Thursday, March 17, 2016
ইংলিশ মিডিয়ামে পড়াশোনার সাতকাহন by জিলফুল মুরাদ শানু
![]() |
| মডেল: সাগর, ফারিহা, নয়ন, ঈনা ও বিজয় |
বাংলা মাধ্যমে পড়াশোনার পাশাপাশি দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাহিরে নতুন এক সংস্করণ ইংরেজি মাধ্যম। পড়াশোনার গুণগত মান ও বিশ্বজনীন গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থার কারণে ইংরেজি মাধ্যম এখন অনেকেরই কাছে অধিকতর পছন্দনীয় শিক্ষা মাধ্যম। এর সনদপত্রের মান আন্তর্জাতিকভাবে একই হওয়ায় উচ্চ শিক্ষার জন্য এ মাধ্যমের গ্রহণযোগ্যতাও অনেক বেশি।
বাংলাদেশে সাধারণত ১৫-১৬ বছর বয়স পার করলে 'ও' লেভেল (অর্ডিনারি লেভেল) পরীক্ষায় অংশ নিতে পারে। 'এ' লেভেল (অ্যাডভান্স লেভেল) বা ও লেভেল-এর সকল পরীক্ষা দুটি বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ ও ইউনিভার্সিটি অব লন্ডন বা এডেক্সেল। দুটি বোর্ডেরই মান প্রায় এক। তবে সেশন ও পাঠ্যসূচি আলাদা। এডেক্সেলের সেশন শুরু হয় মে-জুন আর ক্যামব্রিজ-এর সেশন শুরু হয় অক্টোবর-নভেম্বর ও মে-জুন মাসে। মে-জুন সেশনের জন্য জানুয়ারিতে ফর্ম নিতে হয়। বাংলাদেশের ইংরেজি মাধ্যমের সকল পরীক্ষা ও ফলাফল বৃটিশ কাউন্সিল নিয়ন্ত্রণ করে। 'ও' লেভেল শেষ হওয়ার পর 'এ' লেভেলের জন্য প্রস্তুতি নিতে হয়।
বাংলাদেশে কিছু স্কুলে জিসিই (জেনারেল সার্টিফিকেট অব এডুকেশন) সিলেবাস অনুযায়ী 'ও লেভেলের' জন্য তাদের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করায়। শিক্ষার্থীরা দুই ভাবে এ মাধ্যমে পড়াশোনা সম্পন্ন করতে পারে। 'বৃটিশ কাউন্সিল অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে অথবা বৃটিশ কাউন্সিলে সরাসরি যোগাযোগ করে জিসিএসই সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। ব্যক্তিগত নিবন্ধনের জন্য একটি বিস্তারিত ফর্ম আছে যা ঢাকা এবং চট্টগ্রামের ব্রিটিশ কাউন্সিল অফিসে পাওয়া যায় এবং সিলেটেও তথ্য অনুসন্ধান কেন্দ্র রয়েছে। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ওয়েবসাইট থেকেও পাওয়া যায়।
প্রতি কোর্সের জন্য ব্যয় পরীক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত হয়। সাধারণত প্রতি কোর্সের জন্য গড়ে প্রায় ৫০০০ টাকা দিতে হয়। এ সংক্রান্ত আরও বিবরণ নিবন্ধন ফরমে এবং পরীক্ষা সংক্রান্ত তথ্যে বিস্তারিত দেয়া থাকে। পরীক্ষার ফি বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হয়। এক সেশনের ফি কখনও অন্য সেশনে গ্রহণযোগ্য হয় না।
ইংরেজি মাধ্যমে পড়াশোনা বাংলাদেশে খুব বেশিদিনের না হলেও এর জনপ্রিয়তা দ্রুত বিস্তার লাভ করেছে। এ বিষয়ে বৃটিশ কাউন্সিল বাংলাদেশ এর একজন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসার শোয়েব তানাকা বলেন, 'শুধু ঢাকাতেই প্রায় ১৫০ টিরও বেশি নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা বৃটিশ কাউন্সিলের সিলেবাস অনুযায়ী পাঠদান করে যাচ্ছে। সারা দেশে 'ও' লেভেল এবং 'এ' লেভেলে ১৫ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং তারা প্রশংসনীয় ফলাফলও অর্জন করছে যা দেশের মেধাবী নেতৃত্ব তৈরি করছে। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল-এর 'ও' লেভেলের শিক্ষার্থী রাইহান হাওলাদারের অভিভাবক মায়মুনা ঈশা বলেন, ইংরেজি মাধ্যমে শিক্ষার মান ও পরিবেশ অনেক ভালো। এখান থেকে পড়াশোনা শেষ করলে দেশের বাইরে যাওয়া অনেক সহজ এবং ছাত্রছাত্রীরাও অনেক অগ্রসর হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মাচায় মাচায় শুঁটকি: জীবন-জীবিকায় হাজারো মানুষ by ফরহান অভি

আবরার হোসেন। দুই মেয়ে আর স্ত্রী নিয়ে তার সংসার। বাড়ি সাতক্ষীরা জেলায়। পেশায় জেলে। সাগরের উত্তাল ঢেউয়ে ভেঙে বিলীন হয়েছে পৈতৃক জমি। গ্রামের এক বন্ধুর সহায়তায় পরিবারসহ চট্টগ্রামে আসা। কর্ণফুলীর পাড়ে জেগে ওঠা চরে বাঁশ আর বেড়ার তৈরি ছোট কুঁড়েঘরই এখন তার মাথা গোঁজার একমাত্র জায়গা। নদী আর সাগর থেকে জেলেদের ধরে আনা মাছ রোদে শুকিয়ে তৈরি করেন শুঁটকি। বিনিময়ে দৈনিক পান ২০০ থেকে ২৫০ টাকা। ভিটেমাটি হারানো আবরারের এ টাকায় মিলে সংসারের ভরণ-পোষণ। শুধু আবরারই নয়, কর্ণফুলী নদীর পাড়ের বাস্তুহারা এলাকায় গেলেই দেখা মিলবে এমন হাজারো আবরারের। জীবিকার তাগিদে শুঁটকি উৎপাদন করেন তারা।
কথা হয় শুঁটকি উৎপাদনকারী শ্রমিক শিল্পী রানীর সঙ্গে। তিনি বলেন, ভিটেমাটি হারিয়েছি অনেক দিন আগে। নদীর পাড়ের কয়েক হাত জায়গায় বাঁশ-বেড়া দিয়ে তৈরি ঘরই এখন একমাত্র ঠিকানা। শুঁটকি উৎপাদনের পদ্ধতি বিষয়েও কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, এখন সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে শুঁটকি উৎপাদন করা হয় এখানে। লবণপানিতে মাছ ধুয়ে রোদে শুকাতে দেয়া হয়। ব্যবহার করা হয় না কোনো ধরনের কীটনাশক। ছোট ছোট মাছ তিন থেকে চার দিনের কড়া রোদে শুঁটকি হয়ে যায়। তিনি আরও বলেন, ছোট মাছগুলো বাঁশের মাচায় বিছিয়ে রোদে শুকানো যায়। ছুরি মাছ আর লইট্যা মাছগুলো একটি আরেকটির সঙ্গে বেঁধে বাঁশে দুই পাশ থেকে ঝুলিয়ে দেয়া যায়।
সরেজমিন ঘুরে দেখা যায়, একেকটি মাচায় (শুঁটকি শুকানোর স্থান) প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ জন কাজ করেন। বড় বড় মাচায় কাজ করতে দেখা গেছে ৪০ থেকে ৫০ জনকেও। পানির জন্য প্রতিটি মাচার পাশেই রয়েছে পুকুর কিংবা টিউবওয়েল। সেখান থেকে পানি সংগ্রহ করে বড় বড় ড্রামে পানির সঙ্গে লবণ মিশিয়ে মাছ ধোয়া হয়। ছুরি, লইট্যা, কদমনী, বাটা, পোয়া, চাপিলা, টেকচাঁদা, চিংড়িসহ নানা মাছের শুঁটকি তৈরি হয় এখানে।
শুঁটকি উৎপাদনের কাজে সম্পৃক্তরা মিলে এখানে একটি সমবায় সমিতিও গঠন করেছে। নাম শুঁটকি উৎপাদন ও বিপণন সমবায় সমিতি। কথা হয় এ সমিতির সাধারণ সম্পাদক হাজী শফিকুর রহমানের সঙ্গে। তিনি জানান, ১৫ থেকে ২০ বছর ধরে এ কর্ণফুলীর পাড়ে জেগে ওঠা এ চরে শুঁটকি উৎপাদন করা হয়। এখানকার ১২০টি মাচাংয়ে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। এসব শ্রমিকের বেশিরভাগই বাস্তুহারা। তিনি আরও জানান, প্রতি শনি ও মঙ্গলবার চট্টগ্রামের আসাদগঞ্জের শুঁটকিপট্টিতে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় এখানকার শুঁটকি। সেখানে চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী শুঁটকি কিনতে আসেন। প্রতি টন শুঁটকির দাম পড়ে প্রায় ১ লাখ টাকা। এখানকার ১২০টি মাচা থেকে বছরে ১০ থেকে ১৫ কোটি টাকার শুঁটকি বিক্রি হয়ে থাকে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিয়ানমারের নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা সেনাপ্রধানের
![]() |
| থিন কিউ |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
১০ জনে ১ জন নিরাপদ পানি পায় না: জাতিসংঘ
![]() |
| কচি দুই হাতে টিউবওয়েলের হাতল চেপে পরিবারের জন্য খাবার পানি সংগ্রহ করছে পাকিস্তানের পেশোয়ারের এই শিশুটি। রয়টার্স |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কারাগার ভাড়া
দক্ষিণাঞ্চলীয় শহর টিলবার্গের কয়েদখানা বেশির ভাগ সময় এমনিতেই খালি পড়ে থাকে। তাই বেলজিয়ামের ৫০০ কয়েদিকে কারাগার কক্ষে নিতে রাজি হয়েছে নেদারল্যান্ড। তিন বছরের এ চুক্তি অনুযায়ী, ডাচ সরকার বেলজিয়ামের কাছ থেকে বছরে তিন কোটি ইউরো ভাড়া পাবে।
এত বেশি ভাড়া দিতে বেলজিয়ামও গররাজি নয়। তাদের কারাগারগুলোতে এখন ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী রয়েছে। সে কারণেই বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারম্যান রম্পুই গত বছর এ ধরনের উদ্যোগ নিতে বাধ্য হন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ▼ 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...