Monday, July 3, 2017
আরবদের অনৈক্যে যেভাবে জন্ম হয় ইসরাইল নামক ইহুদি রাষ্ট্রের

কিন্তু ১৯৩০'র দশকে ফিলিস্তিনীরা বুঝতে পারলো যে তারা ধীরে-ধীরে জমি হারাচ্ছে। ইহুদিরা দলে-দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে।
ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখের মতো ফিলিস্তিনী বাস্তু-চ্যুত হয়েছে। তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে। কিন্তু ইসরাইল তাদের আর কখনোই বাড়িতে ফিরতে দেয়নি।
ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ বছর দশেক আগে বিবিসি’র সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফিলিস্তিনীদের কেন এই দশা হলো সেজন্য তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত।
মি: পেরেজ বলেন, ‘অধিকাংশ জমি ফিলিস্তিনীদের হাতেই থাকতো। তাদের একটি আলাদা রাষ্ট্র হতো। কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছে। ১৯৪৭ সালে তারা ভুল করেছে। আমরা কোনো ভুল করিনি। তাদের ভুলের জন্য আমরা কেন ক্ষমা চাইবো?’
১৮৯৭ সাল থেকেই ইহুদিরা চেয়েছিলেন নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলতে।
১৯১৭ সালে থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল।
১৯১৭ সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন।
তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে, ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে।
ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রটসচাইল্ডকে।
তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সে চিঠি ‘বেলফোর ডিক্লারেশন’ হিসেবে পরিচিত।
ইহুদীদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে, ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দিবে। যদিও রোমান সময় থেকে ইহুদিদের ছোট্ট একটি ধর্মীয় গোষ্ঠী সে জায়গায় বসবাস করতো।
ইউরোপে ইহুদীদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সেটি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরো তরান্বিত করেছে।
১৯৩৩ সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করেন।
ইতোমধ্যে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিনী ভূখণ্ডে আসতে থাকে। তখন ফিলিস্তিনী আরবরা বুঝতে পারে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।
ফিলিস্তিনী আরবরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদ্রোহ করে। তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল ব্রিটিশ সৈন্য এবং ইহুদি নাগরিকরা। কিন্তু আরবদের সে বিদ্রোহ কঠোর হাতে দমন করেছে ব্রিটিশ সৈন্যরা। ফিলিস্তিনীদের উপর ব্রিটিশ সৈন্যরা এতো কঠোর দমন-পীড়ন চালিয়েছিল যে, আরব সমাজে ভাঙন তৈরি হয়েছিল।
ইহুদীরা তাদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর ছিল। ব্রিটেনের সহায়তায় সে অনুযায়ী তারা কাজ এগিয়ে নিচ্ছিল।
১৯৩০’র দশকের শেষের দিকে ব্রিটেন চেয়েছিল হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান জোরালো করতে। সেজন্য আরব এবং ইহুদী- দু’পক্ষকেই হাতে রাখতে চেয়েছে ব্রিটেন।
১৯৩৯ সালের মাঝামাঝি ব্রিটেনের সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে যেখানে বলা হয়েছিল পরবর্তী পাঁচ বছরের জন্য পঁচাত্তর হাজার ইহুদি অভিবাসী আসবে ফিলিস্তিনী ভূখণ্ডে। অর্থাৎ সংখ্যা কমিয়ে আনা হয়েছিল।
ব্রিটেনের এ ধরনের পরিকল্পনাকে ভালোভাবে নেয়নি ইহুদিরা। তারা একই সাথে ব্রিটেন এবং হিটলারের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করে।
তখন ৩২ হাজার ইহুদি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেয়। সেখান থেকে সামরিক প্রশিক্ষণ নিয়ে ইহুদি সৈন্যরা ব্রিটেন এবং আরবদের বিরুদ্ধে লড়াই শুরু করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনীর দ্বারা লাখ-লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আরেক বাস্তবতা তৈরি হয়।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর যেসব ইহুদি বেঁচে ছিলেন তাদের জন্য জন্য কী করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয়। তখন ফিলিস্তিনী ভূখণ্ডে ইহুদীদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরো জোরালো হয়।
আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। মি: ট্রুম্যান চেয়েছিলেন হিটলারের হাত থেকে বেঁচে যাওয়া এক লক্ষ ইহুদিকে অতি দ্রুত ফিলিস্তিনের ভূখণ্ডে জায়গা দেয়া হোক। কিন্তু ব্রিটেন বুঝতে পারছিল যে এতো বিপুল সংখ্যক ইহুদিদের ফিলিস্তিনী ভূখণ্ডে নিয়ে গেলে সেখানে গৃহযুদ্ধ হবে।
এ সময় ইহুদিদের সশস্ত্র দলগুলো ব্রিটিশ সৈন্যদের উপর ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে। তখন ইউরোপ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে জাহাজে বোঝাই হয়ে আসা হাজার-হাজার ইহুদিদের বাধা দেয় ব্রিটিশ বাহিনী। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি।
ইহুদি সশস্ত্র দলগুলো ব্রিটিশ বাহিনীর উপর তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়।
তাদের উদ্দেশ্য ছিল এমন একটি পরিস্থিতির তৈরি করা যাতে ইহুদি রাষ্ট্র গঠনের জন্য ব্রিটেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত সিদ্ধান্ত নেয়। তখন সমাধানের জন্য ব্রিটেনের উপর চাপ বাড়তে থাকে। এরপর বাধ্য হয়ে ব্রিটেন বিষয়টিকে জাতিসংঘে নিয়ে যায়।
১৯৪৭ সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দু’টি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য।
ইহুদিরা মোট ভূখণ্ডের ১০ শতাংশের মালিক হলেও তাদের দেয়া হয় মোট জমির অর্ধেক। কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল ইহুদিদের দ্বিগুণ।
স্বভাবতই আরবরা এ সিদ্ধান্ত মেনে নেয়নি। তারা জাতিসংঘের এ সিদ্ধান্ত খারিজ করে দেয়।
কিন্তু ফিলিস্তিনীদের ভূখণ্ডে তখন ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে। অবশেষে ইহুদিরা একটি স্বাধীন ভূখণ্ড পেল। কিন্তু আরবরা অনুধাবন করেছিল যে, কূটনীতি দিয়ে এ সমস্যার সমাধান হবে না।
জাতিসংঘের এ সিদ্ধান্তের পর আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায়। তখন ফিলিস্তিনী ভূখণ্ড ছেড়ে যাবার জন্য ব্রিটিশ সৈন্যরা দিন গণনা করছিল।
তখন ইহুদিদের সশস্ত্র দলগুলো প্রকাশ্যে আসা শুরু করে। তাদের গোপন অস্ত্র কারখানাও ছিল। কিন্তু ইহুদিদের সবচেয়ে বড় সুবিধা ছিল তাদের বিচক্ষণ নেতৃত্ব।
এর বিপরীতে আরবদের কোনো নেতৃত্ব ছিল না। ইহুদীরা বুঝতে পেরেছিল যে, নতুন রাষ্ট্র গঠনের পর আরবরা তাদের ছেড়ে কথা বলবে না। সম্ভাব্য যুদ্ধের জন্য আগে থেকেই তৈরি ছিল ইহুদিরা।
সবার দৃষ্টি ছিল জেরুজালেম শহরের দিকে। মুসলমান, ইহুদি এবং খ্রিস্টানদের জন্য পবিত্র এ জায়গা।
জাতিসংঘ যে সিদ্ধান্ত দিয়েছিল সেখানে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকার কথা ছিল। কিন্তু আরব কিংবা ইহুদি- কোন পক্ষই সেটি মেনে নেয়নি। ফলে জেরুজালেম শহরের নিয়ন্ত্রণের জন্য দু’পক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল।
জেরুজালেমে বসবাসরত ইহুদীদের অবরুদ্ধ করে রেখেছিল আরবরা। অন্য জায়গার সাথে জেরুজালেমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
১৯৪৮ সালের মার্চ মাসে ইহুদীরা আরবদের উপর পাল্টা আক্রমণ শুরু করে।
অনেক বিশ্লেষক বলেন, তখন ইহুদীরা আরবদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছিল।
যেহেতু আরবদের মধ্যে কোনো সমন্বয় ছিল না সেজন্য ইহুদিরা একের পর এক কৌশলগত জায়গা দখল করে নেয়।
তখন ফিলিস্তিনের একজন নেতা আল-হুসেইনি সিরিয়া গিয়েছিলেন অস্ত্র সহায়তার জন্য। কিন্তু সিরিয়া সরকার ফিলিস্তিনদের সে সহায়তা দিতে অস্বীকৃতি জানায়। সেখান থেকে ফিরে এসে আল হুসেইনি আবারো যুদ্ধে নামেন। এর কয়েকদিন পরেই তিনি নিহত হন।
ইহুদিরা যখন তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দিলে ১৯৪৭ সালের ডিসেম্বর মাস নাগাদ বহু ফিলিস্তিনী আরব তাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়।
ইহুদি সশস্ত্র গ্রুপগুলোর নৃশংসতা আরবদের মনে ভয় ধরিয়ে দেয়। অন্যদিকে ফিলিস্তিনী সশস্ত্র দলগুলো ইহুদিদের উপর কয়েকটি আক্রমণ চালায়। কিন্তু ইহুদিদের ক্রমাগত এবং জোরালো হামলার মুখে ভেঙ্গে পড়তে শুরু করে ফিলিস্তিনীরা। তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।
অন্যদিকে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ এবং অন্য আরব দেশগুলোর সরকার তাদের নিজ দেশের ভেতরে চাপে পড়ে যায়। সেসব দেশের জনগণ চেয়েছিল, যাতে ফিলিস্তিনদের সহায়তায় তারা এগিয়ে যায়।
১৯৪৮ সালের ১৪ই মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। একই দিন তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন যে সেদিন রাতেই ইহুদি রাষ্ট্রের জন্ম হবে।
ইসরাইল রাষ্ট্রের জন্মের এক ঘন্টার মধ্যেই আরবরা আক্রমণ শুরু করে। একসাথে পাঁচটি আরব দেশ ইসরাইলকে আক্রমণ করে।
যেসব দেশ একযোগে ইসরায়েলকে আক্রমণ করেছিল তারা হচ্ছে - মিশর, ইরাক, লেবানন, জর্ডান এবং সিরিয়া। তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় ত্রিশ হাজারের মতো। অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল প্রায় ৩৫ হাজার।
কিন্তু আরব দেশগুলোর মধ্যে কোন সমন্বয় ছিল না। তাছাড়া আরব নেতৃত্ব একে অপরকে বিশ্বাস করতো না।
জেরুজালেম দখলের জন্য আরব এবং ইসরায়েলের মধ্যে চলছে তীব্র লড়াই।
ইহুদিরা ভাবছিল জেরুজালেম ছাড়া ইহুদি রাষ্ট্রের কোনো অর্থ নেই। অন্যদিকে মুসলমানদের জন্যও জেরুজালেম পবিত্র জায়গা।
তীব্র লড়াইয়ের এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী পিছু হটতে থাকে। তাদের অস্ত্রের মজুত শেষ হয়ে যায়।সম্ভাব্য পরাজয় আঁচ করতে পেরে ইহুদিরা নিজেদের শক্তি সঞ্চয়ের জন্য সময় নেয়।
আর কিছুদূর অগ্রসর হলেই মিশরীয় বাহিনী তেল আবিবের দিকে অগ্রসর হতে পারতো। তখন জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়।
যুদ্ধবিরতির সময় দু’পক্ষই শক্তি সঞ্চয় করে। কিন্তু ইসরায়েল বেশি সুবিধা পেয়েছিল। তখন চেকোস্লোভাকিয়ার কাছ থেকে আধুনিক অস্ত্রের চালান আসে ইসরায়েলের হাতে।
যুদ্ধবিরতী শেষ হলে নতুন করে আরবদের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। একর পর এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেয় ইহুদিরা।
তেল আবিব এবং জেরুজালেমের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়।
জাতিসংঘের মাধ্যমে আরেকটি যুদ্ধ বিরতির মাধ্যমে সে সংঘাত থামে। ইসরাইলী বাহিনী বুঝতে পারে তারা স্বাধীনতা লাভ করছে ঠিকই কিন্তু লড়াই এখনো থামেনি।
১৯৪৭ সালের নভেম্বর মাস থেকে ১৯৪৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত ছয় হাজার ইহুদি নিহত হয়েছিল।
ইহুদিরা মনে করে তারা যদি সে যুদ্ধে পরাজিত হতো তাহলে আরবরা তাদের নিশ্চিহ্ন করে দিতো।
ইসরাইলিরা মনে করেন, ১৯৪৭ সালে জাতিসংঘ সেভাবে দু'টি দেশের স্বীকৃতি দিয়েছিল, সেটি যদি ফিলিস্তিনীরা মেনে নিতো তাহলে ফিলিস্তিন এবং ইসরাইল নামের দুটি দেশ এখন পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থান করতো।
আরব দেশগুলোর মধ্যে পারষ্পরিক আস্থা না থাকার কারণেই ১৯৪৮ সালের যুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং ইসরাইল দেশটির জন্ম হয়ে সেটি স্থায়ী হতে পেরেছে। অনেক ঐতিহাসিক বিষয়টিকে এভাবেই দেখেন।
১৯৪৮ সালের পর থেকে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত উন্নতি লাভ করে ইসরাইল। তারা সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়।
তথ্যসূত্র: বিবিসি
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাপারাজ্জিদের খপ্পরে শাহরুখ-কন্যা সুহানা

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘স্টার কিড’ হওয়ার সমস্যা নিয়ে কথা বলেছিলেন শাহরুখ খান। বলেছিলেন, ‘ওরা কোনো স্টার নয়। ওরা শুধু স্টার কিড। আমি মনে করি ওরা খুবই ভদ্র ও শ্রদ্ধাশীল। আমার সঙ্গে আমার ছেলেমেয়েরা বাইরে গেলে আমিও চাই ওদের ছবি তোলা হোক। এটা প্রয়োজন। তবে আমি অনুরোধ করছি, ওদের একা দেখলে ভাববেন না ওরাও আমার মতো মিডিয়াকে সামলাতে পারে। এটা খুবই বিরক্তিকর। ওরা বাইরে বের হয় মানেই ওরা অভিনেতা হতে চায় এমনটা নয়।’
কী কারণে হঠাৎ এমন মন্তব্য করেছিলেন শাহরুখ, সেটা নিয়ে আলোচনা চলছিলই। এর পরই প্রকাশ্যে এল এই ভিডিওটি। ভিডিওটি ঈদের কয়েক দিন আগের।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, শাহরুখের মেয়ে সুহানা খান ও চাঙ্কি পাণ্ডের ভাইপো আহানকে কীভাবে তাড়া করছেন ছবি শিকারিরা। মুম্বাইয়ে ‘টিউবলাইট’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে গিয়েছিল ওরা। সেখানেই পার্কিং লট থেকে লিফট লবি। লিফট লবি থেকে ফের পার্কিং লট। শুধু তাড়া করাই নয়, সুহানাকে রীতিমতো ঘিরে ধরে অসংখ্য ক্যামেরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কতটা আতঙ্কিত হয়ে পড়েছেন সুহানা। সাংবাদিকদের এমন আচরণে বিতর্ক শুরু হয়েছে।
অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘স্টার কিড’ বলে কি তাদের প্রতি এমন আচরণ করা যায়? তবে শেষ পর্যন্ত যেভাবে মাথা ঠান্ডা রেখে সুহানা ও আহান পরিস্থিতি সামাল দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় বলে মনে করছে বলিউড।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
টাওয়ার খুঁড়তেই ৬৭৫ নারী ও শিশুর খুলি

টেনোকটিটলান’-এর (যা কালে কালে হয়ে উঠবে মেক্সিকো সিটি) অন্যতম প্রধান মন্দির ‘টেম্পলো মেয়র।’ এই মন্দিরের কাছেই খননের ফলে মিলেছে খুলির টাওয়ার। এই শহর জয়ের পরে ‘হুয়ে জোম্পান্তলি’ দেখে ভয় পেয়ে গিয়েছিলেন স্পেনীয় শাসকরা (কনকিস্তাদোর)। তাদের লেখাতেও এই খুলির টাওয়ারের উল্লেখ আছে। ১৫২১ সালে মেক্সিকো জয়ের পরে আন্দ্রে দে টাপিয়া নামে এক স্পেনীয় যোদ্ধা এই টাওয়ারটির কথা জানিয়েছিলেন। প্রত্নতত্ত্ববিদ রাউল বারেরা জানিয়েছেন, টাপিয়া লিখেছিলেন এমন হাজার হাজার খুলি রয়েছে ওই এলাকায়। প্রত্নতত্ত্ববিদদের বিশ্বাস, খনন যত এগোবে, মিলবে আরো খুলি। আজটেক এবং মেসোআমেরিকান জনতা সূর্যদেবকে উৎসর্গ করতে মানুষ বলি দিত।
এই সব খুলি কি সেই মানুষদের? প্রত্নতত্ত্ববিদদের ধারণা ছিল, আজটেকের বিভিন্ন উপজাতির মধ্যে অন্তর্দ্বন্দ্বে যারা প্রাণ হারাতেন, সেই সব পুরুষ যোদ্ধাদের বলি দিয়ে খুলি এভাবে জমা রাখা হয়। বস্তুত ঐতিহাসিকরাও বলেন, স্পেনের শাসনের আগে মেসোআমেরিকান সংস্কৃতিতে হেরে যাওয়া যোদ্ধাদের মাথা কেটে জোম্পান্তলি-তে রাখা হতো।
কিন্তু শিশু ও মহিলাদের এত খুলি কেন? নৃতত্ত্ববিজ্ঞানী রডরিগো বোলানোস বলছেন, ‘‘আমরা তো ধরেই নিয়েছিলাম ওগুলো শুধু পুরুষের খুলি। লড়াকু যুবকদের। কিন্তু ওই সময়ে মহিলা বা শিশুদের তো যুদ্ধে যাওয়ার প্রশ্নই নেই।
এটা সত্যি নতুন ব্যাপার। এর কোরো রেকর্ডও নেই আমাদের কাছে।’’ আগে ধরে নেয়া হতো, শুধু পুরুষদেরই মাথা কাটা হতো, সে বিশ্বাস থেকে সরে আসার দিন এসেছে— এখন প্রত্নতত্ত্ববিদরা এটাই মনে করছেন।
রাউল বলছেন, জোম্পান্তলি-তে সাধারণের দর্শনের জন্য রাখার পরে ওই খুলিগুলো টাওয়ারে নিয়ে যাওয়া হতো।
এই টাওয়ারের কাছেই হুইৎজিলোপোচিটলি (আজটেক সভ্যতায় সূর্য, যুদ্ধ এবং বলির দেবতা) চ্যাপেল। এটির নিচে এখনো খনন শুরু হয়নি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দেশে নারীদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে যে কারণে

অহনা বলছিলেন, ‘বাসায় বাবা-মায়ের সাথে সমস্যা। সিগারেট খাওয়া শুরু করলাম। একদিন বন্ধুরা বললো ইয়াবা নে। আমি ভাবলাম দুই-একটা খাবো তারপর ছেড়ে দেবো কিন্তু আমার অবস্থা এমন হলো আর ছাড়তে পারলাম না।’
অহনা মাদকাসক্ত হওয়ার কারণ হিসেবে দাবি করছিলেন বাবা-মায়ের সাথে কলহ এবং তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সময় তিনি পাচ্ছিলেন না। একটা পর্যায়ে বন্ধুবান্ধবের সাথে কৌতুহলবশত তিনি মাদক নেন।
বাংলাদেশের মাদকবিরোধী সংস্থা মানস বলছে, দেশে প্রায় ৭০ লাখ মাদকাসক্ত ব্যক্তির ১৬ শতাংশই নারী। ঢাকায় আহছানিয়া মিশনে মেয়েদের জন্য একটি আলাদা মাদক নিরাময় কেন্দ্র রয়েছে।
সেখানকার স্বাস্থ্য বিভাগের প্রধান ইকবাল মাসুদ বলছিলেন, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েদের মাদকাসক্ত হয়ে পড়ার একটা প্রধান কারণ পরিবার বা বাবা-মায়ের সাথে ভালো সম্পর্ক না থাকা বা বাবা-মায়ের কাছ থেকে তাদের প্রত্যাশামত সময় না পাওয়া।
মাদক বিরোধী সংস্থা মানস বলছে, পাঁচ বছর আগে নারীদের মধ্যে মাদক নেয়ার প্রবণতা ছিল ৫ শতাংশ।
তবে পুরুষদেরকে যতটা সহজে চিকিৎসা দেয়া সম্ভব বা নিরাময় কেন্দ্রে আনা যায়, মেয়েদের ক্ষেত্রে বিষয়টা বেশ জটিল।
ঢাকা আহছানিয়া মিশন বলছে নারীদের মধ্যে ৮৪ শতাংশকে পরিবারের সদস্যদের চাপে চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে।
এখন মেয়েরা মূলত কী ধরণের শারীরিক সমস্যায় শিকার হচ্ছে। বারডেম হাসপাতালের চিকিৎসক ড. অরূপ রতন চৌধুরী বলছিলেন, যেহেতু মেয়েদের সন্তান জন্মদানের বিষয় রয়েছে তাই মারাত্মক ঝুঁকির মুখে পড়ে একজন মাদকাসক্ত নারী ও তার শিশু।
মি. চৌধুরী বলছিলেন, ‘মেয়েদের পরিবার অত্যন্ত গোপনীয়তা মেইনটেইন করতে চায়। যার ফলে চিকিৎসাটা সময় মতো হয় না। যখন নিয়ে আসে তখন অনেক দেরি হয়ে যায়।’
কথা হলো আরেকজনের সাথে যিনি বিবাহিত, এক সন্তানের মা। তিনিও মাদকাসক্ত। কারণ হিসেবে তার অভিযোগ স্বামীর সাথে বনিবনা না হওয়াতে, হতাশাগ্রস্ত হয়ে তিনি এক পর্যায়ে মাদক গ্রহণ করতে শুরু করেন।
ঢাকা আহছানিয়া মিশনের ইকবাল মাসুদ বলছেন, দাম্পত্য কলহের কারণে অনেক গৃহিণী মাদকাসক্ত হচ্ছেন।
মি. চৌধুরী বলছিলেন, ‘একটা মেয়ে বিয়ের সময় হয়তবা গোপন করে কিন্তু পরে ঠিকই প্রকাশ পায়। এবং সে সন্তান নেয়ার সময় চরম ঝুঁকিতে পরে। হয় অ্যাবরশন হয়ে যায় না হলে বিকলাঙ্গ সন্তান হয়।’
বাংলাদেশের শুধু ঢাকা শহরে নয়, দেশের বিভিন্ন স্থান থেকে মাদকাসক্ত নারীরা মাদক নিরাময় কেন্দ্রে আসছেন।
১৫ থেকে ৩৫ বছর বয়সী নারীদের মধ্যে পনের শতাংশ নারী নানা ধরণের মাদকে আসক্ত বলেও সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে। আর এদের ৪৩ শতাংশ নারী সেবন করছেন ইয়াবা।
গবেষকরা বলছেন, দিন দিন এই নির্দিষ্ট মাদকটির সহজপ্রাপ্যতার কারণেই এর দিকে ঝুঁকে পড়ছে মেয়েরা।
সূত্র: বিবিসি
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গরিলা দেখে ভিডিও

উড়ন্ত বিমানে ভিজলেন যাত্রীরা

About: ATM COX

১০ ইস্যুতে সংলাপে বসছে নির্বাচন কমিশন

পল্লবীতে শিশু গৃহকর্মীকে নির্মম নির্যাতন

জেএমবি প্রধানের স্ত্রীসহ তিন নারী জঙ্গি ৮৪ ঘণ্টার রিমান্ডে

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উত্তরায় তিন ভবনে আগুন, ২ লাশ উদ্ধার

ডিমলায় জমি সংঘর্ষে প্রাণ গেল হালচাষ শ্রমিকের

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফেনীতে 'বন্দুকযুদ্ধে' একরাম হত্যা মামলার আসামি নিহত

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এক গাছে ৫১ প্রজাতির আম

ষোড়শ সংশোধনী ছিল দূরভিসন্ধিমূলক: মওদুদ

ডা. ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মনোনয়ন দৌড়ে এগিয়ে ত্যাগী ও সক্রিয়রা

৮ জুলাই আ’লীগের কার্যনির্বাহী সংসদের সভা

মারাত্মক ঝুঁকিতে ব্যাংকিং খাত

জাইকার সঙ্গে ১৩ হাজার ৩৬৬ কোটি টাকার ঋণচুক্তি

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গরমে চর্মরোগ

ছুলি : ত্বকের অক্ষতিকারক ছত্রাক প্রদাহ যা অনেকদিন পর্যন্ত এই রোগের লক্ষণ দেখা দিতে পারে। গ্রীষ্মকালে এই প্রদাহ বেশি দেখা যায়। শরীরের প্রায় সব জায়গায় সাদা বা বাদামি রঙের গোলাকৃত বা বিভিন্ন আকৃতির এই রোগ দেখা যায়। এতে কোনো রকম ব্যথা বা জ্বালাপোড়া এসব কিছুই থাকে না। বিভিন্ন রোগের সঙ্গে এ রোগের মিল রয়েছে যেমন শ্বেতি রোগ, লেপরসি, টিনিয়াকরপরিস ইত্যাদি।
দাউদ : শরীরের যে কোনো স্থানে গোলাকার চাকা দেখা দিতে পারে। তবে সাধারণত তলপেট, পেট, কোমর, নিতম্ব, পিঠ, মাথা, কুঁচকি ইত্যাদি স্থানে বেশি দেখা যায়। আক্রমণের স্থান লক্ষ্য করে একে স্থান ভিত্তিক বিভিন্ন নামে নামকরণ করা হয়।
রোগ নির্ণয় : ত্বকের ফাঙ্গাস পরীক্ষার মাধ্যমে এ রোগ খুব সহজেই নিরূপণ করা সম্ভব।
ক্যানডিডিয়াসিস : এটি একটি ছত্রাকজনিত চর্মরোগ। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন- শিশু, বৃদ্ধ কিংবা রোগাক্রান্ত ডায়াবেটিসে আক্রান্ত, দীর্ঘদিন ধরে যারা স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করেছেন কিংবা যাদের ত্বকের খাঁজ ঘামে সব সময় ভেজা থাকে তাদেরই এই রোগটি বেশি হয়। আবার যারা সব সময় পানি নাড়াচাড়া করেন তাদের আঙুলের ফাঁকে, হাতের ভাঁজে, শিশুদের জিহ্বায়, মহিলাদের যোনিপথে এবং গর্ভবতী মহিলারা এতে বেশি আক্রান্ত হয়ে থাকেন। এতে ত্বকের আক্রান্ত স্থান লালচে ধরনের দেখা যায় এবং সঙ্গে প্রচণ্ড চুলকাতে থাকে।
জ্বর ও যৌনব্যাধি বিশেষজ্ঞ
আলরাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা।
মোবাইল- ০১৭১৫৬১৬২০০
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চিলিকে হারিয়ে চ্যাম্পিয়ন জার্মানি

মেক্সিকোকে হারিয়ে তৃতীয় পর্তুগাল

বিসিবির সভাপতির পদ ছাড়ছেন পাপন

শূন্য রানে চার উইকেট!

টুটুল-তানিয়া দম্পতির নতুন মিশন

গাজীপুরে আবাসিক হোটেলে জমজমাট যৌন ব্যবসা by ইকবাল আহমদ সরকার

স্থানীয়দের অভিযোগ, ঘণ্টা প্রতি ৫শ’ টাকা থেকে ১ হাজার টাকা নিয়ে রুম আর যৌনকর্মী দিয়ে নগরের তেলিপাড়ায় মসজিদ ও স্কুলের পাশেই একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অবৈধ-অসামাজিক ব্যবসা চালিয়ে আসছিল। শুধু রাতেই নয়, দিনেও চলে এই অবৈধ ব্যবসা। গত বছর যৌনকর্মী ও খদ্দেরসহ ওই হোটেলটি স্থানীয় জনতা অবরুদ্ধ করে রাখে, এমন খবর পেয়ে পুলিশ গিয়ে হোটেল ম্যানেজার, খদ্দের ও নারীসহ ১৫ জনকে আটক করে। আটক করার পর আবারো অবাধে চলে অবৈধ ব্যবসা। ওই হোটেলের মতোই নগরের চান্দনা চৌরাস্তা, আউটপাড়া, তেলিপাড়া, ভোগড়া, নলজানি, দীঘিরচালা, কোনাবাড়ি, হোতাপাড়া, মাওনা চৌরাস্তা ও টঙ্গী এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী। এলাকাবাসী ও নানা শ্রেণি-পেশার লোকজনের অনুরোধে এবার রোজায় এর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে নির্দেশ দেন গাজীপুরে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এরপরই জেলা প্রশাসককে হোটেল রাজমনির মালিক পরিচয়ে মোবাইল ফোনে দেখে নেয়ার হুমকি দেয়া হয়। হুমকির পর জেলা প্রশাসক জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন থেকে শুরু হয় আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। চান্দনা চৌরাস্তার আবাসিক হোটেল রাজমনি, দক্ষিণ বাংলা আবাসিক হোটেল ও টঙ্গীসহ অন্তত ১০টি আবাসিক হোটেল সিলগালা করা হয়। শনিবার বিকালে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির কাছের আবাসিক হোটেল রোজ ভ্যালিতে অভিযান চালিয়ে ২০ জন যৌনকর্মীসহ ৩৫ জনকে আটক করা হয়। সকাল থেকে রাত পর্যন্ত আবাসিক হোটেলের সামনে অবস্থান করে দালাল চক্র। টার্গেট করা পথচারীদের তারা ধরিয়ে দেয় ভিজিটিং কার্ড। এসব কার্ডে হোটেল-যৌনকর্মীদের মধ্যস্থতাকারীর মোবাইল নম্বর থাকে। আর এভাবেই খদ্দেররা পৌঁছে যায় যৌনকর্মীদের কাছে। সচেতন মহলের আশঙ্কা এসব অপকর্মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে বড় ধরনের সামাজিক অবক্ষয়ের মুখে পড়তে পারে গাজীপুরের যুবসমাজ। নগর ও জেলাবাসীর দাবি। চলমান অভিযানের পর আগের মতো আবারো যাতে গাজীপুরের বিভিন্ন স্থানে আবাসিক হোটেলের নামে গড়ে ওঠা এসব মিনি পতিতালয় জমজমাট না হয়ে ওঠে। সমাজের ক্ষতিকারক এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তারিশির কাছে ভাইয়ের মর্মস্পর্শী চিঠি

কানাডাপ্রবাসী ভাই সঞ্চিত জৈনেরও ঢাকায় আসার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় তার আসা হয়নি। তারিশির মৃত্যুবার্ষিকীতে সঞ্চিত ছোট বোনকে উদ্দেশ্য করে আবেগভরা এক চিঠি লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ইংরেজিতে লেখা সঞ্চিতের লেখা সেই চিঠির অনুবাদ মানবজমিনের পাঠকদের জন্য তুলে ধরা হলো:
প্রিয় তারিশি,
তোকে ছাড়া পেরিয়ে গেছে একটি বছর। যখন ভাবি কি বলবো- তখন কত কিছু যে মনে আসে। এতো কিছু যে সেগুলোর জট ছাড়াতে হয় একটা একটা করে। তুই জানিস আমি কেমন হয়ে যাই। আমি এখানে এটা লিখছি- কেননা, আমি ফের এটা পড়তে চাই- তুই মানুষটা যেমন ছিলি, তোর কাছ থেকে অনুপ্রাণিত হতে। হয়তো নিজেকে ও আমার চারপাশের মানুষদের পরিবর্তন করার জন্য অনুপ্রাণিত হতেও লিখছি। তেমন একটা পৃথিবীর উদ্দেশ্যে পরিবর্তন হওয়া, যেমনটা তোর আর তোর বন্ধুদের প্রাপ্য।
আমি যদি বলি, তুই আমার কাছে আমার পুরো দুনিয়া; তাহলে সেটা সত্যি হবে। তবে, আমি ভাবি যদি তুই দেখতে পেতি তুই গোটা বিশ্বের কাছে কি। তুই যেখানেই গেছিস, তোকে নিয়ে কারো না কারো একটা বা দশটা গল্প আছে বলার। আর তারা সেগুলো বলেও, মুখে হাসি নিয়েই বলে। তোর এক বন্ধু আমাকে একবার বলেছিল, ‘তারিশির সঙ্গে থাকা নিজের বাড়িতে থাকার মতো।’ অন্য আরেকজনের স্বাচ্ছন্দ্যের জন্য তুই নিজের সেরাটা ঢেলে দিতিস- হোক সেটা স্কুলে যোগ দেয়া নতুন কেউ, বা বিশ্ববিদ্যালয়ের নতুন কোনো শিক্ষার্থী। পুরো সময়টা নীরবে একই সঙ্গে অস্বস্তিটা নিজে বয়ে বেড়িয়েছিস। আরেকজনকে সাদরে গ্রহণ করে নেয়ার অসামান্য সামর্থ্য ছিল তোর। সেটা শুধু বাহ্যিকভাবেই নয়, বরং আবেগিক ও আত্মিকভাবেও।
তোর কাছ থেকে আমি প্রথম যে শিক্ষাটা নেই সেটা সহমর্মিতার। স্বপ্নের যেই জগৎটা তোর প্রাপ্য সেটা সহমর্মিতায় পূর্ণ। আমি লক্ষ্য করেছি যে, তোর নিজের অবস্থা যেমনই হোক না কেন তোর হৃদয়ে সবসময় অন্যকে দ্বিতীয়বার সুযোগ দেয়ার জায়গা ছিল। অনেকে হয়তো যুক্তি দেখাবে যে সহমর্মিতা আত্মগত আর বোকামির মতো কোনো বিষয়। হতাশাবাদী কেউ হয়তো বলবে, সহমর্মিতা আর স্বার্থপরতা একই মুদ্রার এপিঠ ওপিঠ। তবে, তুই তোর জীবনে দেখিয়েছিস যে, গোপন কোনো উদ্দেশ্য ছাড়াই সহমর্মিতা অনুভব করা যায়। আবার আমাদের জগতে কাপুরুষেরাও আছে যারা সকল ধরনের নৃশংসতা চালানোর অজুহাত হিসেবে অন্যের হতাশার পেছনে লুকায়। তুই আমাকে দ্বিতীয় যেটা শিখিয়েছিস তা হলো প্রতিকূলতার মুখেও নিঃস্বার্থপরতা।
তোর দৃঢ়চিত্ততা আর উদ্যমী দৃষ্টিভঙ্গির কথা না বললেই নয়। তোর শেষ বছরটা ছিল অসম্ভব কঠিন। বার্কলির মতো স্কুলে প্রথম বছর, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, এরপর অস্ত্রোপচার, নতুন বন্ধু বানানো, পুরনোদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা, আর নিজের একটা ক্যারিয়ার গড়ে তোলা। তুই সবই করেছিস। সকল প্রতিকূলতার মুখেও তুই সবকিছু উৎরে গেছিস সাবলীলভাবে। শেষে জয়টা তোরই হয়েছে।
আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন থাইল্যান্ডে পাহাড়ে চড়তে যেতাম। তুই বার বার পড়ে যেতিস আর পিছলে পড়তিস- কিন্তু পথ শেষ করার আগ পর্যন্ত থামতিস না। এই বিষয়টা কখনও তোর কাছে স্বীকার না করার আফসোস আমার সবসময় থাকবে। সেটা হলো তোর কাছ থেকে পাওয়া তৃতীয় শিক্ষা- অধ্যবসায়, আমার সবটুকু শ্রদ্ধাবোধ রইলো তোর প্রতি।
এতোদূর লেখার পর সত্যিই মনে হচ্ছে আমি তোকে একজন সাধু-সন্তুর মতো করে উপস্থাপনের চেষ্টা করছি। এটা আমার উদ্দেশ্য নয়। কিন্তু কে জানে! উপরে বলা তোর শিক্ষাগুলো তো ছিল অনেক বড়।
ছোটখাট বিষয়গুলো না বলাটা গাফিলতি হবে, যে বিষয়গুলো তোকে তোর মতো বানিয়েছে। নতুন কিছু খাওয়া বা নতুন কোনো গান শোনা নিয়ে তোর উদ্দীপনা। মা আর পাপা আমাদের জন্য যা কিছু করেন তার জন্য তুই যে অসামান্য কৃতজ্ঞতা বোধ করতিস এবং প্রকাশ করতিস। এই গুণটা ছিল তোর ভেতরে প্রোথিত; এটাই তোর কাছ থেকে পাওয়া চতুর্থ শিক্ষা- কৃতজ্ঞতাবোধ।
জীবন আমাদের যা কিছু দিয়েছে তার জন্য কৃতজ্ঞতাবোধ আর জীবন আমাদের যা কিছু দিতে পারে তা নিশ্চিতভাবে মানবতার আধ্যাত্মিক বিবর্তনের এক মাইলফলক। কৃতজ্ঞতাবোধ, অধ্যবসায়, সহমর্মিতা আর নিঃস্বার্থপরতা। তোর সঙ্গে কাটানো ১৮টি বছরের দিকে ফিরে তাকালে এই চারটি বিষয় আমার দিকে প্রতিফলিত হয়। এই গুণগুলো কখনই ফুরিয়ে যাবার নয়। কেননা, আমি নিশ্চিত যে, এরপর যখন মা, পাপা আর আমি বসে আমাদের চার জনের কাটানো জীবনের দিকে ফিরে তাকাবো তখন আমরা আরো কিছু খুঁজে পাবো আর তোর বিশালত্ব অনুধাবন করার আরেকটু কাছে যাবো। আর তাই, আমি তোর গুণগুলো শেয়ার করতে চেয়েছি যা আমার ও বাকি বিশ্বের জন্য শিক্ষা। যেন, হয়তো কোনোদিন এমন এক ভবিষ্যৎ আসবে যেখানে তোর মতো মানুষ যাদের উষ্ণতাপূর্ণ ও সত্যিকারের উদারতার এক জীবন প্রাপ্য তাদের জীবন কেড়ে নেয়া হবে না।
সেই লক্ষ্যে কাজ করার একটা অংশ হলো তোর মতো মানুষদের খোঁজা; যারা তোর মতোই একই গুণাবলী ধারণ করে। এবং প্রয়োজনে তাদের যেকোনোভাবে সাহায্য করা। এটাই ‘লিভ লাইভ লাইক তারিশি অ্যাওয়ার্ডের’ সারকথা। আর এটা সবে শুরু।
তোর শিক্ষাগুলোর জন্য ধন্যবাদ তারিশি। এটা জেনে রাখ যে, প্রতিবার যখন এগুলোর একটা আমি মেনে চলবো তোর একটি অংশ বেঁচে থাকবে। তারিশি, আমি তোকে বাঁচিয়ে রাখবো।
ভালোবাসা,
ভাইয়া।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘বিষয়টি এখনো পাকাপাকি নয়’ by ফয়সাল রাব্বিকীন

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শোভা-সাথী চক্রের অভিনব প্রতারণা by রুদ্র মিজান

সাথী ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত মামলা তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন সংশ্লিষ্টরা। তদন্ত সংশ্লিষ্টরা জানান, সাথী ও শোভা অত্যন্ত চতুর। যে কারণে কোটি কোটি টাকা আত্মসাতের পরও তাদের কিছুই হয়নি। উল্টো অভিযোগকারীরাই তাদের ভয়ে তটস্থ থাকেন। ভুক্তভোগীদের মধ্যে জাহিদুর রহমান ফারাজী জানান, ২০১৫ সালে সহকর্মী সানজিদা লাবণীর মাধ্যমে নুরুননাহার সাথীর সঙ্গে পরিচয়। পরিচয়ের শুরুতেই সাথী জানিয়েছিল সে একজন ব্যবসায়ী। প্রতি মাসে একাধিকবার তাকে ভারতে যেতে হয়। ভারত থেকে থ্রিপিস এনে ঢাকার বিভিন্ন দোকানে বিক্রি করে। এমনকি এলিফ্যান্ট রোডসহ বিভিন্ন স্থানে তার নিজেরও শোরুম রয়েছে। এতে অনেক লাভ। কিন্তু প্রয়োজন মতো টাকা বিনিয়োগ করতে পারছে না সাথী। প্রতিটি থ্রিপিসে কি পরিমাণ লাভ হয় তার হিসাব দিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করা হয়। আগ্রহ জন্মে জাহিদুর রহমান ফারাজী ও তার সহকর্মী সানজিদা লাবণীর। একসময় কৌশলে টাকা চায় সাথী। সাথী জানায়, বছরে ২০ ভাগ করে লভ্যাংশ দেবে ফারাজীকে। কথা চূড়ান্ত। কথা অনুসারে ওই বছরের ২২শে ডিসেম্বর প্রথমে ৬ লাখ টাকা দেন ফারাজী। কিছুদিন পর লভ্যাংশ হিসেবে কিছু টাকা দেয়া হয় ফারাজী ও সানিজদাকে। ওই বছরের ২২শে ডিসেম্বর থেকে গত বছরের ৩রা মে পর্যন্ত ফারাজী দেন ৬০ লাখ ১৬ হাজার এবং সানজিদা দেন ৮০ লাখ ৪০ হাজার টাকা। দু’জনে মোট ১ কোটি ৪০ লাখ ৫৬ হাজার টাকা দেন সাথীকে। তারপরই প্রকাশ পায় সাথীর আসল চেহারা। নানা টালবাহানা করতে থাকে। লভ্যাংশ দেয়া দূরে থাক, মূল টাকা চেয়েও ফেরত পান না ফারাজী ও সানজিদা।
ওই টাকা দেই দিচ্ছি বলে সময়ক্ষেপণ করতে থাকে সাথী। বারবার তাগদা। বারবার তারিখ।
ফারাজী ও সানজিদা লাবণী জানান, গত বছরের ৩রা মে ২০ পার্সেন্ট লভ্যাংশসহ পাওনা ১ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকা গত বছরের ১০ই মের মধ্যে ফেরত দেবে স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা করে সে। পরে টাকা না দিয়ে ভিন্নপথে হাঁটে সাথী। সাথী ও তার বোন শোভা নানাভাবে হুমকি দেয় তাদের। প্রভাবশালী নেতা, উচ্চপর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক সব তাদের হাতের মুঠোয়। যা খুশি করতে পারবে তারা। প্রতিবাদ করারও সুযোগ পাবে না। উল্টো নিজের জানটা খোয়াতে হবে বলে হুমকি দেয় সাথী ও তার সঙ্গীরা। এভাবে ভয়ভীতি দেখালে পল্লবী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন ফারাজী। পরবর্তীতে গত বছরের ২৫শে জুলাই জাহিদুর রহমান ফারাজী বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা করেন।
তাদের ফাঁদে পা দিয়েছেন আরও অনেকেই। তাদের মধ্যে একজন সাভারের আমিনবাজার সরকারি বালিরমাঠ এলাকার মাওলানা কামাল উদ্দিন। পেশায় ইমাম কামাল উদ্দিনের বাড়ি নাটোরে। গ্রামের বাড়ির জমি, পুকুর চালের ব্যবসা তার আয়ের প্রধান উৎস। কামাল উদ্দিনের প্রতি নজর পড়ে তাদের। পাড়ার এক বাসিন্দার আত্মীয় পরিচয়ে কামালকে দেখতে আসে সাথী। মামা সম্বোধন করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা। এভাবেই শুরু। তারপর ব্যবসার কথা বলে প্রথমে দুই লাখ টাকা নেয়। লভ্যাংশ হিসেবে প্রতি মাসেই কয়েক হাজার টাকা তুলে দিতো কামালের হাতে। ইস্টার্ন মল্লিকার সাথীর লেডিস কানেকশনে ডেকে নিতো কামালকে। এ প্রতিষ্ঠানে কামালের বিনিয়োগ জানিয়ে তাকে সেভাবেই আপ্যায়ন করতে দেয়া হতো সেখানে। এভাবেই আস্থা বাড়ে। শুধু তা-ই না, কয়েক দফা পাঁচ লাখ টাকা করে ধার নিয়ে যথাসময়েই ফেরত দেয় সাথী। একপর্যায়ে তার কাছ থেকে ৯ লাখ টাকা নেয়। সর্বশেষ নিজের সমস্যার কথা বলে ধার চায় ১৫ লাখ টাকা। ততদিনে সাথী অনেক বিশ্বস্ত, আপনজনের মতো। তাই ঘনিষ্ঠ দুজনের কাছ থেকে ঋণ করে সাথীর হাতে ১৫ লাখ টাকা তুলে দেন কামাল। এভাবে কামাল উদ্দিনের কাছ থেকে মোট ২৪ লাখ টাকা নেয় সাথী। তারপরই প্রকাশ পায় তার আসল চেহারা। ফোন বন্ধ। বাসায় গেলে কামালকে গালিগালাজ করে বের করে দেয়া হয়। কামাল উদ্দিন বলেন, দেই, দিচ্ছি বলে টাকা ফেরত দেয়নি। উল্টো সন্ত্রাসী দিয়ে দু’বার মারধর করেছে। টাকা চাইলে হত্যার হুমকি দিয়েছে। কামাল বলেন, সাথী ও শোভা কখনো সাংবাদিক, কখনো আইনজীবী পরিচয় দিয়েও হুমকি-ধমকি দেয়। এমনকি একজন মন্ত্রীর নামও ব্যবহার করে হুমকি দেয়। এ বিষয়ে গত বছরের ১৭ই আগস্ট পল্লবী থানায় সাধারণ ডায়েরি করেছেন কামাল। একই কৌশলে ২০১২ সালের ১৩ই জুলাই ঢাকার আশুলিয়ার দুর্গাপুরের ফরহাদ হোসেনের কাছ থেকে ১৪ লাখ টাকা নেয় সাথীচক্র। টাকা চাইতে গেলেই ঘটে বিপত্তি। গত বছরের ১১ই আগস্ট ফরহাদকে হত্যার হুমকি দেয় নুরুননাহার সাথী ও তার স্বামী আবু হানিফ এবং তাদের ঘনিষ্ঠজন জুয়েল চন্দ্র সাহা। এ বিষয়ে ৭ই নভেম্বর আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফরহাদ। একই এলাকার আমিনবাজার চানপুরের মকিবুল হাসানের কাছ থেকে ৫৮ লাখ ৬৫ হাজার টাকা নেয় এই চক্র। টাকা ফেরত চাইতে গেলে তাকে মারধর করা হয়। এ বিষয়ে ২৯শে সেপ্টেম্বর সাভার থানায় একটি সাধারণ ডায়েরি করেন মকিবুল হাসান। এতে নুরুননাহার সাথী, তার স্বামী আবু হানিফ, বোন বীথি ও কামরুননাহার শোভার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। একইভাবে ব্যবসার কথা বলে গুলশান-২-এর বাসিন্দা মোহাম্মদ ইমতিয়াজ করিমের কাছ থেকে ১০ লাখ টাকা নেয় সাথী। ওই টাকা ফেরত দিতে চাপ দিলে ইমতিয়াজ ও তার ঘনিষ্ঠদের আসামি করে অপহরণ মামলা করে সাথী। ইমতিয়াজ বলেন, তদন্ত করতে গিয়ে মামলাটি ভুয়া প্রমাণিত হয়েছে। আদালতে ২১১ ধারায় সাথীচক্রের বিরুদ্ধে পাল্টা মামলা হয়েছে। মিরপুর-১২ পল্লবীর ১৬ নম্বর সড়কের আট নম্বর আইডিএস স্কাইলার্কের চতুর্থতলার বাসিন্দা আবু হানিফের স্ত্রী নুরুননাহার সাথী। তার গ্রামের বাড়ি গাজীপুরের জয়দেবপুরের পূর্ব বাগবাড়ি।
সাথীচক্রের বিরুদ্ধে একটি মামলা তদন্ত করছে সিআইডি। এ বিষয়ে সিআইডি’র তদন্ত কর্মকর্তা নিউটন কুমার দত্ত বলেন, আসামিদের বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। ব্যবসার কথা বলে তারা কৌশলে টাকা ধার নেয়। পরে আর ফেরত দেয় না। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের বারবার ডাকলেও তারা সাড়া দিচ্ছে না বলে জানান তিনি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1398)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
July
(892)
-
▼
Jul 03
(29)
- আরবদের অনৈক্যে যেভাবে জন্ম হয় ইসরাইল নামক ইহুদি রা...
- পাপারাজ্জিদের খপ্পরে শাহরুখ-কন্যা সুহানা
- টাওয়ার খুঁড়তেই ৬৭৫ নারী ও শিশুর খুলি
- দেশে নারীদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে যে কারণে
- গরিলা দেখে ভিডিও
- উড়ন্ত বিমানে ভিজলেন যাত্রীরা
- ১০ ইস্যুতে সংলাপে বসছে নির্বাচন কমিশন
- পল্লবীতে শিশু গৃহকর্মীকে নির্মম নির্যাতন
- জেএমবি প্রধানের স্ত্রীসহ তিন নারী জঙ্গি ৮৪ ঘণ্টার ...
- উত্তরায় তিন ভবনে আগুন, ২ লাশ উদ্ধার
- ডিমলায় জমি সংঘর্ষে প্রাণ গেল হালচাষ শ্রমিকের
- ফেনীতে 'বন্দুকযুদ্ধে' একরাম হত্যা মামলার আসামি নিহত
- এক গাছে ৫১ প্রজাতির আম
- ষোড়শ সংশোধনী ছিল দূরভিসন্ধিমূলক: মওদুদ
- ডা. ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- মনোনয়ন দৌড়ে এগিয়ে ত্যাগী ও সক্রিয়রা
- ৮ জুলাই আ’লীগের কার্যনির্বাহী সংসদের সভা
- মারাত্মক ঝুঁকিতে ব্যাংকিং খাত
- জাইকার সঙ্গে ১৩ হাজার ৩৬৬ কোটি টাকার ঋণচুক্তি
- গরমে চর্মরোগ
- চিলিকে হারিয়ে চ্যাম্পিয়ন জার্মানি
- মেক্সিকোকে হারিয়ে তৃতীয় পর্তুগাল
- বিসিবির সভাপতির পদ ছাড়ছেন পাপন
- শূন্য রানে চার উইকেট!
- টুটুল-তানিয়া দম্পতির নতুন মিশন
- গাজীপুরে আবাসিক হোটেলে জমজমাট যৌন ব্যবসা by ইকবাল ...
- তারিশির কাছে ভাইয়ের মর্মস্পর্শী চিঠি
- ‘বিষয়টি এখনো পাকাপাকি নয়’ by ফয়সাল রাব্বিকীন
- শোভা-সাথী চক্রের অভিনব প্রতারণা by রুদ্র মিজান
-
▼
Jul 03
(29)
-
▼
July
(892)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...