন্ন এ প্রজাতিটির বাংলাদেশে দেখা মিললেও প্রমাণ হিসেবে কোনো ছবি ছিল না। এরপর দেশে আর কোনো বনে এটি দেখা যায়নি। মহাসংকটাপন্ন এই প্রাণীর নাম গেছো ভালুক। দেশে মাত্র দুটি গেছো ভালুক দেখা যায় কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্কে।

শাহজাহান হত্যা মামলা: অপমৃত্যুর মামলার প্রতিবেদন তলব- বন্দর থানার ওসিসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা

নারায়ণগঞ্জের বন্দর থানার কোয়ার্টারে বিস্ফোরণে উপ- পরিদর্শক (এসআই) শাহজাহানের মৃত্যুর ঘটনায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দ্বিতীয় কর্মকর্তাসহ চারজনকে আসামি করে আদালতে হত্যা মামলা হয়েছে।

সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলন- সাম্প্রদায়িক সহিংসতা রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গতকাল রোববার অনুষ্ঠিত হলো সাম্প্র্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলন। ১৫ জন বিশিষ্ট নাগরিকের আহ্বানে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের কাজী বশির আহমেদ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনের ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি—গণতন্ত্র,

কালের পুরাণ- জামায়াত ছাড়ুন, স্বৈরাচার ছাড়ুন by সোহরাব হাসান

অনেকেই বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ঐক্য বা সমঝোতা হতে পারে না। খুবই পারে। ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেই তারা স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়েছিল। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলেও দুই দলের মধ্যে একটি অলিখিত বোঝাপড়া হয়েছিল; নির্বাচন দিতে হবে।

জবানবন্দির সঙ্গে ময়নাতদন্ত মিলছে না

‘...তখন আমার হাতে একটি চাপাতি ছিল আর রাজনের হাতে ড্যাগার। অন্যদের হাতে রড ও লাঠি। ইউনুছ, টিপু ও ওবায়দুর রড দিয়ে মারতে থাকলে ছেলেটি চিৎকার করে বলতে থাকে, “আমার নাম বিশ্বজিৎ দাস, আমারে মাইরেন না।

ধূলিদূষণে বাড়ছে শীত ও কুয়াশা by ইফতেখার মাহমুদ

সকাল থেকেই হাড়কাঁপানো শীত। রোদ উঠলেও বাতাসে শীতের দাপট ভালোই ছিল। বেলা গড়াতেই বাড়তে থাকে ঠান্ডা। ছিল ঘন কুয়াশা। গতকাল রোববার এমন অবস্থা ছিল রাজধানী ঢাকাসহ দেশজুড়ে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

স্বপ্নের আমেরিকা সুখী মানুষের দেশ নয়

এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দরিদ্র দেশগুলোর শ্রমজীবী জনসাধারণের কাছে যুক্তরাষ্ট্র যেন এক অধরা স্বপ্ন। এসব মানুষের বড় অংশ যুক্তরাষ্ট্রে গিয়ে রোজগার করার সাধ আকাশের চাঁদের মতো অধরা থেকে যায়।

আদালতে তিনজন আসামির স্বীকারোক্তি- ২১ জন মিলে কুপিয়ে পিটিয়ে হত্যা

উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বিশ্বজিৎ দাসকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন কর্মী গতকাল রোববার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেছেন। পুলিশ ও আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

মুক্তিযোদ্ধার বাঁচার লড়াই-দেশমাতৃকার জন্য যাঁরা যুদ্ধে নেমেছিলেন তাঁদের অনেকেই আজ লড়ছেন দুবেলা দুমুঠো খাবারের জন্য। তাঁদের জীবনচিত্র নিয়ে ধারাবাহিক এই আয়োজন-রিকশার পেডেল ঘুরলেই আহার জোটে মনিরের by এম আবদুল্লাহ্ আল মামুন

মুক্তিযুদ্ধের আগে নৌকার মাঝি ছিলেন মনির আলী। একাত্তরে তাঁদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা। প্রাণ বাঁচাতে তখন আশ্রয় নেন ভারতে। এরপর প্রশিক্ষণ, যুদ্ধ এবং বিজয়। তবে স্বাধীন দেশে জীবনযুদ্ধে জয়ের মুখ দেখা হলো না তাঁর।

টিআইবির উদ্বেগ-জিএসপি পর্যালোচনা পোশাক কর্মীদের শাস্তিস্বরূপ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের বাজার সুবিধা (জিএসপি) পর্যালোচনার উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

হাসিনার উদ্দেশে খালেদা-আগে পরিবার ও নিজ দলের যুদ্ধাপরাধীদের বিচার করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার জামায়াতকে দমন করেছে। এখন বিএনপিকে দমন করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায়।

সোনালী ব্যাংকের জিএমসহ গ্রেপ্তার

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দায়েরকৃত মামলায় সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপকসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারকৃতরা হলো- সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মীর মহিদুর রহমান, উপমহাব্যবস্থাপক মো. সফিজউদ্দিন ও উপমহাব্যবস্থাপক শেখ আলতাফ হোসেন। দুই উপমহাব্যবস্থাপক বর্তমানে সাময়িক বরখাস্ত আছে।

১৮ দলের গণবিক্ষোভ-'দেশে হীরক রাজার শাসন চলছে'

রাজধানীর নয়াপল্টনে গতকাল রবিবার ১৮ দলীয় জোটের গণবিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা তরিকুল ইসলাম বলেছেন, 'লুটেরাদের দিয়ে দেশ চলছে। আমরা এক হীরক রাজার দেশে বাস করছি।

টেন্ডুলকারের অর্ধেক বিদায়েই বিবর্ণ ক্রিকেট by মোস্তফা মামুন

কাল দুপুরের পর ছবি ঘাঁটাঘাঁটি শুরু হয়েছে। সঙ্গে স্মৃতি ঘাঁটাঘাঁটিও। শচীন টেন্ডুলকারের শেষ ওয়ানডে ম্যাচটা তো ঢাকায় ছিল! ওটার ছবি আছে তো? শেষ দিন ঠিক কিভাবে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন!

কালের কণ্ঠে প্রকাশিত 'মুক্তিযোদ্ধার বাঁচার লড়াই'-পাশে দাঁড়াবেন প্রধানমন্ত্রী

একদিন দেশকে শত্রুমুক্ত করতে জীবন বাজি রেখে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন তাঁরা। ৯ মাসের যুদ্ধ শেষে অর্জিত হয়েছে একটি স্বাধীন ভূখণ্ড। তবে যাঁদের বীরত্ব ও ত্যাগে দেশ স্বাধীন হয়, তাঁদের অনেকেই আজ ভালো নেই।

বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ড-হত্যার লোমহর্ষক বর্ণনা দিল ওরা

বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগের ২১ কর্মী। তাঁর শরীরে ধারালো অস্ত্র দিয়ে কমপক্ষে চারটি ক্ষত সৃষ্টি করা হয়েছিল। এর তিনটি করে রফিকুল ইসলাম শাকিল, একটি করে রাজন তালুকদার। ছাত্রলীগের মিছিল থেকেই ওই হামলা হয়।

পরামর্শকের পেছনে হাতি পোষার ব্যয় by আরিফুর রহমান

উন্নয়ন প্রকল্পে 'পরামর্শক' পদটি বেশ লোভনীয়। পরামর্শকদের সম্মানী আক্ষরিক অর্থেই আকাশছোঁয়া। কোনোভাবে এই পদ বাগাতে পারলে বাজিমাত। টাকাকড়িতে পকেট ভারী, সুযোগ-সুবিধাও রমরমা। তাই পরামর্শকের দায়িত্ব পেতে চলে নানা তদবির।

সাক্ষাৎকার-স্বল্পোন্নত দেশের জন্য প্রয়োজন শর্তহীন সহায়তা by ড. মহিউদ্দিন আহমদ

সাক্ষাৎকার গ্রহণ :সুভাষ সাহা ড. মহিউদ্দিন আহমদ একাধারে শিক্ষাবিদ, গবেষক, লেখক, আঞ্চলিক ও বৈশ্বিক নাগরিক আন্দোলনের অন্যতম সংগঠক। একসময় সিউলের সংকোংহে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব এনজিও স্টাডিজের ভিজিটিং প্রফেসর ছিলেন।

শব্দের অত্যাচার by মশিউর রহমান রুবেল

 আজ ২৭ এপ্রিল। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। শব্দদূষণ নিয়ে যেখানে বিশ্বব্যাপী সোচ্চার সেখানে আমাদের দেশে ক্রমেই বেড়ে চলছে শব্দদূষণ। নীতিমালা আছে তারপরও যেন প্রতিকার নেই। রাজধানী ঢাকা শুধু নয়। দেশের প্রতিটি বিভাগীয় শহরেই বর্তমানে এই দূষণের শিকার।

আন্তর্জাতিক-মধ্যপ্রাচ্যের ধাক্কা, ব্রিটেনও উত্তাল by ফারুক যোশী

মিলিয়ন মিলিয়ন পাউন্ডের ক্ষেপণাস্ত্রে লিবিয়ার জনজীবন যেমন বিপর্যস্ত হচ্ছে একদিকে, ঠিক তেমনি অন্যদিকে এ ক্ষেপণাস্ত্রগুলোর জোগান দিতে হচ্ছে উন্নত দেশগুলোর মানুষকে। ব্রিটেনের জনজীবনে পড়েছে এর ব্যাপক প্রভাব।

হাইব্রিড ধানের চাষ-বীজ-প্রতারণা বন্ধ করতেই হবে by মাহবুব হোসেন

এবারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের শুধু আমদানিকারকরা বীজের দাম দিয়ে দিলেই কিন্তু সমস্যার সমাধান হবে না। কারণ কৃষকদের জমির সব ফসল নষ্ট হয়েছে। তাদের ঘরের খাবার কিনে খেতে হবে। বাড়তি ফসল থেকে যে আয় হতো সেটাও মিলবে না।

রবীন্দ্রনাথের স্মৃতিচিহ্ন-অযত্ন সে তো আমারই দীনতা

বাংলাদেশ-ভারতজুড়ে যখন রাষ্ট্রীয়ভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসার্ধশতবার্ষিকী বিপুল উৎসাহে পালিত হতে যাচ্ছে, তখন তার একটি দুর্লভ আশীর্বাদবাণী অযত্নে-অবহেলায় পড়ে থাকার খবর বেমানান দেখায়।

কয়েকটি নৃশংস হত্যাকাণ্ড-এ কোথায় এসে দাঁড়ালাম আমরা?

 দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের কথা। পৃথিবী তখনও আজকের মতো নিষ্ঠুর হয়ে ওঠেনি। এক মনীষী লিখেছিলেন, পৃথিবীতে এমন একদিনও আসবে যখন মানুষ সকালবেলা নাশতার টেবিলে বসে খবরের কাগজে নির্মম সব হত্যাকাণ্ডের সংবাদ পড়বে আর তাতে কোনো ভাবান্তর ঘটবে না তার মনে।

কৃষক না বাঁচলে কৃষিনির্ভর দেশ এগোবে না

ধান চাষ করে লোকসানের সম্মুখীন হচ্ছেন বলে কৃষকরা অভিযোগ করছেন। সরকারিভাবে যে মূল্যে ধান কেনা হয়, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে তার চেয়ে কম দামে কৃষকদের ধান বিক্রি করতে হয়। এ নিয়ে মতামত জানিয়েছেন পাঠকরা।

ভূমিকম্প পুরাণ by তন্ময় হক

রোনাল্ড এমরিখ পরিচালিত ২০১২ চলচ্চিত্রটির কথা বলা যাক। মায়া সভ্যতার মিথ ও ২০১২-এর সংখ্যাতাত্তি্বক প্রয়োগের মিশেলে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। যদিও মায়ানদের ভবিষ্যদ্বাণী ফলেনি। বড় মাত্রার ভূমিকম্পের কারণে লস অ্যাঞ্জেলেস শহর তলিয়ে যাওয়া চলচ্চিত্রটিতে দেখা গেছে।

প্রবাসী শ্রমিক কল্যাণ-স্বল্প খরচে বিদেশে কর্মসংস্থান ও আইএলও by মেসবাহউদ্দীন আহমেদ

বাাংলাদেশের তরুণরা সরকারের উদ্যোগে স্বল্প খরচে মালয়েশিয়ায় যাবে কাজ করতে, খুবই আশার ও ভালো লাগার সংবাদ। এর সঙ্গে আরেকটি শুভ সংবাদ হলো, সরকার অভিবাসী শ্রমিকদের বিদেশে যাওয়ার প্রক্রিয়া ও প্রত্যাবর্তনের পর তাদের সুরক্ষার জন্য নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে।

আলোর ইশারা-দোহা জলবায়ু সম্মেলন কেমন হলো? by আইনুন নিশাত

আমাকে কেউ যদি প্রশ্ন করেন, দোহা জলবায়ু সম্মেলন কেমন হলো, তাহলে বলব_ খুব একটা খারাপ হয়নি। আমি গত ২১ নভেম্বর সমকালের পাতায় লিখেছিলাম, 'অতি আশাবাদী না হওয়াই ভালো।' বলতে চেষ্টা করেছিলাম, দোহাতে কী হতে পারে। আমার ধারণাগুলো মোটামুটি সঠিক হয়েছে।

রংপুরের প্রথম মেয়র-প্রতিশ্রুতি পূরণে মনোযোগী হতে হবে

রংপুরের প্রথম নগরপিতা নির্বাচিত হয়েছেন শরফুদ্দিন আহমেদ ঝন্টু। দেশের দশম এ সিটি করপোরেশনের অধিবাসীদের বিপুল প্রত্যাশা তার কাছে। তিনি নিজেও নির্বাচনের আগে বিস্তর প্রতিশ্রুতি দিয়েছেন।

ট্রেনের সিডিউল বিপর্যয়-সময় মেনে কবে ট্রেন ছাড়বে?

যাত্রীসেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে সম্প্রতি ট্রেনের ভাড়া বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে অনেকেই এ উদ্যোগে সমর্থন জানিয়েছিলেন। রেলের সেবার মান যে পর্যায়ে ঠেকেছে তাতে এ খাতে বড় ধরনের সংস্কারের প্রয়োজনীয়তা সকলেই অনুভব করেন।

ইতালিতে ফেব্রুয়ারিতে নির্বাচন

ইতালিতে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হবে। গত শুক্রবার প্রধানমন্ত্রী মারিও মন্তি পদত্যাগ করেন। এ অবস্থায় প্রেসিডেন্ট জর্জিও নাপোতিলানো শনিবার পার্লামেন্ট ভেঙে দেন। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ গতকাল রবিবার নির্বাচনের তারিখ ঘোষণা করে।

মোদির জন্য ১৫০ কোটি রুপির গুলিনিরোধী দপ্তর

তৃতীয় দফায় ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে খোশ মেজাজে আছেন নরেন্দ্র মোদি। তাঁকে বরণ করতে প্রস্তুত নতুন বিলাসবহুল দপ্তরও। ১৫০ কোটি রুপি ব্যয়ে রাজধানী গান্ধীনগরে নির্মিত হয়েছে এই ভবন।

রাসায়নিক অস্ত্র নিরাপদেই রেখেছে সিরিয়া : রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাসায়নিক অস্ত্রের মজুদ নিরাপদ জায়গাতেই রেখেছে সিরিয়া। সারা দেশে ছড়িয়ে থাকা অস্ত্রগুলো একটি বা দুটি গুদামে জড়ো করেছে তারা। রাশিয়ার মতো একই কথা বলেছে ইসরায়েল।

ইসলামপন্থীদের দাবি-সংবিধানের পক্ষে রায় দিয়েছে মিসরীয়রা

মিসরে খসড়া সংবিধানের পক্ষে দুই-তৃতীয়াংশ মানুষ রায় দিয়েছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, দুই দফায় নেওয়া গণভোটে গড়ে ৬৪ শতাংশ মানুষ 'হ্যাঁ' ভোট দিয়েছে। প্রাথমিকভাবে প্রকাশিত বেসরকারি ফলের ভিত্তিতে ইসলামপন্থীরাও একই দাবি করেছে।

বাসে গণধর্ষণ-দিল্লিতে ১৪৪ ধারা, বিক্ষোভ দমনে মরিয়া পুলিশ

নয়াদিল্লিতে বাসে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে চলমান বিক্ষোভ দমাতে মরিয়া হয়ে উঠেছে পুলিশ। গতকাল রবিবার দিল্লির বিভিন্ন স্থানে সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়। বন্ধ রাখা হয় আটটি পাতাল রেলস্টেশন।

ঢাকা-ব্যাংকক যৌথ ঘোষণা-সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হোক

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বাংলাদেশ সফর শেষে গত শনিবার ৩১ দফা যৌথ ঘোষণা প্রকাশ করা হয়েছে। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশ-সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

ভবিষ্যতের এক ইতিবাচক বাংলাদেশের চিত্রই ফুটে উঠেছে গার্ডিয়ানের প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, আগামী চার দশকের মধ্যে বাংলাদেশ হবে একটি টেকসই প্রবৃদ্ধির দেশ- দাঁড়াবে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর। ছাড়িয়ে যাবে ইউরোপের অনেক দেশকে।

একাত্তরের এই দিনে

* শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে আহূত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্রসংগ্রাম পরিষদ সংকল্প প্রকাশ করে, স্বাধীন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে মুক্ত না করা পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।

পবিত্র কোরআনের আলো-বিশ্বজগৎ সৃষ্টির মূল উদ্দেশ্য মানুষকে স্বাধীনতা দিয়ে পরীক্ষা করা

৬. ওয়া মা মিন দা-ব্বাতিন ফিল আরদ্বি ইল্লা আ'লাল্লা-হি রিযক্বুহা, ওয়া ইয়া'লামু মুছ্তাক্বার্রাহা ওয়া মুছ্তাওদাআ'হা; কুল্লুন ফী কিতা-বিম্ মুবীন।
৭. ওয়া হুওয়াল্লাযী খালাক্বাছ্ ছামা-ওয়াতি ওয়ালআরদ্বা ফী ছিত্তাতি আইয়্যা-মিন ওয়া কা-না আ'রশুহূ আ'লাল মা-য়ি লিইয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহ্ছানু

গুজরাট নির্বাচনে নতুন শিক্ষা by হরিশ খারে

বছর ত্রিশেক আগে পশ্চিমের রাজনীতিবিদদের সামনে যখন তথ্যপ্রযুক্তির সম্ভাবনা ও এর সুফল সম্পর্কে বলা হলো, তখন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির একজন নীতিনির্ধারক, নরম্যান টেবিট এটাকে সাদরে গ্রহণ করেননি। তিনি সন্ধিগ্ধ ছিলেন।

এশিয়া এনার্জির কয়লাখনি উন্নয়ন প্রস্তাবটি আমলযোগ্য ছিল না by ড. এম শামসুল আলম

গত ২২ অক্টোবর প্রায় সব পত্রিকায় প্রকাশিত খবরে দেখা গেল, বিশেষজ্ঞ কমিটি উন্মুক্ত খনির পক্ষে সুপারিশ করেছে। ১৪ ও ৩১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারীকৃত দুটি প্রজ্ঞাপনে দেখা যায়, ফুলবাড়ী খনি এলাকায় দুই বছর ধরে নির্বিঘ্নে যেন এশিয়া এনার্জি জরিপকাজ চালাতে পারে, সে জন্য স্থানীয় পুলিশ ও প্রশাসন সহায়তা দেবে।

স্মরণ-শিল্পী এম মহিউদ্দিন by মফিজ ইমাম মিলন

শতাব্দীর বাগানে প্রস্ফুটিত একটি কুসুম হতে পারতেন তিনি, যদি আরো কয়েকটি বছর জীবিত থাকতেন। স্বভাব-আচরণে, চলনে-বলনে, ব্যবহারে মাধুর্যের এক স্বতঃস্ফূর্ত উৎস তিনি। তাঁর মতো এমন মধুর কথার মানুষ খুব কমই দেখেছি।

ভিন্নমত-হাসপাতালে রোগীরা নির্যাতিত হচ্ছে by আবু আহমেদ

সত্য হলো, দেশে অনেক হাসপাতাল গড়ে উঠেছে, বিশেষ করে প্রাইভেট সেক্টরে। কিন্তু সেগুলো তদারক করার জন্য কোনো রেগুলেটরি কমিশন বা তদারকি সংস্থা নেই। সেই কাঙ্ক্ষিত রেগুলেটরি কমিশন ওষুধ কম্পানিগুলোর ক্ষেত্রেও নেই।

জলবায়ুর পরিবর্তন, চরম আবহাওয়া এবং আমাদের নিয়ন্ত্রণ by কানন পুরকায়স্থ

আবহাওয়ার পরিবর্তন হওয়া নতুন কোনো বিষয় নয়। তবে জলবায়ুর পরিবর্তনের সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্পর্ক নিরূপণ করার চেষ্টা নতুন। প্রায় ২০ বছর আগে সিলভার ও ডেফ্রিস তাঁদের 'ওয়ান আর্থ, ওয়ান ফিউচার' গ্রন্থে উল্লেখ করেন, পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন, সমুদ্রস্রোতের পরিবর্তন,

শিক্ষকদের রাজনীতি by মাহমুদুর রহমান মান্না

১৯৯০ সালে এরশাদের পতন হয়। ১৯৯১ সালে নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি এবং প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। বিএনপি ক্ষমতায় আসার অল্প কয়েক মাসের মধ্যে ছাত্রদল নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সচেষ্ট হন। এ সময় ছাত্রদলের একটা বাড়তি সুবিধা ছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রয়োজন হাই-ভোল্টেজ ডিপ্লোম্যাসি by শিহাবউদ্দীন কিসলু

পররাষ্ট্রমন্ত্রী পদে সিনেটর জন কেরির চূড়ান্ত নির্বাচনে ওবামা প্রশাসনের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না। বরং বর্তমান পররাষ্ট্রনীতিরই নিবিড় বাস্তবায়ন হবে। এই অভিমত যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের।

৫৫ লাখ দলিতের হাহাকারঃ ‘আমাদের তো কোনো জায়গা নেই, আমরা কোথায় যাবো?’ by মফিজুল সাদিক

‘‘আমাদের তো কোনো জায়গা নেই, আমরা কোথায় যাবো? তাই রাষ্ট্রের কাছে আমার দাবি, আমাদের মতো দলিতদের জন্য যেন কিছু করে’’- এ আকুতি বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরির।
তিনি এ দেশে বসবাসকারী দলিত সম্প্রদায়গুলোর মধ্যে সবচেয়ে নির্যাতিত ৮ লাখ জনগোষ্ঠীর সমন্বয়ে চা-শ্রমিক সম্প্রদায়ের একজন প্রতিনিধি।
রোববার নিজ এলাকা থেকে রাজধানীতে এসেছিলেন রামভজন কৈরি। তিনি দলিতদের কথা তুলে ধরে তাদের সমস্যার সমাধান ও নির্যাতনের নিরসনের জন্য আয়োজিত একটি সেমিনারে বক্তব্য রাখেন। তুলে ধরেন নিজেদের সম্প্রদায়ের এসব সমস্যা- নির্যাতনের নানা দিকগুলো। এসব দূর করে চা-শ্রমিকসহ দেশের মোট ৫৫ লাখ দলিত মানুষকে সমাজের মূল স্রোতধারায় উঠিয়ে আনারও আকুতি জানান রামভজন কৈরি।   

রোববার বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) এবং অক্সফার্ম ওই সেমিনারের আয়োজন করে। ‘বিশ্ব মানবাধিকার দিবস এবং প্রান্তিক মানুষের মানবাধিকার’ শীর্ষক সেমিনারে গবেষণার ভিত্তিতে বাংলাদেশের দলিত সম্প্রদায়ের মানুষদের নানা তথ্য তুলে ধরা হয়। গবেষণা ও উন্নয়ন কালেকটিভের চেয়ারপার্সন প্রফেসর মেসবাহ কামালের সঞ্চালনায় সেমিনারে রামভাজন ছাড়াও আলোচনায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান, আইন কমিশনের চেয়ারম্যান প্রফেসর শাহ আলম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত,  নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন প্রমুখ। 

বাংলাদেশে দলিতের সংখ্যা ৫৫ লাখ
সেমিনারে জানানো হয়, বাংলাদেশে প্রায় ৫৫ লাখের মতো দলিত মানুষ বসবাস করেন। দলিতদের দলনের ইতিহাস বহু প্রাচীন, শোষণ-নির্যাতন যেন তাদের ভাগ্যের লিখন। বংশ পরম্পরায় এই দলিতরা মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন।

সামাজিকভাবে যে সব কাজকে হেয় করে দেখা হয়, সে সমস্ত কাজই দলিতদের জন্য নির্ধারিত হয়ে থাকে। যেমন ঝাড়ুদার, পরিস্কার পরিচ্ছন্নতার কাজ, চামড়ার কাজ, শব দাহ করার কাজ ইত্যাদি।

এ দেশের দলিতরা ১৪টি দলিত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। যেমন, হরিজন, বর্মন, ধোপা, মালো, বাগদি, নমশূদ্র, কায়পুত্র, রবিদাস, জলদাস, করনিদাস, মায়মল, বাহেরারা, রাজকরলী এবং ঋষি।

গবেষণায় দেখা গেছে, দলিতদের মধ্যে ৬৯ শতাংশই নিরক্ষর।

সেমিনারে আরো জানানো হয়, দলিতদের ৪ ভাগের মধ্যে ৩ ভাগই আদি পেশায় ঘুরপাক খাচ্ছে।

আদিবাসী
সেমিনারে গবেষণার বরাত দিয়ে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে প্রায় ৩০ লাখ আদিবাসী বাস করেন। পার্বত্য চট্টগ্রামে বসবাস করে চাকমা, মারমা, কুর্মি, তঞ্চঙ্গাসসহ অন্যান্য আদিবাসী গোষ্ঠী। আর সমতলে রয়েছে সাঁওতাল, গারো, ওঁরাও, হাজং, মুন্ডাসহ ৬৪টি আদিবাসী গোষ্ঠী।

আদিবাসীর মধ্যেও অনেকে দলিত জীবন-যাপন করেন।

আদিবাসীরা এখনও গতানুগতিক চাষাবাদে অভ্যস্ত। পাহাড়িদের মধ্যে ২০০৯ সালে এক পরিসংখ্যানে দেখা গেছে, মাত্র ২.৬ শতাংশ মাধ্যমিক পর্যায় অতিক্রম করেছেন এবং কোনো দিন স্কুলে যাননি এদের সংখ্যা ৫৩.৯ শতাংশ।

আদিবাসীদের মধ্যে মাত্র ২২ শতাংশের জমির দলিল আছে।

এছাড়া সেমিনারে বলা হয়, গারোদের বিরুদ্ধে গড়ে ৩টি করে মামলা আছে বনের সম্পদ চুরির অভিযোগে।
আদিবাসীদের অনেকে ষড়যন্ত্রে পড়ে ৩০-৪০ বছর ধরে বাড়িঘর ছাড়া হয়ে নি:স্ব জীবন-যাপন করছেন।

গার্মেন্টস শ্রমিক
বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে গার্মেন্টস সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় ৪০ লাখ শ্রমিক গার্মেন্টস সেক্টরে কর্মরত আছেন। কিন্তু নানা কারণে এ সেক্টরের শ্রমিকরাও দলিত জীবন-যাপন করছেন।

গার্মেন্টস শ্রমিকদের বেশির ভাগই নারী। যা আরো উদ্বেগজনক তা হলো যে, শ্রম অধিকার আইনগুলো অত্যন্ত সীমিতভাবে গার্মেন্টস সেক্টরে বাস্তবায়িত হয়।

একই ভাবে প্রচুর কারখানা নাজুক অবস্থায় রয়েছে আন্তর্জাতিক চাপ থাকা সত্বেও কারখানাগুলো মানসম্মত করা হয় না। দূর্বল ব্যবস্থাপনার জন্য কারখানায় আগুনের ঝুঁকিসহ অন্যান্য ঝুঁকি বেশি থাকে। গার্মেন্টস শ্রমিকদের মজুরি ন্যূনতম মাত্র তিন হাজার টাকা, যা দিয়ে বাড়ি ভাড়াসহ স্বাভাবিক জীবন-যাপন করতে প্রতিবন্ধকতা তৈরি হয়।

জন্ডিস, দৃষ্টি শক্তির খর্বতা এবং মাথা ব্যথার সমস্যা প্রায় সব গার্মেন্টস কর্মীদের নিত্য-নৈমিত্তিক সমস্যা। প্রচুর শ্রমিকদের মধ্যে অপুষ্টির সমস্যা দেখা গেছে। অনেকের মধ্যে যক্ষাও পাওয়া গেছে।
সেমিনারে আরো বলা হয়, গরমকালে অনেক শ্রমিকদের অজ্ঞান হতে দেখা গেছে। এছাড়া মহিলারা সামাজিক নিরাপত্তাহীনতায় ভোগেন।

সংখ্যালঘু
দলিতদের মধ্যে বেশি সংখ্যালঘু লক্ষ্য করা গেছে বলেও জানানো হয় সেমিনারে। তাদের মধ্যে অনেকে রাজনৈতিক অধিকারহীনতার শিকার। যার কারণে সংখ্যালঘু জনগোষ্ঠী দিন দিন কমে দাঁড়িয়েছে মাত্র ৯.৩৪ শতাংশে।

সেমিনারে আরো জানানো হয়, সংখ্যালঘুদের মধ্যে প্রায় ৮ শতাংশ দলিত বলেও সেমিনারে উল্লেখ করা হয়।

২০০১ সালে নির্বাচন উত্তর সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়। যার ফলে অনেকে দেশ ছাড়তে বাধ্য হন। সে সময় সংখ্যালঘুদের মধ্যে অনেকে হত্যা, ধর্ষণ ও গণধর্ষণের শিকার হন। উদাহরণস্বরূপ সেমিনারে জানানো হয়, চট্টগ্রামের বাঁশখালীর উমা দে, রুপা রাণী দাস ও তার মেয়ে, উল্লাপাড়ার কিশোরী পূর্ণিমা, পিরোজপুরের গীতা রানী ব্যাপারী, গৌরনদীর সাবিত্রী, গফরগাঁওয়ের জোৎস্না রানী,  ভোলার শেফালি রানী দাস ধর্ষণের শিকার হয়। চট্টগ্রামের অধ্যক্ষ মুহুরি হত্যার শিকার হন।
.

এছাড়া সাম্প্রতিককালে রামুতে বৌদ্ধ ধর্মালম্বীদের ওপর চালানো হয় বর্বরতা।

চা- শ্রমিক
দেশে ৫৫ লাখ দলিতদের মধ্যে চা-শ্রমিকদের বড়ো একটি অংশ রয়েছেন বলে সেমিনারে জানানো হয়।
বাংলাদেশে প্রায় ৮ লাখ চা-শ্রমিক আছেন, যারা মানবেতর জীবন-যাপন করেন। শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে চা শ্রমিকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র একজন ছাত্র চা-শ্রমিকের ঘর থেকে এসেছেন।

সেমিনারে উঠে আসে চা-শ্রমিকদের ওপর নানা ধরনের নির্যাতন ও দলনের কথা।

জানানো হয়, চা-বাগানের আশেপাশে যাদের বাড়ি, তাদের একজন সদস্যকে চা-বাগানে নিয়োজিত করা বাধ্যতামূলক। এছাড়া চা-শ্রমিকদের কোনো সাপ্তাহিক ছুটি নেই। প্রতিদিনের মজুরি মাত্র ৫৫ টাকা।

এ সম্পর্কে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরি বাংলানিউজকে বলেন, ‘‘আমাদের ওপর আদিম যুগের মতো নির্যাতন করা হয়। অন্য কোনো পেশার অধিকার আমাদের নেই। আমাদের পরিবারের একজন সদস্যকে এ কাজে বলি দিতে হয়। তা না হলে বসতবাড়ি উচ্ছেদের হুমকি দিয়ে থাকেন মালিকেরা।’’

তিনি আকুল আবেদন জানিয়ে বলেন, ‘‘আমাদের তো কোনো জায়গা নেই, আমরা কোথায় যাবো? তাই রাষ্ট্রের কাছে আমার দাবি, আমাদের মতো দলিতদের জন্য যেন কিছু করে।’’

মুসলমানরা মোদিকে ভোট দিয়েছে ভয় আর লোভে

গুজরাটে মুসলামানরাও নরেন্দ্র মোদিকে ভোট দিয়েছে। এর পেছনে কাজ করেছে ভীতি আর লালচ। এ কথা বলেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্তর প্রদেশের সিনিয়র নেতা কলরাজ মিশ্র।

সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিরাপদে রয়েছেঃ ইসরায়েল

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ তাদের মিত্র পশ্চিমা দেশগুলো সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে উদ্বিগ্ন। দেশটির আন্দোলনকারীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে শঙ্কা তাদের। কিন্তু যুক্তরাষ্ট্রে ঘনিষ্ট মিত্র ইসরায়েল জানিয়েছে, সিরিয়ার রাসায়নিক অস্ত্র এখনও নিরাপদ।

ইভটিজিং: গণপিটুনিতে নিহত ৫

ভারতের ঝাড়খণ্ডে ইভটিজিংয়ের কারণে জনতা পিটিয়ে হত্যা করেছে ৫ জনকে। অভিযোগ আছে তারা খুটি জেলায় মানহু গ্রামের নারী ও যুবতীদের দীর্ঘদিন ধরে ইভটিজিং করে আসছিল। রাচি থেকে ৭০ কিলোমিটার দূরের ওই গ্রামে গণপিটুনির ঘটনা ঘটে শনিবার।

নতুন পরিচয়ে হিল্লোল-নওশীন by কামরুজ্জামান মিলু

অভিনেতা আদনান ফারুখ হিল্লোল এবং অভিনেত্রী নওশীন এবার নতুন পরিচয়ে পথ চলা শুরু করলেন। দু’জনে মিলে চালু করেছেন একটি লাইফস্টাইল স্টোর। নাম দিয়েছেন ‘সিগনেচার বিডি’। বনানীর স্কাইলার্ক ম্যাকের তৃতীয় তলায় তারা গড়ে তুলেছেন এ প্রতিষ্ঠানটি।