Showing posts with label সারা বিশ্ব. Show all posts
Showing posts with label সারা বিশ্ব. Show all posts

Saturday, July 20, 2013

পাপুয়া নিউগিনিতে পাঠিয়ে দেওয়া হবে নৌপথে যাওয়া আশ্রয়প্রার্থীদের অস্ট্রেলিয়ায় ঠাঁই হবে না

নৌযানে সাগর পাড়ি দিয়ে সে দেশে যাওয়া আশ্রয়প্রার্থীদের আর ঠাঁই দেবে না অস্ট্রেলিয়া। তাদের পাঠিয়ে দেওয়া হবে পাপুয়া নিউগিনিতে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড গতকাল শুক্রবার এ ঘোষণা দেন।

রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’ পুতিনবিরোধী নাভালনির অপ্রত্যাশিত জামিন

রাশিয়ায় সরকারি অর্থ আত্মসাতের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পুতিনবিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে দেশটির এক আদালত গতকাল শুক্রবার জামিন দিয়েছেন। নাভালনি তাঁর ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করেছিলেন।

অধিকৃত এলাকায় ইসরায়েলি সার্বভৌমত্ব মানে না ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদ্যঘোষিত এক নীতিমালায় বলেছে, জোটটি গোলান মালভূমি, ফিলিস্তিনশাসিত গাজা ও পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সার্বভৌমত্ব স্বীকার করে না।

কেটের জন্য শুভকামনা

পরিবারের বক্তব্য অনুযায়ী, যেকোনো সময় মা হতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন। আর কেটের মা হওয়ার আগের প্রতিটি মুহূর্ত অনুসরণ করছে অনলাইনভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম।

যুক্তরাষ্ট্র অতি গোপন তথ্যে প্রবেশাধিকার কঠোর করছে

মার্কিন সরকার অতি গোপন গোয়েন্দা তথ্যে প্রবেশাধিকার আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে। গত বৃহস্পতিবার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড

Wednesday, July 17, 2013

আবার রক্তাক্ত কায়রো

মিসরের রাজধানী কায়রোতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও পুলিশের মধ্যে গত সোমবার রাতভর সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫০ জনের বেশি। গতকাল মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মিয়ানমারকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাজ্য by কামাল আহমেদ

মিয়ানমারের সফররত প্রেসিডেন্ট থেইন সেইনকে সামরিক সহযোগিতা দেওয়ার প্রস্তাব করেছে যুক্তরাজ্য। সোমবার বিকেলে প্রেসিডেন্ট থেইন সেইন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকে মিলিত হলে এ প্রস্তাব দেওয়া হয়।

কেট-উইলিয়ামের সন্তান আসছে এ সপ্তাহেই!

যুক্তরাজ্যের প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলা জানিয়েছেন, রাজপরিবারের নতুন অতিথি কেট ও উইলিয়ামের সন্তান এ সপ্তাহের শেষ দিকেই পৃথিবীতে আসতে পারে।
ছেলে উইলিয়াম যেকোনো সময় বাবা হতে পারেন—এমন সময়ে

রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী করার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

ভারতের ২০১৪ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করবে কি না, তা নিয়ে জল্পনার মাত্রা সম্প্রতি বেড়েছে। দলটি গত সোমবার সেই সম্ভাবনার দরজা খুলে রাখল। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

ম্যান্ডেলার ৯৫তম জন্মদিন কাল, বিশ্বজুড়ে প্রস্তুতি

বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার জন্মদিন আগামীকাল বৃহস্পতিবার ১৮ জুলাই। এ দিন ৯৫ বছরে পা দেবেন তিনি। দিনটি উপলক্ষে দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

Sunday, July 14, 2013

৩০ ব্যক্তি আহত ফ্রান্সে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৬

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে গত শুক্রবার এক ট্রেন দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৩০ ব্যক্তি আহত হয়েছে। গত ২৫ বছরের মধ্যে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা হতে পারে

পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মুনির এ মালিক বলেছেন, চাকরিরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে বাধা নেই। কারণ পাকিস্তান আর্মি অ্যাক্ট ১৯৫২ এবং পাকিস্তান পেনাল কোড বা ফৌজদারি দণ্ডবিধিতে এ ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই।

মুরসি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সরকারি তদন্ত কর্মকর্তার দপ্তর থেকে গতকাল শনিবার এক বিবৃতিতে জানানো হয়, তারা মুরসিসহ মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগের তদন্ত করছে।

বিদায় টেলিগ্রাম! by অমর সাহা

আর আসবে না মা-বাবা বা স্ত্রী-পুত্রের গুরুতর অসুস্থতার খবর জানিয়ে চার শব্দের সেই বিষণ্ন বার্তা: ‘ফাদার সিরিয়াস, কাম শার্প।’ টেলিগ্রামকে চিরদিনের জন্য বিদায় দিচ্ছে ভারত। আগামীকাল সোমবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে ১৬৩ বছর ধরে চলে আসা এই সেবা।

এডওয়ার্ড স্নোডেনকে নিয়ে পুতিন-ওবামা ফোনালাপ

এডওয়ার্ড স্নোডেনের বিষয় নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে গত শুক্রবারের এ কথোপকথনের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

Saturday, July 13, 2013

স্নোডেনের প্রতি কোন দেশের মনোভাব কী

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন অন্তত ২৭টি দেশে আশ্রয় প্রার্থনা করেছেন। তবে মাত্র তিনটি লাতিন দেশ মস্কোর বিমানবন্দরের ট্র্যানজিট এলাকায় আটকে থাকা স্নোডেনকে আশ্রয় দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

রাশিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি রাশিয়ায় আশ্রয় চান স্নোডেন

লাতিন আমেরিকায় না যাওয়া পর্যন্ত রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এডওয়ার্ড স্নোডেন। গতকাল শুক্রবার মানবাধিকারকর্মী ও আইনজীবীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আগ্রহের কথা প্রকাশ করেন।

এজেন্ট অরেঞ্জ নিয়ে আদালতের রায় মার্কিন রাসায়নিক অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা

ভিয়েতনাম যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারে শারীরিক ক্ষতি প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্রের এক অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত।

স্কুলে যাচ্ছে সোয়াতের মেয়েরা

পাকিস্তানের পশ্চাৎপদ সোয়াত এলাকার স্কুলছাত্রী মালালা ইউসুফজাইয়ের ওপর গুলি চালিয়েছিল তালেবান। তার ‘অপরাধ’ মেয়ে হয়েও সে স্কুলে যায়। আবার নারী শিক্ষার অধিকার নিয়েও আন্দোলন করে।

ফাঁস ঠেকাতে টাইপরাইটার কিনছে ক্রেমলিন!

উনিশ শতকের ষাটের দশকে টাইপরাইটার যন্ত্রটির উদ্ভব। আর গত শতাব্দীর আশির দশকে সেই যন্ত্রটিকে হটিয়ে দিয়ে ক্রমেই স্থান দখল করে কম্পিউটার। তার পর থেকে বিশ্বজুড়ে কম্পিউটারেরই জয়জয়কার।