Friday, September 17, 2010
বিশ্বব্যাংক তিন বছরে ৬১০ কোটি ডলার সহায়তা দেবে
নতুন এই কৌশলপত্রে দারিদ্র্য বিমোচনসহ আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করতে বিশ্বব্যাংক ৬১০ কোটি ডলারের এই বড় সহায়তা দিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বিশ্বব্যাংকের কিছু সুনির্দিষ্ট সমালোচনা ও একই সঙ্গে সংস্থাটির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বিশ্বব্যাংককে ছাড়া যাবে না। আমাদের বিশ্বব্যাংককে সঙ্গে নিয়ে চলতে হবে।’
একই সঙ্গে অর্থমন্ত্রী সংস্থাটির আমলাতান্ত্রিক জটিলতা ও অর্থসহায়তার সঙ্গে খরচের ক্ষেত্রে দেওয়া শর্তের সমালোচনা করেন। পাশাপাশি এও বলেন, এ রকম একটি বড় সংস্থায় আমলাতান্ত্রিকতা থাকতে পারে। আর অর্থ দিলে তার খবরদারিও থাকে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বিশেষ অতিথি ছিলেন।
বাংলাদেশের জন্য প্রথমবারের মতো বিশ্বব্যাংকের আইডিএ সহায়তা গত বছর ১০০ কোটি ডলার ছাড়িয়েছিল। নতুন কৌশলপত্রে এই সহায়তা ২০১০-১১ অর্থবছরে ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার ঈঙ্গিত দেওয়া হয়েছে। এর মধ্যে পদ্মা বহুমুখী সেতুর জন্য ১২০ কোটি ডলারের সহায়তার অর্থ রয়েছে।
অনুষ্ঠানে নতুন কৌশলপত্রের বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন। তিনি জানান, নতুন এই সহায়তা কার্যকরভাবে বাস্তবায়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে বিশ্বব্যাংক।
গোল্ডস্টেইন বলেন, ‘আমরা সরকারের সঙ্গে বিদ্যুৎ ও গ্যাস খাতে দীর্ঘ মেয়াদে, কর্মসূচিভিত্তিতে কাজ করব।’
২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশকে যে সহায়তা দিয়েছে, নতুন কৌশলপত্রের আওতায় তার দ্বিগুণ সহায়তা দেওয়া হবে বলে সংস্থাটি উল্লেখ করেছে। বিশ্বব্যাংক মনে করে, বাংলাদেশের উন্নয়নে দ্রুত ও টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং স্থানীয় ও কেন্দ্রীয় উভয় ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।
অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, একসময় দেশের রাজস্ব বাজেটের ১২ ভাগ আসত বিদেশি সহায়তা থেকে। আর এখন তা ২ শতাংশে নামিয়ে আনা গেছে। তিনি প্রায় তিন দশক আগে বিশ্বব্যাংক যে পদ্ধতিতে সহায়তা দিত তার বর্ণনা করেন। বলেন, তখন সহায়তার বিষয়টিতে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হতো। সংস্থার পর্ষদ বৈঠকে গিয়ে দেশের প্রতিনিধি জানতে পারতেন কত সহায়তা দেওয়া হবে। কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে। খোলামেলা আলোচনা করে এগুলো ঠিক করা হচ্ছে।
কৌশলপত্রের ওপর মুক্ত আলোচনায় অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। টেকসই প্রবৃদ্ধি অর্জনে ঝুঁকির দিক বর্ণনায় বিশ্বব্যাংক যে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে একত্রে বিবেচনা করছে, তিনি এর সমালোচনা করেন।
জামিলুর রেজা বলেন, ‘জলবায়ু পরিবর্তন মানুষের সৃষ্টি আর প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক ঘটনা। দুটোকে এক করা যাবে না।’ অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে জামিলুর রেজা চৌধুরীর সঙ্গে একমত পোষণ করেন।
এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ মুক্ত আলোচনায় খুলনা এলাকায় দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দেশি উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা না করে পার্শ্ববর্তী দেশ থেকে বিনিয়োগ আনার কারণ জানতে চান।
এর জবাবে মসিউর রহমান বলেন, এই প্রকল্পগুলোয় ৩০ ভাগ মূলধন আর ৭০ ভাগ ঋণ রয়েছে। দেশের উদ্যোক্তারা ইচ্ছা করলে এই ৭০ ভাগের মধ্যে অংশ নিতে পারেন।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, অতীতে বিশ্বব্যাংকের পাট খাত, কমিউনিটি হেলথ ও জনসংখ্যাবিষয়ক প্রকল্প পুরোপুরি ব্যর্থ হয়েছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বিশ্বব্যাংকের এই সহায়তার শর্তগুলো নিয়ে প্রশ্ন তোলেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ডিএসই: আজ সাধারণ সূচক বেড়েছে ৪.৬২ পয়েন্ট
এদিকে আজ শেয়ারবাজারে লেনদেন হয়েছে মোট এক হাজার ৩৪০ কোটি টাকার। যা আগের দিনের চেয়ে মাত্র তিন কোটি টাকা বেশি।
আজ লেনদেন হওয়া মোট ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৯টি প্রতিষ্ঠানের, কমেছে ১৪৬টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বেক্সিমকো, আফতাব অটোমোবাইলস, লঙ্কাবাংলা ফিন্যান্স ও এক্সিম ব্যাংক।
আজ সবচেয়ে বেশি বেড়েছে পদ্মা সিমেন্টের শেয়ারের দাম। এ ছাড়া মুন্নু ফেব্রিকস, সমতা লেদার, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
এ ছাড়া দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—মেঘনা সিমেন্ট, সাভার রিফ্রাক্টরিজ, মডার্ন ডাইং, কাশেম সিল্ক ও নর্দার্ন জুট।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বেআইনি ধর্মীয় স্থাপনা সরাতে ভারতে সুপ্রিম কোর্টের কঠোর অবস্থান
এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি দলবীর ভাণ্ডারির নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ বিভিন্ন রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে দুই সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে রাজ্য সরকার ব্যর্থ হলে রাজ্যের মুখ্য সচিবদের সুপ্রিম কোর্টে তলব করা হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘ইউএন উইমেন’ নামে জাতিসংঘের নতুন সংস্থা
নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে বান বলেন, ‘সরকারি ও বেসরকারি খাতের অনেক অংশীদার এবং জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে মতৈক্য সৃষ্টিতে অসাধারণ যোগ্যতা আছে ব্যাচেলের।
চিলির প্রথম এই নারী প্রেসিডেন্ট সম্পর্কে বান বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর যোগ্য নেতৃত্বে বিশ্বের কোটি কোটি মেয়ে ও নারীর জীবন-যাপনের মান উন্নত হবে।’ তিনি বলেন, তাঁর চার বছরের চেষ্টার ফসল ‘ইউএন উইমেন’। ২০০৯ সালের জুলাইয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নতুন সংস্থা গঠনের পরিকল্পনা অনুমোদন করা হয়। এরপর ২৬ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি সংস্থার প্রধানের জন্য তিনজন প্রার্থীর নাম প্রস্তাব করে।
জাতিসংঘ নারীর কার্যক্রম শুরু হবে ২০১১ সালের জানুয়ারিতে। ইউনিসেফের সমমর্যাদাসম্পন্ন এই সংস্থার প্রধান হিসেবে ব্যাচেলে উপমহাসচিবের পদ অলংকৃত করবেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চীন-জাপান বিরোধ প্রকট হয়ে উঠছে
গ্রেপ্তার হওয়া ওই নাবিকের মুক্তির দাবিতে জাপানের রাষ্ট্রদূতকে পঞ্চমবারের মতো তলব করেছে চীন। এদিকে, গতকাল বুধবার চীনের একটি প্রতিনিধিদলের পূর্বনির্ধারিত জাপান সফর বাতিল করা হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর ক্যাপ্টেন ঝান ওইজিয়ংয়ের ট্রলারের সঙ্গে জাপান কোস্টগার্ডের দুটি নৌযানের সংঘর্ষ হয়। জাপান বলেছে, চীনের ট্রলারটি পূর্ব চীন সাগরে জনবসতিহীন ওই দ্বীপের কাছে জাপানের দুটি টহল নৌযানকে ইচ্ছাকৃতভাবে সজোরে ধাক্কা দেয়। জাপান সোমবার ১৪ নাবিকসহ নৌযানটি ছেড়ে দিয়েছে।
গত মঙ্গলবার চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন জাপানের রাষ্ট্রদূত ইউকিরো নিওয়াকে ডেকে চীনের ওই ক্যাপ্টেনকে ‘অবৈধভাবে আটক’ করার অভিযোগ করেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। ঝেনমিন এ সময় ক্যাপ্টেনকে অবিলম্বে মুক্তি দিয়ে তাঁকে দেশে পাঠানোর দাবি জানান।
ক্যাপ্টেন ঝান ওইজিয়ংয়ের মুক্তির দাবি করে চীন গত সোমবার জাপানের বিরুদ্ধে পারস্পরিক সম্পর্কে ‘কঠিন পরিস্থিতি’ সৃষ্টির অভিযোগ আনে। পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র নিয়ে আলোচনার লক্ষ্যে দেশটির একটি প্রতিনিধিদলের পূর্বনির্ধারিত জাপান সফরও বাতিল করা হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চিলিতে আটকেপড়া খনি শ্রমিকদের জন্য চাকরির প্রস্তাব
গত মঙ্গলবার একটি চাকরির মেলায় ৩১৭ জন সহকর্মীসহ ওই শ্রমিকদের চাকরির প্রস্তাব দেওয়া হয়। আটক অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর কী হবে, তা নিয়ে তাঁদের আর ভাবতে হবে না। প্রস্তাবে বলা হয়, খনির কাজে ফিরে যেতে চাইলেও তাঁদের আর ঝুঁকিপূর্ণ খনিতে কাজ করতে হবে না।
এর আগে এত বেশি দিন কোনো শ্রমিককে এভাবে আটক থাকতে হয়নি। কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, শ্রমিকদের উদ্ধারে আরও অনেক সময় লাগবে। উদ্ধারকারীদের খনন করা সরু একটি সুড়ঙ্গ দিয়ে তাঁদের কাছে খাদ্যসামগ্রী, ওষুধপত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হচ্ছে।
সান জোসে খনিতে আটকেপড়া শ্রমিকদের চাকরির জন্য এক হাজার ১১৮টি চাকরির প্রস্তাব এসেছে। চিলির ড্রিলিং কোম্পানি তেররা সার্ভিসের মানবসম্পদ বিভাগের উপপরিচালক সারা মোরালেস বলেন, ৩৩ জনের একজনও চাকরি ছাড়া থাকবেন না।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মোশাররফের দলের যাত্রা শুরু ১ অক্টোবর
মোশাররফের মুখাপাত্র মোহাম্মদ সাইফ পাকিস্তানের ডন পত্রিকাকে বলেন, ১ অক্টোবর লন্ডনে সংবাদ সম্মেলনের মাধ্যমে মোশাররফের রাজনৈতিক যাত্রা শুরু হবে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩ অক্টোবর ব্রিটেনের বার্মিংহাম শহরে একটি সমাবেশে ভাষণ দেবেন তিনি। মাস দুয়েক আগে বার্মিংহামেই একটি সমাবেশে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে লক্ষ্য করে জুতা ছুড়েছিলেন এক ব্যক্তি।
মোহাম্মদ সাইফ দাবি করেন, অনেক বাঘা বাঘা রাজনীতিবিদ মোশাররফের সঙ্গে আছেন এবং আরও অনেকে শিগগির তাঁর সঙ্গে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সাইফ বলেন, ‘গত মার্চ থেকে আমরা দলের সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছি এবং এখন সদস্যসংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে।’
গত সপ্তাহে বিবিসিকে এক সাক্ষাৎকারে মোশাররফ জানান, ২০১৩ সালের সাধারণ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি নতুন দল গঠন করতে যাচ্ছেন। মোশাররফ আরও জানান, পাকিস্তানের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গত সোমবার বলেন, মোশাররফ দেশে ফিরতে চাইলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবশ্যই তাঁকে স্বাগত জানাবেন। কেননা, তাঁর বিরুদ্ধে অনেক মামলা আছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফ্রান্সের সিনেটে বোরকা নিষিদ্ধ বিল পাস
পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান রয়েছে ফ্রান্সে। তাদের সংখ্যা প্রায় ৫০ লাখ। এর মধ্যে প্রায় দুই হাজার নারী পর্দা জাতীয় পোশাক ব্যবহার করেন। বোরকার বিরুদ্ধে আইন চালু হলে এসব নারী প্রকাশ্য রাস্তাঘাটে বা অন্য কোনো স্থানে বোরকা ও মুখ ঢাকার মতো কোনো পোশাক পরতে পারবেন না। কোনো নারী এই আইন ভঙ্গ করলে তাঁকে ১৯০ ডলার জরিমানা গুনতে হবে। যেসব পুরুষ জোর করে তাঁর স্ত্রী ও পরিবারের অন্য নারীসদস্যকে বোরকা পরতে বাধ্য করবেন, তাঁকে সর্বোচ্চ ৩৮ হাজার ডলার জরিমানা দিতে হবে। একই সঙ্গে তাঁকে এক বছরের কারাদণ্ডও ভোগ করতে হবে।
এই বিলের বিরোধিতা করা ব্যক্তিরা আশা করছেন সাংবিধানিক পরিষদ হয়তো শেষ পর্যন্ত এতে অনুমোদন দেবে না। অনেক মানবাধিকার কর্মী মনে করেন, এটি ফ্রান্সে ইসলামভীতিকে উসকে দেবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিলভার বাফেলো পুরস্কার পেলেন বিল গেটস
মাইক্রোসফট এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন—এই উভয় প্রতিষ্ঠানের মাধ্যমে সাবেক শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটস তরুণদের জন্য সেবামূলক কাজ করছেন। সিয়াটলে ষাট ও সত্তরের দশকে তিনি স্কাউটের সদস্য ছিলেন। ওই সময় লাইফ স্কাউট পদবিতে ভূষিত হয়েছিলেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিল গেটস বলেন, একজন স্কাউট হতে পারাটা খুবই মধুর স্মৃতি। তিনি বলেন, ‘আমি হাঁটাহাঁটিতে পারদর্শী ছিলাম না। রান্নাবান্নাতেও ভালো ছিলাম না। এগুলো চ্যালেঞ্জই ছিল আমার জন্য।’ তিনি রসিকতা করে বলেন, ‘তবে আমি বাস্কেট খেলা ও ভাস্কর্য তৈরিতে পারদর্শী ছিলাম। এসবে পুরস্কারও পেয়েছি। মাঝেমধ্যে ভাবি, এসব না জানলে কী যে হতো?’
বিল গেটস ছাড়াও এর আগে যাঁরা এই পুরস্কার পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন বৈমানিক চার্লস লিন্ডবার্গ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল ও চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ওয়াল্ট ডিজনি। এ ছাড়া ১৪ জন মার্কিন প্রেসিডেন্টও এ পুরস্কার পেয়েছেন। ১৯২৫ সালে এ পুরস্কারের প্রবর্তন করা হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাঘের বিলুপ্তি রোধে...
অনলাইন জার্নাল পিএলওএস বায়োলোজির সর্বশেষ সংখ্যায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে অবৈধ শিকার, অবৈধ গাছ কাটা, বন ধ্বংস ও বন্যপ্রাণীর বাণিজ্য বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেদনের মূল প্রণেতা যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি (ডব্লিউসিএস) বলেছে, বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে বিভিন্ন খাতে বছরে অতিরিক্ত সাড়ে তিন কোটি ডলার খরচ করতে হবে।
বিশ্বব্যাংক, বৈশ্বিক সংরক্ষণ সংস্থা আইইউসিএন ও পান্থেরা নামের একটি সংস্থা এই গবেষণায় অংশ নিয়েছে। বর্তমানে যত বাঘ বেঁচে আছে, তার মধ্যে প্রায় এক হাজার বাচ্চা উৎপাদনে সক্ষম স্ত্রী বাঘ রয়েছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, কয়েক দশক ধরে পরিবেশবাদীদের চেষ্টা সত্ত্বেও বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার অন্যতম কারণ হলো প্রচলিত কিছু ওষুধ তৈরিতে বাঘের অঙ্গ ব্যবহার।
প্রতিবেদনের শীর্ষ প্রণেতা ডব্লিউসিএসের জো ওয়ালসটন ও সহ-প্রণেতারা বাঘের ৪২টি উৎসস্থল শনাক্ত করেছেন, যেখানে বাচ্চা উৎপাদনে সক্ষম বাঘ বাস করে।
এই ৪২টি স্থানের মধ্যে ১৮টি ভারতে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আটটি ও রাশিয়ার পূর্বাঞ্চলে (দূরপ্রাচ্য) ছয়টি। অন্য জায়গাগুলোর অবস্থান মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস ও বাংলাদেশে।
গবেষণায় বলা হয়, কম্বোডিয়া, চীন, উত্তর কোরিয়া অথবা ভিয়েতনামে কোনো ‘উৎসস্থল’ চিহ্নিত হয়নি।
এই ৪২টি স্থানের বেশির ভাগই আয়তনে খুব ছোট। যেখানে বাঘের সংখ্যা সীমিত।
গবেষণায় বলা হয়, মাত্র পাঁচটি স্থানে ধারণক্ষমতার প্রায় ৮০ শতাংশ বাঘ রয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাশ্মীরে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো হবে
কর্মকর্তারা বলেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে যোগ দেন কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, ইউপিএ জোটের সভাপতি গোলাম নবী আজাদ, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, বিজেপির নেতা লালকৃষ্ণ আদভানি, নীতিন গড়কারি, অরুণ জেটলি ও সুষমা স্বরাজ, সিপিআইএমের নেতা প্রকাশ কারাত, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব প্রমুখ। কাশ্মীর থেকে সেখানকার ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহর নেতৃত্বে আসা পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সভায় যোগ দেয়। তবে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তাতে যোগ দেননি।
বৈঠক শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি পরিদর্শনে শিগগিরই একটি সর্বদলীয় প্রতিনিধিদল কাশ্মীরে পাঠানো হবে। তারা সেখানকার মানুষের সঙ্গে কথা বলে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে এবং সে অনুযায়ী সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাশ্মীরে যাওয়ার দিনক্ষণ পরে নির্ধারণ করা হবে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি মোকাবিলার জন্য সব দলের নেতারা সংবিধান পরিবর্তন এবং আইন পরিমার্জনে একমত হয়েছেন। এএফএসপিএ বিষয়েও সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে থেকে এবং কাশ্মীরবাসীর চেতনা ও অনুভূতির প্রতি সংবেদনশীল মনোভাব বজায় রেখেই সবকিছু করা হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিশেষ ক্ষমতা আইন আফস্পা শিথিল করার ব্যাপারে ওই বৈঠকে সরকারের পক্ষ থেকে প্রস্তাব তোলা হয়। বৈঠকে যোগ দেওয়ার আগেই প্রধান বিরোধী দল বিজেপি এ বিষয়ে বিরোধিতা করার ঘোষণা দিয়েছিল। যথারীতি বৈঠকেও তারা এর বিরোধিতা করে। সেনাবাহিনীর পক্ষ থেকেও এ আইন বাতিল বা শিথিল না করার আহ্বান জানানো হয়েছে। ওই আইন অনুযায়ী কাশ্মীরে নিরাপত্তাকর্মীদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়াই গুলি চালানোসহ বেশ কিছু বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। কাশ্মীরের বিভিন্ন সংগঠন অভিযোগ করেছে ওই আইনের সুযোগে নিরাপত্তাকর্মীরা সেখানকার বাসিন্দাদের ওপর নির্যাতন করার বৈধতা পাচ্ছে।
গতকালের সর্বদলীয় বৈঠকে উত্থাপিত বিভিন্ন দলের প্রস্তাব পর্যালোচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠক হওয়ার কথা। গতকাল প্রধানমন্ত্রী মনমোহন সিং সর্বদলীয় বৈঠকে কাশ্মীরের বিক্ষোভকারীদের প্রতি হিংসাত্মক পথ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, উদ্ভূত পরিস্থিতির কারণে তিনি ‘মর্মাহত’।
এদিকে, গতকালও কাশ্মীরে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর মেন্ধরে এ ঘটনা ঘটে। এ ছাড়া পৃথক দুই এলাকায় দুটি সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভঙচুরের ঘটনাও ঘটেছে। হান্দওয়াড়া শহরে গত মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা মিউনিসিপ্যাল কমিটির কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। অন্যদিকে সোপোরে শহরে রাজস্ব কার্যালয়ে বিক্ষোভকারীরা ভাঙচুর করেছে বলেও খবর পাওয়া গেছে।
আলোচনার মাধ্যমে সমাধান করুন: পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি কাশ্মীর-সমস্যা সমাধানে দমন-পীড়ন পরিহার করে কাশ্মীরিদের সঙ্গে আলোচনায় বসতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গত মঙ্গলবার পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডন-এর সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিলামে পেলের শেষ জার্সি
ব্রাজিল কিংবদন্তি এই জার্সিটি পরে খেলেছিলেন একটি প্রীতি ম্যাচ। মারকানা স্টেডিয়ামে যুগোস্লাভিয়ার বিপক্ষে ১৯৭১ সালের ১৮ জুলাইয়ের সেই ম্যাচে পেলে তাঁর জার্সিটি বদল করেছিলেন ড্রাগন হলকারের সঙ্গে। ২০ বছর ধরে এই জার্সিটি ছিল ক্রোয়েশিয়ার স্পিলিটের একটি ক্যাফেতে। এবার উঠে আসছে নিলামে। ধারণা করা হচ্ছে, পেলের এই জার্সির দাম উঠতে পারে ৮ থেকে ১০ হাজার পাউন্ড।
ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি জর্জ বেস্টের যে জার্সিটি নিলামে ওঠানো হচ্ছে, সেটি পরে তিনি খেলেছিলেন উত্তর আয়ারল্যান্ডের হয়ে। এই জার্সিটার দাম ৫ থেকে ৬ হাজার পাউন্ড উঠতে পারে বলে ধারণা করছে নিলাম কর্তৃপক্ষ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মুরালির অভিন্ন দাবি
গত মাসে লর্ডস টেস্টে পাকিস্তান ক্রিকেটারদের স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকেই ক্রিকেট-বিশ্ব সরগরম। নিজ নিজ অবস্থান থেকে ক্রিকেট-সংশ্লিষ্টরা প্রকাশ করে যাচ্ছেন নিজেদের মতামত। ঘটনার গুরুত্ব বুঝে পাকিস্তানের সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে নিষিদ্ধ করেছে আইসিসি। তবে সাময়িক নিষিদ্ধ নয়, শেন ওয়ার্ন ও ভেট্টোরির সঙ্গে মুরালিধরনও এক মত, দোষী প্রমাণিত হলে এঁদের আজীবন নিষিদ্ধ করাই হবে যুক্তিসংগত।
আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলতে তিনি এখন দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে। সেখানেই স্টার স্পোর্টস ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘যদি তাঁরা দোষী হয়, তাঁদের অবশ্যই আজীবন নিষিদ্ধ করা উচিত। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হ্যান্ডবল দলের নেপাল-যাত্রা

আসছেন জর্জেভিচের দুই সহকারী
প্রথমজন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদ্যনিযুক্ত কোচ। এই ক্রোয়েশিয়ান কাজেও নেমে পড়েছেন। পরের দুজন জাতীয় দলের সাবেক সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচের সহকারী হিসেবে কাজ করে গেছেন গত এসএ গেমসে। এই দুজনকে এবার কোচ করে আনছে বড় বাজেট নিয়ে মাঠে নামা পেশাদার ফুটবল লিগের নাবাগত দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এঁরা ঢাকা আসছেন আজ সকালে। তৃতীয়জন আবাহনীর কোচ হচ্ছেন, ইরানি এই কোচের এ মাসেই আসার কথা। বাংলাদেশের ফুটবলে এখন বিদেশি কোচ আসার হিড়িক চলছে!
পেশাদার লিগে খেলার অনুমতি পেয়েই শেখ জামাল হাত বাড়িয়েছিল জর্জেভিচের দুই সহকারীর দিকে। গত ফেব্রুয়ারিতে এসএ গেমসে জর্জেভিচের কোচিংয়ে বাংলাদেশ দল জেতে, যাতে ছিল তাঁর দুই সহকারীর বড় ভূমিকা। বিশেষ করে কার্লোভিচে মুগ্ধ ছিলেন ফুটবলাররা।
শেখ জামাল তাদের প্রধান কোচ করছে সেই কার্লোভিচকে। তাঁর সহকারী কাম ট্রেনার থাকবেন দাবর। মৌসুমের শেষ পর্যন্ত মাসে দুজনকে মোট ছয় থেকে সাড়ে ছয় হাজার ডলার বেতন দেওয়া হবে বলে জানা গেছে।
বিদেশি কোচ আনলেও বিদেশি খেলোয়াড় আনার পরিকল্পনা আপাতত বাদ দিয়েছে শেখ জামাল। দেশের সেরা দুই স্ট্রাইকার এমিলি, এনামুলকে নেওয়ার পরও নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলা ওলালেকানের দিকে হাত বাড়িয়েছিল দলটি। কিন্তু গত দুই মৌসুম মোহামেডানের জার্সি গায়ে নজরকাড়া বুকোলা সম্ভবত মুক্তিযোদ্ধায় যাচ্ছেন।
এদিকে আগামী মাসের প্রথম সপ্তাহে ফেডারেশন কাপ শুরু হচ্ছে। কথা ছিল এ মাসের ২০ তারিখ পর্যন্ত এশিয়াডগামী অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প চলবে। তবে বাফুফে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্প চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বাফুফে যা-ই করুক, ২১ সেপ্টেম্বর থেকে নিজেদের খেলোয়াড় চায় শেখ জামাল। এ জন্য দলটি চিঠি দিচ্ছে বাফুফেকে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাত সিঁড়ি ভাঙল বাংলাদেশ
নতুন প্রকাশিত র্যাঙ্কিং সুসংবাদ বয়ে এনেছে বাংলাদেশের জন্য। র্যাঙ্কিয়ে সাত ধাপ এগিয়ে বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে ১৪৫ নম্বরে। তবে এতেও দক্ষিণ এশিয়ায় সবার ওপরে নাম লেখানো সম্ভব হয়নি। দক্ষিণ এশিয়ায় সবার ওপরে মালদ্বীপ (১৪৩তম)। দ্বিতীয় স্থানে বাংলাদেশ। সবচেয়ে অবনমন ঘটেছে ভারতের। ২২ ধাপ পিছিয়ে ভারত এখন ১৬০-এ।
কাল প্রকাশিত র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে হল্যান্ড। এক ধাপ এগিয়ে জার্মানি তিন নম্বরে। তিন থেকে চারে নেমে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের পরই রয়েছে আর্জেন্টিনা। জার্মানির মতো এক ধাপ এগিয়েছে ইংল্যান্ডও। সাত থেকে ছয়ে এখন ইংলিশরা। এক ধাপ নিচে নেমে সপ্তম স্থানে উরুগুয়ে। আগের মতোই পর্তুগাল, মিসর ও চিলি আট, নয় ও দশে। দুই ধাপ অবনমনে ইতালি এখন ১৩ নম্বরে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুরোনো আদলেই জাতীয় লিগ
২৯ সেপ্টেম্বর থেকে শুরু প্রথম পর্বে রাজশাহী-সিলেটের ম্যাচটি হবে যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম ও বরিশাল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা ও খুলনা। লিগের আদল গতবারের মতোই। প্রথম পর্বে ছয়টি বিভাগীয় দল সিঙ্গেল লিগ ভিত্তিতে সবার সঙ্গে সবাই খেলবে। শীর্ষ চার দল প্রথম পর্বের পয়েন্ট নিয়েই উঠবে দ্বিতীয় পর্বে। সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা হবে এই পর্বেও। দ্বিতীয় পর্বের শীর্ষ দুই দল খেলবে পাঁচ দিনের ফাইনাল। দ্বিতীয় পর্বের সূচি ও ফাইনালের ভেন্যু ঠিক হবে পরে। তবে প্রথম পর্বের সব ম্যাচই হবে নিরপেক্ষ ভেন্যুতে। জাতীয় লিগের ভেন্যু তালিকায় এবার আছে যশোর, বগুড়া, রাজশাহী, সিলেট ও বিকেএসপি।
ফরম্যাট আগের মতো থাকলেও জাতীয় লিগে খেলোয়াড়দের আর্থিক সুবিধায় পরিবর্তন আসছে এবার। চার দিনের ম্যাচের ফি ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে বলে জানিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি সূত্র। এ ছাড়া দৈনিক ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা এবং যাতায়াত ভাতা ৬৫০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। বেড়েছে প্রাইজমানিও। চার দিনের ম্যাচের চ্যাম্পিয়ন দল পাবে ১২ লাখ টাকা, আগেরবার যা ছিল ১০ লাখ। রানার্সআপের প্রাইজমানি ৫ লাখ থেকে বেড়ে হয়েছে ৬ লাখ টাকা। এক দিনের ম্যাচের চ্যাম্পিয়ন দল পাবে ৬ লাখ ও রানার্সআপ ৩ লাখ টাকা (আগে ছিল চ্যাম্পিয়ন ৫ লাখ ও রানার্সআপ ২ লাখ টাকা)।
টাকা-পয়সা বেড়েছে, তবে কাল পর্যন্তও ঠিক হয়নি এবারের জাতীয় লিগের স্পনসর।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফিরছেন নতুন এক শাহরিয়ার
দুই বছর অনেক সময়। আরও অনেক কিছুর মতো সময়ের স্রোত বদলে দিয়েছে শাহরিয়ারকেও। গত কয়েক দিনের অনুশীলনে বদলটা ধরতে পেরেছেন কোচ জেমি সিডন্স। আইসিএলে চলে যাওয়া শাহরিয়ারকে ‘ফর্মহীন’ ব্যাটসম্যান মনে হলেও নতুন শাহরিয়ারকে নতুন লাগছে কোচের চোখেও। ‘আগের চেয়ে অনেক ভালো হয়েছে ওর টেকনিক। আগে কিছু শট খেলতে ওর সমস্যা হতো, কোনো কোনো শট হয়তো ঠিকভাবে খেলতেই পারত না। এখন সেসব সমস্যা আর নেই’—কাল অনুশীলনের ফাঁকে বলে গেলেন সিডন্স।
নিজের ব্যাটিংয়ে নতুনত্ব উপলব্ধি করছেন শাহরিয়ারও। তবে বদলে যাওয়া এই ব্যাটিংয়ের পেছনে খুব বড় কোনো রহস্য নেই। বাংলাদেশের কোচ হওয়ার পর ব্যাটসম্যানদের সিডন্স যে ‘কমন’ ব্যবস্থাপত্র দিয়েছিলেন, সেই ব্যাকলিফট বদলানোটাই কাজ করেছে এর পেছনে। ‘সিডন্স কোচ হয়ে আসার পর প্রথমেই আমার ব্যাকলিফটের সমস্যার কথা বলেন। আরও অনেক ব্যাটসম্যানকেই তখন তিনি ব্যাকলিফট বদলাতে বলেছিলেন। আইসিএল থেকে ফেরার পরের সময়টায় আমি একটু একটু করে ব্যাটিংয়ে সে পরিবর্তনটা এনেছি। আয়নার সামনে দাঁড়িয়ে শ্যাডো করে করে নতুন ব্যাকলিফট প্র্যাকটিস করেছি। নতুন ব্যাকলিফটে শট খেলার জন্য আরও বেশি সময় পাচ্ছি। এটাই ব্যাটিংয়ে ইতিবাচক পরিবর্তন এনেছে’—বললেন শাহরিয়ার।
পরিবর্তনগুলো নির্দিষ্ট করে বললেনও জাতীয় দলের বাঁহাতি ওপেনার শাহরিয়ার, ‘আমি যখন টেস্ট দলে ফিরি, কোচ তখন আমার পুল-কাট শট নিয়ে কিছু কাজ করেছেন। ব্যাকলিফট বদলানোয় পুল-কাট করাটাও আমার জন্য এখন সহজ। এবার সেন্টার উইকেটে যে বিগ হিটিং প্র্যাকটিস করলাম, তাতেও কাজে দিয়েছে পরিবর্তনটা। বেশি সময় পাওয়ায় বড় শটগুলোতে বল এখন আরও দূরে নিতে পারব আশা করি।’
শাহরিয়ারের এবারের ফেরা আরও একটা আশার মোড়কে মোড়া। দলে নিজের জায়গাটা পুনঃপ্রতিষ্ঠা করতে চান তিনি, ‘তামিমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে দলে। তামিম যেহেতু নেই, ওপেনিংয়ে যেকোনো ব্যাটসম্যানেরই দায়িত্ব হবে দলকে একটা ভালো শুরু এনে দেওয়ার। আমারও সেই চেষ্টা থাকবে। চেষ্টা করব সেরা খেলা খেলে দলে নিজের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করার। পারফর্ম করার তাড়নাও আছে ভেতরে।’ লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকায় দেশের মাটিতে বিশ্বকাপ খেলার স্বপ্নটা ফিকেই হয়ে গিয়েছিল শাহরিয়ারের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডের দলে ফেরায় সে স্বপ্ন আবার প্রাণ পেয়েছে। কিন্তু শাহরিয়ার বলছেন, ‘বিশ্বকাপে খেলার সুযোগ এসেছে কথাটা সত্যি। তবে আমার টার্গেট ম্যাচ ধরে ধরে এগোনো, এই সিরিজে ভালো খেললেই পরের সিরিজে সুযোগ পাব। ওই সিরিজে ভালো খেললে বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকবে।’
জাতীয় দলের বাইরে থাকলেও মাঝে দেশের মাটিতে ‘এ’ দলের হয়ে সিরিজ খেলেছেন দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে। শাহরিয়ারের আত্মবিশ্বাসের পারদ ওপরের দিকে ঠেলে দিয়েছে ওই ম্যাচগুলোর পারফরম্যান্স। সেই আত্মবিশ্বাস থেকেই বলছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলার সুযোগটাও বেশি থাকবে। চেষ্টা করব “এ” দলের হয়ে মাস ছয়েক আগে যে ক্রিকেট খেলেছি সেটা খেলতে। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ “এ” দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে। আমার লক্ষ্য ২০০৫, ২০০৬ ও ২০০৭-এ যেমন খেলেছি, সেই পারফরম্যান্স আবার ফিরিয়ে আনা।’
বোঝাই যাচ্ছে, জাতীয় দলে জায়গা ধরে রাখার চ্যালেঞ্জটাকে ভালোভাবেই নিচ্ছেন শাহরিয়ার। কিন্তু তাঁর এই ফেরাটা যে তামিম ইকবালের হাতে অস্ত্রোপচারের ‘সৌজন্যে’! সুস্থ হয়ে ফিরলে ওপেনিংয়ে তামিমই তো প্রথম পছন্দ! এই জায়গায় শাহরিয়ার বাস্তববিবর্জিত নন, ‘আমি আমার খেলাটা খেলতে চাই। যদি আরও ভালো কোনো খেলোয়াড় চলে আসে তাহলে যেকোনো খেলোয়াড়কেই জায়গা ছেড়ে দিতে হতে পারে। এটা নিয়ে চিন্তিত না আমি। জায়গা ছেড়ে দিলে যদি দলের লাভ হয়, আমার কোনো সমস্যা নেই।’
এবারের ফেরা বা ব্যাটিং টেকনিকের মতো ড্রেসিংরুমের পরিবেশটাও হয়তো নতুন ঠেকবে শাহরিয়ারের কাছে। যাঁদের দেখে গিয়েছিলেন ড্রেসিংরুমে, তাঁদের অনেকেই যে এখন নেই! শাহরিয়ার এই বাস্তবতাও মেনে নিয়ে বললেন, ‘আসলে কারও জন্যই কিছু থেমে থাকে না। দলের পরিবেশ তার নিজস্ব গতিতে বদলায়। আমি নতুন করে দলে ফিরেছি, আমারই দায়িত্ব দলের সঙ্গে মানিয়ে নেওয়া।’
ডেসিংরুমে মানিয়ে নেওয়ার ‘ব্যাকলিফট’টা নিজেই ঠিক করে নিলেন শাহরিয়ার নাফীস।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চ্যাম্পিয়নদের রুখে দিল টুয়েন্টে
১৯৬৪ ও ’৬৫ সালে টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জয়ী ইন্টারের সামনে ওই কীর্তিরই পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ এবার। কিন্তু টুয়েন্টে প্রথম ম্যাচেই ইতালিয়ান চ্যাম্পিয়নদের ওই সম্ভাবনাকে ফেলে দিল প্রশ্নের মুখে। শুধু তো চ্যাম্পিয়নস লিগের শিরোপাই নয়, হোসে মরিনহোর হাত ধরে ‘নেরাজ্জুরি’রা ইতালির ইতিহাসে প্রথম ট্রেবল জিতেছে গত মৌসুমে।
মরিনহো ঠিকানা বদলে চলে গেছেন রিয়াল মাদ্রিদে। ইন্টারের দায়িত্ব নিয়েছেন লিভারপুলের রাফায়েল বেনিতেজ। এই ড্র মরিনহোর জাগিয়ে তোলা জীগিষার ক্ষয়িষ্ণু চেহারা তুলে ধরছে এমন বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না ডাচ প্লে-মেকার ওয়েসলি স্নাইডারের পারফরম্যান্সের কারণে।
এবার চ্যাম্পিয়নস লিগ মাঠে গড়ানোর আগে স্নাইডার বলেছিলেন, ‘এবারও আমরা চ্যাম্পিয়ন হব।’ এই প্রতিশ্রুতির অনুবাদ মাঠেও করেছেন স্নাইডার। ১৩ মিনিটে দারুণ এক গোল করে দলকে এগিয়েও দিয়েছিলেন। তবে ইন্টারের অন্য খেলোয়াড়েরা আত্মবিশ্বাসের অনুবাদ তেমন করে করতে পারেননি। ভাগ্যও সহায় ছিল না ইন্টারের। বরং দুর্ভাগ্য যেন তাদের পরাজয়েরই আয়োজন সাজিয়ে রেখেছিল! ২০ মিনিটে ইয়ানসেনের ফ্রি-কিকে সমতা আনে টুয়েন্টে। এরপর ডিয়েগো মিলিতোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইন্টার। ৪১ মিনিটে স্যামুয়েল ইতোর গোল তাদের আরও অমঙ্গলের আশঙ্কাকে সরিয়ে দেয় দূরে।
দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়া ইন্টার জয়ও পেতে পারত। কিন্তু তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কওতিনহোর ১২ গজি শটটা গোলে ঢুকতে গিয়েও ঢোকেনি। ফিরে আসে তাঁরই স্বদেশি ডগলাসের গায়ে লেগে। আর গোটা দুই সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন আত্মঘাতী গোলের যন্ত্রণা ভুলতে মরিয়া হয়ে ওঠা মিলিতো।
কিন্তু শেষ পর্যন্ত ড্রটাকেই নিয়তি বলে মানতে হয়েছে ইন্টারকে। তবে কোচ বেনিতেজ অখুশি নন, ‘ম্যাচটা তো আমরাই নিয়ন্ত্রণ করেছি।’ প্রথম ম্যাচ শেষে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় সবার পাশেই ১টি করে পয়েন্ট। এই গ্রুপের অন্য ম্যাচে টটেনহাম হটস্পার ও ভেরডার ব্রেমেনও ড্র করেছে ২-২ গোলে।
তবে টটেনহাম কোচ হ্যারি রেডনাপের এই ড্র নিয়ে আক্ষেপ থাকতেই পারে। পাসানেন ও পিটার ক্রাউচের গোলে ২০ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল টটেনহাম। কিন্তু আলমেইদা (৪৩) ও মারিনের (৪৭) গোলে সমতায় ফেরে ব্রেমেন।
স্কটিশ ক্লাব রেঞ্জার্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ২০০৮-এর চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। এই ড্রর পর দল নির্বাচন নিয়ে খুব সমালোচিত হয়েছেন ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে খেলা মাত্র একজন খেলোয়াড়কে প্রথম একাদশে রেখেছিলেন ফার্গুসন। সমালোচনা হচ্ছে এটা নিয়েই।
তবে ম্যানইউ কোচ সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না, ‘আমি শক্তিশালী দলই নামিয়েছি। বুঝতে হবে এই দলটির ৬ জনই চেলসির বিপক্ষে কমিউনিটি শিল্ড কাপে ছিল।’ এ সব নিয়ে চিন্তা না করলেও ফার্গুসনের কপালে ভাঁজ ফেলেছে ইকুয়েডরিয়ান উইঙ্গার আন্তোনিও ভ্যালেন্সিয়ার চোট। বাঁ পায়ের অ্যাঙ্কেল ভেঙে গেছে তাঁর। এ মৌসুমেই নাকি আর মাঠে নামা হবে না তাঁর।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শুরুতেই মেসি-জাদু
![]() |
| ‘এই যে, আমিই সেই মেসি’! প্যানাথিনাইকসের বিপক্ষে গোল করার পর মেসির এই উদ্যাপন-ভঙ্গি একেবারেই নতুন। কিন্তু মাঠে সেই দোর্দণ্ডপ্রতাপ পুরোনো মেসিই। যাঁর দাপটে প্রতিপক্ষ বলই খুঁজে পায় না! |
গত দুই আসরের সর্বোচ্চ গোলদাতা মেসি এবারও খাতা খুললেন জোড়া গোল করে। দুটি গোল করিয়েছেনও। ইউরোপ-শ্রেষ্ঠত্বের এই আসরে নিজের প্রথম হ্যাটট্রিকটি পেয়েই গিয়েছিলেন। কিন্তু ভাগ্যদেবী যেমন দুহাত ভরে তাঁকে দেয়, তেমনই বঞ্চনার হতাশায়ও পোড়ায়। দুবার তাঁকে গোলবঞ্চিত করেছে গোলপোস্ট। মেসিও মিস করেছেন পেনাল্টি। অবশ্য দলের বিশাল জয়ের আনন্দ ঘুচিয়ে দিয়েছে সেই হতাশা। সব প্রতিযোগিতা মিলে ৫ ম্যাচে ৬ গোল করে মৌসুমের শুরুতেই মেসি আভাস দিয়ে রাখলেন গত মৌসুমের (৫৩ ম্যাচে ৪৭ গোল) ফর্মটাকে ধরে রাখার।
মাত্রই তিন দিন আগে এই ন্যু ক্যাম্পেই নবাগত হারকিউলিসের কাছে লিগে হেরে গিয়েছিল বার্সেলোনা। হারকিউলিস গ্রিক দেবতা। তারই প্রতিশোধ নিতেই বুঝি গ্রিসের দলটার ওপর অমন নির্দয় চড়াও হয়েছিল মেসির দল! পুরো ম্যাচে আক্ষরিক অর্থেই স্রেফ দর্শক হয়ে ছিল। বার্সেলোনার বল দখল ছিল ৮৬ শতাংশ! বার্সেলোনা শট নিয়েছে ২৮টি, এর ১২টি ছিল গোলমুখে। অন্যদিকে বার্সার গোলমুখে প্যানাথিনাইকসের আক্রমণ ছিল মাত্র একটি।
গ্রিসের দলটি নিজেরা হয়তো ভুলেই গেছে, পরশু প্রথম গোলটি কিন্তু করেছিল তারাই। পুয়োল-পিকেদের ভুলের মাশুল তুলে ২০ মিনিটে ন্যু ক্যাম্পের গর্জন থামিয়ে দিয়েছিলেন ফরাসি স্ট্রাইকার সিডনি গোভু। তবে গ্যালারির উল্লাস ফিরিয়ে দিতে মেসি সময় নিয়েছেন এক মিনিটের একটু বেশি। ইদানীং প্রায়ই চিপ করে গোল করায় যেন মজা পেয়ে গেছেন। ২২ মিনিটে মেসির গোলটিও তা-ই। ৩৩ মিনিটে চ্যাম্পিয়নস লিগেই নিজের প্রথম গোলটি করেন ভিয়া। জাভির কর্নার থেকে হেডার পাস, ভিয়াকে অরক্ষিত রাখার খেসারত দিয়ে পিছিয়ে যায় প্যানাথিনাইকস।
প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগমুহূর্তে সেই সম্মোহনী গোল। প্যানাথিনাইকসের ডি-বক্সে জনা পাঁচেক ডিফেন্ডারের জটলায় ছোট্ট পরিসরে মেসির সঙ্গে ইনিয়েস্তা-পেদ্রোর ওয়ান-টু। কীভাবে যেন সেই ফাঁক থেকেই গোল করে ৩-১ ব্যবধান করে ফেললেন মেসি!
বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ হ্যাটট্রিকটি তাঁরই। গত লিগে আর্সেনালের বিপক্ষে চারটি গোলই করেছিলেন মেসি। এবারের লিগের শুরুতেই হ্যাটট্রিকের সুযোগ দিতে তাই তাঁকেই ঠেলে দেওয়া হয় পেনাল্টি কিক নিতে। কিন্তু পেনাল্টি-অনভ্যস্ততার কারণেই কি না বাঁ পায়ের দুর্বল শট প্রায় বিনা পরিশ্রমে ঠেকিয়ে দেন প্যানাথিনাইকস গোলরক্ষক। হতাশা ভুলে মেসি চেষ্টা চালিয়ে যান। ৭৭ মিনিটে বাঁ প্রান্তে প্রায় শূন্য ডিগ্রি কোণ থেকে, বিশ্বকাপে মাইকনের গোলটির কথা মনে করিয়ে দেওয়ার মতো একটা শট নিয়েছিলেন। গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে দিলেও বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। ফিরতি বলে আলতো টোকায় গোল করেন পেদ্রো।
শেষ পর্যন্ত হ্যাটট্রিক না পেলেও এই ম্যাচেই দারুণ এক রেকর্ড গড়ে ফেলেছেন মেসি। বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোল এখন তাঁরই (মেসির ২৭, রিভালদোর ২৫)। ম্যাচের শেষ মুহূর্তে আলভেজের গোলটিও তাঁরই বানিয়ে দেওয়া। পুরো ম্যাচে এভাবেই আলো ছড়ালেন মেসি। ম্যাচ শেষেও তাঁকে প্রশংসার বৃষ্টিতে ভেজালেন কোচ। মাত্র ২৩ বছর বয়সে এত কিছু, মেসি সত্যিই জাদুকর!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
September
(567)
-
▼
Sep 17
(20)
- বিশ্বব্যাংক তিন বছরে ৬১০ কোটি ডলার সহায়তা দেবে
- ডিএসই: আজ সাধারণ সূচক বেড়েছে ৪.৬২ পয়েন্ট
- বেআইনি ধর্মীয় স্থাপনা সরাতে ভারতে সুপ্রিম কোর্টের ...
- ‘ইউএন উইমেন’ নামে জাতিসংঘের নতুন সংস্থা
- চীন-জাপান বিরোধ প্রকট হয়ে উঠছে
- চিলিতে আটকেপড়া খনি শ্রমিকদের জন্য চাকরির প্রস্তাব
- মোশাররফের দলের যাত্রা শুরু ১ অক্টোবর
- ফ্রান্সের সিনেটে বোরকা নিষিদ্ধ বিল পাস
- সিলভার বাফেলো পুরস্কার পেলেন বিল গেটস
- বাঘের বিলুপ্তি রোধে...
- কাশ্মীরে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো হবে
- নিলামে পেলের শেষ জার্সি
- মুরালির অভিন্ন দাবি
- হ্যান্ডবল দলের নেপাল-যাত্রা
- আসছেন জর্জেভিচের দুই সহকারী
- সাত সিঁড়ি ভাঙল বাংলাদেশ
- পুরোনো আদলেই জাতীয় লিগ
- ফিরছেন নতুন এক শাহরিয়ার
- চ্যাম্পিয়নদের রুখে দিল টুয়েন্টে
- শুরুতেই মেসি-জাদু
-
▼
Sep 17
(20)
-
▼
September
(567)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...