Sunday, February 5, 2012

গুড়পুকুর মেলা-সম্প্রীতির প্রতীক অটুট থাকুক

আমরা আনন্দিত যে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা আট বছর পর ফের বসেছে। ২০০২ সালের সেপ্টেম্বরে মেলা চলাকালে সিনেমা হল ও সার্কাস প্যান্ডেলে পরিচালিত বোমা হামলায় তিনজন নিহত ও শতাধিক আহত হওয়ার পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এতদিন এই আয়োজন বন্ধ করে রাখা হয়েছিল।

ভূমিকম্প-দুর্যোগ ব্যবস্থাপনায় প্রস্তুতি জরুরি

আধুনিক প্রযুক্তি ঝড়-বন্যা-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম সংবাদ সরবরাহ করতে পারলেও ভূমিকম্প সবসময়ই আকস্মিক দুর্যোগ। আগাম সতর্কতার সুযোগ নেই বলেই এ দুর্যোগের সামনে উন্নত-অনুন্নত সকল দেশ অসহায়। ভূমিকম্প ও ভূমিকম্পজনিত জলকম্পের ভয়াবহতা উন্নত দেশ জাপানকে কতটা হতবিহ্বল করে তুলেছিল তা সাম্প্রতিক সুনামির সময়ই স্পষ্ট হয়েছে।

স্বীকৃত বিশেষজ্ঞ ছাড়াই বাংলাদেশ প্রতিনিধিদল! by রাহীদ এজাজ

টিপাইমুখ প্রকল্প নিয়ে ভারতের সঙ্গে যৌথ সমীক্ষার জন্য বাংলাদেশের সম্ভাব্য প্রতিনিধিদলে স্বীকৃত বিশেষজ্ঞদের উপেক্ষা করা হয়েছে। প্রস্তাবিত এ দলটিতে প্রাধান্য থাকছে সরকারি কর্মকর্তাদেরই। দেশের স্বীকৃত বিশেষজ্ঞদের ছাড়া সমীক্ষা হলে তার ফলাফল সর্বসাধারণের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ রোববার ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় ১৪০০ বছর আগে আরবের মরু প্রান্তরে শান্তির ধর্ম ইসলামের প্রচার শুরু করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তাঁর আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল।

পদ্মা সেতু নির্মাণ-মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক চলতি মাসেই!

আগামী ২১ ফেব্রুয়ারি পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। সেতু নির্মাণে দেশটি ৬৬০ কোটি রিঙ্গিত দেবে। মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বার্নামা গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

দুবাই টেস্ট-ইউনুসের সেঞ্চুরিতে এগিয়ে পাকিস্তান

প্রথম ইনিংসে দুই অঙ্কের ঘরে অলআউট হয়েও জয় ক্রিকেট ইতিহাসের দুর্লভ ঘটনাগুলোর একটি। সেই কবে ১৯০৭ সালে হেডিংলি সাক্ষী হয়েছিল এমন ঘটনার। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৭৬ রানে অলআউট হয়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতেছিল ইংল্যান্ড। দুবাইয়ে সেই ইতিহাসই কি ফিরিয়ে আনবে ইংলিশরা? পূর্বাভাস এবার উল্টোভাবে, পাকিস্তানের কাছে হেরে।

প্রিমিয়ার ক্রিকেট লিগ-আবার আলো প্রিমিয়ার লিগে

অনিশ্চয়তা কাটিয়ে আজ আবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। ৩১ জানুয়ারি নবম রাউন্ডের খেলা শেষে ‘অনিবার্য কারণবশত’ লিগ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আবাহনী-মোহামেডান ছাড়া বাকি ১০ ক্লাবের দাবির মুখে চার দিন পরই আবার লিগের খেলা মাঠে নামাতে বাধ্য হচ্ছে বিসিবি।

সাহারা-বিসিসিআই সম্পর্ক ছিল ‘একপক্ষীয় ভালোবাসা’ !

ব্যাপারটি নাকি এত দিন ছিল একপক্ষীয় ভালোবাসার মতো। সাহারা ইন্ডিয়া ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যকার সম্পর্কটা নাকি ছিল একপক্ষীয় ভালোবাসা। কিন্তু সাহারার মনোভাবটি এবার বেশ কঠোর। অনেক হয়েছে আর না! অনেকটা অভিমান করেই সেই একপক্ষীয় ভালোবাসায় ইতি টানল ভারতের অন্যতম শীর্ষ এই করপোরেট প্রতিষ্ঠানটি।

আফ্রিদি বিপিএলে খেলবেন না !

শহীদ আফ্রিদি নাকি এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন না। আজ রোববার পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।

বিশ্বের সর্বনিকৃষ্ট এক শেয়ারবাজারের উত্থান-পতন

টাইম সাময়িকীতে ২ ফেব্রুয়ারি প্রকাশিত নিবন্ধের ঈষৎ সংক্ষেপিত বাংলা রূপান্তর করেছেন এ টি এম ইসহাকত
হাফিজুর রহমানের পরিবারের কেউই খুব বেশি প্রশ্ন করেননি, যখন তাঁরা দুই থেকে তিন মাসের মধ্যে দেশে দুই-তিনবার টাকা পাঠিয়েছিলেন। হাফিজ সম্পর্কে তাঁর ভগ্নিপতি মির্জা গোলাম সবুর বলেন, ‘সে ছিল রাজপুত্রের মতো।

এ সপ্তাহের সাক্ষাৎকার-বন্ড বাজার গঠনের জন্য নীতি-সহায়তা প্রয়োজন

সদ্য ঘোষিত অর্ধবার্ষিক মুদ্রানীতির প্রভাবসহ আর্থিক বাজারের চলমান অবস্থা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিআই) চেয়ারম্যান আসাদ খান প্রথম আলো: দেশের আর্থিক বাজারে তথা আর্থিক খাতে বড় ধরনের অস্থিরতা চলছে। আর্থিক বাজারের অংশীদার হিসেবে আপনারা কীভাবে দেখছেন?

করবহির্ভূত রাজস্ব হার বাড়ানো হচ্ছে by জাহাঙ্গীর শাহ

করবহির্ভূত রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য করবহির্ভূত রাজস্ব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বহির্ভূত রাজস্ব হার বাড়ানোর সুপারিশ করা হয়েছে। নন জুডিশিয়াল স্ট্যাম্প, স্ট্যাম্প ভেন্ডার নিবন্ধন ফি বা মাশুল, রেভিনিউ স্ট্যাম্প ও এর লেনদেনমূল্য, পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা শুল্ক, এফিডেভিট বা হলফনামা ফি বা মাশুল, একাধিক দলিলের গ্রহীতার স্ট্যাম্প শুল্ক হার বাড়ানো হবে।

বিপর্যয়ের আরেকটি সপ্তাহ গেল

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র পাঁচ কার্যদিবসে সাধারণ মূল্যসূচক ১৪ শতাংশ বা ৬৪১ পয়েন্ট কমে গেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ৮৫৫ পয়েন্ট। একই সঙ্গে লেনদেনও কমে গেছে। সপ্তাহজুড়ে ব্যাপক দরপতনের কারণে এমনটি ঘটেছে।

শেয়ারবাজারের অল্প স্বল্প গল্প-প্রলোভনের নাম পুঞ্জি স্কিম by শওকত হোসেন

নামটা অনেক বড়—কারলো পিয়েত্রো জিওভানি গুজলিয়েলমো টেবালদো পুঞ্জি। নামই বলে দিচ্ছে মানুষটি ইতালির। তাঁর একটা ছোট নামও আছে, আর সেই নামেই তিনি বিখ্যাত বা কুখ্যাত। চার্লস পুঞ্জির অবশ্য কয়েকটি ছদ্মনামও ছিল, যেমন—চার্লস পোনেই, চার্লস পি বিয়াঞ্চি, কার্ল এবং কার্লো। চার্লস পুুঞ্জিকে বলা হয় ‘ফিন্যান্সিয়াল জিনিয়াস’।

শ্রীলঙ্কার স্বাধীনতাবার্ষিকীতে রাজাপক্ষে-সাহসের সঙ্গে বৈশ্বিক মন্দা মোকাবিলার আহ্বান

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে দেশটির জনগণকে দৃঢ়তা এবং সাহসের সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবিলার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের ৬৪তম বর্ষ উদ্যাপন করছে দেশটি।

‘এমন সুযোগ জীবনে একবারই আসে’

‘যখন শুনতে পেলাম, কেউ একজন সু চির জীবনী নিয়ে চলচ্চিত্র বানাতে চান; তখন নিজের অভিনয়সত্তা দিয়ে অনুভব করলাম, এমন চরিত্রে অভিনয়ের সুযোগ জীবনে একবারই আসে।’ গত শুক্রবার হংকংয়ে সাংবাদিকদের এ কথা বলেন টুমরো নেভার ডাইজ ছবির তারকা মিশেল ইয়ো।

পুতিনের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-তীব্র হিমেও উত্তপ্ত মস্কো

রাশিয়াসহ ইউরোপে এখন তীব্র শীত। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে। এই হিমশীতল ঠান্ডার মধ্যেও উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়ার রাজনীতি। গতকাল শনিবার মস্কোয় প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। অবশ্য তাঁর পক্ষেও সমর্থকদের মিছিল হয়েছে।

মালামাল লুট, গ্রেপ্তার ৬-ভুয়া পরিচয়ে উচ্ছেদ অভিযান

কথিত উচ্ছেদ অভিযানের নামে একদল দুর্বৃত্ত গতকাল শনিবার রাজধানীর অদূরে আশুলিয়ার গৌরীপুর বি বাংলা এলাকার একটি বাড়িতে হানা দিয়ে ১৫টি ঘর ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থ, আসবাবসহ অন্যান্য মালামাল লুটে নিয়ে যায়।
লুটপাট শেষে দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হয়।

কারখানার ব্যবস্থাপককে মারধর-থানায় মামলা না নেওয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

চাঁদার দাবিতে কারখানার ব্যবস্থাপককে মারধর এবং ওই ঘটনায় পুলিশ মামলা না নেওয়ার প্রতিবাদে রাজধানীর অদূরে আশুলিয়ার কুমকুমারী এলাকার মাটসুকা অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা গতকাল শনিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সাংসদ তাপসের ব্যক্তিগত কর্মকর্তা খুন-পরিবারের দাবি, হত্যার কারণ দলীয় কোন্দল

সাংসদ ফজলে নূর তাপসের ব্যক্তিগত কর্মকর্তা শাহেদ-উদ-দৌলা দলীয় কোন্দলে খুন হতে পারেন বলে তাঁর পরিবার ধারণা করছে। পুলিশও খুনের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না। তবে স্বাভাবিক মৃত্যু হয়েছে কি না, তা নিয়েও তদন্ত করছে পুলিশ।

কর্মসূচি মোকাবিলার কৌশল নির্ধারণ করছে পুলিশ ও র‌্যাব

আগামী দিনগুলোর রাজনৈতিক কর্মসূচি মোকাবিলার কৌশল নির্ধারণ করছে পুলিশ ও র‌্যাব। রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ে গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঢাকার দুটি সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণার আগেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করবে পুলিশ।

সেমিনারে আইনমন্ত্রী-মার্চেই কাজ শুরু করবেন আরেকটি ট্রাইব্যুনাল

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করতে মার্চ মাসেই আরেকটি ট্রাইব্যুনাল কাজ শুরু করবেন। তিনি বলেন, জঙ্গিবাদ, ধর্মান্ধতা ও সন্ত্রাসবাদ থেকে মুক্তির জন্য যুদ্ধাপরাধের বিচার করতে হবে।
গতকাল শনিবার ‘যুদ্ধাপরাধের বিচার দ্রুত বাস্তবায়ন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক সেমিনারে আইনমন্ত্রী এ কথা বলেন।

স্বীকৃতির ৪০ বছর উদ্যাপন-গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের আদর্শ হতে পারে নর্ডিক দেশগুলো’

গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন কিংবা নারীর ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গত ৪০ বছরে বাংলাদেশের অর্জন থাকলেও সেটি এখনো কাঙ্ক্ষিত স্থানে পৌঁছায়নি। এ ক্ষেত্রে সুইডেন, নরওয়ে ও ডেনমার্কের মতো দেশগুলো বাংলাদেশের উদাহরণ হতে পারে।

সড়ক দুর্ঘটনা নিয়ে মন্ত্রীর ‘নিষ্ঠুর’ বক্তব্য প্রত্যাহারের দাবি

সড়ক দুর্ঘটনার বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে ‘নিষ্ঠুর’ এবং দুর্ঘটনায় নিহতদের প্রতি ‘নির্মম পরিহাস’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কের ফুটপাতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে আবুল মকসুদ এ মন্তব্য করেন। তিনি মন্ত্রীর এ ‘নিষ্ঠুর’ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

বিশ্ব ক্যানসার দিবস পালিত-ক্যানসার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

ক্যানসার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানোর মধ্য দিয়ে গতকাল শনিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ক্যানসার দিবস পালন করেছে বিভিন্ন বেসরকারি সংগঠন। দিবসটি উপলক্ষে আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল ধানমন্ডির মিশন ভবন মিলনায়তনে সেমিনারের আয়োজন করে।

বনভান্তেকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল অব্যাহত

খ্যাতিমান বৌদ্ধধর্মীয় সাধক ‘বনভান্তে’খ্যাত সাধনানন্দ মহাস্থবিরের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল অব্যাহত রয়েছে। বনভান্তের দর্শন পেতে গতকাল শনিবারও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ রাঙামাটির রাজবন বিহারে ছুটে আসেন। তাঁরা ফুল নিয়ে বিহারে প্রবেশ করেন এবং বনভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

যেহেতু কিছু করার নেই,তবে পদত্যাগ করুন by মাকছুদুল আলম খন্দকার খোরশেদ

সৈয়দ আশরাফুল ইসলাম বর্তমানে জোট সরাকারের স্থানীয় সরকার মন্ত্রী, ক্ষমাতাসীন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও প্রধান মুখপাত্র এবং বাংলাদেশের প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের পুত্র। যার এত গুন, এত পরিচয়,তিনি কেন এত অসহায়? কেন তার সৌর্য বীর্যের অভাব?

গন্তব্য ঢাকা-বাঁচতে চাওয়া কি বিলাসিতা

‘মায়ের ঘরে খু-উ-ব কষ্ট করছি। খুবই কষ্ট করছি। আমার বাবারে কারা জানি মাইরা রাখছে। আমি তহন খুব ছোট। মায় যে কী কষ্ট কইরা পালছে আমাগোরে। ছয় বোন আর দুই ভাই আছিলাম আমরা। সবাইরে লইয়া মা পড়ছে বিপদে। তহন মায় আর কী করব? আমরাই কাজ কইরা নিজেগো খাওন আনতাম। তহন ভাবছিলাম বিয়ার পর অনেক ভালা থাকতে পারমু। খাওনের কষ্টটা হইব না। এহনও আমাকে নিজের খাওন নিজেরেই আনতে হয়।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-অপরাধের প্রতিকার ও অভিযুক্তদের ন্যায্য বিচার by ডেভিড বার্গম্যান

১৯৭১ সালের ১১ ডিসেম্বর ভোর সাড়ে তিনটার দিকে অন্তত একজন বাঙালিসহ একদল লোক দৈনিক ইত্তেফাক-এর নির্বাহী সম্পাদক সিরাজুদ্দিন হোসেনের মোহাম্মদপুরের পারিবারিক আবাসের দরজায় টোকা দেয়। এদের একজন সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের কাছে তাঁর নাম জানতে চাইলে তিনি তা বলেন। সঙ্গে সঙ্গেই তারা তাঁকে তুলে নিয়ে যায়।

শিশুমন-সমস্যার নাম ‘ডোরেমন’ by নাইর ইকবাল

বাংলাদেশের একটি প্রজন্ম মাতৃভাষা ভুলে যাচ্ছে। অবতরণিকাটি কি একটু নাটকীয় কিংবা আবেগাশ্রয়ী হয়ে যাচ্ছে? হলে হোক, চোখের সামনে যা দেখছি, তার সঙ্গে অবতরণিকার খুব একটা পার্থক্য নেই। এখানে পুরো ব্যাপারটিকে কেউ আবেগাশ্রয়ী বললেও কিছু যায়-আসে না।

অকুপাই আন্দোলন-ঝালাই নয় বদল চাই by অরুন্ধতী রায়

মঙ্গলবার সকালে জুকোটি পার্ক খালি করে ফেলেছিল পুলিশ। কিন্তু আজ আবার মানুষ ফিরে এসেছে। পুলিশের জানা উচিত, প্রতিবাদ মানে জায়গা দখলের লড়াই নয়। যত্রতত্র পার্ক দখলের অধিকারের জন্য লড়ছি না আমরা। আমরা লড়ছি ন্যায়ের জন্য। শুধু যুক্তরাষ্ট্রের মানুষের জন্য নয়, এটা সবার জন্য ন্যায়ের লড়াই।

বাঘা তেঁতুল-জীবনের জানালা by সৈয়দ আবুল মকসুদ

বাংলা ভাষায় বহু বিষয়ে রচনা লেখা হয়েছে। গরু, ঘোড়া, বিড়াল, কুকুর, পোষা পাখি প্রভৃতি প্রাণী সম্পর্কে শুধু নয়; নদী, রাজপথ, বটগাছ প্রভৃতির বর্ণনামূলক অথবা আত্মকথামূলক রচনাও স্কুলপড়ুয়াদের লিখতে হয়। আমাদের সবচেয়ে বড় কবি ‘ঘাটের কথা’ নামে একটি অনবদ্য ছোটো গল্পও লিখেছেন।

দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভুল!

কেবল কর্তৃপক্ষের ভুলের জন্য থমকে গেছে ৯৭৫ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন। তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু তাঁদের এই উত্তরণ পতনে পরিণত হয়েছে শিক্ষকদের ভুলে। প্রশ্নপত্রে ভুল, উত্তরপত্র মূল্যায়নে ভুল; ভুলের পর ভুল করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন তাঁদের আবার ৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষায় বসতে বলছে।

মহাহিসাব নিরীক্ষকের কাছে ব্যাখ্যা চাই-বকেয়া টেলিফোন বিল

কয়েকটি মন্ত্রণালয়ের কাছে প্রায় ৫০ কোটি টাকার বকেয়া টেলিফোন বিল থাকা বস্তুত ‘সরকারি মাল দরিয়া মে ঢাল’ প্রবাদবাক্যটিই স্মরণ করিয়ে দেয়। এটি সরকারি খাতের অর্থনৈতিক স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ। অর্থমন্ত্রীর আক্ষেপ, অর্থনৈতিক ব্যবস্থাপনা ঠিকই আছে, শুধু গণমাধ্যম ও অর্থনীতিবিদদের তা নজরে আসছে না। প্রধানমন্ত্রীর সুরও অভিন্ন।

গুণীজন কহেন

ছেলেপুলেদের কীভাবে বড় করতে হয়, সবাই তা জানেন। কেবল তাঁরাই জানেন না, যাঁদের ছেলেপুলে আছে।
পি. জে. ও’ররকে মার্কিন লেখক বাড়ির কাজকর্ম মৃত্যুর কারণ হতে পারে না, তবে সেধে সেধে কেন ঝুঁকি নিতে যাবেন!
ফাইলিস ডিলার মার্কিন অভিনয়শিল্পী মানুষ চিন্তায় হারিয়ে যায়, কারণ জায়গাটা অচেনা।

রস+আলোর স্টল আর মানুষের ঢল by আদনান মুকিত

গত বছরের মতো এবারও প্রথম আলোর বর্ষপূতি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এক বিরাট অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে প্রথম আলোর প্রায় প্রতিটি ফাও পাতার স্টল ছিল। পৃথিবী যে ক্রমশ ছোট হয়ে আসছে, তার আরও একটি নমুনা দেখা গেল এই স্টলগুলোতে। গতবার প্রতিটি ফাও পাতার জন্য ছিল একক স্টল।

রসকারণ-সিগারেট ছাড়তে কত দিন লাগে? by আব্দুল কাইয়ুম

তিন সপ্তাহই যথেষ্ট হওয়া উচিত। কৌতুক করে বলা হয়, সিগারেট ছাড়ার মতো সহজ কাজ আর হয় না, কারণ অনেকেই প্রতিজ্ঞা করে ১০-১৫ বার সিগারেট খাওয়া ছেড়েছেন। প্রতিবারই অবশ্য আবার ধরেছেন, সেটা অন্য ব্যাপার। একবার একটা বই পড়েছিলাম, তার নাম ছিল, ইউ হ্যাভ নাথিং টু লুজ বাট ইওর চেইন স্মোকিং (ধূমপান ছাড়া তোমার হারানোর আর কিছু নেই)! চ্যালেঞ্জ দিয়ে বলা হয়, বইটা মনোযোগ দিয়ে পড়ার পর সিগারেট ছাড়তে না পারলে দাম ফেরত।

সচেতন হওয়ার এখনই সময়-শীত আসছে

কদিন আগেই এসেছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। কদিন পর সিরিজ খেলতে আসছে পাকিস্তান। কিন্তু এসবের কোনোটাই আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হলো, শীত আসছে। অন্য যে কারও আগমন ঠেকিয়ে রাখা সম্ভব। কিন্তু শীতকে কোনোভাবেই ঠেকিয়ে রাখা যাবে না। আজ হোক কাল হোক, শীত আসবেই।

অসংক্রামক রোগ বাড়ছে-ব্যাপক সচেতনতা প্রয়োজন

অসংক্রামক রোগ, অর্থাৎ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সারসহ জটিল রোগ-ব্যাধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পত্রিকায় প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গেছে, দেশের মোট রোগীর ৬১ শতাংশই অসংক্রামক রোগে আক্রান্ত। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি জানিয়েছে, দেশে প্রায় ৭০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।

পবিত্র ঈদে মিলাদুন্নবী-মহানবী (সা.)-এর শিক্ষাই হোক আমাদের পাথেয়

আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী। আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে তিনি পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে এই দিনেই ইন্তেকাল করেন। তিনি সর্বযুগের ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ।

আস্‌সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ (সা.) by মাওলানা শাহ আবদুস সাত্তার

রাহ্‌মাতুল্লিল আল-আমিন হজরত রাসুলে মকবুল (সা.) মহান ১২ রবিউল আউয়াল এই বিশ্ব ভূমণ্ডলে আগমন করেন। আস্‌সালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ (সা.)। এবং এই তারিখেই তিনি তিরোধান লাভ করেন। অতএব, দিবসটি বিশ্ব মুসলিমের কাছে খুব তাৎপর্যবহ ও মহিমান্বিত।

নবী (সা.)-এর পারিবারিক জীবন by অধ্যাপিকা হাফিজা ইসলাম

পূর্ব নাম 'বাক্কা', পরবর্তী সময়ে মক্কা নগরী, পবিত্র কোরআনে যাকে আখ্যায়িত করা হয়েছে 'ক্ষেতহীন' উপত্যকা হিসেবে। এই শুষ্ক, রুক্ষ, মরু অঞ্চলেই নবী করিম (সা.)-এর জন্ম। জন্মেই তিনি এতিম। মাতৃগর্ভে থাকাকালেই বাবাকে হারান আর শৈশবেই হারান মাকে। দাদা আবদুল মোতালিব তাঁর লালন-পালনের ভার নেন। বেড়ে ওঠেন দুধমাতা হালিমার পরিবারে। শৈশব অতিক্রান্ত হওয়ার আগেই স্নেহময় দাদাকে হারিয়ে ঠাঁই হয় চাচা আবু তালেবের ঘরে।

জনসেবার অনুপম আদর্শ by মুফতি মুতীউর রাহমান

হজরত মুহাম্মদ (সা.) হচ্ছেন 'রহ্মাতুলি্লল আল-আমিন', বিশ্ববাসীর জন্য রহমত। তাঁর সিরাত-আদর্শ বিশ্ববাসীর জন্য প্রভূত কল্যাণময়। তিনি তাঁর জীবনে জনসেবার বিষয়টিকে অত্যধিক গুরুত্ব দিয়েছেন। আজীবন তিনি কথায়-কাজে-জনসেবায় ব্রতী ছিলেন।

ঈদে মিলাদুন্নবী (সা.)-ভাষাচর্চায় মহানবী (সা.)-এর আদর্শ by এ জেড এম শামসুল আলম

বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা (সা.)-কে মহান আল্লাহ তায়ালা মানবজাতির জন্য কল্যাণ ও সর্বোত্তম আদর্শ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহর দ্বীন প্রচারক হিসেবে তিনি ছিলেন মুসলমানদের আদর্শ। কিন্তু পিতা হিসেবে, স্বামী হিসেবে, সুরুচিশীল ও সংস্কৃতিমান মানুষ হিসেবে তিনি ছিলেন ধর্মমত-নির্বিশেষে সবারই আদর্শ।

চরাচর-তাঁতিদের একাল-সেকাল by আজিজুর রহমান

বাংলার তাঁতিদের উৎপাদিত সুনিপুণ সৃষ্টিশীল বস্ত্র একসময় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল এবং তা সুপ্রাচীনকাল থেকে শুরু করে মধ্যযুগের শেষ ১৮ শতক পর্যন্ত বিশ্বের বস্ত্র-বাণিজ্য একচেটিয়া দখলে রাখে। বাংলার বস্ত্রের অসাধারণ বুনন, সৌন্দর্য, রঙের শৈল্পিক ব্যবহার, কারুকাজ, নমনীয়তা ও স্থায়িত্বের বিবেচনায় তা শ্রেষ্ঠত্ব অর্জন করে।

উচ্চ আদালতে বিচারক নিয়োগে চাই সূর্যালোক by ড. মো. রিজওয়ানুল ইসলাম

উচ্চ আদালতে বিচারক নিয়োগ বিষয়ে সাম্প্রতিককালে পত্রপত্রিকায় অনেক লেখালেখি হচ্ছে। আমরা মোটা দাগে বলতে পারি, এসব লেখায় বিশেষজ্ঞরা মূলত নিয়োগপ্রক্রিয়ায় স্বজনপ্রীতি, নিম্ন আদালতের বিচারকদের উচ্চ আদালতে নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন, প্রধান বিচারপতির সুপারিশ উপেক্ষা বা সুপারিশ-প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, সুনির্দিষ্ট আইন বা নীতিমালার অনুপস্থিতি,

বৃত্তের ভেতরে বৃত্ত-কিবরিয়া হত্যা মামলা : শুধু তদন্তেই ঘুরপাক খাচ্ছে! by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

২০০৫ সালের ২৭ জানুয়ারি নিজ জেলা হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক রাজনৈতিক জনসভা শেষে গাড়িতে ওঠার সময় দুর্বৃত্তদের বোমা হামলায় বাংলাদেশের ক্ষণজন্মা মানুষ শাহ এ এম এস কিবরিয়া রক্তাক্ত হন। মৃত্যুর সঙ্গে লড়াইরত শাহ এ এম এস কিবরিয়াকে বাঁচানোর জন্য এর পর পরই ঢাকায় নিয়ে আসা হলেও সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তিনি চিরবিদায় নেন বৈরী সময়ের হিংস্র ছোবলে, ওই দিনই রাত প্রায় ১২টায়।

চারদিক-আঠারো তাঁর জীবনের ধ্রুবতারা

বয়স তখন তাঁর ১৮। জেলখানায় বসে তিনি তাঁরই আটকাদেশের বিরুদ্ধে প্রথম রিট আবেদনটি নিজের হাতেই মুসাবিদা করেছিলেন। ঢাকার জেল সুপারের মাধ্যমে তা পাঠিয়েছিলেন ঢাকা হাইকোর্টে। সেদিনের সেই তরুণ হয়তো ভাবতেও পারেননি, সেই স্বেচ্ছা হাতেখড়ি তাঁর অবশিষ্ট জীবনকে বিস্তৃত করবে। আঠারো হবে তাঁর জীবনের ধ্রুবতারা।

সংলাপ-ড. নুরুল ইসলামের অর্থনীতির ক্লাসে এক বিকেল by আবদুল মান্নান

নূরুল ইসলাম বাংলাদেশে খুবই পরিচিত নাম। হাটবাজারে ডাক দিলে দু-চারজন ফিরে তাকাবে। তবে দুজন নূরুল ইসলাম আছেন, যাঁদের খ্যাতি তাঁদের কর্মের কারণে দেশের সীমানা ছাড়িয়ে বাইরেও বিস্তৃত হয়েছে। এঁদের একজন আমাদের জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলাম, অন্যজন বিশিষ্ট অথনীতিবিদ ড. নুরুল ইসলাম (তিনি এই বানানই লিখেন)।

উন্নয়ন-রংপুরের প্রতি এই উপেক্ষা কেন by শান্ত নূরুননবী

দীর্ঘ সময় ধরে রংপুরে উন্নয়নমূলক কোনো কাজই হচ্ছে না। রংপুর অঞ্চলে একটি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করা হয়েছে দিনাজপুরে। উত্তরের আটটি জেলা নিয়ে সপ্তম বিভাগ হিসেবে ঘোষিত হয় রংপুর বিভাগ। কিন্তু এই নতুন বিভাগে বিভাগীয় কমিশনার ও পুলিশের উপপরিদর্শক নিয়োগ ছাড়া কার্যত কোনো পরিবর্তন সাধিত হয়নি।

জ্বালানি-বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন by মুশফিকুর রহমান

প্রকাশিত খবর অনুযায়ী, ১৩ নভেম্বর সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি ঢাকার আমিনবাজার ও যাত্রাবাড়ীতে ২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ দুটি বিদ্যুৎকেন্দ্র জ্বালানি হিসেবে ঢাকা মহানগরের ফেলে দেওয়া বর্জ্য পোড়াবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সুপারিশে ‘ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট ফিন্যান্স এসইএল’

মতলববাজদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত-বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির অপব্যবহার

জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা—এই শব্দগুলো এবং বিশেষ করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে কিছু লোক অন্যায় সুযোগ-সুবিধা লাভের চেষ্টা করছে। প্রতারণা, জালিয়াতি, দুর্নীতি এমনকি আইন ভঙ্গ করেও পার পাওয়ার হাতিয়ার হিসেবে জাতির জনকের নাম বা ছবি ব্যবহারের ঘটনা প্রায়শই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

ভারতের একতরফা উদ্যোগ অগ্রহণযোগ্য-টিপাইমুখ বাঁধ

বাংলাদেশের ক্ষতি হবে, এমন কোনো প্রকল্প টিপাইমুখে না করার আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এ আশ্বাসের পর স্বাভাবিক আশা ছিল, ভারত টিপাইমুখে যা-ই করুক তা বাংলাদেশকে জানিয়ে করবে। ভারত সে পথ ধরেনি। বাংলাদেশকে অন্ধকারে রেখে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণে আনুষ্ঠানিক চুক্তি করে ফেলেছে। ফলে একদিকে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, অন্যদিকে অভিন্ন নদীতে কোনো প্রকল্প করার ক্ষেত্রে যে আন্তর্জাতিক রীতি-নীতি মেনে চলতে হয়—দুটোই উপেক্ষিত হলো।

শেয়ার মার্কেটে বিনিয়োগসংক্রান্ত নাটকীয় ঘটনা by এ এম এম শওকত আলী

১৬ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারীদের শেয়ারবাজারে বিনিয়োগসংক্রান্ত বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তে দেখা যায়, বিদ্যমান আচরণবিধির অধিকতর প্রচার করতে হবে। হঠাৎ করে এ বিষয়টি কেন উত্থাপিত হলো, তার কোনো বিস্তারিত বিবরণ জানা যায়নি। অনুমান করা হচ্ছে যে শেয়ারবাজারে সরকারি কর্মচারীরা বিনিয়োগ করছেন।

চারদিক-বিদায়বেলায়

‘ছোট্টবেলায় রচনায় পড়েছিলাম, সময় আর নদীর স্রোত একই রকম। সময় কখনো কারও জন্য থেমে থাকে না। আর কথাটা যে কতটা খাঁটি, তা আবার মনে হলো ১৭ নভেম্বর যখন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্বের শেষ ক্লাসটা করলাম।’ কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের সেমিস্টারের প্রথম ব্যাচের শিক্ষা সমাপনী দিনে বলছিলেন এক শিক্ষার্থী।

অর্থনৈতিক পরিস্থিতি-সংকট উত্তরণে প্রয়োজন বিশেষ ও জরুরি কর্মসূচি by দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশের মতো একটি স্বল্পোন্নত দেশের অর্থনীতি পরিচালনা করার কাজটি নিঃসন্দেহে কঠিন। কিছু কাঠামোগত সমস্যা ধারাবাহিকভাবে বিরাজমান রয়েছে। সরকারের আয়ের চেয়ে ব্যয় বেশি। আমাদের অভ্যন্তরীণ সঞ্চয় বিনিয়োগ-চাহিদার তুলনায় কম। রপ্তানির চেয়ে আমদানি বেশি। এখনো বিপুল জনগোষ্ঠী কৃষির ওপর নির্ভরশীল।

স্কুলে লেখাপড়া-বিদ্যাদায়গ্রস্ত অভিভাবক বনাম কর্তৃপক্ষ by তাহসিনা আখতার

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে ভিকারুননিসা নূন স্কুলের নামটি দেখেই চোখ আটকে যায়। আমার মতো যাঁরা এখান থেকে পড়াশোনা করেছেন, তাঁদের কাছে এটি অতিপ্রিয় একটি নাম। ১৯৮৮ সালে স্কুলের সঙ্গে শেষ যোগাযোগ, এখন ২০১১। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এক মেয়ের মা।

বিশেষ সাক্ষাৎকার-আশা করি সরকারের অবস্থান বদলাবে by মাহবুবুর রহমান

সম্প্রতি জাতিসংঘের মহাসচিব বান কি মুন ঢাকায় জলবায়ু সম্মেলনে যোগ দিতে এসে নির্বাচনের বিষয়ে সরকার ও বিরোধীদের মধ্যে দূরত্ব কমানোর লক্ষ্যে সংলাপের আহ্বান জানান। এ বিষয়েআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এবং বিএনপির স্থায়ীকমিটির সদস্য মাহবুবুর রহমানের অভিমত তুলে ধরা হলো।

দখলদার-চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করুন-আগুন আতঙ্কে বস্তিবাসী

দালানকোঠা পুড়ে গেলে তার ধ্বংসাবশেষ থাকে। কিন্তু বস্তিঘর পুড়লে কিছুই থাকে না। সব ছাই হয়ে যায়। শুক্রবার রায়েরবাজারের রহিম ব্যাপারীর টঙ বস্তিতে আগুন লেগে কয়েক শ ঘর পুড়ে যায়। এসব ঘরের বাসিন্দারা সর্বস্ব হারিয়ে এখন অন্যের দয়ায় বেঁচে আছে। এমনিতে তাদের সঞ্চয় বলতে কয়েক দিনের জমানো খাবার, কিছু হাঁড়ি-পাতিল, কাপড়চোপড় ও ছেলেমেয়েদের পড়াশোনার বই। এর আগে লালবাগের বস্তিতেও আগুন লাগার ঘটনা ঘটে।

অভিযোগের দ্রুত নিষ্পত্তি বাঞ্ছনীয়-অনিশ্চিত পদ্মা সেতু

পদ্মা সেতু প্রকল্প নিয়ে যা হচ্ছে, তা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর মহাজোট সরকার এ প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল। বিদেশি দাতাদের কাছ থেকে প্রয়োজনীয় অর্থায়নের প্রতিশ্রুতিও আদায় করতে পেরেছিল। নিঃসন্দেহে এসব সরকারের সাফল্য। তাই বলে ২০১৩ সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ করার কথা বলে এখনো মূল সেতুর কাজ শুরু করতে না পারা সরকারের ব্যর্থতা ও অদক্ষতারই প্রকৃষ্ট উদাহরণ।

চারদিক-‘মুক্তিযোদ্ধার মা’

আমার দুই অগ্রজ আশীষ ও অজয় ১৯৬৬ সালের জুলাইয়ে বরিশালের গৈলা গ্রামের দাশের বাড়ির ঘাটে নৌকায় চেপেছিল ২০ কিলোমিটার দূরের এক কলেজে পড়তে যাওয়ার জন্য। মা ও বাবার সঙ্গে আমরা ভাইবোনেরা তাদের বিদায় জানাই। মা শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে হাত নাড়লেন নৌকায় দুই কিশোর সওয়ারির উদ্দেশে।

গণতন্ত্র-তত্ত্বাবধায়ক ছাড়া জাতীয় নির্বাচন নয় by বদিউল আলম মজুমদার

গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সম্মানিত ভোটাররা ‘হ্যাভ স্পোকেন’ বা তাঁদের মতামত ব্যক্ত করেছেন। ভোটের ব্যবধান দেখে বিনা দ্বিধায় বলা যায়, তাঁদের মতামত ছিল ‘ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার’—অত্যন্ত জোরালো ও সুস্পষ্ট। কিন্তু তাঁরা কী বার্তা প্রেরণ করেছেন? স্বার্থসংশ্লিষ্ট সংস্থা বা ব্যক্তিরাই বা কী শুনেছেন? আর নাসিক নির্বাচনে সত্যিকারার্থে কে বা কারা জয়ী হয়েছেন? পরাজয়ই বা কাদের ঘটেছে?

মহানগর-উত্তরা লেকটি কি বাঁচানো যায়? by মো. আসাদউল্লাহ খান

প্রায় তিন দশক ধরে দারুণ অবহেলা ও চরম উপেক্ষার কারণে পাঁচ কিমি দীর্ঘ এবং ২০০ মিটার প্রশস্ত এ অঞ্চলের অধিবাসীদের প্রাত্যহিক জীবন ও সত্তার সঙ্গে জড়িয়ে থাকা উত্তরার এই প্রাকৃতিক লেকটির অস্তিত্ব আজ বিপন্ন। একসময়কার স্বচ্ছ টলমলে পানিতে ভরা লেকটি আজ আবর্জনার ভাঁগাড়ে পরিণত হয়েছে।

জলবায়ু পরিবর্তন-কীভাবে আমরা এই বিপদ মোকাবিলা করব? by মহিউদ্দিন আহমদ

প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানোয়াতু। জনসংখ্যা দুই লাখের কিছু বেশি। দেশটি হারিয়ে যেতে বসেছে। ১৯৮৯ সালের অক্টোবরে জেনেভায় জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত আন্তর্জাতিক প্যানেলের (আইপিসিসি) ওয়ার্কিং গ্রুপের একটি সভায় ভানোয়াতুর প্রতিনিধি আর্নেস্ট বেনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বলে আকুল আবেদন জানিয়েছিলেন, ‘২০ লাখ বছর ধরে এই মহাসমুদ্র আমাদের দেখভাল করেছে, অনেক দিয়েছে আমাদের।

কালের পুরাণ-‘ভাড়াটে’ আতঙ্কে বিএনপি by সোহরাব হাসান

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মাফিয়া-ব্যবসায়ীদের হাতে চলে গেলেও দু-চারজন ভদ্রলোক আছেন বলেই এখনো মানুষ রাজনীতির প্রতি পুরো আস্থা হারায়নি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা সে ধরনের সজ্জন ব্যক্তি হিসেবেই জানি। কথাবার্তায় তিনি বেশ চৌকস, ব্যক্তিগত আক্রমণ যতটা সম্ভব এড়িয়ে চলেন।

কারাচিত্র সমাজচিত্রেরই অন্য পিঠ-মাদকের মহামারি

চট্টগ্রাম কারাগারের বন্দীদের ৩২ শতাংশই মাদক মামলার আসামি—খবরটি অপরাধ ও অবক্ষয় দুই দিক থেকেই ভয়াবহ। তথ্যটি প্রমাণ করে, বিদ্যমান অপরাধচিত্রের বড় একটা অংশই মাদক-সম্পর্কিত। কারাগারে মাদক-অপরাধী বৃদ্ধি সমাজের মধ্যে মাদকের বিস্তৃতিরই প্রমাণ। যুবপ্রজন্মের মধ্যে অবক্ষয় ও হতাশাই মাদকাসক্তির কারণ। খবরটি সবার টনক নড়ানোর জন্য যথেষ্ট।

প্রয়োজন টেকসই ভূমিব্যবস্থাপনা-কৃষিজমির সংকট

কৃষিক্ষেত্রে নানা পরীক্ষা-নিরীক্ষা ও নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হওয়ায় দেশে কৃষির উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ফলে বিশাল জনসংখ্যার ছোট্ট এই দেশে প্রয়োজনের তুলনায় অনেক কম কৃষিজমি থেকেই আমাদের খাদ্যচাহিদা মোটের ওপর পূরণ হচ্ছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষিজমির পরিমাণ ও উর্বরতা ক্রমশ কমে যাওয়ায় খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে আমরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছি।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি-বাস্তবায়নে এখন থেকেই নজর দিন

বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন না হওয়া বাংলাদেশের জন্য একটি স্বাভাবিক ঘটনা যেন। প্রতিবছরই এ নিয়ে সরকারের অভ্যন্তরে এবং বাইরেও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। বাস্তবতা হচ্ছে, এর যেন কোনো ব্যতিক্রম হওয়ার নয়। প্রতিবছরই প্রকল্প বাবদ বরাদ্দকৃত অর্থ ফেরত যেতেই থাকে।

ঈদ মোবারক-শুদ্ধ চিত্তে ভাগ করে নিতে হবে আনন্দ

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর ঘরে ঘরে, জনে জনে আনন্দ ও খুশির বার্তা পেঁৗছে দিতে আবার এসেছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর আমাদের একটি প্রধান ধর্মীয় উৎসব। রমজানের শুরু থেকেই এই দিনটির জন্য মুসলিম বিশ্ব অপেক্ষা করে থাকে। বিশ্বজুড়ে মুসলিম সমাজে দিনটি বিশেষ আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। বিশ্বের মুসলিম সমাজকে ঐক্যের পথে, কল্যাণের পথে ত্যাগ ও তিতিক্ষার মূলমন্ত্রে দীক্ষিত করে এই ঈদুল ফিতর।

পবিত্র কোরআনের আলো-মুশরিকদের সেদিন কোনো জবাব থাকবে না, তারা আল্লাহর দোহাই দেবে

২০. আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা ইয়া'রিফূনাহূ কামা ইয়া'রিফূনা আব্না-আহুম; আল্লাযীনা খাছিরূ আনফুছাহুম ফাহুম লা-ইউ'মিনূন। ২১. ওয়া মান আয্লামু মিম্মানিফ্তারা আ'লাল্লাহি কাযিবান আও কায্যাবা বিআইয়াতিহী; ইন্নাহূ লা-ইউফলিহুয্ যালিমীন।

বাংলাদেশে সড়ক দুর্ঘটনার একটি অন্যতম কারণ ঝুঁকি উপলব্ধি করার অক্ষমতা by কানন পুরকায়স্থ

বাংলাদেশের পত্রিকায় প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনার খবর পড়ছি। অতিসম্প্রতি কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে মিশুক মুনীরসহ আরো অনেকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ঈদের উৎস by মুস্তাফা নূরউল ইসলাম

এই কথাটাই ভাবছি-সময় গড়িয়ে যায় পলে পলে আর ক্রমেই বিস্তার হয়ে যাওয়া কালো একটা চাদরে ঢেকে দেয় আমাদের অনেক কিছু-কোন ঘন অন্ধকারের অতলে। তাহলে এই ক্ষণের বর্তমান? ব্যতিক্রমের ব্যাপারটা বাদ থাক, বাকি সবাই তো আমরা বিক্ষত সমকালীন বর্তমানের প্রহারে। স্বভাবতই নিঃশ্বাস নিতে চাই।

চরাচর- আলতাফ মাহমুদ : চিরঋণী তাঁর কাছে by তামান্না ইসলাম অলি

১৯৭১ সাল। ৩০ আগস্ট। ভোরবেলা। রাজারবাগ পুলিশ লাইনসের উল্টোদিকের একটি বাড়ি। ৩৭০ আউটার সার্কুলার রোড। পাকিস্তানি বাহিনী ঘিরে রেখেছে বাড়িটি। দলনেতা বাসার ভেতরে ঢুকে জিজ্ঞেস করল, 'আলতাফ মাহমুদ কৌন হ্যায়?' আলতাফ মাহমুদ বাসায়ই ছিলেন। সামনে এসে নির্ভয়ে বললেন, 'আমি।'

সহজ-সরল-প্রথম জীবন তারপর ভ্রমণ by কনকচাঁপা

শাহরিয়ার আবিদ-সারা দেশ থেকে ছেঁকে তোলা একটি শিল্পীর নাম। শক্তি, সাহস, ভদ্রতা, শিক্ষা, সৌন্দর্য ও পরিশীলিত কণ্ঠ-সব কিছুর সমন্বয়েই তৈরি ছিল আবিদের অবয়ব। ওকে খুব কাছে থেকে দেখলাম দিগন্ত টিভির সরাসরি অনুষ্ঠানে। ওর চোখ দুটো চঞ্চল, কিন্তু গভীর। বার বার মনে হচ্ছিল, এ রকম আরেকটা ছেলে আমাদের থাকলে ভালো হতো।

কল্পকথার গল্প-নাথিং বাট সামথিং ঝক্কিঝামেলা by আলী হাবিব

শোনেন শোনেন বন্ধুগণ, শোনেন দিয়া মন পুরাতন কিস্সা কিছু করিব বর্ণন পুরনো গল্প কেন ব্রাদার? স্টক শেষ? না, এটা হচ্ছে স্টক ধরে রাখার একটা কায়দা। এর ফায়দা কী, সেটা পরে জানা যাবে। আপাতত অন্যদিকে দৃষ্টি দেওয়া যাক। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, 'দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল।'

কালান্তরের কড়চা-এ বছর সবাইকে ঈদ মোবারক জানানোর সঙ্গে সবার জন্যই পড়েছি 'ফি আমানিল্লাহ্' by আবদুল গাফ্‌ফার চৌধুরী

সামনে ঈদ। রমজানের ঈদ। কিছুদিনের জন্য ঢাকা শহর প্রায় শূন্য হয়ে যাবে। নারী-পুরুষ-শিশু সবাই ছুটবে তাদের গ্রাম বা মফস্বল শহরের বাড়ির দিকে। বাস-ট্রেন থেকে শুরু করে স্থলপথের কোনো যানবাহনে এবং নদীপথে স্টিমার, লঞ্চ, যাত্রীবাহী গয়নার নৌকায় তিলধারণের স্থান থাকবে না।

নৌপথে চলার অযোগ্য লঞ্চ-ঘরমুখো মানুষের আরেক ঝুঁকি

ঈদ আসছে। বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলের প্রধান মাধ্যমই হচ্ছে নৌযান। পাশাপাশি দেশের হাওরাঞ্চলেরও চলাচলের প্রধান মাধ্যম নৌযান। ঈদের সময় যাত্রী পরিবহন বেড়ে যায়। দুর্ঘটনাও ঘটে। ঘটে প্রাণহানি। ঝুঁকিপূর্ণ নৌপথে প্রতিবছর বিশেষ করে বর্ষা মৌসুমে নৌপথে প্রাণহানির ঘটনা বাড়ছে। এতে সম্পদহানির পাশাপাশি নৌযাত্রীদের জীবনও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে দেশের অভ্যন্তরীণ নৌপথ।

আরেকটি দৃষ্টান্ত-পুলিশই পারে পুলিশের ভাবমূর্তি ফেরাতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র কাদেরকে অযথা খিলগাঁও থানায় ধরে নিয়ে পুলিশ শুধু অমানবিক নির্যাতনই করেনি, তাঁর বিরুদ্ধে গাড়ি ছিনতাই ও ডাকাতির মনগড়া অভিযোগে তিনটি মামলাও করেছিল। গণমাধ্যমে এ খবর প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিবেকবান প্রতিটি মানুষই ক্ষুব্ধ হয়েছিলেন।

পবিত্র কোরআনের আলো-বিশ্বজগতের চূড়ান্ত ক্ষমতা এককভাবে আল্লাহর হাতে সংরক্ষিত

১১৭. ওয়াইয়্যাঁমছাছকাল্লাহু বিদুর্রিন ফালা-কাশিফা লাহু ইল্লাহু; ওয়াইয়্যাঁমছাছকা বিখাইরিন ফাহুওয়া আ'লা-কুলি্ল শাইয়িন ক্বাদীর।
১১৮. ওয়াহুয়াল ক্বা-হিরু ফাওক্বা ই'বাদিহী; ওয়াহুয়াল হাকিমুল খাবির। ১১৯. ক্বুল আইয়্যু শাইয়িন আকবারু শাহাদাতাহ; ক্বুলিল্লাহু শাহীদুম্ বাইনি ওয়াবাইনাকুম; ওয়াউহিইয়া ইলাইয়্যা হা-যাল ক্বুরআনু লিউনযিরাকুম বিহী ওয়ামাম্ বালাগ; আয়িন্নাকুম লাতাশ্হাদুনা আন্না মাআ'ল্লাহি আ-লিহাতান উখরা-; ক্বুল্ লা- আশহাদ; ক্বুল ইন্নামা হুয়া ইলাহু ওঁয়্যা-হিদুওঁয়্যা ইন্নানী বারীউম্ মিম্মা- তুশরিকুন।

শোকই নিয়তি নয় by ড. মুহাম্মদ আশকার ইবনে শাইখ

গত ১৩ আগস্ট লন্ডনে একটি অনুষ্ঠানে যাওয়ার প্রাক্কালে যখন তারেক মাসুদ আর মিশুক মুনীরের মর্মন্তুদ সংবাদটি পাই, তখন শুধু একটি প্রশ্নই তাড়া করেছে, বাংলাদেশের সড়ক-মহাসড়কের বাঁকে বাঁকে যেসব মৃত্যুফাঁদ রয়েছে, সেগুলো আর কত অমূল্য প্রাণ কেড়ে নেবে? প্রথমেই বলতে চাই, মৃত্যু অমোঘ, অনিবার্য বটে; কিন্তু কোনোভাবেই এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।

বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় শিফট চালুর এটাই সময় by ড. সৌমিত্র শেখর

চারদিকে উৎসবের আমেজ। ঈদুল ফিতর, দুর্গাপূজা এবং এর কিছুদিন পর ঈদুল আজহা_ধর্মীয় এই অনুষ্ঠানগুলো এবার খুবই কাছাকাছি সময়ে প্রায় হাত ধরাধরি করে বাঙালির সামাজিক জীবনকে আনন্দময় করে তুলেছে। এ আনন্দের সাগরে সাঁতার কাটবে নিশ্চয়ই আমাদের সেই সোনার মুখগুলো, যারা এবার উচ্চ মাধ্যমিক স্তর পাস করেছে।

চরাচর-পরিবেশজাত উদ্বাস্তু সমস্যা by আফতাব চৌধুরী

রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বিভিন্ন দেশে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়। কিন্তু ইদানীং পরিবেশগত কারণে বিপুলসংখ্যক লোককে উদ্বাস্তু হতে দেখা যায়। অনেকের হয়তো মনে আছে ১৯৩০ সালের অভিজ্ঞতার কথা, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০ লক্ষাধিক ওকিস দক্ষিণের বিশাল প্রান্তর ছেড়ে জমিজমা-বসতবাড়ি পরিত্যাগ করে পাড়ি জমিয়েছিল অন্য রাজ্যের উদ্দেশে, যাদের বৃহদংশ ঠাঁই নিয়েছিল ক্যালিফোর্নিয়ায়।

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

আকাশের মেঘ কাটেনি। মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। ভাপসা গুমোট ভাবও রয়ে গেছে। এরই মধ্যে কোন ফাঁকে নিয়মমতো চলে এসেছে শরৎ। আকাশে নীলচে রং। পেঁজা তুলোর মতো ছেঁড়া ছেঁড়া নরম হালকা মেঘের ওড়াউড়িও চোখে পড়ছে। ঢাকার বাইরে হাইওয়ে, জলপথ আর রেলপথের দুই পাশে খোলা প্রান্তরে কাশের দুলুনিও দেখা যাচ্ছে।

দূরের দূরবীনে-শুধু অশ্রু আর ফুল নয়, প্রতিরোধ ও পরিবর্তন প্রয়োজন by অজয় দাশগুপ্ত

আমাদের দেশের মতো জবাবদিহিবিহীন, অস্বচ্ছ, আবছা চরিত্রের কর্তৃপক্ষ পৃথিবীতে বিরল। সব দেশে ও সব জাতিতে এক ধরনের স্বচ্ছতা আছে, ভাঙাচোরা কিছু দেশ, যুদ্ধবিধ্বস্ত সমাজ বা উত্তেজনাপ্রবণ রাষ্ট্রগুলো বাদ দিলে সবাই নিয়ম মেনে চলেন। ঘটনা-দুর্ঘটনায় জবাবদিহি করতে বাধ্য সরকার ও প্রশাসন সে দেশগুলোয়, তাঁরাই জনগণের ভরসা।

ইতিউতি-সুপ্রিম কোর্টের আকাশে কালো মেঘ দেশে ঝড়ের আশঙ্কা by আতাউস সামাদ

রোজার আগে থেকেই শুরু হয়েছিল জনজীবনে দুর্ভোগ, অস্বস্তি ও শঙ্কা। রমজান মাসজুড়ে দেখা গেছে, সেসব ভয় অমূলক নয়। খাদ্যসামগ্রীর দামের আকাশফোঁড়া লাফ, যা ছিল এত দিন ধরে বিরামহীন মূল্যস্ফীতি সয়ে আসা সাধারণ মানুষের কল্পনার বাইরে, ডেঙ্গু জ্বরের রোগীতে হাসপাতাল ভর্তি হয়ে যাওয়া, চাঁদাবাজদের দৌরাত্ম্য এবং বুক হিম করে দেওয়া গণপিটুনিতে নিরীহ মানুষের মৃত্যু_এ বছর প্রায় পুরো রোজার মাস এসব দুর্ভোগ নিয়ে থাকতে হয়েছে।

ডিসিসিতে দুর্নীতি-কর্তৃপক্ষের দায় এড়ানোর পথ নেই

দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষ এত উচ্চকণ্ঠ হওয়া সত্ত্বেও দুর্নীতি নামক রাহু এখনো আমাদের অনেক সম্ভাবনা, অর্জন ও প্রত্যাশার অপমৃত্যু ঘটাচ্ছে। দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর অর্থ লুটে নিয়ে কিছু স্বেচ্ছাচারী, ক্ষমতাবান ও অসাধু ব্যক্তির উদরপূর্তির পাঁয়তারা অব্যাহত রয়েছে।

ঈদ যাদের কাছে আনন্দহীন-বানভাসিদের দুর্দশা মোচনে কিছু করা প্রয়োজন

সাতক্ষীরায় প্রায় ১০ লাখ মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত। কপোতাক্ষ ও বেতনা নদী তাদের সব আনন্দ কেড়ে নিয়েছে। তাদের ফসলি জমি, মাছের ঘের_সবই এখন পানির নিচে। সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে উদ্বাস্তুর জীবন যাপন করছে হাজার হাজার পরিবার। ক্ষুধা তাদের নিত্যসঙ্গী।

পবিত্র কোরআনের আলো-রাসুল কোনো প্রলোভনে পড়ে আল্লাহর পথ থেকে সরে আসতে পারেন না

১৩. ওয়ালাহূ মা ছাকানা ফিল্লাইলি ওয়ান্নাহারি ওয়াহুচ্ছামীউ'ল আ'লীম। ১৪. ক্বুল আগাইরাল্লাহি-ত্তাখিযু ওয়ালিইয়্যান ফাতি্বরি-চ্ছামাওয়াতি ওয়াল আরদ্বি ওয়া হুয়া ইউত্বয়ি'মু ওয়ালা- ইউত্বআ'ম; ক্বুল ইন্নী উমিরতু আন আকূনা আউওয়্যালা মান আছলামা ওয়ালা- তাকূনান্না মিনাল মুশরিকীন। ১১৫. ক্বুল ইন্নী আখাফু ইন আ'সাইতু রাব্বী আ'যা-বা ইয়াওমিন আ'যীম।

লিবিয়ার আগুন নিভবে কি সহজে by মোস্তফা হোসেইন

কর্নেল মুয়াম্মার গাদ্দাফির রাজত্ব শেষ। তাহলে কার রাজত্ব শুরু হলো লিবিয়ায়? আপাতত কোনো সরকার নেই ওখানে। কারণ বিদ্রোহীদের জোড়াতালি দেওয়া মুস্তাফা আবদেল জলিলের নেতৃত্বাধীন গ্রুপকে সরকার বলারও সুযোগ কম। এদিকে গাদ্দাফির প্রাসাদ এখন বিদ্রোহীদের দখলে। গাদ্দাফির ক্যাপ মাথায় দিয়েছে বিদ্রোহী সৈনিকদের একজন। খুব ভালোভাবেই প্রচার হচ্ছে সেই ছবি।

সংকট নিরসনে মুক্ত-স্বচ্ছ-পবিত্র বিদ্যুৎ দরকার by ড. এম শামসুল আলম

বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে কবে থেকে লিখছি মনে নেই। কেন লিখি? সে জবাব দিতে আজ দ্বিধা হয়। দিন কয়েক আগে কালের কণ্ঠের সম্পাদকীয় বিভাগ থেকে জরুরি ভিত্তিতে লেখা চাইলেন এবং টেলিফোনকারী বললেন, কালের কণ্ঠে আজ অনেক খবর বেরিয়েছে। এর মধ্যে বিদ্যুৎসংক্রান্ত একটি জরুরি সংবাদ আছে, এ নিয়ে লিখুন। আমি যে লেখার আর আগ্রহ খুঁজে পাই না, তা কী করে বোঝাই! আর তা বোঝানোর ব্যর্থ চেষ্টা এ লেখায় করেছি মাত্র।

স্মরণ-অস্তিত্ব চেতনার কবি আজীজুল হক by ফখরে আলম

মেঘমুখী ফুল তুমি সূর্যমুখী হও, সূর্যই আমাদের প্রথম নায়ক'। অস্তিত্ব চেতনার এমন সাহসী উচ্চারণের কবি আজীজুল হকের ২৭ আগস্ট ছিল দশম মৃত্যুবার্ষিকী। পঞ্চাশের দশকের অন্যতম কবি আজীজুল হক ১৯৩০ সালের ২ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে ম্যাট্রিক, ১৯৪৯ সালে ইন্টারমিডিয়েট, ১৯৫১ সালে স্নাতক,

কুড়িয়ে পাওয়া সংলাপ-কবে হব উন্মাদ চিৎকারে হুংকারে by রণজিৎ বিশ্বাস

মাটির ঘরে স্বামীকে শুইয়ে দেওয়ার পর শহীদ মুনীর চৌধুরী পুত্রভার্যা, সাংবাদিকতার শিক্ষক ও ক্যামেরার পেছনের এক প্রতিভাময় শিল্পী মিশুক মুনীরের স্ত্রী খুব সাংঘাতিক একটি কাজ করেছেন। খুব সাহসেরও কাজ। তিনি সেখানে উপস্থিত ঢাকার মেয়রকে প্রচণ্ড ভাষায় ধিক্কার দিয়েছেন। বারবার বলেছেন_ধিক আপনাদের, আপনাদের ধিক। যাদের নেতৃত্বে সড়কের মেরামত-সংস্কারের কাজগুলো হয়, তাদের উদ্দেশে এটি এক প্রতীকী অসন্তোষ।

বৃত্তের ভেতর বৃত্ত-একটি সেতু এবং একজন মহাক্ষমতাধরের কান্ড by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

গত সপ্তাহে এই কলামে 'পঞ্চাশ এমপির আমলনামা, উত্তপ্ত জাতীয় সংসদ এবং অর্জনের বিসর্জন' শিরোনামে লেখাটি প্রকাশের পর অনেকের টেলিফোন এবং ই-মেইল পেয়েছি। সেই লেখার সূত্র ধরে আজ আবারও বলি, ক্ষমতাবানদের ক্ষমতা দীর্ঘমেয়াদি না হলেও কোনো কোনো সময় খুবই দৃষ্টিকটু ও উদ্বেগের বিষয় হয়ে ওঠে।

প্রবাসে থেকেও by একরামুল হক শামীম

বার্তা সংস্থা এএফপির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক একটি খবর আমরা জানতে পেরেছি। সংবাদটি দেশের বেশকিছু সংবাদপত্রেও প্রকাশিত হয়েছে। দেশের অর্থনীতির হাল নিয়ে সরকারের নানামুখী সমালোচনা রয়েছে। বিশ্ব অর্থনীতিতেও মন্দা। এ সময়ে জানুয়ারিতে বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে।

স্থাপত্য শিক্ষার সুযোগ ও সম্ভাবনা-শিক্ষা by মীর মোবাশ্বের আলী

স্থাপত্য বিভাগও একটা পরিবারের মতো। স্থাপত্য বিভাগে ভর্তি হওয়া মানে এই পরিবারের সদস্য হওয়া। সফলভাবে পড়াশোনা শেষ হলে পেশায় যোগ দেওয়াও একটা অর্জন ও মর্যাদার বিষয়। আজকে স্থাপত্য বিভাগে পড়তে আসা মানে ভবিষ্যতে সফলভাবে স্থাপত্য পেশা অনুশীলনের পথে প্রথম পদক্ষেপ রাখা

সাংস্কৃতিক অভ্যাস বনাম অপসংস্কৃতি-সময়ের কথা by অজয় দাশগুপ্ত

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মাত্র আট মাস ক্ষমতায়। কিন্তু এ সময়ের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে_ পরিবর্তন কোথায় হলো? মমতা বন্দ্যোপাধ্যায় সময় চাইছেন। ৩৪ বছরে যা হয়নি, রাতারাতি তিনি তা কেমন করে করবেন_ সে প্রশ্ন রাখছেন। কিন্তু জনতা যে অধৈর্য। এর মধ্যেই তৃণমূল ছাত্র সংগঠনের নৈরাজ্য।

খুলনার বন্ধ শিল্প প্রতিষ্ঠান-সরকার কেন প্রতিশ্রুতি পূরণ করে না?

সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী খুলনার বন্ধ ৪টি শিল্প প্রতিষ্ঠান এখনও চালু হয়নি। অন্যদিকে চালু ৮টি পাটকলের পাটজাত পণ্য অবিক্রীত থাকার কারণে লোকসানের বোঝা ভারী হওয়ার ঝুঁকিতে পড়েছে। সমকালে শুক্রবার এ সংক্রান্ত রিপোর্টে বিস্তারিত আলোকপাত করা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী-মহানবীর আদর্শই হোক শান্তির পাথেয়

আরবি ক্যালেন্ডার অনুসারে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ অত্যন্ত গুরুত্ববহ দিন। এ দিনটিতেই ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেছিলেন। আবার এ দিনটি মহানবীর ওফাত দিবস হিসেবেও স্বীকৃত। প্রিয়নবীর জন্ম ও মৃত্যুর এ দিনটি প্রত্যেক মুসলমানের জন্য স্রষ্টার ইবাদত-বন্দেগির মাধ্যমে পালনীয় একটি দিন।

চারদিক-মুকুন্দপুরে আসছেন তো?

আমরা যারা ষাটের কোঠার আশপাশে অর্থাৎ হয় ষাট ছুঁই ছুঁই বা ষাট পার হচ্ছি বা হয়েছি—তারা একদিকে বড় ভাগ্যবান। স্বাধীনতাযুদ্ধের প্রতিটি স্মৃতি তাদের মনে জ্বলজ্বল করে জ্বলছে। যারা চল্লিশের বা পঞ্চাশের কোঠায় হয় তাদের তেমন কোনো স্মৃতি নেই, থাকলেও খুব ম্লান। আবার যাঁরা সত্তর বা আশির কোঠায় চলে গেছেন, তাঁরা আবার এখন ওই সব স্মৃতি খুব একটা মনে করতে পারেন না।

স্মরণ-ইতিহাসের মহানায়ক মওলানা ভাসানী by রাশেদ খান মেনন

প্রথম আলো একবার তার বিশেষ সংখ্যা সাজিয়েছিল এ দেশের ইতিহাসের নায়কদের নিয়ে। সে প্রসঙ্গে আমার ওপর এসে পড়েছিল মওলানা ভাসানী সম্পর্কে কিছু লেখার। সেই লেখা লিখতে গিয়ে লিখেছিলাম, ‘সত্যি মওলানা ভাসানীর মতো কে আমাদের জীবনকে এভাবে প্রভাবিত করেছে—সেই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান পেরিয়ে বাংলাদেশের রাজনীতির গতিধারা নিয়ন্ত্রণ করেছেন, যার মধ্য দিয়ে বাঙালি জাতির আত্মপরিচয়ের দাবির প্রথম প্রকাশ ঘটেছে,

নির্বাচন-দুই বড় দলের বড় ভুল by শেখ হাফিজুর রহমান

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়েছে। তত্ত্বাবধায়কব্যবস্থা প্রতিষ্ঠা ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিরোধী দল রাজপথে জোরদার আন্দোলন শুরু করেছে। সরকারের বাকি সময়টা মসৃণ হবে না। বিরোধী দলের আন্দোলন সামাল দিতেই সরকারকে অনেকটা সময় ও রাজনৈতিক শক্তি ব্যয় করতে হবে।

বিশ্ব অর্থনীতি-ওয়াল স্ট্রিট দখল কেন by ফারুক মঈনউদ্দীন

আমেরিকার অর্থনৈতিক রাজধানী নিউইয়র্কে হঠাৎ করে যে বিক্ষোভ সংঘটিত হয়ে গেল, সেটাকে আপাতদৃষ্টিতে মার্কিনিদের সহজাত বিচ্ছিন্ন হুজুগের মতো মনে হতে পারে অনেকের কাছে। প্রায় নেতৃত্ববিহীন স্বতঃস্ফূর্ত অর্থপূর্ণ অথচ অসংগঠিত এই বিক্ষোভকারীদের দাবি ছিল অনেক।

দায়ী নেতা-কর্মীদের আইনের হাতে সোপর্দ করুন-ছাত্রলীগের ভাঙচুর-তাণ্ডব

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করতে সময় লাগল চার মাস। তবে কমিটি ঘোষণার প্রতিক্রিয়া টের পেতে সময় লাগল না এক দিনও। চাঁদপুরের লোকজন সোমবার রাতে ঝুঝতে পারল ছাত্রলীগের কমিটি ঘোষণার ঝাঁজ কেমন হতে পারে। সরকার সমর্থক ছাত্র সংগঠন বলে কথা!

জাতিসংঘের মহাসচিবের আহ্বানে সাড়া দিন-নির্বাচনী সংলাপ

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ সফরে এসে তিনি একই অভিমত রেখেছিলেন; এবং এই আকাঙ্ক্ষা সর্বজনীন। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও সব দলের অংশগ্রহণে নির্বাচন করা নিয়ে অনিশ্চয়তা ছিল। এখন নির্বাচিত সরকারের আমলেও সেই চ্যালেঞ্জ নতুন করে দেখা দিয়েছে।

সংখ্যায় ৭দিন

৭০০ ৭০০ দিন ও ৫৫ ম্যাচ পর পর্তুগিজ লিগে হেরেছে এফসি পোর্তো। আরেকটি ম্যাচ অপরাজিত থাকলেই বেনফিকার ৫৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়ে ফেলত বর্তমান চ্যাম্পিয়নরা। ৪২ গত ২৮ জানুয়ারি অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া, আবুধাবিতে পাকিস্তান-ইংল্যান্ড এবং নেপিয়ারে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড এই তিন টেস্টে মোট উইকেট পড়েছে ৪২টি। যা একই দিনে সবচেয়ে বেশি টেস্ট উইকেট পতনের নতুন রেকর্ড।

ক্রিকেটার মায়ের লড়াই

একদিকে ৯ মাসের শিশু। অন্যদিকে ক্রিকেটের টান। দুইয়ের মাঝে ভারসাম্য রক্ষা করে চলাও শামীমা আক্তার পিঙ্কির কাছে একটা লড়াই। লিখেছেন বদিউজ্জামান ফিল্ডিংয়ে ব্যস্ত শামীমা আক্তার পিঙ্কি। কিন্তু একটু পর পরই চোখ চলে যাচ্ছিল ড্রেসিংরুমে। সেখানে বেবি সিটারে শুয়ে ছেলে মাসনুন আহমেদ। ছেলে কাঁদছে নাকি হাসছে, সেটা দেখতেই বারবার তাকাতে হচ্ছিল সেদিকে।

কথামালা

কেরিমভের কাছে অসম্ভব বলে কিছুই নেই আনঝি মাখাচকালা মালিকের এত টাকা আছে যে, মেসিকেও প্রলুব্ধ করা সম্ভব বলে মনে করেন রবার্তো কার্লোস ও দারুণ সম্ভাবনাময় খেলোয়াড়। কোনো সন্দেহ নেই, একটা সময়ে গিয়ে ও ইউনাইটেডের সেরা গোলরক্ষক হবে। আমার কাজ হলো সেই ‘একটা সময়’ যেন আমার ক্যারিয়ার শেষ হওয়ার আগে না আসে!

দ্য রাশিয়ান লাইন্সম্যান

তোফিক বাহরামফ নয়, ইতিহাস তাঁকে মনে রেখেছে ‘দ্য রাশিয়ান লাইন্সম্যান’ নামে। এক সিদ্ধান্ত দিয়েই স্মরণীয় হয়ে থাকা এই সহকারী রেফারিকে নিয়ে লিখেছেন রাজীব হাসান কেক তো দূর অস্ত, কোথাও একটা মোমবাতি জ্বলেছে কি না কে জানে! ২৯ জানুয়ারি তাঁর ৮৭তম জন্মদিনটা কেউ মনে রেখেছিলেন কি? শবাধারে কি ফুল নিয়ে গিয়েছিল কেউ?

পুরোনো রাজার পাশে নতুন রানী-ভাষান্তর: সোলায়মান পলাশ

একজনের তৃতীয় শিরোপা, আরেকজনের প্রথম। তা হোক, তবে দুজনেরই সাফল্যের অনুভূতি প্রায় অভিন্ন। ২০১২ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সার্বিয়ার নোভাক জোকোভিচ এবং বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের।

অসন্তোষের বছর ২০১১ by এ এম এম শওকত আলী

১৯৯১-পরবর্তী সব বছরই কমবেশি অসন্তোষের বছর ছিল। তবে ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জনগণের অসন্তোষ মূলত রাজনৈতিক কারণের জন্যই অধিকতর অনুভূত হয়েছে। ওই সাল থেকে বৃহৎ দুই দলের সৃষ্ট সংঘাতপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি অনেকাংশে ঘনীভূত হয় ২০০৭ সালে। এরই ধারাবহিকতায় জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে তদানীন্তন রাষ্ট্রপতি সৃষ্ট তত্ত্বাবধায়ক সরকারের সমর্থনে সেনাবাহিনীও এগিয়ে আসে এবং বলা যায়, 'কার্যকর' ভূমিকা পালন করে।

একুশের চাওয়া একুশের পাওয়া-জীবন থেকে নেয়া by অনুপম হায়াৎ

মহান ভাষা আন্দোলন ও রক্তাক্ত একুশে ফেব্রুয়ারির চাওয়া-পাওয়ার ঘটনা যে চলচ্চিত্রে প্রকাশিত হয়েছে, সেটি জহির রায়হান পরিচালিত জীবন থেকে নেয়া (১৯৭০)। তৎকালীন সারা পাকিস্তানের চলচ্চিত্রের ইতিহাসে (১৯৪৭-১৯৭০) জীবন থেকে নেয়াই একমাত্র ব্যতিক্রমী চলচ্চিত্র, যাতে একটি পারিবারিক কাহিনিনির্ভর মেলোড্রামার আড়ালে সমকালীন রাজনীতি, গণ-আন্দোলন, ছাত্র-আন্দোলন, পুলিশি নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ,

জনরুচি-‘কোলাভেরি ডি’ কিংবা ‘বুকটা ফাইট্টা যায়’: শুধুই কি হুজুগ? by সুমন রহমান

সম্প্রতি তামিল গায়ক ও নায়ক ধানুশের গাওয়া ‘কোলাভেরি ডি’ গানটা নিয়ে ভারতীয় সংগীতজগৎ বিমূঢ় হয়ে পড়েছে। ইতিমধ্যেই ভারতের গণ্ডি ছাড়িয়ে এই গান ছড়িয়ে পড়ছে দেশে দেশে। বাংলাদেশেরও অলিগলিতে, গাড়ি-বাড়িতে বেজে চলেছে সমানে।

সময়ের প্রেক্ষিত-পরে যেন পস্তাতে না হয় by মনজুরুল হক

বেশ কিছুদিন আগে এই একই বিষয়ে একটি লেখা আমি লিখেছিলাম। তবে এর কোনো প্রতিক্রিয়া হয়েছে বলে মনে হয় না। কেননা, যাদের উদ্দেশ করে সেই লেখা, তাদের মধ্যে কোনো রকম আলোড়ন যে সেটা একেবারেই তুলতে পারেনি গত তিন বছরের ঘটনাবলির আলোকে প্রসঙ্গটির একেবারে হারিয়ে যাওয়া থেকে তা বুঝে নিতে অসুবিধা হয় না।

ওষুধ শিল্প-জীবনের প্রয়োজনেই নির্ভেজাল হোক

জীবন রক্ষাকারী ওষুধও মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। আর সেই কাজটিই চলছে দেশের অভ্যন্তরে; এবং সরকারের অনুমোদন নিয়েই। ওষুধ উৎপাদনকারী বেশির ভাগ প্রতিষ্ঠান সেই কাজের হোতা। দেশের ১৫১টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২২টি মানসম্মত উপায়ে ওষুধ উৎপাদন করছে। বাকি ১২৯টিই আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়।

ঘরে ফেরার বিড়ম্বনা-নির্বিঘ্ন হোক ঈদ উদ্‌যাপন

নাড়ির টানে বাড়ি ফেরা শুরু হয়ে গেছে। নিকটজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই মানুষ ঘরমুখো। ঈদের ছুটি কার্যত বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হয়ে গেছে। প্রথম দিনই বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় ছিল লক্ষণীয়। মাঝখানে এক দিন ছুটি নিলে এবারের ঈদের ছুটি দাঁড়াচ্ছে টানা ৯ দিন।

পবিত্র কোরআনের আলো-যারা নবী-রাসুলদের শিক্ষা গ্রহণ করেনি তারা নিজেদের ক্ষতি সাধন করেছে

৯. ওয়া লাও জাআ'লনা-হু মালাকাল্ লাজাআ'লনা-হু রাজুলাই ওয়া লালাবাছনা আ'লাইহিম্ মা ইয়ালবিছূন। ১০. ওয়া লাক্বাদি ছ্তুহ্যিইয়া বিরুছুলিম্ মিন ক্বাবলিকা ফাহা-ক্বা বিল্লাযীনা ছাখিরূ মিনহুম্ মা কা-নূ বিহি ইয়াছতাহ্যিঊন।
১১. ক্বুল ছীরূ ফিল আরদ্বি ছুম্মান্যুরূ কাইফা কা-না আ'কি্ববাতুল মুকায্যিবীন।

বাংলাদেশে নজরুলচর্চা by ড. তুহিন ওয়াদুদ

চলতি বছর রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সারা দেশ যে পরিমাণ উৎসবমুখর হয়ে উঠেছিল, তা কবি নজরুলের জন্ম দিবস উদ্যাপনে লক্ষ করা যায়নি। রবীন্দ্রনাথের রচিত গান আমাদের জাতীয় সংগীত। কিন্তু নজরুলের মতো রাষ্ট্রীয় মর্যাদা রবীন্দ্রনাথকে আমরা দিইনি।

একটি প্রশ্নের অবতারণা by মোহীত উল আলম

প্রাতঃস্মরণীয় গায়িকা ফিরোজা বেগমের একটি আক্ষেপজনক উক্তি (কালের কণ্ঠ, ২০ মে ২০১০) আমাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবস্থান নিয়ে খুব ভাবাল। তিনি বলেছেন, নজরুলকে জাতীয় কবি করা হলে জাতীয় কবির মর্যাদায় তাঁকে রাখা উচিত। গত বছর দুটো জন্মজয়ন্তী অনুষ্ঠানে গিয়ে আমার একটা কী রকম যেন অনুভূতি হয়েছিল, যার সঙ্গে এখন দেখছি ফিরোজা বেগমের মন্তব্য মিলে যাচ্ছে। প্রথমটি ছিল রবীন্দ্র জন্মজয়ন্তী।

ঈদে মিলাদুন্নবী-মহানবী (সা.)-এর জীবনচরিত ও শিক্ষা by মুহাম্মদ আবদুল মুনিম খান

বিশ্বমানবতার ভীষণ বিপর্যয়ের এক চরম মুহূর্তে রাসুলুল্লাহ (সা.)-এর পৃথিবীতে শুভাগমন ঘটে। আজ থেকে এক হাজার ৪৪১ বছর আগে ৫৭০ খ্রিষ্টাব্দের ২৯ আগস্ট, রবিউল আউয়ালের ১২ তারিখে পবিত্র মক্কা নগরের সম্ভ্রান্ত কুরাইশ বংশে স্নেহময়ী মা আমিনার গর্ভে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। এমন এক যুগসন্ধিক্ষণে তাঁর আগমন হয়, যখন সমগ্র আরব দেশ তথা সারা বিশ্ব অজ্ঞানতা ও পাপাচারের ঘোর তমসায় আচ্ছন্ন।

বরিশাল বিশ্ববিদ্যালয়-৩৯ বছরের স্বপ্নপূরণ by সাইফুর রহমান

প্রাচ্যের ভেনিস বরিশাল। ধান-নদী-খালের দেশ বরিশাল। শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থান বরিশাল। দীর্ঘদিন ধরে বরিশালসহ দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বরিশালে ছিল না। এবার বরিশালে উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের মধ্য দিয়ে। এর পেছনে রয়েছে দীর্ঘ আন্দোলন।

উচ্চ বিদ্যাপীঠে নেতৃত্ব বাছাইয়ের সুযোগ থাকবে না কেন?-ছাত্র পরিষদ নির্বাচন

গতকাল দেশের ১৩ হাজার ৫৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র পরিষদ (স্টুডেন্টস কাউন্সিল) নির্বাচন হওয়ার খবরটি খুবই তাৎপর্যপূর্ণ। শিশুকাল থেকে শিক্ষার্থীদের গণতন্ত্রচর্চার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে এটি করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

মহানবী (সা.)-এর জীবনাদর্শ শান্তি ও ন্যায়ের দিশারি-পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল। বর্তমান সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে ইহলোক ত্যাগ করেন। তাই এই দিনটি মুসলমানদের কাছে অশেষ পুণ্যময়, আশীর্বাদধন্য একটি দিন।

নজরুলের ৩৫তম মৃত্যুবার্ষিকী-কবির অভিষেক by করুণাময় গোস্বামী

১৮৮২ সালের জুলাই মাস। রমেশচন্দ্র দত্তের মেয়ের বিবাহসভায় এসেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কণ্ঠে পুষ্পমাল্য অর্পণ করে তাঁকে সংবর্ধিত করা হলো। তরুণ রবীন্দ্রনাথও গেছেন সেই বিবাহসভায় আমন্ত্রিত হয়ে। তখন তিনি সন্ধ্যাসংগীতের কবি। বয়স ২১। আগের বছর 'বাল্মীকি প্রতিভা' ও 'ভগ্নহৃদয়' প্রকাশিত হয়েছে। বঙ্কিমচন্দ্র 'সন্ধ্যাসংগীত' কাব্যগ্রন্থের অকুণ্ঠ প্রশংসা করলেন এবং নিজের গলা থেকে ফুলের মালাখানি খুলে তরুণ রবীন্দ্রের গলায় পরিয়ে দিলেন।

পশু জবাই ও মাংসের মান-শুধু বিল পাস নয় নিশ্চিত হোক আইনের প্রযোগ

অনেকটা নীরবে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ। বুধবার জাতীয় সংসদে সরকার অনুমোদিত জবাইখানার বাইরে এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পশু জবাই করা শাস্তিযোগ্য অপরাধ_এই বিধান রেখে 'পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিল, ২০১১' পাস হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এই বিলে বলা হয়েছে, বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রির জন্য

আবার এসআই খুন-পুলিশের নিরাপত্তাও কি হুমকির মুখে?

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে পুলিশের সাব-ইন্সপেক্টর মিরাজুল সন্ত্রাসীদের হাতে খুন হওয়ার পর এখন পুলিশের নিরাপত্তার প্রশ্নটাই যেন প্রকট হয়ে উঠেছে। এসআই মিরাজুলের খুনের ঘটনা নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে।

চরাচর-রাখালরাজার টুঙ্গিপাড়া by ফখরে আলম

ছোট্ট গ্রাম টুঙ্গিপাড়া। সবুজ ছায়াঘেরা এই ছোট গ্রামে একজন বড় মানুষ জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাংলার রাখালরাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ কারণে ছোট গ্রাম দেশের সবচেয়ে বড় গ্রামের মর্যাদা লাভ করেছে। দেশ-বিদেশের হাজার হাজার মানুষ এ গ্রামে আসেন। বড় মানুষের সমাধির পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৩৯)-মায়ের ছোঁয়া গন্ধ আছে মা কোথাও নেই by আলী যাকের

ফিরে যাই সেই ১৯৬৪ সালের ৫ আগস্ট দুপুরে। ধূপখোলা মাঠের পশ্চিমে আমবাগানের মাঝখানে আমার একটি প্রিয় গাছের ডালে বসে আমি পা দোলাচ্ছি আর নানাবিধ চিন্তা আমার মনে খেলা করছে। ভাবছি অত্যাসন্ন সাবসিডিয়ারি পরীক্ষার কথা। ইংরেজি সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান এবং ব্যবহারিক ইংরেজি_তিনটি বিষয়ে পাঁচটি পেপার একসঙ্গে দিতে হবে।

শেকড়ের ডাক-জনতার হাড্ডিচূর্ণ দিয়ে এমপিদের গাড়িবিলাস by ফরহাদ মাহমুদ

এবারের ঈদে ঘরমুখো যাত্রীদের যতটা কষ্ট ভোগ করতে হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত আর কখনো তাদের তা করতে হয়নি। সড়কগুলোর চরম বেহাল অবস্থার কারণে অনেক রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে। অনেক রাস্তায় কোনো রকমে যানবাহন চললেও যাত্রীদের হাড়-হাড্ডি চূর্ণ হওয়ার মতো অবস্থা বিদ্যমান।

মৃদুকন্ঠ-মানস গঠনে শিশু শিক্ষাক্রম by খোন্দকার ইব্রাহিম খালেদ

মনস্তাত্ত্বিকদের মতে, শৈশবেই একটি শিশুর মানস গঠন প্রক্রিয়ার ভিত্তি রচিত হয়, যার ওপর ধীরে ধীরে বিকশিত হতে থাকে তার ব্যক্তিত্ব গঠনপ্রক্রিয়া। কোনো রকম ধারণা, বিশ্বাস, শিক্ষা বা ব্যক্তিত্ব নিয়ে কোনো শিশু জন্মগ্রহণ করে না। বরং জন্ম-পরবর্তী সময়ে আপনজন, পরিবেশ-প্রতিবেশ থেকে স্টিমুলাস বা উপাত্ত সংগ্রহ ও ধারণ করার ফলে ধারণা জন্ম নেয়, বিশ্বাস গড়ে ওঠে, শিক্ষা অর্জিত হতে থাকে এবং এগুলোর মিশ্রণে স্বকীয় ব্যক্তিত্বের বিকাশ ঘটতে থাকে।

ঈদের বাজার-স্থিতিশীল হোক দ্রব্যমূল্য

'ঈদ'-এর আভিধানিক অর্থ আনন্দ বা খুশি। কিন্তু সেই আনন্দ বা খুশি ম্লান হয়ে যায় বাজারে গেলে। ঈদ আমাদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদের দিন নতুন পোশাক পরা যেমন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে গেছে, তেমনি এদিন ঘরে ভালো মানের খাবারের আয়োজনের সংস্কৃতিও রয়েছে। ঈদের দিন বাড়িতে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব আসেন।

লিবিয়া পরিস্থিতি-শান্তি আসবে কি অদূর ভবিষ্যতে

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির প্রাসাদ বাব-আল আজিজিয়াও শেষ পর্যন্ত দখল করে নিয়েছে দেশটির বিদ্রোহী বাহিনী। কিন্তু মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী এখনো অস্তিত্বহীন হয়ে যায়নি। কিংবা তাঁর এবং তাঁর সন্তানদের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

পবিত্র কোরআনের আলো-পাপের কারণে অতীতে অনেক জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে

৫. ফাক্বাদ কায্যাবূ বিলহাকি্ব লাম্মা জা-আহুম; ফাছাওফা ইয়া'তীহিম আম্বা-ঊ মা কা-নূ বিহি ইয়াছতাহ্যিঊন।
৬. আলাম ইয়ারাও কাম আহ্লাকনা মিন্ ক্বাবলিহিম্ মিন ক্বারনিম্ মাক্কান্না-হুম ফিল আরদ্বি মা লাম নুমাক্কিল্ লাকুম ওয়া আরছালনাচ্ছামা-আ আ'লাইহিম্ মিদ্রা-রাওঁ ওয়া জাআ'লনাল আনহা-রা তাজরী মিন তাহ্তিহিম ফাআহ্লাকনাহুম বিযুনূবিহিম ওয়া আনশা'না মিম্ বা'দিহিম ক্বারনান আ-খারীন।

ভাগ্য বুঝি সড়কপথেই আমাদের অনিবার্য মৃত্যু লিখে রেখেছে by হাসান আহমেদ চৌধুরী কিরণ

না, বাড়ির বাইরে রাস্তা বা সড়কে এখন আর কেউ মোটেও নিরাপদ নন। প্রিয় স্বজন, আপনি, আমি বা অন্য কেউ_কেউই নন। ঘর ছেড়ে রাস্তায় বেরোলেই যে কারোরই অনিবার্য সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়ে মৃত্যু হতে পারে। আপনার জন্য আপনার পরিবার, বন্ধু, সন্তান-সন্ততির জন্য দেশের সড়কপথগুলো এভাবেই উন্মুক্ত এবং নিরাপদহীন করে রাখা হয়েছে। আপনি যেদিক দিয়ে যাবেন, সড়ক-ঘাতক যেন সেদিক দিয়েই আপনার মৃত্যু নিশ্চিত করতে পারে।

চালচিত্র-পর পর নারীর আত্মহনন ও সমাজের বিষফোড়া by শুভ রহমান

হবিগঞ্জ, মৌলভীবাজার ও মাদারীপুর_পর পর তিন দিনে তিনটি জায়গায় নারী নির্যাতন ও গ্রাম্য সালিসের জুলুমের অসহায় শিকার হয়ে নারীর আত্মহননের ঘটনা ঘটে গেল। আমাদের গ্রামসমাজ যে কী নিষ্ঠুর নারী নির্যাতন ও সালিস, ফতোয়া, বিচার-আচারের নামে কী ভয়ানক অন্যায়-অবিচারের নরক হয়ে রয়েছে, উলি্লখিত উপর্যুপরি আত্মহননের ঘটনাগুলো সে সমাজবাস্তবতা নগ্ন করে দিয়েছে।

চরাচর-মাশরুমের নানা কথা by আলম শাইন

মাশরুম এক ধরনের ছত্রাক। শ্রেণীগত দিক দিয়ে বিবেচনা করলে মাশরুম একটি নিম্ন শ্রেণীর ছত্রাকের আওতায় পড়ে। ফলে এটা ছত্রাক দলের অন্তর্ভুক্ত না হয়ে সবজি হিসেবে স্থান করে নিতে সক্ষম হয়েছে। বাংলাদেশ ব্যতীত পৃথিবীর অনেক উন্নত দেশে আজকাল মাশরুম বেশ জনপ্রিয় পুষ্টিকর একটি খাবার ও পথ্য হিসেবে চিহ্নিত হয়েছে। ধরা যাক মাশরুমের কফির কথা। এশিয়ার উন্নত দেশগুলোতে বেশ জনপ্রিয় এটি।

'মুক্তির গান' ও আমাদের মুক্তির পথ by লুৎফর রহমান রনো

মুক্তির গানে'র স্রষ্টা তারেক মাসুদ ও বৈদ্যুতিন মিডিয়ার পুরোধা সাংবাদিক মিশুক মুনীর ও তাঁদের সহকর্মীদের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু দেশবাসী অভ্যস্ত মনে মেনে নিতে পারেনি। কারণ তাঁরা ছিলেন এই ভাগ্যাহত সমাজের মুখপাত্র। দুর্ভাগ্য, দুর্ভোগদণ্ডিত মানুষের মনের কথা, প্রত্যাশার কথা এবং প্রতিঘাতের কথা তাঁরা তাঁদের সৃজনশীল কাজের মাধ্যমে বলার চেষ্টা করেছেন।

ইতি-নেতি-প্রয়োজন চিহ্নিত সমস্যার বাক্যহীন ত্বরিত সমাধান by মাসুদা ভাট্টি

বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে আন্না হাজারে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে বিশ্বময় গান্ধীর পুনরাবির্ভাবের বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন বলে বিশেষজ্ঞরা মনে করেন। কংগ্রেস নেতৃত্বাধীন প্রগতিশীল মোর্চা সরকার এমনিতেই দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে নানাভাবে জনগণের সামনে নম্বর খুইয়েছে, ফলে আন্না হাজারে ইস্যুটি ভারত সরকারকে বেশ ভালোভাবেই নাকানি-চুবানি খাওয়াচ্ছে।

সাদাকালো-পারস্পরিক আস্থার ভিত্তিতে 'আদিবাসী' বিতর্কের সমাধান সম্ভব by আহমদ রফিক

আবার পার্বত্য চট্টগ্রাম। বাহাত্তর-পরবর্তী সময়ে অনেক অশান্তি, অনেক মৃত্যু, অনেক রক্ত ঝরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বিচক্ষণ পদক্ষেপ নিয়েছিলেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষর করে। পাহাড়ি অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি পরিষদের প্রধান সন্তু লারমার সঙ্গে চুক্তি_পাহাড়ে আপাতত শান্তি, সেসব ঘটনা সবাই জানেন।

ঝুঁকিতে কালুরঘাট সেতু-মেরামতে মূল বাধা যানজট by প্রণব বল

ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কালুরঘাট সেতু। জানুয়ারি মাসে এই সেতুতে দোহাজারীর একটি ট্রেন লাইনচ্যুতও হয়েছে। এ অবস্থায় সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়। তবে নগরের বহদ্দারহাটের সংযোগ সড়কের বেহাল অবস্থা এবং উড়ালসেতু নির্মাণের কারণে মেরামতকাজ বিলম্বিত হচ্ছে।

‘ধুলা দুর্ভোগ’ থেকে রেহাই পেতে সড়ক অবরোধ

ছয় মাসের বেশি সময় ধরে বেহাল কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক। এবড়োখেবড়ো সড়কের ধুলার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে সড়কের দুই পাশের গ্রামবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ‘ধুলা দুর্ভোগ’ থেকে রেহাই পেতে মিরপুর উপজেলার মির্জানগরের মীর আবদুল করিম কলেজের দুই শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল শনিবার প্রায় পৌনে তিন ঘণ্টা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-শিক্ষকদের অনশন উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদের হত্যাকাণ্ডের ঘটনায় সাত দফা দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি দুই দিনের জন্য স্থগিত করেছেন শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে গতকাল শনিবার বিকেলে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় নিয়ে পাল্টাপাল্টি সভা-পুরোনো বিরোধে চট্টগ্রাম আ.লীগ by একরামুল হক

আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভাকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পুরোনো কোন্দল আবার চাঙা হয়ে উঠেছে। ঢাকায় এই মতবিনিময় সভায় যোগ দিতে কারা যাবেন এবং এ নিয়ে করণীয় ঠিক করতে গত দুই দিনে নগর আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সভা করেছে।

আখাউড়া সীমান্তে উত্তেজনা!-সাতক্ষীরা সীমান্তে তিনজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা গতকাল শনিবার ভোরে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছেন। শুক্রবার দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি সীমান্তের বিপরীতে ভারতের গোবরদাহ এলাকায় বিএসএফের দুই সদস্যকে কুপিয়ে আহত করার অভিযোগে তাঁদের ধরে নিয়ে যায় বিএসএফ।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩০৫ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মো. লনি মিয়া দেওয়ান, বীর প্রতীক প্রবল এক প্রতিরোধযোদ্ধা অধিনায়কের নির্দেশ পেয়ে মো. লনি মিয়া দেওয়ান সহযোদ্ধাদের নিয়ে প্রতিরক্ষা অবস্থান নিলেন। যেকোনো সময় পাকিস্তান সেনাবাহিনী তাঁদের আক্রমণ করতে পারে। সবার মধ্যে টানটান উত্তেজনা।

খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী-‘এমন কিছু করবেন না যার ফল আপনার জন্য ভালো হবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার এলে আপনাকে ক্ষমতায় বসিয়ে দেবে, এমনটা ভাবা ঠিক হবে না। জনগণের ওপর আস্থা ও বিশ্বাস রাখুন। এমন কিছু করার চেষ্টা করবেন না, যার ফল আপনার জন্য ভালো হবে না।’

বইয়ের মেলা প্রাণের মেলা-পথের মেলায় নিয়ন্ত্রণ নেই by আশীষ-উর-রহমান

বিক্রির মন্দা কাটতে শুরু করেছে অমর একুশের গ্রন্থমেলায়। গতকাল শনিবারও ভিড় ছিল প্রচুর। আগের দিন শুক্রবারের তুলনায় এদিন বেচাকেনাও ঢের বেড়েছে। তবে বাংলা একাডেমীর প্রাঙ্গণের বাইরের মেলাটি একেবারেই বারোয়ারি মেলায় পরিণত হয়েছে। সেখানে নিম্নমানের ছাপার নকল ভারতীয় বই থেকে শুরু করে জুতা-স্যান্ডেল, বাজারের ব্যাগ,

কর্মীদের করা মামলা নিয়ে সংকটে বিমান by টিপু সুলতান

ক্রমাগত লোকসান দিতে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিজ কর্মীদের সঙ্গে মামলা নিয়ে আরেক সংকটে পড়েছে। কর্তৃপক্ষের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রায় এক হাজার ৪০০ কর্মকর্তা-কর্মচারী বিমানের বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন।
বিমান সূত্র জানায়, মামলায় লড়ার ক্ষেত্রে এ পর্যন্ত বিমানের পক্ষে সাফল্যের তেমন কোনো নজির নেই।

বিশেষ সাক্ষাৎকার-ট্রানজিট নিয়ে কোর কমিটির রিপোর্ট প্রকাশ করা হোক by এম রহমতউল্লাহ

পরিবহন বিশেষজ্ঞ মোহাম্মদ রহমতউল্লাহর জন্ম ১৯৪০ সালের ফেব্রুয়ারি মাসে। ১৯৬২ সালে বর্তমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগে প্রভাষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে সিভিক ডিজাইনে মাস্টার ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন পরিবহন পরিকল্পনার ওপর।

স্বীকৃত বিশেষজ্ঞ ছাড়াই বাংলাদেশ প্রতিনিধিদল! by রাহীদ এজাজ

টিপাইমুখ প্রকল্প নিয়ে ভারতের সঙ্গে যৌথ সমীক্ষার জন্য বাংলাদেশের সম্ভাব্য প্রতিনিধিদলে স্বীকৃত বিশেষজ্ঞদের উপেক্ষা করা হয়েছে। প্রস্তাবিত এ দলটিতে প্রাধান্য থাকছে সরকারি কর্মকর্তাদেরই।  দেশের স্বীকৃত বিশেষজ্ঞদের ছাড়া সমীক্ষা হলে তার ফলাফল সর্বসাধারণের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

টাইমের নিবন্ধ-বাংলাদেশের শেয়ারবাজার বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট

বাংলাদেশের শেয়ারবাজারকে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট শেয়ারবাজারগুলোর অন্যতম হিসেবে অভিহিত করেছে টাইম সাময়িকী। ২ ফেব্রুয়ারি এতে প্রকাশিত এক নিবন্ধে বাংলাদেশের শেয়ারবাজারের সাম্প্রতিক উত্থান-পতন পর্যালোচনা করা হয়েছে।

সাত মাসে দূরপাল্লার বাসভাড়া ১০০ থেকে ১৪০ টাকা বেড়েছে by আনোয়ার হোসেন

সাত মাসের ব্যবধানে দূরপাল্লার বাসের ভাড়া ১০০ থেকে ১৪০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এই সময়ে জ্বালানির দাম বেড়েছে লিটারপ্রতি ১৫ টাকা। অনিয়ন্ত্রিত ভাড়া বাড়ার ফলে যাত্রীদের নাভিশ্বাস উঠেছে। বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম পথে বিভিন্ন কোম্পানির বাসে ৪৩০ টাকা এবং ঢাকা-সিলেট পথে ৪৪০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। গত বছরের মে মাসের আগে এই দুই পথেই ভাড়া ছিল ৩০০ টাকা।

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

বর্তমান ব্যবস্থায় দলীয় সরকারের অধীনে সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তবে কিছু শর্ত মানলে তা সম্ভব। এ মন্তব্য করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। সিইসি ও দুই কমিশনারের বিদায় উপলক্ষে গতকাল শনিবার দুপুরে আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক কাউন্সিল মিলনায়তনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শামসুল হুদা এ কথা বলেন।