Saturday, January 3, 2015
দলপতি ও রাজনৈতিক নেতা এক নয়
গণতান্ত্রিক সুশাসন বা জনস্বার্থের বিষয় নিয়ে
সরকারকে কোনো দুশ্চিন্তা করতে হচ্ছে না। তারা এখন উন্নয়নের রাজনীতির কথা জনগণকে শোনাচ্ছেন। কিন্তু উন্নয়ন দেখতে হলে তো জানতে হবে কারা কীভাবে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে রাজকীয় হালে থাকার ব্যবস্থা করেছেন।
স্বাভাবিক কারণেই নতুন করে হিংসা, হরতাল ও ক্ষমতার জন্য রক্তক্ষয়ী লড়াই এ দেশের অসহায় জনগণকে দেখতে হচ্ছে। রাজনৈতিক সংকট উত্তরণের কোনো চিন্তা সরকারের মধ্যে নেই। কারণ ক্ষমতার দুর্ভেদ্য দুর্গে তারা নিজেদের বেশ নিরাপদ মনে করছেন। জনমতের ভিত্তিতে ক্ষমতায় থাকার অথবা সরে দাঁড়ানোর চিন্তা তাদের মধ্যে নেই। কিন্তু ক্ষমতার বাইরে সবাই, এমনকি আমাদের বিদেশী বন্ধুরাও এটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে, জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারের ভবিষ্যৎ কত অনিশ্চিত। সরকারের গণতান্ত্রিক বৈধতার কথা কেউ ভুলে থাকলেও তারা দুশ্চিন্তামুক্ত হতে পারছেন না।
যে বিষয়টিতে উপলব্ধির ঘাটতি রয়েছে তা হল, যে সরকার শাসন পরিচালনায় পুলিশের শক্তির ওপর নির্ভরশীল, সেই সরকার আত্মরক্ষায়ও সক্ষম নয়। পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে এই শিক্ষা আমাদের হয়েছে। তবে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের সে শিক্ষা জানা না থাকারই কথা।
বর্তমান সরকারের ঘনিষ্ঠ বন্ধু সমাজতান্ত্রিক রাষ্ট্র চীন পর্যন্ত এখন অস্বস্তিতে ভুগছে এবং আলোচনার মাধ্যমে বাংলাদেশের বর্তমান সংকট সমাধানের পরামর্শ দিচ্ছে। চীনের সফররত পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘যদি কোনো সমস্যার উদ্ভব হয়ে থাকে, চীন আশা করে আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পথে তার সমাধান করাই বাঞ্ছনীয়।’ এটা পরিষ্কার যে, চীনও বাংলাদেশে বিনিয়োগ ঝুঁকির ব্যাপারে খুবই সতর্ক। যাতে গণ্ডগোল, বিশৃংখলার মধ্যে তার আর্থিক স্বার্থ বিপন্ন না হয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সংলাপের প্রস্তাব কার্যকর হওয়ার মতো অনুকূল অবস্থা বাংলাদেশে অনুপস্থিত। কারণ, রাজনৈতিক সংলাপের বিষয়টি সরকারের কাছে খুবই স্পর্শকাতর। এ ব্যাপারে সরকার বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে কি-না সেটাই হবে দেখার বিষয়। আগে দেখেছি, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো উপদেশ সরকার সহজভাবে গ্রহণ করতে প্রস্তুত নয়। আওয়ামী লীগ যেহেতু প্রধান বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে সমস্যার সমাধান করতে চায়, সে কারণে চীনের পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা বা সংলাপের যে প্রস্তাব দিয়েছেন তা ফলপ্রসূ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। সরকার যদি সবার কাছে গ্রহণযোগ্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে সম্মত থাকে, তাহলে তো বিরোধী দলের আর রাস্তায় লড়াই করার কোনো যুক্তি থাকে না।
যদিও আমরা মনে করি, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নিশ্চিত না করে কেবল নির্বাচন অনুষ্ঠান গণতন্ত্রকে কার্যকর করে তুলতে কোনো ভূমিকা রাখবে না। একই ধরনের লুটপাটের দুঃশাসন চলবে এবং তা আমাদের জীবনকে একইভাবে দুর্বিষহ করে তুলবে।
রাজনৈতিক নেতারা যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতাসুলভ আচরণ করতে না শিখবেন, ততক্ষণ পর্যন্ত উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান নিজেদের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে না। এ কথার অর্থ এই নয় যে, সমস্যাটির যুক্তিসঙ্গত সমাধান নেই।
এটা সহজেই বোধগম্য যে, সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত রাখতে পুলিশসহ সমগ্র প্রশাসনকে ব্যস্ত থাকতে হচ্ছে। সেই প্রশাসনের পক্ষে জনস্বার্থ রক্ষার ব্যাপারে সময় দেয়া বা আগ্রহ দেখানোর কিছু থাকতে পারে না। সরকারি প্রশাসন জনপ্রশাসন হতে পারছে না। সরকারি স্বার্থ রক্ষায় পুলিশ এবং অন্যান্য সরকারি কর্মচারীও ব্যস্ত থাকছেন। আর যারা বিবেকের তাড়নায় তা পারছেন না তারা অসহায় অবস্থায় রয়েছেন। জনগণের অসহায়ত্বের সুযোগকে কাজে লাগাতে বিভিন্ন পর্যায়ের দুর্নীতিপরায়ণরাও বসে নেই। বস্তুত এ কারণেই আমরা একটা সম্ভাব্য ধ্বংসের ছবি দেখছি।
অস্ত্র যে অনেকের হাতেই আছে তা তো সবাই দেখতে পাচ্ছি। হিংসা, হানাহানির প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার প্রস্তুতি উভয় পক্ষেরই রয়েছে। ক্ষমতা ও রাষ্ট্রীয় সম্পদের জন্য যে লড়াই, সেখানে বিচার-বিবেচনা ও সংযম থাকতে পারে না।
আমাদের গভীর সংকটের সমাধান আসতে পারে কেবল সময়ের সাহসী ব্যক্তিদের পক্ষ থেকে। জনপ্রিয় ইচ্ছার ভিত্তিতে একটা সমাধান আমাদের পেতেই হবে। রাজনৈতিক নেতারা যখন কোনো সমাধান দিতে পারেন না, তখন শুধু নির্বাচনের কথা বলাই যথেষ্ট নয়। শুধুই একজনের পর অপরজনকে ক্ষমতায় বসানো কোনো রাজনীতি হতে পারে না। তাই এক ধরনের অন্তর্বর্তীকালীন ব্যবস্থা অপরিহার্য। সরকার যেহেতু জনগণের ভোটের নয়, তেমনি যে কোনো ধরনের অন্তর্বর্তীকালীন ব্যবস্থাই গ্রহণীয় হতে পারে। অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে দলীয় রাজনীতির পুনর্গঠন দরকার হবে যাতে নির্বাচন হতে পারে শাসনতন্ত্রসম্মতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। অতীতে অর্থবহ নির্বাচন হতে পারেনি বলেই নির্বাচনের মৃত্যু ঘটানো সহজ হয়েছে। রাজনৈতিক জোটগুলোর দিকনির্দেশনায়ও পরিবর্তন আনতে হবে। আন্দোলনের জন্য বিএনপি জোটই যথেষ্ট শক্তিশালী হতে পারে। সেক্ষেত্রে বিএনপিকে গণতন্ত্রের জন্য ইতিবাচক নেতৃত্বের কথা গুরুত্বসহ ভাবতে হবে। একই নেতৃত্ব, একই চিন্তাভাবনা বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক পরিবর্তন আনতে পারে না। সেটা সংকট থেকে মুক্তি পাওয়ার কোনো পথও দেখাতে পারে না।
একটি স্বাধীন দেশকে স্বাধীন রাখার জন্য সত্যিকারের দেশপ্রেমী সাহসী লোকদের ভূমিকা থাকতেই হবে। পাকিস্তান আমলে আমাদের যখন রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক বঞ্চনার অবসানকল্পে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়তে হয়েছিল, তখন সাহসী ব্যক্তির কোনো অভাব ছিল না। সব শ্রেণীর লাখ লাখ মানুষ আপস না করে সাহসের সঙ্গে সংগ্রাম করে জীবন দিয়েছিলেন এই আশায় যে, বাংলাদেশ স্বাধীন হলে সেখানে কেবল সুবিধাভোগীরা নয়, সবাই গণতান্ত্রিক রাজনীতি চর্চার সুযোগ এবং আইনের সুরক্ষা ভোগ করতে পারবেন। তাই সৎ ও সাহসী লোকদের এগিয়ে আসতে হবে। আমলাতান্ত্রিক রাজনীতি দেশ ও জাতির কোনো কল্যাণে আসতে পারে না।
দুর্জনের কাছ থেকে ধার করা জ্ঞান রাজনৈতিক নেতার বিজ্ঞতা বলে বিবেচিত হতে পারে না। রাজনৈতিক নেতার রাজনৈতিক জ্ঞান আসতে হবে জনগণের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস থেকে। দলপতি আর রাজনৈতিক নেতা এক নয়। বর্তমানে রাজনীতির নামে দলীয় লোকদের স্বার্থে একেকজন দলপতি হয়ে বসে আছেন।
ব্যারিস্টার মইনুল হোসেন : আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘৫ই জানুয়ারি বিএনপিকে মাঠে নামতে দেয়া হবেনা’ -মায়া, ‘খালেদার ৭ দফা গণতন্ত্রের জন্য হুমকি’ -তথ্যমন্ত্রী

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘কখনো ডাস্টবিন ছাড়া ময়লা ফেলব না’

সামাজিক সংগঠন ‘পরিবর্তন চাই’ প্রতি বছরের ৩১ ডিসেম্বর এ দিবসটিকে পালন করার ঘোষণা দিয়েছে। তবে এ বছর হরতালের কারণে আজ দেশব্যাপী দিনটি পালন করছে ‘পরিবর্তন চাই’। দেশের ৪০টি জেলা শহর এবং ঢাকা শহরকে ছয়টি এলাকায় ভাগ করে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এ দিনে। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত রাস্তা, পার্ক ও খোলা জায়গা থেকে আবর্জনা তুলে নগর কতৃর্পক্ষের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবকেরা। ওসমানী উদ্যানে আয়োজিত ঢাকার মূল জমায়েতে উপস্থিত ছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন, অ্যাকশন এইডের এ-দেশীয় পরিচালক ফারাহ কবির, ব্রতীর চেয়ারম্যান শারমিন মুরশিদ, অবসকিউর ব্যান্ডের গায়ক টিপু, আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ। অনুষ্ঠানের শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন ‘পরিবর্তন চাই’-এর চেয়ারপারসন ফিদা হক।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ডিএমপির সাড়া পায়নি বিএনপি, সমাবেশের অনুমতি দেওয়া না-দেওয়া পুলিশের ব্যাপার : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

সভায় স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক, পুলিশের আইজি এ কে এম শহিদুল হক, তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি সাবেক সচিব মো. বদিউর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান, স্থানীয় সাংসদ জাহিদ আহসান, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদসহ বিভিন্ন দপ্তর-অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনে যাঁরা বর্তমানে কর্মরত আছেন, তাঁদের অধিকাংশই বহুবার বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করেছেন। যার জন্য ইজতেমায় নিরাপত্তা নির্বিঘ্ন করতে বেগ পেতে হবে না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইজতেমার প্রতি পর্বে পাঁচ হাজারের অধিক পুলিশ থাকবে। এ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সংস্থার লোকজন মোতায়েন থাকবে।
টঙ্গীর তুরাগ তীরে ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। মুসল্লিদের সুবিধার্থে ৯ থেকে ১১ জানুয়ারি ও ১৬ থেকে ১৮ জানুয়ারি দুই পর্বে এবারও ইজতেমা অনুষ্ঠিত হবে। বিশ্ব মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে ঢাকা ও গাজীপুর জেলা প্রশাসন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্য বছরের মতো এবারও সফলভাবে বিশ্ব ইজেতমা সম্পন্ন হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পায়রা সেতুর কাজ শুরু হয়নি

হিন্দুদের সর্বশক্তি দিয়ে আ’লীগকে সর্মথন করার আহ্বান বিজেপি নেতার

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৫ই জানুয়ারি মিছিল-সমাবেশ করবে গণতান্ত্রিক বাম মোর্চা
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতে জাপানী তরুণীকে আটকে রেখে ধর্ষণ

স্কুলে কেরানি, কলেজে অধ্যক্ষ! by আবুল কালাম মুহম্মদ আজাদ
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আলতাফ ১৯৯১ সালের ৬ জুলাই লালপুর থানা বালিকা উচ্চবিদ্যালয়ে কেরানি হিসেবে যোগদান করেন। তাঁর সবশেষ বেতন স্কেল ছিল ৪ হাজার ৯০০ টাকা। বিদ্যালয়ে আটজন ভুয়া শিক্ষক নিয়োগের ঘটনায় গত বুধবার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে নাটোরের লালপুর থানায় সাতটি মামলা করেছেন। দুদকের কাছে আটজন ভুয়া শিক্ষক লিখিত বক্তব্যে জানিয়েছেন, তাঁরা আলতাফ হোসেনের মাধ্যমেই শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক লালপুরের একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লালপুরে এই ভুয়া শিক্ষক নিয়োগের ব্যাপারে আলতাফ হোসেনের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন। গত নভেম্বর প্রথম আলোয় ‘লালপুরে ১২ বিদ্যালয়ের ৪৫ ভুয়া শিক্ষক এমপিওভুক্ত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ভুয়া শিক্ষক নিয়োগের বিষয়টি জানাজানি হওয়ার পর ২০১৩ সালের ৯ ডিসেম্বর থেকে আলতাফ হোসেন আর বিদ্যালয়ে যাননি। ছয়-সাত মাস আগে থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ আর তাঁর বেতন বিল তৈরি করেনি।
এদিকে বিদ্যালয়ে চাকরি করার সময় আলতাফ লালপুরের বৈদ্যনাথপুর গ্রামে ‘গোপালপুর পৌর মহিলা বিএম অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে অধ্যক্ষ হয়েছেন। ইতিমধ্যে ওই প্রতিষ্ঠানটি পাঠদানের অনুমতি পেয়েছে। সেখানে শিক্ষকও নিয়োগ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা খাতুন জানান, ২০১০ সালে বিদ্যালয়ে কর্মরত অবস্থায় আলতাফ নিজ হাতে তাঁর শিক্ষাগত যোগ্যতার ফরমে এইচএসসি পাস উল্লেখ করেছেন।
গত ১ ডিসেম্বর আলতাফের ওই কলেজে গিয়ে দেখা যায়, কলেজে কোনো ছাত্রছাত্রী নেই। দুজন শিক্ষক রয়েছেন। কলেজ অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে দেখা যায়, টেবিলের ওপরে আলতাফ হোসেনের একটি নামফলক রয়েছে। তাতে লেখা রয়েছে অধ্যক্ষ গোপালপুর পৌর মহিলা বিএম কলেজ। তিনটি শ্রেণিকক্ষের একটিতেও কোনো বেঞ্চ নেই।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের দুই শিক্ষক জানান, ২০১০ সালে কলেজটি চালু হয়। ইতিমধ্যেই দুটি ব্যাচ এইচএসসি (বিএম) পাস করেছে। কলেজে দুটি ট্রেড রয়েছে—কম্পিউটার ও সাচিবিক বিদ্যা। কলেজের কম্পিউটার কোথায় জানতে চাইলে তাঁরা বলেন, নিরাপত্তার জন্য অধ্যক্ষের বাসায় রাখা হয়েছে।
কলেজের পাশেই অধ্যক্ষের দুই তলা বাড়ি। ওপরের তলায় আলতাফ থাকেন। সেখানে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। বক্তব্য নেওয়ার জন্য গত কয়েক দিনে কয়েক দফায় ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। অন্য একটি মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তিনি দেখা করতে রাজি হননি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘বিনা সিগন্যালে যানজটে আছি’

বেলা পৌনে দুইটার দিকে ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ মহাখালী থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, শাহবাগ, কাকরাইল, নাইটেঙ্গেল মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট ও এর আশপাশের এলাকায় যানজটের কথা জানায়। তবে সরেজমিনে দেখা গেছে, পল্টন, প্রেসক্লাব, মগবাজার, বাংলামোটর, রূপসী বাংলা মোড়, ধানমন্ডি এলাকায় যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, ছাত্রলীগের র্যালির জন্য যানজট হয়েছে। যানজট নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। দুপুরের পর পরিস্থিতির উন্নতি হবে।
হিন্দি গান: শোভাযাত্রার আগে সমাবেশের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরে বেলা একটার দিকে ঢাকা বিশবিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ছাত্রলীগের শোভাযাত্রা শুরু হয়। লক্ষাধিক ছাত্রলীগ নেতা-কর্মীর এই শোভাযাত্রায় বাজতে থাকে গ্যাংনাম স্টাইল, কিক, হুককা বার, নাগিনসহ নানা রকমের হিন্দি গান। তবে কয়েকটি পিকআপে শাফিন আহমেদের জন্মদিন গানটিও বাজানো হয়। এ ছাড়া মটর সাইকেলের শোভাযাত্রায় উচ্চশব্দে হর্ন বাজানো হয়।
বেলা দেড়টার সময় কয়েকটি পিকআপ থেকে রাস্তায় হেঁটে যাওয়া মেয়েদের উদ্দেশে অশ্লীল ভাষা ও অশালীন ইঙ্গিতের মাধ্যমে যৌন নিপীড়ন করা হয়। ওই পিকআপের ব্যানারে লেখা ছিল পারভেজ হোসেন, কামরাঙ্গীচর থানা ছাত্রলীগ। এ ছাড়া দক্ষিণ খান থানা ছাত্রলীগের সভাপতি খায়রুল আলম মোটর সাইকেলে হর্ন বাজিয়ে শব্দদূষণ তৈরি করেন। এ সময় পথচারীরা বিরক্ত হন। রাস্তায় দাঁড়িয়ে থাকা চাকুরিজীবী ইউনুস আলী বলেন, ‘রাস্তা-বন্ধ করে তারা নাচতেছে। মনে হয় বিয়ে বাড়ি। জনগণের দুর্ভোগের কথা তাদের মাথায় নেই।’
আগামীকাল রোববার (৪ জানুয়ারি) ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওইদিন সরকারি ছুটি থাকায় আজকেই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে দলটি। এ ছাড়া আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছাত্রলীগ নেতাদের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লাল মখমল দোলনার মেয়ে

(ছবি:১ পোশাক যা-ই হোক ইভলিনের মধ্যে যেন সব সময়ই প্রতিমার মতো সৌন্দর্যের সঙ্গে এক প্রচ্ছন্ন যৌন আবেদন মিলেমিশে থাকত। ছবি: উইকিপিডিয়া ছবি:২ ইভলিন নেস্টবিট। জন্ম: ২৫ ডিসেম্বর ১৮৮৪। মৃত্যু: ১৭ জানুয়ারি ১৯৬৭। ছবি: উইকিপিডিয়া ছবি:৩ বনপরী, জিপসি নারী, জাপানি গেইশা থেকে শুরু করে গ্রিক দেবী পর্যন্ত বহু চরিত্রেরই মডেল হয়েছেন ইভলিন নেস্টবিট। ছবি: উইকিপিডিয়া)
ইভলিন এমন এক সময় বেড়ে ওঠেন যখন আমেরিকা যুক্তরাষ্ট্রের রূপান্তরের কাল। অর্থনৈতিক শক্তি হিসেবে আমেরিকার বেড়ে ওঠার সোনালি যুগ সেটা। কিন্তু একই সঙ্গে ইউরোপ থেকে বিপুল সংখ্যায় অভিবাসী আসা এবং দারিদ্র্য বিস্তারেরও সময় সেটা। অভিজাত পরিবারে জন্ম নেওয়া এবং অকালে পিতৃহীন হওয়ায় অল্প বয়সেই জীবনের দুই দিকই দেখতে হয়েছিল ইভলিনকে। ইভলিন প্রথমে কাজ শুরু করেন উদীয়মান শিল্পীদের ছবি আঁকার মডেল হিসেবে। তবে ভদ্রঘরের মেয়ে ইভলিনকে শিল্পীদের জন্য নগ্ন হয়ে মডেল দিতে হয়নি। তাঁর জীবনীকারের ভাষায় ‘এর পরও অসম্ভব সুন্দর মুখশ্রীর ইভলিনের কদর ছিল অনেক।’
১৯০০ সালে মাত্র ১৬ বছর বয়সে নিউইয়র্কে চলে আসেন ইভলিন। নতুন শতাব্দীর শুরুতে ইভলিনের নতুন যাত্রা কেবল তাঁর জীবনকেই পাল্টে দেয়নি, বরং শিল্পাঙ্গনসহ বিকাশমান গ্ল্যামার জগতকেও পাল্টে দিয়েছিল। নিউইয়র্কে নিজেকে মডেল হিসেবে প্রতিষ্ঠায় ইভলিনকে সহায়তা করেছিলেন তাঁর শুরুর দিককার পথপ্রদর্শক-পৃষ্ঠপোষক জেমস ক্যারল বেকউইথ। এ সময় খ্যাতনামা বহু শিল্পীর মডেল হয়েছেন তিনি। এখন নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টের সংগ্রহে থাকা ‘ইনোসেন্স’ নামে ভাস্কর জর্জ গ্রে বার্নার্ডের বিখ্যাত ভাস্কর্যের মডেলও তিনি। চার্লস ডানা গিবসনের ‘উইমেন: দ্য ইটারনাল কোয়েশ্চন’ ছবিটির মডেলও তিনি। শিল্পীদের ছবি, ভাস্কর্য থেকে শুরু করে সাময়িকীর প্রচ্ছদ, অলঙ্করণ আর অগণিত বিজ্ঞাপনে ছাপা হতে থাকে ইভলিনের মুখ। সে সময়কার বিখ্যাত সাময়িকী ভ্যানিটি ফেয়ার, হার্পার্স বাজারের একাধিক প্রচ্ছদের মডেল হয়েছেন তিনি। টুথপেস্টের বিজ্ঞাপন থেকে শুরু করে মুখের ক্রিমের বহু বিজ্ঞাপনের মডেল ছিলেন ইভলিন।
বনপরী, জিপসি নারী, জাপানি গেইশা থেকে শুরু করে গ্রিক দেবী পর্যন্ত বহু চরিত্রেরই মডেল হয়েছেন এই সুন্দরী তরুণী। গ্ল্যামার মডেল হিসেবেও সব সময় শালীন পোশাকেই দর্শকের সামনে হাজির হতেন ইভলিন। কিন্তু পোশাক যা-ই হোক, ইভলিনের মধ্যে যেন সব সময়ই প্রতিমার মতো সৌন্দর্যের সঙ্গে এক প্রচ্ছন্ন যৌন আবেদন মিলেমিশে থাকত। ইভলিনের রূপের এই প্রচ্ছন্ন আবেদনময়তাই হয়তো সেকালে ইভলিনের তুমুল জনপ্রিয়তার অন্যতম বড় কারণ। নতুন মাধ্যম হিসেবে ফ্যাশন ফটোগ্রাফির বিকাশের এই সময়েই দুনিয়াজুড়ে সুপার মডেলের খ্যাতি অর্জন করেন ইভলিন। আঁকা ছবির অলঙ্করণের জায়গায় আলোকচিত্রের স্থান করে নেওয়ার সে সময়টায় দ্রুত মানুষের চোখে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এ এমন এক সময় যখন তাঁর ছবি ছাপা হলে পত্রিকার বিক্রি বেড়ে যায়। নগরের পানশালা আর অভিজাতদের আড্ডায় একই সময়ে যুবা-পুরুষরা মদিরা হাতে পানপাত্র ঠোকে ইভলিনের নামে। শিগগিরই নিউইয়র্কের ব্রডওয়ে থিয়েটার বা মঞ্চনাটকে স্থান করে নেন ইভলিন। বুনো গোলাপ নামের একটা নাটকে প্রথম স্বতন্ত্র চরিত্রে অভিনয় করেন তিনি। এ সময়ই পত্র-পত্রিকার মুখরোচক কলামগুলোতে ইভলিনের নামে নানা কিসসা-কাহিনি ছাপা হতে শুরু করে। সাফল্যের শিখরে থাকার সময়ই করুণ পরিণতির প্রেমকাহিনি আরও আলোচিত-সমালোচিত করে তোলে ইভলিন নেস্টবিটকে। ম্যাডিসন স্কয়ার গার্ডেন, ওয়াশিংটন স্কয়ার আর্চসহ বহু বিখ্যাত স্থাপনার স্থপতি স্ট্যানফোর্ড হোয়াইটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ইভলিন। সুন্দরী মডেল ইভলিনের প্রেমে হাবুডুবু খেতে থাকা ধনী স্থপতি স্ট্যানফোর্ড প্রেমের স্বীকৃতি হিসেবে প্রেমিকাকে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট উপহার দেন। কিন্তু বছর না গড়াতেই বিচ্ছেদ ঘটে দুজনের। শিগগিরই কয়লা ও রেল ব্যবসায়ী ধনকুবের হ্যারি কে থ-কে বিয়ে করেন ইভলিন। সাবেক প্রেমিক আর বর্তমান স্বামী বিবাদে জড়িয়ে পড়েন ইভলিনকে নিয়ে। এক সন্ধ্যায় ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক অনুষ্ঠান চলাকালে উত্তেজিত হয়ে স্থপতি স্ট্যানফোর্ডকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেন ধনকুবের হ্যারি। এই হত্যাকাণ্ডে তোলপাড় শুরু হয়ে যায় পুরো আমেরিকায়। আদালতে বিচার চলাকালে প্রত্যক্ষদর্শী এবং গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে ইভলিনের বক্তব্য শুনতে উদগ্রীব হয়ে থাকে সবাই। আদালতে নিজের প্রেম এবং দাম্পত্য নিয়ে ইভলিন যে বিশদ সাক্ষ্য দেন, ছাপার হরফে সেসব পড়তে হুমড়ি খেয়ে পড়ে জনগণ। পত্রিকার কাটতি বাড়তে থাকে। রক্ষণশীল খ্রিষ্টানরা আদালতকে অনুরোধ করে এই সাক্ষ্য পত্রিকায় ছাপা বন্ধ করতে। বিচারকেরা বিব্রত হয়ে পড়েন। এমনকি আদালতে অভিযোগ ওঠে যে, ইভলিনের মা তাঁর মেয়েকে পতিতাবৃত্তিতে নিয়োজিত করেছেন। মামলার রায়ে ইভলিনের স্বামী ধনকুবের হ্যারির যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং একটা হাসপাতালে অন্তরীণ অবস্থাতেই মারা যান তিনি। সংবাদমাধ্যমসহ জনগণের ব্যাপক আগ্রহ এবং নাটকীয় হত্যাকাণ্ডের নাটকীয় বিচারকাজের জন্য এই বিচারকে আমেরিকার ইতিহাসে শতাব্দীর অন্যতম আলোচিত বিচারকাজ হিসেবে বিবেচনা করা হয়।
আদালতে নিজের জবানিতে প্রেমিকের উপহার দেওয়া একটা ‘লাল মখমলের দোলনা’ নিয়ে ইভলিনের প্রেমকাহিনি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। আমেরিকার সংবাদমাধ্যমে ইভলিন পরিচিতি পান ‘লাল মখমল দোলনার মেয়ে’ হিসেবে। পরে ইভলিনের জীবদ্দশাতেই ১৯৫৫ সালে লাল মখমল দোলনার মেয়ে নামে একটা সিনেমাও মুক্তি পায় হলিউড থেকে। ইভলিন নিজে সেই সিনেমার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তামাটে চুলের এক কিশোরীর মডেল হয়ে ওঠা, তাঁর জীবনসংগ্রাম এবং ট্র্যাজিক প্রেমকাহিনি নিয়ে সে সময় থেকেই অনেক গল্প-কবিতা-নাটক রচিত হয়েছে। এমনকি ২০১০ সালেও এইচবিও টিভি সিরিজ ব্রডওয়াক এমপায়ারের গিলিয়ান চরিত্রটিও ইভলিনের ছায়া অবলম্বনেই রচিত। উনিশ শতক থেকে বিশ শতকে রূপান্তরের পর্বে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক অঙ্গনের টালমাটাল সময়ের ছবিতে চিরদিনের জন্যই রয়ে যাবে ইভলিন নেস্টবিটের নাম। প্রথম যুগের সুপার মডেল হিসেবে ইভলিন যে পথে হেঁটেছিলেন, তা পেরিয়ে যাওয়া হয়তো তাঁর উত্তরসূরি আজকের অনেক সুপার মডেলের পক্ষেও সম্ভব না। ইভলিনের জীবনীকার পাওলা উরুবুরু যেমন মন্তব্য করেছেন—‘করুণ হলেও সত্য যে, তারকা হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই আমেরিকার প্রথম সুপারমডেল, যৌনতার দেবী এবং সুবিধাভোগী এই সেলিব্রেটি সে সংস্কৃতিরই শিকার হয়েছেন, যে সংস্কৃতি নিজেই তাঁকে তৈরি করেছে এবং তাঁকে ভোগ করেছে।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাগরে বিমানের বড় দুটি অংশের সন্ধান

তবুও থামেননি বোরহান by মুহাম্মদ জাকির হোসেন

বাড়িতে এসে ২০০৪ সালে প্রতিবেশী ছালাম সরকারের সঙ্গে যৌথভাবে ৪৮ শতক জায়গার ওপর ১০ লাখ টাকা ব্যয়ে স্থাপন করেন একটি মুরগির খামার। মুরগির বিষ্ঠা কাজে লাগিয়ে ২০০৬ সালে আরও এক লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করেন দুটি বায়োগ্যাস প্লান্ট। ওই প্লান্ট থেকে স্বল্প খরচে গ্রামের ৩০টি পরিবার পাচ্ছে বিদ্যুৎসুবিধা। খামার ও বায়োগ্যাস থেকে প্রতি মাসে ৩০ হাজার টাকা আয় হয়। ওই টাকাতেই চলে ছেলেমেয়ের লেখাপড়া ও পরিবারের খরচ।
তিনি আক্ষেপ করে বলেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হয় না। সহজশর্তে ঋণও জোটে না। সরকারি-বেসরকারি সহায়তাও পাওয়া যায় না। এভাবে আরও বায়োগ্যাস প্লান্ট করে নিজ গ্রাম ও আশপাশের গ্রামে জ্বালানি ও বিদ্যুতের চাহিদা পূরণের ইচ্ছা থাকলেও টাকার অভাবে হচ্ছে না। আল-আমিন নামের গ্রামের এক তরুণ বলেন, ‘পা ভাঙলেও বোরহানের মন ভাঙেনি। মনের জোরেই এগিয়ে চলেছেন।’ বোরহানের স্ত্রী রুনিয়া বেগম বলেন, ‘তিনি কাজপাগল মানুষ। এক পা নাই—এ কথা কখনোই মনে আনেন না।’ মতলব উত্তরের ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি গ্রামের মানুষের বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা মেটাচ্ছেন। এই দৃষ্টান্ত খুবই বিরল।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মেয়াদোত্তীর্ণ অটোরিকশা- পকেট কাটা হচ্ছে যাত্রীদের by আনোয়ার হোসেন

২০০১ সালে চালুর পর থেকেই অটোরিকশার চালক-মালিকেরা সরকারের নির্ধারণ করে দেওয়া ভাড়া মানেননি। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও এটা মানানোর কোনো চেষ্টা করেনি। ফলে বছরের পর বছর ধরে দেশের প্রধান দুই শহরের যাত্রীরা অটোরিকশার চালকদের হাতে জিম্মি হয়ে আছে। রাস্তায় বের হয়ে যানবাহনসংকটে নাকাল যাত্রীরা মিটারের বদলে কয়েক গুণ বেশি ভাড়ায় চুক্তিতে যেতে বাধ্য হচ্ছে। মালিক ও আমদানিকারকদের সূত্রে জানা গেছে, বর্তমানে বাজারে একটি নতুন অটোরিকশার দাম চার লাখ টাকা। কিন্তু ১ লাখ ৫৭ হাজার টাকায় কেনা মেয়াদোত্তীর্ণ অটোরিকশার মালিকানা হাতবদল হচ্ছে ৮ থেকে ১০ লাখ টাকায়। এর মূল কারণ, ২০০৩ সাল থেকে ঢাকা ও চট্টগ্রামে অটোরিকশার নতুন নিবন্ধন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ফলে যে অটোরিকশাগুলো রাস্তায় আছে, সেগুলো একচেটিয়া ব্যবসা করছে। আর এ গাড়িগুলো পুরোনো হলেও বিক্রি হচ্ছে অনেক বেশি দামে। অটোরিকশার খাতের রমরমা মুনাফার একটা হিসাব দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি নামে একটি সংগঠন। তাদের হিসাবে, ২০০১ সালে ১ লাখ ৫৭ হাজার টাকায় কেনা একটি অটোরিকশা দিয়ে ১১ বছরে চালক-মালিকেরা ৯২ লাখ টাকা আয় করেছেন। একাধিক অটোরিকশার মালিক এ প্রতিবেদককে জানান, ঢাকায় কারও দুটি অটোরিকশা থাকলে তাঁর অন্য কোনো কাজ করার দরকার হয় না। তবে ঢাকা অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ বলেন, ‘শুধু আয় দেখলে হবে না, রক্ষণাবেক্ষণ ব্যয়ও অনেক।’
অটোরিকশা খাতে নৈরাজ্যের বিষয়ে বরকত উল্লাহ বলেন, ‘এটা সত্য, আমরা সেবা দিতে পারিনি। আমাকেই রাজধানীর কমলাপুর থেকে এলেনবাড়ি যেতে ২০০ টাকা গুনতে হয়। এই পথে মিটারে গেলে ভাড়া আসে ৭০ থেকে ৮০ টাকা। অটোরিকশার স্বল্পতা ও চালকদের স্বেচ্ছাচারিতার কারণেই এমন হয়েছে।’ অবশ্য ঢাকা জেলা অটোরিকশা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন দাবি করেন, মালিকেরা বাড়তি জমা চাপিয়ে দেন বলেই যাত্রীদের কাছ থেকে তা তুলতে হচ্ছে চালকদের। তিনি বলেন, অটোরিকশার তুলনায় চালক বেশি বলে মালিকেরা স্বেচ্ছাচারী হয়ে পড়েছেন। বিআরটিএর হিসাবে, ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা রয়েছে ১২ হাজার ৭১৫টি। চট্টগ্রামেও প্রায় ১৩ হাজার। ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় সাড়ে ১১ হাজার এবং চট্টগ্রামে আট হাজার অটোরিকশার মেয়াদ শেষ হয়ে গেছে। মেরামত নাকি প্রতিস্থাপন: বিআরটিএ সূত্র জানায়, ২০১০ সালে মালিক সমিতির চাপে সরকার নতি স্বীকার করার ফলে আবার মেয়াদ বৃদ্ধির আন্দোলন শুরু করে তারা। একাধিক বৈঠক করার পর গত ৪ জুন ছয় শর্তে মেয়াদোত্তীর্ণ অটোরিকশার মেয়াদ আরও চার বছর বাড়িয়ে ১৫ বছর করার সিদ্ধান্ত দেয় সড়ক পরিবহন মন্ত্রণালয়। ছয় শর্তের মধ্যে রয়েছে ইঞ্জিন ওভারহলিং করা, হুড-বডি পরিবর্তন করে নতুন রং করা, সিএনজি সিলিন্ডার পরীক্ষা করা এবং অন্যান্য মেরামত করা। এসব করে বুয়েট ও চুয়েট থেকে ছাড়পত্র সংগ্রহ করতে বলা হয়েছে। কিন্তু সাধারণ মালিকদের অনেকে এই প্রক্রিয়ায় যেতে আগ্রহ দেখাননি। কারণ, এই শর্ত পূরণ করতে হলে প্রতিটি অটোরিকশার পেছনে প্রায় এক লাখ টাকা ব্যয় করতে হবে। এ ছাড়া যথাযথভাবে শর্ত পূরণ হয়েছে কি না, তা দেখে ছাড়পত্র দেওয়ার যে সক্ষমতা বুয়েটের রয়েছে, তাতে এক বছরে বড়জোর তিন হাজার অটোরিকশা ছাড় পাবে। এ অবস্থায় ১৭৫ জন সাধারণ মালিক ঝক্কিতে না গিয়ে পুরোনো অটোরিকশা ঢাকার বাইরে বিক্রি করে দিয়ে এর স্থলে নতুন অটোরিকশা নামানোর অনুমতি চেয়ে বিআরটিএতে আবেদন করেন। এগুলো যাচাই-বাছাই করার জন্য বিআরটিএর সচিবের নেতৃত্বে একটি কমিটিও হয়েছে। কমিটি পরীক্ষা করে ৪৫টি অটোরিকশা প্রতিস্থাপনের সুপারিশ করে। কিন্তু চূড়ান্ত অনুমোদন আর দেয়নি সংস্থাটি। এরপর ১৭ জন মালিক বিআরটিএর চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উকিল নোটিশও দিয়েছেন।
এ অবস্থায় সাধারণ মালিকদের একটা অংশ মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়াকে নীতিমালাবহির্ভূত দাবি করে হাইকোর্টে রিট করে। আদালত গত মাসে মেয়াদ বৃদ্ধির কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। জানতে চাইলে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, আদালতের রায়, মালিকদের দাবি আর অটোরিকশার স্বল্পতা—সব মিলিয়ে জটিল অবস্থা চলছে। তবে খুব শিগগির সমাধান হয়ে যাবে। সরকার শুধু চালক-মালিকদের স্বার্থ নিয়েই ব্যস্ত—এমন অভিযোগের বিষয়ে সচিব বলেন, ‘এটা ঠিক নয়। ভাড়া ও জমা অমান্য করার দায়ে অনেককে শাস্তির আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গোলপাতা ছাড়া অন্য গাছ না কাটার পরামর্শ by ইফতেখার মাহমুদ

বন বিভাগের প্রাথমিক হিসাবে প্রায় ৪০ হাজার গোলপাতায় তেল লেগেছে। তবে কতটি গাছে তেল লেগে আছে, তার কোনো হিসাব এখনো তারা চূড়ান্ত করতে পারেনি। জাতিসংঘ দলের পরামর্শ অনুযায়ী, আপাতত শুধু তেল লেগেছে এমন গোলপাতা সংগ্রহ করে তা ধ্বংস করা হবে। গাছ ও দুই পাড়ে লেগে থাকা তেল আপাতত অপসারণ না করার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। বন বিভাগের নিয়ম অনুযায়ী, তারা বনজীবীদের প্রতি ১০০ কেজি গোলপাতা সুন্দরবন থেকে সংগ্রহের জন্য ২৫ টাকা করে নেয়। সে ক্ষেত্রে তেল লাগানো গোলপাতা জমা দিলে বনজীবীদের উল্টো পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। এ ব্যাপারে জানতে চাইলে প্রথম বন সংরক্ষক ইউনুস আলী প্রথম আলোকে জানান, দুই পাড়ের কাদা আর গাছ থেকে তেল অপসারণ করতে গেলে সুন্দরবনের আরও ক্ষতি হতে পারে। কারণ, এতে করে বনের পাড় ভেঙে যেতে পারে। জাতিসংঘ দলের পরামর্শ অনুযায়ী, সংগ্রহ করা গোলপাতা ও তেল লেগে থাকা সামগ্রী সংগ্রহ করে কোনো একটি স্থানে পুঁতে বা পুড়িয়ে ফেলা যেতে পারে। এ জন্য কোনো ইটভাটায় সামগ্রীগুলো পোড়ানো এবং গোলপাতাগুলো আশপাশে নদী নেই, এমন কোনো এলাকায় পুঁতে ফেলা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে এখনো জাতিসংঘ ও সরকারের যৌথ বিশেষজ্ঞ দলটি এ ব্যাপারে চূড়ান্ত সুপারিশ করেনি। বিশেষজ্ঞ দলের সুপারিশ পেলেই বন বিভাগ এ ব্যাপারে কাজ শুরু করবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফরিদপুর সদরের তিনটি প্রাথমিক বিদ্যালয়- ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান by পান্না বালা

সম্প্রতি ভবানীপুর নরসিংহদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে ১৮০ জন শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে। এ সময় ওই ভবনের বিমে ফাটল দেখা যায়। এ ছাড়া ভবনের পলেস্তারাও খসে পড়তে দেখা যায়। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক পঞ্চমশ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘ক্লাস করতে ভয় লাগে। কিন্তু স্যাররা ক্লাস করতে বলে তাই ক্লাস করি।’ একই শ্রেণির আরেক শিক্ষার্থী বলে, ‘স্যারদের জন্য ক্লাস করছি। কোনো দুর্ঘটনা ঘটলে স্যাররাই দায়ী থাকবেন।’
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, বিকল্প কোনো ব্যবস্থা নেই। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। পূর্ব ভাষাণচর আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ১৮৭ জন। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম বলেন, ‘বিকল্প না থাকায় আমরা জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ একমাত্র ভবনে পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছি। ঝুঁকিপূর্ণ ভবন দেখে অনেক অভিভাবক তাঁদের সন্তানদের অন্য স্কুলে নিয়ে গেছেন।’
রায়কালী হাজী বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ২৫৪ জন। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক মৃধা বলেন, ‘ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলাপ করেই আমরা ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান অব্যাহত রেখেছি।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চার প্রধান শিক্ষককে যে চিঠি দিয়েছেন সে বিষয়ে আমার জানা নেই। তবে স্কুল সংস্কারের কাজ উপজেলা প্রশাসন করে থাকে। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ভবনগুলো পাঠদানের উপযোগী করে তুলতে উদ্যোগ নেব।’
ওই চারটি বিদ্যালয়ে চিঠি দেওয়ার সত্যতা নিশ্চিত করে সদরের শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে জানান, তাঁরা ওই চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়েও পাঠিয়েছেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কর্মসূচি পূরণ করতে পারবেন ওবামা?
![]() |
| ‘গত ছয় বছরে আমাকে নিজের “ভেটো কলম” ব্যবহার করতে হয়নি। অনুমান করি, এখন হয়তো কখনো কখনো সে কলম আমাকে হাতে নিতে হতে পারে।’ বারাক ওবামা, প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নাচ–গান আতশবাজিতে বর্ণিল বর্ষবরণ
| আকাশে চলছে চোখধাঁধানো আতশবাজির খেলা। তা উপভোগ করতে জড়ো হয়েছেন উৎসাহীরা। রাশিয়ার মস্কোর রেড স্কয়ারে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপনের দৃশ্য। ছবি: এএফপি |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইসিসির সদস্য হতে উদ্যোগ
| প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাগরেই জরুরি অবতরণ করেছিলেন পাইলট?

সরকারের মানসিক ও কানের চিকিৎসা দরকার -ড. কামাল হোসেন

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৫ই জানুয়ারি ঘিরে উত্তেজনা- ঢাকার ১৬ স্পটে সমাবেশ করবে আওয়ামী লীগ, যে কোন মূল্যে সমাবেশের ঘোষণা বিএনপির
১৬ স্পটে সমাবেশ করবে আওয়ামী লীগ
৫ই জানুয়ারিকে ঘিরে বিএনপি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, হুমকি-ধমকি দিলেও ৫ই জানুয়ারি বিএনপি’র ‘কাগুজে বাঘদের’ খুঁজে পাওয়া যাবে না। গতকাল সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। আগামী ৫ই জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ ও ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন’ দিবস পালন উপলক্ষে আয়োজিত যৌথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা ও ঢাকার সংসদ সদস্যরা অংশ নেন। বিএনপি’র ‘যে কোন মূল্যে’ সমাবেশ করার ঘোষণার সমালোচনা করে হানিফ বলেন, বিএনপি’র উস্কানিমূলক বক্তব্যই প্রমাণ করে, তারা গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে না। জনসভা করার সিদ্ধান্ত দেবে কি দেবে না সেটা আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়। ৫ই জানুয়ারি কোন সংঘাতের আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, ৫ই জানুয়ারি আমরা আমাদের কর্মসূচি পালন করবো। এদিন অনেক কিছু করে ফেলবে বলে যারা (বিএনপি) হুমকি-ধমকি দিচ্ছেন ওইদিন সেই কাগুজে বাঘদের খুঁজেও পাওয়া যাবে না। বিএনপি নেতারা গণতন্ত্রে বিশ্বাস করেন না উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রের মানে কি? দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা যখন যা খুশি বক্তব্য দিচ্ছেন। আর গাজীপুরে জনসভায় আওয়ামী লীগ কোন বাধা দেয়নি। ছাত্রলীগ তারেক রহমানকে ক্ষমা চাওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছিল। তারেক রহমান তার বক্তব্যের জন্য যদি ক্ষমা না চান তাহলে ভবিষ্যতে বেগম খালেদা জিয়াকে দেশের জনগণ কোথাও সমাবেশ করতে দেবে কি-না তা ভাবনার বিষয়। সংবাদ সম্মেলনে হানিফ জানান, ৫ই জানুয়ারি আওয়ামী লীগ ঢাকাসহ সারা দেশে দুপুর আড়াইটা থেকে বিজয় র্যালি করবে। বিকালে ঢাকার ১৬টি স্পটে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সমাবেশ করবে। এতে কেন্দ্রীয় নেতারা পৃথক পৃথকভাবে সমাবেশে অংশ নেবেন। একই সঙ্গে ঐতিহাসিক সোহ্রাওয়ার্দী উদ্যানেও জনসভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১০ই জানুয়ারি একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বক্তব্য রাখবেন- আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে যৌথসভায় অংশ নেন দলের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, এডভোকেট আবদুল মান্নান, দলের খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় সদস্য এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
সমাবেশ করতে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি: এদিকে ৫ই জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে ওইদিন রাজধানীতে সমাবেশ আয়োজনের সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি। রাজধানীর তিনটি স্পটকে সম্ভাব্য ভেন্যু উল্লেখ করে ২২শে ডিসেম্বর সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি’র কাছে লিখিত আবেদন করে দলটি। সাড়া না পেয়ে বৃহস্পতিবার বিএনপি’র একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গেলেও ইতিবাচক কোন ফল আসেনি। সংশ্লিষ্ট সূত্র প্রতিনিধি দলকে জানিয়েছে, সমাবেশের অনুমতি দেয়া হবে না। তবে সরকার অনুমতি না দিলেও ওইদিন সমাবেশ করার প্রত্যয় ঘোষণা করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের পর গতকাল স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সে ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ৫ই জানুয়ারি হবে শেষ খেলা। সেদিন থেকেই শুরু হবে গণতন্ত্র ফিরিয়ে আনার নতুন অভিযাত্রা। এদিকে ৫ই জানুয়ারি সমাবেশের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি, ২০দলীয় জোটের শরিক দল ও অঙ্গ দলের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির অঙ্গন। তৈরি হয়েছে যে কোন মুহূর্তে সংঘাতের আশঙ্কা। তবে সমাবেশ শান্তিপূর্ণ হবে এমন অঙ্গীকার করে দলটি সার্বিক সহযোগিতার জন্য প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, শান্তির জন্য, গণতন্ত্রের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। সেইসঙ্গে দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে চাই, ৫ই জানুয়ারি আমরা কর্মসূচি করবোই। আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ।
‘৫ই জানুয়ারি আমরা কর্মসুচি করবোই’: ওদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে যে কোন মূল্যে সমাবেশ করার ঘোষণা দেন রিজভী আহমেদ। তিনি বলেন, দৃঢ়তার সঙ্গে দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে চাই, ৫ই জানুয়ারি আমরা কর্মসূচি পালন করবোই। আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ। শান্তির জন্য, গণতন্ত্রের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। সোহ্রাওয়ার্দী উদ্যানের জনসভা কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে সরকারের সহযোগিতা কামনা করে রিজভী বলেন, আমরা বার বার অঙ্গীকার করছি, ৫ই জানুয়ারি ২০ দলীয় জোটের জনসভা হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমরা এই জনসভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা চাই। তিনি বলেন, অতীতেও আমরা আমাদের অঙ্গীকার অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশ করেছি। আমাদের এবারের কর্মসূচিও হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমরা এ সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করতে সরকারের কাছে সহযোগিতা কামনা করছি। সরকার সমাবেশের অনুমতি না দিলে বিএনপি কি পদক্ষেপ নেবে এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, অনুমতি না দিলে সে ক্ষেত্রে আমাদের কর্মসূচি দিতেই হবে। এজন্য উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে। সমাবেশ করার জন্য গণপূর্ত অধিদপ্তর ও ডিএমপি’র কাছে আবেদন করেছে বিএনপি। গণপূর্ত বলেছে, পুলিশ মাইক ব্যবহারের অনুমতি ও নিরাপত্তা দিলে তারা সমাবেশের জন্য মাঠ দেবে। কিন্তু পুলিশের কাছ থেকে এখনও কোন অনুমতি বা আশ্বাস পাওয়া যায়নি। রিজভী বলেন, তাদের কি মতিগতি জানি না। শাসকদল কি যুদ্ধ ঘোষণা করতে চান? বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের বক্তব্যের নিন্দা জানান রিজভী। তিনি এরশাদকে গুজবের ‘মহানায়ক’ ও ‘অন্যতম জঘন্য রাজাকার’ আখ্যা দেন। রিজভী দাবি করেন, ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী থেকে যাঁরা মুক্তিযুদ্ধে যোগ দিতে গিয়ে ধরা পড়েছিলেন, তাঁদের বিচারের চেয়ারম্যান ছিলেন এরশাদ। সংবাদ সম্মেলনে বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহীন উপস্থিত ছিলেন।
যেসব স্পটে সমাবেশ করবে আওয়ামী লীগ: মিরপুর পূরবী সিনেমা হলের সামনে জনসভায় উপস্থিত থাকবেন ড. আবদুর রাজ্জাক, এস এম কামাল হোসেন, ইলিয়াসউদ্দিন মোল্লাহ। শ্যামপুর-জুরাইন রেলগেট এলাকায় সমাবেশে দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মমতাজ উদ্দিন মেহেদী, এনামুল হক শামীম, সানজিদা খানম অংশ নেবেন। ডেমরা-যাত্রাবাড়ী মাঠে সমাবেশে থাকবেন কেন্দ্রীয় নেতা মতিয়া চৌধুরী, নূরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান মোল্লা। বাড্ডা-রামপুরা পেট্রল পাম্প এলাকায় থাকবেন ক্যাপ্টেন তাজুল ইসলাম, আফজাল হোসেন, এ কে এম রহমত উল্লাহ, ধানমণ্ডি ৩২নং রোড এলাকায় সমাবেশ করবেন মোহাম্মদ নাসিম, ড. আবদুস সোবহান গোলাপ, ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, দেওয়ান শফিউল আরেফীন টুটুল, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মিরপুর-১ (গোলচত্বর) এলাকায় সমাবেশে অংশ নেবেন আমির হোসেন আমু, আখতারুজ্জামান, আসলামুল হক। লালবাগ এলাকায় সমাবেশ করবেন তোফায়েল আহমেদ, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মৃণাল কান্তি দাস। গুলশান এলাকায় শেখ ফজলুল করিম সেলিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আমিনুল ইসলাম আমিন। সূত্রাপুর এলাকায় অবস্থান করবেন খালিদ মাহমুদ চৌধুরী, সুজিত রায় নন্দী। তেজগাঁও এলাকায় অবস্থান করবেন কাজী জাফর উল্লাহ, ড. হাছান মাহমুদ, আবদুস ছাত্তার, সবুজবাগ-খিলগাঁও এলাকায় সমাবেশ করবেন নূহ-উল-আলম লেনিন, আবদুর রহমান, আবদুল মান্নান খান। উত্তরা এলাকায় সমাবেশে অংশগ্রহণ করবেন সাহারা খাতুন, কর্নেল (অব.) ফারুক খান। কামরাঙ্গীর চর এলাকায় অবস্থান করবেন সতীশ চন্দ্র রায়, ফজিলাতুন্নেসা ইন্দিরা, কামরুল ইসলাম। মোহাম্মদপুর এলাকায় সমাবেশ করবেন সুরঞ্জিত সেন গুপ্ত, জাহাঙ্গীর কবির নানক, ফরিদুন্নাহার লাইলী, মির্জা আজম। কাফরুল এলাকায় সমাবেশে অংশ নেবেন ডা. দিপু মনি, স্থপতি ইয়াফেস ওসমান, বি.এম মোজাম্মেল হক। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ওবায়দুল কাদের, মাহবুব-উল-আলম হানিফ, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, হাবিবুর রহমান সিরাজ, অসীম কুমার উকিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।
‘নাশকতার আশঙ্কা থাকলে বিএনপিকে অনুমতি নয়’
পরিস্থিতি বুঝে বিএনপির ৫ই জানুয়ারির সমাবেশের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, নাশকতার আশঙ্কা থাকলে বিএনপিকে সমাবেশ করতে দেয়া হবে না। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৮ম হজ ও ওমরাহ মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এখন পর্যন্ত নাশকতার কোন তথ্য নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ৫ই জানুয়ারি আসতে এখনও দুই-তিন দিন বাকি। বিষয়টি ভেবে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, যদি কোন ধরনের নাশকতার আশঙ্কা থাকে তাহলে বিএনপিকে সমাবেশ করতে দেয়া হবে না। তবে যদি নাশকতার বিষয়টি না থাকে এবং শা?ন্তিপূর্ণ সমাবেশের বিষয় হয় তাহলে আমরা ব্যাপারটি ভেবে দেখবো। বিএনপির সমাবেশ আইনশৃঙ্খলার জন্য হুমকি কিনা- সাংবাদিকদের এ প্রশ্ন এড়িয়ে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, শাপলা চত্বর বা নয়া পল্টন এই তিন জায়গার যে কোন একটিতে ৫ই জানুয়ারি সমাবেশ করার অনুমতি চেয়ে ২২শে ডিসেম্বর আবেদন করেছিল বিএনপি। তবে সমাবেশের অনুমতির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে কিছু বলা হয়নি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অনুমতি না পেলেও সমাবেশ করা হবে -ড. আবদুল মঈন খান

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সক্রিয় তিন সিন্ডিকেট by নুর মোহাম্মদ

eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
January
(1455)
-
▼
Jan 03
(49)
- দলপতি ও রাজনৈতিক নেতা এক নয়
- ‘৫ই জানুয়ারি বিএনপিকে মাঠে নামতে দেয়া হবেনা’ -মায়া...
- ‘কখনো ডাস্টবিন ছাড়া ময়লা ফেলব না’
- ডিএমপির সাড়া পায়নি বিএনপি, সমাবেশের অনুমতি দেওয়...
- পায়রা সেতুর কাজ শুরু হয়নি
- হিন্দুদের সর্বশক্তি দিয়ে আ’লীগকে সর্মথন করার আহ্বা...
- ৫ই জানুয়ারি মিছিল-সমাবেশ করবে গণতান্ত্রিক বাম মোর্চা
- ভারতে জাপানী তরুণীকে আটকে রেখে ধর্ষণ
- স্কুলে কেরানি, কলেজে অধ্যক্ষ! by আবুল কালাম মুহম্ম...
- ‘বিনা সিগন্যালে যানজটে আছি’
- লাল মখমল দোলনার মেয়ে
- সাগরে বিমানের বড় দুটি অংশের সন্ধান
- তবুও থামেননি বোরহান by মুহাম্মদ জাকির হোসেন
- মেয়াদোত্তীর্ণ অটোরিকশা- পকেট কাটা হচ্ছে যাত্রীদের...
- গোলপাতা ছাড়া অন্য গাছ না কাটার পরামর্শ by ইফতেখার...
- ফরিদপুর সদরের তিনটি প্রাথমিক বিদ্যালয়- ঝুঁকিপূর্ণ...
- কর্মসূচি পূরণ করতে পারবেন ওবামা?
- নাচ–গান আতশবাজিতে বর্ণিল বর্ষবরণ
- আইসিসির সদস্য হতে উদ্যোগ
- সাগরেই জরুরি অবতরণ করেছিলেন পাইলট?
- সরকারের মানসিক ও কানের চিকিৎসা দরকার -ড. কামাল হোসেন
- ৫ই জানুয়ারি ঘিরে উত্তেজনা- ঢাকার ১৬ স্পটে সমাবেশ ক...
- অনুমতি না পেলেও সমাবেশ করা হবে -ড. আবদুল মঈন খান
- সক্রিয় তিন সিন্ডিকেট by নুর মোহাম্মদ
- স্বর্গদ্বীপ
- সমস্যার বেড়াজালে চা-চাষিরা by সাবিবুর রহমান সাবিব
- আবাদপুরের শাল by অপু তালুকদার শিপলু
- দুই হাজার পনেরো : বিএনপি কি পারবে? by ফরহাদ মজহার
- নতুন স্নায়ুযুদ্ধ ব্যবস্থা? by মিখাইল গর্বাচভ
- চট্টগ্রাম ওয়াসার পানিতে জীবাণু by মহিউদ্দীন জুয়েল
- নতুন বছরে নতুন প্রভা
- ইসলাম গ্রহণ করতে চেয়েছিলেন উইনস্টন চার্চিল
- সিলিন্ডার বিস্ফোরণে কব্জি উড়ে গেল যুবকের
- ৬০ ফুট গভীর কূপে নামিয়ে দেয়া হচ্ছে শিশুদের
- মৃতদেহে লাইফ জ্যাকেট নিয়ে বিতর্ক
- ঢাকায় প্লট পেতে মরিয়া এমপিরা by কাজী সোহাগ
- ল্যান্ড ফোনেই ইন্টারনেট, ডিশ by শামীমুল হক
- দ্বিতীয় মেয়াদে দিলমার শপথ
- ওয়াইম্যাক্সের লক্ষ্য পূরণ হয়নি
- বারাক ওবামার ফোনে চমকে গেলেন নবদম্পতি
- ছুটির দিনে বাণিজ্য মেলায় উপস্থিতি বেড়েছে দর্শনার্থ...
- নিখোঁজ ব্যক্তির লাশ পাওয়া গেল ফুফাতো ভাইয়ের ঘরে
- মেয়র আরিফের শারীরিক অবস্থা উন্নতির দিকে
- রাজধানীতে ম্যানহোলের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের ম...
- ফেনীতে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
- লক্ষ্মীপুরে মেয়র তাহেরের হাতে পুলিশ কর্মকর্তা লাঞ্...
- ‘২০১৫ সাল দেশের মানুষের মুক্তির বছর’
- আশার চরের শুঁটকি পল্লী
- ভাল কথা খারাপ সময়ে বলেছেন খালেদা -সুরঞ্জিত
-
▼
Jan 03
(49)
-
▼
January
(1455)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...