Friday, December 2, 2011

গুলশান-বনানীতে দুর্গোৎসব by পান্না লাল দত্ত

বারো মাসে তের পার্বণের এ দেশে এখন মহা ধুমধামে পালিত হচ্ছে বাংলা নববর্ষ, নবান্ন, ঈদ ও দুর্গোৎসব। এগুলো সবই এখন জাতীয় উৎসব। পূর্বের মতো দুর্গোৎসব এখন এককভাবে নির্দিষ্ট বাড়িতে অনুষ্ঠানের পরিবর্তে সম্মিলিতভাবে সব সম্প্রদায়ের অংশগ্রহণে খেলার মাঠ বা উন্মুক্ত ময়দানে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ব্যবসা-বাণিজ্যসহ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রভূত অবদান রেখে

জনস্বাস্থ্য-ডাক্তাররা কেন গ্রামে যান না by সৈয়দ মাসুদ আহমদ

ডাক্তারদের জন্য দরকার একটা স্বচ্ছ, ন্যায়ানুগ এবং দলাদলিমুক্ত পেশাগত পরিকল্পনা, যেন প্রত্যেকেই তার মেধা ও যোগ্যতা অনুযায়ী পড়াশোনা ও পদোন্নতির সুযোগ পান। গ্রামে পড়ে থাকার জন্য তিনি যেন বঞ্চিত না হনবাংলাদেশের সরকারি ডাক্তারদের নিয়ে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে, তারা গ্রামে যেতে চান না। দেশের মানুষের টাকায় পড়াশোনা করে যাদের সবচেয়ে বেশি দরকার, সেই গ্রামের দরিদ্র অসহায় মানুষের চিকিৎসায় তারা কোনো

কংগ্রেস-তৃণমূল টানাপড়েন by গৌতম লাহিড়ী

মস্যা হলো, এখন ভারতে কোয়ালিশন সরকারের যুগ। ইউপিএ সরকারের প্রধান শরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তাদের সাংসদ সংখ্যা ১৯। কেন্দ্রের সরকার টিকিয়ে রাখতে হলে তৃণমূল কংগ্রেসের সমর্থন অবশ্য প্রয়োজন। ফলে মমতার মন-মেজাজ বুঝে চলা ছাড়া আর কোনো গত্যন্তর নেই গত সোমবার নয়াদিলি্লর প্রথম সারির সংবাদপত্রে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় জাতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রের

স্বপ্নভ্রম... by সুভাষ সাহা

ত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ কি সত্যিই জানতেন না যে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পর তার বা জেনারেল মইনের পক্ষে বাংলাদেশে থেকে স্বচ্ছন্দ জীবনযাপন কঠিন! তাদের পরিচালিত তত্ত্ব্বাবধায়ক সরকার যেভাবে নির্দিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন সেক্টরের রথী-মহারথীদের জনসমক্ষে অর্থলিপ্সু ও ক্ষমতালিপ্সু হিসেবে চিত্রায়িত করতে চেয়েছে, ক্ষমতার দণ্ড অন্যদের হাতে চলে যাওয়ার পর

নগরজীবন-ভূমিকম্প ও মহাদূষণের মুখোমুখি ঢাকা by আসিফ

শহরের অবকাঠামো যেভাবে গড়ে উঠেছে তাতে ভূমিকম্প হলে এর উদ্ধার কাজ অসম্ভব হয়ে পড়বে। আর সে ধরনের দক্ষ মানবশক্তি ও টেকনিক্যাল সাপোর্টের ব্যবস্থাএকদম এখানে নেইট্রয় নগরী ধ্বংস হয়েছিল। সুন্দরী হেলেন চুরির অপরাধে নয়, ভূমিকম্পে। সেও প্রায় দশম শতাব্দীর আগের কথা। খ্রিস্টপূর্ব ৭৯ সালে পম্পেই নগরী ধ্বংস হয়েছিল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে। খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে নিনেভ শহর ধ্বংস হয় রাজ্য পরিচালনা ও যুদ্ধের

উচ্চশিক্ষার ব্যয়-জগন্নাথ বিশ্ববিদ্যালয় চোখ খুলে দেবে কি? by অজয় দাশগুপ্ত

ড়াশোনার ব্যয় মেটাতে বিশ্ববিদ্যালয়গুলোকে নানা সূত্রে আয়ের কথা ভাবতে হবে এবং এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে হবে। এ আয়ের বড় সূত্রও কিন্তু হতে পারে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান। এভাবে না চলতে পারলে 'যৌবনপ্রাপ্ত বিষবৃক্ষটি' মহীরুহে পরিণত হবে এবং তা কোনোভাবেই কাম্য হতে পারে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাপ্রবাহ সবার চোখ খুলে দেবে, এটাই প্রত্যাশা থাকবে

বিজিবি-বিএসএফ সম্মেলন-শান্ত সীমান্তেই পারস্পরিক কল্যাণ

ঢাকায় সমাপ্ত বিজিবি-বিএসএফ শীর্ষ সম্মেলনে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক সীমান্ত হত্যার ঘটনা শূন্যে নামিয়ে আনার যে নিশ্চয়তা দিয়েছেন, আমরা তাতে আস্থা রাখতে চাই। বস্তুত বাংলাদেশ সবসময়ই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে এসেছে। দুই দেশের মধ্যে অমীমাংসিত সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান খুঁজেছে। কিন্তু সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড এপাশ থেকে ওড়ানো শান্তির পায়রাকে

দুর্গাপূজা-সম্প্রীতির সর্বজনীন উৎসব

জ বাঙালি হিন্দুর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব_ দুর্গাপূজার সূচনা। মহালয়া থেকেই দুর্গাপূজার আনুষ্ঠানিক আরম্ভ হলেও মূল উৎসব শুরু হয় ষষ্ঠীতে। পঞ্জিকামতে আজ ষষ্ঠী। পাঁচ দিনব্যাপী উৎসবের শুরুর দিন। ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের বাঙালি অধ্যুষিত রাজ্যগুলোতে উৎসবের যাবতীয় আয়োজন শেষ। পূজার সাজে সেজে উঠেছে আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামসহ বিভিন্ন রাজ্য। শুধু ভারত ও বাংলাদেশেই নয়, প্রবাসী ও অনাবাসী বাঙালিদের

পোশাক খাতে রফতানি আয় কমবে ৬০০ কোটি টাকা by আবু হেনা মুহিব

উরোপিয়ান ইউনিয়নে (ইইউ) পাকিস্তান শুল্কমুক্ত রফতানি সুবিধা পেলে বাংলাদেশের তৈরি পোশাক খাত অন্তত ৬০০ কোটি টাকার রফতানি আয় হারাবে। নিজেদের উৎপাদিত তুলার সুবিধায় দরদামে এসব পণ্যে বাংলাদেশের তুলনায় পাকিস্তান এগিয়ে যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তা ব্যবসায়ীরা।গত বছর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে ইইউ বাজারে প্রবেশের ক্ষেত্রে ৭৫টি পণ্যে শুল্কমুক্ত রফতানি সুবিধা দাবি করে পাকিস্তান।

কাপ থেকেও বিদায় চেলসির

এ অবস্থায় শিরোপা জয়ের আশা করাটা হবে বাড়াবাড়ি। আমরা সেটা করছিও না।’ বাজে শুরুর পর লিগ নিয়ে এই হচ্ছে আর্সেন ওয়েঙ্গারের ভাবনা। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা চেলসিরও লিগ শিরোপা জয়ের স্বপ্ন ধূসর। এবার আরেকটি শিরোপা জয়ের আশা শেষ হয়ে গেল লন্ডনের ক্লাব দুটির। আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে লিগ কাপের (কার্লিং কাপ) সেমিফাইনালে পৌঁছে গেছে প্রিমিয়ার লিগের শীর্ষ দল ম্যানচেস্টার সিটি। চেলসিকে ২-০ গোলে হারিয়ে লিভারপুলও শেষ চারে।
আর্সেনালের মাঠ এমিরেটসে ম্যান সিটিকে জিতিয়েছেন সার্জিও আগুয়েরো। ৬০ হাজার দর্শককে স্তব্ধ করে ম্যারাডোনার জামাতা একমাত্র গোলটি করেছেন ৮৩ মিনিটে। আর্সেনালের মাঠে আর্সেনালের বিপক্ষে ম্যান সিটি জিতল ৩৬ বছর পর! তবে আর্সেনালের চেয়ে চেলসির হারটাকেই দেখা হচ্ছে বড় করে। ১০ দিনের ব্যবধানে লিভারপুলের কাছে এটা নীল দলের দ্বিতীয় হার। কেনি ডালগ্লিসের দল দুবারই চেলসিকে হারাল চেলসির মাঠে গিয়ে! গত ২০ নভেম্বর, স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে লিভারপুল লিগে জিতেছে ২-১ গোলে।
স্ট্যামফোর্ডে পরশু আন্দ্রেস ভিলাস-বোয়াসের দলের হার ২-০ গোলে! এমনিতেই ভিলাস-বোয়াস চাপে আছেন। চেলসির তরুণ পর্তুগিজ কোচকে আরও চাপে ফেলে দিল লিভারপুল। স্পষ্ট করে বললে, ম্যাক্সি রদ্রিগেজ ও মার্টিন কেলি। গোল করেছেন এই দুজনই।
তবে রদ্রিগেজ বা কেলির চেয়েও ডালগ্লিসের মুখে ক্রেইগ বেলামির কথা শোনা গেছে বেশি। দুই দিন আত্মঘাতী হওয়া ওয়েলসের কোচ গ্যারি স্পিড ছিলেন বেলামির গুরু। তাঁর মৃত্যুর ৪৮ ঘণ্টা পরই মাঠে নেমে বেলামি খেলেছেন দুর্দান্ত।
ম্যান সিটি, লিভারপুলের সঙ্গে শেষ চারে কার্ডিফ সিটিও। আবেগময় এক রাতে দক্ষিণ ওয়েলসের ক্লাবটি ব্ল্যাকবার্ন রোভার্সকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপের সেমিতে উঠল ৪৫ বছর পর। কাল রাতে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে কি সেমিফাইনালে উঠতে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড?

আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট বাগবোকে আইসিসির কাছে হস্তান্তর

আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লরা বাগবোকে গতকাল বুধবার দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুন, ধর্ষণসহ মানবতার বিরুদ্ধে অপরাধের চারটি অভিযোগ রয়েছে।
আইসিসির কৌঁসুলি মোরেনো ওকাম্পো গতকাল এক বিবৃতিতে বলেন, ‘মানবতার বিরুদ্ধে অপরাধের শিকার আইভরি কোস্টের মানুষ ন্যায়বিচার দেখতে পাবে। প্রথমে লরা বাগবোকে বিচারের আওতায় আনা হয়েছে, এরপর আরও অনেকের বিচার করা হবে।

প্রতিশ্রুতি না রাখলে শনিবার থেকে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা

আরব লিগের মহাসচিব নাবিল আল আরাবি বলেছেন, প্রতিশ্রুতি না রাখলে আগামী শনিবার থেকে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। আরব লিগ সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হওয়ার মধ্য দিয়ে সিরিয়ার প্রতি কঠোর বার্তা পাঠিয়েছে।
মিসরের রাজধানী কায়রোতে আরব লিগের সদর দপ্তরে নাবিল আল আরাবি এ কথা বলেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম আরব লিগের নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ‘অর্থনৈতিক যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন।
নাবিল আরাবি বলেন, আরব লিগ সিরিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে এরই মধ্যে একমত হয়েছে। এটি সিরিয়ার প্রতি কঠোর রাজনৈতিক বার্তা। প্রতিশ্রুতি না রাখলে আগামী শনিবার থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। সিরিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘যা হতে যাচ্ছে, আপনারা তা বন্ধ করতে পারেন। আপনাদের এটা করতে হবে।’
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেমের উদ্বেগ প্রসঙ্গে নাবিল আরাবি বলেন, ‘কেউ সিরিয়ার জনগণকে আঘাত করতে চায় না।’ তিনি জোর দিয়ে বলেন, ‘সিরিয়ার সরকারকে কেউ অস্বস্তিতে ফেলতে চায় না।’
উদ্বেগ প্রকাশ করে আরব লিগের মহাসচিব বলেন, নয় মাস ধরে চলা সহিংসতায় সিরিয়ার জনগণকে অনেক মূল্য দিতে হয়েছে।

মিয়ানমারে ঐতিহাসিক সফরে হিলারি ক্লিনটন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল বুধবার ঐতিহাসিক এক সফরে মিয়ানমারে পৌঁছেছেন। দেশটির সেনা-সমর্থিত নির্বাচিত সরকারের সংস্কার কর্মসূচিতে উ ৎ সাহ দেওয়ার লক্ষ্যে তিনি এই সফরে গেছেন।
৫০ বছরের মধ্যে মিয়ানমারে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকর্তার এটাই প্রথম সফর। হিলারি ক্লিনটন গতকাল দক্ষিণ কোরিয়া হয়ে মিয়ানমারের রাজধানী নেপিডোতে পৌঁছান।
গত এক বছরে কিছু সংস্কার কর্মসূচির মাধ্যমে মিয়ানমার আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি কেড়েছে। এর মধ্যে রয়েছে গৃহবন্দী গণতন্ত্রপন্ত্রী নেত্রী অং সান সু চিকে মুক্তি দেওয়া ও কয়েক দশকের সেনাশাসনের অবসান।
এ মাসের শুরুতে এশিয়া সফরকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পররাষ্ট্রমন্ত্রী হিলারির মিয়ানমার সফরের কথা ঘোষণা করেন। এ সময় তিনি মিয়ানমার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সেখানে ‘আশার আলো’ দেখা দিয়েছে বলে উল্লেখ করেন। তবে ওবামার প্রশাসন মিয়ানমার নিয়ে তেমন আশাবাদী নয়। অতীতে দেখা গেছে, এমন অনেক আশার আলোই অস্তমিত হয়েছে।
দক্ষিণ কোরিয়া ত্যাগের আগে এক সহায়তা সম্মেলনে হিলারি অবশ্য আশার আলোর ওপরই জোর দিয়েছেন। তিনি বলেন, মিয়ানমারে যে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে, সেখানে এই আশার আলো এমনভাবে জ্বলে উঠবে, যা দেশটির সব মানুষের জন্য সুফল বয়ে আনবে।

পাকিস্তানে বিবিসির সম্প্রচার বন্ধ, ব্যাখ্যা চাইবে সরকার

তালেবান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসির কাছে ব্যাখ্যা চাইবে পাকিস্তান। এই প্রামাণ্যচিত্র প্রচারের পর পাকিস্তানে বিবিসি নিউজ ওয়ার্ল্ড চ্যানেলের সম্প্রচার-কার্যক্রম বন্ধ করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের কেব্ল অপারেটররা চ্যানেলটির প্রচার বন্ধ রেখেছেন।
পাকিস্তানের এই পদক্ষেপে সংবাদমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর আগে ২০১০ সালে অশ্লীল বার্তা লেখার ঘটনা কেন্দ্র করে দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে।

শুল্কমুক্ত সুবিধা আদায়ে সোচ্চার থাকবে বাংলাদেশ by জাকির হোসেন

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডবি্লউটিও) এবারের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ উন্নত ও উন্নয়নশীল দেশের বাজারে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা আদায়ে সোচ্চার থাকবে। এ ছাড়া উন্নত দেশে জনশক্তি রফতানিতে এলডিসিগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার পক্ষেও অবস্থান নেবে বাংলাদেশ। ডবি্লউটিওর সম্মেলন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের ওই

সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান হিলারির

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আফগানিস্তানের ভবিষ্য ৎ নিয়ে অনুষ্ঠেয় আলোচনায় পাকিস্তানের বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আগামী সপ্তাহে জার্মানির বন শহরে আফগানিস্তান বিষয়ে ওই আলোচনা হওয়ার কথা। গত শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি তল্লাশি চৌকিতে সামরিক জোট ন্যাটোর হামলায় ২৬ জন পাকিস্তানি সেনা নিহত হন। এর প্রতিবাদেই বনে আফগানিস্তানবিষয়ক ওই আলোচনা বর্জনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
পাকিস্তানের ওই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন হিলারি ক্লিনটন। একই সঙ্গে তিনি ন্যাটোর হামলার ঘটনা ‘যত দ্রুত সম্ভব’ তদন্তের অঙ্গীকার করেন। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আফগানিস্তানবিষয়ক আলোচনায় যোগ দেবে।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, ইসলামাবাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে কী করা প্রয়োজন, বার্লিন তা বিবেচনা করবে। আফগানিস্তানবিষয়ক আলোচনায় যোগ দিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে কাবুলও।

সিরিয়ায় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে রাশিয়া

রাশিয়া আগামী সপ্তাহে সিরিয়ার উপকূলে তিনটি যুদ্ধজাহাজের সমন্বয়ে গড়া একটি নৌবহর পাঠাচ্ছে। নেতৃত্বে থাকবে ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম বিমানবাহী একটি বিশাল রণতরী।
গতকাল বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে এ তথ্য জানানো হয়। ওই এলাকায় যুক্তরাষ্ট্র এর মধ্যে নৌবাহিনী মোতায়েন করেছে।
সিরিয়ার উপকূলে যুক্তরাষ্ট্র পারমাণবিক জ্বালানিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ নোঙর করার কয়েক দিন পর সেখানে রাশিয়ার রণতরী পাঠানোর খবর প্রকাশিত হলো। ওই রণতরীর সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বাড়তি জাহাজও মোতায়েন করা হয়েছে।
রাশিয়ার ওই প্রতিরক্ষা কর্মকর্তা দাবি করেন, ওই অঞ্চলের চলমান সংকটের সঙ্গে তাঁদের নৌবহর পাঠানোর কোনো উদ্যোগ নেই। এই নৌবহর ৬ ডিসেম্বর ভূমধ্যসাগরে পৌঁছাবে।

প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকার দাবি ব্রাদারহুডের

মিসরের পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ইসলামভিত্তিক দল মুসলিম ব্রাদারহুড এগিয়ে রয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে সরকারিভাবে এখনো কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। গতকাল বুধবার রাতে এ ফল ঘোষণা করার কথা।
গত সোম ও মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে কয়েক সপ্তাহ ধরে নির্বাচনের ভোট গ্রহণ হবে।
মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক সংগঠন ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি (এফজেপি) এক বিবৃতিতে বলেছে, প্রথম ধাপের ভোটাভুটির প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, দলীয়ভাবে নির্বাচন করা আসনগুলোতে তারা এগিয়ে আছে। এ ছাড়া তাদের সমমনা স্বতন্ত্র প্রার্থীরাও এগিয়ে আছেন। দলীয়ভিত্তিক নির্বাচনে এফজেপির পরই রয়েছে সালাফি আল-নুর পার্টি ও উদারপন্থী মিসরীয় জোট।
এফজেপির একটি সূত্র বলেছে, দলীয় নির্বাচনে তাদের প্রার্থীরা প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছে।
এই ধারা পরবর্তী পর্যায়ের ভোট গ্রহণে বহাল থাকলে মিসরের সবচেয়ে পুরোনো ও সংগঠিত ইসলামপন্থী দলটি পার্লামেন্টের নিম্নকক্ষে একটা শক্তিশালী অবস্থান গড়ে তুলবে। অন্যদিকে মিসরীয় জোটের অধীনে নির্বাচন করছে দেশটির উদারপন্থী দলগুলোসহ অন্যান্য দল। এ জোটের পক্ষে বাসিল আদেল বলেন, প্রাথমিক ফলাফলে তাঁদের জোট এখন পর্যন্ত ২০ থেকে ৩০ শতাংশ ভোট পেয়েছে।
ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক যুগের অবসানের পর এটাই মিসরের প্রথম নির্বাচন। গত ৫০ বছরের মধ্যে দেশটিতে এবারই প্রথম জনগণের প্রত্যক্ষ ভোটে পার্লামেন্ট নির্বাচন হচ্ছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক আল-আহরাম বলেছে, ছয়টি প্রদেশে এফজেপি ও সালাফি আন্দোলনের দলগুলো এগিয়ে আছে।
এ ব্যাপারে নিরপেক্ষ দৈনিক আল-শোরুক বলেছে, প্রাথমিক ফলাফলে কায়রোতে ৪৭ শতাংশ ভোট পেয়েছে এফজেপি। আর মিসরীয় জোট পেয়েছে ২২ শতাংশ ভোট।
ক্ষমতাসীন সেনা পর্ষদ ঘোষণা দিয়েছে, নতুন পার্লামেন্টের মন্ত্রিপরিষদ ভেঙে দেওয়া কিংবা নতুন কোনো মন্ত্রিপরিষদ গঠনের এখতিয়ার থাকবে না। তবে এফজেপি বলেছে, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের ভোটেই নতুন সরকার গঠন করা হবে।
মিসরীয় পার্লামেন্টের নিম্নকক্ষের এ নির্বাচন তিন দফায় অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় কায়রো, আলেক্সান্দ্রিয়াসহ আরও বেশ কিছু শহরে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন-প্রক্রিয়া জটিল হওয়ায় বিশাল দেশটিতে ভোটাভুটি সম্পন্ন করতে আগামী মার্চ নাগাদ সময় লেগে যাবে। পূর্ণাঙ্গ ফলাফলও ওই মাসের আগে জানা সম্ভব হবে না। মিসরের পদ্ধতি অনুযায়ী নিম্নকক্ষের ৪৯৮টি আসনের মধ্যে দুই-তৃতীয়াংশ নির্বাচিত হবে দলীয় ভিত্তিতে। বাকি এক-তৃতীয়াংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র নাগরিকেরা।
দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে ১৪ ডিসেম্বর। আর তৃতীয় দফার ভোট গ্রহণ হবে আগামী ৩ জানুয়ারি। এরপর পার্লামেন্টের উচ্চকক্ষের জন্য ভোট গ্রহণ শুরু হবে ২৯ জানুয়ারি।
নির্বাচনে ৫০টিরও বেশি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর বাইরে লড়াই করছেন আরও কয়েক হাজার স্বতন্ত্র প্রার্থী।

ভারতের পার্লামেন্টে বিক্ষোভ আবার অধিবেশন মুলতবি

ভারতে খুচরা ব্যবসা খাতে সরকারের সংস্কারকে কেন্দ্র করে পার্লামেন্টের অচলাবস্থা এখনো কাটেনি। গতকাল বুধবার বিরোধী আইনপ্রণেতাদের বিক্ষোভের মুখে পার্লামেন্টের উভয় কক্ষ আবার মুলতবি করা হয়।
লোকসভার স্পিকার মিরা কুমার গতকাল প্রশ্নোত্তর পর্ব দিয়ে দিনের কার্যসূচি শুরু করার পরপরই আইনপ্রণেতারা সরকারের বিতর্কিত ওই সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার দাবি করেন। সরকারের অন্যতম অংশীদার তৃণমূল-কংগ্রেসদলীয় এমপিরাও খুচরা ব্যবসায় সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) অনুমোদনের বিরুদ্ধে স্লোগান দেন।
স্পিকার বারবার চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়ে প্রথমে দুপুর পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন। পরে পুরো দিনের অধিবেশন মুলতবি করা হয়। আজ বৃহস্পতিবার অধিবেশন আবার বসার কথা।
এদিকে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশনে ভারতীয় জনতা পার্টি, বহুজন সমাজ পার্টিসহ অন্যান্য বিরোধী দলের সদস্যরা এফডিআই বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন। রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি তাঁর আসনে বসলে রাজ্যসভার সদস্যরা বিক্ষোভ শুরু করেন। এরপর স্পিকার হামিদ আনসারি অধিবেশনে নির্ধারিত প্রশ্ন উত্থাপন করলে সদস্যরা চি ৎ কার-চেঁচামেছি শুরু করেন। একপর্যায়ে অধিবেশন মুলতবির ঘোষণা করেন স্পিকার।
গত বৃহস্পতিবার ভারতের মন্ত্রিসভা খুচরা ব্যবসায় ৫১ শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগের অনুমোদন দেয়। এর ফলে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল-মার্ট, যুক্তরাজ্যের টেসকো, ফ্রান্সের ক্যারিফোরসহ বিদেশি ব্র্যান্ডের পণ্যের গ্রাহকদের কাছে সরাসরি বিক্রি করতে পারবে এসব কোম্পানি। বিদেশি এসব কোম্পানি ভারতে তাদের পণ্য পাইকারি হারে বিক্রি করে আসছে।
এদিকে অর্থমন্ত্রী প্রণব মুখার্জি কংগ্রেসদলীয় এমপিদের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে তিনি এফডিআইকে কেন্দ্র করে চলমান অচলাবস্থা নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করেন।
কংগ্রেস সূত্র জানায়, প্রণব মুখার্জি সরকারের সিদ্ধান্তের পক্ষে জোরালো যুক্তি দেখান। বৈঠকে তিনি কংগ্রেস এমপিদের বিষয়টির বিরোধিতা না করারও আহ্বান জানান।

লন্ডনে ইরানের দূতাবাস বন্ধের নির্দেশ যুক্তরাজ্যের

তেহরানে ব্রিটিশ দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার এক দিন পর গতকাল বুধবার যুক্তরাজ্য সরকার দূতাবাস থেকে তাদের সব কর্মকর্তাকে প্রত্যাহার করেছে। একই সঙ্গে যুক্তরাজ্য লন্ডনে ইরানের দূতাবাস বন্ধের নির্দেশ দিয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ অভিযোগ করেন, ইরানের সরকার তেহরানে যুক্তরাজ্যের দূতাবাসে হামলার সঙ্গে জড়িত। পররাষ্ট্র দপ্তর গতকাল এক বিবৃতিতে বলেছে, ‘গত মঙ্গলবার বিক্ষোভকারীদের হামলার পরিপ্রেক্ষিতে ও নিরাপত্তার স্বার্থে কূটনীতিক কর্মকর্তারা তেহরান ত্যাগ করেছেন।’
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ তেহরানে কর্মরত সব ব্রিটিশ কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে বলেছেন।
ইরান হামলার ঘটনায় ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছে। তবে প্রধানমন্ত্রী ক্যামেরন এ ঘটনায় ইরানকে ‘চরম মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নিরাপত্তা পরিষদ এ ঘটনায় নিন্দা জানিয়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপের প্রতিবাদে মঙ্গলবার তেহরানে ব্যাপক ছাত্রবিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীদের একাংশ ব্রিটিশ দূতাবাস চত্বরে ঢুকে সেখানে হামলা চালায়। তারা যুক্তরাজ্যের পতাকা ও একটি গাড়ি আগুনে জ্বালিয়ে দেয়। প্রায় একই সময় তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত ব্রিটিশ কূটনীতিকদের আবাসিক কম্পাউন্ডেও হামলা চালানো হয়।
এ ঘটনায় নিরাপত্তা পরিষদ তড়িঘড়ি নিন্দা প্রকাশ করেছে বলে অভিযোগ করেন ইরানের পার্লামেন্টের স্পিকার আলি লারিজানি। তিনি বলেন, ছাত্রবিক্ষোভের ব্যাপারে নিন্দা জানানোর ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ ‘তাড়াহুড়া’ করেছে। এর মধ্য দিয়ে তারা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অতীতের অন্যায়ের পক্ষে সাফাই গেয়েছে।
আলি লারিজানি বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের কয়েক দশক ধরে আধিপত্যসুলভ আচরণের ফলই হচ্ছে এই বিক্ষোভ। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এ ঘটনাকে ইস্যু হিসেবে ব্যবহার করতে চাইছে।’
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ ব্রিটিশ দূতাবাসে হামলার ঘটনায় মঙ্গলবার তা ৎ ক্ষণিক নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করে। তবে এ হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, সে সম্পর্কে কিছু বলা হয়নি।
নরওয়ের দূতাবাস বন্ধ: দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিল্ডি স্টেইনফেল্ড গতকাল বলেন, তেহরানে নরওয়ের দূতাবাস বন্ধ করে দেওয়া হলেও কূটনীতিক কর্মকর্তারা এখনো তেহরানে অবস্থান করছেন। তাঁদের ইরান থেকে সরিয়ে আনা হবে কি না, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে ইরানকে অচল করে দিতে কঠোর আন্তর্জাতিক অবরোধ আরোপের প্রস্তাব করেছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী অ্যালান জুপ্পি বলেন, সামরিক পদক্ষেপ গ্রহণ করলে এ অঞ্চলে ‘অপূরণীয়’ ক্ষতি ও ‘বিপর্যয়কর পরিস্থিতি’র সৃষ্টি হবে।

অবসর ভাতা আইন পরিবর্তনের প্রতিবাদে যুক্তরাজ্যজুড়ে ধর্মঘট

যুক্তরাজ্যে অবসর ভাতা (পেনশন) আইন পরিবর্তনের প্রতিবাদে গতকাল বুধবার ধর্মঘট শুরু হয়েছে। সরকারি খাতের অন্তত ২০ লাখ কর্মী ওই ধর্মঘটে যোগ দেন। ধর্মঘটের পক্ষে দেশজুড়ে এক হাজারের বেশি স্থানে বিক্ষোভ হয়।
যুক্তরাজ্যে গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে বড় ধর্মঘট বলে ধারণা করা হচ্ছে। ধর্মঘটে যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশ বিদ্যালয় বন্ধ থাকে। হাসপাতালগুলোতে শুধু জরুরি বিভাগে চিকি ৎ সাসেবা দেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষ অকার্যকর হয়ে পড়ে এবং নৌ ও বিমানবন্দরগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে গতকাল শ্রমিক ইউনিয়নের নেতাদের প্রতি আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবর্ন। তিনি বলেন, ‘ধর্মঘট থেকে কোনো সুফল পাওয়া যাবে না, বরং এতে আমাদের অর্থনীতি দুর্বল হবে এবং ব্যয় বাড়বে। আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে হবে।’ অর্থমন্ত্রী বলেন, ঋণ-সমস্যা মোকাবিলায় সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। কঠিন এসব সিদ্ধান্ত না নেওয়া হলে দেশ ‘দেউলিয়া হয়ে যেতে পারে’।
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর লন্ডনের হিথ্রোতে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। ধর্মঘটের কারণে অনেক বিমান সংস্থা ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। ব্রিটিশ এয়ারওয়েজের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’ শিক্ষা বিভাগের তথ্যমতে, ধর্মঘটের ফলে ইংল্যান্ডে প্রায় ৫৮ শতাংশ বিদ্যালয় বন্ধ থাকে। ১৩ শতাংশ স্বাভাবিকভাবে চলে।
শিল্পকেন্দ্রের শহর বলে পরিচিত বার্মিংহামে ধর্মঘটের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। স্কটল্যান্ডেও প্রায় তিন লাখ সরকারি কর্মী ধর্মঘট পালন করেন। ধর্মঘটের কারণে উত্তর আয়ারল্যান্ডে পরিবহন খাত স্থবির হয়ে পড়ে।
যুক্তরাজ্যের ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (টিইউসি) সাধারণ সম্পাদক ব্রেন্ডান বারবার বলেন, সরকার ‘সরকারি খাতের ওপর আক্রমণ’ করছে। এটা ঠেকানোর জন্য ধর্মঘট যথার্থ হয়েছে। তিনি বলেন, মানুষের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আইন পরিবর্তন করে সরকার কর্মীদের দিয়ে বেশি বেশি কাজ করিয়ে কম মজুরি দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, প্রস্তাবিত আইনে অবসর ভাতা পাওয়ার জন্য আরও বেশি কাজ করতে হবে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
সরকারি কর্মীদের অবসর ভাতা বেসরকারি খাতের তুলনায় অনেক ভালো—এমন দাবি প্রত্যাখ্যান করে টিইউসির নেতা ব্রেন্ডান বলেন, সরকারি খাতের বেশির ভাগ কর্মী খুবই নিম্ন হারে বেতন পান।
শ্রমিক সংগঠন ইউনিসনের সাধারণ সম্পাদক ডেভ প্রেন্টিস বলেন, অবসর ভাতা আইন পরিবর্তনে যে প্রস্তাবগুলো তোলা হয়েছে, তাতে সরকারি কর্মীরা যার পর নাই ক্ষুব্ধ। এতে লাখ লাখ কর্মী, বিশেষ করে, কম বেতনে কর্মরত নারীরা অন্যায্যভাবে ক্ষতিগ্রস্ত হবে। সিভিল সার্ভিস ইউনিয়ন প্রসপেক্টের নেতা পল নুন জানান, তাঁর সংগঠনের সদস্যরা ভাবছেন প্রস্তাবিত আইনের মাধ্যমে অর্থমন্ত্রী তাঁদের ‘আরও একবার ধাক্কা মারার’ পরিকল্পনা নিয়েছেন।
অবসর ভাতা আইন পরিবর্তনের পাশাপাশি সরকার তিন লাখ কর্মসংস্থান বাতিলের পরিকল্পনা নেয়। অর্থমন্ত্রী অসবর্ন গত মঙ্গলবার এ-সংক্রান্ত একটি ঘোষণা দেন, যা ধর্মঘটকে আরও জোরালো করে।

শাহজালাল সার কারখানা প্রকল্প একনেকে অনুমোদন

দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটাতে সিলেটের ফেঞ্চুগঞ্জে সরকার 'শাহজালাল সার কারখানা' নামে একটি ইউরিয়া সার কারখানা স্থাপন করবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন করেছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) গতকাল এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব

মানসিক ভারসাম্যহীন বলায় ব্রেইভিক অপমানিত!

অ্যান্ডারস বেইরিং ব্রেইভিককে মানসিক ভারসাম্যহীন ঘোষণা করায় বিস্মিত নরওয়ের জনগণ, রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। গত মঙ্গলবার আদালত-নিযুক্ত মনোরোগ চিকি ৎ সকেরা ব্রেইভিককে মানসিক ভারসাম্যহীন বলে ঘোষণা করেন।
অনেক মনোরোগ বিশেষজ্ঞ এই মতামতের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, ব্রেইভিককে মানসিকভাবে সুস্থ মনে হচ্ছে।
আবার ব্রেইভিক নিজেও এ রায়কে অপমান হিসেবে দেখছেন। তিনি বলেছেন, শুরু থেকে তিনি এ ধরনের রায়ের আশঙ্কা করছিলেন।
নরওয়ের ছোট্ট দ্বীপ উটোয়ায় গত জুলাইয়ে ক্ষমতাসীন লেবার পার্টির যুব সংগঠনের সমাবেশে গুলি এবং অসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় বোমা হামলা চালিয়ে ৭৭ জনকে হত্যা করেন ব্রেইভিক।
নরওয়ের গণমাধ্যম মঙ্গলবার মনোচিকি ৎ সকের মতামতকে মানসিক রোগ হিসেবে উল্লেখ করে। অনেক সাধারণ মানুষ ব্রেইভিকের ব্যাপারে কী সিদ্ধান্ত হলো, তা ঠিক বুঝতে পারছে না। তবে অনেকে উদ্বেগ প্রকাশ করে বলেছে, ব্রেইভিক ‘হালকা শাস্তি’ পেতে যাচ্ছেন।
অনেক মনোরোগ বিশেষজ্ঞ মতামত নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁরা বলেছেন, ব্রেইভিক ওই হামলার জন্য কয়েক বছর ধরে পরিকল্পনা করেছেন। তাঁর পরিকল্পনার সবকিছু বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরা হয়েছে। তাই তিনি মানসিক রোগী হতে পারেন না।
নরওয়ের অ্যাফটেনপোস্টেন পত্রিকাকে একজন সুইস মনোচিকি ৎ সক বিস্ময় প্রকাশ করে বলেন, হামলার সময় ব্রেইভিককে মানসিক ভারসাম্যহীন মনে হয়নি।
নরওয়ের জাতীয় সম্প্রচার মাধ্যম এনআরকের সঙ্গে এক সাক্ষা ৎ কারে প্রগ্রেস পার্টির সদস্য পার স্যান্ডবার্গ বলেন, মনোচিকি ৎ সকদের ওই রায় গ্রহণযোগ্য হতে পারে না। হামলায় ক্ষতিগ্রস্ত লোকজন অবশ্যই নিশ্চিত হতে চায়, ব্রেইভিক পার পাবেন না।
ক্ষতিগ্রস্ত কয়েকজনের আইনজীবী ব্রিনজার মেলিং জানান, দ্বিতীয়বার মতামত নিতে ইতিমধ্যে তিনি অনুরোধ জানিয়েছেন।

ফ্রান্সে মুক্তি পেল সু চিকে নিয়ে নির্মিত ছবি ‘দ্য লেডি’

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেমে ব্যক্তিগত জীবনে চড়া মূল্য দিতে হয়েছে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে। ক্যান্সারে আক্রান্ত স্বামী মাইকেল অ্যারিসের শেষ দিনগুলোতে তাঁর কাছে থাকতে পারেননি তিনি। দিনের পর দিন তাঁর মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছে দুই ছেলে।
সু চির জীবনের এসব ঘটনা নিয়ে তৈরি হয়েছে দুই ঘণ্টার চলচ্চিত্র দ্য লেডি। গতকাল বুধবার খ্যাতিমান পরিচালক লুক বেসন পরিচালিত ছবিটি ফ্রান্সের রাজধানী প্যারিসে মুক্তি পেয়েছে।
সু চির জীবন কাহিনী অবলম্বনে নির্মিত ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জেমস বন্ড সিরিজ খ্যাত মালয়েশীয় তারকা মিশেল ইয়ো। ছবিতে রাজনৈতিক জীবনের বাইরে তাঁর ব্যক্তিগত জীবনের ওপরই মূলত আলোকপাত করা হয়েছে। তুলে ধরা হয়েছে গণতন্ত্রের পথে তাঁর দীর্ঘ সংগ্রামে নেমে কী বঞ্চনা ও দুর্ভোগ পোহাতে হয়েছে তাঁকে।
সু চির স্বামী মাইকেল অ্যারিস ১৯৯৯ সালে যুক্তরাজ্যে মারা যান। মিয়ানমারের ত ৎ কালীন সামরিক জান্তা অনুমতি না দেওয়ায় স্ত্রীর কাছে যেতে পারেননি তিনি। এদিকে সু চি স্বামীর কাছে যাননি দেশে ফেরার পথ বন্ধ হওয়ার ভয়ে। এ ক্ষেত্রে তিনি ব্যক্তিগত জীবনের আবেগ-অনুভূতি প্রশ্রয় দেননি। দেশের হাজার হাজার গণতন্ত্রকামী মানুষকে দেওয়া অঙ্গীকারকেই বড় করে দেখেছেন। তাঁর এই ত্যাগের মহিমাই তুলে ধরা হয়েছে চলচ্চিত্রে।
এ ব্যাপারে পরিচালক লুক বেসন বলেন, ‘সু চিকে এই মূল্য দিতে হয়েছে। তাঁর ওপর অগাধ বিশ্বাস রেখে হাজার হাজার মানুষ নির্দ্বিধায় জীবন দিয়েছে।’
মিশেল ইয়ো বলেন, ‘স্বামী ও নিজের (সু চির) ভালোবাসা মিলে সু চির ভেতর প্রচণ্ড এক শক্তি তৈরি করেছিল।’
পরিচালক বেসনকে সু চি বলেছেন, ছবিটি দেখার জন্য এখনো তিনি মানসিকভাবে প্রস্তুত নন। যখন তিনি ছবিটি দেখার জন্য যথেষ্ট সাহস সঞ্চয় করবেন, তখনই কেবল ছবিটি দেখবেন।

দিলি্লতে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান-শিরোপা উদ্ধার মিশন

নিকোলা ইলিয়েভস্কি লক্ষ্য অর্জনে এগোতে চান মন্থর গতিতে, তবে সেটা অবিচল আস্থায়। যার হাত ধরে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট পুনরুদ্ধার মিশন শুরু করছে বাংলাদেশ। দিলি্লর জওহরলাল নেহরু স্টেডিয়ামে 'বি' গ্রুপের প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। গত জুনে ঢাকায় যাদের হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বাংলাদেশ। বিকেল ৩টা ২৫ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচটি দেখা যাবে টেন অ্যাকশনে।

পরিশ্রমীদের সঙ্গী ভাগ্য

বসর থেকে ফিরে আসার পর অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছেন শহিদ আফ্রিদি। দুবাইয়ে শ্রীলংকাকে গুঁড়িয়ে আসার পর গতকাল প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে হারানোর পেছনেও মূল ভূমিকা এই স্পিন অলরাউন্ডারের। লেগ স্পিনে ৫ উইকেট নিয়ে মাত্র ৯১ রানে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেওয়ার পর বিপদের মুখে ২৩ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলে ড্রেসিংরুমে ফিরেছেন বিজয়ীর বেশে। সেঞ্চুরি বা ৫ উইকেটের পর পাকিস্তানের ক্রিকেটাররা

ফ্রান্সে মুক্তি পেল সু চিকে নিয়ে নির্মিত ছবি ‘দ্য লেডি’

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেমে ব্যক্তিগত জীবনে চড়া মূল্য দিতে হয়েছে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে। ক্যান্সারে আক্রান্ত স্বামী মাইকেল অ্যারিসের শেষ দিনগুলোতে তাঁর কাছে থাকতে পারেননি তিনি। দিনের পর দিন তাঁর মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছে দুই ছেলে।
সু চির জীবনের এসব ঘটনা নিয়ে তৈরি হয়েছে দুই ঘণ্টার চলচ্চিত্র দ্য লেডি। গতকাল বুধবার খ্যাতিমান পরিচালক লুক বেসন পরিচালিত ছবিটি ফ্রান্সের রাজধানী প্যারিসে মুক্তি পেয়েছে।
সু চির জীবন কাহিনী অবলম্বনে নির্মিত ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জেমস বন্ড সিরিজ খ্যাত মালয়েশীয় তারকা মিশেল ইয়ো। ছবিতে রাজনৈতিক জীবনের বাইরে তাঁর ব্যক্তিগত জীবনের ওপরই মূলত আলোকপাত করা হয়েছে। তুলে ধরা হয়েছে গণতন্ত্রের পথে তাঁর দীর্ঘ সংগ্রামে নেমে কী বঞ্চনা ও দুর্ভোগ পোহাতে হয়েছে তাঁকে।
সু চির স্বামী মাইকেল অ্যারিস ১৯৯৯ সালে যুক্তরাজ্যে মারা যান। মিয়ানমারের ত ৎ কালীন সামরিক জান্তা অনুমতি না দেওয়ায় স্ত্রীর কাছে যেতে পারেননি তিনি। এদিকে সু চি স্বামীর কাছে যাননি দেশে ফেরার পথ বন্ধ হওয়ার ভয়ে। এ ক্ষেত্রে তিনি ব্যক্তিগত জীবনের আবেগ-অনুভূতি প্রশ্রয় দেননি। দেশের হাজার হাজার গণতন্ত্রকামী মানুষকে দেওয়া অঙ্গীকারকেই বড় করে দেখেছেন। তাঁর এই ত্যাগের মহিমাই তুলে ধরা হয়েছে চলচ্চিত্রে।
এ ব্যাপারে পরিচালক লুক বেসন বলেন, ‘সু চিকে এই মূল্য দিতে হয়েছে। তাঁর ওপর অগাধ বিশ্বাস রেখে হাজার হাজার মানুষ নির্দ্বিধায় জীবন দিয়েছে।’
মিশেল ইয়ো বলেন, ‘স্বামী ও নিজের (সু চির) ভালোবাসা মিলে সু চির ভেতর প্রচণ্ড এক শক্তি তৈরি করেছিল।’
পরিচালক বেসনকে সু চি বলেছেন, ছবিটি দেখার জন্য এখনো তিনি মানসিকভাবে প্রস্তুত নন। যখন তিনি ছবিটি দেখার জন্য যথেষ্ট সাহস সঞ্চয় করবেন, তখনই কেবল ছবিটি দেখবেন।

পার্থক্য অনেক :মুশফিক

করকম বিরক্ত হয়েই এক সাংবাদিক প্রশ্ন করলেন। 'এ সিরিজ শুরুর আগে থেকেই শুনে আসছি, ওদের (পাকিস্তানি) বোলিং বিশ্বমানের, ওদের বোলিংয়ে বৈচিত্র্য বেশি_ এ ব্যাপারটা বাংলাদেশি ব্যাটসম্যানদের মনে নেতিবাচকভাবে গেঁথে গেছে কি-না?' বলে রাখা ভালো, এ প্রশ্নের উত্তর দেওয়ার আগেই অধিনায়ক মুশফিকুর রহিম ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে এসে একবার বলে ফেলেছেন_ 'পাকিস্তানের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা...।

বিশ্বে রাজনৈতিক অস্থিরতায় ভূমিকা রেখেছে দুর্নীতি

লতি বছর মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে রাজনৈতিক অস্থিরতার পেছনে বড় ভূমিকা রেখেছে দুর্নীতি। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনে একথা বলা হয়। খবর : এএফপি, গার্ডিয়ান, রয়টার্স ও বিবিসি অনলাইনের।বৈশ্বিক দুর্নীতি নিয়ে বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) বার্ষিক প্রতিবেদন বা দুর্নীতির ধারণা সূচক (করাপশন পারসেপশন ইনডেক্স- সিপিআই) গতকাল বৃহস্পতিবার

'আফগানিস্তান, ফিলিস্তিন নয় ওয়ালস্ট্রিট দখল করুন'

য়ালস্ট্রিট দখল বা অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলন যুক্তরাষ্ট্রের গুণগত পরিবর্তন নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বুকারজয়ী ভারতীয় লেখিকা ও মানবাধিকারকর্মী অরুন্ধতী রায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ওয়ালস্ট্রিট আন্দোলন দেখার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছেন তিনি। এ সময় তার সাক্ষাৎকার নেন গার্ডিয়ানের প্রতিবেদক অরুণ গুপ্তা। এ সাক্ষাৎকারে অকুপাই ওয়ালস্ট্রিটের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অরুন্ধতী বলেন, আমি মনে করি এ আন্দোলন মার্কিন

আমি কাউকে পরোয়া করি না-সিরিয়া বিক্ষোভের আইকন ফাদওয়া

ফাদওয়া সুলাইমান সিরিয়ার অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভের অন্যতম আইকন তিনি। দেশটির অন্যতম রক্তক্ষয়ী নগরী হোমসের আসাদবিরোধী বিক্ষোভের সামনের সারি থেকেই স্লোগান দিচ্ছেন তিনি। সিরিয়ার বিক্ষোভের শুরুতে তিনি যখন আসাদবিরোধী বিক্ষোভে যোগ দিলেন তখন অবাক হয়েছেন অনেকেই। কারণ তিনি এসেছেন হোমসের সংখ্যালঘু আলাওয়াতি গোষ্ঠী থেকে, যাদের অধিকাংশই আসাদ সমর্থক।

সু চির হাত ধরেই বদলাবে মিয়ানমার

দীর্ঘ কয়েক দশক বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকা মিয়ানমারের সামনে এখন সম্ভাবনার দ্বার উন্মুক্ত। সে সুযোগ গ্রহণ করতে দেশটির নতুন সরকারকে ইচ্ছুক বলেও মনে হচ্ছে। সাবেক জান্তা সরকারের ছায়ায় বেড়ে উঠলেও এ সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যা কিছুটা হলেও আশ্বস্ত করেছে আন্তর্জাতিক মহলকে। দীর্ঘদিন গৃহবন্দি থাকা গণতন্ত্রের আইকন অং সান সুচিও সরব হয়ে উঠেছেন। বেদনাবিধুর অতীতকে ঝেড়ে ফেলে এক সম্ভাবনাময় মিয়ানমার

বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি চায় যুক্তরাষ্ট্র-রাষ্ট্রদূত মজিনা

ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবি্লউ মজিনা বলেছেন, বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরে আসবেন। তিনি আসার পর এ চুক্তিটি হবে। মজিনা আরও জানান, বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো সহযোগিতা চুক্তি (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক কো-অপারেশন এগ্রিমেন্ট) করাটাই হবে তার প্রথম কাজ। গতকাল বৃহস্পতিবার

জলবায়ু সম্মেলন-বছরে ১০০ বিলিয়ন ডলারের গ্রিন ফান্ড গঠনের পথে বিশ্বনেতারা by আলতাব হোসেন

ডারবান জলবায়ু সম্মেলনের চতুর্থ দিনেও কিয়োটো প্রটোকল নিয়ে কোনো সুখবর নেই। বরং আশঙ্কার মধ্যে পড়েছে কার্বন নির্গমন রোধের একমাত্র আইনগত ভিত্তি এ চুক্তিটির ভবিষ্যৎ। তবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ডের বিষয়ে বড় অগ্রগতি হয়েছে। শিল্পোন্নতদেশগুলো ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর ১শ' বিলিয়ন ডলার গ্রিন ফান্ডে জমা দিতে রাজি হয়েছে। কোন দেশ কী পরিমাণ অর্থ পাবে ও কারা কী পরিমাণ অর্থ ফান্ডে জমা দেবে, সে

সরকার তরুণদের আইটি দক্ষ মানবসম্পদ করতে চায়

রকার দেশের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তির (আইটি) বিভিন্ন শাখায় দক্ষ করে প্রযুক্তিভিত্তিক মানবসম্পদে পরিণত করতে চায়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনসহ অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগাতে চায়। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গঠনে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন

শান্তিচুক্তির ১৪তম বার্ষিকী আজ-পাহাড়ে শান্তি নেই by রাশেদ মেহেদী ও সত্রং চাকমা

শান্তির আবরণে ঢাকা পাহাড়ে একদিকে চলছে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্ব, সন্ত্রাস, রক্তপাত; অন্যদিকে দূরত্ব বাড়ছে পাহাড়ি-বাঙালিদেরও। চৌদ্দ বছরেও ভূমি বিরোধ নিষ্পত্তি হয়নি। কাগজে-কলমে দায়িত্বশীল প্রতিষ্ঠান হলেও বাস্তবে কার্যকর হয়নি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। নির্বাচিত নেতৃত্বের বদলে নানা কৌশলে পাহাড়ি এলাকার প্রশাসনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রয়েছে তিনটি জেলার জেলা প্রশাসকদেরই। সময় যত যাচ্ছে, পাহাড় তত বেশি অশান্ত

'ভাই, তুমি উত্তর না দক্ষিণ'

'ভাই তুমি উত্তর না দক্ষিণ', 'আমার বাসা তো ধানমণ্ডি রায়েরবাজার, উত্তর না দক্ষিণ বুঝতে পারতেছি না'। ঢাকা সিটি করপোরেশন বিভক্ত করার আইন পাস হওয়ার পর রাজধানীর হাওয়ায় ভাসছে এ জাতীয় নানা সংলাপ? অনেকেই কৌতূহলভরে প্রশ্ন করছেন, 'উত্তর না দক্ষিণ'? নতুন আইনে ঢাকা সিটি করপোরেশন ভাগ করা হলেও রাজধানীবাসীর মনে এ বিভক্তি মূলত ঢাকারই বিভক্তি। তাই উত্তর না দক্ষিণের উত্তর খুঁজে ফেরা। কলেজ শিক্ষার্থী

বাংলাদেশে দুর্নীতি সামান্য কমলেও উদ্বেগজনক

ন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি হয়েছে। তবে স্কোর ৩-এর নিচে থাকায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। এবার বাংলাদেশের স্কোর হয়েছে ২ দশমিক ৭, যা গত বছরের তুলনায় শূন্য দশমিক ৩ বেশি। গত বছর স্কোর ছিল ২ দশমিক ৪। এ হিসাব অনুযায়ী স্কোরের কিঞ্চিৎ অগ্রগতি হয়েছে। এবার যৌথভাবে দুর্নীতির শীর্ষে রয়েছে সোমালিয়া ও উত্তর কোরিয়া।

দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে যত অভিযোগ by সাবি্বর নেওয়াজ ও মাসুক আলতাফ চৌধুরী

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র প্রার্থীর ছড়াছড়ি থাকলেও ভোটারদের মাঝে ঘুরেফিরে দুই হেভিওয়েট প্রার্থীর নামই বেশি আলোচিত হচ্ছে। কোনো কারণে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে মেয়র পদের মূল লড়াইটা যে এ দু'জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এ নিয়ে কারও কোনো সন্দেহ নেই। এ দু'জন হলেন আওয়ামী লীগের সমর্থন পাওয়া অ্যাডভোকেট আফজল খান ও কুমিল্লা পৌরসভার সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। দুই বড় রাজনৈতিক

অর্থনীতি পঙ্গু :দেশ দেউলিয়ার পথে

দেশের অর্থনীতি ক্রান্তিকাল অতিক্রম করছে দাবি করে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, আজ দেশ দেউলিয়ার পথে যাচ্ছে। এ জন্য বর্তমান সরকারের অদক্ষতাকে দায়ী করেন তিনি। ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্থনীতি আজ গভীর সংকটে নিমজ্জিত। অর্থনীতির আজ পঙ্গুদশা। ১৯৭৪ সালের পর এমন অবস্থা কখনও হয়নি।

স্বাধীনতা আমাদের অহঙ্কার by কাজী আবুল কালাম সিদ্দীক

সলাম ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি, মুসলিম ও অমুসলিমের আচরণ নীতিমালা বর্ণনা করে ঘোষণা করেছে, অপরাপর ধর্মের অনুসারীদের ধর্মচর্চা তাদের মৌলিক অধিকার। সুতরাং তাদের ধর্মোপাসনালয় ধ্বংস করা যাবে না, তাদের ধর্মচর্চার ক্ষেত্রে আরোপ করা যাবে না নূ্যনতম বিঘ্নতা। বিয়ে, বিয়ে-বিচ্ছেদ এবং ভরণপোষণের ক্ষেত্রে তাই তাদের দেওয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা, যা তাদের ধর্মানুসারে বিধিসম্মত, তারা তা-ই পালন করবে।

দেশপ্রেম ও দেশাত্মবোধ by জহির উদ্দিন বাবর

'স্বদেশকে ভালোবাসা ইমানের অঙ্গ'_ এই বাণী থেকেই অনুধাবন করা যায় দেশের প্রতি আত্মিক প্রেরণা ও ভালোবাসাকে ইসলাম কতটা ইতিবাচক দৃষ্টিতে দেখে। দেশপ্রেম একটি বহুমাত্রিক অনুভূতির বাহ্যিক প্রকাশ। দেশের প্রতি যার অন্তরে ভালোবাসা রয়েছে দেশের মঙ্গল কামনা ও মঙ্গল সাধন তার সহজাত বিষয়। প্রকৃত দেশপ্রেমিক দেশের জন্য সর্বস্ব বিলিয়ে হলেও নিজের দেশপ্রেমের প্রমাণ পেশ করে। দেশ তার একজন সন্তান এবং নাগরিকের

ইসলামে বিজয় ও যুদ্ধাপরাধ প্রসঙ্গ by মুফতি এনায়েতুল্লাহ

জরত রাসূলুল্লাহর (সা.) আদর্শ থেকে আমরা জানি, তিনি জিহাদের সময় নারী, শিশু ও বৃদ্ধ, এমনকি ফলবান বৃক্ষ পর্যন্ত যেন আক্রান্ত না হয় সে ব্যাপারে সর্তক বাণী উচ্চারণ করেছেন। তাছাড়া যুদ্ধাবস্থা ছাড়া কারও ওপর আক্রমণ চালানো অবৈধ। ইসলামের দৃষ্টিতে তা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না'শহীদ' আরবি শব্দ। অর্থ_ সত্য ও ন্যায়ের জন্য প্রাণদাতা, ইসলাম ধর্মের জন্য প্রাণ উৎসর্গকারী। ইসলামী পরিভাষায় আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য যুদ্ধে বিরোধী

ক্লাইমেটগেট by শেখ রোকন

দুনিয়া জানে, দক্ষিণ আফ্রিকার সৈকত শহর ডারবান এখন নানা ধরনের মানুষের পদভারে মুখরিত। পর্যটন কেন্দ্র হিসেবে এর সুনাম থাকলেও তাদের কেউ সেখানে যে পর্যটক হিসেবে যাননি, তাও জানা কথা। বস্তুত জলবায়ু পরিবর্তন এখন কেবল বিজ্ঞানীদের বিষয় নয়। আইপিসিসির চতুর্থ প্রতিবেদনের পরই এর বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে চক্ষু-কর্ণের বিবাদ ভঞ্জন হয়েছে। এর পেছনে মানবজাতির 'অবদান', মানুষ ও প্রকৃতির ওপর এর বহুমাত্রিক বিরূপ প্রভাব,

পার্বত্য শান্তিচুক্তি-বাস্তবায়নে ধীরগতি, বাড়ছে হতাশা ও ক্ষোভ by সজীব চাকমা

চুক্তির আলোকে বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থা স্থাপন এবং তৎসংশ্লিষ্ট কমিটি গঠন বা পুনর্গঠন করা হলেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নে সন্তোষজনক কোনো অগ্রগতিই লক্ষ্য করা যায় না। বিশেষ করে বর্তমান সরকারের মেয়াদ তিন বছর অতিক্রান্ত হতে চলেছে, অথচ চুক্তি বাস্তবায়নের কাজে এই সরকার একের পর এক প্রতিশ্রুতি ছাড়া কোনো অগ্রগতিই দেখাতে পারেনি১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর আজ ১৪ বছর অতিক্রান্ত হতে

দ্বিখণ্ডিত ডিসিসি থেকে কী পাব! by ইমরুল চৌধুরী

'ডিসিসি' নিয়ে এখন তুলকালাম। ডিসিসি এখন অনেকের উৎস্বপ্নে দ্বিখণ্ডিত চাঁদের তরবারি। আমাদের কারও কারও অবস্থানে এখন হয় উত্তরের হু-হু বাতাস, না হয় দক্ষিণের খোলা জানালা।ডিসিসি নিয়ে আমি যেমন উৎকণ্ঠায় যুগপৎ আন্দোলিত, তেমনি উদ্বেলিত দেশের একজন ছড়াকারও বটে। তিনি লিখেছেন, 'ছিঃ ছিঃ ছিঃ/খবর পেলাম হচ্ছে বিভাগ ডিসিসি/কী লাভ এতে? এ ফাঁদ পেতে_ করছে মাথা ঝি ঝি ঝি/ডিসিসিকে ভাগ করলে আমরা পাবো কী কী

ধর নির্ভয় গান-ক্ষুদ্র স্বার্থের ঊধর্ে্ব উঠে আমাদের অভিভাবক হবে কবে গণমাধ্যম? by আলী যাকের

ত্যিকার অর্থে চতুর্থ রাষ্ট্র হিসেবে যদি আমাদের সংবাদের বাহনগুলোকে স্বমহিমায় ভাস্বর হতে হয়, তাহলে উচিত হবে নিষ্ঠার সঙ্গে, ক্ষুদ্র স্বার্থের ঊধর্ে্ব গিয়ে, সঠিকভাবে গণমানুষের ও গণতন্ত্রের অভিভাবকের দায়িত্ব পালন করা। কেননা, অভিভাবকরা নিজেরাই যদি পথভ্রষ্ট হন, তাহলে পরবর্তী প্রজন্ম তা থেকে উত্তরণের উপায় খুঁজে পাবে না
আমি আমার এই কলামে এর আগে উল্লেখ করেছিলাম চতুর্থ রাষ্ট্রের কথা। আয়ারল্যান্ডের রাজনীতিবিদ, লেখক,

টাকায় ছয় ফুলকপি-কৃষিপণ্যের ন্যায্যমূল্য মেলে না

বাজারকে অনেকে দুধারী ছুরির সঙ্গে তুলনা করেন। দুধারী ছুরি যেতেও কাটে, আসতেও কাটে। বাজার তেমনি এক ব্যবস্থা। পণ্যের দাম কমলেও বিপদ, বাড়লে তো বিপদের সীমা থাকে না। বিশেষত, কৃষিপণ্যের বেলায় এটি এক অনিবার্য বাস্তবতা। কৃষিপণ্য বাজারজাত প্রক্রিয়ায় এর উৎপাদক অর্থাৎ কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন কি-না তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। উৎপাদন খরচ উঠিয়ে বিক্রীত পণ্য থেকে লাভ থাকছে কি-না সেটি গুরুত্বপূর্ণ বিষয়।

জ্বালানি আমদানি-বেসরকারি খাতের সুযোগ বাড়ূক

বিদ্যুৎ উৎপাদনে এক সময়ে সরকারি খাতের একক কর্তৃত্ব ছিল। নব্বইয়ের দশকের শেষ দিকে বেসরকারি উদ্যোক্তাদের জন্য এ খাত উন্মুক্ত করে দেওয়া হয়। এর ফল ইতিবাচক হয়েছে_ দ্রুতই বাড়ছে বিদ্যুৎ উৎপাদন। ছোট-বড় অনেক ধরনের বিদ্যুৎ প্রকল্প বেসরকারি খাতে নির্মিত হচ্ছে। এ ক্ষেত্রে অবশ্য নতুন সমস্যা গ্যাসের সংকট। আশির দশক থেকে সরকারি বিদ্যুৎ প্রকল্পগুলো জ্বালানি হিসেবে গ্যাসের ব্যবহার শুরু করে।

ক্লাউড কম্পিউটিংয়ের প্রসার জরুরি

থ্যপ্রযুক্তির উন্নয়নে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন সেবা অনলাইননির্ভর হয়ে পড়ছে। আর অনলাইনে বিভিন্ন সেবায় আমূল পরিবর্তন এনে দিয়েছে ক্লাউড কম্পিউটিং। অন্যান্য সেবার মতো ব্যাংকিং খাতে তথ্যের নিরাপত্তা, সহজে ব্যবহার ও গ্রাহকদের সর্বাধুনিক সুবিধা দিতে ক্লাউড কম্পিউটিং সেবার জুড়ি নেই। এতে গ্রাহকসহ ব্যাংকিং খাতে জড়িতরা যেকোনো স্থান থেকেই এ সম্পর্কিত সেবা তাৎক্ষণিকভাবে পেতে ও দিতে পারেন।

যুদ্ধাপরাধীদের বিচার গতিশীল করার দাবি

যুদ্ধারাধীদের বিচার-প্রক্রিয়া আরও গতিশীল করার জন্য আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের সংখ্যা ও প্রসিকিউটর বাড়ানোর দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফোরাম নেতারা বলেন, বিচার কাজের গতি আগের চেয়ে বেড়েছে। তবে এ গতি পর্যাপ্ত নয়।দেশের ছয়টি বিভাগে সেক্টর কমান্ডারস ফোরামের বিভাগীয় সম্মেলন শেষে আগামীকাল শনিবার ঢাকায় জাতীয়

কোচিং সেন্টারের জালিয়াতিতে ঢাবিতে ভর্তির সুযোগ

রীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ থাকলেও তা ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান করে নিয়েছেন কিছু শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সেন্টার ইউসিসির সহায়তায় এভাবে সুযোগ পাওয়া দু'জনকে পুলিশে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 'ঘ' ইউনিটের সাক্ষাৎকারের সময় তাদের ভুয়া হিসেবে শনাক্ত করা হয়। কর্তৃপক্ষ বলছে, কোচিং সেন্টারের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রের কিছু পর্যবেক্ষকও জড়িত রয়েছেন।

অশ্রুসজল দীপিকা by ফারহানা আদৃতা

মালোচকদের মিশ্র প্রতিক্রিয়ার মুখোমুখি হলেও রণবীর নিজেও 'রকস্টার' ছবিতে তাঁর অভিনয় নিয়ে বেশ পরিতৃপ্ত। গত চার বছরের ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় বিচিত্র চরিত্রে অভিনয় করলেও 'রকস্টার' ছবিতে রণবীর কাপুরের অসাধারণ অভিনয় তাঁকে এতটা আপ্লুত করেছে যে ছবিটি দেখতে এসে কেঁদে ফেলেছেন। নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারেননি দীপিকা। সম্প্রতি যশরাজ স্টুডিওর থিয়েটারে 'রকস্টার' ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন

ঢাকায় কুংফু পান্ডা-টু by সৈয়দ মাহমুদ জামান

নেক অনেক বছর আগেকার কথা, গংমেন শহরে রাজত্ব করত পিকক ক্ল্যান নামের এক জাতি। বারুদ আবিষ্কার করে শহরটিকে আরো সমৃদ্ধির দিকে নিয়ে যায় তারা। সেই পিকক রাজার ছেলে লর্ড শেন সেই বারুদ সাম্রাজ্য বাড়ানো এবং ধ্বংস করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করে। যখন শেন জানতে পারে, কোনো এক সাদা-কালো যোদ্ধার হাতেই তার ধ্বংস, তখন শহরের সব পান্ডা হত্যার আদেশ দেয় সে।

গল্প অন্তরাল-মোশাররফ ভাইকে চেনা যাচ্ছিল না

জ রাত ১১টা ৩০ মিনিটে আরটিভিতে রয়েছে নাটক 'ব্রেক অব স্টাডি'। এম এস রানার চিত্রনাট্য ও এইচ এম আজিজের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মিমো। আজ অন্তরালের গল্প বলেছেন তিনিমাস পাঁচেক আগের কথা। পরিচালক আজিজ আমাকে ফোন দিয়ে নাটকটির সারসংক্ষেপ শোনালেন। প্রথমে একটু ভয় পেয়ে গেলাম। গল্পে আমি বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রী অন্যদিকে আমার প্রেমিক এসএসসি পরীক্ষার্থী। ভাবলাম অসম প্রেম নাতো।

ক্রুফোর ফিল্মি জীবন

ইটা ধরলেই পড়তে ইচ্ছে হয়। আপন মনে হয়। যেন এক ম্যাজিক ছুঁয়ে দেয় হাতটা। আপনাকে বাধ্য করবে বইটা পড়তে, যদি আপনার চলচ্চিত্র বিষয়ে আগ্রহ থাকে। যদিও বাংলা সাহিত্যে চলচ্চিত্র নিয়ে বইয়ের ক্রমিক সংখ্যার হিসাব কষলে হতাশাই বাড়ে। বাধ্য হয়ে বেশি টাকায় কিনতে হয় বাইরের বই। যা হোক বিষয় হচ্ছে 'ফ্রাঁসোয়া ত্রুফো : প্রেম ও দেহগ্রস্ত ফিল্মমেকার' বইটি। লিখেছেন শূন্যের কবি রুদ্র আরিফ। মোটেও তিনি শূন্যে ভাসেন না।

বই আলোচনা-'জনকের চোখে জল'-একটি অনিন্দ্য প্রকাশনা-লেখা কখনো কখনো সময়ের প্রতিভূ হয়ে দাঁড়ায়, ইতিহাস কথা কয় তার চরণে চরণে।

রিউয়ি অ্যালি, ওয়াল্টার লিপম্যান, মার্ক টালির মতো অসামান্য ও বিশ্ববরেণ্য সাংবাদিক-কলামিস্টের সঙ্গে তুলনীয় নন, কিন্তু আমাদের চেনাজানা পরিমণ্ডলে এক দেদীপ্যমান ওয়ার করেসপন্ডেন্ট শামসুল আরেফিন খান তাঁর সদ্যপ্রকাশিত 'জনকের চোখে জল' গ্রন্থটি নিয়ে লেখালেখির জগতে এক জ্যোতির্ময় উদ্ভাস। লেখক যুক্তরাষ্ট্র প্রবাসী এবং সেখানেই সাপ্তাহিক ঠিকানায় ও দেশের দৈনিক ইত্তেফাক ও দৈনিক জনকণ্ঠে প্রকাশিত তাঁর বিভিন্ন সময়ের

মঞ্চ নাটক-মহাকালের দাবি মেটাতে কালের যাত্রা by মাসিদ বিন মোস্তফা রণ

দের কোনো বাধা না দেওয়াই হচ্ছে সৎ পরামর্শ। বাধা দিলে শক্তি, আপনাকে আপনি চিনতে পারে। সেই চিনতে দিলেই আর রক্ষা নেই।' এই কথার সত্যতা আমরা ইতিহাস ঘাঁটলেই দেখতে পাই। চলমান পৃথিবীতে আজন্ম থেকেই এক জাত অত্যাচারী আর এক জাত অত্যাচারিত। এই দ্বি-বিভক্তির জন্যই দক্ষিণ আফ্রিকার কালো জাত শ্বেতাঙ্গদের হাত থেকে, পাক-ভারত ব্রিটিশদের কাছ থেকে আর বাঙালি জাতি বর্বর পাকিস্তানিদের আবদ্ধ শৃঙ্খল ভেঙে মুক্ত গগনে

রেড ক্যাপসিকাম by জেসমিন মুন্নী

ছোট গাছটির সাদা ফুল থেকে বেরিয়ে আসে হালকা সবুজ রঙের একটি মরিচ, তারপর আস্তে আস্তে টকটকে লাল। কোনো আঙিনায় না, ঢাকা শহরে সেটা কল্পনা করাও অস্বাভাবিক। গাছটি বেড়ে উঠেছে একটি মাঝারি মাটির টবে, দুই ফুট বাই পাঁচ ফুট একটি বারান্দায়। বারান্দাটি দক্ষিণ-পশ্চিম কোণ হওয়ায় সেখানে সারাক্ষণ রোদের কোনো কমতি নেই। বাবা বলেছিল, ক্যাপসিকাম জন্মানোর জন্য ৩০ ডিগ্রি তাপমাত্রাই যথেষ্ট।' ভিনদেশি একটি গাছ নিজের আয়ত্তে

বিশেষ রচনা-প্রাবন্ধিক রশীদ করীম by মারুফ রায়হান

থাশিল্পী রশীদ করীমের প্রবন্ধগুচ্ছ তাঁর উপন্যাসের মতোই স্বাতন্ত্র্যে উজ্জ্বল। মোট তিনটি প্রবন্ধের বই রেখে গেছেন তিনি আমাদের জন্য। এসব প্রবন্ধ ধারণ করেছে একজন কৃতী লেখকের চিন্তাচর্চার পরিচয়। তাঁর ব্যক্তিজীবন এবং লেখার পেছনের কথা জানার জন্যও এগুলো গুরুত্বপূর্ণ। তাঁর প্রথম প্রবন্ধগ্রন্থ 'আর এক দৃষ্টিকোণ' বেরোয় ১৯৮৯ সালে। বলা চলে এর বেশির ভাগ রচনাই আশির দশকে রচিত; যদিও প্রথম প্রবন্ধ লেখেন তিনি '৫৮তে, ঢাকা

বিশেষ রচনা : রশীদ করীম-মধ্যবিত্তের গোপন কুঠরির পর্যবেক্ষক by মিল্টন বিশ্বাস

ত ২৬ নভেম্বর ৮৬ বছর বয়সে মারা গেলেন আমাদের মনোজগতের গহিনে ডুব দিয়ে অজানা খনি আবিষ্কারের অন্যতম লেখক রশীদ করীম। বাংলাদেশের একজন প্রকৃত লেখক প্রয়াত হলেন। কারণ তিনি যা বিশ্বাস করতেন, উপলব্ধি করতেন, তা-ই শব্দবন্দি করে গেছেন। অন্তর্মুখী এই লেখক বাংলাদেশের উপন্যাসের উপস্থাপনায় ভিন্নতা এনেছেন। সামাজিক দিক থেকে তাঁর রচনাসমগ্র যেমন মূল্যবান, তেমনি তিনি কিছু রচনার কারণে স্মরণীয় হয়ে

প্রচ্ছদ রচনা-রশীদ করীমের সঙ্গে শেষ দেখা শেষ কথা by হামিদ কায়সার

শেষবার আমার সঙ্গে ছিলেন কাজল রশীদ। লেখক একজন সংবাদকর্মী। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল রশীদ করীমের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। এমনিতে তো কত তরুণকেই সঙ্গে করে নিয়ে গেছি অথবা বাসায় যাওয়ার পথ জানিয়েছি। কেউ ছুটে গেছেন সাক্ষাৎকার নিতে, কেউ স্রেফ নিজের শ্রদ্ধার্ঘ্য জানাতে। তরুণদের খুব আগ্রহ ছিল, বিশেষ করে সাহিত্য সাময়িকীর দায়িত্বে যাঁরা আছেন, কী এক বিশেষ কারণে, মাঝেমধ্যেই রশীদ করীমকে নিয়ে কিছু

হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার

মদাদুল হক মিলন : আপনার ওই সময়কার স্মৃতির কথা, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের উপন্যাস বলে যেটা মনে হয়, 'জোছনা ও জননীর গল্প', সেখানে কোনো কোনো অংশ আছে, যেখানে লেখক নিজেই যুক্ত হয়েছেন। তাঁর নিজের কথা, পরিবারের কথা আছে_তাঁর বাবার কথা আছে, ভাইবোনের কথা আছে, এমনকি শর্ষিনার পীরের ঘটনাও সেখানে আছে। তারপর কি আপনি ঢাকায় ফিরে এলেন? হল থেকে আর্মি আপনাকে ধরে নিয়ে গেল, সেই সময়টা

বিশেষ আয়োজন-হুমায়ূন আহমেদ এবং হুমায়ূন আহমেদ by ইমদাদুল হক মিলন

০ পেপারব্যাকে উপন্যাস লেখার জন্য সিগারেটের প্যাকেটের ভেতর দিককার সাদা অংশে হুমায়ূন ভাই লিখলেন, '১০০০ (এক হাজার) টাকা বুঝিয়া পাইলাম।' উপন্যাস লেখার জন্য ওটাই তাঁর জীবনের প্রথম অগ্রিম নেওয়া। হাতের কাছে কাগজ ছিল না বলে সিগারেটের প্যাকেট ছিঁড়ে তার পেছন দিকে লেখা হলো। এই ঘটনা ঘটল মুনতাসীর মামুনের বাসায়, মগবাজারের ইস্পাহানি কলোনিতে। সেই বাসা বা বাড়িটি বোধ হয় এখনো মামুন ভাই রেখে

স্মরণ-রোকনুজ্জামান খান দাদাভাই

কিছু লেখক আছেন, যাঁদের লেখার সংখ্যা খুব বেশি নয়। কিন্তু তাঁদের কালোত্তীর্ণ করে রেখেছে স্বল্প লেখাই। এমন বিরল সৌভাগ্যবান লেখকদের অন্যতম রোকনুজ্জামান খান দাদাভাই। তাঁর লেখা 'বাক্ বাক্বাকুম পায়রা/মাথায় দিয়ে টায়রা/বউ সাজবে কাল কি/চড়বে সোনার পাল্কি।'কে পড়েনি এই ছড়া? এমন একটি ছড়া দিয়েই তো একজন লেখক অমর হয়ে থাকতে পারেন। অথচ দাদাভাইয়ের হাত দিয়ে একাধিক এমন কালোত্তীর্ণ ছড়া সৃষ্টি হয়েছে।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৫২)-মনের গহিন ভেতর থেকে by আলী যাকের

রাচিতে চাকরিজীবী বাঙালিদের মধ্যে কেউ কেউ নানা রকম সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহী ছিলেন। তাঁদেরই একজন 'নয়া দেশ' নামে একটি সাময়িকী বের করতেন। এই সাময়িকীতে আমি বোধ হয় গোটা দুয়েক লেখা দিয়েছিলাম। একটি নাটকের দলও একবার কল্যাণ মিত্রের একটি নাটক মঞ্চায়ন করেছিল, যাতে একটি ছোট ভূমিকায় আমি অভিনয় করেছিলাম। মঞ্চে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত প্রাপ্তবয়স্ক হিসেবে ওই নাটকটিই ছিল আমার প্রথম এবং শেষ

পার্বত্য শান্তিচুক্তির বর্ষপূর্তি এবং কিছু প্রশ্ন by ড. রাহমান নাসির উদ্দিন

জ ২ ডিসেম্বর 'পার্বত্য চুক্তি'র, যা জনপ্রিয়ভাবে 'শান্তিচুক্তি' নামে বহুল পরিচিত ১৪ বছর পূর্তি। ১৯৯৭ সালের এই দিনে পাহাড়িদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি এবং রাষ্ট্রের (রাষ্ট্রের পক্ষে তৎকালীন সরকার) মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটা বিশেষ স্বস্তিকর ও আরামদায়ক ব্যাপার হতো যদি এটাকে '১৪ বছর পূর্তি উৎসব' বলে লেখার প্রারম্ভনা করা যেত; কিন্তু অবস্থা ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটাকে উৎসবের নামাবরণে

যুগের বাণী-পঞ্চদশ সংবিধান সংশোধন আইন কী পেলাম, কী পেলাম না by মোহাম্মদ গোলাম রাব্বানী

জকের লেখাটির বিষয় কি পুরনো হয়ে গেছে? কিংবা আইনটি যা দেয়নি সেগুলো কী ভবিষ্যতে বদলাবে না? প্রশ্ন দুটির উত্তর খুঁজে পাওয়া যাবে, প্রিয় পাঠক আমরা যদি পঞ্চদশ সংবিধান সংশোধন আইনটি পর্যালোচনা করি। বাহাত্তরের সংবিধান প্রণীত হয়েছিল এই ঘোষণাটি দিয়ে : 'আমরা, বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রিস্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী

জনসংহতির কর্মসূচি ঘোষণা-পাহাড়ে বৈষম্য কাম্য নয়

পাহাড়ের সমস্যা, পাহাড়ে মানবাধিকার লঙ্ঘন, বৈষম্য এবং অব্যাহতভাবে বাঙালিদের ভূমি দখলের অভিযোগ থেকে কোনো সরকার উত্তরণ ঘটাতে পারল না। বরং এ সমস্যা দিন দিন প্রকট ও জটিল হয়ে উঠছে বলেই মনে হচ্ছে। আর সে কথাই ফুটে উঠেছে জনসংহতির সংবাদ সম্মেলনে। পার্বত্য চুক্তির ১৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা অভিযোগ করে বলেছেন, ১৪

ঢাকার বিভক্তি এবং হরতাল-রাস্তায় নয়, আদালতেই বিষয়টি নিষ্পন্ন হোক

ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করে সংসদে একটি বিল পাস করা হয়েছে। বিলটি রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে এবং রাষ্ট্রপতি সই করলে বিলটি আইন হিসেবে গেজেট আকারে প্রকাশিত হবে। বিল অনুযায়ী পরবর্তী মেয়র নির্বাচিত না হওয়া পর্যন্ত দুজন প্রশাসক নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিল-২০১১' কেন

'দীর্ঘস্থায়ী দারিদ্র্যের' বিরুদ্ধে লড়ছে রুবিনা-ইকবালরা

পাকিস্তানের রুবিনা নাজের (৩৩) দেহে চার বছর আগে এইচআইভি (এইডস রোগের জন্য দায়ী ভাইরাস) ধরা পড়ে। মাদকাসক্ত প্রথম স্বামীর কাছ থেকে এ জীবাণু সংক্রমিত হয় তাঁর দেহে। ওই স্বামী মারা যাওয়ার এক বছর পর বিষয়টি ধরা পড়ে। এইচআইভি পজিটিভ প্রমাণিত হওয়ার পরপরই রুবিনার জীবনে নেমে আসে 'সর্বনাশ'। শ্বশুরবাড়ি থেকে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। তাঁর চার সন্তানকেও আটকে রাখে তারা। তাঁকে পাপী হিসেবে বিবেচনা করতে শুরু

মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে কেরালা তামিলনাড়ুর দ্বন্দ্ব বাড়ছে-দিল্লির দিকে তাকিয়ে দুই রাজ্য

মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে ভারতের কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে দ্বন্দ্ব প্রকট রূপ ধারণ করছে। দুই রাজ্যই সংকট নিরসনে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হস্তক্ষেপ কামনা করেছে। মনমোহনের সঙ্গে সাক্ষাতের জন্য গতকাল বৃহস্পতিবার দিলি্লতে পেঁৗছান কেরালার মুখ্যমন্ত্রী ওম্মান চণ্ডী। এর আগেই এক চিঠিতে প্রধানমন্ত্রীর সাহায্য চান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। বিষয়টি সুরাহার জন্য গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশনা চেয়ে পিটিশন দায়ের

মিয়ানমারে হিলারি-থেইন সেইন বৈঠক-সংস্কারের বিনিময়ে পুরস্কারের প্রতিশ্রুতি

ণতন্ত্রায়ণের লক্ষ্যে সংস্কার অব্যাহত রাখা, উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করার মতো কয়েকটি শর্ত পূরণ সাপেক্ষে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমার সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠক শেষে এ প্রতিশ্রুতি দেন। থেইন সেইনও বেসামরিকীকরণের পথে কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে হিলারিকে আশ্বস্ত করেছেন।

অনিশ্চয়তায় জলবায়ু সহায়তা তহবিল

লবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলোকে সাহায্যের জন্য ১০ হাজার কোটি ডলারের জলবায়ু তহবিল গঠনের পরিকল্পনা বাধার মুখে পড়েছে। দক্ষিণ আফ্রিকার ডারবানে চলমান জলবায়ু সম্মেলনে বেশ কয়েকটি দেশ এ ধরনের তহবিলের কিছু ত্রুটিবিচ্যুতি চিহ্নিত করেছে।গত সোমবার জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কোপ-১৭) শুরুর পর থেকেই জলবায়ু তহবিল গঠনের বিষয়টি প্রাধান্য পাচ্ছিল।

জীবজন্তু পায় ভূমিকম্পের আগাম বার্তা

মানুষের আগে জীবজন্তু ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা পায়। পৃথিবী কেঁপে ওঠার অনেক আগেই এরা বুঝতে পারে ভূমিকম্প আসছে। বিশেষত পানিতে থাকা জীবজন্তু সবচেয়ে আগে বিষয়টি টের পায় এবং বেশ কিছু লক্ষণও প্রকাশ করে। এটা দীর্ঘদিনের প্রচল ধারণা। এবার বিজ্ঞানীরা বিষয়টি আমলে নিয়েছেন। জীবজন্তু কিভাবে ভূমিকম্পের আগাম বার্তা পায়_বিষয়টি নিয়ে গবেষণা করেছেন তাঁরা।

প্রদর্শনী-পুরনো গাড়িতে ইতিহাস

কেকটি গাড়ি যেন একেকটি সময়ের স্মৃতিময় ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। যেন ইতিহাস কথা বলছে। হিলম্যান, রোভান, মরিস, ফিয়াট, সানবিম টেলবোট, আলফা রোমিওসহ মিষ্টি সব নাম। স্মৃতিবিজড়িত এসব গাড়িকে হাতে ছুঁয়ে আদর করতে ইচ্ছে করে।অস্টিন-৭-১৯২৩, ঢাকা-ক-৫৫২৪ নম্বরের গাড়িটির দিকে আঙুল উঁচিয়ে বিস্ময়ভরা চোখে ঢাকা ক্লাবের সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সানি বললেন, 'এই গাড়িটাতে নাটোরের রানি

সংবাদ সম্মেলনে ড্যান মজিনা-বাংলাদেশের সঙ্গে বড় পরিসরে কৌশলগত চুক্তি চায় যুক্তরাষ্ট্র

ন্ত্রাসবাদ, খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন খাতে বড় পরিসরে বাংলাদেশের সঙ্গে কৌশলগত চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সম্ভাব্য সফরেই ওই চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে কাজ করবে যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস। দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা গতকাল বৃহস্পতিবার ঢাকায় আমেরিকান রিক্রিয়েশন ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদ-সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়। তবে পিকেটাররা অর্ধশতাধিক হালকা যানবাহন ভাঙচুর করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি থাকলেও পিকেটিং বা পিকেটারদের হাতে গাড়ি ভাঙচুরের ঘটনায় তারা কোনো বাধা দেয়নি।সরেজমিনে গিয়ে দেখা গেছে, গতকাল ভোরেই রাজপথে অবস্থান নেয় পিকেটাররা।

ই-এশিয়া সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী-তথ্যপ্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে তরুণদের দক্ষ করা হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তির বিভিন্ন শাখায় দক্ষ করে প্রযুক্তিভিত্তিক মানবসম্পদে পরিণত করতে চায়। দেশে-বিদেশে এ ধরনের জনশক্তির প্রচুর চাহিদা রয়েছে। গতকাল বৃহস্পতিবার কম্পিউটার মাউসে ক্লিক করে পঞ্চম ই-এশিয়া আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির আওতায় ২০১২ সালের

শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু আজ-পঁয়ত্রিশ হাজার প্রার্থী প্রবেশপত্র পাননি-* অদক্ষতার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে -* প্রশ্নপত্র ফাঁসের গুজব by অভিজিৎ ভট্টাচার্য্য

প্রবেশপত্র না পাওয়া প্রায় ৩৫ হাজার প্রার্থীকে বাদ দিয়েই শুরু হচ্ছে সপ্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। আজ শুক্রবার দেশের পুরনো ২০ জেলার ২৫৯টি কেন্দ্রে (স্কুল/কলেজ) একযোগে এ পরীক্ষা শুরু হচ্ছে, শেষ হবে আগামীকাল শনিবার।আবেদনকারীদের অভিযোগ, জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অযোগ্যতা, অদক্ষতা ও খামখেয়ালির কারণে যোগ্যতা অর্জন করার পরও তাঁরা প্রবেশপত্র পাননি।

গাছে আটকা ঘুড়ি by রশীদ করীম

শ্বিন মাসের সকালবেলা; কিন্তু শরৎকালের দেখা নেই। আকাশ মেঘাচ্ছন্ন। বাতাস নেই। সারাটা রাত গুমোট গরম ছিল_ সুনিদ্রা হয়নি। ফর্সা হওয়ার আগেই বিছানা ছেড়ে উঠে পড়লাম। শয্যায় পড়ে থেকে শরীরটা তেতে আছে। বাইরের খোলা বারান্দায় বেরিয়ে এলাম। এই মাত্র আজান হয়ে গেল। আমাদের পাড়ার মসজিদের মোয়াজ্জিন আজান দেন খুব ভালো। শুনতে খুব ভালো লাগে। লম্বা বারান্দাটিতে পায়চারী করছি। সারাদিনে এইটেই আমার একমাত্র

ঝকঝকে ও আধুনিক রশীদ করীম by জিল্লুর রহমান সিদ্দিকী

বাংলা কথাসাহিত্যের অন্যতম প্রধান শিল্পী রশীদ করীম সদ্যপ্রয়াত হয়েছেন। উপন্যাস, ছোটগল্প ও প্রবন্ধে তার ধ্রুপদী সামর্থ্য কাল পেরিয়ে তাকে উজ্জ্বল রাখবে, এ কথা নিশ্চিত। রশীদ করীমের প্রতি'কালের খেয়া'র বিনম্র শ্রদ্ধা ...
ঔপন্যাসিক রশীদ করীমের মূল শক্তির জায়গা ছিল তার ভাষা। যে জীবনকে তিনি উপন্যাসের শিল্পিতরূপে উপস্থাপন করতে চেয়েছেন সে জন্য উপযুক্ত ভাষাভঙ্গিও তৈরি করে নিয়েছেন, যা ঝকঝকে ও আধুনিক, শাণিত তরবারির মতো

অমরত্বের সুধা by মাহ্ফুজ রাহমান

মৃত্যু মানুষের এক অমোঘ নিয়তি, সত্যিই কি তাই? এটি জিনগত বৈশিষ্ট্য। এ কারণেই বিজ্ঞানীরা বলছেন, এর প্রতিকার সম্ভব। সম্ভব হলেই মানুষ পেতে পারে অমরত্বের স্বাদ। যেহেতু জীবের প্রতিটি জৈবিক কার্যকলাপ জিন দ্বারা নিয়ন্ত্রিত, সেহেতু মৃত্যুর জন্য কোনো না কোনো জিন দায়ী। তাকে ইতিমধ্যে ল্যাথাল জিন বা মারণ জিন বলে শনাক্ত করা সম্ভব হয়েছে। ল্যাথাল জিন বিশেষ কোনো জিন নয়, খুব সাধারণ একটি জিন। এটি মৃত্যুকে ত্বরান্বিত করে।

ত থ্য বি চি ত্র-ঝিনুকের গায়ে আছে একশ' চোখ!

চোখের দৃষ্টি বাড়াতে জলদস্যুরা এখনও কানে রিং পরে থাকে। তাদের দেখাদেখি নিজেদের চোখের দৃষ্টিতে গতি বাড়াতে কানে রিং লাগিয়ে দিব্যি জাহাজে কাজ করে নাবিকরাও।এক থেকে তিন মাসের পিচ্চিরা কান্নাকাটি করলে মায়েরা অস্থির হয়ে ওঠেন। কেউ কেউ আফসোস করেন শিশুটির জন্য। কিন্তু এ পিচ্চিরা যতই কান্নাকাটি করুক, তাদের চোখ দিয়ে কিন্তু এক ফোঁটা পানিও বের হয় না!

এ ই দি নে-জানালাটা খুলে দাও

দাসপ্রথার কথা শুনলে অধিকাংশের মনে ভেসে ওঠে প্রাচীন ও মধ্যযুগে বাজারে মানুষ কেনাবেচার কথা। দাসপ্রথা তখন ছিল আইনসিদ্ধ। এখন আমরা কোরবানির হাটে গিয়ে যেমন দেখেশুনে বলিষ্ঠ গরু কিনি, তখন এভাবেই টিপেটুপে দেখে দাস কেনা হতো। সেসব 'অমানবিক' দিন গত হয়েছে; কিন্তু দাসপ্রথা সত্যিকার অর্থে বিলুপ্ত হয়নি। নানা খোলসে অব্যাহত আছে। আবার কোথাও কোথাও পুরনো রূপেই চলছে। সত্যিকার অর্র্থে সভ্যতার শুরু থেকে আজ

বিনোদিনী শিল্পীজীবন সবাই উপলব্ধি করছে

'বিনোদিনী' আজ শততম রজনী পার করবে। কেমন লাগছে?খুব ভালো লাগছে। ২০০৫ সালের ১৮ ফেব্রুয়ারি নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছিল।ষ এ উপলক্ষে কী কী আয়োজন থাকছে?শততম প্রদর্শনীতে আজ আমাকে আশীর্বাদ করবেন অঙ্কনশিল্পী মুস্তাফা মনোয়ার। এ ছাড়াও জাতীয় নাট্যশালার সপ্তম তলার সেমিনার কক্ষে 'বিনোদনী' বিষয়ক সেমিনার হবে বিকেল ৩টায়। এতে প্রবন্ধ পড়বেন লুৎফর রহমান। আর সভাপতিত্ব করবেন আফসার আহমদ।

সহজ জয়ে শীর্ষে ঢাকা মেট্রো

দুই দলের জয়ের নায়ক দুই বাঁহাতি স্পিনার। ঢাকা মেট্রোর আরাফাত সানি আর সিলেটের এনামুল হক জুনিয়র। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল ৭ উইকেট নেওয়ার পরেও অবশ্য বরিশালের বিপক্ষে জিততে বেগ পেতে হয়েছে সিলেটকে। ব্যাটসম্যানরা কঠিন বানিয়ে ফেললেও শেষ পর্যন্ত তারা জিতেছে মাত্র ৪ উইকেটে। অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা রান-পাহাড় গড়ে দেওয়ার পর ঢাকা মেট্রোর হয়ে বাকি কাজটা সেরেছেন আরাফাতই।

প্রতিদান দিতে চান এমিলি-মিঠুন

মিলি-মিঠুনের চোখে-মুখে ঝিলিক দিয়ে বেড়াচ্ছে আনন্দ। চাপা উত্তেজনাও। অপরাধীর তালিকা থেকে নাম কাটিয়ে সদ্য তাঁরা আবার ফিরেছেন স্বাভাবিক স্রোতে, ব্রাত্যজন থেকে অপরিহার্যের তালিকায়। এ অবস্থা পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরার বড় মঞ্চ হয়ে যাচ্ছে সপ্তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ।এমিলি ও মিঠুনের অপরাধ জাতীয় দল ক্যাম্প থেকে পালিয়ে গিয়ে খেপ খেলা। বিশ্বকাপ প্রাক-বাছাই খেলতে লেবানন যাওয়ার ঠিক আগে গত ২০ জুলাই

ভুটান ছাড়া সবাই ফেভারিট! by সনৎ বাবলা,

ভারত কঠিন প্রশ্নপত্রে টেস্ট পরীক্ষা দিয়ে এখন চূড়ান্ত পরীক্ষায় স্বাভাবিকভাবে হট ফেভারিট। কিন্তু বাংলাদেশের কোচ সংবাদ সম্মেলনে মুখে কুলুপ এঁটে সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফিটা সামনে নিয়ে বসে আছেন। আবার মালদ্বীপের কোচ মনে করছেন, ভুটান ছাড়া সবারই সাফ জেতার ক্ষমতা আছে। ভারত 'বড়দা' হলেও সাফের মঞ্চে বাকিরাও কমবেশি স্বপ্নালু।দিল্লির নেহেরু স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে সবার স্বপ্নের সাফ চ্যাম্পিয়নশিপ।

মুখোমুখি প্রতিদিন-কৌশলগতভাবে আমরা পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর শুরু করছে বাংলাদেশ। ১৯৯৯ সালেও এই আসরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করেছিল লাল সবুজ দল। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে একাই দুটি গোল করেছিলেন মিজানুর রহমান ডন। আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন তিনি? কালের কণ্ঠ স্পোর্টসের মুখোমুখি হয়ে সেটাই জানিয়েছেন এ স্ট্রাইকার

ভারত যেখানে ফুটবলের ব্রাজিল by সামীউর রহমান

ক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হচ্ছে আজ। বাংলাদেশসহ এ অঞ্চলের সব কটি দেশ অংশ নিচ্ছে এবারেরআসরে।বরাবরেরমতোঅন্যতমফেভারিটেরট্যাগলাগিয়েদিলি্লগেছেবাংলাদেশ।টুর্নামেন্টশুরুরদিনউপমহাদেশের ফুটবলের অবস্থা এবং আগের আসরগুলো নিয়ে লিখেছেন সামীউর রহমানলাতিন ফুটবলের ছন্দশৈলী নেই, ইউরোপের গতিশীলতাও এখানে অনুপস্থিত। আফ্রিকান ফুটবলের বন্য শক্তির প্রদর্শনীও খুঁজে পাওয়া যাবে না, দেখা যাবে না বড়

মুশফিকই বুঝতে পারছেন না অনেক কিছু by মাসুদ পারভেজ

কটা ব্যাপারে এক এবং অদ্বিতীয় বাংলাদেশ!মুশফিকুর রহিমের কাছে অন্তত তাই মনে হচ্ছে। হতে পারে যে পাকিস্তান সিরিজে এখন পর্যন্ত তাঁর নিজ দলের গতিবিধি নিয়ে বিরক্তি থেকেই বললেন, 'লক্ষ করলে দেখবেন এটা বোধহয় শুধু আমাদের দলের পক্ষেই সম্ভব। আমরা একদিন আড়াই শ করলে আরেক দিন ৮০ বা ৯০ রানে অল আউট হয়ে যাই। অন্যান্য দলও খারাপ করে, তবে দেখা যায় তারা অন্তত ১৫০-৬০ করে।

ক্রিকেটার আফ্রিদি, 'ক্যারেক্টার' আফ্রিদি by নোমান মোহাম্মদ

কান পাতলেই শোনা যায় ক্রিকেট থেকে 'ক্যারেক্টার' হারিয়ে যাওয়ার হাহাকার। মুষ্টিমেয় যে কজন এর জাজ্বল্য ব্যতিক্রম, শহীদ আফ্রিদির অবস্থান সেই সারির সামনের দিকেই। ডাকাবুকো ব্যাটিং, জানপ্রাণ বাজি রাখা বোলিং, উইকেট উদ্যাপনের নিজস্ব স্টাইল_সঙ্গে যোগ করুন, কোচ, সাবেক অধিনায়ক-খেলোয়াড় ও ক্রিকেট প্রশাসকদের সঙ্গে তাঁর অম্লমধুর সম্পর্কের ইতিহাস। বর্ণিল চরিত্র বলতে যা বোঝায় আর কি!

এমন বছর বাংলাদেশের ক্রিকেটে আর আসেনি by সাইদুজ্জামান

০১১ বিশ্বকাপ ডামাডোলের ঢোলে আরো জোর বাড়ি পড়েছিল তৎকালীন অধিনায়কের একটি মন্তব্যে। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৮ রানের ভরাডুবির পর টিভি টক শো এবং পত্রিকার সাক্ষাৎকারে সাবেক ক্রিকেটাররা বিস্তর সমালোচনা করেছিলেন। যার জবাবে সাবেক ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে নিন্দিত হয়েছিলেন সাকিব আল হাসান। গতকাল পাকিস্তানের বিপক্ষে ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর সেই তুল্যদণ্ড তুলে ধরা হলো মুশফিকুর রহিমের

কৃষিজমি ধ্বংস হওয়ায় হুমকিতে খাদ্য উৎপাদন-জলসেচে ১ ট্রিলিয়ন ও ভূমি রক্ষায় ১৬০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরামর্শ দিয়েছে ফাও

বিশ্ব যেখানে ২০৫০ সাল নাগাদ খাদ্য উৎপাদন ৭০ শতাংশ বৃদ্ধির প্রচেষ্টা চালাচ্ছে, সেখানে এক-চতুর্থাংশ ভূমিই মারাত্মকভাবে ধ্বংস হচ্ছে এবং বিস্তীর্ণ কৃষি এলাকা ঝুঁকিতে রয়েছে। গত সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন সতর্কবার্তা উচ্চারণ করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) জানায়, ভূমি ক্ষয়, মরুকরণ এবং জলবায়ুর পরিবর্তন বিশ্বজুড়ে প্রধান খাদ্য উৎপাদন ব্যবস্থা হুমকির মুখে। বিশেষ করে ভূমধ্য অঞ্চল থেকে শুরু করে আফ্রিকার দক্ষিণাঞ্চল

১৩৮ কম্পানির লেনদেন বন্ধের প্রভাবে পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

ভিহিত মূল্য (ফেসভ্যালু) পরিবর্তনের রেকর্ড ডের কারণে গতকাল ১৩৮টি কম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের লেনদেন বন্ধ থাকে। এই বিপুলসংখ্যক কম্পানির লেনদেন বন্ধ থাকায় আগের দিনের চেয়ে গতকাল লেনদেনের পরিমাণ কমে গেছে। সঙ্গে কমেছে সূচক ও লেনদেন হওয়া বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম। তবে গতকাল দিনভর সূচকের ওঠা-নামা ছিল লক্ষণীয়।

ভারতে কাঁচা পাট রপ্তানির প্রজ্ঞাপনে খুলনায় বিক্ষোভ by কৌশিক দে

ভারতে কাঁচা পাট রপ্তানি নিয়ে সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে খুলনার পাট ব্যবসায়ী ও জুট প্রেস শ্রমিক কর্মচারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রজ্ঞাপন বাতিলের দাবিতে জুট প্রেস শ্রমিকরা গত বুধবার দৌলতপুরে বিক্ষোভ করেছেন। সমাবেশে প্রজ্ঞাপন বাস্তবায়ন হলে দেশের ২৫টি জুট প্রেসের প্রায় ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক বেকার হয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। প্রজ্ঞাপন বাতিল না হলে কঠোর কর্মসূচি

মোড়কীকরণে পাটপণ্যের ব্যবহার বাধ্য করতে বিধিমালা চূড়ান্ত হচ্ছে

ণ্যের মোড়কীকরণে পাটপণ্যের ব্যবহার আইন মানতে বাধ্য করতে আগামী তিন মাসের মধ্যে বিধিমালা চূড়ান্ত করা হচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানের জন্য এ আইন কার্যকর হবে।গতকাল বাংলাদেশ জুল মিলস্ করপোরেশনের (বিজেএমসি) কেন্দ্রীয় কার্যালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুল এ কথা জানান।তিনি বলেন, বিধিমালা প্রকাশের পর মোড়কীকরণে করা আইন যথাযথভাবে মানছে

সাত হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে-ফেঞ্চুগঞ্জে হবে শাহ্জালাল সার কারখানা

উরিয়ার চাহিদা মেটাতে এবং কৃষকদের মধ্যে সুলভ মূল্যে সার সরবরাহ করতে সিলেটের ফেঞ্চুগঞ্জে নতুন ইউরিয়া সার কারখানা করবে সরকার। অর্ধশতাব্দীর ফেঞ্চুগঞ্জ সার কারখানার যন্ত্রপাতি পুরনো ও জরাজীর্ণ হয়ে পড়েছে। এটির পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় অলাভজনক হয়ে পড়েছে। সার কারখানাটি বন্ধ করে এর জায়গায় শাহ্জালাল সার কারখানা নামে নতুন একটি সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মামলা প্রত্যাহার সাপেক্ষে সাবিনকোর অর্থ ফেরত দেবে সরকার by আবুল কাশেম

স্টার্ন ব্যাংকে (অবলুপ্ত বিসিসিআই) স্থায়ী আমানত হিসেবে সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কম্পানির (সাবিনকো) ৭৬ লাখ ৩২ হাজার ৪৯৭ ডলার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে বিষয়টি অনিষ্পন্ন থাকায় সৌদি আরবে দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কায় সম্প্রতি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। আদালতে বিচারাধীন থাকা সাবিনকোর মামলা প্রত্যাহার সাপেক্ষে ওই অর্থ পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে

এসইসির পাইপলাইনে ৬১ মিউচ্যুয়াল ফান্ড-সাড়ে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ হবে শেয়ারবাজারে by তৌহিদুল ইসলাম মিন্টু

১টি মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা শেয়ারবাজারের সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগের অপেক্ষায় রয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনে (এসইসি) এই মিউচ্যুয়াল ফান্ডগুলোর আবেদন জমা রয়েছে। এর মধ্যে ১৪টি ফান্ডকে ইতিমধ্যেই নিবন্ধন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির কাছ থেকে ট্রাস্ট চুক্তির খসড়া অনুমোদনের পর নিবন্ধনের

কুমিল্লা সিটি নির্বাচন-মেয়রের মনোনয়নপত্র নিলেন সাক্কু, জমা দিলেন আ. লীগের এক বিদ্রোহী প্রার্থী

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ শুক্রবার। গতকাল বৃহস্পতিবার মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু এবং কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রায় ৮০ জন প্রার্থী। এদিকে আলোচিত মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা ও সদ্যবিদায়ী পৌর মেয়র মনিরুল হক সাক্কুসহ চার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী

দ্বিতীয় রাজধানীর বর্ষপূর্তিতে জমকালো আয়োজন-সম্মাননা পেলেন চট্টগ্রামের চার প্রবীণ

নোয়াখালীসহ বৃহত্তর চট্টগ্রামের আট জেলার পাঠকদের জন্য দৈনিক কালের কণ্ঠের সাড়া জাগানো আঞ্চলিক প্রকাশনা 'দ্বিতীয় রাজধানী' সাফল্যের প্রথম বছর শেষ করেছে। এ উপলেক্ষে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিষয়বৈচিত্র্য, সৃজনশীল, নান্দনিক দৃষ্টিভঙ্গি আর ব্যতিক্রমী সংবাদ উপস্থাপনের অঙ্গীকার নিয়ে গত বছর বিজয়ের মাসের প্রথম দিনেই যাত্রা হয়েছিল

দুর্নীতি সূচকে এক ধাপ এগোল বাংলাদেশ

দুর্নীতির ধারণা সূচকে বিশ্বের দেশগুলোর তালিকায় গতবারের চেয়ে এক ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। অর্থাৎ দুর্নীতি কিছুটা কমেছে। তবে স্কোর ১০-এর মধ্যে এখনো ৫-এর নিচে থাকায় বাংলাদেশ বিশ্বের বেশি মাত্রায় দুর্নীতিতে প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর পর্যায়েই রয়ে গেছে। বাংলাদেশের অবস্থান এবার ১৩তম, গত বছর ছিল ১২তম। স্কোর বেড়ে হয়েছে ২ দশমিক ৭। গত দুই বছর ছিল ২ দশমিক ৪।

ঢাবির 'গ' ইউনিটে ভর্তি-নতুন পরীক্ষা নয় ফল পুনর্মূল্যায়নের নির্দেশ আদালতের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'গ' ইউনিটে (ব্যবসায় বিজ্ঞান অনুষদ) নতুন করে ভর্তি পরীক্ষা না নিয়ে আগের উত্তরপত্রের ভিত্তিতে ফল পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন আদালত।আদালত বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ভুলের দায় পরীক্ষার্থীরা বহন করতে পারে না।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। ভর্তি পরীক্ষার্থীদের এক রিট আবেদন নিষ্পত্তি করে আদালত

গোয়েন্দা প্রতিবেদন-ঢাকা বিভক্তি নিয়ে নানা অঘটনের পরিকল্পনা by মাসুদুল আলম তুষার

ঢাকা সিটি করপোরেশন বিভক্তির আন্দোলন সহিংস রূপ নিতে পারে, পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে অঘটন। বাতি নিভিয়ে, ময়লার স্তূপ জমিয়ে ও নাগরিক সেবায় বিঘ্ন ঘটিয়ে অচলাবস্থা সৃষ্টির আশঙ্কাও রয়েছে। নগর বিভক্তির বিরোধিতাকারীরা প্রধান বিরোধী দলের সমর্থনে ভবিষ্যতে হয়ে উঠতে পারে আরো বেপরোয়া। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দারা এ রকম নানা আশঙ্কার কথা জানিয়েছে।

দেশে এইডসে মৃত্যুহার বেড়েছে দ্বিগুণেরও বেশি

দেশে এক বছরে এইডস রোগীর মৃত্যুর হার একলাফে দ্বিগুণের বেশি হয়ে গেছে। সরকারি হিসাব মতে, বাংলাদেশে এইডস আক্রান্ত ৮৪ জনের মৃত্যু ঘটেছে গত এক বছরে (গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর)। আগের বছর এ সংখ্যা ছিল মাত্র ৩৭ জনে। এ ছাড়া এ বছর নতুন করে এইডস আক্রান্ত হয়ে পড়েছেন ২৫১ জন, গত বছর এ সংখ্যা ছিল ২৩১ জন। এ সময়ের মধ্যে আরো ৪৪৫ জন নতুন এইচআইভি আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা গেছে,

কেমন আছ মা-৪০ বছরে কেউ খোঁজ নেয়নি আমাদের-রোকেয়া খাতুন

বিজয়ের ৪০ বছর পূর্ণ হচ্ছে এই ডিসেম্বরে। দেশমাতৃকার মুক্তির জন্য জীবন উৎসর্গকারী শহীদদের মায়েরা কেমন আছেন, তা নিয়েই ধারাবাহিক এই আয়োজনআমার স্বামী মোতাহার হোসেন ছিলেন পাবনা আলিয়া মাদ্রাসার সাধারণ শাখার প্রধান শিক্ষক। ১৯৭১ সালে তিনি চাকরি থেকে অবসর নেন। বড় ছেলে মোজাম্মেল হোসেন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিল। জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে পালিয়ে এসে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয় সে।

নির্যাতনকারী ২৬ সহস্রাধিক জোট সরকারের ২৫ জন

০০১ সালে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনকারী হিসেবে ২৬ হাজার ৩৫২ জনকে চিহ্নিত করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। চিহ্নিতদের মধ্যে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের ২৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য রয়েছেন। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন, চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে শিগগিরই বিচারপ্রক্রিয়া শুরু করা হবে।

চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত পাহাড়িরা by আবু দাউদ,

পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ তিন দশক ধরে চলা আন্দোলন-সংঘাতের পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। সশস্ত্র পথ ছেড়ে জনসংহতি সমিতির (শান্তি বাহিনী) প্রায় দুই হাজার সদস্য স্বাভাবিক জীবনে ফিরে আসেন। চুক্তির ১৪ বছর পূর্ণ হলো আজ। এই দীর্ঘ সময়েও চুক্তির অনেক ধারাই বাস্তবায়িত হয়নি। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে প্রত্যাশিত শান্তিও ফিরে আসেনি। চুক্তির অমীমাংসিত বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে চলছে অবিশ্বাস

ভ্রাতৃঘাতী সংঘাতে নিহত ৩২৭ by ফজলে এলাহী,

নেক আশা আর স্বপ্ন নিয়ে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল পার্বত্য শান্তিচুক্তি। কিন্তু পার্বত্য চট্টগ্রামের মানুষের সেই স্বপ্ন ভাঙতে সময় লাগেনি। চুক্তি স্বাক্ষরের পরও নেভেনি পার্বত্যবাসীর অস্বস্তি আর অশান্তির দাবানল। চুক্তি স্বাক্ষরের পর পার হয়ে গেছে দীর্ঘ ১৪টি বছর। এই সময়কালে ভ্রাতৃঘাতী সংঘাতের জের ধরে ৩২৭টি হত্যাকাণ্ড ঘটেছে। চুক্তি স্বাক্ষর কোনো ইতিবাচক ফলই বয়ে আনতে পারেনি। চুক্তি স্বাক্ষরের পর খাগড়াছড়ি স্টেডিয়ামে

পার্বত্য তিন জেলায় চুক্তির পক্ষ-বিপক্ষে কর্মসূচি

পার্বত্য শান্তিচুক্তির ১৪ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে চুক্তি স্বাক্ষরকারী দুই পক্ষ জনসংহতি সমিতি ও সরকার কর্মসূচি পালন করবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়িতে সংবাদ সম্মেলনে পার্বত্য চুক্তি বাস্তবায়ন, অপারেশন উত্তরণ প্রত্যাহার, মিশ্র পুলিশ গঠন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেছে জনসংহতি। রাঙামাটিতে চুক্তি বাতিল দাবি করে মানববন্ধন ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

শান্তিচুক্তির ১৪ বছর-দাবি আদায়ে পাহাড়ে টানা আন্দোলনের প্রস্তুতি by বিপ্লব রহমান

পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে ২০১২ সাল হবে লাগাতার কর্মসূচির বছর। তিনি বলেন, শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনাসহ (রোডম্যাপ) ১৯ দফা দাবি আদায়ে আগামী মার্চে পাহাড়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। একই দাবিতে জানুয়ারি থেকে গণসংযোগ, গণসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি চলবে।

পাকিস্তানকে হারিয়েই শুরু করতে চায় বাংলাদেশ by সনৎ বাবলা,

লিয়েভস্কি মহাটেনশনে। বাংলাদেশের কোচ হিসেবে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর অভিজ্ঞতার পরও এই মেসিডোনিয়ান কোচ টেনশনে। কারণ পাকিস্তানের থাকবে প্রতিশোধের নেশা। তাতে আজ বাংলাদেশের প্রথম ম্যাচে হিসেবে গরমিল হয়ে গেলে এত প্রস্তুতি-স্বপ্ন সবই বিফলে যাবে।তারিক লুৎফি থাকলে অবশ্য কিছু ভরসা পেত বাংলাদেশ। মাঠের পারফরম্যান্স যা-ই হোক এই পাকিস্তানি কোচের মুখের পারফরম্যান্স দুর্দান্ত।

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে মেয়র আইভী-শান্তির বার্তা নিয়ে এসেছি এই নগর ভবন সবার

বগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, 'আমি শান্তির বার্তা নিয়ে নগরভবনে এসেছি।' গতকাল বৃহস্পতিবার দীর্ঘপথ পায়ে হেঁটে, পথে পথে কর্মী-সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করে আইভী নগর ভবনে পেঁৗছান। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে রাখা বক্তৃতায় আইভী নগরবাসীর কল্যাণে সর্বাত্মক কাজ করার ঘোষণা দেন।

দেশ দেউলিয়া হওয়ার পথে : খালেদা জিয়া

দেশের অর্থনীতি 'ক্রান্তিকাল' অতিক্রম করছে বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, সব কিছু মিলিয়ে সরকার দেশকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিচ্ছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে। ব্যাংক এখন তারল্য সংকটে ভুগছে। বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ায় দেশে বেকারত্ব বাড়ছে। কোনো কর্মসংস্থান হচ্ছে না। এ অবস্থায় সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।

নিরাপত্তার দায়িত্ব পাচ্ছে দেশি সংস্থা by আশরাফুল হক রাজীব

বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব বিদেশি কোনো কম্পানির কাছে নয়, দেওয়া হচ্ছে বিশেষ বাহিনীর হাতে। জঙ্গি হামলা, সন্ত্রাসী তৎপরতা, বিমান ছিনতাইসহ বিমানবন্দরের সব ধরনের নিরাপত্তার দায়িত্ব পালন করার জন্য গঠন করা হচ্ছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এএসএফ)। বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে এলিট ফোর্স গঠন করে তাদের হাতে ছেড়ে দেওয়া হবে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্ব।

শান্তিচুক্তির অধিকাংশই বাস্তবায়িত হয়েছেঃ দীপংকর তালুকদার

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার শান্তিচুক্তি বিষয়ে বিরোধী দলের ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, ‘১৪ এপ্রিল ১৯৯৮, দীর্ঘদিনের উত্তর আয়ারল্যান্ডের সাংঘর্ষিক সমস্যাটি সমাধানের পর পুরো ব্রিটেনের সংবাদপত্রে যে ছবি প্রকাশ পেয়েছিল, তাতে একপাশে ছিলেন টনি ব্লেয়ার, আরেক পাশে ছিলেন বিরোধী দলের নেতা উইলিয়াম হেগ। আর মাঝখানে ছিলেন বিদ্রোহীদের নেতা জেরি এডামস।

আমাদের মাননীয় মন্ত্রী একজন ঠগবাজঃ সন্তু লারমা

‘পার্বত্য চট্টগ্রামে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, তাকে আমরা কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি বলতে পারি না।’ পার্বত্য শান্তিচুক্তির ১৪ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটিতে এক সাক্ষাৎকারে এ কথা বলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।