Friday, November 30, 2012

সংখ্যাগরিষ্ঠ ভোটে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র ফিলিস্তিন

ইসরাইল, তাদের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরো বেশ কয়েকটি প্রভাবশালী রাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘের ‘পর্যবেক্ষক রাষ্ট্রের’ স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন। এতদিন ফিলিস্তিন শুধু জাতিসংঘের ‘পর্যবেক্ষক’ ছিল।

গণপরিষদে মিশরের খসড়া সংবিধান অনুমোদন

গণতান্ত্রিক বিপ্লব পরবর্তী গঠিত গণপরিষদ মিশরের খসড়া সংবিধান অনুমোদন করেছে। এখন এটি চূড়ান্ত করতে প্রেসিডেন্ট গণভোট আহ্বান করবেন। বৃহস্পতিবার মিসরে নতুন সংবিধানের খসড়া নিয়ে ইসলামপন্থী সংখ্যাগরিষ্ঠ গণপরিষদে ভোটাভুটি হয়।

সিরিয়ায় হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র!

সিরিয়া ইস্যুতে কঠোর অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। তারা মনে করছে, সিরিয়া সঙ্কট টার্নিং পয়েন্টে (সিদ্ধান্ত গ্রহণের সময়) এসে পৌঁছেছে।

মা হতে ভক্তদের কাছ থেকে ছুটি নিলেন সাকিরা by অমিয় দত্ত ভৌমিক

এক মাস আগেও স্টেজ কাঁপিয়ে নেচে কনসার্ট করেছিলেন। তবে শাকিরা আপাতত আসন্ন মাতৃত্বের প্রস্তুতিতে ব্যস্ত। ৩৫ বছর বয়সি কলম্বিয়ান এই পপ তারকা এই সুখবরটি নিশ্চিত করেছেন নিজেই। তিনি তার ফেসবুকে লিখেছেন `I could have another 9 months like this!`

বিএমএ নির্বাচন প্রত্যাখ্যান ড্যাবেরঃ আটকে গেছে ফলাফল by মাজেদুল নয়ন

ব্যাপক কারচুপির অভিযোগ এনে দেশের চিকিৎসকদের নীতি-নির্ধারণী সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন প্রত্যাখ্যান করলো বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বিএমএ নির্বাচন প্রত্যাখান ড্যাবের by মাজেদুল নয়ন

ব্যাপক কারচুপির অভিযোগ এনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন প্রত্যাখান করলো বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ডক্টরস এসাসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মিসরে খসড়া সংবিধানের ওপর ভোট, শরিয়া আইন থাকছে

মিসরে নতুন সংবিধানের খসড়া নিয়ে গণপরিষদে গতকাল বৃহস্পতিবার ভোটাভুটি হয়েছে। গণপরিষদ আবার ভেঙে দেওয়ার ব্যাপারে আগামী রোববারই রুল জারি হতে পারে—সাংবিধানিক আদালতের এমন ইঙ্গিতের পর তড়িঘড়ি করে গতকাল ওই ভোটের আয়োজন করা হয়।

মমতাকে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের চিঠি- আচরণ না বদলালে মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না

প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কন্ডেয় কাটজু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো এক চিঠিতে বলেছেন, মমতাকে আরও সহিষ্ণু হতে হবে। খামখেয়ালিপনা কমাতে হবে। বদলাতে হবে আচরণ।

এএফপির বিশ্লেষণ- ইসরায়েলকে আইসিসিতে নিতে পারবে ফিলিস্তিন?

ফিলিস্তিনকে ‘পর্যবেক্ষক রাষ্ট্রের’ মর্যাদা দেওয়া হবে কি না, এ নিয়ে গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হওয়ার কথা ছিল। ওই মর্যাদা পাওয়ার পর স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পথও ফিলিস্তিনের জন্য সুগম হতে পারে।

ফুসফুসের জটিল সংক্রমণে ভুগছেন অ্যাসাঞ্জ

সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ফুসফুসের জটিল সংক্রমণে ভুগছেন। যেকোনো সময় তাঁর অবস্থা আরও খারাপ হতে পারে। ব্রিটেনে ইকুয়েডরের রাষ্ট্রদূত এ তথ্য জানান। অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আছেন।

এক দিন অপরাধমুক্ত নিউইয়র্ক শহর!

বিশ্বের অন্যতম বিপজ্জনক জায়গা হিসেবে একসময় নিউইয়র্ক শহর পরিচিতি লাভ করেছিল। সেই অপরাধপ্রবণ শহরের বাসিন্দারা একটা দিন নিশ্চিন্তে কাটালেন।

শিবগঞ্জ আ.লীগে চলছে পাল্টাপাল্টি কমিটি গঠন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের হাবিবপুর উচ্চবিদ্যালয়ের মাঠে গত বুধবার বিকেলে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কর্মীরা জড়ো হয়েছেন। উদ্দেশ্য: ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা। একসময় উপজেলা সদর থেকে নেতারা এলেন।

সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারের প্রাক্তন সৈনিক বহুমুখী সমবায় সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে ডিপিএসের নামে গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই টাকা ফেরতের দাবিতে গত মঙ্গলবার থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বিক্ষোভ করছেন।

টাঙ্গন খননে অনিয়ম, বালু বিক্রি করছেন ঠিকাদার

শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ ধরে রেখে মৎস্য অভয়াশ্রম সৃষ্টির জন্য ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদ খননকাজ শুরু থেকেই যেনতেনভাবে করার অভিযোগ উঠেছে। ঠিকাদারের বিরুদ্ধে এখন নদের আশপাশের জমির মালিকের কাছে বালু বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সাইনবোর্ড-মোরেলগঞ্জ-বগি সড়ক নির্মাণে অনিশ্চয়তা by আহাদ হায়দার

যোগাযোগ মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের কারণে মাঝপথে আটকে গেছে বাগেরহাটের সাইনবোর্ড-মোরেলগঞ্জ-বগি সড়কের নির্মাণকাজ। আংশিক কাজ বাস্তবায়নের পর একসঙ্গে তিনটি দরপত্র বাতিল ঘোষণা করায় মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী একমাত্র এই সড়কের ভবিষ্যৎ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

পোশাকশ্রমিক হত্যার অন্য রকম প্রতিবাদ

কোনো বক্তৃতা নয়, মিছিল নয়, স্লোগান নয়, নিজেকে কাফনে মুড়িয়ে মানুষগুলো শুয়ে ছিলেন। তাঁরা এসেছিলেন ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস লিমিটেডে আগুনে পুড়ে ১১১ জন শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানাতে। তাঁরা এসেছিলেন এভাবে মানুষ হত্যা বন্ধ করার দাবি নিয়ে।

জামায়াতকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই: আশরাফ

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী আগুন নিয়ে খেলা শুরু করেছেন: বিএনপি

‘জামায়াত-শিবিরের সাম্প্রতিক ঘটনার সঙ্গে বিএনপির কর্মীদের জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে সরকার আগুন নিয়ে খেলা শুরু করেছে’ বলে দাবি করে অবিলম্বে এটা বন্ধের দাবি জানিয়েছে বিএনপি। অন্যথায় ‘এর পরিণাম ভালো হবে না’ বলে দলটি সরকারকে হুঁশিয়ারি দিয়েছে।

গবেষক ও শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রী- দেশের টেকসই উন্নয়নে গবেষণা জোরদার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে গবেষণা কর্মসূচি জোরদারের জন্য শিক্ষার্থী ও গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিশেষ অনুদান ও এনএসটি ফেলোশিপের চেক প্রদান অনুষ্ঠানে ভাষণদানকালে এ কথা বলেন। খবর বাসসের।

ধর্ম- এইডস রোধে ধর্মীয় অনুশাসন by মুহাম্মদ আবদুল মুনিম খান

এইডস রোগ বিশ্বজুড়ে বড় এক সংকট হিসেবে দেখা দিয়েছে। এইচআইভি নামের জীবাণুর আক্রমণে এইডস হয়। এটি এমন এক ঘাতক ব্যাধি, যাতে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে, যার ফলে মৃত্যু অনিবার্য হয়ে ওঠে।

সময়ের প্রেক্ষিত- রাজনীতির অনিশ্চিত পথে জাপান by মনজুরুল হক

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়ে ডিসেম্বরের ১৬ তারিখ নতুন নির্বাচন আহ্বান করেছেন। জাপানের সংবিধানে বর্ণিত ধারায় নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ৪০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতার উল্লেখ রয়েছে।

ইটভাটাটি এক্ষুনি বন্ধ করে দিন- পরিবেশদূষণ: জরিমানায় কাজ হয় না

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সিধুচী এলাকায় অবৈধভাবে স্থাপিত একটি ভাটায় ইট পোড়ানো চলছে প্রায় এক বছর ধরে। বুধবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন থেকে প্রতীয়মান হয়, এই অবৈধ ইটভাটার মালিককে যেন কোনোভাবেই থামানো সম্ভব নয়।

অস্থির ও অনিশ্চিত অবস্থা থেকে মুক্তি দিন- দুই পক্ষকেই সংযত হতে হবে

টাঙ্গাইল আর ঢাকায় দুটি জনসভা হয়েছে গত বুধবার। একটিতে ছিলেন প্রধানমন্ত্রী, অন্যটিতে বিরোধীদলীয় নেতা। রাজনীতিতে পরস্পরের সমালোচনা হবে, কথা দিয়ে পরস্পরকে ঘায়েল করাও স্বীকৃত পথ। নির্বাচনের সময় যেহেতু এগিয়ে আসছে, দুটি জনসভাতেই ছিল নির্বাচনী সুর।

স্মরণ- স্মৃতি অম্লান by এম শামসুর রহমান

বরেণ্য বিজ্ঞান লেখক, প্রখ্যাত শিক্ষাবিদ এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীনের চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। ১৯৯৮ সালের এই দিনে দুরারোগ্য ব্যাধি তাঁকে ছিনিয়ে নিয়ে গেছে চিরতরে।

সৌদি আরব- তরুণ প্রজন্মের পদধ্বনি?

তেলসম্পদে সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবে ঐতিহ্যগত রক্ষণশীলতার কারণে সংস্কারের গতি ধীর। তার পরও মাঝেমধ্যে একেকটি ঘটনায় অচলায়তন নড়ে ওঠে। সে রকমই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি।

ওবামার মিয়ানমার সফরের মূলে

মিয়ানমারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরটা ছিল মাত্র ছয় ঘণ্টার। কিন্তু তা বেশ আলোড়ন সৃষ্টি করল। করারই কথা। একে তো এটা ছিল কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের প্রথম মিয়ানমার সফর, তার ওপর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম সফরেই এত দিন কার্যত একঘরে থাকা দেশটিতে গেলেন ওবামা। এ কারণে তাঁর এই সফর নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞদের জল্পনার শেষ নেই।

রুশ প্রতিরক্ষামন্ত্রীর ছাঁটাই- সংস্কারচেষ্টার মূল্য

অনেক বিশেষজ্ঞের মতে, আকারে বিশাল হলেও সোভিয়েত আমলের ‘পুরোনো ও অদক্ষ’ সেনাবাহিনী রাশিয়ার জন্য বোঝা হয়ে উঠেছে। তারা তাল মেলাতে পারছে না আধুনিক বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় সেনাবাহিনীর সঙ্গে।

কেন নতুন ফারাও হতে চান মুরসি? by শরিফুল ইসলাম ভূঁইয়া

ঢালাওভাবে ক্ষমতার পরিধি বাড়ানোর ডিক্রি জারি করে যেন ভীমরুলের চাকে ঢিল ছুড়েছেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। তাঁর এ ডিক্রিকে ক্ষমতা কুক্ষিগত করার মতলব বলে অভিহিত করেছে বিরোধীরা। এতে সমর্থন দিয়ে শরিক হয়েছে বহু সাধারণ মানুষ।

অ্যাপস কর্নার- ক্যামস্ক্যানার

১.৬.০.২০১২১০০৬ ছবি, লেখা, দলিল, ডকুমেন্ট স্ক্যান করা, পিডিএফ করা, ফ্যাক্স করা ইত্যাদি কাজে ক্যামস্ক্যানার ব্যবহার করা হয়। এই অ্যাপ দিয়ে আপনার স্মার্টফোনটিকে ব্যবহার করা যাবে ঠিক একটি বহনযোগ্য স্ক্যানার ও ফ্যাক্স মেশিনের মতোই।

নতুন গ্যালাক্সি নোট

প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে এখন নানা ধরনের কাজই করা যায় স্মার্টফোনে। হাতে থাকা স্মার্টফোন থেকে একটু বেশি কিছু নিয়েই প্রযুক্তিপ্রেমীদের জন্য বাজারে এসেছে ট্যাবলয়েড পিসি। ট্যাবলয়েডের চেয়ে কিছুটা ছোট পর্দার দারুণ এক নোটবুক বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্যামসাং।

নতুন চমক: গুগল ফাইবার by সাজিদুল হক

নো লোডিং। নো বাফারিং। প্লে টিপলেই অনলাইনে চলবে ভিডিও। ক্লিকে ক্লিকে মুহূর্তেই নামানো যাবে গিগাবাইট আকারের ছবি। আর ইন্টারনেট! আপনার মনেই হবে না আপনি অনলাইনে বসে আছেন। বইয়ের পাতা ওল্টাতেও যেন এর চেয়ে বেশি সময় লাগে।

অ্যান্টেনায় আন্তর্জাতিক পুরস্কার by নুরুন্নবী চৌধুরী

কাজকে সহজ করার জন্য নানা ধরনের প্রযুক্তির উদ্ভাবন হয়। আর এসব প্রযুক্তির উদ্ভাবকেরা উদ্ভাবন করেই থেমে থাকেন না, আরও কী কী বৈশিষ্ট্য বা সুবিধা যোগ করা যায়, সেসব নিয়ে চলে নিরন্তর গবেষণা।

চলচ্চিত্র

ভূতের ভবিষ্যৎ পরিচালক: অনিক দত্ত এই ছবিতে ভূতেরা দারুণ মজার। তারা ঝগড়া করে, ভালোবাসে, গান গায়, খায়, পিকনিকে যায়, প্রয়োজনে ফেসবুকেও ঢুঁ মারে! আবার বেগতিক দেখলে হালকা ভয়ও দেখায়। এসব ভূতের সঙ্গে বন্ধুত্ব করতে ইচ্ছা করে।

বিচিত্রিতা- মান্নান ভাই এখনো by রাজীব হাসান

বটগাছটা সেখানেই আছে। বিকেলের মরে যাওয়া আলোয় সেটাকে দেখাচ্ছে আলসে এক বুড়োর মতো। গাছটা এত বছরেও পাল্টায়নি। কিন্তু তার পরও কী যেন একটা নেই। কী একটা শূন্যতা! মুহূর্তেই বুঝে গেলাম, এই বটগাছের সবচেয়ে কাছের সঙ্গীটিই নেই। মান্নান ভাই গেলেন কোথায়?

বাজারে নতুন

বসন্ত বিলাপ লেখক: হুমায়ূন আহমেদ দাম: ২৬০ টাকা প্রকাশক: প্রথমা প্রকাশন প্রথম আলো প্রকাশের একেবারে শুরু থেকেই এই পত্রিকার বিভিন্ন বিভাগে বিচিত্র বিষয়ে লিখেছেন হুমায়ূন আহমেদ। গল্প-উপন্যাস তো বটেই, এর বাইরেও তাঁর বেশ কিছু রচনা প্রথম আলোয় প্রকাশিত হয়েছে।

যা নিয়ে আছি- স্বপ্ন দেখি, সত্যিকারের সোনার বাংলা

এ টি এম শামসুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার। ৩৪ বছর সরকারি চাকরি করেছেন। লিখেছেন এক ডজনেরও অধিক বই। তাঁর লেখা গবেষণাধর্মী প্রবন্ধ, নিবন্ধ দেশ-বিদেশের উল্লেখযোগ্য জার্নালে প্রকাশিত হয়েছে।

ঘরজামাই by মাকিদ হায়দার

বিয়ের আগে কেউ বলেনলোভীর ছেলে, ভীষণ লোভী।
ডাঁশ মশার নাতজামাই।

তোমাদের লেখা- পরির দেশে by লাইকা ইসরাত তরফদার

এক দেশে ছিল এক মেয়ে। তার নাম রিয়া। সে তৃতীয় শ্রেণীতে পড়ত। সে প্রায়ই মায়ের কাছে পরিদের গল্প শুনত। মা বলতেন, পরিরা খুবই সুন্দর। ওদের পাখা আছে। তিনি আরও বলতেন, পরিরা মেয়ে। পরির দেশ সাজানো-গোজানো। পরির দেশের ঘরবাড়ি, রাস্তা, বাগান, ফুল—সবই অনেক সুন্দর।

সিসিমপুর: টুকটুকি, শিকু, ইকরি ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানা কাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে -শিকুর স্বাগতম যন্ত্র

শিকু তার ঘরে কাচের বাক্সের ভেতর একটা পুতুল নিয়ে নাড়াচাড়া করছে। তার মন খুব খারাপ। এমন সময় ইকরি এসে বলল, ‘কী হয়েছে, শিকু?’
শিকু বলল, ‘একটা যন্ত্র বানালাম। সেটা কিছুতেই কাজ করছে না, ইকরি।’

নেহার ঘুঘুজোড়া by দীপু মাহমুদ

নেহা মামাকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে, ‘ইউ আর অ্যা গ্রেট মামা! আই লাইক ইউ। আই লাভ ইউ। তোমার মতো মামা এই প্ল্যানেটে আর একটিও নেই।’ মেয়ের এমন উচ্ছ্বসিত গলা শুনে মা ঘরের ভেতর থেকে জানতে চান, ‘কী রে কী হয়েছে? মামাকে অমন করে মহাকাশযানে তুলে দিচ্ছিস যে!’
নেহা বলে, ‘দেখো মা কী হয়েছে।

কারখানার ঝুঁকি তদারকি সংস্থা নিজেই ঝুঁকিতে by আপেল মাহমুদ

শ্রম আইন সঠিকভাবে অনুসরণ করে কারখানা চলছে কি না, তা তদারকির জন্য একটি সরকারি সংস্থা রয়েছে। তার নাম 'কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর'। কিন্তু গার্মেন্ট শ্রমিকদের স্বার্থরক্ষা করা, তাদের জীবন ঝুঁকিমুক্ত রাখা কিংবা কারখানার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এই সংস্থা কোনো ভূমিকাই রাখতে পারছে না।

কবিতা- মৃত্যুশয্যায় আমি একা by মাহবুব তালুকদার

একটু আগে স্বজনেরা আমাকে নিয়ে এলেন হাসপাতালে
ইমারজেন্সি পার হয়ে আইসিইউতে
চারপাশে ডাক্তার নার্স ওষুধ আর ইনজেকশন
তারপর ঘরভর্তি কেমন সুনসান নীরবতা
কেবল হাসপাতালের করিডরে পরিবার-পরিজনদের আবেগায়িত প্রার্থনা
কারও কারও মোবাইলে শারীরিক অসুস্থতার খবর আদান-প্রদান।

সুস্থতার কোনো খবর নেই, থাকার কথাও নয়
আমি আছি কি নেই, এ প্রশ্নের জবাব পাওয়া অর্থহীন
এ মুহূর্তে হয়তো আছি, পরের মুহূর্তে হয়তো নেই, তাহলে উত্তরটা কী?
ডাক্তার নতমুখে জানালেন, ‘ছিয়ানব্বই ঘণ্টার আগে কিছু বলা যাবে না’
তার আগে কিছু ঘটতে পারে, নাও ঘটতে পারে, ব্যাপারটা কি তাই?
ছিয়ানব্বই ঘণ্টা কত মিনিটে হয়, কিংবা কত সেকেন্ডে
উল্টো হিসাব করলে পুরো চারটা দিন।

প্রথমেই বলা হয়েছিল লাইফ সাপোর্ট দিতে হবে
লাইফ সাপোর্ট কাকে বলে?
সম্ভবত মানুষকে সম্পূর্ণ যন্ত্রনির্ভর করা হলে লাইভ সাপোর্ট দেওয়া বলে
নাকি মানুষের অস্তিত্বহীনতার বৃত্তে বন্দী হয়ে থাকার নাম লাইফ সাপোর্ট!
এখন লাইফ সাপোর্ট দেওয়ার পর চারদিকে নিকষ কালো আঁধার ছাড়া কিছু নেই
সেই অন্ধকারের অতলে আমি ডুবে আছি
আলোর চেয়ে অন্ধকারই বেশি নিরাপদ ও নিশ্চিত আশ্রয়স্থল।

কদিন পর একজন ডাক্তার, সম্ভবত কবিতাও লেখেন
আমার মুখের ওপর অত্যন্ত ঝুঁকে পড়ে বললেন, ‘চোখের পলক পড়েছে’
মুহূর্তে তা গুঞ্জরিত হয়ে গেল চারপাশে
আবার ডাক্তার, নার্স, অপেক্ষমাণ স্বজন, তাদের চোখে অশ্রু
আমার ঘরে বা বাইরে হাসপাতালে যাঁরা যাঁরা আছেন
এখন তাঁদের কার কী ভূমিকা আমার জানা নেই
আমি আবার নিঃসাড় নিথর, ওষুধ ও ইনজেকশনের কাছে সমর্পিত প্রাণ।

কবিতার শিরোনামে লিখেছিলাম, ‘মৃত্যুশয্যায় আমি একা’
আসলে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনো শয্যাই মৃত্যুশয্যা নয়
সময়ের অলঙ্ঘ্য নিয়মে একদিন পূর্ণতা পাবে এই শিরোনাম।
স্কয়ার হাসপাতাল, ১২ নভেম্বর ২০১২

শিল্পীর ভুবন- সমাজ প্রতীতির শিল্পায়ন by সিলভিয়া নাজনীন

কোনো জাতির বিকাশ ও প্রগতির দিকে এগিয়ে যাওয়ার জন্য সেই জনগোষ্ঠীর মনোভঙ্গি, মূল্যবোধ, রুচি, শিল্পবোধ, ধর্মবিশ্বাস প্রভৃতির পাশাপাশি শিকড়ের সন্ধান প্রয়োজন। বাঙালির সংস্কৃতি এতটাই সমৃদ্ধ যে অন্য কোথাও থেকে কোনো অনুকরণের প্রয়োজন নেই।

চারুশিল্প: গ্যালারি কায়ায় কলকাতার ছয় ছাপচিত্রীর শিল্পকর্ম- ছাপাই ছবি by মোবাশ্বির আলম মজুমদার

২৪ নভেম্বর গ্যালারি কায়ায় শুরু হয়েছে কলকাতার ছয় ছাপচিত্রীর প্রদর্শনী। কলকাতার শিল্পীদের ছাপচিত্রের দক্ষতা সম্পর্কে আরও বেশি নিশ্চিত হওয়া যায় এ প্রদর্শনীর ছয়জন শিল্পীর ৫২টি কাজ দেখে। কাঠখোদাই, এচিং বা ধাতু-তক্ষণ মাধ্যমে আঁকা ছাপচিত্রে রং ও বিষয়ের নিরীক্ষায় স্পষ্ট হয়ে উঠেছে মানুষের জীবনযাপন, জীবনবোধ, কলকাতার গ্রামীণ জনপদের রোজকার মুহূর্ত।

দে বে শ রা য়ে র সা ক্ষা ৎ কা র- ‘আঞ্চলিক ভাষা ব্যবহারে বাধা এলে সাহিত্যের বিরাট ক্ষতি হবে’- সাক্ষাৎকার গ্রহণ: ফারুক ওয়াসিফ

বাংলা ভাষার এই সময়ের একজন শক্তিমান কথাসাহিত্যিক দেবেশ রায়। ঢাকায় অনুষ্ঠিত হে উৎসবের আমন্ত্রিত লেখক ছিলেন তিনি। তখন সমাজ-রাজনীতি-রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।

উৎসবের আনন্দ by সেলিনা হোসেন

ঢাকায় অনুষ্ঠিত হে উৎসব আন্তর্জাতিক সাহিত্য উৎসবের একটি বড় যাত্রা নিঃসন্দেহে। যাঁরা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাঁদের অভিনন্দন জানাই। যে লেখকেরা এই উৎসবে যোগ দিয়েছেন, তাঁদের বাংলাদেশে স্বাগতম।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৮৩ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। নজরুল ইসলাম, বীর প্রতীক সাহসী ও দক্ষ এক মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে পাকিস্তান বিমানবাহিনীতে চাকরি করতেন নজরুল ইসলাম (এ এন এম নজরুল ইসলাম)।

পরাগ অপহরণ মামলা- ‘মূল পরিকল্পনাকারী’ আমির ১০ দিনের রিমান্ডে

শিশু পরাগ মণ্ডলের ‘মূল পরিকল্পনাকারী’ আমির হোসেনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিচারিক হাকিম তাজুল ইসলাম তাঁকে রিমান্ডে নিতে পুলিশের আবেদন মঞ্জুর করেন।

গোলটেবিল বৈঠক- এইডস নিয়ে অপবাদ দূর করতে সঠিক তথ্য চাই

এইচআইভি বা এইডস রোগকে ঘিরে অপবাদ বা বৈষম্য দূর করার জন্য মানুষকে সঠিক তথ্য জানানো জরুরি। এইচআইভি বা এইডস নিয়ে আতঙ্কের কিছু নেই। এইচআইভি সংক্রমণ, এমনকি তা থেকে একপর্যায়ে এইডস রোগে আক্রান্ত হওয়ার পরও যথাযথ চিকিত্সা নিলে এখন ২০-৩০ বছর বেঁচে থাকা সম্ভব।

স্বাধীন রাষ্ট্র হওয়ার পথে আরও এগোল ফিলিস্তিন

জাতিসংঘের ভোটে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়েছে ফিলিস্তিন। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে সাধারণ পরিষদের এক বৈঠকে ফিলিস্তিনের এই উত্তরণ ঘটে। পরিষদের সংখ্যাগরিষ্ঠ ১৩৮ সদস্যদেশের ভোটে নিজেদের পক্ষে রায় পেল ফিলিস্তিন।

দক্ষিণ এশিয়ার নেতৃত্বে পরিবর্তন আসন্ন! by সাইফুল সামিন

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ২০১৩ ও ২০১৪ সালে সাধারণ নির্বাচন হওয়ার কথা। এ নির্বাচনের মাধ্যমে দেশগুলোর বর্তমান নেতৃত্বে পরিবর্তন আসতে পারে বলে বিভিন্ন বিশ্লেষক ও গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী- অক্টোবরে নির্বাচনের তারিখ ঘোষণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন হবে। আগামী বছরের অক্টোবরে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তিনি দলীয় সাংসদদের এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন।

পোশাক কারখানায় আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির অগ্রগতি প্রতিবেদন- কারখানা ঠিকভাবে তৈরি হলে এত মৃত্যু হতো না by রোজিনা ইসলাম

তাজরীন ফ্যাশনস কারখানাটি কোনোভাবেই শ্রমিকের কর্মপরিবেশ উপযোগী বা যথাযথ মান পরিপালনকারী (কমপ্লায়েন্ট) কারখানা নয়। কারখানার ভবন তৈরিতেও ন্যূনতম ‘ভবন নির্মাণ বিধিমালা’ অনুসরণ করা হয়নি।

সরেজমিন : আশুলিয়া-মা-বাবার লাশ খুঁজছে শিশুরা by জয়নাল আবেদীন

ছোট্ট রিপার জন্য একটা লাশ দরকার! যে কারো লাশ হলেই চলবে। মাকে কবরে শুইয়ে গ্রাম ছেড়ে আসার আগে দাদিকে কথা দিয়ে এসেছে, যে করেই হোক বাবার লাশ নিয়ে ফিরবে সে। কিন্তু তাজরীন ফ্যাশনসের পোড়া ভবনে বাবার লাশ কি আর আছে? পুড়ে অঙ্গার হওয়া লাশগুলোর সঙ্গে হয়তো রিপার বাবারও লাশ ছিল। ঠাঁই হয়েছে জুরাইনের কবরস্থানে, অজ্ঞাতপরিচয়ে।

চার নতুনকে নিয়ে ওয়ানডেতে নতুন স্বপ্নে বাংলাদেশ by মাসুদ পারভেজ

নাসির হোসেনের কাছে ক্রিকেটটা 'গোল বলের খেলা'। তা ওয়ানডেতে ফিল্ডিং বাধ্যবাধকতার নতুন নিয়মের ফলে সেই গোল বলের 'চ্যাপ্টা' হওয়ার সম্ভাব্য পরিণতি নিয়ে কাল রসিকতায়ও মজলেন কারো কারো সঙ্গে!

ফিলিপাইনের মুসলমানদের সুদিনের আভাস by জহির উদ্দিন বাবর

দীর্ঘদিন পর ফিলিপাইনের মুসলমানদের জীবনে স্বস্তি ও নিরাপত্তার আভাস দেখা দিয়েছে। গত মাসে দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো ঘোষণা দিয়েছেন, ফিলিপাইন সরকার ও দেশটির সবচেয়ে বড় মুসলিম গোষ্ঠী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) মধ্যে দীর্ঘ আলোচনা ও সমঝোতা চেষ্টার পর উভয় পক্ষ একটি শান্তিচুক্তিতে স্বাক্ষরে রাজি হয়েছে।

হে আল্লাহ! তুমি আমাদের হেফাজত করো by মুফতি এনায়েতুল্লাহ

গত সপ্তাহে আশুলিয়ায় স্মরণকালের ভয়াবহ অগি্নকাণ্ডে ১১১ জন পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডারের নিচে চাপা পড়ে মারা গেছে ১৬ জন। একদিনে এত মানুষের মৃত্যুর ঘটনায় শোকে মুহ্যমান হয়ে যায় পুরো দেশ।

স্মরণের আবরণে মরণেরে ঢাকি by মোহাম্মদ আবদুল মজিদ

বিশিষ্ট অভিনেতা, চলচ্চিত্রকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ দত্তের (১৯৩১-২০১২) তিরোধান এ বছরে বাংলা সাহিত্য ও সংস্কৃতির, বিশেষ করে চলচ্চিত্র শিল্পের সৃজনশীল মানুষের মৃত্যুর মিছিল হয়েছে আরও বড় ও বেদনার্ত।

স্মরণের আবরণে মরণেরে ঢাকি by মোহাম্মদ আবদুল মজিদ

বিশিষ্ট অভিনেতা, চলচ্চিত্রকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ দত্তের (১৯৩১-২০১২) তিরোধান এ বছরে বাংলা সাহিত্য ও সংস্কৃতির, বিশেষ করে চলচ্চিত্র শিল্পের সৃজনশীল মানুষের মৃত্যুর মিছিল হয়েছে আরও বড় ও বেদনার্ত।

স্মৃতিতে ভাস্বর আবদুল্লাহ আল-মুতী by এম শামসুর রহমান

আজ ৩০ নভেম্বর বরেণ্য বিজ্ঞান লেখক, সুবক্তা ও প্রখ্যাত শিক্ষাবিদ ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীনের চতুর্দশ মৃত্যুবার্ষিকী। ১৯৯৮-এর এই দিনে দুরারোগ্য ব্যাধি তাকে ছিনিয়ে নিয়ে গেছে চিরতরে।

একাত্তর-ভুলব না হাজার বছরের শ্রেষ্ঠ ঘটনা by হিলাল ফয়েজী

জটিল পাকিস্তানের একটি সরল এবং নরমশরম বদল প্রয়োজন ছিল। সারা পৃথিবীকে চমকে দিয়ে হিনা রব্বানি খার, আপনাকে পাকিস্তানের তরুণ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পরিচিত করে দেওয়া হলো।

হৃদয়নন্দন বনে-হাতে হাত ধরে সোনালি আলোর দিকে by আলী যাকের

বছরের এই সময়টিকে, বাল্যকাল থেকে শুনে আসছি আমরা, সুদিন বলা হয়ে থাকে। এর কারণ একাধিক। প্রথমত, ভাঙাচোরা রাস্তাঘাট, খানাখন্দ ভরা জলপ্রধান এই দেশে বছরের বাকি সময়গুলোতে চলাফেরা করা দুষ্কর।

কুষ্টিয়ায় ওয়াসীমকে হয়রানি-রোকেয়ার মৃত্যুর দায় কে নেবে?

মামলা নেই, অভিযোগ নেই, এজাহার নেই, তবু পথিমধ্যে সাধারণ মানুষকে আটকে তল্লাশি ও সন্দেহের বশবর্তী হয়ে হয়রানিমূলক হেফাজতের ঘটনা অহরহই ঘটে। এমনই হয়রানির শিকার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল কাদের।

নিশ্চিন্তপুর ট্র্যাজেডি-জীবন-ছন্দ ফিরুক পোশাকশিল্পে

সাভারের তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগি্নকাণ্ডের পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও আশুলিয়া এবং গার্মেন্ট শিল্পের প্রধান প্রধান কেন্দ্রে এখনও আগুন-আতঙ্ক কাটেনি। সামান্য ধোঁয়া বা গুজবেও শ্রমিকরা আতঙ্কিত বা বিক্ষুব্ধ হয়ে উঠছেন। চলছে খণ্ড মিছিল, অবরোধ; এমনকি রাজপথে ভাংচুর।

অক্টোবরে নির্বাচনের তারিখ ঘোষণা-ইমার্জেন্সি কেন, হাসিনার প্রশ্ন

সরকার দেশে ইমার্জেন্সি আনার পাঁয়তারা চালাচ্ছে- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এমন দাবি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। পাল্টা প্রশ্ন করে তিনি বলেছেন, 'ইমার্জেন্সি কেন দেব? দেশে এমন কী অবস্থা হয়েছে যে ইমার্জেন্সি দিতে হবে? এটা বলে উনি (খালেদা জিয়া) ইমার্জেন্সির পাঁয়তারা করছেন কি না সেটা আমার প্রশ্ন।

এক দফা আন্দোলনে যাচ্ছে বিএনপি by মোশাররফ বাবলু

আটঘাট বেঁধেই মাঠে নামছে প্রধান বিরোধী দল বিএনপি। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের পথে হাঁটছে দলটি। আওয়ামী লীগ ১৯৯৬ সালে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল, সেই রকম আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

হাসপাতালে রোগী ফেলে ভোট উৎসব by তৌফিক মারুফ

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে দেখা যায় রোগীদের ভিড়। কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে, কেউ অপলক তাকিয়ে আছে সামনের দিকে। সামনে একের পর এক চিকিৎসকের কক্ষ।

ওবামা-রমনির মধ্যাহ্নভোজ

প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে মিট রমনি গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে ওবামার সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন। প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এই প্রথম তাঁরা দুজন মুখোমুখি হলেন। তবে বাক্যবাণে একে অন্যকে ঘায়েল করা নয় বরং খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাঁরা সময় কাটান।

বোগোটা চুক্তি থেকে নাম প্রত্যাহার কলম্বিয়ার

জাতিসংঘের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের আওতাধীন বোগোটা চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে কলম্বিয়া। গত বুধবার দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এ ঘোষণা দেন।

ইকুয়েডরের দূতের দাবি-ফুসফুসের সমস্যায় ভুগছেন অ্যাসাঞ্জ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ (৪১) দীর্ঘস্থায়ী ফুসফুসের সমস্যায় ভুগছেন। যেকোনো সময় অবস্থার অবনতি ঘটতে পারে। এ জন্য নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁকে চিকিৎসা নিতে হবে। যুক্তরাজ্যে নিযুক্ত ইকুয়েডরের রাষ্ট্রদূত আনা আলবান গতকাল বৃহস্পতিবার এ কথা জানান।

নেপালে ঐক্যের সরকার গঠনের সময়সীমা শেষ

নেপালে জাতীয় ঐক্যের সরকার গঠনে বেঁধে দেওয়া এক সপ্তাহের সময় গতকাল বৃহস্পতিবার পার হয়ে গেছে। মাওবাদীদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার শেষ মুহূর্তে ঐক্যের সরকার গঠনে ব্যাপক প্রচেষ্টা চালায়। গতকাল দিনব্যাপী বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করে তারা।

আগামী প্রজন্মের আদর্শ আবাস সুইজারল্যান্ড

আগামী বছর যেসব শিশু পৃথিবীতে আসবে তাদের জন্য সবচেয়ে আদর্শ স্থান সুইজারল্যান্ড। স্বাস্থ্য, সম্পদ আর জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা- সব দিক থেকেই সুইজারল্যান্ড হবে আগামী দিনের শিশুদের জন্য সর্বোত্তম আবাসস্থল।

জাতিসংঘের তথ্য-চরম আবহাওয়ায় এ বছর কাবু ছিল বিশ্ব

দাবদাহ, খরা, বন্যা, প্রচণ্ড ঝড় ও উত্তর মেরুতে রেকর্ড পরিমাণ বরফ গলাসহ চলতি বছরজুড়েই পৃথিবীকে বৈরী আবহাওয়ার মুখোমুখি হতে হয়েছে। জাতিসংঘের আবহাওয়াবিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডাব্লিউএমও) গত বুধবার এ তথ্য দিয়েছে।

সবচেয়ে শক্তিশালী কোয়াসার বিস্ফোরণ দেখলেন বিজ্ঞানীরা

মহাকাশে একটি কোয়াসারের বিস্ফোরণ রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা। এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণের ঘটনার রেকর্ড এটি। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিস্ফোরণের পর বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়ে তা মহাকাশে ছড়িয়ে পড়ে।

ক্যামেরনের হুঁশিয়ারি-প্রেস নীতিমালায় অবশ্যই পরিবর্তন আনতে হবে-লেভিসন প্রতিবেদন প্রকাশ

ব্রিটিশ সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের বিদ্যমান ব্যবস্থা গ্রহণযোগ্য নয় বলে হুঁশিয়ারি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটিশ সংবাদমাধ্যমের নীতিমালাবিষয়ক লেভিসন তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর গত বুধবার তিনি এ হুঁশিয়ারি দেন।

ইরানে নতুন নিষেধাজ্ঞা দিতে কাজ করছে যুক্তরাষ্ট্র-আইএইএর বৈঠক শুরু, মূল আলোচনা হবে ইরান নিয়ে

ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা জারির একটি প্যাকেজ নিয়ে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। উচ্চকক্ষ সিনেট এরই মধ্যে জ্বালানি, শিপিং ও ধাতু খাতে ইরানের বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য কমিয়ে আনার লক্ষ্যে একটি খসড়া তৈরি করেছে।

মুম্বাই হামলা পরিকল্পনা-হেডলি ও রানার সাজা ঘোষণা জানুয়ারিতে

মুম্বাই হামলার পরিকল্পনায় জড়িত ডেভিড কোলম্যান হেডলির সাজা ঘোষণা করা হবে আগামী ১৭ জানুয়ারি। এর আগে যুক্তরাষ্ট্রের আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। গত বুধবার শিকাগোর আদালত সূত্রে এ কথা জানা গেছে। হেডলির সহযোগী তাহাউর হোসেন রানার সাজা ঘোষণা করা হবে ১৫ জানুয়ারি।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে দাবি-বিতর্কিত জলসীমা ঐতিহাসিকভাবেই চীনের অন্তর্গত

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমার বেশির ভাগ এলাকা নিজেদের বলে দাবি করেছে চীন। এর পক্ষে যৌক্তিকতা তুলে ধরতে ব্যাপারটিকে প্রতিষ্ঠিত 'ঐতিহাসিক সত্য' বলে জানিয়েছে তারা। দেশটির নতুন পাসপোর্টে ছাপানো মানচিত্রে ওই জলসীমাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মিয়ানমারে খনিবিরোধী বিক্ষোভে পুলিশের জলকামান, আগুন

মিয়ানমারে তামাখনি সম্প্রসারণের প্রতিবাদে আন্দোলনরতদের ওপর জলকামান ব্যবহার করেছে পুলিশ। তাদের হঠাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তাঁবুতে। এতে কয়েক ডজন বিক্ষোভকারী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলীয় শহর মনিওয়ায়ে এ ঘটনা ঘটে।

যুদ্ধাপরাধের অভিযোগ থেকে রামুশের অব্যাহতি

কসোভোর সাবেক প্রধানমন্ত্রী রামুশ হারাদিনাজ যুদ্ধাপরাধের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পর্যাপ্ত তথ্য-প্রমাণ না পাওয়ায় গতকাল বৃহস্পতিবার তাকে অব্যাহতি দেন।

ভিয়েতনামে নতুন আইন-প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীকে প্রতিবছর আস্থা ভোটের মুখোমুখি হতে হবে

ভিয়েতনাম সরকার নতুন একটি আইন পাস করেছে। এ আইন অনুযায়ী, দেশের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এখন থেকে প্রতিবছর পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে। এই আইন আগামী বছর থেকেই কার্যকর হবে।

বন্ধুর বন্ধু যখন আপন ভাই

গত জুনের কথা। ১২ বছর বয়সী আইজাক পিটার নলটিং ওয়াশিংটনের মিশোরি এলাকার একটি সুইমিংপুলে বন্ধুদের সঙ্গে গল্প করছিল। সেই আড্ডায় প্রথম দেখা বন্ধুর বন্ধু ১৩ বছর বয়সী ডাকোটা জিমারের সঙ্গে। দুজন পাশাপাশি দাঁড়াতেই বন্ধুরা হতবাক।

সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী-যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব পুনরুদ্ধার হয়েছে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেছেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বিরাজমান সন্দেহের অবসান ঘটেছে। পাকিস্তান সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে তাদের পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধার হয়েছে।

ভারতে এফডিআই নিয়ে বিতর্ক-পার্লামেন্টে আলোচনা ও ভোটে রাজি সরকার

ভারতে খুচরা ব্যবসায় সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) নিয়ে অবশেষে পার্লামেন্টে আলোচনা ও ভোটাভুটির পথ তৈরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নিম্নকক্ষ লোকসভার স্পিকার মীরা কুমার সংবিধানের ১৮৪ ধারা অনুযায়ী এফডিআই নিয়ে আলোচনার অনুমোদন দেন।

বিক্ষোভের মধ্যেই মিসরে খসড়া সংবিধানে ভোট

মিসরে নতুন খসড়া সংবিধানের ওপর গতকাল বৃহস্পতিবার ভোটাভুটি হয়েছে। গত সপ্তাহে নিজের হাতে একচ্ছত্র ক্ষমতা রেখে জারি করা প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির অধ্যাদেশের প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যেই সাংবিধানিক পরিষদে এ ভোট হলো।

বেতন পেলেন অর্ধলক্ষ শিক্ষক-নন-এমপিওভুক্তদের কথাও ভাবতে হবে

দীর্ঘ দেনদরবার ও দাবির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০ হাজার শিক্ষক-কর্মচারী বেতন-ভাতার সরকারি অংশ পেতে যাচ্ছেন। ২০১১ সালের মে মাস থেকে এসব শিক্ষক-কর্মচারী বেতনের সরকারি অংশ প্রাপ্তি থেকে বঞ্চিত ছিলেন।

'নির্বাচনী' বরাদ্দ!-কাবিখার চালের সদ্ব্যবহার নিশ্চিত করা হোক

পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র এক বছর বাকি, অর্থাৎ এই বছরটি হচ্ছে মহাজোট সরকারের শেষ বছর। ইতিমধ্যে নির্বাচনী আমেজও শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে। নেতা-নেত্রীরা ভোটও চাইতে শুরু করেছেন।

চরাচর-রিকশাচিত্র by আহমেদ রিয়াজ

'রিকশাচিত্রের মধ্যে এমন একটা স্বাতন্ত্র্যের ব্যাপার আছে, যা খুব সহজেই আমাদের একান্ত নিজস্ব শিল্প-আঙ্গিক হিসেবে পরিচিত হতে পারে। এই সম্ভাবনাটিকে আমি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এবং আমার ছবিতে একে ব্যবহার করি, বিশেষ করে রং ব্যবহারের ক্ষেত্রে আমি আমাদের রিকশাচিত্রীদের কাছে ঋণী।

বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ নির্মাণ শিল্প by ইফতেখার আহমেদ টিপু

দেশে যেকোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠা, নিঃসন্দেহে দেশের জন্য সুখকর সংবাদ। দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা একান্ত আবশ্যক। আশা করি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান সে চাহিদার অনেকটাই পূরণ করতে পারবে।

শেকড়ের ডাক-রাজনীতির বাণিজ্যিকীকরণ কমাতে হবে by ফরহাদ মাহমুদ

রাজনীতি এখন সবচেয়ে লাভজনক ব্যবসা- এ রকমটা ভাবার নানাবিধ কারণ রয়েছে। সাধারণ মানুষের মধ্যেও এ ধারণাটি ক্রমেই দৃঢ়মূল হচ্ছে। বাস্তবেও তাই দেখা যায়। ব্যবসায়ীরাই এখন রাজনীতি করেন, রাজনীতিবিদরাও নানা রকম ব্যবসায়ের সঙ্গে জড়িত।

হামাস কি ইসরায়েলের চোখ খুলে দিতে পেরেছে? by গাজীউল হাসান খান

কথায় বলে, ধর্মের কল বাতাসে নড়ে। নতুবা আট দিনব্যাপী ক্ষুদ্র গাজার ওপর শক্তিশালী ইসরায়েল সর্বাত্মক সামরিক হামলা চালিয়েও শেষ পর্যন্ত যুদ্ধবিরতির জন্য হন্যে হয়ে উঠবে কেন? ১৩ নভেম্বর থেকে এক সপ্তাহের কিছুটা বেশি সময়ের মধ্যে গাজার ওপর ইহুদিবাদী ইসরায়েল আকাশপথে প্রায় দেড় হাজার বার আক্রমণ চালিয়েছে।

সংসদ সদস্যদের দায়িত্ব ও বাস্তবতা by তানিম ইশতিয়াক

গণতন্ত্রে পার্লামেন্ট বা জাতীয় সংসদ হচ্ছে প্রধান স্তম্ভ। সংসদ সদস্যরা এর প্রাণ। আইন প্রণয়ন, জনগণের প্রতিনিধিত্ব এবং সরকারের জবাবদিহিতা_ এই তিন ধরনের ভূমিকা পালনের মাধ্যমে গণতন্ত্রের চর্চা ও গুরুত্ব বজায় রাখেন সংসদ সদস্যরা।

অতিথি পাখির চাই নিরাপদ পরিবেশ by এমএন সালেহ বায়েজীদ

শরৎ শেষে প্রকৃতিতে শীতের আগমন ঘটছে। কাশফুলের নরম শুভ্র পালক খসে শীত তার আগমনী বার্তা নিয়ে আসছে প্রকৃতিতে। আর প্রকৃতির এ আহ্বানে সুদূর সাইবেরিয়া থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসা শুরু করেছে আমাদের বাংলাদেশে। মাইগ্রেটরি এসব পাখি আসছে রাশিয়াসহ শীতপ্রধান দেশ থেকে।

চার ঘণ্টায় বিশ্ব ভ্রমণ!

ভবিষ্যতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিমানে করে যেতে সময় লাগতে পারে মাত্র চার ঘণ্টা৷ এ লক্ষ্যে উন্নতমানের ইঞ্জিন তৈরির কাজ করছে ব্রিটিশ এক কোম্পানি৷

পরবর্তী যুদ্ধে ইসরাইল অধিকৃত ভূমি থেকে পালাবেঃ হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল সরকার যদি আরেকটা যুদ্ধ শুরু করে তাহলে পাল্টা হামলায় অধিকৃত ভূখণ্ড থেকে তারা পালাতে বাধ্য হবে।

মনীষা কৈরালা ক্যান্সার আক্রান্ত

বলিউড জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালার ক্যান্সার ধরা পড়েছে। জরুরি চিকি‍ৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় বেশ কয়েকটি অনলাইন গণমাধ্যম বৃহস্পতিবার জানায়, ৩ দিন আগে তাকে মুম্বাইর জসলোক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাওলি বললেন- আর সেক্স নয়

পরিচালকের ছবি ‘ছত্রাক’ এবং পরে বলিউডের ছবি ‘হেট স্টোরি’তে পাওলি দামের খোলামেলা অভিনয়ের জন্য তার নামের পাশে সেক্স সিম্বলের তকমা লাগানো হচ্ছে। এটিকে কোনভাবেই গুরুত্ব দিতে চান না পাওলি।

আমি অযথা শরীর দেখাই না

সময়ের আলোচিত ও বিতর্কিত জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী বাংলাদেশের ফরিদপুরের মেয়ে পাওলি দাম শুক্রবার সকাল ৭ টার ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান। তবে খানিকটা ফ্লাইট জটিলতা থাকায় একটু দেরিতেই দেশে এসে পৌঁছান ভারতীয় এই অভিনেত্রী।