Tuesday, November 1, 2011

পঞ্চদশ সংশোধনী মহাজোট সরকারের বিশ্বাসঘাতকতার প্রমাণ : আসম রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আওয়ামী লীগের অপশাসন থেকে দেশ, জাতি ও গণতন্ত্রকে রক্ষার জন্য তৃতীয় শক্তি গড়ে তুলতে হবে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, বাক-ব্যক্তিস্বাধীনতা, মৌলিক অধিকার তথা গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সরকারের বিশ্বাসঘাতকতাই প্রমাণিত হয়েছে। গতকাল দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

গ্যাস সঙ্কটের প্রতিবাদ : চট্টগ্রামে রি-রোলিং মালিক ও শ্রমিকদের মানববন্ধন

গ্যাস স্ট্যাগারিংয়ের প্রতিবাদে ফুঁসে উঠেছে চট্টগ্রামের স্টিল রি-রোলিং মালিক ও শ্রমিকরা। গতকাল তারা রচনা করেন কয়েক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন। এ সময় সমাবেশে মালিক শ্রমিকরা বলেন, সরকার চট্টগ্রামের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা না হলে গড়ে তোলা হবে বৃহত্তর আন্দোলন।চট্টগ্রাম স্টিল রি-রোলিং মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে এ মানববন্ধন পালিত হয়। সকাল ১০টায় বিভিন্ন কারখানার সামনে শত শত শ্রমিক-কর্মচারী ব্যানার ও ফেস্টুন হাতে অবস্থান নিয়ে মানববন্ধন রচনা করেন।

সরকার একটি ওয়াদাও পূরণ করেনি : কর্নেল অলি

সাবেক মন্ত্রী ও এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীরবিক্রম বলেছেন, দেশ আজ গভীর সঙ্কটে। আওয়ামী সরকার দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ক্ষমতায় যাওয়ার আগে মহাজোট সরকার যেসব ওয়াদা দিয়েছে সেসবের একটিও পূরণ করেনি। গ্যাস-বিদ্যুত্-পানি সঙ্কট ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। শেয়ারবাজারে বিনিয়োগকারীরা আজ পথে বসেছে।গতকাল বিকালে দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

চট্টগ্রামে সন্ত্রাসের আশঙ্কায় ২ শতাধিক চামড়া ব্যবসায়ী : ঋণ সুবিধা দাবি by মুস্তফা নঈম,

দ সামনে রেখে কোরবানির পশু চামড়া সংগ্রহকে কেন্দ্র করে সন্ত্রাসের আশঙ্কা করছে প্রকৃত চামড়া ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এলাকার সন্ত্রাসীরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় ব্যবসায়ীদের ঢুকতে দেয় না। স্থানীয় সন্ত্রাসীরা এলাকার কোরবানি দাতাদের এক ধরনের জিম্মি করে পশুচামড়া কিনে নেয়। এতে করে বিক্রেতারা যেমন দাম পাননি তেমনি ব্যাপারীরাও ঠকছেন। এ ব্যাপারে সাধারণ চামড়া ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এত শঙ্কার মধ্যেও চট্টগ্রামের কাঁচা চামড়া ব্যবসায়ীরা প্রতিবারের মতো এবারের কোরবানির ঈদেও চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে।

তত্ত্বাবধায়ক দাবি মেনে না নিলে গণআন্দোলনে সরকারের পতন হবে : জয়নুল আবদিন ফারুক

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এমপি বলেছেন, খালেদা জিয়া দেশ বাঁচানোর, মানুষ বাঁচানোর আন্দোলনে নেমেছেন। নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে যত শক্তিশালী করা হোক না কেন, বর্তমান দলীয় সরকার তাদের কথায় নির্বাচনে সেনাবাহিনী দেবে না। চলতি অধিবেশনেই সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার দাবি জানিয়ে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।

ভিন্ন খবর : কণ্ঠ ও ধ্বনি থেকে অপরাধী শনাক্ত!

ণ্ঠস্বর চেনার ক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক উন্নতি ঘটছে। অপরাধ করেও বেঁচে যাওয়ার যেমন নানা কৌশল বের হচ্ছে, তেমনি অপরাধীকে ধরার জন্যও উদ্ভাবিত হচ্ছে বিভিন্ন কৌশল। তবে আঙুল কিংবা রক্তের ছাপের মতো প্রচলিত কৌশল ছাড়াও কণ্ঠস্বর ও ধ্বনি পর্যবেক্ষণ করে অপরাধীকে ধরার কাজ করছে জার্মানি। বিদ্যুত্, গ্যাস, আলো, তাপের মতো শব্দের কার্যকর ব্যবহারেও গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। নানা মাত্রার শব্দকম্পন ব্যবহার করে এরই মধ্যে বহু অজানা তথ্য জানার কৌশল উদ্ভাবন হয়েছে।

সমকালীন শিল্পকর্মের পাশে লোকচিত্রকলা by হাসান শান্তনু

তিহ্যবাহী পটচিত্র নিয়ে রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে আয়োজন হয় বিশেষ প্রদর্শনীর। লোকজ ঐতিহ্যের নানা উপাদান এ প্রদর্শনীর চিত্রকর্মগুলোর মূল উপজীব্য। লোকঐতিহ্য নিরন্তর সমৃদ্ধ করছে কারুশিল্প। এ শিল্পকে চিত্রকলার সমকালীন রূপ দর্শকের সামনে এনেছেন শিল্পী সজীব কুমার পাল। তার শিল্পকর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে ‘মাই মাইন্ড’ শিরোনামে প্রদর্শনী। তার আঁকা এসব চিত্রকর্মের প্রদর্শনী চলবে আগামীকাল পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে চলছে খ্যাতিমান নাট্যভিনেত্রী বিপাশা হায়াতের চিত্রকর্মের প্রদর্শনী। তার প্রতিটি চিত্রকর্ম একেকটি ভিন্ন ভাবকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।

খুলনা পানি উন্নয়ন বোর্ড : ত্রিশ কোটি টাকার কাজ ভাগ করে নিয়েছে আ’লীগ নেতারা

খুলনায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৩০ কোটি টাকার ঠিকাদারি কাজ আওয়ামী লীগের শীর্ষ নেতারা সমঝোতার মাধ্যমে ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের সিন্ডিকেটের কারণে সাধারণ ঠিকাদাররা শিডিউল কিনলেও জমা দিতে পারেননি। এজন্য সকাল থেকেই সংশ্লিষ্ট দফতরে যুবলীগ-ছাত্রলীগের ক্যাডারদের পাহারায় বসানো হয়। তবে পাউবোর নির্বাহী প্রকৌশলী শান্তিপূর্ণভাবে টেন্ডার জমা দেয়া হয়েছে দাবি করে দু-এক দিনের মধ্যে ওয়ার্ক অর্ডার দেয়া হবে বলে জানান।

ভালুকায় স্ত্রী হত্যা : ঈশ্বরগঞ্জে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূ ধর্ষণ : রাজশাহীতে পুড়িয়ে হত্যার চেষ্টা আরেক গৃহবধূকে

য়মনসিংহের ভালুকায় এক পাষণ্ডের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে একই জেলার ঈশ্বরগঞ্জে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে অপর এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। রাজশাহীতে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে আরেক গৃহবধূকে। এছাড়া অন্যান্য স্থানে ঘটেছে পৃথক নারী নির্যাতনের ঘটনা। বিস্তারিত আমার দেশ-এর প্রতিনিধিদের পাঠানো খবরে :ময়মনসিংহ ও ভালুকা : ভালুকার মেদুয়ারী (মধ্যপাড়া) গ্রামের আজিজুল হকের স্ত্রী জোসনা আক্তারের (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।

রাজধানীতে দুই গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু : সড়ক দুর্ঘটনায় ১০ জনসহ পৃথক ঘটনায় ১৫ অপমৃত্যু

রাধানীতে দুই গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় ১০ জনসহ পৃথক ঘটনায় অন্তত ১৫ জনের অপমৃত্যু হয়েছে। বিস্তারিত আমার দেশ-এর স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
স্টাফ রিপোর্টার জানান, রাজধানীতে পৃথক ঘটনায় শারমিন শিরীন (১৫) এবং রিয়া (১৪) নামে দুই গৃহপরিচারিকার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে কাফরুল এলাকা থেকে শারমিন ও উত্তরা থেকে রিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।

পীরগঞ্জে স্কুলের সেপটিক ট্যাংক থেকে চিকিত্সকের কঙ্কাল উদ্ধার : রাজধানী ও টঙ্গীতে দুই ছাত্র, সাভারে ডাকাত সন্দেহে যুবকসহ ৬ খুন

রাজধানীর পল্লবীতে গলাকেটে ও গাজীপুরের টঙ্গীতে পিটিয়ে হত্যা করা হয়েছে দুই ছাত্রকে। এছাড়া সাভারে ডাকাত সন্দেহে পিটিয়ে যুবকসহ পৃথক ঘটনায় আরও ৪টি খুনের ঘটনা ঘটেছে। অন্যদিকে রংপুরের পীরগঞ্জের একটি স্কুলের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে অপহরণের দুই মাস পর উদ্ধার করা হয়েছে এক পল্লী চিকিত্সকের কঙ্কাল। বিস্তারিত আমার দেশ-এর স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর :স্টাফ রিপোর্টার জানান, রাজধানীর পল্লবী এলাকায় মোহাম্মদ শাওন (১৫) নামে এক স্কুলছাত্রকে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ গতকাল বিকালে মিরপুর সেনানিবাসের একটি কোয়ার্টার থেকে কিশোরের লাশ উদ্ধার করে।

প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত : প্রথম পুরস্কার প্রাপ্ত বন্ড নং ০৮৩৫৮৩৬

০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ৬৫তম ড্র গতকাল ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কমিশনার মো. আবদুল জলিল মিঞা এতে সভাপতিত্ব করেন। একক সাধারণ পদ্ধতিতে ড্র পরিচালিত হয়। ৩৫টি সিরিজ পুরস্কারের আওতাভুক্ত। প্রথম পুরস্কার ৬ লাখ টাকা পেয়েছে বন্ড নম্বর ০৮৩৫৮৩৬, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা প্রাপ্ত বন্ড ০৯৬১১৩৯, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা প্রাপ্ত বন্ড ০৪৮০৭৪৮ ও ০৭৬৬৫৯৬, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা প্রাপ্ত বন্ড নম্বর ০১৮৩৯৩৮ ও ০২১৬৮০৫।

৭০০ কোটিতম শিশু পৃথিবীতে এসেছে গতকাল

বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটিতে পৌঁছালো গতকাল। ৭০০ কোটিতম মানব শিশুটি পৃথিবীর আলোর মুখ দেখলো এই দিনে। এ নিয়ে বিভিন্ন দেশে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। ৭০০ কোটিতম শিশুকে স্বাগত জানাতে উত্সবের আনন্দে মেতে ওঠে ভাগ্যবান শিশুর মাতা-পিতাসহ আত্মীয়-স্বজনরা। সংশ্লিষ্ট হাসপাতালেও ছিল বর্ণিল আয়োজন।জাতিসংঘ বলেছে, ৩১ অক্টোবর যেসব শিশু জন্ম নিয়েছে তাদের যে কেউই ৭০০ কোটিতম শিশু হিসেবে গণ্য হতে পারে। বাংলাদেশেও এই দিনে জন্ম নিয়েছে একাধিক মানব শিশু। ঢাকায় আজিমপুর মাতৃসদনে গতকাল জন্ম নেয়া নবজাতককে উল্লেখ করা হয়েছে ৭০০ কোটিতম শিশু বলে।

আমিনবাজারে ৬ ছাত্র হত্যার ঘটনায় আ’লীগ নেতা গ্রেফতার

মিনবাজারে ৬ ছাত্রের নির্মম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গতকাল সকালে পুলিশ বড়দেশী গ্রাম থেকে শামসুল হক ওরফে শামসু মেম্বার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি আমিনবাজার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার। পুলিশ বলেছে, হত্যাসহ বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে তার বিরুদ্ধে। সাভার মডেল থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, গত ১৮ জুলাই শবেবরাতের রাতে আমিনবাজারের বড়দেশী এলাকার কেবলারচরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ঢাকার ছয় ছাত্র নিহত হয়।

নির্বাচনের পরদিনই জনগণের মাঝে : ভক্তদের জড়িয়ে কাঁদলেন তৈমূর আলম খন্দকার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পরদিনই মাঠের রাজনীতিতে নেমে পড়লেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। গতকাল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা-সাক্ষাত্ করেন তিনি। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। চালান গণসংযোগ। তার সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তৈমূর আলমকে কখনও হাস্যোজ্জ্বল আবার কখনও আবেগে আপ্লুত হয়ে অশ্রু সজল হতে দেখা যায়। নাগরিক সমাজের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতেই তিনি বের হয়েছেন বলেও জানান। প্রসঙ্গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির একমাত্র প্রার্থী ছিলেন তৈমূর আলম খন্দকার।

‘আমার সিদ্ধান্ত সঠিক প্রমাণ হয়েছে’ : না’গঞ্জ আ’লীগের আহ্বায়ক এসএম আকরামের পদত্যাগ

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এসএম আকরাম পদত্যাগ করেছেন গতকাল। সোমবার বিকালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের কথা জানান। বলেন, ‘আত্মসম্মানবোধ আছে বলেই আমি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।’আকরাম বলেন, ‘২০০১ সালের নির্বাচনে ভরাডুবির পর জেলার নেতারা যখন পলাতক ছিলেন, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলের দেখাশোনার ভার দেন। দীর্ঘ ১০ বছর আমি সেই দায়িত্ব পালন করেছি। এটা ছিল বিরাট চ্যালেঞ্জ। প্রধান বিরোধী দল বিএনপি চাইলে আমাকে হেনস্তা করতে পারত।

কারচুপির দলিল পুকুরে হারিয়ে গেছে : নারায়ণগঞ্জবাসীর কাছে ক্ষমা চাইলেন শামীম ওসমান by কাজী জেবেল,

তীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত আওয়ামাী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান। নির্বাচনে কারচুপি ও বিশৃঙ্খলা নিয়ে যেসব অভিযোগ উত্থাপন করেছিলেন তা প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত্ আইভীকে অভিনন্দন জানান তিনি। বলেছেন, আইভীকে সব ধরনের সহযোগিতা করব। নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই। গতকাল পৈতৃক বাড়িতে এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান এসব কথা বলেন। নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের পরদিন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সরকারের জনপ্রিয়তার নিম্নমুখী পারদ ও ব্যর্থ ইসির তৃপ্তির ঢেঁকুর by এম আবদুল্লাহ

রকারের জনপ্রিয়তার পারদ যে কতটা নিচে নেমে গেছে, ব্যালটে তার দালিলিক প্রমাণ পাওয়া গেল রাজধানীর উপকণ্ঠে বন্দর নগরী নারায়ণগঞ্জে। ভোটাররা স্বাধীনভাবে রায় দেয়ার ন্যূনতম সুযোগ পেলে সরকার সমর্থিতদের যে কত দূরে ছুড়ে ফেলতে পারে তা সাম্প্রতিক আরও কয়েকটি নির্বাচনে দেখা গেছে। এক সপ্তাহ আগে অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈর ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার মেয়র নির্বাচনের সরকারি দল সমর্থিত প্রার্থী শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশীর্বাদ এবং সরকারি দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাদের মরিয়া প্রচারণাকে ব্যর্থতায় পর্যবসিত করে শামিম ওসমান শীতলক্ষ্যায় ডুবেছেন।

নাসিক নির্বাচন-২০১১ : কোন অপরাধে আমাকে সমর্থন দেয়নি দল : চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমৃত্যু লড়াইয়ের ঘোষণা আইভীর

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী শামীম ওসমান ও তৈমূর আলম খন্দকারকে সঙ্গে নিয়ে কাজ করতে চান ডা. সেলিনা হায়াত্ আইভী। তবে আওয়ামী লীগের সমর্থন না পাওয়ায় তিনি ক্ষুব্ধ।
আইভী বলেন, কী অপরাধ আমি করেছিলাম, নগরবাসীর সমর্থন থাকার পরও কী কারণে আমাকে সমর্থন দেয়া হয়নি, আমি তা জানতে চাই। একজন বিতর্কিত নেতাকে আওয়ামী লীগ সমর্থন দেয়ায় নারায়ণগঞ্জে দলকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে কেন্দ্রীয় এ সিদ্ধান্তের বিষয়ে প্রবল ক্ষোভ রয়েছে। নির্বাচনের দিন স্থানীয় নেতাকর্মীদের অনেকেই নিগৃহীত হয়েছেন। এটা দলের জন্য শুভ নয়।

পশুবাহী ট্রাকে ঘাটে ঘাটে চাঁদাবাজি : বেহাল রাস্তায় যানজটে দুর্ভোগ বেপারি ও ট্রাকচালকদের by আলাউদ্দিন আরিফ

কোরবানির পশুবাহী ট্রাকগুলোতে ঘাটে ঘাটে চলছে বেপরোয়া চাঁদাবাজি। এবার স্থানীয় মাস্তানদের পাশাপাশি পুলিশই বেশি চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন গবাদিপশু ব্যবসায়ী ও ট্রাকচালকরা। কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা বা রাজশাহী থেকে গাবতলী পর্যন্ত পৌঁছাতে প্রতিটি ট্রাককে কমপক্ষে ১০টি পয়েন্টে কমবেশি চাঁদা দিতে হচ্ছে। চাঁদার পরিমাণ ট্রাকপ্রতি এক থেকে আড়াই হাজার টাকা। এর মধ্যে সর্বাধিক চাঁদা দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে। এই বেপরোয়া চাঁদাবাজির প্রভাব পড়ছে গবাদিপশুর দামের ওপর। এছাড়াও বেহাল রাস্তার কারণে অসহনীয় যানজটে দুর্ভোগ পোহাতে

ডিসিসি দু’ভাগ করার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা মহানগরকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ সংশোধনের প্রস্তাব অনুমোদিত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানিয়েছেন। আইনটি পাস করতে এখন সংসদে উত্থাপন করা হবে বলে তিনি জানান। গতকালের বৈঠকে ২০১২ সালের সরকারি ছুটি অনুমোদন দেয়া হয়েছে। এদিকে সূত্র জানিয়েছে, ডা. সেলিনা হায়াত্ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আজ শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা : মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৬১ হাজার

জ থেকে শুরু হচ্ছে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৬১ হাজার ১১৩ জন। এর মধ্যে জেএসসি-তে ১৫ লাখ ৩৭ হাজার ৪২২ জন এবং জেডিসি-তে ৩ লাখ ২৩ হাজার ৬৯১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ লাখ ৯২ হাজার ৮০২ জন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : গোলাম আযমসহ ৫ জামায়াত নেতার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল আজ

থিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম, বর্তমান আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। আজ সকালে এ তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরদের কাছে দাখিল করা হবে।মাওলানা নিজামী, আলী আহসান মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে ট্রাইব্যুনালের নির্দেশ রয়েছে।

অর্থসঙ্কটে বেহাল সরকার by সৈয়দ মিজানুর রহমান

র্থ সঙ্কটে বেহাল অবস্থার মধ্যে পড়েছে সরকার। মাসে হাজার কোটি টাকার ব্যাংক ঋণ দিয়েও অবস্থা সামাল দেয়া যাচ্ছে না। দাতারাও ঋণ সহায়তার ক্ষেত্রে মুখ ফিরিয়ে নিয়েছে। অস্বাভাবিক হারে কমে গেছে রেমিট্যান্স। রফতানি আয়ও আনুপাতিক হারে কমছে। অন্যদিকে রাজস্ব ব্যয় বৃদ্ধি এবং ভর্তুকি বেড়ে যাওয়ায় টাকার জন্য হন্যে হয়ে ঘুরছে সরকার। শেষ পর্যন্ত দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারকে হাত পাততে হচ্ছে ‘সার্বভৌম বা সভরেন লোনের’ ওপর। বিপজ্জনক এই ঋণ নিয়েও ইউরোপের দেশগুলো তাদের অর্থনীতি সামাল দিতে পারেনি।

স্বস্তি আর মুক্তির উচ্ছ্বাস এখন নারায়ণগঞ্জে by শরিফুল হাসান

খনো উদ্বেগ, কখনো উৎকণ্ঠা, কখনো উচ্ছ্বাস। এভাবেই গত একটি মাস কেটেছে নারায়ণগঞ্জবাসীর। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করেই ছিল এমন পরিস্থিতি। তবে সব উৎকণ্ঠা কেটে শেষ পর্যন্ত ভোটের উৎসব ছড়িয়েছে নারায়ণগঞ্জ। আর নির্বাচনের ফলাফলের পর পুরো শহরই যেন ভাসছে মুক্তির আনন্দে।

মান্দায় কালোবাজারে সার বিক্রির অভিযোগ

মান্দায় বিসিআইসির এক ডিলারের বিরুদ্ধে সার কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কৃষকরা সার কালোবাজারে বিক্রির এ অভিযোগটি করেছেন বিসিআইসি সার ডিলার যুগল চন্দ্রের বিরুদ্ধে। নির্ধারিত ডিলারের কাছে সার না পেয়ে ওই এলাকার কৃষকরা বাইরে থেকে চড়া মূল্যে সার কিনে জমিতে প্রয়োগ করছেন বলে জানা গেছে।উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জন্য গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে বরাদ্দকৃত ১ হাজার ২৮০ বস্তা সার উত্তোলন করে নিয়োগকৃত বিসিআইসি ডিলার যুগল চন্দ্র কালোবাজারে বিক্রি করে দিয়েছেন।

নতুন ইজেডে নতুন সম্ভাবনা-গ্যাস ও বিদ্যুৎ নিয়েই শঙ্কিত ব্যবসায়ীরা by সারোয়ার সুমন,

ট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আগামী ১০ বছরের মধ্যে ২০টি নতুন ইকোনমিক জোন (ইজেড) স্থাপনের ঘোষণা এসেছে। বলা হচ্ছে, নতুন এসব ইকোনমিক জোনে নতুন শিল্প কারখানা হবে দেড় হাজার। যেগুলোতে কর্মসংস্থান হবে দক্ষ-অদক্ষ ১৫ লাখ শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীর। বাণিজ্যনগরী চট্টগ্রামে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নাজমুল ইসলামের দেওয়া এ ঘোষণায় ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার হলেও দুশ্চিন্তা বাড়াচ্ছে ক্রমবর্ধমান গ্যাস ও বিদ্যুৎ সংকট। বিদ্যমান শিল্প কারখানাগুলোতেই যখন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না তখন ভবিষ্যতের দেড় হাজার নতুন শিল্প কারখানায় কীভাবে গ্যাস ও বিদ্যুতের সংস্থান হবে তা নিয়ে চিন্তিত তারা।

দরপতন অব্যাহত

শেয়ারবাজারের দরপতন অব্যাহত রয়েছে। গতকাল দেশের উভয় শেয়ারবাজারের বেশিরভাগ শেয়ারদর কমেছে। প্রধান শেয়ারবাজার ডিএসইর দুই-তৃতীয়াংশ শেয়ারের দর কমলেও সে তুলনায় সূচক কমেছে সামান্যই। একই অবস্থা ছিল অপর শেয়ারবাজার সিএসইতেও। শেয়ারবাজার সূত্র জানিয়েছে, গতকালের দরপতন রোধে বড় মূলধনী কোম্পানি; বিশেষত ব্যাংক ও জ্বালানি খাতের প্রায় সব শেয়ার দরবৃদ্ধি বড় ভূমিকা রেখেছিল। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গতকাল প্রাতিষ্ঠানিক পর্যায়ের বিনিয়োগকারীদের অংশগ্রহণ এই দুই খাতের শেয়ার দরবৃদ্ধিতে বড় অবদান রাখে।

এবার চামড়ার দর নির্ধারণ হয়নি by শেখ আবদুল্লাহ

প্রতি বছর ঈদুল আজহার আগে কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ করা হলেও এ বছর চামড়া ব্যবসায়ীরা দর নির্ধারণ করছেন না। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চামড়া কিনবেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন। নেতারা বলেছেন, আন্তর্জাতিক বাজারে প্রতিদিন কাঁচা চামড়ার দাম ওঠানামা করছে। বিশেষ করে আমেরিকার বাজারে চামড়ার দাম কমছে ব্যাপকভাবে। এজন্য চামড়ার আগাম দাম নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।

মেসির রেকর্ড গড়ার ম্যাচ

ময়টা মোটেও ভালো যাচ্ছিল না স্প্যানিশ লীগ চ্যাম্পিয়ন বার্সেলোনার। ঘরোয়া লীগের পারফরম্যান্স সমর্থকদের মন ভরাতে পারছিল না। লিওনেল মেসিও গোল পাচ্ছিলেন না। যা সমর্থকদের ক্রমেই উদ্বিগ্ন করে তুলছিল। অবশেষে অবসান হয়েছে সে উদ্বেগের। রিয়াল মায়োর্কার বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা। মেসি পেয়েছেন গোল। করেছেন হ্যাটট্রিক। বার্সেলোনা শিবিরে ফিরেছে স্বস্তি। এ স্বস্তি নিয়েই আজ চ্যাম্পিয়ন্স লীগে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। প্রাগে অনুষ্ঠিতব্য এ ম্যাচে চ্যাম্পিয়ন বার্সেলোনার একটাই লক্ষ্য, পূর্ণ তিন পয়েন্ট অর্থাৎ জয়।

শুভ জন্মদিন ম্যারাডোনা

১তম জন্মদিন পালন করে ফেললেন আর্জেন্টাইন তারকা ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। দুবাইয়ে গতকাল আল ওয়াসেল ক্লাবের ফুটবলার ও কর্মকর্তারা নিজেদের স্বাক্ষর সংবলিত জার্সি উপহার দিয়ে ম্যারাডোনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। শুধু তাই নয়, ম্যারাডোনার জন্মদিনে আল ওয়াসেল ক্লাব জানিয়েছে আরও একটি তথ্য। বুট পায়ে আবারও মাঠে নামছেন তিনি। লিবিয়ার শিশুদের সাহায্যার্থে একটি প্রীতি ম্যাচ খেলবেন দুবাইয়ে।

শচীনের জন্য শুমাখারের প্রথাভঙ্গ

রেসের আগে সাধারণত কারও সঙ্গে দেখা করেন না জার্মান কিংবদন্তি মাইকেল শুমাখার। মনোসংযোগ নষ্ট হবে বলে কথাও বলেন না; কিন্তু শচীন বলে কথা। কিংবদন্তি ক্রিকেটারের জন্য নিয়ম ভাঙলেন মাইকেল শুমাখার। রেস শুরুর ঠিক আগে মার্সিডিজ পিটে গিয়ে শুমাখারকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালেন শচীন টেন্ডুলকার। রেসের আগে অবশ্য জার্মান কিংবদন্তি শচীনের মেয়ে সারা টেন্ডুলকার এবং স্ত্রী অঞ্জলী টেন্ডুলকারের সঙ্গেও ছবি তোলেন। শচীন অবশ্য শুমাখারকে অনুরোধ করেন, মেয়ে সারার সঙ্গে ছবি তোলার জন্য।

ক্যালিপসো সুরে আচ্ছন্ন মিরপুর by জগন্নাথ বিশ্বাস

হেমন্তের অপস্রিয়মাণ আলোর মতো মিরপুর টেস্ট থেকে মুছে গেল বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের লিড ৩৩১ রানের। ক্রিজে অপরাজিত সেঞ্চুরিয়ান ড্যারেন ব্রাভো। ড্রেসিংরুমে ব্যাটিংয়ের জন্য অপেক্ষমাণ শিবনারায়ণ চন্দরপলসহ সাত ক্যারিবীয় যোদ্ধা।তৃতীয় দিনের পরিস্থিতি ভিন্নরকম হওয়ারও কোনো আভাস ছিল না। তবে খেলাটা যে ক্রিকেট, তাই আশা-নিরাশায় দোদুল্যমান সুযোগ সবসময় থেকেই যায়। আভাসে-ইঙ্গিতে অনেক যদি-কিন্তুর সম্ভাবনা উড়তে থাকে। মনে হয় স্পিনাররা যদি আরেকটু টার্ন পেতেন... ফিল্ডাররা যদি ক্যাচ না ফেলতেন... তাহলে বোধহয়...।

মাওবাদীদের ব্যাপারে তাড়াহুড়া ঠিক হবে না-মমতাকে দিলি্লর পরামর্শ

মাওবাদীদের ব্যাপারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে তাড়াহুড়া না করার পরামর্শ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই চরমপন্থি দল লিখিত বক্তব্য দাবি করার পরিপ্রেক্ষিতে নয়াদিলি্ল থেকে ওই পরামর্শ দিয়ে বলা হয়, আলোচনায় বসতে হলে মাওবাদীদের শর্ত মানতে হবে। তাদের হিংসা ছাড়তে হবে এবং উন্নয়নে বাধা দেওয়া চলবে না। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইনের।দিলি্লতে রোববার ও সোমবার দু'দিন রাজ্যপাল সম্মেলনে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল মাওবাদী সমস্যা।

কান্দাহারে মার্কিন দাতব্য সংস্থায় তালেবান হামলা, নিহত ৪

ফগানিস্তানে যুক্তরাষ্ট্রের একটি দাতব্য সংস্থার সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে চার আফগান নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। কান্দাহারে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ইন্টারন্যাশনাল রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআরডি) অফিসের সামনে ট্রাকে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তিন ব্যক্তি মিলে এ হামলা চালায়। তাদের একজন বোমাটির বিস্ফোরণ ঘটায়। এরপরই অন্য দু'জন কম্পাউন্ডের ভেতর ঢুকে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তিন হামলকারী আত্মঘাতী পোশাক পরা ছিল।

রাস্তা থেকে ট্যাঙ্ক সরাও-সিরিয়াকে আরব লীগ

সিরিয়ায় দীর্ঘ সাত মাসের বিক্ষোভ ও সহিংসতা অবসানে দেশটির কর্মকর্তাদের কাছে একটি পরিকল্পনা পেশ করেছে আরব লীগ। একই সঙ্গে রাস্তা থেকে ট্যাঙ্কবহর ব্যারাকে ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেছে আরব লীগ। ওদিকে বিরোধীদের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। খবর এএফপি ও আলজাজিরা অনলাইনের।আরব লীগের প্রধান নাবিল আল-আরবি গতকাল কাতারের রাজধানী দোহায় সাংবাদিকদের বলেন, আরব লীগের প্রস্তাবে সিরিয়াকে অবিলম্বে রাস্তা থেকে ট্যাঙ্ক ও সামরিক যানবাহন সরিয়ে নিতে বলেছে। সহিংসতা বন্ধ এবং শান্তির নিশ্চয়তার স্বার্থেই এটা করতে হবে।

লিবিয়া মিশন সমাপ্তি ঘোষণা ন্যাটোর-সবচেয়ে সফল অভিযান : রাসমুসেন

সোমবার আনুষ্ঠানিকভাবে লিবিয়া মিশনের সমাপ্তি ঘোষণা করেছে ন্যাটো। একই সঙ্গে গত ৩১ মার্চ থেকে জাতিসংঘ কর্তৃক আরোপিত নো ফ্লাই জোন ও সমুদ্রপথ অবরোধ শেষ হলো। খবর বিবিসি, এএফপির।ন্যাটো মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেন বলেন, 'আমরা জাতিসংঘের অধীন একটি ঐতিহাসিক ও ন্যাটোর সবচেয়ে সফল মিশন শেষ করেছি।' তিনি বলেন, লিবিয়ার বেসামরিক জনগণকে রক্ষায় জাতিসংঘ কর্তৃক আরোপিত নো ফ্লাই জোন সফল করেছে ন্যাটো। ন্যাটোকে লিবিয়ায় মেয়াদ বাড়ানোর জন্য এনটিসির অনুরোধের পরিপ্রেক্ষিতে রাসমুসেন বলেন, লিবিয়ায় ন্যাটোর সামরিক মিশন শেষ হয়েছে। এ মুহূর্তে লিবিয়ার নাগরিকদের কোনো আক্রমণের সম্ভাবনা নেই।

হুমায়ূন আহমেদের শরীরে কেমোথেরাপি ভালো কাজ করছে

ক্যান্সার আক্রান্ত কথাশিল্পী হুমায়ূন আহমেদের শরীরে এরই মধ্যে দেওয়া তিনটি কেমোথেরাপি ভালো কাজ করছে। তবে তার চিকিৎসকরা জানিয়েছেন, চারটি নয়, ছয়টি কেমো দেওয়ার পর হুমায়ূন আহমেদের চিকিৎসার পরবর্তী পর্যায় স্থির করবেন তারা। নিউইয়র্কের বিখ্যাত স্লোয়ান-কেটরিং ক্যান্সার হাসপাতালে এই কথাশিল্পীর চিকিৎসা চলছে। আমেরিকায় হুমায়ূন আহমেদের সঙ্গী অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম গতকাল সোমবার সমকালকে এ তথ্য দেন। তিনি কয়েকদিনের জন্য গত সপ্তাহে ঢাকায় এসেছেন।

ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিলেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা-শেয়ারবাজারে দরপতন

শেয়ারবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এক মাস সময় বেঁধে দিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এ সময়ের মধ্যে বাজার পরিস্থিতির উন্নতি না হলে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এ ছাড়া সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক ও এসইসি কার্যালয় ঘেরাও এবং বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির নেপথ্যের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করারওহুমকি দিয়েছে। শেয়ারবাজারের দরপতন অব্যাহত থাকার
প্রেক্ষাপটে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বিনিয়োগকারীদের এ সংগঠন গতকাল সোমবার ডাকা সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়।

রানের পাহাড় গড়ছে ওয়েস্ট ইন্ডিজ by সঞ্জয় সাহা পিয়াল

প্রতীকীই বটে। আহত বক ছানাটিকে কী মনে করে যেন মিরপুরের খেলার মাঠেই মুখ থেকে ছুড়ে ফেলে দিয়ে যায় দুষ্ট চিলটি। এরপর গ্রাউন্ডসম্যানরা অনেক চেষ্টা করেছিলেন বক ছানাটির প্রাণ বাঁচাতে; কিন্তু পারেননি। শেষ বিকেলে মৃত্যু হয় হতভাগ্য ওই ছানাটির। ঢাকা টেস্টে বাংলাদেশের অবস্থাও ওই বক ছানার মতো। শেষ বিকেলে ব্রাভোর অশ্রুভেজা সেঞ্চুরিতে এ টেস্টে বাংলাদেশের আহত আশাগুলোর অপমৃত্যু হয়। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের রান এখন ৩ উইকেটে ২০৭; কিন্তু প্রথম ইনিংসে ১২৪ রানের দেনা থাকায় মুশফিকদের কাঁধে এখন ৩৩১ রানের বোঝা।

বেসরকারি মেডিকেলে ভর্তির নামে গলাকাটা ফি by বদরুদ্দোজা সুমন

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি নিয়ে মোটা অঙ্কের অর্থ হাতানোর তোড়জোড় চলছে। নিয়মনীতি না থাকায় বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ যে যার ইচ্ছামতো টাকার অঙ্ক হাঁকছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি বছর 'বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০১১' নামে যে সংশোধিত নিয়মনীতি প্রণয়ন করেছে তাতে ভর্তি ফি নির্ধারণ সংক্রান্ত নির্দেশনা নেই। ফলে বেসরকারি কলেজগুলো গলাকাটা ফি নির্ধারণ করে ভর্তিচ্ছুদের পকেট কাটার সব আয়োজন চূড়ান্ত করেছে।

দ্বিধাদ্বন্দ্বে ভরা 'মুক্ত' লিবিয়া

মুয়াম্মার গাদ্দাফির পতনের আনন্দ লিবিয়ার সবখানে সমানভাবে ছড়ায়নি। একসময়ের লৌহমানবকে এখনো ভুলতে পারেনি তাঁর সমর্থকরা। লিবিয়ার বিভিন্ন প্রান্তে এখন বিদ্রোহীদের তেরঙা পতাকা উড়ছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের (এনটিসি) সমর্থকরা বলছেন, এখনো অনেক বাড়ির ভেতরেই গাদ্দাফির ছবি শোভা পাচ্ছে। গাদ্দাফির জন্য সমর্থকদের আবেগ লিবিয়ার পুনর্গঠনের পথে এনটিসির জন্য সংকট তৈরি করতে পারে বলেও ধারণা করছেন তাঁরা।গাদ্দাফির মরদেহ মরুভূমির অজ্ঞাত স্থানে দাফনের পর থেকেই বনি ওয়ালিদে তাঁর সমর্থকরা নীরবে শোক পালন করছে।

ইউনেসকোর পূর্ণ সদস্য পদ পেল ফিলিস্তিন

শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক জাতিসংঘ সংস্থা ইউনেসকোর পূর্ণ সদস্য পদ পেয়েছে ফিলিস্তিন। গতকাল সোমবার অনুষ্ঠিত ভোটাভুটিতে প্যারিসভিত্তিক এ সংস্থার ১৭৩টি সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে ১০৭টি দেশ। বিপক্ষে পড়েছে ১৪ ভোট। ভোটদানে বিরত ছিল ৫২টি দেশ।স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য আবেদনের পর ফিলিস্তিন গত সপ্তাহে ইউনেসকোর পূর্ণ সদস্য পদ পাওয়ার উদ্যোগ নেয়। যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করেই এ পদক্ষেপ নেয় তারা। গত ২৩ সেপ্টেম্বর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ চেয়ে আবেদন করেন। এরপর থেকেই তারা ইউনেসকোর পূর্ণ সদস্য হিসেবে যোগ দেওয়ার পথ খুঁজছিল।

'ছাত্ররাজনীতি নিষিদ্ধের আইন অসাংবিধানিক'

মালয়েশিয়ায় ছাত্ররাজনীতি নিষিদ্ধসংক্রান্ত আইনকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন আদালত। আদালতের ভাষ্যমতে, এ আইনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। গতকাল সোমবার আপিল আদালত এ রায় দেন।১৯৭১ সালে ইউনিভার্সিটিজ অ্যান্ড ইউনিভার্সিটি কলেজেজ অ্যাক্টের (ইউইউসিএ) মাধ্যমে মালয়েশিয়ায় শিক্ষার্থীদের রাজনীতি ও ট্রেড ইউনিয়নে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এ আইন বাতিলের দাবি করছে। গতকালের রায়কে তারা যুগান্তকারী সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে।

পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি জোরদার করার চিন্তা যুক্তরাষ্ট্রের

পারস্য উপসাগরীয় এলাকায় সামরিক উপস্থিতি জোরদারের পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাক থেকে চলতি বছরের শেষে সেনা প্রত্যাহারের পরই তারা এ এলাকায় সামরিক উপস্থিতি বাড়াতে চায়। এ ব্যাপারে ইতিমধ্যে কুয়েতের সঙ্গে আলাপ-আলোচনাও শুরু করে দিয়েছে ওবামা প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা ও কূটনীতিকদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা এ কথা জানিয়েছে।গত রবিবার ওই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেনাদের নতুন করে পুনর্বিন্যাস পরিকল্পনার আওয়ায় কুয়েতে কিছু সেনা রাখা হবে।

লিবিয়া অভিযানের ইতি টানল ন্যাটো

লিবিয়ায় আনুষ্ঠানিকভাবে সামরিক অভিযানের ইতি টানল ন্যাটো জোট। ন্যাটোর দৃষ্টিতে তাদের 'অন্যতম সফল' এ অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয় গতকাল সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে।লিবিয়ায় গত ফেব্রুয়ারিতে মুয়াম্মার গাদ্দাফিবিরোধী বিক্ষোভ শুরু হয়। প্রশাসন কঠোর হাতে বিক্ষোভ দমন করতে চাইলে বেসামরিক জনগণের জানমাল রক্ষার তাগিদে গত ৩১ মার্চ লিবিয়ার আকাশকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা এবং একই সঙ্গে নৌ অবরোধ আরোপ করে ন্যাটো। এতে জাতিসংঘের অনুমোদন ছিল। গত মাসে গাদ্দাফি নিহত হওয়ার পর নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে সাত মাসের এ অভিযান বন্ধের সিদ্ধান্ত নেয়।

লাহোরে বিশাল সমাবেশ-ইমরানের দেশ রক্ষা পরিকল্পনা

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান গত রবিবার লাহোরে বিশাল জনসভায় 'দেশ রক্ষার পরিকল্পনা' ঘোষণা করেছেন। ক্রিকেটার থেকে রাজনীতিক হয়ে ওঠা ইমরান সমাবেশে বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে সহায়তার মাধ্যমে দেশের জঙ্গিবাদ নির্মূলে সহায়তা করবে তাঁর দল। তিনি দেশের রাজনীতিকদের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানান। অন্যথায় অসহযোগ আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে অবরোধের হুমকি দেন তিনি।

মুখোমুখি প্রতিদিন-টিটিতে এ অঞ্চলে ভালো করা খুব সম্ভব

টানা পঞ্চমবারের মতো টিটি লিগের শিরোপা জিতেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। সুবাদে ক্লাব সভাপতি নুরুল আলম চৌধুরীও উচ্ছ্বসিত। তবে নিজের ক্লাব থেকে বেরিয়ে বৃহত্তর পরিসরে তাকালে তিনি টের পান খেলাটির দুরবস্থা। অবস্থা ফেরাতে তাঁর নিজস্ব কিছু ভাবনা আছে। কালের কণ্ঠ স্পোর্টসের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতাপ্রসূত সেই ভাবনাগুলো সবিস্তারে জানিয়েছেন তিনিকালের কণ্ঠ স্পোর্টস : অভিনন্দন। সিনিয়র ডিভিশন টেবিল টেনিস লিগে টানা পঞ্চম শিরোপা জিতেছে শেখ রাসেল ক্রীড়াচক্র।

'বিশ্বাসঘাতক' রোনালদিনহো!

ছাপা হচ্ছে রোনালদিনহোর ছবিযুক্ত ১০ হাজার 'বিশেষ' ব্যাংক নোট। তৈরি হয়েছে বিশাল এক ব্যানার। ছোটবেলার ক্লাব গ্রেমিওর মাঠে ফিরছেন 'আর-টেন', তাঁকে অভ্যর্থনা জানাতে হবে না!এ পর্যন্ত শুনে মনে হতেই পারে, আজ রাতে যখন ফ্ল্যামেঙ্গোর হয়ে স্তাদিও অলিম্পিকোয় খেলতে নামবেন রোনালদিনহো, তখন আবেগের ঝড় বইবে গ্যালারিতে। বইবে ঠিকই, তবে সেই আবেগটা ইতিবাচক নয় মোটেই, বরং সেই আবেগের অন্য নাম ঘৃণা! রোনালদিনহোর অভ্যর্থনায় সাজানো ওই ব্যানারটিতে তাই লেখা হয়েছে কেবল একটা শব্দ, জুডাস।

স্বপ্নের পথচলা শেষ লেভান্তের

র পারল না লেভান্তে। স্বপ্নের পথচলাটা অবশেষে থেমে গেল তাদের। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলকে পেছনে ফেলে এত দিন স্প্যানিশ প্রিমেরা লিগার শীর্ষস্থানটা ধরে রেখেছিল তারা। ক্লাবের ১০২ বছরের ইতিহাসে সবচেয়ে সোনালি সময়টাই যেন পার করছিল তারা। সেটা আপাতত শেষ হয়ে গেল পরশু রাতে ওসাসুনার কাছে ২-০ গোলে হেরে। লিগের দশম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পাওয়া লেভান্তে সেই সঙ্গে শীর্ষস্থান থেকে নেমে গেল পয়েন্ট তালিকার তিন নম্বরে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ আর ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

বিশ্রাম দরকার পেসারদের-মনে করেন শেবাগ

পেসারদের ইনজুরি অনেক দিন ধরেই ভোগাচ্ছে ভারতকে। ইংল্যান্ড সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ইনজুরিতে পড়েন জহির খান। দেশে সেই ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে তাঁর সঙ্গী হয়ে দলের বাইরে ছিলেন মুনাফ প্যাটেল আর ঈশান্ত শর্মাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও এই তিন পেসারকে পাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির দল। তাই ভরসা করতে হচ্ছে একেবারেই অনভিজ্ঞ বরুণ অ্যারন-বিনয় কুমারদের ওপর। এ সমস্যা থেকে উত্তরণে বীরেন্দর শেবাগের পরামর্শ, পেসারদের খেলাতে হবে ঘুরিয়ে-ফিরিয়ে যেন অতিরিক্ত পরিশ্রমের চাপ নিতে না হয় তাঁদের।

ব্যাটসম্যানদের দিনে ব্যতিক্রম আরাফাত

নিজেদের সেঞ্চুরিটাকে কাল আর বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি নাজিমউদ্দিন কিংবা আরমান হোসেন। তবে জাতীয় লিগের এ ম্যাচে ব্যাটসম্যানদের প্রচারণা চালিয়ে গেছেন রাজিন সালেহ, আরাফাত সালাউদ্দিন এবং অলক কাপালি। আরাফাত সালাউদ্দিনের সেঞ্চুরি এবং আরাফাত সানির ৫ উইকেট প্রাপ্তিতে বরিশালকে শাসন করছে ঢাকা মেট্রো। রাজিন সালেহর সেঞ্চুরিতে এরই মধ্যে রংপুরের বিপক্ষে ২২৪ রানের লিড নিয়েছে সিলেট। আজ প্রত্যাশিত সেঞ্চুরি পেয়ে সে ব্যবধান আরো বাড়ানোর সুযোগ আছে অলকের সামনে। সেঞ্চুরির পথ খোলা আছে রাজশাহীর ফরহাদ হোসেনের সামনেও। অপর ম্যাচে ঢাকা বিভাগকে সরাসরি হারানোর স্বপ্ন দেখছে খুলনা।
কাল মাত্র ৩ রান করেই আউট হয়ে গেছেন আগের দিনের সেঞ্চুরিয়ান আরমান। তবে তাঁর বিদায়ের পরও ঢাকা মেট্রোর রানের চাকা থামতে দেননি অলরাউন্ডার আরাফাত সালাউদ্দিন। তাঁর সেঞ্চুরি পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ৮ উইকেটে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করেন মেট্রোর অধিনায়ক। এরপর বরিশালের ওপর চড়াও হন মেট্রোর বাঁহাতি স্পিনার আরাফাত সানি। মাত্র ১০ রানে তাঁর ৫ উইকেট ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় বরিশালের প্রথম ইনিংসকে। এতে প্রতিপক্ষের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩৭৫ রানে পিছিয়ে আছে বরিশাল।
নবাগত রংপুরকে ১৩৮ রানে গুটিয়ে দিয়ে রান পাহাড় গড়ছে সিলেট। আর সেঞ্চুরিয়ান রাজিনের (১৩২) পথ ধরে হাঁটছেন সিলেটের অধিনায়ক অলক কাপালি। তাঁর আগে একই সুযোগ হাতছাড়া করেন নাদিফ চৌধুরী (৬১)। মাত্র ৪ উইকেটে ৩৬২ রান তুলে ফেলায় রংপুরের চেয়ে প্রথম ইনিংসে ২২৪ রানে এগিয়ে আছে সিলেট।
আরমানের মতো নাজিমউদ্দিনের (১২৬) সেঞ্চুরিও কাল আকাশ ছুঁতে পারেননি। রাজশাহীর দুই স্পিনার সানজামুল এবং ফরহাদ হোসেনের স্পিনে তাঁর দলের প্রথম ইনিংস থেমে গেছে ৩৭৮ রানে। জবাব ভালোই দিচ্ছে রাজশাহী। ফরহাদ রেজার ফিফটির পর আনিসুর রহমানকে সঙ্গী করে দলকে টেনে নিয়ে যাচ্ছেন এরই মধ্যে ৫০ ছাড়িয়ে যাওয়া ফরহাদ হোসেন। এ অবস্থায় চট্টগ্রামের প্রথম ইনিংস ছুঁতে রাজশাহীকে করতে হবে আরো ১৯৮ রান।
এদিকে ঢাকা বিভাগের বিপক্ষে সরাসরি জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে খুলনা। ডলার মাহমুদ এবং আবদুর রাজ্জাকের বোলিং সাফল্যে মাত্র ১৫৮ রানে শেষ হয়ে যায় ঢাকার প্রথম ইনিংস। তৃতীয় দিনের বাকি সময়ে ৬ উইকেটে ১৫৮ রান তুলে এখন প্রতিপক্ষের চেয়ে ২২৪ রানে এগিয়ে খুলনা।

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো-বরিশাল : ঢাকা মেট্রো ১৩৮ ওভারে ৪৫০/৮ ডিক্লে. (আরমান ১১৪, মেহরাব ৫৭, আরাফাত সালাউদ্দিন ১০০*)। বরিশাল ১ম ইনিংস ৩৬ ওভারে ৭৫/৬ (আরাফাত সানি ৫/১০)।
সিলেট-রংপুর : রংপুর ১ম ইনিংস ১৩৮, সিলেট ১২১ ওভারে ৩৬২/৪ (নাদিফ ৬১, রাজিন ১৩২, অলক ব্যাটিং ৮৬, মাবুদ ব্যাটিং ৯, মাহমুদুল ৩/৭৪)।
চট্টগ্রাম-রাজশাহী : চট্টগ্রাম ১ম ইনিংস ১২২.৪ ওভার ৩৭৮/১০ (নাজিমউদ্দিন ১২৬, সানজামুল ৩/৯৪, ফরহাদ হোসেন ৩/৭৬)। রাজশাহী ১ম ইনিংস ৬০ ওভারে ১৮০/৪ (ফরহাদ হোসেন ব্যাটিং ৬৩, ফরহাদ রেজা ৬৫, আনিসুর ব্যাটিং ২৩, কাজি কামরুল ৩/২৮)।
খুলনা-ঢাকা বিভাগ : খুলনা ২২৪ ও ২য় ইনিংস ৫০ ওভারে ১৫৮/৬ (সগির ব্যাটিং ৩২, ফরিদ ব্যাটিং ২, নাজমুল অপু ৩/২৯)।
ঢাকা বিভাগ ১ম ইনিংস ৫৩ ওভারে ১৫৮ (মজিদ ৪৮, ডলার ৩/৪৯, রাজ্জাক ৪/৪৪)।

জিতলেই দ্বিতীয় রাউন্ডে বার্সা-মিলান

নে মনে আজ দুটো জিনিস চাইবেন পেপ গার্দিওলা। ভিক্তোরিয়া প্লজেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের আজকের ম্যাচটা যেন জেতে তাঁর দল বার্সেলোনা। অন্য ম্যাচে বাটে বরিসভের বিপক্ষে যেন জয় পায় এসি মিলানও!একই কথা মিলান কোচ ম্যাসিমিলানো আলেগ্রির বেলায়ও। শুধু নিজের দলের জয় নয়, তিনিও চাইবেন আজ যেন অন্য ম্যাচটায় বার্সেলোনা জেতে!অবাক হচ্ছেন? নিজেদের জয় চাওয়াটা ঠিক আছে। কিন্তু মিলান জিতলে বার্সার কিংবা বার্সা জিতলে মিলানের কী লাভ? আসলে লাভটা অঙ্কের হিসাবে।

ক্রিকেট আর রা-ওয়ানের দেশে এফ ওয়ান

রেস শুরু হবে বিকেল ৩টায়। তার ঘণ্টা তিনেক আগেই বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে চলে এসেছেন শচীন টেন্ডুলকার। ভারতের মাটিতে প্রথম ফর্মুলা ওয়ান বলে কথা, উত্তেজনা তো থাকবেই। টেন্ডুলকারকে দেখে ব্যস্ততা বেড়ে যায় ভারতীয় সংবাদমাধ্যমের। এমন উৎসাহ দেখে এক স্প্যানিয়ার্ড সাংবাদিক বলেই বসেন, 'কে এই ভদ্রলোক? ভারতের খুব ধনী লোক মনে হয়!' ভারতীয় এক সাংবাদিক তখন বুঝিয়ে বললেন, 'ইনি শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেটের ভগবান।' স্প্যানিশ সেই সাংবাদিকের ঘোর কাটে না তাতেও।

ভাইয়ের সূত্রে উসাইন বোল্টও ক্রিকেটের লোক by মাসুদ পারভেজ

তাঁর ক্লাব দলের এক ক্রিকেটার কোনো এক দিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান। কিন্তু খেলতে চাইলেই তো আর হবে না। সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার যোগ্যতা ও সামর্থ্য থাকতে হবে। সেটা কী সত্যিই ওই ক্রিকেটারের আছে? প্রশ্নটা শুনে বোধহয় একটু বিরক্তই হলেন মারলন স্যামুয়েলস। জবাবে সেটা খুব স্পষ্টও, 'মাইকেল হোল্ডিং ও কোর্টনি ওয়ালশের মতো গ্রেটরা যে ক্লাবের হয়ে খেলেছেন, সেই দলে নিশ্চয়ই যেনতেন ক্রিকেটার থাকতে পারে না।' বোঝা গেল, সাদিকির মাঝে সম্ভাবনার স্ফুরণ অবশ্যই দেখেছেন মারলন।

ব্রাভোর চেহারায় লারাকে দেখল ঢাকা by নোমান মোহাম্মদ

হাতা গুটিয়ে সেই রাজসিক ভঙ্গিতে ক্রিজের দিকে হেঁটে যাওয়া। অবিকল সেই স্টান্স। হুবহু ব্যাক লিফট। বলে ব্যাট ছোঁয়ানোর আগে শেষ মুহূর্তের ছোট্ট লাফটিও যেন কার্বনকপি। এখানেই কি শেষ? তাঁর ঝলমলে কাভার ড্রাইভ, দৃষ্টিনন্দন স্কয়ার কাট, আসুরিক পুল-হুকে দৃষ্টি চলে যায় অতীতে। ক্রিকেট রোমান্টিকরা বারবার বুঁদ হয়ে যান নষ্টালজিয়ায়। এই ড্যারেন ব্রাভো যে কিংবদন্তি ব্রায়ান লারারই জাতিস্মর!দুজনই ত্রিনিদাদিয়ান। সম্পর্কে দূর সম্পর্কের মামা-ভাগ্নে। তাই বলে এতটা মিল কী করে সম্ভব! বিশেষত লারার ব্যাটিং স্টাইলটা যখন ঠিক ব্যাকরণের বই থেকে উঠে আসা প্রথাগত নয়। আর এটি এমন ব্যাপারও নয়, যা অনুশীলনে রপ্ত করা সম্ভব।

বলেও লাভ হচ্ছে না ব্যাটসম্যানদের!

৪ ঘণ্টা আগেও একাধিক 'যদি' যোগ করে স্বপ্নের কথা বলে গিয়েছিলেন সোহরাওয়ার্দী শুভ। কাল ঢাকা টেস্টের তৃতীয় দিনে সেই 'যদি' 'কিন্তু'তে আড়াল পড়ে যাওয়ায় বাস্তবে বাংলাদেশ। ঢাকা টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজকেই দেখতে পাচ্ছেন জাতীয় দলের কোচ স্টুয়ার্ট ল। স্বপ্ন ফেলে এখন বাস্তবে যে বাংলাদেশকে দেখতে চান তিনি, তা হলো, 'দেড় দিন যদি ব্যাট করতে পারি।'ওয়েস্ট ইন্ডিজ কত রানে এগিয়ে কখন ইনিংস ঘোষণা করবে, সেটি তখনো জানেন না ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করা ড্যারেন ব্রাভো।

গণপূর্তর পুকুর ভরাট, পশুর হাট বসিয়ে দখল! by রফিকুল ইসলাম,

বালু ফেলে দুটি পুকুর ভরাট করা হয়েছে। আশপাশের নিচু জমিও চাপা পড়েছে বালুর নিচে। ভরাটের আগেই পুকুরপাড়ের অন্তত ১০টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এভাবেই গণপূর্ত বিভাগের এক একর জমি আওয়ামী লীগের এক নেতা প্রায় দখল করে নিয়েছিলেন। গণপূর্ত বিভাগ বিষয়টি টের পেয়ে উচ্ছেদের উদ্যোগ নেয়। উচ্ছেদ ঠেকাতে দখলদার ওই নেতা ভরাট করা জমিতে পশুর হাট বসানোর আবেদন করেন। প্রশাসনের কর্তারা খাসজমি দেখিয়ে সেই ভরাট করা জায়গায় হাট বসানোর অনুমতি পাইয়ে দিয়েছেন।

মশা দিয়েই ডেঙ্গু রোধ

জিনগত পরিবর্তনের মাধ্যমে তৈরি (জিএম) মশার দ্বারা ডেঙ্গু জ্বরের সংক্রমণ রোধ করা সম্ভব বলে দাবি করছেন বিজ্ঞানীরা। এ ছাড়া ওই মশার দ্বারা অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীর মাধ্যমে সংক্রমিত রোগবালাইয়ের প্রভাব দূর করাও সম্ভব। সম্প্রতি এক গবেষণায় এ বিষয়টি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেনযুক্তরাজ্যভিত্তিকএকদলবিজ্ঞানী।যুক্তরাজ্যের ক্যাইমান দ্বীপ অঞ্চলে এ গবেষণা চালানো হয়। সেখানে তুলনামূলকভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ এবং লিভারপুল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের বিজ্ঞানীরা যৌথভাবে এ গবেষণা করেন। এ বিষয়ে ন্যাচার বায়োটেকনোলজি জার্নালে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

সবিশেষ-চাপমুক্ত রাখবে সাইকেল

ময় বাঁচাতে শহুরে কর্মজীবীদের বেশির ভাগই বাসস্থান থেকে কর্মস্থলে যান প্রাইভেট কার, বাস বা ট্রেনে চড়ে। কিন্তু যানজটে পড়লে সময় তো বাঁচেই না, বরং অফিসে যেতে দেরি হয়। দেখতে হয় বসের রক্তচক্ষু। সেই থেকে পুরো দিনটিই কাটে চাপের মধ্যে। এভাবে চাপ ও হতাশায় ঘটে স্বাস্থ্যহানি। এর সমাধান কী? গবেষকরা বলছেন, সাইকেলে চেপে বা পায়ে হেঁটে কর্মস্থলে গেলে চাপমুক্ত থাকা যায়। এতে স্বাস্থ্যহানিরও ঝুঁকি নেই। এমনটাই দাবি করেছেন গবেষকরা।

শিক্ষকদের বেতন ঈদের আগে পাওয়া নিয়ে সংশয়-বিশেষ ব্যবস্থার দাবি by অভিজিৎ ভট্টাচার্য্য

দুল আজহার আগে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) খামখেয়ালির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় শিক্ষক নেতারা 'বিশেষ ব্যবস্থায়' বেতন-ভাতা পাওয়ার দাবি করেছেন। উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর ঈদুল আজহা।শিক্ষকরা বলছেন, ব্যাংক থেকে বেতন তোলার শেষ তারিখ আগামী ৩ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার। হাতে আছে মাত্র দুদিন। এ সময়ের মধ্যে কোনোভাবেই বেতন তোলা সম্ভব নয়।

অর্থমন্ত্রী মুহিত-পদ্মা সেতু নিয়ে চিঠির উত্তরের অপেক্ষা করছি

দ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে জটিলতা সহসা কাটছে না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সংস্থাটির কাছ থেকে চিঠির উত্তরের জন্য অপেক্ষা করছেন তিনি। চিঠি পাওয়ার পর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।জানা যায়, পদ্মা সেতুর অনিয়ম তদন্তে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ও কানাডার পুলিশ তদন্ত করছে। তদন্ত এখনো শেষ হয়নি। দেশ-বিদেশের এ দুটি তদন্ত প্রতিবেদন পর্যালোচনা না করে বিশ্বব্যাংক অর্থমন্ত্রীর চিঠির কোনো উত্তর দেবে না।

মন্ত্রিসভায় ডিসিসি দুই ভাগ করার চূড়ান্ত অনুমোদন

র্তমান ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৯২টি ওয়ার্ডকে ভাগ করে দুটি সিটি করপোরেশন করার স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ সংশোধনের একটি প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া সাংবাদিকদের এ কথা জানান।নতুন প্রস্তাবকে আইনে পরিণত করতে পাস করার জন্য এখন জাতীয় সংসদে উত্থাপন করা হবে। সংসদে পাস হলে ডিসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন_এ দুই ভাগে বিভক্ত হবে।

কক্সবাজারে আলালের সামনেই যুবদলের সমাবেশে প্রতিপক্ষের গুলি-ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত ৫

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের উপস্থিতিতে কক্সবাজারে যুবদলের সমাবেশে প্রতিপক্ষের গুলিবর্ষণের ঘটনায় শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা বিএনপি অফিস চত্বরে এ ঘটনা ঘটে। তবে আলাল অক্ষত রয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা বিএনপি কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত যুব জমায়েতে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দেওয়ার সময়ে পর পর তিন রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে সঙ্গে সঙ্গে সভা পণ্ড হয়ে যায়।

উদ্যোগ-শুশুক রক্ষায় সুন্দরবনে তিনটি অভয়ারণ্য ঘোষণার সিদ্ধান্ত

মিঠা পানির বিপন্ন শুশুক রক্ষায় সুন্দরবনের তিনটি এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করতে যাচ্ছে সরকার। এলাকা তিনটি হলো ঢংমারী, চাঁদপাই ও দুধমুখী। বন বিভাগের কর্মকর্তারা এ কথা জানান বলে বিবিসি ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।বন্য প্রাণী সংরক্ষকরা জানিয়েছেন, সুন্দরবনের গড়ান বনভূমিই বিশ্বের একমাত্র স্থান, যেখানে গঙ্গা নদীর ডলফিন ও ইরাবতী শুশুক পাওয়া যায়। এগুলো বিশ্বের সবচেয়ে বিপন্নপ্রায় স্তন্যপ্রায়ী প্রাণীর অন্যতম। সাধারণত জেলেরা শুশুক শিকার করেন না। তবে প্রায়ই তাঁদের জালে আটকে শুশুক মারা যায়।

লাইসেন্স নবায়নে ১৩৫৮ কোটি টাকা জমা দিল গ্রামীণফোন-বাংলালিংক, রবি ও সিটিসেল দিয়েছে সাড়ে আট কোটি টাকা করে by কাজী হাফিজ

দেশের চার মোবাইল ফোন অপারেটরের মধ্যে গ্রামীণফোন তাদের দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়নের জন্য গতকাল সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে সর্বোচ্চ এক হাজার ৩৫৮ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার টাকা জমা দিয়েছে। অন্য তিনটি অপারেটর বাংলালিংক, রবি ও সিটিসেল জমা দিয়েছে সাড়ে আট কোটি টাকা করে।এ বিষয়ে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, 'আমরা চার অপারেটরের কাছ থেকেই টাকা পেয়েছি। তবে কোন অপারেটর কোন হিসাবে এ টাকা জমা দিয়েছে, তা পরে পরীক্ষা করে দেখা হবে।'

বাড্ডায় শিশু হত্যা-মৃত্যুদুয়ার থেকে ফেরা মা জানেন না বুকের ধন বেঁচে নেই by এস এম আজাদ

মার সুবর্ণা কোথায়? ওকে দেখি না কেন? আমার সামনে নিয়া আসো।' জ্ঞান ফেরার পর থেকেই হাসপাতালের বিছানায় শুয়ে এভাবে বিলাপ করছেন সন্তানহারা মা রীনা। কাঁদছে সন্তানহারা বাবা ভবদীশ মৃধাসহ স্বজনরাও। বুকে পাথর বেঁধে ভবদীশ স্ত্রীকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন, 'সুবর্ণা ঢাকা মেডিক্যালে আছে। ও অসুস্থ, তাই তোমার কাছে আনা যাচ্ছে না।'মৃত্যুর দুয়ার থেকে ভাগ্যক্রমে ফিরে আসা রীনার ধারণা, অভিযুক্ত ঘাতক মানিক ও তার সহযোগী প্রকাশ কেবল তাঁকে হত্যার চেষ্টা চালিয়েই ক্ষান্ত হয়েছে। পালিয়ে গেছে ভয়ে।

বিচার বিভাগ পৃথক্‌করণের চার বছর-সুপ্রিম কোর্টের রায় পুরো কার্যকর হয়নি এখনো-পৃথক সচিবালয় গঠন হয়নি * মামলাজট আগের তুলনায় বেড়েছে * নতুন আদালত ভবন নির্মিত হয়নি * বিচারকদের সুযোগ-সুবিধা বাড়েনি by এম বদি-উজ-জামান ও আশরাফ-উল-আলম

জ ১ নভেম্বর। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক্‌করণে চার বছর পূর্ণ হয়েছে গতকাল ৩১ অক্টোবর। তবে এ সময়ের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠিত হয়নি। ফলে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি- সব কিছুই সুপ্রিম কোর্র্টের পরামর্শে নিয়ন্ত্রিত হচ্ছে আইন মন্ত্রণালয় তথা নির্বাহী বিভাগ থেকে।নিম্ন আদালতের বিচারকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো হয়নি। সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন বাড়ানোর বিষয়ে হাইকোর্টের রায় বাস্তবায়িত হয়নি। নানা সমস্যায় জর্জরিত বিচার বিভাগ।

একসঙ্গে বিদায় নিচ্ছেন তিন ডেপুটি গভর্নর-পুনর্নিয়োগের সুপারিশ উপেক্ষা : আর্থিক খাতে বিপর্যয়ের আশঙ্কা by মজুমদার বাবু

বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরের পদ শূন্য হতে যাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। এ তিনজনকে দুই বছর মেয়াদে পুনর্নিয়োগ দেওয়ার সুপারিশ করেছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কিন্তু গভর্নরের সুপারিশকে আমলে নেননি অর্থমন্ত্রী। তিনি নতুন তিন ডেপুটি গভর্নর মনোনয়নের জন্য সার্চ কমিটি গঠন করে এর কার্যক্রম শুরুর নির্দেশ দেন। তবে পুঁজিবাজারকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে একসঙ্গে তিনজন অভিজ্ঞ ডেপুটি গভর্নরকে বিদায় দিলে আর্থিক খাতে বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

বাংলাদেশে ২৫ বছর পূর্ণ করল এমিরেটস্-সিঙ্গাপুর এয়ারলাইনস

বাংলাদেশে দুটি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা ২৫ বছর পূর্ণ করেছে। দুবাইভিত্তিক এয়ারলাইন এমিরেটস্ গত বৃহস্পতিবার ঢাকায় তাদের ফ্লাইট পরিচালনার ২৫তম বার্ষিকী উদ্যাপন করেছে। এ উপলক্ষে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে এমিরেটস্ ফ্লাইটে ভ্রমণকারী পাঁচজন ইকোনমি ক্লাসের যাত্রীকে লটারির মাধ্যমে বিজনেস ক্লাসে ভ্রমণের সুয়োগ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হোসেইন ও এমিরেটসের এরিয়া ম্যানেজার সতিশ শেঠী।

গ্যাস সরবরাহে হলিডে স্ট্যাগারিং-চট্টগ্রামে রি-রোলিং ও সিমেন্ট মালিক-শ্রমিকদের মানববন্ধন

লিডে স্ট্যাগারিংয়ের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছেন রি-রোলিং মিলের মালিক, শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার সকাল ১০টায় এক ঘণ্টাব্যাপী নগরীর পূর্ব নাছিরাবাদ শিল্প এলাকায় চট্টগ্রাম স্টিল রি-রোলিং মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন কর্মসূচি পালনকালে বিএসআরএমের পরিচালক তপন সেনগুপ্ত বলেন, গ্যাস সংকটের কারণে আমাদের রি-রোলিং মিলের বিভিন্ন ইউনিট বন্ধ করে দিতে হচ্ছে। অর্ডার অনুযায়ী মালামাল সরবরাহ করতে পারছি না। এভাবে চললে চট্টগ্রামে এ শিল্প ধ্বংস হয়ে যাবে।

মূলধন সংকটে সৈয়দপুরের চামড়া ব্যবসায়ীরা

দুল আজহার আর মাত্র কয়েক দিন বাকি; কিন্তু চামড়া কেনার কোনো প্রস্তুতি নিতে পারেননি সৈয়দপুরের চামড়া ব্যবসায়ীরা। ঢাকার ট্যানারি মালিকদের কাছে কোটি টাকা বকেয়া ও মূলধনের অভাবে তাঁরা বিপাকে পড়েছেন। শিগগিরই বকেয়া টাকার সংস্থান ও মূলধনের ব্যবস্থা করতে না পারলে অনেক ব্যবসায়ী এবার চামড়া কিনতে পারবেন না। শহরের ব্যবসায়ীদের অভিযোগ, তাঁদের পথে বসিয়ে দিয়েছেন ঢাকার ট্যানারি মালিকরা। কয়েক বছর ধরে ট্যানারি মালিকরা চামড়া কিনে ঠিকমতো টাকা পরিশোধ করছেন না! ফলে ঋণ নিয়ে ব্যবসা করলেও সব পুঁজি রয়ে গেছে ট্যানারি মালিকদের কাছে।

মন্দা, বেঁধে দেওয়া হচ্ছে না চামড়ার দাম by ফারজানা লাবনী

লতি বছর কোরবানির পশুর চামড়া কিনতে খুচরা পর্যায়ে কোনো দাম নির্ধারণ করা হবে না। বিশ্ববাজারে চামড়া ব্যবসায়ে মন্দা থাকায় এবার তেমন অগ্রিম ক্রয় আদেশ পাননি ট্যানারি মালিকরা। তাই সম্প্রতি এক বৈঠকে চামড়া ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ ট্যানারস্ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি বর্গফুট চামড়া ২০ থেকে ৩০ সেন্ট কমে বিক্রি হচ্ছে।

সিলেট চেম্বারের মতবিনিময় সভায় বক্তারা-পরিকল্পিত বিনিয়োগের অভাবে শিল্প খাতে পিছিয়ে সিলেট

প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেট অঞ্চলে শিল্প খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ, অর্থ এবং জমি থাকা সত্ত্বেও পরিকল্পিত বিনিয়োগের অভাবে সিলেট অনেক পিছিয়ে আছে। পর্যটন শিল্প, চা এবং মৎস্য শিল্পসহ অসংখ্য সম্ভাবনাময় এ অঞ্চলে বিনিয়োগে প্রবাসীরাও আগ্রহী। তাই পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে সিলেটের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বিনিয়োগসংক্রান্ত মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।

ব্যাংক পরিচালকের সংখ্যা ১৩, মেয়াদ সর্বোচ্চ ছয় বছর by মজুমদার বাবু

ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যাংক কম্পানি আইন সংশোধনের খসড়ায় একটি ব্যাংকে পরিচালকের সংখ্যা সর্বোচ্চ ১৩ এবং তাঁদের মেয়াদকাল তিন বছর করে দুই মেয়াদে ছয় বছরে সীমিত করার প্রস্তাব করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এ প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে ব্যাংক পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া ব্যাংক কম্পানি আইন সংশোধনের খসড়ায় পরিচালকের সংখ্যা ও মেয়াদকাল-সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাবকে 'প্রত্যাখ্যান' করে বিএবি বলেছে, ব্যাংকের ভালো-মন্দের সঙ্গে পরিচালনা পর্ষদের আকৃতির সংশ্লিষ্টতা নেই।

সংশোধিত সেটেলমেন্ট রেগুলেশন জমা দিয়েছে সিএসই

ট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জ (সিএসই) সেটেলমেন্ট রেগুলেশনে সংশোধনী এনে সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনে (এসইসি) জমা দিয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন ক্যাটাগরির কম্পানির শেয়ার লেনদেন নিষ্পত্তির সময়সীমা পরিবর্তনের লক্ষ্যে রেগুলেশন গত রবিবার জমা দেওয়া হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে এসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের সঙ্গে বিস্তারিত আলোচনা করে সিএসই। এ সময় এসইসির চেয়ারম্যান জানায়, ইতিমধ্যে সাধারণ শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময় সীমা টি+২ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।

৯ দফা দাবি না মানলে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা

পুঁজিবাজার স্থিতিশীলের জন্য ৯ দফা দাবি জানিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন 'বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ'। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে ৭ ডিসেম্বর ঢাকায় মহাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার মতিঝিলে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ-চৌধুরী বলেন, পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের উদাসীনতা, নির্লিপ্ততা, কাণ্ডজ্ঞানহীন বক্তব্য এবং কর্মকাণ্ডে বাজারে নেতিবাচক ধারা লক্ষ করা যাচ্ছে।

পতনের বৃত্তেই ঘুরছে শেয়ারবাজার

তনের বৃত্ত থেকে বেরোতে পারেনি শেয়ারবাজার। গতকাল আরো ৪০.৬৩ পয়েন্ট কমে ৫০৩৬.৫০ পয়েন্টে স্থির হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক। কমে গেছে লেনদেনের পরিমাণও। কমেছে বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম।আগের দিন রবিবার এক দিনেই ডিএসইতে সূচকের পতন হয় ২৩১.৬৬ পয়েন্ট। এ দুই দিনের পতন এ সূচককে গিয়ে দাঁড়াল ২১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। এর আগে ২০১০ সালের ২০ জানুয়ারি ডিএসইর সূচক গতকালের কাছাকাছি অবস্থানে ছিল। সেদিন ডিএসইর সূচক ছিল ৪৯৯৮.৫৮ পয়েন্ট।

কক্সবাজার - ঢাকা রুটে বিমান ভাড়া কমানোর দাবি by তোফায়েল আহমদ,

ক বছর আগেও মাত্র আট ঘণ্টায় নির্বিঘ্নে ঢাকা থেকে সড়কপথে পর্যটন নগরী কক্সবাজার পৌছানো যেত। মহাসড়কের যানজট এবং বেহাল দশার কারণে কক্সবাজার-ঢাকার ৫১৫ কিলোমিটার সড়কপথ অতিক্রম করতে এখন ১২ থেকে ১৫ ঘণ্টা লাগছে। অনেক ক্ষেত্রে তারও বেশি সময়ের দরকার হয়। সড়কপথের এ-রকম অবস্থায় অনেকেই আকাশপথকে সবচেয়ে নিরাপদ মনে করছেন। বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে বাংলাদেশ বিমান সপ্তাহে তিন দিন ও বেসরকারি কম্পানি রিজেন্ট এয়ারলাইনস এবং ইউনাইটেড এয়ারলাইনসের বিমান প্রতিদিন চলাচল করছে।

বিদেশি এয়ারলাইনসের দেখা নেই ওসমানী বিমানবন্দরে-ঝুলে আছে রিফুয়েলিং স্টেশন স্থাপন by আহমেদ নূর,

সিলেট ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক হয়েছে আজ এক যুগ; কিন্তু আজ পর্যন্ত বিদেশি কোনো এয়ারলাইনসের উড়োজাহাজ এ বিমানবন্দরে নামেনি! অথচ বিমানবন্দরে রয়েছে বিশ্বের অন্যান্য এয়ারলাইনসের উড়োজাহাজ ওঠানামার পর্যাপ্ত সুযোগ-সুবিধা। রয়েছে আন্তর্জাতিক মানের দুটো বোর্ডিং ব্রিজ, কাস্টমস চেকিং, অটো লাগেজ বেল্ট সুবিধা। কিন্তু সীমিতসংখ্যক ফ্লাইট চলাচলের কারণে এখন বোর্ডিং ব্রিজ দুটোর ব্যবহারও সীমিত হয়েপড়েছে।অন্যদিকে রিফুয়েলিং স্টেশন না থাকা এবং কার্গো অবকাঠামো গড়ে না উঠায় অত্যন্ত সম্ভাবনাময় এ বিমানবন্দরটি বঞ্চিত হচ্ছে বিপুল রাজস্ব থেকে। অথচ রিফুয়েলিং স্টেশন স্থাপন বিষয়টি ঝুলে আছে দীর্ঘদিন।

ঈশ্বরদী বিমানবন্দরের জায়গায় এখন মিলিটারি ডেইরি ফার্ম-এককালে ঢাকা রুটে প্রতিদিন ছিল দুটি ফ্লাইট by আনোয়ারুল আলম রঞ্জু,

কসময়ের অন্যতম ব্যস্ত ঈশ্বরদী বিমানবন্দর এখন এলাকার মানুষের কাছে শুধুই স্মৃতি। এটি পরিত্যক্ত এক বিরাণভূমি মাত্র। সেই ১৯৬২ সালে ৪১২ একর জায়গার ওপর ২২ লাখ টাকা ব্যয়ে পিএসপি (পারফোরেটড স্টিল প্লান্ট) দিয়ে উত্তরাঞ্চলের বৃহত্তম এ বিমানবন্দরটির রানওয়ে নির্মাণ করা হয় এবং ডাকোটা ডিসি-৩ এয়ার সার্ভিস চালু করা হয়। ১৯৬৬ সালে পিএসপি রানওয়ে তুলে দিয়ে পাকা কংক্রিটের রানওয়ে নির্মাণ করা হয় এবং বাফার এফ-২৭ চালুর মধ্য দিয়ে এর সম্প্রসারণ ঘটে। এ সময় উত্তরবঙ্গের জরুরি যেকোনো অবস্থা মোকাবিলা ও যাত্রীর কারণে ঈশ্বরদী বিমানবন্দরে মার্কিন সি-১৩০ বিমান ওঠানামা করত।

টঙ্গীতে সহপাঠীর হাতে শিশু খুন

মোবাইল ফোন নিয়ে ঝগড়ার জের ধরে টঙ্গীতে সহপাঠীর হাতে খুন হয়েছে চতুর্থ শ্রেণীর এক ছাত্র। রবিবার গভীর রাতে বাথরুমের সেপটিক ট্যাংকের ভেতর থেকে পুলিশ নিহত রমজান আলীর (১১) লাশ উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত নাজমুল হককে।নিহত রমজানের বড় ভাই এরশাদ হোসেন জানান, শুক্রবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আগেই তাঁরা জানতে পেরেছিলেন, একটি মোবাইল ফোন নিয়ে সহপাঠী নাজমুলের সঙ্গে রমজানের ঝগড়া ও মারামারি হয়েছে। নাজমুল ও রমজান কাদেরিয়া সুতাকল প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ত।

পল্লবীতে স্কুলছাত্রকে জবাই

রাজধানীর পল্লবীর মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস (এমইএস) কোয়ার্টারে এক স্কুলছাত্র খুন হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম মো. শাওন (১৫)। সে মিরপুর নেভাল স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল। গতকাল সোমবার বিকেলে কোয়ার্টারের তৃতীয় তলার নিজ কক্ষ থেকে তার জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার মোহা. ইফতেখার আলম কালের কণ্ঠকে বলেন, শাওনকে তার নিজ বাসায় বঁটি দিয়ে জবাই করা হয়েছে।
বিকেল সাড়ে ৫টার দিকে তার লাশ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বঁটি, একটি কাঁচি ও একটি পাথর আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এগুলো ওই বাসারই সরঞ্জাম। খুনিরা শাওনের পূর্বপরিচিত হতে পারে।

চসিক কলেজে অধ্যক্ষ নিয়োগ-এগারো মাস পর দিনে পরীক্ষা, রাতে বাতিল by আহমেদ কুতুব,

ট্টগ্রাম নগর সংস্থার ছয়টি কলেজে অধ্যক্ষ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার ১১ মাস পর লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু 'যোগ্যতাসম্পন্ন ব্যক্তি' না পাওয়ার অজুহাতে ওই দিন রাতেই লিখিত পরীক্ষা বাতিল করা হয়। এ ঘটনায় হতভম্ব হয়ে গেছেন নিয়োগ কমিটির সদস্য সরকারি কলেজের চারজন অধ্যক্ষ।সিটি করপোরেশন কর্তৃপক্ষ দাবি করেছে, নিয়োগ কমিটির সদস্য চারজন অধ্যক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করেই পরীক্ষাটি বাতিল করা হয়েছে। কিন্তু চার অধ্যক্ষ জানিয়েছেন, তাঁদের সঙ্গে এমন কোনো আলোচনা হয়নি।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়কের পদত্যাগ

ক্ষোভ ও হতাশার কারণে দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এস এম আকরাম। গতকাল সোমবার বিকেলে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে অব্যাহতি চেয়ে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।গতকাল বিকেলে পদত্যাগের এ খবর প্রকাশ পেলে এস এম আকরামের বিএনপিতে যোগ দেওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে কালের কণ্ঠকে তিনি গুজবের কথা উড়িয়ে দিয়ে বলেন, 'আপাতত বিএনপিতে যোগ দেওয়ার কোনো কারণ নেই। বেশ কয়েক বছর দল থেকে আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। এ জন্যই পদত্যাগ করেছি।'

রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে ৭৫ শতাংশ মজুরি বৃদ্ধির প্রস্তাব

জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য ৭৫ শতাংশ মজুরি বৃদ্ধির প্রস্তাব করেছে। এতে নূ্যনতম মজুরি দুই হাজার ৪৫০ টাকা থেকে চার হাজার ২৫০ টাকায় উন্নীত হবে।গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে কমিশনের চেয়ারম্যান এম মাহে আলম এ প্রস্তাব সংবলিত প্রতিবেদন পেশ করেন। এ সময় কমিশনের সদস্য জাকির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।বৈঠকে কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক ও নতুন মজুরি কাঠামো সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

শেষ হলো লংমার্চ-রক্ত দিয়ে হলেও 'সুনেত্র' গ্যাসক্ষেত্র রক্ষা করা হবে

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চার দিনব্যাপী লংমার্চ গতকাল শেষ দিনে সুনামগঞ্জের ধরমপাশায় 'সুনেত্র' গ্যাসক্ষেত্রে পেঁৗছায়। গতকাল সোমবার সকালে নেত্রকোনা থেকে রওনা দিয়ে বিকেল ৪টায় এখানে এসে পেঁৗছায় লংমার্চ। পথে নেত্রকোনার বারহাট্টা ও মোহনগঞ্জে পথসভা করে লংমার্চের উদ্যোক্তা কমিটি। জাতীয় ও স্থানীয় নেতারা পথসভায় বক্তব্য দেন। তাঁরা বলেন, আর কোনো পিএসসি (উৎপাদন বণ্টন চুক্তি) নয়। বিদেশি কম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করতে হবে। ফুলবাড়ী চুক্তিসহ জাতীয় কমিটির সাত দফা মেনে নিতে হবে।

ট্রাইব্যুনালে দাখিল আজ-গোলাম আযমসহ ৫ জামায়াত নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে 'চূড়ান্ত তদন্ত প্রতিবেদন' প্রস্তুত করেছে তদন্ত সংস্থা। আজ সকাল সাড়ে ১০টায় প্রসিকিউশনের মাধ্যমে জামায়াত নেতাদের বিরুদ্ধে প্রস্তুত ওই 'চূড়ান্ত তদন্ত প্রতিবেদন' আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বেইলি রোডে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান সাংবাদিকদের এসব কথা জানান।

অভিযোগ প্রত্যাহার আইভীকে শামীমের অভিনন্দন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠানের পরদিন বিজিত মেয়র প্রার্থী শামীম ওসমান নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে দেওয়া সব বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় শহরের চাষাঢ়ায় পৈতৃক বাড়ি হীরামহলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান তার বক্তব্য প্রত্যাহার করে নেন। শামীম ওসমান আরও বলেন, পরাজয় থেকেও তার অনেক কিছু শেখার আছে। তিনি সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বিজয়ী কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডেরকাউন্সিলরদেরও অভিনন্দন জানান।

আমি আওয়ামী লীগের নই জনগণের মেয়র :আইভী by নিয়াজ মোর্শেদ,

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দেশের একমাত্র নারী মেয়র হিসেবে বিজয়ী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি যখন মেয়রের চেয়ারে বসব, তখন আওয়ামী লীগের মেয়র নই; নারায়ণগঞ্জবাসীর মেয়র। সে সময় আমি দলীয় পরিচয়ের ঊধর্ে্ব থেকে নারায়ণগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব। বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং নাসিকের প্রথম নির্বাচিত মেয়র ডা. আইভী বলেন, অতীতে যেভাবে দল-মতের ঊধর্ে্ব থেকে জনগণের সেবা করেছি, এবারও তার ব্যতিক্রম হবে না। নির্বাচনের আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, শামীম ভাই ও তৈমুর কাকাকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করব।

সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির জয় by রাশেদ মেহেদী ও এমএ খান মিঠু

ন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়েছেন নারায়ণগঞ্জবাসী। বিশ্লেষকরা বলছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রকৃত অর্থে দুটি পক্ষ ছিল_ একটি শান্তি এবং অন্যটি সন্ত্রাস। স্থানীয় সরকার নির্বাচন সত্ত্বেও সারাদেশে ঝড় তোলা নাসিক নির্বাচনে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বিজয় এসেছে বলে মনে করেন তারা। নারায়ণগঞ্জের দু'দশকের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে এ নির্বাচন জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

রাজশাহীতে আদালত চত্বরে সন্ত্রাসী হামলায় দুই ফটোসাংবাদিক আহত

রাজশাহীতে আদালত চত্বরে ফটোসাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে আদালত চত্বরে এক আসামির ছবি তুলতে গেলে সন্ত্রাসী জুলুর নেতৃত্বে সাংবাদিকদের ওপর এ হামলা চালানো হয়। এতে দুই ফটোসাংবাদিক আহত হয়েছেন। সন্ত্রাসীরা বৈশাখী টিভির রাজশাহীর ক্যামেরাম্যান হাসান আল মবিন মামুনকে মারধর করে তাঁর ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় এবং সকালের খবরের স্টাফ ফটোসাংবাদিক আজাহার উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় সাংবাদিক হাসান আল মবিন মামুন বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় সন্ত্রাসী নজরুল ইসলাম জুলু, বাবুজান, জাহিদ ও সিরাজের নামে একটি লিখিত অভিযোগ করেন।

নোটিশ বোর্ড-জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা ২৩ ডিসেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-১২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। দেশব্যাপী একযোগে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণের বিস্তারিত তথ্য (www.nuadmission2011.org.bd) ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।বিপিএড কোর্সে ভর্তি শুরুজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১২ শিক্ষাবর্ষে (জানুয়ারি-ডিসেম্বর) বিপিএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রাজশাহীতে স্বামী-শাশুড়ির আগুনে ঝলসে গেল গৃহবধূর শরীর

রাজশাহী নগরীর নওদপাড়া এলাকায় গত রবিবার স্বামী-শাশুড়ির আগুনে দগ্ধ হয়েছে নাসরিন আক্তার (২৩) নামে এক গৃহবধূ। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গৃহবধূর স্বামী আরিফুজ্জামান আরিফকে আটক করেছে পুলিশ। তবে গতকাল সোমবার পর্যন্ত থানায় এ নিয়ে কোনো অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।চিকিৎসাধীন গৃহবধূ নাসরিন অভিযোগ করে জানান, সাত বছর আগে তাঁর বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। কিন্তু গত তিন বছর থেকে যৌতুকের জন্য মাঝেমধ্যেই নাসরিনের ওপর নির্যাতন চালাত স্বামী আরিফ। এরপর আদালতে একটি মামলা করেন নাসরিন।

জেএসসি ও জেডিসি পরীক্ষা আজ শুরু

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। জেএসসিতে ১৫ লাখ ৩৭ হাজার ৪২২ জন এবং জেডিসিতে তিন লাখ ২৩ হাজার ৬৯১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৬১ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে তিন লাখ ৬৮ হাজার ৩১১। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

মানবতাবিরোধী অপরাধের বিচার-গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট চূড়ান্ত

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামীসহ দলের পাঁচ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। এই প্রতিবেদন আজ মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে দাখিল করা হবে। অভিযুক্তদের মধ্যে চারজন কারাগারে রয়েছেন। গোলাম আযমকে যেকোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে বলে তদন্ত সংস্থা জানিয়েছে।
অন্য যাঁদের বিষয়ে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে তাঁরা হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা।

বাংলাদেশের হতাশার দিন ও ব্রাভোর সেঞ্চুরি-ওয়েস্ট ইন্ডিজ : ১ম ইনিংস ৩৫৫ ও ২য় ইনিংস ২০৭/৩, বাংলাদেশ : ১ম ইনিংস ২৩১ by মাসুদ পারভেজ

ব্রায়ান লারা আউট হয়ে গেলে টিভিই বন্ধ করে দিতেন ড্যারেন ব্রাভো! এমনই পাগল ভক্তের সুবাদে আরো বছর চারেক আগেই ক্যারিয়ারে ইতি টেনে ফেলা ত্রিনিদাদিয়ান প্রিন্সের ব্যাটিং তবু আজও টিভিতে দেখা যায়! হাঁটা-চলা, এমনকি ব্যাটিংয়ের ধরনও দেখতে এক হওয়ায় লারার সঙ্গে তুলনা ক্যারিয়ারের শুরু থেকেই শুনে আসছেন ব্রাভো। সেই সঙ্গে সম্পর্কে লারার ভাগ্নে হওয়াটাও তাঁর ওপর চাপ বাড়াচ্ছিল ছোট্ট টেস্ট ক্যারিয়ারে তেমন উল্লেখযোগ্য কোনো ইনিংস না থাকায়। অবশেষে সেই চাপ জয় করা প্রথম টেস্ট সেঞ্চুরি এল কাল এবং সেটি করার পর দেখা গেল লাফ দিয়ে সেঞ্চুরি উদ্যাপনের ঢংও দুজনের একই! সেঞ্চুরির পর আবেগতাড়িত হয়ে মাঠে শুয়েও পড়লেন।

এসেছে সেই শিশু-৭০০ কোটিতম মানবের আগমন দাবি করছে বাংলাদেশও

পৃথিবী নামক গ্রহটির জনসংখ্যা ৭০০ কোটিতে দাঁড়াল। এটা জাতিসংঘের হিসাব। বিশ্বের যেকোনো দেশে ৩১ অক্টোবর ৭০০ কোটিতম শিশুর জন্ম হতে যাচ্ছে_বেশ কয়েক দিন আগেই এ ঘোষণা দিয়েছিল জাতিসংঘ। অতঃপর শুরু হয় সেই শিশুর পৃথিবীতে আগমন প্রত্যক্ষ করার জন্য প্রহর গণনা। অনেকেই গুনেছেনসেইপ্রতীক্ষারপ্রহর।মিডিয়াও চোখ মেলে ছিল, কান পেতে ছিল। অবশেষে পৃথিবীতে এসেছে সেই শিশু। বাংলাদেশও সেই ৭০০ কোটিতম শিশুর দাবিদার। সূত্র : এএফপি, বিবিসি নিউজ, টেলিগ্রাফ (ইউকে) অনলাইন।

কী জাদু আইভীর

লের প্রকাশ্য সমর্থন না পেয়েও লক্ষাধিক ভোটের ব্যবধানে দলের সমর্থিত প্রার্থীকে পরাজিত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হওয়ার গৌরব অর্জন করেছেন ডা. সেলিনা হায়াত আইভী। একই সঙ্গে সারা দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে তিনিই একমাত্র নারী মেয়র। কী এমন জাদুতে নারায়ণগঞ্জবাসীকে আবিষ্ট করে ফেললেন আইভী?নির্বাচনী খবরাখবর সংগ্রহের কাজে কিছু দিন ধরে নারায়ণগঞ্জে অবস্থানকালে জানা গেছে আইভী-জাদুর রহস্য। বাবা আলী আহম্মদ চুনকা ছিলেন জনপ্রিয় শ্রমিক নেতা। তিনিও ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান। বাবার সুনামকে তিনি ধরে রাখার চেষ্টা করেছেন।

নির্বাচন সুষ্ঠু হয়েছে, সব অভিযোগ প্রত্যাহার করে নিলাম : শামীম-আইভী আজ থেকে আমারও মেয়র

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ফল মেনে নিয়েছেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া প্রার্থী এ কে এম শামীম ওসমান। নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে তিনি এ নিয়ে করা বিভিন্ন অভিযোগও প্রত্যাহার করে নিয়েছেন। বিজয়ী ডা. সেলিনা হায়াত আইভীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, 'আইভী আজ থেকে আমারও মেয়র।' একই সঙ্গে নির্বাচিত কাউন্সিলরদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি।শামীম ওসমান গতকাল সোমবার নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে সিটি করপোরেশন নির্বাচন-পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পৈতৃক বাসভবন চাষাঢ়ার হীরা মহলে বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে আইভী-শামীম ভাই ও তৈমূর চাচাকে পাশে চাই by অমিতোষ পাল ও পার্থ প্রতীম ভট্টাচার্য্য

বগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। দলীয় প্রার্থী এ কে এম শামীম ওসমানকে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে দেশের ইতিহাসে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তবে দলের সমর্থন না থাকলেও তাঁর সঙ্গে ছিল দলীয় প্রধান শেখ হাসিনার দোয়া। রবিবার রাত থেকেই মানুষের ভিড় তাঁর দেওভোগের বাসায়। ফুলের তোড়া, মিষ্টিতে ভরে ওঠে তাঁর বাসা, অফিস।পরিচিত মানুষ, কর্মী ও নেতাদের অভিনন্দন, মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার_এসবের মধ্য দিয়েই তিনি দিনটি পার করেছেন গতকাল। ক্লান্ত শরীর, কিন্তু ঘুমানোর ফুরসত নেই।

জিতেছে জনতা হেরেছে রাজনীতি

দ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আর প্রধান বিরোধী দল বিএনপি যত রকম রাজনৈতিক মারপ্যাঁচ কষেছে, তার সবই ফেল মেরেছে; মাঝখান দিয়ে পাস করেছে জনতার গণরায়। রাজনৈতিক নেতা ও বিশ্লেষকরা তাই এখন বলছেন, নারায়ণগঞ্জে আসলে জিতেছে জনতা আর হেরেছে রাজনীতি। বিএনপি সমর্থিত প্রার্থীর শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানো, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ভরাডুবি আর বিদ্রোহী প্রার্থীর বিপুল বিজয় অন্তত সেটাই প্রমাণ করে।