Saturday, April 21, 2012

৫ম সংশোধনীর পূর্ণাঙ্গ রায় ঝুলে রইলঃ ব্যত্যয় ঘটেছে প্রচলিত রীতির

৭ ফেব্রুয়ারি অবসর নিয়েছেন দেশের ১৭তম প্রধান বিচারপতি মোঃ তাফাজ্জাল ইসলাম। এতে অস্বাভাবিকতার কিছু ছিল না। তার বিদায় নেয়ার বয়স হয়ে গিয়েছিল। কিন্তু তারপরও প্রধান বিচারপতির অবসরে যাওয়া নিয়ে কথা উঠেছে একটি মামলাকে কেন্দ্র করে।

কাতারের কোনও সংবাদে নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী by তামীম রায়হান

বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক ত্রয়োদশ সম্মেলনে (আঙ্কটাড-১৩) যোগদানের জন্য চারদিনের সরকারি সফরে গত শুক্রবার বেলা এগারটা বিশ মিনিটে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মজলিশি মানুষের জলসার অবসান! by ফখরুজ্জামান চৌধুরী

২১ জানুয়ারি সকালবেলা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে নির্বাক টিভি স্ক্রিনের দিকে মাঝে মাঝে চোখ পড়ছিল ঘুরেফিরে। পর্দায় কি দৃশ্য দেখা যাচ্ছিল, শতকরা নিরানব্বইজনই বোধহয় বলতে পারবেন না। মনে তখন একটি মাত্র চিন্তা। কখন বিমানে আরোহণের ডাক আসে।

ভারতের কেন্দ্রীয় সরকার টিপাইমুখ প্রকল্প আগের মতোই রাখতে চাইছে by আতাউস সামাদ

টিপাইমুখে বরাক নদীর ওপর ভারত সরকার যে অতিকায় বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিয়ে রেখেছে সে সম্পর্কে ভাটির দেশ বাংলাদেশ এবং ভারতেরই মনিপুর ও আসাম রাজ্যে তীব্র প্রতিবাদ হলেও নয়াদিল্লি সেটা তৈরি করার পরিকল্পনা নিয়েই এগিয়ে চলেছে।

বাল্যবিয়ে বন্ধ করা যাচ্ছে নাঃ দরকার সার্বিক সামাজিক আন্দোলন

আর্থ-সামাজিক কারণে সেই প্রাচীন অভিশপ্ত জীবন এখনও বয়ে বেড়াচ্ছে বাংলাদেশের গ্রামাঞ্চলের মেয়েরা। দারিদ্র্য, অসচেতনতা এবং সামাজিক নিরাপত্তাহীনতার যূপকাষ্ঠে বলির শিকারে পরিণত হচ্ছে শিশু-কিশোরীরা। অপরিণত বয়সে ইচ্ছার বিরুদ্ধে কিংবা বিয়ে সম্পর্কে কোনো বোধবুদ্ধি হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে তাদের।

ভারত থেকে রফতানি হচ্ছে বাংলাদেশের পাটঃ এরপর কিসের পালা

বাংলাদেশী পাট বিদেশে রফতানি হচ্ছে ভারত থেকে, সেদেশের কাঁচা পাট পরিচয়ে—অদ্ভুত এ খবরটি আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার বিশৃঙ্খলা ও নড়বড়ে দশাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। গতকাল আমার দেশ-এর প্রথম পাতায় প্রকাশিত প্রধান খবর থেকে জানা যায়, এরই মধ্যে পাকিস্তানকে পাট কেনার আমন্ত্রণ জানিয়েছে ভারতের কয়েকটি প্রতিষ্ঠান।

বার্ড ফ্লু প্রতিরোধে গণসচেতনতা অতি জরুরি by কামরুল ইসলাম খান

বিগত বছরের মতো চলতি বছরেও বার্ড ফ্লু ছোবল মেরেছে বাংলাদেশে। সিরাজগঞ্জ জেলার রানীগ্রাম এবং জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুটি পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু ধরা পড়েছে। এসব স্থানে ৩ হাজারের অধিক মুরগিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

খোলা জানালাঃ একটি মৃত্যু ও দেড় লাখ টাকার গল্প by ড. তারেক শামসুর রেহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকর সিদ্দিক মারা গেল গত বুধবার ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে মাথায় আঘাত লেগে। মাথায় আঘাতজনিত কারণে তার মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে পোস্টমর্টেম রিপোর্টেও। কেউ কেউ বলছেন এ আঘাত লেগেছে পুলিশের নিক্ষেপ করা টিয়ারগ্যাসের শেলে।

সাদা-কথাঃ একবিংশ শতাব্দীর বইমেলা by মুহম্মদ নূরুল হুদা

আবার এসেছে ফেবুয়ারি। আমার ভায়ের রক্তে রাঙানো অমর ফেব্রুয়ারি। বাঙালির চেতনাপ্রবাহের নবায়নের সাক্ষী বিবর্তিত ফেব্রুয়ারি। সঙ্গে এনেছে বাঙালির সৃষ্টিশীলতার শ্রেষ্ঠ প্রদর্শনী ফেব্রুয়ারির বইমেলা। বরাবরের মতো মেলা এবারও শুরু হয়েছে বাংলা একাডেমী প্রাঙ্গণজুড়ে।

রাজনৈতিক অঙ্গনে নারীর ক্ষমতায়ন by অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার

নারীর ক্ষমতায়ন একটি বহুমাত্রিক প্রক্রিয়া। বাংলাদেশের রাজনীতিতে পুরুষের তুলনায় নারীদের সার্বিক অংশগ্রহণ নগণ্য হলেও এ সংখ্যা দিন দিন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিষয়টি পরিষ্কারভাবে প্রতীয়মান হয়েছে।

এই সব কিসের আলামত? by হায়দার আকবর খান রনো

রাজনীতি কতটা নিম্নপর্যায়ে নামতে পারে এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো, যারা পালাক্রমে নির্বাচিত হচ্ছে, তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার বদলে প্রতিহিংসার রাজনীতি যে কী পর্যায়ে পৌঁছেছে, তা সপ্তাহ খানেক আগের এক ঘটনা দ্বারাই বোঝা যায়।

সাধারণ কাজ নিয়েও ছুটতে হয় ঢাকায়ঃ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ জরুরি

রাজধানী ঢাকা শুধু বাংলাদেশের অভিভাবক নয়, সব কাজের কেন্দ্রবিন্দুও বটে। এখান থেকেই দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি নিয়ন্ত্রিত-পরিচালিত হয়। সব প্রশাসনিক কর্মকাণ্ডের নাভিমূল হচ্ছে ঢাকা। গোটা দেশকে তাকিয়ে থাকতে হয় ঢাকার দিকে।

দলীয় কর্মীদের মধ্যে সরাসরি খাসজমি বণ্টনঃ মাইনাস পাওয়ারের চশমা দরকার

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার আর কিছু বাকি রাখল না। এখন ভূমিহীনদের মধ্যে খাসজমি বণ্টনের নামে যেভাবে দলীয় লোকদের সর্বত্র বসিয়ে দেয়া হচ্ছে তাতে প্রায় দেড় শতাব্দী আগে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বিশাল বিশাল র্যাঞ্চমালিক কর্তৃক অনুগত নেস্টারদের বসতি গড়ে তোলা এবং এ নিয়ে রক্তক্ষয়ী দাঙ্গা-ফ্যাসাদের কথা অনেকের হয়তো মনে পড়ে যায়।

রেল আধুনিকায়ন সময়ের দাবি by আতিকুর রহমান

নিরাপদ. সাশ্রয়ী এবং আরামদায়ক ভ্রমণের ক্ষেত্রে রেলের ভূমিকা অপরিসীম। একটি সময় মানুষ রেলবিমুখ হয়ে পড়েছিল। কিন্তু বর্তমান সরকারের বেশকিছু ইতিবাচক পদক্ষেপের ফলে আবারও মানুষ রেলমুখী হয়ে উঠেছে। তবে কয়েক দশক ধরে কৃষিনির্ভর এ দেশে কৃষির জমি, বিল-বাঁওড় ধ্বংস করে অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণ করা হয়

তদন্ত কমিটির অন্য নাম হিমাগার by মোঃ হামজা কামাল মোস্তফা

ইতিমধ্যেই আমাদের আমলাতান্ত্রিক সংস্কৃতির অঙ্গে পরিণত হয়েছে 'তদন্ত কমিটি'। দাদু কেন খায় না, খোকা ধরে বায়না, মন কেন মানে না_ ইত্যাকার ঘটনার উপসংহার তদন্ত কমিটি। উপসংহারে অবশ্যই সমাধান থাকা উচিত। কিন্তু পরিতাপের বিষয়, সমাধানের দৌড় তদন্ত কমিটিতে গিয়েই থমকে দাঁড়ায়।

ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় আমাদের প্রস্তুতি by সাইদ সিদ্দিকী

ভূমিকম্পে আবারও কেঁপে উঠল দেশ। তাও আবার একবার নয়। থেকে থেকে কয়েকবার কেঁপে উঠেছে পুরো দেশ, বিশেষ করে চট্টগ্রাম বন্দর এলাকা। গত বুধবার (১১ এপ্রিল) সংঘটিত এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মূলত ইন্দোনেশিয়ায়।

চাই বিদ্যুতের নিশ্চয়তা by হারুনুর রশিদ শাহীন

স্বাধীনতার চার দশক পার হলেও আমরা উন্নয়নশীলতার গণ্ডি থেকে বের হতে পারিনি। আসেনি আশানুরূপ অগ্রগতি। এর পেছনে প্রতিবন্ধক হয়ে আছে আমাদের আলস্য, নৈতিকতার অভাব, কাজের চেয়ে বেশি কথা বলার প্রবণতা এবং আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে অগ্রসর না হওয়া। ফলে আমাদের সবকিছুই হচ্ছে মন্থরগতিতে।

কার্টুন কেলেঙ্কারি by মাহবুব মোর্শেদ

সামান্য এক কার্টুন নিয়ে ভারতজুড়ে তোলপাড় হচ্ছে। ভারতের নানা ইংরেজি দৈনিকে কার্টুনটি দেখে মনে হলো এ তো সামান্যই। ঠিক কার্টুনও নয় কোলাজ। একটু পরিহাস আছে বটে, কিন্তু লন্ডনের পত্রিকা প্রাইভেট আই হরহামেশা যেমন তীব্র-তীক্ষষ্ট কোলাজ করে তার তুলনায় এ কিছুই না।

ক্ষমতার নতুন খেলাড়ি by এম আবদুল হাফিজ

ক্ষমতার লড়াইয়ে পাকিস্তানে এক আনকোরা নতুন খেলাড়ির আবির্ভাব হয়েছে। এতদিন তা সর্বত্র সামরিক বাহিনী ও রাজনীতিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন সে সীমানা ছাড়িয়ে তা সর্বত্র, এমনকি অশ্রুতপূর্ণ বিচার বিভাগকেও সংক্রমিত করেছে।

গণমাধ্যম-শিল্পীর সম্মান বনাম সম্মানী by সুপা সাদিয়া

ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা বর্তমান সরকারের তা থেকে পিছিয়ে রয়েছে সরকারি গণমাধ্যম বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন। এই গণমাধ্যম দুটির অতিসত্বর ডিজিটাল যন্ত্রপাতি স্থাপন ও যুগোপযোগী অনুষ্ঠানমালার উন্নতি, সে সঙ্গে শিল্পীদের সম্মানী দেশের বর্তমান অবস্থার সঙ্গে তাল মিলিয়ে নতুন করে বিবেচনা করা

সাম্প্রতিক প্রসঙ্গ-অনিশ্চিত ডিসিসি নির্বাচন by এম সাখাওয়াত হোসেন

আমি মনে করি, নির্বাচন কমিশনের নিজের স্বার্থে এই নির্বাচনটি যাতে এ বছরই অনুষ্ঠিত হতে পারে সে প্রয়াস নেওয়া। ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, তারা পূর্ণাঙ্গ রায় হাতে পেলে আপিলের ব্যবস্থা নেবেন কি-না তা নিশ্চিত করবেন। পূর্ণাঙ্গ রায়ের কপি যতক্ষণে হাতে আসবে ততক্ষণ বহু দেরি হয়ে যাবে।

ছদ্মবেশে চোরচক্র-গৃহকর্মীর অধিকারই সুরক্ষার চাবিকাঠি

গৃহকর্মীর ছদ্মবেশে খোদ ঘরের মধ্যে যদি চোর কিংবা শিশু অপহরণকারী চক্র বাসা বাঁধে, তাহলে নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেওয়া অস্বাভাবিক নয়। বুধবারের সমকালের অপরাধ পাতায় প্রকাশিত প্রতিবেদনে চট্টগ্রাম নগরের এমন পরিস্থিতি বর্ণিত হয়েছে। রয়েছে কয়েকটি অঘটনেরও উল্লেখ। বস্তুত এই চিত্র কেবল চট্টগ্রামের নয়।

জনমিতি ও স্বাস্থ্য জরিপ-এক ধাপ অগ্রগতির পর...

জনমিতি ও স্বাস্থ্য জরিপের প্রাথমিক ফলাফলে সাধারণ ধারণাই প্রতিফলিত হয়েছে। আমাদের মনে আছে, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজির চতুর্থ লক্ষ্য পূরণে সাফল্যের জন্য ২০১০ সালে বাংলাদেশ জাতিসংঘ পুরস্কার লাভ করেছিল। এমডিজির মূল প্রতিপাদ্য হচ্ছে মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস।

শেখ হাসিনা অত্যন্ত নিচু স্তরের কথা বলেছেনঃ ড. এমাজউদ্দীন

জনপ্রিয় বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। তারা বলেন, এমন একটি সংবেদনশীল বিষয়ে জাতির প্রতিনিধি প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন নিচুমানের কথা আশা করা যায় না।

বিশ্বের শত প্রভাবশালীর তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত সালমান

এবার বিশ্বের যে ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা তৈরি করা হয়েছে, তাতে স্থান করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ মার্কিন শিক্ষক সালমান খান। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন প্রতিবারের মতো এবারও বিশ্বের শত প্রভাবশালী ব্যক্তির তালিকা তৈরি করে। গত বুধবার এ তালিকা প্রকাশ করা হয়।

শনিবারের সুসংবাদ-উইকিতে সাঁওতালি ভাষা by বিপ্লব রহমান

ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় (সংক্ষেপে উইকি) যুক্ত হয়েছে সাঁওতালি ভাষা। বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার পর এটি বাংলাদেশের তৃতীয় কোনো ভাষা, যা উইকিতে যুক্ত হলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উইকিতে সাঁওতালি ভাষা যুক্ত হওয়ায় এই ভাষার শিক্ষার্থী ও আগ্রহীদের জন্য তো বটেই, ক্ষুদ্র জাতিসত্তা নিয়ে গবেষণার ক্ষেত্রে অবাধ সুযোগ উন্মুক্ত হলো।

আওয়ামী লীগের নেতারাও চিন্তিত

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় চিন্তিত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ দলের নেতাদের মতে, ইলিয়াস আলী দাগি আসামি বা সন্ত্রাসী যা-ই হন না কেন, তিনি বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতা। এভাবে হঠাৎ নিখোঁজ হওয়া সত্যিই উদ্বেগজনক। এ ঘটনায় সরকারও বিব্রত। তাঁর সন্ধান পাওয়া জরুরি।

পাকিস্তানে বিমান বিধ্বস্ত, ১২৭ আরোহী নিহত

পাকিস্তানে গতকাল শুক্রবার রাতে ১২৭ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। আরোহী সবাই নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ ১১৮ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে কাউকে জীবিত উদ্ধার করার খবর পাওয়া যায়নি।

১১ বছর আগের ঘটনায় ইলিয়াসের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার মামলা-সিলেটে বিস্ময়, ক্ষোভ by আবদুর রাহমান

সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পরপরই তাঁর বিরুদ্ধে সিলেটে দুটি মামলা দায়েরের ঘটনা নতুন রহস্যের সৃষ্টি করেছে। প্রায় ১১ বছর আগের একটি ঘটনার অভিযোগ এনে মামলা দুটি করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বশারত আলী বাছা মিয়া।

বিএনপির হুমকি-সন্ধান না দিলে লাগাতার হরতাল

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে আগামীকাল রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করার ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকেও হরতালের প্রতি সমর্থন জানানো হয়েছে। সরকার ইলিয়াস আলীর সন্ধান দিতে না পারলে লাগাতার হরতালের হুমকি দিয়েছে বিএনপি।

গন্তব্য ঢাকা-সেই সব দিনের কথা by শর্মিলা সিনড্রেলা

কেউ যদি একটা চশমা বা সানগ্লাস হাতে নিয়ে দেখছেন, তো অন্যজন আরেকটা সানগ্লাস চোখে গলিয়ে আয়নায় দেখছেন কতটা মানাল। সেই সময়ই কেউ বা আবার দামটা মিটিয়ে দিচ্ছেন পছন্দের রোদচশমার। রোদচশমাগুলো বেশ আকর্ষণীয় বলে ক্রেতাদের ভিড় লেগেই থাকে সব সময়।

মিডিয়া ভাবনা-সংসদ টিভি, একুশে ও গণমাধ্যম by মুহাম্মদ জাহাঙ্গীর

গত ২৫ জানুয়ারি জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ প্রচারের মধ্য দিয়ে ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’ (সংসদ টিভি) নামে একটি নতুন ও বিশেষায়িত টিভি চ্যানেলের যাত্রা শুরু হয়েছে। এক বছর ধরে এই চ্যানেল নিয়ে নানা কথা হচ্ছিল। এ রকম একটি টিভি চ্যানেলের প্রয়োজনীয়তা নিয়েও নানা প্রশ্ন তোলা হয়েছিল।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ-মানবাধিকার ও বাংলাদেশ by আব্বাস ফয়েজ

ব্রিটেনে সরকারি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ছিল এটি উত্তম সুযোগ। আমরা ছিলাম তিনজন। ব্রিটেনের লর্ডসভার লর্ড এরিক এভেবারি, হিউম্যান রাইটস ওয়াচের ব্রাড অ্যাডামস ও এই নিবন্ধের লেখক। গত ৩০ জানুয়ারি লন্ডনের একটি হোটেল স্যুটে আমরা তাঁর সঙ্গে কথা বলি।

মিসর-মোবারকবিরোধীদের রাজনৈতিক উদ্যোগ by রবার্ট ফিস্ক

গত শুক্রবার তাহরির স্কয়ারে বিক্ষোভকারীরা নতুন সামরিক বেষ্টনীর ভেতরে কাটাল। দাঙ্গাবিরোধী সৈন্য আর কাঁটাতার দিয়ে তাদের ঘিরে রাখা হলো। বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশিংটন এই ব্যবস্থাই চেয়েছিল। এর মধ্যেই হোসনি মোবারকের উচ্ছেদপ্রত্যাশী হাজার হাজার মিসরীয় প্রথমবারের মতো সুনির্দিষ্ট রাজনৈতিক পদক্ষেপ নিল।

বিশেষ সাক্ষাৎকার-আইনে আটকাতে না পারলেও চরিত্র উন্মোচন করতে পারব by খোন্দকার ইব্রাহিম খালেদ

খোন্দকার ইব্রাহিম খালেদ। জন্ম ১৯৪১ সালের ৪ জুলাই, গোপালগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর তিনি ব্যাংকিং পেশায় যোগ দেন। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে অধিষ্ঠিত থাকার পর তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর

সচেতন ও সতর্ক থাকলে বিপর্যয় এড়ানো সম্ভব-নিপাহ ভাইরাসে মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলছে ১৫ জন, কিন্তু পত্রিকার খবরে জানা গেছে, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল দুপুর পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। লক্ষণীয় যে লালমনিরহাটের হাতীবান্ধায় এনকেফালাইটিস রোগ সংক্রমণের কারণ যে নিপাহ ভাইরাস, তা সুনিশ্চিতভাবে উদঘাটনে সময় লেগেছে প্রায় চার দিন।

দ্রুত সংস্কারের উদ্যোগ নিন-সড়কপথের দুরবস্থা

দেশের ৯০ হাজার ২১০ কিলোমিটার সড়কপথের প্রায় ৬১ শতাংশ যথাসময়ে মেরামতের অভাবে অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। শনিবারের প্রথম আলোর প্রধান প্রতিবেদনে বলা হয়েছে, ৫৫ হাজার কিলোমিটার সড়কের অবস্থা নাজুক। বিস্ময়ের কথা, দেশের মোট সড়কপথের অর্ধেকেরও বেশি ভীষণ দুরবস্থায় পড়ে গেল, দায়িত্বশীল কর্তৃপক্ষগুলোর কি তা নজরে পড়ল না?

ইলিয়াস আলীর সন্ধান নেই-রহস্য বাড়ছে by মাসুদুল আলম তুষার ও রেজোয়ান বিশ্বাস

নিখোঁজ হওয়ার রাতে ইলিয়াস আলীর ঢাকার বাসভবন বনানীর 'সিলেট হাউসে' যাওয়া একটি জিপ গাড়ি ও এর আরোহীদের সন্ধান করছেন গোয়েন্দারা। ইলিয়াসের বাড়িতে ওই রাতে কোনো গ্রেপ্তার অভিযান চলেনি বলে পুলিশ ও গোয়েন্দা সংস্থা নিশ্চিত করলেও ইলিয়াস আলীর স্ত্রীর হাইকোর্টে দাখিল করা রিট আবেদনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

ডেসকোয় নিয়োগ-ভেলকি by আরিফুজ্জামান তুহিন

সরকারি প্রতিষ্ঠান ঢাকা বিদ্যুৎ বিতরণ কম্পানিতে (ডেসকো) একজন বোর্ড সদস্যের শ্যালক পরিচয়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়েছেন ৩০ জন! অভিযোগ উঠেছে, এসব নিয়োগের মাধ্যমে অবৈধভাবে কম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা হাতিয়ে নিয়েছেন কোটি টাকা।

সাড়ে পাঁচ কোটি টাকার কাজে তিন কোটি ঘুষ by অমিতোষ পাল

শতাধিক ঠিকাদারকে কাজ দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়েছিলেন ঢাকা ওয়াসার শীর্ষ দুই কর্মকর্তা। বিষয়টি জানাজানি হয়ে গেলে কর্তৃপক্ষ তাঁদের বদলি করে দেয়। ফলে এখন আর তাঁদের কাজ দেওয়ার ক্ষমতা নেই। এর মধ্যে একজন আবার ঘুষের টাকা খরচ করে ফেলেছেন নিজের বাড়ি তৈরির কাজে।

শুধু কথা নয়, কাজও চাই-এডিপি বাস্তবায়নে গতি আসুক

কথা হয় বেশি, কাজ হয় কম- এটাই যেন সরকারি কর্মকাণ্ডের বাস্তবতা। ২০১১-১২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে মোট অর্থ বরাদ্দ ছিল ৪৬ হাজার কোটি টাকা। কিন্তু বাস্তবায়নের দুর্দশা দেখে ইতিমধ্যে পাঁচ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি নির্ধারণ করা হয়েছে ৪১ হাজার কোটি টাকা।

দায়িত্বশীলতার পরিচয় দিন-উদ্ঘাটিত হোক প্রকৃত সত্য

মঙ্গলবার দিবাগত রাতে উধাও হয়ে যাওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান শুক্রবার পর্যন্ত মেলেনি। কোথাও খুঁজে পাওয়া যায়নি তাঁকে। বৃহস্পতিবার দিনভর হরতাল হয়েছে বৃহত্তর সিলেটে। কাল রবিবার সারা দেশে হরতালের ডাক দেওয়া হয়েছে। সাবেক এই সংসদ সদস্যের উধাও হয়ে যাওয়ার ঘটনায় তাঁর এলাকার মানুষ ক্ষুব্ধ। দল ক্ষুব্ধ।

চরাচর-শব্দের অত্যাচার, নিঃশব্দ ক্ষতি by বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

শ্রবণশক্তির ওপর মানুষের কর্মক্ষমতা ও উৎকর্ষ নির্ভরশীল। আমাদের শ্রবণশক্তির নির্দিষ্ট একটি মাত্রা রয়েছে। এর অতিরিক্ত বা উচ্চ স্বরের শব্দ আমাদের শ্রবণযন্ত্রসহ অন্যান্য অভ্যন্তরীণ শারীরিক কার্যকলাপেরও মারাত্মক ক্ষতিসাধন করে থাকে। উইকিপিডিয়া থেকে জানা যায়,

পবিত্র কোরআনের আলো-আল্লাহ ও রাসুলের পথে জীবনের ঝুঁকি নিয়ে হলেও কাজ করতে হবে

১১৯. ইয়া-আইয়্যুহাল্লাযীনা আ-মানূত্তাক্বুল্লা-হা ওয়া কূনূ মাআ'স্ সা-দিক্বীন। ১২০. মা কা-না লিআহ্লিল মাদীনাতি ওয়া মান হাওলাহুম্ মিনাল আ'রা-বি আন ইয়্যাতাখাল্লাফূ আ'ন রাসূলিল্লা-হি ওয়া লা-ইয়ার্গাবূ বিআনফুছিহিম আ'ন নাফছিহী; যা-লিকা বিআন্নাহুম লা-ইউসীবুহুম য্বামাউন ওয়ালা- নাসাবুন ওয়ালা- মাখ্মাসাতুন ফী ছাবীলিল্লা-হি

চারদিক-ফটোগ্রাফার! by ফারুখ আহমেদ

লখিন্দরের বাবা চাঁদ সওদাগর পূজা না দিয়ে শিবের কন্যা সর্পদেবী মনসার রোষানলে পড়েন। সেই রোষানলে একে একে তার ছয় ছেলে সাপের দংশনে মারা গেলে তিনি তাঁর কনিষ্ঠ ছেলে লখিন্দরকে রক্ষার জন্য অতিরিক্ত সতর্কতা হিসেবে তাঁর বিয়ের সময় দেবতা বিশ্বকর্মার সাহায্যে লোহার বাসরঘর নির্মাণ করেন।

জ্বালানি-সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পেতে কয়লার বিকল্প নেই by মুশফিকুর রহমান

বিদ্যুতের দাম ক্রমাগত বাড়ছে। অবশ্য নির্ভরযোগ্য ও বিরতিহীন বিদ্যুৎ সরবরাহ তাতে নিশ্চিত হয়নি। সর্বশেষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব পাঠিয়েছে, বেশি দামে বিদ্যুৎ কিনতে আগ্রহী গ্রাহকদের বিরতিহীন বিদ্যুৎ সরবরাহ করা হবে।

শিক্ষা-নৈতিকতা-শিক্ষার্থীদের আমরা কী শেখাচ্ছি? by জোবাইদা নাসরীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধিত কেউ কেউ গাউন ও উপহারসামগ্রী নিতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। প্রতি শিক্ষার্থীর জন্য উপহারসামগ্রীর একটি থলে নির্ধারিত থাকলেও একেকজন একাধিক থলে নিয়ে যান।

যুক্তি ও সহিষ্ণুতার পথেই সমাধান খুঁজতে হবে-একের পর এক অঘটন

দেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ যেদিকে যাচ্ছে, তাকে কোনোভাবে স্বাভাবিক বলা যায় না। একটার পর একটা অঘটন ঘটলেও সরকার নির্বিকার। রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার লক্ষণ দেখা যাচ্ছে না।

সরকারের সুস্পষ্ট বক্তব্য জাতি জানতে চায়-নিখোঁজ, গুপ্তহত্যা, লাশ

বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৭ মাস ১৯ দিনে সারা দেশে ১০০ মানুষ অপহূত হয়েছেন। ২১ জনের লাশ উদ্ধার হয়েছে, তিনজন ছাড়া পেয়েছেন এবং ৭৬ জন এখনো নিখোঁজ রয়েছেন। এটা গুরুতর উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিতবাহী।

স্বচ্ছতাও আজ স্রেফ একটা মুখোশ! by শাহনেওয়াজ বিপ্লব

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের গাড়িতে পাওয়া ৭০ লাখ টাকার কেলেঙ্কারি নিয়ে পানি অনেক ঘোলা হলো। সরকারি দল আওয়ামী লীগের নেতারা আর বিরোধী দল বিএনপির নেতারা সেই ঘোলা পানিতে মাছ ধরতে কোমর বেঁধে নেমে পড়েছেন ইতিমধ্যে। রাজনীতির মাঠ থেকে সংবাদপত্রে বিবৃতি- উভয় পক্ষের মধ্যে দুর্নীতি নিয়ে কাদা ছোড়াছুড়িও অব্যাহত। উভয় পক্ষই প্রমাণ করতে চাইছে, তারাই সৎ, তারাই স্বচ্ছ।

বহেকাল নিরবধি-আশফাক কায়ানি ও প্রধানমন্ত্রী গিলানি কেউ কারো চেয়ে কম নন by এম আবদুল হাফিজ

দৃশ্যত মনে হচ্ছে, জারদারির নেতৃত্বাধীন পিপিপি সরকারকে ঘিরে প্রতিকূলতার মেঘ ক্রমেই কেটে যাচ্ছে। ফলে পাকিস্তানে দীর্ঘদিন পর একটি বেসামরিক সরকার তার মেয়াদ পূর্ণ করার পথে। এ সরকারই সম্ভবত তার নিজ শর্তে এবং সুবিধায় পরবর্তী নির্বাচন দেওয়ার বিলাসিতা ভোগ করতে যাচ্ছে।

শ্রেণীকক্ষে মুঠোফোন আর নয়

মোবাইল ফোন এখন আর বিলাসিতা নয়, নিত্যদিনের প্রয়োজনীয় একটি যন্ত্র। কিন্তু এই যন্ত্রের যন্ত্রণাও কম নয়। অনেক সময় বিরক্তির উদ্রেক করে এই মোবাইল ফোন। সব ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করাও ঠিক নয়। বিশেষ কিছু জায়গায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ হওয়া উচিত। তেমনই একটি জায়গা শ্রেণীকক্ষ।

সংযমী আচরণ প্রত্যাশিত

একজনের বিশ্বাসে অন্যজন অবিশ্বাসীও হতে পারেন। কিন্তু একজনের বিশ্বাসে অন্যজন আঘাত করতে পারেন না। এ কথা দেশ-কাল-পাত্রভেদে সবার জন্যই সত্য। এ যেমন ধর্মক্ষেত্রে প্রযোজ্য, তেমনি গণতান্ত্রিক রাজনীতিতেও। অথচ আমাদের দেশে কখনো গণতন্ত্রের নামে, কখনো বা ধর্মের নামে অন্যের বিশ্বাসের ওপর আঘাত করাটা যেন কোনো ব্যাপারই নয়।

পবিত্র কোরআনের আলো-জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ মুমিনদের পরীক্ষা নেন

১৮৫. কুল্লু নাফছিন যা-য়িক্বাতুল মাওত; ওয়াইন্নামা- তুওয়াফ্ফাওনা উজূরাকুম ইয়াওমাল কি্বইয়া-মাতি; ফামান যুহযিহা আ'নি ন্না-রি ওয়াউদ্খিলাল জান্নাতা ফাক্বাদ যুহযিহা আ'নি ন্না-রি ওয়াউদখিলাল জান্নাতা ফাক্বাদ ফা-যা; ওয়ামাল হাইয়া-তুদ্ দুনইয়া- ইল্লা- মাতা-উ'ল গুরূর।

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না by প্রভাষ আমিন

র‌্যাবের ক্রসফায়ার এবং বিচারবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি দিনের পর দিন লিখেছি। তাতে পাঠকদের প্রশংসা পেয়েছি অনেক। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ক্রসফায়ার চলেছে এবং চলছে বিরতিহীনভাবে। কোনো ধরনের জবাবদিহিতা, প্রশ্ন, আইন-কানুন, তদন্ত এবং বিচার ছাড়াই দিনের পর দিন এমন মানুষ খুনের উৎসব পৃথিবীর আর কোথাও হয় না, হওয়া সম্ভব নয়।

এ উপবাস ভারতের জীবন রক্ষার জন্য by এম জে আকবর

মহাত্মা গান্ধী নিজেকে ১৭ বার উপোষ করে কষ্ট দিয়েছিলেন। এর মধ্যে সবই আমরণ অনশন ছিল না। এর মধ্যে কিছু উদ্দেশ্য ও লক্ষপূর্ণ অনশনও ছিল। কিন্তু এর সবই তাঁর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। ২১ দিন পর্যন্ত লাগাতার আহার বা চিকিৎসা গ্রহণ না করে ৫০ কেজির কাছাকাছি কৃশকায় মানুষটি মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন।

সামাজিক বনায়ন by মোঃ মশিউর রহমান মাজু

সামাজিক বনায়ন বনভূমি বৃদ্ধির আধুনিকতম চিন্তাধারা। এ পদ্ধতিতে সমাজের সর্বস্তরের জনগণকে নিয়ে বনের পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণ বসতভিটা, রাস্তার ধার, বাঁধের পাড়, অনাবৃত পাহাড়ি অঞ্চলে গাছ লাগানো হয়। সত্তরের দশকে উত্তরাঞ্চলে শুরু হওয়া এ প্রকল্প আশির দশকের গোড়ায় উত্তর-পশ্চিমাঞ্চলে কমিউনিটি ফরেস্টি নামকরণ করা হয়।

ঘষিয়াখালী চ্যানেলে বাঁধ প্রয়োজন by প্রকৌশলী হরপ্রসাদ সুতার

রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে শিল্পনগরী খুলনার নৌ-যোগাযোগ সহজ করার জন্য স্বাধীনতার আগেই ঘষিয়াখালী চ্যানেল খনন শুরু হয়। দেশ স্বাধীন হওয়ার পর এর বাকি কাজ সমাপ্ত করে তৎকালীন নৌপরিবহন ও জাহাজ চলাচলমন্ত্রী জেনারেল এমএজি ওসমানী কর্তৃক উদ্বোধনের মাধ্যমে নৌ-চলাচল উন্মুক্ত করা হয়।

অন্যায়ে নত নহে শির by সেলিনা আক্তার লাকি

সাংবাদিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন শহীদ শামছুর রহমান। নির্ভীক সাংবাদিক শামছুর রহমান দুর্নীতিবাজ, সন্ত্রাসী আর গডফাদারদের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হয়েছেন ২০০০ সালের এই দিনে। শামছুর রহমান ছিলেন জিহাদি সাংবাদিক। ১৯৫৭ সালের ৫ মে যশোর জেলার শার্শা থানার শলকোনা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

এমন মৃত্যু মানা যায় না by লতিফা নিলুফার পাপড়ি

পিতার কাঁধে সন্তানের লাশ কতটা ভারী? যে পিতা সন্তানের লাশ কাঁধে নিয়েছেন তিনিই এই ভারের কথা বলতে পারবেন। এই ভারের মধ্যেও রকমফের আছে। অসুখে পড়ে মারা যাওয়া সন্তানের যে ভার; দুর্ঘটনায় পরে অকালে নিহত হওয়া সন্তানের ভার সমান নয়। পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা সন্তানের লাশ।

একালের সফদার ডাক্তার by ফজলুল হালিম রানা

মনসামঙ্গল কাব্যের বেহুলা আর লখিন্দরের কাহিনী শোনেনি এমন বাঙালি নেই বললেই চলে। চাঁদ সওদাগর মনসার পূজা করতে অস্বীকৃতি জানালে মনসা সাপ পাঠিয়ে চাঁদ সওদাগরের ছেলে লখিন্দরকে হত্যা করে। প্রচলিত প্রথা অনুসারে সাপের দংশনে নিহত হলে সৎকার প্রচলিত পদ্ধতিতে না করে মৃতদেহ ভেলায় নদীতে ভাসিয়ে দেওয়া হতো এ আশায়, ব্যক্তিটি হয়তো অলৌকিকভাবে ফিরে আসবে।

দ্রব্যমূল্য-সংবাদপত্রের কাছে প্রত্যাশা by প্রদীপ কুমার পাণ্ডে ও মাহাবুবুর রহমান রাসেল

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র এবং গবেষক হিসেবে একটি বিষয় আমাদের দৃষ্টি এড়িয়ে গেল না। কেজিপ্রতি এক বা দুই টাকা মূল্যবৃদ্ধি যেখানে আমাদের সংবাদপত্রগুলোর কাছে গরম খবর, সেখানে ১০-১২ টাকা মূল্যহ্রাস তাদের কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ খবরই নয়! খুব কম পত্রিকাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রচার করেছ
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ।

কালের আয়নায়-পঞ্চাশের মেধাবী তারুণ্যের প্রভু চলে গেলেন by আবদুল গাফ্ফার চৌধুরী

খালেদ চৌধুরীকে শিল্পী, লেখক, কবি, সাংবাদিক কোনো বিশেষ পরিচয়ে পরিচিত করা যায় না। সর্ববিষয়েই তার মনীষা ছিল ব্যাপ্ত। পঞ্চাশের বাংলাদেশে যে মেধাবী তরুণ্যের বিস্ফোরণ ঘটেছিল, খালেদ চৌধুরী ছিলেন তার মধ্যমণি। আমরা সবাই তাকে ডাকতাম প্রভু।

কাঁঠালের হাট-মহাসড়কে যানজট কাম্য নয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের পুরোটা দখল করে কাঁঠালের হাট বসায় এ সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। সড়কের জৈন্তাপুর এলাকা থেকে কাঁচা-পাকা মৌসুমি ফলের সমারোহের যে ছবিটি ক্যাপশনসহ গত শুক্রবার সমকালের লোকালয় পাতায় প্রকাশ পেয়েছে তাতেই এর সত্যতা মেলে।

সরকারি আবাসন প্রকল্প-অগ্রাধিকার প্রকল্পেও ঢিলেমি?

স্বল্প ও মধ্যম আয়ের জনগোষ্ঠীভুক্ত কিছু লোকের একটু মাথা গোঁজার ঠাঁই হতে পারে উত্তরা আদর্শ আবাসিক শহর (তৃতীয় প্রকল্প) প্রকল্পের মতো নির্ধারিত ১৯টি সরকারি প্রকল্প বাস্তবায়ন হলে; কিন্তু এগুলোর চলার গতি ধীর এবং কোনো কোনোটি এমনকি প্রয়োজনীয় অনুমোদনও লাভ করেনি।

গুন্টার গ্রাস : সহজ কথা যায় না বলা সহজে by গাজীউল হাসান খান

অশীতিপর জার্মান কবি ও লেখক গুন্টার গ্রাসকে তাঁর একটি সাম্প্রতিক কবিতার জন্য ইসরায়েল রাষ্ট্রের নেতারা 'ইহুদিবিদ্বেষী' বলে অভিযুক্ত করেছেন। নোবেল বিজয়ী ৮৪ বছর বয়স্ক এ সাহিত্যিকের অপরাধ তিনি তাঁর সর্বশেষ প্রকাশিত রচনা, 'যে কথা বলতেই হবে', কবিতায় ইসরায়েল রাষ্ট্র সম্পর্কে অনস্বীকার্য কিছু সত্য কথা বলেছেন।

চরাচর-পাহাড়ে বৈসাবির আয়োজন by শতদল বড়ুয়া

কাট্রোল পাঘোগ বিঝু এ ঝোক'- এটির বাংলা অর্থ হলো, কাঁঠাল পাকবে, চৈত্রসংক্রান্তি আসবে। উপজাতীয়দের ঐতিহ্যবাহী প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব হলো- বিজু, সাংগ্রাই ও বৈসুক। তিন পার্বত্য জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মহানগরীতে মাথা গোঁজার ঠাঁই চাই by লুৎফর রহমান রনো

কড়াইল বস্তি উচ্ছেদের প্রতিবাদে ৫ এপ্রিল বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে রেখেছিল বস্তিবাসী। একই দিনে সাতক্ষীরায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ ও অবরোধ ছিল শাহবাগ মোড়ে। এতে রাজধানীতে যানজটের সৃষ্টি হয়ে নাগরিকদের অশেষ ভোগান্তি পোহাতে হয়।

বাঙালির আচার-অনুষ্ঠান ঋতু বৈশিষ্ট্য ও বর্ষগণনা by ডা. এম এ হাসান

বাংলা সনের উৎপত্তি এবং বাংলা নববর্ষ সম্পর্কে নানা মতের প্রচলন আছে। বাস্তবতার আলোকে এই নববর্ষ বাঙালি জীবনে একটি উপলব্ধির স্থান, আত্মপরিচয়ের স্থান, প্রাণের মেলা ও উৎসবের জায়গা। ভারতের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে, বিশ্বের নানা জাতির ইতিহাসে, পৃথিবীর নানা স্থানে নানা ধরনের বর্ষগণনার প্রচলন রয়েছে।

সাদাকালো-সঠিক পরিচালনায় এখনো সম্ভব চিনি উৎপাদনে স্বনির্ভরতা অর্জন by আহমদ রফিক

স্বাধীনতার ঠিক পর পরই চিনিকলসহ উৎপাদনমুখী নানা শিল্প-কারখানা জাতীয়করণের আওতায় আসে। সেটা অবশ্য পাকিস্তানি মালিকানার কারণে। পাকিস্তান আমলের 'পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন করপোরেশন' (ইপিআইডিসি) সম্প্রসারিত হয়ে অনেকটা শিল্প করপোরেশন জন্ম নেয়, যেমন রসায়নশিল্প করপোরেশন,

ধাঁধা দুনিয়া

ছবির ধাঁধা  একই সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক এ তারকা দি আওয়ারস ছবিতে অভিনয় করে প্রথম অস্ট্রেলিয়ান অভিনেত্রী হিসেবে জিতে নেন অস্কার। বাঁহাতি হয়েও এ ছবিতে ডানহাতি লেখকের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দেন সবাইকে।

সত্যিকারের সবজান্তা-পাখি

 কিউই একমাত্র পাখি, যাদের নাসারন্ধ্র চঞ্চুর আগায় থাকে।  ১৯৯০ থেকে ১৯৯৮ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২২ হাজারবার বিমান ও পাখির মধ্যে সংঘর্ষ হয়েছে।  ইউরোপে সারসকে সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক বিবেচনা করা হয়।

যে খবর নাড়া দেয়-চর তুফানিয়া

চর তুফানিয়া। নামটা শুনলেই অ্যাডভেঞ্চারের গন্ধ নাকে এসে লাগে। পত্রিকার পাতায় স্রেফ ছবি হয়ে থাকা দ্বীপটাই যেন ‘আয় আয়’ বলে ডাকে। ভ্রমণপিয়াসীদের তো বটেই, এমনকি ঘরকুনো লোকদের পক্ষেও কৌতূহল সামলানো দায় হয়ে পড়ে। নতুন দ্বীপ মানেই রহস্য আর রোমাঞ্চের হাতছানি।

মূল রচনা-সাধনা ও সংগ্রামে গড়া অনন্য জীবন by আবুল মোমেন

বাংলাদেশের শিল্প-সংস্কৃতির জগতে শ্রদ্ধা ও সমীহের সঙ্গে উচ্চারিত একটি নাম সন্জীদা খাতুন। রবীন্দ্রনাথের জন্মের সার্ধশত বছরে শান্তিনিকেতন থেকে সর্বোচ্চ স্বীকৃতির জন্য বাংলাদেশে তিনিই যোগ্যজন। সাধনা ও সংগ্রামের মিশ্রণে এ এক অনন্য জীবন। প্রায় আশি ছুঁই-ছুঁই বয়সেও পথচলার সুদীর্ঘ এই ধারায় কখনো ছেদ পড়েনি, বরং উত্তরোত্তর নতুন নতুন দায় কাঁধে তুলে নিয়েছেন তিনি।

প্রাণ সৃষ্টি ও বিবর্তন নিয়ে নতুন তথ্য জোগাল ‘কৃত্রিম’ ডিএনএ

ডিএনএ ও আরএনএ ছাড়া অন্য কোনো অণুর মাধ্যমে প্রাণীর নিজ বৈশিষ্ট্য তার পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত অথবা বিবর্তিত হতে পারে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। নতুন দুটি গবেষণা এ বিষয়ে নতুন দ্বার উন্মোচন করেছে বলে মনে করা হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৭২ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।খন্দকার মতিউর রহমান, বীর বিক্রম বীর যোদ্ধা কুশলী যোদ্ধা সকাল হতেই চারদিকে রাষ্ট্র হয়ে গেল, শহরের উপকণ্ঠ থেকে রংপুর থেকে আসা পাকিস্তানি সেনারা পালিয়ে গেছে।

টাইম সাময়িকীর তালিকা-১০০ প্রভাবশালীর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান

বিখ্যাত টাইম সাময়িকীতে চলতি বছরের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় আছেন বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান। অনলাইনে শিক্ষাদানের জনপ্রিয় ওয়েবসাইট খান একাডেমির প্রতিষ্ঠাতা তিনি। ৩৫ বছর বয়সী সালমান খানের জন্ম যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে।

ঢাকা চিড়িয়াখানায় এসেছে আটটি প্রাণী, মন্ত্রীর এপিএসের দুই দেশ সফর-২৭০টি পশুপাখির বেশির ভাগই শিগগির আসছে না by সেলিম জাহিদ

ঢাকা চিড়িয়াখানার জন্য যে ২৭০টি বন্য প্রাণী ও পাখি সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে আটটি প্রাণী গতকাল শুক্রবার এসেছে। তবে বাকিগুলোর অধিকাংশ শিগগির আসছে না। ২৭০টির মধ্যে ৫৪টি বিভিন্ন প্রজাতির পশু ও বাকিগুলো বিভিন্ন প্রজাতির পাখি। এতে ব্যয় হচ্ছে প্রায় ছয় কোটি ৯৫ লাখ টাকা।

কালের পুরাণ-প্রধানমন্ত্রী কি ঠিক বলেছেন? by সোহরাব হাসান

আমরা কার কথা বিশ্বাস করব? স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, না মাননীয় প্রধানমন্ত্রী? বিএনপির নেতা ও সাবেক সাংসদ ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, ‘এ ঘটনায় সরকার বিব্রত।’ বিএনপির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে গিয়েছিলেন স্মারকলিপি দিতে।

শেয়ারবাজার-পরিচালকেরা এবার শেয়ার ‘উপহার’ নিচ্ছেন by সুজয় মহাজন

নিকটজনের কাছ থেকে পরিচালকদের শেয়ার ‘উপহার’ নেওয়াও আটকে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর অভিযোগ, এর মাধ্যমে চার পরিচালক বিশেষ সুবিধা নিতে চতুরতার সঙ্গে বিধি ভেঙেছেন। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (এসইসি) এ নিয়ে তদন্ত শুরু করেছে।

শ নি বা রে র বিশেষ প্রতিবেদন-বিনি সুতোর মালায় গাঁথা গ্রামটি by মুক্তার হোসেন

আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। কবি বন্দে আলী মিয়া তাঁর কবিতায় গ্রামের যে ছবি এঁকেছিলেন, সে রকমই একটি গ্রাম হুলহুলিয়া। নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে গ্রামটির অবস্থান।

ইয়াবা-ফাঁদে র‌্যাবই ধরা

ইয়াবা বড়িসহ এক বাড়ির মালিককে ধরার জন্য ফাঁদ পেতেছিল র‌্যাব, সেই ফাঁদে ধরা পড়েছে র‌্যাবেরই সোর্স। আরেক সোর্স পালিয়ে যান বোরকা পরে। অবস্থা বেগতিক দেখে অভিযান না করেই চলে যায় র‌্যাবের দলটি। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম শহরের লাভ লেইন এলাকার আবেদীন কলোনির একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

বিএনপির নেতাদের একা চলতে মানা by তানভীর সোহেল

ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর বিএনপির নেতাদের একা চলাফেরা করতে দলের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। বিশেষ করে, বেশি রাতে ঘরের বাইরে না থাকতে বলা হয়েছে। দলীয় প্রধান খালেদা জিয়া সবাইকে সাবধানে চলাফেরা ও সতর্ক থাকতে বলেছেন বলে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে।

মোটামুটিকে ভয় কেন by ফ্লোরা সরকার

কার্ল মার্ক্স-এর Dialectical Materialism বা দ্বান্দ্বিক বস্তুবাদ সম্পর্কে যাদের অল্প-বিস্তর পরিচয় আছে তারা সবাই জানেন, কোনো তত্ত্ব, তথ্য, উপাত্ত, অ-কথ্য (যা কথিত বা বলা হয়নি) বা কোনো প্রবন্ধ, নিবন্ধ, সম্বন্ধ (যে সম্পর্কে বলা হয়নি) যা-ই উপস্থাপন করা হোক না কেন সেটা যদি দ্বান্দ্বিক পদ্ধতিতে অগ্রসর হয় তাহলে সেই তত্ত্ব বা প্রবন্ধের একটি নির্দিষ্ট সত্যে উপনীত হওয়ার ‘সম্ভাবনা’ থাকে।