Monday, October 22, 2012

আতাউস সামাদঃ প্রথম দেখা কিংবদন্তি by পলাশ মাহবুব

লেখালেখির অভ্যাসটা আগে থেকেই ছিল। সেই পালে একটু হাওয়া লাগলো স্থায়ীভাবে ঢাকায় আসার পর। চোখে স্বপ্ন আর বুকের সাহস ছিল পূঁজি। সাল ২০০০। পরিবারের পছন্দের সাবজেক্টকে পাশ কাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সবেমাত্র ভর্তি হয়েছি। সাংবাদিকতার রোমান্সে পড়েই এই বিভাগে ভর্তি হওয়া।

আতাউস সামাদঃ গণতন্ত্রে নিষ্ঠাবান এক সৎ ও পরিশ্রমী সাংবাদিক by শফিক রেহমান

সাংবাদিকতায় আতাউস সামাদের গভীর কর্মনিষ্ঠা, প্রচণ্ড পরিশ্রম ও রাজনৈতিক সততার সঙ্গে আমি পরিচিত হই আগস্ট ১৯৮৬-র পরে। সেই সময়ে জেনারেল এরশাদ সরকার কর্তৃক সাপ্তাহিক যায়যায়দিন দ্বিতীয়বার নিষিদ্ধ হবার পরে আমাকে লন্ডনে নির্বাসনে যেতে বাধ্য করা হয়।

আতাউস সামাদ, মনেপ্রাণে একজন রিপোর্টার by সৈয়দ ইশতিয়াক রেজা

জীবনের পথ চলায় যাদের কাছ থেকে কিছু শিখেছি, অবশ্যই সেই তালিকায় উপরে থাকবেন আতাউস সামাদ স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ার সময় স্যারের সাথে প্রথম পরিচয়।

চলচ্চিত্র নয়, মার্কিন সন্ত্রাসবাদ by হামিদ মীর

আমার কষ্ট ও যন্ত্রণা ছিল বর্ণনাতীত। এটা আমার সাংবাদিকতাসুলভ অনুসন্ধিৎসু মনোভাবের কারণে। আমি সিএনএনে ইসলামবিরোধী একটি চলচ্চিত্রের বিরুদ্ধে লিবিয়ায় বিক্ষোভের খবর দেখার পর ইন্টারনেটে ওই চলচ্চিত্রটি খোঁজা শুরু করি।

প্রেস ক্লাব এপিসোড ও আমার অভিজ্ঞতা by এলাহী নেওয়াজ খান

বিষয়টি অতো গুরুত্বপূর্ণ না হলেও আমার জন্য ছিল ব্যতিক্রমী। কারণ আমার দীর্ঘ সাংবাদিকতার জীবনে কিম্বা ৩০ বছর জাতীয় প্রেস ক্লাবের সদস্য হিসেবে ঠিক প্রেস ক্লাবের গেটেই এরকম বিব্রতকর অবস্থায় আর কখনো পড়িনি।

তারা হাসিনাকে ডুবাচ্ছেন, নির্বাচনে নৌকাও ডুববে! by সাইফুল্লাহ মাহমুদ দুলাল

বাংলাদেশের অনেক মানুষ আওয়ামী লীগ না করেও তারা ‘নৌকা’য় ভোট দেন। কারণ, তাদের আর কোনো উপায় নেই। তারা সরাসরি দলীয় সমর্থক নয়; কিন্তু মনে প্রাণে মুক্তিযুদ্ধের পক্ষে। এই ‘পক্ষ’টাই আওয়ামী লীগের একটা বড় প্লাস পয়েন্ট। সেই প্লাস পয়েন্টকে তারা যথার্থ কাজে লাগাতে পারেন না। দুঃখজনক হলেও সত্য, দলের অনেক নিষ্ঠাবান-দক্ষ-সৎ নেতাকর্মীদেরকেও মুল্যায়ণ করতে পারেন নি।

মাননীয় অর্থমন্ত্রী একটু ভেবে বলুন by সৈয়দ ইশতিয়াক রেজা

স্মরণকালের বৃহত্তম ব্যাংক ডাকাতি ঘটেছে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকে। অবশ্য তা হয়েছে কাগজপত্র জালিয়াতি করে, বন্দুকের মুখে ক্যাশ লুট করে নয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, রূপসী বাংলা শাখার ব্যবস্থাপকসহ কতিপয় বড় কর্মকর্তা আর সমাজের প্রভাবশালী কিছু লোকের যোগসাজশে হলমার্ক নামের এক অখ্যাত প্রতিষ্ঠানসহ আরো কিছু প্রতিষ্ঠানকে ঋন দেয়ার নামে প্রায় চার হাজার কোটি টাকা ব্যাংক থেকে বের করে নিয়েছে।

আজমকে সুবিধাজনক জায়গায় জিজ্ঞাসাবাদ করা হতে পারেঃ দুদক চেয়ারম্যান


সাবেক রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানকে তার সুবিধাজনক স্থানে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।

মনিরামপুরের ৫ সূর্যসন্তানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী মঙ্গলবার by মিলন রহমান

২৩ অক্টোবর মঙ্গলবার যশোরের মনিরামপুরের ৫ সূর্যসন্তানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে এদেশের স্বাধীনতাকামী পাঁচ সূর্যসন্তান আসাদ, তোজো, শান্তি, মানিক ও ফজলু পাকহানাদার বাহিনীর নির্মম নির্যাতনে শহীদ হন।

যেখানে মওদুদ সেখানেই প্রতিরোধঃ ছাত্রলীগ by রফিকুল ইসলাম রনি

বিএনপি নেতা ব্যরিস্টার মওদূদ আহমেদকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধের ঘোষণা দিয়েছে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতারা। তারা বলেছেন, ডিগবাজ দুর্নীতিবাজ মদ্যপ মওদুদকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তুলে মওদুদের ব্যাপারে সজাগ থাকার জন্য ছাত্রলীগের নেতা কর্মিদের আহ্বান জানিয়েছেন তারা।

হলমার্কঃ অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে তানভীর

ঋণ কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদকে একটি অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।

পিকেকে যোদ্ধাদের সঙ্গে তুর্কি নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ

কুর্দি বিদ্রোহীদের সঙ্গে তুর্কি নিরাপত্তা বাহিনীর পৃথক দুটি লড়াইয়ে তুরস্কের উত্তরাঞ্চলে প্রাণ হারিয়েছে নয়জন। এদের মধ্যে ছয়জন তুর্কি নিরাপত্তা সদস্য এবং অপর তিন জন কুর্দি বিদ্রোহী যোদ্ধা বলে জানা গেছে।

লেবাননের গোয়েন্দা প্রধান হত্যায় আসাদের হাত!

গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৮ জনের মধ্যে দেশটির গোয়েন্দা প্রধান উইসাম আল-হাসানও রয়েছেন। এ ঘটনায় প্রতিবেশী দেশ সিরিয়ার শাসক আসাদের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

সাক্ষাতে আগ্রহী নন নাফিসঃ মার্কিন কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগে গ্রেফতার বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে অনীহা প্রকাশ করেছেন।

রেল কেলেঙ্কারিঃ চালক আজম আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে!

বহুল আলোচিত গাড়িচালক আজম খান আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। সোমবার দুপুরে আইন প্রয়োগকারী সংস্থা ও দুদকের নির্ভরযোগ্য সূত্র বাংলানিউজকে এ তথ্য জানায়।

প্রশ্ন ফাসের ঘড়ি তত্ত্বঃ ১০ জন গ্রেপ্তার

প্রশ্ন ফাসের নতুন কৌশল এটি। হাত ঘড়ির মাধ্যমে প্রশ্ন বাইরে পাঠানো। ঘড়িতেই ফিরে আসছে সমাধান। অভিনব এই কৌশলে প্রশ্ন ফাস ও পরীক্ষার্থীদের পাস করিয়ে দেয়ার নামে মাঠে তৎপর নতুন এক চক্র। এরা কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবার কেউ সরকারি চাকরি করেন।

মামলা প্রত্যাহারে আমার দেশ সংবাদকর্মীদের আল্টিমেটাম

ঈদুল আজহার আগে দৈনিক আমার দেশ’র সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন পত্রিকাটির সাংবাদিক-কর্মচারীরা। মামলা প্রত্যাহার করা না হলে ঈদের পর বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

যুক্তরাষ্ট্র জেপি’র সংবর্ধনায় মঞ্জু: স্বৈরাচার হাসে আর বলে.. by শিহাবউদ্দীন কিসলু

জাতীয় পার্টির (জেপি) একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, “শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। স্বাধীনতার পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হলে এখন কেন হবে না।”

এবারের কুমারি আদ্রিতা by জেসমিন পাঁপড়ি

রাজধানীর রামকৃষ্ণ মিশনে সোমবার মহাঅষ্টমিতে কুমারি পূজা অনুষ্ঠিত হয়েছে। এ পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল ১১টায় কুমারিকে আসনে আনা হয়। বেলা সাড়ে ১১টায় পূজা শেষ হয় এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে বাংলাদেশ ৩৫তম ও বিশ্বব্যাংকের ‘হেলদি’ কমেন্ট by সুমি খান

অন্ন , বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা এই চার মৌলিক অধিকারের ক্ষেত্রে মহাজোট সরকারের ভূমিকা ইতিবাচক বলে মনে করছেন সাধারণ জনগণ। তবে এ নিয়ে দ্বিমত থাকতেই পারে। তাই তথ্যপ্রমাণ সাপেক্ষেই আমার এ বক্তব্য গ্রহণীয়।

চিরসংগ্রামী অলি আহাদ

চিরসংগ্রামী অলি আহাদ শনিবার সকালে চলে গেলেন। তিনি ছিলেন একাধারে একজন ভাষা সৈনিক, রাজনীতিক, বুদ্ধিজীবী ও লেখক। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবিতে জীবনবাজী রেখে যারা লড়াই করেছেন তাদের সামনের কাতারে ছিলেন অলি আহাদ।

নাফিসের প্রতি সুবিচার দাবি করেছেন প্রবাসী বাংলাদেশীরা by আরীফ মুহাম্মদ

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগে গ্রেফতার বাংলাদেশী যুবক কাজী মোহাম্মদ রোজোয়ানুল আহসান নাফিসের ব্যাপারে সুবিচার দাবি করেছেন প্রবাসী বাংলাদেশীরা।

জেলখানা পরিদর্শনের অনুমতি পাননি আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে দেশটির বিচার বিভাগের কর্মকর্তারা জেলাখানা পরিদর্শনে অনুমতি দেয়নি। রাজধানী তেহরানের উত্তর দিকে অবস্থিত ওই জেলখানায় তার একজন খুব কাছের সহযোগীকে আটক করার পর তাকে সেখানে যেতে বলা হলেও পরে তা স্থগিত করা হয়।

নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে...

নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে বেশ কিছুদিন ধরেই ওজন কমানোর কথা ভাবছিলেন রিয়ালিটি শো তারকা কিম কার্দাশিয়ান। অবশেষে তিনি তার ভাবনাকে বাস্তবে রূপ দিতে পেরেছেন। কমিয়েছেন ছয় পাউন্ড ওজন।

ফিরিয়ে দিলেন কঙ্গনা

‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই’ ছবির মধ্যে দিয়ে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছিলেন অজয় দেবগন ও কঙ্গনা রানাউত। এই ছবির পর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠলেও অজয় দেবগন বিষয়টি একদমই বানোয়াট বলে উড়িয়ে দিয়ে আসছেন সব সময়।

জনসমক্ষে কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো

কিউবার ৮৬ বছর বয়সী প্রবীণ বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো পুনরায় জনসমক্ষে হাজির হলেন। ভেনিজুয়েলার এক রাজনীতিক জওয়া ব্যাকের সঙ্গে তিনি হাভানার একটি হোটেলে সাক্ষাৎ করেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা ও গুজব চলছিলো।

দাফন অনুষ্ঠান রূপ নিয়েছে সরকারবিরোধী সমাবেশে

লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর (আইএসএফ) গোয়েন্দা শাখার প্রধান উইসাম আল-হাসানের দাফন অনুষ্ঠানে গতকাল রোববার জনতার ঢল নামে। বিরোধীদলীয় নেতাদের আহ্বানে ওই দাফন অনুষ্ঠান একপর্যায়ে সরকারবিরোধী রাজনৈতিক সমাবেশে রূপ নেয়।

চার্চিলের গাড়ি নিলামে বিক্রি

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ নেতা উইন্সটন চার্চিলের ব্যবহূত ল্যান্ড রোভার গাড়ি নিলামে বিক্রি হয়েছে। গাড়িটির দাম উঠেছে এক লাখ ২৯ হাজার পাউন্ড। তবে গাড়ির ক্রেতা নিজের নাম প্রকাশ করতে চাননি।

মাতৃভাষার জন্য লড়াই...

উর্দি আর বন্দুকের নলের মুখে শুধু গণতন্ত্রই বিপন্ন হয়নি, মিয়ানমারের অনেক আদিবাসী ভাষাও বিলুপ্ত হতে বসেছে। রক্ষে, নির্বাচনের মাধ্যমে বর্তমান সংস্কারপন্থী সরকার ক্ষমতায় আসায়। কয়েক দশকের গৃহযুদ্ধে ক্ষত-বিক্ষত

ইরানের সঙ্গে বৈঠকের খবর অসত্য: যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটন দ্বিপক্ষীয় আলোচনায় বসার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে নিউইয়র্ক টাইমস যে প্রতিবেদন প্রকাশ করেছে তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলেছে, তারা বিষয়টি নিয়ে কূটনৈতিক সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন- ওবামাকে ছাড়িয়ে যাচ্ছেন রমনি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির অবস্থান যেন হঠাৎ করেই শক্তিশালী হতে শুরু করেছে। অঙ্গরাজ্য থেকে অঙ্গরাজ্য ধরে হিসাব করলে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামা এখনো এগিয়ে আছেন বলেই মনে হয়।

বেতনের দাবিতে বিক্ষোভ- শ্রীপুরে হামলায় তিন পোশাকশ্রমিক আহত

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটী গ্রামে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ওপর মালিকপক্ষের লোকজনের হামলায় তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সফটেক্স নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

আশুলিয়ায় জমি দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি

ঢাকার আশুলিয়ার আরিয়ারমোড় এলাকায় জমি দখলকে কেন্দ্র করে গত শনিবার রাতে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।

অজগর ধরে বনে ফেরানোয় উল্লাস

সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানের সংরক্ষিত বন থেকে একটি অজগর গতকাল রোববার সকালে নগরের টিলাগড় এলাকার একটি গাছে আশ্রয় নেয়। পরে সাপুড়েদের সহায়তায় এলাকাবাসী সাপটি অক্ষত অবস্থায় গাছ থেকে ধরে এনে উল্লাসে মেতে ওঠে। এবং সাপটিকে বন বিভাগে ফিরিয়ে দেওয়া হয়।

খালেদার সঙ্গে চীনা নেতার বৈঠক- পদ্মায় দ্বিতীয় সেতু নির্মাণে সহায়তায় ফের আশ্বাস চীনের

পদ্মা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণে সহায়তা দেওয়ার ব্যাপারে আবারও আশ্বাস দিয়েছে চীন। বঙ্গোপসাগরের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণেও বাংলাদেশকে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা দিতে প্রস্তুত দেশটি।

ডেসটিনির প্রেসিডেন্ট হারুনের জামিন স্থগিত চেয়ে আবেদন

ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুরের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে দুদকের করা দুটি মামলায় ১৮ অক্টোবর হাইকোর্ট শর্ত সাপেক্ষে তাঁর দুই মাসের জামিন মঞ্জুর করেছিলেন।

‘এই ঐক্য হবে দুর্নীতি, সন্ত্রাস ও গুমের বিরুদ্ধে’- জাতীয় ঐক্যের ডাক দিলেন বি চৌধুরী ও ড. কামাল

দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ, সুস্থ রাজনীতি ও সমৃদ্ধ অর্থনীতি—এই তিন দফার ভিত্তিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন।

দুই দেশের মধ্যে তিনটি চুক্তি সই- চীনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জ্বালানি, কৃষি ও অবকাঠামো খাতের উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করার জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের কমিউনিস্ট পার্টির

উন্মুক্ত কয়লাখনির পক্ষেই বিশেষজ্ঞ কমিটির মত-আন্দোলনের হুমকি

ফুলবাড়ী কয়লাক্ষেত্রে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার পক্ষেই চূড়ান্ত মত দিয়েছে সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি। পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটি গতকাল রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে। কমিটির ১৩ সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন।

ডি-৮ শীর্ষ সম্মেলন-প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে আসছেন হিনা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার আগামী বৃহস্পতিবার ঢাকায় আসছেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, তাঁর এ সফর হবে বেশ সংক্ষিপ্ত। আগামী নভেম্বর মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় ডি-৮ (উন্নয়নশীল আট দেশের

নাফিস চাইলেই সাহায্য-গ্র্যান্ড জুরিতে পরীক্ষা হবে অভিযোগের

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলাচেষ্টার অভিযোগে আটক বাংলাদেশি তরুণ কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস চাইলেই তাঁকে আইনি সহায়তা দেবে বাংলাদেশ দূতাবাস। 'কনস্যুলার অ্যাকসেস'-এর আওতায় তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত বা মিশন প্রতিনিধিদের সাক্ষাতের বিষয়টিও নির্ভর করছে অভিযুক্তের সম্মতির ওপর।

খালেদার সঙ্গে বৈঠক-গভীর সমুদ্রবন্দর নির্মাণে সহযোগিতা দেবে চীন সরকার

বঙ্গোপসাগরে গভীর সমুদ্রবন্দর ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছে চীন। গতকাল রবিবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ের বলরুমে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) অন্যতম শীর্ষ নেতা লি চ্যাংচুনের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে সহযোগিতার এ কথা পুনর্ব্যক্ত করা হয়।

হাসিনা-চ্যাংচুন সাক্ষাৎ-সহায়তা বাড়াতে বাংলাদেশ-চীন তিন চুক্তি সই

বাংলাদেশ ও চীনের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল রবিবার দ্বিপক্ষীয় এ তিন চুক্তি স্বাক্ষরিত হয়। এদিকে বাংলাদেশ সফররত চীনা প্রতিনিধিদলের সদস্যরা গতকাল রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মসলা ব্যবসায়ীরা কথা রাখেননি by রাজীব আহমেদ

কোরবানির ঈদ সামনে রেখে মসলা খাতের ব্যবসায়ীদের নিয়ে সরকারের নীতিনির্ধারকরা বৈঠক করেন। ব্যবসায়ীরা আশ্বাস দিলেন মসলার দাম না বাড়ানোর। সংশ্লিষ্ট মন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকরা আশ্বস্ত হলেন।

চাঁদাবাজিতে বাড়বে গরুর দাম by রেজোয়ান বিশ্বাস ও তোফাজ্জল হোসেন রুবেল

রাজধানীর আগারগাঁও রেডিও অফিস-সংলগ্ন পশুর হাটে গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় গরুর রশি ধরে কাঁদছিলেন ব্যবসায়ী শফিকুল ইসলাম। তাঁকে ঘিরে উৎসুক ক্রেতা-বিক্রেতার ভিড়। জানা গেল, বিভিন্নজনের কাছ থেকে ধার করে তিনি ২০টি গরু কেনেন সাড়ে সাত লাখ টাকায়।

জাতীয় ঐক্যের ডাক

দেশের গণতন্ত্র আজ বিপন্ন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংকটের সম্মুখীন। শেয়ারবাজার ধ্বংস, হলমার্ক, ডেসটিনি, বিভিন্ন ধরনের কম্পানির নামে, মাল্টিলেভেল ব্যবসার নামে জনগণের কাছ থেকে অর্থ লুটপাট করা হয়েছে।

ঈদে আগাম বাড়ি ফেরায়ও ভোগান্তি

নির্বিঘ্নে বাড়ি ফেরার প্রত্যাশায় গতকাল রবিবার থেকেই শুরু হয় অনেকের ঈদযাত্রা। অন্যদিকে দশমীর মাত্র দুই দিন বাকি থাকায় হিন্দু সম্প্রদায়ের বেশির ভাগ লোকের গতকালই বাড়ি ফেরা ছিল প্রায় অত্যাবশ্যকীয়।

ড্রাইভার আজম এলেন না মামলার হুমকি দুদকের

রাজধানীর সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়। সকাল ৯টার পর ভিড় বাড়তে থাকে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকদের। দুদকের কিংবা র‌্যাব-পুলিশের গাড়ি দেখলেই কৌতূহল বেড়ে যায় তাঁদের। একইভাবে অপেক্ষায় ছিলেন নিয়োগ কেলেঙ্কারির বিষয়ে গঠিত দুদকের তদন্তদলের সদস্যরা।

পাঠকের মন্তব্য: অনলাইন থেকে- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি

প্রথম আলোর অনলাইনে (prothom-alo.com) প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলা, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে পাঠকের মতামত প্রকাশিত হয়। তাঁদের এসব মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।

টাকাপয়সার অপচয় যেন না হয়- টেকসই জাতীয় পরিচয়পত্র

জাতীয় পরিচয়পত্রকে স্মার্ট কার্ডে রূপান্তরের প্রয়োজন অনস্বীকার্য। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এর সুফল পেতে হলে বাংলাদেশকেও সমগতিতে চলতে হবে। বর্তমানের জাতীয় পরিচয়পত্রের দুটি অসুবিধা। প্রথমত, এটা লেমিনেটেড একটি কার্ড, যা সহজে নষ্ট হয়ে যেতে পারে।

সহিংসতার পথ অবশ্যই পরিত্যাজ্য- যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার বাংলাদেশি

সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রে কাজী রেজওয়ানুল আহসান নাফিস নামের ২১ বছর বয়সী এক বাংলাদেশি তরুণের গ্রেপ্তার হওয়ার সংবাদ আমাদের জন্য উদ্বেগের। এতে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

বিশ্বব্যাংক দলকে আর তথ্য দেয়নি দুদক : গোল্ডস্টেইন-দু-এক দিনের মধ্যে দেওয়া হবে : দুদক

বিশ্বব্যাংকের তিন সদস্যের বিশেষজ্ঞ প্যানেল পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি-সংশ্লিষ্ট আরো যেসব নথি ও তথ্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে চেয়েছিল, তা এখনো সরবরাহ করা হয়নি বলে জানালেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক এলেন গোল্ডস্টেইন।

আরো কেলেঙ্কারি সোনালী ব্যাংকের by আবুল কাশেম

সোনালী ব্যাংকের একটি শাখায় সর্বকালের বৃহত্তম অর্থ কেলেঙ্কারির (হলমার্ক-সোনালী ব্যাংক) উত্তাপ কাটতে না কাটতে রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকেই আরেক দুর্নীতির ঘটনা উদ্ঘাটিত হয়েছে। এবার বেরিয়েছে, সোনালী ব্যাংকের মূল দুই শাখা- প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ে বসেই কিছু অসাধু কর্মকর্তা কারসাজি করেছেন।

একই রক্তের একই দেশের by মোছাব্বের হোসেন

ধানমন্ডি এলাকায় সকালবেলা অনেকে নিয়মিত শরীরচর্চা করেন। প্রধমে আট-দশজন ছিলেন সেই দলে। তারপর এক এক করে দলের লোক বাড়তে থাকে। সেই দলে আছেন তরুণ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, হিন্দু-মুসলমান-নির্বিশেষে খুবই আন্তরিক তাঁরা।

পরমাপ্রকৃতি by কাবেরী গায়েন

দেবীপূজার দুটি ধারা। একদিকে, তিনি অতি সৌম্য মাতৃরূপ। স্নেহে বাৎসল্যে জগৎ পালন করেন। আশ্রিত, ভক্ত ও সাধক সন্তানকে দান করেন ভয় ও অভয়। অন্যদিকে, তাঁর ভীষণা মূর্তিতে হয় সংহার লীলা—আসুরিক শক্তির বিরুদ্ধে কালান্তক অভিযান।

চারদিক- ঢাকার বুকে ‘মিনি সোভিয়েত’ by সুপ্রীতি ধর

বনি এম, অ্যাবা, রক অ্যান্ড রোল—এগুলো কোন দশকের? প্রশ্নটা নিজেকেই করা আসলে। কিন্তু এগুলোর আবেদন কি পুরোনো হয়? শুক্রবার রাতে এই মিউজিকই নাচতে বাধ্য করেছিল পঞ্চাশোর্ধ্বদেরও। সেই আগের সময়, আগের আবেগ। মানুষগুলোই কেবল কালের আবর্তে ঘুরপাক খাওয়া।

প্রশ্নপত্র ফাঁস- অপরাধীরা শাস্তি পায় না কেন? by তুহিন ওয়াদুদ

প্রশ্নপত্র ফাঁসের ব্যাধিতে আক্রান্ত বাংলাদেশ। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা যেমন সব স্তরে নেই, আবার যা আছে তা-ও অত্যন্ত সীমিত।

দূরদেশ- ওবামা-রমনি শেষ বিতর্কের অপেক্ষা by আলী রীয়াজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রিপাবলিকান মিট রমনি যুক্তরাষ্ট্র সময় সোমবার রাতে (বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে) তৃতীয়বারের মতো বিতর্কে মুখোমুখি হবেন।

চলে গেলেন যশ চোপড়া

বলিউডের খ্যাতিমান নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার যশ চোপড়া আর নেই। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এক সপ্তাহের মাথায় গতকাল রবিবার তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মুম্বাইয়ের বান্দ্রায় লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অনেক দিন ধরে ডেঙ্গুতে

কুয়েতে পার্লামেন্ট নির্বাচন ১ ডিসেম্বর-বর্জনের ঘোষণা বিরোধীদের

পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কুয়েতের মন্ত্রিসভা। আগামী ১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পদ্ধতিতে কিছু সংস্কার এনে শনিবার এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর পরই প্রধান বিরোধী দল এই নির্বাচন বর্জনের ডাক দিয়েছে।

বাসররাতে বিড়াল মারার গল্প

প্রাচীন পারস্যের রাজধানী বাগদাদের এক রাজার দুই কন্যা ছিল। রাজা তাদের প্রচণ্ড ভালোবাসতেন। দুই কন্যা সারা দিনরাত ফুল-পাখি-নদীর সঙ্গে খেলে। খেলতে খেলতেই তারা বড় হতে লাগল। তাদের চারপাশে সারাক্ষণই হুকুমের অপেক্ষায় থাকে দাস-দাসী।

রুশ রস- সংকলন ও অনুবাদ: মাসুদ মাহমুদ

masud328@gmail.com চিরসঙ্গী দ. এরদিনেয়েভ পারস্পরিক অভিযোগ আর ভৎর্সনার কারণে আমি চূড়ান্ত বিরক্ত। কোনো কিছু করতে যাওয়ার আগে তার সঙ্গে সলা-পরামর্শ করা ছেড়ে দিয়েছি তাই। এমনকি আমাকে সে কিছু প্রমাণ করার চেষ্টা করলেও কান দিই না তাতে। আমার জন্য এটাই সুবিধাজনক। নার্ভও শান্ত থাকে।

প্রথম ও শেষ মহাকাশযাত্রা by দিবাকর আচার্য্য

কাকা বলেছিলেন, ‘ভয় পাসনে। বিমান উড়বেই।’ আমি তখনো বুঝতে পারছিলাম না, কাকা এত নিশ্চিত হচ্ছেন কী করে! কাকা মুখটা আরও কালো করে বললেন, ‘শোন, রানওয়ে ধরে বিমান যে দৌড়টা দেবে, তাতে যেকোনো জিনিস উড়ে যেতে বাধ্য।

ফ্যাক্টস- গরু

গরু সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারে, নিচে নামতে পারে না। কারণ, গরুর হাঁটু পুরোপুরি ভাঁজ হয় না। সারা জীবনে একটি গরু দুই লাখ গ্লাস দুধ দেয়। গরু দিনে ১৪ বার ওঠে-বসে। প্রতিদিন গড়ে ছয়-সাত ঘণ্টা খাবার গলাধঃকরণ করে গরু, জাবর কাটে আট ঘণ্টার মতো।

চলছে গরু-ছাগলের বিরাট হাট- পর্যাপ্ত জায়গা ও বিনোদনের অভাবে বিপর্যস্ত গবাদি সমাজ

দেশে কার হাট, সাইকেল হাট, চিকেন হাট টাইপের অসংখ্য হাট থাকলেও বর্তমানে ফর্মে আছে কোরবানির পশুর হাট। পশুর হাট হচ্ছে এমন এক জায়গা, যেখানে গরু, মহিষ, ছাগল, ভেড়া এমনকি আরবের উটও একসঙ্গে ঘাস, ভুসি কিংবা লাঠির বাড়ি খায়।

'গাদ্দাফির ছোট ছেলে খামিস নিহত'-মুসার গ্রেপ্তার নিয়ে ধোঁয়াশা

মুয়াম্মার গাদ্দাফির ছোট ছেলে খামিস গাদ্দাফি (২৮) নিহত হয়েছেন বলে দাবি করেছে লিবিয়ার সরকার। তাদের ভাষ্যমতে, রাজধানী ত্রিপোলির ১৭০ কিলোমিটার দূরে বনি ওয়ালিদ শহরে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হওয়ার পরে গত শনিবার খামিস মারা যান।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৪৮ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। গিয়াসউদ্দিন, বীর প্রতীক দুঃসাহসী এক গেরিলা দলনেতা ২৬ অক্টোবর ১৯৭১। গিয়াসউদ্দিন খবর পান তাঁদের অবস্থানস্থলের দিকে নদীপথে এগিয়ে আসছে একটি পাকিস্তানি গানবোট।

মানবতাবিরোধী অপরাধের বিচার- আযাদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ১ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

শরীয়তপুর-চাঁদপুর ঘাটে ট্রাকজট, গরুর মৃত্যু- ঢাকা-চট্টগ্রাম ও টাঙ্গাইল সড়কে যানজট-ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে গতকাল রোববার সকাল থেকে প্রায় ৬৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট লেগে থাকে।

ইরানের সঙ্গে বৈঠকে সম্মতির কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিপক্ষীয় আলোচনায় বসার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা 'কূটনৈতিকভাবে' ইরান সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সবচেয়ে সরু বাড়ি!

পোল্যান্ডের রাজধানী ওয়ারশে গত শনিবার সরু একটি আবাসিক ভবনের উদ্বোধন করা হয়েছে। চারতলা ভবনটি এতটাই সরু যে, সবচেয়ে বেশি প্রশস্ততা রয়েছে যে জায়গায় তার মাপ ৬০ ইঞ্চি। ৯ মিটার উঁচু ভবনটির সবচেয়ে সরু অংশে প্রশস্ততা ৩৬ ইঞ্চি।

ফুরিয়ে এলো কি তাঁর বেলা-ফিদেল কাস্ত্রোর শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন

কিউবার অবিসংবাদিত নেতা সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন চালু রয়েছে। ভেনিজুয়েলার এক চিকিৎসকের মন্তব্যের পর এর মাত্রা আরো বেড়েছে। হোসে রাফায়েল মারকিনা নামের ওই চিকিৎসক দাবি করেছেন,

বছরে অপচয় ১৩০ কোটি টন খাদ্য

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে বিশ্ব। জাতিসংঘের সাম্প্রতিক ঘোষণায় এ নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। তাদের আশঙ্কা, উৎপাদন-ঘাটতির কারণে আগামী বছর বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে।

ফরমালিনযুক্ত ফল-জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত উদ্যোগ নিন

নাগরিকদের জীবনরক্ষায় উদাসীন এক সরকারের অদ্ভুত দেশে আমরা বাস করছি! খাবারে বিষ মেশানো নিয়ে দিনের পর দিন এত আলোচনা হচ্ছে, এর বিরুদ্ধে সভা-সেমিনার-আন্দোলন হচ্ছে, অথচ কার্যত কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না।

ঘাটে ঘাটে পুলিশের চাঁদাবাজি-চিরতরে বন্ধ করা প্রয়োজন

প্রতিটি ব্যবসার যেমন মৌসুম বা সিজন আছে, তেমনি চাঁদাবাজিরও আছে সিজন। সারা বছর সারা দেশে অব্যাহতভাবে চাঁদাবাজি চললেও ঈদের সময় এলে তা ভয়াবহ আকার ধারণ করে, বিশেষ করে কোরবানির গরু-ছাগলের হাটগুলোকে কেন্দ্র করে।

পবিত্র কোরআনের আলো-আক্রান্ত হলে তোমরাও যুদ্ধ করবে

১৯০। ওয়া ক্বাতিলূ ফী সাবীলিল্লাহিল্লাযীনা ইউক্বাতিলূনাকুম ওয়ালা তা'তাদূ; ইন্নাল্লাহা লা-ইউহিব্বুল মু'তাদীন।
১৯১। ওয়াক্বতুলূহুম হাইছু ছাকি্বফ্তুমূহুম ওয়া আখ্রিজূহুম মিন হাইছু আখ্রাজূকুম ওয়াল ফিত্নাতু আশাদ্দু মিনাল

ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু by প্রভাষ আমিন

রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার পর থেকে এক ধরনের মানসিক বৈকল্যে ভুগছি। অবিশ্বাসে আমার অনুভূতি ভোঁতা হয়ে গিয়েছিল। চারপাশে সব কিছু অচেনা মনে হচ্ছিল। এই কী আমাদের বাংলাদেশ! অসাম্প্রদায়িক চেতনাকে ভিত্তি করে যে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশে এমন সাম্প্রদায়িক হামলা কিভাবে হতে পারে,

ক্ষমতার কাছাকাছি থাকতে এরশাদের নানা কৌশল by সেলিম জাহিদ

আগামী সংসদ নির্বাচনে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) ভূমিকা আসলে কী হবে, তা এখনো স্থির করা হয়নি। তবে যারাই সরকার গঠন করুক, ক্ষমতার কাছাকাছি থাকতে এরশাদ নানা কৌশল ঠিক করে তৎপরতা চালাচ্ছেন বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।

যেকোনো কোম্পানিতে প্রশাসক নিয়োগের সুযোগ থাকছে! by ফখরুল ইসলাম

বিদ্যমান কোম্পানি আইনে নতুন একটি ধারা সংযোজনের উদ্যোগ নিয়েছে সরকার। এতে যেকোনো সময় যেকোনো বেসরকারি কোম্পানিতে প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য সরকারের আইনি এখতিয়ার তৈরি হবে। মূলত ডেসটিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের জন্য কোম্পানি আইন,

চট্টগ্রাম বন্দর- নিজের লোক নিতে মহিউদ্দিনের চাপ by কামরুল হাসান

চট্টগ্রাম বন্দরে জাহাজ পাহারার জন্য প্রতিদিন লোক লাগে ১৫০ জন। এ কাজের জন্য এখন আছেন ৬০০ জন। কিন্তু আরও ৬৫০ জনকে নিয়োগ দিতে বন্দর কর্তৃপক্ষকে চাপ দেওয়া হচ্ছে। বন্দর সূত্র জানায়, নতুন ৬৫০ জনের মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী একাই চেয়েছেন ৬০০ লোকের চাকরি।

সরেজমিন: ফরিদপুর- ফরিদপুরে মন্ত্রীর ভাই-ই সব! by তানভীর সোহেল

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান-মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের কাছে কেউ কোনো কাজে গেলে তিনি মোহতেশাম হোসেনের সঙ্গে কথা বলতে বলেন। স্থানীয় প্রশাসনও চলে তাঁর কথায়। কোনো কিছুই তাঁর অগোচরে হয় না, এমন কথা প্রচলিত আছে স্থানীয় মানুষের মধ্যে।

নিউইয়র্কে গোয়েন্দা ফাঁদে বাংলাদেশি যুবক- রেজওয়ানুলের ভরসা এখন গ্র্যান্ড জুরি

কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের বিরুদ্ধে মামলা চলবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য অভিযোগপত্র গ্র্যান্ড জুরিতে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্রের অভিযোগে গত বুধবার এই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছিল।

তিমিরবিনাশী মা দুর্গা by দেবজ্যোতি সাহা দুলাল

শারদীয়া দুর্গোৎসব বা দুর্গাপূজা যাই বলি না কেন, একটি উপলক্ষ নিয়ে বছর ঘুরে এই দিনটি আমাদের মধ্যে আসে। লক্ষ্য হলো মনুষ্যলোকের বা সমাজে দুর্গতি নাশ করা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যখন মর্ত্যলোকে ধর্ম অধর্ম কর্তৃক আক্রান্ত হয়, তখন অবতাররূপে আমি পৃথিবীতে আবির্ভূত হই।

দুর্গাপূজা থেকে সর্বজনীন দুর্গোৎসব by সৌমিত্র শেখর

দুর্গাপূজার শাস্ত্রীয় দিক আছে। শাস্ত্রীয় গ্রন্থ থেকে তুলে দিই : 'মহিষাসুর দেবগণকে স্বর্গ হইতে তাড়াইয়া দিয়া স্বর্গরাজ্য অধিকার করেন। দেবগণ বিপন্ন হইয়া ব্রহ্মার শরণ লন। ব্রহ্মা দেবতাদিগকে সঙ্গে করিয়া মহাদেবের নিকট উপস্থিত হন এবং মহেশ্বরের নিকট দেবতাদিগের দুর্দশা বর্ণন করেন।

ধীরেন দত্ত স্মারক চাই by প্রবীর বিকাশ সরকার

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত বর্তমান প্রজন্মের কাছে প্রায় বিস্মৃত একটি নাম। অথচ পাঠ্যগ্রন্থে তার ইতিহাস শিক্ষামূলক বিষয় হিসেবে গ্রন্থিত হওয়ার দাবি রাখে নানা কারণেই। তিনি শুধু রাজনীতিজ্ঞই ছিলেন না, একজন দরিদ্র, দরদি সমাজসেবকও ছিলেন।

প্রশাসন দায়িত্বশীল হলে চাঁদাবাজি বন্ধ হবে

ঈদ এলেই শুরু হয় চাঁদাবাজি। দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে সক্রিয় হয়ে ওঠে পরিবহন চাঁদাবাজরা। রাজধানীসহ দেশের সর্বত্র ট্রেন, লঞ্চ, বাস টার্মিনালে রয়েছে চাঁদাবাজি। এ নিয়ে টেলিফোনে মন্তব্য জানিয়েছেন পাঠকরা। গ্রন্থনা : একরামুল হক শামীম ও মাহফুজুর রহমান মানিক

শিক্ষাঙ্গনে সংঘর্ষ থামুক by মো. ইসমাইল হোসেন

শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য অস্ত্র নিয়ে ক্যাম্পাসে যে তাণ্ডব চলছে তাতে করে বাংলাদেশের মানুষ, বিশেষ করে অভিভাবকরা আতঙ্কিত। গত ২ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আবারও দেখা গেল অস্ত্রের মহড়া। রক্তে রঞ্জিত হলো বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ।

মৃত্যু না পুনরুত্থান? by মাহবুব মোর্শেদ

১৯ অক্টোবর খবর মিলেছে_ 'নিউজউইক আর নেই।' ৮০ বছরের পুরনো পত্রিকাটি আগামী বছর নববর্ষ সংখ্যার পর আর কোনো মুদ্রিত কপি প্রকাশ করবে না। তবে ডিজিটাল কপি প্রকাশিত হবে। মুদ্রিত নিউজউইকের মতো অঞ্চল অনুযায়ী সংস্করণ হবে না অনলাইন নিউজউইকের। বরং সারাবিশ্বের জন্য একটি সংস্করণ প্রচারিত হবে।

শিক্ষা-গ্রেডিং পদ্ধতির বৈষম্য by মো. লুৎফর রহমান

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন এমবিএ প্রোগ্রামে ভর্তি সম্পর্কিত একটি বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আলোচ্য বিষয়টি নিয়ে আলোচনা করছি। বিজ্ঞপ্তিতে ভর্তির জন্য প্রয়োজনীয় নূ্যনতম যোগ্যতা

শিক্ষাঙ্গন-ছাত্র আন্দোলন, সন্ত্রাস ও বিভ্রান্ত কর্তৃপক্ষ by আবু সাঈদ খান

বর্তমান সরকারের সাফল্যের বয়ান যখন করা হয়, তাতে এক বা দু'নম্বরে থাকে শিক্ষা খাত। বছরের শুরুতে সময়মতো স্কুলে বই বিতরণ, শিক্ষানীতির ক্ষেত্রে কিছু যৌক্তিক পদক্ষেপসহ সরকারের সাফল্য রয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সজ্জন ব্যক্তি।

শিক্ষাঙ্গন-ছাত্র আন্দোলন, সন্ত্রাস ও বিভ্রান্ত কর্তৃপক্ষ by আবু সাঈদ খান

বর্তমান সরকারের সাফল্যের বয়ান যখন করা হয়, তাতে এক বা দু'নম্বরে থাকে শিক্ষা খাত। বছরের শুরুতে সময়মতো স্কুলে বই বিতরণ, শিক্ষানীতির ক্ষেত্রে কিছু যৌক্তিক পদক্ষেপসহ সরকারের সাফল্য রয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সজ্জন ব্যক্তি। শিক্ষা ব্যবস্থায় উন্নতির জন্য তিনি সদাতৎপর।

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পিপিপি-এমপি-ব্যবসায়ী সহযোগিতা জরুরি

অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) জোরদারের আবশ্যকতা অনস্বীকার্য। বিশেষ করে ব্যয়বহুল অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাত, পানি ব্যবস্থাপনা থেকে বিভিন্ন ক্ষেত্রের প্রয়োজনীয় প্রকল্প রূপায়ণের জন্য পিপিপি ব্যবস্থা দেশের অর্থনীতির চেহারাই পাল্টে দিতে পারে।

রাতারগুলের জলাবন-পরিবেশবান্ধব পর্যটনে নজর দিন

সিলেটের রাতারগুল এলাকায় অবস্থিত জলাবনটি হুমকিতে পড়ার খবর সমকালে এমন সময় প্রকাশিত হলো, যখন ওই অঞ্চলের পর্যটন সম্ভাবনা উন্মোচনের দাবিই জোরালো হচ্ছে। আমরা উৎসাহের সঙ্গে লক্ষ্য করছিলাম যে, অবশেষে বাঙালি তার ঘরকুনো বদনাম ঘুচিয়ে অবসর-বিনোদনমূলক ভ্রমণে মনোযোগ দিচ্ছে।

স্মরণ-কবি জীবনানন্দ দাশ by ফাহমিদা আক্তার রিম্পি

'তোমরা যেখানে সাধ চ'লে যাও/আমি রয়ে যাব এই বাংলার পারে।' বাংলার রূপ ও সৌন্দর্যে এমন বুঁদ হয়ে বাংলাকে ভালোবাসার অনন্য কবি জীবনানন্দ দাশের আজ মৃত্যু দিবস। আর্থিক দুঃখকষ্টে কেটেছে কবির সারাটা

তৃতীয় ধারা ও বাস্তবতা by তারেক শামসুর রেহমান

বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুটি জোটের বাইরে তৃতীয় একটি জোট গঠনের কথা ইদানীং শোনা যাচ্ছে। গত ১৭ অক্টোবর একটি জাতীয় দৈনিকের খবর ছিল এটি। ওই খবরে বলা হয়েছে, চারটি দল

নিত্যজাতম্-রাজনৈতিক দল ও ভূত সমাচার by মহসীন হাবিব

দুই যুগেরও বেশি সময় আগে বাংলাদেশে একটি ছায়াছবি সিনেমা হলগুলোতে প্রদর্শিত হতো। ইবনে মিজান পরিচালিত ছবিটির নাম ছিল 'বাহাদুর'। ছবির একটি বিশেষ দৃশ্যের কথা মনে আছে। দুটি ভূত একটি নির্জন রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছে।

ভিন্নমত-তবু ক্ষমতাটা বাংলাদেশ ব্যাংককে দিন by আবু আহমেদ

আজকাল অর্থ মন্ত্রণালয় এবং দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মধ্যে যেন একটা বিরোধ চলছে, যা আগে কখনো দেখা যায়নি। বাংলাদেশ ব্যাংকের স্বশাসন ও স্বাধীনতার পক্ষে অর্থনীতিবিদরাসহ সিভিল সমাজের সবাই সোচ্চার ছিল এবং এখনো আছে।

চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর- বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস চীনা প্রতিনিধি দলের

বাংলাদেশে যোগাযোগ প্রযুক্তি, অবকাঠামোসহ বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি করবে বলে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে আশাবাদ ব্যক্ত করেছে চীন। দু’দিনের সফরে ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি’র পলিটব্যুরো সদস্য লি ছাংছুন-এর নেতৃত্বে প্রতিনিধি দল প্রেসিডেন্ট মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠককালে এ আশাবাদ ব্যক্ত করেন।

মহাঅষ্টমী আজ

সনাতন হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন মহাঅষ্টমী আজ। ষষ্ঠী ও সপ্তমী শেষে দেবীকে অঞ্জলি প্রদানের গুরুত্বপূর্ণ দিন আজ। প্রত্যূষে দেবী দুর্গার মহাঅষ্টমী বিহিত পূজার মধ্যদিয়ে ভক্ত পূজারীরা দিন শুরু করবেন আজ।

ভালো কাজের সঙ্গে শশী by কামরুজ্জামান মিলু

নাম তার শারমিন জোহা শশী। বাড়ি রংপুর জেলার কেরানীপাড়ায়। পাঁচ বছর বয়সে নাচ শেখার জন্য ভর্তি হন শিশু একাডেমিতে। নৃত্যের প্রথম শিক্ষক শিমু হোসেন। নূপুরের ঝমঝম ছন্দে বেশ কয়েক বছর রংপুরের টাউন হলে নৃত্যে মাতিয়ে রেখেছিলেন সবাইকে। এরপর পড়াশোনা নিয়ে অনেকখানি ব্যস্ত হয়ে পড়েন।