Thursday, April 4, 2013

এবার টার্গেট নাকি আমি: খালেদা by মান্নান মারুফ ও মোস্তাফিজুর রহমান উজ্জ্বল

সারাজীবন আন্দোলন করেছি বলে ক্ষমতাসীনদের স্মরণ করিয়ে দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন-এবার টার্গেট নাকি আমি। কিন্তু এসব হুমকিতে ভয় পাই না। বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শোকসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিহত ৮ পুলিশের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিরোধী দলগুলোর সহিংস আন্দোলন কর্মসূচিতে দায়িত্বপালনকালে নিহত ৮ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন।

লংমার্চে সিলেটের ৫ শতাধিক গাড়ি, খরচ গোপন উৎস থেকে! by সাব্বির আহমদ

হেফাজতে ইসলামের ডাকা ৬ এপ্রিলের লংমার্চে যোগ দিতে সিলেট থেকে পাঁচশতাধিক গাড়ির বহর ঢাকার যাবার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তাদের সঙ্গে রয়েছে জরুরি ঔষধপত্র প্রয়োজনীয় খাদ্য ও পানি সহ আরও অনেক কিছু। এতো আয়োজনের পেছনে খরচ হচ্ছে বিপুল পরিমাণ টাকা।

সার্কাস: ভানুমতির রক্তারক্তি by মাকসুদুল আলম

ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করছি। লোকমুখে শোনা গল্প। হুবহু মনে নেই। তাই উনিশ-বিশ হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বাংলাদেশের কোন একটি শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতা বা নেত্রী একরাতে স্বপ্ন দেখছিলেন।

ব্লগ! ব্লগ!! ব্লগ!!! ব্লগ নিয়ে চলছে তুমুল আলোচনা

গত দেড় মাস ধরে ব্লগ নিয়ে চলছে তুমুল আলোচনা। ভার্চুয়াল জগতের অন্যতম মাধ্যম এই ব্লগ বিষয়টি অনেকের কাছে পরিচিত নয়। যেমনটা পরিচিত ফেসবুক বা ই-মেইল। কিন্তু এই ব্লগই এখন আলোচনা কেন্দ্রে। আলোচনায় ব্লগাররাও। ব্লগ মুক্ত চিন্তার প্ল্যাটফর্ম।

‘৬ এপ্রিলের হরতাল প্রত্যাহার না হলে ৭ এপ্রিল থেকে লাগাতার’

সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষশক্তির ৬ এপ্রিলের হরতাল প্রত্যাহার করা না হলে ৭ এপ্রিল থেকে লাগাতার হরতালের ডাক দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে এই হরতাল প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে দলটি।

রাজনৈতিক অস্থিরতায় ধ্বংসের দ্বারপ্রান্তে চামড়া শিল্প by মফিজুল সাদিক

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, হরতাল, অবরোধ ও সরকারের পৃষ্টপোষকতার অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে দেশের রপ্তানিমূখী চামড়া শিল্প। হরতালের কারণে দেশের ২১০টি ট্যানারি প্রতিষ্ঠানের উৎপাদন কাজ ব্যহত হচ্ছে।

হেফাজত লংমার্চে সহিংসতার উদ্বেগ আওয়ামী লীগে

বাংলাদেশে হেফাজতে ইসলাম নামের একটি সংগঠনের ব্যানারে লংমার্চ কর্মসূচিকে সামনে রেখে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের কৌশল তাদের জোটের মধ্য থেকেই সমালোচনার মুখে পড়েছে।

নেহা ব্যাপক খোলামেলা

বিবেকের বিপরীতে ‘জয়ন্ত ভাই কি লাভ স্টোরি’ ছবিতে খোলামেলা হয়ে কাজ করে আলোচনায় আসেন নেহা শর্মা। এ ছবিতে বেশ কিছু বিছানা দৃশ্যেও ক্যামেরাবন্দি হন তিনি। শুধু গ্ল্যামারই নয়, ছবিতে নেহার অভিনয়ও নজর কাড়ে সবার।

খোলামেলা কেটিতে ক্ষুদ্ধ ক্রুজ

একটি জুয়েলারি বিজ্ঞাপনে খোলামেলা হয়ে পোজ দিয়েছেন টম ক্রুজের সাবেক স্ত্রী কেটি হোমস। বিজ্ঞাপনের দৃশ্যে তিনি বিবস্ত্র অবস্থায় দুই হাত দিয়ে বক্ষ আবৃত করে রেখেছেন। এ ধরনের বিতর্কিত পোজ দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন টম ক্রুজ।

প্রচারণায় ৪০ লাখ লিফলেট by মহিউদ্দীন জুয়েল

লংমার্চকে ঘিরে ব্যাপক প্রচারণায় নেমেছে হেফাজতে ইসলাম। লিফলেট, ব্যানার, ফেস্টুন কিংবা পোস্টার-সবকিছুই ছাপানো হচ্ছে দিন-রাত। আর এই সংখ্যাটা ৪০ লাখের কম নয় বলে মানবজমিনের কাছে নিশ্চিত করেছেন দলটির একাধিক নেতা।

নাশকতা! নাশকতা!! নাশকতা!!!

১৮ দলের ডাকা হরতালে বড় ধরনের নাশকতা হয়েছে কুমিল্লায়। এছাড়া, হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দিনাজপুরে হরতালকারীদের হামলায় এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

সহিংসতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি

বাংলাদেশে সহিংসতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। এতে ২০১৩ অর্থবছরে জাতীয় প্রবৃদ্ধি শতকরা ৬ ভাগের নিচে চলে যেতে পারে। আরও কর আরোপের মাধ্যমে আগামী দিনে রাজস্ব মজবুত করা হবে বাংলাদেশে।

উপকূলের ত্রাস কে এই রহিমা? by রহমান মাসুদ ও ইলিয়াস সরকার

কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলকে ‘জলদস্যু’দের মুক্তাঞ্চলে পরিণত করেছেন একজন রহিমা খাতুন। উপকূলবর্তী মানুষের কাছে তিনি দস্যুরানি নামেই খ্যাত। তার জন্ম এক বিখ্যাত ডাকাত পরিবারে। তাকে নিয়ে ওই এলাকায় নানা অতিকথা (মিথ) প্রচলিত।

বিশেষ’ নিশিকন্যার নিঃশব্দ কান্না... by সাজেদা সুইটি

রাতের আঁধার ভেদ করে কানের দুলের পাথরগুলো চিকমিক করছে। মধ্যরাতেও চেহারায় তাদের প্রসাধনের গাঢ় প্রলেপ। অপেক্ষায় বসে থাকা, কেউ আসবে, সঙ্গে নিয়ে যাবে। তবে এই ‘কেউ’ রূপকথার রাজপুত্র ডালিমকুমার নয়, বরং লালসায় আসক্ত নিতান্তই সাধারণ কেউ।

যুক্তরাষ্ট্রের ওপর পারমাণবিক হামলার অনুমোদন উ. কোরিয়ার

যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পারমাণবিক হামলা চালাতে সশস্ত্র বাহিনীকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “সামরিক বাহিনীকে পারমাণবিক হামলা চালানোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।”

হরতাল সফল করে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রক্ষা করুন

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে রক্ষায় জামায়াতের ছদ্মাবরণে হেফাজতে ইসলামের ৬ এপ্রিল শনিবারের লংমার্চের প্রতিবাদে ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে ডাকা ২৪ ঘণ্টার হরতাল পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট,