Wednesday, August 24, 2016
বিশেষ কৌঁসুলি চান ট্রাম্প
![]() |
| ডোনাল্ড ট্রাম্প |
কেন একজন বিশেষ কৌঁসুলি চাই, তা ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, হোয়াইট হাউসের ছত্রচ্ছায়ায় মার্কিন বিচার বিভাগ ও এফবিআই হিলারির অপরাধ ঢাকার নানা চেষ্টা করেছে। তারা এই অপরাধের সুষ্ঠু তদন্ত করবে, সে কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। সে জন্য দরকার একজন নিরপেক্ষ ‘বিশেষ কৌঁসুলি’। তিনি অভিযোগ করেন, বিচার বিভাগ হোয়াইট হাউসের একটি রাজনৈতিক হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। এফবিআই হিলারি ক্লিনটনের ব্যক্তিগত সার্ভার থেকে ইতিপূর্বে অপ্রকাশিত নতুন প্রায় ১৫ হাজার ই-মেইল খুঁজে পেয়েছে। এ কথা জানার পর হিলারি ও ক্লিনটন ফাউন্ডেশনের বিরুদ্ধে আক্রমণের জন্য নতুন রসদ পেয়ে যান ট্রাম্প। সোমবার একটি ফেডারেল আদালত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান জুডিশিয়াল ওয়াচের আবেদনক্রমে এই ই-মেইলগুলো পরীক্ষার পর তা প্রকাশের নির্দেশ দিয়েছেন। ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি বারবার বলে এসেছেন, তিনি সরকারি দায়িত্ব-সম্পর্কিত সব ই-মেইল এফবিআইয়ের কাছে তুলে দিয়েছেন। এই নতুন ই-মেইলগুলো সেই হিসাবের বাইরে হওয়ায় তাঁর বিশ্বাসযোগ্যতা নতুন করে প্রশ্নের সম্মুখীন হলো।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাবুলকে আরও অস্ত্র দেবে নয়াদিল্লি
![]() |
| কাবুলে ভারতের উপহার দেওয়া একটি হেলিকপ্টার। রয়টার্স |
ভারতের সহায়তার কথা উল্লেখ করে আবদালি বলেন, ‘চারটি হেলিকপ্টারের জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমাদের আরও সাহায্য প্রয়োজন। আজ আমরা এমন এক পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছি, যা ভারতসহ এ অঞ্চলের সবার জন্যই উদ্বেগের বিষয়।’ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আফগান সেনাপ্রধান জেনারেল কদাম শাহ শামিম ২৯ আগস্ট নয়াদিল্লিতে গিয়ে সামরিক সরঞ্জামের একটি তালিকা দেবেন। মার্কিন সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে এ তালিকা তৈরি করা হয়েছে। তবে চাহিদার তালিকা অনুযায়ী কতটুকু সাহায্য ভারত বিনা মূল্যে দেবে আর কতটুকুর জন্য অর্থ নেবে, তা স্পষ্ট নয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ভারতীয় সামরিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় এখন প্রতিবছর প্রায় ৮০০ জন আফগান কর্মকর্তা প্রশিক্ষণ নিয়ে থাকেন। ভারতীয় কর্তৃপক্ষ কাবুলকে এসব সহায়তা দিলে স্বভাবতই পাকিস্তান অসন্তুষ্ট হতে পারে। কাশ্মীর পরিস্থিতি নিয়ে দুই দেশের সম্পর্ক এই মুহূর্তে বেশ শীতল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সন্ত্রাসী কার্যকলাপ কোনো বুদ্বুদ নয়
আজ থেকে প্রায় ১৪ বছর আগে ২০০২ সালের অক্টোবর মাসে বিখ্যাত সাপ্তাহিক টাইম ম্যাগাজিনে এক দীর্ঘ আলেখ্যে অ্যালেক্স পেরি নামে এক সাংবাদিক বাংলাদেশে জঙ্গি শক্তির উপস্থিতির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। বহু সূত্র থেকে আহরিত লেখায় তিনি বর্ণনা দেন কীভাবে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া আল-কায়েদা আর তালেবান অনুসারীরা সমুদ্রপথে বঙ্গোপসাগর দিয়ে কক্সবাজার পৌঁছায় আর কীভাবে তারা সে উপকূলে অভয়াশ্রম তৈরির চেষ্টা করছে। পেরি তাঁর লেখায় এ-ও মন্তব্য করেন যে আল-কায়েদা অনুসারীরা যারা অনেকেই বাংলাদেশের, তাদের বাংলাদেশে নতুন ঘাঁটি বানানোর পেছনে তখনকার বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি সহায়তা করছে। পেরি আরও বলেছিলেন যে আল-কায়েদা অনুসারীরা বাংলাদেশে ঘাঁটি করতে সাহস পাচ্ছে এ কারণে যে তখনকার ক্ষমতাসীন সরকার (জাতীয়তাবাদী দল) জোট করেছে জামায়াতে ইসলামী আর ইসলামিক ঐক্যজোটের সঙ্গে, যারা ইসলামি জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল।
টাইম ম্যাগাজিনে এ আলেখ্য বের হওয়ার পর তৎকালীন সরকার কোনো জঙ্গিঘাঁটি খুঁজে বের করা কিংবা এ লেখার তথ্য অনুযায়ী কোনো অনুসন্ধান করা তো দূরে থাক, তারা ওই লেখাকে সর্বৈব মিথ্যা আখ্যা দিয়ে টাইম ম্যাগাজিনের সে সংখ্যাটিকে বাংলাদেশে নিষিদ্ধ করে। আল-কায়েদা বা তাদের মতাদর্শ উৎসাহিত কর্মকাণ্ড কক্সবাজার এলাকায় না হলেও হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে। কিছুদিন পর উদয় হলেন সিদ্দিকুল ইসলাম নামে এক ইসলামি জঙ্গি, যিনি নিজেকে বাংলা ভাই হিসেবে পরিচয় দিতেন। তিনি এবং তাঁর জামাআতুল মুজাহিদীন নামের জঙ্গি দল রাজশাহী ও নওগাঁ অঞ্চলে ধর্মের নামে এক ভয়াবহ ত্রাসের রাজত্ব চালায় ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত। তথ্য অনুযায়ী, বাংলা ভাইয়ের সন্ত্রাসীরা দুই বছরে ৩২ জন লোককে নির্মমভাবে হত্যা করে। তাঁকে পুলিশ ধরতে পারেনি বা ধরেনি অনেক দিন। কারণ বাংলা ভাই ছিল সেই অঞ্চলের তৎকালীন এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায়। (পরে বৈদেশিক চাপে এবং কিছুটা রাজনৈতিক কারণে তাঁকে সরকার গ্রেপ্তার করে, কিন্তু তাঁর বিচার এবং ফাঁসি হয় দুই বছর পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে।)
এ ছিল আমাদের দেশে গত দেড় দশকে সন্ত্রাস-সংক্রান্ত কিছু তথ্য। এবার আসা যাক গত কয়েক বছরের ইতিহাসে। গুলশানের নির্মম হত্যাকাণ্ডের আগে গত দুই বছরে খুন হয়েছেন বেশ কিছু প্রগতিশীল লেখক, কয়েকজন বিদেশি নাগরিক আর কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি। এ হত্যাগুলোর দাবিদার কোনো কোনো ক্ষেত্রে আইএস, কোনো ক্ষেত্রে দেশীয় কোনো জঙ্গিগোষ্ঠী। কিন্তু আমাদের তা বোঝার কোনো উপায় নেই, কারণ অধিকাংশ হত্যায় প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার তো দূরের কথা, তাদের শনাক্তই করা হয়নি। যেকোনো হত্যা একটি মানবতাবিরোধী অপরাধ, তা জঙ্গি দ্বারা হোক বা ব্যক্তিগত আক্রোশের জন্য হোক। আর অপরাধ নিবারণের প্রথম পদক্ষেপ হচ্ছে সুচারু এবং ত্বরিত তদন্ত। বাংলাদেশে আজ পর্যন্ত যেসব সন্ত্রাসমূলক হত্যাকাণ্ড হয়েছে তার কয়েকটির ক্ষেত্রেও যদি প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং অভিযুক্ত করা যেত, তাহলে দেশবাসী কিছুটা আশ্বাস পেত যে সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে বেশি দিন স্থায়ী হবে না। বিশ্বের বিভিন্ন স্থানে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, পাকিস্তান এবং ইউরোপ-আমেরিকায় যেসব ব্যাপক এবং ভয়াবহ সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে, সে তুলনায় এক গুলশানের ঘটনা ছাড়া বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়তো কম। কিন্তু তাই বলে এগুলোকে শুধু গৃহজাত বা বিরোধী দল অনুপ্রাণিত বলে আখ্যায়িত করলে সমস্যার সমাধান হবে না। আজকের বিশ্বায়ন শুধু অর্থনৈতিক বা বাণিজ্যিক কিংবা সাংস্কৃতিক নয়, এ বিশ্বায়ন উগ্রবাদ ভাবাদর্শ প্রচার এবং তার অনুসারী বিস্তারের জন্যও।
জিয়াউদ্দিন চৌধুরী: রাজনৈতিক ভাষ্যকার।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সরকার নির্বিকার থাকতে পারে না

‘বর্ডার ক্লিন’ অভিযানে তুরস্ক

শিশুদের যেভাবে জঙ্গি বানাচ্ছে আইএস

সুখ কেবলই মরীচিকা
মো. আনছার আলী খান : সাবেক অতিরিক্ত সচিব; সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা সিটি কর্পোরেশন
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ডিএসইতে ৭ মাসের সর্বোচ্চ লেনদেন

টিমবুকতু ঐতিহ্য কী কেন ধ্বংস হল
![]() |
| ২০১২ সালের ১ জুলাই টিমবুকতু স্থাপনা ধ্বংস করছে জঙ্গিরা -এএফপি |
কেন এগুলোকে পবিত্র মনে করা হতো : ৩৩৩ সাধুর শহর বা মরুভূমির মুক্তা বলে বিশ্বব্যাপী পরিচিত এই নগরী। স্বর্গীয় প্রশান্তি খোঁজার আশায় সমগ্র বিশ্ব থেকে মুসলিম পর্যটকরা এই স্থাপনাগুলো পরিদর্শনে আসত। নগরীর আদি বাসিন্দারা দীর্ঘদিন থেকেই বিশ্বাস করতেন যে, এই পবিত্র স্থাপনাগুলো তাদের সব ধরনের বিপদ থেকে সুরক্ষা দিয়ে আসছে। মেয়ের বিবাহ থেকে শুরু করে প্রয়োজনে বৃষ্টি নামানোর জন্যও স্থানীয়রা ধর্মগুরুদের শরণাপন্ন হতেন। ইউনেস্কো এই জায়গাকে মালি ও পশ্চিম আফ্রিকার অধিবাসীদের পবিত্র ধর্মীয় অঞ্চল বলে অভিহিত করেছে।
কেন এগুলো ধ্বংস করা হল : ২০১২ সালের এপ্রিলে আল কায়েদাপন্থী আনসার দ্বীনের বিদ্রোহীরা মালির উত্তরাঞ্চলের দখল নেয়ার পর কুঠার দিয়ে চুটিয়ে চুটিয়ে ধ্বংস করে মসজিদসহ শত বছরের পুরনো এই স্থাপনাগুলো। কয়েকশ’ বছরের এই ঐতিহাসিক স্থাপনাগুলোকে অপ্রয়োজনীয় বলে অভিহিত করেছে জঙ্গিরা। প্রাচীন মাজার এবং সমাধিক্ষেত্রগুলোকে ধর্মবিরোধী স্থাপনা বলে গুঁড়িয়ে দেয় তারা। ২০১৩ সালের জানুয়ারিতে ফরাসি বাহিনীর নেতৃত্বে মালি সরকার উত্তরাঞ্চল পুনরুদ্ধার করার আগ পর্যন্ত নাশকতা অব্যাহত রাখে তারা। জঙ্গিরা প্রথমে টিমবুকতুর অধিবাসীদের এসব স্থানে গিয়ে প্রার্থনা করা থেকে বিরত রাখার চেষ্টা করে। ব্যর্থ হয়ে স্থাপনাগুলোকেই ধ্বংস করে তারা।
কেন জরুরি হয়ে উঠেছে আইসিসি’র মামলা : এটাই প্রথম মামলা, যেখানে জঙ্গিবাদের অপরাধে বিচার প্রক্রিয়া সম্পাদন করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এমনকি সাংস্কৃতিক, ধর্মীয়, প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থাপনা ধ্বংসকে মানবতাবিরোধী অপরাধ বলে বিবেচনা করে বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়া হয়েছে। এছাড়াও হেগের এই আদালতে প্রথম কোনো জঙ্গি বিচারের শুনানিতে উপস্থিত হয়েছে। এমনকি নিজের দোষ পর্যন্ত স্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি।
পবিত্র স্থাপনাগুলোর পরিণতি কী হয়েছে : ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের জন্য নতুন করে সংস্কার কাজ শুরু করা হয়। স্থানীয় উপকরণ ব্যবহার করেই ২০১৪ সালের মার্চ থেকে এ প্রক্রিয়া চলেছে। পুরনো ছবি দেখে ঠিক আগের মতো করেই নির্মাণের চেষ্টা করা হয়েছে সেগুলো। এজন্য অর্থ সাহায্য দিয়েছে ইউনেস্কোসহ আরও বেশ কয়েকটি দেশ। ২০১৫ সালে জুলাই মাসে সংস্কার কাজ শেষ হয় এবং ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভাষণ দেয়ার সময় অজ্ঞান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
লি ফেসবুকে এক বার্তায় বলেন, ‘আমি ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন দেখে খুশি যে ডাক্তাররা মনে করছেন, আমি ভালো আছি। কিন্তু তারা আমাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই আমি এ সপ্তাহ চিকিৎসা ছুটি কাটাব।’ রোববার লি বক্তব্য দেয়ার সময় অজ্ঞান হয়ে পড়লে তাকে দেখতে চিকিৎসকরা আসার পর অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছিল। পরে তিনি আবার ভাষণ দিতে শুরু করলে জনতা ব্যাপক করতালিতে তাকে স্বাগত জানায়। রোববার লি’র দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, ক্লান্তি ও পানিস্বল্পতার কারণে রক্তচাপ কমে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার হৃৎপিণ্ডের অবস্থা ভালো আছে এবং তার স্ট্রোক হয়নি। ২০০৪-এর আগস্ট থেকে লি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। গেল বছর অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট গ্ল্যান্ড অপসারণ করা হয়। গেল শতকের ৯০-র দশকে ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন তিনি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
টেকসই খাদ্য নিরাপত্তার জন্য করণীয়
বৈশ্বিক হিসেবে, বিশ্বের ১৬ কোটি হেক্টর ধানি জমিতে ৪৭ কোটি টন চাল উৎপন্ন হয়। ২০৩০ সাল নাগাদ বিশ্বের যে জনসংখ্যা হবে তার চাহিদা পূরণে প্রয়োজন হবে আরও ২৫ ভাগ বাড়তি উৎপাদন। ইউএনপিডির এক গবেষণায় বলা হয়েছে, ১৯৮০ সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২.৮৫ ভাগ এবং ২০১৪ সালে তা কমে দাঁড়িয়েছে ১.২২ ভাগে। এ হিসাবে ২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে ২১ কোটি ৫৪ লাখ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অর্থাৎ ২০৭১ সালে ২৪ কোটি ২৮ লাখে। অর্থাৎ ২৫ কোটি মানুষের খাদ্য চাহিদা নিশ্চিত করার চিন্তা মাথায় রেখে বিজ্ঞানীদের পরিকল্পনা ও পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে, বাংলাদেশে বর্তমানে মাথাপিছু চালের চাহিদা বছরে জনপ্রতি ১৪৮ কেজি, যা খাদ্যের বহুমুখিতা ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের দরুন প্রতি বছর ০.৭ ভাগ হারে কমছে। সে হিসাবে ২০৪০ সাল নাগাদ মাথাপিছু চালের চাহিদা কমে জনপ্রতি প্রান্তিক সীমা ১৩৩ কেজিতে দাঁড়াবে। এজন্য ২০৫০ সাল নাগাদ জনসংখ্যা বাড়লেও খাদ্যের চাহিদা তুলনামূলকভাবে কমবে। সার ও তেলের দাম কমানো, কৃষি যান্ত্রিকীকরণ, সেচ সুবিধা বৃদ্ধি, কৃষিতে প্রণোদনা প্রদান, সার বিতরণ ব্যবস্থার আমূল পরিবর্তন, উন্নত মানের ধানের বীজ সরবরাহ, বিভিন্ন ঘাত সহিষ্ণু জাত উদ্ভাবন- এসব পদক্ষেপ গ্রহণের ফলে বিগত বছরগুলোয় চালের উৎপাদন ৩.৪ লাখ টন হারে বেড়েছে। বর্তমানে চালের উৎপাদন ৩ কোটি ৮৬ লাখ টন।
কৃষিবিদ এম আবদুল মোমিন : ঊর্ধ্বতন যোগাযোগ কর্মকর্তা, ব্রি, গাজীপুর
smmomin80@gmail.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মার্গারিতা এ দেশে বেড়ে উঠলে কী ঘটত?
কেন আমাদের এ অবস্থা, ওই ইয়াহু নিউজেই তার জবাব মেলে। বাংলাদেশ ১৯৮৪ সালে প্রথম লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নেয়। ওই গেমসে বাংলাদেশের তখনকার দ্রুততম মানব সাইদুর রহমান ডন ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে প্রাথমিক হিটেই বাদ পড়ে গিয়েছিলেন। দেশে উপযুক্ত প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও ক্রীড়া সামগ্রীর অভাবে ডন ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি। নিজেকে উন্নীত করতে পারেননি আন্তর্জাতিক মানে। সে সময় ডনের বয়স ছিল ২১। অথচ ১৬ বছর পর্যন্ত তার নিজের কোনো ট্রাক স্পাইক (দৌড়ানোর জুতা) ছিল না। ১৭ বছর পর্যন্ত কোনো কোচিং পাননি। এমনকি ১৯ বছর পর্যন্ত তিনি কোনো সিনথেটিক ট্র্যাকে দৌড়ানোর সুযোগ পাননি। কলেজছাত্র থাকাকালে তিনি দৌড়াতেন তার বাড়ির কাছে ঘাসের মাঠে। ১০০ ও ২০০ মিটার দূরত্ব মাপতেন হাত দিয়ে। বন্ধুরা সাধারণ হাতঘড়ি দেখে তার দৌড়ের সময় পরিমাপ করত। ডন বলেছেন, ‘কেউ আমাকে দৌড়াতে শেখায়নি। মূলত অন্যদের দৌড় দেখে দেখে শিখেছি। অন্যান্য অ্যাথলেটের ওপর লেখা বই পড়ার চেষ্টা করেছি- তারা কী করত বা কী খেত। কিন্তু এটা কঠিন ছিল।’ মার্গারিতার বাবা বাংলাদেশী, কিন্তু তিনি থাকেন রাশিয়ায়। জন্ম ও বেড়ে ওঠা মস্কোয়। খেলার পরিবেশ, প্রশিক্ষণ,
আসিফ রশীদ : সাংবাদিক ও লেখক
arbangladesh@gmail.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সারা দেশে যখন বন্যা মিঠাপুকুরে তখন খরা
![]() |
| রংপুরে মিঠুপুকুরে তীব্র খরার কারণে চাষীরা শ্যালো মেশিন দিয়ে আমন ধানের জমিতে সেচ দিচ্ছে। ছবিটি রোববার গোপালপুর ইউনিয়নের শাল্টি গোপালপুর থেকে তোলা -যুগান্তর |
রোববার দুপুরে সরেজমিন চেংমারী, বালুয়া মাসিমপুর, রাণীপুকুর, ময়েনপুর, গোপালপুর ও খোড়াগাছ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক কৃষকই পেট্রলচালিত শ্যালোমেশিন ও গভীর নলকূপের পানি দিয়ে আমন ধানের চারা রোপণ করছেন। এ সময় কথা হয় রূপসী গাছুয়াপাড়া গ্রামের কৃষক রাজা মিয়ার সঙ্গে। তিনি জানান, চলতি মৌসুমে ৩ একর জমিতে ধান চাষ করেছি। মৌসুমের প্রথমে বৃষ্টির পানি দিয়ে চারা রোপণ করা হয়েছে প্রায় ২ একর জমিতে। বাকি জমিতে শ্যালো মেশিনের পানি দিয়ে চারা রোপণ করা হচ্ছে। কৃষক শাহাদত হোসেন বলেন, ‘খরার কারণে শ্যালো মেশিনের পানি দিয়ে চারা রোপণ করতে হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার খোরশেদ আলম এ পরিস্থিতি স্বীকার করে বলেন, বৃষ্টির পানি দিয়ে এ পর্যন্ত প্রায় ২৩ হাজার হেক্টর জমিতে ধানের চারা রোপণ করেছেন কৃষকরা। বাকি জমিগুলোতে শ্যালো মেশিনের পানি দিয়ে চারা রোপণ করছেন তারা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মিঠাপুকুরে গভীর নলকূপ রয়েছে ১৪৩টি। এর মধ্যে চলতি মৌসুমে সংযোগ রয়েছে ১০৫টির। ওই দফতরের সহকারী প্রকৌশলী আলমগীর কবীর বলেন, ‘আমার দফতরের বেশিরভাগ গভীর নলকূপ চালু রয়েছে। কৃষকরা জমিতে পানি সেচ দেয়ার জন্য এসব নলকূপের ওপর নির্ভরশীল হয়েছে।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উজ্জ্বল তারা আর নিষ্প্রভ যারা
উসাইন বোল্ট
চার বছর আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘আই অ্যাম দ্য গ্রেটেস্ট’। রিওতে এসেছিলেন অমরত্বের সুধা পান করতে। ক্যারিয়ারের শেষ অলিম্পিকে ঐতিহাসিক ‘ট্রিপল ট্রিপল’ করে সত্যিই অমর হয়ে গেলেন বোল্ট। ১০০ মিটার, ২০০ মিটার ও ১০০ মিটার রিলেতে টানা তিন অলিম্পিকে স্বর্ণ জিতে অ্যাথলেটিক্সের গণ্ডি ছাপিয়ে গোটা ক্রীড়াঙ্গনের সর্বকালের সেরাদের কাতারে চলে গেছেন জ্যামাইকার স্প্রিন্ট-সম্রাট। স্প্রিন্ট ইভেন্টে অলিম্পিকে নয়টি স্বর্ণ জেতার কীর্তি নেই আর কারও।
মাইকেল ফেলপস
সর্বকালের সেরা অলিম্পিয়ানের প্রশ্নে অনেকের পছন্দ বোল্ট, অনেকের ফেলপস। তবে তর্কাতীতভাবেই অলিম্পিক ইতিহাসের সফলতম ক্রীড়াবিদ ফেলপস। ২৩টি স্বর্ণসহ রেকর্ড ২৮টি অলিম্পিক পদক জিতে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন সাঁতার সম্রাট। বোল্টের মতো ফেলপসেরও শেষ অলিম্পিক ছিল এটি। পাঁচটি স্বর্ণ ও একটি রুপা জিতে মহানায়কের মতোই সাঁতারকে বিদায় জানিয়েছেন পুলের রাজা। কোচ বব বোম্যান যথার্থই বলেছেন, ‘আরেকজন ফেলপস আর কখনোই আসবে না।’
মো ফারাহ
অনেক আগেই নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে গেছেন ফারাহ। এবারের অলিম্পিক তাকে দিয়েছে ব্রিটেনের সর্বকালের সেরা অ্যাথলেটের স্বীকৃতি। দূরপাল্লার দৌড়ে টানা দুই অলিম্পিকে জোড়া স্বর্ণ জিতেছেন সোমালিয়ান বংশোদ্ভূত এই ব্রিটিশ দৌড়বিদ। ৫ ও ১০ হাজার মিটার দৌড়ে গত ৪০০ বছরে প্রথম ‘ডাবল ডাবল’ কীর্তি ফারাহর।
সিমোন বাইলস
রিও অলিম্পিকের সেরা আবিষ্কার এই মার্কিন কৃষ্ণকলি। অলিম্পিক অভিষেকেই জিমন্যাস্টিক্সের রানীর আসনটা নিজের করে নিয়েছেন ১৯ বছর বয়সী সিমোন। জিতেছেন চারটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ। বিম ইভেন্টে মুহূর্তের ভুলে স্বর্ণ হাতছাড়া না হলে জিমন্যাস্টিক্সে এক অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণ জেতার রেকর্ডটা তার একার দখলে চলে যেত।
নেইমার
এবারের অলিম্পিকে স্বাগতিক ব্রাজিলকে উৎসবের সবচেয়ে বড় উপলক্ষটা এনে দিয়েছেন নেইমার। ঘুচিয়েছেন ফুটবলপাগল দেশটির চিরকালের এক আক্ষেপ। অলিম্পিক ফুটবলে ব্রাজিলের প্রথম স্বর্ণ জয়ের নায়ক নেইমারই। জার্মানির বিপক্ষে ফাইনালে দলের একমাত্র গোলটি করার পাশাপাশি টাইব্রেকারে জয়সূচক শটটি নেন তিনি।
ব্যর্থ যারা
নোভাক জোকোভিচ
কয়েক বছর ধরে টেনিসের অবিসংবাদিত রাজা তিনি। জিতেছেন ১২টি গ্র্যান্ডস্লাম শিরোপা। রিওতে এসেছিলেন ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘোচাতে। কিন্তু অলিম্পিক স্বর্ণ অধরাই রয়ে গেল জোকোভিচের। স্বর্ণ দূরে থাক, কোনো পদকই জোটেনি সার্ব তারকার ভাগ্যে। সবাইকে হতভম্ব করে একক ও দ্বৈতের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান নাম্বার ওয়ান জোকেভিচ।
লি চং ওয়েই
জোকোভিচের মতোই দুর্ভাগা ব্যাডমিন্টনের একনম্বর তারকা মালয়েশিয়ার লি চং। তার দুঃখ বরং আরও বেশি। হারলেন টানা তৃতীয় ফাইনালে। লিকে হারিয়ে এবার প্রথমবারের মতো এককের স্বর্ণ জিতেছেন র্যাংকিংয়ের দুই নম্বরে থাকা চীনের চেন লং।
কেট ক্যাম্পবেল
মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে নিজের বিশ্বরেকর্ড নতুন করে লিখেতে চেয়েছিলেন ক্যাম্পবেল। কিন্তু রেকর্ড দূরে থাক, নিজেদের প্রিয় ইভেন্টে শেষ পর্যন্ত ষষ্ঠ হয়েছেন অস্ট্রেলিয়ার জলকন্যা। ছেলেদের একই ইভেন্টে ক্যাম্পবেলের স্বদেশী ম্যাকভয়ও ডাহা ফেল করেছেন।
অ্যারন কুক
তায়কোয়ান্দোর নিজের ইভেন্টে দ্বিতীয় বাছাই ছিলেন কুক। ব্রিটেনের সাবেক নাম্বার ওয়ান এবার মলদোভার হয়ে অলিম্পিকে অংশ নেন। লক্ষ্য ছিল স্বর্ণ জিতে জন্মভূমিকে জবাব দেয়া। কিন্তু প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান কুক।
রেনাদ লাভিলেন
অলিম্পিকে রুপার পদকের ওজনও কম নয়। কিন্তু পোল ভল্টের রাজা রেনাদের জন্য এটা ব্যর্থতাই। রিওতে স্বাগতিক ব্রাজিলের থিয়াগো ব্রাজ দ্য সিলভার কাছে স্বর্ণ খুইয়ে দুয়োধ্বনিও শুনেছেন রেনাদ। এ নিয়ে বিতর্কিত মন্তব্য করে পরে ক্ষমা চাইতে হয়েছে তাকে। এএফপি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাম্প্রতিক

সিরীয় যুদ্ধের শেষ কোথায়?
অসংস্কারযোগ্য জাতি বিভক্তি : ২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দমনপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ যে শেষ পর্যন্ত এ অবস্থায় পৌঁছবে তা সুদূর কল্পনাতেও ছিল না। ‘আরব বসন্ত’ দ্বারা অনুপ্রাণিত হয়ে যারা আসাদের স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন তারা হয়তো এ পরিণতির কথা ভাবেননি। ক্ষমতাসীন আলাওয়াতি সংখ্যালঘুদের (যাদের সহায়তা দেয় ইরান সমর্থিত শিয়াপন্থীরা) বিরুদ্ধে প্রতিবাদে নামে দেশটির প্রধান সুন্নি গোষ্ঠী। আলাওয়াতি সংখ্যালঘুরা পরে কুর্দি, খ্রিস্টিান ও অন্যান্য সুন্নির সঙ্গে জোট গঠন করে। অতএব শিয়া-সুন্নির ঐতিহাসিক বিভাজন থেকে রক্তপাত শুরু হতে সময় লাগেনি। সেই বিভাজনের দু’দিকে পশ্চিম এশিয়ার দুই শক্তিধর ইরান আর সৌদি আরব। ফলে দেশটির পশ্চিমাঞ্চল দখলে রয়েছে কুর্দি বাহিনীর হাতে আর পূর্বাঞ্চল বিদ্রোহী সুন্নিদের হাতে।
উভয়পক্ষই শক্তিশালী : সিরিয়ার সরকারি বাহিনী সৈন্য স্বল্পতার কারণে আলেপ্পোর পুরা নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ। এটাই বছরের পর বছর ধরে যুদ্ধ চলার একটি অন্যতম কারণ বলে মনে করেন ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ইন ওয়াশিংটনের সিনিয়র বিশ্লেষক ক্রিস হারমার। তিনি আরও বলেন, আরব সেনাদের অপ্রতুল সৈন্য থাকায় আলেপ্পো দখল নিতে পারছে না। ফলে বিদ্রোহীরা পাল্টা আক্রমণ করতে পারছে। এছাড়া বিদ্রোহীরা নাছোড়বান্দা, আসাদ সমর্থিত রাশিয়ার বিমান হামলা ঠেকাতে না পারলেও জেদের জোরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে মনে করেন ক্রিস।
বিদেশী শক্তির হস্তক্ষেপ : ইরানের পশ্চিমাঞ্চলীয় বিমান ঘাঁটি থেকে রাশিয়ার বিমান হামলা সিরিয়ায় আসাদের বাহিনীকে সাহায্য করছে। আদতে এ দুই দেশই সিরিয়াকে সামরিক সখ্য দিয়ে সাহায্য করছে। ইরান শিয়া সামরিকদে আফগানিস্তান, পাকিস্তান, ইরাক ও লেবানন থেকে অর্থ ও সামরিক রসদ জুগিয়েছে। অন্যদিকে জর্ডান, সৌদি আরব, কাতার, আরব আমিরাত ও তুরস্কের কাছ থেকে বিদ্রোহীরা সহায়তা পেয়েছে। লেবানন, সিরিয়া ও আরবের কূটনীতিক রায়ান ক্রকার বলেন, সুন্নি নিয়ন্ত্রিত সৌদি আরব ও শিয়া অধ্যুষিত ইরানের মধ্যে ধর্মীয় বিরোধ এ অঞ্চলের অন্যতম সমস্যা।
আল কায়দা ও আইএস সম্পৃক্ততা : সংঘাতের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আসাদের ওপর যুদ্ধাপরাধের অভিযোগ এনে বিদ্রোহীদের পক্ষ নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই আইএসের উত্থান ও সিরিয়ার বৃহৎ অংশ দখলে নেয়ায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি জঙ্গি সংগঠন আল কায়দা ও নুসরা ফ্রন্টের সঙ্গে জোট বাঁধে। ফলে একদিকে আসাদবিরোধী নিরপেক্ষ শক্তিকে সমর্থন (অর্থ ও অস্ত্র জুগিয়ে)। অন্যদিকে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে জোট তৈরি যুক্তরাষ্ট্রের এ দ্বিমুখী নীতিতে সিদ্ধান্ত নিতে কঠিন হয়ে পড়ে।
আন্তর্জাতিক চুক্তি কাজে আসছে না : কূটনীতির অন্তহীন কূটকচালের পরও সিরিয়ায় কোনো সমাধান সূত্রের দেখা মিলছে না। যুক্তরাষ্ট্র ও তার সমর্থনপুষ্টরা, সিরিয়া, রাশিয়া ও ইরানের প্রতিনিধিরা জেনেভায় রাজনৈতিক সমাধানের জন্য বসলেও কোনো কাজে আসেনি। জাতিসংঘের সিরীয় দূত স্টেফান ডি মিসতুরা বহু যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তায় নেতৃত্ব দিয়েছেন, কিন্তু সবই ব্যর্থ হয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী ও তার মিত্ররা আসাদকে টিকিয়ে রাখতে চায়। অন্যদিকে বিদ্রোহীরা ও যুক্তরাষ্ট্র আসাদকে সরাতে চায়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্বাধীনতার ৭০ বছরেও ভারতীয় মুসলমানদের উন্নতি নেই – মুসলিম জাহানের একমাত্র সিংহ আসাদউদ্দিন ওয়াইসি

শনিবার ভারতের উত্তর প্রদেশের লখনৌতে দলীয় কর্মীদের এক সভায় আসাদউদ্দিন ওয়াইসি এমপি ওই চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, ‘স্বাধীনতার পর দেশের মুসলিমদের অবস্থা খারাপ থেকে আরো খারাপ হলেও কংগ্রেসসহ কোনো দলই এ নিয়ে মাথা ঘামায়নি।’
ওয়াইসি বলেন, ‘সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং বিজেপি আমাকে সাম্প্রদায়িক বলে থাকে। তারা বলে থাকে আমি নাকি উত্তেজক বক্তব্য দিয়ে থাকি। কিন্তু তাদের নেতারা যখন বক্তব্য দেন তাতে কী ফুল বর্ষণ হয়? আমি তো ৭০ বছর ধরে চাপা থাকা আবেগের কথা বলছি। সংবিধান আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করার অধিকার দিয়েছে। আমি সমস্ত দলকে খোলা চ্যালেঞ্জ দিয়ে বলছি, তারা মুসলিমদের পরিস্থিতি এবং আমার ওপরে চাপানো অভিযোগ প্রসঙ্গে আমাদের সভায় এসে বিতর্ক করুন অথবা আমি তাদের সভায় গিয়ে বিতর্ক করতে পারি।’
ওয়াইসি বলেন, ‘দেশের স্বাধীনতা সংগ্রামে মুসলিমরাও অংশগ্রহণ করেছিল। আলেমরা ইংরেজদের বিরুদ্ধে জেহাদের ফতোয়া দিয়েছিলেন, কিন্তু ইতিহাসবিদরা এসব কথা তুলে ধরেন না। স্বাধীনতার লড়াই মুসলিমরাই প্রথম শুরু করেছিল, কংগ্রেস বা অন্য কোনো দলের নেতারা নয়। কিন্তু তা সত্ত্বেও ইতিহাসে এদের স্থান হয়নি। কারণ, ইতিহাস লেখকরা মুসলিম ছিলেন না। এই জাতি সকলের ওপরে আস্থা রেখেছে কিন্তু তারা পশ্চাদপদতা ছাড়া কিছুই পায়নি।’
তিনি বিভিন্ন দলের মুসলিম মুখ বা ‘লিডার’ বলে পরিচিত সপা নেতা আজম খান, বসপা নেতা নাসিমুদ্দিন সিদ্দিকি এবং কংগ্রেস নেতা গুলাম নবী আজাদকে মুসলিম ‘ডিলার’ বলে অভিহিত করেন।
ওয়াইসি বলেন, ‘সন্ত্রাসের ‘অভিযোগে’ গ্রেফতার হওয়া যুবকদের আইনি সহায়তা দেয়ার কথা বলায় তার বিরুদ্ধে সন্ত্রাসীদের পাশে দাঁড়ানোর অভিযোগ করা হচ্ছে। যদিও এটা সত্যি যে, মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে আইনি সাহায্য দেয়ার জন্য (বিজেপি’র প্রতিষ্ঠাতা) শ্যামাপ্রসাদ মুখার্জি অর্থ সংগ্রহ করে আইনি সহায়তা দিয়েছিলেন।’
তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, মুসলিম হওয়ার জন্যই তাদের প্রতি বৈষম্য করা হয়। ‘মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন’ই কেবল তাদের অধিকার দিতে পারে বলেও ওয়াইসি মন্তব্য করেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
-
▼
2016
(3416)
-
▼
August
(176)
-
▼
Aug 24
(17)
- বিশেষ কৌঁসুলি চান ট্রাম্প
- কাবুলকে আরও অস্ত্র দেবে নয়াদিল্লি
- সন্ত্রাসী কার্যকলাপ কোনো বুদ্বুদ নয়
- সরকার নির্বিকার থাকতে পারে না
- ‘বর্ডার ক্লিন’ অভিযানে তুরস্ক
- শিশুদের যেভাবে জঙ্গি বানাচ্ছে আইএস
- সুখ কেবলই মরীচিকা
- ডিএসইতে ৭ মাসের সর্বোচ্চ লেনদেন
- টিমবুকতু ঐতিহ্য কী কেন ধ্বংস হল
- ভাষণ দেয়ার সময় অজ্ঞান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
- টেকসই খাদ্য নিরাপত্তার জন্য করণীয়
- মার্গারিতা এ দেশে বেড়ে উঠলে কী ঘটত?
- সারা দেশে যখন বন্যা মিঠাপুকুরে তখন খরা
- উজ্জ্বল তারা আর নিষ্প্রভ যারা
- সাম্প্রতিক
- সিরীয় যুদ্ধের শেষ কোথায়?
- স্বাধীনতার ৭০ বছরেও ভারতীয় মুসলমানদের উন্নতি নেই –...
-
▼
Aug 24
(17)
-
▼
August
(176)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...