Wednesday, July 24, 2013

ইমরান খানের বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মানহানি মামলা

ইমরান খান
পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খানের বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মানহানির মামলা করেছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)। এমকিউএম-প্রধান আলতাফ হুসেইনের বিরুদ্ধে কথিত মানহানিকর বিবৃতি দেওয়ার অভিযোগে দলটি গতকাল মঙ্গলবার সিন্ধু হাইকোর্টে এ মামলা করে। গতকাল সাংবাদিকদের সঙ্গে এ প্রসঙ্গে আলাপকালে এমকিউএমের নেতা ফারুক সাত্তার বলেন, জাতীয় পরিষদে করাচির একটি আসনের পুনর্নির্বাচনের আগে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা জেহরা শহিদ হুসেইন নিহত হন। তাঁর নিহত হওয়ার ঘটনার আধা ঘণ্টা পরই পিটিআই-প্রধান ইমরান খান এমকিউএম-প্রধান আলতাফ হুসেইনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। ফারুক সাত্তার বলেন, ‘সে সময় ওই হত্যাকাণ্ড নিয়ে কোনো মামলা দায়ের বা এখন পর্যন্ত সেটির ওপর কোনো তদন্ত না হলেও ইমরান খান রায় ঘোষণা করেছেন। ভিত্তিহীন অভিযোগ করার জন্য পিটিআই-প্রধানের ক্ষমা চাওয়া উচিত।’ ডন।

মধ্যস্থতাকারী দল চূড়ান্ত করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাঁর মধ্যস্থতাকারী দল চূড়ান্ত করছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পিসাকি গত সোমবার এ খবর দিয়েছেন। ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা মার্টিন ইনডিক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতকারী দলের প্রধান হতে পারেন। মার্কিন কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠান এ খবর দিয়েছে। তবে এ খবরের সত্যতা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেননি মুখপাত্র পিসাকি। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবার শুরুর জোর প্রচেষ্টার অংশ হিসেবে কেরি গত সপ্তাহে আরেক দফা ওই অঞ্চলে সফর করেন। গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে এটা ছিল তাঁর ষষ্ঠ সফর। সফরের শেষ দিন গত শুক্রবার আম্মানে কেরি ঘোষণা দেন, ফিলিস্তিন ও ইসরায়েলের নেতারা আবার সংলাপে বসার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। তিন বছর ধরে এ ধরনের আলোচনা বন্ধ রয়েছে। আলোচনা শুরু করার জন্য ইসরায়েলের প্রধান আলোচক সি পি লিভনি এবং ফিলিস্তিনি প্রধান আলোচক সায়েব এরাকাত শিগগিরই ওয়াশিংটনে যাবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পিসাকি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘গত কয়েক বছরের মধ্যে এই প্রথম উভয় পক্ষের সরকারি আলোচকেরা বৈঠকে বসার বিষয়ে প্রকাশ্যে সম্মত হয়েছেন।’ তবে কবে এ আলোচনা শুরু হতে পারে, তার নির্দিষ্ট দিনক্ষণ তিনি বলেননি। পিসাকি বলেন, মার্কিন কর্মকর্তারা গত কয়েক দিন উভয় পক্ষের সঙ্গে যোগাযোগের মধ্যে রয়েছেন। জন কেরি উভয় পক্ষের আলোচকদের মধ্যে সঠিক সমন্বয়ের ওপরে আলোকপাত করছেন জানিয়ে পিসাকি বলেন, ঠিক কারা আলোচক বা কূটনীতিক হিসেবে থাকবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, এই আলোচনা একটি চ্যালেঞ্জপূর্ণ প্রক্রিয়া হতে যাচ্ছে। কেরি একা এর সবই নিজের কাঁধে বহন করতে পারেন না। তাই তিনি যুক্তরাষ্ট্রের পক্ষে একটি জ্যেষ্ঠ দল গঠনের চেষ্টা করছেন। এদিকে ১৯৭৯ সালে ইসরায়েল ও মিসরের মধ্যে আলোচিত ক্যাম্প ডেভিড চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছেন, এই শান্তি-প্রক্রিয়ার ব্যাপারে তিনি এক মাস বা পাঁচ দিন আগের চেয়ে এখন অনেক বেশি আশাবাদী। পররাষ্ট্রনীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এ একটি সম্মেলনে ভাষণের সময় এ কথা বলেন তিনি। জন কেরি মূলত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। ফাতাহর কার্যক্রম পশ্চিম তীরভিত্তিক। গাজা শাসনকারী কট্টরপন্থী ফিলিস্তিনি দল হামাস বলেছে, আব্বাস ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে প্রতিনিধিত্ব করেন না। তাই ফিলিস্তিনি জনগণ এই শান্তি আলোচনা গ্রহণ করবে না। এমন প্রেক্ষাপটে এই শান্তি আলোচনার প্রচেষ্টা ফিলিস্তিনিদের ঐক্য-প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এএফপি।

আজ বিমানবন্দর ছাড়ার প্রত্যাশা স্নোডেনের

সিআইএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের মস্কোয় বিমানবন্দরে মাসব্যাপী অবস্থানের মেয়াদ আজ বুধবারই শেষ হতে পারে। যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির তথ্য ফাঁস করে বিপাকে পড়া স্নোডেনের আইনজীবী গত সোমবার এ আশাবাদ ব্যক্ত করেন। এডওয়ার্ড স্নোডেনের রুশ আইনজীবী আনাতোলি কুচেরেনে আশা করছেন, তাঁকে আর মস্কো বিমানবন্দরের ট্র্যানজিট এলাকায় থাকতে হবে না। সোমবার স্নোডেন বলেন, তিনি আশা করছেন মস্কোয় প্রবেশ করতে দেওয়ার কাগজপত্র আগামী বুধবারের (আজ) মধ্যে মঞ্জুর হবে। রাশিয়ায় সাময়িক অবস্থানকালে স্নোডেনকে আইনি সহায়তা দিচ্ছেন ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কুচেরেনে। তিনি বলেন, স্নোডেন মনে করছেন দক্ষিণ আমেরিকার দেশগুলোতে দীর্ঘ মেয়াদে আশ্রয় প্রার্থনার আগে কিছুদিন রাশিয়ায় থেকে যাওয়াই তাঁর জন্য ভালো হবে। মার্কিন এ তথ্যপ্রযুক্তিবিদ রাশিয়ার নাগরিকত্ব চাইতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তাঁর আইনজীবী। আনাতোলি কুচেরেন জানান, রাশিয়ায় স্নোডেনের সাময়িক আশ্রয় প্রার্থনার প্রক্রিয়া শেষ করতে তিন মাস পর্যন্ত লাগতে পারে। তবে আবেদনের ব্যাপারে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া পাওয়ায় তিনি বিমানবন্দর থেকে বের হতে পারবেন। গত ২৩ জুন থেকে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরের ট্র্যানজিট এলাকায় অবস্থান করছেন এডওয়ার্ড স্নোডেন। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, স্নোডেন এনএসএর আসল গোপন তথ্যগুলো ফাঁস করতে ব্যর্থ হয়েছেন। তাঁরা বলছেন, প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু করার পর এনএসএ দেখতে পায়, স্নোডেন খুবই গোপন ও সুরক্ষিত তথ্যগুলো ফাঁস করতে পারেননি। পর্যালোচনার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা এ কথা জানান। রয়টার্স ও ডেইলি মেইল।

ব্রিটিশ রাজশিশু সম্পর্কে মজার ১০টি তথ্য

১ একসময় ব্রিটিশ রাজশিশু জন্মের সময় স্বরাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকতেন। তবে প্রিন্স চার্লসের জন্মের আগে আগে ১৯৪৮ সালে এই প্রথা বিলুপ্ত হয়। মন্ত্রীর উপস্থিতির সঙ্গে রাজপরিবারের শিশু জন্মের বিষয়টি প্রত্যয়ন করার সম্পর্ক আছে বলে যে ধারণা প্রচলিত, তার পক্ষে কোনো প্রমাণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষকেরা পাননি। ২ অতীতে কোনো রাজশিশুর জন্মের সময় কেন্টারবুরির আর্চবিশপ উপস্থিত থাকতেন। ১৮৪১ সালে ব্যতিক্রম হয়। রানি ভিক্টোরিয়ার প্রথম ছেলে অ্যালবার্ট এডওয়ার্ডের জন্মের সময় কেন্টারবুরির আর্চবিশপ দেরিতে পৌঁছানোয় মুহূর্তটির সাক্ষী হতে পারেননি।
৩ ১৬৮৮ সালে রাজা জেমস দ্বিতীয়র সন্তান জেমস ফ্রান্সিস এডওয়ার্ডের জন্মের সত্যতা নিশ্চিত করতে ৪২ জন বিশিষ্ট ব্যক্তিকে সেন্ট জেমস’স প্রাসাদে আমন্ত্রণ জানানো হয়েছিল। কেমব্রিজের একজন অধ্যাপক একে রাজশিশুর জন্ম নিয়ে প্রথম মিডিয়া সার্কাস অভিহিত করেছেন।
৪ ১৯৩০ সালে প্রিন্সেস মার্গারেটের জন্মের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জে আর ক্লাইনস কিছুটা বিপাকে পড়েছিলেন। মন্ত্রী ক্লাইনসকে দুই সপ্তাহ বেশি প্রতীক্ষায় থাকতে হয়। কারণ, প্রত্যাশিত সময়ের দুই সপ্তাহ পর জন্ম হয় প্রিন্সেসের।
৫ নবাগত শিশুর পদবির কোনো প্রয়োজন নেই। কারণ, তার উপাধি হবে এইচআরএইচ (হিজ রয়্যাল হাইনেস) প্রিন্স। এর পরও উইলিয়াম-কেট সন্তানের কোনো পদবি রাখতে চাইলে মাউন্টব্যাটেন-উইন্ডসর, ওয়েলস কিংবা কেমব্রিজ—এই তিনটির একটি বেছে নিতে হবে।
৬ প্রথা অনুযায়ী, রাজশিশু জন্মের পর এ-সংক্রান্ত সংবাদ বাকিংহাম প্রাসাদের বারান্দার রেলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয়। কেট-উইলিয়ামের সন্তানের ক্ষেত্রে প্রাসাদের সামনের প্রাঙ্গণে একটি ইজেলে টাঙিয়ে দেওয়া হয় আনন্দের খবরটি।
৭ প্রিন্স উইলিয়াম আধুনিক রীতি অনুসরণ করে পিতৃত্বকালীন ছুটি ভোগ করছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় পাইলট উইলিয়ামকে দুই সপ্তাহের সবেতন ছুটি দেওয়া হবে বলে জানিয়েছে।
৮ কোনো রাজশিশুর জন্ম হলে কিংস ট্রুপ রয়্যাল হর্স আর্টিলারির ৪১ বার তোপধ্বনির মাধ্যমে তা উদ্যাপন করা হয়। মূল রাজকীয় স্যালুট ২১ দফা তোপধ্বনি। তবে গ্রিন পার্ক নামে একটি রাজকীয় পার্কে তোপ দাগা হয় বলে বাড়তি আরও ২০ বার তোপধ্বনি করা হয়।
৯ প্রিন্স উইলিয়ামই হাসপাতালে জন্ম নেওয়া যুক্তরাজ্যের প্রথম হবু রাজা। রানি দ্বিতীয় এলিজাবেথের জন্ম হয় লন্ডনের মেফেয়ারের ১৭ ব্রুটন স্ট্রিটে তাঁর মায়ের পৈতৃক বাসভবনে। উইলিয়ামের বাবা প্রিন্স চার্লসের জন্ম বাকিংহাম প্রাসাদে।
১০ উইলিয়াম-কেটের এ ছেলেশিশুকে ধর্মে দীক্ষার ঐতিহ্যবাহী পোশাক কোথায় পরানো হবে, তা এখনো ঠিক করা হয়নি। সাদা সাটিনের ল্যাসযুক্ত পোশাকটি রাজপরিবার ১৮৪১ সাল থেকে এ কাজে ব্যবহার করে আসছে। বিবিসি।

ব্রিটিশ সিংহাসনের নতুন উত্তরাধিকারী ছেলে

নতুন উত্তরাধিকারী পেল ব্রিটিশ রাজপরিবার। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে  গত সোমবার ছেলে সন্তানের জন্ম দিয়েছেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। কেনসিংটন প্যালেস জানিয়েছে মা ও নবাগত শিশু উভয়েই সুস্থ আছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে শিশুসন্তান নিয়ে হাসপাতাল ছাড়েন রাজদম্পতি। হাসপাতাল ছাড়ার আগে কেট ও উইলিয়াম নবাগত শিশুকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে হাসপাতালের বাইরে গণমাধ্যমকর্মীদের মাঝে আসেন এবং নবজাতকের ছবি তুলতে দেন। তাঁরা সাংবাদিকদের জানান, এখনো রাজপরিবারের নতুন অতিথির জন্য তাঁরা একটি নাম খুঁজছেন। কিছুদিনের মধ্যে শিশুটির নাম জানানো হবে। পরে রাজদম্পতি শিশুটিকে নিয়ে একটি গাড়িতে করে কেনসিংটন প্যালেসে যান।  এদিকে ব্রিটিশ রাজপরিবারকে নতুন অতিথি উপহার দেওয়ায় কেট-উইলিয়াম দম্পতিকে অভিনন্দনের জোয়ারে ভাসিয়েছেন বিশ্বনেতারা। রাজপরিবারের ঐতিহ্য অনুযায়ী উইলিয়াম-কেট দম্পতির সন্তানের জন্মের সংবাদটি বাকিংহাম প্যালেসের সামনে টানিয়ে দেওয়া হয়। সেটি পড়তে সেখানে হুমড়ি খেয়ে পড়ছে হাজারো ব্রিটিশ। রাজসিংহাসনের এই তৃতীয় উত্তরাধিকারীর জন্মের বিষয়টি তোপধ্বনির মাধ্যমে উদ্যাপন করা হবে। প্রসববেদনা ওঠায় সন্তানসম্ভবা কেটকে সোমবার পশ্চিম লন্ডনের প্যাডিংটনের সেন্ট মেরি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিন স্থানীয় সময় বিকেল চারটা ২৪ মিনিটে সেখানে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। জন্মের সময় শিশুটির ওজন ছিল সাড়ে তিন কেজি। কেটকে হাসপাতালে নেওয়া থেকে শুরু করে সন্তানের জন্মের সময় এবং তারপর সারা রাত ওই হাসপাতালেই কাটিয়েছেন প্রিন্স উইলিয়াম। কেট-উইলিয়াম দম্পতি এক বিবৃতিতে সেন্ট মেরি হাসপাতালের সব কর্মীকে তাঁদের ‘অসাধারণ’ সেবা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র জানান, রানি দ্বিতীয় এলিজাবেথ ও ডিউক অব এডিনবরা রাজপরিবারে নতুন অতিথির আগমনে উৎফুল্ল। রাজসিংহাসনের প্রথম উত্তরাধিকারী প্রিন্স চার্লস তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, প্রথমবারের মতো দাদা হতে পেরে তিনি খুব গর্বিত ও আনন্দিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, এটি জাতির জন্য গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। প্রথম সন্তানের জন্ম দেওয়ায় প্রিন্স উইলিয়াম ও কেটকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা এক বিবৃতিতে বলেন, ‘আমরা তাঁদের জন্য সর্বাঙ্গীণ সুখ ও কল্যাণ কামনা করছি।’ গতকাল পর্যন্ত অভিনন্দন জানানোর তালিকায় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেসহ আরও অনেকে। ২০১১ সালের এপ্রিল মাসে কেটকে বিয়ে করেন ব্রিটিশ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। বিবিসি, এএফপি ও রয়টার্স।

আফগানিস্তান নিয়ে নয়াদিল্লির ভীতি প্রশমন করার চেষ্টা

নয়াদিল্লির ভীতি প্রশমনের চেষ্টা করছেন। পাশাপাশি তিনি দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছেন। বাইডেন গতকাল প্রথমে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারির সঙ্গে বৈঠক করেন। পরে তাঁর প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ শীর্ষ কর্মকর্তা ও একজন শীর্ষ বিরোধী নেতার সঙ্গে বৈঠক করার কথা। ২০১০ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার পর ভারত সফরকারী সবচেয়ে জ্যেষ্ঠ এই মার্কিন কর্মকর্তা মন্তব্য করেছেন, আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলোতে বিশ্বের সবচেয়ে বড় এই দুই গণতন্ত্রের অভিন্ন উদ্দেশ্য রয়েছে। ২০১৪ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনারা বিদায় নিলে সেখানকার পরিস্থিতি কী হবে, তা নিয়ে ভারতীয় নেতাদের মধ্যে অস্বস্তি রয়েছে। অনেকের ভয়, মার্কিন সেনারা চলে গেলে পাকিস্তান লাভবান হবে। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর অভিযানে আফগানিস্তানের কট্টর ইসলামপন্থী তালেবান সরকারের পতন ঘটার পর থেকে এ পর্যন্ত দেশটিকে ২০০ কোটি ডলারের বেশি সাহায্য হিসেবে দিয়েছে ভারত। তালেবান বাহিনী তখন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র ছিল। তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিকল্পিত আলোচনা গত মাসে ভেস্তে গেলেও ভারতের অনেকেরই শঙ্কা, তালেবান আবার ক্ষমতায় ফিরে আসতে পারে।
ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত ওয়াশিংটনভিত্তিক বিশ্লেষক সিমা সিরোহির এক লেখায় নয়াদিল্লির আশঙ্কার প্রতিফলন ঘটেছে। সিরোহি লিখেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার অন্যতম প্রস্তাবক হিসেবে বাইডেনই এর ব্যাখ্যা দিতে পারবেন যে, কেন মার্কিনরা কাবুলের চাবি পাকিস্তানি জেনারেলদের হাতে তুলে দিয়েছে। সিমা সিরোহি লিখেছেন, আমেরিকানরা বাস্তবতা থেকে তাদের চোখ বন্ধ করে রাখতে পারে, তবে ভারতের পক্ষে তা করা অসম্ভব। বাইডেনকে এটা বুঝতে হবে। ভারতীয় ও মার্কিন কর্মকর্তারা বাইডেনের এই সফরকে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ আরও অনুকূল করার সুযোগ হিসেবেও দেখছেন। দুই দেশের মধ্যে বার্ষিক ব্যবসার অঙ্ক এখন প্রায় ১০০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই। বাইডেন গত সোমবার সন্ধ্যায় ভারতে পৌঁছান। কাল বৃহস্পতিবার তিনি সেখান থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন। এএফপি।

চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯২

উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশে গত সোমবারের দুই দফা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিত ব্যক্তিদের উদ্ধারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে। ভূমিকম্পে বিধ্বস্ত ভবনগুলোর ভেতরে যাওয়ার উদ্দেশে গতকাল মঙ্গলবার সেনাবাহিনীর সদস্যরা ধ্বংসাবশেষ, মাটি ও বালু সরানো শুরু করেন। ইতিমধ্যে কয়েক শ মানুষকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধারের পর হেলিকপ্টারে করে প্রদেশের রাজধানী লানঝাউয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত অবস্থায় পাঁচ শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। গাংসু প্রদেশের দিংশি অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তারা জানান, ভূমিকম্পে কমপক্ষে ২১ হাজার ২০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি ধসে পড়েছে এক হাজার। প্রদেশের মেইচুয়ান এলাকায় অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্র নিশ্চিত করেছে। সেখানেও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশায় শত শত উদ্ধারকর্মী প্রাণপণে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় অস্থায়ী ত্রাণকেন্দ্র খোলা হয়েছে। সেখান থেকে দুর্গতদের জন্য খাবার পানি, নুডলস ও কম্বল বিতরণ করা হচ্ছে। দিংশি প্রদেশের প্রশাসনিক কর্মকর্তারা জানান, ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ৬। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, একটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গানসুর বেইদাও এলাকা থেকে ১৫১ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের ৯ দশমিক ৮ কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল একই এলাকায় হলেও এটি ১০ দশমিক ১ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়। এএফপি ও বিবিসি।

নওয়াজ শরিফকে হত্যার কথিত ষড়যন্ত্র নস্যাৎ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে হত্যার একটি ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করছে। বলা হচ্ছে, সন্ত্রাসীদের একটি চক্র লাহোরের রাইবিন্দ এলাকায় অবস্থিত নওয়াজের বাড়িতে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল। পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের যৌথ তদন্ত দল ওই ষড়যন্ত্র উদ্ঘাটন করে। সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলী হায়দার গিলানিকে অপহরণের ঘটনা তদন্ত করতে গিয়ে নওয়াজ শরিফকে হত্যার ষড়যন্ত্র সম্পর্কে জানা যায়। আলী হায়দার গিলানিকে গত মে মাসে নির্বাচনী প্রচারণা চলার সময় অপহরণ করা হয়। পাকিস্তানি সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, নওয়াজ শরিফের ওপর হামলার পরিকল্পনাটি করেছিল উত্তর ওয়াজিরিস্তানভিত্তিক একটি জঙ্গি সংগঠন। এটি লাহোরেও সক্রিয় এবং তেহরিক-ই-তালেবানের সঙ্গে সম্পৃক্ত। খবরে বলা হয়, তেহরিক-ই-তালেবানের নেতা মতিউর রেহমান ও মুহাম্মদ ইয়াসিন ওরফে আসলাম ওই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ, গোয়েন্দা সংস্থার ঘাঁটি, সদর দপ্তর, তল্লাশিকেন্দ্র ইত্যাদি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আত্মঘাতী হামলার পরিকল্পনা এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। খবরে আরও বলা হয়, নওয়াজ শরিফের ওপর হামলার পরিকল্পনাকারী জঙ্গি দলটির দুটি উপশাখা রাখা হয়। একটির দায়িত্ব দেওয়া হয় উত্তর ওয়াজিরিস্তানের বান্নু ও আশপাশের এলাকায় সক্রিয় জঙ্গি জাফর, আবদুল্লাহ ও আসাদকে। অন্য শাখাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় লাহোরে সক্রিয় কয়েকজন জঙ্গিকে। অভিযোগ করা হয়, সন্দেহভাজন জঙ্গিরা তাবলিগ জামাতের অভ্যন্তরে থেকে ওই হামলার পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছিল। ফলে দলটিকে অনুসরণ করা গোয়েন্দাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। তবে প্রায় এক সপ্তাহের চেষ্টায় ফাহিমের মাধ্যমে দলটিকে শনাক্ত করা সম্ভব হয়। পিটিআই।

মধ্যস্থতাকারী দল চূড়ান্ত করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাঁর মধ্যস্থতাকারী দল চূড়ান্ত করছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পিসাকি গত সোমবার এ খবর দিয়েছেন। ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা মার্টিন ইনডিক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতকারী দলের প্রধান হতে পারেন। মার্কিন কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠান এ খবর দিয়েছে। তবে এ খবরের সত্যতা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেননি মুখপাত্র পিসাকি। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবার শুরুর জোর প্রচেষ্টার অংশ হিসেবে কেরি গত সপ্তাহে আরেক দফা ওই অঞ্চলে সফর করেন। গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে এটা ছিল তাঁর ষষ্ঠ সফর। সফরের শেষ দিন গত শুক্রবার আম্মানে কেরি ঘোষণা দেন, ফিলিস্তিন ও ইসরায়েলের নেতারা আবার সংলাপে বসার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। তিন বছর ধরে এ ধরনের আলোচনা বন্ধ রয়েছে। আলোচনা শুরু করার জন্য ইসরায়েলের প্রধান আলোচক সি পি লিভনি এবং ফিলিস্তিনি প্রধান আলোচক সায়েব এরাকাত শিগগিরই ওয়াশিংটনে যাবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পিসাকি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘গত কয়েক বছরের মধ্যে এই প্রথম উভয় পক্ষের সরকারি আলোচকেরা বৈঠকে বসার বিষয়ে প্রকাশ্যে সম্মত হয়েছেন।’ তবে কবে এ আলোচনা শুরু হতে পারে, তার নির্দিষ্ট দিনক্ষণ তিনি বলেননি। পিসাকি বলেন, মার্কিন কর্মকর্তারা গত কয়েক দিন উভয় পক্ষের সঙ্গে যোগাযোগের মধ্যে রয়েছেন। জন কেরি উভয় পক্ষের আলোচকদের মধ্যে সঠিক সমন্বয়ের ওপরে আলোকপাত করছেন জানিয়ে পিসাকি বলেন, ঠিক কারা আলোচক বা কূটনীতিক হিসেবে থাকবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, এই আলোচনা একটি চ্যালেঞ্জপূর্ণ প্রক্রিয়া হতে যাচ্ছে। কেরি একা এর সবই নিজের কাঁধে বহন করতে পারেন না। তাই তিনি যুক্তরাষ্ট্রের পক্ষে একটি জ্যেষ্ঠ দল গঠনের চেষ্টা করছেন। এদিকে ১৯৭৯ সালে ইসরায়েল ও মিসরের মধ্যে আলোচিত ক্যাম্প ডেভিড চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছেন, এই শান্তি-প্রক্রিয়ার ব্যাপারে তিনি এক মাস বা পাঁচ দিন আগের চেয়ে এখন অনেক বেশি আশাবাদী। পররাষ্ট্রনীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এ একটি সম্মেলনে ভাষণের সময় এ কথা বলেন তিনি। জন কেরি মূলত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। ফাতাহর কার্যক্রম পশ্চিম তীরভিত্তিক। গাজা শাসনকারী কট্টরপন্থী ফিলিস্তিনি দল হামাস বলেছে, আব্বাস ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে প্রতিনিধিত্ব করেন না। তাই ফিলিস্তিনি জনগণ এই শান্তি আলোচনা গ্রহণ করবে না। এমন প্রেক্ষাপটে এই শান্তি আলোচনার প্রচেষ্টা ফিলিস্তিনিদের ঐক্য-প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এএফপি।

সিরিয়ায় সামরিক অভিযান নিয়ে পেন্টাগনের রূপরেখা

সিরিয়ার সামরিক অভিযানে কত অর্থ ব্যয় হতে পারে, কী পরিমাণ ঝুঁকি রয়েছে অভিযানে এবং এতে কতটা সুফল পাওয়া যেতে পারে, তার একটি রূপরেখা মার্কিন পার্লামেন্টে পেশ করেছে পেন্টাগন।

১১৯ বছর পর ৩ উত্তরাধিকারী

প্রিন্স চার্লস ও প্রিন্স উইলিয়াম আগে থেকেই ব্রিটিশ রাজসিংহাসনের সরাসরি দাবিদার ছিলেন। তালিকায় এবার যুক্ত হলো উইলিয়াম-কেটের ছেলে। 'বেবি ক্যামব্রিজকে' নিয়ে বর্তমানে রাজসিংহাসনে সরাসরি উত্তরাধিকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

'চমৎকার ছেলে'

রাজপরিবারে নতুন অতিথি এসেছে। খুশিতে ভাসছে দেশবাসী। যে চিকিৎসক দলের সহায়তায় পৃথিবীর আলো দেখল শিশুটি তাদের খুশির মাত্রাটা আরো বেশি। ব্রিটেনের ভবিষ্যৎ রাজার জন্মে হাত লাগানো তো চাট্টিখানি কথা নয়!

বাজি চলছে নাম নিয়ে

রাজপরিবারের নতুন অতিথি ছেলে নাকি মেয়ে হবে- এত দিন বাজির বাজার গরম ছিল এ নিয়ে। এবার বাজি চলছে নবজাতকের নাম নিয়ে। ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারীর অনেক নামই লোকমুখে ঘুরছে।

এবার কি মুকুট খুলবেন রানি? by ফৌজিয়া সুলতানা

রাজপরিবারের পাশাপাশি খুশিতে ভাসছে পুরো ব্রিটেন। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবরে ব্রিটেনের বাইরেও বইছে আনন্দের ঢেউ। হাজারো সমস্যা-সংকট সত্ত্বেও ব্রিটিশ রাজপরিবার যে ব্রিটিশদের একসূত্রে গেঁথে রেখেছে, রাজশিশুর জন্ম তা মনে করিয়ে দিয়েছে।

প্রবাসে মানবেতর জীবনযাপন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ত্বরিত ব্যবস্থা নিন

জীবনের তাগিদে কিংবা জীবিকার অন্বেষণে প্রবাসে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে মানবেতর জীবনযাপনের গল্প প্রায়ই শোনা যায়। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা হংকংয়ে বাংলাদেশের নাগরিকদের যে কাহিনী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন দিয়েছে, তা বিশ্বাস করা কঠিন।

নির্বাচনী আচরণবিধি-সমান সুযোগ নিশ্চিত করতে হবে

আগামী সংসদ নির্বাচন কোন ধরনের সরকার পদ্ধতির অধীনে অনুষ্ঠিত হবে- তা এখনো নিশ্চিত নয়। বিগত কয়েকটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ায় মন্ত্রী থাকাকালে ক্ষমতাসীন দলের নেতাদের নির্বাচনী প্রচারকাজে অংশ নেওয়ার প্রশ্নটি ছিল না।

দৈনন্দিন বিজ্ঞান-শব্দ দূষণ ক্ষতিকর

এ কথা সবারই জানা যে শব্দ দূষণ মানে ক্ষতিকর। যেমন মানুষের শ্রবণশক্তির জন্য, তেমনি পরিবেশের জন্য। এখন কথা- কোন ধরনের শব্দ হলে সেটাকে আমরা দূষণ বলব? খুবই সোজা উত্তর, যেসব শব্দ আমাদের কানে শ্রুতিমধুর নয়, সেসব শব্দকে আমরা শব্দ দূষণ বলতে পারি।

ভালো থাকুন-বর্ষায় চুলের যত্ন

বর্ষাকালে বৃষ্টিতে ভেজার আশঙ্কা বেশি থাকায় চুলও ঘন ঘন ভেজার ঝুঁকিতে থাকে। ভেজা চুলে ধুলাবালি আটকে থাকলে তা চুলের জন্য ক্ষতিকর। সে কারণে বর্ষা মৌসুমে বেশি শ্যাম্পু করার প্রয়োজন হতে পারে।

ব্যক্তিত্ব-মহানায়ক উত্তম কুমার

বাংলা সিনেমার প্রাণপুরুষ, বাংলা সিনেমার কিংবদন্তি, মহানায়ক, স্বপ্নপুরুষ- এমন কোনো বিশেষণ নেই, যা উত্তম কুমারের বেলায় খাটে না। প্রজন্মের পর প্রজন্ম বাংলা সিনেমাপ্রেমী নারী-পুরুষ আচ্ছন্ন হয়ে আছে উত্তম কুমারে। পড়াশোনা শেষ করতে পারেননি।

পবিত্র কোরআনের আলো-হাদিসও অহি, এতে সন্দেহের অবকাশ নেই

বিসমিল্লাহির রাহমানির রাহিম। ০১. আলিফ লা-ম মী-ম রা-, তিলকা আয়া-তুল কিতা-বি, ওয়াল্লাযী- উনযিলা ইলাইকা মিঁর রাব্বিকাল হাক্কু ওয়া লা-কিন্না আকছারান না-সি লা- য়ু'মিনূন। সুরা : রা'আদ।

'এসব করে ইসি তাদের ঘাড়ে অনেক কিছু নিয়েছে'

বর্তমান সরকারের আমলে নির্বাচন কমিশন যে কয়টি স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সব নির্বাচন সুষ্ঠুভাবে করার চেষ্টা করেছে।

বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাধান ও by ড. ইউনূসড. মোহাম্মদ ভুঁইয়া

বাংলাদেশের ভোটারের সংখ্যা আট কোটি এক লাখ এবং অতীত ইতিহাস থেকে দেখা যায়, কেবল ৫০ থেকে ৬০ শতাংশ ভোটার নির্বাচনে ভোট প্রদান করে। আমরা যদি শুধু গ্রামীণ ব্যাংকের ৮৫ লাখ সদস্য, তাদের স্বামী ও প্রাপ্তবয়স্ক সন্তানদের হিসাব করি, তাহলে সেই সংখ্যা সহজেই দুই কোটি ছাড়িয়ে যায়।

কল-কারখানায় অগ্নিকাণ্ড by মো. ফজলুল হক

অগ্নিকাণ্ড বা অগ্নিসংযোগের ঘটনা আদিকাল থেকেই ঘটে আসছে। কুপি, মাটির চুল্লি, মোমবাতি, মশার কয়েল, ছাইয়ের স্তূপ বা বিড়ি-সিগারেটের আগুন থেকেই ছন ও বাঁশের কুঁড়েঘর বা টিনের ঘরে আগুন ধরে থাকে।

অনলাইন থেকে-রাজপরিবারে নবজাতক

রাজপরিবারে সোমবার এলো নতুন রাজকীয় শিশু। শত শত বছরের ঐতিহ্যবাহী পরিবারে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনকে দেখা হয় রাজপরিবারের নতুন মুখ হিসেবে। সময়ের সঙ্গে তাঁরা সর্বোচ্চ ঐতিহ্যের তাল মিলিয়ে চলেছেন।

এপার-ওপারদাঁড়াবে না দৌড়াবে by অমিত বসু

কাকে চাই, চিৎকার করে বলা যায় না। একে-ওকে, তাকে-যাকেই পছন্দ, বলতে হয় গোপন ব্যালটে। তালা না খোলা পর্যন্ত ইচ্ছাটা ভোটবাক্সে বন্দি। একটা একটা করে খোলার পর জানা যায় উল্টেপাল্টে গেল, না একই রকম থাকল।

সময়ের প্রতিধ্বনি-দুই নেত্রীর সমঝোতা না হলে মহাবিপদ! by মোস্তফা কামাল

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য অবিলম্বে সংলাপে বসুন। আলোচনায় বসতে না চাইলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করুন।