Saturday, June 8, 2013

মঙ্গলে যেতে চান তেরেসকোভা

বিশ্বের প্রথম নারী মহাকাশচারী রাশিয়ার ভ্যালেন্তিনা তেরেসকোভা সম্ভব হলে মঙ্গলগ্রহেও যেতে ইচ্ছুক। আর যদি ফিরে আসা না হয়, তবু সে অভিযানে যেতে চান। গতকাল শুক্রবার মস্কোর কাছে রাশিয়ার মহাকাশচারী প্রশিক্ষণকেন্দ্র ‘স্টার সিটি’তে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে ৭৬ বছর বয়সী তেরেসকোভা বলেন, রহস্যময় মঙ্গল তাঁর প্রিয় গ্রহ। অনেক দিন তিনি ওই গ্রহে যাওয়ার সম্ভাবনা নিয়ে কাজ করেছেন। স্বনামখ্যাত এ মহাকাশচারী সংবাদ সম্মেলনে আরও বলেন, মানুষ মঙ্গলে যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তার সীমাবদ্ধতা অনেক। মঙ্গলে প্রথম যাত্রায় ফিরে আসার সুযোগ না-ও থাকতে পারে। কিন্তু এর পরও তিনি এ ঝুঁকি নিতে প্রস্তুত। ভ্যালেন্তিনা তেরেসকোভা মাত্র ২৬ বছর বয়সে ১৯৬৩ সালে মহাকাশে একক অভিযানে যান। তিন দিনের অভিযানে তিনি ৪৮ বার পৃথিবী প্রদক্ষিণ করেন। আগামী ১৬ জুন তাঁর ঐতিহাসিক মহাকাশ অভিযানের ৫০ বছর পূর্তি উৎসব পালন করবে রাশিয়া। মহাকাশ অভিযানে যাওয়া ইতিহাসের প্রথম মানুষ রাশিয়ার ইউরি গ্যাগারিন। তিনি মহাকাশে যান ১৯৬১ সালে। এএফপি।

ওবামা-জিনপিং শীর্ষ বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠকে বসেন। একটি নির্জন অবকাশযাপন কেন্দ্রে এ বৈঠকের আয়োজন করা হয়। পর্যবেক্ষকেরা বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের কথিত সাইবার হামলার অভিযোগ, বাণিজ্যিক গোয়েন্দাগিরি, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধার মতো গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে অগ্রাধিকার পাবে। শি জিনপিং গত মার্চে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র সফর করছেন। আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের আগে ওবামা ও জিনপিংয়ের সম্ভবত এটাই শেষ সাক্ষাৎ। দ্বিপক্ষীয় সম্পর্কের নানা জটিলতার কারণে দেশ দুটির মধ্যকার অস্থিরতা চরমে পৌঁছেছে। এ প্রেক্ষাপটেই শীর্ষ বৈঠককে বেশি অর্থবহ করতে আনুষ্ঠানিক স্থান বাদ দিয়ে নির্জন অবকাশযাপন কেন্দ্র র‌্যাঞ্চো মিরেজকে বেছে নেওয়া হয়েছে। এএফপি।

‘হটলাইন’ আবার চালু

আলোচনার প্রস্তাবে রাজি হওয়ার পরদিনই গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগের ‘হটলাইন’ আবার চালু করেছে উত্তর কোরিয়া। গতকাল পিয়ংইয়ং জানায়, গত মার্চে বন্ধ করে দেওয়া ‘রেড ক্রস’ লাইন স্থানীয় সময় বেলা দুইটার দিকে আবারও খুলে দেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতে তৃতীয় দফা পারমাণবিক পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এর জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মার্চে সরকারি পর্যায়ে যোগাযোগের রেড ক্রস লাইন বন্ধ করে দেয় পিয়ংইয়ং। এএফপি ও বিবিসি।

১৮ জনের প্রাণহানি

ভারতের হিমাচল প্রদেশে একটি যাত্রীবাহী বাস গভীর গিরিখাতে পড়ে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছে আরও ১৪ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হিমাচলের সিরমার জেলার সাংগ্রা তেহশিলে গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, দুর্ঘটনার শিকার বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। বাসটি পুন্ড্রধর এলাকা থেকে সোলান যাওয়ার পথে ৫০০ মিটার গভীর গিরিখাদে পড়ে যায়। টাইমস অব ইন্ডিয়া।

ওদের টার্গেট কী? by মোহাম্মদ আলী

হেফাজতে ইসলাম সরকারের কাছে ১৩ দফা দাবি পেশ করেছে। আবার এর নেতারা এও বলেছেন, 'এটা কোনো রাজনৈতিক দল নয়। তারা রাজনীতি করবেন না।' অথচ তাদের প্রথম দাবি রাজনৈতিক সংবিধান সংক্রান্ত! সংবিধান রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার কাণ্ডারি।

স্পট ফিক্সিং by সুফিয়ান সোহেল

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নক্ষত্র, এক সময়ের সেরা ব্যাটসম্যান আশরাফুল। সেই আশরাফুলের ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি ভাবতেও কষ্ট হয়। এই সেই আশরাফুল যে তার অভিষেক টেস্টে শতক করে সারাবিশ্বে তাক লাগিয়ে দেয়।

সৃজনশীলতা বিকাশে সহায়তা চাই by মো. আবুল বাশার

দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে জাতিকে তাল মিলিয়ে চলার বৈশিষ্ট্য ও দক্ষতা অর্জনের মাধ্যমই হচ্ছে শিক্ষা। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটানো অপরিহার্য।

ইতিকথা by অজয় দাশগুপ্ত

এক যুগ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে নবীন অফিসারদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেওয়ার সুযোগ হয়েছিল। আমার বিষয় ছিল সরকারি-বেসরকারি খাতে ব্যাংক ঋণ।

প্রাকৃতিক সম্পদ-এই সমুদ্র লইয়া কী করিব! by শেখ রোকন

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বহুল উদ্ধৃত বাক্যটিকে_ এই জীবন লইয়া কী করিব_ ব্যক্তিগত জীবনের বদলে সামষ্টিক সমুদ্রের ক্ষেত্রেও অনায়াসে ব্যবহার করা যায়। কেবল আজ (৮ জুন) বিশ্ব মহাসাগর দিবসকে সামনে রেখেই নয়; ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে প্রেক্ষাপট বিবেচনা করেও প্রশ্নটি উঠতে পারে।

প্রাকৃতিক সম্পদ-এই সমুদ্র লইয়া কী করিব! by শেখ রোকন

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বহুল উদ্ধৃত বাক্যটিকে_ এই জীবন লইয়া কী করিব_ ব্যক্তিগত জীবনের বদলে সামষ্টিক সমুদ্রের ক্ষেত্রেও অনায়াসে ব্যবহার করা যায়। কেবল আজ (৮ জুন) বিশ্ব মহাসাগর দিবসকে সামনে রেখেই নয়; ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে প্রেক্ষাপট বিবেচনা করেও প্রশ্নটি উঠতে পারে।

কালের আয়নায়-এরা কি রাজনীতির মঞ্চে বিদূষক? by আবদুল গাফ্ফার চৌধুরী

শেরেবাংলা হক সাহেব একবার বলেছিলেন, 'সার্কাসে যতই বাঘ-ভালুক থাকুক, ক্লাউন না থাকলে সার্কাস জমে না। তেমনি রাজনীতিতেও কিছু ক্লাউন না থাকলে সে রাজনীতি জমে না।' তিনি তার প্রতিপক্ষের কয়েকজন রাজনৈতিক নেতাকে ক্লাউন আখ্যা দিয়েছিলেন।

কালের আয়নায়-এরা কি রাজনীতির মঞ্চে বিদূষক? by আবদুল গাফ্ফার চৌধুরী

শেরেবাংলা হক সাহেব একবার বলেছিলেন, 'সার্কাসে যতই বাঘ-ভালুক থাকুক, ক্লাউন না থাকলে সার্কাস জমে না। তেমনি রাজনীতিতেও কিছু ক্লাউন না থাকলে সে রাজনীতি জমে না।' তিনি তার প্রতিপক্ষের কয়েকজন রাজনৈতিক নেতাকে ক্লাউন আখ্যা দিয়েছিলেন।

বাজেট ২০১৩-১৪ চ্যালেঞ্জ নিতেই হবে

জাতীয় সংসদে বৃহস্পতিবার মহাজোট সরকারের পঞ্চম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০১৩-১৪ সালের জন্য প্রস্তাবিত এ বাজেট আকারে বড়, নির্বাচনের বছর হওয়ায় ভোটারদের তুষ্ট করার চেষ্টা থাকাও স্বাভাবিক।

জার্মানিতে আবার নগ্নবক্ষাদের বিক্ষোভ by সরাফ আহমেদ

তিউনিসিয়ায় আটক হওয়া নারী অধিকার আন্দোলনের কর্মীদের মুক্তির দাবিতে গতকাল শুক্রবার বার্লিনে নগ্নবক্ষা কয়েকজন নারী বিক্ষোভ দেখিয়েছেন।
চ্যান্সেলর ভবনের সামনে গতকাল দুপুরে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী আলী লারজেদের বিরুদ্ধে বিক্ষোভ করেন ওই নারীরা।

পাকিস্তানে শপথ নিয়েছে ২৫ সদস্যের মন্ত্রিসভা

পাকিস্তানে নওয়াজ শরিফের ২৫ সদস্যের নতুন মন্ত্রিসভা গতকাল শুক্রবার শপথ নিয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট ভবনে মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

ওবামা-জিনপিং শীর্ষ বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠকে বসেন। একটি নির্জন অবকাশযাপন কেন্দ্রে এ বৈঠকের আয়োজন করা হয়।

‘মোশাররফের চরম বিশ্বাসঘাতকতার বিচার হবেই’

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের ‘চরম বিশ্বাসঘাতকতা’ করার অভিযোগের বিচার করা হবে সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’ না চাইলেও আদালত তা করবেন।

মঙ্গলে যেতে চান তেরেসকোভা

বিশ্বের প্রথম নারী মহাকাশচারী রাশিয়ার ভ্যালেন্তিনা তেরেসকোভা সম্ভব হলে মঙ্গলগ্রহেও যেতে ইচ্ছুক। আর যদি ফিরে আসা না হয়, তবু সে অভিযানে যেতে চান। গতকাল শুক্রবার মস্কোর কাছে রাশিয়ার মহাকাশচারী প্রশিক্ষণকেন্দ্র ‘স্টার সিটি’তে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

পলাশে সাতটি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৩

নরসিংদীর পলাশ উপজেলায় গতকাল শুক্রবার একটি গাড়িতে তল্লাশি চালিয়ে সাতটি বিদেশি পিস্তল, ৪২টি গুলি ও ১৪টি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব। এগুলো বহন করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বললেন মওদুদ এ বাজেট ‘বিগ বিউটিফুল বেলুন’

প্রস্তাবিত বাজেটকে ‘বিগ বিউটিফুল বেলুন’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, এই বাজেটে মুদ্রাস্ফীতি বাড়বে, বিনিয়োগ কমবে ও জিনিসের দাম বাড়বে।

নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে আশরাফ আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ এখনো রয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার মাধ্যমেই সমাধানের সুযোগ এখনো রয়েছে। তবে তিনি এ-ও বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে গঠিত সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধানমন্ত্রী প্রস্তাব প্রত্যাহার করে বিরোধী দল আলোচনার পথ বন্ধ করে দিচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দলের মূলতবি প্রস্তাব সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু তারা সে প্রস্তাব প্রত্যাহার করে নিজেরাই আলোচনার পথ বন্ধ করে দিচ্ছে।’

মিয়ানমার-ভারত বৈঠক-বাংলাদেশের ওপর দিয়ে গ্যাসলাইন নেবে ভারত!

মিয়ানমার থেকে বাংলাদেশের ওপর দিয়ে গ্যাস পাইপলাইন নেওয়ার উদ্যোগ নিচ্ছে ভারত। গত বৃহস্পতিবার মিয়ানমার সরকারের সঙ্গে ভারত সরকারের প্রতিনিধিদলের এক বৈঠকে গ্যাস পাইপলাইন বসানোর সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়।

খেলার আনন্দ উবে গেল বিস্ফোরণে-সাত শিশু আহত অভিভাবকরা দুষলেন সহিংস রাজনীতিকে

ছুটির দিন। জমিতে ধান কাটা হয়ে গেছে বলে মাঠও উন্মুক্ত। তাই সকাল ১১টায়ই ফুটবল নিয়ে নেমে পড়ে সাত থেকে ১০ বছর বয়সী কয়েকটি শিশু। এক পর্যায়ে বলটি গিয়ে পড়ে ঝোপঝাড়ে ভর্তি পাশের একটি গর্তে।

আলোচনার আর কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, সংসদে দেওয়া মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে বিএনপি আলোচনার রাস্তা বন্ধ করে দিচ্ছে। ফলে এর আর কোনো সুযোগ নেই। তবু চলতি বাজেট অধিবেশনে অংশ নিয়ে বিএনপিকে তাদের বক্তব্য তুলে ধরার পরামর্শ দেন শেখ হাসিনা।

সড়ক নিরাপত্তা নিয়ে শিক্ষা সফর-১০ জনের ৫ জনই সংশ্লিষ্টতাহীন by পার্থ সারথি দাস

সড়ক নিরাপত্তা বিষয়ে আগামী ৯ থেকে ১৩ জুন থাইল্যান্ডে শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। সফরে পাঠানো হচ্ছে ১০ সরকারি কর্মকর্তাকে, যাঁদের পাঁচজনেরই সড়ক নিরাপত্তার বিষয়ে কোনো সংশ্লিষ্টতা নেই।

রাজনীতির সপ্তাহ-আশরাফুল পারলে রাজনীতিকরা কেন নন by চৌধুরী আফতাবুল ইসলাম

ছোট্ট দেশ। তবে বিপুল প্রাণশক্তি বটে। কর্মকাণ্ড ও ঘটনাপ্রবাহও তাক লাগানো। এই যে এত অশান্তি, অস্থিরতা, হরতাল-অবরোধের বিপর্যয় যখন-তখন, তবু থেমে থাকার জাতি নয় বাঙালি। দুই দিন আগে এই নিয়ে আড্ডা হচ্ছিল এক সাংবাদিক বন্ধুর সঙ্গে।

উচ্চাভিলাষী তবে বাস্তবায়নযোগ্য-শেয়ারবাজারেও কালো টাকা বিনিয়োগ করা যাবে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী হলেও বাস্তবায়নযোগ্য। বাজেট নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে তিনি এ কথা বলেন। সেই সঙ্গে তিনি দাবি করেন, তাঁর সব বাজেটই জনতুষ্টিমূলক।

বিদেশি কূটনীতিকরা চার ইস্যুতে উদ্বিগ্ন by মেহেদী হাসান

দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ, নির্বাচন নিয়ে সংলাপে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়া, সহিংস পরিস্থিতির অবসান না ঘটা এবং সুশীল সমাজের ব্যাপক পরিসরে কাজের সুযোগ না থাকা- এই চার ইস্যুতে উদ্বিগ্ন বিশেষ করে প্রভাবশালী দেশগুলোর কূটনীতিকরা।

জীবনযাত্রায় স্বস্তির আশা by রাজীব আহমেদ

,
২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর মহাজোট সরকারের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল ভোগ্যপণ্যের আন্তর্জাতিক বাজারদর। ওই বছর জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমতে থাকে।

উন্নয়ন অন্বেষণের বিশ্লেষণ-বিনিয়োগ মন্দায় প্রবৃদ্ধি ৭.২ শতাংশ সম্ভব নয়

২০১৩-১৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রস্তাবিত ৭.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন বর্তমান বাস্তবতায় সম্ভব নয় বলে মনে করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান 'উন্নয়ন অন্বেষণ'। এ ছাড়া থোক বরাদ্দের মতো কিছু খাতে যে বরাদ্দ দেওয়া হচ্ছে, তাতে অর্থনীতির কার্যক্ষমতা কমে যেতে পারে।

'পরাবাস্তব' বাজেট ফের সংশোধন করতে হবে

বর্তমান সরকারের মেয়াদ আছে আর ছয় মাস। এ সময়ের মধ্যে কোন কাজে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর বাজেট বক্তৃতায় সে বিষয়ে কিছু বলেননি।

পাকিস্তানে প্রথম দফায় ২৫ মন্ত্রীর শপথ

পাকিস্তানের নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার ২৫ সদস্য গতকাল শুক্রবার শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফের শপথের দুদিন পর প্রথম দফায় ২৫ মন্ত্রী শপথ নিলেন।

গুলিতে ভারতীয় জওয়ান নিহত'-কাশ্মীর সীমান্তে উত্তেজনা

বিতর্কিত কাশ্মীর সীমান্তে গতকাল শুক্রবার পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় এক জওয়ান নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। তাদের দাবি, হিমালয়ের পুঞ্চ এলাকায় পাকিস্তানি সেনারা গুলি চালালে বচ্চন সিং নামের এক জওয়ান মারা যান।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান



মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। কারণ তারাই ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। গতকাল শুক্রবার রংপুর টাউন হলে রংপুর বিভাগীয় নেটওয়ার্ক শিক্ষক-শিক্ষার্থীদের আঞ্চলিক সমিঞ্চলনী অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান।

সৈয়দপুরে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই

নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এতে করে ১২ কিলোমিটার সৈয়দপুর শহর রক্ষা বাঁধের অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে ধস নেমে গোটা শহর জলমগ্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

জঙ্গি মদদের মামলা নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

রাজশাহীর বাগমারায় পুলিশের বিরুদ্ধে জঙ্গি মদদ, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পুলিশ চার বছর ধরে তদন্তের নামে বাদী ও আসামিদের হয়রানি করছে।

মধুখালীতে সরকারিভাবে গম ক্রয়ে অনিয়ম বঞ্চিত হচ্ছেন প্রকৃত কৃষক

ফরিদপুরের মধুখালী উপজেলার সরকারি খাদ্যগুদামে গম কেনায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নীতিমালা অনুযায়ী প্রকৃত কৃষকদের কাছ থেকে গম কেনার কথা থাকলেও ব্যবসায়ীদের কাছ থেকে কেনা হচ্ছে।

নগরায়ণ পরিবেশ বিপর্যয় ঠেকাতে হবে by মো. আসাদ উল্লাহ খান

প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষার ব্যাপারে আমাদের উৎসাহ ও উদ্বেগের কমতি নেই। পরিবেশ সংরক্ষণ, বনাঞ্চল সৃষ্টি, নদী ও জলাশয় দখল ও দূষণ প্রতিরোধের লক্ষ্যে অব্যাহতভাবে পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হলেও কাজ কিছু হচ্ছে বলে মনে হয় না।

ওদের পরিচয় যা-ই হোক, শাস্তি দিন সাভারে শ্রমিকদের ওপর হামলা

সাভারে রানা প্লাজা বিপর্যয়ে নিখোঁজ শ্রমিকদের সঠিক তালিকা প্রকাশসহ সব শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভরত লোকজনের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই দুর্বৃত্তরা যুবলীগ ও ছাত্রলীগের নাম ব্যবহার করেছে।

তুষ্টি-অসন্তুষ্টির ভারসাম্যই প্রাধান্য পেয়েছে স্ববিরোধিতা নিয়ে বড় বাজেট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৩-১৪ অর্থবছরের জন্য প্রায় সোয়া দুই লাখ কোটি টাকার বাজেট জাতির সামনে উপস্থাপন করলেন।

নয়াদিল্লির চিঠি ব্যক্তিকেন্দ্রিক ভারতীয় রাজনীতি by সৌম্য বন্দ্যোপাধ্যায়

অনেক বছর পর ভারতের সাধারণ নির্বাচন সম্ভবত আরও একবার দারুণভাবে ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠতে চলেছে। এবং সেই ব্যক্তিকে ঘিরেই গড়ে উঠছে আশা-নিরাশার এক অদ্ভুত দোলাচল।

মনের জানালা by মেহতাব খানম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।

বিচিত্র ভুবন

সবচেয়ে দামি কফি পট
এক নয় দুই নয়, পাক্কা সাড়ে চার মিলিয়ন পাউন্ড! হ্যাঁ, একটা কফি পটের দাম এমনই গগনচুম্বী।

কা র্য কা র ণ হাঁটা ভালো, না দৌড়ানো ভালো? by আব্দুল কাইয়ুম

শরীর-স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা নিয়মিত হাঁটি বা দৌড়াই। কোনটা ভালো? এটা নির্ভর করে কী চাই তার ওপর। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যদি ওজন কমাতে চাই তাহলে দৌড়ানো বেশি কাজে দেয়।

আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে।

এখানে-সেখানে ভালো থেকো

সিডনিতে নেমেই ঋতুপর্ণ ঘোষের চলে যাওয়ার সংবাদ। এক দিন আগে ঢাকা থেকে রওনা দিয়েছি। আকাশপথের একটু বিরতিতেই ঋতুপর্ণ ঘোষের মতো একজন প্রিয় চলচ্চিত্রকারের অকালপ্রয়াণের সংবাদ কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না।

ভারতের 'আড়িপাতার' নিন্দায় এইচআরডাব্লিউ

টেলিফোন ও ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর নজরদারির জন্য ভারতের ঘোষিত পদ্ধতিকে ব্যক্তিগত গোপনীয়তা ও বাকস্বাধীনতার ওপর হুমকি হিসেবে উল্লেখ করেছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)।

বিক্ষোভ বন্ধের আহবান এরদোয়ানের

তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোয়ান চলমান বিক্ষোভ বন্ধের আহবান জানিয়েছেন। চার দিনের উত্তর আফ্রিকা সফর শেষে গতকাল শুক্রবার দেশে ফিরে তিনি এ আহবান জানান। এদিকে তাকসিম স্কয়ারে আন্দোলন অব্যাহত রেখেছে বিক্ষোভকারীরা।

সিরীয়দের মানবিক সাহায্যে ৫২০ কোটি ডলার চায় জাতিসংঘ

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মানবিক সাহায্যের জন্য ৫২০ কোটি ডলারের তহবিলের আবেদন জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাহায্যের আবেদন।

কালের পুরাণ মওদুদ আহমদের চোখে হাসিনা-খালেদা by সোহরাব হাসান

মওদুদ আহমদকে দেশের মানুষ একজন রাজনীতিক এবং প্রায় সব সরকারের মন্ত্রী হিসেবে জানলেও বাইরের দুনিয়ায় তিনি পরিচিত রাজনৈতিক বিশ্লেষক বা পণ্ডিত হিসেবে। অনেক বিশ্ববিদ্যালয়ে তাঁর বই পাঠ্য।

বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে সিপিডি বাস্তবায়নের আশা খুবই ক্ষীণ

২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বড় ধরনের কয়েকটি ঝুঁকি দেখছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এর অন্যতম হচ্ছে, তিনটি সরকারকে এ বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে যেতে হবে।

শ নি বা রে র বিশেষ প্রতিবেদন প্রতিবন্ধীদের বন্ধু আলী দাদু

চাঁদমুখো মেয়েটির লম্বা চুল। সে চুল বারবার চোখের ওপরে এসে পড়ে। এক হাতে যখন সরিয়ে নেন, তখন চোখ দুটো পিটপিট করে। বোঝা যায়, সেই চোখে আলো নেই। দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েটির নাম রোজিনা খাতুন। বয়স ১৮ বছর।

আইনি প্রক্রিয়া বেশ জটিল ও সময়সাপেক্ষ তারেককে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক অনুরোধ by কামাল আহমেদ

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে থাকা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিতে ব্রিটিশ সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বাস্তবায়নযোগ্য উচ্চাভিলাষ

‘উচ্চাভিলাষী’ মেনে নিয়েও প্রস্তাবিত ২০১৩-১৪ অর্থবছরের বাজেটকে ‘অত্যন্ত বাস্তবায়নযোগ্য’ বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, বাজেট বাস্তবায়নে ঝুঁকি একটিই, আর সেটি হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা।

ঘর ভাঙল পুতিনের

ল্যুদমিলা স্ক্রেবনেভার সঙ্গে ৩০ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন (৬০)। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রাসাদ ক্রেমলিনে তাঁরা একসঙ্গে কিছুক্ষণ একটি ব্যালে নাচের অনুষ্ঠান উপভোগ করেন।

সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে হটলাইন ফের চালু

দক্ষিণ কোরিয়ার সঙ্গে টেলিফোন হটলাইন গতকাল শুক্রবার আবার খুলে দিয়েছে উত্তর কোরিয়া। সম্পর্কের অবনতির কারণে গত মার্চে উত্তর কোরীয় সরকার এ হটলাইন বন্ধ করে দিয়েছিল।

কুসায়ের দখলের পর শক্ত অবস্থানে আসাদ'-মনোবল হারাচ্ছে বিদ্রোহীরা'

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুসায়ের শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পরদিন গত বৃহস্পতিবার গোলান মালভূমির কুনেইত্রা ক্রসিংয়ে দখল কায়েম করেছে সিরিয়ার সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্রে ওবামা-চিনপিং বৈঠক

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং দুই দিনের সফরে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে গেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে যোগ দিতেই তাঁর এ সফর। গত মার্চে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই যুক্তরাষ্ট্রে চিনপিংয়ের প্রথম সফর।

মঙ্গল অভিযানে প্রস্তুত তেরেসকোভা

বিশ্বের প্রথম নারী মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা (৭৬) জানিয়েছেন, তিনি মঙ্গল অভিযানে যেতে রাজি আছেন। মঙ্গলে মানুষের প্রথম অভিযান যদি একমুখীও হয়, এর পরও সেই অভিযানে যেতে রাজি আছেন তিনি।

গুগল ফেসবুক ইয়াহুর সার্ভারে যুক্তরাষ্ট্রের গোপন হানা

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) গোপনে শুধু লাখ লাখ লোকের টেলিফোন কথোপকথনের তথ্যই সংগ্রহ করছে না, তারা ইন্টারনেট সেবাদানকারী তথ্যপ্রযুক্তি কম্পানিগুলোর সার্ভারেও 'সরাসরি' প্রবেশ করছে।

আর মাত্র সাড়ে চার মাস-বর্তমান সংসদেই ফয়সালা প্রয়োজন

চলমান নবম জাতীয় সংসদের শেষ কার্যদিবস হবে আগামী ২৫ অক্টোবর। আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই ২৫ অক্টোবর বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে।

নতুন অর্থবছরের বাজেট-বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন

রাজনৈতিক অস্থিরতায় নাকাল অর্থনীতি। বড় দুই রাজনৈতিক দলের অবস্থান দুই মেরুতে। এ অবস্থায় বিরোধী দলবিহীন সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। এটিই মহাজোট সরকারের শেষ বাজেট।

এ তো নয় শুধু খেলা by ফখরুজ্জামান চৌধুরী

সম্পূর্ণ অ-ক্রিকেটীয় কারণে একদা নিখাদ ভদ্রলোকদের খেলা হিসেবে অভিজাত শ্রেণীর মধ্যে বিনোদনের প্রলম্বিত আয়োজন তুমুল জনপ্রিয়তায় ধন্য ক্রিকেট আজ কাঠগড়ায় অভিযুক্ত জুয়া আর ফটকাবাজির কারণে।

পবিত্র কোরআনের আলো-দ্বীনকেই সব সময় প্রাধান্য দিতে হবে

৩৭. কা-লা লা- য়া'তীকুমা- তা'আ-মুন তুরযাকা-নিহী-- ইল্লা- নাব্বা'তুকুমা- বিতা'বীলিহী কাবলা আই য়া'তিয়াকুমা-, যা-লিকুমা মিম্মা- 'আল্লামানী রাব্বী, ইন্নী তারাকতু মিল্লাতা কাউমিল লা- য়ু'মিনূনা বিল্লাহি ওয়াহুম বিল আ-খিরাতি হুম কা-ফিরুনা

সদরে অন্দরে'আমিই আজ প্রতিটি ধর্ষিতার আর্তনাদ' by মোস্তফা হোসেইন

সড়ক দুর্ঘটনায় নিহত আমার ভাতিজি রিমির মতো মুখ প্রীতি নামের মেয়েটির। প্রথম আলাপেই তুমি সম্বোধন। কথায় কথায় জানা হলো, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং কবি আসাদ মান্নানের স্নেহধন্যাই শুধু নয়, অনেক আগে থেকে আমিও তাকে চিনি তার লেখার মাধ্যমে।

সদরে অন্দরে'আমিই আজ প্রতিটি ধর্ষিতার আর্তনাদ' by মোস্তফা হোসেইন

সড়ক দুর্ঘটনায় নিহত আমার ভাতিজি রিমির মতো মুখ প্রীতি নামের মেয়েটির। প্রথম আলাপেই তুমি সম্বোধন। কথায় কথায় জানা হলো, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং কবি আসাদ মান্নানের স্নেহধন্যাই শুধু নয়, অনেক আগে থেকে আমিও তাকে চিনি তার লেখার মাধ্যমে।

দল-মতের উর্ধ্বে উঠে সমাধান প্রয়োজন by ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম এমপি

দেশের সর্বত্র নৈরাজ্য, অস্থিরতা, অরাজকতা, আইনশৃঙ্খলার চরম অবনতি। মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। কেউ কারো প্রতি সামান্য শ্রদ্ধাশীলও নয়।

দল-মতের উর্ধ্বে উঠে সমাধান প্রয়োজন by ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম এমপি

দেশের সর্বত্র নৈরাজ্য, অস্থিরতা, অরাজকতা, আইনশৃঙ্খলার চরম অবনতি। মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। কেউ কারো প্রতি সামান্য শ্রদ্ধাশীলও নয়।