Wednesday, March 2, 2011

গল্প- চাল ডাল লবণ ও তেল by মহিউদ্দীন আহ্মেদ

‘অ-মা মুতুম!’—কাফনে ঢাকা লাশ নড়েচড়ে ওঠায় তড়পানো শুরু হয় জয়নব বেগমের শীর্ণ চোখ। ভুল মিশ্রিত কোরআন পাঠের ত্যাড়াব্যাঁকা সুরাধারে জ্যাম পড়ে। ওভার ব্রিজের এই ব্যস্ত জনপদের ভিড়ের মধ্যে লাশের পেশাবের বেগ জয়নবের জন্য বড়ই অনাকাঙ্ক্ষিত। জ্যাম অবশ্য প্রতিদিনই পড়ে। তবে তা অন্য কারণে। ওভার ব্রিজের পাশেই সুইট প্লাজায় অডিও সিডির

গল্পালোচনা- ক-য়ে ক্রিকেট খ-য়ে খেলা by আনিসুল হক

স্ত্রী সন্তানসম্ভবা। হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বামী আছেন আরেক শহরে। তিনি হাসপাতালে ফোন করলেন। ‘আমি ৭ নম্বর কেবিনের পেসেন্টের হাজব্যান্ড। কী অবস্থা বলেন তো এখন?’ যিনি ফোন ধরেছেন তিনি তখন বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখছেন টেলিভিশনে। শুধু তিনি একা দেখছেন তা-ই নয়, হাসপাতালের আরও অনেক দর্শনার্থী, কর্মচারীও ভিড় করে টেলিভিশন দেখছেন। তাই তিনি অবস্থার বর্ণনা দিলেন, ‘খুব ভালো অবস্থা।

গল্পসল্প- ডাংগুলি by হুমায়ূন আহমেদ

বাংলাদেশের অতি প্রাচীন খেলার একটির নাম ‘ডাংগুলি’। আমি ডাংগুলিকে বলি ক্রিকেটের আদি পিতা। কেন বলি তা খেলা ব্যাখ্যা করলেই বোঝা যাবে। ডাংগুলিতে একজন ব্যাটসম্যান লম্বা ডান্ডা (ব্যাট) হাতে মাঝখানে দাঁড়ায়। এর নাম ডাং। তার সঙ্গে থাকে ছয় ইঞ্চি লম্বা কাঠি (বল)। কাঠিটাকে বলে গুলি। ডাং আর গুলির খেলার নাম ডাংগুলি।

হ্যারল্ড পিন্টারের শেষ সাক্ষাৎকারঃ আশৈশব ক্রিকেটের ঘোর

মৃত্যুর কয়েক দিন আগে নোবেল বিজয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টারের এই সাক্ষাৎকারটি নেন অ্যান্ডি বুল। ক্রিকেট ছিল পিন্টারের খুব ভালোবাসার ব্যাপার। এখানে তিনি তাঁর অতিপ্রিয় ক্রিকেট নিয়ে স্মৃতিচারণা করেছেন। ‘আমার মনে হয় খোদা তাআলা এই পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন, ক্রিকেট তার মধ্যে শ্রেষ্ঠ,’ এ রকমটাই একবার বলেছিলেন হ্যারল্ড পিন্টার, ‘আমার এক তিল সন্দেহ নেই, ক্রিকেট সেক্সেরও ঊর্ধ্বে।

সূচনার পিকাসো আর ভ্যান গঘ by আ. আজিজ

পাবলো পিকাসোর সঙ্গে ভিনসেন্ট ভ্যান গঘের কখনো দেখা হয়নি। স্প্যানিশ চিত্রকর প্রথম ওলন্দাজ মাস্টার পেইন্টারের ছবি দেখেন ১৯ বছর বয়সে, প্যারিসে ব্যক্তিমালিকানাধীন সংগ্রহশালায়। কিন্তু দুজনকে ঘিরে প্রচলিত ঐতিহাসিক ঘটনাবলি পর্যালোচনা করলে এটা সহজেই অনুমান করা যায়, তাঁদের দুজনের মধ্যে দেখা হলেও কখনোই বন্ধুত্ব হতো না।

আল্লাহআকবরিজ সি সি by তৈমুর রেজা

শৈশবে যাঁরা পিটার প্যান পড়েছেন, জে এম ব্যারি তাঁদের কাছে আন-বাড়ির কেউ না। পিটার প্যানের একটা কমিকসের বই অনেক দিন আগে পড়েছিলাম। এর শুরুর লাইনগুলো বোধ হয় ছিল এ রকম: ‘এক যে ছিল দেশ। অনেক দূরের দেশ। সে দেশে কক্ষনো রাত হয় না। সবসময় ঝকঝকে দিন। সারাক্ষণ আকাশ নীল। আর সে দেশেই বাস করে পিটার প্যান আর টিংকার বেল।’ পিটার প্যান কী রকম? খুবই ফাজিল ধরনের ছেলে।

পুরীর মন্দির থেকে ৫২২টি রুপার ইট উদ্ধার

ভারতের ওডিশা রাজ্যের পুরী শহরের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের কাছে দ্বাদশ শতকে নির্মিত একটি পুরোনো মন্দির থেকে ৫২২টি রুপার ইট উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার ইটগুলো উদ্ধার করা হয়।
ঢেংকানলের পুলিশ সুপার শতীশ গজভয়ি জানান, সম্প্রতি ওই মঠের সংস্কারকাজ করতে গিয়ে অক্ষয় ও বরুণ নামের দুই শ্রমিক ইটগুলোর সন্ধান পান। তাঁরা গোপনে ইটগুলো বিক্রি করতে গেলে পুলিশের হাতে ধরা পড়েন। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী গত শনিবার পুলিশ ওই মঠে অভিযান চালিয়ে তিনটি কাঠের বাক্সে রাখা ৫২২টি রুপার ইট উদ্ধার করে।

প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ আট বছর করার প্রস্তাব

মিসরে প্রেসিডেন্টের মেয়াদকাল দুই বারে মোট আট বছরে সীমিত করার প্রস্তাব করেছে সাংবিধানিক সংস্কারে নিয়োজিত একটি প্যানেল। প্রস্তাবটি পাসের জন্য একটি গণভোটের আয়োজন করা হবে। দেশটির সরকারি বার্তা সংস্থা মেনা এ তথ্য জানিয়েছে। এর আগে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক তিন দশক ক্ষমতা আঁকড়ে রেখেছিলেন।মেনা জানায়, সাংবিধানিক সংস্কার প্যানেলের প্রধান তারেক আল-বিশরি প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদকাল চার বছরে কমিয়ে আনারও চেষ্টা করছেন। মিসরের বর্তমান সংবিধান অনুসারে একজন প্রেসিডেন্ট ছয় বছর করে অসংখ্য মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। মিসরের সামরিক বাহিনীর সুপ্রিম কাউন্সিল গণতন্ত্র নিশ্চিত করতে এবং প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে সংবিধানের সব ধারা সংস্কারের জন্য আট সদস্যের সাংবিধানিক প্যানেলকে নির্দেশ দিয়েছে।১৬ ফেব্রুয়ারি সংবিধান সংশোধনের জন্য ওই প্যানেলকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। এ সময় প্রেসিডেন্টের অসংখ্য মেয়াদে দায়িত্ব পালনের ধারা সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

ওমানে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি, নিহত ২

তিউনিসিয়া, মিসর, ইয়েমেন, আলজেরিয়া ও লিবিয়ার পর ওমানে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশের গুলিতে দুজন বিক্ষোভকারীও নিহত হয়েছেন। রাজনৈতিক সংস্কারের দাবিতে গতকাল রোববার রাজধানী মাস্কাটের উত্তর-পশ্চিমাঞ্চলে সোহার চত্বরে বিক্ষোভকারীরা সমবেত হলে পুলিশ তাঁদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করে। এতে দুজন নিহত হন।এদিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ক্ষমতা আঁকড়ে রাখতে মরিয়া হয়ে উঠেছেন। তিন দশক ধরে দেশ শাসন করা এই নেতার পদত্যাগের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ দমনে এবার তিনি স্বমূর্তিতে আবির্ভূত হয়েছেন। গতকাল শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও বিক্ষোভ দমনের অঙ্গীকার করে তিনি বলেন, বিরোধীরা জাতিকে বিভক্ত করার কূটচালে ব্যস্ত।মাস্কাটের ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা গতকাল দ্বিতীয় দিনের মতো সোহার স্কয়ারে সমবেত হয়ে রাজনৈতিক সংস্কারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে কাজ না হলে পুলিশ রাবার বুলেট ছোড়ে।নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, রাবার বুলেটে দুই ব্যক্তি নিহত হয়েছেন। অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করেছে। তবে এতে কী অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা বোঝা যায়নি। এ ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন।রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরুর এক সপ্তাহ পর গত শনিবার ওমানের সুলতান কাবুস বিন সাইদ তাঁর মন্ত্রিসভায় রদবদল করেছেন।এদিকে ইয়েমেনের প্রেসিডেন্ট শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও বিক্ষোভ দমনের অঙ্গীকার করেছেন। বিক্ষোভকারীরা পদত্যাগ দাবি করলেও প্রেসিডেন্ট সালেহ বরাবরই তা প্রত্যাখান করে আসছেন।রোববার রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা সাবা প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে একটি খবর প্রকাশ করেছে। তাতে তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদীদের সহিংসতার কারণে ১৯৯৪ সালে দেশে একটি স্বল্পমেয়াদি গৃহযুদ্ধ বেধেছিল। বিরোধী দল সেই গৃহযুদ্ধের পুনরাবৃত্তির চেষ্টা করছে।প্রেসিডেন্ট বলেন, ইয়েমেনের ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। তিনি বলেন, ‘গণতান্ত্রিক পন্থায় এই সংকট মোকাবেলা করতে সব ধরনের চেষ্টাই আমরা করছি। সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছি। কিন্তু কোনো আলোচনা কাজে আসছে না।’হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে পাওয়া হিসাবে দেখা যায়, গত দুই সপ্তাহে সংঘর্ষে অন্তত ১৯ ব্যক্তি নিহত হয়েছেন। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এ সংখ্যা ২৭। দিনে গড়ে তিনজন নিহত হয়েছেন। নিহত হওয়ার অধিকাংশ ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে; এ ছাড়া সানায় দুজন ও উত্তরাঞ্চলের তায়েজে একজন।
গত শনিবার ইয়েমেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন উপজাতি নেতা হাশিদ ও বাকিল সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণার পর আন্দোলন আরও চাঙা হয়ে ওঠে।

তিউনিসিয়ার নতুন প্রধানমন্ত্রী বেজি সেবসি, ঘানুচির পদত্যাগ

বেজি সাইদ সেবসি তিউনিসিয়ার নয়া প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানুচির স্থলাভিষিক্ত হলেন। এর আগে বিক্ষোভের মুখে গতকাল রোববার পদত্যাগ করেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানুচি।
গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে ঘানুচি তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন। তিউনিসিয়ায় নতুন করে সরকারবিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হওয়ার পর তিনি সরে দাঁড়ালেন।
টেলিভিশনে দেওয়া বিবৃতিতে মোহাম্মদ ঘানুচি বলেন, এক সপ্তাহ ধরে অনেক ভেবেচিন্তে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলীর আমলেও প্রধানমন্ত্রী ছিলেন তিনি। গণবিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি বেন আলী ক্ষমতা ছেড়ে সৌদি আরব পালিয়ে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারেও প্রধানমন্ত্রীর দায়িত্বে আসেন

মার্চের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের তফসিল মার্চের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে কবে নাগাদ নির্বাচন শুরু হবে, কমিশন তা এখনো নিশ্চিত করেনি।
কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে নির্বাচন শুরু হতে পারে। নির্বাচন পাঁচ পর্বে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১০

আফগানিস্তানের কান্দাহারে গতকাল রোববার কুকুরের লড়াই দেখার সময় দর্শকদের ওপর বোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানান।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি কাবুলে বার্তা সংস্থা এএফপিকে বলেন, আরগাহানবাদ জেলায় গ্রামবাসী ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। এতে আট বেসামরিক ব্যক্তি ও দুই পুলিশ নিহত হয়েছে।
বাশারি বলেন, দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয় সমবেত গ্রামবাসীর ওপর। দ্বিতীয় হামলাটি চালানো হয় রাস্তার পাশে। তিনি জানান, হামলায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি ও পাঁচ পুলিশ আহত হয়েছে। তিনি অবশ্য এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি।
আরগাহানাবাদ জেলার প্রধান শাহ মোহাম্মদ বলেন, ‘লোকজন কুকুরের লড়াই দেখার জন্য সমবেত হয়েছিল। সেখানে আগে থেকে পেতে রাখা দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে আট বেসামরিক লোক নিহত হয়েছে।

সেবার মান বাড়াতে মন্ত্রীদের সময় বেঁধে দিলেন ইরাকি প্রধানমন্ত্রী

ইরাকি জনগণের জন্য সেবার মানোন্নয়নে মন্ত্রিসভার সদস্যদের ১০০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নূরি-আল-মালিকি। নির্ধারিত সময়সীমার মধ্যে সেবার মানের উন্নতি না ঘটলে মন্ত্রিসভায় ‘পরিবর্তন’ আনা হবে বলেও তিনি ঘোষণা দেন। দেশজুড়ে বিক্ষোভের পর গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে এ কথা বলা হয়।বিবৃতিতে বলা হয়, মালিকি ১০০ দিন সময় সুনির্দিষ্ট করে দিয়েছেন। দায়িত্ব পালনে ব্যক্তিগত সফলতা ও ব্যর্থতার মাত্রা নিরূপণের জন্য সরকার ও মন্ত্রীদের কাজের মূল্যায়ন করা হবে। গতকাল থেকে ১০০ দিনের সময়সীমা শুরু হয়ে গেছে।বিবৃতিতে বলা হয়, মূল্যায়নের ওপর ভিত্তি করে পরিবর্তন আনা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নতুন পদক্ষেপ নেওয়া হবে।সেবা খাতের নাজুক অবস্থা, অনিয়ন্ত্রিত দুর্নীতি ও ব্যাপক বেকারত্বের বিরুদ্ধে গত শুক্রবার হাজার হাজার ইরাকি রাস্তায় নেমে আসার পর মালিকির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলো। এরই মধ্যে বিক্ষোভের আয়োজকেরা আগামী ৪ মার্চ নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন।
নিজ নিজ মন্ত্রণালয় থেকে দুর্নীতির মূলোৎপাটনের জন্য মন্ত্রীদের নির্দেশ দেন মালিকি। তিনি বলেন, নিজ নিজ বিভাগে যাই ঘটুক না কেন, মন্ত্রীদের তার দায় নিতে হবে।এদিকে বাগদাদের দক্ষিণের বাবিল প্রদেশের গভর্নর পদত্যাগ করেছেন। এ নিয়ে চলতি মাসে তিন প্রাদেশিক গভর্নর পদত্যাগ করলেন। পদত্যাগী গভর্নরদের সবাই মালিকির স্টেট অব ল জোটের সদস্য।

সিউল হবে ‘অগ্নিসাগর’

দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার জবাবে উত্তর কোরিয়া সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে। পিয়ংইয়ং বলেছে, তারা পাল্টা হামলা চালাবে এবং এতে সিউল হবে ‘অগ্নিসাগর’। আজ সোমবার ওই মহড়া শুরু হওয়ার কথা। পাশাপাশি সীমান্ত এলাকায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে মনস্তাত্ত্বিক অপপ্রচার বন্ধ না করলে দক্ষিণ কোরিয়ার সীমান্তে গুলিবর্ষণের হুমকিও দিয়েছে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) গতকাল রোববার জানায়, যৌথ মহড়ার জবাবে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ায় নজিরবিহীন সর্বাত্মক পাল্টা আক্রমণ চালাবে। কেসিএনএ আরও জানায়, ‘পরমাণু অস্ত্রের অব্যাহত এ হুমকি উত্তর কোরীয় সেনাবাহিনী ও জনগণকে নিজস্ব পরমাণু প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার দিকে নিয়ে যাবে। আমাদের ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংসের অশুভ পদক্ষেপের বিরুদ্ধে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্রও ব্যবহার করবে।’
দক্ষিণ কোরিয়ার প্রায় দুই লাখ ও যুক্তরাষ্ট্রের ১২ হাজার ৮০০ সেনা যৌথ মহড়ায় অংশ নেবে। এ ছাড়া ৯৭ হাজার টন ওজনের মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যানকে মহড়ায় মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এ মহড়াকে উত্তর কোরিয়া যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে।
পিয়ংইয়ং অভিযোগ করেছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়ায় প্রচারপত্র ও ডিভিডি বিতরণ করছে। মিসর ও অন্যান্য আরব রাষ্ট্রে চলমান গণতান্ত্রিক আন্দোলনের খবরাখবর এতে সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া উত্তর কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় খাদ্য, ওষুধ ও বেতারসহ বিভিন্ন উপকরণ পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া। তারা শাসনতান্ত্রিক পরিবর্তনের জন্য উত্তর কোরিয়ার মানুষকে উসকানি দিচ্ছে। তারা বেলুনে ভরে এসব প্রচারপত্র উত্তর কোরিয়ায় ছড়িয়ে দিচ্ছে।
কেসিএনএ বলেছে, আলোচনা ও সমঝোতার মাধ্যমে দুই কোরিয়ার পুনরেকত্রীকরণ ও জাতীয় সমৃদ্ধি অর্জন করার বিষয়টি যখন সময়ের দাবি, ঠিক সেই সময় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর চালানো এই মনস্তাত্ত্বিক লড়াই একটি প্রতারণামূলক ও দায়িত্বজ্ঞানহীন কাজ। এতে বলা হয়, ‘আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, আত্মরক্ষার্থে আমাদের সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার যেসব স্থান থেকে উত্তর কোরিয়াবিরোধী প্রচারণা চালানো হয়, সেখানে সরাসরি হামলা চালাবে।’
পিয়ংইয়ং হুঁশিয়ারি দিয়েছে, সিউল যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে মনস্তাত্ত্বিক অপপ্রচার অব্যাহত রাখে, তবে তারা সরাসরি আক্রমণ চালাতে বাধ্য হবে। তাই দক্ষিণ কোরিয়ার এই ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ অবিলম্বে বন্ধ করা উচিত।
গত বছরের মার্চ মাসে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজে টর্পেডো হামলায় ৪৬ নাবিকের মৃত্যু এবং গত নভেম্বরে দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপে উত্তর কোরিয়ার গোলায় চারজন নিহত হওয়ার পর কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা বিরাজ করছে।

ভারতে পেঁয়াজের পর এবার দুধের ঘাটতির আশঙ্কা

ভারতে আসন্ন গ্রীষ্মে দুধের ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশ। প্রতিবছর দেশটিতে ১১ কোটি ২০ লাখ টন দুধ উৎপাদিত হয়ে থাকে। গত শীতে পেঁয়াজের ঘাটতির পর এবার গ্রীষ্মে দুধের ঘাটতি দেখা দিতে পারে।
আগামী কয়েক মাসের মধ্যেই দুধ ও দুগ্ধজাতীয় পণ্যের নজিরবিহীন সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে ভারত সরকার। সংকট মোকাবিলায় জরুরি উদ্যোগ না নিলে মে মাসে আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালায় অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও মিত্রদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ভারতের খাদ্য, ভোক্তা অধিকার এবং কৃষি ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়, দুধের উৎপাদন বাড়লেও গুঁড়ো দুধের উৎপাদন কমে গেছে আশঙ্কাজনকভাবে। দুধ সরবরাহকারী বড় প্রতিষ্ঠানগুলোর হিসাব থেকে দেখা যায়, ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দিনে ৩৩৮ দশমিক ৩৪ লাখ লিটার (এলএলপিডি) দুধ উৎপাদিত হয়েছে। ২০১০ সালে একই সময় এর পরিমাণ ছিল ৩১৯ দশমিক ৬১ (এলএলপিডি) লিটার। আর ওই বছর ফেব্রুয়ারিতে এক দিনে গুঁড়ো দুধ উৎপাদন ২৪ হাজার ৯২৬ দশমিক ৪৭ মেট্রিক টন হলেও এ বছর তা নেমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৭২ দশমিক ৩২ মেট্রিক টনে। অথচ ভারতে দুধ সরবরাহের এটাই সবচেয়ে ভালো মৌসুম।
গ্রীষ্মকালে দুধের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় গুঁড়ো দুধের চাহিদা বেড়ে যায়। এই খাতে ঘাটতি দেখা দিলে তার প্রভাব দুধের খুচরা বাজারের ওপরও পড়ে। এবারও তাই হয়েছে। প্রায় সব রাজ্যে মিল্ক ফেডারেশনগুলো ও নগরের ডেইরি প্রতিষ্ঠানগুলো দুধের দাম লিটারপ্রতি দুই রুপি বাড়িয়ে দিয়েছে। সূত্রগুলো বলছে, আসন্ন নির্বাচনে কংগ্রেসের জন্য এটাই সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে। সরকারও এতে চিন্তিত হয়ে পড়েছে।
তবে সরকারের সূত্রগুলো বলছে, গ্রীষ্মকালে দুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে।

আবার টেস্ট পেছাতে চায় নিউজিল্যান্ড

বিশ্বকাপের পরও আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ দল। এপ্রিলে আসবে অস্ট্রেলিয়া, জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফর, অক্টোবর আর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। মাঝে মে মাসে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড দলেরও। কিন্তু নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড সফরটি পিছিয়ে নিতে চাচ্ছে ২০১২ সালে।
বিশ্বকাপ প্রস্তুতির কথা বলে গত বছরের অক্টোবরে দুই টেস্ট ও তিন ওয়ানডের পরিবর্তে পাঁচ ওয়ানডের সিরিজ খেলে গেছে নিউজিল্যান্ড। সিদ্ধান্ত হয়, টেস্ট দুটি হবে এ বছরের মে মাসে। বিসিবি সূত্রের খবর, মে মাসে বাংলাদেশে প্রচণ্ড গরম থাকে বলে নিউজিল্যান্ড এবার সেটিকে ২০১২ সালে নিতে চাচ্ছে। কাল বিসিবির টেকনিক্যাল কমিটির এক সভা শেষে কমিটির প্রধান এনায়েত হোসেন বলেছেন, ‘তারা বিসিবিকে টেলিফোনে তাদের ইচ্ছার কথা জানিয়েছে। আমরা আবহাওয়ার পূর্বাভাস খোঁজখবর করে দেখছি। যদি ওই সময় আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা থাকে, আমরা সেটা নিউজিল্যান্ডকে জানাব।’
বাংলাদেশের সফরসূচিতে পরিবর্তন আনতে চাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেটও। আগামী জুলাই-আগস্টে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ওয়ানডের সঙ্গে দুই টেস্টের সিরিজ দিয়ে নিজেদের মাটিতে টেস্টে ফেরার কথা জিম্বাবুয়ের। তারা আবার দুই টেস্টের পরিবর্তে একটি টেস্ট খেলার ইচ্ছা জানিয়েছে। কিন্তু বিসিবি দুটি টেস্টই চায়। এ নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন এনায়েত হোসেন। জিম্বাবুয়ে সফরের পর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ ও ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। দুটো সিরিজই দুই টেস্ট ও তিন ওয়ানডের। এর আগে আগামী ৪ এপ্রিল তিন ওয়ানডের সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। আগামী ৭ এপ্রিল ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ। এরপর ৯, ১১ ও ১৩ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ। শেষের ম্যাচটি হবে দিবারাত্রির।
ব্যস্ততা আছে ‘এ’ দলেরও। ৪ এপ্রিল দুটি চার দিনের ও পাঁচটি এক দিনের ম্যাচ খেলতে ‘এ’ দল যাবে দক্ষিণ আফ্রিকায়। এ ছাড়া আগামী ১৩ থেকে ২৩ জুলাই টেস্ট খেলুড়ে ছয়টি দেশের ‘এ’ দলের সঙ্গে মালয়েশিয়ায় একটি টুর্নামেন্ট খেলার কথা তাদের।
টেকনিক্যাল কমিটির সভায় আলোচনা হয়েছে জাতীয় দলের কোচ-ট্রেনারদের চুক্তির মেয়াদ বাড়ানোর প্রসঙ্গও। বোলিং কোচ ইয়ান পন্ট, ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেন, ট্রেনার গ্রান্ট লুডেন ও ফিজিও মাইকেল হেনরির বর্তমান চুক্তি শেষ হবে আগামী ৩১ মার্চ। নতুন চুক্তিটা তারা সবাই পরবর্তী দুই বছরের জন্য চাইলেও বিসিবির ইচ্ছা আপাতত ২০১২ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর। আগামী ৩০ জুন শেষ হয়ে যাবে জাতীয় দলের কোচ জেমি সিডন্সের চুক্তির মেয়াদও। বিসিবি সেটাও এক বছরের জন্য বাড়াতে চায়। যদিও সিডন্সের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের ওপর।

ওয়াটসন-হাডিনকে কোচের সমর্থন

শেন ওয়াটসন ৯২ বলে ৭৯, ব্র্যাড হাডিন ৬৬ বলে ২৯। জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ওপেনারের রান। ২১ ফেব্রুয়ারি আহমেদাবাদে ওয়াটসন-হাডিনের এই ‘ধীর’ ব্যাটিং নিয়ে কম সমালোচনা হয়নি।
সমালোচনা নয়, অস্ট্রেলিয়ার কোচ টিম নিলসনের কাছে এই ব্যাটিং ঠিকই আছে। দুজনের প্রশংসাও করেছেন তিনি, ‘প্রথম ম্যাচে ওরা ভালো খেলেছে বলব। আসলে আমরা যেভাবে খেলেছি, আমি মনে করি এটাই সঠিক। ভারত, ইংল্যান্ড কিংবা অন্যরা কীভাবে খেলে, আমরা তো সেটা অনুসরণ করতে চাই না। আমরা জানি, আমরা আমাদের সেরাটা খেলছি। এভাবে খেলেই এখানে (ভারতে) আমরা সাফল্য পেয়েছি গত কয়েক বছর।’
জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৬ উইকেটে করেছিল ২৬২। ৯১ রানের সহজ জয় এসেছে, তবে জিম্বাবুয়ে যদি লড়াই করত? তখন তো ফল অন্য রকমও হতে পারত? এসব কারণেই ওই ব্যাটিং নিয়ে এত কথা। অস্ট্রেলীয়ার কোচ ওপেনারদের ভূমিকাটা বড় করেই দেখছেন, ‘সবাই বলছে, ওরা দুজন ধীর ব্যাটিং করেছে। হ্যাঁ, এটা ঠিক সব দলের জন্যই উদ্বোধনী ব্যাটসম্যানের ভূমিকাটা অনেক বড়। আমরা তা থেকে আলাদা নই। একেক দলের ব্যাটিং কৌশল একেক রকম। তবে সবারই লক্ষ্য এক—বড় স্কোর। এ জন্য টপ-অর্ডার ব্যাটসম্যানদের রান পাওয়া খুবই জরুরি।

ড্রিনেনের অন্য চ্যালেঞ্জ

প্রথম ম্যাচের পর আলাদা কৌতূহল সৃষ্টি হয়েছে হল্যান্ড দলকে ঘিরে। ইংল্যান্ডের বিপক্ষে ২৯২ রান করা ডাচরা শেষ পর্যন্ত ৬ উইকেটে হারলেও ম্যাচটি নিয়ে গিয়েছিল ৪৯ ওভার পর্যন্ত। অথচ পেশাদার-অপেশাদার ক্রিকেটার নিয়েই গড়া এই দল। যে দলে আছে তামাক-বিশেষজ্ঞ, ব্যাংকার, ক্লিনিক-রেস্তোরাঁর মালিক থেকে শুরু করে বার্গার বিক্রেতা।
কী রহস্য এই দলের? কোচ পিটার ড্রিনেন জানালেন, পেশাদার-অপেশাদার ক্রিকেটারদের মধ্যে দারুণ এক সমন্বয় গড়ে তোলা। কাজটি যে সহজ নয়, ড্রিনেন সেটি জানাতেও ভোলেননি, ‘আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলটাকে পরিচালনা করা। পেশাদার ক্রিকেটারদের চালানো আমার জন্য সহজ। কিন্তু সবাইকে পুরো একটি দল হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া মোটেও সহজ নয়।’
মাত্র পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন সাবেক এই অস্ট্রেলীয় ক্রিকেটার জানালেন, আধা পেশাদার দল হওয়ার সবচেয়ে বড় অসুবিধা, খেলোয়াড়দের সব সময় একসঙ্গে না পাওয়া, ‘কোচ হিসেবে আমার জন্য সবচেয়ে বড় হতাশাটি হলো দলটিকে আমি শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্য পাই। এর পর সবাই যার যার কাজে চলে যায়। আপনি যে খাটাখাটুনি করলেন সেগুলো অপূর্ণই থেকে যায়। আবারও শুরু করতে হয় নতুন করে।’
সেই দলটিকে তিনি এক সুতোয় গেঁথে রেখেছেন। কাজটা যে ভালোমতোই করছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কঠিন কাজটা ড্রিনেনের জন্য সহজ হয়ে গেছে, দলের সবার লক্ষ্য অভিন্ন হওয়ায়। যে লক্ষ্য সবাইকে চমকে দেওয়া!
আজ দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজকেও চমকে দিতে চায় হল্যান্ড। সেই আশার কথা জানিয়ে অধিনায়ক পিটার বোরেন বলেছেন, ‘আমরা যারা পেশাদার ক্রিকেট খেলি, তাদের অনেকেই দেশের বাইরে থাকে। দলের মূল খেলোয়াড়েরা থাকে হল্যান্ডে। তবে খেলোয়াড়েরা যখন একসঙ্গে থাকে, সবাই নিজের সেরাটাই দেয়। এটা আমাদের শক্তি হিসেবে কাজ করে।’

পোলার্ড ‘ঝড়ে’ ওয়েস্ট ইন্ডিজ ৩৩০

ক্রিস গেইল খেলেছেন ৮০ রানের ইনিংস। তবে ব্যাটে ‘ঝড়’ তুলতে পারেননি বিধ্বংসী এই ব্যাটসম্যান। ঝড় তুলেছেন কাইরন পোলার্ড। তাঁর ২৭ বলে ৬০ রানের ‘ঝোড়ো’ ইনিংসে হল্যান্ডের সামনে ৮ উইকেটে ৩৩০ রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাটে রান নয়, যেন আগুনের ফুলকি ঝরিয়েছেন পোলার্ড। ২৭ বলে সংগ্রহ ৬০। এর মধ্যে রয়েছে ৫টি চার ও ৪টি ছয়ের মার! স্ট্রাইক রেট ২২২।
ডেমন স্মিথ ও ক্রিস গেইলের উদ্বোধনী জুটিতে আসে ১০০ রান। ৫৩ রান করে সাজঘরে ফেরেন স্মিথ। রান পেয়েছেন টপ অর্ডারের সবাই। ৭টি চার ও ২টি ছয়ে ১১০ বলে গেইল করেন ৮০ রান। ড্যারেন ব্রাভো ৩০ ও রামনরেশ সারওয়ান করেন ৪৯ রান। হল্যান্ডের হয়ে সিলার তিনটি ও বুখারি দুটি উইকেট শিকার করেন।

টেন্ডুলকারকে ম্লান করে দিলেন স্ট্রাউস

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হতে পারত টেন্ডুলকারের বীরত্বগাথা। ১১৫ বলে ১২০ রানের অসাধারণ এক ইনিংস খেলে ভারতকে ৩৩৪ রানের বিশাল সংগ্রহ এনে দিয়েছিলেন লিটল মাস্টার। নিজেও গড়েছেন দুটি নতুন রেকর্ড। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েছেন চারটি বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানোর অনন্য কীর্তি। সে সঙ্গে পাঁচটি সেঞ্চুরি করে এককভাবে বসেছেন বিশ্বকাপের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের আসনে। তবে এত এত রেকর্ডের জন্ম দিয়েও শেষ পর্যন্ত কিছুটা আড়ালেই পড়ে গেলেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস। টেন্ডুলকারকে আড়াল করে দিলেন ইংলিশ অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউস। ক্যারিয়ার-সেরা ১৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে তিনি ক্রিকেট বিশ্বকে উপহার দিলেন আরেকটি ক্ল্যাসিক ম্যাচ। ম্যাচ-সেরার পুরস্কারটাও উঠল তাঁরই হাতে।
নিজেদের মাটিতে ভারত ৩৩৮ রানে ইনিংস শেষ করার পর ইংল্যান্ডের হার নিশ্চিত ধরে নিয়েছিলেন অনেকে। হরভজন সিং, পীযূষ চাওলা, যুবরাজ সিং ও ইউসুফ পাঠানদের স্পিন আক্রমণ দিয়ে ইংলিশদের সহজেই ঘায়েল করা যাবে বলে মনে করেছিলেন ভারতীয় সমর্থকেরা। কিন্তু ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামকে কাল অন্য রকম একটা অভিজ্ঞতা উপহার দিলেন অ্যান্ডি স্ট্রাউস। তৃতীয় উইকেটে ইয়ান বেলকে নিয়ে গড়লেন ১৭০ রানের ম্যাচ-বাঁচানো জুটি। জহির খানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যাওয়ার আগে নিজে খেললেন ১৪৫ বলে ১৫৮ রানের অসাধারণ এক অধিনায়োকচিত ইনিংস। আর তাঁর দেখানো পথ ধরে বাকি কাজটা বেশ ভালোমতোই করলেন ইংলিশ ব্যাটসম্যানরা। ম্যাচটা জিততে জিততেও জেতা হলো না, এ আক্ষেপও থাকতে পারে অনেক ইংল্যান্ড সমর্থকের। আবার নিশ্চিত এক হার বাঁচানো গেছে বলে স্বস্তির নিঃশ্বাসও ছাড়তে পারেন অনেকে। স্ট্রাউস নিজেও ম্যাচ শেষে এ রকম মিশ্র অনুভূতিই প্রকাশ করেছেন, ‘অনেক দিক দিয়ে আমরা খুব খুশি। আবার কিছু ক্ষেত্রে হতাশ। তবে এটা ছিল একটা চমত্কার ম্যাচ।’
টেন্ডুলকার আর স্ট্রাউসের অনবদ্য ব্যাটিং নৈপুণ্যে গতকালের ম্যাচটা গড়েছে আরও একটি নতুন রেকর্ড। বিশ্বকাপে দুই দলের সম্মিলিত রানের (৬৭৬) রেকর্ডটার পাশে এখন লেখা থাকবে ভারত-ইংল্যান্ডের এই মহারণটার কথাই। গত বিশ্বকাপ পর্যন্ত এটি ছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার কাছে। ৬৭১ রান।

বাহরাইনের ‘জাতীয় সংলাপ’ উদ্যোগের প্রতি ওবামার সমর্থন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাহরাইনের ‘জাতীয় সংলাপের’ পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন। গত রোববার এক বিবৃতিতে তিনি এ সমর্থন জানান।
বাহরাইনের বাদশা হামাদ বিন ইসা আল-খলিফার দেশটির মন্ত্রিসভায় রদবদল এবং ১৩ দিন বিক্ষোভের পর নির্বাসিত বিরোধীদলীয় এক নেতাকে দেশে ফেরার অনুমতি দেওয়ার এক দিন পর ওবামা ওই বিবৃতি দেন।

ইংল্যান্ডের দামি বাড়িগুলো ভিক্টোরিয়া রোডে

বিখ্যাত কবি টিএস ইলিয়ট ও রবার্ট ব্রাউনিং একসময় এ এলাকায় থাকতেন। এলাকাটি হচ্ছে পশ্চিম লন্ডনের কেনসিংটনের ভিক্টোরিয়া রোড। ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে দামি বাড়িগুলো রয়েছে এই ভিক্টোরিয়া রোডে। সেখানে প্রতিটি বাড়ির গড় দাম অন্তত ৬৪ লাখ পাউন্ড। মাউসপ্রাইজ ডট কম ওয়েবসাইটের এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।
এক বছর আগেও ভিক্টোরিয়া রোড এ তালিকার দশম স্থানে ছিল। তবে গত বছর সেখানে একটি বাড়ি এক কোটি ১০ লাখ পাউন্ডে বিক্রি হয়। সড়কটি কেনসিংটন গার্ডেন্স থেকে রয়্যাল অ্যালবার্ট হল ও ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের দিকে চলে গেছে।
দুই বছর ধরে এ তালিকার শীর্ষস্থানে ছিল চেস্টার স্কয়ার। এবার ভিক্টোরিয়া রোড ওই স্থান দখল করল। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর লন্ডনের হ্যাম্পস্টিডের ইনগ্রাম এভিনিউ। তৃতীয় স্থানে রয়েছে লন্ডনের বেলগ্র্যাভিয়া স্কয়ার। ওই এলাকায় সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের বাসভবন রয়েছে।
ভূমি রেজিস্ট্রি বিক্রয় মূল্যের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এ জরিপ চালানো হয়।

বলিভিয়ায় বন্যা ও ভূমিধসে জনজীবন বিপর্যস্ত

বলিভিয়ায় প্রবল বৃষ্টিপাতের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লা পাজ শহরে পাহাড় ধসে তিন শতাধিক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এর আগে গত সপ্তাহে সরকার দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করে।
কর্মকর্তারা জানান, পাহাড়ধসে চাপা পড়া কুপিনি টু এলাকা থেকে গত শনিবার রাতে আটকে পড়া মানুষদের উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমার প্রতিবেশীরা চারদিকে ছোটাছুটি করছিল। তারা আমাকে বের হয়ে আসতে বলে। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি, আমার আশপাশে কোনো বাড়িঘর নেই।’
এ ছাড়া লা পাজে একটি সেতু ধসে পড়লে একটি বাস নদীতে পড়ে যায়। এ ঘটনায় পাঁচ ব্যক্তি পানিতে ডুবে মারা যায়।

মুক্তি পেতে গাদ্দাফিকে ভয় দেখিয়েছিলেন মেগরাহি

লকারবি বিমান হামলার ঘটনায় অভিযুক্ত আবদেল বাসেত আল-মেগরাহি স্কটল্যান্ডের কারাগার থেকে মুক্তি পেতে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ভয় দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করা না হলে তিনি লকারবি হামলার ষড়যন্ত্রে গাদ্দাফির জড়িত থাকার কথা ফাঁস করে দেবেন। এ হুমকিতে কাজ হয়েছিল।
পদত্যাগ করা লিবিয়ার বিচারমন্ত্রী মুস্তাফা মোহাম্মদ আবদেল জলিলের বরাত দিয়ে সানডে টাইমস পত্রিকায় গত রোববার প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার নেতাকে মেগরাহি হুমকি দেন, তাঁকে যদি স্কটল্যান্ডের কারাগার থেকে মুক্ত করা না হয়, তাহলে লকারবি হামলায় গাদ্দাফির ভূমিকা সম্পর্কে সব তথ্য তিনি ফাঁস করে দেবেন। এই হুমকিতে কাজ হয়েছিল বলে দাবি করেন জলিল। আইনি প্রক্রিয়া ও মেগরাহিকে ত্রিপোলিতে ফিরিয়ে আনার তদবিরে এক মাসে লিবিয়ার ব্যয় হয়েছিল ৮০ হাজার ৫৩৯ ডলার। মেগরাহির প্রোস্টেট ক্যানসার শনাক্ত হওয়ার পর ২০০৯ সালে মানবিক কারণে তাঁকে মুক্তি দেওয়া হয়।
এর আগে গত বুধবার সুইডেনের একটি ট্যাবলয়েড পত্রিকায় জলিল বলেন, গাদ্দাফি যে লকারবি বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন, এর প্রমাণ তাঁর কাছে আছে।