Saturday, March 30, 2013

সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে by সাজেদুল হক

এ এক অদ্ভুত সময়। এখন জীবনের মূল্য সবচেয়ে কম। এমনকি বৃক্ষের চেয়েও। বৃক্ষ নিধনের জন্য শোকের মাতম চলছে। তবে মানুষের জন্য কোন শোক নয়। প্রতিনিয়ত মারা যাচ্ছে মানুষ। বেশিরভাগই রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে।

যুদ্ধাবস্থায় ঢুকে পড়েছি: উ. কোরিয়া

উত্তর কোরিয়া স্রেফ জানিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে তারা যুদ্ধাবস্থায় ঢুকে পড়েছে। তবে দক্ষিণ কোরিয়া এই ঘোষণাকে বাগাড়ম্বর ছাড়া কিছুই ভাবছে না। বিবদমান দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা চলছে ছয় দশকেরও বেশি সময় ধরে।

পুরাতন ব্যান্ডরোল, হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি আকিজ বিড়ির by সেরাজুল ইসলাম সিরাজ

ব্যবহৃত ব্যন্ডরোল খোলা বাজার থেকে সংগ্রহ করে হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে শীর্ষ বিড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। সরকারের রাজস্ব ও শুল্ক বিভাগ (কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সেসরিজ) বিষয়টি অবগত।

বাংলানিউজকে ড. কামাল হোসেনঃ সরকারই গণজাগরণকে বিতর্কিত করছে

শাহবাগ প্রজন্ম চত্বরে তরুণদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের পক্ষপাতদুষ্ট নয়। এটি সমাজকে বদলে দেওয়ার আন্দোলন। দেশকে কলঙ্কমুক্ত করার আন্দোলন। তরুণদের এই আন্দোলনকে আমি মনেপ্রাণে সমর্থন করি। তাই এ আন্দোলনে আমিও অংশ নিয়েছি।

নিয়ম ভেঙে নারীদের পা ধোয়ালেন পোপ

পোপ হিসেবে দায়িত্ব পালনের শুরুতেই গীর্জার প্রচলিত রীতি ভাঙলেন পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার খ্রিষ্টানদের পবিত্র দিন হলি থার্সডে উপলক্ষে রোমের একটি কিশোর সংশোধন কেন্দ্রের অনুষ্ঠানে ১০ কিশোরের পাশাপাশি দুই কিশোরীর পা ধুইয়ে তিনি চুমু খেয়েছেন।

চাঁপাই নবাবগঞ্জ ও সিরাজগঞ্জে পুলিশের গুলিতে নিহত ৫

সিরাজগঞ্জের বেলকুচি ও চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াত-পুলিশ সংঘর্ষে গুলিতে ৫ জন নিহত হয়েছে। এর মধ্যে চাঁপাই নবাবগঞ্জে ৩ জন ও সিরাজগঞ্জে ২ জন। এ নিয়ে সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

নিত্যপণ্যের বাজার অস্থির সবজি ও মাছের দর বাড়ছেই

ঘন ঘন হরতাল। অস্থির কাঁচা বাজার। লাফিয়ে বাড়ছে সব পণ্যের দামই। হরতালে খুচরা বাজারে পড়েছে ব্যাপক প্রভাব। হরতালের কারণে কাঁচা পণ্যবাহী ট্রাক ঢাকায় আসছে কম। চালকরা ভয়ে গাড়ি নিয়ে বেরুতে চায় না। আগে কাঁচমালের গাড়ি বললে ছেড়ে দিতো।

হেফাজতে ইসলামের লং মার্চে সমর্থন- প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ইসলামী আন্দোলনের

নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আল্লামা শফীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের ডাকা লং মার্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। এছাড়া ব্লগারদের শাস্তিসহ ৫ দফা দাবিতে আগামী ২৫শে এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার কর্মসূচি দিয়েছে সংগঠনটি।

‘হলমার্ক নিয়ে বুদ্ধিজীবীদের মতামত রাবিশ’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, হলমার্ক নিয়ে বুদ্ধিজীবীরা হৈচৈ শুরু করেছেন। ওইসব বুদ্ধিজীবিদের চরিত্রই হৈচৈ করা। যারা এ চিৎকার-চেচামেচি করেন তারা দেশের মঙ্গল চান না। এরা দেশের শত্রু।

‘মা চোখ জ্বলে গেল’ by মহিউদ্দীন জুয়েল

‘মা মা চোখ জ্বলে গেল। জ্বালা করছে। কিছুই দেখতে পাচ্ছি না’- বলেই হাউমাউ করে কাঁদতে শুরু করে মেয়েটি। ঘটনাটি দেখে তখন আশপাশের দুই একজন লোক এগিয়ে আসেন। মেয়ের এমন করুণ অবস্থা দেখে তার মা-ও কাঁদতে থাকেন।

নাবালিকা বলে...

‘মা জোর করে বিয়ে দিলে মরে যাবো। আত্মহত্যা করবো। তবুও বিবাহিত হেলালকে বিয়ে করবো না।’ গ্রাম পুলিশের বাড়িতে আশ্রয় নিয়ে অষ্টম শ্রেণীর ছাত্র লাকী তার ক্ষোভের কথা বললো। সে জানায়, মা সিদ্ধান্ত না পাল্টালে মৃত্যুই হবে আমার একমাত্র পথ।

দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার তাগিদেই আমাদের এই আন্দোলন: সিটিজি টাইমস ডটকমের সাথে একান্ত সাক্ষাৎকারে আল্লামা শাহ আহমদ শফী

সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত নাম হেফাজতে ইসলাম ও আল্লামা শাহ আহমদ শফী। শাহবাগের গণজাগরণ মঞ্চের নেতৃত্বদানকারী কয়েকজন ব্লগারের বিরুদ্ধে রাসূল (সা.) ও ইসলাম অবমাননার খবর প্রকাশিত হওয়ার পর হেফাজতে ইসলামের প্রতিবাদ কর্মসূচী

নজরদারিতে ধর্মভিত্তিক ৪০ দল, অভিযোগ জঙ্গি সম্পৃক্ততার by ইমরান আলী ও নূর মোহাম্মদ

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে দেশের ধর্মভিত্তিক অন্তত ৪০টি দল গোয়েন্দা নজরদারিতে রয়েছে। এসব দলের বিরুদ্ধে অভিযোগ, তারা জনসাধারণকে ভুল তথ্য দিয়ে উত্তেজিত করছে, সরকারের বিরুদ্ধে আন্দোলনে সম্পৃক্ত করার চেষ্টা চালাচ্ছে।