Thursday, January 27, 2011
গল্প- কিশলয়ের জন্মমৃত্যু by গোলাম মুরশিদ
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নেতাকে চড় মারা নেপালির জন্য জনসমর্থন
দেবীপ্রসাদ গত বৃহস্পতিবার ইউএমএল (ইউনাইটেড মার্ক্সিস্ট অ্যান্ড লেনিনিস্ট) পার্টির চেয়ারম্যানের মুখে চড় মারেন। পরে দেবীপ্রসাদ সাংবাদিকদের বলেন, আকস্মিকভাবে ক্ষিপ্ত হয়ে তিনি ওই কাণ্ড করেছেন। ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।
ওয়েবসাইটের পোস্টালে এক ব্যক্তি লিখেন, ‘দেবীপ্রসাদ নেপালের বরপুত্র।’ এ ছাড়া সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের ওয়ালে অপর এক ব্যক্তি লিখেছেন, ‘দেবীপ্রসাদ তিন কোটি নেপালির জন্যই কাজটি করেছেন।’
ছয় মাস ধরে নেপালে কোনো সরকার নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের কারণে পার্লামেন্টে ১৬ দফা ভোট গ্রহণের পরও দেশটির নেতা নির্বাচন করা সম্ভব হয়নি। এ কারণে দেশটির জনগণের মধ্যে চরম রাজনৈতিক অসন্তোষ বিরাজ করছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাশ্মীরে পতাকা উত্তোলন কর্মসূচিতে যেতে বাধা বিজেপি নেতাদের
কিন্তু কাশ্মীর কর্তৃপক্ষের আশঙ্কা, এ ধরনের কর্মসূচির কারণে ওই রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই কর্মসূচি বাতিলে বিজেপির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিভেদ সৃষ্টির জন্য প্রজাতন্ত্র দিবসকে ব্যবহার করা উচিত নয়।
এ ব্যাপারে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, বিজেপির পতাকা উত্তোলন কর্মসূচি বন্ধ করতে বাধ্য হয়েছেন তিনি। কারণ এতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা উসকানি পাবে।
বিজেপির শীর্ষস্থানীয় নেতা সুষমা স্বরাজ, অরুণ জেটলি ও অনন্ত কুমার একটি ভাড়াকরা বিমানে গত সোমবার বিকেলে জম্মু পৌঁছান।

মিকাতি লেবাননের প্রধানমন্ত্রী নিযুক্ত
প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে নাজিব মিকাতিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১২৮ সদস্যের পার্লামেন্টের ৬৮ জন সদস্যের সমর্থন লাভ করেন মিকাতি। নিয়োগ পাওয়ার মিকাতি বলেন, সরকার গঠনের জন্য বৃহস্পতিবার থেকে তিনি আলোচনা শুরু করবেন।
এর আগে জঙ্গি শিয়াদল হিজবুল্লাহ ও তাদের মিত্ররা প্রধানমন্ত্রী পদে মিকাতির পক্ষে সমর্থন জোগাড় করার পর হারিরির সমর্থকেরা বিক্ষোভের ডাক দেন। দুই সপ্তাহ আগে হিজবুল্লাহ ও তাঁর মিত্ররা মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর হারিরি সরকারের পতন ঘটে।
বিক্ষোভকারীরা মিকাতির ছবিতে অগ্নিসংযোগ করেন। এ সময় তাঁদের হাতে হারিরির ফিউচার মুভমেন্টের পতাকা শোভা পাচ্ছিল।
ক্ষুদ্র হলেও ধর্মীয় বৈচিত্র্যের দেশ লেবাননের ক্ষমতা ভাগাভাগির পদ্ধতি অনুযায়ী প্রধানমন্ত্রী পদে থাকবেন একজন সুন্নি মুসলিম। হারিরির সমর্থকেরা বলছেন, নতুন সরকার গঠনের জন্য যিনি হিজবুল্লাহর সমর্থন নেবেন, তিনি বিশ্বাসঘাতক হিসেবে বিবেচিত হবেন।
মিকাতি ক্ষুদ্র দ্রুজ সম্প্রদায়ের নেতা ওয়ালিদ জুম্বলাতের গুরুত্বপূর্ণ সমর্থন আদায় করতে সক্ষম হন।
সাদ হারিরির বাবা রফিক আল-হারিরির হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত জাতিসংঘ-সমর্থিত ট্রাইব্যুনালের অভিযোগপত্র নিয়ে বিরোধের জের ধরে ১২ জানুয়ারি হারিরির মতৈক্যের সরকার থেকে সরে যায় হিজবুল্লাহ ও তার মিত্ররা। ওই হত্যাকাণ্ডের জন্য হিজবুল্লাহর কয়েকজন সদস্যকে অভিযুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
হিজবুল্লাহর মিত্র রাজনৈতিক নেতারা বলছেন, তাঁরা যে সরকার গঠন করতে যাচ্ছেন, সেই সরকারের প্রথম অগ্রাধিকার হবে ট্রাইব্যুনালের সঙ্গে সম্পর্ক ছেদ করা।
রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটিতে জাতিগত বিভক্তি আরও গভীর হয়েছে। গত সোমবার হারিরির সমর্থকেরা বেশ কয়েকটি শহরে বিক্ষোভ দেখান। ধনকুবের টেলিকম ব্যবসায়ী মিকাতির নিজের শহর ত্রিপোলিতে বিক্ষোভরত হারিরির সমর্থকেরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য মিকাতির প্রতি আহ্বান জানান
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কলকাতা বইমেলা উদ্বোধন
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টিমোথি জে রোমার। এবারের বইমেলার থিম কান্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্র। তাই মার্কিন সংসদ ক্যাপিটাল বিল্ডিংয়ের আদলে তৈরি করা হয়েছে বইমেলায় যুক্তরাষ্ট্রের প্যাভিলিয়ন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে মেনে নিতে রাজি ছিল পিএলও
আল-জাজিরা জানায়, এক দশকেরও বেশি সময় ধরে চলা ব্যর্থ শান্তি আলোচনার বিপুল পরিমাণ নথি তাদের হাতে এসেছে। এসব নথি থেকে সর্বশেষ এই তথ্যগুলো বেরিয়ে এসেছে।
আল-জাজিরার এসব নথি প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পশ্চিম তীরের অনেক লোক। সেখানে বিক্ষোভও হয়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতারা নথি ফাঁসের এই ঘটনাকে ‘প্রচারণার খেলা’ হিসেবে বর্ণনা করেছেন। সর্বশেষ ফাঁস করা নথিতে দেখা যায়, ২০০৭-০৮ সালে তৎকালীন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি একটি ভূমিবিনিময় চুক্তির আওতায় ইসরায়েলের কিছু আরব নাগরিককে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন।
জিপি লিভনি ব্যক্তিগতভাবে ব্যাখ্যা করেন, ‘১৯৬৭ সালের সীমান্তের উভয় পাশে বেশকিছু ফিলিস্তিনি গ্রাম আছে। বেইট সাফাফা, বারতা, বাকা-আল-শারকিয়া ও বাকা-আল-গারবিয়ার মতো কিছু গ্রামের ব্যাপারে আমাদের সিদ্ধান্তে পৌঁছানো দরকার।’ এর আগে তিনি বিষয়টি পরিষ্কার করেন যে এ ধরনের বিনিময়ের অর্থ হচ্ছে ‘অধিবাসীদের বিনিময়’। তবে ফিলিস্তিনি আলোচকেরা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
নথিপত্রে আরও দেখা যায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও অন্য মার্কিন কর্মকর্তারা মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী সালাম ফায়েদ ছাড়া অন্য কোনো ফিলিস্তিনি নেতৃত্বকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
২০০৮ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস প্রস্তাব দেন যে ফিলিস্তিনি শরণার্থীদের দক্ষিণ আমেরিকায় পুনর্বাসন করা যেতে পারে।
২০০৯ সালের ২৪ মার্চ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছিলেন, ইসরায়েলকে ৫০ লাখ অথবা ১০ লাখ শরণার্থী ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া অযৌক্তিক হবে। নথিপত্রে দেখা যায়, তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট প্রাথমিকভাবে পাঁচ বছরে মাত্র পাঁচ হাজার ফিলিস্তিনি শরণার্থীকে গ্রহণ করার প্রস্তাব দিয়েছিলেন।
তবে মাহমুদ আব্বাস এই প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে নাকচ করে দিয়েছিলেন।
একই বছরের ১৬ জুন এক বৈঠকে প্রধান ফিলিস্তিনি আলোচক সায়েব এরাকাত জানান, ওলমার্ট আগামী ১০ বছর প্রতিবছরে এক হাজার করে শরণার্থী গ্রহণ করতে রাজি হয়েছেন।
তবে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান জানায়, ফিলিস্তিনি কর্মকর্তারা ইসরায়েলের বেঁধে দেওয়া ১০ হাজারের সংখ্যাটি মেনে নেন।
নথিপত্রে আরও দেখা যায়, ২০০৮ সালের ডিসেম্বরে গাজায় ইসরায়েলের ২২ দিনের ধ্বংসাত্মক অভিযান শুরুর আগে ফিলিস্তিনি নেতৃত্বকে আগাম সতর্কসংকেত দিয়েছিল ইসরায়েল।
ইসরায়েলকে সুনির্দিষ্টভাবে ইহুদি রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার ব্যাপারে এরাকাত ব্যক্তিগতভাবে ইসরায়েলি আলোচকদের বলেছেন, ‘আপনি যদি চান আপনাদের দেশকে ইহুদি রাষ্ট্র হিসেবে অভিহিত করা হোক, তাহলে আপনি যা চান, তা বলতে পারেন।’ তিনি তাঁর কর্মচারীকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে এটা কোনো ইস্যু নয়।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতারা জনসম্মুখে ইসরায়েলকে কোনো ধর্মীয় দেশ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
১২ সোমালি জলদস্যুকে বিচারের মুখোমুখি করার ঘোষণা
এডেন উপসাগর থেকে আটক সাত এবং আরব সাগর থেকে আটক পাঁচজন সোমালি জলদস্যুকে বিচারের আওতায় আনা হচ্ছে। মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটি পৃথক খবরে এ কথা জানিয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জাহিদ হামিদি গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, উদ্ধার করা জাহাজ ‘এমটি বাঙ্গা লরেল’ থেকে ২৩ জন নাবিকসহ সাত জলদস্যুকে আটক করা হয়েছে। গত শুক্রবার এডেন উপসাগরে একটি তেলবাহী জাহাজ উদ্ধার করতে গিয়ে মালয়েশীয় সেনারা তাদের আটক করেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাত বিশিষ্ট ব্যক্তি তৃণমূল কংগ্রেসের মনোনয়ন চান
২০০৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০১০ সালে রাজ্যের বিভিন্ন পৌরসভা নির্বাচনের সময় এই বিশিষ্ট ব্যক্তিরা পশ্চিমবঙ্গের শাসকজোট বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলনে নেমে ‘পরিবর্তন চাই’ স্লোগান তোলেন। রাজ্যের সাধারণ মানুষ ওই ডাকে সাড়া দেওয়ায় বিপুল বিজয় পায় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস।
দলীয় সূত্র জানায়, এবার তৃণমূলের মনোনয়ন পাওয়ার দৌড়ে আছেন নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, ব্রাত্যবসু, সংগীতশিল্পী নচিকেতা, অভিনেত্রী দেবশ্রী রায়, শিক্ষাবিদ সুনন্দ সান্যাল, সাবেক আইএএস আমলা দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও শ্রমিকনেতা পূর্ণেন্দু বসু।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাশিয়ায় সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা
২৯ মার্চ, ২০১০: মস্কোর কেন্দ্রস্থলে একটি পাতাল রেলস্টেশনে দুই নারীর আত্মঘাতী বোমা হামলায় ৩৯ জনের মৃত্যু হয়।
২৭ নভেম্বর, ২০০৯: মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি ট্রেনে বোমা হামলায় মারা যায় ২৮ জন।
১-৩ সেপ্টেম্বর, ২০০৪: উত্তর ওসেতিয়ার বেসলান শহরে একটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মিলিয়ে প্রায় এক হাজার ২০০ মানুষকে জিম্মি করে চেচেন বিচ্ছিন্নতাবাদীরা। পরে গোলাগুলির মাধ্যমে ওই সংকটের সমাধান হয়। এতে মারা যায় কমপক্ষে ৩৪৪ জন। এর প্রায় অর্ধেক শিশু ও ৩১ জন বিদ্রোহী।
২৪ আগস্ট, ২০০৪: মস্কো থেকে ওড়ার পর দুটি যাত্রীবাহী বিমানে বিস্ফোরণ হয়। এতে মারা যায় ৯০ জন।
৬ ফেব্রুয়ারি, ২০০৪: মস্কোতে একটি পাতাল রেলে বোমা বিস্ফোরণে নিহত হয় ৪১ জন।
৫ ডিসেম্বর, ২০০৩: চেচনিয়ার কাছাকাছি রাশিয়ার একটি কমিউটার ট্রেনে বোমা হামলায় ৪০ জনের বেশি প্রাণ হারায়।
৫ জুলাই, ২০০৩: মস্কোর একটি রক কনসার্টে দুই নারী আত্মঘাতীর হামলায় মারা যায় ১৫ জন।
২৩-২৬ অক্টোবর, ২০০২: চেচনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা মস্কোর একটি সংগীতানুষ্ঠানে আট শতাধিক মানুষকে জিম্মি করে। এর মধ্যে ১৩০ জন মারা যায়।
১৩ সেপ্টেম্বর ১৯৯৯: মস্কোর একটি আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত হয় ১১৮ জন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানে মানবাধিকার রক্ষায় ২০১০ ছিল বিপর্যয়ের বছর
এইচআরডব্লিউর দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ গবেষক আলী দাইয়ান হাসান বলেন, পাকিস্তানে ফাঁকা মাঠে যে তালেবান উৎপীড়ন চলছে তা নয় বরং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের ছত্রচ্ছায়ায় এসব ঘটছে।
প্রতিবেদনে দেখা গেছে, গত বছর পাকিস্তানে জঙ্গি হামলায় কয়েক শ লোক নিহত হয়েছে। কমপক্ষে ১১ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এ ছাড়া ধর্মীয় সংখ্যালঘুদের ওপরও হামলার মাত্রা অনেক বেড়ে গেছে।
করাচিতে জোড়া বোমা হামলায় আহমদিয়া সম্প্রদায়ের কমপক্ষে ৮০ জন মারা গেছে। এ ছাড়া একটি সুফি মাজারে বোমা হামলায় কয়েক ডজন লোক নিহত হয়।
ধর্মের সমালোচনা বন্ধে প্রণীত ব্লাসফেমি আইন সংস্কারের পক্ষে কথা বলায় পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসির নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন। তাসিরের মতোই এ আইনের সমালোচনা করায় ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা শেরি রেহমানকে উগ্রপন্থীরা হত্যার হুমকি দিচ্ছে। প্রাণভয়ে এখন শেরি রেহমানকে ঘরে অবরুদ্ধ হয়ে থাকতে হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পিপিপি ধর্মনিরপেক্ষ আদর্শের ধারক ও বাহক বলে স্বীকৃত। কিন্তু ওই দলের নেতা হয়েও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ গিলানি জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে খুব কম কার্যকর ভূমিকা রাখতে পারছেন।
হিউম্যান রাইটস ওয়াচ কমিশন পাকিস্তানের (এইচআরডব্লিউপি) চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ধর্মভিত্তিক দলগুলো ব্লাসফেমি আইনকে সামনে রেখে সরকারকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। সরকারও তা মেনে নিতে বাধ্য হচ্ছে।
এইচআরডব্লিউ দাবি করেছে, প্রথম দিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় তালেবানের তৎপরতা থাকলেও পরে তা দেশের অন্যান্য এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। তালেবান দমনে সামরিক বাহিনী অভিযান চালানোর সময় তারা গণহত্যার মতো ঘটনাও ঘটিয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, তালেবান সদস্য সন্দেহে হাজার হাজার লোককে সেনাবাহিনী গোপনে আটকে রেখেছে। তাদের মধ্য থেকে বহু লোককে ফায়ারিং স্কোয়াডে নিয়ে সেনারা গুলি করে হত্যা করেছে। এ রকম একটি গণহত্যার ভিডিও ফুটেজ তাদের হাতে রয়েছে বলে তারা দাবি করেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এবার মিসরে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
তিউনিসিয়ায় সরকারবিরোধী সফল বিক্ষোভে উৎসাহিত হয়ে মিসরের লোকজন সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক ও টুইটারের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ করে এ বিক্ষোভের আয়োজন করে। সরকার বিক্ষোভ দমনে টুইটারের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে কায়রোর মুঠোফোন নেটওয়ার্কে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উদ্ভূত পরিস্থিতিতে মিসরের সরকার ও বিক্ষোভকারী উভয় পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার বিশ্বাস করে, মিসরের সরকারের ভিত্তি মজবুত।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, রাজধানী কায়রোতে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। সেখানে প্রায় ১৫ হাজার লোক বিক্ষোভে অংশ নেয়। একই সময় কায়রোর বাইরে আলেক্সান্দ্রিয়া, মানসুরা, টান্টা, আসওয়ান ও আসিউত শহরেও বিক্ষোভ হয়েছে। কায়রোর পরে বড় বিক্ষোভটি হয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেক্সান্দ্রিয়ায়। সব শহরে বিক্ষোভকারীরা মিসরের পতাকা হাতে ‘মোবারক নিপাত যাক’ বলে স্লোগান দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কায়রোতে বিক্ষোভ দমনে ২০ থেকে ৩০ হাজার পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় তাহরির স্কয়ারের দিকে অগ্রসর হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা কিছুক্ষণের জন্য ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আবার তারা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ করে। তখন পার্লামেন্টের পার্শ্ববর্তী সড়কেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। জবাবে পুলিশ জলকামান নিক্ষেপ করে।
বন্দরনগর ইসমাইলিয়ায় হওয়া বিক্ষোভে সহস্রাধিক লোক অংশ নেয়। তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে এই বলে হুঁশিয়ারি উচ্চারণ করে, আরব বিশ্বের নেতাদের তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলীর ভাগ্য বরণ করতে হবে। বিক্ষোভকারীরা বলেন, ‘এর পরের জয়নুল আবেদিন বেন আলী কে?’ বলে স্লোগান দেয়। সম্প্রতি ব্যাপক গণ-আন্দোলনের মুখে বেন আলীর ২৩ বছরের ক্ষমতার অবসান ঘটে।
মিসরের একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা বিক্ষোভকারীদের কখনো ক্ষতি করব না। কেননা, তারা আমাদের দেশেরই নাগরিক।’
১৯৮১ সাল থেকে মিসরের শাসনক্ষমতায় রয়েছেন হোসনি মোবারক। মোবারকের পর তাঁর ছেলে গামালকে একতরফা নির্বাচনের মাধ্যমে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট করা হতে পারে এমন জনশ্রুতি রয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মেসিকে রেখে পরীক্ষা নিরীক্ষায় বাতিস্তা
একসঙ্গে এতজন অভিজ্ঞ খেলোয়াড়কে বাইরে রাখা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কোচ বাতিস্তা ব্যাখ্যা করেছেন কারণটা, ‘ওদের কারও সঙ্গেই আমার কোনো সমস্যা নেই। আমি স্রেফ অন্য খেলোয়াড়দের দেখে নিতে চাইছি।’
আগামী জুলাইতে আর্জেন্টিনায় বসবে কোপা আমেরিকার আসর। বাতিস্তা পাখির চোখ করেছেন এই টুর্নামেন্টকেই। এ কারণেই খেলোয়াড়দের যাচাই-বাছাই করে নেওয়া। ‘কোপা আমেরিকার আগে ২০টি ম্যাচ থাকলে ভালো হতো। কিন্তু আমরা তা পাচ্ছি না। কাজেই আমি প্রত্যেকটি সুযোগই নেব। আমি তাদের এক ম্যাচের জন্যই বাদ দিয়েছি। এর মানে এই নয়, তারা জাতীয় দল থেকেই বাদ’—বলেছেন বাতিস্তা।
তবে মেসিকে রাখতে হয়েছে বাতিস্তার পরিকল্পনাটা মেসি-কেন্দ্রিক বলে। এই ম্যাচে মেসিকে মূল স্ট্রাইকার হিসেবে খেলাবেন তিনি। মেসির মাঠে সত্যিকার নেতা হয়ে ওঠার গুণ নেই—এমন দাবিও উড়িয়ে দিয়েছেন বাতিস্তা, ‘সে বিশ্বের সেরা, সেটা প্রমাণ করতে বিশ্বকাপ জেতার প্রয়োজন নেই। বার্সেলোনার মতো একটি দলে খেলে ও সেখানে যা করছে, সেটাই তো সব বলে দেয়। আমরা সর্বকালের একজন সেরা খেলোয়াড়কে দেখছি। দলটা তো আমরা তাকে কেন্দ্র করেই গড়ে তুলব।’
তরুণদের দেখে নিতে ত্রিশোর্ধ্ব ডেমিকেলিস-হেইঞ্জদের বাইরে রাখলেও বাতিস্তার দলে আছেন ৩৭ বছর বয়সী হাভিয়ের জানেত্তি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া এই ডিফেন্ডারকে নিয়ে বাতিস্তার কথা, ‘এখন যেমন খেলছে, এ রকম খেলে যেতে পারলে ওর (জানেত্তি) কোপা আমেরিকায় খেলাটা নিশ্চিত।’ ওয়েবসাইট।
কাকা নেই: মানো মেনেজেসের দলে প্রথম ডাক পেলেন হুলিও সিজার। বিশ্বকাপের পর ব্রাজিলের কোনো ম্যাচে খেলেননি ইন্টার মিলানের গোলরক্ষক। ৯ ফেব্রুয়ারি স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে মেনেজেসের ব্রাজিলে অভিষেক হবে সিজারের। মাত্রই চোট থেকে ফেরা কাকা অবশ্য ডাক পাননি। দলে নতুন মুখ দুটি—শাখতার দোনের্যাস্কের মিডফিল্ডার জ্যাডসন আর বায়ার লেভারকুজেনের রেনাতো অগাস্তো।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সেমিতে ফেদেরারকে পেলেন জোকোভিচ
অবশ্য স্তানিসলাস ওয়ারিঙ্কার কথা মানলে জোকোভিচের ফাইনালে যাওয়ার আশা এবার না করাই ভালো। কাল কোয়ার্টার ফাইনালে ফেদেরারের বিপক্ষে ৬-১, ৬-৩, ৬-৩ গেমে হারার পর ওয়ারিঙ্কা নির্দ্বিধায় স্বীকার করেছেন, ফেদেরারকে ঘায়েল করার অস্ত্র তাঁর তূণে নেই। খুব কম জনেরই আছে। টাইব্রেকে গড়ানো দ্বিতীয় সেটটি বাদে জোকোভিচও কিন্তু জয় পেয়েছেন দাপট দেখিয়েই। টমাস বার্ডিচকে হারিয়েছেন ৬-১, ৭-৬ (৭/৫), ৬-১ গেমে।
আরও একটি ফেদেরার-নাদাল দ্বৈরথের সম্ভাবনা এতে আরও উজ্জ্বল হলো। আজ স্বদেশি ডেভিড ফেরারকে হারাতে পারলে সেমিফাইনালে উঠে যাবেন নাদালও। সেখানে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ অ্যান্ডি মারে। মারেকে নাদাল আর জোকোভিচকে ফেদেরার হারালেই ফাইনালে মুখোমুখি এক আর দুই!
মেয়েদের এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকি নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা থেকে মাত্র দুই ধাপ দূরে। আগের ম্যাচে সভের্যালানা কুজনের্যাসোভাকে ম্যারাথন ম্যাচে হারিয়ে আসা ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনেকে ৩-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ওজনিয়াকি। সেখানে তাঁর প্রতিপক্ষ অধরা গ্র্যান্ড স্লাম শিরোপার স্বাদ পেতে মুখিয়ে থাকা আরেক খেলোয়াড় লি না। আন্দ্রিয়া পেটকোভিচকে সরাসরি সেটে (৬-২, ৬-৪) হারিয়ে সেমিতে উঠে এসেছেন এই চীনা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অস্ট্রেলিয়া দিবস ক্লার্কের দিন?
মাইকেল ক্লার্কের কথা শুনলে পরীক্ষায় ফার্স্ট হওয়ার পর কপট আক্ষেপ করা ছাত্রটির কথা মনে হতে পারে অনেকের। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক যে বলছেন, ম্যাচের ফলের দিকে তাকিয়ে আত্মতৃপ্তিতে ভুগলে ভুল করবে দল। কারণ, উন্নতির আরও সুযোগ দেখছেন তিনি, ‘আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠছি, দল সেই গতিটাও ফিরে পাচ্ছে। কিন্তু এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পৌঁছাইনি। বিশ্বকাপের আগে সেখানে পৌঁছানোর ভালো সুযোগ থাকছে।’
ক্লার্ক যে লক্ষ্যের কথা বলছেন, সেদিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া হতে পারে আজই। অস্ট্রেলিয়ার জন্য বাড়তি প্রেরণা, আজ অ্যাডিলেডে জিতলে তিন ম্যাচ বাকি থাকতেই মীমাংসা হয়ে যাবে সিরিজের। এই সমীকরণই ইংল্যান্ডকে চাপে ফেলতে যথেষ্ট। সঙ্গে যোগ হয়েছে এই তথ্যটাও—অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সর্বশেষ ওয়ানডে জয়টি ২৮ বছর আগের!
এরপর অবশ্য এ মাঠে দুদল মাত্র চারটিই ওয়ানডে খেলেছে। সর্বশেষ ম্যাচটি তিন বছর আগে, যে ম্যাচে ১১০ রানে অলআউট হয়ে ইংল্যান্ড হেরেছিল ৯ উইকেটে। ‘উন্নতির আরও অনেক সুযোগ আছে’—ক্লার্কের এই কথায় দল অনুপ্রাণিত হলে ইংল্যান্ডের দুঃখ আরও বাড়বে।
ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের মনে যা-ই থাক, মুখে কোনো দুশ্চিন্তার প্রকাশ নেই। এমনও একটা কথা রটেছে, এই সিরিজটা ইংল্যান্ড নাকি গা বাঁচিয়ে খেলছে বিশ্বকাপের জন্য। ফ্লাওয়ার সেই ধারণাও উড়িয়ে দিলেন, ‘শুরুটা আমাদের খারাপ হয়েছে। শেষটা আমরা ভালো করতে চাই। শুধু বিশ্বকাপের প্রস্তুতি বলে নয়, শেষ চারটি ম্যাচে ভালো এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো ক্রিকেট খেলা আমাদের জন্য আসলেই জরুরি।’
দুশ্চিন্তার মধ্যে দুশ্চিন্তা হয়ে থাকছে গ্রায়েম সোয়ানের চোট। বিশ্বকাপে ইংল্যান্ডের অন্যতম অস্ত্রকে আর খেলানোর ঝুঁকি নেয়নি দল। সোয়ান দেশে ফিরে যাচ্ছেন। অবশ্য অ্যাশেজের পর নবজাতককে সময় দিতে দেশে ফিরে যাওয়া জেমস অ্যান্ডারসন ফিরে এসেছেন। আজ মাঠেও নামবেন। গত ম্যাচে না খেলা কেভিন পিটারসেনও থাকছেন।
অস্ট্রেলিয়াও একেবারে দুশ্চিন্তামুক্ত নয়। সবচেয়ে বড় দুশ্চিন্তা খোদ তাদের অধিনায়কই। মাইকেল ক্লার্ক টানা তিনটি জয়ে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু সেই নেতৃত্ব ব্যাট হাতে হয়নি। প্রথম ম্যাচে ৫৭ বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে ৩৬, এরপর ১০ আর গত ম্যাচে ৯। পুরো গ্রীষ্মেই রানখরায় ভুগতে থাকা ক্লার্ক অবশ্য দলের নির্বাচক গ্রেগ চ্যাপেলের সমর্থন পাচ্ছেন, ‘ওকে সমর্থন দেওয়ার অনেক কারণই আছে। ওর অধিনায়কত্বে আমরা মুগ্ধ। প্রথম তিন ম্যাচে তো সেটি ছিল দুর্দান্ত। শুধু ম্যাচ জেতা নয়; ওর কৌশল, বোলার পরিবর্তন—সবকিছুই দারুণ ছিল।’
অ্যাশেজের আগে অনেকে মাইক হাসিকেও বাদ দেওয়ার জন্য তাঁদের চাপ দিয়েছিলেন সেই তথ্য মনে করিয়ে দিয়ে চ্যাপেল বলেন, হাসির মতো ক্লার্কও নির্বাচকদের আস্থার প্রতিদান ঠিকই দেবেন। ক্লার্ক নিজেও বুঝতে পারছেন, সময় এসেছে কিছু করার, ‘কঠোর পরিশ্রম করে গেলে সেটার ফল আমি পাবই। এই ফর্ম অবশ্যই পাল্টাবে। সেই ফর্ম ফিরে পাওয়ার সবচেয়ে শুভ দিন হতে পারে আগামীকাল (আজ), অস্ট্রেলিয়া দিবস।’
দেখা যাক, অস্ট্রেলিয়া দিবস ‘ক্লার্কের দিন’ হয়ে ওঠে কি না!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মুম্বাই ইন্ডিয়ানসের কোচ হচ্ছেন কারস্টেন !
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আফ্রিদির সমালোচনায় সাবেকরা
এমনিতেই পাকিস্তানি ক্রিকেটের মোড় কখন কোনদিক ঘুরে যায়, সেটা বোঝা বেশ কষ্টসাধ্যই। নয়তো যে মিসবাহ-উল-হক কিছুদিন আগেও আলোচনার কোনো বিষয়ই ছিলেন না, তিনি কিনা বিশ্বকাপের আগ দিয়ে অধিনায়ক পদের জন্য আফ্রিদির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী!
‘ঝামেলাটা’ বেঁধেছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই। এর আগে নির্বাচকেরা পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক হিসেবে মিসবাহর নাম ঘোষণা করেন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর নির্বাচকেরা তো বটেই অনেক সাবেক খেলোয়াড়ই অধিনায়ক হিসেবে মিসবাহর ‘প্রেমে’ রীতিমতো হাবুডুবু খাচ্ছেন। অপ্রকাশিত সূত্রের বরাত দিয়ে অনেক সংবাদমাধ্যমই জানিয়েছে, পাকিস্তান দলেও নাকি বর্তমানে ‘আফ্রিদি গ্রুপ’ ও ‘মিসবাহ গ্রুপ’ নামের দুটো উপদল যথেষ্ট সক্রিয়।
এমনই এক সময়ে নিউজিল্যান্ডের কাছে এমন হার, সেই সঙ্গে ম্যাচ শেষে পেসার শোয়েব আখতার সম্পর্কে একটি অসতর্ক মন্তব্য আফ্রিদিকে দাঁড় করিয়ে দিয়েছে ‘আফ্রিদি-বিরোধী’ সাবেকদের কাঠগড়ায়।
এই দলে রয়েছেন জহির আব্বাস, আবদুল কাদির, মুদাসসর নজর ও আমির সোহেলের মতো সাবেক তারকারা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হারার পর, আফ্রিদি খোলাখুলিভাবেই শোয়েব আখতারের সমালোচনা করেন। আর এই ব্যাপারটিই একদম সহ্য করতে পারছেন না আবদুল কাদির। কাদির বলেছেন, ‘যে অধিনায়ক নিজেই বাজে শট খেলে আউট হয়েছে, সে কীভাবে অন্যের খেলা নিয়ে মন্তব্য করে।’ তিনি বলেন, ‘তাঁর মনে হয়, আগে নিজের পারফরম্যান্স নিয়েই গভীরভাবে চিন্তা-ভাবনা করা উচিত।’ আবদুল কাদির মনে করেন, আফ্রিদির এই মন্তব্য সংগত কারণেই দলের কোনো খেলোয়াড়ই পছন্দ করবে না।
আমির সোহেল নিউজিল্যান্ডের বিপক্ষে এই হারকে বিশ্বকাপের আগে একটি বড় আঘাত হিসেবে চিহ্নিত করেছেন। তিনি মনে করেন, ‘এই হার বিশ্বকাপের আগে দলটা অগোছালো ভাব ও প্রস্তুতিহীনতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।’
মুদাসসর নজরের কাছে পুরো দলের শরীরী ভাষাতেই সমস্যা দেখছেন। ‘আমি জানি না, তবে আমার মনে হয়েছে, দলটার কোথায় যেন একটা সমস্যা রয়েছে। দলটির মধ্যে উদ্দীপনার অভাবও লক্ষ্য করেছি।’
তবে জহির আব্বাস কাদির, সোহেল ও নজরের মতো এতটা কঠোর মন্তব্য করেননি। তিনি বলেছেন, ‘এখনো পাঁচটি ওয়ানডে বাকি। পাকিস্তান দলের এই সিরিজে ফেরার সামর্থ্য রয়েছে।’ তবে নিউজিল্যান্ডের মতো দুর্বল বোলিং আক্রমণের সামনে বাজে ব্যাটিং প্রদর্শনীটাকেই মেনে নিতে পারছেন না আব্বাস। তিনি বলেছেন, উইকেট দ্রুতগতির হোক কিংবা বাউন্সি হোক, পাকিস্তানি ব্যাটসম্যানরা লজ্জাজনক ব্যাটিংয়ের প্রদর্শনী করেছেন। ব্যাটসম্যানদের শট নির্বাচন ভালো ছিল না। দায়িত্ববোধের অভাবও ছিল লক্ষণীয়।’
তবে বিশ্বকাপ স্কোয়াড-ঘোষিত হলেও অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা না করে পিসিবি ও নির্বাচকেরা যে ভুলপথে হাঁটছেন, তা জানাতে ভোলেননি মুদাসসর নজর। তিনি বলেছেন, ‘যেখানে অন্য দলগুলো একটি পদ্ধতির অধীনে নিজেদের সঁপে দিয়েছে, সেখানে পিসিবির অন্যপথে হাঁটাটা ঠিক হচ্ছে না। সবকিছুর একটা নিয়ম-নীতি রয়েছে।’
নিয়ম-নীতি থাকলেও পাকিস্তানের ক্রিকেটে অনিয়মটাই যে নিয়ম, সেটা তো আরও ভালো করেই জানেন এই সাবেকরা। কারণ, তাঁরাও তো অতীতে কোনো না কোনোভাবে অনিয়মের শিকার।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
January
(707)
-
▼
Jan 27
(17)
- গল্প- কিশলয়ের জন্মমৃত্যু by গোলাম মুরশিদ
- নেতাকে চড় মারা নেপালির জন্য জনসমর্থন
- কাশ্মীরে পতাকা উত্তোলন কর্মসূচিতে যেতে বাধা বিজেপি...
- কাশ্মীরে পতাকা উত্তোলন কর্মসূচিতে যেতে বাধা বিজেপি...
- মিকাতি লেবাননের প্রধানমন্ত্রী নিযুক্ত
- কলকাতা বইমেলা উদ্বোধন
- ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে মেনে নিতে রাজি ছিল ...
- ১২ সোমালি জলদস্যুকে বিচারের মুখোমুখি করার ঘোষণা
- সাত বিশিষ্ট ব্যক্তি তৃণমূল কংগ্রেসের মনোনয়ন চান
- রাশিয়ায় সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা
- পাকিস্তানে মানবাধিকার রক্ষায় ২০১০ ছিল বিপর্যয়ের বছর
- এবার মিসরে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- মেসিকে রেখে পরীক্ষা নিরীক্ষায় বাতিস্তা
- সেমিতে ফেদেরারকে পেলেন জোকোভিচ
- অস্ট্রেলিয়া দিবস ক্লার্কের দিন?
- মুম্বাই ইন্ডিয়ানসের কোচ হচ্ছেন কারস্টেন !
- আফ্রিদির সমালোচনায় সাবেকরা
-
▼
Jan 27
(17)
-
▼
January
(707)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...