Tuesday, July 3, 2012

ডায়ানার চরিত্রে নাওমি ওয়াটস্

প্রিন্সেস অব ওয়েলস্ ডায়ানা যতদিন বেঁচে ছিলেন খবরের শিরোনাম তার পিছু ছাড়েনি। এমনকি মৃত্যুর ১৫ বছর পরেও তিনি আগের মতোই মানুষের তীব্র মনোযোগের জায়গাতে অবস্থান করছেন। প্রিন্স চার্লসের সঙ্গে ডিভোর্সের পর ডায়ানা প্রিন্সেস অব ওয়েলস্ উপাধি ত্যাগ করেন।

ইন্টারনেটে আপনার শিশু সন্তান নিরাপদ তো!

থাকব নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগতটাকে। মানুষের এ চাওয়াটা চিরন্তন। মানুষ মাত্রেই তার অসীম কৌতুহল আর অনুসন্ধিৎসু মন। দুনিয়াটাকে হাতের মুঠোয় এনে দেখবার সাধ। এই তাড়না প্রতিটি মানুষ  অনুভব করে। অনুভবের এই জায়গা থেকে মানুষ ক্রমশ ইন্টারনেটের হাতছানিতে মুগ্ধ হয়েছে।

বিপন্ন তালিকায় শঙ্খচূড়


একসময় বাংলাদেশ ভারতসহ পুরো দক্ষিণ এশিয়ায় তথা পৃথিবীতে বিষধর সাপের তালিকায় কিং কোবরা বা শঙ্খচূড়ে নাম ছিল সবচেয়ে উপরে। এর ভয়ঙ্কর ফণা দেখে কলজে শুকিয়ে যায়নি এমন মানুষের সংখ্যা কমই আছে। দক্ষিণ এশিয়ার বন বাদারে, ভাঙা পরিত্যাক্ত বাড়ি কিংবা নির্জন জায়গা যেখানে খুব একটা মানুষের পা পড়ে না সেখানে দেখা পাওয়া যেত এই অনিন্দ্য সুন্দর সাপটির।

সাব-এডিটরঃ সংবাদপত্রের নেপথ্য নায়ক

সাব-এডিটর হচ্ছেন সংবাদপত্রের নেপথ্য নায়ক। তিনি তার সম্পাদনার দক্ষতার বৈচিত্র্য দিয়ে সংবাদপত্রের ভাবমর্যদা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সংবাদ কপির একটি অপরিচ্ছন্ন, দুর্বল ও দুর্বোধ্য লেখাও তার হাতের ছোঁয়ায় হয়ে ওঠে পরিপাটি, পরিশুদ্ধ, যথার্থ ও সুপাঠ্য।

সাংবাদিকের ভাষাজ্ঞান ও স্টাইল শিট

মিডিয়ার পাঁচটি কাজের মধ্যে একটি হলো মানুষকে শিক্ষিত করা। মানুষ সংবাদপত্রের মাধ্যমে প্রতিদিন হরেক রকম খবর জানার পাশাপাশি ভাষাও শেখে। একটি বিষয়কে ভালোভাবে, স্পষ্ট করে পাঠকের কাছে তুলে ধরতে শুদ্ধ ভাষায় না লিখলে চলবে না।

সেজং এখন দক্ষিণ কোরিয়ার 'মিনি রাজধানী

দক্ষিণ কোরিয়ার 'উপরাজধানী' হিসেবে সেজং শহরের যাত্রা শুরু হয়েছে। মূল রাজধানী সিউল থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে গতকাল এই 'মিনি রাজধানীর' উদ্বোধন করা হয়। এ সময় দেশটির গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মিনি রাজধানীতে অন্তত ৩৬টি সরকারি দপ্তর ও প্রায় ১০ হাজার সরকারি কর্মকর্তার ঠিকানা হবে।

পেনিয়া নিয়েতো মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট

এনরিক পেনিয়া নিয়েতো (৪৫) মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাঁর জয়ের মধ্য দিয়ে ৭০ বছরেরও বেশি সময় মেক্সিকো শাসনকারী দল ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টি (পিআরআই) আবারও ক্ষমতায় ফিরল। গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনে ৩৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন নিয়েতো।

রাশিয়ায় দীর্ঘতম ঝুলন্ত সেতুর যাত্রা শুরু

বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর যাত্রা শুরু হলো রাশিয়ায়। এক হাজার ১০৪ মিটার (৩,৬২২ ফুট) দৈর্ঘ্যের সেতুটি নির্মিত হয়েছে পূর্ব বসফরাস প্রণালির ওপর। এর মাধ্যমে দেশটির সবচেয়ে পূর্বাঞ্চলীয় ফারইস্ট অংশের বন্দরনগরী ভ্লাদিভস্তক ও রাসকি দ্বীপের মধ্যে সংযোগ স্থাপিত হলো।

যুক্তরাষ্ট্রে ২০ অঙ্গরাজ্যে দাবদাহের হুঁশিয়ারি, চারটিতে জরুরি অবস্থা

ভয়াবহ ঝড়ের কবলে পড়ার দুই দিন পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনসহ চারটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত শুক্রবার ঝড়ের কারণে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেক এলাকার বিদ্যুৎসংযোগ গত তিন দিন বন্ধ রয়েছে। কয়েক দিনের মধ্যে অন্তত ২০টি অঙ্গরাজ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে এবং সেই সঙ্গে বজ্রসহ ঝড়ও হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

বিক্রয় কর বৃদ্ধি নিয়ে মতবিরোধের জের-জাপানে ক্ষমতাসীন দল ছাড়লেন ৫০ এমপি

জাপানের প্রভাবশালী রাজনীতিক হিসেবে পরিচিত ইচিরো ওজাওয়া ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি (ডিপিজে) থেকে পদত্যাগ করেছেন। বিক্রয় কর বাড়ানোর প্রতিবাদে তাঁর সঙ্গে পদত্যাগ করেন দলের আরো ৪৯ জন আইন প্রণেতা। পদত্যাগী ওজাওয়ার এক সহযোগী কেনজি ইয়ামাওকা গতকাল সোমবার এ কথা জানান।

ভারতে রাষ্ট্রপতি নির্বাচন-প্রণবের প্রার্থিতা চ্যালেঞ্জ করলেন সাংমা-আজ জবাব দেবেন প্রণব

ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখার্জির প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী পি এ সাংমা। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা দলসহ (বিজেপি) আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল সমর্থিত সাবেক স্পিকার সাংমার অভিযোগ, লাভজনক প্রতিষ্ঠানের পদে থেকেও প্রার্থী

অভিযোগ অস্বীকার করেছে গাজী গ্রুপ-সাংসদ গাজীর প্রতিষ্ঠানের জন্য পাঁচ একর জমি অধিগ্রহণ!

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন গ্রামে স্থানীয় সাংসদ গাজী গোলাম দস্তগীর বীর প্রতীকের একটি প্রতিষ্ঠানের জন্য প্রায় পাঁচ একর জমি অবৈধভাবে অধিগ্রহণ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জমির মালিকেরা। গত রোববার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এই অভিযোগ করেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে পিনা নিয়েতো জয়ী

অর্ধশতাব্দীরও বেশি সময় মেক্সিকো শাসনকারী পুরোনো রাজনৈতিক দল ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টি (পিআরআই) আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে। দলটির প্রার্থী এনরিক পিনা নিয়েতো গত রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন।

আসামসহ তিন রাজ্যে ভয়াবহ বন্যায় ৭৯ জনের মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রবল বৃষ্টির কারণে ভয়াবহ বন্যায় গত এক সপ্তাহে কমপক্ষে ৭৯ জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে ২২ লাখ মানুষ। গতকাল সোমবার দেশটির কর্মকর্তারা এ খবর দিয়েছেন।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আসাম রাজ্যে।

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে ব্যবস্থা না নেওয়ায় কলম্বোয় গ্রেপ্তার ৫৩

বাড়ির আশপাশে মশার বংশবিস্তার প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় শ্রীলংকার রাজধানী কলম্বোয় গতকাল সোমবার এক অভিযানে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ বছর ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মশার প্রজনন ঠেকানোর চেষ্টায় ওই অভিযান চালানো হয়।

যুক্তরাষ্ট্রে প্রচণ্ড ঝড়-ওয়াশিংটন ও চার অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে প্রচণ্ড ঝড়ে জনজীবন বিপর্যস্ত হওয়ার পর রাজধানী ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ড, ওয়েস্ট ভার্জিনিয়া, ভার্জিনিয়া ও ওহাইও অঙ্গরাজ্যে গত রোববার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সমতুল্য শক্তিশালী ওই ঝড় গত শুক্রবার আঘাত হানে। এতে ১৩ জনের মৃত্যু হয়।

মুম্বাই হামলায় সম্পৃক্ত ছিল ৪০ ভারতীয় নাগরিক!

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত ছিল অন্তত ৪০ জন ভারতীয় নাগরিক। ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া জাবিউদ্দিন আনসারিকে তারাই সহায়তা করেছিল। জাবিউদ্দিন পাকিস্তানের করাচি থেকে মুম্বাই হামলা নিয়ন্ত্রণ করেন বলে সম্প্রতি খবর বের হওয়ার পর পাকিস্তান এ দাবি তুলেছে।

চিলমারীতে বন্যা-দুই শতাধিক পরিবার সড়কে

বন্যার পানি বসতঘরে ঢুকে পড়ায় এবং নদীভাঙনের কারণে কুড়িগ্রামের চিলমারী উপজেলার হাজার হাজার মানুষ এখন কষ্টে দিন কাটাচ্ছে। এদের মধ্যে দুই শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে।পরিবারগুলো পলিথিন, কাঁথা, চাদর, চাটাই, ছেঁড়া বস্তা দিয়ে ঝুপরি বানিয়ে কোনো রকম বসবাস করছে।

বিপস-এর ‘আত্মা’

ভূত তার পিছু ছাড়বে না। অমন চাঁদপানা চেহারা নিয়েও তাই বারবার ভৌতিক ব্যাপারে তার ডাক পড়ছে। কার আবার, কৃষ্ণকলি বিপস্ বিবির!  অমন বুকের পাটা আর কারই বা আছে ভূত সামলানোর?

নিষিদ্ধ বোমা মেশিনে পাথর তোলায় বাঁধের এই দশা?

সিলেটের জাফলংয়ে আদিবাসী পল্লি রক্ষায় পিয়াইন নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পড়েছে। পাহাড়ি ঢলের তোড়ে বাঁধের অধিকাংশ বিলীন হওয়ায় আদিবাসীরা স্বেচ্ছাশ্রমে বোল্ডার পাথর ফেলে বাঁধ রক্ষায় চেষ্টা করছে। নদীতীরে পাথর বসিয়ে বাঁধ পুনঃস্থাপনের চেষ্টা চলছে। স্থানীয় বাঙালিরাও যোগ দিয়েছেন বাঁধ রক্ষার কাজে।

রাঙামাটি-বান্দরবান সড়কের ৪২ কিলোমিটারে মরণফাঁদ by মীর আসলাম ও ইব্রাহিম খলিল

কোথাও দেবে গেছে। কোথাও সেচনালার মতো বড় খাদের সৃষ্টি হয়েছে। ইট-সুরকি উঠে গিয়ে কোথাও বড় গর্তের সৃষ্টি হয়েছে। রক্ষা-দেয়াল না থাকায় তলার মাটি সরে গিয়ে জমির সঙ্গে মিশে গেছে সড়ক। রাঙামাটি-বান্দরবান সড়কের প্রায় ৪২ কিলোমিটারে সৃষ্টি হয়েছে এ রকম মরণফাঁদ।

রাঙামাটি-বান্দরবান সড়কের ৪২ কিলোমিটারে মরণফাঁদ by মীর আসলাম ও ইব্রাহিম খলিল

কোথাও দেবে গেছে। কোথাও সেচনালার মতো বড় খাদের সৃষ্টি হয়েছে। ইট-সুরকি উঠে গিয়ে কোথাও বড় গর্তের সৃষ্টি হয়েছে। রক্ষা-দেয়াল না থাকায় তলার মাটি সরে গিয়ে জমির সঙ্গে মিশে গেছে সড়ক। রাঙামাটি-বান্দরবান সড়কের প্রায় ৪২ কিলোমিটারে সৃষ্টি হয়েছে এ রকম মরণফাঁদ।

নাট্যোৎসবের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী-যুদ্ধাপরাধীদের বিচারে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারে জনমত সৃষ্টির লক্ষ্যে জোর সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমরা বিচারের জন্য যুদ্ধাপরাধীদের আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছি এবং তরুণ-প্রজন্মসহ গোটা জাতি তাদের বিচারের জন্য ঐক্যবদ্ধ। সাংস্কৃতিক কর্মকাণ্ড এই বিচারে জনমত তৈরিতে সহায়ক হতে পারে।’

গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য ড. ইউনূস

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির আচার্য (চ্যান্সেলর) হয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইউনূসের কাছে ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য হওয়ার আমন্ত্রণ জানান।

ছাত্রকে মারধর-বিবস্ত্র-বরিশালে ছাত্রফ্রন্টের মানববন্ধনে ছাত্রলীগের হামলা

বরিশাল মেডিকেল কলেজের এক ছাত্রকে মারধর, বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং চাঁদা আদায়ের ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে তিনজন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

সম্ভাবনা ও সমস্যা

বাংলাদেশে পর্যটন শিল্পের সম্ভাবনা প্রচুর_এ কথা সবারই জানা। সাধারণ একজনেরও এটা জানা আছে, কিছু সমস্যার কারণে আমাদের পর্যটন শিল্প বিকশিত হতে পারছে না। অভিযোগ আছে, আমাদের শীর্ষ পর্যায়ে পর্যটন শিল্প নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই। এ রকম মনে হওয়ার কারণও আছে।

দাম তো বাড়ল, বিদ্যুৎ কই

উৎপাদনে বড় মাপের ঘাটতি মাথায় রেখে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হলো। ভাবটা এমন, এটা রুটিন ঘটনা। শুধু এখনই দাম বেড়েছে তা নয়, আগামী আগস্ট মাসেও আরেক দফা বিদ্যুতের দাম বাড়বে_সেই ঘোষণাও দেওয়া হলো একই সঙ্গে! কোনো কিছুর দাম বাড়ানোর আগে যুক্তি প্রদর্শনের কোনো অসুবিধা হয় না।

পবিত্র কোরআনের আলো-ইসলাম মানে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা

২০. ফাইন হা-জ্জু-কা ফাক্বুল আছলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়ামানিত্তাবাআ'নি; ওয়াক্বুল লিল্লাযীনা ঊতুল কিতাবা ওয়ালউম্মিয়্যীনা আআছলামতুম; ফাইন আছলামূ ফাক্বাদিহ্তাদাও; ওয়া ইন তাওয়াল্লাও ফাইন্নামা-আ'লাইকাল বালা-গ্; ওয়াল্লা-হু বাছীরুম্ বিলই'বা-দ।

বাঙালির জাগরণ ও মুক্তির ইতিহাস এবং ফেব্রুয়ারির সংগ্রাম by শামসুল আরেফিন খান

ভাষা আগ্রাসনের মধ্য দিয়ে শাসিত ও পদানত জাতিসত্তাকে বিলীন করে দিয়ে শোষণ-শাসন পাকাপোক্ত করার প্রাচীন তত্ত্বের আবিষ্কারক হচ্ছেন স্প্যানিশ ভাষা-তাত্তি্বক এলিও আস্তানিও ডি নেব্রিহা। ৫০০ বছর আগের কথা। স্পেনের রানি তখন ইসাবেলা। কথিত আছে, রানীকে তুষ্ট করার জন্য ভাষাবিদ নেব্রিহা 'কাস্তিলিয়' ভাষায় একটি ব্যাকরণ বই

চালচিত্র-রাজনীতি, মধ্যপ্রাচ্য বনাম বাংলাদেশ by শুভ রহমান

আরব মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশের চলমান রাজনীতির মধ্যে একটি দিক থেকে তুলনামূলক আলোচনা এখন এ মুহূর্তে রাজনীতিতে আগ্রহীদের কাছে চিত্তাকর্ষক মনে হতে পারে। বস্তুত, আরব মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলোর অনেক কিছু শেখার আছে।

স্মরণ-ডা. খালেক : চিকিৎসাক্ষেত্রে অবিস্মরণীয় একটি নাম

চিকিৎসাসেবা, শিক্ষাদান ও মানবসেবাকে ব্রত হিসেবে গ্রহণ করে দেশের যে কয়জন চিকিৎসাবিদ বরেণ্য-প্রয়াত অধ্যাপক ডা. এম এ খালেক তাঁদের অন্যতম। বিশ্বস্বীকৃত সর্বোচ্চ সম্মানজনক চিকিৎসা ডিগ্রি নিয়েও দেশ, মাটি ও এলাকার মায়ায় তিনি বিশ্বের নামিদামি মেডিক্যাল ইউনিভার্সিটির লোভনীয় অফার উপেক্ষা করেন।

লুৎফর রহমান রনো-বিশ্বায়নের দর্পণে ভারত আমরা কি সতর্ক?

বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে ভারত একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে এগোচ্ছে। ভারতের অর্থনৈতিক উন্নয়ন অভাবনীয় নয়, তবে বিশ্বায়নিক আশানুরূপ উত্থান বটে। পাশাপাশি সমরাস্ত্রের দিক দিয়ে বিশ্ব তালিকায় বেশ ওপরের দিকে, আর দক্ষিণ এশিয়ার পরাশক্তি হিসেবে ভারতের অবস্থান সুদৃঢ়।

দূরের দূরবীনে-আন্তর্জাতিকায়নের কাজ কবে শুরু হবে? by অজয় দাশগুপ্ত

বাঙালি নিঃসন্দেহে আবেগপ্রবণ এক জাতি। আবেগ সব সময় মন্দ কিছু, এমনও নয়। আবেগহীন জাতির ললাটে দুর্ভোগ বা লাঞ্ছনা যেমন কম, তেমনি তার জীবনও নিস্তরঙ্গ এক নদীর মতো। খুব দূরে যাওয়ার প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের বাঙালিরা আমাদের মতোই ডাল-ভাত, মাছে-ভাতে মানুষ। পোশাক, আহার, ব্যবহার, সংস্কৃতিও অভিন্ন।

আর কত প্রাণ বলিদান?

এক দিনে চারটি মৃত্যুর খবর। স্বাভাবিক মৃত্যু নয়, অপমৃত্যু। বিয়ের ফাঁদে পড়ে ধর্ষণের শিকার রাজশাহীর সীমা ও কুড়িগ্রামের ইসমত আরাকে বেছে নিতে হয়েছে আত্মহত্যার পথ। বরিশালে যৌতুকের বলি দুই গৃহবধূ। রাজশাহীর জান্নাতুন্নেসা সীমা প্রথমে ধর্ষণ এবং পরে ধর্ষকের পরিবারের সদস্যদের নির্যাতনের শিকার হয়ে বিষপান করে

সরকারের সামনে আশু চ্যালেঞ্জ

বাজারে ভোজ্য তেলের সংকট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে ১৫ দিন অন্তর বিক্রয়মূল্য নির্ধারণ করার জন্য সরকার যে কমিটি করে দিয়েছিল, গত দেড় মাসেও তার কোনো বৈঠক হয়নি। কমিটির ব্যবসায়ী সদস্যরা বৈঠকে উপস্থিত হন না।

পবিত্র কোরআনের আলো-আল্লাহর কাছে ইসলামই একমাত্র সত্য ধর্ম

১৮. শাহিদাল্লাহু আন্নাহু লা-ইলা-হা ইল্লা-হুয়া, ওয়ালমালা-য়িকাতু ওয়াউলুল ই'লমি ক্বা-য়িমাম্ বিলকি্বছতি; লা-ইলাহা ইল্লা-হুয়াল আ'যীযুল হাকীম। ১৯. ইন্নাদ্ দীনা ই'নদাল্লাহিল ইসলামু ওয়ামাখ্তালাফাল্লাযীনা ঊতুল কিতাবা ইল্লা-মিম্ বা'দি মা-জা-আহুমুল ই'লমু বাগ্ইয়াম্ বাইনাহুম; ওয়ামান ইয়াক্ফুর বিআ-ইয়া-তিল্লাহি ফাইন্নাল্লাহা ছারীউ'ল হিছাব। [সুরা : আলে ইমরান, আয়াত : ১৮-১৯]

'আর নাই রে দেরি, নাই রে দেরি' by ডা. ওয়াহিদ নবী

যদিও সাধারণ নির্বাচনের আরো বাকি রয়েছে প্রায় তিন বছর, কিন্তু পৌরসভা নির্বাচনের ফলাফল একটা অনুভূতি এনে দিয়েছে যে 'নির্বাচনের আর নাই রে দেরি।' কথাটা সরকারি দলের জন্য বিশেষভাবে প্রযোজ্য। পর্যবেক্ষকরা পৌরসভা নির্বাচনের ফলাফলকে যথাযথভাবেই সরকারি দলের জন্য 'ওয়েকআপ কল' বলে বর্ণনা করেছেন।

বিদ্যুতের মূল্যবৃদ্ধি যেন জনস্বার্থসম্মত হয় by ড. এম শামসুল আলম

বিদ্যুৎ খাতে স্বচ্ছতা, দক্ষতা ও সক্ষমতার অভাবে বিদ্যুতের সরবরাহ ব্যয় প্রকৃত ব্যয় অপেক্ষা অনেক বেশি। ফলে বিদ্যুতের দাম বাড়ে। যেহেতু বিদ্যুৎ উন্নয়নের চালিকাশক্তি সেহেতু এর মূল্যবৃদ্ধির প্রবণতা নিয়ন্ত্রণে না থাকায় এর বিরূপ প্রভাবে দেশের অর্থনীতি ও রাজনীতি এখন হুমকির সম্মুখীন।

স্মরণ-খানবাহাদুর আহ্ছান উল্লা বহু গুণের অধিকারী by কুমার দাস

সাতক্ষীরা জেলার একেবারে শেষপ্রান্তে যে উপজেলার অবস্থান তার নাম কালীগঞ্জ। এ উপজেলারই একটি বর্ধিষ্ণু গ্রাম নলতা। শান্ত, শ্যামল ও সৌম্য গ্রাম নলতা। এ গ্রামটি আজ দেশ-বিদেশে ব্যাপকভাবে পরিচিত। এ গ্রামেই জন্মেছিলেন খানবাহাদুর আহ্ছান উল্লা।

ড. বেগম জাহান আরা-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 'রেড অ্যালার্ট' ও কিছু প্রশ্ন

উচ্চশিক্ষার জন্য দেশে ক্রমবর্ধমান চাহিদা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একার পক্ষে পূরণ সম্ভবপর না হওয়ায় ১৯৯২ সাল থেকে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাত্রাটিও যোগ হয়। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় দুই লাখ ছাত্রছাত্রী পড়াশোনা করছে।

ইতি-নেতি-তিউনিসিয়া, মিসরের পর কি গোটা মধ্যপ্রাচ্য? by মাসুদা ভাট্টি

টানা তৃতীয় সপ্তাহে পা দিল মিসরের স্বাধীনতা (তাহরির) স্কয়ারের গণবিক্ষোভ। এখনো দেশটির প্রেসিডেন্ট হোসনি মুবারক পদত্যাগ করেননি এবং বিক্ষোভকারীরাও স্কয়ার ছেড়ে যায়নি। প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, কারা এই বিক্ষোভকারী? কে তাদের নেতা? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, গোটা মিসরই বিক্ষোভজ্বরে আক্রান্ত। ২৫ জানুয়ারি এ বিক্ষোভের শুরুটা ছিল আধুনিক তথ্যপ্রযুক্তি-নির্ভর।

সময়ের প্রতিধ্বনি-সহিংসতার রাজনীতি বন্ধ হোক by মোস্তফা কামাল

সোমবার কালের কণ্ঠের প্রধান শিরোনাম ছিল_'হরতালের আগেই সহিংসতা'। এ প্রতিবেদনের সঙ্গে গাড়ি পোড়ানোর একটি ছবিও ছাপা হয়েছে। জ্বালাও-পোড়াও যেন আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। হরতাল ডাকলেই গাড়ি পোড়াতে হবে। তাহলে গাড়ির মালিকরা ভয়ে হরতালের দিন গাড়ি বের করবেন না।

আজ ও কাল বেসরকারি স্কুলে শিক্ষক ধর্মঘট

চাকরি জাতীয়করণ এবং শিক্ষা খাতের বাজেটে খাতওয়ারি অর্থ বরাদ্দসহ শিক্ষক-কর্মচারীদের সব দাবি মেনে নেওয়ার জন্য ফের আহ্বান জানিয়েছে বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের বিভিন্ন সংগঠন। গতকাল সোমবার সংগঠনগুলো পৃথকভাবে এসব দাবি তুলে ধরে।

কুড়িগ্রামের এমপি বিএসএফের হাতে আটক, পরে মুক্ত

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. জাফর আলী ও জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ সাতজনকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে এই বিপত্তির শিকার হন তাঁরা।

নির্বাচন নিয়ে ইসি এখনো অন্ধকারে by কাজী হাফিজ

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো অন্ধকারে নির্বাচন কমিশন। কবে হতে যাচ্ছে এ নির্বাচন? বর্তমান সংবিধান অনুসারে সংসদের মেয়াদ পূরণের আগেই, নাকি পরে? কী ধরনের সরকারের অধীনে নির্বাচন হবে? আদৌ নির্বাচন হবে কি না? এসব প্রশ্নে নির্বাচন কমিশনাররা এখন সাধারণ মানুষের মতোই অন্ধকারে।

রমজানে বাজারের দুষ্টচক্র রুখতে কঠোর নির্দেশনা by আবুল কাশেম

'ব্যবসায়ীদের দুষ্টচক্র' রুখতে রমজান মাস শুরুর আগেই বাজারে বাজারে মোবাইল কোর্ট পাঠাতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ ছাড়া খাদ্যপণ্য ও বিপণন নিয়ে সব ধরনের আইন পুরোপুরি কার্যকর করতে একটি পরিপত্রও জারি করা হয়েছে।

পিলখানা হত্যা মামলা-মইন উ আহমেদসহ চারজনকে সাক্ষ্য দিতে সমন

পিলখানা হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য সাবেক সেনাপ্রধানসহ চারজনকে সমন পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ড. মো. আখতারুজ্জামান এ সমন জারি করেন। যাঁদের সমন দেওয়া হয়েছে, তাঁরা হলেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদ, সাবেক আইজিপি নূর

লাভালিনের প্রতিনিধি জিয়াউল হককে দুদকের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের স্থানীয় প্রতিনিধি জিয়াউল হককে গতকাল সোমবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলি ও মির্জা জাহিদুল আলম তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।

বিএনপির অভিমত-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলে বিশ্বব্যাংকের অর্থ মিলতে পারে

ব্যক্তি ও দলীয় স্বার্থে একগুঁয়েমি এবং দুর্নীতির পথ পরিহার করে পদ্মা সেতু তৈরিতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, বিশ্বব্যাংকের দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বিশ্বব্যাংকের অর্থেই পদ্মা সেতু নির্মাণের সুযোগ মিলতে পারে।

বিশ্বব্যাংকের নানা অন্যায়ের ফিরিস্তি সংসদে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, 'বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণের ঋণচুক্তিটি বাতিল করে যে বিজ্ঞপ্তি দিয়েছে, তাতে বাংলাদেশকে অপমান করা হয়েছে আর যে অপবাদটি দিয়েছে, তার কোনো যৌক্তিক ভিত্তি নেই। পদ্মা সেতু প্রকল্পের কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। আমার বিশ্বাস, বিশ্বব্যাংক এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।'

সরেজমিন : মধুপুর-বিষে ভরা আনারস by বিপ্লব রহমান

দেশজুড়ে মধুপুরের বিশালাকারের সুমিষ্ট 'জায়ান্টকিউ' আনারসের রয়েছে বিশেষ সুখ্যাতি। এই আনারসকে কেন্দ্র করেই টাঙ্গাইলের মধুপুরের নাম ছড়িয়েছে সর্বত্র। এবারও সেখানে হয়েছে ফলটির বাম্পার ফলন। শালবন ঘেঁষে দূর-দূরান্তের গ্রামের বাগান থেকে পাইকাররা ঘোড়ার গাড়ি ও রিকশাভ্যানে সংগ্রহ করছেন 'রসে টইটম্বুর গাছপাকা' ফল। জলছত্র বাজার, ২৫ মাইল বাজার, গারো বাজার,

পুরনো প্রকল্পগুলোর অভিযোগ তদন্তেও বিশ্বব্যাংকের চাপ by রেজা রায়হান ও পার্থ সারথি দাস

বিশ্বব্যাংক তাদের অর্থে বাস্তবায়িত যোগাযোগ খাতের পুরনো কিছু প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্তের ব্যাপারে নতুন করে চাপ দিচ্ছে। সম্প্রতি বিশ্বব্যাংক পুরনো কয়েকটি প্রকল্প নিয়ে তদন্তের অগ্রগতির ব্যাপারে জানতে চাপ দেয়। এরপর দেড় মাস ধরে যোগাযোগ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও দুর্নীতি দমন কমিশনে নতুন করে খোঁজ নেওয়া শুরু হয়েছে।

পদ্মা সেতুতে অর্থায়ন-এডিবি জাইকার চুক্তিও অকার্যকর

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল করায় সহযোগী দুই সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) সঙ্গে সম্পাদিত ঋণচুক্তিও স্বাভাবিকভাবেই অকার্যকর হয়ে গেছে। তবে একই প্রকল্পের জন্য ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে করা চুক্তিটি এখনো বহাল আছে।

এ্যাপোলো হাসপাতালে রোগীর পেটে কাপড় রেখেই সেলাই! by স্বপন চৌধুরী

জরায়ুতে টিউমার ধরা পড়ার পর নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ী এলাকার আবদুল মজিদ মণ্ডলের মেয়ে রিপা সরকারকে ভর্তি করা হয়েছিল ঢাকার এ্যাপোলো হাসপাতালে। প্রায় চার বছর আগের ঘটনা। সেখানে অস্ত্রোপচারে টিউমার অপসারণের পর কিছুটা সুস্থ হলে রিপাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বিচারালয়ের দুর্নীতি তদন্তে নেমেছে দুদক by আশরাফ-উল-আলম ও মোশতাক আহমদ

অবসরপ্রাপ্ত বিচারক ও সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি অনুসন্ধানে আটঘাট বেঁধে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে অনেকের বিরুদ্ধেই দুদক অবৈধ সম্পদ অর্জনের তথ্য খুঁজে পেয়েছে। অনুসন্ধান চলছে। বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করতে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশেই দুদক মাঠে নেমেছে বলে জানা গেছে।

ভিন্ন স্বাদের হালুয়া

বাড়িতে নানা রকম হালুয়া তৈরি করে এসেছেন এত দিন। এবার একটু বৈচিত্র্য আনতে তারকা-হোটেলের শেফের রেসিপি পেলে মন্দ হয় না। ঢাকা রিজেন্সি হোটেল ও রিসোর্টের শেফ রাজীব হাসান দিয়েছেন কয়েক রকম হালুয়ার রেসিপি।

মিষ্টির পরে ঝাল

হালুয়া-রুটি তো হবেই। শবে বরাতে অনেকে মাংস, খিচুড়ি—এসব খাবারও রান্না করতে পছন্দ করেন। দেখে নিন কল্পনা রহমানের দেওয়া রেসিপিগুলো। কলিজা ভুনা উপকরণ: গরু বা খাসির কলিজা ১ কেজি, আদাবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ৪ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, দারচিনিবাটা ১ চা-চামচ, মরিচবাটা ১ চা-চামচ, হলুদ

সঙ্গে চাই রুটি

হালুয়া বা মাংস। যা-ই খান, রুটি তো লাগবেই। তাতেও আছে নানা বৈচিত্র্য। দেখুন ফাতিমা আজিজের দেওয়া রুটি তৈরির প্রণালিগুলো। বানরুটি উপকরণ: ময়দা ১ কেজি, ইস্ট ১ টেবিল চামচ, ডিম ২টি, মাখন ১০০ গ্রাম, লবণ ১ টেবিল চামচ, চিনি ১০০ গ্রাম, সাদা তিল ও কিশমিশ পরিমাণমতো, হালকা গরম পানি ২ কাপ।

চেনা স্বাদেই বৈচিত্র্য

শবে বরাতে বাড়িতে হালুয়া তো হবেই। চেনা স্বাদের সুজি, ডালের হালুয়াতে একটু বৈচিত্র্য পেলে মন্দ হয় না। দেখুন সিতারা ফিরদৌসের দেওয়া রেসিপিগুলো। নেশেস্তার হালুয়া উপকরণ: সুজি ২৫০ গ্রাম, ঘি বা বাটার অয়েল দেড় কাপ, চিনি তিন কাপ, দারচিনির গুঁড়া সিকি চা-চামচ, এলাচির গুঁড়া আধা চা-চামচ, ফুড কালার পছন্দমতো, গোলাপজল ১ টেবিল চামচ, পেস্তা কুচি ২ টেবিল চামচ, তবক ইচ্ছামতো।

চারদিক-খাটি আর তিন বেলা খাই by সুচিত্রা সরকার

‘কাটা, ছেঁড়া, জমানো চুল থাকলে বেচতে পারেন...। পঞ্চাশ গ্রাম এক শ টাকা... এক শ গ্রাম দুই শ। আছেনি চুল, লাগব চুল...।’ সুর করে হাঁকতে হাঁকতে এগোচ্ছেন রাস্তা বরাবর। পরনে শার্ট আর লুঙ্গি। গলায় একটি গামছা ঝোলানো। বাঁ হাতে টিপ, ফিতা আর খেলনার একটি ব্যাগ। তার পাশেই চুলবোঝাই একটি ঝোলা।

বন্যা-দুর্গত মানুষের যন্ত্রণা আমরা কতটা বুঝি? by তুহিন ওয়াদুদ

প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ তাঁর একটি কবিতায় শ্রমিকদের উদ্দেশ করে লিখেছেন, ‘শীততাপনিয়ন্ত্রিত ঘরে আপনারা কেউ কোনো দিন ঘুমোন নি।/ আর আমি জানি না হুইশালের শব্দে লাফিয়ে ছুটতে কেমন লাগে,/ আমি জানি না বস্তিতে ঘুমুতে কেমন লাগে,/ আমি জানি না খালি পেটে থাকার অভিজ্ঞতাটা কেমন।’

দক্ষিণ এশিয়া-রাজনৈতিক অচলাবস্থায় নেপাল by জ্ঞান বাসনেত

প্রায় এক মাস হলো নেপালের সংবিধান সভা বিলুপ্ত হয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তাও কাটার কোনো লক্ষণ নেই। গৃহযুদ্ধের অবসানে ২০০৬ সালে স্বাক্ষরিত শান্তি চুক্তির পরে দেশটি এখন আবার গভীর সংকটে পড়েছে।
রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য নেতারা প্রায় কিছুই করেননি।

নির্ধারিত সময়েই নতুন সিটি করপোরেশনের নির্বাচন হোক-স্বাগত রংপুর

দাবিটি ছিল দীর্ঘদিন ধরেই, বিশেষ করে রংপুর বিভাগ হওয়ার পর দাবিটি আরও জোরালো রূপ পায়। রোববার আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হলো রংপুর। দেশের দশম সিটি করপোরেশন। স্বাগত রংপুর। রংপুর বিভাগ হয়েছে ২০০৯ সালে। এর পর থেকেই প্রত্যাশা ছিল, সিটি করপোরেশন হবে রংপুর।

সবার আগে রোহিঙ্গা সমস্যার সমাধান হতে হবে-বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেনের বাংলাদেশ সফরসূচি পিছিয়ে যাওয়া আমাদের জন্য সুখবর হতে পারে, যদি দেশটি রাখাইন রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক থাকে। মিয়ানমারের উপপররাষ্ট্রমন্ত্রী (সে দেশে পররাষ্ট্রসচিবের পদমর্যাদা) উ মং মিন্ট সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৪৪ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। এ আর আজম চৌধুরী, বীর বিক্রম সাহসী যোদ্ধা সোনাবাড়িয়া সাতক্ষীরা জেলা সদর থেকে উত্তরে। কলারোয়া উপজেলার অন্তর্গত। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসের ১৮-২০ তারিখে এখানে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়।

সংবর্ধনা-সবার আগে দেশের সম্মান

দেশপ্রেম না থাকলে, দেশের জন্য কাজ করার তাগিদ নিজের ভেতরে না থাকলে শেষ পর্যন্ত কোনো অর্জনই কাজে আসে না। তাই মানুষ হিসেবে বড় হতে চাইলে দেশকে সবার আগে স্থান দিতে হবে—এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজনেরা এসব কথা বলেন।

পিলখানা হত্যা মামলা-মইন, জয়নুল ও নূর মোহাম্মদকে সমন

পিলখানা হত্যা মামলায় সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদিন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদসহ চারজনকে সাক্ষী হিসেবে হাজির হতে সমন জারি করেছেন আদালত।

চট্টগ্রামের অক্সিজেন থেকে কুয়াইশ, কালুরঘাট থেকে বহদ্দারহাট-খানাখন্দে ভরা সড়ক by একরামুল হক

চট্টগ্রাম নগরের অক্সিজেন থেকে কুয়াইশ এবং কালুরঘাট থেকে বহদ্দারহাট এলাকা পর্যন্ত সড়কে কিছু দূর পর পরই বিরাট বিরাট গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দের ওপর দিয়েই প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করছে। গর্তে আটকে গাড়ির যন্ত্র নষ্ট হচ্ছে। এতে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে।

নিবন্ধনহীন কাগজ ব্যবসা-অচিরেই বন্ধ করতে হবে অনিয়ম

অনিয়মের সব মাত্রা ছাড়িয়ে গেছে দেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাগজ ক্রয় এবং কিছু কাগজ ব্যবসা প্রতিষ্ঠানের কাগজ সরবরাহসংক্রান্ত অনিয়ম। নিয়ম হলো, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বা বিএসটিআইর সার্টিফিকেট মার্কস (সিএম) নিবন্ধন না নিয়ে সরকারি প্রতিষ্ঠানে সরবরাহ তো দূরের কথা, কোনো বাণিজ্যিক পণ্য বাজারেও ছাড়া যাবে না।

অবৈধ অস্ত্র ও আইনশৃঙ্খলা-নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা প্রয়োজন

আইনশৃঙ্খলা পরিস্থিতি কি আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? সাম্প্রতি কিছু ঘটনার পর এ প্রশ্নটাই এখন বড় হয়ে দেখা দিয়েছে। প্রশ্নটি বড় হয়ে দেখা দেওয়ার আরো একটি কারণ হচ্ছে, সরকারের মেয়াদ প্রায় ফুরিয়ে আসা। এ সময়ে সরকারি দলের মধ্যে কিছু সন্ত্রাসী গ্রুপ যেমন নিজেদের ক্ষমতার প্রকাশ ঘটাতে অস্ত্রের মহড়া দিতে পারে,

চরাচর-জন্মনিবন্ধন প্রত্যেকের রক্ষাকবচ by তামান্না ইসলাম অলি

কাজলির বয়স ১৫ বছর। ও যৌনকর্মী। বয়স বেশি দেখিয়ে তাকে এ কাজে বাধ্য করা হয়েছে। ইচ্ছা থাকা সত্ত্বেও ও পারছে না আইনের আশ্রয় নিতে। কারণ ওর কাছে ওর বয়স প্রমাণের কোনো প্রমাণপত্র নেই। অথচ একটি জন্মসনদই পারত ওকে এ অভিশাপ থেকে মুক্তি দিতে। ওসমানের বয়স ১২ বছর। একটি ফ্যাক্টরির শ্রমিক সে।

সংবিধান-পঞ্চদশ সংশোধনী: উৎকটতার বর্ষপূর্তি by শাহ্দীন মালিক

গত বছর, ২০১১ সালের ৩ জুলাই সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদ পাস করেছিল। ক্যালেন্ডারের হিসাবে আজ প্রথম বর্ষপূর্তি। আমরা সচরাচর কোনো সাফল্য বা বেদনার বর্ষপূর্তি পালন করি। সংবিধানের সংশোধনী বর্ষপূর্তি পালনের মতো জাতীয়ভাবে তেমন বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা নয়।

অরণ্যে রোদন-১৬ কোটি মানুষের কী দোষ? by আনিসুল হক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আমাদের গ্রামের বাড়ি। আগে ওই এলাকায় কার্তিক মাসে আকাল পড়ত, ওই গ্রামের বহু লোক অনাহারে-অর্ধাহারে থাকত। এখন কার্তিকের সেই মঙ্গা আর আমাদের গ্রামে নেই। এর একটা কারণ হলো, আমাদের গ্রামে এখন কলার চাষ হয়। কার্তিক মাসে কলা ওঠে, সেটা বেচে এলাকাবাসী অন্ন জোগাড় করতে পারে।

আমের মেলা উচ্ছেদের নির্দেশ

জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর ফুটপাত থেকে আমের মেলা উচ্ছেদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে এসব মেলার দোকানিরা নিজ উদ্যোগে দোকান না সরালে সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশ যৌথভাবে এগুলো অপসারণ করবে।

সরকারি জায়গায় রাজনৈতিক সংগঠনের কার্যালয়, চাঁদাবাজি by সেলিম জাহিদ

নিজেদের সরকার-সমর্থক দাবি করে কিছু যুবক রাজধানীর মতিঝিলে জীবন বীমা ভবনের পাশে পাকা স্থাপনায় ‘যুব শ্রমিক লীগ’-এর কার্যালয় বানিয়েছে। বাণিজ্যিক এলাকা মতিঝিলের দপ্তরগুলো বন্ধ হয়ে গেলে দিনের শেষে কার্যালয়টি খোলা হয়।

সংসদে অর্থমন্ত্রীর বিবৃতি-বিশ্বব্যাংকের বক্তব্য অপমানজনক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংকের দেওয়া বক্তব্য বাংলাদেশকে অপমান করেছে। অর্থমন্ত্রী বলেন, ‘আমি জোর গলায় বলতে পারি, পদ্মা সেতু প্রকল্পে কোথাও কোনো অপচয় বা দুর্নীতি হয়নি।

কথা সামান্যই-হেথায় আর্য হেথা অনার্য by ফজলুল আলম

জাতি বা জাতভিত্তিক রাষ্ট্রের ধারণা সৃষ্টি হওয়ায় বিশ্বের যুদ্ধংদেহী মানসিকতায় কিছু পরিবর্তন হয়েছে, অনেকটাই ভালোর দিকে। ধারণা করা হয়েছিল যে জাতিভিত্তিক রাষ্ট্রে একই ভাষা, ধর্ম, নৃতাত্তি্ব্বক বৈশিষ্ট্য ও সাংস্কৃতিক ঐতিহ্য লালন করা জনগোষ্ঠী সুখে জীবনযাপন করবে। বাংলাদেশেও একই ধারণা করা হয়েছিল।

কল্পকথার গল্প-ঢাকায় চিত্রগুপ্তের চতুর্থ সফর by আলী হাবিব

স্বর্গের পেশকার চিত্রগুপ্ত নিজের দপ্তরে বসে ঢুলছিলেন। যথেষ্ট বয়স হয়েছে তাঁর। এ বয়সে একটু ক্লান্তিতে পেয়ে বসে। এটাই স্বাভাবিক। তা ছাড়া এই দুপুরের দিকে কাজের চাপ খুব একটা থাকে না। এ সময় একটু ঝিমিয়ে নিতে পারলে মন্দ হয় না। কিন্তু পরমেশ্বর যে সব কিছুই দেখছেন, সেটা বোধ হয় চিত্রগুপ্ত ভুলে গিয়েছিলেন।

জাহান্নামের আগুনে পুষ্পের হাসি by রাজীব নন্দী

এক ধরনের নিস্তব্ধতা চারদিকে। পাহাড়ধসের খবর আমাকে টেনে নিয়ে যাচ্ছে জন্মভূমি চট্টগ্রামে। পাহাড় ঘুরে সরেজমিন রিপোর্ট করতে গিয়ে দেখছি নিজের শৈশব-কৈশোর মাখা মায়াবী চট্টগ্রামের এক বিধ্বংসী রূপ।
'শহরের বোঝা' ছিন্নমূল, কালো কালো মানুষগুলো পাহাড়ের তলায় গিয়ে জীবন মেগেছিল।

আন্তর্জাতিক-আরব বিশ্ব ও ইসলামী গণতন্ত্র by তারেক শামসুর রেহমান

বদলে যাচ্ছে আরব বিশ্ব। সনাতন ইসলামিক দলগুলো তাদের কঠোর অবস্থানেও পরিবর্তন এনেছে। আল কায়দার মতো সন্ত্রাসী সংগঠনের বিরোধিতা করছে। সবচেয়ে বড় কথা, ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে যে সহাবস্থান সম্ভব, তা প্রমাণ করেছে তিউনিসিয়া ও মরক্কোর ইসলামিক দলগুলো।

দীর্ঘতম সুইসাইড নোট by শেখ রোকন

পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় রিও হচ্ছে নদীর প্রতিশব্দ। ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম নগরী রিও ডি জেনেইরোতে সদ্য সমাপ্ত টেকসই উন্নয়ন সম্মেলন প্রসঙ্গে তবু মেঘের কথাই প্রথম মনে আসে। বাংলা প্রবাদে রয়েছে, মেঘ যত গর্জে তত বর্ষে না। রিও প্লাস টোয়েন্টি সম্মেলনের দশা যেন তেমনই।

নেতৃত্ব-রাজনীতি হোক জনকল্যাণে, আত্মপ্রচারে নয় by কেয়া চৌধুরী

আমাদের আজকের বাংলাদেশে অনেক সমস্যা। সাধারণের সমস্যা দূর করার দায়িত্ব সরকার ও রাজনৈতিক ব্যক্তিদের, যারা সমাজকে নেতৃত্ব দিচ্ছেন। এসব নেতার দেশসেবার উদাত্ত আহ্বানে, স্লোগানে সাধারণের কান ঝালাপালা। যেদিকে চোখ যায় পোস্টার-ব্যানার-বিলবোর্ডজুড়ে দেশপ্রেমিকের হিড়িক।

সমকালীন প্রসঙ্গ-পেশাজীবীদের আন্দোলন এবং সরকারের আশ্বাস ও আশ্বস্তকরণের কৌশল by বদরুদ্দীন উমর

সাংবাদিকরাও এখন আন্দোলন করছেন। তাদের মূল বিক্ষোভ হলো, একের পর এক সাংবাদিক হত্যা হতে থাকা সত্ত্বেও সেগুলোর কোনো প্রকৃত তদন্ত ও অপরাধীদের শাস্তি না হওয়ার বিরুদ্ধে। তাদের দাবি হলো, এসব হত্যাকাণ্ডের তদন্ত করা এবং অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়া।

ভুয়া চিকিৎসক ও প্যাথলজিস্ট-এমন ভয়ঙ্কর প্রতারণা বন্ধ হবে কবে?

প্যাথলজির ডিগ্রি তো দূরের কথা, কলেজ-বিশ্ববিদ্যালয়ের নূ্যনতম ডিগ্রি নেই এমন ব্যক্তি সেজে বসেছেন প্যাথলজিস্ট। ইউনানি মেডিকেল কলেজের স্নাতক ডিগ্রি নিয়ে পরিচয় দিচ্ছেন কখনও কার্ডিওলজিস্টের, কখনও শিশু ও গাইনি বিশেষজ্ঞের। এমন নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে র‌্যাবের অভিযানে।

পদ্মা সেতু প্রকল্প-কালো মেঘ কেটে যাক

অবশেষে বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের ঋণচুক্তি বাতিল করল বিশ্বব্যাংক। যে কথিত দুর্নীতির কারণে বিশ্বব্যাংক এই সিদ্ধান্ত নিল সেটি দুঃখজনক, বিব্রতকর। বিশ্বব্যাংকের এই সিদ্ধান্ত খুব দ্রুতই বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। গতকালই এডিবি বিশ্বব্যাংকের পদাঙ্ক অনুসরণের কথা জানিয়ে দিয়েছে।

কালান্তরের কড়চা-পদ্মা সেতু ও বিশ্বব্যাংক নেপথ্যের খেলা by আবদুল গাফ্‌ফার চৌধুরী

শেষ পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে অর্থ সাহায্য না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। ছোট মুখে বড় কথা বলছি। বিশ্বব্যাংক যে পদ্মা সেতু নির্মাণে অর্থায়নে এগিয়ে আসবে না- এই কথাটা আওয়ামী লীগ সরকারের দু-একজন কর্তাব্যক্তিকে আমি আগেই বলেছি। তাঁরা বলেছেন, একটু অপেক্ষা করে দেখুন।

যৌন পেশায় নিযুক্তি নিয়ে উত্তাল ব্রিটেন

ছলে-বলে-কৌশলে কিশোরীদের যৌন পেশায় নিয়োগ করা হচ্ছে। কম বয়সের নারীরা প্রেমের ছলনায় ভুলছে। প্রেমিকরূপী দালালদের হাতে পড়ে শারীরিক ও মানসিক যন্ত্রণায় কতর হয়ে যাচ্ছে মেয়েরা। গত কয়েক বছরে শত শত মেয়ে ব্রিটেনের ম্যানচেস্টার কাউন্টির রোসডেল শহরে জড়িয়ে পড়েছে এক চক্রের ভেতরে।